Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Dengue: পুজোর আগে কাটছে না ‘ডেঙ্গি বিপদ’, তবে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা নিয়ন্ত্রণে

    Dengue: পুজোর আগে কাটছে না ‘ডেঙ্গি বিপদ’, তবে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা নিয়ন্ত্রণে

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার পর রাজ্যের নয়া আতঙ্ক ডেঙ্গি (Dengue in West Bengal)। আক্রান্তের সংখ্যা খানিকটা কমলেও উৎসবের মরসুমে ডেঙ্গি সংক্রমণ এখনও যথেষ্ট উদ্বেগজনক। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৯১২ জন।

    আরও পড়ুন: জানুন ডেঙ্গির লক্ষণ, প্রতিকারের উপায়ই বা কী? 

    বর্তমানে সব মিলিয়ে ৬১০ জন ডেঙ্গি আক্রান্ত রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। ওই রিপোর্ট জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৮,১১৭ জনের ডেঙ্গি পরীক্ষা হয়েছে। রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৫৭। সূত্রের খবর, এখনও অবধি রাজ্যে ২৯ জন ডেঙ্গিতে প্রাণ হারিয়েছেন। পুজোর ঢাকে কাঠি পড়লেও আনন্দে বাধা হয়ে দাড়াচ্ছে এই রোগ। 

    স্বাস্থ্য দফতর (West Bengal Health Department) সূত্রের খবর, কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দার্জিলিঙের পাশাপাশি মুর্শিদাবাদ এবং জলপাইগুড়ি জেলায় বেশি ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলেছে। গত মঙ্গলবার রাজ্যে দৈনিক ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ছিল প্রায় ১,৪০০। সেই তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমেছে। এই পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর।  

    প্রতি বৃহস্পতিবার ডেঙ্গি পরিস্থিতির সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করে রাজ্য স্বাস্থ্য দফতর। ২২ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে চলতি বছরের ৩৮তম সপ্তাহের রিপোর্ট। স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্যে দেখা গিয়েছে, ৩৭তম সপ্তাহের চেয়ে ৪২২৪ জন বেশি আক্রান্ত হয়েছেন ৩৮তম সপ্তাহে। অর্থাৎ, এক সপ্তাহে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা চার হাজারেরও বেশি বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে সাড়ে পাঁচশোর বেশি মানুষ মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়েছেন। এর আগের এক সপ্তাহে সবচেয়ে বেশি আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল উত্তর ২৪ পরগনা থেকে। সেখানে ৮৫৮ জন আক্রান্ত হয়ে, এখন মোট আক্রান্তের সংখ্যা ২৬৩৯। পরিস্থিতি সামগ্রিক ভাবে উদ্বেগজনক হলেও আগামী বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্টে ডেঙ্গি সংক্রমণ কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করা হচ্ছে।      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Jalpaiguri: জলপাইগুড়িতে দুর্গা বিসর্জনে গিয়ে হড়পা বানে মৃত অন্তত ৮, ঠিক কী ঘটেছিল?

    Jalpaiguri: জলপাইগুড়িতে দুর্গা বিসর্জনে গিয়ে হড়পা বানে মৃত অন্তত ৮, ঠিক কী ঘটেছিল?

    মাধ্যম নিউজ ডেস্ক: উৎসবের মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দুর্গা পুজোর (Durga Puja 2022) নিরঞ্জনের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা জলপাইগুড়ির (Jalpaiguri) মাল নদীতে (Mal River)। বিসর্জনের সময় আচমকাই ছুটে এল হড়পা বান। ফলে জলের তোড়ে ভেসে গিয়ে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এখনও নিখোঁজ বহু। ১০ বছর বয়সী এক বালিকাও ভেসে যায় বলে খবর সংবাদমাধ্যম সূত্রে। হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলা শাসক মৌমিতা গোদারা বসু।

    প্রতিমা বিসর্জনের সময় কী ঘটেছিল?

