Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Midnapore Medical College: ভুয়ো জাতিগত শংসাপত্র! ছাত্রীর ভর্তি বাতিল করল মেদিনীপুর মেডিক্যাল কলেজ

    Midnapore Medical College: ভুয়ো জাতিগত শংসাপত্র! ছাত্রীর ভর্তি বাতিল করল মেদিনীপুর মেডিক্যাল কলেজ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভুয়ো শংসাপত্র দিয়ে ভর্তি হয়েছিলেন এক ছাত্রী। মেদিনীপুর মেডিক্যাল কলেজ (Midnapore Medical College) থেকে বহিষ্কারের ঘটনা ঘটেছে। জাতিগত ভুয়ো শংসাপত্র দিয়ে কলেজে ভর্তি হয়েছিলেন বলে অভিযোগ ছিল ওই ছাত্রীর বিরুদ্ধে। উল্লেখ্য মেডিক্যালে ভর্তির দুর্নীতির অভিযোগে আগেই মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। ইতিমধ্যে দুই বিচারপতির রায়ের সংঘাতে বর্তমানে এই মামলা সুপ্রিমকোর্টে বিচারাধীন রয়েছে। এর মধ্যেই এই বহিস্কারের ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে জেলায়।

    মেডিক্যাল কলেজের বক্তব্য (Midnapore Medical College)

    মেদিনীপুর মেডিক্যাল কলেজের (Midnapore Medical College) অধ্যক্ষা মৌসুমি নন্দী জানিয়েছেন, “প্রথম বর্ষের এক ছাত্রীকে বহিস্কার করা হয়েছে। তাঁর ভর্তি বাতিল করা হয়েছে। ভর্তির সময় ছাত্রী নিজের জাতিগত শংসাপত্র ভুয়ো দিয়েছিল। ইতিমধ্যে আইন মেনে কাজ শুরু হয়েছে।” আবার এই কলেজের মেডিক্যালের ছাত্রী সায়নী টুডু বলেছেন, “যে বা যারা জাল জাতিগত শংসাপত্র দেখিয়ে কলেজে ভর্তি হিয়েছে তাদের সবার ভর্তি বাতিল হওয়া উচিত।”

    ছাত্রীর পরিবারে বক্তব্য

    কলেজ (Midnapore Medical College) সূত্রে জানা গিয়েছে প্রথমবর্ষের ওই ছাত্রীর বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুকের একটি এলাকায়। ২০২৩-২৪ সালের শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হয়েছিল। এখন তাকে ১ লক্ষ টাকা জমা করতে বলেছে কলজে। এই নির্দেশ পেতেই কলেজে আসা বন্ধ করে দিয়েছে ছাত্রী। ছাত্রী কিছু বলতে না চাইলেও তার বাবা জানায়, “মেয়ে কলেজের নির্দেশিকা পেয়েছে। বিষয়টি বিচারাধীন। তাই এখন কিছু বলা সম্ভব নয়।”

    আদিবাসী কল্যাণ সমিতির বক্তব্য

    এই জাতিগত ভুয়ো শংসাপত্রের বিষয়ে তীব্র খব প্রকাশ করে আদিবাসী কল্যাণ সমিতি এবং ভারত জাকাত মাঝি পারগানার পক্ষ থেকে জানানো হয় আইনানুগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে। আবার পারগানার নেতা শিবুলাল মুর্মু বলেন, “অবিলম্বে ওই ছাত্রীকে (Midnapore Medical College) গ্রেফতার করতে হবে। একই ভাবে যে প্রশাসনিক আধিকারিক এই শংসাপত্র দিয়েছেন তাঁদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

    মামলা হয়েছে হাইকোর্টে

    জাল জাতিগত শংসাপত্রের ব্যবহারে মেডিক্যাল কলেজে (Midnapore Medical College) ভর্তির অভিযোগে হাইকোর্টে মামলা করেছেন ইশিতা সরেন। বেশ কিছু নামও হাইকোর্টে জমা করেছেন এই মামলাকারী। এই নামের মধ্যে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ভর্তি বাতিল হওয়া ছাত্রীর নামও রয়েছে। প্রত্যকের শংসাপত্রকে খতিয়ে দেখার কথা বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় তদন্তের জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এরপর তাঁর সিঙ্গেল বেঞ্চ থেকে মামলা ডিভিশন বেঞ্চে গেলে, বিচারপতি সৌমেন সেনের রায়ে সঙ্গে সংঘাত দেখা দেয়। এরপর মামলা যায় সুপ্রিমকোর্টে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jalpaiguri: হাতে দা উঁচিয়ে চিতাবাঘের সঙ্গে দুর্ধর্ষ লড়াই বৃদ্ধার! প্রাণরক্ষা অল্পের জন্য

