Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Siliguri: দোকানে ঢুকে অস্ত্র দেখিয়ে ব্যবসায়ীকে হুমকি তৃণমূল নেতার, শোরগোল

    Siliguri: দোকানে ঢুকে অস্ত্র দেখিয়ে ব্যবসায়ীকে হুমকি তৃণমূল নেতার, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের মুখে অস্ত্র দেখিয়ে ব্যবসায়ীকে হুঁশিয়ারির অভিযোগ উঠল তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির (Siliguri) বাগডোগরার গোঁসাইপুর এলাকায়। প্রকাশ্যে তৃণমূল নেতার হাতে অস্ত্র নিয়ে হুমকি দিতে দেখে সাধারণ মানুষ তীব্র নিন্দা জানিয়েছেন।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Siliguri)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার শিলিগুড়ির (Siliguri) বাগডোগরার গোঁসাইপুরের এক হার্ডওয়্যার ব্যবসায়ীর দোকানে যান আপার বাগডোগরার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য কুলপ্রসাদ শর্মা ওরফে উজ্জ্বল শর্মা। জানা গিয়েছে, ব্যবসায়ীর দোকান থেকে রড কেনার পর তার গুণগুত মান খারাপ হওয়ায় টাকা ফেরতের দাবি করেন অভিযুক্ত উজ্জ্বল। দোকানে ঢুকে কর্মরত কর্মচারী ও ক্রেতাদের ধাক্কাধাক্কি করার পাশাপাশি জিনিসপত্র ভাঙচুর ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে। তাঁর এই কুকর্মে কার্যত আতঙ্কিত হয়ে পড়েন দোকানের কর্মচারী সহ ক্রেতারা। এরপরই সিসিটিভি ক্যামেরাবন্দি এই ছবি নিয়ে বাগডোগরা থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। এ দিকে, এই ঘটনার পর উজ্জ্বলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে দল। উজ্জ্বল শর্মাকে অঞ্চল যুব সভাপতির পদ থেকে এবং সমস্ত দলীয় পদ থেকে বহিষ্কার করেছে দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস সমতল। অভিযুক্ত তৃণমূল নেতা বলেন, ব্যবসায়ী দোকান থেকে খারাপ সামগ্রী দিয়েছে। তবে তাঁকে ভয় দেখানোর জন্য অস্ত্র নিয়ে গিয়েছিলাম। হামলা করার কোনও উদ্দেশ্য ছিল না।

    আরও পড়ুন: ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহার! বিজেপি কর্মীকে ব্যাপক মারধর তৃণমূলের

    ব্যবসায়ী সমিতির সদস্যদের কী বক্তব্য?

    এই ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ওঠে ব্যবসায়ী মহল। বাগডোগরা ব্যবসায়ী সমিতির সদস্যদের বক্তব্য, এভাবে দিনেদুপুরে অস্ত্র নিয়ে দোকানে ঢুকলে রাতে কী হবে? তৃণমূল নেতা বলে কী পুলিশ কোনও পদক্ষেপ গ্রহণ করবে না। আমাদের দাবি, অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নাহলে আগামীদিনে এই ধরনের ঘটনা আরও ঘটবে। আমরা আর ব্যবসা করতে পারব না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cooch Behar: ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহার! বিজেপি কর্মীকে ব্যাপক মারধর তৃণমূলের

    Cooch Behar: ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহার! বিজেপি কর্মীকে ব্যাপক মারধর তৃণমূলের

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার রাত আনুমানিক বারোটা সাড়ে বারোটা নাগাদ কোচবিহার (Cooch Behar) ১ নম্বর ব্লকের চান্দামারী এলাকায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শিব বর্মনের বিরুদ্ধে এলাকায় লাগানো বিজেপির ব্যানার ফেস্টুন খোলার অভিযোগ ওঠে। এই সময় ভারতীয় জনতা পার্টির কর্মী পূর্ণ বর্মনের বাড়ির সামনে পতাকা ফেস্টুন খোলার সময় ঘটনা তিনি দেখে ফেলেন। এরপর তৃণমূল-বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। বিজেপি কর্মীর উপর তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করে মারধর করে। ঘটনায় গুরুতর জখম এক বিজেপি কর্মী। অপর দিকে অভিযোগ অস্বীকার তৃণমূলের।

    আহত বিজেপি কর্মী হাসপাতালে ভর্তি (Cooch Behar)

