Category: বিজ্ঞান

Get updated Science and Research related news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Elephant Voice: একে অপরকে নাম ধরে সম্বোধন করে হাতিরা, গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

    Elephant Voice: একে অপরকে নাম ধরে সম্বোধন করে হাতিরা, গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: হাতিদেরও (Elephant Voice) নাম রয়েছে এবং তারা একে অপরকে সেই নামেই সম্বোধন করে। নিজেদের মধ্যে এভাবেই ভাব বিনিময় করে তারা। সম্প্রতি, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিজ্ঞানীরা এমনই তথ্য জানতে পেরেছেন। অর্থাৎ হাতিদের ভাব বিনিময় ঠিক একেবারে মানুষের মতো এবং তা অন্যান্য প্রাণীদের থেকে সম্পূর্ণ আলাদা। চলতি মাসের ১০ জুন নেচার জার্নালে একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছিল। সেখানেই উল্লেখ করা হয় যে আফ্রিকা মহাদেশের হাতিরা একে অপরকে আলাদা আলাদা ভাবে নির্দিষ্ট নামে ডেকে সম্মোধন করে ও ভাব বিনিময় করে।

    কারা করলেন এমন সমীক্ষা?

    প্রসঙ্গত, এই সংক্রান্ত সমীক্ষাটি চালান কলোরাডো স্টেট ইউনিভার্সিটির প্রাক্তনী মাইকেল পারডো, কার্ট ফ্রিস্ট্রুপ ও ডেভিড জর্জ উইটেমায়া। সহযোগিতায় ছিলেন সেভ দ্য এলিফ্যান্টস (কেনিয়া)-এর লোলচুরাগি এবং ইয়ান ডগলাস-হ্যামিল্টন। এর পাশাপাশি, এলিফ্যান্টভয়েস (নরওয়ে)-এর জয়েস পুল ও পেটার গ্র্যানলও ছিলেন। অ্যাম্বোসেলি এলিফ্যান্ট রিসার্চ প্রজেক্ট (কেনিয়া)-এর সিনথিয়া মসও ছিলেন অন্যতম গবেষক হিসেবে।

    আফ্রিকান হাতিরা তাদের বাচ্চাদের নামও রাখে 

    আরও চমকপ্রদ তথ্য উঠে এসেছে গবেষণায়, আফ্রিকান হাতিরা (Elephant Voice) তাদের বাচ্চাদের নামও রাখে এবং সেই নামে সম্বোধন করে তাদের সঙ্গে ভাব বিনিময় করে। শুধু তাই নয়, এই নামগুলির সঙ্গে মানুষের দেওয়া নামের যথেষ্ট মিল রয়েছে বলে দাবি গবেষকদের। হাতিদের ডাকার নাম ধরে এক হাতি অপর হাতিকে ঠিক চিনতেও পারে। গবেষকদের দাবি, কখনও কখনও একটি হাতি যখন অন্য হাতির দলকে ডাকে তখন সবাই একসঙ্গে সাড়া দেয় কিন্তু যখন সেই একই হাতি নির্দিষ্ট হাতির উদ্দেশে ডাক দেয় তখন শুধু সেই হাতিই সাড়া দেয়।

    হাতির কণ্ঠস্বর বিশ্লেষণ 

    এই গবেষণায় গবেষকরা অ্যাম্বসেলি ন্যাশনাল পার্কের ১০০টিরও বেশি হাতির কণ্ঠস্বর বিশ্লেষণ করে দেখেছেন, বেশিরভাগ হাতিই তাদের ভোকাল কর্ডকে ব্যবহার করে ডাকাডাকি করতে। ওই কণ্ঠস্বরকে বিশ্লেষণ করে আরও জানা গিয়েছে যে হাতির (Elephant Voice) ডাকগুলিতে একটি নাম সদৃশ্য উপাদান রয়েছে যা একটি মাত্র নির্দিষ্ট হাতিকেই চিহ্নিত করেন। গবেষকরা, একটি হাতির কণ্ঠস্বরের রেকর্ডিং শুনিয়েছিল ১৭টি হাতির একটি দলকে। তখন দেখা যায় নির্দিষ্ট কিছু শব্দতে আলাদা আলাদা হাতি প্রতিক্রিয়া দিচ্ছে এবং অন্যান্য হাতির দিকে তাকাচ্ছে।

    কী বলছেন গবেষকরা? 

    কলোরাডো স্টেট ইউনিভার্সিটির প্রাক্তনী মিকি পারডোর মতে, হাতিরা একে অপরকে ব্যক্তি হিসেবে সম্বোধন করে যা তাদের মধ্যে একটি সামাজিক বন্ধন তৈরি করে। দূরবর্তী হাতির দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা নির্দিষ্ট কণ্ঠস্বর ব্যবহার করে এবং এটি অনেকটা মানুষের মতোই। গবেষকদের এও দাবি যে নতুন এই সমীক্ষা এটাকেই তুলে ধরে যে হাতিরা ঠিক কতটা বুদ্ধিমান।

    মানুষের সঙ্গে হাতি কবে কথা বলবে?

