Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • National SC Commission: “পুলিশের নেতৃত্বেই খুন”! ময়নায় বিস্ফোরক জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান

    National SC Commission: “পুলিশের নেতৃত্বেই খুন”! ময়নায় বিস্ফোরক জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুরের ময়নায় পরিদর্শনে এসে রাজ্য পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় এসসি কমিশনের (National SC Commission) ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। উল্লেখ্য বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের ঘটনাকে কেন্দ্র করে এখানকার পরিস্থিতি এখনও উত্তপ্ত। হাইকোর্ট ইতিমধ্যেই মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। বিজেপির নেতৃত্বে এখানে পালিত হয়েছে বনধ। রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারীও রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। এরকম একটা প্রেক্ষাপটে বৃহস্পতিবার সেখানে পৌঁছন এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান। 

    কী বললেন এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান?

    এদিন ঘটনাস্থলে পৌঁছেই জেলার ডিএম এবং এসপিকে না দেখতে পেয়ে ক্ষোভ উগরে দেন তিনি। সেখানে তখন উপস্থিত ছিলেন ময়না থানার ওসি। তাঁকে ধমক দিয়ে তিনি (National SC Commission) বলেন, আগে থেকেই আমি খবর দিয়েছিলাম এবং এসপিকে ঘটনাস্থলে থাকতে বলেছিলাম। কিন্তু উনি আসেননি। এরকম একটা ঘটনায় উনারা কেন এলেন না? সাংবাদিকদের সামনে তিনি বলেন, সবার সঙ্গে কথা বলার পর একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে যে, পুলিশের নেতৃত্বেই এই খুনের ঘটনা ঘটেছে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, এরকম একটি মর্মান্তিক ঘটনায় আমি দিল্লি থেকে ছুটে আসতে পারলাম, অথচ জেলার এসপি নিজে না এসে পাঠিয়ে দিলেন থানার আইসিকে। পুলিশ এভাবে যে তাঁকে কার্যত অপমান করেছে, সে কোথাও তিনি জানিয়ে দেন। তাঁর আশঙ্কা, কালিয়াগঞ্জের মতো এখানেও পুলিশ কোনও কিছু গোপন করতে চাইছে।

    একই অভিজ্ঞতা হয়েছিল কালিয়াগঞ্জেও

    উল্লেখ্য কালিয়াগঞ্জের ঘটনাতেও দিল্লি থেকে ছুটে এসেছিলেন অরুণ হালদার। তখনও তাঁকে একই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। তারপরে তিনি (National SC Commission) ক্ষুব্ধ হয়ে জেলাশাসক এবং পুলিশ সুপারকে দিল্লিতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠান। ময়নার ঘটনাতেও তিনি একাধিক প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, নিহত বিজেপি কর্মীর দেহ উদ্ধারের পর আনুষঙ্গিক তথ্যপ্রমাণ রেখে দেওয়ার জন্য পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এমনকী দেহ উদ্ধারের পর খবর দেওয়া হয়নি তাঁর পরিবারের লোকজনকেও। এদিনের ঘটনার পরও তিনি পুলিশ-প্রশাসনের আধিকারিকদের দিল্লিতে তলব করবেন বলে জানিয়ে দেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP Murder: দ্বিতীয়বার ময়নাতদন্তের উদ্দেশ্যে ময়নার বিজেপি নেতার দেহ পৌঁছল কলকাতায়

    BJP Murder: দ্বিতীয়বার ময়নাতদন্তের উদ্দেশ্যে ময়নার বিজেপি নেতার দেহ পৌঁছল কলকাতায়

