Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Lok Sabha Election 2024: বিজেপিকে ভোট দেওয়ার বার্তা দিল রাজবংশী সংগঠন

    Lok Sabha Election 2024: বিজেপিকে ভোট দেওয়ার বার্তা দিল রাজবংশী সংগঠন

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে শুক্রবার সকাল থেকেই দ্বিতীয় দফায় ভোট হচ্ছে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে। এই তিনটি কেন্দ্র বিজেপির দখলে রয়েছে। এই তিনটি কেন্দ্রের পাশাপাশি উত্তরবঙ্গের সব আসনে অন্যতম ফ্যাক্টর রাজবংশী ভোট। আর রাজবংশীদের ২৮টি দলের সংগঠন কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি। এই কমিটিই কামতাপুরীদের অন্যতম বড় সংগঠন। ভোটের আগের দিন বড় ঘোষণা করলেন সংগঠনের সদস্যরা।

    বিজেপি প্রার্থীদের সমর্থনের ডাক

    দার্জিলিংয়ে বিজেপির টিকিটে রাজু বিস্তা এবারও লড়াই করছেন।  রায়গঞ্জে বিজেপির টিকিটে লড়ছেন কার্তিক পাল। আর বালুরঘাট থেকে বিজেপির টিকিটে লড়ছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি গতবার এই লোকসভা আসনেই বিজেপি প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন। ইতিমধ্যেই বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে ঝড় তুলতে বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, সুপারস্টার মিঠুন চক্রবর্তী। এই আবহের মধ্যে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির সদস্যদের দ্বিতীয় দফা ভোটের আগে বিজেপিকে সমর্থনের বার্তা দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে।

    সংগঠনের আহ্বায়ক কী বললেন?

    জানা গিয়েছে,  বৃহস্পতিবার বিকালে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের রাজগঞ্জ প্রেসক্লাবে জমায়েত হয়ে বড় দাবি করে ফেললেন সংগঠনের সদস্যরা। সাংবাদিক সম্মেলন করে সংগঠনের সদস্যরা বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানালেন। তা নিয়েই এখন নতুন চর্চা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির আহ্বায়ক তপতী মল্লিক বলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে জীবন সিংহের শান্তি চুক্তি আলোচনা অনেক দূর এগিয়ে গিয়েছে। তাই আমরা এবার লোকসভা নির্বাচনে কোনও প্রার্থী দিইনি। শুক্রবার দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন। তাই কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির সদস্যদের বার্তা দেওয়া হচ্ছে বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা আশাবাদী দার্জিলিংয়ে রাজু বিস্তা, বালুরঘাটে সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয় যুক্ত হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • SSC Scam: নিয়োগ দুর্নীতিতে পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ীকে ৮-ঘণ্টা জেরা, নতুন কোন তথ্য পেল সিবিআই?

    SSC Scam: নিয়োগ দুর্নীতিতে পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ীকে ৮-ঘণ্টা জেরা, নতুন কোন তথ্য পেল সিবিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি (SSC Scam) কাণ্ডে এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়কে নিজাম প্যালেসে ডেকে পাঠাল সিবিআই। জানা গিয়েছে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দাদের হাতে গ্রেফতার হওয়া অয়ন শীলের কাছ থেকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সন্তুর নাম জানতে পেরেছে সিবিআই।

    কেন সন্তুকে তলব

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বেহালার ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায় সিবিআইয়ে ডাকে সাড়া দিয়েছেন। তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জানতে পেরেছেন, অয়নশীল ধৃত কুন্তল ঘোষের কথাতেই ২৬ লক্ষ টাকা সন্তু গঙ্গোপাধ্যায়ের অ্যাকাউন্টে ফেলেছিলেন। কিন্তু এই ২৬ লক্ষ টাকা কেন অয়ন শীল এই ব্যবসায়ী তথা রাজনৈতিক নেতার অ্যাকাউন্টে ফেলেছিলেন, সেই তথ্যই জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। সন্তু গঙ্গোপাধ্যায়, শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, কালীঘাটের কাকু তথা সুজয় কৃষ্ণ ভদ্র এবং হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষেরও অত্যন্ত ঘনিষ্ট বলে পরিচিত। আধিকারিকদের সঙ্গে বারংবার কথা বলার পর সন্তু গঙ্গোপাধ্যায়ের নাম পরিচয় সামনে আসে তদন্তকারীদের ৷ সেই মতো বেহালায় সন্তু একটি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। উল্লেখযোগ্য কাগজপত্র পাওয়ার পরেই সেগুলি ভালোভাবে খতিয়ে দেখে বৃহস্পতিবার সন্তুকে তলব করা হয় ৷

