Category: বিজ্ঞান

Get updated Science and Research related news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Jupiter Moon: ইউরোপায় প্রাণের সন্ধান! বৃহস্পতির উপগ্রহে কার্বণ ডাই অক্সাইডের সমুদ্র, কী বলছেন গবেষকরা?

    Jupiter Moon: ইউরোপায় প্রাণের সন্ধান! বৃহস্পতির উপগ্রহে কার্বণ ডাই অক্সাইডের সমুদ্র, কী বলছেন গবেষকরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতির উপগ্রহ ইউরোপাতে প্রাণের সন্ধান! সম্ভব হলেও হতে পারে, দাবি বিজ্ঞানীদের। পৃথিবী ছাড়াও সৌর জগতের আর কোথাও বসতি গড়া সম্ভব কি না, তা নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলে বিজ্ঞানীরদের মধ্যে। এই তালিকাতেই নতুন করে যোগ দিয়েছে বৃহস্পতির উপগ্রহ ইউরোপা। 

    কী বলছেন বিজ্ঞানীরা

    হিমশীতল হলেও ইউরোপাতে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা কম নয় বলে মনে করেন গবেষকরা। কর্নেল ইউনিভার্সিটির গ্রহ বিষয়ক বিজ্ঞানী সামান্থা ট্রাম্বো বলেন, “এর আগে, হাবল টেলিস্কোপ টারা রেগিওতে সামুদ্রিক লবণের হদিশ পেয়েছিল। এবার ভাল মাত্রায় কার্বন ডাই অক্সাইডের খোঁজ মিলল। সমুদ্রগর্ভ থেকেই তার উৎপত্তি ঘটেছে বলে অনুমান আমাদের।” ইউরোপা নিয়ে সম্প্রতি দু’টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, যার মধ্যে একটি লিখেছেন সামান্থা। ২১ সেপ্টেম্বর জার্নাল সায়েন্সে প্রকাশিত হয়েছে সেটি। জানা গিয়েছে, ইউরোপার বুকে স্ফটিকাকার এবং নিরাকার কার্বন, দুইয়েরই খোঁজ মিলেছে। বিজ্ঞানীদের মতে, ইউরোপার মাটির বয়স অন্তত ৬ কোটি বছর। 

    ইউরোপা কেমন

    আকারে বৃহস্পতির এই উপগ্রহটি চাঁদের থেকে সামান্য একটু ছোট। কিন্তু প্রাণ সঞ্চারের প্রাথমিক শর্ত যেটি, সেই জল নাকি রয়েছে ওই উপগ্রহে। রয়েছে একটা আস্ত সমুদ্র। বিজ্ঞানীরা অন্তত তেমনই দাবি করছেন। তবে ইউরোপার জলে নাকি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি। জীবনের অন্যতম ভিত্তি কার্বন ডাই অক্সাইড। তাই যে সমস্ত জীবের পক্ষে কার্বন ডাই অক্সাইডের সাহায্যে জীবন ধারণ করা সম্ভব, তারা এখানে থাকলেও থাকতে পারে। দেখা গিয়েছে, ইউরোপায় রয়েছে বরফের একটি কঠিন স্তর।আমেরিকার মহাকাশ গবেষণাকারী সংস্থা নাসার দাবি, ওই বরফের কঠিন স্তরের নিচে রয়েছে একটি মহাসমুদ্র। ওই মহাসমুদ্রে প্রচুর কার্বন সমৃদ্ধ উপাদান রয়েছে বলে মনে করা হচ্ছে। 

    ইউরোপায় অভিযান

    প্রসঙ্গত, গোটা সৌরজগতে ইউরোপার মতো বেশি গ্রহ বা উপগ্রহ নেই। প্রাণের অনুকূল পরিবেশ রয়েছে, এমন সংখ্যা নগণ্য। ফলে কার্বন ডাই অক্সাইডের অস্তিত্ব পাওয়ায় আশার আলো দেখছেন বিজ্ঞানীরা। ইউরোপার টারা রেগিও নামের একটি অংশে বেশি পরিমাণে এই গ্যাসের উপস্থিতি দেখা গিয়েছে। সেখান থেকেই কোনও একটি সুখবর পাওয়ার আশায় রয়েছে বিজ্ঞানীরা। আপাতত জেমস ওয়েব টেলিস্কোপে সেদিকটাই খুঁটিয়ে দেখছে নাসা। ইউরোপার উদ্দেশে দু’টি অভিযানের লক্ষ্য রয়েছে গবেষকদের। ২০২৪ সালে নাসার ক্লিপার অভিযানের সূচনা হবে। কক্ষপথ থেকে ইউরোপাকে পর্যবেক্ষণ করবে মহাকাশযানটি। সেখানে প্রাণধারণের উপযুক্ত পরিবেশ রয়েছে কিনা, খতিয়ে দেখবে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি-র জুপিটার আইসি মুন এক্সপ্লোরার (Juice) আগামী বছর এপ্রিলে রওনা দেবে ইউরোপার উদ্দেশে। ২০৩১ সালে ইউরোপার কাছাকাছি পৌঁছবে সেটি। বৃহস্পতির তিনটি গ্রহ, ইউরোপা, গানিমিড এবং ক্যালিস্টোর চারপাশে ৩৫ বার চক্কর কাটবে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Flash Flood: নেপালে ভূমিকম্পের জেরে নড়বড়ে হয়ে গিয়েছিল লোনকের পাড়, তাই কি বিপর্যয় সিকিমে?

    Flash Flood: নেপালে ভূমিকম্পের জেরে নড়বড়ে হয়ে গিয়েছিল লোনকের পাড়, তাই কি বিপর্যয় সিকিমে?

