Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Ration Scam: প্রায় সাড়ে তিনমাস কারাবাসের পর জামিনের আবেদন বালুর, শুনানি ২০ ফেব্রুয়ারি

    Ration Scam: প্রায় সাড়ে তিনমাস কারাবাসের পর জামিনের আবেদন বালুর, শুনানি ২০ ফেব্রুয়ারি

    মাধ্যম নিউজ ডেস্ক: মন্ত্রীপদ চলে গিয়েছে তাঁর। রেশন দুর্নীতির (Ration Scam) প্রধান অভিযুক্ত বালুর পরিবর্তে বনমন্ত্রীর পদে বসেছেন বীরবাহা হাঁসদা। আর মন্ত্রীত্ব যাওয়ার পরই জামিনের আবেদন করতে দেখা গেল প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর অবশেষে জামিনের আবেদন করলেন তিনি। যদিও বালুর জামিনের শুনানি পর্ব পিছিয়ে গিয়েছে এদিন আদালতে। জানা গিয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি জামিনের পরবর্তী শুনানি হতে চলেছে।

    বালুর আইনজীবীর দাবি

    বালুর আইনজীবী এদিন তাঁর মক্কেলের অসুস্থতার কথা তুলে ধরেন আদালতের সামনে। এর পাশাপাশি তাঁর আইনজীবী জানান যে, ইডি রেশন দুর্নীতিকাণ্ডে তাঁর মক্কেল জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে রেশন দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার সরাসরি কোনও তথ্যপ্রমাণ (Ration Scam) সামনে আনতে পারেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরেই আদালতের তরফে জামিনের শুনানি ধার্য করা হয় ২০ ফেব্রুয়ারি। যদিও ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ি থেকে একাধিক কাগজপত্র মিলেছে, যেগুলির সূত্র ধরে বিভিন্ন ব্যবসায়ীদের নাম পাওয়া গিয়েছে এবং তদন্তে সেগুলি অত্যন্ত সাফল্য আনছে বলে দাবি তদন্তকারীদের।

    ২৭ অক্টোবর গ্রেফতার হন বালু

    গতবছর ২৭ অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাসভবন এবং অফিসে তল্লাশি অভিযান চালানোর (Ration Scam) পর ভোর নাগাদ তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই মাসেই ঠিক পুজোর আগে উত্তর ২৪ পরগণার ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করে রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের জড়িত থাকার বিষয়টি জানতে পারেন তদন্তকারীরা। এরপরেই একে একে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে থাকে। জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করে বনগার শঙ্কর আঢ্য-সহ একাধিক ব্যবসায়ীর নাম এই দুর্নীতিতে জড়িত থাকার তথ্যপ্রমাণ হাতে পেয়েছেন তদন্তকারীরা। সম্প্রতি গ্রেফতার করা হয়েছে বিশ্বজিত দাস নামের এক ব্যবসায়ীকে। রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • KMC:  ১১২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ কলকাতা পুরসভায়, সোচ্চার বিজেপি

    KMC:  ১১২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ কলকাতা পুরসভায়, সোচ্চার বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক:  ২০২৪-২৫ অর্থবর্ষে ১১২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ হল কলকাতা পুরসভায় (KMC)। এদিন মেয়র ফিরহাদ হাকিম এই ঘাটতি বাজেট পেশ করেন। ইতিমধ্যে এই ঘাটতি বাজেট নিয়ে সোচ্চার হয়েছে বিজেপিও। কলকাতার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, ‘‘নাগরিক পরিষেবার কোনও সমস্যা হবে না বলছেন মেয়র। কিন্তু উনি তো টাকা ছাপাতে পারবেন না। টাকা আসবে কোথা থেকে?’’

    আয় কমেছে কলকাতা পুরসভার

    প্রসঙ্গত, গত ২০২৩-২৪ অর্থবর্ষে ১৪৬ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছিলেন মেয়র। এবার তা হল ১১২ কোটি! চলতি অর্থবর্ষে মেয়র ফিরহাদ হাকিম বাজেটে আয় দেখিয়েছেন ৫ হাজার ৫৪ কোটি ৫২ লক্ষ টাকা। ব্যয় দেখিয়েছেন ৫ হাজার ১৬৬ কোটি ৫২ লক্ষ টাকা। অন্যদিকে, কলকাতা পুরসভার (KMC) আয়ও কমে গিয়েছে। গত বছরই প্রায় ৪,৫০০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। কিন্তু শনিবার দেখা যায়, আয়ের সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। লক্ষ্যমাত্রার চেয়ে ৬৭০ কোটি টাকা কম আয় হয়েছে পুরসভার। যা যথেষ্ঠ চিন্তার বিষয় বলেই মনে করছেন অনেকে।

    পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কর্মীদের একাংশ 

    অন্যদিকে এদিন বাজেট পেশের আগে কলকাতা পৌরনিগমের (KMC) কর্মীদের একাংশ সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ উগরে দেন। তাঁদের হুঁশিয়ারি, হেলথ স্কিমের আওতায় কর্মীদের না আনলে এপ্রিল মাস থেকে পুরসভা অচল করে দেবেন। কর্মীদের নেতা অমিতাভ ভট্টাচার্য বলেন, ‘‘দীর্ঘদিনের দাবি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনতে আমাদের । পাশাপাশি গ্রাচুরিটি ও পেনশন নিয়মিত করতে হবে । এবছরেও আমাদের এই বিষয়গুলো জন্য আর্থিক বরাদ্দ বাজেট নেই বলেই শুনেছি । যদি দেখি বাজেট পেশের পরে আমাদের সমস্যা সুরাহার কোনও পথ বের হয়নি, তাহলে নতুন অর্থবর্ষের শুরু থেকেই কর্পোরেশন অচল করব আমরা । পরিষেবায় প্রভাব পড়লে, তার দায় নিতে হবে প্রশাসনকে । নাগরিকদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী ।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mukul Roy: “বাবা অসুস্থ, যাবেন না”, মুকুলের ইডি-তলব নিয়ে জানালেন ছেলে শুভ্রাংশু

    Mukul Roy: “বাবা অসুস্থ, যাবেন না”, মুকুলের ইডি-তলব নিয়ে জানালেন ছেলে শুভ্রাংশু

    মাধ্যম নিউজ ডেস্ক: চিটফান্ড সংস্থা অ্যালকেমিস্ট মামলায় জিজ্ঞাসাবাদ জন্য কৃষ্ণনগরের উত্তরের বিধায়ক মুকুল রায়কে (Mukul Roy) ১৯ শে ফেব্রুয়ারি দিল্লিতে ইডি-র পক্ষ থেকে তলব করা হয়েছে। তবে, ইডি-র ডাকে সাড়া দিয়ে তিনি দিল্লি যাচ্ছেন না বলে সাফ জানিয়ে দিলেন তাঁর ছেলে শুভ্রাংশু রায়। কেন তাঁর বাবা ইডির ডাকে দিল্লি যাচ্ছেন না তা ব্যাখ্যা করেছেন তিনি।

    কী বললেন মুকুল (Mukul Roy)-পুত্র?

    চিটফান্ড সংস্থা মামলায় মুকুল রায়কে তলব করা হয়েছে দিল্লিতে। শুক্রবার ইডি-র পাঠানোর চিঠি প্রসঙ্গে মুকুল (Mukul Roy) পুত্র শুভ্রাংশু রায় বলেন, ইডির পক্ষ থেকে আমাদের কাছে চিঠি এসেছে। কিন্তু, বাবার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে বাবার পক্ষে দিল্লি যাওয়া এই মুহূর্তে সম্ভব নয়। তবে, আমরা তদন্ত সহযোগিতা করতে সব রকম ভাবেই প্রস্তুত। বাবাকে যদি তারা ফোন করে চান, তাতে কোনও আপত্তি নেই। বাড়িতে ইডি আধিকারিকরা এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। ইডি এই উদ্যোগ নিলে আমরা স্বাগত জানাবো। এছাড়া তারা যদি ভিডিও কলিং করে বাবার সঙ্গে কথা বলতে চান তা তাঁরা করতে পারেন। আমাদের অবস্থান আমরা চিঠি দিয়ে ইডি আধিকারিকদের জানিয়ে দিয়েছি। আমরা ইডি আধিকারিকদের উত্তরের অপেক্ষায় রয়েছি। পরবর্তীকালে তারা যে নির্দেশ দেবে সেইমতো  পরবর্তী পদক্ষেপ আমরা নেব। জানা গিয়েছে,  কাঁচরাপাড়ার বাড়িতেই রয়েছেন মুকুল রায়। এদিন সকালে ইডি-র হাজিরা নিয়ে অবস্থান জানতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাঁর বাড়িতে হাজির হন। মুকুল পুত্র শুভাংশু রায় বেরিয়ে আসেন। ইডি-র ডাকার বিষয়ে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। তবে এই সময়ের মধ্যে একবার দোতলার বারান্দায় এসে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলেন মুকুল রায়। বিশেষ কিছু কথা তিনি বলেননি। শুভ্রাংশু রায় বলেন, বাবার শারীরিক অবস্থা কেমন তা বারান্দাতেই আপনারা দেখতে পেয়েছেন। তাই, এখন ইডির ডাকে সাড়া দিয়ে দিল্লি যাওয়া সম্ভব নয়। মুকুল রায়ের পক্ষ থেকে ইডি আধিকারিকদের যে চিঠি পাঠানো হয়েছে, তার পরিপ্রেক্ষিতে ইডি কী উত্তর দেয় সেটার অপেক্ষায় রয়েছেন তৃণমূল বিধায়কের পরিবার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Siliguri: তৃণমূল নেতার অবৈধ নির্মাণ ভাঙতে গেলে বাধা, ফিরে এল পুরসভা

