Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Sandeshkhali: ‘‘সন্দেশখালি গিয়েই ছাড়ব’’, রাজভবনে রিপোর্ট দিল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম

    Sandeshkhali: ‘‘সন্দেশখালি গিয়েই ছাড়ব’’, রাজভবনে রিপোর্ট দিল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশি বাধায় সন্দেশখালি (Sandeshkhali) না গিয়েই কলকাতায় ফিরতে হল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের। এর পরেই তাঁরা সটান চলে যান রাজভবনে। বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমে ছিলেন অগ্নিমিত্রা পাল, হরিয়ানার সিরসার সাংসদ সুনীতা দুগ্গলও। শুক্রবার সুনীতা বলেন, “আমরা শুনতে পাচ্ছি যে আমাদের সঙ্গে যে মহিলারা কথা বলেছেন, তাঁদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এরকম প্রতিটি ঘটনার রিপোর্ট আমরা দেব মহামহিমকে।” তিনি বলেন, “আমরা শুনতে পেলাম, যে মহিলারা ভিডিও কলে আমাদের সঙ্গে কথা বলেছেন, তাঁদের এখন মারধর করছে পুলিশ।” এ ব্যাপারে অবশ্য মুখে কুলুপ এঁটেছে পুলিশ।

    ১৪৪ ধারা

    আদালতের নির্দেশে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে সন্দেশখালি (Sandeshkhali) থেকে। কয়েকটি পকেটে অবশ্য এখনও জারি রয়েছে ১৪৪ ধারা। এদিন সকালে সন্দেশখালির উদ্দেশে রওনা দেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। এই দলে অগ্নিমিত্রা এবং সুনীতা ছাড়াও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক প্রমুখ। রামপুর এলাকায় তাঁদের পথ আগলায় পুলিশ। জানিয়ে দেয়, জারি রয়েছে ১৪৪ ধারা। এনিয়ে দু’পক্ষে বচসা শুরু হয়। বিজেপির তরফে পাঁচজনকে যেতে দেওয়ার অনুরোধ জানানো হয়। অভিযোগ, তাতে কর্ণপাত করেনি পুলিশ।

    প্রতিবাদ বিজেপির 

    এর পরেই ওই এলাকায় রাস্তার ওপর বসে পড়েন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। তাঁদের তুলতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। তৃণমূল বিরোধী স্লোগান দিতে থাকেন তাঁরা। বেশ কিছুক্ষণ পরে কলকাতার উদ্দেশে রওনা দেন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা। সটান চলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে। রাজভবনে একটি রিপোর্ট জমা দেওয়া হয় বিজেপির ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের তরফে। অগ্নিমিত্রা বলেন, “সন্দেশখালি যাওয়ার চেষ্টা করি। রামপুরে আটকে দেয়। রাজ্যপালকে বলি। উনিও দুঃখিত। আমরা উচ্চ আদালতে বিষয়টি জানাব। সন্দেশখালি গিয়ে ছাড়ব। যাঁদের ওপর অত্যাচার করেছে, তাঁদের সঙ্গে দেখা করবই। পুলিশ এখন রক্ষক নেই। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে।”

    আরও পড়ুুন: কেন দলে দলে কংগ্রেস ত্যাগ করছেন নেতারা? আসল কারণ খোলসা করলেন মোদি

    প্রসঙ্গত, রেশন বণ্টন কেলেঙ্কারি মামলায় সন্দেশখালিতে (Sandeshkhali) তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। তার পরেই গা ঢাকা দেয় অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান। এবার শাহজাহানের দলবলের বিরুদ্ধে মহিলাদের রাতে ডেকে নির্যাতন করা হত বলে অভিযোগ। তার জেরেই তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ‘‘দলদাস পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে’’, সুকান্তর ভূয়সী প্রশংসায় তথাগত

    Sukanta Majumdar: ‘‘দলদাস পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে’’, সুকান্তর ভূয়সী প্রশংসায় তথাগত

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে (Sandeshkhali Incident) গিয়ে সুকান্ত অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন বলে মনে করেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তাঁকে হাসপাতালে দেখতে যান বিজেপি নেতা (Tathagata on Sukanta)। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি রাজ্য বিজেপি সভাপতির (Sukanta Majumdar) ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

    কী বলেছেন তথাগত?

