Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Anasuya Sengupta: প্রথম কোনও ভারতীয় কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হলেন, ইতিহাস কলকাতার অনসূয়ার

    Anasuya Sengupta: প্রথম কোনও ভারতীয় কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হলেন, ইতিহাস কলকাতার অনসূয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাস গড়ল কলকাতা। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘আঁ সার্ত্যাঁ রোগার’ বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন কলকাতার মেয়ে অনসূয়া সেনগুপ্ত (Anasuya Sengupta)। অনসূয়াই প্রথম ভারতীয় যিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival)। যা বিশ্বের দরবারে ভারতীয় সিনেমার জন্য এক অভাবনীয় সাফল্য৷ বুলগেরিয়ান পরিচালক কনস্টানটিন বোজানভ পরিচালিত ছবি ‘দ্য শেমলেস’-এর হাত ধরে এই শিরোপা পেলেন বাঙালি অভিনেত্রী। এই প্রথম কান-এ কোনও ভারতীয় অভিনেত্রী এই বিভাগে পুরস্কৃত হলেন। 

    ছবির বিষয় 

    ‘দ্য শেমলেস’-আবর্তিত রেণুকাকে ঘিরে। রেণুকার ভূমিকাতেই অভিনয় করেছেন বাংলার অনুসূয়া (Anasuya Sengupta)। সিনেমায় চলচ্চিত্রকার একজন যৌনকর্মীর কাহিনী তুলে ধরেছেন৷ গল্পে এক পুলিশ অফিসারকে ছুরি মেরে দিল্লির যৌনপল্লী থেকে পালায় সে। এরপর উত্তর ভারতের যৌনকর্মীদের একটি সম্প্রদায়ের কাছে আশ্রয় নেন৷ সেখানে তাঁর পরিচয় হয় দেবিকা (ওমারা)-র সঙ্গে৷ এই তরুণী পতিতাবৃত্তির জীবনকে ঘৃণা করেন৷ এরপর এই দুজনের জীবনের ওঠাপড়া নিয়েই বোনা হয় ছবির গল্প।  

    আরও পড়ুন: সাইবার জালিয়াতি রুখতে ৩ হাজারেরও বেশি সোশ্যাল সাইট, লিঙ্ক বন্ধ করল কেন্দ্র

    অনুসূয়ার কর্মজীবন (Anasuya Sengupta)

    জানা যায়, খাস কলকাতাতেই বেড়ে ওঠেন অনুসূয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁর পড়াশোনা। তবে অনসূয়ার কর্মজীবনের শুরুটা অনেক বছর আগে। বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি। অঞ্জন দত্তের ‘ম্যাডলি বাঙালি’ ছবিতে তানিয়ার চরিত্রে দেখা যায় অনসূয়াকে। এখানেই শেষ নয়, অনুসূয়া ২০২১ সালে নেটফ্লিক্সের সত্যজিৎ রায়ের সংকলন ‘ফরগেট মি নট’ এবং ‘মাসাবা মাসাবা’র মতো শোয়ে প্রোডাকশন ডিজাইনার হিসাবেও কাজ করেছেন। এছাড়াও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গেও কাজ করেছেন তিনি ৷ 
    শনিবার পরিসপমাপ্তি ঘটবে ২০২৪ কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival)৷ আর তার আগে শুক্রবার রাতে কানের মঞ্চে এই সম্মান নিতে উঠে অনসূয়া (Anasuya Sengupta) তাঁর এই পুরস্কার সমাজের সেই সমস্ত পিছিয়ে পড়া সম্প্রদায়কে উৎসর্গ করেছেন, যাঁরা প্রতিনিয়ত বিশ্বের সর্বত্র নিজেদের অধিকারের জন্য লড়াই করে চলেছেন৷

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Remal: শক্তি বাড়াল ঘূর্ণিঝড় রেমাল, দক্ষিণবঙ্গে সক্রিয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২টি দল

    Cyclone Remal: শক্তি বাড়াল ঘূর্ণিঝড় রেমাল, দক্ষিণবঙ্গে সক্রিয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২টি দল

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’ (Cyclone Remal)। রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে চূড়ান্ত সতর্ক প্রশাসন। বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অংশে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়। সে সময়ে উপকূলে হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। কোথাও কোথাও ১৩৫ কিলোমিটার পর্যন্ত ঝড়ের বেগ উঠতে পারে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় (Cyclone Update) মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে (এনডিআরএফ)। দক্ষিণবঙ্গে এনডিআরএফ-এর ১২টি দল নিযুক্ত করা হয়েছে। এরই মধ্যে কলকাতায় শুরু হল বৃষ্টি।

