Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Russia: রাশিয়ান মিসাইল হানায় ভেঙে পড়ে আজারবাইজান এয়ারলাইন্সের বিমান? কী বলল মস্কো?

    Russia: রাশিয়ান মিসাইল হানায় ভেঙে পড়ে আজারবাইজান এয়ারলাইন্সের বিমান? কী বলল মস্কো?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাজাখস্তানে দুর্ঘটনাগ্রস্ত আজারবাইজান এয়ারলাইন্সের (Azerbaijan Airlines) বিমান ভেঙে পড়ে রাশিয়ান (Russia) মিসাইল হানায়! এমনই দাবি উঠতে থাকে বিভিন্ন মহল থেকে। একাধিক মাধ্যমে দাবি করা হয়, ওই বিমানকে দূর থেকে ইউক্রেনের ড্রোন ভেবে মিসাইল ছুড়েছিল রাশিয়া। সেই কারণেই তা ভেঙে পড়ে। তবে এই ইস্যুতে অবশেষে মুখ খুলল মস্কো।

    কী জানাল মস্কো (Russia)?

    রাশিয়ার (Russia) তরফে জানানো হয়েছে, বিমান দুর্ঘটনার তদন্ত চলছে, তাই আগে থেকে যেন কেউ কিছু কল্পনা না করে ফেলেন। কেউ কেউ এখনই বিষয়টি নিয়ে নানারকম দাবি করছেন, সেগুলি ঠিক নয়। নিজেদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ এভাবেই অস্বীকার করেছে মস্কো। আজারবাইজান প্রশাসন ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে। কাজাখস্তান প্রশাসনও আলাদাভাবে ঘটনার তদন্ত করেছে বলে জানা গিয়েছে। ঠিক এই আবহে রাশিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাচ্ছিল বিমানটি।

    আরও পড়ুন: দেশের প্রথম কেবল ব্রিজ জম্মু-কাশ্মীরের আঞ্জি খাদ সেতুতে রেলের সফল ট্রায়াল রান সম্পন্ন হল

    কোনও দাবিরই অকাট্য প্রমাণ মেলেনি

    বিমানটিতে (Russia) ৩৭ জন আজারবাইজানের, ১৬ জন রাশিয়ার, ৬ জন কাজাখস্তানের এবং ৩ জন কিরগিস্তানের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। আকতাউ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি আকাশের মাঝপথ থেকেই ক্রমশ নীচের দিকে নামতে শুরু করে এবং তাতে আগুন লেগে যায়। প্রাথমিক অনুমান, কুয়াশার কারণে হয়তো পাইলট দিকভ্রষ্ট হয়েছিলেন। যার ফলে তিনি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আবার কেউ কেউ মনে করেছেন পাখির ঝাঁকের সঙ্গে কোনওভাবে ধাক্কা লেগেছিল বিমানটির। তাতেই কোনও যান্ত্রিক ত্রুটি তৈরি হয়। এছাড়া বিমানের ইঞ্জিনেও কোনও সমস্যা থাকতে পারে বলেও মনে করছেন অনেকে। তবে কোনও দাবিরই (Azerbaijan Airlines) অকাট্য কোনও প্রমাণ মেলেনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: ভারত বিরোধী সন্ত্রাসবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যকে স্বরাষ্ট্র সচিব করল বাংলাদেশ