    মাধ্যম নিউজ ডেস্ক: দ্বিতীয়বার ময়নাতদন্তের উদ্দেশ্যে কলকাতার কমান্ড হাসপাতালে পৌঁছল নিহত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার দেহ (BJP Murder)। এদিন সকালে তমলুক হাসপাতালের মর্গ থেকে দেহ কলকাতায় নিয়ে যেতে পুলিশ গড়িমসি করে বলে অভিযোগ করে নিহতের পরিবার। এনিয়ে হাসপাতাল চত্বরেই বিবাদ শুরু হয় সুপার ও ওসির মধ্যে। নিহত বিজেপি নেতার ছেলে, প্রসেনজিত ভুঁইয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সকাল ৮টা থেকে তমলুক হাসপাতালে উপস্থিত থাকলেও পুলিশ দেহ (BJP Murder) নিয়ে যেতে কোনও উদ্যোগ নেয়নি। প্রসঙ্গত, ১ মে খুন হন বিজেপির বাকচার বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া। ঘটনার তিন দিন পর পুলিশ আজই প্রথম গ্রেফতার করতে পারল এক অভিযুক্তকে। জানা গেছে, ধৃতের নাম মিলন ভৌমিক, তিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য। হত্যার (BJP Murder) পরপরই পুলিশের বিরুদ্ধে খুনীদের আড়াল করার অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক দাবি করেন, খুনীরাই পুলিশের হাতে দেহ (BJP Murder) তুলে দিয়েছে। পুলিশি তদন্তে ভরসা নেই বলে জানায় পরিবারও। ময়নাতদন্তে তথ্য প্রমাণ লোপাট করতে পারে পুলিশ, এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করে শুভেন্দু অধিকারী।

    হাইকোর্টের নির্দেশ….

    এই মর্মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করানো হবে আলিপুরের কমান্ড হাসপাতালে। উচ্চ আদালত আরও জানায়, ময়নাতদন্ত করতে গঠন করা হবে একটি দল, যেখানে থাকবেন দুজন ফরেন্সিক বিশেষজ্ঞ। ময়নাতদন্তের রিপোর্টের একটি কপি জমা দিতে হবে সংশ্লিষ্ট থানায় এবং অপর একটি কপি নিহতের পরিবারের হাতে তুলে দিতে হবে বলে জানায় হাইকোর্ট। অন্যদিকে ময়নাতে দেহ (BJP Murder) পৌঁছালে তা নিয়ে মিছিল করার কথা ইতিমধ্যে ঘোষণা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। অন্যদিকে, নিহতের পরিবারের সঙ্গে কথা বলতে আজ ময়নাতে আসছে কেন্দ্রীয় তফশিলি কমিশনের একটি প্রতিনিধি দল।

    পর্ব ১: গলায় সিসিটিভি-র তার পেঁচিয়ে, পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছিল অভিজিৎ সরকারকে!

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Balurghat: এলাকাবাসীর তাড়া খেয়ে নদীতে ঝাঁপ যুবকের, উদ্ধার দেহ

    Balurghat: এলাকাবাসীর তাড়া খেয়ে নদীতে ঝাঁপ যুবকের, উদ্ধার দেহ

    মাধ্যম নিউজ ডেস্ক: চোর সন্দেহে এক যুবককে স্থানীয় লোকজন তাড়া করে বলে অভিযোগ। তাড়া খেয়ে ওই যুবক ছুটে গিয়ে নদীতে ঝাঁপ দেন। পরে, নদীতে তিনি তলিয়ে যান। দুদিন ধরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়ে তাঁর হদিশ মেলেনি। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ওই যুবকের দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট (Balurghat) শহরের আত্রেয়ী নদীর শ্মশানঘাট এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম কুশ সরকার (২৩)। তাঁর বাড়ি বালুরঘাটের চকভৃগু এলাকায়। এদিন নদী থেকে তাঁর দেহ উদ্ধার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    ঠিক কী ঘটেছিল?

    কুশের নিজের একটি পিকআপ ভ্যান ছিল। তিনি নিজেই সেই গাড়ি চালাতেন। ২ মে তিনি ভাড়ার টাকা আনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারসঙ্গে একটি সাইকেল ছিল। সন্ধ্যার পর তিনি সাইকেল নিয়ে মাসিরবাড়ি বালুরঘাটের (Balurghat) সাহেব কাছারিতে যান। কিন্তু, বাড়িতে মাসি ছিলেন না। সাইকেল রেখে বাড়ির সামনে তিনি ঘোরাঘুরি করছিলেন। আচমকাই এলাকার কয়েকজন যুবক তাঁকে চোর সন্দেহ করে তাড়া করতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এক যুবক আমাদের সামনে দিয়ে ছুটছিল। আর পিছনে কয়েকজন তাঁকে তাড়া করছিল। ওই যুবক শুধু চিৎকার করে বলেন, আমি চোর নয়। এরপরই ওই যুবক আত্রেয়ী নদীতে ঝাঁপ দেন। নদীর পাড়ে অনেকেই দাঁড়িয়েছিলেন। ও ভয়ে আর নদীর পাড়ে উঠতে পারেননি। একসময় ও নদীতে তলিয়ে যায়।

    কী বললেন মৃতের পরিবারের লোকজন?