    জাগছে কৌতূহল জাগছে তবে কি মানুষ একদিন হাতির সঙ্গে কথা বলতে পারবে? এই নিয়ে অবশ্য গবেষকরা বলছেন, এটি যদি হয় তাহলে তা অবশ্যই চমৎকার বিষয় হবে। তবে এখনও তা থেকে আমরা অনেকটা দূরে আছি। কারণ আমরা এখনও মৌলিক উপাদানগুলি জানিনা যার দ্বারা হাতি কণ্ঠস্বর তথ্য এনকোড করে। আগে হাতিকে বোঝানোর মত কণ্ঠস্বর তথ্যকে এনকোড করতে হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Toll Booths: বাড়বে টোল আদায়ের পরিমাণ, বাঁচবে সময়ও, নয়া ব্যবস্থা করতে উদ্যোগী এনএইচএআই

    Toll Booths: বাড়বে টোল আদায়ের পরিমাণ, বাঁচবে সময়ও, নয়া ব্যবস্থা করতে উদ্যোগী এনএইচএআই

    মাধ্যম নিউজ ডেক্স: জাতীয় সড়কে টোল সংগ্রহে সাহায্যের জন্য আন্তর্জাতিক কোম্পানিগুলিকে আমন্ত্রণ জানালেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI)। গ্লোবাল নেভিগেশান স্যাটেলাইট সিস্টেম প্রযুক্তির ভিত্তিতে কীভাবে তাদের অভিজ্ঞতা কাজে লাগানো যায়, কোম্পানিগুলির সঞ্চিত সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চান জাতীয় সড়ক কর্তৃপক্ষ। নয়া এই সিস্টেম শুরু হলে ম্যানুয়াল টোল বুথের মূলোৎপাটন করা হবে।

    নয়া প্রযুক্তি

    ম্যানুয়াল টোল সংগ্রহে যে সমস্যা রয়েছে, তা দূর করতেই নয়া প্রযুক্তির সাহায্যে টোল আদায় করতে চাইছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI)। উদ্যোগটা নিয়েছিল ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এই কোম্পানি একটি বিশেষজ্ঞ সংস্থা যারা ভারতের জাতীয় সড়কের পরিকাঠামোর আধুনীকিকরণ ও ম্যানেজিংয়ের ওপর আলোকপাত করে। টোল আদায় যাতে আরও বেশি দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়, টোল সংগ্রহের ক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় থাকে, সেই কারণেই তারা নয়া জিএনএসএস-ভিত্তিক টোল সিস্টেমে চলে যাচ্ছে। এই নয়া প্রযুক্তি হাইওয়েতে ভ্রমণকে করবে তুলনামূলকভাবে অনায়াস। ম্যানুয়াল টোলের ক্ষেত্রে যেমন ট্রাফিকের ভিড় হত, নষ্ট করতে হত মূল্যবান সময়, নয়া ব্যবস্থায় তা হবে না। এক্ষেত্রে ভ্রমণ হবে অনায়াস, দ্রুততর।

    কী চাইছে এনএইচএআই?…

    এনএইচএআই চাইছে বর্তমানে যে ফাস্ট্যাগ (FASTAG) ব্যবস্থা রয়েছে, সেটা বজায় রেখেই জিএনএসএস ভিত্তিক ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম চালু করতে। প্রাথমিক পর্যায়ে হাইব্রিড মডেলের পাশাপাশি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) ভিত্তিক ইটিসি চালু করতেও চাইছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এতে এক সিস্টেম থেকে নয়া ব্যবস্থায় চলে যাওয়া হবে সহজ। পুরোপুরিভাবে সুইচ ওভার করার আগে নয়া জিপিএস সিস্টেমের সঙ্গে কারেন্ট আরএফআইডি সিস্টেমের অ্যাডজাস্টামেন্ট পরীক্ষা ও নিশ্চিত করতে হবে। টোলপ্লাজাগুলিতে গ্লোবাল নেভিগেশান স্যাটেলাইট সিস্টেম (GNSS) ব্যবহার করলে যানবাহনগুলি পারবে দ্রুত টোলগেট পার হতে। এই লেন্সগুলি যানবাহনগুলিকে সহজে হ্যান্ডেল করতে পারবে। জিএনএসএস প্রযুক্তি ব্যবহার করলে টোল গেটে না দাঁড়িয়েই যানবাহন পার হয়ে যেতে পারবে টোলপ্লাজা। ডেডিকেটেড লেনগুলিও ট্রাফিক ম্যানেজ করতে পারবে অনেক বেশি দক্ষভাবে (NHAI)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Flesh Eating Bacteria: ‘মাংস খেকো’ ব্যাকটিরিয়ার সংক্রমণে মৃত্যু ৪৮ ঘণ্টার মধ্যেই!

    Flesh Eating Bacteria: ‘মাংস খেকো’ ব্যাকটিরিয়ার সংক্রমণে মৃত্যু ৪৮ ঘণ্টার মধ্যেই!

    মাধ্যম নিউজ ডেস্ক: সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই মৃত্যুর প্রহর গোণা শুরু। কারণ ‘মাংস খেকো’ এই ব্যাকটিরিয়ার (Flesh Eating Bacteria) সংক্রমণে রোগীর মৃত্যু অবশ্যম্ভাবী। জাপানের টোকিও শহরে এই সংক্রমণের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত। করোনার পর ফের এই ‘মাংস খেকো’ ব্যকটিরিয়ার সংক্রমণে ত্রস্ত বিশ্ব।

    মারণ ব্যাকটিরিয়া (Flesh Eating Bacteria)