    খালি করা হল সমুদ্রতট

    ঝড়ের (Cyclone Remal) আশঙ্কায় ইতিমধ্যেই উপকূলের বেশ কিছু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবিলা নিয়ে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মহকুমা শাসকের দফতর গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। তারপরেই বকখালির সমুদ্রতট ফাঁকা করেছে প্রশাসন। জেলাশাসক সুমিত গুপ্তা থেকে শুরু করে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কে রাও-সহ পুলিশ-প্রশাসনের পদস্থ কর্তারা মুহুর্মুহু বৈঠক সারছেন। অতিরিক্ত শুকনো খাবার, পানীয় জল মজুত রাখার উপরে জোর দেওয়া হচ্ছ। প্রতিটি ব্লক অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ঝড়ের গতি-প্রকৃতির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে।

    কোথায় কোথায় এনডিআরঅফ টিম

    এনডিআরএফ-এর যে ১২টি দলকে দক্ষিণবঙ্গে মোতায়েন করা হয়েছে, সেগুলি থাকবে কলকাতা বিমানবন্দর এলাকা, হাসনাবাদ, বসিরহাট, গোসাবা, কাকদ্বীপ, সাগরদ্বীপ, দিঘার রামনগর, কাঁথি, দাঁতন, নারায়ণগড় এবং আরামবাগে। দিঘায় দু’টি দল থাকবে বলে জানা গিয়েছে।  ঝড় (Cyclone Remal) এবং তৎপরবর্তী পরিস্থিতি মোকাবিলা করবে এই দল।

    নিম্নচাপের অবস্থান

    নিম্নচাপ পরিস্থিতির দিকে অনবরত নজর রেখেছে আলিপুর। আজ শনিবার দুপুর সোয়া দু’টো নাগাদ নয়াদিল্লির মৌসম ভবনের তরফে জানানো হয়, ভোর সাড়ে পাঁচটা অবধি পাওয়া তথ্য অনুসারে, গভীর নিম্নচাপটি এখনও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপর রয়েছে। গত ছয় ঘণ্টা ধরে সেটি ১৭ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে এগিয়ে চলেছে উত্তর দিকে। বর্তমানে সেটির অবস্থান পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ৪৪০ কিলোমিটার দক্ষিণে। ক্রমশ উত্তরদিকে যত এগোবে, বঙ্গোপসাগরের ওপর তীব্র জলীয় বাষ্প সংগ্রহ করে তা আরও ভয়ানক হয়ে উঠবে এবং একটি প্রবল ঘূর্ণিঝড়ের(Cyclone Remal) রূপ নিয়ে আগামীকাল ২৬ মে, রবিবার গভীর রাতে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে কোনও এক জায়গায় আছড়ে পড়তে চলেছে।

    আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘রেমাল’ থেকে সুরক্ষিত থাকতে কী করবেন, কী করবেন না? জানুন

    শহরে শুরু বৃষ্টি

    সকাল থেকে কাঠফাটা গরমে নাজেহাল শহরবাসী। কেউ কেউ মজা করে বলেছেন ঝড় (Cyclone Remal) কোথায়! কিন্তু দুপুর গড়াতেই আবহাওয়াতে বদল। দুপুর আড়াইটে নাগাদ হঠাৎই আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় মেঘের গুড়গুড় ও মুষলধারায় বৃষ্টি। দমকা বাদলা হাওয়া বইতে শুরু করে। তাপমাত্রাও একধাক্কায় নেমে যায় অনেকটা। কোথাও কোথাও শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Election 2024: মেদিনীপুর কেন্দ্রে ভোটের দিনে তৃণমূলের বিরুদ্ধে রণং দেহি মুডে অগ্নিমিত্রা

    Lok Sabha Election 2024: মেদিনীপুর কেন্দ্রে ভোটের দিনে তৃণমূলের বিরুদ্ধে রণং দেহি মুডে অগ্নিমিত্রা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে চলছে ষষ্ঠ দফা নির্বাচন। মেদিনীপুর লোকসভা (Lok Sabha Election 2024) কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন অগ্নিমিত্রা পল। এই লোকসভা কেন্দ্রের একাধিক বুথ কেন্দ্রে বিজেপির এজেন্টদের তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। একেবারে কেশিয়াড়িতে অগ্নিশর্মা মেজাজে দেখা গেল অগ্নিমিত্রা পলকে। বুথের মধ্যেই পুলিশ ঢুকে গিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এরপর নিজেই পুলিশকে বার করে দেন বুথের ভিতর থেকে। এরপর ওই বুথে বিজেপির এজেন্টকেও বসান। কিন্তু বুথ থেকে বেরোলে তাঁকে ঘিরে পাল্টা বিক্ষোভও দেখায় তৃণমূল। ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। আবার খড়্গপুর সেরসা স্টেডিয়ামে ২৬৩ নম্বর বুথে ভোট দিলেন বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ।

    কী বললেন অগ্নিমিত্রা পাল (Lok Sabha Election 2024)?

