Category: বিজ্ঞান

Get updated Science and Research related news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Life Outside Solar System: সৌরজগতের বাইরে প্রাণ! এলিয়েনের খোঁজ পেলেন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী?

    Life Outside Solar System: সৌরজগতের বাইরে প্রাণ! এলিয়েনের খোঁজ পেলেন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী?

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকাশের অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে মানুষ কি একাই ঘুরে বেড়াচ্ছে? এ নিয়ে বিস্ময়ের শেষ নেই! চুপিসারে পৃথিবীর ওপর নজর রাখছে ভিনগ্রহীরা (Alien Life), এমন কথাও শোনা গিয়েছে। পৃথিবীর বাইরে কি প্রাণ আছে? বছরের পর বছর ধরে সেটাই খুঁজে বের করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। তন্ন তন্ন করে খুঁজেও বিফল মনোরথ হয়েই ফিরতে হয়েছে বিজ্ঞানীদের। এবার সৌরজগতের (Life Outside Solar System) বাইরের এক গ্রহের বায়ুমণ্ডলে রাসায়নিক চিহ্ন খুঁজে পেলেন বিজ্ঞানীরা, যা পৃথিবীতে শুধুমাত্র জৈবিক প্রক্রিয়ার মাধ্যমেই উৎপন্ন হয়। গবেষকদের মতে, এটি এখনও পর্যন্ত মহাকাশে জীবনের সম্ভাব্য উপস্থিতির সবচেয়ে শক্তিশালী প্রমাণ। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা এই চিহ্ন খুঁজে পেলেন।

    ভিন গ্রহে জৈব গ্যাসের সন্ধান

    জেমস ওয়েবের মাধ্যমে পর্যবেক্ষণ করা গ্রহটির নাম ‘কেটু-১৮বি’ (K2-18b)। এর বায়ুমণ্ডলে যে দু’টি গ্যাসের চিহ্ন পাওয়া গেছে, তা হল ডাইমিথাইল সালফাইড (DMS) এবং ডাইমিথাইল ডাইসালফাইড (DMDS)। পৃথিবীতে এই দু’টি গ্যাসই জীবন্ত জীব, বিশেষত সামুদ্রিক শৈবালজাতীয় মাইক্রোব দ্বারা তৈরি হয়। গবেষকদের মতে, এটি ইঙ্গিত করে কেটু-১৮বি গ্রহটিতে প্রাণ থাকতে পারে। বিজ্ঞানীরা মনে করছেন, ওই গ্রহে হয়তো মাইক্রোবিয়াল বা এককোষী জীবন রয়েছে (Alien Life)। তবে জীবিত প্রাণী থাকার ঘোষণা করেননি বিজ্ঞানীরা। তবে একটা আভাস পাওয়ার কথা স্পষ্ট জানিয়েছেন তাঁরা। বিজ্ঞানের ভাষায় এটিকে বায়োসিগনেচার (Biosignature) বলা হচ্ছে- যা আদতে কোনও জৈবিক প্রক্রিয়ার ছাপ। এই গোটা বিষয়টিকে গভীর ভাবে পরখ করা হবে বলে জানিয়েছেন তাঁরা। তবুও গোটা বিষয়টি নিয়ে দৃশ্যতই উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

    ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানীর হাত ধরেই গবেষণা

    এই বিষয়টি নিয়ে যে গবেষণাপত্র বেরিয়েছে তার প্রধান লেখক কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমির মহাকাশ বিজ্ঞানী নিক্কু মধুসূদন। বারতীয় বংশোদ্ভূত নিক্কু জানাচ্ছেন, সম্ভবত ভিনগ্রহে প্রাণের প্রমাণের বিষয়ে যে গবেষণা হচ্ছে, সেই ক্ষেত্রে এমন বায়োসিগনেচার পাওয়ার বিষয়টি সর্বপ্রথম Life Outside Solar System)। তবে তাঁরা স্পষ্ট করে জানিয়েছেন, কোনও জীবন্ত প্রাণি আছেই সেকথা তাঁরা ঘোষণা করছেন না—বরং এটি একটি সম্ভাব্য বায়োসিগনেচার অর্থাৎ জীববিজ্ঞানের ইঙ্গিত। ফলে এই ফলাফলকে এখনই চূড়ান্ত প্রমাণ বলে বিবেচনা না করে আরও গবেষণার মাধ্যমে তাঁরা যাচাই করতে চাইছেন। মহাকাশ-পদার্থবিজ্ঞানী নিক্কু মধুসূদন বলেন, ‘‘এটি সৌরজগতের বাইরের প্রাণ খোঁজার ক্ষেত্রে এক বিপ্লবী পদক্ষেপ, মুহূর্তও। আমরা দেখাতে সক্ষম হয়েছি যে বর্তমান প্রযুক্তির মাধ্যমেই জীবনের সম্ভাব্য চিহ্ন শনাক্ত করা সম্ভব। আমরা এখন পর্যবেক্ষণ-ভিত্তিক অ্যাস্ট্রোবায়োলজির যুগে প্রবেশ করেছি।’’

    কার্বন-ভিত্তিক অণুর শনাক্তকরণ

    জেমস ওয়েব টেলিস্কোপের আগের পর্যবেক্ষণে এই গ্রহের বায়ুমণ্ডলে মিথেন ও কার্বন ডাই-অক্সাইড পাওয়া গিয়েছিল—এটি ছিল প্রথমবারের মতো কোনও তারার বাসযোগ্য অঞ্চলে থাকা গ্রহে কার্বন-ভিত্তিক অণুর শনাক্তকরণ Life Outside Solar System)। মধুসূদন বলেন, ‘‘বর্তমানে যেসব পর্যবেক্ষণ পাওয়া গিয়েছে, তা ব্যাখ্যা করার একমাত্র উপায় হল কেটু-১৮বি হাইসিয়ান বিশ্ব, যা প্রাণে ভরপুর। তবে আমাদের খোলা মন নিয়ে অন্যান্য সম্ভাবনাও খতিয়ে দেখতে হবে। যদি হাইসিয়ান গ্রহ বাস্তবেই থাকে, তবে সেখানে প্রাণ সম্ভবত পৃথিবীর সমুদ্রের মাইক্রোবের মতোই হবে। এই ধরনের গ্রহের মহাসাগর পৃথিবীর চেয়ে উষ্ণ বলে ধারণা করা হয়। এককোষী বা মাইক্রোবিয়াল জীব ছাড়া, বহু-কোষী বা বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব এই মুহূর্তে বলা সম্ভব নয়।’’

    কেমন গ্রহ এটি?