    Siliguri: তৃণমূল নেতার অবৈধ নির্মাণ ভাঙতে গেলে বাধা, ফিরে এল পুরসভা

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল নেতার বাধায় অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে  ফিরে এলো তৃণমূল পরিচালিত শিলিগুড়ি (Siliguri) পুরসভা। কারণ, সেই অবৈধ নির্মাণ হওয়া বাড়ির মালিক হচ্ছেন স্বয়ং তৃণমূল নেতা। শাসক দলের নেতা বলেই পিছু হটতে বাধ্য হল পুরসভা। এটা নিয়ে শিলিগুড়ি জুড়ে চর্চা শুরু হয়েছে।

    ঠিক কী অভিযোগ? (Siliguri)

    জানা গিয়েছে, প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে আইন মেনে নোটিশ জারি করে শুক্রবার শিলিগুড়ি (Siliguri) পুরসভার কর্মীরা ওই বাড়ি ভাঙতে যায়। বাড়ির মালিক সৌমিত্র দেবনাথ তৃণমূলের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক। এই বিতর্কিত বাড়ির নিচে তৃণমূলের নির্বাচনী কার্যালয় খোলা হয়েছে। পুরসভার কর্মীরা তার বাড়ি ভাঙতে গেলে  তিনি প্রতিবাদ করে রুখে দাঁড়ান। এলাকায় উত্তেজনা দেখা দেয়। শিলিগুড়ি পুরসভার ইঞ্জিনিয়াররা মহকুমা শাসকের দফতরে গিয়ে ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনায় বসেন। তারপর বাড়ি ভাঙার অভিযান স্থগিত রেখে ফিরে যান পুরসভার কর্মী ও ইঞ্জিনিয়াররা।

    দলের কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি ও চক্রান্তের অভিযোগ

    অবৈধ নির্মাণের অভিযোগে বাড়ি ভাঙার অভিযানে দলেরই কাউন্সিলরের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেন ত়়ৃণমূল নেতা সৌমিত্র দেবনাথ। তিনি ও তাঁর স্ত্রী মামনী দেবনাথ তৃণমূল কাউন্সিলর অমরআনন্দ দাসের বিরুদ্ধে তোলাবাজিরও অভিযোগ করেন। সৌমিত্র দেবনাথ বলেন, ৪৭ নম্বর ওয়ার্ডে অধিকাংশ বাড়ির জমিরই পাট্টা নেই। অধিকাংশ বাড়ির অনুমোদিত প্ল্যান নেই। আমার বাড়ি ভাঙতে হলে আরও অনেক বাড়ি ভাঙা পড়বে। এলাকার বাসিন্দারা কোনও দিন কারও বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ করেননি। অমরআনন্দ দাস কাউন্সিলর হওয়ার পর গত এক বছর ধরে তিনি তার নিজের কিছু লোককে দিয়ে বাড়ি বেছে বেছে অবৈধ নির্মাণের অভিযোগ করাচ্ছেন পুরসভায়। তারপর অভিযোগ তোলার নাম করে ঘুরিয়ে মোটা টাকা আদায়ের জন্য চাপ সৃষ্টি  করা হচ্ছে। 

     কী বলছেন তৃণমূল কাউন্সিলর?

    তৃণমূল কাউন্সিলর অমরআনন্দ দাস বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। আমি এ ধরনের ঘটনার সঙ্গে কোনওভাবেই যুক্ত নই। আমার বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ প্রমাণ করতে না পারলে  সৌমিত্র দেবনাথ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আদালতে যাব। পাশাপাশি তিনি প্রশাসন ও আদালতের কাছে আবেদন জানিয়ে বলেন, ৪৭ নম্বর ওয়ার্ডে অধিকাংশ বাড়ির জমির পাট্টা নেই।  মানুষ সাধ্যমতো বাড়ি বানিয়ে শান্তিতে বসবাস করছেন। তাই ওয়ার্ডের বাসিন্দারা যেন  কোনও বাড়ি নিয়ে অবৈধ নির্মাণ অভিযোগে না করেন। কারও বাড়ি যাতে ভাঙ্গা না পড়ে।

     কী বললেন মেয়র?