    Bangladesh: ভারত বিরোধী সন্ত্রাসবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যকে স্বরাষ্ট্র সচিব করল বাংলাদেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) সন্ত্রাসবাদী সংগঠন হিজাব-উৎ-তাহারির (Hizb Ut Tahrir) প্রতিষ্ঠাতা সদস্য নাসিমুল গাজিকে স্বরাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ করল ইউনূস সরকার। গতকাল বুধবার ২৫ ডিসেম্বর তাঁকে এই পদে নিয়োগ করা হয়। নাসিমুল গাজির মতো সন্ত্রাসবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যের এমন নিয়োগ সামনে আসতেই, জোর বিতর্ক শুরু হয়েছে। প্রসঙ্গত, নাসিমুল গণি ছিলেন বাংলাদেশের বিএনপি দলের নেতা জামিরউদ্দিন সরকারের ব্যক্তিগত আপ্ত সহায়ক। এরপরে ২০০০ সাল নাগাদ বাংলাদেশে প্রতিষ্ঠা হয় হিজাব-উৎ-তাহারির  নামক এই সংগঠনের। জানা যায়, এই সংগঠনের শীর্ষ নেতা ছিলেন শহীদ গোলাম মওলা। যিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। ২০০০ সালে বাংলাদেশে ক্ষমতায় ছিল বিএনপি ও জামাত-ই-ইসলামের সরকার। সেই সময় তিনি এই সংগঠন প্রতিষ্ঠা করেন। ২০১৩ সালে নাসিমুল গনিকে অবসর নিতে বাধ্য করা হয় সরকারি চাকরি থেকে। প্রসঙ্গত, মৌলবাদী সংগঠনের সঙ্গে যুক্ত কর্তা ব্যক্তিদের নিয়োগ পর্ব লেগেই রয়েছে বাংলাদেশে। বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ মৌলবাদীদের হাতেই রয়ে গিয়েছে। জামাত-ই-ইসলামী, ইসলামী আন্দোলন, আনসারুল্লাহ বাংলা টিম- এই সমস্ত সংগঠনগুলিরই সক্রিয় প্রভাব দেখা যাচ্ছে সেখানে।

    ভারত বিরোধী সংগঠন

    প্রসঙ্গত আন্তর্জাতিকভাবে গনির এমন নিয়োগের ফলে বিভিন্ন দেশও অসন্তুষ্ট, যার মধ্যে ভারত অন্যতম। কারণ এই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যুব সম্প্রদায়ের মধ্যে মৌলবাদী শিক্ষা প্রদান, সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি, সন্ত্রাসের ফান্ডিং ইত্যাদি। ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এনআইএ এখনও পর্যন্ত ওই সংগঠনের নানা কার্যকলাপের তদন্ত করছে। তামিলনাড়ুতে এই সংগঠনের বেশ কিছু ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে পরিকল্পনামাফিক সন্ত্রাসী কার্যকলাপ এবং ভারত বিরোধী আন্দোলন গড়ে তোলার।

    প্রথম থেকে টার্গেট করত শিক্ষিত যুব সমাজ

    বাংলাদেশে (Bangladesh) ২০০০ সালের প্রতিষ্ঠিত হওয়ার পরেই প্রথম কয়েক বছর দেখা যেত এই সংগঠন শিক্ষিত যুব সম্প্রদায়কেই লক্ষ্যবস্তু বানাত। যুবকদের মধ্যে উগ্র ইসলামিক ভাবাদর্শ প্রচার করত। এই সংগঠন খলিফারাজ প্রতিষ্ঠার দাবিতেও আন্দোলন করত। এর পাশাপাশি দুর্নীতি অথবা অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধেও আন্দোলনে দেখা যেত এই সংগঠনকে। নিজেদের সমর্থন বাড়ানোর জন্য এমনটা করত তারা। পরবর্তীকালে রোহিঙ্গাদের আশ্রয় (Bangladesh) দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই সংগঠন। যার ফলে মৌলবাদী সংগঠনগুলির মধ্যে এর জনপ্রিয়তা বেড়েই চলে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Maulana Masood Azhar: হৃদরোগে আক্রান্ত জঙ্গি মাসুদ আজহার, ভর্তি হাসপাতালে

    Maulana Masood Azhar: হৃদরোগে আক্রান্ত জঙ্গি মাসুদ আজহার, ভর্তি হাসপাতালে

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের প্রতিষ্ঠাতা মৌলানা মাসুদ আজহার (Maulana Masood Azhar) হৃদরোগে আক্রান্ত। বর্তমানে এই জঙ্গি নেতা হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবারই তাঁর হার্ট অ্যাটাক হয়। প্রসঙ্গত, ২০০১ সালে সংসদে জঙ্গি হামলার মূল ষড়যন্ত্রী ছিলেন মাসুদ আজহার (Maulana Masood Azhar)। আফগানিস্তানের খোস্ত প্রদেশে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রের খবর। এরপরে তাঁকে তড়িঘড়ি পাকিস্তানের হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

