Blog

  • Rahul Dravid: রোহিতকে ধন্যবাদ, টার্গেট দিলেন কোহলিকে! বিশ্বজয়ের পর আবেগে ভাসলেন দ্রাবিড়

    Rahul Dravid: রোহিতকে ধন্যবাদ, টার্গেট দিলেন কোহলিকে! বিশ্বজয়ের পর আবেগে ভাসলেন দ্রাবিড়

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটার হিসেবে বিশ্বজয়ের স্বাদ পাননি রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। কোচ হিসেবে স্বপ্ন পূরণ হয়েছে। বিদায়বেলায় দ্রাবিড়কে ষোল আনা গুরু দক্ষিণা দিয়েছেন রোহিত-কোহলিরা। জুলাই মাস থেকেই তাঁর নামের পাশে প্রাক্তন শব্দটা জুড়ে যাবে। শেষ মুহূর্তে তাই গলা ধরে আসছিল সহজে আবেগের বহিঃপ্রকাশ না করা দ্রাবিড়ের। ধন্যবাদ জানালেন প্রিয় ছাত্র রোহিতকে। টার্গেট দিয়ে গেলেন ক্লাসের ফার্স্ট বয় কোহলিকে।  

    কোহলিকে দ্রাবিড়ের টার্গেট (Rahul Dravid)

    আইসিসির ইন্সটাগ্রামে ভারতের ড্রেসিংরুমের এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে বিরাট কোহলিকে ভারতের হেড স্যার দ্রাবিড় বলেন, ‘সাদা বলে তিনটে টিক হয়ে গিয়েছে। একটা লাল বাকি রয়েছে। সেটায় টিক করো।’ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) আসলে বিরাট কোহলিকে বলতে চেয়েছিলেন, তিনি তো টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024), ওডিআই বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। বাকি শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেটাই এ বার জিততে হবে বিরাটকে। এখনও অবধি মোট দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে টিম ইন্ডিয়া। প্রথম বার নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। তখন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রী। গত বছর বিশ্ব টেস্ট ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। তাখন টিম ইন্ডিয়ার কোচ ছিলেন দ্রাবিড় এবং ক্যাপ্টেন রোহিত। দু’বার ফাইনাল খেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের খেতাব জিততে পারেনি ভারত। বিদায়বেলায় টিম ইন্ডিয়ার ট্রফি ক্যাবিনেটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি আনার আর্জি কোহলির কাছে রেখে গেলেন দ্রাবিড়। কোহলিকেও হয়তো দিয়ে গেলেন তাঁর ক্রিকেট জীবনের শেষ লক্ষ্য।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by ICC (@icc)

    রোহিতকে ধন্যবাদ (Rahul Dravid)

    টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)  জয়ের পরে আবেগতাড়িত হয়ে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মাকে ধন্যবাদ জানালেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ধরা গলায় নিজের বিদায়বেলায় ছাত্র রোহিতকে বললেন, ‘রোহিত, নভেম্বরে ফোনটা করার জন্য ধন্যবাদ’। ২০২৩ সালের ১৯ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত হেরে যাওয়ার পরে টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন দ্রাবিড়। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের দায়িত্বে থাকতে চাননি। কিন্তু রোহিত প্রবলভাবে চেয়েছিলেন যে দ্রাবিড়ই যেন ভারতীয় দলের হেড কোচ থাকেন। আর ক্যাপ্টেনের কথা ফেলতে পারেননি দ্রাবিড়। শেষ বেলায় সাপোর্ট স্টাফ থেকে বিসিসিআই সকলকেই কৃতজ্ঞতা জানান দ্রাবিড়।

    দ্রাবিড়ে মুগ্ধ স্কাই (Rahul Dravid)

    কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) নিয়ে আপ্লুত সূর্যকুমার যাদব। সূর্যের কথায়,  ‘ওয়ালকে কখনও লুকিয়ে রাখা যায় না। ইন্দিরানগরের ওয়ালকে (একটি বিজ্ঞাপনে দ্রাবিড়ের সেই ইন্দিরানগরের গুন্ডা লাইনটা পুরো বিখ্যাত হয়ে আছে) কখনও লুকিয়ে রাখতে পারবেন না। উনি একটা দেওয়াল তৈরি করে রেখেছিলেন, যা মানুষের প্রত্যাশা এবং চাপ থেকে আমাদের রক্ষা করে রেখেছিল। আমাদের কাছে সেই প্রত্যাশার চাপটা আসতে দেননি। যা খেলোয়াড়দের অনেক স্বস্তিতে রেখেছিল।’ বিশ্বকাপ (T20 World Cup 2024) হাতে দ্রাবিড়ের উচ্ছ্বাসের ভিডিও সারাজীবন নিজের কাছে রেখে দেবেন বলে জানান, ফাইনালে অবিশ্বাস্য ক্যাচ নেওয়া সূর্য। বলেন, ‘ওই ৩০ সেকেন্ডের মুহূর্তটা….যখন উনি হাতে ট্রফি নিযে উল্লাস করতে শুরু করেন….যখন উনি নিজের আনন্দ প্রকাশ করতে থাকেন, (সেটা অবিশ্বাস্য ছিল)। আমার মনে হয়, আমি সারা জীবনের জন্য ওই ভিডিয়োটা রেখে দেব।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Tamluk: চোর সন্দেহে শিশুসহ দুই মহিলাকে পিছমোড়া করে বেঁধে গণপিটুনি, তমলুকে শোরগোল