    ভোটের (Lok Sabha Election 2024) দিনে তৃণমূল এবং পুলিশের বিরুদ্ধে আক্রমণ করে অগ্নিমিত্রা বলেন, “পুলিশ অত্যন্ত নির্লজ্জ। বুথের ভিতরে ঢুকে পুলিশ ভোট করাচ্ছে। আমাদের বুথ এজেন্টদের গতকাল রাত থেকেই পুলিশ তুলে নিয়ে চলে গিয়েছে। আজ সকালে অনেককে কোর্টে চালান করে দিয়েছে। আমাদের বুথে নতুন করে এজেন্ট বসাতে হচ্ছে। মমতা সরকারের পুলিশ, তৃণমূলের হয়ে সরাসরি কাজ করাচ্ছে। দরজায় দাঁড়িয়ে তৃণমূলের হয়ে ভোট করাচ্ছে পুলিশ।“ একই ভাবে কেন্দ্রীয় বাহিনীর কাজের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনারা কী চোখে দেখতে পান না? পুলিশ কীভাবে বুথের বাইরের দরজার সামনে দাঁড়িয়ে থাকার সাহস পায়। আপনারা কর্তব্য ঠিক মতো পালন না করলে আমরা অভিযোগ জানাবো কমিশনে। হুঁশিয়ারি দিয়ে গেলাম।” একই ভাবে বেলদা থানার সাবড়ায় ৫৫ নম্বর বুথে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এরপর ঘটনাস্থলে পৌঁছেছেন অগ্নিমিত্রা।

    আরও পড়ুনঃ নন্দীগ্রামের পর মহিষাদলে খুন আরও ১, ভোটের দিনেও উত্তেজনা রাজ্যে

    ঝাড়গ্রামে প্রণত টুডুর গাড়িতে আক্রমণ

    নির্বাচনের (Lok Sabha Election 2024) দিনে ঝাড়গ্রামের গড়বেতায় বিজেপি প্রার্থী প্রণত টুডুকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ করেন তিনি। ২০০ নম্বর বুথে দেখা দিয়েছিল ব্যাপক উত্তেজনা। লাঠি, বাঁশ নিয়ে বিজেপি প্রার্থীর দিকে তেড়ে যান মহিলারা। একই সঙ্গে সংবাদমাধ্যমের গাড়ির কাচও ভেঙে দেওয়া হয়েছে। আবার গাড়িতে হামলার ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: নন্দীগ্রামের পর মহিষাদলে খুন আরও ১, ভোটের দিনেও উত্তেজনা রাজ্যে

    Lok Sabha Election 2024: নন্দীগ্রামের পর মহিষাদলে খুন আরও ১, ভোটের দিনেও উত্তেজনা রাজ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট গ্রহণের দিনেও অশান্ত তমলুক লোকসভা (Lok Sabha Election 2024)। খুন আরও এক ব্যক্তি। ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনের মাত্র একদিন আগেই নন্দীগ্রামে খুন হয়েছিলেন বিজেপি মহিলা কর্মী। ক্ষোভের আগুনে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা। ভোটের দিন মহিষাদলের বেতকুণ্ডুতে এক জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তৃণমূলের দাবি মৃত ব্যক্তি তৃণমূল কর্মী ছিলেন। লোকসভার ভোটে রক্তাক্ত হয়েছে তমলুক লোকসভা। গণতান্ত্রিক উৎসবে শাসক দলের বিরুদ্ধে উঠছে একাধিক প্রশ্ন।

    ভোটে কেন খুন (Lok Sabha Election 2024)?

    জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শেখ মইবুল। তাঁকে গতকাল শুক্রবার কুপিয়ে খুন করা হয় বলে জানা গিয়েছে। তবে তৃণমূলের তির বিজেপির দিকে। প্রথমে বচসা হয় এরপর দুই পক্ষের সঙ্গে হাতাহাতি হন। এরপর বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অপরে ঘটনায় বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজ্যের সন্ত্রাসের আবহ তৈরি করেছে তৃণমূল। এই তমলুক লোকসভা কেন্দ্রে পরিকল্পনা করে মানুষকে হত্যা করা হচ্ছে। মানুষের মনে ভয় তৈরি করে নির্বাচনের (Lok Sabha Election 2024) পরিবেশকে ভয়ভীতিপূর্ণ পরিবেশ করা হচ্ছে। গত বিধানসভা, পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক খুনের ঘটনা রাজ্যে ব্যাপক ভাবে হয়েছে। সব ক্ষেত্রে আঙ্গুল ছিল তৃণমূলের দিকেই। 

