Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • S Alam: ইউনূস সরকারের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার হুমকি টাইকুন এস আলমের?

    S Alam: ইউনূস সরকারের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার হুমকি টাইকুন এস আলমের?

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি টাইকুন। হাসিনা-উত্তর জমানায় বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর সম্পদ। নষ্টও করা হয়েছে বর্তমানে সিঙ্গাপুরবাসী এই ব্যবসায়ীর (Bangladesh) সম্পত্তি। এসব ফেরত না দিলে আন্তর্জাতিকভাবে লিগ্যাল অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এস আলম (S Alam) নামের ওই ব্যবসায়ী। সম্পদ ও বিনিয়োগ নিয়ে বিরোধের নিষ্পত্তিতে অন্তর্বর্তী সরকারকে ছ’মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন এস আলম গ্রুপের কর্ণধার মো. সাইফুল আলম।

    আন্তর্জাতিক সালিসি

    এই সময়ের মধ্যে বিষয়টির নিষ্পত্তি না হলে আন্তর্জাতিক সালিসিতে যাবেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে তাঁর সম্পদ বাজেয়াপ্ত ও বিনিয়োগ বাধাগ্রস্ত করা হচ্ছে বলে দাবি আলমের। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস ও একাধিক উপদেষ্টার কাছে বিরোধ নিষ্পত্তির নোটিশ পাঠিয়েছেন এস আলম। সেই নোটিশেই বেঁধে দেওয়া হয়েছে ছ’মাস। আওয়ামি লিগ সরকারের সময় বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গিয়েছে বলে দাবি ইউনূস সরকারের।

    কী বলা হয়েছে নোটিশে

    নোটিশে বলা হয়েছে, এই ক্ষতি আদায়ে সাইফুল আলম আন্তর্জাতিক আইনি প্রচেষ্টা শুরু করেছেন। এ ক্ষেত্রে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে ২০০৪ সালের দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির কথাও উল্লেখ করা হয়েছে নোটিশে। ১৮ ডিসেম্বর জারি করা নোটিশে বলা হয়েছে, এস আলমের পরিবার ২০১১ সাল থেকে সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস করছেন। ২০২০ সালে তাঁরা বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। জানা গিয়েছে, মার্কিন আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল অ্যান্ড সুলিভানের আইনজীবীরা এই নোটিশ পাঠিয়েছেন। নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ও সরকারের বিভিন্ন সংস্থার কর্মকাণ্ড ও অবহেলার কারণে বিনিয়োগকারীদের অর্থাৎ এস আলম গ্রুপের বিনিয়োগ ও সম্পদমূল্য সম্পূর্ণভাবে বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে।

    বিনিয়োগ চুক্তি

    বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “শেখ হাসিনার শাসনকালে সরকার প্রধানের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ীরা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাঙ্ক থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন। এর মধ্যে বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলম একাই দেশের বাইরে পাচার করেছেন হাজার কোটি মার্কিন ডলার। আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাঙ্ক ডাকাতির এটাই সব চেয়ে বড় ঘটনা।” তিনি বলেন, “শেখ হাসিনা সরকারের আমলে এস আলম গোষ্ঠী বাংলাদেশ থেকে ১ লাখ ২০ হাজার কোটি টাকা পাচার করেছে।” অন্যদিকে সাইফুল (Bangladesh) বলেন, “বাংলাদেশ ব্যাঙ্ক এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে যে ভীতি প্রদর্শনমূলক ব্যবস্থা নিচ্ছে, তার প্রেক্ষিতে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে ও আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির প্রেক্ষিতে তাঁর সুরক্ষা প্রাপ্য।”

    কোটি কোটি টাকা পাচার!

    বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের বক্তব্য, বিষয়গুলি তদন্তাধীন। তাই এ ব্যাপারে তারা কোনও মন্তব্য করবে না। হাসিনা সরকারের আমলে কোটি কোটি টাকা পাচার হয়েছে বলে অভিযোগ ইউনূস প্রশাসনের। প্রশ্ন হল, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন যদি তিনি বিদেশে টাকা পাচার করেন, তাহলে তখন কেন কোনও কেন্দ্রীয় সংস্থা কিংবা বিরোধীরা এই অভিযোগ তোলেননি? প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর হাসিনার বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দেশে সাধারণ নির্বাচনের আগে এভাবে জনমানসে হাসিনার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে চাইছেন হাসিনা বিরোধীরা।

    শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ

    বাংলাদেশে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছিল ইউনূসের বিরুদ্ধে। তিনি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান। ইউনূস-সহ চারজনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়েছিল। সেই সময় বাংলাদেশের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের আইনজীবী খুরশিদ আলম খান বলেছিলেন, “সাক্ষ্যপ্রমাণে ইউনূসের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণ করতে পেরেছি। ফলে সর্বোচ্চ শাস্তি হবে বলেই আশা করছি।”

    আরও পড়ুন: বসের সঙ্গে সহবাস করতে রাজি না হওয়ায় স্ত্রীকে তালাক ইঞ্জিনিয়ার স্বামীর

    প্রসঙ্গত, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলাটি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের শ্রম পরিদর্শক (সাধারণ) এসএম আরিফুজ্জামান। মামলার নথি অনুসারে, আইএফডি কর্তারা ২০২১ সালের ১৬ অগাস্ট ঢাকার মিরপুরে গ্রামীণ টেলিকমের অফিস পরিদর্শন করে শ্রম আইনের বেশ কিছু ত্রুটি খুঁজে পান। সেই বছরেরই ১৯ অগাস্ট গ্রামীণ কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে বলা হয়, প্রতিষ্ঠানটির ৬৭ কর্মচারীকে স্থায়ী করার কথা ছিল, কিন্তু তা করা হয়নি। কর্মচারীদের পার্টিসিপেশন ও কল্যাণ তহবিল এখনও গঠন করা হয়নি। কোম্পানির যে লভ্যাংশ শ্রমিকদের দেওয়ার কথা ছিল, তার পাঁচ শতাংশও পরিশোধ (Bangladesh) করা হয়নি।

    সেই ইউনূসই বাজেয়াপ্ত করছেন অন্য ব্যবসায়ীদের সম্পত্তি (S Alam)?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Joe Biden: সাজা প্রাপ্ত ৪০ জন অপরাধীর মধ্যে ৩৭ জনের জনের মৃত্যুদণ্ড মকুব বাইডেনের

    Joe Biden: সাজা প্রাপ্ত ৪০ জন অপরাধীর মধ্যে ৩৭ জনের জনের মৃত্যুদণ্ড মকুব বাইডেনের