    তথাগত (Tathagata on Sukanta) বলেন, ‘‘এই বিষয়ে বিশেষ করে বলতে চাই, সুকান্ত অসাধারণ সাহসের পরিচয় দিয়েছে৷ জঙ্গি নেতা হিসেবে ওর রূপান্তর হয়েছে৷ সুকান্তকে (Sukanta Majumdar) আমাদের দল প্রেসিডেন্ট করেছিল৷ বিচক্ষণ, অল্পবয়সি কার্যকর্তা হিসেবে৷ কিন্তু আজ ওর অন্য একটা পরিচয় পাওয়া গিয়েছে৷ দলদাস পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো, এটা খুব বেশি লোকের সাহস থাকে না৷’’ তিনি আরও বলেন, ‘‘এটা নিয়ে সবাই ধন্য ধন্য করছে৷ আমিও করছি৷ আগামিদিনে এটা বিজেপির সব কার্যকর্তাদের, বিজেপির সমর্থক, সবাইকে সাহস দেবে৷’’

    আরও পড়ুন: ‘‘সন্দেশখালিতে যে আওয়াজ উঠেছে, তাকে আটকানো যাবে না’’, হুঙ্কার মিঠুনের

    কেমন আছেন সুকান্ত?

    বুধবার সন্দেশখালি (Sandeshkhali Incident) গিয়ে পুলিশের গাড়ির বনেটের উপর উঠে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ তারপরই তিনি অসুস্থ হয়ে পড়েন৷ সন্ধ্যায় কলকাতায় নিয়ে এসে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ সেদিন রাতে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) নিউরো আইসিইউ থেকে ডে-কেয়ার বিভাগে স্থানান্তরিত করা হয়৷ আপাতত তাকে হাসপাতালের ডে কেয়ার বিল্ডিংয়ের ৬ তলায় ৩৬১২ নম্বর কেবিনে রাখা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতির স্বাভাবিক হয়েছে শ্বাস প্রক্রিয়া। তাঁকে হালকা খাদ্য দেওয়া হচ্ছে। 

    সুকান্তকে ফোন ওম বিড়লার

    সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) দেখতে গতকাল হাসপাতালে যান অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি তথা বিজেপি নেতা কল্যাণ চৌবে৷  বিজেপির রাজ্য সভাপতিকে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী যাদব এবং আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালও। তার আগে, সকালে ফোন করে বালুরঘাটের সাংসদের শারীরিক অবস্থার খোঁজ নেন লোকসভার স্পিকার ওম বিড়লাও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali Incident: ‘‘মণিপুর-ধাঁচে হোক তদন্ত’’! সন্দেশখালি নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

    Sandeshkhali Incident: ‘‘মণিপুর-ধাঁচে হোক তদন্ত’’! সন্দেশখালি নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালি ইস্যুতে এবার সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। মণিপুরের মতো সন্দেশখালিতে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়ে মামলা করা  হয়েছে দেশের শীর্ষ আদালতে। আবেদন করা হয়েছে, সন্দেশখালিতে মহিলাদের উপর যৌন নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে হওয়া মামলা বাংলার বাইরে সরানো হোক।  

    সুপ্রিম দুয়ারে আবেদন

    মামলাকারী আইনজীবী অলোক শ্রীবাস্তবের দাবি, বাংলার বাইরের তদন্তকারীদের দিয়ে এই ঘটনার তদন্ত হোক। প্রয়োজনে সিবিআই বা বিশেষ সিট গঠনের দাবিও করেছেন তিনি। তাঁর আর্জি, সন্দেশখালির ঘটনায় যে সমস্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠছে বা যাদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করুক আদালত। তিন বা চার সদস্যের বেঞ্চ গঠন করে মামলার শুনানি চলুক। পুরো কার্যকলাপই হোক পশ্চিমবঙ্গের বাইরে।  সন্দেশখালির ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আর্থিক ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন আইনজীবী অলোক শ্রীবাস্তব। তাঁর কথায়, এলাকার যে মহিলারা নিপীড়িত বলে অভিযোগ করছেন তাঁদের আর্থিকভাবে সাহায্য করা হোক। এলাকায় আধাসামরিক বাহিনী মোতায়েন করে স্থানীয়দের নিরাপত্তা দেওয়ার দাবিও জানানো হয়েছে।

