Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Suvendu Adhikari: “মুসলিম ভোট ধরে রাখতে ধ্বংসের খেলায় নামছেন মুখ্যমন্ত্রী”, বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: “মুসলিম ভোট ধরে রাখতে ধ্বংসের খেলায় নামছেন মুখ্যমন্ত্রী”, বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: “মুসলিম ভোট ধরে রাখতে ধ্বংসের খেলায় নামতে চাইছেন ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী।” মঙ্গলবার সন্ধ্যায় কথাগুলি বললেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ২২ জানুয়ারি অযোধ্যায় হবে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান। গর্ভগৃহে প্রতিষ্ঠিত হবেন রামলালা। উপস্থিত থাকবেন দেশ-বিদেশের সাত হাজার অতিথি। এই দিনই বাংলায় সম্প্রীতি মিছিলের আয়োজন করেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর এই কর্মসূচিকেই নিশানা করেন নন্দীগ্রামের বিধায়ক।

    সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা

    তিনি বলেন, “এটা খুবই উদ্বেগের। সংখ্যালঘু মুসলিম ভোট ওঁর কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। উনি উসকানি দিচ্ছেন। চাইছেন, গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে যাতে সেদিন রাম নবমীর মতো গোটা রাজ্যে কোথাও কোথাও অশান্তি ও মানুষের জীবন থেকে শুরু করে ধন-সম্পত্তির ক্ষতি হোক। পশ্চিম বাংলার মানুষের কাছে এটা খুবই উদ্বেগের। তিনি রাজ্যের পুলিশমন্ত্রী ও শাসকদলের মুখিয়া। তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন। এই উসকানি ছাড়া উনি ওঁর হারিয়ে যাওয়া মুসলিম ভোটব্যাঙ্ক কিছুতেই ফিরিয়ে আনতে পারবেন না, এটা উনি ভালো করে জানেন।”

    ‘ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী’

    রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “ওঁর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মুসলিমরা। তাই মুসলিমদরদি ভাবমূর্তি দেখিয়ে ভোটব্যাঙ্ককে সুনিশ্চিত করতে রাজ্যের ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলায় নামতে চাইছেন।” তিনি (Suvendu Adhikari) বলেন, “মনরেগা আর আবাস যোজনার টাকার দাবিতে রেড রোডে যে ধর্না দিয়েছিলেন, সেখান থেকে রাম নবমীর উসকানিদাতার নাম যদি কিছু থাকে, তাহলে তা মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উসকানিতেই রিষড়া, ডালখোলা ও শিবপুরের পিএম বস্তিতে দাঙ্গা হয়েছিল।” শুভেন্দু বলেন, “ওঁর কণ্ঠস্বর হায়দরাবাদের পাকিস্তানপ্রেমী নেতা আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে মিলে যাচ্ছে।”

    আরও পড়ুুন: রেশন কেলেঙ্কারিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, বাকিবুরের অ্যাকাউন্টে নগদ ২২৮ কোটি টাকা!

    রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari) বলেন, “আমি মহামান্য রাজ্যপালকে বলব, উনি অবিলম্বে স্পর্শকাতর এলাকাগুলিতে আধাসেনা মোতায়েনের জন্য কেন্দ্রকে জানান। রাম নবমী থেকে শুরু করে সিএএ-কে এনআরসির তকমা দিয়ে যেসব জায়গায় সম্প্রীতি নষ্ট হয়েছিল, নূপুর শর্মা ইস্যুতেও যা হয়েছিল, সেই সব জায়গা পশ্চিমবঙ্গের মানুষ জানেন। ওই সব জায়গায় আধাসেনা মোতায়েন করা হোক।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
  • Suvendu Adhikari: তাঁর কাছে জমি চেয়েছিলেন অনুকূল ঠাকুর! মমতার মন্তব্যে বিতর্ক, কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: তাঁর কাছে জমি চেয়েছিলেন অনুকূল ঠাকুর! মমতার মন্তব্যে বিতর্ক, কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই তিনি দাবি করেন, যুগাবতার অনুকুল ঠাকুর নাকি তাঁর কাছে জমি চেয়েছিলেন এবং তিনি তা দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর বয়ানের ওই ভিডিও ইতিমধ্যে নিজের এক্স হ্য়ান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কমেন্ট বক্সে ভেসে আসছে নানা মন্তব্য। মুখ্যমন্ত্রীর এধরনের মন্তব্য অবশ্য নতুন নয়। গতবছর দেশের চন্দ্রাভিযানের সময় তিনি বলেন, রাকেশ রোশন চাঁদে গিয়েছিলেন।

    কী লিখলেন শুভেন্দু?