    গতকাল রাত সাড়ে ৮ টা নাগাদ বাংলার মানুষ যখন শারদীয়া উৎসবে মেতে আছেন, সেইসময়েই ঘটে গেল এই ভয়াবহ ঘটনা। মালবাজার এলাকায় মাল নদীতে দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য নদীর ধারে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। প্রতিমা বিসর্জন যখন পুরোদমে চলছে তখনই আচমকা ধেয়ে আসে হড়পা বান। প্রতিমা বিসর্জনে যাঁরা নেমেছিলেন, তাঁদের প্রায় অনেকেই স্রোতের টানে ভেসে যান। তবে মাল নদীর মাঝে একটি চর রয়েছে। আর সেই চরে উঠেই প্রাণ বাঁচান অনেকে। চরে প্রায় ২০-৩০ জন আটকে ছিলেন। তাঁদের কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করা হয়েছিল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন প্রশাসনিক কর্তারা। দমকল এবং পুলিশও ঘটনাস্থলে পৌঁছে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান মালের বিধায়ক বুলু চিকবড়াইকও। পাশাপাশি, নামানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। গতকাল রাত পর্যন্ত সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। এরপর আজ সকালেই তা বেড়ে হয় ৮। আজও নদীর বিভিন্ন অংশে চালানো হবে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, ৭০টি প্রতিমা বিসর্জনের জন্য আনা হয়েছিল। তার মধ্যে ২৫ থেকে ৩০টি প্রতিমা বিসর্জনের পরই বিপর্যয় ঘটে। 

    আরও পড়ুন: কর্মক্ষেত্রে নারীদের আরও স্বাধীনতা ও সমানাধিকারের পক্ষে সওয়াল মোহন ভাগবতের

    কেন আচমকা হড়পা বান?

    জানা গিয়েছে, সিকিমের দিকে বৃষ্টির জেরে এমনটা হয়েছে পাহাড়ি নদীতে। যে কারণে, অতর্কিতে হড়পা বান চলে আসে। আবার স্থানীয় সূত্রে দাবি, নদীখাতে আগেই বোল্ডার ফেলা হয়েছিল, যাতে যেদিকে বিসর্জন হবে, সেদিকে বেশি জল যায়। আর এর জেরেও নদীর জল অনেকটাই বেড়ে গিয়েছিল বলে আশঙ্কা করেছেন স্থানীয়রা। মালের তৃণমূল বিধায়ক বুলুচিক বরাইক জানিয়েছেন, বিসর্জনের সময় নদীর কাছাকাছি এলাকায় প্রায় হাজার খানেক লোক উপস্থিত ছিলেন, যে সময় হড়পা বানে অনেকে ভেসে যান।

    প্রধানমন্ত্রীর শোকবার্তা…

    প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মালবাজারের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীর দফতরের তরফে ট্যুইট করা হয়েছে। বলা হয়েছে, পুজোর মাঝে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় মর্মাহত। যাঁরা তাঁদের কাছের মানুষদের হারালেন তাঁদের প্রতি সমবেদনা জানাই।

    শোকজ্ঞাপন শুভেন্দু অধিকারীর…

    ট্যুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি লিখেছেন, “জলপাইগুড়ি থেকে দুঃখজনক খবর এসেছে। দুর্গাপুজোর বিসর্জনের সময় মাল নদীতে হড়পা বানে অনেকের মৃত্যু হয়েছে। আমি রাজ্যের মুখ্যসচিব ও জলপাইগুড়ির জেলাশাসককে অনুরোধ করছি, উদ্ধারকার্যকে দ্রুত আরও জোরদার করতে এবং দুর্দশাগ্রস্তদের সাহায্য করতে।”

  • BJP Durga Puja: রাজ্য বিজেপির বিশেষ ‘চমক’! দলের দুর্গাপুজো করবেন এক মহিলা ‘অব্রাহ্মণ’ পুরোহিত

    BJP Durga Puja: রাজ্য বিজেপির বিশেষ ‘চমক’! দলের দুর্গাপুজো করবেন এক মহিলা ‘অব্রাহ্মণ’ পুরোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২০ সালে সল্টলেকের EZCC-তে দুর্গা পূজা শুরু করে বঙ্গ বিজেপি (BJP West Bengal))। প্রবল উৎসাহের সঙ্গে শুরু হয়েছে এই পূজা (Durga Puja 2022)। এবছরও রাজ্যের বিরোধী দল পিছিয়ে নেই। রাজ্য বিজেপির উদ্যোগে কলকাতায় দলীয় পুজো জাঁকজমকভাবেই করা হচ্ছে। তবে এবারে বিজেপির এই পুজোর এক চমক রয়েছে, কারণ এবারের তাঁদের পুজোর পুরোহিত হলেন, এক মহিলা। অর্থাৎ এবার এক নারীশক্তির আবাহন করবেন অন্য এক নারী। তাঁর নাম সুলতা মণ্ডল (Sulata Mondal)।