    আরও পড়ুন: আজ শুরু দ্বিতীয় পর্বের নির্বাচন, ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ

    এর আগেও নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলার তদন্তে সন্তুর নাম প্রকাশ্যে এসেছে।  বৃহস্পতিবার নিজাম প্যালেসে সকাল ১১টা নাগাদ পৌঁছে যান সন্তু। সন্ধ্যা ৭টা নাগাদ বেরিয়ে যান। জিজ্ঞাসাবাদে কী জানিয়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির কাছে সন্তুর কথা প্রথম বলেছিলেন হুগলির ব্যবসায়ী অয়নই। টেট দুর্নীতির পাশাপাশি পুরনিয়োগ দুর্নীতিতেও নাম জড়িয়েছিল তাঁর। ইডির দাবি, অয়ন এই সকল নিয়োগ পরীক্ষার কর্তৃপক্ষকে প্রভাবিত করে বেআইনি ভাবে পরীক্ষার্থীদের ওএমআর শিট বদলেছিলেন। ইডি সূত্রে জানা গিয়েছে, অয়ন জেরায় জানিয়েছিলেন, তিনি সন্তুকে টাকা দিয়েছিলেন। আর তা দিয়েছিলেন কুন্তলের কথায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Madhyamik Higher Secondary Results: মে মাসেই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, আগামী বছর পরীক্ষা কবে?

    Madhyamik Higher Secondary Results: মে মাসেই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, আগামী বছর পরীক্ষা কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী মাসের প্রথম সপ্তাহেই ফল বের হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Higher Secondary Results)। পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশিত হয়ে আসছে গত কয়েক বছর ধরে। এবারও তার অন্যথা হচ্ছে না। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মাধ্যমিকে ফল প্রকাশিত হবে ২ মে। আর ৮ মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট।

    আগামী বছর পরীক্ষা কবে? (Madhyamik Higher Secondary Results)

    আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখও জানিয়ে দেওয়া হয়েছে। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। শেষ হবে ওই মাসেরই ২৪ তারিখে। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ। শেষ হবে ১৮ মার্চ। ২২ এপ্রিল পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “ফল প্রকাশের চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। মে মাসের প্রথম সপ্তাহেই আমরা রেজাল্ট প্রকাশ করব।” ১৯ এপ্রিল শুরু হয়েছে লোকসভা নির্বাচন। নির্বাচন হবে সাত দফায়। তাই মে মাসে ফল প্রকাশ হলে, তা হবে নির্বাচনের মধ্যেই। এ প্রসঙ্গে রামানুজ বলেছিলেন, “লোকসভা নির্বাচনের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করার ক্ষেত্রে কোনও আইনগত বাধা নেই। তাই আমরা নির্দিষ্ট দিনেই রেজাল্ট বের করতে পারব (Madhyamik Higher Secondary Results)।”

    ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ

    এ বছর মাধ্যমিক পরীক্ষা শেষের পরেই ব্রাত্য জানিয়েছিলেন ফল প্রকাশ হবে ৯০ দিনের মধ্যেই। মাধ্যমিক পরীক্ষা শেষ হওযার পর ৯০ দিন হচ্ছে ১২ মে। তার আগেই জোড়া পরীক্ষার ফল বের করে দিচ্ছে রাজ্যের শিক্ষা দফতর।বিগত বছরগুলিতে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট লগ ইন করে দেখা গিয়েছে মাধ্যমিকের ফল। এবারও সেভাবেই দেখা যাবে রেজাল্ট। এবারও রেজাল্ট দেখা যাবে wbbse.wb.gov.in এবং wbresults.nic.in-এ। রেজাল্টের দিনগুলিতে চালু রাখা হবে ওয়েবসাইট দু’টি।

    আরও পড়ুুন: “চোখের জল ধরে রাখতে পারিনি”, কেন কাঁদলেন প্রধানমন্ত্রী?

    পর্ষদ সূত্রে খবর, রেজাল্টের দিনই মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে। মাধ্যমিকের ক্ষেত্রে ২ মে পর্ষদের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিলি করা হবে স্কুলগুলিকে। জানা গিয়েছে, এবার মানব শ্রম কমিয়ে যন্ত্রের ভূমিকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই ভুল হওয়ার সম্ভাবনা এবার আগের চেয়ে অনেক কম হবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। যন্ত্রনির্ভর কাজ হওয়ায় বজায় থাকবে স্বচ্ছতাও (Madhyamik Higher Secondary Results)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Election 2024: আজ দ্বিতীয় দফার ভোটে রাজ্যের তিন আসনে ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ

    Lok Sabha Election 2024: আজ দ্বিতীয় দফার ভোটে রাজ্যের তিন আসনে ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শুক্রবার দ্বিতীয় দফার ভোটে (Lok Sabha Election 2024) কড়া নিরাপত্তায় তিনটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুর হল। দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। এই তিনটি লোকসভাতে গতবার বিজেপি ক্ষমতায় ছিল। এবার নিজেদের আসন ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। ভোটকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই তিনটি লোকসভা এলাকা সরগরম হয়ে রয়েছে।

    দ্বিতীয় দফার ভোটে তিন আসনে মোট ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে (Lok Sabha Election 2024)

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দার্জিলিংয়ে মোট পোলিং স্টেশন ১৯৯৯ টি। এরমধ্যে ক্রিটিক্যাল বুথের সংখ্যা ৪০৮ টি। রায়গঞ্জ মোট পোলিং স্টেশন ১৭৩০ টি। এরমধ্যে ক্রিটিক্যাল বুথের সংখ্যা ৪১৮ টি। দার্জিলিংয়ের তুলনায় এই কেন্দ্রে ক্রিটিক্যাল বুথের সংখ্যা কিছুটা বেশি। বালুরঘাটে মোট পোলিং স্টেশন ১৫৬৯ টি। এই লোকসভায় ক্রিটিক্যাল বুথের সংখ্যা ৩০৮ টি। দ্বিতীয় দফার নির্বাচনে (Lok Sabha Election 2024) ৩ টি লোকসভা কেন্দ্রে মোট পোলিং স্টেশন ৫২৯৮ টি। আর সব মিলিয়ে মোট ক্রিটিক্যাল  বুথের সংখ্যা ১১৩৪। রাজ্যে দ্বিতীয় দফার ভোটে তিন আসনে মোট ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। এর মধ্যে দার্জিলিংয়ে রয়েছেন ১৪ জন প্রার্থী। ১২ জন পুরুষ ও ২ মহিলা প্রার্থী। রায়গঞ্জে মোট প্রার্থী ২০ জন, যার মধ্যে রয়েছে ১৯ জন পুরুষ, ১ জন মহিলা। বালুরঘাট কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১৩। সবাই পুরুষ। তিনটি লোকসভা মিলিয়ে মোট ভোটারের সংখ্যা ৫১ লক্ষ ১৭ হাজার ৯৫৫।

    দ্বিতীয় দফার ভোটে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে?

    শুক্রবার দ্বিতীয় দফায় দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জে ভোট (Lok Sabha Election 2024)।  দ্বিতীয় দফার ভোটে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফার ভোটে থাকবে ১২ হাজার ৯৮৩ জন রাজ্য পুলিশ। দার্জিলিং লোকসভায় ৭৩৯টি স্পর্শকাতর বুথ রয়েছে। এই লোকসভায় ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। রায়গঞ্জ লোকসভায় ২১০টি স্পর্শকাতর বুথ। কেন্দ্রীয় বাহিনী রয়েছে ১১১ কোম্পানি। বালুরঘাট লোকসভায় ১৯২টি স্পর্শকাতর বুথ রয়েছে। আর কেন্দ্রীয় বাহিনী রয়েছে, ৭৩ কোম্পানি। রায়গঞ্জে ২০ জন প্রার্থী, সেজন্য ইভিএমে থাকবে ২টি করে ব্যালট ইউনিট। একটি ইভিএমের ব্যালট ইউনিটে ১৫ জন প্রার্থী ও একটি নোটার অপশন থাকে। রায়গঞ্জে যেহেতু মোট ২০ জন প্রার্থী, সেজন্য ইভিএমে ২টি করে ব্যালট ইউনিটের ব্যবস্থা। বাকি দুটি লোকসভায় একটি করে ইভিএম থাকবে।

    পর্যবেক্ষকদের নাম, ফোন নম্বর, এবং ইমেইল আইডি

    প্রথম দফার মত, দ্বিতীয় দফার ৩ লোকসভা কেন্দ্রের নির্বাচনের আগে পর্যবেক্ষকদের নাম, ফোন নম্বর, এবং ইমেইল আইডি প্রকাশ্যে আনল নির্বাচন কমিশন। ভোটাররা কোনও ক্ষেত্রে ভোট দিতে গিয়ে সমস্যায় পড়লে তাঁরা সংশ্লিষ্ট ফোন নম্বর এবং ইমেইল আইডিতে অভিযোগ জানাতে পারবেন।

    এক্সপেন্ডিচার পর্যবেক্ষকদের তালিকা

     দার্জিলিং :- পুষ্কর কাঠুরিয়া (ফোন নম্বর – 7318695201), (email ID  – deodarj@gmail.com) বি নিশান্থ রাও (ফোন নম্বর – 7319349201), (email ID chennai.ddit.inv3.3@incometax.gov.in) রায়গঞ্জ:-  শ্রী হারশ সিদ্ধার্থ (ফোন নম্বর – 9046227872), (Email Id – exobs.raiganj@gmail.com) বালুরঘাট :- শ্রী ভাঙ্গেপাটিল পুশকারাজ রমেশ (ফোন নম্বর :- 7586926462) (Email Id – expenditureobserver.blg6pc@gmail.com