    প্রাণের সন্ধান থাকতে পারে এই নতুন গ্রহটি ‘কেটু-১৮বি’ পৃথিবীর চেয়ে অন্তত ৮.৬ গুণ ভারী। পৃথিবীর ব্যাসের চেয়ে এই গ্রহের ব্যাস ২.৬ গুণ বড়। নিজের নক্ষত্রকে কেন্দ্র করে হ্যাবিটেবল জোনে ঘুরছে ওই গ্রহটি। এমন এলাকায় গ্রহটি রয়েছে, যেখানে জল তরল অবস্থায় গ্রহের উপরিভাগে থাকতে পারে। পৃথিবী থেকে অন্তত ১২৪ আলোকবর্ষ দূরে রয়েছে ওই গ্রহ। ‘কেটু-১৮বি’ গ্রহটি লিও নক্ষত্রপুঞ্জে অবস্থিত। গ্রহটি একটি শীতল লাল বামন তারাকে কেন্দ্র করে এমন কক্ষপথে ঘোরে, যা তার ‘হ্যাবিটেবল জোন’ Life Outside Solar System) বা বাসযোগ্য অঞ্চলের মধ্যে পড়ে। অর্থাৎ, এখানে প্রাণ থাকার মতো পরিবেশ থাকতে পারে। ২০১৯ সালে হাবল টেলিস্কোপ এই গ্রহের বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের আভাস পেয়েছিল। তখন থেকেই এটি ‘সৌরজগতের বাইরে সবচেয়ে বাসযোগ্য গ্রহ’ হিসেবে বিবেচিত হয়ে আসছে। পরে অবশ্য দেখা যায়, সেটি মূলত মিথেন গ্যাসের একটি আস্তরণ।

    কোন যুক্তিতে প্রাণের সম্ভাব্য আবাসভূমি

    ‘কেটু-১৮বি’ এমন এক গ্রহ যা তরল জলে আচ্ছাদিত এবং যার বায়ুমণ্ডল হাইড্রোজেন সমৃদ্ধ। বিজ্ঞানীদের ধারণা, এই ধরনের জলে বাস করতে পারে মাইক্রোবিয়াল জীবন (Alien Life)। তবে, বিজ্ঞানীরা অবশ্য এই আবিষ্কারকে Life Outside Solar System) যথাযথভাবে যাচাই করার ওপর জোর দিচ্ছেন। টেক্সাসের সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বিজ্ঞানী ক্রিস্টোফার গ্লেইন বলেন, “এই তথ্য অত্যন্ত আকর্ষণীয়, তবে আমাদের বিশ্লেষণে আরও সতর্ক হতে হবে।” মধুসূদনও বলেছেন, “এই মুহূর্তে আমরা শুধু সম্ভাবনার কথা বলছি। ওই গ্যাসগুলি আদৌ জীববৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমেই সৃষ্টি হয়েছে কিনা, তা আরও পরীক্ষার প্রয়োজন।’’ তিনি আরও জানান, একই ধরনের পর্যবেক্ষণ আরও দুই থেকে তিনবার করতে হবে, যাতে এই আবিষ্কারের নির্ভরযোগ্যতা বাড়ে।

  • Science News: ১২ হাজার বছর আগে হয়েছিল বিলুপ্ত, ফের পৃথিবীতে ফিরে এল ডায়ারউলফ! কীভাবে সম্ভব হল?

    Science News: ১২ হাজার বছর আগে হয়েছিল বিলুপ্ত, ফের পৃথিবীতে ফিরে এল ডায়ারউলফ! কীভাবে সম্ভব হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যপ্রস্তর যুগ থেকে তুষার-যুগ পর্যন্ত তারা পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াত। অন্তত সাড়ে ১২ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল এই প্রাগৈতিহাসিক ভয়ঙ্কর নেকড়ে। যা পরিচিত ছিল ডায়ারউলফ (Science News) নামে। কিন্তু, ফের তাকে ফিরিয়ে আনা হল পৃথিবীতে। তবে কোনও হলিউডের সিনেমার মাধ্যমে নয়। একেবারে বাস্তবে। গবেষণাগারে দীর্ঘদিনের প্রচেষ্টায় বিভিন্ন বৈজ্ঞানীক পরীক্ষা পদ্ধতির মাধ্যমে তাকে ফিরিয়ে আনলেন গবেষকরা। জানা গিয়েছে, বিজ্ঞানীরা ডায়ারউলফের জীবাশ্ম থেকে সংগৃহীত নমুনা দিয়ে তিনটি নেকড়ে ছানার প্রজনন করিয়েছেন, যাদের শরীরে ডায়ারউল্ফের ডিএনএ এবং বৈশিষ্ট্য প্রামান্য পরিমাণে রয়েছে। প্রসঙ্গত, এ সংক্রান্ত গবেষণাটি চালিয়েছিল কলোসাল বায়োসায়েন্সস নামের একটি সংস্থা। ওই সংস্থা তাদের গবেষণা বিষয়ে এ সংক্রান্ত একটি পোস্ট নিজেদের এক্স মাধ্যমেও করেছে।

    এক্স মাধ্যমের পোস্টে কী জানাল গবেষক সংস্থা (Science News)

    নিজেদের এক্স মাধ্যমের পোস্টে কলোসাল বায়োসায়েন্সেস লিখছে, ‘‘দশ হাজার বছর পরে আমরা আবার ডায়ারউলফকে (Dire Wolves) ফিরে পেয়েছি।’’ এরপরেই নিজেদের ওই পোস্টে ওই সংস্থা আরও লেখে, ‘‘আপনারা পরিচিত হন রোমুলাস এবং রেমাসের এর সঙ্গে। এদের শরীরেই রয়েছে ডায়ারউলফের (Science News) ডিএনএ।’’ প্রসঙ্গত, এই নেকড়ে ছানা দুটি জন্মগ্রহণ করে ২০২৪ সালের ১ অক্টোবর। খালেসি নামের তৃতীয় শাবকটির জন্ম হয় কয়েক সপ্তাহ পর।  সে কথাও নিজেদের এক্স মাধ্যমের পোস্টে লিখেছে ওই সংস্থা। বর্তমানে, উত্তর আমেরিকার একটি গোপন গবেষণাগার ও সংরক্ষিত বনে তারা বেড়ে উঠছে। তাদের পর সর্বক্ষণ নজর রাখছেন বিজ্ঞানীরা। তাদের খেতে দেওয়া হচ্ছে গরু, হরিণ ও ঘোড়ার মাংস। এরসঙ্গে চলছে শুকনো খাবার।