    আশঙ্কা প্রকাশ করেছিলেন অভিজিৎ

    এই ষষ্ঠ দফা ভোটের (Lok Sabha Election 2024) আগে রাজনৈতিক হিংসার কথা বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন এই মৃত মহিলার ছেলে। ভোটের আগে থেকে রাতভর সন্ত্রাস চালায় দুষ্কৃতীরা। এই বিজেপি প্রার্থী বলেন, “পুলিশ সন্ত্রাস করছে। পুলিশের গায়ে উর্দি আছে তাই সন্ত্রাস করার অনুমতি পেয়ে গিয়েছে। মমতা-অভিষেক পরিকল্পনা করে এই সব করাচ্ছেন। ভোট শান্তিপূর্ণ না করার চক্রান্ত চলেছে রাজ্যে।”

    আরও পড়ুনঃ অনুব্রত অনুগামীদের পার্টি অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হল, অভিযুক্ত তৃণমূল

    এই তমলুক কেন্দ্র প্রথম থেকেই সকলের নজরে রয়েছে। এক দিকে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি এসএসসি সহ একাধিক দুর্নীতি নিয়ে তৃণমূল সরকারের বিপক্ষে রায় দিয়েছিলেন। একাধিক তৃণমূল নেতা-মন্ত্রী-বিধায়ক জেলে গিয়েছেন। আবার এই লোকসভা কেন্দ্রের একটি বিধানসভা নন্দীগ্রাম বিধানসভা। এই কেন্দ্রে বিজেপির হয়ে শুভেন্দুর কাছে ভোটে হেরেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে লোকসভার ভোটের জয়-পরাজয়ের একটি বিশেষ কেন্দ্র হিসেবে আকর্ষণীয় হয়ে উঠেছে এই লোকসভা কেন্দ্র।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Anubrata Mondal: অনুব্রত অনুগামীদের পার্টি অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল তৃণমূলই !

    Anubrata Mondal: অনুব্রত অনুগামীদের পার্টি অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল তৃণমূলই !

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের দলীয় কার্যালয়ের দখল নিয়ে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) অনুগামীদের কার্যালয় থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী গোষ্ঠীর অনুগামীরা। দরজায় তালা লাগিয়ে দেন তাঁরা।

    ঠিক কী অভিযোগ? (Anubrata Mondal)

    গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে মঙ্গলকোটে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত (Anubrata Mondal) গ্রেফতার হওয়ার পর থেকেই মঙ্গলকোটে তাঁর অনুগামীরা দলের মধ্যে কোণঠাসা হতে শুরু করে। এবার ফের নতুনহাটে দলীয় কার্যালয়ের দখলকে ঘিরে প্রকাশ্যে দুই গোষ্ঠীর বিবাদ শুরু হয়। বিবাদমান দুই গোষ্ঠীর অন্যতম নেতা তথা অনুব্রত ঘনিষ্ঠ মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান শান্ত সরকারের অভিযোগ, আমাদের নেতা অনুব্রত। দাদা এখন জেলে বলে আমরা ব্রাত্য। আমাদের অনুগামীদের চড়-থাপ্পড় মেরে পার্টি অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। আর এই কাজ করেছে তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরীর অনুগামী বর্তমান উপপ্রধার ছাহিম মল্লিকের দলবল। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকা উত্তপ্ত হতে থাকে। শান্ত সরকার তৃণমূল কংগ্রেসের মঙ্গলকোটে জন্মলগ্ন থেকে দল করে আসছেন। একদা অনুব্রতর স্নেহধন্য ছিলেন। আর তাঁরাই এখন দলের কাছে ব্রাত্য হয়ে পড়েছে। ঘটনার পর থেকেই অনুব্রত গোষ্ঠীর অনুগামীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে মঙ্গলকোট থানার পুলিশ-সহ বিশাল কেন্দ্রীয় বাহিনী। দুই পক্ষকেই কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর পুলিশের তরফেও তৃণমূলের ওই কার্যালয়ের দরজায় আরও একটি তালা লাগিয়ে দেওয়া হয়।

    আরও পড়ুন: ঘূর্ণিঝড় রেমালের জন্য বঙ্গে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের

    পুলিশ তালা দিয়েছে পার্টি অফিসে

    মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, ‘অফিস কখনও কারও ব্যক্তিগত হয় না। তৃণমূলের অফিসে সমস্ত দলীয় কর্মীরা বসবেন। এলাকায় অশান্তি রুখতে পুলিশ ওই অফিসে তালা দিয়েছে। আবার সময় হলে অফিস খুলে দেবে। আমি দলের ঊর্ধ্বতন নেতাদের জানিয়েছি। নেতৃত্ব যা বলবে তাই হবে।’

    বিজেপি নেতৃত্ব কী বললেন?