    Jalpaiguri: হাতে দা উঁচিয়ে চিতাবাঘের সঙ্গে দুর্ধর্ষ লড়াই বৃদ্ধার! প্রাণরক্ষা অল্পের জন্য

    মাধ্যম নিউজ ডেস্ক: কার্যত হাতে দা উঁচু করে দক্ষিণরায়ের সঙ্গে দুর্ধর্ষ লড়াই চলল এক বৃদ্ধার। সেই সঙ্গে অবশেষে বৃদ্ধার কঠিন আক্রমণাত্মক চোখরাঙানিতে ভয়ে পালাল চিতাবাঘ। এভাবেই মৃত্যর মুখ থেকে রক্ষা পেলেন এই মহিলা। আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতলে। ঘটনা ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) সোনাখালি জঙ্গলে। এলাকায় এই নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

    ঘটনা কিভাবে ঘটল (Jalpaiguri)?

    চিতাবাঘের মুখ থেকে প্রাণ হাতে নিয়ে ফিরলেন ৬৫ বছরের ফতেমা বিবি। ঘটনা ঘটেছে ধূপগুড়ি সাকোয়াঝোড়া ২ নম্বর পঞ্চায়েতের সোনাখালির কাছেই আদরপাড়া এলাকায়। বৃহস্পতিবার বিকেলে সোনাখালি জঙ্গলে মাঠ থেকে গরু নিয়ে ফিরছিলেন তিনি। আচমকা তাঁর ওপর হামলা করে একটি চিতাবাঘ। পাল্টা প্রতিরোধ করেন ওই বৃদ্ধা। তাঁর হাতে ছিল একটি দা। তা দিয়েই চিতাবাঘের ঘাড়ে আঘাত করেন তিনি। এরপর ভয় পেয়ে পিছিয়ে যায় চিতাবাঘটি। কিন্তু পিছোলেও ফের একবার আক্রমণের চেষ্টা করে চিতাবাঘটি। কিন্তু আক্রমণাত্মক হয়ে বৃদ্ধা তাঁর হাতের দা উঁচু করলে তৎক্ষণাৎ পালিয়ে যায় দক্ষিণরায়।

    বৃদ্ধার বক্তব্য

    ঘটনার কথা জানিয়ে বৃদ্ধা বলেন, “গরু নিয়ে ফেরার সময় জঙ্গল (Jalpaiguri) থেকে একটি চিতাবাঘ আচমকা আক্রমণ করে আমাকে আহত করে দিয়েছিল। আমি অসহ্য যন্ত্রণার মধ্যে আমার হাতে থাকা দা দিয়ে পাল্টা আক্রমণ করি। কিন্তু কিছুক্ষণ পর নিজের দাঁত, নখ বের করে ক্রোধ দেখিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায় দক্ষিণরায়। এরপর প্রচণ্ড যন্ত্রণা নিয়ে রাস্তায় এসে লোকের কাছে সাহায্য চাই। সেই সময় এক ব্যক্তি আমাকে দেখে হাসপাতালে নিয়ে যান। এরপর ধুপগুড়ি হাসপাতালে চিকিৎসা শুরু হয়।” অপরদিকে এই আহত বৃদ্ধার নাতনি আনজিনা বেগম বলেন, “মাঠে গরু নিয়ে আসার সময় চিতাবাঘ আক্রমণ করে। কোনও রকমে লড়াই করে প্রাণ হাতে নিয়ে ফিরে এসেছেন আমার দিদা। তিনি খুবই অসুস্থ। ঘটনায় আমাদের এলাকায় তীব্র আতঙ্কিত ছড়িয়ে পড়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: মেঘলা আবহাওয়া, মাঘেই উধাও শীত! কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: মেঘলা আবহাওয়া, মাঘেই উধাও শীত! কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঘেই শীত উধাও। ক্যালেন্ডারে শীত শেষ হতে এখনও দিন পনেরো বাকি। কিন্তু আবহাওয়া দফতরের (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আর জাঁকিয়ে শীত ফিরবে না এই মরশুমে। হালকা ঠান্ডার আমেজ থাকলেও পারদ থাকবে ঊর্ধ্বমুখী। হাওয়া অফিস বলছে, শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার থেকেই রাজ্যের সর্বত্র পরিচ্ছন্ন আকাশ দেখা যাবে। মেঘ সরে গিয়ে দেখা মিলবে রোদেরও।