    ডায়ারউলফগুলি একদা উত্তর আমেরিকাতে ঘোরাফেরা করত

    জানা গিয়েছে, ডায়ারউলফগুলি (Science News) একদা উত্তর আমেরিকাতে ঘোরাফেরা করত। সেসময় তারা বাইসন ও ভল্লুক শিকার করতে বলে জানা যায়। কলোসাল বায়োসায়েন্সেস সংস্থার মতে, এই ডায়ারউলফগুলির ছিল অনেক চওড়া মাথা ও তীক্ষ্ণ দাঁত। উত্তর আমেরিকার অত্যন্ত ভয়ঙ্কর শিকারি হিসাবেই তারা পরিচিত ছিল। এই ডায়ারউলফগুলি ১২,৫০০ বছর আগেও পৃথিবীতে ছিল। কিন্তু তারপর থেকেই তারা বিলুপ্ত হয়ে যায়। কলোসাল বায়োসায়েন্সেস এই গবেষণার কাজ শুরু করে বিলুপ্ত হওয়া এই প্রাণীর জীবাশ্মের নমুনা সংগ্রহের মাধ্যমে। ওই সংস্থা, ওহায়ো ও আইডাহো শহর থেকে প্রাপ্ত দুটি ডায়ারউলফের জীবাশ্মের নমুনা থেকে ডিএনএ সংগ্রহ করে। কলোসাল জানিয়েছে, ১২ হাজার বছর আগের একটি দাঁতের জীবাশ্ম ও ৭৩ হাজার বছর আগের একটি কানের হাড়ের জীবাশ্ম থেকে এই ডিএনএ সংগ্রহ করা হয়। তারপরে ওই ডিএনএকে ব্যবহার করে একটি মাদী গ্রে উলফের (বর্তমান প্রজাতি) ডিম্বানুতে এই ডায়ারউলফের জিনের সংমিশ্রণ ঘটিয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে তিন শাবকের জন্ম দেওয়ানো হয়।

  • Grok 3: সুপার কম্পিউটারের থেকে কোনও অংশে কম নয় মাস্কের এআই টুল গ্রক-৩

    Grok 3: সুপার কম্পিউটারের থেকে কোনও অংশে কম নয় মাস্কের এআই টুল গ্রক-৩

    মাধ্যম নিউজ ডেস্ক: টেসলা এবং স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক সম্প্রতি লঞ্চ করেছেন Grok 3 AI চ্যাটবট। এই প্রসঙ্গে তাঁর দাবি, Grok 3 AI আগের Grok 2 AI এর চেয়ে আরও বেশি উন্নত। এই আবহে টেসলা কর্তার ঘোষণা, নতুন চ্যাটবট OpenAI-এর ChatGPT এবং Google-এর Gemini-এর চেয়েও বেশি জনপ্রিয় হবে। প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি Grok 3 AI লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে, এক্স (পূর্বে টুইটার) এর প্রিমিয়াম প্লাস গ্রাহকদের বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, এই AI চ্যাটবটটি ChatGPT এবং Google Gemini এর মতো বিনামূল্যে ব্যবহারের সুবিধা মিলবে না। এটি ব্যবহার করতে হলে গ্রাহকদের X এর প্রিমিয়াম প্ল্যান কিনতে হবে। চ্যাটজিপিটি এবং গুগলের জেমিনির এআই মডেলের বিকল্প হিসাবে ২০২৩ সালেই কৃত্রিম মেধা ‘গ্রক’ তৈরি করেছে মাস্কের সংস্থা। পরে গ্রককে এক্স-এর সঙ্গে জুড়ে দেওয়া হয়। তারপর তা ধাপে ধাপে উন্নত করা হয়। মাস্কের এই এআই টুল সারা বিশ্বের পাশাপাশি ভারতীয়দেরও মধ্যেও বেশ জনপ্রিয়।

    একটি সুপার কম্পিউটারের থেকে কোনও অংশে কম নয়

    গত ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়ার পরেই সংস্থার তরফে জানানো হয়, Grok ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে ম্যাক ওএস এবং উইন্ডোজে। তবে নতুন এক্সআই চ্যাটবটের লঞ্চের পর এক্স মাধ্যমের প্রিমিয়াম সাবস্ক্রিপশনের রেট বা খরচও বেড়েছে। জানা যাচ্ছে, একটি সুপার কম্পিউটারের তুলনায় কোনও অংশে কম নয় এক্সআই-এর Grok চ্যাটবট। অসম্ভব শক্তিশালী ভাবে তৈরি হয়ে রয়েছে এই মাধ্যম।

    গ্রক-২ এর চাইতে ১০ গুণ বেশি শক্তিশালী

    কলোসাস সুপারকম্পিউটারে চালিত এই চ্যাটবট পূর্বতন জেনারেশনের (গ্রক ২) চাইতে ১০ গুণ শক্তিশালী বলে জানানো হয়েছে। উন্নততর যুক্তি আর বিপুলতর জ্ঞানভাণ্ডারকে ফর্মুলা বানাতে কাজে লাগানো হয়েছে। যেকোনও কোডিং, জটিল অঙ্ক সমাধান, ছবি তৈরি, নির্দেশমাফিক কাজ করা তো নস্যি এই চ্যাটবটের কাছে। গ্রকের নবতম অবতার গ্রক-৩ আপনার পছন্দের গেম মিলিয়ে-মিশিয়ে নতুন কোনও গেমও বানাতে পারে। আর সেটাও চোখের নিমেষে! বাকি চ্যাটবট স্রেফ আদেশটুকু পালন করেই ক্ষান্ত থাকে। গ্রক এই সমাধানের সমস্ত পর্যায় নিয়ে ব্যাখ্যা দিতে সক্ষম। যুক্তির প্রতিটি স্তর তুলে ধরে।

    ব্যবহার করতে সুপার গ্রক নামে একটি নতুন সাবস্ক্রিপশন প্ল্যান নিতে হবে

    এছাড়াও, এটি ব্যবহার করতে সুপার গ্রক নামে একটি নতুন সাবস্ক্রিপশন প্ল্যানও নিতে হবে। এই প্ল্যানটি Grok অ্যাপ এবং নতুন চালু হওয়া ওয়েবসাইট grok.com-এ উপলব্ধ থাকবে বলে জানানো হয়েছে। লঞ্চের আগে, ইলন মাস্ক এটিকে বিশ্বের সবচেয়ে স্মার্ট এআই বলে অভিহিত করেন। গ্রক ৩ সরাসরি OpenAI-এর ChatGPT সাথে প্রতিযোগিতা করবে বলেও জানিয়েছেন তিনি। OpenAI-এর ChatGPT চালু হওয়ার পর থেকে, প্রযুক্তি কোম্পানিগুলির মধ্যে AI টুল চালু করার জন্য একটি বিশ্বব্যাপী প্রতিযোগিতা শুরু হয়েছে। বিগত এক বছরে অনেক AI টুল বিশ্ববাজারে লঞ্চ হয়েছে। সম্প্রতি, চিনও কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে এনেছে ডিপসিক।