    এই প্রসঙ্গে বিজেপির বোলপুর জেলা সাংগঠনিক জেলা যুব মোর্চার সহ-সভাপতি মেঘনাথ দাস বলেন, তৃণমূলের জঘন্য রাজনীতিতে এলাকার মানুষ ক্ষোভে ফুঁসছে। পঞ্চায়েত ভোটে ওরা ভোট লুট করেছে। এখন নিজেদের মধ্যে লড়াই করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Remal: ঘূর্ণিঝড় ‘রেমাল’ থেকে সুরক্ষিত থাকতে কী করবেন, কী করবেন না? জানুন

    Cyclone Remal: ঘূর্ণিঝড় ‘রেমাল’ থেকে সুরক্ষিত থাকতে কী করবেন, কী করবেন না? জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। রবিবার মধ্য রাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য প্রশাসন। তবে চিন্তা বেশি উপকূলবর্তী এলাকাগুলি নিয়েই। সেখানে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। তাই রেমাল তাণ্ডবের মধ্যে বাড়ি ঘরদোর সুরক্ষিত রাখতে কী কী করবেন জেনে রাখা ভাল। একইসঙ্গে জেনে নিন কী কী করা যাবে না।

    ঘূর্ণিঝড় রেমাল আসার আগে যা করবেন (Cyclone Remal)

    ঘরের ছাদ দেখে নিন। কোনও টালি বা অ্যাডবেস্টার আলগা থাকলে মেরামত করুন। দরজা জানালার কবজাও মেরামত করে নিন। বাড়ির আশেপাশে গাছ থাকলে তার ডালপালা কেটে দিন। হালকা শুকনো খাবার মজুত রাখুন, জল, ওষুধ হাতের কাছে রাখুন। ঝড়ের পর অনেকটা সময় বিদ্যুৎ নাও থাকতে পারে। তাই মোমবাতি সংগ্রহ করে রাখুন। ছাদের প্লাস্টিকের ট্যাঙ্কে জল ধরে ভাল করে বাঁধন দিয়ে রাখুন। নইলে ঝড়ে উড়ে যেতে পারে। ফোন, ল্যাপটপ ও অন্যান্য জরুরি বৈদ্যুতিন যন্ত্রে চার্জ দিয়ে রাখুন। কিছু নগদ টাকা সঙ্গে রাখুন। বিদ্যুৎ না থাকলে ব্যাঙ্কের এটিএম চলবে না। বাড়ির পোষ্য ও গবাদি পশুদেরও নিরাপদ স্থানে এনে রাখুন। 

    ঘূর্ণিঝড় রেমাল শুরু হলে কী কী করবেন ?

    বিদ্যুৎ ব্যবস্থা ঠিক থাকলে টিভিতে খবরে নজর রাখুন। বিদ্যুত না থাকলে রেডিয়ো চালিয়ে রাখতে পারেন। অল ইন্ডিয়া রেডিয়োতে নিয়মিত আবহাওয়া (Weather Update) খবর পাবেন। প্রয়োজনে সঠিক খবর শুনে অন্যদের জানান। অযথা গুজবে কান দেবেন না। গুজব ছড়াবেন না। সমস্ত ইলেক্ট্রিক জিনিসের সুইচ অফ করে দিন। প্লাগও খুলে দিতে হবে। আগাম ২৪ ঘণ্টার সতর্কতা শুনে সেই মতো ব্যবস্থা নিন। ঘূর্ণিঝড়ের (Cyclone Remal) সময় প্রশাসনের তৈরি বিভিন্ন ঘূর্ণিঝড় সেন্টারে গিয়ে থাকাই শ্রেয়। এতে অনেকটা নিরাপদে থাকা যাবে। 

    ঘূর্ণিঝড়ের সময় কী কী করবেন না? 

    ঝড়ের সময়ে বাইরে যাতায়াত বন্ধ রাখুন। ঝড়ের পর ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে হাত দেবেন না। ঘূর্ণিঝড়ে থামলেই বাইরে বেরোনো একেবারে উচিত নয়। অপেক্ষা করুন আবহাওয়া (Weather Update) দফতরের পূর্বাভাসের। কারণ ঘূর্ণিঝড় (Cyclone Remal) চক্রাকারে ঘোরে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে কোনও ঝড় হয় না। ওই অংশ শান্ত । হতে পারে সেই সময় ওই অংশটি আপনার এলাকা দিয়ে যাচ্ছে। কারণ ঘূর্ণিঝড়ের প্রথম হাওয়া ডানদিক থেকে বাঁদিকে বইলে পরের হাওয়া অর্থাৎ ঘূর্ণিঝড়ের কেন্দ্র বা চোখ পেরিয়ে যাওয়ার পরের হাওয়া বাঁদিক থেকে ডানদিকে বইবে। তাই ওই সময় বাইরে থাকলে বড়সড় বিপদ ঘটতে পারে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: পুরুলিয়ায় লুঙ্গি খুলিয়ে প্রিসাইডিং অফিসারকে প্যান্ট পরালেন জ্যোতির্ময়