    মাধ্যম নিউজ ডেস্ক: তিস্তার হড়পা বানের (Flash Flood) জেরে দু’ভাগ হয়ে গিয়েছে জাতীয় সড়ক। তাই সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সিকিমের। মেঘভাঙা বৃষ্টির কারণেই এমনটা হয়েছে বলে দাবি স্থানীয়দের একটা বড় অংশের। তবে সিংহভাগ বিজ্ঞানীর দাবি, সিকিমের এই বিপর্যয়ের নেপথ্যে রয়েছে নেপালের মঙ্গলবারের ভূমিকম্প।

    পাড় ভাঙল লোনকের

    বিষয়টি তবে খুলেই বলা যাক। বুধবার কাকভোরে ফেটে যায় উত্তর সিকিমের পাহাড়ি হ্রদ লোনকের পাড়। হুড়মুড়িয়ে নেমে আসে বিশাল জলরাশি। পড়ে তিস্তায়। একলপ্তে তিস্তার জলস্তর বেড়ে যায় ১৫-২০ ফুট। হড়পা বান চলে আসায় লন্ডভন্ড হয়ে যায় উত্তর সিকিমের বিস্তীর্ণ অংশ। কোথাও ভেঙে গিয়েছে সেতু, কোথাও জলের তোড়ে ভেসে গিয়েছে সড়ক। বাড়িঘরের পাশাপাশি ভেসে গিয়েছে মানুষ ও তাঁদের পোষ্যরা। বন্যায় মৃত্যু হয়েছে ১৪ জনের। নিখোঁজ শতাধিক।

    নেপালে ভূমিকম্প

    সিকিমের এই বিপর্যয়ের কারণ কেবল হড়পা বান (Flash Flood) নয়। বিজ্ঞানীদের একাংশের মতে, এর নেপথ্যে রয়েছে নেপালের ভূমিকম্প। গত মঙ্গলবার ভূমিকম্প হয় নেপালে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। এদিন ঘণ্টাখানেকের ব্যবধানে পরপর চারবার কেঁপে উঠেছিল নেপাল। সেই কম্পনের আঁচ পেয়েছিলেন উত্তরপ্রদেশ, দিল্লি, চণ্ডীগড়, জয়পুর এবং উত্তরাখণ্ডের কিছু অংশের বাসিন্দারা। বিজ্ঞানীদের মতে, এই ভূকম্পনের জেরে নড়বড়ে হয়ে গিয়েছিল লোনকের পাড়। এর পর মেঘভাঙা বৃষ্টির জল এসে পড়ায় জলের চাপ সহ্য করতে পারেনি দুর্বল বাঁধ। যার জেরে দেখা দেয় বিপর্যয়।

    আরও পড়ুুন: হড়পা বানে বিধ্বস্ত সিকিম, চারদিকে ধ্বংসলীলার ছবি, আটকে ৩ হাজার পর্যটক

    সম্প্রতি লোনকের একটি উপগ্রহচিত্র প্রকাশ করেছে হায়দরাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার। তাতে দেখা গিয়েছে, ১৭ সেপ্টেম্বর হ্রদের যা বিস্তৃতি ছিল, তা কমে গিয়েছে। ১৬৮ হেক্টর এলাকা নিয়ে লোনক হ্রদ। তা কমে গিয়ে বর্তমানে হ্রদের আয়তন দাঁড়িয়েছে ৬০ হেক্টরে। যার অর্থ, জল ডাঙায় উঠে এসেছে। জলস্তরের সব সীমা পেরিয়ে গিয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল ওয়াটার কমিশন।

    এর আগে একটি সমীক্ষায় জানা গিয়েছিল, লোনক হ্রদের আয়তন ক্রমেই বাড়ছিল। বিশ্ব উষ্ণায়নের জেরে হিমবাহ গলে সেই জল জমছিল হ্রদে। বুধবার যখন এই এলাকায় মেঘভাঙা বৃষ্টি হয়, তখন আর নিজেকে সামলাতে পারেনি লোনক। বিশাল জলরাশি হুড়মুড়িয়ে এসে পড়ে তিস্তায় (Flash Flood)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     

  • Nobel Prize 2023: ঘোষণা করা হল পদার্থবিদ্যায় নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম, কারা পাচ্ছেন জানেন?

    Nobel Prize 2023: ঘোষণা করা হল পদার্থবিদ্যায় নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম, কারা পাচ্ছেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার ঘোষণা করা হয়েছিল চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া দুই বিজ্ঞানীর নাম। মঙ্গলবার ঘোষণা করা হল পদার্থবিদ্যায় নোবেলজয়ীদের নাম। এবার পদার্থবিদ্যায় নোবেল (Nobel Prize 2023) পেলেন তিন বিজ্ঞানী। নোবেল পুরস্কার দেয় রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। তারা জানিয়েছে, এবার নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে আমেরিকার পিয়ের অগোস্তিনি, হাঙ্গেরির ফেরেঞ্চ ক্রাউৎজ এবং ফ্রান্সের আন লুইয়িয়ের হাতে।

    তিন বিজ্ঞানী

    ফরাসি বংশোদ্ভূত অগোস্তিনি আমেরিকার ওহায়ো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। অস্ট্রিয়ান বংশোদ্ভূত হাঙ্গেরির নাগরিক ফেরেঞ্চ জার্মানির মিউনিখ সেন্টার ফর অ্যাডভান্সড ফোটোনিক্সের সঙ্গে যুক্ত। আর সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের পরমাণু পদার্থবিদ্যা বিভাগের প্রধান আন। পুরস্কারের অর্থ ভাগ করে দেওয়া হবে এই তিন বিজ্ঞানীকে।