    সাধারণ পর্যবেক্ষকের নাম, ফোন নম্বর

     দার্জিলিং :- – শ্রী বিক্রম সিং মালিক  (ফোন নম্বর – 736494505), (Email Id – genobs04darj@gmail.com) রায়গঞ্জ –  শ্রী শ্রীধর বাবু আড্ডাকানি (ফোন নম্বর – 9046227870), (Email Id – genobs.raiganj@gmail.com) বালুরঘাট – শ্রী নর্মাদেশ্বর লাল (ফোন নম্বর – 7384269466), (Email Id – generalobserver.blg6pc@gmail.com)

     পুলিশ পর্যবেক্ষকের নাম ও ফোন নম্বর

     দার্জিলিং :- শ্রী প্রদীপ কুমার যাদব (ফোন নম্বর – 7318748206), (Email Id – policeobserver24@gmail.com) রায়গঞ্জ :- শ্রী সুভাষ চন্দ্র ডুবেই (ফোন নম্বর – 9046227871), (Email Id – udpoliceobserver@gmail.com) বালুরঘাট :- শ্রী হনুমন্তারায়া (ফোন নম্বর – 7384013279), (Email Id -observerddnj@gmail.com)   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mithun Chakraborty: গরম উপেক্ষা করে মুর্শিদাবাদে মিঠুনের রোড শোয়ে জনজোয়ার

    Mithun Chakraborty: গরম উপেক্ষা করে মুর্শিদাবাদে মিঠুনের রোড শোয়ে জনজোয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: (Murshidabad) মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জিয়াগঞ্জে বিজেপি (B.J.P.) প্রার্থী গৌরী শংকর ঘোষের সমর্থনে রোড শো করলেন তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।  জিয়াগঞ্জের বাগদহ মোড় থেকে এই বর্ণাঢ্য রোড শো শুরু হয়। রোড শোয়ে পা মেলান কয়েক হাজার বিজেপি নেতা, কর্মী ও সমর্থক। রোড শো চলাকালীন বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। চড়া রোদ ও দাবদাহ উপেক্ষা করে হাজারো কর্মী সমর্থক কয়েক কিলোমিটার হাঁটলেন প্রার্থীর সমর্থনে। প্রচুর সাধারণ মানুষ বিজেপি প্রার্থী ও তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীকে দেখতে রাস্তার ধারে জড়ো হয়েছিলেন। তাঁদেরও অনেকে এদিন মিছিলে পা মেলান। প্রচারের একেবারে শেষ পর্বে ঝড় তুলে দিল বিজেপি। যা কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে অনেকটাই সুবিধা করবে। 

    মিঠুনের রোড শোয়ে জনজোয়ার

    গত লোকসভা নির্বাচনেও বিজেপি এই আসনে সংখ্যাতত্ত্বের বিচারে অনেক সুবিধা জনক জায়গায় ছিল। যদিও জয়ী হন আবু তাহের খান। সংখ্যালঘু উদ্দেশ্য অধ্যুষিত এই অঞ্চলে হিন্দুদের ভোট অনেকটাই নিজেদের শিবিরে আনতে সক্ষম হয়েছিল বিজেপি। হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই। এমনকী গত লোকসভায় জিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়েছিল। এবার এই কেন্দ্রে জয় পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। বিজেপি কর্মী রঘুনাথ হাজরা এদিন বলেন, “সকাল থেকেই মিঠুনের অপেক্ষায় আমরা জড়ো হয়েছিলাম। প্রার্থীকে এবার জেতাতে হবে। এই জোর আমাদের মনে আছে। আমরা জিয়াগঞ্জ সহ আরও বেশ কয়েকটা বিধানসভা থেকে লিড দেব। এবং আমাদের প্রার্থী মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জয়ী হবে। তার জন্য প্রতিজ্ঞা নিয়ে দিনের রোড শোয়ে আমরা পা মিলিয়েছি। আমরা প্রচারে বেশ ভাল সাড়া পাচ্ছি। গতবার একটুর জন্য হাতছাড়া হয়েছিল এই লোকসভা কেন্দ্র। এবার আর সেটা হবে না আমরা এই কেন্দ্রেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দিতে চাই”। এদিন জিয়াগঞ্জের বাগদহ মোড় থেকে নেতাজি মোড় পর্যন্ত রোড স করে বিজেপি। এদিন বেলা বারোটা নাগাদ জিয়াগঞ্জ বাগদহের মোড় থেকে গৌরীশংকর ঘোষ কে সঙ্গে নিয়ে রোড-শো শুরু হয়। জিয়াগঞ্জ ফুলতলা বাস স্ট্যান্ড হয়ে জিয়াগঞ্জ বাজারের রাজপথ ধরে নেতাজি মূর্তি পাদদেশে মিঠুন চক্রবর্তীর রোড শো শেষ হয়। রোড শোয়ে উপচে পড়়ে ভিড়।