    তৃণমূল কংগ্রেসের কর্মীরা চড়াও হয় বিজেপি কর্মী পূর্ণবাবুর উপর। সেই সঙ্গে চলে বেধড়ক মারধর। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে কোচবিহার (Cooch Behar) এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার কথা অভিযোগ জানিয়ে পুলিশের কাছে শিবু বর্মন সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার সকালে আহত পূর্ণ বর্মনকে দেখতে হাসপাতালে উপস্থিত হন কোচবিহার বিজেপির সভাপতি সুকুমার রায়, সাধারণ সম্পাদক বিরাজ বসু সহ অন্যান্য নেতৃত্ব। গোটা ঘটনার পূর্ণ তদন্তের দাবি করে অভিযুক্ত শিব বর্মনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি সুকুমার রায়।

    বিজেপির বক্তব্য

    বিজেপির পক্ষ থেকে জেলা (Cooch Behar) সভাপতি সুকুমার রায় বলেন, “গতকাল রাত ১২ টার সময় তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ করে আমাদের বিজেপির কর্মীর উপর। আসলে তৃণমূলের লোকেরা রাস্তায় লাগানো বিজেপির পতাকা, ফেস্টুন ছিঁড়ছিল। ঠিক এমন সময় পূর্ণ বাবু দেখে ফেলায় প্রতিবাদ করেন। আর এই ঘটনায় তাঁকে লাঠি দিয়ে খুব মারধর করে তৃণমূলের হার্মাদ বাহিনী। তিনি এখন হাসপাতলে ভর্তি রয়েছেন। তৃণমূল হারার ভয়ে এই আচরণ করছে। আমরা কমিশনে যাবো।”

    আরও পড়ুনঃ নির্বাচনী প্রচারে শতাব্দীকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের, রাস্তা সারাইয়ের দাবি

    তৃণমূলের বক্তব্য

    জেলা (Cooch Behar) তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, “এটা বিজেপির গোষ্ঠী কোন্দল। এখানে তৃণমূলের কোনও ভূমিকা নেই। বিজেপির জেলা সভাপতির বক্তব্য গ্রহণ যোগ্য নয়। নিশীথ এবং মালতী দেবী দুই গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে।”    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: রবিবাসরীয় প্রচারে বালুরঘাটে চুটিয়ে জনসংযোগ করলেন সুকান্ত, হল যোগদান পর্ব

    Sukanta Majumdar: রবিবাসরীয় প্রচারে বালুরঘাটে চুটিয়ে জনসংযোগ করলেন সুকান্ত, হল যোগদান পর্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল প্রায় ৩০ টি পরিবার। রবিবার বিজেপির প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) হাত ধরে হল যোগদান পর্ব। মূলত, বালুরঘাট ব্লকের ভাটপাড়া পঞ্চায়েতের খরাইল বুথ থেকে তৃণমূলের কর্মীরা বিজেপিতে যোগদান করেন। তাঁদের হাতে পতাকা তুলে দেন সুকান্ত মজুমদার।

    বালুরঘাটে জনসংযোগে সুকান্ত (Sukanta Majumdar)

    পাশাপাশি রবিবার সাত সকালে ভোট প্রচারে বের হন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বালুরঘাট পাইকারি বাজারে কর্মী-সমর্থকদের নিয়ে ভোট প্রচার শুরু করলেন তিনি। কথা বললেন ক্রেতা- বিক্রেতা সকলের সঙ্গে। আলোচনায় উঠে এল সিএএ, কৃষক সম্মান নিধির মতো বিভিন্ন বিষয় যা সাধারণ মানুষের জীবনকে ছুঁয়ে যায়। রবিবার সকাল সকাল ভোট প্রচারে বেরিয়ে সুকান্ত বিক্রেতাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার সমাধানে আশ্বাস দিলেন। কিছুদিন আগেই এই পাইকারি বাজার নিয়ে পুরসভার সঙ্গে কৃষকদের সমস্যা হয়েছিল। স্থায়ী বাজার চেয়ে কৃষকরা বিক্ষোভ দেখিয়েছিলেন। সুকান্ত মজুমদার এদিন সেই সমস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন। কথা বলেন, পাইকারি বাজারের বাজার করতে আসা ব্যবসায়ীদের সঙ্গে।

    আরও পড়ুন: “গতবারের তুলনায় এবার জয়ের ব্যবধান বাড়বে”, আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী জয়ন্ত রায়