    করাচির কম্বাইনড মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে

    সূত্র মারফত জানা গিয়েছে, আফগানিস্তানে লুকিয়ে থাকার সময়েই তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। সেখানে থেকেই সড়কপথে তাঁকে দ্রুত পাকিস্তানে নিয়ে আসা হয়েছে। জানা যাচ্ছে, তাঁকে করাচির কম্বাইনড মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, ইসলামাবাদ থেকে কার্ডিওলজিস্টরা গিয়েছেন মাসুদকে দেখতে। সূত্রের খবর, মাসুদকে (Maulana Masood Azhar) রাওয়ালপিন্ডির সবথেকে বড় সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে।

    ২০১৯ সালে মাসুদকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দেয় রাষ্ট্রসঙ্ঘ

    প্রসঙ্গত, ২০০১ সালে দেশের সংসদে ভয়াবহ জঙ্গি (Jaish E Mohammed) হামলা হয়। এই হামলায় প্রধান অভিযুক্ত ছিলেন মাসুদ (Maulana Masood Azhar)। বছর পাঁচেক আগে ২০১৯ সালে মাসুদকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দেয় রাষ্ট্রসঙ্ঘ। তাঁর বিরুদ্ধে বিশ্বের বহু দেশে একাধিক অভিযোগ রয়েছে। ভারতেও একাধিক মামলায় মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে এই জয়েশ প্রধান। প্রসঙ্গত মাসুদ আজহারের জন্ম পাকিস্তানে, ১৯৬৮ সালে। শুধু সংসদ হামলা নয়, ভারতে অন্যান্য জঙ্গি হামলার সঙ্গেও তাঁর নাম জড়িত রয়েছে। রাষ্ট্রসঙ্ঘের পাশাপাশি ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা এবং ব্রিটেনে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন মাসুদ আজহার। ২০১৬ সালে পাঠানকোট হামলা, পরবর্তীকালে ২০১৯ সালে পুলওয়ামা জঙ্গি হামলাতেও মাসুদ আজহারের নাম উঠে আসে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Syria Conflict: সিরিয়ায় আসাদ বাহিনীর প্রত্যাঘাত! নিহত অন্তর্বর্তী সরকারের ১৪ নিরাপত্তা আধিকারিক

    Syria Conflict: সিরিয়ায় আসাদ বাহিনীর প্রত্যাঘাত! নিহত অন্তর্বর্তী সরকারের ১৪ নিরাপত্তা আধিকারিক

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্ষমতা হারানোর আড়াই সপ্তাহের মধ্যেই প্রত্যাঘাত। সিরিয়ায় (Syria Conflict) আসাদ বাহিনীর অতর্কিত হামলায় মৃত্যু হল ১৪ জন নিরাপত্তা আধিকারিকের। জখম আরও ১০ জন। সে দেশের বিদ্রোহী জোট সরকারের তরফে আজ, বৃহস্পতিবার একথা জানানো হয়েছে। সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনারা ভূমধ্যসাগরীয় বন্দর টার্তুসের কাছে ওই প্রতিরোধ গড়ে তোলে।

    সিরিয়ায় ফের সংঘাত

    সূত্রের খবর, তৎকালীন আসাদ সরকারের (Syria Conflict) এক আধিকারিককে গ্রেফতারের জন্যই ভূমধ্যসাগরীয় বন্দর টার্তুস এলাকায় অভিযান চালায় জোট সরকার। সেই সময় তাঁদের উপর অতর্কিত হামলা চালায় সেদেশের প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগামীরা। দু’পক্ষের মধ্যে আচমকাই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে মৃত্যু হয় আসাদ বাহিনীর তিনজনের। পাশাপাশি অন্তর্বর্তী বিদ্রোহী জোট সরকারের ১৪ জন নিরাপত্তারক্ষীরও মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এই ঘটনার পরই সিরিয়ার একাধিক স্থানে কার্ফু জারি করা হয়েছে। সে দেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, দামাস্কাসের কুখ্যাত সেদনায়া কারাগারে বন্দি নির্যাতনের ঘটনায় জড়িত আসাদ সরকারের এক কর্মকর্তাকে গ্রেফতারের উদ্দেশ্যে টার্তুসে অভিযান চালানো হয়েছিল। তখনই দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়।