    গবেষণার বিষয় ইলেকট্রন গতিবিদ্যা

    এবার যে তিন বিজ্ঞানী নোবেল পুরস্কার (Nobel Prize 2023) পেলেন, তাঁদের তিনজনেরই গবেষণার বিষয় ইলেকট্রন গতিবিদ্যা। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমির তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, তিন নোবেলজয়ী তাঁদের পরীক্ষা-নিরীক্ষায় অণু-পরমাণুর অন্দরে ইলেকট্রনের জগৎ অন্বেষণের জন্য নয়া হাতিয়ার দিয়েছেন। এদিন যে তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করা হল, তাঁদের মধ্যে আন আবিষ্কার করেছেন গ্যাসে থাকা অণুর ওপর লেজারের আলো কী প্রভাব ফেলতে পারে। অগোস্তিনি ও ক্রাউৎজ দেখিয়েছেন, গ্যাসীয় অণুর প্রভাব তুলনামূলক ছোট আলোর স্পন্দন তৈরিতেও ব্যবহার করা যেতে পারে।

    গত বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার (Nobel Prize 2023) পেয়েছিলেন অ্যালাইন অ্যাসপেক্ট, জন এফ ক্লাজার এবং অ্যান্টন জেইলিংগার। কোয়ান্টাম তথ্য বিজ্ঞানে কাজের জন্য সেবার নোবেল পুরস্কার পেয়েছিলেন তাঁরা। প্রসঙ্গত, সোমবার চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য যে দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়েছে নোবেল পুরস্কারের জন্য, তাঁরা হলেন হাঙ্গেরি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাটালিন কারিকো ও ড্রু ওয়েইসম্যান। এমআরএনএ কোভিড ১৯ টিকা আবিষ্কারে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে তাঁদের।

    আরও পড়ুুন: শবরীমালা মন্দিরে বিস্ফোরণের ছক কষেছিল ধৃত ‘ইঞ্জিনিয়ার’ আইএস জঙ্গি শাহনওয়াজ?

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nobel Prize 2023: করোনার টিকা তৈরিতে বিশেষ অবদান, চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয় ২ বিজ্ঞানীর

    Nobel Prize 2023: করোনার টিকা তৈরিতে বিশেষ অবদান, চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয় ২ বিজ্ঞানীর

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁদের গবেষণা সাহায্য করেছে কোভিডের এমআরএনএ প্রতিষেধক তৈরিতে। তার জেরে এ যাত্রায় রক্ষা পেয়েছেন বহু মানুষ। যুগান্তকারী এই গবেষণার জন্যই এবার নোবেল পুরস্কার (Nobel prize 2023) পেলেন কাতালিন কারিকো ও ড্রু ওয়াইসম্যান।

    কাতালিন কারিকো ও ড্রু ওয়াইসম্যান

    কাতালিন কারিকো হাঙ্গেরির সেজড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের পেরেলম্যান স্কুল অফ মেডিসিনের সহযোগী অধ্যাপকও। আর ড্রু ওয়াইসম্যান ভাকসিন গবেষণার অধ্যাপক ও পেন ইনস্টিটিউট ফর আরএনএ ইনোভেশনের ডিরেক্টর। এই টিকা নিয়ে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে যৌথভাবে গবেষণা চালান কাতালিয়া কারিকো এবং ড্রু ওয়াইসম্যান।

    চিকিৎসা বিজ্ঞানে অভূতপূর্ব অবদান

    সোমবার নোবেল (Nobel Prize 2023) কমিটির তরফে চিকিৎসা বিজ্ঞানে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। বলা হয়, আমাদের ইমিউন সিস্টেমের সঙ্গে এমআরএনএ কীভাবে সাড়া দেয়, সে সম্পর্কে আমাদের ধারণাকে মৌলিকভাবে পরিবর্তন করেছে তাঁদের যুগান্তকারী অনুসন্ধান। বিজয়ীরা আধুনিক সময়ে মানব স্বাস্থ্যের জন্য সব চেয়ে বড় হুমকির মধ্যে একটি টিকা তৈরিতে অভূতপূর্ব অবদান রেখেছেন।

    নোবেল অ্যাসেম্বলির সেক্রেটারি টমাস পার্লম্যান পুরস্কার ঘোষণা করে বলেন, “পুরস্কার ঘোষণার আগে যখন আমি তাঁদের সঙ্গে যোগাযোগ করি, তখন দুই বিজ্ঞানীই পুরস্কারপ্রাপ্তির খবরে অভিভূত হন।” গত বছর মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছিলেন সুইডিশ বিজ্ঞানী সভান্তে পাবো। ১৯৮২ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন তাঁরা বাবা সুনে বার্গস্ট্রমও।

    আরও পড়ুুন: “লুট হয়েছে ১০০ দিনের কাজের টাকা, সিবিআই চাই”, দাবি গিরিরাজের

    নোবেল (Nobel Prize 2023) অ্যাসেম্বলির তরফে জানানো হয়েছে, কাতালিন ও ড্রুয়ের গবেষণার মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে এমআরএনএর ঠিক কী সম্পর্ক, সেই ধারণাটিই বদলে গিয়েছে। ২০০৫ সালে এই দুই বিজ্ঞানীর গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছিল। ২০২০ সালে তাঁদের গবেষণার ওপর নির্ভর করে তৈরি দুটি এমআরএনএ টিকা লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mangalyaan 2: ১০ বছর পর ফের লাল গ্রহে যাচ্ছে ভারত, কবে পাড়ি দেবে ‘মঙ্গলযান ২’?