    ভোটের দলীয় প্রচার নিয়ে গানের ভিডিও -অডিও রিলিজ

    বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) রবিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে বিগত পাঁচ বছরে সাংসদ হিসেবে তার বরাদ্দ টাকা কোথায় কী খরচ করেছেন তার পরিসংখ্যান তুলে ধরেন। এছাড়া কোন কোন প্রকল্প তিনি শুরু করেছেন তারও পরিসংখ্যান তুলে ধরেন। এছাড়াও লোকসভা ভোটের দলীয় প্রচার নিয়ে একটি গানের ভিডিও -অডিও রিলিজ করেন সুকান্তবাবু, যা ভোট প্রচারে আগামীদিনে গোটা রাজ্যজুড়ে ব্যবহার হবে। সুকান্ত মজুমদার বলেন, আগামী ৭ এপ্রিল বালুরঘাট ও জলপাইগুড়িতে সভা করতে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    কী বললেন সুকান্ত?

    সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, সকালে আমি বালুরঘাট পাইকারি বাজারে প্রচার করলাম। প্রচারে গিয়ে ব্যাবসায়ীদের অভাব অভিযোগ শুনলাম। আমার হাত ধরে ভাটপাড়া পঞ্চায়েতের একটি বুথ থেকে তৃণমূল ছেড়ে ২৫-৩০ পরিবার বিজেপিতে যোগদান করে। এছাড়া বিগত পাঁচ বছরে সাংসদ হিসেবে আমার বরাদ্দ টাকা কোথায় কী খরচ হয়েছে তা তুলে ধরেছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: ভোটবঙ্গে ফের সফরে প্রধানমন্ত্রী, ৪ দিনে ৩ জনসভা উত্তরবঙ্গে

    Narendra Modi: ভোটবঙ্গে ফের সফরে প্রধানমন্ত্রী, ৪ দিনে ৩ জনসভা উত্তরবঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটবঙ্গে ফের প্রচারে আসছেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, কোচবিহারে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রসঙ্গত, ১৯ এপ্রিল প্রথম দফার ভোটে রাজ্যে ৩ আসনে নির্বাচন হবে। তার মধ্যে কোচবিহারও রয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবারই প্রধানমন্ত্রীর এই হাইভোল্টেজ সভা হবে। সূত্রের খবর, কোচবিহারের রাসলীলা ময়দানে সভা হওয়ার কথা। এরপরে আগামী রবিবার বালুরঘাট এবং জলপাইগুড়িতেও সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

    পাখির চোখ বাংলা

    ভোট ঘোষণার আগেই লোকসভা নির্বাচনের দামামা বাজিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বাংলায় এসে প্রচারে ঝড় তোলেন। আরামবাগ, কৃষ্ণনগর, বারাসত,শিলিগুড়িতে করেন সভা। রাজনৈতিক মহলের একাংশের মতে, পশ্চিমবঙ্গকে পাখির চোখ বানিয়েছে বিজেপি নেতৃত্ব। ২০১৯-এর লোকসভা নির্বাচনের থেকে এ বারে পশ্চিমবঙ্গে আরও বেশি আসন জিতবে বিজেপি, এমনটা ইতিমধ্যে উঠে এসেছে বিভিন্ন সমীক্ষাতেও। তার কারণ তৃণমূল সরকারের অপশাসন এবং বিজেপির একের পর জনমুখী কর্মসূচি। আর এটাকেই কাজে লাগাতে চাইছে বিজেপি। প্রধানমন্ত্রীকে সামনেই রেখেই ইতিমধ্যে সারা দেশে  প্রচার শুরু করেছে বিজেপি। বাংলাতেও ধরা পড়ছে একই চিত্র। সাত দফার ভোটে এ রাজ্যে প্রধানমন্ত্রী ৩০-এর বেশি সভা করবেন বলে ঠিক রয়েছে।

    আগামী রবিবার জোড়া সভা

    বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, বৃহস্পতিবারের পরে রবিবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) পশ্চিমবঙ্গে জোড়া সভা করবেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র হল বালুরঘাট। আগামী রবিবার দুপুর আড়াইটের সময় এখানেই সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার পর সেখান থেকেই তিনি জলপাইগুড়িতে রওনা হবেন। বিকেল সাড়ে ৪টেয় সেখানে সভা হওয়ার কথা রয়েছে তাঁর। প্রসঙ্গত, কোচবিহারে বিজেপির প্রতীকে লড়ছেন নিশীথ প্রামাণিক। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি থেকে যথাক্রমে মনোজ টিগ্গা এবং জয়ন্ত রায়কে প্রার্থী করেছে বিজেপি।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Birbhum: নির্বাচনী প্রচারে শতাব্দীকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের, রাস্তা সারাইয়ের দাবি