    মুখ্যমন্ত্রীর বয়ানের ওই ভিডিওটি পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং তিনি সেখানে লেখেন, “যুগাবতার পুরুষোত্তম্ শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ১৯৬৯ সালে দেওঘরে দেহ ত্যাগ করেন। উনি কি আপনাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন জমির ব্যাপারে? এই সব মিথ্যাচারের জন্য আপনি ক্ষমা চান এবং কোনও অভিজ্ঞ মানসিক চিকিৎসাবিদের তত্ত্বাবধানে নিজের মস্তিষ্কের চিকিৎসা করান। আপনার সুস্থতা কামনা করি।” 

    শুভেন্দুর সাংবাদিক বৈঠক

    শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মঙ্গলবার বিকেলে এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী এমনকাণ্ড নতুন করছেন না, এর আগে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকেও তিনি অসম্মান করেছেন। এর আগে তিনি এও দাবি করেছেন ইসকনকেও নাকি তিনি জমি দিয়েছেন। ভারত সেবাশ্রম সঙ্ঘ সম্পর্কে মুখ্যমন্ত্রীর মত হল যে তারা নাকি দাঙ্গা করে। নন্দীগ্রামের বিধায়কের দাবি, অনুকুল ঠাকুরের ভক্তদের কথা চিন্তা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দেওঘরে এইমস-এর মতো হাসপাতাল বানিয়ে দিয়েছেন এবং বিমানবন্দর তৈরি করে দিয়েছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ABVP: নবদ্বীপে আক্রান্ত এবিভিপি, সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

    ABVP: নবদ্বীপে আক্রান্ত এবিভিপি, সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

    মাধ্যম নিউজ ডেস্ক: নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে তৃণমূলের বর্বরোচিত হামলার শিকার এবিভিপি-এর (ABVP) এক ছাত্র ও তিন ছাত্রী। মঙ্গলবার সকালের তৃণমূলের এই হামলার পরেই উত্তেজনা ছড়ায় গোটা শহরজুড়ে। ঘটনায় আক্রান্তদের গুরুতর আহত অবস্থায় প্রথমে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা করানো পরে অবস্থার অবনতি শুরু হয়। শক্তি নগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় পড়ুয়াদের। ঘটনার পরে ঠিক সন্ধ্যার সময় বিক্ষোভ মিছিল শুরু করে আরএসএস-এর ছাত্র সংগঠন।

    এটাই প্রথম নয়। বিগত কয়েক বছর ধরেই এই সংঘর্ষ চলছে কলেজে। আসলে পায়ের তলায় মাটি হারিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। এমনই শোনা গেল কলেজের দায়িত্বপ্রাপ্ত এবিভিপি (ABVP) নেত্রী সুজাতা বিশ্বাসের কথায়। তিনি আরও জানান, কলেজে প্রায়ই নেশাদ্রব্য উদ্ধার হয়, ছাত্রী পড়ুয়াদের প্রতিও ভেসে আসে কটূক্তি। এসবের প্রতিবাদ জানালেই তৃণমূলের হামলার শিকার হন আমাদের ছাত্র নেতৃত্ব। এই ঘটনার নিন্দা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    শুভেন্দু অধিকারীর ট্যুইট

    বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে এই ঘটনার প্রতিবাদ করেন এবং লেখেন, ‘‘জাতীয়তাবাদী ছাত্র সংগঠন এবিভিপির ওপর এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।’’