    বিজেপি সোনার বাংলা উপহার দেবে

    এবার বিজেপি মিঠুনকে বাংলা এবং ত্রিপুরায় তারকা প্রচারকের তালিকায় রেখেছে। অন্যদিকে, মুর্শিদাবাদে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষের হয়ে প্রচারে আসেন মিঠুন চক্রবর্তী। নবগ্রামের চাণক এলাকায় তিনি নামেন। তারপরেই তার প্রচার শুরু হয়। সেখানে তিনি একটি জনসভায় অংশগ্রহণ করেন, “বিজেপি কর্মী ও সমর্থকদের ভিড়ের পাশাপাশি স্থানীয় মানুষজন মহাগুরুকে দেখার জন্য ভিড় করে। এদিনের সভায় মিঠুন বলেন, বিজেপি প্রার্থীকে জয়ী করুন। বিজেপি সোনার বাংলা উপহার দেবে। আর তৃণমূলের নাম করে বলেন, অন্যদলকে ভোট দিলে চাকরি দুর্নীতি, বালি চুরি, গরু চুরি, সন্দেশখালির মতো মেয়েদের ওপর অত্যাচার হবে। এদিন মিঠুন তাঁর সিনেমার কয়েকটি ডায়লগ একটু ঘুরিয়ে বলেন। কারণ, সিনেমার দায়লগে কয়েকটি শব্দ নাকি হিংসাশ্রয়ী। আদর্শ আচরণ বিধির জন্য মিঠুনের নতুন ডায়লগে প্রচুর হাততালি পড়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bankura: “চাকরীপ্রার্থী পিছু আট লক্ষ করে টাকা চেয়েছিলেন অভিষেকের ভাই”, বিস্ফোরক সৌমিত্র খাঁ

    Bankura: “চাকরীপ্রার্থী পিছু আট লক্ষ করে টাকা চেয়েছিলেন অভিষেকের ভাই”, বিস্ফোরক সৌমিত্র খাঁ

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের রায়ে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছে। রাজ্যজুড়ে এই ইস্যুতে তোলপাড় শুরু হয়েছে। ইতিমধ্যেই যোগ্যরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন। এই আবহের মধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বাঁকুড়ার (Bankura) সভায় বিস্ফোরক অভিযোগ করলেন সৌমিত্র খাঁ। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

    চাকরীপ্রার্থী পিছু আট লক্ষ করে টাকা চেয়েছিলেন অভিষেকের ভাই (Bankura)

    বাঁকুড়ার (Bankura) রতনপুরে নির্বাচনী প্রচার কর্মসূচিতে যোগ দিয়ে সৌমিত্র খাঁ বলেছেন, তৃণমূলে থাকার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছু ছেলের চাকরির জন্য অনুরোধ করেছিলাম। তিনি তাঁর ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার কথা বলেছিলেন। আকাশ বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলে তিনি প্রার্থী পিছ আট লক্ষ টাকা দাবি করেন। সৌমিত্রর কথায়, ” আমি ওনার ছোট ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়কে বললাম অভিষেকদা বলল চাকরি করে দেবেন। তো কী করতে পারবেন? আমায় বললেন, দাদা তোমার কাছ থেকে বেশি নেব না। এক কাজ করো আট লক্ষ টাকা আর দু’লক্ষ টাকা তোমার জন্য। মোট ১০ লক্ষ টাকা করে ১০০টা ক্যান্ডিডেট এনে দিতে পারো।”  এরপরই সৌমিত্র খাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর দাবি করে হুঁশিয়ারি দিয়ে বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে মানহানির মামলা আসতেন আমি তাঁর প্যান্ট জামা খুলে নিতাম।” শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ আদালত যে করছে তা বিজেপি প্রার্থীর বক্তব্যে আরও পরিষ্কার হয়ে গেল। এই নির্বাচনে দুর্নীতি ইস্যুতে তৃণমূল নেতা-কর্মীদের চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

    তৃণমূল নেতৃত্ব কী সাফাই দিলেন?