    তবে কে এই সুলতা মণ্ডল? জানা গিয়েছে, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের ছাত্রী সুলতা মণ্ডল এবং তিনি সুকান্ত মজুমদারের জেলার মেয়ে। জানা গিয়েছে সুকান্ত যে গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, সুলতা সেই বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী। সুলতা পেশাদার মহিলা পুরোহিত। ‘অব্রাহ্মণ’ সুলতা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার বাতাসকুড়ি গ্রামের বাসিন্দা। বয়স মাত্র ২৮। তবে এই বয়সে শাস্ত্রজ্ঞানে পারদর্শী মণ্ডল পরিবারের একমাত্র কন্যা। চণ্ডীপাঠেও একইভাবে দক্ষ সুলতা। আর এবার তাঁর হাতেই হবে বিজেপির ‘ দূ্র্গতিনাশিনী’র আবাহন। সুকান্ত বোটানির শিক্ষক হলেও বাংলার বিভাগের ছাত্রী সুলতা তাঁকে সুকান্তস্যার হিসাবেই চেনেন। সেই সুলতাই এবার পুজোর এক বিশেষ দায়িত্ব পেয়েছেন। ফলে এবারের পুজোর এক উল্লেখযোগ্য বিষয়ই হল, এই প্রথমবার এখানে পুজো করবেন মহিলা পুরোহিত। 

    আরও পড়ুন: বিজেপির দুর্গা পুজোর উদ্বোধন করলেন সুকান্ত মজুমদার, দেখুন ছবি.

    সূত্রের খবর অনুযায়ী, এবার রাজ্য সভাপতি আগেই ঠিক করেছিলেন, কোনও মহিলা পুরোহিতই দলের হয়ে উমার আরাধনায় যোগ দেবেন। আর দলের পক্ষেও ঠিক হয়েছে, সুকান্তের সেই ছাত্রী সুলতাই হবেন পুরোহিত।

    আজ মহাষষ্ঠী, আর এরই মধ্যে পুজোর উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঠিক ছিল উদ্বোধনে আসবেন অমিত শাহ কিংবা মিঠুন চক্রবর্তী। কিন্তু পরে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারই আদ পুজোর উদ্বোধন করেন। এনাকে আজ ঢাক বাজাতে দেখা গিয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন রাহুল সিনহা, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির নেতা-নেত্রীরা। এবারের বিজেপির দুর্গাপুজোর থিম ‘দুর্গতিনাশিনী দশভূজা’। এই থিমে রাজ্যের দুর্নীতির কথা তুলে ধরা হয়েছে।

  • Suvendu Adhikari: কেন্দ্রের টাকা নয়ছয়, শুভেন্দুর চিঠি নির্মলাকে, আরটিআই পত্রবোমা রাজ্যকেও

    Suvendu Adhikari: কেন্দ্রের টাকা নয়ছয়, শুভেন্দুর চিঠি নির্মলাকে, আরটিআই পত্রবোমা রাজ্যকেও

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাপঞ্চমীতে বিস্ফোরক পত্র বোমা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)! শুক্রবার তিনি চিঠি লিখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণকে (Nirmala Sitaraman)। নন্দীগ্রামের (Nandigram) বিধায়কের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থ সঠিক খাতে ব্যয় না করে নিজেদের সরকারের প্রকল্পের টাকা হিসেবে বিলি করছে রাজ্য। নির্মলাকে লেখা তিন পাতার ওই চিঠিতে শুভেন্দু জানিয়েছেন, নির্দিষ্ট কেন্দ্রীয় প্রকল্পের জন্য কেন্দ্রীয় বরাদ্দ অর্থ লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্যের বিভিন্ন প্রকল্পে বেআইনিভাবে ব্যবহার করছে রাজ্য সরকার। রাজ্য সরকারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদনও জানান রাজ্যের বিরোধী দলনেতা।

    আরও পড়ুন : চিকিৎসা ভাতা বন্ধ করে দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী

    নির্মলাকে চিঠি দেওয়ার আগে রাজ্যকে এক দফা তোপ দাগেন শুভেন্দু। বৃহস্পতিবার নিউটাউনে এক দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার সহ যে সব প্রকল্প রয়েছে, সেই সব প্রকল্পে ঘুরপথে কেন্দ্রীয় প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ খরচ করছে। যা সম্পূর্ণ আইন বিরুদ্ধ।