    অন্যান্য এআই টুলের থেকে অনেক উন্নত

    নতুন এআই টুল Grok 3-তে অন্যান্য AI টুলের তুলনায় অনেক উন্নত এবং স্মার্ট ফিচার্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ইলন মাস্ক এমন এক সময়ে গ্রক ৩ চালু করছেন যখন সারা বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রতিযোগিতা চলছে। এই আবহে আবার খবর সামনে এসেছে, ওপেনএআই-এর স্যাম অল্টম্যান এবং টেসলার সিইও ইলন মাস্কের মধ্যে দ্বন্দ্বের। সম্প্রতি নাকি ইলন মাস্ক ওপেন এআই কেনার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু টেসলা কর্তার প্রস্তাব ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যান প্রত্যাখ্যান করেছিলেন।

    কী বলছেন ইলন মাস্ক

    এই প্রসঙ্গে বলা দরকার, একটা সময় ছিল যখন ইলন মাস্ক নিজেই ছিলেন ওপেন এআই-এর প্রতিষ্ঠাতা দলের সদস্য। ওপেন এআই ২০১৫ সালে শুরু হয়েছিল। এর কিছুদিন পরেই, মাস্ক তার নিজস্ব এআই টুল চালু করার প্রস্তুতি শুরু করেন। এখন আপনি সহজেই X প্ল্যাটফর্মে Grok AI ব্যবহার করতে পারেন। টেসলা কর্তা জানিয়েছেন, Grok- এর সাহায্যে প্রযুক্তিগত বিভিন্ন আধুনিক পরীক্ষা-নিরীক্ষা করা খুবই সহজে সম্ভব হবে। পৃথিবী, মহাকাশ, মহাজাগতিক বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান এখনও যথেষ্টই সীমিত। সেই জ্ঞানের ভাণ্ডারের বিস্তার হবে Grok- এর সাহায্যে। এর পাশাপাশি নতুন নতুন আবিষ্কারও সম্ভব বলে জানিয়েছেন মাস্ক। জানা গিয়েছে, Grok আসলে একটি জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট। ইলন মাস্ক আরও জানিয়েছেন, Grok হল ‘স্মার্টেস্ট এআই অন আর্থ’। এক্স মাধ্যমে এমনটাই ঘোষণা করেছেন এই ধনকুবের।

  • Divya Tyagi: আমেরিকায় ১০০ বছরের পুরনো গণিত সমস্যার সমাধান করলেন ভারতীয় বংশোদ্ভূত ছাত্রী

    Divya Tyagi: আমেরিকায় ১০০ বছরের পুরনো গণিত সমস্যার সমাধান করলেন ভারতীয় বংশোদ্ভূত ছাত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ারিং ছাত্রী দিব্যা ত্যাগী (Divya Tyagi) ১০০ বছরের পুরনো গণিত সমস্যার সমাধান করলেন। দিব্যার এমন কাজে ইতিমধ্যে আলোড়ন পড়ে গিয়েছে বিজ্ঞান মহলে। প্রসঙ্গত, দিব্যা বায়ুগতিবিদ্যার এক শতাব্দী প্রাচীন একটি গণিত সমস্যার সমাধান করেছেন, যা বায়ু টারবাইন নির্মাণের জন্য নতুন পথকে প্রশস্ত করেছে। পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির (US University) অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে দিব্যার এই সফলতা তুলে ধরা হয়েছে। ওয়েবসাইটে লেখা হয়েছে, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তরের ছাত্রী দিব্যা ত্যাগী (Divya Tyagi) ব্রিটিশ বায়ুগতিবিদ হারমান গ্লাউর্টের কাজকেই এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন।

    শিক্ষক সোভেন স্মিটজ প্রশংসা করলেন দিব্যার

    এই গণিত সমস্যার সমাধানে বায়ু টারবাইনের গতিবিদ্যা সংক্রান্ত গবেষণা আরও সমৃদ্ধ হবে। উইন্ড এনার্জি সায়েন্স নামের পত্রিকায় দিব্যার এই সমাধান প্রকাশিত হয়েছে। দিব্যা ত্যাগীর (Divya Tyagi) শিক্ষক সোভেন স্মিটজ, তাঁর ছাত্রীর এমন কাজের ভূয়সী প্রশংসা করেছেন। দিব্যার এমন কাজ ভবিষ্যতে বায়ু টারবাইনে কীভাবে প্রভাব ফেলবে তাও ব্যাখ্যা করেছেন সোভেন স্মিটজ।

    দিব্যার কাজের ব্যাখ্যা দিলেন শিক্ষক

    দিব্যা ত্যাগীর শিক্ষক সোভেন স্মিটজ বিশেষভাবে উল্লেখ করেছেন যে হারমান গ্লাউর্ট কেবলমাত্র বিদ্যুৎ সহগকে (Power Coefficient) সর্বাধিক (Maximum) করার উপর মনোনিবেশ করেছিলেন, যার ফলে বায়ু শক্তি বিদ্যুতে রূপান্তরিত হতে পারবে। কিন্তু, গ্লাউর্টের গবেষণায় রোটরের উপর ক্রিয়াশীল মোট বল বিবেচনা করা হয়নি। সেইসঙ্গে টারবাইন ব্লেডের উপর বায়ুচাপের প্রভাব, বিশেষ করে চাপের মধ্যে কীভাবে তারা বেঁকে যেতে পারে, সেটাও উপেক্ষা করা হয়েছে। আর এই জায়গাকেই পূরণ করেছে দিব্যার সমাধান।

    সরল উদাহরণ দিয়ে বোঝালেন দিব্যার শিক্ষক

    দিব্যার শিক্ষক বলেন, ‘‘যদি আমার হাত দুটো ছড়িয়ে থাকে এবং কেউ সেই হাতের তালুতে চাপ দেয়, তাহলে সেই নড়াচড়াকে প্রতিহত করতে হবে। আমরা একে বলি নিম্নমুখী বাতাসের চাপ। বায়ু টারবাইনগুলিকেও এই চাপ সহ্য করতে হয়। এখন আমাদের বুঝতে হবে বায়ুর এই চাপের পরিমাণটা কত বেশি। ১০০ বছর আগে গ্লাউর্ট এটা বিবেচনা করেননি।’’

  • Bankura: মহাকাশ গবেষণায় বড় আবিষ্কার, আমেরিকায় তাক লাগাল বাঁকুড়ার দ্বাদশ শ্রেণির ছাত্র অয়ন