    বড়জোড়ার (Bankura) তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, “ওর হিম্মত রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোশাক খুলে নেওয়ার? ও তো তিনটে-চারটে লোক আর পয়সার থলি নিয়ে ঘুরছে। আর এই ভোটে পাবলিক ওকে যোগ্য জবাব দেবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rose Valley Case: রোজভ্যালি মামলায় সিবিআই চার্জশিটে সাধন-কন্যার নাম, আরও গাড্ডায় তৃণমূল

    Rose Valley Case: রোজভ্যালি মামলায় সিবিআই চার্জশিটে সাধন-কন্যার নাম, আরও গাড্ডায় তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তার আগে আরও গাড্ডায় পড়ল তৃণমূল। রোজভ্যালি মামলায় (Rose Valley Case) সিবিআই যে চার্জশিট পেশ করেছে, সেখানে এক নম্বরেই রয়েছে শ্রেয়া পাণ্ডের নাম। শ্রেয়া উত্তর কলকাতার তৃণমূল নেত্রী। তাঁর বাবা প্রয়াত সাধন পাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন।

    শ্রেয়ার বিরুদ্ধে অভিযোগ (Rose Valley Case)

    চার্জশিটে সিবিআইয়ের অভিযোগ, রোজভ্যালির ২ কোটি ২২ হাজারেরও বেশি টাকা গিয়েছে শ্রেয়ার দুই সংস্থায়। রোজভ্যালির টাকায় চিনও ঘুরে এসেছেন এই তৃণমূল নেত্রী। ওড়িশার ভুবনেশ্বর আদালতে জমা দেওয়া চার্জশিটে সিবিআই জানিয়েছে, মন্ত্রিকন্যা হওয়ায় প্রভাবও খাটিয়েছেন শ্রেয়া। চিটফান্ড সংস্থা রোজভ্যালির (Rose Valley Case) বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত শ্রেয়াকে। তাঁর সংস্থা রোজভ্যালির বিভিন্ন কাজের বরাতও পেয়েছিল। অভিযোগ, মন্ত্রিকন্যা হওয়ার সুবাদে প্রাপ্য টাকার চেয়েও বেশি টাকা দেওয়া হয়েছিল শ্রেয়ার সংস্থাকে।

    সিবিআইয়ের দাবি

    সিবিআইয়ের দাবি, রোজভ্যালি চিটফান্ড জানা সত্ত্বেও শ্রেয়া এই সংস্থার ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করেছেন। উল্লেখ্য, সিবিআই চার্জশিটে শ্রেয়ার নাম থাকলেও, ইডির চার্জশিটে নাম নেই তাঁর। ইডি সূত্রে খবর, তদন্ত চলছে। সাপ্লিমেন্টারি চার্জশিটে শ্রেয়ার নাম যোগ করা হতে পারে। সিবিআইয়ের চার্জশিটের এক নম্বরে শ্রেয়ার নাম রয়েছে শুনে, উত্তর কলকাতা বিজেপি প্রার্থী তাপস রায় বলেন, “এই দুর্নীতির পয়লা নম্বর অভিযুক্ত হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে তিনি আপাতত জামিনে রয়েছেন। শ্রেয়ার নামও তালিকায় রয়েছে। আশা করি, ওঁর বিরুদ্ধেও উপযুক্ত পদক্ষেপ করবে তদন্তকারী সংস্থা।” সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে অভিযুক্ত শ্রেয়া বলেন, “সরকারিভাবে আমায় কিছু জানানো হয়নি। এখনও অবধি আমার কাছে কোনও নোটিশ আসেনি।”

    আরও পড়ুুন: এবার ‘বিদেশ থেকে’ প্রাণনাশের হুমকি-ফোন জ্ঞানবাপী মামলার বিচারককে

    ২০১৩ সালে প্রকাশ্যে আসে সারদা চিটফান্ড কেলেঙ্কারি। ওই মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। এর পরে পরেই গ্রেফতার করা হয় আর এক চিটফান্ড রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকেও। তার পর একে একে প্রকাশ্যে আসে এমপিএস, পিনকন, টাওয়ার, ত্রিভুবন অ্যাগ্রো-সহ বেশ কিছু চিটফান্ডের নাম। সেই মামলায় এখনও জেলবন্দি রয়েছেন সুদীপ্ত, গৌতম, অনুকূল মাইতিরা (Rose Valley Case)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sandeshkhali Incident: পুলিশের পর সন্দেশখালিকাণ্ডে প্রথম ধর্ষণের অভিযোগ দায়ের করল সিবিআই