    উইকেট দিয়ে মার ছাত্রীদের

    মঙ্গলবার ছাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূলের বাহিনী। উইকেট দিয়ে তাঁদেরকে মারধর করা হয়। এবিভিপির (ABVP) তরফ থেকে শুভ সাহা বলেন, “এলোপাথাড়ি মারধর করা হয়েছে। মাটিতে ফেলে মারা হয়েছে ওদের। কলেদের ভিতরে এই ধরনের যে সব ঘটনা ঘটছে, তার দায় নিতে হবে কলেজের অধ্যক্ষকে। ওঁর জন্যই এই সব ঝামেলা হচ্ছে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘মোদির জনপ্রিয়তা বাড়ায় উজ্জ্বলা যোজনা বন্ধের ফন্দি আঁটছেন মমতা’, তোপ শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘মোদির জনপ্রিয়তা বাড়ায় উজ্জ্বলা যোজনা বন্ধের ফন্দি আঁটছেন মমতা’, তোপ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: উজ্জ্বলা যোজনার জেরে ঊর্ধ্বগামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তার লেখচিত্র। তাই পশ্চিমবঙ্গে কেন্দ্রের এই যোজনা বন্ধ করার ফন্দি আঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য প্রশাসনের অপব্যবহার করছেন তিনি। মঙ্গলবার এই ভাষায়ই মুখ্যমন্ত্রীর প্রতি ট্যুইট-বাণ হানলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি (Suvendu Adhikari)। এ ব্যাপারে হস্তক্ষেপ চেয়ে মুখ্যসচিবকে চিঠিও দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।

    কী বলছেন শুভেন্দু?

    সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত। আতঙ্কিত কারণ পশ্চিমবঙ্গের ১ কোটি ২৩ লক্ষ ৭১ হাজার ২২টি বাড়ি থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করা হয়েছে। তিনি রাজ্যের মানুষকে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার মতো প্রকল্প থেকে বঞ্চিত করছেন। এবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জনপ্রিয়তা টের পেয়ে প্রকল্পটি রাজ্যে বন্ধ করতে তিনি প্রশাসনের অপব্যবহার করছেন।”

    মুখ্যসচিবকে চিঠি

    রীতিমতো তথ্য দিয়ে রাজ্যের বিরোধী দলনেতার (Suvendu Adhikari) দাবি, উজ্জ্বলা যোজনার প্রথম পর্বে মোট উপভোক্তার ১১ শতাংশ ও দ্বিতীয় পর্বে মোট উপভোক্তার ১৭.২৬ শতাংশ পশ্চিমবঙ্গের বাসিন্দা। আমি এ ব্যাপারে মুখ্যসচিবের হস্তক্ষেপ চেয়ে তাঁকে চিঠি লিখেছি। নন্দীগ্রামের বিধায়কের অভিযোগ, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ব্যাপক জনপ্রিয়তা দেখার পর এই রাজ্যে প্রকল্পটি বন্ধ করতে প্রশাসনের অপব্যবহার করছেন মমতা। ট্যুইটে পশ্চিমবঙ্গে উজ্জ্বলা যোজনার পরিসংখ্যানও তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

    আরও পড়ুুন: ‘পলাতক’ দুই ঋণখেলাপির খোঁজে লন্ডন যাচ্ছেন গোয়েন্দারা!

    চিঠিতে শুভেন্দু (Suvendu Adhikari) লিখেছেন, “অনেক গরিব মানুষ এলপিজি সংযোগের জন্য আবেদন জমা দেওয়ার জন্য তাঁদের নিকটতম পরিবেশকদের সঙ্গে দেখা করলে তৎক্ষণাৎ তাঁদের আবেদনপত্র প্রত্যাখ্যান করা হচ্ছে। একটি অযৌক্তিক কারণ উল্লেখ করে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বর্তমানে চালু নেই। এবং কোনও নতুন অ্যাপ্লিকেশনও গ্রহণ করা হচ্ছে না।

    কয়েকজন ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করার পর তাঁরা আমাকে গোপনে জানিয়েছেন যে, তাঁদের নিজ নিজ জেলার ম্যাজিস্ট্রেটরা নতুন সংযোগের জন্য আর কোনও আবেদন গ্রহণ না করার জন্য মৌখিক নির্দেশ জারি করেছেন। নির্দেশ না মানলে তার ফল ভালো হবে না বলেও তাঁদের শাসানো হয়েছে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bakibur Rahaman: রেশন কেলেঙ্কারিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, বাকিবুরের অ্যাকাউন্টে নগদ ২২৮ কোটি টাকা!

    Bakibur Rahaman: রেশন কেলেঙ্কারিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, বাকিবুরের অ্যাকাউন্টে নগদ ২২৮ কোটি টাকা!