    Bankura: মহাকাশ গবেষণায় বড় আবিষ্কার, আমেরিকায় তাক লাগাল বাঁকুড়ার দ্বাদশ শ্রেণির ছাত্র অয়ন

    মাধ্যম নিউজ ডেস্ক: ছোট থেকেই রকেট সায়েন্সের প্রতি আসক্ত বাঁকুড়ার (Bankura) অয়ন দেওঘড়িয়া। বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত মহাকাশ গবেষণা সম্পর্কিত একাধিক প্রোগ্রামে অংশগ্রহণ করে বিভিন্ন তত্ত্ব বিজ্ঞানীদের নজর কাড়ে সে। এবার আমেরিকার আলাবামায় ইউএস স্পেস অ্যান্ড রকেট সেন্টারে আয়োজিত একটি প্রোগ্রামে তাক লাগিয়ে দিল অয়নের পদার্থ-তত্ত্ব। 

    কী তত্ত্ব তৈরি করেছে অয়ন? (Bankura)

    বাঁকুড়া (Bankura) জেলার ছাতনা ব্লকের মনতুমড়া গ্রামের বাসিন্দা অয়ন। বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ে সে। সেখানে পড়ার সুবাদে সে বাঁকুড়া শহর লাগোয়া একটি বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকে। সম্প্রতি আমেরিকার আলাবামায় ইউএস স্পেস অ্যান্ড রকেট সেন্টারে আয়োজিত পাঁচ দিনের একটি প্রোগ্রামে যোগ দিয়েছিল সে। আমেরিকা ও মেক্সিকোর একদল ছাত্রের সঙ্গে মিলিতভাবে একটি তত্ত্ব তৈরি করেছে অয়ন। এই তত্ত্ব অনুযায়ী, বিশেষ একধরনের পদার্থ তৈরি সম্ভব যা মহাকাশে প্রতিকূল পরিস্থিতিতেও দিব্যি টিকে থাকতে পারে। প্রাথমিকভাবে মহাকাশ কেন্দ্রে সেই পদার্থ পাঠিয়ে পরীক্ষা করা হবে। তা সফল হলে পরবর্তী চন্দ্র অভিযানে এই পদার্থ ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন স্পেস অ্যান্ড রকেট সেন্টারের কর্মকর্তারা।

    আরও পড়ুন: যোগীরাজ্যে ৬৫ শতাংশ মুসলিম অধ্যুষিত আসনে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপির হিন্দু প্রার্থী

    কী বলল অয়ন?

    বেশ কয়েক মাস আগেই আমেরিকায় এই প্রোগ্রামের আমন্ত্রণ পেয়েছিল অয়ন। কিন্তু, প্রাথমিকভাবে পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবে ওই প্রোগ্রামে অংশ নেওয়া কঠিন হয়ে পড়ে অয়নের পক্ষে। পরবর্তীতে ভারতেরই একটি সংস্থা তার পাশে দাঁড়ালে অয়ন পাড়ি দেয় আমেরিকায়। ১১ থেকে ১৫ নভেম্বর আলাবামায় আয়োজিত ওই প্রোগ্রামে একমাত্র ভারতীয় হিসেবে অংশ নিয়েছিল অয়ন। আমেরিকা ও মেক্সিকোর অন্য ছয় গবেষকের সঙ্গে হাত মিলিয়ে অয়ন (Bankura) তৈরি করেছে একটি পদার্থ তৈরির তত্ত্ব। অয়ন ও তার সঙ্গীদের তৈরি এই তত্ত্ব নজর কেড়েছে ওই প্রোগ্রামে উপস্থিত গবেষকদের। ছেলের এই সাফল্যে গর্বিত তার মা-বাবাও। অয়ন বলেছে, ‘‘আমি ভগবানের কাছে ধন্যবাদ জানাই। ভগবান সাহস না জোগালে এই সাফল্য পেতাম না।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • GSAT 20 Satellite: মাঝ আকাশেও ইন্টারনেট পরিষেবা! মাস্কের রকেটে চেপে মহাকাশে ভারতের ‘জিস্যাট ২০’

    GSAT 20 Satellite: মাঝ আকাশেও ইন্টারনেট পরিষেবা! মাস্কের রকেটে চেপে মহাকাশে ভারতের ‘জিস্যাট ২০’

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকাশে পাড়ি দিল ইসরোর (ISRO) অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ ‘জিস্যাট ২০’ (GSAT 20 Satellite)। ইলন মাস্কের স্পেসএক্স সংস্থার ‘ফ্যালকন ৯’ রকেটে চড়ে মহাকাশে যাত্রা করল ‘জিস্যাট ২০’। ভারতীয় সময় অনুসারে সোমবার মধ্যরাতে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে এটি উৎক্ষেপণ করা হয়। যাত্রাপথে সময় লেগেছে ৩৪ মিনিট। ইসরো সূত্রে জানানো হয়েছে, এই উপগ্রহ ১৪ বছর কর্মক্ষম থাকবে। ভারতের প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনবে এই উপগ্রহ।

    কোথা থেকে উৎক্ষেপণ

    চলতি বছরে ৩ জানুয়ারি ইসরোর (ISRO) বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করে। ইসরোর ‘জিস্যাট২০’ (GSAT 20 Satellite) উপগ্রহটি ৪ হাজার ৭০০ কিলোগ্রাম ভারী। এত ভারী উপগ্রহকে মহাকাশে পাঠানোর মতো রকেট ইসরোর হাতে নেই। তাই স্পেসএক্সের সঙ্গে গাঁটছড়া বাঁধে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ইসরো এখনও পর্যন্ত ৪৩০টি বিদেশি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে।  ইসরো এবং ‘স্পেস এক্স’-এর যৌথ উদ্যোগে এটিই প্রথম উৎক্ষেপণ। সোমবার মধ্যরাতে কেপ ক্যানভেরালের স্পেস কমপ্লেক্স ৪০ থেকে উৎক্ষেপিত হয় ইসরোর এই কৃত্রিম উপগ্রহ। এই অঞ্চলটি আমেরিকার মহাকাশ বাহিনীর (আমেরিকার সশস্ত্র বাহিনীর একটি অঙ্গ) অধীনে রয়েছে। স্পেস কমপ্লেক্সের এই উৎক্ষেপণস্থলটি বর্তমানে ব্যবহার করে মাস্কের সংস্থা।

    কী কাজে লাগবে ‘জিস্যাট ২০’