    দ্রুত শুনানির আর্জি

    আইনজীবী বলেছেন, ‘‘মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনও অধরা। এ থেকেই বোঝা যাচ্ছে, স্থানীয় পুলিশ-প্রশাসন কতটা নিষ্ক্রিয়! এ রকমও অভিযোগ রয়েছে, পুলিশের সঙ্গে শাহজাহানের যোগসাজশ রয়েছে। সেই কারণেই সুপ্রিম কোর্টের নজরদারিতে সিট বা সিবিআই দিয়ে তদন্ত হওয়া জরুরি।’’ শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সন্দেশখালি সংক্রান্ত জনস্বার্থ মামলাটি উল্লেখ করেন আইনজীবী অলোক। দ্রুত শুনানির আবেদন জানান তিনি। আবেদন পড়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। 

    আরও পড়ুন: মহিলা জেলেই অন্তঃসত্ত্বা! সব রাজ্যের কাছে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট

    মামলা কলকাতা হাইকোর্টেও

    শুক্রবারই সন্দেশখালি নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন আইনজীবী সংযুক্তা সামন্ত। ওই এলাকার পরিস্থিতি দেখে দ্রুত সিআরপিএফ বাহিনী মোতায়েন করতে হবে বলে আর্জি। মামলা দায়ের করার অনুমতি বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের। আগামী সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে। এখনও সন্দেশখালি যেতে চেয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে বিজেপি সহ বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়েও আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন। সন্দেশখালির একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি আছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করুন, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

    Calcutta High Court: সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করুন, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী সংযুক্তা সামন্ত। শুক্রবার জনস্বার্থ মামলা দায়ের করতে চেয়ে সংযুক্তার আর্জি, সন্দেশখালিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মোতায়েন করা হোক কেন্দ্রীয় বাহিনী। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। সোমবার শুনানি হতে পারে মামলাটির।

    ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে বাধা

    এদিকে, শুক্রবার (Calcutta High Court) পুলিশ সন্দেশখালিতে ঢুকতে বাধা দেয় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকেও। এদিন সকালে ওই কমিটির সদস্যরা নির্যাতিতাদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। সন্দেশখালির কয়েকটি গ্রামও পরিদর্শন করার কথা ছিল তাঁদের। ১৪৪ ধারা জারি থাকায় তাদের বাধা দেয় পুলিশ। শুরু হয় বচসা। পরে রামপুরে রাস্তার ওপরই বসে পড়ে বিক্ষোভ দেখান ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা।

    নেপথ্য কথন

    রেশন বণ্টন কেলেঙ্কারিতে নাম জড়ানোয় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। অভিযোগ, বাড়িতে থাকলেও, দরজা খুলে ইডির আধিকারিকদের ঘরে ঢুকতে দেননি তাঁর পরিবারের লোকজন। কিছুক্ষণ পরে শাহজাহানের অনুগামী তৃণমূল নেতা-কর্মীরা ইডির তদন্তকারী আধিকারিকদের ওপর হামলা চালায়। জখম হন ইডির দুই আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান। ঘটনার পর থেকে বেপাত্তা শাহজাহান।

    আরও পড়ুুন: ‘‘সন্দেশখালিতে যে আওয়াজ উঠেছে, তাকে আটকানো যাবে না’’, হুঙ্কার মিঠুনের

    শাহজাহান গা ঢাকা দিতেই ক্ষোভ উগরে দেন স্থানীয় মহিলারা। তাঁদের অভিযোগ, শাহজাহানের দলবল স্থানীয় মহিলাদের রাতে ডেকে পাঠাতেন পার্টি অফিসে। করা হত বর্বরোচিত নির্যাতন। এরই প্রতিবাদে দফায় দফায় অশান্তি শুরু হয় সন্দেশখালিতে। ঘটেছে অগ্নিসংযোগের ঘটনাও। অশান্তি রুখতে জারি করা হয় ১৪৪ ধারা। এ নিয়ে রাজ্যের উদ্দেশে হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয় সেনগুপ্তর প্রশ্ন ছিল, “গোটা সন্দেশখালিজুড়ে উত্তেজনা কেন? গোটা এলাকায় জারি ১৪৪ ধারা? এর পর তো বলবেন কলকাতাজুড়েই জারি করতে হবে ১৪৪ ধারা।” এর পরেই সন্দেশখালি থেকে তুলে নেওয়া হয় ১৪৪ ধারা। তবে বেশ কয়েকটি জায়গায় এখনও জারি রয়েছে ১৪৪ ধারা।