    Mangalyaan 2: ১০ বছর পর ফের লাল গ্রহে যাচ্ছে ভারত, কবে পাড়ি দেবে ‘মঙ্গলযান ২’?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের মঙ্গল গ্রহে পাড়ি দিচ্ছে ভারত। প্রথম অভিযানের প্রায় ১০ বছর পর লালগ্রহে পাঠানো হবে দ্বিতীয় মঙ্গলযান। জোর প্রস্তুতি শুরু করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। স্বভাবতই, এই মিশন তথা মহাকাশযানের নাম ‘মঙ্গলযান ২’ (Mangalyaan 2) রাখা হয়েছে। 

    ফের লাল গ্রহে অভিযান ভারতের

    চন্দ্রাভিযান, সূর্যাভিযানের পর শুক্রে যাওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছিল ইসরো। এবার সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ফের একবার মঙ্গল অভিযানে (ISRO Mars Mission) যাচ্ছে ভারত। নয় বছর আগে প্রথমবার মঙ্গলের কক্ষপথে সফলভাবে অরবাইটার পাঠিয়েছিল ইসরো। জানা গিয়েছে, এবারও অরবাইটার (Mangalyaan 2) পাঠানো হবে। 

    চারটি পে-লোড থাকবে এবার

    ইসরোকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম প্রকাশিত খবর অনুযায়ী, এই অভিযানে ইসরো তাদের মহাকাশযানে (ISRO Mars Mission) মোট ৪টি পে-লোড পাঠাবে। এই পে-লোড মঙ্গল গ্রহের বিভিন্ন উপাদান পরীক্ষা করবে। প্রথম পে-লোডের নাম মার্স অরবিট ডাস্ট এক্সপেরিমেন্ট (মডেক্স)। দ্বিতীয় পে-লোডের নাম রেডিয়ো অকালটেশন (আরও)। তৃতীয় পেলোড এনার্জেটিক আয়ন স্পেকট্রোমিটার (ইআইএস)। চতুর্থ পে-লোডটির নাম ল্যাংমিওর প্রোব অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড এক্সপেরিমেন্ট (এলপেক্স)।

    কী কাজ করবে ‘মঙ্গলযান ২’  (Mangalyaan 2)

    ইসরো সূত্রে খবর, একদিকে যেমন ধূলিকণা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। তেমনই লাল গ্রহের আবহাওয়া ও পরিবেশ নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। জানা গিয়েছে, প্রথম পে-লোডটি মঙ্গলের মাটি থেকে নির্দিষ্ট উচ্চতায় ধুলোর উৎপত্তি, ঘনত্ব, গতিবিধি বোঝার চেষ্টা করবে। দ্বিতীয় পেলোডের মাধ্যমে মঙ্গলের বায়ুমণ্ডলে ইলেকট্রন, নিউট্রনের ঘনত্ব পরিমাপ, বায়ুমণ্ডলের সার্বিক চরিত্র বিশ্লেষণ করা যাবে। মঙ্গলের বায়ুমণ্ডলে সৌরশক্তি কণা এবং সুপার থার্মাল সৌরবায়ু কণা চিহ্নিত করার কাজ করবে তৃতীয় পে-লোড। মঙ্গলের বায়ুমণ্ডলে প্লাজমার পরিবেশ পর্যবেক্ষণের কাজ করবে চতুর্থ পে-লোড।

    দশম বর্ষপূর্তিতেই যাত্রা শুরু…! 

    ২০১৩ সালের ৫ নভেম্বর প্রথম প্রচেষ্টাতেই ইসরো মঙ্গল গ্রহের কক্ষপথে অরবাইটার পাঠিয়েছিল। ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর এটি মার্চের কক্ষপথে প্রবেশ করেছিল। ছয় মাসের আয়ু থাকলেও টানা ৭ বছর অর্থাৎ, ২০২১ সাল অবধি মঙ্গলের কক্ষপথে ঘুরেছিল ওই অরবাইটার। এর পর জ্বালানি ফুরিয়ে যায় ‘মার্স অরবিটার মিশন’-এর (ISRO Mars Mission)। স্যাটেলাইটের ব্যাটারির শক্তিও শেষ হয়ে যায়। নিজের কর্মজীবনে মঙ্গলের কয়েক হাজার ছবি পাঠিয়েছিল প্রথম মঙ্গলযান। এবার ১০ বছর পর আবারও একটা মঙ্গলাভিযান (Mangalyaan 2) ভারতের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যোদয়! বিক্রম, প্রজ্ঞানকে কবে জাগানোর চেষ্টা করবে ইসরো?

    Chandrayaan 3: চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যোদয়! বিক্রম, প্রজ্ঞানকে কবে জাগানোর চেষ্টা করবে ইসরো?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘ভোর হলো, দোর খোলো’ বিক্রম! কাতর আর্জি ভারতবাসীর। কাজ শুরু করেছে ইসরোর বিজ্ঞানীরাও। চলছে চন্দ্রযান-৩-এর (Chandrayaan-3 Update) ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানকে জাগিয়ে তোলার চেষ্টা। চাঁদের দক্ষিণ মেরুতে সূর্য উঠে গিয়েছে বুধবার। সূর্যের ক্ষীণ আলো এসে পড়েছে শিবশক্তি পয়েন্টেও। তবে সঙ্গে সঙ্গে বিক্রম বা প্রজ্ঞান কাউকেই জাগানো সম্ভব নয়। গত ১৫ দিন ধরে যে শীতল আবহাওয়ায় যন্ত্রগুলি অকেজো হয়ে পড়েছিল, তা কাটিয়ে ওঠার জন্য কিছুটা তাপের প্রয়োজন। এখনই সূর্য থেকে সেই তাপ মিলবে না। ইসরো জানিয়েছে, সূর্যালোকে বিক্রম এবং প্রজ্ঞানের ব্যাটারি রিচার্জ হবে। তার জন্যই অপেক্ষা করে আছেন ইসরোর আধিকারিকেরা। ব্যাটারি রিচার্জ সম্পূর্ণ হলেই আবার ল্যান্ডার এবং রোভারকে সক্রিয় করে তোলা যাবে বলে আশাবাদী ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