    Tamluk: চোর সন্দেহে শিশুসহ দুই মহিলাকে পিছমোড়া করে বেঁধে গণপিটুনি, তমলুকে শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: কখনও ছেলেধরা সন্দেহে, কখনও শিশু চুরির ঘটনায় গণপিটুনির ঘটনা ঘটছে রাজ্যে। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের তমলুকের (Tamluk) নিশ্চিন্তবসান গ্রাম। চোর সন্দেহে দুই মহিলা এবং এক শিশুকে পিছমোড়া করে বেঁধে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরে, পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Tamluk)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপালি বেরা নামে এক বাসিন্দার বাড়িতে দুই অপরিচিত মহিলা ঢুকে চুরি করার চেষ্টা করে বলে অভিযোগ। দীপালি বলেন, “সোমবার দুপুরে দুই মহিলা একটি বাচ্চাকে সঙ্গে নিয়ে আমার বাড়ির সামনে আসে। এক জন শিশুটিকে নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকলেও অন্য মহিলা বাড়ির ভিতরে ঢুকে  পড়ে। সোনার গয়না হাতিয়ে নেওয়ার চেষ্টা করে সে। চোখের সামনে দেখে আমি চিৎকার করি। চিৎকার শুনে গ্রামবাসীরা আমার বাড়িতে ছুটে আসেন। সেই সময় অভিযুক্ত মহিলাকে ঘরের ভিতর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এরপরই তাদের কাছে তল্লাশি চালিয়ে আমার গয়নার ব্যাগ উদ্ধার হয়।” জানা গিয়েছে, এই ঘটনার পর গ্রামবাসীদের কয়েকজন দুই মহিলাসহ তিনজনকে পিছমোড়া করে বেঁধে বেধড়ক মারধর চলে। ওই খবর পেয়ে ঘটনাস্থলে যায় তমলুক থানার পুলিশ। তারা দুই মহিলা-সহ শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বলেন, মহিলার চিৎকার শুনে আমরা ছুটে যাই। বাড়ি থেকে অপরিচিত মহিলা দুজনকে দেখে আমরা চেপে ধরি। তাদের কাছে থেকে চুরি যাওয়া সামগ্রী পাওয়া যায়। এরপরই উত্তেজিত হয়ে তাদের ওপর চড়াও (Lynching) হয় এলাকার লোকজন।

    আরও পড়ুন: রাজ্যের থেকে কেড়ে নেওয়া হোক পুলিশের দায়িত্ব, বাংলায় ৩৫৫ ধারা জারির দাবি শুভেন্দুর

    পুলিশ প্রশাসনের কী বক্তব্য?

    প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্তেরা দলবেঁধে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। তারা আর কোথাও এই ধরনের কাজ করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আর ওই দলে আর কোনও সদস্য রয়েছেন কি না, সে সম্পর্কে পুলিশ খোঁজখবর চালাচ্ছে। আর কারা হামলা (Lynching) চালাল সেটা খতিয়ে দেখা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rath Yatra: এবছর জগন্নাথ ধামে হবে না ‘নব যৌবন’ দর্শন, বিকেলে গড়াবে রথের চাকা, কেন জানেন?

    Rath Yatra: এবছর জগন্নাথ ধামে হবে না ‘নব যৌবন’ দর্শন, বিকেলে গড়াবে রথের চাকা, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার তিথির ফেরে পুরীর জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) প্রভু জগন্নাথের ‘নব যৌবন’ আচারের রীতিতে ছেদ পড়তে চলেছে। মন্দিরের রীতি অনুযায়ী স্নানযাত্রার পর ১৫ দিন ধরে জ্বরে অসুস্থতার লীলা করে থাকেন জগন্নাথদেব। এর দুদিন বাদে হয় রথযাত্রা (Rath Yatra)। মাঝে মন্দিরের অন্দরে নেত্র উৎসব ও নবযৌবন উৎসব আয়োজিত হয়। কিন্তু এবার তিথির ফেরে একই দিনে নেত্র উৎসব, নবযৌবন বেশ ও রথযাত্রার অনুষ্ঠান পড়েছে। ফলে চিন্তায় পড়ে গিয়েছেন জগন্নাথ মন্দিরের ভক্ত ও সেবায়েতরা।  

    তিথির ফেরে আয়োজনে সমস্যা (Rath Yatra) 