    ফের হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

    এদিকে, সন্দেশখালিতে যেতে গিয়ে বাধা পেয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে এই মামলারও। শুভেন্দুর বক্তব্য, আদালত ১৪৪ ধারা বাতিল করেছে। ফের ১৪৪ ধারা জারি করে পথ আটকাচ্ছে পুলিশ। শাসকদলের নেতাদের যেতে দেওয়া হলেও, বিরোধীদের যেতে দেওয়া হচ্ছে না। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ration Scam: রেশন দুর্নীতিকাণ্ডে বাংলাদেশ যোগ! গ্রেফতারির আগে সেখানেই ছিলেন বিশ্বজিৎ

    Ration Scam: রেশন দুর্নীতিকাণ্ডে বাংলাদেশ যোগ! গ্রেফতারির আগে সেখানেই ছিলেন বিশ্বজিৎ

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Scam) দু’দিন আগেই গ্রেফতার হয়েছে শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস। তদন্তে নেমে ইডি জানতে পারে গ্রেফতারির আগে এই ব্যবসায়ী বাংলাদেশে গিয়েছিলেন ৷ আর এই তথ্য সামনে আসতেই রেশন দুর্নীতিকাণ্ডে বাংলাদেশ যোগ রয়েছে বলে মনে করছে ইডি ৷ তদন্তকারী সংস্থার সন্দেহ, বাংলাদেশ থেকে হাওয়ালার মাধ্যমে দুবাই চলে যেত টাকা। সেই লিঙ্কই এখন খুঁজছে ইডি। বালু ও শঙ্করের কালো টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাঠাতে কি ভূমিকা নিতেন বিশ্বজিৎ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে তদন্তকারীদের মনে। পাশাপাশি ইডি-র আরও সন্দেহ এ রাজ্যের পাশাপাশি এই দুর্নীতিতে সে দেশের (বাংলাদেশ) ব্যবসায়ীরাও (Ration Scam) যুক্ত থাকতে পারেন। প্রসঙ্গত, ইডি ইতিমধ্যে আদালতে জানিয়েছে, বালুর ২০০০ কোটি টাকা শঙ্করের মাধ্যমে দুবাই পাঠানো হয়েছে, সেই টাকার একটা অংশ দুবাইয়ে গিয়ে নিয়েছিলেন বিশ্বজিৎ।

    মঙ্গলবার বিশ্বজিৎ-এর বাড়িতে হানা দেয় ইডি

    মঙ্গলবার বিশ্বজিতের বাড়িতে তল্লাশি (Ration Scam) অভিযান চালায় ইডি। এর পাশাপাশি অভিযান হয়েছিল বড়বাজারের আর একটি স্থানেও। জানা গিয়েছে, সেখান থেকে প্রায় লক্ষাধিক টাকা উদ্ধার করতে সমর্থ হয়েছে ইডি। নথিপত্র ঘেঁটে ঠিক তার পরের দিন অর্থাৎ চলতি সপ্তাহের বুধবার সকালে বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করে ইডি। তবে গ্রেফতারির আগের মুহূর্তে যে বিশ্বজিৎ বাংলাদেশে ছিলেন তা জানতে পারেন গোয়েন্দারা। আর তাতেই দানা বাঁধছে সন্দেহ। রেশন দুর্নীতিতে বাংলাদেশের ব্যবসায়ীদের যোগ ছিল কিনা তা এবার খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷

    হাওয়ালার লেনদেনের চিরকূট বিশ্বজিৎ বাড়িতে

    প্রসঙ্গত, রেশন দুর্নীতিতে (Ration Scam) বিশ্বজিৎ দাসের হাওয়ালা যোগ আদালতে আগেই জানিয়েছিল ইডির তদন্তকারীরা। সূত্রের খবর, বিশ্বজিৎ বাড়ি ও অফিস থেকেও উদ্ধার হয়েছে হাওয়ালার লেনদেনের চিরকূট। বাড়িতে ইডি হানার খবর পাওয়া মাত্রই বাংলাদেশ থেকে কলকাতা উড়ে আসেন বিশ্বজিৎ। দীর্ঘক্ষণ ধরে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেন বিশ্বজিৎ-কে। তারপরেই আটক করা হয় তাঁকে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mithun Visits Sukanta: ‘‘সন্দেশখালিতে যে আওয়াজ উঠেছে, তাকে আটকানো যাবে না’’, হুঙ্কার মিঠুনের