    আরও পড়ুন: জাল পরিচয় পত্র তৈরির সঙ্গে যুক্ত পাঁচ বাংলাদেশি নাগরিক সহ ১১ জন গ্রেফতার

    এখনও সক্রিয় আসাদ অনুগতেরা

    গত ৮ ডিসেম্বর আসাদ সরকারকে উৎখাত করে সিরিয়ার রাজধানী দামাস্কাস (Syria Conflict) দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট প্রাণ বাঁচাতে সিরিয়া ছেড়ে রাশিয়ায় চলে যান। তবে এখনও পশ্চিমে ভূমধ্যসাগরের উপকূলবর্তী এলাকার কিছু অংশ প্রাক্তন সরকারের অনুগত সেনা ও মিলিশিয়া বাহিনীর দখলে রয়েছে। তারাই এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। ২০০০ সালে সিরিয়ার প্রেসিডেন্টের গদিতে বসেন আসাদ আল বাশার। বাবা হাফেজ আল আসাদের পর উত্তরাধিকার সূত্রে ক্ষমতা পান তিনি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: ক্রিসমাস ইভে পুড়ল ঘর, গৃহহীন অন্তত ১৭ খ্রিস্টান পরিবার, কাঠগড়ায় মুসলিমরা

    Bangladesh Crisis: ক্রিসমাস ইভে পুড়ল ঘর, গৃহহীন অন্তত ১৭ খ্রিস্টান পরিবার, কাঠগড়ায় মুসলিমরা

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁরা গিয়েছিলেন ক্রিসমাসের প্রার্থনায় যোগ দিতে। সেই সময় খ্রিস্টান সম্প্রদায়ের অন্তত ১৭টি বাড়িতে (Christian Homes) আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বাংলাদেশের (Bangladesh Crisis) চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলের বান্দরবান এলাকার ঘটনায় কাঠগড়ায় স্থানীয় মুসলমানরা। অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন ওই খ্রিস্টান পরিবারগুলি।

    ইউনূসের দক্ষতা নিয়েই প্রশ্ন

    গৃহহীনদের দাবি, অগ্নিকান্ডের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লাখ বাংলাদেশি টাকারও বেশি। বড়দিনের সকালে দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশিষ্ট কয়েকজনের সঙ্গে দেখা করেন অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। সেই সময় তিনি দিয়েছিলেন শান্তির বার্তা। তার ঠিক আগের দিন রাতের ঘটনায় ইউনূসের দক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছে খ্রিস্টান সম্প্রদায়ের একাংশ। জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ত্রিপুরা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তারা বান্দরবানের লামা সারাই অঞ্চলের একটি এলাকায়, যা এসপি গার্ডেন নামে পরিচিত, বসবাস করছিল। আগে এই জমিটি টংঝিরি পাড়া নামে পরিচিত ছিল, যা হাসিনা সরকারের একজন উচ্চপদস্থ কর্তা বেনজির আহমেদ দখল করেছিলেন। আহমেদের পরিবার এই জমির নাম পরিবর্তন করে রাখে এসপি গার্ডেন।

    ক্রিসমাস ইভে বাড়িতে আগুন

    ৫ আগস্টের পর বেনজির আহমেদ এবং তার পরিবার ওই এলাকা ছেড়ে চলে গেলে, ত্রিপুরা পরিবারগুলো বসতিতে ফিরে আসে। অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে ক্রিসমাস ইভে, যখন ওই পরিবারগুলির সদস্যরা চার্চে গিয়েছিলেন প্রার্থনা করতে। খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের দাবি জমিটি তাদের ন্যায্য অধিকারভুক্ত। তাদের অভিযোগ, এই জমিতে তাঁদের বসতি ছিল, যা আহমেদের লোকজন দখল করেছিল। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন গঙ্গামণি ত্রিপুরা (Bangladesh Crisis)।

    আরও পড়ুন: বাজয়েপীর জন্মবার্ষিকীতে গুচ্ছ প্রকল্পের শিলান্যাস-উদ্বোধন প্রধানমন্ত্রীর