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন কেলেঙ্কারিকাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। ইডির দাবি, এই ঘটনায় ধৃত বাকিবুর রহমানের (Bakibur Rahaman) এনপিজি রাইস মিল প্রাইভেট লিমিটেডের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছিল নগদ ২২৮ কোটি টাকা। বাকিবুরের অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল, সে সংক্রান্ত নির্দিষ্ট কোনও তথ্য মেলেনি বলেই চার্জশিটে দাবি ইডির।

    বিপুল পরিমাণ নগদ

    চার্জশিটে আরও দাবি করা হয়েছে, জেরায় বাকিবুর দাবি করেন চাল-আটা বেচেই তাঁর মিলের অ্যাকাউন্টে জমা পড়েছে ২২৮ কোটি টাকা। যদিও ইডির দাবি, রেশন কেলেঙ্কারির টাকাই ঘুরপথে জমা পড়েছে বাকিবুরের মিলের অ্যাকাউন্টে। চার্জশিটের ৪৪ নম্বর পাতায় ইডি জানিয়েছে, বাকিবুরের সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টের রেকর্ড খতিয়ে দেখতে গিয়েই এই বিপুল পরিমাণ নগদ জমা পড়েছে বলে জানতে পারেন ইডির তদন্তকারীরা।

    টাকার উৎস কী

    চার্জশিটে (Bakibur Rahaman) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, বাকিবুরের রাইস মিলের অ্যাকাউন্টে সব মিলিয়ে জমা পড়েছে ৪১৯ কোটি টাকা। এর মধ্যে নগদে জমা পড়েছে ২২৮ কোটি টাকা। বাকিবুরের সংস্থার চাটার্ড অ্যাকাউন্টেন্ট জয়শঙ্কর গুপ্ত জানিয়েছেন এই টাকার উৎস সম্পর্কে কিছু জানাননি বাকিবুর। জানিয়েছিলেন, চাল-আটা বিক্রির টাকা জমা পড়েছে নগদে। যেহেতু নগদে টাকা জমা পড়েছে, তাই টাকার উৎস খতিয়ে দেখার কোনও সুযোগ তাঁর কাছে ছিল না।

    আরও পড়ুুন: প্রচুর বাংলাদেশি মুদ্রার সন্ধান! জ্যোতিপ্রিয়র সঙ্গে যোগ নেই দাবি রেশন দুর্নীতিতে ধৃত শঙ্করের

    ইডির অনুমান, এই ২২৮ কোটি টাকার পুরোটাই রেশন কেলেঙ্কারির। রেশনের চাল খোলা বাজারে সস্তায় বিক্রি করে নগদে দাম নিয়েছেন বাকিবুর। পরে সেই চালকে তাঁর মিলের চাল বলে খাতায়-কলমে দেখিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন দুর্নীতি। রেশন কেলেঙ্কারির তদন্তে নেমে বাকিবুরের একাধিক সংস্থার খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। এর মধ্যে কয়েকটি সংস্থা পরিচালনার দায়িত্বে রয়েছেন বাকিবুর ও রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের সদস্যরা। ইডির অনুমান, এভাবেই বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে নগদে লেনদেন করে রেশন কেলেঙ্কারির কালো টাকা সাদা করার চেষ্টা করেছেন বাকিবুর (Bakibur Rahaman) ও মন্ত্রিমশাই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Sukanta Majumdar: “নির্লজ্জ পুলিশমন্ত্রী বলেই হয়তো টিকে আছেন”, মমতাকে তীব্র আক্রমণ সুকান্তর

    Sukanta Majumdar: “নির্লজ্জ পুলিশমন্ত্রী বলেই হয়তো টিকে আছেন”, মমতাকে তীব্র আক্রমণ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্ধারিত কর্মসূচির তৃতীয় দিনে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে হাজির হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। মঙ্গলবার দুপুরে জিয়াগঞ্জের ফুলতলা মোড়ে উপস্থিত হয়ে সেখানে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করেন তিনি। এরপর সেখান থেকে দলীয় কর্মীদের সাথে নিয়ে পদযাত্রা শুরু করেন জিয়াগঞ্জের বাগডহর মোড়ের উদ্দেশ্যে। এরপর বিকেলে দলীয় একটি জনসভায় যোগদান করেন। এদিন একাধিক বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন।

    ভর্ৎসনা পুলিশের নয়, রাজ্যের পুলিশমন্ত্রীর (Sukanta Majumdar)?