    শ্রী মন্দিরের ম্যানেজিং কমিটির সদস্য মাধব পূজাপান্ডা বলেন, “তিথির ফেরে এবার অনুষ্ঠানের আয়োজন নিয়ে সমস্যা দেখা দিয়েছে। স্নানযাত্রার ১৫ দিন বাদেই আষাঢ়ের শুক্লা দ্বাদশী বা রথযাত্রার (Rath Yatra) তিথি। ফলে সেবাইয়েতরা একযোগে ঠিক করেছেন, এবছর আর মন্দিরে ঢুকে ভক্তরা প্রভুর নবযৌবন দর্শন করবেন না। জগন্নাথ দেবের পহুন্ডি বিজে বা রথে আরোহনের অনুষ্ঠান দেখার টিকিট বিক্রি করা হবে না। তবে একই দিনে এত অনুষ্ঠান সম্পন্ন করতে গেলে বিকেল গড়িয়ে সন্ধ্যে হওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে। ফলে জগন্নাথ দেবের রথের রশিতে টান পড়তে বিকেল হয়ে যেতে পারে। অতীতেও সব আচার সম্পন্ন করে রথচলা শুরু করতে দেরি হয়েছে। ১৯০৯ এবং ১৯৭১ সালেও একই দিনে নবযৌবন দর্শন এবং রথযাত্রা পড়েছিল। আগে রথ চলার পথে সারদা নদী ছিল। সেই নদী পেরিয়ে যেতেও অনেক সময় লাগত। এখন সেই নদী বুজিয়ে ফেলা হয়েছে। ফলে একই দিনে তিনটি রথ তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে পৌঁছে যায়। 

    মাহেশে হবে নবযৌবন দর্শন 

    মন্দিরের (Jagannath Temple) প্রবীণ সেবাইত রামচন্দ্র দ্বৈতপতি, রাজেশ দ্বৈতপতিরা জানান, রথটানা শুরু হতে দেরি হলে সূর্যাস্তের সময় কিছুদূর এগিয়ে রথ থেমে অপেক্ষা করবে। পরের দিন আবার রথ টানা হবে। এটা মাথায় রেখেই রাজ্য প্রশাসন দুদিন ধরে রথযাত্রার (Rath Yatra) সামলানোর ব্যবস্থা করছে। সাধারণত পুরীর রথ চলতে শুরু করলেই পথে নামে মাহেশের রথ। ফলে যে সমস্ত রথ পুরীর জগন্নাথ দেবের রথ ছাড়ার পর চলবে, সেই সমস্ত রথ কখন চলচবে তা এখনও ঠিক হয়নি। 

    আরও পড়ূন: পাঁচ মাসের কারাদণ্ড মেধা পাটকরকে, কেন জানেন?

    মাহেশের মন্দিরের সম্পাদক পিয়াল কৃষ্ণ অধিকারী বলেন, “এবার বিকেল চারটে নাগাদই রথযাত্রা শুরু হবে। আমরা সেভাবেই প্রস্তুতি করে রাখছি। পুরী বা মাহেশ, কোথায় কখন রথ টানা হবে সবই প্রভুর ইচ্ছে। তবে মাহেশের মন্দিরে নবযৌবন দর্শন রথযাত্রার আগের দিন সম্পন্ন হবে।”

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Purba Bardhaman: জুতোপেটা করে বৃদ্ধাকে খুন কেতুগ্রামে! গ্রেফতার তৃণমূল নেতা

    Purba Bardhaman: জুতোপেটা করে বৃদ্ধাকে খুন কেতুগ্রামে! গ্রেফতার তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: কার্যত জুতোপেটা করে বৃদ্ধাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূল নেতাকে। অভিযুক্তকে পূর্ববর্ধমানের (Purba Bardhaman) কেতুগ্রাম থেকে আটক করেছে পুলিশ। ধৃতের নাম বিশ্বজিৎ আচার্য। তাঁর বাড়ি নৈহাটি নামক গ্রামে। তিনি এলাকার তৃণমূল (TMC) পঞ্চায়েত সদস্য। অভিযুক্তকে ইতিমধ্যে আদালতে হাজির করা হয়েছে। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হফাজতের নির্দেশ দিয়েছেন।

    ঘটনা কী ঘটেছিল (Purba Bardhaman)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার দুপুরের ঘটনা। সীতাহাটি (Purba Bardhaman) পঞ্চায়েতের অন্তর্গত দুটি গ্রাম এনায়েতপুর এবং নৈহাটি। এনায়েতপুরের বাসিন্দা ইতি দাস এবং দীপক দাসের মেয়ে সম্পর্কে কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। মা অবশ্য জানতে পারেন নৈহাটি গ্রামের এক বাসিন্দার বাড়িতে রয়েছেন মেয়ে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ওই বাড়ি থেকে মেয়েকে আনতে গেলে, তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করে ওই বাড়িরই লোকজন। দ্বিতীয়বার ওই বাড়িতে গিয়ে মেয়েকে আনতে গেলে বিশ্বজিৎ আচার্য, ইতির মা ইন্দুবালালকে জুতো খুলে ব্যাপক মারধর করেন। এরপর অসুস্থ অবস্থায় মৃত্যু হয় বৃদ্ধার।

    তোমার বাড়ির মেয়ে হলে কী করতে?