    তিনি জানান, ১৭ নভেম্বর থেকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে তাঁদের। তিনি বলেন, “কয়েকজন লোক আমাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছিল। আমরা বারবার এলাকা ছেড়ে যাওয়ার হুমকি পেয়েছি, কিন্তু যাওয়ার কোনও জায়গা নেই। আমাদের বাড়িঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে, আমরা খোলা আকাশের নীচে বসবাস করতে বাধ্য হয়েছি। আমাদের যা কিছু ছিল, সব হারিয়েছি।” লামা থানায় স্টিফেন ত্রিপুরা-সহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও, কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা চরমে উঠেছে। হিন্দুদের পাশাপাশি অত্যাচার চালানো হচ্ছে খ্রিস্টান এবং বৌদ্ধদের ওপরও (Christian Homes)। তার পরেও ইউনূস প্রশাসন নির্বিকার বলে অভিযোগ (Bangladesh Crisis)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Bangladesh Secretariat Fire: মধ্যরাতে আগুন বাংলাদেশ সচিবালয়ে, পুড়ে ছাই বহু নথি, দুর্ঘটনা না অন্তর্ঘাত?

    Bangladesh Secretariat Fire: মধ্যরাতে আগুন বাংলাদেশ সচিবালয়ে, পুড়ে ছাই বহু নথি, দুর্ঘটনা না অন্তর্ঘাত?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশ সচিবালয়ে বৃহস্পতিবার যে আগুন (Bangladesh Secretariat Fire) লেগেছিল, তা কোনও ষড়যন্ত্রের অংশ না কি অন্তর্ঘাত, তা খুব তাড়াতাড়িই জানা যাবে। এমনই জানাল সে দেশের মহম্মদ ইউনূসের (Md Yunus) নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার।

    ভয়াবহ অগ্নিকাণ্ড (Bangladesh Secretariat Fire)

    বৃহস্পতিবার ভোরে ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ছ’ঘণ্টারও বেশি সময় লেগেছে। জানা গিয়েছে, আগুনের বিষয়টি ফায়ার সার্ভিসকে রাত ১টা ৫২ মিনিটে জানানো হয়। ১টা ৫৪ মিনিটেই শুরু হয় আগুন নেভানোর কাজ। আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৮টা ৫ মিনিট নাগাদ। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বৃহস্পতিবার রাত ১টা ৫০ মিনিটে পঞ্চম তলায় প্রথমে আগুন দেখা যায়।

    আগুন ছড়িয়ে পড়ে দ্রুত

    পরে ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে ওপরতলায়। সচিবালয়ে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই দমকলের প্রায় আটটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে চলে আসে। পরে আরও ১১টি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন সোহানুজ্জামান নয়ন নামে এক দমকলকর্মী। রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। যে বিল্ডিংটিতে আগুন লাগে, সেখানেই রয়েছে অর্থমন্ত্রক, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রকের অফিস, যুব ও ক্রীড়া, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়, শ্রম ও কর্মসংস্থানের অফিস। দমকল সূত্রে খবর, সচিবালয়ের ওই ভবনে আগুন লাগায় সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয় তলা। সেখানে থাকা বিভিন্ন নথিপত্র পুড়ে গিয়েছে বলে অনুমান।

    আরও পড়ুন: ক্রিসমাসে পালিত হয় বীর বাল দিবস, কী কারণে জানেন?

    স্থানীয় সরকার (Bangladesh Secretariat Fire), পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রকের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়ার অভিযোগ, ঘটনাটি নাশকতার। ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, “আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।” তিনি আরও লিখেছেন, “স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমা্ণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে (Md Yunus), তা এখনও জানা যায়নি (Bangladesh Secretariat Fire)।”

     

      দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Sri lanka: শ্রীলঙ্কার শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষির জন্য ২৩৭০ কোটি টাকার অনুদান দিল ভারত