    Lok Sabha Election 2024: পুরুলিয়ায় লুঙ্গি খুলিয়ে প্রিসাইডিং অফিসারকে প্যান্ট পরালেন জ্যোতির্ময়

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ লোকসভার (Lok Sabha Election 2024) ষষ্ঠ দফা ভোট গ্রহণ চলছে। কিন্তু ভোটের দিনেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল তাঁর প্রাক্তন স্বামী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে নজীরবিহীন আক্রমণ করলেন। বিজেপি প্রার্থীকে ‘পাগল-ছাগল’ বললেন তৃণমূল প্রার্থী। পাশাপাশি বাঁকুড়া কেন্দ্রের একাধিক বুথে শাসল দলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের জেলা সদরে একাধিক বিজেপির বুথ ক্যাম্প ভাঙার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বাঘমুণ্ডিতে প্রিসাইডিং অফিসার নিজে লুঙ্গি পরে ভোট করাচ্ছিলেন, তাই প্রার্থী জ্যোতির্ময় লুঙ্গি খুলিয়ে প্যান্ট পরালেন তাঁকে।

    পুরুলিয়াতে লুঙ্গি পরে ভোট গ্রহণ

    পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভায় ঝালদা গার্লস হাইস্কুলে বিস্তর অভিযোগ উঠেছে। প্রিসাইডিং অফিসার নিজে লুঙ্গি পরে ভোট করাচ্ছেন। ঠিক বুথে (Lok Sabha Election 2024) ঢুকে হাতে নাতে ধরলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি অভিযোগ করে বলেন, “মুসলিমদের প্রভাবিত করতে এই কাজ করা হচ্ছিল।” এক মহিলা ভোটার কার্ড নিয়ে এলেও নাম বলেতে পারেননি। ফলে ব্যাপক তর্ক বাঁধে। এরপর শুরু হয় বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক শ্লোগান।

    কী বললেন সুজাতা মণ্ডল (Lok Sabha Election 2024)?

    ভোটের (Lok Sabha Election 2024) দিন সকাল সকালেই তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বিজেপি প্রার্থীকে আক্রমণ করে বলেন, “সৌমিত্র পাগল-ছাগল, পরপর দুইবার সাংসদ হয়েও এলাকায় কোনও কাজ করেননি। আমি ওঁকে প্রতিপক্ষ বলে মনে করিনা। বিজেপির লোকেরাই ওঁকে ভোট দেবে না। বিজেপি ইচ্ছে করে অশান্তি তৈরি করতে চাইছে।”

    বিষ্ণুপুরে তৃণমূলের রিগিং-এর অভিযোগ

    বিষ্ণুপুরে সারেস্বর মন্দিরে তৃণমূলের রিগিং রুখতে শিবের কাছে পুজো দিলেন সৌমিত্র খাঁ। পুজো দিয়ে বলেন, “বাবার কাছে পুজো দিলাম। ভোটের (Lok Sabha Election 2024) দিন যে সকল জায়গায় রিগিং হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা শক্তি দিয়ে প্রতিরোধ করব।”

    আরও পড়ুনঃ “ঘাটালে বহু বুথে বিজেপির এজেন্ট বসতে দিল না তৃণমূল”, তোপ হিরণের

    তৃণমূলের অভিযোগ

    অপর দিকে ভোট গ্রহণ (Lok Sabha Election 2024) নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন বাঁকুড়া তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তিন বলেন, “ইভিএম-এর এক নম্বর বোতামকে ইচ্ছে করে কাত করে আড়াল করা হয়েছে। রঘুনাথপুরে ৫টি মেশিনে শুধু বিজেপির স্টিকার লাগিয়ে রাখা হয়েছে। নির্বাচন কমিশনকে এখনই অভিযোগ করব।” আবার বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “বুথে থাকা বাহিনী রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছেন। তাঁরা অতি সক্রিয়।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hiran Chaterjee: “ঘাটালে বহু বুথে বিজেপির এজেন্ট বসতে দিল না তৃণমূল”, তোপ হিরণের

    Hiran Chaterjee: “ঘাটালে বহু বুথে বিজেপির এজেন্ট বসতে দিল না তৃণমূল”, তোপ হিরণের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘাটালে নিজের গড় বাঁচাতে রাত জাগলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chaterjee)। কর্মীদের পাশে থাকার বার্তা দিলেন। শনিবার ভোর থেকে ফের এলাকায় এলাকায় চষে বেড়়ালেন তিনি। পুলিশি সন্ত্রাসের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

    কেশপুরে অর্ধেক বুথে এজেন্ট বসতে দেয়নি (Hiran Chaterjee)