    পরিবারের (Purba Bardhaman) পক্ষ থেকে ইতি দাস বলেছেন, “মায়ের কথাতে আমি ওই বাড়িতে যাই। তখনও বিশ্বজিৎ আচার্য আমাদের সামনে এসে গালিগালাজ করতে থাকেন। ওই রূপ দেখে মা বলে ফেলেন, গাধা কোথাকার! তোমার বাড়ির মেয়ে হলে কী করতে? এ কথা বলার পরেই বিশ্বজিৎ মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েই জুতো খুলে বুকে মারতে থাকেন। এরপর মা আর উঠতে পারেননি। ওখানেই মৃত্যু হয়। তৃণমূল নেতা বিশ্বজিতের মারের আঘাতেই মায়ের মৃত্যু হয়েছে। আমরা ইতিমধ্যে পুলিশের কাছে দ্বারস্থ হয়েছি। অভিযুক্তকে রবিবার রাতেই গ্রেফতার করা হয়েছে।”

    আরও পড়ুনঃ ‘মুসলিম রাষ্ট্র’ মন্তব্যের জের, চোপড়ার বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ শঙ্করের

    বৃদ্ধার হার্টের অসুখ ছিল (Purba Bardhaman)

    পাল্টা কেতুগ্রাম-২ (Purba Bardhaman) তৃণমূল (TMC) পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বিশ্বাস বলেছেন, “শুনেছি আগে থেকে বৃদ্ধার হার্টের অসুখ ছিল। আমাদের পঞ্চায়েত সদস্যকে ফাঁসনো হয়েছে।” পুলিশ একজনকে গ্রেফতার করলেও আরও ২ জনের সন্ধান চালাচ্ছে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: বার্বাডোজে ঝড়-বৃষ্টি চলছেই, বিশেষ বিমানে বুধে দেশে ফিরবেন বিশ্বজয়ীরা

    T20 World Cup 2024: বার্বাডোজে ঝড়-বৃষ্টি চলছেই, বিশেষ বিমানে বুধে দেশে ফিরবেন বিশ্বজয়ীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগের কারণে বার্বাডোজেই আটকে রয়েছে বিশ্বজয়ী (T20 World Cup 2024) ভারতীয় দল। কখনও বিচে আনমনে, কখনও বা হোটেলের লনে অনুরাগীদের অটোগ্রাফ বিলিয়ে সময় কাটছে রোহিত-বিরাটদের। বিসিসিআই সূত্রে খবর, খুব শীঘ্রই দেশে ফিরবে টিম ইন্ডিয়া ((Team India)। ভারতীয় দল বুধবার ভোরে (ভারতীয় সময় অনুযায়ী) রওনা দিতে পারে দেশের উদ্দেশে। রাতে দিল্লিতে নামতে পারেন রোহিতেরা। 

    কেন আটকে ভারতীয় দল (T20 World Cup 2024)

    সোমবার জানা গিয়েছিল যে, ক্রমেই শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণিঝড় বেরিল। সেটি পরিণত হয়েছে ‘অতি ভয়ঙ্কর ক্যাটেগরি ৪’ ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়ের জন্য বন্ধ রাখা হয়েছে বার্বাডোজ বিমানবন্দর। ইতিমধ্যেই বার্বাডোজের সৈকতে পৌঁছে গিয়েছে ঘূর্ণিঝড়। শোনা যাচ্ছে, ওয়েরিল দ্বীপপুঞ্জের কাছে বিশাল ঝড় হচ্ছে। এই পরিস্থিতিতে টেনশন বাড়ছে টিম ইন্ডিয়ার (Team India)। তবে মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি বদলাবে। এদিন রাত বা বুধবার সকালের দিকে হয়তো বিমান চলাচল শুরু হতে পারে বলে খবর।  বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ঘূর্ণিঝড়ের দাপটে হোটেলেও সব জরুরি পরিষেবা পাওয়া যাচ্ছে না। ঘূর্ণিঝড়ের দাপট বাড়ায় কবে বার্বাডোজ় থেকে দল বেরাতে পারবে, তা বোঝা যাচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড পুরো পরিস্থিতির দিকে নজর রেখেছে। ক্রিকেটার ও তাঁদের পরিবারকে কীভাবে নিরাপদে দেশে ফেরানো যায়, সে দিকেই নজর রয়েছে বোর্ডের।

    কী করছেন রোহিত-কোহলিরা

    ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতীয় ক্রিকেট দলের (Team India) তারকা ব্যাটার বিরাট কোহলির ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে। এই ভিডিয়ো দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকদের চিন্তা কিছুটা হলেও কমতে শুরু করেছে। এই ভিডিয়োয় রোহিত শর্মাকে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) ট্রফি হাতে হোটেলের লনে দেখতে পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে, তিনি নাকি ফোটোশ্যুটের জন্য যাচ্ছেন।

    পাশাপাশি বিরাট কোহলিকে দেখতে পাওয়া যাচ্ছে, একজন খুদে ফ্যানকে অটোগ্রাফ দিচ্ছেন তিনি। তাঁদের সঙ্গে ছবিও তুলছেন কিং কোহলি।  প্রসঙ্গত, টিম ইন্ডিয়াকে বার্বাডোজের হোটেল হিলটনে রাখা হয়েছে। এই হোটেলটি সমুদ্রের একেবারে কাছেই অবস্থিত। তবে রোহিতরা নিরাপদেই রয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: মস্কো সফরের পরেই ভিয়েনা যাওয়ার পরিকল্পনা মোদির! কেন জানেন?