    Sri lanka: শ্রীলঙ্কার শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষির জন্য ২৩৭০ কোটি টাকার অনুদান দিল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার (Sri lanka) শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষির জন্য ২৩৭০ কোটি টাকার অনুদান দিয়ে পাশে দাঁড়াল ভারতের মোদি সরকার। সম্প্রতি ওই দেশের সাধারণ নির্বাচনের পর রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েক প্রথম ভারত সফরে এসেছিলেন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সৌভ্রাতৃত্ব আরও মজবুত করতে এই প্রচেষ্টা বলে জানা গিয়েছে। দুই দেশের মধ্যে একটি আনুষ্ঠানিক এমওইউ স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি শ্রীলঙ্কায় আর্থিক ভাবে বিরাট বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল, এই অবস্থায় ভারতীয় সহযোগিতা শ্রীলঙ্কাকে বিরাট ক্ষতি থেকে পুনরায় উঠে দাঁড়াতে সুবিধা হবে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

    কৃষির জন্য ৬২ কোটি টাকা বরাদ্ধ করা হয়েছে (Sri lanka)

    শ্রীলঙ্কার (Sri lanka) স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়থিসা জানিয়েছেন শিক্ষা খাতে ৩১ কোটি ৫০ লক্ষ টাকা, স্বাস্থ্যের জন্য ৭৮ কোটি টাকা, কৃষির জন্য ৬২ কোটি টাকা বরাদ্ধ করা হয়েছে। একাধিক উন্নয়ন প্রকল্পে এই আর্থিক সহযোগিতা বিনিয়োগ করা হবে। ভারতের এই আর্থিক সহযোগিতা শ্রীলঙ্কার জন্য অত্যন্ত অপরিহার্য। কেন না বিগত বেশ কিছু দিন ধরে ওই দেশের আর্থিক সঙ্কট এবং ক্রমবর্ধমান ঋণ দেশটিকে ভীষণ ভাবে বিপর্যয়ের মধ্যে ফেলেছে। ভারতের সহযোগিতায় আন্তর্জাতিক সম্পর্কের গবেষকরা শ্রীলঙ্কার খারাপ সময় দ্রুত কাটার বিষয়ে দারুণ আশাবাদী।

    আরও পড়ুনঃ হিন্দুত্বের রাষ্ট্রনায়ক, ভারতবর্ষের গর্ব অটল বিহারী বাজপেয়ী

    ভারত প্রতিশ্রুতিবদ্ধ 

    ভারত এই মোটা অঙ্কের অনুদানের বাইরে আরও সাতটি লাইন-অফ-ক্রেডিট প্রকল্পে অর্থ প্রদানের জন্য ২০ কোটি ৬৬ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই ভাবে শ্রীলঙ্কার (Sri lanka) উত্তরে কানকেসান্থুরাই বন্দরকে পুনর্গঠনের জন্য দীর্ঘ মেয়াদী সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই খাতে মোট খরচ করা হবে ৬১ কোটি ৫ লক্ষ টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতিবেশী ছোট ছোট রাষ্ট্রগুলির উপর চিনা আগ্রাসনকে ঠেকাতে ভারত এখন বিশেষ নজর দিয়েছে। প্রতিবেশী দেশে অস্থিরতা ভারতের জন্য একটি মাথাব্যথা স্বরূপ। তাই আগ্রাসী শক্তির কবল থেকে প্রতিবেশীকে রক্ষা করা যেমন এক গুরুদায়িত্ব, ঠিক তেমনি বিপর্যস্ত আর্থিক ব্যবস্থা থেকে উত্তরণের জন্য বিশেষ সহযোগিতা করাও ভারতের বিরাট কর্তব্য। বহু প্রাচীন কাল থেকেই শ্রীলঙ্কার সঙ্গে ভারতের আধ্যাত্মিক, সাংস্কৃতিক সংযোগ রয়েছে। ভারত সব সময় এই দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kazakhstan Plane Crash: কাজাখস্তানের ভয়াবহ বিমান দুর্ঘটনা! মৃত অন্তত ৪২, উদ্ধার দুই নাবালক সহ ২৫

    Kazakhstan Plane Crash: কাজাখস্তানের ভয়াবহ বিমান দুর্ঘটনা! মৃত অন্তত ৪২, উদ্ধার দুই নাবালক সহ ২৫

    মাধ্যম নিউজ ডেস্ক: বড়দিনেই বিষাদের খবর। ৬৭টি জন যাত্রী এবং ৫ জন ক্র সদস্য নিয়ে কাজাখস্তানে ভেঙে পড়ল একটি বিমান। প্রথমে সব যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছিল। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, ১১ বছর এবং ১৬ বছরের দুই নাবালক সহ ২৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত ৪২ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কাজাখস্তান (Kazakhstan Plane Crash) প্রশাসন। 