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) সোমবার যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড (Death Penalty) প্রাপ্ত ৪০ জন অপরাধীদের মধ্যে ৩৭ জনের জনের মৃত্যুদণ্ড মকুব করেছেন। একটি বিবৃতি দিয়ে তিনি বলেন, “আমার এই সিদ্ধান্তের জন্য কোনও ভুল বুঝবেন না। আমি এই খুনিদের নিন্দা জানাই, তাদের ঘৃণ্য কাজের শিকার হওয়া ব্যক্তিদের জন্য শোক জানাই। এই অকল্পনীয় এবং অপূরণীয় ক্ষতির শিকার সমস্ত পরিবারের জন্য দুঃখ প্রকাশ করছি।”

    ট্রাম্প দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার আগেই বাইডেনর ঘোষণা(Joe Biden)

    একজন জনপ্রতিনিধি হিসাবে বাইডেন (Joe Biden) নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “আমি আগের চেয়ে আরও বেশি নিশ্চিত যে আমাদের অবশ্যই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধ হয়ে যাবে। আমি বিবেকের কাছে ঠিক থাকতে চাই। আমি সকলের পাশে দাঁড়াতে চাই। তবে নতুন প্রশাসনকে মৃত্যুদণ্ড আবার শুরু করতে পারে।” মৃত্যুদণ্ডের সমর্থনকারী প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার এক মাসেরও কম সময় আগে বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন এই ভাবে শাস্তি মকুবের পরিকল্পনা করেছেন। এটা অনেক ইঙ্গিতপূর্ণ।

    আরও পড়ুনঃ চার স্ত্রী রাখার ফতোয়া নাকচ করেছে রাশিয়ারই প্রগতিশীল মুসলিম গোষ্ঠী

    কোন তিন বন্দির মৃত্যুদণ্ড মাপ হয়নি?

    ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের তরফে বলা হয়েছে, আমাদের সংস্থা অলাভজনক সংস্থা। আমাদের লক্ষ্য মিডিয়া, নীতিনির্ধারকদের সেবা করা। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে মৃত্যুদণ্ডের (Death Penalty) সাজাপ্রাপ্ত বন্দি-সহ সব মিলিয়ে ২২৫০ জন বন্দি রয়েছে। ৪০ জনের মধ্যে ৩৭ জনের ফাঁসি মকুব করা হয়েছে। আর বাকি তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং ঘৃণ্য গণহত্যার অভিযোগ আনা হয়েছে। এই ৩ জনের মধ্যে জোখার সারনায়েভ এক জন। সে ম্যাসাচুসেটসে ২০১৩ সালের বোস্টন ম্যারাথন বোমা হামলা চালিয়েছিল। যাতে তিনজন নিহত হয়েছিল। দ্বিতীয় ব্যক্তি হল ডিলান রুফ। সে ২০১৫ সালে চার্লসটন, সাউথ ক্যারোলিনার একটি গির্জায় নয়জন উপাসককে হত্যা করেছিল। আর এক আসামী হল রবার্ট বোয়ার্স, যে ২০১৮ সালে পেনসিলভানিয়ার পিটসবার্গের একটি সিনাগগে ১১ জনকে হত্যা করেছিল।

    বাইডেন (Joe Biden), একজন ক্যাথলিক, মৃত্যুদণ্ডের ব্যবহারের বিরোধিতা করেছেন এবং তাঁর প্রশাসন যুক্তরাষ্ট্রীয় মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ আরোপ করেছে। হোয়াইট হাউস রাষ্ট্রপতির সিদ্ধান্ত ব্যাখ্যা করে একটি নোটে বলেছেন, “তাঁর আজকের পদক্ষেপ পরবর্তী প্রশাসনকে মৃত্যুদণ্ড কার্যকর করতে বাধা দেবে, যা বর্তমান নীতি ও অনুশীলনের অধীনে হস্তান্তর করা হবে না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Russia: চার স্ত্রী রাখার ফতোয়া নাকচ করেছে রাশিয়ারই প্রগতিশীল মুসলিম গোষ্ঠী

    Russia: চার স্ত্রী রাখার ফতোয়া নাকচ করেছে রাশিয়ারই প্রগতিশীল মুসলিম গোষ্ঠী

    মাধ্যম নিউজ ডেস্ক: ইসলাম বিশ্বে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার (Russia) একটি প্রগতিশীল মুসলিম গোষ্ঠী। রাশিয়ার শীর্ষ ইসলামিক (Muslim) সংস্থা মুসলিম পুরুষদের দুই বা ততোধিক বিয়ে বা স্ত্রী (Four Wives) রাখার সিদ্ধান্তকে নাকচ করার কথা ঘোষণা করেছে। তবে এই সিদ্ধান্ত শুধু রাশিয়ার জন্যই গুরুত্বপূর্ণ নয় গোটা বিশ্বে ইসলামিক রাষ্ট্রের সামনে এক ঐতিহাসিক সিদ্ধান্ত বলে মনে করছেন আন্তর্জাতিক ধর্ম বিশেষজ্ঞরা।

    সাধারণত মুসসিম পার্সোনাল ল’বোর্ড বা শরিয়া শাসন চারটি করে বিয়ের অনুমতি দিয়ে থাকে। গোটা বিশ্বে পশ্চিম থেকে পূর্বে সর্বত্র এই নিয়ম অক্ষরে অক্ষের পালন করা হয়। যদিও গবেষকরা মনে করেছেন, গোটা বিশ্বে বাকি ধর্মের তুলানায় ইসলামের প্রচার-প্রসারের একটি বড় কারণ হল একাধিক বিবাহ এবং বহু সন্তান উৎপাদন নীতি। তাই প্রগতিশীল মুসলিম সংগঠনের ভাবনা ইতিবাচক।

    ১৭ ডিসেম্বর ফতোয়া জারি হয়েছিল (Russia)!