    Birbhum: নির্বাচনী প্রচারে শতাব্দীকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের, রাস্তা সারাইয়ের দাবি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট প্রচারে বেড়িয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) নলহাটি -২ নম্বর ব্লকের নোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের গোকুলপুর গ্রামে। তবে এই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এরকম প্রতিবাদ নতুন কিছু নয়। নিজের সংসদীয় ক্ষেত্রে আগেও এলাকাবাসী নিজেদের প্রাপ্য ঘর, রাস্তা, পানীয় জল অথবা নিকাশি ব্যবস্থার সমস্যায় ক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে এই ভোটের প্রচারে ঘটনায় তীব্র অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে তাঁকে।

    রাস্তা সারাইয়ের দাবীতে বিক্ষোভ (Birbhum)

    আজ গোকুলপুর (Birbhum) গ্রামে ভোট প্রচারে যান বীরভূমের তিনবারের সাংসদ ও চতুর্থবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়। সেই সময় গ্রামবাসীরা রাস্তা সারাইয়ের দাবীতে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের মধ্যে শুভ্র মার্জিত অভিযোগ করে বলেন, “দীর্ঘদিন গ্রামের রাস্তা সারাই না হওয়ায় যাতায়াতে সমস্যা হচ্ছে। তাই এদিন তাঁকে সেই ভাঙা-কর্দমাক্ত রাস্তায় পায়ে হেঁটে যাওয়ার দাবী করি আমরা। এই রাস্তা চলাচলের যোগ্য নয়। কোনও টোটো ঢুকতে পারে না। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছেনা। অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে বিরাট সমস্যা রয়েছে।” পরে শতাব্দী রায় প্রতিশ্রুতি দিলে গ্রামবাসীরা বিক্ষোভ সরিয়ে নেন। ঘটনায় বিরাট বিড়ম্বনায় পড়েন এই তৃণমূল প্রার্থী।

    আরও পড়ুনঃ মোদির প্রশংসায় প্রাক্তন কংগ্রেস সাংসদ ডালু বাবু, পাল্টা তৃণমূলকে তুলোধনা

    শতাব্দীর বক্তব্য

    এই ঘটনায় এলাকার (Birbhum) গ্রামবাসীদের বক্তব্য, “আমি দেখলাম রাস্তা খুব খারাপ। এখানে কে জন প্রতিনিধি ছিল জানার দরকার নেই, আমি দায়িত্ব নেবো। তবে রাস্তার জন্য ৮০ লক্ষ বাজেট করা হয়েছে। আগামী ১৩ এপ্রিল তারিখের মধ্যে মোটামুটি চলাচলের যোগ্য করা হবে।” ঘটনায় এলাকার মধ্যে ব্যাপক শোরগোল পড়ে যায়। উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচন এবং পুরসভার নির্বাচনে বারবার মানুষের অভিযোগের মুখে পড়তে হয়েছিল তাঁকে। একাধিক সময়ে আবার দলীয় কর্মীদের উপর নিজের রাগ প্রকাশ করেছিলেন তিনি। দলের কেউ কেউ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছিলেন। সবটা মিলিয়ে এই তারকা প্রার্থীর প্রচার যে খুব একটা সহজ মসৃণ হচ্ছে না তাও আরও একবার প্রকাশিত হল। এখন মানুষের ভোট কোন দিকে যায় তাই দেখার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Malda: মোদির প্রশংসায় প্রাক্তন কংগ্রেস সাংসদ ডালুবাবু, পাল্টা তৃণমূলকে তুলোধনা

    Malda: মোদির প্রশংসায় প্রাক্তন কংগ্রেস সাংসদ ডালুবাবু, পাল্টা তৃণমূলকে তুলোধনা

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদির প্রশংসায় কংগ্রেসের ডালুবাবু। তৃণমূলকে গুরুত্ব দিতে নারাজ তিনি। এবার অবশ্য লোকসভা ভোটের প্রার্থী হননি তিনি। মালদা (Malda) দক্ষিণের প্রার্থী হয়েছেন তাঁর ছেলে ইশা খান চৌধুরি। তাহলে দলের টিকিট না পেয়ে কি আবু হাসেম খান চৌধুরি ওরফে ডালুবাবু নতুন জল্পনার ইঙ্গিত দিলেন? প্রশ্ন উঠছে। আজ প্রধানমন্ত্রী ভূয়সী প্রশংসা করলেন তিনি। সিএএ নিয়ে ভুল বোঝানো হচ্ছে বলে বিরোধীদের আক্রমণ করলেন তিনি। তবে নিজের শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হননি বলে জানান।

    ঠিক কী বললেন ডালুবাবু (Malda)?