    Mithun Visits Sukanta: ‘‘সন্দেশখালিতে যে আওয়াজ উঠেছে, তাকে আটকানো যাবে না’’, হুঙ্কার মিঠুনের

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েকদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তখন তাঁকে দেখতে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর এবার ঠিক উল্টো ছবি। বুধবার সন্দেশখালি (Sandeshkhali Incident) যেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । তাঁকে দেখতে শুক্রবার এবার ওই একই হাসপাতালে গেলেন মিঠুন চক্রবর্তী (Mithun Visits Sukanta)। বিজেপির রাজ্য সভাপতি এখন কেমন আছে তার খোঁজ নিলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। 

    কী বললেন ‘মহাগুরু’ মিঠুন?

    হাসপাতাল থেকে বেরিয়ে মিঠুন জানান, বাংলার মা-বোনেদের পাশে দাঁড়াতে গিয়েই এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে সুকান্ত মজুমদারকে। তবে সুকান্ত মজুমদার এখন সুস্থ আছে বলেই জানিয়েছেন তিনি (Mithun Visits Sukanta)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন বলেন, ‘‘সন্দেশখালিতে যেতে বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে। অথচ সরকার পক্ষের নেতারা বহাল তবিয়তে সেখানে যাচ্ছেন।’’ সত্য সামনে আসার ভয়েই শেখ শাহজাহানকে রক্ষা করা হচ্ছে বলেও এদিন দাবি করেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বিজেপি নেতা বলেন, ‘‘বিরোধীদের সন্দেশখালিতে (Sandeshkhali Incident) ঢুকতে বাধা দেওয়া হচ্ছে নাহলে সত্য ঘটনা সামনে চলে আসবে। কিন্তু এভাবে আটকানো যাবে না। সেখানে যে আওয়াজ উঠেছে সেটা বিজেপি কাউকে শিখিয়ে দেয়নি। এই আওয়াজ কোনও ভাবেই বন্ধ হতে দেওয়া যাবে না।’’

    আরও পড়ুন: সন্দেশখালির পথে বিজেপি-র কেন্দ্রীয় টিমকে বাধা পুলিশের, অবস্থান-বিক্ষোভ

    ‘‘সন্দেশখালিতে যা হচ্ছে, তা অত্যন্ত ঘৃণ্য’’

    মিঠুনের মতে, সন্দেশখালিতে (Sandeshkhali Incident) যা হচ্ছে, তার চেয়ে ‘ঘৃণ্য’ কাজ আর কিছু হতে পারে না। রাজ্য সরকারের উদ্দেশে তোপ দেগে তিনি বলেন, ‘‘মহিলাদের সঙ্গে আপনারা এই ধরনের খেলা খেলছেন?’’ এটা চিন্তাভাবনারও অতীত বলেও মন্তব্য করেন বিজেপি নেতা। পাশাপাশি মিঠু চক্রবর্তী (Mithun Visits Sukanta) আরও বলেন, ‘‘আমরা রাজনীতি করি কিন্তু সন্দেশখালিতে যা হচ্ছে,তা রাজনীতির উর্দ্ধে।’’ এসব একেবারেই হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন মিঠুন চক্রবর্তী। তাঁর মতে, সন্দেশখালির ঘটনার নিয়ে প্রত্যেকের সুর চড়ানো উচিত। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে বিষয়ে প্রত্যেকের সচেতন থাকা উচিত বলেও মনে করেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)।

    এখন কেমন আছেন সুকান্ত (Sukanta Health Update)?