    বৃ্ষ্টির পূর্বাভাস

    কখনও ঘন কুয়াশা, কখনও মেঘ, এমনকী বৃষ্টিও। বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়। বৃষ্টিতে (Weather Update) ভিজেছে শহরতলি। আজ শুক্রবারও বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে কাটবে মেঘ। তবে নতুন ঝঞ্ঝার প্রভাবে ফের মেঘ ঢুকবে দক্ষিণবঙ্গের আকাশে। বৃষ্টি-কুয়াশা-মেঘলা আকাশে চাষে ক্ষতির আশঙ্কা বাড়ছে। চিন্তায় চাষিরা। শুক্রবার দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে।

    আরও পড়ুন: সারভাইক্যাল ক্যানসার রুখতে কিশোরীদের টিকা, নির্মলার এই ঘোষণা কেন গুরুত্বপূর্ণ?

    শীত বিদায়

    শুক্রবার সারা দিনে কলকাতার (Weather Update) সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে আকাশ পরিষ্কার হলেও নতুন করে ঠান্ডা পড়ার আর ইঙ্গিত নেই। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে শুধু কলকাতাতেই তাপমাত্রা ৫ ডিগ্রি বেড়েছে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯-২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গে এবং পশ্চিমের জেলাগুলিতে এখনও ঠান্ডা রয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। আবহবিদদের অনুমান, সরস্বতী পুজোর আগেই বিদায় নিতে পারে শীত। হালকা আমেজ থাকলেও শীত বিলাস এই মরশুমে আর নয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • CV Ananda Bose: শাহি-সাক্ষাত! ইডির উপর হামলা, রাজ্যের বকেয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী-রাজ্যপাল বৈঠক

    CV Ananda Bose: শাহি-সাক্ষাত! ইডির উপর হামলা, রাজ্যের বকেয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী-রাজ্যপাল বৈঠক

    মাধ্যম নিউজ ডেস্ক: হিসেব দিতে পারলেই কেন্দ্র সব বকেয়া মিটিয়ে দেবে। বাংলার মানুষ বঞ্চিত হন তা প্রধানমন্ত্রী মোদি কখনওই চান না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর স্পষ্টভাবে একথা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। একইসঙ্গে রাজ্য অরাজকতা, সন্দেশখালিতে ইডির উপর হামলা সব বিষয়েই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান রাজ্যের সর্বময় প্রধান।

    রাজ্যের বকেয়া প্রসঙ্গ

    রাজ্যের বকেয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয়েছে বলে জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তিনি বলেন, “আমাদের দুজনের মধ্যে কী কথা হয়েছে সেটা প্রকাশ্যে বলা সম্ভব নয়। তবে রাজ্যের যা প্রাপ্য আছে সেটা অবশ্যই রাজ্য পাবে। তবে কেন্দ্রীয় সরকারের মানদণ্ড পূরণ করতে হবে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে ন্যায়বিচার পৌঁছে দেওয়া হবে। আমি মানুষের উদ্বেগের কথা বুঝি। আমিও নিজে বিষয়টি খতিয়ে দেখেছি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলার কাছে এই বিষয়ে কিছু জানতে চাওয়া হয়। দ্রুত সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা হচ্ছে। বাংলার মানুষ যাতে বঞ্চিত না হন, সেটা প্রধানমন্ত্রী দেখছেন।”