    মালদায় (Malda) কংগ্রেসের চার বারের সাংসদ ছিলেন আবু হাসেম খান চৌধরি। তিনি বলেন, “কাজের মানুষ এবং ভালো মানুষ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একটা প্রতীক ছিলেন। এখন ওঁর সামনে লোকেরা চুরি করছে। তৃণমূলের অবস্থা খুব খারাপ। চুরির বোঝায় এখন শেষের প্রহর গুনছে। শেষ আশা একটাই ভোটাররা যদি ক্ষমা করে। তবে তা সম্ভব নয়। সাধারণ মানুষের সঙ্গে কথা বললে সকলেই বলবেন ওঁর সময় শেষের পথে। তৃণমূলের বিরুদ্ধে সবথেকে বেশি লড়াই করছে বিজেপি। প্রত্যেক সপ্তাহে তৃণমূল নেতাদের মধ্যে দুর্নীতিগ্রস্থ নেতাদের ধরপাকড় চলছে। নেতারা জেলে বন্দি। কেউ রেহাই পাচ্ছে না।”

    আরও পড়ুনঃ “গোপাল ভাঁড়কে খুন করেছিলেন কৃষ্ণচন্দ্র”, দাবি মন্ত্রীর, মামলার হুমকি রানিমার

    সিএএ নিয়ে কী বললেন?

    মালাদায় সিএএ নিয়ে ডালু বাবু বলেন, “সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। মুসলমানদের ভুল বুঝিয়ে ভোট নেওয়ার রাজনীতি করছে তৃণমূল। মুসলমানেরা তৃণমূলকে বুঝে গিয়েছেন। এই আইনে ক্ষতি কী সেটা তৃণমূলকে বলতে হবে। এই তৃণমূলের শাসনে অবৈধ বাড়ি ভেঙে ১২ জনের মৃত্যু হয়েছে। ববি হাকিম কী করছিলেন? পাল্টা বিজেপিতে অনেক ভালো ভালো মানুষ রয়েছেন। মোদি সাহেব অত্যন্ত ভালো মানুষ। তবে তাঁকে খারাপ করে দেখানোর চেষ্টা করা হচ্ছে। তিনি খারাপ লোক নন। মোদিকে খারাপ দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। বিজেপির শাসনে থাকা রাজ্যে কেউ অসুরক্ষিত নয়।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jhargram: “বিজেপির প্রতীকে জয়ী হয়ে আদিবাসী সমাজের জন্য কাজ করব”, বললেন প্রণত টুডু

    Jhargram: “বিজেপির প্রতীকে জয়ী হয়ে আদিবাসী সমাজের জন্য কাজ করব”, বললেন প্রণত টুডু

    মাধ্যম নিউজ ডেস্ক: চিকিৎসকের চাকরি ছেড়ে ঝাড়গ্রাম (Jhargram) কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন ডাক্তার প্রণত টুডু। গতকাল বিজেপির প্রার্থীর অষ্টম তালিকা প্রকাশিত হলে তাঁর নাম ঘোষণা হয়। অপর দিকে জনজাতি সংরক্ষিত আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন সাঁওতাল সাহিত্যিক কালীপদ সরেনকে। আগের বারের এই কেন্দ্রে বিজেপির জয়ী প্রার্থী ছিলেন কুনার হেমব্রম। কয়েকদিন আগে নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন চিকিৎসক প্রণতবাবু। তিনি বলেন, “বিজেপির প্রতীকে জয়ী হয়ে আদিবাসী সমাজের জন্য কাজ করব”। নির্বাচনী প্রচারে এবার দুই ভূমিপুত্রের জমজামাট নির্বাচনী লড়াই হতে চলেছে। বিজেপি অবশ্য আত্মবিশ্বাসী।

    কে বিজেপি প্রার্থী (Jhargram)?