    কেন এই দুর্ঘটনা

    বিমান দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে কাজাখস্তানের পরিবহণ মন্ত্রকের তরফে৷ তারা জানিয়েছে, যে বিমানটি ভেঙে পড়েছে, সেটি আজারবাইজান এয়ারলাইন্সের ৷ বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাচ্ছিল ৷ কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বিমানটি ভেঙে পড়ে ৷ মাঝপথে কোনও এক কারণে বিমানের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। দুর্ঘটনার মুহূর্তের যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, বিমানটি ক্রমশ নীচের দিকে নামতে শুরু করছিল এবং তাতে আগুন লেগে যায়। রাশিয়ার সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে, কুয়াশার কারণে হয়তো পাইলট দিকভ্রষ্ট হয়েছিলেন। যার ফলে তিনি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেই কারণেই এই দুর্ঘটনা। 

    জরুরি অবতরণের অনুরোধ

    আজারবাইজাইন এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে যে এই বিমানটি কাস্পিয়ান সাগরের পূর্ব তীরে তেল ও গ্যাসের কেন্দ্র বলে পরিচিত আকাউত থেকে তিন কিলোমিটার দূরে জরুরি অবতরণ করার জন্য অনুরোধ জানায়৷ ভেঙে পড়ার আগে বিমানের পাইলট এমারজেন্সি ল্যান্ডিং-এর অনুরোধ করেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু তিনি কোনও উত্তর পাননি। এরপর মাঝ আকাশেই কয়েক রাউন্ড চক্কর কাটার পর ভেঙে পড়ে বিমানটি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই বিমান দুর্ঘটনার একাধিক ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Attacks On Hindus: বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, কঠোর বার্তা আমেরিকার

    Attacks On Hindus: বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, কঠোর বার্তা আমেরিকার

    মাধ্যম নিউজ ডেস্ক: ঢাকায় শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের (Attacks On Hindus) উপর নির্যাতন ক্রমেই বেড়ে চলেছে। এই আবহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে সমস্ত ধর্মের অধিকার রক্ষার কথা বলল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) জেক সুলিভান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনুসের মধ্যে এই নিয়ে ফোনে কথা হয়। হোয়াইট হাউসের একটি বিবৃতিতে জানানো হয়, “দুই নেতা মানবাধিকার রক্ষার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।”

    ঢাকাকে নির্দেশ

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক মাস পরেই ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এর ঠিক আগে, ইউনুসের সঙ্গে কথা বললেন সুলিভান। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক শাসনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে এবং বাংলাদেশ যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে তাতে তাদের সহায়তা করবে। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেও সে দেশে সকল ধর্মের মানুষের অধিকার রক্ষা করতে হবে।”

    বাংলাদেশে হিন্দুদের হত্যাকাণ্ডের প্রতিবাদ

    বাংলাদেশে হিন্দু (Attacks On Hindus) এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার ঘটনা এবং মন্দিরে আক্রমণের ঘটনা অব্যাহত রয়েছে। ১৩ ডিসেম্বর হোয়াইট হাউস জানায় যে, প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশে চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় দায়িত্বশীল থাকার নির্দেশ দেয় হোয়াইট হাউস।