    মৃত যুবকের মা রীতা সরকার বলেন, ২ মে দুপুরের দিকে আমার ছেলে গাড়ি ভাড়ার টাকা আনতে বেরিয়েছিল। আর সে বাড়ি ফেরেনি। অনেকবার ফোনে তার সঙ্গে কথা হয়েছে। ও বাড়ি ফেরার কথা বললেও সে আর ফেরেনি। পরে, শুনলাম আমার ছেলেকে চোর বদনাম দিয়ে তাড়া করেছিল। তারজন্য নদীতে ঝাঁপ দিয়ে ও মারা গিয়েছে। আমার ছেলেকে খুন করা হয়েছে। বালুরঘাট (Balurghat) থানায় অভিযোগ জানিয়েছি। যে বা যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: হাইকোর্টের নির্দেশ ভেঙে লাঠিচার্জ করেছে সিভিক পুলিশ! ট্যুইটে অভিযোগ শুভেন্দুর

    Suvendu Adhikari: হাইকোর্টের নির্দেশ ভেঙে লাঠিচার্জ করেছে সিভিক পুলিশ! ট্যুইটে অভিযোগ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পটাশপুরের ওসি রাজু কুণ্ডুর নেতৃত্বে বিজেপি কর্মীদের আন্দোলনে লাঠিচার্জ করেছে সিভিক পুলিশ, যা হাইকোর্টের নির্দেশের বিরোধী। বুধবার এই মর্মে ট্যুইট করে রাজ্য পুলিশের ডিজিপিকে অভিযোগ জানালেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। প্রসঙ্গত, আইন-শৃঙ্খলাজনিত কোনও কাজে লাগানো যাবেনা সিভিকদের, এমনটাই ছিল হাইকোর্টের নির্দেশ। উচ্চ আদালত বেঁধে দেয় কোন কোন ক্ষেত্রে সিভিক ব্যবহার করা যাবে, মাস কয়েক আগেই রাজ্য পুলিশের আইজিকে গাইডলাইন তৈরি করতে নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশ মোতাবেক রাজ্য সরকার সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নয়া নির্দেশিকা জারি করে। নির্দেশ অনুযায়ী, ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং উৎসবের সময় ধর্মস্থানগুলিতে স্বেচ্ছাসেবকের কাজ করতে পারবে সিভিকরা এর পাশাপাশি গাড়ির পার্কিং দেখাশোনার কাজ করতে পারবে তারা। কিন্তু সিভিকদের দিয়ে আইনশৃঙ্খলার কাজ করানো হচ্ছে বলে অভিযোগ করে বিজেপি, কালিয়াগঞ্জ কাণ্ডেও এমন অভিযোগ তোলে তারা। দানা বাঁধে বিতর্ক। বিজেপির অভিযোগ, শাসকদলের বদান্যতায় কাজ পেয়েছেন সিভিকরা, কোথাও কোথাও তাদের নাম শাসকদলের কমিটিতেও দেখা যাচ্ছে। কোনও কোনও মহল বলছে, আসলে ইউনিফর্ম পরে শাসক দলের কর্মীর কাজই করে চলেছেন সিভিকরা।

    শুভেন্দুর(Suvendu Adhikari) অভিযোগ….

    বুধবার কোলাঘাটে সাংবাদিক সম্মেলনে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ট্যাপরপাড়া এলাকায় বিজেপি নেতা মোহনলালকে পশুর মতো পিটিয়েছে পটাশপুর থানার ওসি রাজু কুণ্ডু, সঙ্গে ছিল মাথায় হেলমেট পরা সিভিকরা। এরপরই তিনি প্রশ্ন তোলেন হাইকোর্টের নির্দেশের পর কীভাবে সিভিক পুলিশ লাঠিচার্জ করতে পারে। আইজি ওয়েলফেয়ারের পক্ষ থেকে একটি সার্কুলারও দেওয়া হয়েছে এই নিয়ে, তবে তা কোনওভাবেই মানা হচ্ছেনা বলেও অভিযোগ করেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা (Suvendu Adhikari) ট্যুইটে ট্যাগ করেছেন রাজ্য পুলিশের ডিজিপিকে, এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আর্জিও জানিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Partha Chatterjee: পার্থ ‘ঘনিষ্ঠ’ একাধিক নেতা, আমলার বাড়িতে তল্লাশি সিবিআইয়ের, কেন জানেন?  