    Sandeshkhali Incident: পুলিশের পর সন্দেশখালিকাণ্ডে প্রথম ধর্ষণের অভিযোগ দায়ের করল সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশের পর এবার সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ দায়ের করল সিবিআই। সন্দেশখালির ঘটনায় (Sandeshkhali Incident) আদালতের নির্দেশে তদন্তে নেমে ই-মেল আইডি তৈরি করে স্থানীয়দের অভিযোগ গ্রহণ করে সিবিআই। সিবিআই সূত্রে খবর, মেল আইডি খুলে দিতেই সন্দেশখালি থেকে আসা লিখিত অভিযোগ উপচে পড়ে সিবিআইয়ের মেলবক্সে। এরপর সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার তদন্তকারী সংস্থা সন্দেশখালিকাণ্ডের তদন্তে নেমে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে প্রথম ধর্ষণের অভিযোগ দায়ের করল।

    চাপে পড়ে পুলিশ ধর্ষণের অভিযোগ দায়ের করেছিল শিবু-সহ মোট তিন জনের বিরুদ্ধে

    সন্দেশখালিকাণ্ডে এর আগে শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) সহযোগী তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ দায়ের করেছিল পুলিশ। বসিরহাট মহকুমা আদালতে অভিযোগকারিণীর গোপন জবানবন্দির ভিত্তিতে শিবু হাজরার (Shibu Hazra) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল শিবু-সহ মোট তিন জনের বিরুদ্ধে। এ বার সন্দেশখালিকাণ্ডে নারী নি‌র্যাতনের অভিযোগ দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
    ধর্ষণের অভিযোগ দায়ের।

    ই-মেইলে আসা অভিযোগের ভিত্তিতে এক নির্যাতিতার বাড়ি গিয়ে কথা বলে সিবিআই

    তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ই-মেইলে আসা অভিযোগের ভিত্তিতে এক নির্যাতিতার বাড়ি গিয়ে কথা বলেন তাঁরা (Sandeshkhali Incident)। অভিযোগকারিনী ও তাঁর পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করে সিবিআই (CBI)। সেই বয়ানের ভিত্তিতে দায়ের করা হয়েছে ধর্ষণের অভিযোগ। তবে ধর্ষণে অভিযুক্ত কে বা কারা তা জানা যায়নি।

    গত ১০ এপ্রিল সন্দেশখালিকাণ্ডের তদন্তভার সিবিআইকে (Sandeshkhali Incident) দেয় কলকাতা হাইকোর্টের

    উল্লেখ্য শাহজাহান পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর প্রথমে সিবিআই হেফাজত এবং তার পরে ইডি হেফাজতে ছিলেন। বর্তমানে জেলে রয়েছেন শেখ শাহজাহান। গ্রেফতার হয়েছেন শিবু-সহ শাহজাহানের শাগরেদরাও। গত ১০ এপ্রিল সন্দেশখালিকাণ্ডের তদন্তভার সিবিআইকে (Sandeshkhali Incident) দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে রাজ্য পুলিশকে সব রকম সাহায্য করার নির্দেশ দেয় আদালত। আর এর পরেই আদালতের নির্দেশে তদন্তে নেমে নারী নি‌র্যাতনের অভিযোগ দায়ের করল সিবিআই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CBI: আরও প্যাঁচে ‘কালীঘাটের কাকু’, সুজয়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই

    CBI: আরও প্যাঁচে ‘কালীঘাটের কাকু’, সুজয়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা মিলেছে এমনটাই আদালতে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই আবহে জেলে গিয়ে তাঁকে জেরা করতে চেয়ে আদালতের দ্বারস্থ হল সিবিআই (CBI)। প্রয়োজনীয় অনুমোদনের জন্য বুধবার কলকাতার বিচার ভবনের বিশেষ আদালতে আবেদন করেছে সিবিআই। নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) কাণ্ডে তদন্তের জন্য তাঁকে জেরা করার প্রয়োজন আছে জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই (CBI)। এমনকি এই মামলায় দ্রুত অয়ন শীল ও শান্তনু বন্দোপাধ্যায়কেও জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। আরও জানা গেছে আলিপুর আদালতকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছে এনিয়ে নগর দায়রা আদালত।

    রিপোর্ট জমা দেওয়া হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে

    প্রসঙ্গত, বৃহস্পতিবার কলকাতার ফরেনসিক ল্যাবরেটরি থেকে একটি মুখ বন্ধ খামে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের রিপোর্ট তাদের দফতরে আসে বলে ইডি সূত্রে খবর। এরপর সেই রিপোর্ট জমা দেওয়া হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। লাইভ স্ট্রিমিং চলাকালীন তদন্তের স্বার্থে কয়েকটি বিষয় প্রকাশ্যে আনেননি। তবে দুই পক্ষের কথোপকথন থেকে জানা যায় কণ্ঠস্বরের রিপোর্ট মিলেছে। তবে সেই রিপোর্টে খুশি নয় আদালত। কারণ কণ্ঠস্বর মেলার পর যা করণীয় তা করা হয়নি এমনটাই মনে করেছে আদালত। সুজয়কৃষ্ণ ভদ্রের কল রেকর্ডিং এবং পরে সংগ্রহ করা কণ্ঠস্বরের নমুনা ইতিবাচক রয়েছে একথা আদালতে জানানো হলেও যার সঙ্গে কথা সুজয়ের কথা হয়েছিল তাঁকে এখনও হেফাজতে নেওয়া হয়নি বলেই জানা গেছে। কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট চলে আসায় সেই জটিলতা অনেকটাই কেটে গেছে বলে তদন্তকারী সংস্থা (CBI) সূত্রে খবর।