    সন্দেশখালি প্রসঙ্গে সুকান্ত (Sukanta Majumdar) বলেন, “পুলিশ কোর্টের সামনে হয়তো ভর্ৎসনার শিকার হচ্ছে কিন্তু এই ভর্ৎসনা পুলিশের নয়, রাজ্যের পুলিশমন্ত্রী কে? আজ কোর্ট মমতাকে থাপ্পড় দিলো, এতো নির্লজ্জ পুলিশমন্ত্রী বলেই হতো টিকে আছেন। অন্য রাজ্য হলে সেই রাজ্যের পুলিশমন্ত্রী ইস্তফা দিয়ে বাড়িতে চলে যেতেন। হাজার হাজার একরের আদিবাসীদের জমি দখল করে নিয়েছে শাহজাহান। ভেড়ির সমস্ত জমি জোর করে দখল করে কোটি কোটি টাকা লুট করেছে এই তৃণমূল নেতা। পুলিশ তাঁকে সংরক্ষণ দিয়েছে।”

    আর কী বললেন?

    এরপর রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে সুকান্ত (Sukanta Majumdar) আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সুন্দর হাসি মার্কা ছবি দিয়ে লেখা সজল গ্রাম। টাকা দিচ্ছে মোদি অথচ ছবি মুখ্যমন্ত্রীর লাগানো। হিসাব না দিলে টাকা মিলবে না। রাজ্যের ৪১ টা প্রকল্পের কাজ আটকে রয়েছে। কারণ টাকার হিসেব দেওয়া হচ্ছে না।” পাশাপাশি মুখ্যমন্ত্রীর ভাতা নিয়ে সুকান্ত বলেন, “পুলিশ না থাকলে তৃণমূল নামক কোনও বস্তুও থাকবে না। পুলিশ না থাকলে মুর্শিদাবাদেও কিছুই থাকবে না তৃণমূল। মুখ্যমন্ত্রী যদি ভাতা না নেন তাহলে অ্যাপেলের আই ফোনটা কোথা থেকে এলো? নিজের পরনে সাদা শাড়িটা ডিজাইন করা, বাংলার কোন দোকানে পাওয়া যায় বলতে পারবেন? বাজার থেকে কেউ এক কপি কিনে এনে দিতে পারবেন? ডিজাইন করার টাকার উৎস কী? ভাতা নিচ্ছি না, মানে মুখ দিয়ে খাচ্ছি না স্ট্র দিয়ে খাচ্ছি। মুখ দিয়ে চুরি করলে মুখে লাগবে, তাই স্ট্র দিয়ে চুরি করছেন মুখ্যমন্ত্রী।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ration Scam: প্রচুর বাংলাদেশি মুদ্রার সন্ধান! জ্যোতিপ্রিয়র সঙ্গে যোগ নেই দাবি রেশন দুর্নীতিতে ধৃত শঙ্করের  

    Ration Scam: প্রচুর বাংলাদেশি মুদ্রার সন্ধান! জ্যোতিপ্রিয়র সঙ্গে যোগ নেই দাবি রেশন দুর্নীতিতে ধৃত শঙ্করের  

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন দুর্নীতির (Ration Scam) দায়ে ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বা তাঁর মেয়ে প্রিয়দর্শিনীর সঙ্গে কোনও যোগ নেই বলে দাবি শঙ্কর আঢ্যের। কিন্তু তাঁর মেয়ের ফেসবুক পোস্ট বলছে অন্যকথা। জ্যোতিপ্রিয় মল্লিকের জন্মদিনে আবেগঘন পোস্ট করেছিলেন শঙ্কর কন্যা ঋতুপর্ণা আঢ্য। জ্যোতিপ্রিয়কে ‘জ্যেঠু’ বলে ডাকেন শঙ্কর কন্যা। অথচ সোমবার স্বাস্থ্য পরীক্ষার সময় রেশন দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল নেতা শঙ্কর স্পষ্ট জ্যোতিপ্রিয়ের সঙ্গে তাঁর যোগ অস্বীকার করেন।

    ইডি অফিসে শঙ্করের মেয়ে

    মঙ্গলবার সকালে ইডি দফতরে এলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য। রেশন বন্টন দুর্নীতি (Ration Scam) মামলায় ইতিমধ্যেই ইডি গ্রেফতার করেছে শঙ্করকে। তার নামে একাধিক এফএফএমসি কোম্পানির হদিশ পেয়েছে ইডি। এমনকী তার পরিবারের অন্যান্যদের নামেও এইসব কোম্পানির হদিশ পাওয়া গিয়েছে বলে খবর। ইতিমধ্যেই শঙ্কর আঢ্যর ভাইয়ের বউকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্রের খবর এই বিষয়ে শঙ্কর আঢ্যর মেয়েকেও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

    আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার আরও তিন, এখনও অধরা শাহজাহান

    শঙ্করের অফিস থেকে উদ্ধার বিদেশি মুদ্রা

    গতকাল সোমবার দিনভর কলকাতার বিভিন্ন জায়গায় ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছে। বনগাঁর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এই শঙ্কর আঢ্যর চারটি সংস্থায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। সেগুলি আপাতত সিল করে দেওয়া হয়েছে। ইডি আধিকারিকরা দাবি করছেন, একাধিক গুরুত্বপূর্ণ নথি কম্পিউটারের হার্ডডিক্স, ল্যাপটপ, মোবাইল পাওয়া গিয়েছে। রেশন ‘দুর্নীতি’ মামলায় (Ration Scam) ধৃত বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য ওরফে ডাকুর অফিস থেকে প্রচুর বাংলাদেশি মুদ্রাও উদ্ধার করেছে ইডি। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ছ’লক্ষ টাকা। ইডি সূ্ত্রে খবর, মধ্য কলকাতার মারকুইজ স্ট্রিটে বৈদেশিক মুদ্রা কেনাবেচার একটি অফিস থেকে ওই টাকা উদ্ধার করা হয়েছে। কী কারণে এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ওই অফিসে রাখা ছিল তা খতিয়ে দেখছে ইডি। সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ রেশন ‘দুর্নীতি’ মামলার তদন্তে শহরের ছ’টি জায়গায় তল্লাশি শুরু করে ইডি। এর মধ্যে ছিল শঙ্করের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অরবিন্দ সিংয়ের অফিস। এ ছাড়াও চৌরঙ্গি এলাকায় এবং মারকুইজ স্ট্রিটে শঙ্করের ফরেক্স সংস্থার অফিসে হানা দেয় ইডি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali Case: সন্দেশখালিকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে দিতে আদালতে আবেদন জানাবে ইডি

    Sandeshkhali Case: সন্দেশখালিকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে দিতে আদালতে আবেদন জানাবে ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশের হাত থেকে সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali Case) তদন্তভার দেওয়া হোক সিবিআইয়ের হাতে। কলকাতা হাইকোর্টে এই মর্মে নতুন করে আবেদন জানাতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। প্রসঙ্গত, সোমবারই ইডি তাদের দায়ের করা মামলাটিকেও সিবিআই কিংবা এনআইএকে দেওয়ার আবেদন করেছিল।

    সিবিআই চেয়ে মামলা

    সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ইডির আইনজীবী এসভি রাজু ও ধীরজ ত্রিবেদী। সোমবার সেই মামলায়ই বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূল নেতা শেখ শাহজাহানের আইনজীবী। তিনি বলেন, “আমার মক্কেলও ওই মামলায় যুক্ত হতে চান।” গত পাঁচ জানুয়ারি শাহজাহানের বাড়িতে তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। জখম হন দুই আধিকারিক। তাঁদের সঙ্গে থাকা সিআরপিএফের দুই জওয়ানও জখম হন।

    শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ

    শাহজাহানের বিরুদ্ধে গ্রামবাসীদের উসকানি দেওয়ার অভিযোগ করে ইডি। পাঁচ (Sandeshkhali Case) জানুয়ারির ওই ঘটনার পরেই গা ঢাকা দেন তৃণমূল নেতা। এই মামলায় যুক্ত হতে চান বলে সোমবার আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টে আবেদন করেন শাহজাহান। তাঁর আরও আবেদন, এই ঘটনায় তাঁর বক্তব্যও শোনা হোক। আবেদন শোনার পর শাহজাহানের আইনজীবীকে ভর্ৎসনা করে আদালত। বিচারপতি জানতে চান, ওই ঘটনায় কতজন গ্রেফতার হয়েছেন। ইডির ওপর হামলার পর পরই কেন রাজ্য পুলিশ শাহজাহানের বাড়িতে ঢোকার চেষ্টা করেনি, সেই প্রশ্নও তুলেছেন বিচারপতি।

    আরও পড়ুুন: সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার আরও তিন, এখনও অধরা শাহজাহান