    Partha Chatterjee: পার্থ ‘ঘনিষ্ঠ’ একাধিক নেতা, আমলার বাড়িতে তল্লাশি সিবিআইয়ের, কেন জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের সংবাদের শিরোনামে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। বৃহস্পতিবার তাঁর দুটি বাড়িতে হানা দিল সিবিআই (CBI)। সিবিআইয়ের অন্য একটি দল তল্লাশি অভিযান চালায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ বলে পরিচিত বেহালার ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের (TMC) পার্থ সরকার ওরফে ভজার বাড়িতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, দুজনের বাড়িতেই নিয়োগ কেলেঙ্কারি সংক্রান্ত মামলার তদন্তের রেশ ধরেই চালানো হয়েছে তল্লাশি অভিযান।

    পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ‘ঘনিষ্ঠ’ আমলার বাড়িতেও হানা…

    এর পাশাপাশি সন্তু গঙ্গোপাধ্যায় নামে বেহালার এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআইয়ের আধিকারিকরা। বারাকপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাসের বাড়িতেও চলছে তল্লাশি। সিবিআই তল্লাশি চালাচ্ছে নিউটাউনের একটি ফ্ল্যাটেও। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) প্রাক্তন আপ্ত সহায়ক সুকান্ত আচার্যের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। তিনি সরকারি আমলা। পার্থর দফতরে স্পেশাল ডিউটি অফিসার হিসেবেও নিযুক্ত ছিলেন। তাঁর বাড়ি নিউ বারাকপুরের জগদীশচন্দ্র রোডে। বৃহস্পতিবার সেখানেই হানা দেন সিবিআইয়ের আধিকারিকরা।

    সিবিআইয়ের এই হানার আগে ইডি অভিযান চালিয়েছিল সুকান্তর বাড়িতে। একাধিকবার ইডির তলব পেয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এবং সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন তিনি। এবার তাঁর বাড়িতেই অভিযান চালাল সিবিআই। পার্থকে জিজ্ঞাসাবাদ করে নয়া তথ্য হাতে এসেছে সিবিআইয়ের। তার পরেই হানা সুকান্তর বাড়িতে। এদিন সকালে সিবিআই একযোগে অভিযান চালায় শহরের বিভিন্ন জায়গায়। একটি দল যায় কালীঘাটের কাকুর বাড়িতে। এই কালীঘাটের কাকুর কথা প্রথম প্রকাশ্যে আনেন নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত তাপস মণ্ডল।

    আরও পড়ুুন: এবার শুভেন্দুর দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থা

    এদিন পার্থ (Partha Chatterjee) ঘনিষ্ঠ ভজার বাড়িতেও হানা দেয় সিবিআই। তদন্ত চলাকালীন একাধিকবার উঠে এসেছে এই তৃণমূল নেতার নাম। লোকনাথ আবাসনে তাঁর একটি ফ্ল্যাটেও এদিন সকাল থেকে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। নিয়োগ কেলেঙ্কারি মামলায় প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে সম্প্রতি চার্জশিট পেশ করে ইডি। ওই চার্জশিটে নাম ছিল আমলা সুকান্তের। নাম ছিল শিক্ষাসচিব, আইএএস মণীশ জৈনেরও। চার্জশিটে ইডির অভিযোগ, শিক্ষাক্ষেত্রে পাকা চাকরির আশ্বাস দিয়ে অযোগ্য প্রার্থীদের আলাদাভাবে ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হত। আর সেটা করা হত শুধু টাকা নেওয়ার জন্য। ইডির আরও অভিযোগ, মূলত পার্থর নির্দেশেই সেই ইন্টারভিউয়ের আয়োজন করতেন মণীশ, সুকান্তর মতো আধিকারিকরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: এবার শুভেন্দুর দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থা

    Calcutta High Court: এবার শুভেন্দুর দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির (BJP) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা। হাইকোর্টে এই দুটি মামলার দ্রুত শুনানি হচ্ছে না বলে দুবার সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছিল রাজ্য। কিন্তু শীর্ষ আদালত এই দুটি মামলায় কোনও হস্তক্ষেপ না করে দ্রুত শুনানির পরামর্শ দিয়েছিল হাইকোর্টকে। এ প্রসঙ্গে বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, শীর্ষ আদালতে রাজ্যের আবেদন দেখে মনে হয়েছে যেন মামলাকারীর জন্যই শুনানিতে দেরি হয়েছে। কিন্তু এই আদালত দেখেছে যে কোনও পক্ষই দ্রুত শুনানিতে আগ্রহী নয়।

    কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির পর্যবেক্ষণ…

    বিচারপতি মান্থার মন্তব্য, দীর্ঘ শুনানি করার সময় এই এজলাসের (Calcutta High Court) নেই। আদালতে আরও ৫৩ জন বিচারপতি রয়েছেন। অন্য কোনও এজলাসে মামলা পাঠানো হোক। এর পরেই এই দুটি মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি মান্থা। এর আগে এই মামলা (Suvendu Adhikari) থেকে সরে দাঁড়িয়েছিলেন কলকাতা হাইকোর্টেরই আর এক বিচারপতি পার্থসারথি সেন। ডিসেম্বর মাসে বিচারপতি মান্থার বেঞ্চ শুভেন্দুর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা ২৬টি এফআইআরে স্থগিতাদেশ দেয়। শুভেন্দুর বিরুদ্ধে নতুন মামলা করতে গেলেও আদালতের অনুমতি নিতে হবে বলেও নির্দেশ দিয়েছিল আদালত। তার বিরুদ্ধে হাইকোর্টের অন্য এজলাসে আর্জি জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। তার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানায়, রাজ্য সরকারকে আগের নির্দেশে রদবদলের জন্য হাইকোর্টেই আবেদন করতে হবে।

    আরও পড়ুুন: ভোররাতে কৃষ্ণ কল্যাণীকে নিয়ে রওনা গোয়েন্দাদের! কোথায় গেলেন?

    এদিকে, শুভেন্দুর (Suvendu Adhikari) বিরুদ্ধে নগর দায়রা আদালতের প্রধান বিচারকের বেঞ্চে দাখিল হল মানহানির মামলা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের হয়ে আবেদন করেছে রাজ্য। প্রসঙ্গত, ১৭ এপ্রিল একটি ট্যুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা। একটি বাসের ছবি দিয়ে তাঁর অভিযোগ, বিনীত গোয়েলের পুলিশ পাহারা দিয়ে এই বাসটি পটুয়াপাড়া থেকে বের করেছে। মনে হয় এই বাসটিতে টাকা রয়েছে। আমি (Suvendu Adhikari) সিবিআই-ইডিকে অনুরোধ করব এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে। এর পরিপ্রেক্ষিতে পুলিশের তরফে আবেদন জানানো হয় যে, বিষয়টি তদন্ত করে দেখা হয়েছে। পুলিশের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পরে মানহানির মামলা দায়ের করে রাজ্য।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Krishna Kalyani: ২০-ঘণ্টা জেরার পর ভোররাতে কৃষ্ণ কল্যাণীকে নিয়ে রওনা গোয়েন্দাদের! কোথায় গেলেন?

    Krishna Kalyani: ২০-ঘণ্টা জেরার পর ভোররাতে কৃষ্ণ কল্যাণীকে নিয়ে রওনা গোয়েন্দাদের! কোথায় গেলেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর (Krishna Kalyani) বাড়িতে আয়কর-ইডির জোড়া হানার ২৪ ঘণ্টা পার। সূত্রের খবর, রাতভর তল্লাশির পরে বৃহস্পতিবার ভোরে বিধায়ককে নিয়ে তাঁর সুদর্শনপুরের অফিসে যান আয়কর আধিকারিকরা। এখনও চলছে তল্লাশি। জানা গিয়েছে, তাঁর বাড়ি থেকে ইতিমধ্যে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। ওয়াকিবহাল মহল মনে করছে, ম্যারাথন তল্লাশি যখন চলছে তখন অভিযোগ বেশ গুরুত্বপূর্ণ। বিজেপির একাংশের দাবি, অনিয়ম ও দুর্নীতিতে ডুবে রয়েছেন কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani), তাঁর গ্রেফতারি সময়ের অপেক্ষা।