    ইসরো জানিয়েছে, ‘জিস্যাট২০’ (GSAT 20 Satellite) হল একটি সম্পূর্ণ বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহ। ভারতের ইন্টারনেট পরিষেবাকে আরও উন্নত করতে সাহায্য করবে কৃত্রিম এই উপগ্রহ। প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে ইন্টারনেট পরিষেবা, মাঝ আকাশে বিমানের ভিতরেও ইন্টারনেট পরিষেবার মতো একাধিক সুবিধা পাওয়া যাবে। নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাধাকৃষ্ণন দুরাইরাজ কেপ ক্যানাভেরাল থেকে প্রক্রিয়ার উপর নজর রাখছিলেন। তিনি জানিয়েছেন, উৎক্ষপণ সফল হয়েছে এবং কৃত্রিম উপগ্রহটি নির্দিষ্ট কক্ষপথ প্রতিস্থাপিত হয়েছে।

    ‘জিস্যাট ২০’ উৎক্ষেপণের সময়ে বেঙ্গালুরুর ইউআর রাও স্যাটেলাইট সেন্টার থেকে প্রক্রিয়ার উপর নজর রাখছিলেন ইসরোর (ISRO) চেয়ারম্যান এস সোমনাথ। তিনি জানিয়েছেন, কৃত্রিম উপগ্রহটি ১৪ বছর সচল থাকবে। তার জন্য দেশের মাটিতে সমস্ত পরিকাঠামো তৈরি রয়েছে। এই স্যাটেলাইট ‘জিএসএটি-এন২’ (GSAT N2) নামেও পরিচিত। শুধু এক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ নয়। ইসরো এবং স্পেসএক্স যৌথভাবে ভারতীয় মহাকাশচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানোর বিষয়েও কাজ করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sunita Williams: দিনে দিনে কমছে ওজন! মহাকাশে সুনীতার ছবি দেখে উদ্বিগ্ন বিশ্ববাসী, সতর্ক নাসা

    Sunita Williams: দিনে দিনে কমছে ওজন! মহাকাশে সুনীতার ছবি দেখে উদ্বিগ্ন বিশ্ববাসী, সতর্ক নাসা

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ দিন ধরে মহাকাশে আটকে থাকায় শারীরিক অবস্থার অবনতি হচ্ছে সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও বুচ উইলমোরের। সম্প্রতি নাসার পক্ষ থেকে সুনীতার যে ক’টি ছবি প্রকাশ করা হয়েছে তাতে ভারতীয় বংশোদ্ভূত নভোচরের স্বাস্থ্যের অবনতি লক্ষ করার মতো। এই পাঁচ মাসে তাঁর ওজন এতটাই হ্রাস পেয়েছে যে সুনীতাকে অত্যন্ত শীর্ণকায় লাগছে। তাঁর এতটাই ওজন হ্রাস পেয়েছে, যা চিন্তা বাড়িয়েছে নাসারও।

    শীর্ণকায় সুনীতা

    গত পাঁচ মাস ধরে মহাকাশযানের ছোট্ট গণ্ডিতেই সীমাবদ্ধ সুনীতা উইলিয়ামসের (Sunita Williams) দুনিয়া। এক দিন এক দিন করে মহাকাশে ১৫০ দিন পার করে ফেলেছেন সুনীতা ও তাঁর সঙ্গী বুচ। মহাকাশকে নিজের ‘হ্যাপি প্লেস’ বলে বর্ণনা করেছেন সুনীতা উইলিয়ামস। বোয়িং স্টারলাইনারের যান্ত্রিক ত্রুটি সত্ত্বেও কখনও পৃথিবীতে ফেরা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েননি। তবে তাঁর ওজন মারাত্মকভাবে কমে যাওয়ায় চিন্তিত নাসা। এই মিশনের সঙ্গে জড়িত নাসার এক কর্মীর কথায়, ‘ওঁর চামড়া ঝুলে গিয়েছে এবং হাড় ক্ষয়েছে। বর্তমানে শরীরের ওজন স্থিতিশীল করা সর্বাপেক্ষা জরুরি।’ ওই কর্মীর সংযোজন, ‘সুনীতার সর্বশেষ ছবি দেখে আমি আঁতকে উঠেছিলাম। যা দেখলাম তাতে উদ্বেগ হওয়া খুব স্বাভাবিক। বিষয়টিতে গুরুত্ব দেওয়া উচিত।’ সুনীতার ওজন দ্রুত স্থিতিশীল করা দরকার এবং এই মুহূর্তে তাঁদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করছেন নাসার ওই কর্তা।

    সুনীতার স্বাস্থ্যে নজর

    সুনীতার স্বাস্থ্যের উপর কড়া নজর রাখছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। মহাকাশ যাত্রা শুরুর সময় গত ৫ জুন সুনীতার (Sunita Williams) ওজন ছিল ৬৩ কেজি। দিন যতই গড়িয়েছে ওজন ক্রমেই কমেছে সুনীতার। মহাকাশে ওজন স্থিতিশীল রাখতে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খেতে হয় মহাকাশচারীদের। শুধুমাত্র ওজন বজায় রাখার জন্য মহাকাশ সফরের সময় প্রতি দিন প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার ক্যালোরির খাবার খেতে হয় নভোচরদের। সেই পরিমাণ খাবার শরীরকে না দিলে শরীর ভাঙতে শুরু করে ও দ্রুত ওজন কমতে থাকে।

    আরও পড়ুন: নিমেষে ধ্বংস হবে হাজার কিমি দূরের যুদ্ধজাহাজ, ডিআরডিও-র নয়া মিসাইলের পরীক্ষা শীঘ্রই

    সুনীতার সমস্যা

    মহাকাশ ভ্রমণের সময় বিপাকের পরিবর্তনের কারণে পুরুষ নভোচরদের তুলনায় দ্রুত পেশি ক্ষয় অনুভব করেন মহিলা মহাকাশচারীরা। শরীরের ওপর অভিকর্ষের নিরবচ্ছিন্ন টান না থাকায় মহাকাশে মানবদেহের পেশি ও হাড়ের ঘনত্ব দ্রুত হ্রাস পেতে থাকে। দুই সপ্তাহ পরেই পেশির ঘনত্ব ২০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। ছয় মাস থাকলে তা ৩০ শতাংশ পর্যন্ত হতে পারে। খুব বেশি দিন মহাকাশে থাকলে দ্রুত হারে কমতে থাকে লাল রক্তকণিকার পরিমাণ। সে ক্ষেত্রে দেখা দিতে পারে রক্তাল্পতার মতো শারীরিক সমস্যাও। গবেষণা বলছে, মহাকাশে থাককালীন প্রতি সেকেন্ডে ২ লক্ষের বদলে ৩ লক্ষ লোহিত কণিকা ধ্বংস হয়ে যায় নভোচরদের। পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উপরে আইএসএসে রয়েছেন সুনীতারা। সেখানে বসেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন তিনি। নিজের শারীরিক সমস্যা নিয়েও চিন্তিত নন সুনীতা। মহাকাশেই ঘর বানিয়েছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ISRO: টার্গেট ২০৪০, শুধুমাত্র চন্দ্রাভিযানের জন্য পৃথক চন্দ্র মহাকাশ স্টেশন গড়বে ইসরো