    প্রণতের আদি বাড়ি ঝাড়গ্রাম (Jhargram) লোকসভার অন্তর্গত পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার দিবাটিতে। ডাক্তারি পেশার কাজে ঝাড়গ্রাম শহরে থাকেন তিনি। গত ১২ বছর তিনি রেডিয়োলজি বিভাগে ছিলেন। তিনি বিজেপির কাজের সঙ্গে অনেক দিন ধরেই যুক্ত ছিলেন। একই সঙ্গে নানা সমাজ সেবা মূলক কাজ, গ্রাম্য এলাকায় স্বাস্থ্য শিবির, জঙ্গল মহলের মনিষীদের জন্ম জয়ন্তী পালন, ভাষা শিক্ষা ইত্যাদি সামজিক কাজের জন্য কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। আদিবাসী পিছিয়ে থাকা বর্গের মানুষের জন্য সমাজ সেবা মূলক অনেক কাজ করেছেন তিনি।

    আরও পড়ুনঃ অনুব্রতের গড়ে বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, প্রধান ইস্যু ‘ল অ্যান্ড অর্ডার’

    কী বলেন প্রার্থী হয়ে?

    ঝাড়গ্রামের (Jhargram) বিজেপি প্রার্থী হয়ে প্রণত বলেন, “খুব ভালো লাগছে কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব আমার উপর ভরসা করেছেন। বিজেপির প্রতীকে জয়ী হয়ে আমি আদিবাসী সমাজের জন্য সামাজিক কাজ করব। এলাকার মানুষকে অনেক প্রাপ্য অধিকার থেকে বঞ্চনার শিকার হতে হয়েছে। সমাজের কাজের জন্য দল আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছে। আগামী দিনে ভালো ফল হবে। জয় ১০০ শতাংশ নিশ্চিত।”

    তৃণমূলের বক্তব্য

    পাল্টা তৃণমূলের পক্ষ থেকে ঝাড়গ্রাম (Jhargram) জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমুন সাহু বলেন, “বিজেপি এত দিন প্রার্থী খুঁজে পাচ্ছিল না। আমাদের লক্ষ্য জয়ের ব্যবধান বৃদ্ধি করা। রাজ্যের উন্নয়নের জন্য আরও কাজ করব আমরা। মানুষ তৃণমূলের পাশে রয়েছেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jalpaiguri: “গতবারের তুলনায় এবার জয়ের ব্যবধান বাড়বে”, আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী জয়ন্ত রায়

    Jalpaiguri: “গতবারের তুলনায় এবার জয়ের ব্যবধান বাড়বে”, আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী জয়ন্ত রায়

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবাসরীয় প্রচারে ডাবগ্রাম ফুলবাড়িকেই বেছে নিলেন জলপাইগুড়ির (Jalpaiguri) বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকা বিজেপির দখলে রয়েছে। ২০১৯ সালের লোকসভা ভোটেও এই বিধানসভা এলাকায় লিড ছিল বিজেপি-র। তাই এই এলাকা নিয়ে বেশ নিশ্চিন্ত জয়ন্ত বাবু। রবিবার সকাল থেকেই দলের নেতা কর্মীদের নিয়ে এই এলাকায় প্রচারে নেমেছেন তিনি। বিজেপি প্রার্থীর রোড শোয়ে জনজোয়ার দেখা গেল।

    নাম কীর্তন করলেন বিজেপি প্রার্থী (Jalpaiguri)

    প্রচারে গিয়ে বিভিন্ন ট্রেনের স্টপেজ, এলাকার বেশ কয়েকটি স্টেশনকে মডেল স্টেশন তৈরি করার পাশাপাশি জলপাইগুড়িতে (Jalpaiguri) সার্কিট বেঞ্চ এবং জলপাইগুড়ি হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীত করার বিষয়গুলি তুলে ধরছেন জয়ন্তবাবু। শুধু তাই নয়, ভোটের প্রচারে গিয়ে নাম কীর্তন করতে দেখা গেল বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় কে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের নাথুয়া চরে। শনিবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় রাজগঞ্জ বিধানসভার অধীন বোদাগঞ্জ ভ্রামরী দেবীর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। তার পরেই নাথুয়া চরে এক নাম কীর্তন আসরে খোল বাজিয়ে কীর্তন করতে করতে প্রচার সারেন তিনি। এর পরেই জনসংযোগ কর্মসূচি শুরু করেন। প্রথমে টাকিমারি বাজার এলাকায় প্রচার করেন। সঙ্গে দেখা যায় অসংখ্য বিজেপি কর্মীদের। জয়ন্ত রায়ের রাজগঞ্জে প্রচারের প্রথম দিন জনজোয়ার দেখা গেল। টাকিমারি থেকে মিলনপল্লি এলাকায় প্রচার সারেন তিনি। শনিবার সারাদিন রাজগঞ্জের আমবাড়ি, বন্ধু নগর, ভুটকি, কালিনগর সহ বিভিন্ন এলাকায় প্রচারে ব্যস্ত দেখা যায় জয়ন্ত কুমার রায়কে।