    সোমবার মামলায় যুক্ত হওয়ার আবেদন জানালেও, মঙ্গলবার শাহজাহান জানান, তিনি এখনই ওই মামলায় যুক্ত হতে চান না। এদিন বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এমনই জানান অভিযুক্ত তৃণমূল নেতার আইনজীবী। তিনি জানান, সোমবার সন্দেশখালির নিখোঁজ তৃণমূল নেতার তরফ মামলায় যুক্ত হওয়ার যে আবেদন করা হয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে। আদালত মনে করলে মামলায় যুক্ত হবেন তাঁর মক্কেল। শাহজাহানের আইনজীবীর কাছে বিচারপতি জানতে চান, তাঁর মক্কেল কেন আত্মসমর্পণ করেননি? শাহজাহানের আইনজীবী বলেন, “আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে। ইডির অভিযান সঠিক ছিল না।” বিচারপতি বলেন, “তবুও ইডির সঙ্গে সহযোগিতা করা উচিত আপনার (Sandeshkhali Case)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ramlala: রাম মন্দিরের যজ্ঞশালায় মূর্তি নির্মাণের কাজ করছেন বঙ্গের শিল্পীরা, শুরু হল পূজাচার

    Ramlala: রাম মন্দিরের যজ্ঞশালায় মূর্তি নির্মাণের কাজ করছেন বঙ্গের শিল্পীরা, শুরু হল পূজাচার

    মাধ্যম নিউজ ডেস্ক: রাম মন্দির (Ramlala) নির্মাণে বঙ্গের শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জানা গিয়েছে বঙ্গ থেকে কাঁথির শিল্পীরা রাত-দিন এক করে প্রভু রামের মন্দিরের যজ্ঞশালায় কাজ করে চলেছেন। রঙিন আলো, রামায়ণের চরিত্রদের সুদৃশ্য মূর্তি, মন্দিরের রেপ্লিকা এবং রামায়ণের নানান পর্বকে নিজের হাতে শৈল্পিক অনন্য নিপুণতায় কাজ করে চলেছেন শিল্পীরা। তাঁদের মধ্যে একজন হলেন কিশোর মাইতি। আগামী ২২ জানুরি প্রভু শ্রী রাম লালার মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার থেকে শুরু হল পূজাচার এবং বিধিপালন উৎসব।

    মূর্তি তৈরি করছেন শিল্পীরা (Ramlala)

    রাম মন্দিরের (Ramlala) জন্য বঙ্গের যোগদানের কথা আগেও জানা গিয়েছে। উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে জামালউদ্দীনের ফাইবারের রামের মূর্তি অযোধ্যায় পাড়ি দিয়েছে। চন্দননগরের আলোকসজ্জা ইতি মধ্যেই অযোধ্যায় পৌঁছে গিয়েছে। রাম নগরী সেজে উঠবে এই আলোর বর্ণাঢ্য শোভায়। পাশপাশি মন্দিরের নির্মাণ কাজ এবং শিল্প সজ্জায় পূর্ব মেদিনীপুরের শিল্পীদের কর্তব্য, নিষ্ঠার পরিচয় পাওয়া গিয়েছে। মন্দিরের মূল প্রবেশ দ্বারের উলটো দিকে রামজন্মভূমির কর্মশালা। তার কাছেই রয়েছে যজ্ঞশালা। রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করার সময় এই যজ্ঞশালায় করা হবে যজ্ঞ। তাই এই যজ্ঞশালায় ১০০৮ টি যজ্ঞকুন্ড তৈরি করা হচ্ছে। এই যজ্ঞশালায় সাজানো থাকবে নানান মূর্তি। এই মূর্তিগুলি রামায়ণের বিভিন্ন পর্বের প্রতিচ্ছবি। শুধু রাম মন্দির নয়, তাঁকে ঘিরে নানান সাজসজ্জা, কারুকার্য, চিত্রকলা, মূর্তি, ছবি, আলোকসজ্জা সবটা মিলিয়ে বিশেষ পর্যটন কেন্দ্র হিসাবে বিশেষ মান্যাতা লাভ করবে বলে অনেকে বিশেষজ্ঞ মনে করছেন। শিল্পী কিশোর মাইতি জানিয়েছেন, “সমানেই উদ্বোধন হবে তাই আমরা রাত-দিন এক করে কাজ করছি।”