    রাশিয়ার (Russia) ইসলামিক সংস্থার পক্ষ থেকে আগে ১৭ ডিসেম্বর একটি ফতোয়া বা ধর্মীয় বিধি জারি করেছিল। সেখানে বলা হয়েছিল, সমস্ত পরিস্থিতিতে মুসলিম পুরুষরা একাধিক স্ত্রী (Four Wives) রাখাতে পারবেন। সেই সঙ্গে আরও বলা হয় একজন মুসলমানের চারটি স্ত্রী থাকতে পারে। তবে সে ক্ষেত্রে সকলের জন্য আলাদা আলাদা থাকার জায়গা সহ সমান ভাবে বস্তুগত উপলব্ধতাকে প্রাধ্যান্য দিতে হবে। এরপর রাশিয়ার মুসলিমদের ধর্মীয় সংগঠনের কাউন্সিল অফ স্কলারের নতুন ঘোষণা হয় যে এই চার স্ত্রী রাখার নির্দেশ রাশিয়ার আইনের সঙ্গে কোনও রকম ভাবে সঙ্গতিপূর্ণ নয়। শারিয়া নিয়ম দেশের আইনের পরিপন্থী। ইসলামিক এই ফতোয়াকে অবিলম্বে প্রত্যহার করতে হবে। সামাজিক মাধ্যমে এই বার্তা ছড়িয়ে পড়লে মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে চাঞ্চাল্য তৈরি হয়।

    চার বিয়ে ঐতিহ্যগত মূল্যবোধের বিরুদ্ধে

    রাশিয়ার (Russia) ইসলামিক কাউন্সিল অফ স্কলারের নতুন ঘোষণাকে স্বাগত জানিয়েছেন অনেক প্রগতিশীল মানুষ। আবার রাশিয়ার পার্লামেন্টারি ফ্যামিলি অ্যাফেয়ার্স কমিটির প্রধান নিনা ওস্তানিনা বলেন, “রাশিয়ায় বহুবিবাহ নিষিদ্ধ। এটি আমাদের মূল নৈতিকতা এবং ঐতিহ্যগত মূল্যবোধের বিরুদ্ধে।”

    উল্লেখ্য, ভারতে ভারতীয় ন্যায় সংহিতার পাশাপাশি ‘মুসলিম (Muslim) পার্সোনাল ল’বোর্ড নামে একটি আলাদা ক্ষেত্র রয়েছে। কংগ্রেসের আমল থেকে দেশের সংবিধানকে আড়ালে রেখে এই বোর্ড গঠন করা হয়েছে। একইভাবে ওয়াকফ বোর্ডও সক্রিয় রয়েছে দেশে। বিশেষজ্ঞরা ইসলামের শরিয়া শাসনকে আগ্রাসী ও হিংসাত্মক বলেছেন। তবে ভারতের কোনও প্রগতিশীল মুসলিম সংগঠন দুই বা ততোধিক স্ত্রী রাখা কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে কোনও ব্যাখ্যা দেননি।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Panama Canal: মাথাব্যাথা বাড়াচ্ছে চিন! পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

    Panama Canal: মাথাব্যাথা বাড়াচ্ছে চিন! পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ পানামা ক্যানেল এখন আমেরিকার মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, এই ক্যানেলের (Panama Canal) ওপর বাড়ছে চিনা আধিপত্য! এই খাল ব্যবহারকারী মার্কিন জাহাজগুলি থেকে অন্যায়ভাবে বাড়তি কর আদায় করা হচ্ছে। প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করা এই খাল পরিচালনায় চিনের খবরদারি বরদাস্ত করা হবে না বলে বার্তা দিলেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। জানিয়ে দিলেন, যদি পানামা প্রশাসন সঠিকভাবে এই খাল পরিচালনা করতে না পারে সেক্ষেত্রে আমেরিকা সেটি ফিরিয়ে নেওয়ার দাবি জানাবে।

    পানামা নিয়ে চিনকে বার্তা দিলেন ট্রাম্প?(Panama Canal)

    সমুদ্রপথে সারা বিশ্বের মোট পণ্য-পরিবহণের প্রায় ৫ শতাংশের ক্ষেত্রে পানামা খাল (Panama Canal) ব্যবহৃত হয়। এতে দক্ষিণ আমেরিকার দক্ষিণ উপকূল ঘুরে যেতে হয় না বলে অনেকটা সময় ও জ্বালানি বাঁচে। খালটি তৈরি করেছিল আমেরিকা। ১৯১৪ সালে নির্মাণকাজ শেষের পর থেকে দীর্ঘদিন ধরে আমেরিকা এবং পানামা প্রশাসন যৌথভাবে খালটি পরিচালনার দায়িত্ব সামলেছিল। ১৯৭৭ সালে আমেরিকার ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জিমি কার্টারের আমলে সই হওয়া চুক্তির ফলে ১৯৯৯ থেকে এই খালটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ পায় পানামা। কিন্তু, সমাজমাধ্যমে ট্রাম্প অভিযোগ তুলেছেন, “পানামা খালটি ১১০ বছর আগে ব্যবসার জন্য চালু করা হয়েছিল। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জীবন ও সম্পদের জন্য বিশাল ব্যয়ে নির্মিত হয়েছিল। মূলত, খালটি তৈরির সময় জঙ্গলে মশার কামড়ে ৩৮ হাজার আমেরিকান পুরুষ মারা গিয়েছিলেন। প্রেসিডেন্ট জিমি কার্টার এক ডলারের বিনিময়ে খালটি তাঁর কার্যকালের সময় এটি শুধুমাত্র পানামার জন্য দিয়েছিলেন। চিন বা অন্য কারও জন্য নয়।” তাঁর কথায়, “আমাদের নৌবাহিনী এবং বাণিজ্যের প্রতি অত্যন্ত অন্যায় এবং অবিবেচক আচরণ করা হচ্ছে। এই খালপথ ব্যবহার করতে দেওয়ার বিনিময়ে পানামা আমেরিকার কাছ থেকে মাত্রাতিরিক্ত অর্থ আদায় করছে।” তিনি আরও বলেন, “পানামা যে ফি নিচ্ছে, তা হাস্যকর। আমাদের দেশকে নিয়ে এভাবে ছিনিমিনি খেলা অবিলম্বে বন্ধ হওয়া দরকার।”  আমেরিকা ছাড়াও পানামা খাল মূলত ব্যবহার করে চিন, জাপান ও দক্ষিণ কোরিয়া। ট্রাম্পের কথায় ইঙ্গিত, সেখানে চিনের প্রভাব বাড়ছে। ভাবী প্রেসিডেন্ট বলেছেন, “এই চ্যানেলটি চালাবে শুধুমাত্র পানামা, চিন বা অন্য কেউ নয়। পানামা যদি কাজটা সুরক্ষিত, দক্ষ এবং নির্ভরযোগ্য ভাবে করতে না পারে, তা হলে আমরা দাবি করব, বিনা প্রশ্নে পানামা খাল সম্পূর্ণ ভাবে আমাদের হাতে তুলে দেওয়া হোক।”