    রাজ্য সরকারকে চাপে ফেলতে তথ্যের অধিকার আইনে রাজ্য সরকারের অর্থ দফতরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনোজ পন্থকে নবান্নে চিঠি পাঠিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। পরে দুটি ট্যুইট করেন। আরটিআইয়ে তাঁর আবেদনপত্রের ছবি দেন। ট্যুইট বার্তায় লেখেন, পশ্চিমবঙ্গ সরকারে এখনও এমন কিছু আধিকারিক রয়েছেন, যাঁরা এখনও পদের মর্যাদা রেখে কাজ করেন। তাঁদের থেকে তিনি জানতে পেরেছেন যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা বেআইনিভাবে ঘুরপথে রাজ্যের প্রকল্পে ব্যবহার করা হচ্ছে। অন্য ট্যুইটটিতে তিনি লেখেন, একটি বেসরকারি ব্যাংকে পাবলিক ফিনান্স ম্যানেজমেন্ট রিলিফ ফান্ডের জন্য রাজ্যের একটি নোডাল অ্যাকাউন্ট খোলা হয়েছে। ওই ব্যাংকেই আবার রাজ্যের জরুরি ত্রাণ তহবিলের অ্যাকাউন্ট রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Gaming App Scam: গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে ফের টাকার হদিশ! প্রায় ১৩ কোটির ক্রিপটো ফ্রিজ করল ইডি

    Gaming App Scam: গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে ফের টাকার হদিশ! প্রায় ১৩ কোটির ক্রিপটো ফ্রিজ করল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বিপুল পরিমাণ টাকার সন্ধান! কলকাতা পুলিশের পর এবারে ই-নাগেটস অ্যাপ (E-Nuggets App) প্রতারণায় অভিযুক্ত আমির খানের আরও বিনিয়োগের খোঁজ পেল ইডি (ED)। এবারে গতকাল আমিরের ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েন হিসেবে ব্যবহৃত ১২ কোটি ৮৩ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

    উল্লেখ্য, মঙ্গলবারই এই ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্তে নেমে ১৪ কোটি ৫৩ লক্ষ টাকা উদ্ধার করেছিল কলকাতা পুলিশ। আর এই টাকা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করা হয়েছিল বলে পুলিশ সূত্রে দাবি করা হয়। ইডির গোয়েন্দারা বুধবার কলকাতায় ৩ জায়গায় তল্লাশি চালিয়ে মোট ১২.৮৩ কোটি টাকা মূল্যের ক্রিপটোকারেন্সি বাজেয়াপ্ত করেছে।

    আরও পড়ুন: খাটের তলায় মিলেছিল ১৭ কোটি, গাজিয়াবাদ থেকে ধৃত গার্ডেনরিচের আমির

    বুধবার দুপুর ১.৩০ মিনিট নাগাদ বিকে পাল অ্যাভিনিউয়ের জগদ্ধাত্রী ভিলায় যান ইডির ৭ আধিকারিক। তার মধ্যে ব্যাংকের আধিকারিকরাও ছিলেন। এরপর ১২ কোটি ৮৩ লক্ষ টাকা মূল্যের ক্রিপটোকারেন্সি বাজেয়াপ্ত করল ইডি। এই ই-নাগেটস(E-Nuggets)  নামক একটি মোবাইল গেমিং অ্যাপ দিয়ে লোক ঠকানোর কারবারে কোটি কোটি টাকার সন্ধান পেয়েছে ইডি (Enforcement Directorate)। ফলে শুধু  নগদ টাকা উদ্ধারই নয়, এই প্রতারণার সম্পত্তি আরও কোথায় কোথায় রয়েছে, তা খুঁজে বের করতে মরিয়া হয়ে উঠেছেন ইডির গোয়েন্দারা।

    প্রসঙ্গত, ১০ সেপ্টেম্বর, কলকাতার গার্ডেনরিচে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিলেন ইডির গোয়েন্দারা। সেই বাড়িতে খাটের তলা থেকে নোটের গাদা উদ্ধার করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। সেদিন মোট ১৭ কোটি ৩২ লক্ষ নগদ টাকা উদ্ধার করেছিলেন গোয়েন্দারা। ফলে এবারে উদ্ধার হওয়া টাকা ব্যবসায়ীর ছেলে আমির খানের প্রতারণা চক্রের সঙ্গে জড়িত রয়েছে বলে ধারণা করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সব মিলিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪৪ কোটিরও বেশি টাকা। তবে গোয়েন্দারা অনুমান করেছেন যে, এই প্রতারণা চক্রে আরও অনেক টাকা উদ্ধার করা যেতে পারে। ফলে এই প্রতারণার বিপুল টাকা আর কোথায় কোথায় রাখা আছে, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। উল্লেখ্য, এই চক্রে অভিযুক্ত আমির খান উত্তরপ্রদেশ থেকে ধরা পড়েছেন। শুক্রবার রাতে গাজিয়াবাদ থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। 