    বুধবার সকালেই বিধায়কের বাড়িতে কড়া নাড়েন তদন্তকারী আধিকারিকরা 

    প্রসঙ্গত, বুধবার সাত সকালেই কৃষ্ণ কল্যাণীর (Krishna Kalyani) রায়গঞ্জের বাড়িতে কড়া নাড়েন আয়কর ও ইডি আধিকারিকরা। বাড়ি ও অফিস দুই জায়গা ঘিরে ফেলে ৪ গাড়ি কেন্দ্রীয় বাহিনী। বিধায়কের বিভিন্ন ব্যবসা রয়েছে বলে খবর। তাঁর ব্যবসায়িক পার্টনার হেমন্ত শর্মার বাড়িতেও এরপর যান গোয়েন্দারা। মালদার সাংসদ মৌসম নূরের ঘনিষ্ঠ বলে পরিচিত হেমন্ত শর্মার বিরুদ্ধে আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ রয়েছে। সূত্রের খবর, এখনও তাঁর বাড়িতে তল্লাশি চলছে। রায়গঞ্জের স্থানীয় মানুষজনের দাবি, সামান্য ব্যবসা থেকে আচমকা উত্থান হয় কৃষ্ণ কল্যাণীর (Krishna Kalyani)। বিজেপি বলছে, এটাই তো শাসক দলের আশীর্বাদ। বাংলো স্টাইল বাড়ি, বহুতল অফিস। আচমকাই গড়ে ওঠে সব ২০১৬-২০১৭ সালের পর। এখন সেই উত্থানের পিছনে কোনও রকম অসঙ্গতি রয়েছে কিনা, সেটাই এবার আয়কর ও ইডি আধিকারিকরা খতিয়ে দেখছেন। একই কথা হেমন্ত শর্মার ক্ষেত্রেও, মালদায় কোটি কোটি টাকা খরচ করে তিনি বাড়ি করেছেন। শোনা যাচ্ছে, কলকাতাতেও একাধিক ফ্ল্যাট রয়েছে তাঁর।

    কৃষ্ণ কল্যাণীর (Krishna Kalyani) বাড়িতে ইডি-আয়কর হানা নিয়ে তৃণমূলের কটাক্ষকে মোক্ষম জবাব সুকান্তর…

    অন্যদিকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর হানা নিয়ে তৃণমূলের কটাক্ষকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই মোকাবিলা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূলের তরফ থেকে এই ঘটনায় বিবৃতি দেওয়া হয়, ‘‘ওদের (বিজেপি) থেকে হয়ত দূরত্ব তৈরি হয়েছে কৃষ্ণ কল্যাণীর। তার জন্যই হয়ত এই হানা। তবে বারবার প্রমাণ হয়েছে যে, কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ন্ত্রণ করছে কেন্দ্র।’’ এর পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপির সভাপতি বলেছেন, ‘‘স্পিকার তো বলেই দিয়েছেন কৃষ্ণকল্যাণী বিজেপির বিধায়ক। তাহলে কেন্দ্রীয় এজেন্সি তো শুধু তৃণমূলকে টার্গেট করে না, বিজেপি বিধায়কের বাড়িতেও তল্লাশি চালায়।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL Ticket: আইপিএল-এর টিকিট জাল করার অভিযোগে ধৃত নদিয়ার তৃণমূল নেতা

    IPL Ticket: আইপিএল-এর টিকিট জাল করার অভিযোগে ধৃত নদিয়ার তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: গরু পাচার, কয়লা পাচার, নিয়োগ দুর্নীতির পর এবার আইপিএলের টিকিট (IPL Ticket) জাল করার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। আর এই টিকিট জাল করেই সে লক্ষাধিক টাকা কামিয়েছে। ইতিমধ্যেই কলকাতার ময়দান থানায় তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। তদন্তে নেমে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা অভিযান চালিয়ে ওই তৃণমূলের ছাত্র নেতাকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিক্রম সাহা। তার বাড়ি নদিয়ার তাহেরপুর এলাকায়। তাহেরপুর থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

    ঠিক কী অভিযোগ?

    গত ২৩ এপ্রিল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের খেলা ছিল, যা নিয়ে ব্যাপক উচ্ছ্বাস ছিল শহরবাসীর মধ্যে। ইডেনে আইপিএলের টিকিট (IPL Ticket) নিয়ে হাহাকার তৈরি হয়। মাঠে বল গড়ানোর আগেই শেষ হয়ে যায় একের পর এক ম্যাচের টিকিট। ওই ম্যাচে টিকিটের (IPL Ticket) চাহিদা ছিল তুঙ্গে। আবার ম্যাচের অনলাইন টিকিট কাটতেও সমস্যা হচ্ছিল। সেই সুযোগে আইপিএল টিকিটের (IPL Ticket) মতো হুবহু নকল টিকিট তৈরি করে মোটা টাকায় বিক্রম তা বিক্রি করেন বলে অভিযোগ। শুধু টিকিট বিক্রি করেই তিনি লক্ষাধিক টাকা কামিয়েছেন। টিকিট নিয়ে মাঠে খেলা দেখতে গিয়ে জাল টিকিটের বিষয়টি জানাজানি হয়। প্রতারিত হয়ে অনেকে ময়দান থানায় অভিযোগ দায়ের করেন। সেই মতো পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু করে তাঁকে পাকড়াও করে।

    কে এই বিক্রম?