    PM Modi: মস্কো সফরের পরেই ভিয়েনা যাওয়ার পরিকল্পনা মোদির! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে অস্ট্রিয়া (Austria) যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)। প্রস্তাবিত মস্কো সফরের পর ভিয়েনা (Vienna) যেতে পারেন বলে খবর। অর্থাৎ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক সেরেই ইউরোপীয় দেশটির রাজধানী ভিয়েনায় (Vienna) যাবেন তিনি। একদিন সেখানে থাকবেন। সেই সফরে অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন নমো। প্রায় চার দশক ধরে ইউরোপের এই দেশটিতে পা রাখেননি ভারতের কোনও প্রধানমন্ত্রী। ১৯৮৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেষবার অস্ট্রিয়া গিয়েছিলেন। আর তারপর প্রায় ৪১ বছর পর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি অস্ট্রিয়া যাচ্ছেন। 

    এই সফরের লক্ষ্য কী? (PM Modi) 

    কূটনৈতিক সূত্রে খবর, মোদি সে দেশে গেলে আন্তর্জাতিক ক্ষেত্রে সমন্বয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ভারতের স্টার্ট আপ, উৎপাদন ক্ষেত্র, তথ্যপ্রযুক্তি সহ একাধিক ক্ষেত্রে অস্ট্রিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানো সফরের অন্যতম লক্ষ্য প্রধানমন্ত্রীর। জানা গিয়েছে, এই মুহূর্তে মোট ৩৫টি ভারতীয় প্রযুক্তি সংস্থা রয়েছে অস্ট্রিয়ায়। ভারতে বিশেষ করে প্রযুক্তির শহর বেঙ্গালুরুতে অস্ট্রিয়ার লগ্নির জন্য মোদির (PM Modi) এই সফর গুরুত্বপূর্ণ। যদিও অস্ট্রিয়া নেটো’র সদস্য রাষ্ট্র নয়। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের আবহে তারাও রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক বহাল রেখেছে। তবে তারা প্রকাশ্যে রাশিয়াকে ভৎর্সনাও করেছে, একতরফা ভাবে ইউক্রেনের উপর হামলা চালিয়ে যাওয়ার জন্য। পাশাপাশি রাজনৈতিক সমাধানও খুঁজছে যুদ্ধ বন্ধের। বিশ্বের রণকৌশলগত খেলায় কিছুটা সংযোগ রয়েছে ভারত এবং অস্ট্রিয়ার। 

    ইন্দিরা গান্ধীর অস্ট্রিয়া সফর

    প্রসঙ্গত, ভারত ও অস্ট্রিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল ১০ নভেম্বর, ১৯৪৯ সালে। এরপর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৮৩ সালে অস্ট্রিয়া সফর করেছিলেন, এবং ১৯৮৪ সালে তৎকালীন অস্ট্রিয়ার চ্যান্সেলর, ফ্রেড সিনোওয়াটজ ভারত সফর করেছিলেন। যদিও অস্ট্রিয়ার তৎকালীন রাষ্ট্রপতি হেইঞ্জ ফিশার, ২০০৫ সালের ফেব্রুয়ারী মাসে একটি রাষ্ট্রীয় সফরের প্রতিদান দিয়েছিলেন। তারপরের রাষ্ট্রপতি প্রতিভা পাটিলও ২০১১ সালে ৪-৭ অক্টোবর অস্ট্রিয়াতে একটি রাষ্ট্রীয় সফর করেছিলেন।

    আরও পড়ুন: ‘‘সব শয়তান এখানে এসে গিয়েছে’’, আজ চোপড়া যাচ্ছেন উদ্বিগ্ন রাজ্যপাল

    উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটি হবে মস্কোতে মোদির (PM Modi) প্রথম সফর। শেষবার ২০১৯ সালে তিনি রাশিয়া সফর করেছিলেন। তবে ২০০০ সাল থেকে ভারতীয় ও রাশিয়ান নেতাদের মধ্যে বার্ষিক দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকের আদলে এটি একটি স্বতন্ত্র সফর হবে। মোদি এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে শেষ ব্যক্তিগত দ্বিপাক্ষিক বৈঠকটি ২০২২ সালের সেপ্টেম্বরে এসসিও শীর্ষ সম্মেলনের সাইডলাইনে উজবেকিস্তানের সমরকন্দে হয়েছিল। যদিও ২০২১ সালের ডিসেম্বরে তাদের শেষ বার্ষিক সম্মেলনের পর থেকে আড়াই বছরে, মোদি এবং পুতিন অন্তত ১০টি টেলিফোন কথোপকথনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Chopra Incident: ‘মুসলিম রাষ্ট্র’ মন্তব্যের জের, চোপড়ার বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ শঙ্করের