    আরও পড়ুন: ভারত থেকে ব্রহ্মোস মিসাইল কিনতে চলেছে ভিয়েতনাম

    পানামার প্রেসিডেন্ট নিজের অবস্থান স্পষ্ট করলেন

    পানামার (Panama Canal) প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো ট্রাম্পের বক্তব্যকে তার দেশের সার্বভৌমত্বের অপমান বলে দ্রুত প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, “পানামা খালের প্রতিটি বর্গমিটার এবং আশেপাশের এলাকা পানামার অন্তর্গত। আর তা পানামার অন্তর্ভুক্ত থাকবে।” তিনি আরও বলেন, “পানামাবাসীদের অনেক বিষয়ে ভিন্ন মত থাকতে পারে। কিন্তু যখন আমাদের খালের কথা আসে, তখন আমরা সবাই আমাদের পানামানিয়ার পতাকার নীচে একত্রিত হব।” তিনি বিশেষভাবে ট্রাম্পের নাম উল্লেখ না করেই খালের দাম বৃদ্ধির সমালোচনার জবাব দেন। তিনি দাবি করেন যে সরবরাহ-ও-চাহিদার খরচের ওপর ভিত্তি করে শুল্ক নির্ধারণ করা হয়। “শুল্কগুলি একটি ইচ্ছার ওপর সেট করা হয় না,” তিনি যুক্তি দিয়েছিলেন এবং তারপরে আরও বেশি জাহাজ ট্রাফিক পরিচালনার জন্য খালটি প্রসারিত করার জন্য পানামার স্বায়ত্ত্বশাসিত উদ্যোগের ওপর জোর দিয়েছিলেন। তিনি বলেন, “খরার কারণে এই খালের কার্যকলাপে প্রভাব পড়েছিল। এমন একটি কঠিন বছরের পরে খরচ মেটাতে এবং খালের পরিকাঠামো বজায় রাখার জন্য ফি বাড়ানো হয়েছিল।” উল্লেখযোগ্যভাবে, খালটি পানামার অর্থনীতির মূল চাবিকাঠি এবং এটি সরকারের বার্ষিক রাজস্বের প্রায় এক-পঞ্চমাংশ উৎপন্ন করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Justin Trudeau: পরিবর্তনের অপেক্ষায় কানাডা! পতনের পথে জাস্টিন ট্রুডোর সরকার

    Justin Trudeau: পরিবর্তনের অপেক্ষায় কানাডা! পতনের পথে জাস্টিন ট্রুডোর সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: কানাডায় (Canada) ট্রুডোর একদা ‘বন্ধু’ বলে পরিচিত রাজনৈতিক শিবির নিউ ডেমোক্র্যাটিক পার্টিও (এনডিপি) সরকারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। ট্রুডো সরকারের (Justin Trudeau) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনারও হুঁশিয়ারি দিয়েছেন এনডিপির নেতা জগমিত সিং। আগামী বছরের ২৭ জানুয়ারি কানাডার পার্লামেন্ট বসছে। সেই সময়েই এই অনাস্থা প্রস্তাব পেশ করার সম্ভাবনা রয়েছে।

    নতুন সরকারের অপেক্ষায় কানাডা

    সমাজমাধ্যমে এনডিপি নেতা লিখেছেন, “প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে বড় দায়িত্ব হল সাধারণ মানুষের জন্য কাজ করা, ক্ষমতাবানদের জন্য নয়। এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন ট্রুডো।” ট্রুডোর সরকারকে (Justin Trudeau) ভেঙে দিয়ে কানাডাবাসীকে নতুন সরকার বেছে নেওয়ার সুযোগ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কানাডার পার্লামেন্টের হাউস অফ কমনসে একক সংখ্যাগরিষ্ঠতা নেই ট্রুডোর লিবারেল পার্টির। সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে অন্য দলের সমর্থন প্রয়োজন তাদের। হাউস অফ কমন্‌সে মোট জনপ্রতিনিধির সংখ্যা ৩৩৮। কিন্তু লিবারেলের রয়েছে ১৫৩ আসন। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এনডিপির সাহায্য নিতে হয় তাদের। হাউস অফ কমন্‌সে এনডিপির রয়েছে ২৫ জন জনপ্রতিনিধি। ফলে সেই সমর্থন না পেলে ট্রুডোর দলের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা কঠিন হয়ে যাবে বলেই মনে করছেন অনেকে। ট্রুডোর সামনে বড় চ্যালেঞ্জ হতে পারে ২০২৫ সালের নির্বাচনের আগে আস্থা ভোটে পরাজয়। 

    আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির ঐতিহাসিক সফর! ভারত কুয়েতের মধ্যে ৪টি মউ চুক্তি স্বাক্ষরিত

    আন্তর্জাতিক স্তরে ট্রুডোর বিরোধিতা

    আন্তর্জাতিক স্তরেও ট্রুডোর (Justin Trudeau)  বিরুদ্ধে বিরোধিতা বাড়ছে। ভারত সরকারের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে, এবং হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ট্রুডোকে ‘দুর্বল’ এবং ‘বামপন্থী উন্মাদ’ হিসেবে অভিহিত করেছেন। বর্তমান পরিস্থিতিতে বাকি বিরোধী দলগুলি জগমিতের সঙ্গে থাকলে ভেঙে যেতে পারে ট্রুডোর সরকার। সরকারের মেয়াদ পূরণের আগেই হতে পারে নির্বাচন। সম্প্রতি কানাডার শাসক শিবির লিবারেল পার্টির অন্দরেও ট্রুডোর ইস্তফার দাবি উঠে আসতে শুরু করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Bangladesh Crisis 12: ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে মিছিল ঢাকায়, সরব ভারত, প্রতিবাদ বিশ্বজুড়ে

    Bangladesh Crisis 12: ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে মিছিল ঢাকায়, সরব ভারত, প্রতিবাদ বিশ্বজুড়ে

    হাসিনা সরকারকে উৎখাত করার পর থেকেই অশান্ত বাংলাদেশ। মন্দির ভাঙচুর, আগুন, মারধর, খুন-সবেতেই টার্গেট সংখ্যালঘু হিন্দু। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ইউনূসের কঙ্কালসার চেহারাটা এখন গোটা বিশ্বের কাছে পরিষ্কার। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর গোটা বিশ্ব জেনে গিয়েছে, কী ভয়াবহ এবং আতঙ্কের পরিবেশ সেখানে। শুধু কি সাধারণ নিরীহ হিন্দু বা হিন্দুদের মন্দির? না, বেছে বেছে কাঠগড়ায় তুলে চরম শাস্তি দেওয়া হয়েছে আওয়ামি লিগপন্থী জনপ্রতিনিধি, পুলিশ অফিসার থেকে শুরু করে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্তাদেরও। কীভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন চলছে, কীভাবে একের পর এক সরকারি অফিসার বা জনপ্রতিনিধির ওপর শাস্তির খাঁড়া নেমে আসছে, তা নিয়েই আমাদের ধারাবাহিক প্রতিবেদন। আজ দ্বাদশ তথা শেষ পর্ব।

     