  • Sukanta Majumdar: এফআইআর নিচ্ছে না পুলিশ! অভিষেকের ‘গুলি’ মন্তব্যের বিরুদ্ধে আদালতে সুকান্ত

    Sukanta Majumdar: এফআইআর নিচ্ছে না পুলিশ! অভিষেকের ‘গুলি’ মন্তব্যের বিরুদ্ধে আদালতে সুকান্ত

     মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির (BJP) নবান্ন অভিযানে পুলিশের ধৈর্যের প্রশংসা করে গুলি চালানো নিয়ে একটি মন্তব্য করেছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তা নিয়ে অভিযোগ জানাতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে মামলা নিতে চায়নি পুলিশ। অগত্যা ব্যাংকশাল কোর্টের দ্বারস্থ হয়েছেন সুকান্ত।

    বিজেপির নবান্ন অভিযানের দিন ব্যাপক অশান্তি হয়। জখম হন এক পুলিশ কর্তাও। তাঁকে দেখতে গিয়ে অভিষেক বলেন, ওনাকে বলেছি, আপনাকে স্যালুট জানাই। আপনার জায়গায় যদি আমি থাকতাম, তাহলে মাথায় গুলি করতাম। তৃণমূল নেতার এই মন্তব্যের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন সুকান্ত। পুলিশ অভিযোগ না নেওয়ায় আদালতের শরণ নেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করতে গেলে তা নেওয়া হয়নি। তাই আদালতের দ্বারস্থ হলাম।

    আরও পড়ুন : বিজেপির নবান্ন অভিযানে ‘অশান্তি’, সিবিআই তদন্তের দাবি অনুসন্ধান কমিটির রিপোর্টে

    আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় জানান, এদিন ব্যাংকশাল কোর্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ওই ‘গুলি’ মন্তব্য নিয়ে মামলা দায়ের হয়েছে। বিজেপির রাজ্য সভাপতির দুই আইনজীবী কল্লোল মণ্ডল ও অজিত মিশ্র আদালতকে বলেন, রাজ্যের শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে কর্মীদের ওপর অত্যাচার করে পুলিশ। লাঠি, কাঁদানে গ্যাস, বোম সহ নানা ধরনের পদক্ষেপ করা হয়। এর ফলে অনেকে অসুস্থ হয়ে পড়েন। পরে আবার বিজেপি কর্মীদেরই মিথ্যা মামলায় ফাঁসানো হয়। এর পর অভিষেক ওই মন্তব্য করেন। এই দুই আইনজীবী বলেন, এটি এক ধরনের অপরাধমূলক মন্তব্য। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে নেওয়া হয়নি। তাঁদের প্রশ্ন, তাহলে মানুষ কোথায় অভিযোগ জানাতে যাবেন? শুনানি পর্ব চলাকালীন সরকারি আইনজীবীরা আদালতে হইচই করেন বলে অভিযোগ সুকান্তর। তিনি বলেন, তবে বিচার ব্যবস্থার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Belur Math Durga Puja: মহাষষ্ঠী থেকে শুরু হয়ে গেল দুর্গাপুজো, ভোর থেকেই ভক্তদের ভিড় বেলুড় মঠে

    Belur Math Durga Puja: মহাষষ্ঠী থেকে শুরু হয়ে গেল দুর্গাপুজো, ভোর থেকেই ভক্তদের ভিড় বেলুড় মঠে

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ মহাষষ্ঠী (Mahashasthi)। শারোৎসবে মেতে উঠেছে পুরো বিশ্ববাসী, বিশেষ করে বাংলার মানুষ। আর এরই মধ্যে বেলুড় মঠেও শুরু হয়ে গেল দুর্গা পুজো (Belur Math Durga Puja)। মহাষষ্ঠীর পুণ্য লগ্নে ভোরবেলায় মণ্ডপে শুরু হয় নারায়ণ পুজো এবং ষষ্ঠীর কল্পারম্ভ। ভোরবেলায় গঙ্গাজলে দেবীর ঘট ধুয়ে তা স্থাপন করা হয়। দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান হবে সন্ধ্যাবেলায়। সকাল ৭টা থেকে ১০টা এবং সন্ধ্যায় ৬টা ২০ মিনিটে মহাষষ্ঠীর পুজো।