    Chopra Incident: ‘মুসলিম রাষ্ট্র’ মন্তব্যের জের, চোপড়ার বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ শঙ্করের

    মাধ্যম নিউজ ডেস্ক: চোপড়ার (Chopra Incident) ঘটনা নিয়ে রাজ্যে তোলপাড় চলছে। আর এই ঘটনার প্রসঙ্গ টেনে ‘দুশ্চরিত্র’ তকমা দেগে দেওয়ার চেষ্টা করেছেন তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। শুধু তাই নয়, বিধায়কের বক্তব্যে উঠে এসেছে ‘মুসলিম রাষ্ট্রের সামাজিক আচার বিচারের’ প্রসঙ্গও। আর এসবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

    বিজেপি বিধায়ক কী বললেন? (Chopra Incident)

    শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ইচ্ছাকৃতভাবে রাজ্যের সম্প্রীতির বাতাবরণ নষ্ট করার জন্যই প্রকাশ্যে ওই মন্তব্য করা হয়েছে। ওই মন্তব্য শুধুমাত্র দেশের সংবিধানকেই (Chopra Incident) অপমান করে না, সঙ্গে ওই মন্তব্যের মাধ্যমে অশান্তির উদ্রেক হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় ওই মন্তব্যের জন্য বিধায়ক হামিদুল রহমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপের জন্য পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি।

    আরও পড়ুন: রাজ্যের থেকে কেড়ে নেওয়া হোক পুলিশের দায়িত্ব, বাংলায় ৩৫৫ ধারা জারির দাবি শুভেন্দুর

    ঠিক কী বলেছিলেন চোপড়ার বিধায়ক?

    রবিবার চোপড়ার ভিডিও (Chopra Incident) ভাইরাল হয়। তাতে দেখা যায়, জেসিবি নামে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ যুবক প্রকাশ্যে এক তরুণী এবং এক যুবককে নৃশংসভাবে মারধর করছে। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড় বইয়ে গিয়েছে। সরব হয়েছে বিজেপিও (BJP)। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তৃণমূল বিধায়ক হামিদুল রহমান বলেছিলেন, “মহিলাটি স্বামী ছাড়া অসামাজিক কাজকর্ম করছিলেন। অসামাজিক কাজে গ্রাম্য সালিশি বৈঠক বসেছিল। গ্রাম্য বৈঠকে যা হয়, সেই অনুপাতে বিচার-আচার হয়েছে। আমরাও বলছি না যে ভুল হয়নি। ভুল হয়েছে কিছুটা। গ্রামবাসীরা মিলে এটা করেছে। আমরা দেখছি বিষয়টি। যা হয়েছে সেটা বেশি বেশিই হয়েছে। এর জন্য আমরা দুঃখিত। আগামী দিনে যাতে এটা না হয়, সেটা আমরা চেষ্টা করব। তবে, অন্যায় তো মেয়েটাও করেছে। নিজের স্বামী, ছেলে-মেয়েকে বাদ দিয়ে দুশ্চরিত্রবান হয়েছে। মুসলিম রাষ্ট্রে সামাজিক আচার-বিচার হয়ে থাকে। কিন্তু, বিচারটা যেভাবে হওয়ার কথা ছিল, সেটা না হয়ে বেশি বেশি হয়ে গিয়েছে।”মুসলিম রাষ্ট্র বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। তবে, তাঁর মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আর এই বক্তব্য নিয়ে আইনের দ্বারস্থ হয়েছে বিজেপি (BJP) নেতৃত্ব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UEFA Euro 2024: ইউরোর শেষ আটে মুখোমুখি ফ্রান্স-পর্তুগাল, নিজের গোলেই বল জড়াল বেলজিয়াম

    UEFA Euro 2024: ইউরোর শেষ আটে মুখোমুখি ফ্রান্স-পর্তুগাল, নিজের গোলেই বল জড়াল বেলজিয়াম

    মাধ্যম নিউজ ডেস্ক: কোনও রকমে জিতে ইউরোর (UEFA Euro 2024) শেষ আটে ফ্রান্স ও পর্তুগাল। সুযোগ নষ্টের খেসারত দিতে হল বেলজিয়ামকে। ফ্রান্সের বিপক্ষে ভারটঙ্গানের আত্মঘাতী গোলেই ইউরো কাপ থেকে বিদায় নিল ফিফা ক্রমতালিকায় তৃতীয় স্থানে থাকা বেলজিয়াম। অন্যদিকে টাইব্রেকারে স্লোভেনিয়াকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল। সোমবার ফ্রাঙ্কফুর্টে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) কান্না-হাসির রাতে পর্তুগালের সম্মান বাঁচালেন গোলকিপার দিয়োগো কোস্তা। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে পর্তুগাল।

    লুকাকু-এম বাপে লড়াই (UEFA Euro 2024)