    স্থানীয় সূত্রে খবর, বিক্রম তাহেরপুর শহর টিএমসিপি-র প্রাক্তন সভাপতি। পরে রানাঘাট সাংগঠনিক জেলার গুরুত্বপূর্ণ পদে ছিলেন। বর্তমানে কোনও পদে না থাকলেও দল ছাড়েননি তিনি। এলাকায় তিনি তৃণমূলের ছাত্র নেতা হিসেবেই পরিচিত। এই বিষয়ে তৃণমূলের রানাঘাট জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, আইন আইনের পথে চলবে।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বিজেপি-র স্থানীয় নেতা অমলেন্দু ভট্টাচার্য বলেন, ‘‘এর-ওর কাছে তৃণমূলের ওই ছাত্র নেতা টাকা নিলেও তা ফেরত দিত না। এক সময় সে ফ্লেক্স তৈরির ব্যবসা করত। আগাম টাকা নিয়েও নির্দিষ্ট সময়ে ফ্লেক্স সে দিতে পারত না। প্রতারণা করার বিষয়টি অনেক আগেই সে শিখেছিল। তাই, ওর নামে এতবড় অভিযোগ শুনে আমি অবাক হয়নি।’’ বিজেপির রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বলেন, ‘‘বালি, কয়লার পর এখন টিকিটও (IPL Ticket) চুরি করছে তৃণমূল। আর কী বাকি থাকল। এই দলটা কতটা দুর্নীতিগ্রস্ত তা এই সব নেতাদের দেখলেই বোঝা যায়।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: “সংবিধান প্রতিষ্ঠা করতে প্রয়োজনে পুলিশের সঙ্গেও লড়াই করব”! ময়না-কাণ্ডে সরব সুকান্ত

    Sukanta Majumdar: “সংবিধান প্রতিষ্ঠা করতে প্রয়োজনে পুলিশের সঙ্গেও লড়াই করব”! ময়না-কাণ্ডে সরব সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে গণতন্ত্র ফেরাতে, ও সংবিধান প্রতিষ্ঠা করতে প্রয়োজনে পুলিশের সঙ্গেও লড়াই করতে প্রস্তুত, বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ময়নায় বিজেপি নেতা খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে সরব হলেন সুকান্ত। তিনি বলেন, “পুলিশের অপদার্থতার কারণেই এই খুন হয়েছে। এই সব কিছুর পর পুলিশ হামলার শিকার হলে আমাদের দায়ী করতে পারবেন না।”

    নিষ্ক্রিয় পুলিশ

    ময়নায় নিহত কর্মীর বাড়িতেও গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। দলের তরফে নিহত নেতার পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন সুকান্ত। তিনি বলেন, ‘‘আমাদের একজন বুথ সভাপতি, বড় মাপের কর্মীকে হারালাম। আমরা লড়াই ছাড়ছি না। সৌমেন মহাপাত্র, সংগ্রাম দলুই, যেই হোক না কেন, এখান থেকে বিজেপির পতাকা নামাতে পারবেন না। আমরা একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। তাকেও গ্রেফতার দেখানো হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে জানাব, এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য।’’ সুকান্ত আরও বলেন, “পুলিশ চাইলে তিন মিনিটে ঘটনাস্থলে গিয়ে ওই কর্মীকে বাঁচাতে পারতো। কিন্তু পুলিশ যায়নি।”

    আরও পড়ুন: ‘‘সিআরপিসি, আইপিসি-র অপব্যবহার রুখতে কঠোর পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র’’! দাবি শুভেন্দুর