    আরও পড়ুন: দলের দুই গোষ্ঠীর বচসা থেকে হাতাহাতি, ছুটে মন্দিরে আশ্রয় নিলেন তৃণমূল প্রার্থী

    জয়ের ব্যবধান বাড়বে

    রবিবারের প্রচারেও কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় বলেন, “প্রচারে যেভাবে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে গত লোকসভা ভোটের ফলাফলের চেয়েও ব্যবধান বাড়বে।” এছাড়াও কয়েক দিন আগে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক শিশুর আমবাড়ি ফালাকাটায়। সেই শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Durgapur: দলের দুই গোষ্ঠীর বচসা থেকে হাতাহাতি, ছুটে মন্দিরে আশ্রয় নিলেন কীর্তি আজাদ

    Durgapur: দলের দুই গোষ্ঠীর বচসা থেকে হাতাহাতি, ছুটে মন্দিরে আশ্রয় নিলেন কীর্তি আজাদ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে আক্রমণ করে গরম গরম কথা বলে কর্মীদের মনোবল বাড়ানোর অনেক চেষ্টা করেছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। কিন্তু, এসব করে যে কোনও কাজের কাজ কিছুই হয়নি তার জ্বলন্ত প্রমাণ মিলল রবিবাসরীয় প্রচারে। এদিন প্রচারে বেড়িয়ে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে চরম বিড়ম্বনায় পড়লেন কিংবদন্তি ক্রিকেটার তথা বর্ধমান – দুর্গাপুর (Durgapur) লোকসভার তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। দলের দুই গোষ্ঠীর বচসা থেকে হাতাহাতি থেকে রেহাই পেতে মন্দিরের আশ্রয় নেন তৃণমূল প্রার্থী। আর এই ঘটনা সামনে আসতে শাসক দলের নেতারা চরম বিড়ম্বনায় পড়েছেন।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Durgapur)

    দুর্গাপুরের (Durgapur) ১২ নম্বর ওয়ার্ড আমরাই গ্রামে এদিন প্রচারে যান বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তাঁর সামনেই তৃণমূল শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে বচসা বেধে যায়। পরে, বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। প্রার্থী কীর্তি আজাদ মিছিল করে প্রচার শুরু করার সময় তাঁকে সম্বর্ধনা জানানোর জন্য তৈরি ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আর তখনই প্রার্থীর সামনে শুরু হয়ে গেল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা এবং হাতাহাতি। প্রার্থীর সঙ্গে ছিলেন শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় আর তাঁর সামনেই প্রকাশ্যে  তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একদিকে দুর্গাপুর ইস্পাত কারখানার বহিষ্কৃত শ্রমিক সংগঠনের নেতা শেখ শাহাবুদ্দিনের দলবল দাঁড়িয়েছিল। অন্যদিকে, দুর্গাপুর ইস্পাত কারখানার বর্তমান শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় ও শেখ আমিরুল রহমানের দলবল। এই দুই গোষ্ঠী কোন্দল শুরু হয় প্রার্থীর সামনে। মূলত প্রার্থীর কাছাকাছি কোনও গোষ্ঠীর ছেলেরা থাকবে তা নিয়ে বচসা থেকে হাতাহাতি। প্রার্থীর সামনে মারামারি হতেই তিনি ছুটে স্থানীয় একটি শ্মশান কালী মন্দিরে আশ্রয় নেন কীর্তি আজাদ। তৃণমূল নেতা শেখ শাহাবুদ্দিন বলেন, এই ঘটনায় যে বা যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা নেতৃত্বকে বলব।

    আরও পড়ুন: অনুব্রতের গড়ে বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, প্রধান ইস্যু ‘ল অ্যান্ড অর্ডার’

    তৃণমূল প্রার্থী কী বললেন?