    এদিন শুরু থেকেই রক্ষণাত্মক ফুটবল খেলে ফ্রান্স ও বেলজিয়াম। এই ম্যাচেও ফেস গার্ড পরে খেলতে নামেন এমবাপে। তবে আগের ম্যাচের থেকে এই ম্যাচে ফেস গার্ড অন্য রকম ছিল। তাঁকে বাঁ প্রান্তে খেলাচ্ছিলেন কোচ দিদিয়ের দেশঁ। তাঁর উপরই ছিল গোল করার দায়িত্ব। বেলজিয়ামের ভরসা ছিল লুকাকু। ২৩ মিনিটে দ্য ব্রুইনের ফ্রিকিক বার করতে গিয়ে চাপে পড়ে যান ফরাসি গোলরক্ষক মাইক মাইগনান। বলের ড্রপ তাঁর সামনে পড়ায় থতমত খেয়ে গিয়েছিলেন তিনি। কোনও রকমে পা দিয়ে বল বার করেন। দ্বিতীয়ার্ধেও সেই একই খেলা। ৭০ মিনিটের মাথায় ভাল সুযোগ পায় বেলজিয়াম। মাঙ্গালার পাস ধরে লুকাকুকে বল দেন দ্য ব্রুইন। বক্সে ঢুকে বাঁ পায়ে জোরালো শট মারেন বেলজিয়ামের স্ট্রাইকার। শরীর ছুড়ে বল বাঁচিয়ে দেন মাইগনান। ৮২ মিনিটের মাথায় আবার ফ্রান্সের পতন রোধ করেন মাইগনান। এ বার দ্য ব্রুইনের শট বাঁচান তিনি। সুযোগ নষ্টের খেসারত দিতে হয় বেলজিয়ামকে। খেলার ৮৫ মিনিটের মাথায় বেলজিয়ামের ফুটবলারের করা আত্মঘাতী গোলে শেষ আটে চলে যায় ফ্রান্স।

    গোল মিস করে কাঁদলেন রোনাল্ডো (UEFA Euro 2024)

    এদিন পর্তুগাল-স্লোভেনিয়া ম্যাচে  নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে পারেনি। টাইব্রেকারে রোনাল্ডোর (Cristiano Ronaldo) দল জিতল ৩-০ ব্যবধানে। রোনাল্ডো ছাড়াও টাইব্রেকারে গোল করেন ব্রুনো ফের্নান্দেস এবং বের্নার্দো সিলভা। এই ম্যাচে  চারটি ফ্রিকিক পেয়েছিল পর্তুগাল।  কোনওটিতেই গোল করতে পারলেন না রোনাল্ডো। শুধু তাই নয়, অতিরিক্ত সময়ের প্রথমার্ধে একটি পেনাল্টি মিস্‌ করে কাঁদলেন। তবে টাইব্রেকারে গোল করে শেষ পর্যন্ত রোনাল্ডোর মুখে একটু হলেও হাসি ফিরল। সেই হাসি আরও চওড়া করে দিলেন কোস্তা। টাইব্রেকারে স্লোভেনিয়ার প্রথম তিনটি শটই বাঁচিয়ে দিলেন তিনি।

    ইউরোর শেষ আট

    ইউরো (UEFA Euro 2024) কাপ ফুটবলে আজ চূড়ান্ত হয়ে যাবে কোয়ার্টার ফাইনাল লাইন-আপ। ছ’টি দল ইতিমধ্যেই শেষ আটে উঠে গিয়েছে। আজ শেষ দু’টি প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি নেদারল্যান্ডস ও রোমানিয়া। এই ম্যাচ রাত সাড়ে ৯টা থেকে। এর পর রাত সাড়ে ১২টা থেকে লড়াই অস্ট্রিয়া বনাম তুরস্কের। 

    কোয়ার্টার ফাইনালের বাকি ছয় দল

    ইংল্যান্ড বনাম সুইৎজারল্যান্ড
    স্পেন বনাম জার্মানি
    পর্তুগাল বনাম ফ্রান্স

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Hindenburg: আদানি গ্রুপ সংক্রান্ত রিপোর্টকাণ্ডে হিন্ডেনবার্গকে কারণ দর্শানোর নোটিশ সেবির

    Hindenburg: আদানি গ্রুপ সংক্রান্ত রিপোর্টকাণ্ডে হিন্ডেনবার্গকে কারণ দর্শানোর নোটিশ সেবির

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চকে শোকজ নোটিশ পাঠাল সেবি। আদানি গ্রুপ সংক্রান্ত যে রিপোর্ট হিন্ডেনবার্গ প্রকাশ করেছিল সে বিষয়েই এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। নোটিশ পাওয়ার কথা স্বীকার করেছে সংস্থা। এ বিষয়ে তাদের ব্লগে পোস্টও করা হয়েছে আজ অর্থাৎ ২ জুলাই। মোট ৪৬ পাতার ওই শোকজ নোটিশ পাঠানো হয়েছে গত ২৭ জুন। এটাই জানিয়েছে হিন্ডেনবার্গ (Hindenburg)।