    মারণ এই ব্যাকটিরিয়ার সংক্রমণে যে রোগ হচ্ছে, চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় তার নাম স্ট্রেপটোকোককাল টক্সিক শক সিনড্রোম। এই ব্যাকটিরিয়ায় সংক্রমিত রোগী মৃত্যু হচ্ছে ৪৮ ঘণ্টার মধ্যেই। জাপানের রাজধানী টোকিও শহরে ইতিমধ্যেই খবর মিলেছে ১৪৫ সংক্রমিতের (Flesh Eating Bacteria)। ‘মাংস খেকো’ ব্যাকটিরিয়ার সংক্রমণে যাঁরা সংক্রমিত, তাঁদের সিংহভাগই প্রাপ্ত বয়স্ক, বয়স তিরিশের ঊর্ধ্বে। মৃত্যু হার ৩০ শতাংশের আশপাশে। ২ জুন পর্যন্ত গোটা জাপানে এই রোগে সংক্রমিতের সংখ্যা পৌঁছেছে ৯৭৭তে। গত বছর এই সংখ্যাটা ছিল ৯৪১ জন।

    রোগের লক্ষণ

    জানা গিয়েছে, শিশুরা এই রোগে সংক্রমিত হলে গলা ব্যথা হবে, গলায় হবে ঘা। খাবার গিলতে পারবে না। গলাও ফুলে যাবে। এর পাশাপাশি হবে জ্বর, হাতে-পায়ে ব্যথা, শরীরের বিভিন্ন জায়গা ফুলে উঠবে, ব্লাড প্রেসার নেমে যাবে দ্রুত। যার জেরে রোগীর শ্বাসকষ্ট শুরু হবে। কাজ করা বন্ধ করে দেবে অঙ্গপ্রত্যঙ্গ। হতে পারে মৃত্যুও। বিশেষ করে যাঁদের বয়স পঞ্চাশের বেশি, তাঁদের সমস্যাটাও বেশি। টোকিও উইমেন্স মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সংক্রমক ব্যাধির অধ্যাপক কেন কিকুচি বলেন, “অধিকাংশ ক্ষেত্রেই রোগীর মৃত্যু হচ্ছে ৪৮ ঘণ্টার মধ্যেই।” তিনি বলেন, “সকাল বেলায় হয়তো রোগী দেখলেন তাঁর পা ফুলতে শুরু করেছে, দুপুরের মধ্যেই সংক্রমণ ছড়িয়ে পড়বে তাঁর হাঁটুতে। এর আটচল্লিশ ঘণ্টার মধ্যেই মৃত্যু হচ্ছে রোগীর।”

    আরও পড়ুন: ছত্তিশগড়ের জঙ্গলে যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াই, নিহত ৮ মাওবাদী, শহিদ ১ জওয়ান

    প্রাচ্যের জাপানের পাশাপাশি প্রতীচ্যের কয়েকজনও ‘মানুষ খেকো’ এই ব্যাকটিরিয়ায় সংক্রমিত হয়েছেন বলে খবর। ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনের তরফে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২০২২ সালে অন্তত পাঁচজন ইউরোপিয়ান এই রোগে সংক্রমিত হয়েছেন। কোভিড বিধিনিষেধ শিথিল হতেই এই রোগে সংক্রমণের হার বাড়ছে। গবেষকদের অনুমান, চলতি বছরের বাকি ছ’মাসেই জাপানে রোগীর সংখ্যা পৌঁছে যেতে পারে ২ হাজার ৫০০তে। এর মধ্যে মৃত্যু হতে পারে ৩০ শতাংশের (Flesh Eating Bacteria)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Climate Change: রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু সম্মেলন নভেম্বরে, মতানৈক্য অর্থায়ন নিয়ে

    Climate Change: রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু সম্মেলন নভেম্বরে, মতানৈক্য অর্থায়ন নিয়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু সম্মেলন (Climate Change) শুরু হবে আর ঠিক পাঁচ মাস পরে (COP29 Summit)। তবে এখনও পর্যন্ত বৈশ্বিক অর্থায়ন বিলের সাইজ কী হবে, তা নিয়ে সহমত পোষণ করতে পারেনি বিশ্বের বিভিন্ন দেশ। অথচ জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় এই অর্থের প্রয়োজন দরিদ্র দেশগুলির।

    সিওপি ২৯ জলবায়ু আলোচনা (Climate Change)

    জলবায়ু পরিবর্তন সংক্রান্ত এই সম্মেলন এবার হবে আজারবাইজানে। সেখানেই হবে সিওপি ২৯ (COP29 Summit) জলবায়ু আলোচনা। সিওপি হল রাষ্ট্রসঙ্ঘের বার্ষিক জলবায়ু সভা। ১৯৯২ সালে রিও আর্থ সম্মেলনে একটি বহুপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে রাষ্ট্রসংঘের ১৫৪টি দেশ। প্রতিবছর এই সম্মেলন হয় বিশ্বের বিভিন্ন দেশে। এবার সম্মেলন হবে আজারবাইজানে, নভেম্বর মাসে। সম্মেলনে প্রায় ২০০টি দেশকে বার্ষিক অর্থায়নের লক্ষ্যে সহমত পোষণ করতে হবে। এই অর্থেই দরিদ্র দেশগুলিকে সাহায্য করা হয়। যাতে তারা নির্গমণ কমাতে পারে, সহযোদ্ধা হতে পারে তপ্ততর বিশ্বের হাত থেকে বিশ্ববাসীকে বাঁচাতে (Climate Change)।

    প্রাথমিক কথাবার্তা জার্মানির বনে

    এই তহবিলের (COP29 Summit) নয়া লক্ষ্যমাত্রা বছরে প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে ধনী দেশগুলি এই খাতে অর্থ দান করার অঙ্গীকার করেছিল। যদিও সেই লক্ষ্য পূরণ হয়েছে দু’বছর পরে। নভেম্বরের এই সম্মেলনের আগে প্রাথমিক কথাবার্তা হয়েছে চলতি সপ্তাহে, জার্মানির বনে। তবে অর্থায়নের বিষয়ে সেখানে উল্লেখযোগ্য কোনও আলোচনা হয়নি। এই আলোচনা শেষ হয়েছে বৃহস্পতিবার। সেখানেও অর্থায়নের বিষয়ে ঐক্যমতে পৌঁছতে পারেনি বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলি।

    আরও পড়ুন: তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ বাদল অধিবেশনেই! কবে জানেন?