    অশান্ত বাংলাদেশ: টার্গেট হিন্দু-১২

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের (Bangladesh Crisis 12) রাজনৈতিক দল জামাত-ই-ইসলাম, বিএনপি, কমিউনিস্ট পার্টি, হেফাজতে ইসলাম, চট্টগ্রাম আদালতে আইনজীবীর মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানায় এবং দোষীদের কড়া শাস্তির দাবি করে। এর পাশাপাশি ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় সরকারকে, তারা দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি করে। অন্যদিকে জন অধিকার মঞ্চ নামের একটি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকাতে মিছিলও করে।

    বিক্ষোভ শিক্ষা প্রতিষ্ঠানেও (Bangladesh Crisis 12)

    আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যুর ঘটনায় বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ চলতে থাকে। ছাত্ররা বিক্ষোভ দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাহজালাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রভৃতি জায়গায়। অন্যদিকে বাংলাদেশের (Bangladesh Crisis 12) বেশ কিছু সংগঠন যেমন ইনকিলাব মঞ্চ, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ, নিজেদের মতো করে আন্দোলন শুরু করে। এই সময় বাংলাদেশের ছাত্রনেতা হাসনাত আবদুল্লা, যিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কনভেনার, তিনি অ্যাডভোকেট সাইফুল ইসলামের শেষ কৃত্যে অংশগ্রহণ করেন।

    বিক্ষোভ কলকাতায়, নিন্দা ভারতের, প্রতিবাদ বিশ্বজুড়ে 

    ভারতের বিদেশমন্ত্রক এই ইস্যুতে নিজেদের বিবৃতি জানায় এবং বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর বেড়ে চলা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় ভারতকে। একইসঙ্গে গ্রেফতার হওয়া সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তিরও দাবি জানায় ভারত। কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে ব্যাপক আকারে বিক্ষোভ দেখাতে থাকে বিভিন্ন সংগঠন। এই সময়ে বাংলাদেশের (Bangladesh Crisis 12) অন্তর্বর্তী সরকার ভারতের বিবৃতির কড়া সমালোচনা করে এবং তারা জানায় যে সরাসরি বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চাইছে ভারত। চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পরেই এবং বাংলাদেশের হিন্দুদের ওপর বেড়ে চলা আক্রমণের ঘটনায় নিন্দা জানাতে থাকে বিশ্বের সব দেশই। যে সমস্ত বাংলাদেশি বংশোদ্ভূত হিন্দুরা ব্রিটেন থাকতেন, তাঁরাও রাস্তায় নামেন। অন্যদিকে ফিনল্যান্ডেও ব্যাপক বিক্ষোভ দেখা যায়। বাংলাদেশ ইস্যুতে এই সময়ে আন্তর্জাতিক খ্যাতনামা ব্যক্তিরাও বিবৃতি জারি করেন। একইসঙ্গে ব্রিটেনের সাংসদরাও এই ইস্যুতে সংসদে সরব হন এবং বাংলাদেশে বেড়ে চলা সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ব্রিটেনের সরকারকে হস্তক্ষেপ করার দাবি জানান তাঁরা।

    সমাজ মাধ্যমের পাতায় প্রতিবাদ 

    বাংলাদেশ ইস্যুতে সোশ্যাল মিডিয়াতেও ব্যাপকভাবে প্রতিবাদের ঝড় আছড়ে পড়ে। সোশ্যাল মিডিয়াতে একের পর এক পোস্ট আসতে থাকে এবং সেখানে দাবি জানানো হয় যে বিএনপি এবং জামাত ইসলামের ক্যাডাররা সক্রিয়ভাবে যুক্ত ছিল আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যুর ঘটনায়। একাধিক সমাজ মাধ্যমের পাতায় দাবি জানানো হয় যে পিনাকী ভট্টাচার্য, জাহেদুল রহমান আমিনুল মুমিনরা বিদেশি শক্তিকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থির করে তুলতে চাইছে।

    বাংলাদেশের সংখ্যালঘুদের বর্বরোচিত হামলার কিছু গুরুত্বপূর্ণ ঘটনা (Targeting Minority)

    বাংলাদেশের উগ্র মৌলবাদী ইসলামিক সংগঠনগুলি হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চলায় এবং পাথর ছোড়ে। ঘটনাটি ঘটে চট্টগ্রামে ২৯ নভেম্বর। শুক্রবারে জুম্মার নামাজের পরেই পাথর ছোড়া হয়।

    বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলি চট্টগ্রামের হিন্দু বিরোধী স্লোগান দিয়ে মিছিল করে।

    বাংলাদেশের পাথরঘাটার রাধাগোবিন্দ মন্দিরে হামলা চালানো হয়। 

    হাবিবগঞ্জের ইসলামিক মৌলবাদীরা হামলা চালায় জয় দাস নামের এক হিন্দুর বাড়িতে। মৌলবাদীরা সন্দেহ করেছিল যে জয় দাস ছিলেন একজন ইসকনের সদস্য।

    উগ্র মৌলবাদীরা ইসকনের মন্দির ভাঙচুর করে চট্টগ্রামের পাতিয়াতে।

    উগ্র মৌলবাদীরা হামলা চালায় মৌলভীবাজারে অবস্থিত মদনমোহন মন্দিরে।

    উগ্র মৌলবাদীদের হাত থেকে রেহাই পায়নি ফিরিঙ্গি বাজারে অবস্থিত লোকনাথ ব্রহ্মচারী মন্দির। হাজারি গালিতে অবস্থিত কালী মন্দির এবং সেবক কলোনিতে অবস্থিত একাধিক মন্দির ভাঙচুর করে তারা।

    সমাজ মাধ্যমে এক ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ইসলামিক মৌলবাদীরা ঠাকুরগাঁয়ে একজন হিন্দুকে মারধর করছে।

    বাংলাদেশের শিবচরে মৌলবাদীরা ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দেয় ইসকনের মন্দির বন্ধ করার জন্য।

    গ্রেফতার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবীকে নৃশংসভাবে মারধর করা হয়। 

    বাংলাদেশের কিশোরগঞ্জের ভৈরব এরিয়াতে ইসকনের মন্দির ভেঙে দেওয়া হয়।

    পুলিশি হয়রানি

    একই সঙ্গে পুলিশি হয়রানির শিকারও হন অসংখ্য হিন্দু সন্ন্যাসী। ইসকন সন্ন্যাসী শ্যামদাস প্রভুকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের সাইফুল ইসলামের মৃত্যুর ঘটনা ৭৬ জন হিন্দু বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এ সময়ের মধ্যে গ্রেফতার করা হয় বাবলা ধর, সজল শীল, দুর্লভ দাস, রাজীব ভট্টাচার্য, সুমিত দাস, গগন দাস, নয়ন দাস, বিশাল দাস, আমন দাস প্রভৃতি হিন্দুকে। সে দেশের সাংবাদিক মুন্নি সাহাকেও গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bashar Al Asad: লন্ডনে যেতে চান আসমা! রুশ আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা বাশারের স্ত্রীয়ের