    বিগত দুবছর তেমন জাঁকজমকভাবে পুজো করা হয়নি। দর্শনার্থীদের প্রবেশেও বাধা ছিল বেলুড় মঠে (Belur Math)। তবে এবার আর প্রবেশে নিষেধ না থাকায় ফের আগের ছন্দে ফিরে এসেছে বাংলার মানুষ। ফলে এবছরের পুজোর উন্মাদনাই এক অন্য পর্যায়ে। তাই আজ সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণতি দর্শনার্থী আসতে শুরু করেছে। আর এর ফলেই মানুষের ভিড় উপচে পড়েছে বেলুড় মঠে।

    আরও পড়ুন: ষষ্ঠী থেকে দশমী, কী কী রীতি পালিত হয় দুর্গা পুজোয়? রইল পুরো তালিকা

    বেলুড় মঠে রীতিমতো জন্মাষ্টমী থেকেই পুজো শুরু হয়ে যায়। কারণ প্রথা মেনে প্রতি বছর জন্মাষ্টমীর তিথিতে কাঠামো পুজো হয় বেলুড় মঠে। প্রতিবছর দুর্গাপুজোয় প্রতিমা বিসর্জনের পর কাঠামো তুলে রাখা হয় এবং পরের বছর পুজো শুরুর আগে সেই কাঠামোই পুজো করা হয়। আর ওই দিন থেকেই মঠে দুর্গোৎসবের সূচনা হয়ে যায়। আর সেই সময় থেকেই মঠ প্রাঙ্গণে দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজও শুরু হয়ে যায়। ফলে এবারও তেমনটাই হয়েছিল।

    তবে এবারে করোনার (Corona) জন্য অত বিধি-নিষেধ না থাকলেও বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু কম নয়। আবার এর পাশাপাশি রয়েছে ডেঙ্গিরও (Dengue) আতঙ্ক। ফলে বেলা যত বাড়বে, দর্শনার্থীদের ভিড়ও তত বাড়বে। আগের দুবছর করোনার প্রকোপের জন্য দুর্গাপুজোর সময় মঠে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ছিল। তবে এবার পুজোয় দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে বেলুড় মঠ। তাই ভিড় বাড়লে করোনা আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞমহল। তাই উৎসবে মেতে ওঠার পাশাপাশি প্রয়োজনীয় কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিয়েছে চিকিৎসকমহল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Partha Chatterjee: এসএসসি নিয়োগ দুর্নীতিতে মাস্টারমাইন্ড পার্থই, কী বলছে সিবিআই চার্জশিট?

    Partha Chatterjee: এসএসসি নিয়োগ দুর্নীতিতে মাস্টারমাইন্ড পার্থই, কী বলছে সিবিআই চার্জশিট?

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি (SSC Scam) তদন্ত এগোচ্ছে দ্রুত গতিতে। ৫১ দিনের মধ্যেই আদালতে চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিটে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সহ ১৬ জনের নাম রয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, সমরজিৎ আচার্য, প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার, অশোক কুমার সাহা, অ্যাডহক কমিটির সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
    এই মামলায় আগেই আদালতে চার্জশিট জমা দিয়েছিল ইডি। যেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেই শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির মূল পাণ্ডা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সিবিআইয়ের চার্জশিটেও স্পষ্ট, এই কেলেঙ্কারির মূল হোতা পার্থই।

    আরও পড়ুন : পার্থ-অর্পিতার ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত! এসএসসি মামলায় চার্জশিট পেশ ইডি-র

    তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এমনই সব তথ্য, যা রোমহর্ষক গল্পকেও হার মানাবে। সুচারুভাবে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির জাল বিছানো হয়েছিল। সেই ফাঁদে পা দিয়ে অনেক ছাত্র-ছাত্রী সর্বসান্ত হয়েছেন। যাঁরা অর্থের বিনিময়ে বেআইনিভাবে চাকরি পেয়েছেন, তাঁরা আরও বিপাকে। সিবিআইয়ের দাবি, কোন কাজ কে কীভাবে করবে, কীভাবে একজন বৈধ চাকরিপ্রার্থীর জায়গায় বেআইনিভাবে অন্যজনকে অর্থের বিনিময়ে মেরিট লিস্টে জায়গা করে দেওয়া হবে, কীভাবে বদলে ফেলা হবে প্রাপ্ত নম্বর, কীভাবে এজেন্টের মাধ্যমে টাকা তোলা হবে, সব কিছুই নাকি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মস্তষ্কপ্রসূত। আর এই দুর্নীতির সঙ্গে ওতপ্রতোভাবে জড়িয়ে পড়েছিল এসএসসির উপদেষ্টা কমিটিও।

    আরও পড়ুন: বোনকে চাকরি, স্ত্রীর নামের শেয়ারও অর্পিতাকে দেন পার্থ! চার্জশিটে দাবি ইডির

    উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়কে ২৩ জুলাই নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করে ইডি (ED)। শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি মামলায় তারপর একে একে গ্রেফতার হন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়রা। আপাতত প্রত্যেকেই জেলে রয়েছেন। বেশ কয়েকবার জামিনের আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। কিন্তু আদালত সেই আবেদনে সাড়া দেয়নি। ৩১ অক্টোবর পর্যন্ত পার্থ-অর্পিতাদের জেল হেফাজতেই থাকতে হবে। ইতিমধ্যেই ইডি জানিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতির অঙ্ক ১৫০ কোটি ছাড়িয়ে যেতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Partha Chatterjee: গতবছর ছিলেন মঞ্চ আলোকিত করে, এবার গোটা পুজোয় গারদের অন্ধকারেই ‘অ-পা’

    Partha Chatterjee: গতবছর ছিলেন মঞ্চ আলোকিত করে, এবার গোটা পুজোয় গারদের অন্ধকারেই ‘অ-পা’

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর আনন্দ মাটি হয়ে গেল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল (TMC) নেতা পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)! একই হাল তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়েরও (Arpita Mukherjee)। কারণ দুজনেরই বেড়েছে জেল হেফাজতের (Jail Custody) মেয়াদ। একদিন, দুদিন নয়, সেই ৩১ অক্টোবর পর্যন্ত পার্থ-অর্পিতাকে থাকতে হবে গারদে। বুধবার বিশেষ সিবিআই (CBI) আদালতের বিচারক এই নির্দেশ দেন। একই সঙ্গে পার্থ এবং অর্পিতাকে জেলে গিয়ে জেরা করার অনুমতিও দেওয়া হয়েছে।

    এসএসসি নিয়োগ কেলেঙ্কারিতে ফেঁসে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়! বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। এর পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হন পার্থ-অর্পিতা। জুলাই মাসের ২৩ তারিখে গ্রেফতার হন পার্থ। তার পর থেকে এখনও মেলেনি জামিন। যে কোনও শর্তের বিনিময়ে জামিন পাওয়ার আবেদন করেছিলেন তিনি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর সেই আবেদনে কর্ণপাত করেননি বিচারক। তাই মেলেনি জামিন।

    বুধবার ভার্চুয়ালি আদালতে পেশ করা হয় পার্থ-অর্পিতাকে। আদালতে পার্থ জানান, তাঁকে অপ্রয়োজনে আটকে রাখা হয়েছে। তাঁর কেরিয়ারের কথাও বিচারককে জানান। অর্পিতার তরফে অবশ্য জামিনের আবেদন করা হয়নি। পার্থ এবং অর্পিতার জেল হেফাজতের মেয়াদ বাড়িয়ে করা হয় ৩১ অক্টোবর। যার অর্থ দু্র্গাপুজো তো বটেই, কালীপুজো, ভাইফোঁটা মায় বাঙালির চলতি মাসের সব উৎসবই জেলের অন্ধকার কুঠুরিতে কাটাতে হবে পার্থ অর্পিতাকে। জামিনের আবেদন না করলেও, এদিন মায়ের সঙ্গে কথা বলার অনুমতি চান অর্পিতা। বিচারক তাঁর সেই আবেদন মঞ্জুর করেন। তিনি যাতে তাঁর মায়ের সঙ্গে কথা বলতে পারেন, সেজন্য আলিপুর মহিলা সংশোধনাগারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেয় আদালত।

    আরও পড়ুন : বিজেপির নবান্ন অভিযানে ‘অশান্তি’, সিবিআই তদন্তের দাবি অনুসন্ধান কমিটির রিপোর্টে