    তৃণমূল প্রার্থী বলেন, দলীয় কোন্দল নয়। আসলে সংবর্ধনা দেওয়ার জন্য এই ঘটনা ঘটেছে। কর্মীদের অতি উৎসাহের কারণে এই ঘটনা ঘটেছে। বিরোধীরা অপপ্রচার করছে। এসব করে কোনও লাভ হবে না। তৃণমূলের সঙ্গে এই ঘটনা ঘটেছে।

    বিজেপি বিধায়ক কী বললেন?

    বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই বলেন, দলের কর্মীদের কাছে এদিন বিধায়ক ঘাড়ধাক্কা খেলেন। এবার ভোটারদের কাছে  ঘাড় ধাক্কা খেতে হবে। তৃণমূলের দুই গোষ্ঠীক লড়াই রাজ্যের মানুষ পরখ করলেন। ভোট বাক্সে ফল পেয়ে যাবে তৃণমূল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Election Commission: ভোট ঘোষণার পরে বাংলায় উদ্ধার প্রায় ১৪০ কোটির সোনা-মাদক, জানাল কমিশন

    Election Commission: ভোট ঘোষণার পরে বাংলায় উদ্ধার প্রায় ১৪০ কোটির সোনা-মাদক, জানাল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে কমিশন ১৬ মার্চ। তারপর থেকেই পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় উদ্ধার হয়েছে সোনা, মাদক, অ্যালকোহল সমেত অন্যান্য সামগ্রী। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৪০ কোটি টাকা। এর পাশাপাশি ৭ কোটি টাকারও বেশি নগদ উদ্ধারের ঘটনাও সামনে এসেছে। শনিবারই এক বিবৃতিতে একথা জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)।

    ভোট ঘোষণার পর থেকেই চলছে পাচার রুখতে অভিযান

    ভোট ঘোষণার পরে নির্বাচন কমিশন (Election Commission) ইতিমধ্যে ১২.৭ লাখ লিটার মদ উদ্ধার করেছে। যার বর্তমান কালের বাজার মূল্য হল ৩৩.৮৬ কোটি টাকা। এর পাশাপাশি কমিশন উদ্ধার করতে সক্ষম হয়েছে সাড়ে ৩ কেজিরও বেশি মাদক যার বর্তমান বাজার মূল্য ১৮.২৮ কোটি টাকা। এছাড়াও ২৭.৩২ কোটি টাকার সোনা উদ্ধার করতে সক্ষম হয়েছে কমিশন। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ভোটের আগে অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে ৩৬ কোটি টাকার। প্রসঙ্গত, ভারতবর্ষে যে কোনও ভোটের অন্যতম কালো দিক হিসেবে সামনে আসে টাকা বিলি। এর পাশাপাশি ভোটের সময় ভোটারদেরকে বিনামূল্যে মদ সরবরাহ করে প্রভাবিত করার চেষ্টা করে রাজনৈতিক দলগুলি। এমন অভিযোগও সামনে আসে। এবারে আগে থেকেই সে নিয়ে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে নির্বাচন কমিশন।

    অর্থনৈতিকভাবে অত্যন্ত ‘সেনসিটিভ’ পশ্চিমবঙ্গের ৬ লোকসভা

    নির্বাচন কমিশন (Election Commission) ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ছটি লোকসভা কেন্দ্রকে অর্থনৈতিকভাবে অত্যন্ত ‘সেনসিটিভ’ বলে ঘোষণা করেছে। তার মানে এই সমস্ত লোকসভাগুলিতে বেআইনি অর্থের কারবার খুব বেশি হয়। সাধারণভাবে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে বেআইনি অর্থের কারবার, গরু পাচার, মাদক পাচার, সোনা পাচারের অভিযোগ সারা বছর ধরেই আসে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্থানীয় শাসক দলের মদতে এই কারবার চালায় অপরাধীরা। ভোটের আগে এগুলিকে একেবারে বন্ধ করতে উদ্যোগী হয়েছে কমিশন। শুক্রবার কলকাতা পুলিশ নাকা চেকিং চালায় জোড়া বাগান সংলগ্ন অঞ্চলে। কলকাতার উত্তর দিকে অবস্থিত এই অঞ্চলে ১৫ কেজি সোনা বাজেয়াপ্ত (Election Commission) করতে সক্ষম হয় পুলিশ। যার আনুমানিক মূল্য ৮২ লাখ টাকা। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতারও করেছে কলকাতা পুলিশ। উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে এই সোনা পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানা গিয়েছে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share