    নোটিশ জারি করে অভিযানে গিয়ে তৃণমূল নেতার বাধায় ফিরে আসতে হওয়ায় অস্বস্তিতে পড়ে গিয়েছে পুরসভা। তৃণমূলও অস্বস্তিতে। কেননা দলের নেতার বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ। আর সেই বাড়ি মালিক বলছেন, তৃণমূলের কাউন্সিলর তার বিরুদ্ধে চক্রান্ত করে এসব করে তোলাবাজি করছেন। মেয়র গৌতম দেব বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হবে। পদ্ধতি মেনেই কাজ হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mamata Banerjee: ঘাটাল মাস্টার প্ল্যানে বাজেট-বরাদ্দ ১০ কোটি, মমতা দেবকে দেবেন ১২৫০ কোটি!

    Mamata Banerjee: ঘাটাল মাস্টার প্ল্যানে বাজেট-বরাদ্দ ১০ কোটি, মমতা দেবকে দেবেন ১২৫০ কোটি!

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গত ১২ ফেব্রুয়ারি আরামবাগ সফরে গিয়ে ঘোষণা করলেন, ১২৫০ কোটি টাকা দেবেন ঘাটাল মাস্টার প্ল্যানে। তাঁর এই ঘোষণার পরই অভিমানী দেব গলে জল হয়ে গেলেন, যিনি মাত্র ৪ দিন আগেও বেঁকে বসেছিলেন। জানা গেল, ফের ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছেন দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব! কিন্তু মমতার এই ঘোষণার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, ১০ বছরের সাংসদ দেব কি জানতেন না, ২০২৪-২৫-এর রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ হয়েছে মাত্র ১০ কোটি! তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ১২৫০ কোটি পাবেন কোথা থেকে? নাকি ছেলে ভোলানোর মতো ১২৫০ কোটির টোপ দিয়ে দেবের মান ভাঙালেন! 

    ভোট বৈতরণী পারের বরাবরের হাতিয়ার (Mamata Banerjee) 

    ২০১১ সালে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিততে এই ঘাটাল মাস্টার প্ল্যানকেই হাতিয়ার করেছিলেন। তিনি এই প্রকল্প নিয়ে দু’হাতে প্রতিশ্রুতি বিলিয়েছিলেন। অথচ বাস্তব সত্য হল, গত ১২ বছরে যে বাজেট হয়েছে, তার মধ্যে ৮ বার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কোনও বরাদ্দই ছিল না। রাজ্য বাজেটে ২০১১-১২, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ সালে ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ (Mamata Banerjee) ছিল শূন্য। ২০১৪ লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে প্রার্থী হলেন অভিনেতা দেব। এরপর শুরু হল আবার প্রতিশ্রুতি বিলানো। মমতা বন্দ্যোপাধ্যায়, মানস ভুঁইয়া, দেব কেউ বাদ যান না। একের পর সভায় ঘোষণা করলেন, সংসদে তৃণমূলের প্রার্থী জিতলে ঘাটাল মাস্টার প্ল্যান হবেই। ঘাটালের মানুষকে আর ফি বছর বন্যায় ভাসতে হবে না। দেব জিতলেন, অথচ ২০১৪-১৫ বাজেট বরাদ্দেও ঘাটাল মাস্টার প্ল্যান শূন্য!

    বাজেট ঘোষণার অর্ধেকও বরাদ্দ হয় না

    ২০১৯-এ ফের লোকসভা নির্বাচন। ঘাটালের ভোটাররা যে ব্যাপক ক্ষুব্ধ, তা বুঝতে অসুবিধা হয়নি মমতার। ২০১৮-১৯ সালে প্রথমবার ঘাটাল মাস্টার প্ল্যানের কপালে শিকে ছিঁড়ল বাজেটে। ২০১৮-১৯ থেকে ২০২৪ ২৫ সালের মধ্যে বাজেটে এই প্ল্যানের জন্য মোট অর্থ বরাদ্দ ঘোষিত হল ৪৭০ কোটি টাকা। কিন্তু বাস্তবে দেওয়া হল অর্ধেকও নয়, মাত্র ২০৭ কোটি ৫৭ লক্ষ ৬২ হাজার টাকা। এর মধ্যে কত টাকা কোথায় খরচ হয়েছে, তার কোনও হিসেবও নাকি জমা পড়েনি অর্থ দফতরে (Mamata Banerjee)।

    সরকারি মিথ্যাচার? (Mamata Banerjee) 

    ২০২১ এবং ২০২২ পরপর দু’বছর ব্যাপক বন্যা হয়েছিল ঘাটাল এলাকায়। ক্ষতির পরিমাণও কম ছিল না। ফলে সেচ দফতর বাজেট বরাদ্দ হিসেবে আগের থেকে কিছুটা বেশি টাকাই পেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় অভিনেতা দেবের বাড়ির কাছে পায়ের পাতা ভেজানো জলে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন ওই বরাদ্দ এবং জানিয়েছিলেন, তিনি ঘাটালের পাশে আছেন। ঠিক তার পরের বছর থেকে শুরু হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারি তামাশা! বাজেট বরাদ্দই নেমে আসে এক লাফে ১০ কোটিতে।