    ঝুঁকিপূর্ণ জলবায়ুর দেশগুলির (COP29 Summit) তরফে জানানো হয়েছে, জলবায়ু অর্থায়নে বিত্তশালী দেশগুলি অতীতের বকেয়া দিতে দেরি করছে। অথচ সামরিক কিংবা যুদ্ধের খাতে তারা অর্থায়ন করছে দ্রুত। কার্বন ডাই অক্সাইড নির্গমণ এনার্জি সোর্সে ভর্তুকিও দিচ্ছে কোটি কোটি। দক্ষিণ আফ্রিকার তরফে জলবায়ু নিয়ে বিভিন্ন আলোচনায় যোগ দেন পেমি গ্যাসেলা। অর্থায়ন নিয়ে মোক্ষম প্রশ্নটি ছুড়ে দিয়েছেন তিনি। বলেন, “যদি অর্থায়ন না হয়, তাহলে আপনি সামনের দিকে এগোবেন কীভাবে?” তিনি জানান, তাঁর দেশ অনেক উন্নয়নশীল দেশের মতো, যারা অর্থনৈতিক সাহায্য ছাড়া দ্রুত নির্গমণ কমাতে পারে না (Climate Change)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Chat GPT Founder: পদত্যাগের পথে চ্যাট জিপিটির সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান বিজ্ঞানী ইলিয়া সুৎস্কেভার! কেন?

    Chat GPT Founder: পদত্যাগের পথে চ্যাট জিপিটির সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান বিজ্ঞানী ইলিয়া সুৎস্কেভার! কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ওপেন এআই (Chat GPT Founder) সংস্থার প্রধান বৈজ্ঞানিক এবং সহ-প্রতিষ্ঠাতা ইলিয়া সুৎস্কেভার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সংস্থার সঙ্গে দীর্ঘদিন দড়ি টানাটানি চলছিল তাঁর। মনে করা হচ্ছিল চ্যাটজিপিটির সহ-প্রতিষ্ঠাতার সঙ্গে সংস্থার যোগাযোগ আর দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই।

    প্রধান বৈজ্ঞানিক ইলিয়া সুৎস্কেভার ওপেন এআই ছাড়তে চলেছেন (Chat GPT Founder)

    ওপেন এআই সংস্থার প্রধান অস্ত্র চ্যাট-জিপিটি। এই চ্যাটবট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় একটা অভাবনীয় পদক্ষেপ। ঘন্টার কাজ মিনিটে করতে সক্ষম চ্যাট জিপিটি। ওপেন এআই সংস্থার বোর্ড অফ ডিরেক্টরদের মধ্যে সংস্থাকে লাভ-মুখী করা হবে নাকি নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে এগিয়ে নিয়ে যাওয়া হবে তা নিয়ে দোলাচল চলছিল দীর্ঘ দিন ধরে। এর মধ্যেই গত বছর (Chat GPT Founder) সংস্থার নন প্রফিট বোর্ড অফ ডিরেক্টর সিইও স্যাম অল্টম্যানকে সংস্থার সঙ্গে সঠিকভাবে যোগাযোগ না রাখার অভিযোগে তাড়িয়ে দেওয়া হয়। এরপরে মাইক্রোসফটে পুরনো চাকরি ফিরে পান স্যাম। এই ঘটনার কয়েক মাস পরেই সংস্থার প্রধান বৈজ্ঞানিক সুৎস্কেভার কোম্পানি ছাড়া সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্ত নেওয়ার পর তিনি সমাজ মাধ্যমে লেখেন, “কোম্পানি বর্তমানে যাদের হাতে রয়েছে তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়াকে সুরক্ষিত এবং লাভজনক করে তোলার দিকে এগিয়ে নিয়ে যাবেন।”

    আরও পড়ুন: চ্যাট জিপিটি ও জেমিনি এআই-কে টক্কর দিতে ওয়েব দুনিয়ায় হনুমানের আত্মপ্রকাশ

    মনে করা হচ্ছে ওপেন এআই (Chat GPT Founder) সংস্থার টেকনোলজি এবং সংস্থার স্ট্রাটেজি নির্মাণের ক্ষেত্রে ইলিয়া সুৎস্কেভারের সঙ্গে সংস্থার অন্য বোর্ড অফ ডিরেক্টদের মতানৈক্য তৈরি হচ্ছিল। বিশেষ করে স্যাম অল্টম্যানের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ নিয়ে আগেই মতানৈক্য ছিল। এখনও বৈজ্ঞানিকদের একটা অংশ মনে করেন যদি কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রিত না রাখা যায় তাহলে আগামী দিনে মানব সভ্যতার জন্য এটি ক্ষতিকারক হতে পারে। একইসঙ্গে ভুল তথ্য পরিবেশন এর বিষয়টিও খেয়াল রাখা উচিত।