    আজ উদ্বোধন পর্বের অনুষ্ঠান শুরু

    ২২ তারিখ মন্দিরের উদ্বোধনের সূচনা হলেও আজ মঙ্গলবার ১৬ তারিখ থেকেই অনুষ্ঠান শুরু হয়েছে। কার্যত এক সপ্তাহ আগে থেকেই পুজাচার এবং বিধি পালান শুরু হয়ে গিয়েছে। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে, সরযূ নদীর তীরে ‘দশ বিধ’ স্নান, বিষ্ণু পুজো গোমাতার উদ্দেশ্যে নিবেদন করা হবে। বালক রাম লালার (Ramlala) মূর্তি নিয়ে হবে নগর পরিক্রমা। মঙ্গল কলসে করে আনা হবে সরযূ নদীর জল। সেই সঙ্গে জ্বালানো হল গুজরাট থেকে আগত ১০৮ ফুটের বিরাট ধূপকাঠি। আগামী ২১ জানুয়ারি পর্যন্ত চলবে বৈদিক মন্ত্র পাঠের অনুষ্ঠান।           

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • North 24 Parganas: সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার আরও তিন, এখনও অধরা শাহজাহান

    North 24 Parganas: সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার আরও তিন, এখনও অধরা শাহজাহান

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার আরও তিন জন। এখনও পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির উপর আক্রমণের ঘটনায় মোট গ্রেফতারে সংখ্যা দাঁড়াল সাত। তবে যাঁকে কেন্দ্র করে ইডির রেশন দুর্নীতি তদন্তের তল্লাশি অভিযান হয়েছিল সেই তৃণমূল নেতা শাহজাহানকে এখনও পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। এই নিয়ে পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দল বিজেপি।

    শাহজাহানের অনুগামীরা আক্রমণ করেছিল (North 24 Parganas)

    গত ৫ জানুয়ারি সন্দেশখালির (North 24 Parganas) সরবেড়িয়ায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি রেশন দুর্নীতি নিয়ে তদন্ত করতে যায়। উল্লেখ্য রাজ্যের রেশন দুর্নীতিকাণ্ডে প্রথমে বাকিবুর রহমান এবং এরপর তৃণমূলের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। সূত্রে জানা গিয়েছে, এই প্রাক্তন মন্ত্রীর সঙ্গে তৃণমূল নেতা শাহজাহানের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর্থিক লেনদেনের গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে ইডি। আর এই নিয়ে তদন্তে করতে গেলে সরবেড়িয়ায় আক্রান্ত হতে হয় তদন্তকারী অফিসারদের। তাঁদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীকে মার খেতে হয়। ভাঙা হয় গাড়ি এবং সংবাদ মাধ্যমকেও করা হয় মারধর। এলাকায় ৮০০ থেকে ১০০০ লোক যারা শাহজাহানের অনুগামী বলে পরিচিত তারা হামলা চালায়। এরপর ঘটনায় প্রতিক্রিয়তা স্বরূপ রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন ‘রাজ্যে জঙ্গল রাজত্ব’ চলেছে। একই ভাবে রাজ্যের ডিজি রাজীব কুমার, শাহজাহানকে গ্রেফতারের প্রসঙ্গে আশ্বাস দিলেও বাস্তবে তা দেখা যায়নি। ঘটনায় নেজাট থানায় ইডি প্রথম একটি এফআইআর দায়ের করে। এরপর পুলিশ নিজে থেকে অপর আরেকটি মামলা করে এবং ইডির তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে এলাকার মহিলা ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ জানিয়ে অতিরিক্ত আরও একটি এফআইআর করা হয়। এই ঘটনায় মোট এখনও পর্যন্ত তিনটি মামলা করা হয়েছে।

    ইডি সূত্রে দাবি

    সন্দেশখালি (North 24 Parganas) ঘটনার পর থেকে শাহজাহানের কোনও রকম সন্ধান না পাওয়া গেলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জানিয়েছে, আক্রমণের দিনে তৃণমূল নেতা নিজের বাড়িতে ছিলেন। ইডির তদন্ত থেকে বাঁচতে বিক্ষোভ-হামলার ঘটনা ঘটিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন। যদিও আইনজীবীর মাধ্যেম এই তৃণমূল নেতা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তিনি। সেই সঙ্গে সন্দেশখালি মামলায় যুক্ত হতে চান বলে আবেদন করেছেন তিনি। এই মামলায় তাঁর বক্তব্য কোর্ট যেন শোনে, একথাও আবেদনে উল্লেখ করেন। এই মামলায় সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। বিজেপির বিধায়ক এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, “শাহজাহান পুলিশের সংরক্ষণেই রয়েছেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share