    এদিন সকাল সকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরণ (Hiran Chaterjee) বলেন, ‘সারারাত ধরে আনন্দপুর, কেশপুরে ঘুরেছি আমি। কোথাও আমি কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাইনি। জওয়ানরা শুধুমাত্র স্কুলের ভিতরে বসে খাওয়াদাওয়া করছিলেন। এবং এরপর রাতে তাঁরা ঘুমিয়েছেন। আর কেশপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় এবং আনন্দপুর থানার ওসি সানি, এরা দু’জনে মিলে তৃণমূলকে জেতানোর জন্যে দায়িত্ব নিয়ে সারারাত আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে। গতকাল কেশপুর এবং আনন্দপুরে বোমের বৃষ্টি হচ্ছিল। আমাদের দলের পোলিং এজেন্টের বাড়িতে বাড়িতে গিয়ে চমকেছে, ধমকেছে। আজ সকাল থেকে আর্ধেক জায়গায় আমাদের পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি। তাঁদেরকে তৃণমূলের অফিসে বসিয়ে রাখা হয়েছে।

    আরও পড়ুন: ঘূর্ণিঝড় রেমালের জন্য বঙ্গে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের

    হিরণের গাড়ি আটকে বিক্ষোভ!

    এদিন সকালে কেশপুর সহ একাধিক এলাকা চষে বেড়ানোর সময় বিজেপি প্রার্থীর (Hiran Chaterjee) গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়। লাঠি হাতে তৃণমূলের লোকজন বিক্ষোভ দেখান। যদিও তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেন। বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। এলাকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন

    ঘাটালের বিজেপি প্রার্থীর আরও অভিযোগ,কেন্দ্রীয় বাহিনীর দেখা মিলছে না। এটা ঠিক কী ধরনের গণতন্ত্র আমি জানি না। পঞ্চায়েত ভোটেও এমনটা হয়নি। নির্বাচন কমিশন কী করতে চাইছে, কেন করতে চাইছে, সেটা আমরা কেউ বুঝে উঠতে পারছি না। সারা রাত আমরা কর্মীদের মনে সাহস জুগিয়েছি। এছাড়া আমাদের কাছে কিছু করার নেই। কেন্দ্রীয় বাহিনীর ওপরে আস্থা রাখা তো দূরের কথা, কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি শুক্রবার রাতে আমার সঙ্গে অসভ্য ভাষায় কথা বলেছেন। অত্যন্ত নোংরা ভাষায় তিনি কথা বলেন আমার সঙ্গে। তিনি আমাকে বলেন, তাঁর কোনও দায়িত্ব নেই এলাকা সামলানোর। কেন্দ্রীয় বাহিনী তো আর আমার না। আমি কোনও দলভিত্তিক কথা বলব না। যেটা সত্য, আমি সেটাই বলছি এখানে। আমাদের দল গোটা পরিস্থিতির বিষয়ে নির্বাচন কমিশনকে জানাচ্ছে। কেশপুর, সবং, পিংলায় কিউআরটি টিম খায় না মাথায় দেয়, সেটাই বুঝলাম না আমরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Remal: ঘূর্ণিঝড় রেমালের জন্য বঙ্গে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের

    Cyclone Remal: ঘূর্ণিঝড় রেমালের জন্য বঙ্গে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) জন্য বঙ্গে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের। যদিও এখনও ঘূর্ণিঝড় তৈরি হয়নি। ভারতীয় মৌসম ভবন পূর্বাভাস দিয়েছে শনিবার থেকেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হবে। রবিবার এবং সোমবার ঝড়-বৃষ্টির দাপট আরও বাড়বে। ফলে এই দুর্যোগের কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে ট্রেন। একই ভাবে বেশকিছু ট্রেনের যাত্রাপথ বাতিল করা হয়েছে। মূলত দিঘার এক্সপ্রেস, মেমু, লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এই দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝড়ের গতি থাকবে ৮০-৯০ কিমি প্রতি ঘণ্টা।

    কোন কোন ট্রেন বাতিল (Cyclone Remal)?

    দক্ষিণ পূর্ব রেলের সূত্রে জানা গিয়েছে ঘূর্ণিঝড়ের (Cyclone Remal) কারণে একাধিক ট্রেন বাতিল হয়েছে। এই ট্রেনগুলি হল-

    ১) ২২৮৯০ পুরী-দিঘা সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস: যে ট্রেনটি শনিবার (২৫ মে) পুরী থেকে ছাড়বে, তা খড়্গপুর পর্যন্ত আসবে। 

    ২) ২২৮৯৭ হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস: রবিবার (২৬ মে) যে ট্রেন ছাড়ার কথা ছিল, সেটা বাতিল করে দেওয়া হয়েছে।