    ইলিয়া সুৎস্কেভারের সঙ্গে স্যাম অল্টম্যানের মতবিরোধ

    প্রসঙ্গত কয়েকমাস যাবৎ সুৎস্কেভার মূলত জমসমক্ষ থেকে অদৃশ্য হয়ে যান। ফলে (Chat GPT Founder) কোম্পানিতে তাঁর অব্যাহত ভূমিকা সম্পর্কে জল্পনা তৈরি হয়। এরপর মে মাসে সমাজ মাধ্যমে একটি বার্তা পুনঃপোস্ট করার পর প্রথমবার তিনি সোশ্যাল নেটওয়ার্কে কিছু শেয়ার করেছিলেন। মার্চ মাসে একটি প্রেস কনফারেন্সে সুৎস্কেভার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, অল্টম্যান বলেছিলেন যে তিনি তাঁকে ভালোবাসেন এবং তিনি বিশ্বাস করেন যে সুৎস্কেভার ওপেনএআইকে ভালোবাসেন। অল্টম্যান আরও বলেন,”আমি আশা করি আমরা আমাদের বাকি ক্যারিয়ারের কোন না কোন সময় একসাথে কাজ করব।” মঙ্গলবার এক্স-এর একটি পোস্টে, অল্টম্যান লিখেছেন, “ইলিয়া সহজেই আমাদের প্রজন্মের সর্বশ্রেষ্ঠ মনের একজন, আমাদের ক্ষেত্রের পথপ্রদর্শক এবং প্রিয় বন্ধু।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NISAR: “মহাকাশ স্টেশনে ভারতীয় মহাকাশচারী এবং নিসার প্রকল্প লঞ্চের জন্য প্রস্তুত” জানালেন মার্কিন দূত

    NISAR: “মহাকাশ স্টেশনে ভারতীয় মহাকাশচারী এবং নিসার প্রকল্প লঞ্চের জন্য প্রস্তুত” জানালেন মার্কিন দূত

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরেই দুটি মিশনে মার্কিন সহযগিতা পাবে ভারত। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেছেন, “আমেরিকা এই বছরের শেষ নাগাদ একজন ভারতীয় মহাকাশচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠাবে। এছাড়াও মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মধ্যে একটি যৌথ পৃথিবী-পর্যবেক্ষণ মিশন হবে, যার নাম দেওয়া হয়েছে ‘নিসার’ (NISAR) প্রকল্প। চলতি বছরের শেষ নাগাদ এই মিশন চালু হবে।”

    কী বললেন মার্কিন রাষ্ট্রদূত

    মার্কিন রাষ্ট্রদূত বলেন, “আমরা এ বছর একজন ভারতীয় মহাকাশচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছতে যাচ্ছি। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন তখন আমরা বলেছিলাম যে, ২০২৪-এর শেষ নাগাদ, আমরা এটি সম্পন্ন করব।” 

    ট্র্যাকে রয়েছে মিশন

    দুটি মিশনই ট্র্যাকে রয়েছে। ভারতবাসীর জন্য এ খবর খুবই গর্বের। ইসরো মহাকাশ গবেষণার নয়া দিগন্ত তুলে ধরেছে। গারসেটি জানিয়েছেন যে, নিসার (NISAR) প্রকল্প একটি যৌথ পৃথিবী-পর্যবেক্ষক মিশন। এর পুরো নাম— NASA ISRO Synthetic Aperture Radar। এটি একটি স্যাটেলাইট যা নাসা এবং ইসরো মিলে তৈরি করছে। এই পর্যবেক্ষক মিশন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। উৎক্ষেপণের তারিখ দ্রুত নির্ধারণ করা হবে। মহাকাশযানটি ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করবে।

    নিসার ভারতের অত্যাধুনিক স্যাটেলাইট (NISAR)

    ইসরো সূত্রে খবর, উৎক্ষেপণের আগে কাজ শেষ করার মধ্যে রয়েছে স্যাটেলাইটের ৩৯-ফুট-ব্যাস (১২-মিটার) রেডার অ্যান্টেনা, প্রতিফলকের (Reflector) হার্ডওয়্যার উপাদানগুলিতে একটি বিশেষ আবরণ প্রয়োগ করা, যা মিশনে নাসার প্রাথমিক অবদানগুলির মধ্যে একটি। এই বিশেষ আবরণ তাপমাত্রা বৃদ্ধিকে প্রশমিত করতে পারে।

    আরও পড়ুন: চাঁদের মাটিতে আরও জলের সন্ধান! গবেষণায় বড় দাবি ইসরোর

    এর বিশাল প্রতিফলক পৃথিবীর পৃষ্ঠে মাইক্রোওয়েভ সংকেত প্রেরণ করবে এবং গ্রহণ করবে। প্রতি ১২ দিনে দুবার প্রায় সমস্ত গ্রহের ভূমি এবং বরফের পৃষ্ঠ স্ক্যান করতে সক্ষম করবে এই স্যাটেলাইট।

    কী কাজে লাগবে এই স্যাটেলাইট

    এই মিশনের মাধ্যমে (NISAR)  নাসা এবং ইসরোর মধ্যে প্রথম সম্পূর্ণ সহযোগিতা হচ্ছে। বিজ্ঞানের ভাষায় এটি ট্রেলব্লেজিং স্যাটেলাইট। দুই ধরনের সিন্থেটিক অ্যাপারচার রেডারকে একত্রিত করে, এটি পৃথিবীর পৃষ্ঠের পরিমাপ পর্যবেক্ষণ করবে। বিশেষত মেরু অঞ্চলের বরফের চাদর এবং হিমালয়ের হিমবাহ, জলাভূমি এবং বনভূমি এবং আগ্নেয়গিরির পরিবর্তন লক্ষ করা ছাড়াও ভূমিকম্পের ক্ষেত্রে লক্ষ্য রাখবে এই স্যাটেলাইট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ISRO Chairman: মন্দিরে লাইব্রেরি তৈরির পক্ষে সওয়াল ইসরো প্রধানের, বোঝালেন কেন প্রয়োজন