    ফলে সরকারি মিথ্যাচারের প্রকৃষ্ট উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাটাল মাস্টার প্ল্যান! এমনটাই মনে করছেন রাজ্যবাসী।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: “তোকে বিধবার কাপড় খুব তাড়াতাড়ি পরতে হবে”, হুমকি দিয়েছিলেন উত্তম সর্দার

    Sandeshkhali: “তোকে বিধবার কাপড় খুব তাড়াতাড়ি পরতে হবে”, হুমকি দিয়েছিলেন উত্তম সর্দার

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে (Sandeshkhali) ইডির ওপর হামলার পরই ফেরার শেখ শাহজাহান। এখনও খোঁজ নেই শাহজাহানের। তবে, শাহজাহানের অন্যতম অনুগামী শিবু হাজরা-উত্তম সর্দারের অত্যাচারের কাহিনি সামনে আসতে শুরু করেছে। পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে সুন্দরী মহিলাদের কীভাবে যৌন নির্যাতন চালানো হত, তা নিয়ে এর আগে মহিলারা গর্জে উঠেছেন। যদিও উত্তম এখন জেলে রয়েছেন। আর শিবু ফেরার। এবার উত্তমের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করলেন সন্দেশখালির মহিলারা।

    বিজেপি সদস্যের স্ত্রীকে হুমকি! (Sandeshkhali)  

    বিরোধী রাজনীতি করলে উত্তম যে তার কী হাল করতেন, তা নিয়ে মুখ খুললেন সন্দেশখালির (Sandeshkhali) মহিলারা। শোনালেন জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। কীভাবে একপ্রকার জোর করেই তাঁদের তৃণমূল করতে বাধ্য করা হয়, সেকথা বললেন মহিলারা। পঞ্চায়েত ভোটের সময় তাঁর এলাকায় বিজেপির দিকে পাল্লা ভারী ছিল। জিতেও গিয়েছিল বিজেপি ওই এলাকায়। এরপরই ওই বিজেপি প্রার্থীর স্ত্রীকে উত্তম সর্দার হুমকি দিয়েছিলেন। এক মহিলা বলেন, “বিরোধী পার্টি করার সাহস ছিল না কারও। বিজেপি প্রার্থী ভোটে জয়ী হওয়ায় উত্তমের চক্ষুশূল হয়ে ওঠে। যিনি ভোটে দাঁড়িয়েছিলেন, তাঁর স্ত্রীকে উত্তম বললেন, তোকে বিধবার কাপড় খুব তাড়াতাড়ি পরতে হবে। আমি উত্তম সর্দার।” এমন নয় যে আড়ালে-আবডালে হুমকি দেওয়া হয়েছে। সবার সামনেই বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি সন্দেশখালির ওই মহিলার। তিনি বললেন, ‘লোকজনের সামনে বন্দুক দেখিয়ে উত্তম বলে গেল, আমি কিন্তু ওকে মার্ডার করে দেব। ২৭টা করেছি, ওকে নিয়ে ২৮টা হবে। তুই সাবধান হয়ে যা।’ এ তো গেল হুমকির কথা। এছাড়া ভোটের সময় দেদার ছাপ্পা চলত বলেও অভিযোগ ওই মহিলার। উত্তম-শিবু মতো শাহজাহান বাহিনী সন্দেশখালি জুড়ে তাণ্ডব চালাত। জোর করেই তৃণমূলের পক্ষে ভোট করাত। সন্দেশখালি জুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল ওরা।

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Malda: চুরি-ডাকাতি-ধর্ষণ-শ্লীলতাহানি, মাদক পাচারের গড় মালদা! আতঙ্কিত ব্যবসায়ীরা, চিঠি মুখ্যমন্ত্রীকে

    Malda: চুরি-ডাকাতি-ধর্ষণ-শ্লীলতাহানি, মাদক পাচারের গড় মালদা! আতঙ্কিত ব্যবসায়ীরা, চিঠি মুখ্যমন্ত্রীকে

    মাধ্যম নিউজ ডেস্ক: চুরি-ডাকাতি, ধর্ষণ- শ্লীলতাহানি, মাদক পাচার, চোরাচালান, জাল নোটের কারবারের গড় হয়ে উঠছে মালদা (Malda)। একের পর এক অপরাধ ঘটেই চলেছে এই জেলায়। সঙ্গে রাজনৈতিক হানাহানি তো রয়েছে। এবার মাধ্যমিক পরীক্ষায় একাধিক প্রশ্নপত্র ফাঁসে খবরের শিরোনামে উঠে এসেছে সেই মালদা জেলার নাম। এই ঘটনাকে সামনে রেখে মালদার মার্চেন্ট চেম্বার অব কমার্সের সদস্যরা আতঙ্কিত। তাঁরা মালদহের জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন।