    আরও পড়ুন: হিন্দুত্বের রাষ্ট্রনায়ক, ভারতবর্ষের গর্ব অটল বিহারী বাজপেয়ী

    সম্প্রতি, ভারতীয়-আমেরিকান ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান শ্রী থানেদার হোয়াইট হাউসকে বাংলাদেশে (Bangladesh) হিন্দুদের হত্যাকাণ্ড (Attacks On Hindus) এবং তাদের মন্দিরে আক্রমণ নিয়ে সরকারিভাবে চরম পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। থানেদার বলেন, “যুক্তরাষ্ট্রের অধিকার ও মানবাধিকার রক্ষার ইতিহাস দীর্ঘ এবং এ ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া যথাযথ হওয়া উচিত।” হিন্দু অ্যাকশন সংস্থার নির্বাহী পরিচালক উৎসব চক্রবর্তীর মতে, “গত পাঁচ মাসে যা ঘটেছে তা পরিষ্কারভাবে দেখাচ্ছে যে, ইউনুস তার সহযোগী জামাত-এ-ইসলামি দলের সদস্যদের নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে, যারা এখন দেশের বিভিন্ন স্থানে মন্দির পুড়িয়ে দিচ্ছে, মানুষ হত্যা করছে, নারীদের ধর্ষণ করছে এবং পুরোহিতদের উপর নির্যাতন চালাচ্ছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pakistan Air Strike: আফগানিস্তানে পাক বিমান হামলা! মৃত অন্তত ১৫, কড়া হুঁশিয়ারি তালিবানের

    Pakistan Air Strike: আফগানিস্তানে পাক বিমান হামলা! মৃত অন্তত ১৫, কড়া হুঁশিয়ারি তালিবানের

    মাধ্যম নিউজ ডেস্ক: আফগানিস্তানের মাটিতে বিধ্বংসী বিমান হামলা চালাল পাকিস্তান। মঙ্গলবার রাতে আফগানিস্তানের (Air Strike on Afghanistan) পাকতিয়া প্রদেশের বারমাল জেলায় এই হামলা চালায় পাক বায়ুসেনা (Pakistan Air Strike)। এই ঘটনায় কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। পাক সেনার অতর্কিত এই হামলার পালটা জবাবের হুঁশিয়ারি দিয়েছে তালিবান।

    ৭ গ্রামের উপর বিমান হামলা 

    স্থানীয় সূত্রে খবর, ২৪ ডিসেম্বর গভীর রাতে লমান সহ ৭ গ্রামের উপর এই বিমান হামলা চালানো হয়েছে। এই ঘটনায় একই পরিবারের ৫ সদস্য মারা গিয়েছেন। এই বিমান হামলার তদন্ত ইতিমধ্যে শুরু করা হয়েছে। এই হামলার পিছনে আসলে দায় কার, তা খুঁজে বের করা হচ্ছে। তালিবান প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলার তীব্র প্রতিবাদ করা হচ্ছে।  পাকিস্তানের (Pakistan Air Strike) পক্ষ থেকে এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করা হয়নি। তবে মনে করা হচ্ছে, পাকিস্তান এবং আফগানিস্তানের (Air Strike on Afghanistan) মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণেই এই হামলা চালানো হয়েছে। জানা গিয়েছে, সীমান্তবর্তী তালিবান আস্তানাগুলো লক্ষ্য করেই পাক বায়ুসেনার এই আক্রমণ।

    আরও পড়ুন: বসের সঙ্গে সহবাস করতে রাজি না হওয়ায় স্ত্রীকে তালাক ইঞ্জিনিয়ার স্বামীর

    তালিবানের নিন্দা

    ইসলামাবাদের সূত্র দাবি করছে, মঙ্গলবার আফগানিস্তানে অবস্থিত একটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালায় পাকিস্তানি বায়ুসেনা (Pakistan Air Strike)। সেই অভিযানে পাক তালিবানের (Air Strike on Afghanistan) প্রশিক্ষণ কেন্দ্রটি ধ্বংস হয়েছে। সেই অভিযানে কয়েকজন জঙ্গিও মারা গিয়েছে বলে দাবি করে পাকিস্তানি সরকারি সূত্র। যদিও এই নিয়ে কোনও সরকারি আধিকারিক প্রকাশ্যে কিছু বলেননি। পাকতিকায় বিমান হামলার পর পাল্টা জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তালিবান প্রতিরক্ষা মন্ত্রক। এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে তালিবানের তরফ থেকে। এই নিয়ে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার বৈধ অধিকার রয়েছে তাদের। এদিকে দাবি করা হয়েছে, হামলায় ক্ষতিগ্রস্তরা ‘ওয়াজিরিস্তানি শরণার্থী’। উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই পাকিস্তানি সেনার ওপরে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের হামলা বেড়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানি পক্ষের জানা উচিত যে, এ ধরনের একতরফা পদক্ষেপ কোনও সমস্যার সমাধান নয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share