    বৃহস্পতিবার রাতে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে নিউরো আইসিইউ থেকে ডে-কেয়ার বিভাগে স্থানান্তরিত করা হয় (Mithun Visits Sukanta)৷ আপাতত তাকে হাসপাতালের ডে কেয়ার বিল্ডিংয়ের ৬ তলায় ৩৬১২ নম্বর কেবিনে রাখা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতির স্বাভাবিক হয়েছে শ্বাস প্রক্রিয়া। তাঁকে হালকা খাদ্য দেওয়া হচ্ছে। বুধবার সন্দেশখালি (Sandeshkhali Incident) যাওয়ার ফলে পুলিশের গাড়ির বনেটের উপর উঠে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত৷ তারপরই তিনি অসুস্থ হয়ে পড়েন৷ সন্ধ্যায় কলকাতায় নিয়ে এসে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে৷

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: ফাল্গুনেও হালকা শীতের আমেজ! নামছে পারদ, কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: ফাল্গুনেও হালকা শীতের আমেজ! নামছে পারদ, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্বাভাস সত্যি করে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝড়-বৃষ্টি হল বৃহস্পতিবার। তার জেরেই শুক্রবার সকালে পারদ নামল কয়েক ধাপ। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, দু’দিনের জন্য ঠাণ্ডা ফিরবে জেলায়। ১২ থেকে ১৩ ডিগ্রিতে নামতে পারে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। ১৮ ডিগ্রির ঘরে নামতে পারে কলকাতার পারদও। শনিবার ও রবিবার পেরিয়ে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি পেরনোর ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

    আপাতত বৃষ্টি নেই

    বৃহস্পতিবার রাতে কলকাতায় হালকা বৃষ্টি হয়েছে। তবে শুক্রবার থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে রাজ্যে আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। কমতে পারে তাপমাত্রা। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। শীত পেরিয়ে রাজ্যে বসন্ত এসে গিয়েছে। ঠান্ডাও কমে এসেছে। তবে এর মাঝে কিছু দিন বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল। বৃহস্পতিবার কলকাতা ছাড়া অন্যান্য জেলাতেও বৃষ্টি হয়েছে। বর্ধমানে ঝড়বৃষ্টিতে মৃত্যুও হয়েছে এক জনের। 

    আরও পড়ুন: মিলবে ‘লক্ষ্মীর ভান্ডারের’ থেকে বেশি টাকা, বিজেপি-র প্রচারে এবার ‘লাডলি বহেনা’

    উত্তরবঙ্গে আবহাওয়া 

    তিন দিন হয়ে গেল মাঘ পেরিয়ে ফাল্গুন মাস পড়েছে। অর্থাৎ হিসেব মতো এটা বসন্তকাল। তবে, উত্তরবঙ্গে আপাতত হালকা ঠান্ডা থাকবে আরও কিছুদিন। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায়। তবে শুধুমাত্র দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ থাকলেও উত্তরবঙ্গের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যাতে পারে। আপাতত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধে হালকা শীতের আমেজ আর বেলা বাড়লে খানিকটা বাড়বে তাপমাত্রা। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: বিজনেস পার্টনার পার্থর স্ত্রী-জামাই! কে এই রাজীব দে, যার বাড়িতে হানা ইডি-র?

    Recruitment Scam: বিজনেস পার্টনার পার্থর স্ত্রী-জামাই! কে এই রাজীব দে, যার বাড়িতে হানা ইডি-র?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার সকালে থেকে কলকাতার ৬ জায়গায় তল্লাশি অভিযান চলছে (Recruitment Scam) ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই এই তল্লাশি। যাঁর বাড়ি ও অফিসে ইডির তল্লাশি চলছে তাঁর নাম রাজীব দে। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই রাজীব পেশায় প্রোমোটার। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজীবের সম্পর্ক এলাকার অনেকেই জানেন। নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) কালো টাকা সাদা করার ক্ষেত্রে রাজীবের ভূমিকা খতিয়ে দেখছে ইডি। যে বাড়ি থেকে পার্থ গ্রেফতার হয়েছিলেন দেড় বছর আগে, তার খুব কাছেই অবস্থিত রাজীবের বাড়ি। আর সেই বাড়ির কাছেই ফের তল্লাশি চালানো হচ্ছে। এর পাশাপাশি গোলপার্কের একটি গয়নার দোকানের অফিসে এবং বাঁশদ্রোণীতে রাজীবের ফ্ল্যাটেও তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। তল্লাশি চালানো হচ্ছে বালিগঞ্জ ফাঁড়িতে রাজীবের সংস্থার দফতরেও।

    আরও পড়ুন: নিয়োগ-তদন্তে ফের সক্রিয় ইডি, কলকাতার ৬ জায়গায় চলছে অভিযান

    কে এই রাজীব?