    প্রাণ ফিরে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ

    পৃথিবীতে যেমন ২৪ ঘণ্টায় একদিন হয়, এক চন্দ্রদিবস (Chandrayaan-3 Update) বলতে পৃথিবীর হিসেবে ১৪ দিনকে বোঝায়। পৃথিবীর হিসেবে ধরলে, ১৪ দিন চাঁদের উপর সূর্যের আলো পড়ে, তখন হয় দিন। তার পরের ১৪ দিন আবার ঘুটঘুটে অন্ধকার। তখন হয় রাত। পৃথিবীর হিসেবে ল্যান্ডার ‘বিক্রম'(Lander Vikram) এবং রোভার ‘প্রজ্ঞানে’ (Rover Pragyan) চন্দ্রপৃষ্ঠে পা রাখার ১২ দিন পর চাঁদে রাত্রি নামে। গোড়াতে ১৪ দিনের মাথায় ঘুম পাড়ানোর কথা ছিল। কিন্তু সূর্যের অবস্থানের নিরিখে সময়ের আগে ঘুম পাড়ানো হয় তাদের। ইসরোর এক আধিকারিক জানিয়েছেন, চাঁদের পিঠে সূর্যালোক পড়লেই শুক্রবার থেকে ইসরোর গ্রাউন্ড স্টেশনগুলি ল্যান্ডার ও রোভারের মডিউলগুলির এবং অন-বোর্ড যন্ত্রগুলিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করবে। তবে প্রাণ ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবুও দমতে নারাজ বিজ্ঞানীরা। আশার আলোর নিভু নিভু হলেও একেবারে নিভে কিন্তু যায়নি। এমনটাও হতে পারে, হয়তো বা জেগেও উঠল ল্য়ান্ডার ও রোভার, তবে কর্মক্ষম রইল না।

    আরও পড়ুন: আজ রাজ্যে আসছে প্রায় ৪ হাজার টন পদ্মার ইলিশ! বাজারে মিলবে কবে থেকে?

    প্রত্যাশার থেকে বেশি কাজ করেছে চন্দ্রযান-৩

    যদিও আশা করতে বাধা নেই। চন্দ্রযান-৩ (Chandrayaan-3 Update) প্রত্যাশার থেকে বেশি কাজ করেছে চাঁদের বুকে। মূল পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়ে যাওয়ার পর ইসরো সিদ্ধান্ত নেয় ল্যান্ডার ও রোভারের আয়ু বাড়ানো যেতে পারে। তাই চাঁদের বুকে সমস্ত যন্ত্রের ক্রিয়াকলাপ বন্ধ করে দেয় এবং সেগুলিকে স্লিপ মোডে রেখে দেয়। স্লিপ মোডের আগে ব্যাটারিগুলি ফুল চার্জ অবস্থায় ছিল। যেহেতু চার্জড আপ অবস্থাতেই স্লিপ মোডে পাঠানো হয়েছে চন্দ্রযান-৩-কে, তাই রাতের কঠিন ঠান্ডাতেও নিজেদের কিছুটা হলেও গরম রাখতে পারবে যন্ত্রগুলি, এমনটাই আশা করছেন বিজ্ঞানীরা। যদি কোনও ভাবে জেগে উঠতে পারে চন্দ্রযান-৩ তবে ল্যান্ডার এবং রোভার কমপক্ষে আরও ১৪ দিনের জন্য (পৃথিবীর হিসেবে) চাঁদের বুকে একই ভাবে কাজ চালিয়ে যেতে পারবে। ফের গুটি গুটি পায়ে চাঁদের বুকে হেঁটে বেড়াচ্ছে প্রজ্ঞান, স্বপ্ন সকল ভারতবাসীর।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Aditya-L1: গভীর রাতে পৃথিবীর টান কাটিয়ে ফেলল আদিত্য, পাড়ি দিল ‘এল-১’ পয়েন্টের দিকে

    Aditya-L1: গভীর রাতে পৃথিবীর টান কাটিয়ে ফেলল আদিত্য, পাড়ি দিল ‘এল-১’ পয়েন্টের দিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: গভীর রাতের গুরিত্বপূর্ণ পরীক্ষায় সফল আদিত্য (Aditya-L1)। পঞ্চমবার কক্ষপথ বদলের প্রক্রিয়া সফল হওয়ার সঙ্গে সঙ্গেই পৃথিবীর টান চিরতরে কাটিয়ে বেরিয়ে গেল ভারতের প্রথম সৌরযান (ISRO Solar Mission)। পাড়ি দিল তার চূড়ান্ত গন্তব্য ‘এল১’ পয়েন্টের দিকে, যা পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থিত একটি ‘হ্যালো’ পয়েন্ট। এদিন নিজেদের ট্যুইটার (অধুনা এক্স) হ্যান্ডলে ইসরো জানিয়েছে, সোমবার রাত ২টো নাগাদ (ইংরেজি তারিখ অনুযায়ী, মঙ্গলবার ভোর রাত ২টো) আদিত্য-এল১ পঞ্চম কক্ষপথ পরিবর্তন করে পৃথিবীর টানের বাইরে বেরিয়ে গিয়েছে।

    ট্রান্স-ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট ১ কক্ষপথে প্রবেশ আদিত্যর

    সৌরযানের গোটা মিশনের জন্য এদিনের প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই প্রক্রিয়ার ফলে ট্রান্স-ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট ১ কক্ষপথে আদিত্যর ইনসার্শন (TL1) বা প্রবেশ ঘটল। অভিযানের সাফল্যের নিরিখে এই প্রক্রিয়া সফল হওয়াটা ভীষণই জরুরি ছিল। কারণ, এটি অত্যন্ত জটিল ও সুক্ষ্ম প্রক্রিয়া। এখম আদিত্য (Aditya-L1) এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাবে। চূড়ান্ত গন্তব্য, পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত এল১ পয়েন্ট।

    গত ২ সেপ্টেম্বর বেলা ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় ১ হাজার ৪৮০ কেজি ওজনের আদিত্য-এল১ (ISRO Solar Mission)। উৎক্ষেপণের ১২৫ দিন পর এল১ পয়েন্টে পৌঁছনোর কথা ভারতের সৌরযানের। এর মধ্যে প্রথম ১৬ দিন পৃথিবীর চারপাশে চক্কর কাটতে কাটতে চার বার কক্ষপথ বদল প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় গতি সঞ্চয় করেছে আদিত্য-এল১ (Aditya-L1)। এদিন পঞ্চমবার লাফ মেরে এল১-এর উদ্দেশে যাত্রা শুরু করল আদিত্য। সেখানেই গিয়ে স্থায়ীভাবে থাকবে এবং সূর্যের জরিপ করবে ভারতের প্রথম সৌরযান।

    আদিত্য-এল১ মিশনের লক্ষ্য কী?