    স্থানীয় বাসিন্দারা কী বললেন? (Malda)

    মালদায় (Malda) সীমান্ত রয়েছে এই জেলা ঘিরে। তাই বিভিন্ন সময় দেখা যায়, গরুপাচার, নারীপাচার, অস্ত্রপাচার, জালনোট পাচার, এমনকী ওষুধ পাচার পর্যন্ত চলে। একের পর এক সোনার দোকানে লুট হয়েছে। ব্যবসায়ীর ওপর দুষ্কৃতী হানা হয়েছে। দুষ্কৃতীদের এই তান্ডবে ব্যবসায়ীদের পাশাপাশি আতঙ্কিত সাধারণ মানুষরা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, “আমরা খুব আতঙ্কিত। সবসময় একটা ভয় কাজ করছে। এই যে সরস্বতী পুজো গেল বুধবার। প্রতিবছর বাচ্চাদের কী ভিড় হয় রাস্তায়। এবার কিন্তু সেই উদ্দীপনাটা পর্যন্ত নেই। প্রতিদিন কিছু না কিছু ঘটে চলেছে। অভিভাবকরা ভীত, সন্ত্রস্ত। জানি না কোথায় এর শেষ হবে। আমরা বাড়ি থেকে কী বেরোব, বাচ্চাদের কী স্কুলে পাঠাব, ভয় লাগছে। মাদকের স্বর্গরাজ্য হয়ে উঠছে জেলাটা।”

    ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তা কী বললেন?

    মালদার (Malda) মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু বলেন, “গত এক বছরে ১৩-১৪টা ধর্ষণের ঘটনা ঘটেছে। সারা জেলায় মাদকদ্রব্য বিক্রি চলছে। চাঁচল, গাজোল, কালিয়াচক সমস্ত ব্লকে আমরা ডেপুটেশন দিয়েছি। একইসঙ্গে মুখ্যমন্ত্রীকেও আমরা চিঠি পাঠালাম। সারা জেলাজুড়ে একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটেই চলেছে।  প্রশাসনকে বারবার বলেছি এটা বন্ধ হওয়া দরকার। জেলায় সোনার দোকানে ডাকাতি বাড়ছে। ব্যবসায়ীরা আতঙ্কিত। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও কাজ হচ্ছে না। আমরা খুবই আতঙ্কিত। পুলিশ সক্রিয় না হলে এই জেলায় আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে না।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Sandeshkhali: সন্দেশখালির পথে বিজেপি-র কেন্দ্রীয় টিমকে বাধা পুলিশের, বচসা-ধস্তাধস্তি

    Sandeshkhali: সন্দেশখালির পথে বিজেপি-র কেন্দ্রীয় টিমকে বাধা পুলিশের, বচসা-ধস্তাধস্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার সন্দেশখালির (Sandeshkhali) পথে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। নিরাপত্তার স্বার্থে নস্কর পাড়াতেই আটকে দেওয়া হয় তাদের। তারই প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। বৃহস্পতিবার কলকাতায় আসেন কেন্দ্রীয় টিমের সদস্যরা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে ইতিমধ্যেই গঠিত হয়েছে ছয় সদস্যের বিশেষ এই টিম। এই টিমের এদিন সন্দেশখালিতে পৌঁছে পরিস্থিতি অনুসন্ধান করার কথা ছিল। কিন্তু রামপুরের কাছেই নস্কর পাড়ায় আটকে দেওয়া হয় তাদের।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Sandeshkhali)

    গত সপ্তাহে দফায় দফায় অশান্তির ঘটনা ঘটেছিল সন্দেশখালিতে (Sandeshkhali)। সেসময় স্থানীয় মহিলাদের একাংশ দাবি করেছিলেন, দিনের পর দিন তাঁদের ওপর যৌন নির্যাতন হয়েছে।  মহিলাদের ওপর সেই নির্যাতনের অভিযোগ সংবাদ মাধ্যমে দফায় দফায় উঠে এসেছে। সেখানে সংসদীয় দল পাঠানোর সিদ্ধান্ত নেয় বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গড়ে দেওয়া ওই উচ্চপর্যায়ের অনুসন্ধান কমিটি শুক্রবার সন্দেশখালি রওনা দেয়। প্রতিনিধিদলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী ও প্রতিমা ভৌমিক, তিন সাংসদ সুনীতা দুগ্গল, কবিতা পাতিদার, সংগীতা যাদব ও রাজ্যসভা সাংসদ ও উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রিজলাল। তাঁদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ও বিধায়ক অগ্নিমিত্রা পল। ঠিক ছিল,এই প্রতিনিধিদল সন্দেশখালির মহিলা ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। তাঁদের অভিযোগের কথা শুনবেন। এরপর জেপি নাড্ডার হাতে প্রতিনিধিদলের সদস্যরা তাঁদের রিপোর্ট তুলে দেবেন। কিন্তু, শুক্রবার ওই কেন্দ্রীয় টিমকে সন্দেশখালি যাওয়ার পথে রামপুর নস্করপাড়ায় আটকে দেওয়া হয়। চারজনের প্রতিনিধিকে যাওয়ার অনুমতি চাওয়া হয়। কিন্তু, পুলিশ অনুমতি দেয়নি। এরপরই পুলিশ কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় টিমের সদস্যদের প্রথম বচসা হয়। পরে, ধস্তাধস্তি হয়। সেখানেই অবস্থান বিক্ষোভে বসেন সেন্ট্রাল টিমের সদস্যরা।