    ISRO Chairman: মন্দিরে লাইব্রেরি তৈরির পক্ষে সওয়াল ইসরো প্রধানের, বোঝালেন কেন প্রয়োজন

    মাধ্যম নিউজ ডেস্ক: মন্দিরে লাইব্রেরি (Library in Temple) স্থাপন করার নিদান দিলেন ইসরো চেয়ারম্যান (ISRO Chairman)। তিরুবনন্তপুরমে শ্রী উদয়ননুর দেবী মন্দিরে সংবর্ধনা অনুষ্ঠানে এস সোমনাথ (S Somnath) বলেন, “মন্দির শুধু বয়স্ক মানুষের নাম জপের স্থান নয়। তরুণদের আকৃষ্ট করার জন্য লাইব্রেরি প্রতিস্থাপন করা উচিত। মন্দির অতীতে ছিল শিক্ষার পীঠস্থান।”

    মন্দির হোক লাইব্রেরি

    এদিন সংবর্ধনা অনুষ্ঠানে ইসরো চেয়ারম্যান (ISRO Chairman) বলেন, “আমি ভেবেছিলাম আজ এই অনুষ্ঠানে অনেক তরুণ আসবে। কিন্তু দেখছি তাদের সংখ্যা কম। মন্দির কমিটির তরুণদের আকৃষ্ট করার বিষয়ে নজর দেওয়া উচিত। এখানে লাইব্রেরির (Library in Temple) ব্যবস্থা করলে হয়ত তাঁরা মন্দিরে বেশি আসবেন। মন্দির শুধু পূজা পাঠের জায়গা হওয়া উচিত নয়। এখানে দেশের তরুণ প্রজন্ম আসবে, পড়াশোনা করবে, বিভিন্ন বিষয়ে সন্ধ্যাবেলায় আলোচনা করবে। তাঁদের ভবিষ্যৎ সম্পর্কে ভাববে। এ বিষয়ে মন্দির কমিটিগুলোকে পদক্ষেপ করা দরকার। সমাজের প্রতি মন্দিরের দায়িত্বের কথাও এদিন বলেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব কে জয় কুমার এবং বিধায়ক ভি কে প্রশান্ত।

    চন্দ্রযান-৩ এর সফল কারিগর এস সোমনাথ (ISRO Chairman)

    গত বছর ২৩ অগাস্ট ১৪০ কোটি ভারতীয়র স্বপ্ন সত্যি করে চাঁদের অবতরণ করে চন্দ্রযান-৩। চন্দ্রযান ৩-কে অবতরণ করানর আগে ঈশ্বরের শরণে যান ইসরো প্রধান এস সোমনাথ (S Somnath)। তিরুবনন্তপুরমের ভদ্রকালী মন্দিরে পুজো দেন।

    আরও পড়ুন: মহাজাগতিক দৃশ্য! পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকল উত্তর আমেরিকা

    এর পর প্রশ্ন উঠেছিল, একজন বিজ্ঞানী হয়ে কেন চন্দ্রযান ৩-এর সাফল্যে মন্দিরে পুজো দেবেন? উত্তরে সোমনাথ (S Somnath) জানিয়েছিলেন, ‘আমি একজন অনুসন্ধানী। চাঁদের রহস্য অনুসন্ধান করি আমি। আবার আমি অন্তরাত্মাকেও অনুসন্ধান করি। এটা আমাদের জীবনযাত্রার অঙ্গ। বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা, দু’টোই সমানভাবে গুরুত্বপূর্ণ আমার জীবনে। শুধু তাই নয় বেদে অন্তর্নিহিত বিজ্ঞান খুঁজে বের করার পক্ষধর (ISRO Chairman) এস সোমনাথ।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Gopi Thotakura: প্রথম ভারতীয় মহাকাশ পর্যটক হিসেবে রেকর্ড গড়লেন অন্ধ্রের এই তরুণ

    Gopi Thotakura: প্রথম ভারতীয় মহাকাশ পর্যটক হিসেবে রেকর্ড গড়লেন অন্ধ্রের এই তরুণ

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাস গড়লেন গোপী থোটাকুরা (Gopi Thotakura) । প্রবাসী হলেও তিনিই প্রথম ভারতীয় যিনি পর্যটক হিসেবে মহাকাশে পাড়ি দিলেন। ব্লু অরিজিন সংস্থার মিশন এনএস২৫-এর অন্যতম যাত্রী হচ্ছেন থোটাকুরা। রবিবার ভারতীয় সন্ধ্যা ৭টা নাগাদ পশ্চিম টেক্সাসের লঞ্চ সাইট থেকে মহাকাশে পাড়ি দিলেন তিনি। তাঁর সঙ্গে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিলেন মেসন এঞ্জেলস, সিলভিয়ন চিরন, কেরল সেলর, কেনেথ এল হেস ও এড ডোয়াইট।

    অন্ধ্রপ্রদেশে জন্ম গ্রহণ করেন (Gopi Thotakura)