    ‘আদিত্য-এল১’ মিশনের মূল লক্ষ্য হল, এই মহাকাশযানটি সূর্যের নানা রহস্য উন্মোচন করবে। ‘আদিত্য-এল১’ (Aditya-L1) উপগ্রহ মোট সাতটি পেলোড নিয়ে মহাকাশে যাবে। এগুলির মধ্যে অন্যতম হল— ভিসিবল এমিশন লাইন করোনাগ্রাফি(ভিইএলসি) এবং সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ (এসএউআইটি) নামে দু’টি মূল পে লোড রয়েছে। অন্যগুলি হল— সোলার লো এনার্জি এক্স-রে স্পেক্ট্রোমিটার (এসওএলইএক্সএস), হাই এনার্জি এল১ অরবিটিং এক্স-রে স্পেক্ট্রোমিটার (এইচইএল১ওএস), আদিত্য সোলার উইন্ড পার্টিকল এক্সপেরিমেন্ট (এসপিইএক্স) এবং প্লাজ়মা অ্যানালাইজ়ার প্যাকেজ ফর আদিত্য (পিএপিএ)। 

    এগুলির মধ্যে চারটি সূর্যের আলো পর্যবেক্ষণ করবে (ISRO Solar Mission)। বাকি তিনটি প্লাজমা ও ম্যাগনেটিক ফিল্ড পর্যবেক্ষণ করবে। মহাকাশের পরিবেশ, আবহাওয়া, তার উপর সূর্যের কী প্রভাব পড়ে, সে সব জানার চেষ্টা করবে ‘আদিত্য-এল১’ (Aditya-L1)। সূর্যের করোনা ও ফোটোস্পিয়ার, ক্রোমোস্পিয়ারের পর্যবেক্ষণ করবে বিভিন্ন ওয়েভব্যান্ড থেকে। সূর্যের উত্তাপ, সৌর পদার্থের নিঃসরণ, সৌরঝড়ের মতো সূর্যকেন্দ্রিক বিষয়গুলি বুঝতেও বিজ্ঞানীদের সাহায্য করবে। 

    প্রতি মিনিটে একটি করে ছবি তুলবে সোলার ক্যামেরা

    সূর্য গ্রহণ, সৌরঝড়, সূর্যের নানা অবস্থান পর্যবেক্ষণ করে কাছ থেকে ছবি তুলে ইসরোকে পাঠাবে ‘আদিত্য-এল১’ (Aditya-L1)। এই ছবি পাঠানোর কাজ করবে ভিসিবল এমিশন লাইন করোনাগ্রাফি(ভিইএলসি) এবং সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ (এসএউআইটি) নামে দু’টি মূল পেলোড। ইসরো জানিয়েছে, সমস্ত যন্ত্র সঠিকভাবে কাজ করলে, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ‘আদিত্য-এল১’ (ISRO Solar Mission) প্রতিদিন ১৪৪০টি করে সূর্যের ছবি পাঠাবে। অর্থাৎ, প্রতি মিনিটে একটি করে ছবি তুলবে ভিইএলসি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্সের তথ্য অনুযায়ী, ১৯০ কেজির ভিইএলসি পেলোড আগামী পাঁচ বছর ধরে ছবি পাঠাবে। এটি উপগ্রহের ন্যূনতম আয়ু।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Aditya L1: গন্তব্যে পৌঁছনোর আগেই ‘ডেটা কালেক্ট’ শুরু ! আজ গভীর রাতে ‘সব থেকে বড়’ পরীক্ষায় আদিত্য

    Aditya L1: গন্তব্যে পৌঁছনোর আগেই ‘ডেটা কালেক্ট’ শুরু ! আজ গভীর রাতে ‘সব থেকে বড়’ পরীক্ষায় আদিত্য

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিমধ্যেই পৃথিবীর চতুর্থ কক্ষপথ পেরিয়ে গিয়েছে সৌরযান আদিত্য-এল১ (Aditya L1)। পরীক্ষা-নিরীক্ষার কাজও শুরু করে দিয়েছে ইসরোর (ISRO) এই মহাকাশযান। সোমবার ইসরোর এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয়, বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা শুরু করেছে আদিত্য-এল১। উৎক্ষেপণের পর এখনও পর্যন্ত চারবার অনায়াসেই কক্ষপথ পরিবর্তন প্রক্রিয়ায় সফল ভাবে উতরে গিয়েছে আদিত্য-এল১। ১৮ সেপ্টম্বর মধ্যরাতে ২টোর সময় (ইংরেজি মতে ১৯ সেপ্টেম্বর ভোররাত ২টো) পরবর্তী পরীক্ষায় বসতে চলেছে আদিত্য।

    শেষবারের মতো কক্ষপথ বদল

    সোমবার মধ্যরাতে শেষবারের মতো কক্ষপথ বদলে নিজের গন্তব্যের দিকে ছুটবে আদিত্য (Aditya L1)। রাত ২টোর সময় সম্পাদিত হবে এই প্রক্রিয়া। ধাপে ধাপে পৃথিবীর থেকে দূরে সরে যাচ্ছে সৌরযান। ইসরো এক্স হ্যান্ডেলে লিখেছে, “ল্যাগরেজিনায় পয়েন্ট ইনসারশন (TL1) সম্পন্ন হবে ১৯ সেপ্টেম্বর ভোররাত ২টোর সময়। সম্পূর্ণ ভাবে পৃথিবীর বাইরে বেরিয়ে যাবে এই মহাকাশযান।”