    আরও পড়ুন: আজই শপথ চম্পাই সোরেনের, ১০ দিনের মধ্যে প্রমাণ করতে হবে সংখ্যাগরিষ্ঠতা

    ইডির উপর হামলা প্রসঙ্গ

    এখন দিল্লিতে রয়েছেন রাজ্যপাল বোস (CV Ananda Bose)। রাজভবন সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে তাঁর সঙ্গে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা বর্তমানে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেছেন। দু’জনের মধ্যে বেশ কিছু ক্ষণ কথাও হয়েছে। যদিও প্রাক্তন রাজ্যপালের সঙ্গে তাঁর কী নিয়ে কথা হয়েছে, সে ব্যাপারে কিছু জানা যায়নি। পরে সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছেন বোস। সন্দেশখালির ঘটনা নিয়ে কথা হয়েছে তাঁদের মধ্যে। এর পর ভিডিয়ো বার্তায় বোস বলেন, ‘‘সম্প্রতি ঘটে যাওয়া একটি নির্দিষ্ট অপরাধের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। আমি এটুকু বলতে পারি, আইন আইনের পথেই চলবে। যে সব কড়া পদক্ষেপ বিগত দিনে দেখা গিয়েছে, তা ভবিষ্যতেও জারি থাকবে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যা করার শীঘ্রই তা আপনারা দেখতে পাবেন। ইডিকে নিজের কাজ করতে বাধা দেওয়া হয়েছিল। কিন্তু ইডি কাজ করেছে। আগামী দিনেও করে চলবে।’’ এদিন প্রধানমন্ত্রীর দফতরেও যান রাজ্যপাল। সেখানে রাজ্যের আইনশৃঙ্খলা এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেন বলে সূত্রের খবর।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Primary Teacher Recruitment Case: ফের জটিলতা! প্রাথমিকে প্যানেল প্রকাশের পরই মামলা হাইকোর্টে

    Primary Teacher Recruitment Case: ফের জটিলতা! প্রাথমিকে প্যানেল প্রকাশের পরই মামলা হাইকোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য বুধবার প্যানেল প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই প্যানেল সংক্রান্ত নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

    কেন ফের মামলা

    সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২০২২ সালের নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১১ হাজার ৭৫৮টি শূন্যপদের মধ্যে ৯ হাজার ৫৩৩ পদে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। সেই সাড়ে ন’হাজার পদে নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়েছে। বৃহস্পতিবার সুমন্ত কোলে-সহ ১০ জন চাকরিপ্রার্থী সেই মামলা করতে চেয়ে হাইকোর্টে আবেদন করেন। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, বিএড ডিগ্রি নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য না হলেও ডিএলএড ডিগ্রি থাকা চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। বিএড এবং ডিএলএড দুই ডিগ্রি থাকা চাকরিপ্রার্থীরা আদালতের দারস্থ হয়েছে। বিএড গ্রহণ না করা হলেও ডিএলএড ডিগ্রিকে গুরুত্ব দিয়ে কেন তাদের প্যানেলে যুক্ত করা হল না? প্রশ্ন তুলে মামলা দায়ের করেছেন তাঁরা। 

    আরও পড়ুুন: ‘লাখপতি দিদি’ যোজনা চালু করছে মোদি সরকার, কারা পাবেন সুযোগ?

    মামলাকারীদের দাবি

    মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিমের দাবি, যখন ২০২২ সালের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়, তখন জানানো হয়েছিল যে, ডিএলএডের পাশাপাশি বিএড ডিগ্রিধারীরাও প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য ফর্ম ফিলআপ করতে পারবেন। মামলাকারী ১০ জন চাকরিপ্রার্থীর বিএড এবং ডিএলএড, উভয় ডিগ্রিই রয়েছে। কিন্তু তাঁদের বিএড-এ প্রাপ্ত নম্বর বেশি হওয়ায়, তাঁরা সেই নম্বর ব্যবহার করে ফর্ম ফিলআপ করেছিলেন। আর সেই কারণেই প্যানেলে তাঁদের নাম নেই। অথচ তাঁদের কাছে ডিএলএডের ডিগ্রিও রয়েছে। তাই তাঁদের নামও প্যানেলে অন্তর্ভুক্ত করার আর্জি জানিয়ে বৃহস্পতিবার তাঁরা কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Purba Medinipur: তৃণমূলের সভায় বিরিয়ানির প্যাকেট পেতে হুড়োহুড়ি, ক্ষুব্ধ হয়ে সভা ছাড়লেন মন্ত্রী