    গোপী অন্ধ্রপ্রদেশে জন্মেছিলেন। পরে উচ্চ শিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এমব্রি-রিডল এরেনটিকাল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন। আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে প্রিজার্ভ লাইফ নামে একটি ওয়েলনেস সেন্টারের সহ প্রতিষ্ঠাতা তিনি। তিনি বুশ ও সি প্লেনের মত বিশেষ ধরনের বিমান উড়িয়েছেন। আন্তর্জাতিক মেডিক্যাল বিমানের পাইলট হিসেবেও কাজ করেছেন। এছাড়াও কিলিমাঞ্জারো পর্বত আরোহণ করে দুঃসাহসিক ক্ষমতার প্রদর্শন করেছেন আগেই। এবার তাঁর লক্ষ্য মহাকাশ ভ্রমণ।

    আরও পড়ুন: নতুন মাইলফলক ইসরোর, দেশীয় প্রযুক্তির মাধ্যমে তৈরি তরল রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা

    সফল পাইলট (Gopi Thotakura)

    ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর আমলে রাকেশ শর্মা মহাকাশে পাড়ি দিয়েছিলেন। সেই অভিযান ছিল বৈজ্ঞানিক। গোপির অভিযান মহাকাশ ভ্রমণের। তিনিই হলেন প্রথম ভারতীয় মহাকাশযাত্রী। গোপীর সঙ্গে এই মহাকাশে আরও পাঁচজন পাড়ি দিচ্ছেন। তবে গোপী বাদে আর কেউই ভারতীয় নন। ইতিমধ্যেই ভারত একটি মহাকাশ মিশনের কথা ঘোষণা করেছে। কিন্তু সেই মিশন কার্যকর হতে এখনও অনেকটা সময় বাকি। গোপী (Gopi Thotakura) দীর্ঘদিন ধরে এই মিশনে যাওয়ার প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে তাঁর স্বপ্ন সফল হল। জেফ বেজোসের মহাকাশ পর্যটন সংস্থা এর আগে ৬টি সফল অভিযান করেছে। এই পর্যন্ত মোট ৩১ জনকে মহাকাশে ঘুরিয়ে এনেছে ব্লু অরিজিন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Hanooman Chat Bot: চ্যাট জিপিটি ও জেমিনি এআই-কে টক্কর দিতে ওয়েব দুনিয়ায় হনুমানের আত্মপ্রকাশ

    Hanooman Chat Bot: চ্যাট জিপিটি ও জেমিনি এআই-কে টক্কর দিতে ওয়েব দুনিয়ায় হনুমানের আত্মপ্রকাশ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ববাসীকে ভারতের উপহার হনুমান চ্যাটবট (Hanooman Chat Bot) । তেলেঙ্গানা ভিত্তিক এসএমএল ইন্ডিয়া (SML India) এবং আবুধাবিভিত্তিক সংস্থা থ্রি এআই (3AI) যৌথ উদ্যোগে তৈরি করেছে হনুমান। এটি একটি জেনারেল এআই চ্যাটবট যা ইংরেজি, হিন্দি, ছাড়াও বাংলা, মারাঠি, গুজরাতি, কন্নড় সহ ৯৮ টি ভাষায় ব্যবহার করা যাবে।

    চ্যাট জিপিটি-র বিকল্প কি হতে পারবে (Hanooman Chat Bot)

    চলতি মাসেই গুগল প্লে স্টোরে (Play Store) আত্মপ্রকাশ করেছে হনুমান  চ্যাট বট (Hanooman Chat Bot) । নির্মাতা সংস্থার তরফে দাবী করা হয়েছে এই চ্যাটবট লার্জ ল্যাঙ্গুয়েজ মডিউল (LLM) সহ এআই ভিত্তিক চাটবট ইন্টিগ্রেশন সিনথেসিস ম্যাট্রিক্স এর সঙ্গে তৈরি। যার ফলে যে কোনও পরামর্শ প্রদান, কোডিং টিউটরিং সহ আরও কাজ করতে পারবে এই চাটবট (Hanooman Chat Bot)। বর্তমানে বিনামূল্যে ব্যবহার করা গেলেও বছরের শেষের দিকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার। প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। সময়ের সঙ্গে আপডেট করা হবে এই চ্যাটবট। যাতে তথ্যের প্রবাহ সঠিক থাকে। ঠিক যেভাবে প্রথমে চ্যাট জিপিটি ফ্রি থাকলেও পরে প্রিমিয়াম সার্ভিসের মাধ্যমে অতিরিক্ত পরিষেবা দেওয়া শুরু হয়। চ্যাট জিপিটির থেকে হনুমান চ্যাটবটের (Hanooman Chat Bot) ইন্টারফেস একটু আলাদা। চ্যাট জিপিটি এবং জেমিনি এআইকের টক্কর দেওয়ার মত বিকল্প হিসেবে সংস্থা এটিকে তুলে ধরার চেষ্টা করছে। বর্তমানের ওয়েব ভার্সন এবং অ্যান্ড্রয়েড ভার্সনে হনুমান ব্যবহার করা গেলেও শীঘ্রই আইওএস অর্থাৎ অ্যাপেলের মোবাইলেও এই পরিষেবা পাওয়া যাবে।

    আরো পড়ুন: নতুন মাইলফলক ইসরোর, দেশীয় প্রযুক্তির মাধ্যমে তৈরি তরল রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা

    চ্যাটবট নির্মাতাদের বক্তব্য (Hanooman Chat Bot)