    তদন্তে ইতিমধ্যে উঠে এসেছে ‘ইম্প্রলাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড’ নামে এক সংস্থার নাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই সংস্থায় এক সময় ডিরেক্টর ছিলেন পার্থ ঘনিষ্ঠ এই প্রোমোটার রাজীব দে। সংস্থার (Recruitment Scam) ডিরেক্টর হিসেবে নাম ছিল পার্থর স্ত্রী বাবলিদেবীরও। ২০২০ সালে বাবলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পরে পার্থর জামাই কল্যাণময় এবং তাঁর মামা কৃষ্ণচন্দ্র অধিকারী ‘ইম্প্রলাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড’-এর ডিরেক্টর হন।

    নিয়োগ দুর্নীতির টাকা প্রোমোটিং ব্যবসায় লগ্নি?

    কেন্দ্রীয় তদন্তকারী (Recruitment Scam) সংস্থা সূত্রে খবর, পার্থ ঘনিষ্ঠ দুই কাউন্সিলর পার্থ সরকার এবং বাপ্পাদিত্য দাশগুপ্তকে জেরা করে রাজীব সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছে ইডি। এখানেই উঠছে প্রশ্ন, রাজীব কি পার্থর স্ত্রী এবং জামাইকে সামনে রেখে নিয়োগ দুর্নীতির বিপুল টাকা প্রোমোটিংয়ের ব্যবসায় লগ্নি করেছেন? এই উত্তরের সন্ধান পেতেই শুক্রবার সকাল-সকাল সক্রিয় হয়ে উঠেছেন গোয়েন্দারা। নাকতলায় রাজীবের পাঁচতলা বাড়িতে চলছে ইডি হানা। ইডি আধিকারিকরা যাবতীয় নথিপত্র খতিয়ে দেখছেন বলে সূত্রের খবর।

    আরও পড়ুন: প্রথমে দেব, এবার মিমি! পদত্যাগের হিড়িক তৃণমূলের তারকা-সাংসদদের, কেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: ধনখড়ের করা নিয়োগ বহাল থাকল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে

    Calcutta High Court: ধনখড়ের করা নিয়োগ বহাল থাকল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন জগদীপ ধনখড়ের একটি নিয়োগ খারিজ করেছিল হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশকে খারিজ করে ধনখড়ের নিয়োগকে পুনরায় সিলমোহর দিল। বহাল থাকল পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা দেশের বর্তমান উপরাষ্ট্রপতির করা নিয়োগ।

    ইজেডসিসি-তে ধনখড় নিয়োগ করেন আশিস গিরিকে

    ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের (ইজেডসিসি) ডিরেক্টর পদে আশিস গিরি নামে এক ব্যক্তিকে নিয়োগ করেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ধনখড়। নির্ধারিত নিয়োগ প্রক্রিয়া মেনেই ওই পদের জন্য তিন জনকে বাছাই করেছিল রাজভবন। সেই তিন জনের নাম কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের কাছে পাঠান জগদীপ ধনখড়। সেখান থেকে আশিস গিরি নিয়োগ পান। তৎকালীন এই নিয়োগ প্রক্রিয়ায় জল গড়ায় হাইকোর্টে (Calcutta High Court)। মামলা হয় বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে। একক বেঞ্চ সেই নিয়োগ খারিজ করে দিয়েছিল।

    আরও পড়ুন: আজ শুরু উচ্চমাধ্যমিক, জেনে নিন কী কী নিয়ম আছে?

    চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চারটি আবেদন জমা পড়েছিল

    সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চারটি আবেদন জমা পড়েছিল। কেন্দ্রীয় সরকারের তরফেও আবেদন করা হয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে (Calcutta High Court)। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ভিএম ভেলুমানির ডিভিশন বেঞ্চ, সিঙ্গল বেঞ্চের বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় ওই নির্দেশ খারিজ করে দিয়েছে। এদিন আদালতের পর্যবেক্ষণ, ভারতীয় সংবিধানের ১৬৩(২) ধারা অনুযায়ী, রাজ্যপালের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা যায় না। সেই নিয়োগ খারিজও করা যায় না। প্রসঙ্গত, ইজেডসিসি কেন্দ্রীয় সরকারের অধীন একটি সাংস্কৃতিক কেন্দ্র। পশ্চিমবঙ্গ ছাড়াও এই সংস্থার কাজ রয়েছে অসম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, ত্রিপুরা, সিকিম, ওড়িশা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদাধিকার বলে এই সংস্থার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে থাকেন।

     

    আরও পড়ুন: প্রথমে দেব, এবার মিমি! পদত্যাগের হিড়িক তৃণমূলের তারকা-সাংসদদের, কেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: প্রথমে দেব, এবার মিমি! পদত্যাগের হিড়িক তৃণমূলের তারকা-সাংসদদের, কেন?