    ৩) ০৮১৩৭ পাঁশকুড়া-দিঘা মেমু প্যাসেঞ্জার স্পেশাল: ২৬ মে বাতিল থাকবে।

    ৪) ০৮১৩৯ পাঁশকুড়া-দিঘা লোকাল ট্রেন: রবিবার (২৬ মে) সেই ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।

    ৫) ০৮১৩৬ দিঘা-পাঁশকুড়া লোকাল ট্রেন: সোমবার (২৭ মে) যে ট্রেন ছাড়ার কথা ছিল, সেটা বাতিল করে দেওয়া হয়েছে।

    ৬) ০৮১৩৮ দিঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল: সোমবার (২৭ মে) বাতিল করে দেওয়া হয়েছে।

    ৭) ২২৮৮৯ দিঘা-পুরী সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস: রবিবার (২৬ মে) দিঘা থেকে যে ট্রেন ছাড়ার কথা ছিল, সেটা খড়্গপুর থেকে ছাড়বে।

    ৮) ২২৮৯৮ দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস: রবিবার (২৬ মে) বাতিল করে দেওয়া হয়েছে।

    রবিবার মধ্যরাতে আছড়ে পড়বে ঝড়

    জানা গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal) শনিবারে বঙ্গপোসাগরে তৈরি হবে। এরপর ক্রমশ উত্তর দিকে সরে আসবে। এরপর রবিবার মধ্যরাতে প্রবল রূপ নিয়ে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে আছড়ে পড়বে। একই ভাবে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে বাংলাদেশের পশ্চিম উপকূল পার করবে এই ঝড়। তবে ঝড়ের গতি কথাও কথাও ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিমি হতে পারে। ইতিমধ্যে উপকুল এলাকায় সর্তকতা জারি করা হয়েছে।    

    আরও পড়ুনঃ রাজ্যে শুরু ষষ্ঠ দফার ভোটগ্রহণ, কোন কেন্দ্রে কোন হেভিওয়েটের ভাগ্যপরীক্ষা আজ?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Remal: কাউন্ট-ডাউন শুরু, আসছে ঘূর্ণিঝড় রেমাল! কোথায়, কখন, কত গতিবেগে আছড়ে পড়ার সম্ভাবনা?

    Cyclone Remal: কাউন্ট-ডাউন শুরু, আসছে ঘূর্ণিঝড় রেমাল! কোথায়, কখন, কত গতিবেগে আছড়ে পড়ার সম্ভাবনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাউন্ট-ডাউন শুরু হয়ে গিয়েছে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বাংলার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় (Cyclone Remal)। জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগ  (IMD) ইতিমধ্যেই দুই রাজ্যের প্রশাসনকে সতর্কতামূলক নির্দেশিকা পাঠিয়েছে। শুক্রবার থেকেই রাজ্য সরকারের তরফ থেকে নবান্নে বিশেষ কন্ট্রোল রুমের দায়িত্ব নিয়েছেন আইএএস আধিকারিকরা। আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী আগামী রবিবার রাতে শহরে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল।

    কোথায় অবস্থান রেমালের

    আপাতত বাংলাদেশের খেপুপাড়া থেকে প্রায় ৪৯০ কিলোমিটার দক্ষিণে, পশ্চিমবঙ্গের সাগর থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ক্যানিং  থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে গভীর নিম্নচাপটি। এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে শনিবার সন্ধ্যার মধ্যে পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ে (Cyclone Remal) পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ঘণ্টায় ছয় কিলোমিটার বেগে রেমাল এগোচ্ছে। শনিবার দানা বাঁধার পরে রবিবার এবং সোমবার তাণ্ডব চালাবে রেমাল। উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

    আরও পড়ুন: বঙ্গোসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’! কারা দিল নাম, অর্থই বা কী?

    রেমালের অভিমুখ

    বর্তমানে গভীর নিম্নচাপের রূপ নিয়ে এটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকের মধ্যেই এই ঘূর্ণিঝড়টি (Cyclone Remal) অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। শনিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। এরপর সোজা উত্তরদিকে থাকবে এর অভিমুখ। 

    দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে। উত্তর ২৪ পরগনা জেলায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত দমকা ও ঝোড়ো হাওয়া বইতে পারে।

    বাঁধ ভাঙার আশঙ্কা

    আলিপুর আবহাওয়া দফতরের  (IMD) পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামিকাল, রবিবার মাঝরাতে সাগর আইল্যান্ড থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবনের আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। দুর্যোগের আশঙ্কা সুন্দরবনের উপকূলে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় ক্ষতির আশঙ্কা বেশি। ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা।  এর ফলে দিঘা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় সমুদ্রের বাঁধ ভাঙার আশঙ্কাও রয়েছে। জলোচ্ছ্বাসের ফলে সমুদ্রের জল উপচে পড়ে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share