    ইসরোর এই সৌরযান কক্ষপথ বদলের প্রথম পরীক্ষায় বসে ৩ সেপ্টেম্বর, রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে। এর আগে গত শনিবার রাতে পৃথিবীর কক্ষপথে নিজের তৃতীয় পরীক্ষায় বসেছিল ইসরোর সৌরযান আদিত্য এল১।  তার আগে গত ৫ সেপ্টেম্বর, দ্বিতীয়বার কক্ষপথ পরিবর্তন করেছিল ইসরোর সৌরযান আদিত্য (Aditya L1)। 

    এখন কোথায় আদিত্য-এল১

    বর্তমানে ২৫৬ কিমি X ১,২১,৯৭৩ কিমি কক্ষপথে অবস্থান করছে আদিত্য (Aditya L1)। এরপর ফের আজ (ইংরেজি মতে ১৯ সেপ্টেম্বর) ভোররাত ২টোর সময় কক্ষপথ বদল করবে আদিত্য। বেঙ্গালুরুর ইসট্র্যাক, মরিশাস ও আন্দামানে নিজেদের গ্রাউন্ড স্টেশন থেকে কক্ষপথ বদলের বিষয়টির ওপর নজর রাখবে ইসরো। নির্দিষ্ট ঠিকানায় পাড়ি দিতে ইসরোর সৌরযানটিকে পাড়ি দিতে হবে ১৫ লাখ কিলোমিটার পথ। চাঁদে পৌঁছতে যেখানে ৩ লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছিল, সেই জায়গায় সূর্যের কাছাকাছি যাওয়ার জন্য এই পথ অনেকটাই বেশি। এই প্রজেক্টের জন্য় ইসরোর খরচ হচ্ছে প্রায় ৪০০ কোটি টাকা। 

    আরও পড়ুন: চতুর্থ কক্ষপথ বদল সফলভাবে করল আদিত্য-এল১, এর পর কী?

    কী কাজ করল আদিত্য

    গন্তব্যের যাওয়ার পথে নিজের লক্ষ্য়ে অবিচল আদিত্য। কাজ সারতে সারতে অগ্রসর হচ্ছে গন্তব্য়ের দিকে। ইতিমধ্যে স্টেপস যন্ত্রের সেন্সরগুলি পৃথিবী থেকে ৫০,০০০ কিলোমিটারের বেশি দূরত্বে সুপার-থার্মাল এবং শক্তিশালী আয়ন এবং ইলেকট্রন পরিমাপ করা শুরু করেছে। পৃথিবীর চারপাশের কণার আচরণ বিশ্লেষণে বিজ্ঞানীদের সাহায্য করবে এই তথ্য।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Aditya-L1: চতুর্থ কক্ষপথ বদল সফলভাবে করল আদিত্য-এল১, এর পর কী?

    Aditya-L1: চতুর্থ কক্ষপথ বদল সফলভাবে করল আদিত্য-এল১, এর পর কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগলো ভারতের সৌরাভিযান। শুক্রবার, পূর্ব-নির্ধারিত সূচি অনুযায়ী সাফল্যের সঙ্গেই চতুর্থ কক্ষপথ বদল করলো আদিত্য-এল১ (Aditya-L1)। সেই খবর ট্যুইটার (অধুনা এক্স) হ্যান্ডলে জানিয়েছে ইসরো।

    সফল চতুর্থ কক্ষপথ বদল প্রক্রিয়া

    এদিন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়, শুক্রবার ভোররাতে আবার একটি কক্ষপথ বদল করেছে আদিত্য। ইসরো বলেছে, চতুর্থ আর্থ-বাউন্ড ম্যানুভার (পরিভাষায় ইবিএন#৪) সাফল্যের সঙ্গে সম্পন্ন করা হয়েছে। সেই সময় মরিশাস, বেঙ্গালুরু, শ্রীহরিরোটা ও পোর্টব্লেয়ারে অবস্থিত গ্রাউন্ড স্টেশন থেকে উপগ্রহর ওপর নজর রাখা হচ্ছিল। অন্যদিকে, কক্ষপথ বদলের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদিত্য-এল১ (Aditya-L1) সঠিক দিশা ধরে এগোচ্ছে কিনা তা নির্ধারণ করতে ফিজি দ্বীপপুঞ্জ অবস্থিত ট্রান্সপোর্টেবল টার্মিনাল নজর রাখছিল।

    ১৯ সেপ্টেম্বর বড় পরীক্ষা আদিত্যর

    ইসরো জানিয়েছে, চতুর্থ কক্ষপথ বদলের পর আদিত্য ২৫৬ x ১,২১,৯৭৩ কিলোমিটার পরিধির উপবৃত্তাকার কক্ষপথে অবস্থান করছে। এর পর বড় পরীক্ষা আসতে চলেছে ১৯ সেপ্টেম্বর। সেদিন পঞ্চমবার কক্ষপথ বদল করবে আদিত্য। তবে সেটি এগুলির মতো আর্থ-বাউন্ড ম্যানুভার হবে না। সেটি হতে চলেছে ট্রান্স-ল্যাগ্রাঞ্জেয়ান পয়েন্ট ১ ইনসার্শান। অর্থাৎ, সেদিন উপগ্রহকে ল্যাগ্রাঞ্জ পয়েন্টের দিশায় প্রবেশ করিয়ে দেওয়া হবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল প্রক্রিয়া। কারণ, সেদিন পৃথিবীর মায়া কাটিয়ে চিরতরে ল্যাগ্রাঞ্জ পয়েন্টের দিকে পাড়ি দেবে আদিত্য-এল১ (Aditya-L1)। এই প্রক্রিয়া হবে ১৯ তারিখ মধ্যরাত ২টো নাগাদ।