    পুলিশি বাধা নিয়ে কী বললেন কেন্দ্রীয় টিমের সদস্য?

    কেন্দ্রীয় টিমের সদস্য তথা কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, পুলিশের যে ভূমিকা আমরা এখানে এসে দেখছি, সেই সক্রিয়তা শাহজাহানকে গ্রেফতারির ক্ষেত্রে পুলিশ দেখাত, তাহলে এই সময় আর আসত না। কেন্দ্রীয় টিমের সঙ্গে এসেছেন বিধায়ক অগ্নিমিত্রা পল। তিনি বলেন, গায়ের জোরে আটকানো হচ্ছে। তৃণমূলের মন্ত্রীরা যেতে পারবেন। আর কেন্দ্রীয় মন্ত্রীরা যেতে পারবে না। এটাই হচ্ছে বাংলা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Burdwan: তিন মিনিটের ঝড়ে তছনছ! উড়ল বাড়ির চাল, ভাঙল মণ্ডপ, বজ্রাঘাতে মৃত্যু এক

    Burdwan: তিন মিনিটের ঝড়ে তছনছ! উড়ল বাড়ির চাল, ভাঙল মণ্ডপ, বজ্রাঘাতে মৃত্যু এক

     মাধ্যম নিউজ ডেস্ক: ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে গিয়ে পূর্ব বর্ধমান (Burdwan) জেলার একাধিক এলাকা। বাজ পড়ে একজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অনেকেই। মাটির বাড়ির খড়ের ছাউনি উড়ে গিয়েছে। জেলার বহু জায়গায় সরস্বতী পুজো মণ্ডপ ভেঙে গিয়েছে। সবমিলিয়ে জেলায় তান্ডব চালিয়েছে ক্ষণিকের ঝড়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Burdwan)

    পূর্ব বর্ধমান জুড়েই বৃহস্পতিবার বিকাল থেকে বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টি হয়েছে। বর্ধমান (Burdwan) শহরে বেশ কিছু ক্ষণের জন্য ভারী বৃষ্টি হয়। জেলার নানা প্রান্ত থেকে ক্ষয়ক্ষতির খবর এসেছে। বিকেলে আচমকা ঝাড়বৃষ্টি শুরু হয় বর্ধমানের বেশ কিছু এলাকায়। কালনায় ওই ঝড় মিনিট তিনেক স্থায়ী হয়েছিল। ঝড়ের দাপটে ওই তিন মিনিটেই ভেঙে পড়ে সরস্বতী পুজোর একাধিক মণ্ডপ এবং অস্থায়ী তোরণ। গাছ ভেঙে বন্ধ হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ রাস্তা। কালনার বৈদ্যপুরে মণ্ডপের তোরণ ভেঙে গুরুতর জখম হন দু’জন। ঠাকুর দেখতে গিয়ে মণ্ডপের তোরণ ভেঙে পড়ে এই বিপত্তি হয়। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, গলসির বোমপুরে বজ্রাঘাতে এক জনের মৃত্যু হয়েছে। তাঁর নাম সজনী মুর্মু। তিনি ক্ষেত মজুরের কাজ করতেন। ঝড়ের সময় তিনি মাঠেই ছিলেন বলে জানা গিয়েছে। ঝড়ের তাণ্ডব চলেছে রায়না, খণ্ডঘোষ, মেমারিতেও। খণ্ডঘোষের বেড়ুগ্রামে একাধিক মাটির বাড়ির খড়ের চাল উড়ে গিয়েছে। অনেক গাছ ভেঙে পড়েছে রাস্তার ওপর। রায়না থানা এলাকার আস্তিকুরে ঝড়ের সময় গাছের ডাল ভেঙে আহত হন এক ব্যক্তি। ডাল ভেঙে তাঁর গায়ে পড়ে। ওই ব্যক্তির নাম অনন্ত পোড়েল।

    স্থানীয় এক বাসিন্দা কী বললেন?