    Purba Medinipur: তৃণমূলের সভায় বিরিয়ানির প্যাকেট পেতে হুড়োহুড়ি, ক্ষুব্ধ হয়ে সভা ছাড়লেন মন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের ‘সঙ্ঘবদ্ধ শপথ গ্রহণ’ কর্মসূচিতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা গেল। অনুষ্ঠানে বিরিয়ানি বিলিকে ঘিরে ব্যাপক গোলমালের চিত্র দেখ লক্ষ্য করা গেল আজ বৃহস্পতিবার। এই সভায় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ভাষণের সময় টিফিন বিলিকে ঘিরে উপস্থিত তৃণমূল কর্মীরা সভা খালি করে খাবারের দিকে হুড়মুড়িয়ে পড়লেন। এরপর সৃষ্টি হয় ব্যাপক হট্টগোল। আর এরপর এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বেরিয়ে যান মন্ত্রী। ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথির বীরেন্দ্র স্মৃতি সৌধে। ঘটনায় দল অত্যন্ত অস্বস্তির মধ্যে পড়েছে তৃণমূল।

    সভায় ব্যাপক চিৎকার চেঁচামেচি (Purba Medinipur)

    এদিন কাঁথি (Purba Medinipur) সভাগৃহ ছিল কানায় কানায় ভর্তি। ঠিক ১ টায় চন্দ্রিমা ওঠেন মঞ্চে। তাঁকে মঞ্চে বরণ করা নিয়েও একপ্রকার বিশৃঙ্খলা হয়। এরপর হলে  চিৎকার চেঁচামেচি শুরু হয়। অপর দিকে তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীয়ূষকান্তি পন্ডা সকলকে শান্ত হওয়ার পরামর্শ দেন। এরপর চন্দ্রিমা ভাষণ দিতে শুরু করেন। তিনি বলেন, “কেন্দ্রের আয়ুষ্মান ভারত হল রাজ্যের স্বাস্থ্য সাথীর নকল। আয়ুষ্মান ভারত কার্যকর হলে মাত্র ৭০ হাজার মানুষ উপকৃত হবেন। আর স্বাস্থ্য সাথী প্রকল্পে আড়াই কোটি মানুষ সুবিধা পাচ্ছেন।” এরপরই টিফিনের জন্য হুড়োহুড়ি পড়ে যায় সভাস্থলে। যদিও মাইকে বলা হয় সকলের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে। কিন্তু বিশৃঙ্খা আরও চরমে উঠে যায়। এরপর ভাষণের মাঝ পথেই রেগেমেগে আসন ছেড়ে বেরিয়ে যান রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা।

    বিজেপির বক্তব্য

    এই ঘটনায় বিজেপি কাঁথি (Purba Medinipur) সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, “তৃণমূলের সভায় ভাষণ শোনায় মন নেই। টাকা দিয়ে টিফিনের লোভ দেখিয়ে তৃণমূল নিজেদের মহিলা সভায় লোক ভরার কাজ করছে।” পালটা তৃণমূলের জেলা সভাপতি রাজিয়া বিবি বলেন, “আশাতীত ভিড় হয়েছিল সভায়। তবে অনেকে বসার আসন দেওয়া সম্ভব হয়নি। অনেকে বেরিয়ে গিয়েছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: বাড়ল তাপমাত্রা, শুক্রবারও ভিজতে পারে কলকাতা, কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: বাড়ল তাপমাত্রা, শুক্রবারও ভিজতে পারে কলকাতা, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবারের পর বৃহস্পতিবারও সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘে ঢাকা। কয়েক পশলা বৃষ্টিও পড়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই দুর্যোগ চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। শনিবার থেকে কলকাতা-সহ (Winter in Kolkata) গোটা রাজ্যের আবহাওয়ার (Weather Update) উন্নতি হবে। মেঘ কাটলেও শীত আর ফিরছে না বলেই অনুমান। মাঘের মাঝামাঝি শীতও বিদায় নিতে চলেছে শহর থেকে। জেলায় এখনও ঠান্ডার আমেজ থাকলেও শহর কলকাতার পারদ চড়ল বেশ কয়েক ধাপ।

    বৃষ্টির পূর্বাভাস

    পশ্চিমী ঝঞ্ঝার জের। বুধবারই এক ধাক্কায় চার ডিগ্রি বেড়েছিল তাপমাত্রা (Weather Update)। বৃহস্পতিবার ফের চড়ল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। জানুয়ারির শেষে তাপমাত্রার এমন ঊর্ধ্বগতি বিরল। শুক্রবার দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা কম। অসময়ের বৃষ্টিতে সারাদিন প্যাচপ্যাচে আবহাওয়ায় বিরক্ত শহরবাসী। শীত বিলাস ছেড়ে গরম পড়বে তো ঠিকই কিন্তু এই অকাল বৃষ্টিতে মন ভাল নেই শহরের।