    Bashar Al Asad: লন্ডনে যেতে চান আসমা! রুশ আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা বাশারের স্ত্রীয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: সিরিয়ার (Syria) পদচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের (Bashar Al Asad) পরিবারেও ভাঙন ধরল। আসাদের কাছ থেকে বিচ্ছেদ চাইলেন স্ত্রী আসমা আল-আসাদ। মস্কোয় যেভাবে তাঁদের রাজনৈতিক আশ্রয়ে থাকতে হচ্ছে, তাতে একেবারেই খুশি নন আসমা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্য়েই বিবাহ বিচ্ছেদের মামলা রুজু করেছেন আসমা। দ্রুত দাম্পত্যের পাট চুকিয়ে লন্ডনে ফিরে যেতে চান তিনি।

    কেন বিচ্ছেদ চাইছেন আসমা

    চলতি ডিসেম্বর মাসের শুরুতেই সশস্ত্র বাহিনীর অভ্যুত্থানের মুখে পড়ে গদিচ্যুত হন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ (Bashar Al Asad)। প্রাণ বাঁচাতে পরিবার সহ সিরিয়া ছেড়ে আশ্রয় নেন মস্কোয়। সেখানে যাওয়ার পরই এবার বিচ্ছেদ চাইছেন আসাদের স্ত্রী। মস্কোর একটি আদালতে বিবাহ বিচ্ছেদ মামলা দায়ের করেছেন। সিরিয়া থেকে মস্কোয় গিয়ে তাঁর জীবন নিয়ে অসন্তুষ্ট তিনি। আসমা তাঁর পরিবারকে নিয়ে নিজের শহর লন্ডনে ফিরতে চান। সিরিয়ান বংশোদ্ভূত আসমার জন্মও হয়েছিল লন্ডনে। তাঁর বাবা-মা দু’জনই সিরিয়ান। আসমা নিজে একজন ব্রিটিশ-সিরিয়ান নাগরিক। ২০০০ সালে ২৫ বছর বয়সে লন্ডনে ডাক্তারি পড়তে আসা বাশার আল-আসাদের সঙ্গে তাঁর বিয়ে হয়। তারপরই স্বামীর সঙ্গে থাকতে সিরিয়া চলে আসেন তিনি। 

    আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির ঐতিহাসিক সফর! ভারত কুয়েতের মধ্যে ৪টি মউ চুক্তি স্বাক্ষরিত

    লন্ডনে যেতে চান বাসার-পত্নী

    জানা গিয়েছে, রাশিয়ায় আশ্রয় দিলেও, সেখানে বাশার আল আসাদের (Bashar Al Asad) উপরে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিনা অনুমতিতে রাশিয়া তো দূর, মস্কোও ছাড়তে পারবেন না আসাদ। কোনও দলীয় কাজেও যুক্ত থাকতে পারবেন না তিনি। সূত্রের খবর, আসাদের যাবতীয় টাকাপয়সা, ধনসম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে রাশিয়া। সিরিয়া থেকে পালানোর সময় ২৭০ কেজি সোনা, ২ বিলিয়ন ডলার নিয়ে এসেছিলেন আসাদ। সেই সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া মস্কোয় তাঁর ১৮টি অ্যাপার্টমেন্ট রয়েছে। সবই বাজেয়াপ্ত করা হয়েছে। শোনা যাচ্ছে, রাশিয়ার একটি আদালতেই বিবাহ বিচ্ছেদের মামলা ঠুকেছেন আসমা আল-আসাদ। এবং তিনি যাতে মস্কো ছেড়ে লন্ডন পাড়ি দিতে পারেন, তার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিশেষ অনুমতিও চেয়েছেন। দ্যা জেরুজালেম পোস্ট-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আসমা আল-আসাদের আবেদন খতিয়ে এবং বিবেচনা করে দেখছে রুশ প্রশাসন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • America: ট্রাম্পের পছন্দ শ্রীরাম! এই ভারতীয় বংশোদ্ভূত কৃত্রিম বুদ্ধিমত্তায় আমেরিকাকে দিশা দেখাবেন

    America: ট্রাম্পের পছন্দ শ্রীরাম! এই ভারতীয় বংশোদ্ভূত কৃত্রিম বুদ্ধিমত্তায় আমেরিকাকে দিশা দেখাবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন প্রশাসনে ঠাঁই হতে চলেছে আরও এক ভারতীয় বংশোদ্ভূতের। আমেরিকার (America) অবস্থিত ভারতীয় বংশোদ্ভূতের নাম শ্রীরাম কৃষ্ণাণ। আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সে হোয়াইট হাউসে তিনি মার্কিন প্রেসিডেন্ট পদে অধিষ্ঠীত হতে চলা ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সিনিয়র উপদেষ্টার পদ পাচ্ছেন। আনুষ্ঠানিক ঘোষণায় খোদ ডোনাল্ড ট্রাম্প এই পদে শ্রীরাম কৃষ্ণাণের নাম ঘোষণা করেছেন। 

    কী বললেন ট্রাম্প?(America)

    সদ্য করা ঘোষণায়, প্রশাসনের (America) একগুচ্ছ পদে নিয়োগের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই ঘোষণার সময়ই তিনি শ্রীরাম কৃষ্ণাণের নাম ঘোষণা করেন। এক এক্স পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন,”শ্রীরাম কৃষ্ণাণ হোয়াইট হাউস অফিস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সংক্রান্ত নীতিতে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা)-র জন্য সিনিয়র নীতি উপদেষ্টা হিসেবে কাজ করবেন”। নিজের পোস্টে ট্রাম্প আরও জানিয়েছেন, “ডেভিড স্যাক্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে, শ্রীরাম A.I.-তে আমেরিকান নেতৃত্ব অব্যাহত রাখার বিষয়ে ফোকাস করবেন এবং A.I. গঠন ও সমন্বয় করতে সাহায্য করবেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রেসিডেন্ট উপদেষ্টা পরিষদের সঙ্গে তিনি কাজ করবেন।”

    কে এই শ্রীরাম কৃষ্ণাণ?