    ISRO: টার্গেট ২০৪০, শুধুমাত্র চন্দ্রাভিযানের জন্য পৃথক চন্দ্র মহাকাশ স্টেশন গড়বে ইসরো

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০৪০ সালের মধ্যে চন্দ্র অভিযানের জন্য একটি চন্দ্র মহাকাশ স্টেশন (Lunar Space Station) স্থাপন করবে ইসরো। ভারতের জন্য এটি একটি সাহসী পদক্ষেপ হতে চলেছে, যা মহাকাশ গবেষণায় ভারতের সংকল্পকে আরও দৃঢ় করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

    ক্রুড চন্দ্র মিশন রোডম্যাপ ভারতে

    ইসরো (ISRO) সূত্রে খবর, ভবিষ্যতের এই চন্দ্র মহাকাশ স্টেশনটি ভারতের মানব চন্দ্র মিশন (Manned Lunar Mission) রোডম্যাপের তৃতীয় পর্যায় হিসেবে স্থির করা হয়েছে। এই পদক্ষেপকে ভারতের মতো দেশের জন্য মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। চন্দ্রযান-৩ মিশনের সাফল্যের পরই ভবিষ্যতের চন্দ্রাভিযানের জন্য পৃথক নিবেদিত চন্দ্র মহাকাশ স্টেশন (Lunar Space Station) তৈরির উদ্যোগ পরিকল্পনার মধ্যে আসে। প্রসঙ্গত, বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের বুকে সফট ল্যান্ডিং করার কৃতিত্ব অর্জন করেছে ভারত। শুধু তাই নয়, বিশ্বের প্রথম দেশ হিসেবে সাফল্যের সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার অনন্য নজির স্থাপন করেছে ভারত।

    চন্দ্র অন্বেষণ কর্মসূচিতে তিন-পর্যায়

    সম্প্রতি, ভারতের ভবিষ্যতের চন্দ্র অন্বেষণ কর্মসূচির তিন-পর্যায়ের রূপরেখা নির্ধারণ করেছে ইসরো (ISRO)। রোডম্যাপের ধাপগুলি হল—

    ১) প্রথম ধাপে আসন্ন চন্দ্রযান-৪ মিশনে চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফেরা সহ প্রযুক্তি উন্নয়ন এবং রোবোটিক মিশনের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে।

    ২)দ্বিতীয় ধাপের লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশ অনুসারে ২০৪০ সালের মধ্যে চাঁদে মানব অবতরণ অর্জন করতে হবে।

    ৩) তৃতীয় পর্যায়ে চন্দ্র মহাকাশ স্টেশন (Lunar Space Station) স্থাপনে সমাপ্ত করা। এতে ভারতকে মহাকাশ অনুসন্ধানের শীর্ষ স্থানে অবস্থান করবে।

    আরও পড়ুনঃ নিমেষে ধ্বংস হবে হাজার কিমি দূরের যুদ্ধজাহাজ, ডিআরডিও-র নয়া মিসাইলের পরীক্ষা শীঘ্রই

    স্টেশনে চাঁদের ভূতত্ত্ব অধ্যয়ন হবে (Lunar Space Station)

    ইসরোর (ISRO) চন্দ্র মহাকাশ স্টেশনের  ফলে বৈজ্ঞানিক গবেষণা, সম্পদের ব্যবহার এবং ভবিষ্যতে গভীর মহাকাশ অভিযানের জন্য একটি সোপান হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। এই চন্দ্র স্টেশনটি (Lunar Space Station) চাঁদের ভূতত্ত্ব অধ্যয়ন, নতুন প্রযুক্তি পরীক্ষা এবং পৃথিবীর কক্ষপথে গবেষণার নানা প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পৃথিবীর কক্ষপথে ভারতের প্রথম মহাকাশ স্টেশন ২০৩৫ সালের মধ্যে স্থাপনের জন্য নির্ধারণ করা হয়েছে। এই পৃথিবীর-কক্ষপথে স্টেশনটি প্রয়োজনীয় প্রযুক্তি এবং সিস্টেমগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ টেস্টবেড হিসাবে কাজ করবে।

    নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকেল-এর লক্ষ্য

    ইসরোর (ISRO) এই পরিকল্পনা চাঁদ নিয়ে গবেষণার নানা দিককে উন্মোচন করবে। গোটা বিশ্ব এই মিশনের দিকে তাকিয়ে রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ এবং বেসরকারি সংস্থাগুলিও চাঁদের অভিযানের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। ইসরো নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকল (এনজিএলভি) এবং উন্নত জীবন ব্যবস্থা সহ মূল প্রযুক্তিগুলিকে বিকাশ ঘটানোর লক্ষ্যে কাজ করে চলেছে। এই গবেষণাগুলি শুধুমাত্র চাঁদের জন্যই নয়, ভারতের বৃহত্তর মহাকাশ অনুসন্ধানের (Lunar Space Station) ক্ষেত্রেও ভীষণ গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ISRO: ছাব্বিশে ‘গগনযান মিশন’, আঠাশে ‘চন্দ্রযান ৪’, ভারতের মহাকাশ সূচি ঘোষণা ইসরোর

    ISRO: ছাব্বিশে ‘গগনযান মিশন’, আঠাশে ‘চন্দ্রযান ৪’, ভারতের মহাকাশ সূচি ঘোষণা ইসরোর

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘চন্দ্রযান ৩’-এর সাফল্যের পর, জোর কদমে কাজ চলছে ‘চন্দ্রযান ৪’ এবং ‘গগনযান’ নিয়ে। সব ঠিক থাকলে ২০২৮ সালেই চন্দ্রযান ৪ অভিযান চালানো হতে পারে, বলে জানালেন ইসরো (ISRO) প্রধান এস সোমনাথ। একই সঙ্গে তিনি জানালেন, নিরাপত্তার কারণে চলতি বছর ‘গগনযান’ অভিযান ২০২৫ সালে হচ্ছে না। পরিবর্তে ২০২৬ সালে হবে ওই অভিযান। সোমনাথ বলেছেন, ‘‘আগামী কয়েক দশকে বিশ্বের মহাকাশ গবেষণায় ভারতের বর্তমান অবদান ২ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করতে ইসরো বদ্ধপরিকর।’’ সেই মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছে ইসরো।