    এখনও গতি বাড়াচ্ছে আদিত্য-এল১

    গত ২ সেপ্টেম্বর বেলা ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় ১ হাজার ৪৮০ কেজি ওজনের আদিত্য-এল১। উৎক্ষেপণের ১২৫ দিন পর ল্যাগ্রেঞ্জ পয়েন্ট এল১-এ পৌঁছনোর কথা ভারতের সৌরযানের। এর মধ্যে প্রথম ১৬ দিন পৃথিবীর চারপাশে চক্কর কাটতে কাটতে প্রয়োজনীয় গতি সঞ্চয় করে চলেছে আদিত্য-এল১ (Aditya-L1)। এদিনের কক্ষপথ বদল সেই প্রক্রিয়ার অঙ্গ। এর পর ১৯ তারিখের প্রক্রিয়ার পর ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত ‘হ্যালো’ পয়েন্ট এল১-এর উদ্দেশে যাত্রা শুরু করবে আদিত্য। সেখানেই গিয়ে স্থায়ীভাবে থাকবে এবং সূর্যের জরিপ করবে ভারতের প্রথম সৌরযান।

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • NASA Lunar Mission: চন্দ্রযান ৩-এর পিছু পিছু! চাঁদের দক্ষিণ মেরু অভিযানে রোভার বানালো নাসা

    NASA Lunar Mission: চন্দ্রযান ৩-এর পিছু পিছু! চাঁদের দক্ষিণ মেরু অভিযানে রোভার বানালো নাসা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও জাপানের পর চাঁদ জয় করতে রোভার পাঠানোর পরিকল্পনা নিয়েছে অস্ট্রেলিয়া। এই মিশনে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাহায্যে নিচ্ছে ক্যাঙারু-কান্ট্রি (Australia Moon Mission)। অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সিকে সাহায্য করার আগে অবশ্য চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান পাঠাতে চলেছে আমেরিকা। সেই লক্ষ্যে ইতিমধ্যেই একটি রোভার তৈরি করেছে নাসা (NASA Lunar Mission)। আগামী বছরের শেষে সেটিকে পৃথিবীর উপগ্রহে পাঠানোর কথা। 

    নাসার পরিকল্পনা

    চন্দ্র অভিযানের জন্য নাসা যে যান তৈরি করেছে তাঁর নাম ভোলাটাইস ইন্সভেস্টটিগেটিং পোলার এক্সপ্লোরেশন রোভার বা ভাইপার (VIPER)। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার জনসন স্পেস সেন্টারের ইঞ্জিনিয়াররা রোভারটির একটি প্রোটোটাইপ পরীক্ষা করেন। যা মোটের উপর সফল হয়েছে বলে নাসা সূত্রে খবর। মার্কিন মহাকাশ গবেষকরা আরও জানিয়েছেন, ভারতের চন্দ্রযান ৩-র বিক্রম-র মতো একটি ল্যান্ডারে করে ভাইপারকে চন্দ্র পৃষ্ঠে পাঠানো হবে। এই মিশনের জন্য অ্যাস্ট্রোবোটিক নামের একটি বেসরকারি সংস্থা ওই ল্যান্ডার তৈরি করছে। সূত্রের খবর, চাঁদের দক্ষিণ মেরুতে নামবেন মার্কিন নভোচারী। সেই মিশন শুরুর আগেই চন্দ্র পৃষ্ঠের ওই অংশে পৌঁছবে ভাইপার। সেখানকার একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে এই নভোযান। যা চাঁদে মানুষ পাঠানোর রাস্তাকে সহজ করবে বলে জানিয়েছেন মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা (NASA Lunar Mission)।

    অস্ট্রেলিয়ার অভিযান 

    অন্যদিকে, নাসার সাহায্যে চাঁদে অভিযান চালাতে যাচ্ছে অস্ট্রেলিয়া (Australia Moon Mission)। অজিদের পাঠানো রোভার চাঁদের মাটি সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসবে। সেই মাটি বিশ্লেষণ করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। চন্দ্র পৃষ্ঠ থেকে সংগৃহীত নমুনা থেকে অক্সিজেন তৈরির চেষ্টাও চালানো হবে বলে জানা গিয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে হিমায়িত জল রয়েছে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চন্দ্র পৃষ্ঠের সেই জল আদৌ ব্যবহারযোগ্য? সূত্রের খবর, চন্দ্র মিশনে এই প্রশ্নের উত্তর খুঁজবেন অস্ট্রেলিয়ার জ্যোতির্বিজ্ঞানীরা। অস্ট্রেলিয় প্রশাসন জানিয়েছে, ২০২৬-এ চন্দ্র মিশনে রোভার পাঠাবে তারা।

    চন্দ্রযান-৩ কে অনুসরণ

    চাঁদের মাটিতে অবতরণ করতে বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলি হাজার হাজার কোটি টাকা খরচ করেছে, সেই জায়গায় ভারত এই মিশন সম্পূর্ণ করেছে মাত্র ৬১৫ কোটি টাকায়। ভারতের দেখাদেখি একইভাবে চাঁদের মাটি দখলে নেমেছে জাপান (Japan)। ভারতের মতোই তারা কোনরকম তাড়াহুড়ো করতে চাইছে না, একেবারে ধীরস্থির ভাবে পৌঁছে যেতে চাইছে চাঁদের মাটিতে।  জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (JAXA) র পাঠানো মহাকাশযান চন্দ্রযান-৩ এর মতই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে ধীরে ধীরে চাঁদের দিকে এগিয়ে যাবে। ভারত যে টেকনোলজি ব্যবহার করে বিশ্বকে কম খরচে চাঁদ জয়ের দিশা দেখিয়েছে সেই টেকনোলজি এবার ব্যবহার করছে জাপান।

    আরও পড়ুন: লক্ষ্যের আরও কাছে পৌঁছল আদিত্য এল-১, জানাল ইসরো

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share