    জানা গিয়েছে, শ্রীরাম কৃষ্ণাণ সম্পর্কে জানা যাচ্ছে, তিনি ভারতের তামিলনাড়ুর কাঞ্চিপুরমের কাট্টাঙ্ককুলাথুরের এসআরএম ভাল্লিমাই ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া ছিলেন। তাঁর কেরিয়ার শুরু মাইক্রোসফ্ট দিয়ে। সেখানে তিনি ‘উইন্ডোজ অ্যাজিউর’ তৈরি করতে কাজ করেছেন। এর এপিই ও পরিষেবার ক্ষেত্রে তিনি কাজ করেছেন। কৃষ্ণাণ একজন মার্কিনি শিল্পোদ্যগী। এছাড়াও তিনি ‘ভেঞ্চার ক্যাপিটালিস্ট’ ও লেখক হিসেবে পরিচিত। ‘উইন্ডোজ অ্যাজিউর ফর ও’রেইলি’ বইটির লেখক কৃষ্ণাণ। এককালে ফেসবুকেও কাজ করেছেন তিনি। ২০১৩ সালে তিনি ফেসবুকে যোগ দেন। ফেসবুকে মোবাইল অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। পরে স্ন্যাপে ও তারপর টুইটারে কাজ করেছেন কৃষ্ণাণ। ২০১৯ সাল পর্যন্ত টুইটারে কাজ করেছেন কৃষ্ণাণ। যে টুইটার পরে এক্স হয় ও তার মালিকানা যায় মার্কিন ধনকুবের ইলন মাস্কের হাতে।

    কৃষ্ণাণ বলেন, “আমাদের দেশের সেবা করতে পেরে এবং ডেভিড স্যাক্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমি সম্মানিত।” কৃষ্ণাণের নিয়োগকে স্বাগত জানিয়েছে ভারতীয় আমেরিকান সম্প্রদায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Vietnam: ভারত থেকে ব্রহ্মোস মিসাইল কিনতে চলেছে ভিয়েতনাম

    India Vietnam: ভারত থেকে ব্রহ্মোস মিসাইল কিনতে চলেছে ভিয়েতনাম

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-ভিয়েতনাম (India Vietnam) সম্পর্কে অগ্রগতি। খুব শীঘ্রই ভারত থেকে ব্রহ্মোস মিসাইল কিনতে চলেছে ভিয়েতনাম। দুই দেশের মধ্যে শীঘ্রই এই নিয়ে চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, আগামী কয়েক মাসের মধ্যেই ৭০০ মিলিয়ন ডলার মূল্যের ব্রহ্মোস মিসাইল সিস্টেম চুক্তি সই করার দিকে এগোচ্ছে দুই দেশ। এই চুক্তি বাস্তবায়িত হলে, ফিলিপিন্সের পর ভিয়েতনাম হবে দ্বিতীয় দেশ, যারা ভারত থেকে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল কিনবে।  

    চুক্তির খসড়া চূড়ান্ত

    প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ইতিমধ্যেই ব্রহ্মোস নিয়ে ভিয়েতনামের (India Vietnam) প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সঙ্গে কথা হয়েছে। ভিয়েতনাম দীর্ঘ সময় ধরে চুক্তির চূড়ান্ত খসড়া চেয়ে অপেক্ষা করছে। এই খসড়ায় চুক্তির পরিমাণ, ডেলিভারি সময়সীমা, পেমেন্ট শর্তাবলী ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। ভিয়েতনামের সেনা ও নৌবাহিনী উভয়ই এই মিসাইল কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। ভারত এবং ভিয়েতনামের প্রতিরক্ষা সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে। সম্প্রতি ভিয়েতনাম আন্তর্জাতিক প্রতিরক্ষা এক্সপো ভাইড-২৪-এ ভারতের প্যাভিলিয়ন যৌথভাবে উদ্বোধন করেন ভিয়েতনামের পাবলিক সিকিউরিটি মন্ত্রী, জেনারেল লুং তাম কোয়াং, ভারতের প্রতিরক্ষা উৎপাদন সচিব, সঞ্জীব কুমার, এবং ভারতের ভিয়েতনামে রাষ্ট্রদূত সন্দীপ আর্য।

    আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির ঐতিহাসিক সফর! ভারত কুয়েতের মধ্যে ৪টি মউ চুক্তি স্বাক্ষরিত

    ভাইড-২৪-এ ভারতের প্রদর্শন

    ভাইড-২৪-এ (India Vietnam) বিশ্বব্যাপী প্রতিরক্ষা প্রযুক্তির মধ্যে ভারতীয় প্রতিরক্ষা প্রযুক্তিও প্রদর্শিত হয়েছিল। ভারতের তরফে ওই মেলায় ব্রহ্মোস অ্যারোস্পেস, ডিআরডিও, হ্যাল, এবং ম্যাগন ডক শিপবিল্ডার্স ছিল। ভারতের সেনাবাহিনীর উপ-মুখ্য সদস্য, লেফটেন্যান্ট জেনারেল এন. এস. রাজা সুব্রহ্মণী ভিয়েতনামে সফর করছেন। তিনি ভাইড-২৪-এ অংশ নিয়েছেন। ভিয়েতনামে অফিসিয়াল সফরের সময়, তিনি হ্যানয়ে জাতীয় কনভেনশন সেন্টারে ভিয়েতনাম পিপলস আর্মির (VPA) ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেন। সেনাবাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে, “এই সফর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করেছে, যা কৌশলগত সহযোগিতা এবং বিশ্বাসের ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং এটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis 11: চিন্ময়প্রভুর গ্রেফতারিতে উত্তাল হয় বাংলাদেশ, সংঘর্ষ চট্টগ্রাম আদালতে, মৃত আইনজীবী

    Bangladesh Crisis 11: চিন্ময়প্রভুর গ্রেফতারিতে উত্তাল হয় বাংলাদেশ, সংঘর্ষ চট্টগ্রাম আদালতে, মৃত আইনজীবী

    হাসিনা সরকারকে উৎখাত করার পর থেকেই অশান্ত বাংলাদেশ। মন্দির ভাঙচুর, আগুন, মারধর, খুন-সবেতেই টার্গেট সংখ্যালঘু হিন্দু। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ইউনূসের কঙ্কালসার চেহারাটা এখন গোটা বিশ্বের কাছে পরিষ্কার। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর গোটা বিশ্ব জেনে গিয়েছে, কী ভয়াবহ এবং আতঙ্কের পরিবেশ সেখানে। শুধু কি সাধারণ নিরীহ হিন্দু বা হিন্দুদের মন্দির? না, বেছে বেছে কাঠগড়ায় তুলে চরম শাস্তি দেওয়া হয়েছে আওয়ামি লিগপন্থী জনপ্রতিনিধি, পুলিশ অফিসার থেকে শুরু করে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্তাদেরও। কীভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন চলছে, কীভাবে একের পর এক সরকারি অফিসার বা জনপ্রতিনিধির ওপর শাস্তির খাঁড়া নেমে আসছে, তা নিয়েই আমাদের ধারাবাহিক প্রতিবেদন। আজ একাদশ পর্ব।