    আরও পড়ুন: রাম মন্দিরের পর ধর্মীয় পর্যটনে জোর, বাজেটে উঠে এল লাক্ষাদ্বীপ প্রসঙ্গও

    শীত বিদায় 

    হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, শনিবার থেকে আকাশ পরিষ্কার হলেও নতুন করে ঠান্ডার (Winter in Kolkata) আর ইঙ্গিত নেই। গত ৪৮ ঘণ্টায় শুধু কলকাতাতেই তাপমাত্রা ৫ ডিগ্রি বেড়েছে। চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯-২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। সে ক্ষেত্রে, তাপমাত্রা আর একটু কমলেও ঠান্ডার ঝোড়ো ব্যাটিং এই মরশুমে আর দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। সরস্বতী পুজো পর্যন্ত পারদ ওঠা-নামা করলেও জাঁকিয়ে শীত আর পড়ছে না শহরে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bardhaman: সরকারি হাসপাতালেই এক্স-রে হল না রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহর, পদত্যাগ চাইল বিজেপি

    Bardhaman: সরকারি হাসপাতালেই এক্স-রে হল না রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহর, পদত্যাগ চাইল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাতে লোক নেই, তাই সরকারি হাসপাতালে এক্স-রে হল না রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লাহর। স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের জোয়ারের কথা রাজ্যের শাসক দল তৃণমূলের নেতা-মন্ত্রীদের ঢাক পিটিয়ে প্রায় বলতে শোনা যায়। অথচ রাজ্যের খোদ মন্ত্রীর মুখেই এবার শোনা গেল বর্ধমানের (Bardhaman) এক সরকারি হাসপাতালে পরিষেবা না পাওয়ার কথা। অবাক রাজ্যের মন্ত্রী! ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার জীর্ণদশার কথা ফের একবার উঠে এল। পাল্টা মন্ত্রীর পদত্যাগ চাইল বিজেপি। উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও গত কয়েক মাস আগে এসএসকেএমে নিজের পায়ের চিকিৎসার বিষয়ে বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর মুখের কথাই যেন ফের আওড়ালেন এবার গ্রন্থাগারমন্ত্রী।

    কী বললেন সিদ্দিকুলাহ (Bardhaman)?

    গত মঙ্গলবার সকালে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরি শৌচাগার থেকে বের হওয়ার সময় পড়ে গিয়ে আহত হন। ডান পায়ের কনিষ্ঠ আঙুলে চোট লাগে। এরপর রক্ত জমাট বেঁধে যায়। এরপর সন্ধ্যায় যন্ত্রণা বাড়তে থাকলে চিকিৎসার জন্য বর্ধমান (Bardhaman) মেমারি গ্রামীণ হাসপাতালে যান। চিকিৎসকেরা জানধ, এক্স-রে করতে হবে। কিন্তু হাসপাতালের ওপিডিতে দিনে এক্স-রে হলেও রাতে তা করার কোনও ব্যবস্থা নেই বলে জানতে পারেন মন্ত্রী। কথা শুনেই অবাক হয়ে যান তিনি। এরপর সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, “এই বিরাট হাসপাতালে এক্স-রে হবে না! আমার জানা ছিল না। সব সময় হলে মানুষের অনেক উপকার হবে। আমি উদ্যোগ নিয়ে এই কাজটি করাবো। মানুষের সুবিধার জন্য চেষ্টা করব। মানুষ যাতে সুযোগ পান সেই দিকেই নজর রাখবো। রাজ্যে ৪২-৪৩টি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে। আমি সরকারি হাসপাতালেই দেখাই, প্রাইভেটে দেখাই না।”

    বিজেপির বক্তব্য

    মন্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তৃণমূল সরকারের কড়া সমালোচনা করে বিজেপি। বিজেপির পূর্ব বর্ধমান (Bardhaman) জেলার সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ বলেন, “সরকারি হাসপাতালে যদি রাজ্যের মন্ত্রীর এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কী হাল হবে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত খারাপ এবং অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সাধারণ মানুষের জন্য ন্যূনতম পরিষেবার ব্যবস্থা নেই। তাই রাজ্যের মন্ত্রী সিদ্দিকুলাহ সাহেবের পদত্যাগ করা উচিত।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর সাসপেনশন উঠে গেল, বাধা রইল না অধিবেশনে যোগ দিতে

    Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর সাসপেনশন উঠে গেল, বাধা রইল না অধিবেশনে যোগ দিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছরের নভেম্বর মাসেই বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। সে নিয়ে সরকারের ভূমিকায় প্রশ্নও উঠতে শুরু করে। ঠিক ৩ মাসের মাথায় উঠে গেল বিরোধী দলনেতার সাসপেনশন। জানা গিয়েছে, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে তিনি যোগ দিতে পারবেন। বাজেট অধিবেশন শুরুর আগে নন্দীগ্রামের বিধায়কের সাসপেনশন প্রত্যাহার করে নিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবারই সংবাদমাধ্যমকে স্পিকার বলেন, ‘‘বিরোধী দলনেতার সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে, চাইলে তিনি অধিবেশনে যোগ দিতে পারেন।’’

    আরও পড়ুন: এবার তোষাখানা মামলায় ১৪ বছরের জেলের সাজা হল সস্ত্রীক ইমরান খানের

    ৫ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট অধিবেশন 

    শোনা যাচ্ছে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। সাধারণভাবে নিয়ম হল রাজ্যপালের ভাষণ দিয়েই অধিবেশন শুরু হওয়ার কিন্তু এবারে তা হচ্ছে না বলেই জানা যাচ্ছে। কিন্তু রাজভবনকে এড়িয়ে বাজেট পেশ করা যায় কি? এনিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। রাজভবন রাজ্য সংঘাত ফের একবার বাজেট অধিবেশনকে ঘিরে সামনে আসবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। রাজভবন এবিষয়ে কী বিবৃতি দেয় সে দিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।

    বাজেট অধিবেশনে যোগ দেবেন বিজেপি বিধায়করাও

    গত নভেম্বর মাসেই বিরোধী দলনেতাকে (Suvendu Adhikari) যখন সাসপেন্ড করেন স্পিকার, তখনই তাঁর সঙ্গে বেরিয়ে যান উপস্থিত বিজেপি বিধায়করা। প্রসঙ্গত, গেরুয়া শিবিরের বিধায়করা সে সময় জানিয়েছিলেন যে, তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়কট করবেন বিধানসভায়। কিন্তু শুভেন্দু অধিকারীর সাসপেনশন উঠে যাওয়ার পরে বিজেপি পরিষদীয় দল বিধানসভায় বাজেট অধিবেশনে যোগ দেবে বলেই মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত তাঁর সাসপেনশন প্রত্যাহারের ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেননি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    আরও পড়ুন: মালদায় রাহুল গান্ধীর গাড়িতে পড়ল ইট, ভেঙে চুরমার পিছনের কাচ

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় একলাফে ২০ ডিগ্রি! এবার কি শীত বিদায়ের পালা?

    Weather Update: বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় একলাফে ২০ ডিগ্রি! এবার কি শীত বিদায়ের পালা?

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই শহরের আকাশের মুখ ভার। কোথাও আবার ঝিরঝিরে বৃষ্টি। মঙ্গলবার মধ্যরাতেই বৃষ্টি নেমেছে শহরের বিভিন্ন প্রান্তে। বুধবার সকালে বৃষ্টির দেখা না মিললেও সকাল থেকেই রয়েছে মেঘলা আকাশ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি। 

    জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই হালকা , মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণের কয়েকটি জেলা। বৃষ্টির রেশ থাকতে পারে শুক্রবার পর্যন্ত। এমনকি বৃহস্পতিবার বৃষ্টির কারণে হলুদ সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকায় বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায়। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই। শুক্রবার দু-এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। 

    আরও পড়ুন: বাজেট অধিবেশনের আগে রাজ্যসভার ১১ সাংসদের সাসপেনশন প্রত্যাহার করলেন ধনখড়

    শীত বিদায়ের পালা

    পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগেই শীতে কোপ পড়েছে। জানুয়ারি শেষ, এবার কি তবে শীত বিদায়ের পালা? আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উঠে গেল ২০.২ ডিগ্রিতে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৯ ডিগ্রিতে উঠে যায়। আগামী ৫ দিনে ঠান্ডা ফেরার আশা নেই বলেই মনে করছেন আবহবিদরা। কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি রয়েছে তুষারপাতের সম্ভাবনা। কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দেখা যেতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা। ঘন কুয়াশায় ঢাকতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা। তবে বৃষ্টির পর আর জাঁকিয়ে বসবে না শীত। বরং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share