    ভাইপো বাঁচাও কর্মসূচি

    অভিষেকের নবজোয়ার কর্মসূচিকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “তৃণমূল ভাইপো বাঁচাও কর্মসূচি নিয়েছে! তবে ভাইপো বাঁচবেন কি না সন্দেহ আছে! কেননা পুরো কেস জমে ক্ষীর হয়ে গিয়েছে। কিন্তু বাঁচার সম্ভাবনা নেই। এবার তাঁকে শাস্তি পেতে হবে।” বিজেপির রাজ্য সভাপতি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় একা পারছেন না নবজোয়ার কর্মসূচি সামলাতে। তাই তিনি আরেকজনকে ডেকে নিয়েছেন। আসলে যুবরাজের এত বাইরে ঘোরার অভ্যাস নেই তো! তৃণমূলে জোয়ার কোথায়, এখন তো ভাটা দেখতে পাচ্ছি।” সুকান্ত মজুমদার দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ করতে পারছেন না নবজোয়ার কর্মসূচিকে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ময়দানে নামতে হচ্ছে। তিনি বলেন, যাঁরা ব্যালট লুঠ করছেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিষ্য।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP Murder: বিজেপি নেতা খুনের ঘটনায় প্রথম গ্রেফতার! আজ ময়নায় শুভেন্দু, তফশিলি কমিশন

    BJP Murder: বিজেপি নেতা খুনের ঘটনায় প্রথম গ্রেফতার! আজ ময়নায় শুভেন্দু, তফশিলি কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: ৭২ ঘণ্টা পর ময়নায় বিজেপি নেতার হত্যাকাণ্ডে (BJP Murder) প্রথম কাউকে গ্রেফতার করা হল। জানা গেছে, ধৃতের নাম মিলন ভৌমিক। তিনি গোড়ামহল এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য ও প্রাক্তন বুথ সভাপতি। নিহত বিজেপি নেতা বিজয়কৃষ্ণের পরিবারের পক্ষ থেকে মোট ৩৪ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। তারমধ্যে ২৬ নম্বরে নাম রয়েছে ধৃতের। বৃহস্পতিবার ভোররাতে তাঁকে মেয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

    প্রসঙ্গত, ১ মে রাতে পরিবারের সদস্যদের সামনেই তুলে নিয়ে গিয়ে খুন (BJP Murder) করা হয় বাকচা অঞ্চলের বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে। পুলিশের বিরুদ্ধে খুনীদের আড়াল করার অভিযোগ তোলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ১২ ঘণ্টা ময়না বন‍্ধের ডাক দেয় বিজেপি। বন‍্‍ধকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে ময়না। সকাল থেকেই টায়ার জ্বালিয়ে, পথ অবরোধ করে চলতে থাকে বন‍্ধ। সমগ্র পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বন‍্ধের আঁচ ছড়িয়ে পড়ে। দফায় দফায় খণ্ডযুদ্ধ বাধে পুলিশের সঙ্গে বন‍্‍ধ সমর্থনকারীদের।

    আরও পড়ুুন: মানিক ভট্টাচার্যকে নিয়ে বিস্ফোরক তথ্য সিবিআইয়ের, রিপোর্ট পেশ সুপ্রিম কোর্টে

    ময়নাতে আজ পদযাত্রা শুভেন্দুর, আসছে কেন্দ্রীয় কমিশন

    নিহত বিজেপি নেতার দেহ (BJP Murder) আজ ময়নাতদন্ত করা হবে কলকাতার কমান্ড হাসপাতালে। তারপর তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। বিজেপি সূত্রে খবর, দেহ ময়নাতে ফিরলে তা নিয়ে মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে আজই ময়নায় খুন হওয়া বিজেপি নেতার পরিবারের সঙ্গে দেখা করতে আসছে জাতীয় তফশিলি কমিশন। ইতিমধ্যেই বিজেপির তরফে কমিশনে অভিযোগ জানানো হয়েছে। 

    প্রসঙ্গত, বিগত ৮ দিনে রাজ্যের ৩ বিজেপি নেতা খুনের (BJP Murder) ঘটনায় ইতিমধ্যে প্রশ্ন উঠেছে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে। বিধানসভা ভোটের পর রাজ্যজুড়ে যে রাজনৈতিক হিংসা দেখা গেছিল, পঞ্চায়েত ভোটের আগে তারই প্রতিফলন দেখা যাচ্ছে বলে মনে করছেন অনেকে। বিজেপি নেতৃত্বের মতে, ক্রমশ গ্রাম বাংলায় পায়ের তলায় জমি হারাচ্ছে শাসক দল, তাই সন্ত্রাসের আশ্রয় নিয়ে জনমতকে প্রভাবিত করতে চাইছে তারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share