     

    অশান্ত বাংলাদেশ: টার্গেট হিন্দু-১১

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস গ্রেফতার হতেই বাংলাদেশ জুড়ে (Bangladesh Crisis 11) ছড়িয়ে পড়ে আন্দোলন। হিন্দু সমাজের সদস্যরা দলে দলে রাস্তায় নামতে থাকেন এবং চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি তোলেন। শুধু বাংলাদেশেই নয়, ভারত সহ বিশ্বের একাধিক রাষ্ট্রে ইসকন সন্ন্যাসীর মুক্তির দাবিতে রাস্তায় নামেন সনাতনীরা। বাংলাদেশের মধ্যে বিক্ষোভ দেখা যায় চট্টগ্রামে। এর পাশাপাশি, ঢাকা, গোপালগঞ্জ, বরিশাল, সিলেট, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, ফেনী- এসমস্ত জায়গাতেও হিন্দু সমাজের মানুষেরা রাস্তায় নামেন এবং ইসকন সন্ন্যাসীর মুক্তির দাবি তোলেন। অনেক জায়গায় হিন্দু সমাজের বিক্ষোভকে কেন্দ্র করে বাংলাদেশের পুলিশের সঙ্গে হিন্দু সমাজের ভয়াবহ সংঘর্ষের ঘটনাও ঘটে। গ্রেফতারির পরে চিন্ময়প্রভুকে কারাগারে ওষুধ দিতে দেওয়া হয়নি পুলিশের তরফে, এমনটাই অভিযোগ সেসময় সামনে আসে বাংলাদেশের একাধিক হিন্দু সংগঠনের তরফে। ধৃত হিন্দু নেতাকে মানসিক এবং শারীরিক ভাবে হেনস্থা করার অভিযোগও ওঠে।

    নিন্দা জানায় ইসকন (Bangladesh Crisis 11)

    চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করার (Bangladesh Crisis 11) পরেই বাংলাদেশের ইসকনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে নিন্দা জানানো হয় এবং এ ধরনের হিন্দু বিরোধী (Targeting Minority) কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। ওই বিবৃতিতে ইসকন জানায়, তারা একটি ধর্মীয় প্রতিষ্ঠান। তাই সেই ধর্মীয় সংগঠনের একজন সন্ন্যাসীর মৌলিক অধিকার রয়েছে শান্তি ও সম্প্রীতিতে বাঁচার অধিকার।

    চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে খুন আইনজীবী

    ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দরে গ্রেফতার করা হয় চিন্ময়কৃষ্ণ দাসকে, তারপর থেকে (Targeting Minority) এখনও পর্যন্ত (প্রতিবেদন লেখা পর্যন্ত) জেলেই রয়েছেন চিন্ময়কৃষ্ণ দাস। ২৬ নভেম্বর তাঁকে বাংলাদেশের চট্টগ্রামের আদালতে তোলা হয়। সেদিন তাঁর মামলার শুনানিকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ বাধে কোর্ট চত্বরে। এই সংঘর্ষের সময় একদল আইনজীবীর সঙ্গে হিন্দু সমাজের সংঘর্ষ শুরু হলে, তার মাঝে পড়ে মৃত্যু হয় সাইফুল ইসলাম নামের এক আইনজীবীর। আইনজীবীর মৃত্যুর খবর সামনে আসতেই নানা রকমের মতামত উঠে আসে। একটি সূত্র দাবি করে, ইসকন সমর্থকদের (Bangladesh Crisis 11) বাঁচাতে গিয়েই মরতে হয় সাইফুলকে। এখনও পর্যন্ত সাইফুলের মৃত্যু তদন্ত সাপেক্ষ।

    কী বলেছিল ইউনূস ঘনিষ্ঠ মিডিয়া? 

    তবে বাংলাদেশের ইউনূস সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক মিডিয়া খবর করেছে যে সাইফুল ইসলাম হল একজন পাবলিক প্রসিকিউটার এবং সে চিন্ময়কৃষ্ণ দাসকে ডিফেন্ড করতে সেখানে যায়নি। যদিও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের একজন প্রতিনিধি সুমন রায় দাবি করেছেন যে সাইফুলকে হিন্দু ভেবেই হত্যা করা হয়েছে। চট্টগ্রামের সেদিনকার ভয়াবহ পরিস্থিতিতে অজস্র হিন্দু জখম হন।  বাংলাদেশের স্থানীয় সংবাদ পত্রিকা দৈনিক ইত্তেফাকের রিপোর্ট অনুযায়ী (Bangladesh Crisis 11), চট্টগ্রাম আদালতে সেদিন শ্রীবাস দাস ছোটন, সুজিত ঘোষ, উৎপল- এই নামের হিন্দুরা গুরুতর ভাবে জখম হন। প্রসঙ্গত, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৬ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জামিনের আবেদন খারিজ করে দেন ২৬ নভেম্বর। বাংলাদেশের হিন্দু সন্ন্যাসীকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। হিন্দু সন্ন্যাসীর হয়ে সওয়াল করেন ৫১ জন আইনজীবী।

    ইউনূস সরকারের টার্গেট চিন্ময়প্রভু

    সাইফুলের মৃত্যু হতেই ইউনুস সরকার তড়িঘড়ি বিবৃতি জারি করে। তারা জানায়, যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে চরমতম শাস্তি দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী দাবি করেন, সাইফুলের খুনিদের খুনের ঘটনায় অনেকেই যুক্ত হয়ে আছে। অন্যদিকে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার দফতরের উপদেষ্টা নাহিদ ইসলাম দাবি করেন,যাঁরা এই খুনের ঘটনায় যুক্ত বা জড়িত আছেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে তিনি বলেন যে ওই হিন্দু সন্ন্যাসী বাংলাদেশ সম্প্রীতির পরিবেশকে নষ্ট করতে চাইছেন এবং উস্কানিমূলক বক্তব্য রাখছেন তিনি।

    চট্টগ্রামে নামানো হয় সেনা, হয়রানির শিকার হিন্দুরা

    এরপরেই বাংলাদেশের চট্টগ্রামের সেনা নামানো হয়। এই সেনা নামার পরেই চট্টগ্রামের একাধিক অঞ্চলে তারা তল্লাশি অভিযান চালাতে থাকে। তল্লাশির নামে হিন্দুদের ওপর আবারও অত্যাচার নেমে আসে এবং চট্টগ্রাম থেকে ৩০ হিন্দুকে গ্রেফতার করে বাংলাদেশের সেনা। তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় আইনজীবী খুনের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share