    গ্রেফতার হওয়ার পর সুজয় কৃষ্ণ ভদ্রের দীর্ঘদিন ঠিকানা ছিল হাসপাতাল

    নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়ার পর সুজয়কৃষ্ণ ভদ্রের দীর্ঘদিন ঠিকানা ছিল হাসপাতাল। অসুস্থতার অজুহাতে কখনও সরকারি আবার কখনও বেসরকারি হাসপাতালে থেকেছেন সুজয়কৃষ্ণ ভদ্র। মাঝে একটি বেসরকারি হাসপাতালে তাঁর হার্টে অস্ত্রপচার করা হয় বলে জানানো হয়। তাঁকে হেফাজতে নিয়ে বারবার জিজ্ঞাসাবাদ চালিয়েছে ইডি। যদিও জিজ্ঞাসাবাদে কী উঠে এসেছে তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত ৩ জানুয়ারি জোকা ইএসআই হাসপাতালে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: “তৃণমূল নেতাদের কলার ধরে চাকরির টাকা ফেরত নিন”, চাকরিহারাদের বার্তা সুকান্তর

    Sukanta Majumdar: “তৃণমূল নেতাদের কলার ধরে চাকরির টাকা ফেরত নিন”, চাকরিহারাদের বার্তা সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: “লোকসভা ভোট শেষ হওয়ার পর তৃণমূল থাকবে না। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের বলব, ভোটের আগে তৃণমূল নেতাদের কাছে যান, কলার ধরে চাকরির টাকা ফেরত নিয়ে নিন।” বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, তৃণমূল আমলে যারা চাকরি পেয়েছেন, কার চাকরি থাকবে, কার চাকরি যাবে বলা অসম্ভব। তাঁদের মধ্যে অনেকেই আছেন যারা পড়াশুনা করে চাকরি পেয়েছেন, তারা তো টাকা দিয়ে চাকরি পাননি। তাহলে তো আটা ও ভুষি এক হয়ে যাচ্ছে। যারা ঘুষ নিয়ে চাকরি পেয়েছেন, তাদের চাকরি যাচ্ছে আর যারা পড়াশুনা করে চাকরি পেয়েছেন, তাদেরও চাকরি চলে যাচ্ছে।

    দলীয় কর্মীদের সঙ্গে কথা বললেন সুকান্ত (Sukanta Majumdar)

    এদিকে রাত পোহালেই দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। তার আগে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছেন বালুঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। মূলত, বুথের অবস্থা কি তার খোঁজ খবর নিচ্ছেন বিজেপি প্রার্থী। এদিন দুপুরে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম এলাকায় যান বিজেপি প্রার্থী। সেখানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন সুকান্ত। পাশাপাশি ওই এলাকায় কিছু তৃণমূলের লোকজন একটু হুমকি দিচ্ছে। তারা আবার দিনের বেলা বেরতে পারে না বলে জানান বিজেপি কর্মীরা । দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন সুকান্ত মজুমদার এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এদিন বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর, গোপালপুর ও হিলি ব্লকের তিওর সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেরান।

    আরও পড়ুন: শ্রীরূপার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, অভিষেকের বিরুদ্ধে কমিশনে বিজেপি

    কী বললেন সুকান্ত?

    এই বিষয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, বুধবার তো প্রচার শেষ হয়েছে। তাই, এদিন বিভিন্ন জায়গায় গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলছি। তাঁদের কোনও অসুবিধা হচ্ছে কি না, কেউ ভয় দেখাচ্ছে কি না এইসব শুনছি। ছোট খাটো ধমকানো চমকানো চলছে। ভয় দেখানো হচ্ছে, বিভিন্ন ভাতা বন্ধ হবে এইসব চলছে। মুর্শিদাবাদের বড়ঞাতে বোমা বাঁধতে গিয়ে তৃণমূল কর্মীর হাত উড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বোমা বাধঁতে গিয়ে হাত উড়েছে। পশ্চিমবঙ্গ হল বোমা শিল্পর জন্য বিখ্যাত। মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা এইসব জায়গায় বোমা ঘরে ঘরে কুটির শিল্প এখন। বোমা তৈরির মাধ্যমে কর্মসংস্থান হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share