    এস এম এল সংস্থার সিইও বিষ্ণু বর্ধন জানিয়েছেন সংস্থার পরিকল্পনা রয়েছে দুই কোটি মানুষকে সাহায্য করা। সেই লক্ষ্যেই এগোচ্ছে তাঁর বর্তমান অ্যাপ। কৃত্রিম বুদ্ধিমত্তা আগামীর ভবিষ্যৎ। সেই লক্ষ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানুষের হাতের মুঠোয় এনে দেওয়ার লক্ষ্যেই এই অ্যাপ (Hanooman Chat Bot) তৈরি করা হয়েছে। থ্রি এআই সংস্থার প্রধান অর্জুন প্রসাদ জানিয়েছেন, “হনুমানের সমস্ত তথ্য ভারতেই থাকবে। এমনকি ভারত থেকে এই অ্যাপকে ডিজাইন করা হয়েছে এবং ভারত থেকে একে পরিচালনা করা হবে। জানা গিয়েছে এইচপি (HP) ন্যাসকম (NASSCOM) এবং আরও বেশ কয়েকটি সংস্থার বৃহৎ সংস্থার সঙ্গে ইতিমধ্যেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ISRO:  নতুন মাইলফলক ইসরোর, দেশীয় প্রযুক্তির মাধ্যমে তৈরি তরল রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা

    ISRO:  নতুন মাইলফলক ইসরোর, দেশীয় প্রযুক্তির মাধ্যমে তৈরি তরল রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: ইসরোর (ISRO) মুকুটে নয়া পালক ৷ অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং (এএম) প্রযুক্তির মাধ্যমে তৈরি তরল রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা করলেন দেশের মহাকাশ বিজ্ঞানীরা ৷  পিএসএলভি (পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল) এর পিএস4 ইঞ্জিনে এই নতুন তরলটি পরীক্ষা করা হয় ৷ মাত্র ৬৬৫ সেকেন্ডের মধ্যে এই পরীক্ষাটি শেষ করেন বিজ্ঞানীরা ৷ সম্পূর্ণ দেশীয় ভাবে তৈরি এই ইঞ্জিনের সফল পরীক্ষা করা হয় ওড়িশার মহেন্দ্রগিড়িতে অবস্থিত ইসরো-র প্রোপালসন কমপ্লেক্সে ৷ 

    এই ইঞ্জিনে নতুন কী

    প্রচলিত পদ্ধতিতে নির্মিত এই পিএস৪ ইঞ্জিনটি পিএসএলভি-এর চতুর্থ পর্যায়ের জন্য ব্যবহার করা হয়েছে ৷ বায়ুশূন্য অবস্থায় এই ইঞ্জিনের বলপ্রয়োগের ক্ষমতা ৭.৩৩ কিলোনিউটন ৷ পিএসএলভি-র প্রথম পর্যায়ের বিক্রিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থাতেও (রিঅ্যাকশন কন্ট্রোল সিস্টেম) এই ইঞ্জিনটিকে ব্যবহার করা হয় ৷ ইসরোর (ISRO) তরফে জানানো হয়েছে, লিকুইড প্রোপালসন সিস্টেম সেন্টার (এলপিএসসি) দ্বারা নির্মিত এই ইঞ্জিনে অক্সিডাইজার হিসেবে নাইট্রোজেন টেট্রোক্সাইড ব্যবহার করা হয় ৷ সেইসঙ্গে প্রেসার-ফেড অবস্থায় জ্বালানী হিসেবে মোনো মিথাইল হাইচড্রেজিন ব্যবহার করা হয়েছে ৷ অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি ব্যবহারের জন্য এই ইঞ্জিনটিকে পুনর্গঠন করেছে এলপিএসসি ৷ যার ফলে তরল রকেট ইঞ্জিনের সফল পরীক্ষার ক্ষেত্রে খুব বেশি বেগ পেতে হয়নি ইসরোর বিজ্ঞানীদের ৷ 

    দেশেই তৈরি

    ইসরো (ISRO) সূত্রে খবর, এই নতুন ইঞ্জিনটি সম্পূর্ণ রূপে ভারতে তৈরি করা হয়েছে। উইপ্রো ৩ডি এই ইঞ্জিন তৈরি করেছে। এই ইঞ্জিনে রয়েছে লেজার পাউডার বেড ফিউশন ৷ নয়া এই প্রযুক্তির মাধ্যমে রকেটে ব্যবহৃত যন্ত্রাংশের সংখ্যা কমানো যাবে ৷ ইঞ্জিনের যন্ত্রাংশের সংখ্যা ১৪ থেকে একক-পিসে কমিয়ে আনা হয়েছে। অতিরিক্তভাবে, নতুন ডিজাইনে ১৯ টি জোড় জয়েন্ট বাদ দেওয়া হয়েছে। বিশেষ এই প্রযুক্তির মাধ্যমে রকেট ইঞ্জিন থেকে ওয়েল্ড জয়েন্টগুলির সংখ্যা কমানো সম্ভব হয়েছে ৷ ফলে প্রতি ইঞ্জিনে কাঁচামাল ব্যবহার কম করতে হবে ৷ অন্যদিকে নয়া এই প্রযুক্তির সাহায্যে সামগ্রিক উৎপাদনের সময় কমেছে ৬০ শতাংশ ৷ উল্লেখ্য, নয়া এই এম পিএস৪ ইঞ্জিনটিকে খুব শীঘ্রই পিএসএলভি প্রোগ্রামের অন্তর্ভুক্ত করতে চলেছে ইসরো।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share