    Lok Sabha Election 2024: প্রথমে দেব, এবার মিমি! পদত্যাগের হিড়িক তৃণমূলের তারকা-সাংসদদের, কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজনীতি ছাড়তে চান! লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে বললেন সাংসদ মিমি চক্রবর্তী। পাঁচ বছর ধরে সাংসদ পদে রয়েছেন মিমি। যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে তাঁকে টিকিট দিয়েছিল তৃণমূল। এবার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে খোদ তৃণমূল সুপ্রিমো মমতার কাছে ক্ষোভের কথা জানিয়ে চিঠি দিলেন অভিনেত্রী-সাংসদ। প্রথমে দেব, এবার মিমি! কেন তৃণমূলের একের পর এক তারকা-সাংসদ পদত্যাগ করছেন? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

    মিমির চিঠি মমতাকে

    সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠান মিমি। সূত্রের খবর, চিঠিতে মিমি জানিয়েছেন রীতিমতো মানসিক যন্ত্রণায় ভুগছেন তিনি। কখনও মঞ্চে, কখনও ফোনে, কখনও অন্যভাবে তাঁকে অপমান সহ্য করতে হয়েছে বলেও দাবি করেছেন মিমি। শুধু অপমান নয়, উপেক্ষাও নাকি সহ্য করতে হয়েছে তাঁকে। সেই যন্ত্রণার কথা বলে শেষ করতে পারবেন না, এমনটাও দাবি করা হয়েছে চিঠিতে। তবে, কার বিরুদ্ধে অভিযোগ মিমির? কে তাঁকে অপমান করেছেন? চিঠিতে সে কথা উল্লেখ করেননি মিমি। এরপরই বৃহস্পতিবার বিধানসভায় ডাকা হয়েছিল মিমি চক্রবর্তীকে। 

    কী বললেন মিমি

    বিধানসভা থেকে বেরিয়ে মিমি জানিয়েছেন, এখনও মমতা তাঁর ইস্তফার বিষয়ে সম্মতি জানাননি। মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবুজ সঙ্কেত পেলে তিনি লোকসভার স্পিকারের কাছে গিয়ে ইস্তফাপত্র দেবেন। মিমি বলেন—‘‘আমি বিশ্বাস করি, রাজনীতি আমার জন্য নয়। কারণ, রাজনীতি করলে আমার মতো মানুষকে গালাগালি দেওয়ার লাইসেন্স পেয়ে যায় লোকে। আমি জেনেশুনে জীবনে কারও কোনও ক্ষতি করিনি। আমি রাজনীতিক নই। কখনও রাজনীতিক হবও না। সব সময় আমি কর্মী হিসাবে মানুষের জন্য কাজ করতে চেয়েছি। আমি অন্য দলের কারও বিরুদ্ধেও কখনও খারাপ কথা বলিনি।’’ 

    আরও পড়ুন: আজ শুরু উচ্চমাধ্যমিক, জেনে নিন কী কী নিয়ম আছে?

    রাজ্য রাজনীতিতে নানা প্রশ্ন

    সম্প্রতি অভিনেতা দেব রাজনীতি ছাড়তে চেয়েছিলেন আর এবার মিমির গলায় একই সুর। দেবকে কোনও মতে মানাতে সক্ষম হয়েছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু, রাজ্যের শাসক দলের তারকা-সাংসদরা কেন এমন পদক্ষেপ নিচ্ছেন? নেপথ্যে দলের এক শ্রেণির নেতাদের ‘অত্যাচার’? স্থানীয়দের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার জের? নাকি, দলের ভাবমূর্তি এখন তলানিতে ঠেকে যাওয়ায়, নিজেদের ভাবমূর্তি বা ব্র্যান্ড-ইমেজ বাঁচাতে ব্যস্ত এই তারকা-সাংসদরা? তৃণমূলের অন্দরে যে ক্ষোভের চোরাস্রোত বইছে, এটা কি তারই ইঙ্গিত? রাজ্য-রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে এমনই নানা প্রশ্ন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share