    কবে হবে চন্দ্রযান ৪-এর উৎক্ষেপণ 

    ১৮ জুলাই ২০২৩ উৎক্ষেপণের পর, ২৩ আগস্ট সফলভাবে চাঁদে অবতরণ করেছিল চন্দ্রযান ৩। চাঁদের বাড়িতে চন্দ্রযান (ISRO) পৌঁছে যাওযার পর, নতুন উদ্যমে চন্দ্রযান ৪-এর কথা ভাবা হয়েছিল। সেপ্টেম্বরেই চন্দ্রযান ৪-এর অভিযানে সম্মতি দিয়েছে কেন্দ্র সরকার। আগেই জানা গিয়েছিল, এই প্রজেক্টের সম্ভাব্য বাজেট। মনে করা হচ্ছে ২১০৪.০৬ কোটি টাকা ব্যয় হবে চন্দ্রযান ৪-এর অভিযানে। এবার, সর্দার প্যাটেল মেমোরিয়াল বক্তৃতায় সোমনাথ জানান, ২০২৮ সালে রওনা হবে ‘চন্দ্রযান ৪’।

    গগনযান অভিযান কবে

    এদিন ইসরো (ISRO) প্রধান গগনযান মিশন সম্পর্কেও বিস্তারিত জানান। ইসরো জানিয়েছে, নিরাপত্তার কারণে ২০২৫ সালে ‘গগনযান’ অভিযান করা সম্ভব হচ্ছে না। পরিবর্তে ২০২৬ সালে এই অভিযান করার কথা ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালে হতে চলেছে ভারত-আমেরিকার যৌথ অভিযান ‘নিসার’। ‘গগনযান’ অভিযান হল ভারতের প্রথম মনুষ্যবাহী মহাকাশ অভিযান। ২০১৮ সালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রথম এই অভিযানের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কথা ছিল ২০২২ সালেই এই অভিযান হবে। কিন্তু নিরাপত্তার কারণে তা পিছিয়ে ২০২৫ করা হয়। এখন সেই অভিযানও পিছিয়ে গেল। আসল অভিযানের আগে একাধিকবার মহড়া দেবে ইসরো। খালি মহাকাশযানকে পাঠিয়ে তা নিরাপদে ফিরিয়ে আনার পরীক্ষা করা হবে। সব পরীক্ষায় সফল হয়েই এই অভিযান শুরু করতে চাইছে ইসরো। অভিযান সফল হলে রাশিয়া, আমেরিকা ও চিনের পর চতুর্থ দেশ হিসেবে মহাকাশে গবেষণার উদ্দেশে নভশ্চর পাঠাবে ভারত। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ISRO: “মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে আরও বেশি দেশীয়করণ প্রয়োজন”, বললেন ইসরো কর্তা

    ISRO: “মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে আরও বেশি দেশীয়করণ প্রয়োজন”, বললেন ইসরো কর্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে আরও বেশি দেশীয়করণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন ইসরোর (ISRO) চেয়ারম্যান এস সোমনাথ। শনিবার তিনি বলেছিলেন, “বর্তমানে গ্লোবাল স্পেস অর্থনীতিতে ভারতের অবদান (Gaganyaan) ২ শতাংশ হলেও, আগামী এক দশকের মধ্যেই তা বাড়িয়ে অন্তত ১০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।”

    কী বললেন ইসরো কর্তা (ISRO)

    এদিন অল ইন্ডিয়া রেডিওয় সর্দার প্যাটেল স্মৃতি বক্তৃতা দিচ্ছিলেন সোমনাথ। সেই সময় তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ আসন্ন মিশনের নতুন তারিখও জানান। এগুলি হল, মানববাহী মহাকাশ মিশন গগনযান সম্ভবত ২০২৬ সালে, চন্দ্রযান-৪ মিশনের স্যাম্পল রিটার্ন মিশন ২০২৮ সালে, এবং ভারত-মার্কিন যৌথ নিসার মিশনও হবে আগামী বছরে। ইসরোর চেয়ারম্যান জানান, জাপানের মহাকাশ সংস্থা জাক্সার সঙ্গে যৌথভাবে চাঁদে অবতরণের মিশনটি এখন চন্দ্রযান-৫ মিশন হিসাবে পরিকল্পিত। তবে মিশনটি কবে হবে, তার কোনও সময়সীমা উল্লেখ করেননি তিনি। জানা গিয়েছে, চন্দ্রযান-৫ মিশন শুরু হতে পারে ২০২৮ সালে চন্দ্রযান-৪ মিশনের পরে।

    গুরুত্বপূর্ণ মিশন

    সোমনাথ বলেন, “এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশন হবে, যেখানে ভারতের পক্ষ থেকে ল্যান্ডার এবং জাপানের পক্ষ থেকে রোভার সরবরাহ করা হবে। চন্দ্রযান-৩-এর রোভারটির ওজন ছিল প্রায় ২৭ কেজি। কিন্তু এই মিশনে ৩৫০ কেজির একটি রোভার থাকবে।” তিনি বলেন, “এটি একটি বিজ্ঞানসমৃদ্ধ মিশন, যা আমাদের চাঁদে মানব অবতরণের এক ধাপ কাছাকাছি নিয়ে যাবে।” তিনি জানান, ভারত ২০৪০ সালের মধ্যে চাঁদে একটি মানব মিশন পরিচালনার পরিকল্পনা নিয়েছে। ইসরো (ISRO) কর্তা বলেন, “মহাকাশ খাতটি বেসরকারি উদ্যোগের জন্য উন্মুক্ত করা, নয়া সহায়ক নীতিমালা এবং তরুণ উদ্যোক্তাদের দেখানো উদ্দীপনা ভারতে একটি প্রাণবন্ত মহাকাশ ইকোসিস্টেম সৃষ্টি করেছে।”

    আরও পড়ুন: “ধর্ম হল ভারতীয় সংস্কৃতির সবচেয়ে মৌলিক ধারণা, সংহতির প্রতীক”, বললেন ধনখড়

    তিনি বলেন, “আমাদের বৈশ্বিক মহাকাশ অর্থনীতিতে অবদান এখনও প্রায় ২ শতাংশ। আমাদের লক্ষ্য আগামী ১০-১২ বছরের মধ্যে এটি প্রায় ১০ শতাংশে উন্নীত করা। কিন্তু ইসরো একা এটা অর্জন করতে পারবে না। আমাদের অন্যান্য অংশীদারদের অংশগ্রহণও প্রয়োজন। স্টার্ট-আপ থেকে শুরু করে বড় কোম্পানিগুলি, সবাইকেই (Gaganyaan) এগিয়ে আসতে হবে এবং ভারতের মহাকাশ ক্ষেত্রে অংশগ্রহণ করতে হবে (ISRO)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share