    এদিকে, এদিন ইডির আইনজীবী আদালতে জানান, দুর্নীতির সঙ্গে সম্পর্কিত সম্পত্তির পরিমাণ ইতিমধ্যেই দেড়শো কোটি পেরিয়ে গিয়েছে। তাঁর দাবি, প্রতিদিন প্রায় ৪০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলছে। গরু পাচারকাণ্ডে জেলে রয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পার্থর মতোই পুজোটা তাঁরও কাটবে গারদে। তবে যে দলের নেতা তাঁরা, সেই তৃণমূল কংগ্রেসের পদাধিকারীরা বেড়াচ্ছেন পুজো উদ্বোধন করে।

    বিধি বাম হলে কি এমনই হয়!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Enforcement Directorate: ইডি-র বড় পদক্ষেপ! কয়লা-গরু-এসএসসি তদন্তে যুক্ত আট ইডি আধিকারিকের মেয়াদ বৃদ্ধি

    Enforcement Directorate: ইডি-র বড় পদক্ষেপ! কয়লা-গরু-এসএসসি তদন্তে যুক্ত আট ইডি আধিকারিকের মেয়াদ বৃদ্ধি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় কয়েক মাস ধরেই ইডি-র (ED) কিছু আধিকারিকরা রাজ্যের অনেক দুর্নীতি কাণ্ডে তৎপরতা দেখিয়েছেন। এই অবস্থায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আটজন উচ্চপদস্থ আধিকারিকের কার্যকালের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে (ED Extension)। বিগত কয়েক মাসে রাজ্যে ইডির দাপট ব্যাপকভাবে দেখা গিয়েছে। এই আধিকারিকরা বিশেষ করে কয়লা, গরু পাচার, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তের সঙ্গে যুক্ত আছেন। এবং তাঁদের দৌরাত্মেই দুর্নীতি কাণ্ডের তদন্তে গতি এসেছে। ফলে ইডির এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।

    ইডি-র যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকদের কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে, মঙ্গলবার তাঁদের নামের একটি তালিকা প্রকাশ করা হয়। তাতে মোট আটজন আধিকারিকের নাম ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হলেন, অ্যাডিশনাল ডিরেক্টর সোনিয়া নারাঙ্গ, যোগেশ শর্মা, জয়েন্ট ডিরেক্টর সুদেশ কুমার শেওরান। এই আটজনের মধ্যে অধিকাংশই কয়লা (Coal Scam), গরুপাচার (Cattle Sumggling Case) এবং এসএসসি দুর্নীতিকাণ্ডের (SSC recruitment Scam) তদন্তে যুক্ত বলে জানা গিয়েছে। এই আট আধিকারিকের কারও দু’বছর, কারও তিন বছর কার্যকালের মেয়াদ বাড়িয়েছে ইডি। আগামী দিনে ওই মামলাগুলির তদন্ত যে আরও গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছবে, তা এই মেয়াদ বৃদ্ধি দেখেই বোঝা যাচ্ছে। এছাড়াও তদন্তে আরও বেশি গতি বাড়াতেই এই মেয়াদ বৃদ্ধি বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন: জামিনের আবেদনই করলেন না পার্থ! লক্ষ্মীপুজোও কাটবে জেলে

    তাছাড়াও এই অফিসারদের অভিযানের ফলেই দুনীর্তি কাণ্ডে বিপুল পরিমাণ টাকা, সম্পত্তি উদ্ধার করা হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতাকে গ্রেফতার করেছে ইডি। এছাড়াও কয়লা পাচার মামলায় অভিষেক এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি। ফলে দুর্নীতির বিরুদ্ধে তাঁদের এই পদক্ষেপ ভবিষ্যতেও প্রয়োজন, তার ফলেও ইডির এই পদক্ষেপ বলে মনে করা হয়েছে।

    এছাড়াও ইডি সূত্রে জানা গিয়েছে, এই সমস্ত আধিকারিকরা তদন্তের সঙ্গে সুপারভাইজিং অফিসার হিসেবে যুক্ত। এই মুহূর্তে মামলাগুলির তদন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। ফলে প্রথম থেকে যাঁরা তদন্তের সঙ্গে যুক্ত, তাঁদের হাতেই বিষয়টি রেখে দেওয়াই ভালো হবে। তাই মেয়াদ শেষ হয়ে গেলেও ওই আটজনের কার্যকাল আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

LinkedIn
Share