    কালনার এক বাসিন্দা বলেন, আমরা সরস্বতী মণ্ডপের পাশেই দাঁড়িয়েছিলাম। দুপুর থেকে মেঘলা আবহাওয়া ছিল। বিকেলের পর আচমকা ঝড় ওঠে। সামান্য কিছুক্ষণ ছিল। আর তাতেই সব কিছুই তছনছ করে দিয়েছে। মণ্ডপ ভেঙে গিয়েছে। আমার এক বন্ধু জখম হয়েছে। ঝড়ের সময় রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারছিলাম না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: মিলবে ‘লক্ষ্মীর ভান্ডারের’ থেকে বেশি টাকা, বিজেপি-র প্রচারে এবার ‘লাডলি বহেনা’

    BJP: মিলবে ‘লক্ষ্মীর ভান্ডারের’ থেকে বেশি টাকা, বিজেপি-র প্রচারে এবার ‘লাডলি বহেনা’

    মাধ্যম নিউজ ডেস্ক: লক্ষ্মীর ভান্ডারের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপির (BJP) হাতিয়া ‘লাডলি বহেনা যোজনা’। লোকসভা নির্বাচনে বিজেপিকে ঠেকাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের মহিলাদের জন্য ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করেছেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল এনিয়ে ঢালাও প্রচারে নেমেছে। এই টাকা বৃদ্ধিকে সামনে রেখে তৃণমূল যাতে ফায়দা তুলতে না পারে, তার জন্য ‘লাডলি বহেনা যোজনা’ নিয়ে বিজেপি জোরকদমে প্রচারে নামছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

    লাডলি বহেনা যোজনা কী? (BJP)

    সম্প্রতি শিলিগুড়িতে বিজেপির (BJP) উত্তরবঙ্গের জ়োনের বৈঠক হয়েছে। বৈঠকে দলের রাজ্যের সহ পর্যবেক্ষক আশা লাকড়া, সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী উপস্থিত ছিলেন। সেখানে এবারের লোকসভা নির্বাচনের প্রচারে লাডলি বহেনা প্রকল্প নিয়ে প্রচার করার কথা বলা হয়েছে। লক্ষ্মীর ভান্ডারে যা দিচ্ছে, তার থেকে অনেক বেশি টাকা পাওয়া যাবে লাডলি বহেনা প্রকল্পে। দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়া হয়। এই প্রকল্পের নাম লাডলি বহেনা যোজনা। এই প্রকল্পের মতো পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল। তফসিলি জাতি ও উপজাতির মহিলারা পেতেন ১০০০ টাকা। আর বাকিদের ৫০০ টাকা করে দেওয়া হত। এবারের বাজেটে ৫০০ টাকার জায়গায় ১০০০ টাকা ও ১০০০ টাকার জায়গায় ১২০০ টাকা করা হয়েছে। তাতেও লাডলি বহেনা যোজনার থেকে অনেকটা পিছিয়ে লক্ষ্মীর ভান্ডার । বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের থেকে দেড় হাজার টাকা বেশি পাবেন এই রাজ্যের মহিলারা।

    বিজেপি নেতৃত্বের কী বক্তব্য?

    বিজেপির (BJP) শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল বলেন, তৃণমূল সরকার এরাজ্যে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে দেয়নি। এতে এই রাজ্যের মানুষ চিকিৎসায় বিপুল খরচের চাপমুক্ত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত। বিজেপি শাসিত রাজ্যগুলিতে সাধারণ মানুষ এই প্রকল্পে উপকৃত হচ্ছেন। সেরকম লাডলি বহেনা প্রকল্প থেকেও এরাজ্যের মহিলরা বঞ্চিত। তৃণমূল ক্ষমতায় থাকলে এসব পাওয়া যাবে না। তাই তৃণমূলকে সরাতে হবে। লোকসভা নির্বাচনে বিজেপিকে এরাজ্য থেকে ৩৫ টি আসন দিলে সেই পথ প্রশস্ত হবে। তাই নিজেদের উন্নয়নে এরাজ্যের মহিলাদের কাছে আমরা লাডলি বহেনা প্রকল্পের কথা তুলে ধরবো। কেননা মহিলা ভোটারের সংখ্যা যথেষ্ট গুরুত্বপূর্ণ। লক্ষ্মীর ভান্ডারে কম টাকা দিয়েও তৃণমূল একতরফা ফায়দা নিতে চাইছে। এতে মহিলারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

     কী বলছে তৃণমূল?

    তৃণমূলের দার্জিলিং জেলা (সমতল) সভাপতি পাপিয়া ঘোষ বিজেপির এই প্রচারকে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা ও সাধারণ মানুষের জন্য যত সামাজিক প্রকল্প চালু করেছেন, তা কোথাও নেই। তাই বিজেপি যতই প্রচার করুক, লাভ হবে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share