    নোটিশের সারমর্ম

    জানা গিয়েছে, ওই নোটিশের সারমর্ম হল, শর্ট-সেলার বিষয়ে ভারতের নিয়মবিধিকে লঙ্ঘন করা। ওই নোটিশে হিন্ডেনবার্গ সংস্থার সঙ্গে আদানি গ্রুপে বিনিয়োগকারী এক ব্যক্তির সম্পর্কের কথাও উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি ওই নোটিশে আরও বলা হয়েছে, সেবির নিয়মবিধি লঙ্ঘন করেছে হিন্ডেনবার্গ। সেবির প্রতারণামূলক এবং অন্যায্য ব্যবসায়িক পন্থা অবলম্বন রোধ নিয়ন্ত্রণ আইনকে হিন্ডেনবার্গ লঙ্ঘন করেছে বলে অভিযোগ।

    সেবি (SEBI) কোনও অনিয়ম খুঁজে পায়নি

    হিন্ডেনবার্গ রিসার্চ (Hindenburg) আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ারের দাম প্রভাবিত করা সহ অনেক গুরুতর অভিযোগ এনেছিল। এরপর হিন্ডেনবার্গ বিতর্কের জল অনেক দূর গড়ায়। প্রভাব পড়ে আদানিদের একাধিক সংস্থাতেও। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বাজার নিয়ন্ত্রক সেবি তদন্ত করেছে। তদন্তে উঠে এসেছে, হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্টে করা আদানি গ্রুপের বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগ সত্য নয়।

    এই হিন্ডেনবার্গ রিসার্চ কারা? 

    এক কথায় বলতে গেলে হিন্ডেনবার্গ (Hindenburg) রিসার্চ একটি বিনিয়োগ গবেষণা সংস্থা। তাদের মূল লক্ষ্য হল শর্ট-সেলিংয়কে কাজে লাগিয়ে মুনাফা করা। সংস্থার প্রতিষ্ঠাতার নাম নাথান অ্যান্ডারসন। সংস্থার সদর দফতর নিউ ইয়র্কে। ১৯৩৭ সালে মার্কিন বাজারে একটি আর্থিক কেলেঙ্কারি সংঘটিত হয়। তার নাম ছিল ‘হিন্ডেনবার্গ কাণ্ড’। জানা যায়, সেই ঘটনার সূত্রেই নিজের সংস্থার নাম দিয়েছেন নাথান। সংস্থার লক্ষ্য, এমন সব আর্থিক ফাঁক খুঁজে বের করা, যা ধরতে পারলে, আগে থেকেই বিপর্যয়ের সম্ভাবনা চিহ্নিত করা যায়।

    ২০২৩ সালের জানুয়ারিতে সামনে আসে হিন্ডেনবার্গ রিপোর্ট

    ২০২৩ সালের জানুয়ারিতে আমেরিকার শেয়ার লেনদেন এবং গবেষণাকারী সংস্থা হিন্ডেনবার্গ (Hindenburg) রিসার্চ কৃত্রিম ভাবে শেয়ার দর বাড়িয়ে প্রতারণা এবং বেআইনি লেনদেনের অভিযোগ তুলেছিল আদানি গোষ্ঠির সংস্থাগুলির বিরুদ্ধে। তারপর থেকেই তদন্তে নামে শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। চলতি বছরের মে মাসে এই প্রেক্ষিতে গৌতম আদানির নথিভুক্ত ১০টি সংস্থার মধ্যে সাতটির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস জারি করে সেবি (SEBI)। ঠিক তার দুমাসের মাথায় হিন্ডেনবার্গকে নোটিশ ধরাল সেবি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CV Ananda Bose: ‘‘সব শয়তান এখানে এসে গিয়েছে’’, আজ চোপড়া যাচ্ছেন উদ্বিগ্ন রাজ্যপাল

    CV Ananda Bose: ‘‘সব শয়তান এখানে এসে গিয়েছে’’, আজ চোপড়া যাচ্ছেন উদ্বিগ্ন রাজ্যপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কিত রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। মঙ্গলবার সকালে দিল্লি থেকে সরাসরি চোপড়া আসছেন তিনি। সকাল ১০টায় বাগডোগরা বিমানবন্দরে নামবেন রাজ্যপাল ৷ রাজভবন সূত্রে খবর, চোপড়ার (Chopra) নির্যাতিতা মহিলার সঙ্গে কথা বলার পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গেও কথা বলবেন বোস। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় কীভাবে প্রতিদিন এত হিংসার ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল। এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

    বাংলার পরিস্থিতি নিয়ে চিন্তিত (CV Ananda Bose)

    দিল্লি থেকে এক ভিডিয়ো বার্তায় রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। ভিডিয়ো বার্তায় রাজ্যপাল বলেছেন, “বাংলার রাস্তায় রক্তস্নান চলছে। বাংলার গ্রাম-গঞ্জে রাস্তায় মরণ নাচন চলছে। এখানে কি আদৌ কোনও পুলিশমন্ত্রী আছেন? এই অশান্তি থামানো কি তাঁর দায়িত্ব নয়? নরক শূন্য হয়ে গিয়েছে, সব শয়তানরা এখানে এসে গিয়েছে। জঙ্গলও এর থেকে ভালো। জঙ্গলে কোনও প্রাণী শুধুমাত্র রোমাঞ্চিত হওয়ার জন্য কাউকে মারে না। শুধুমাত্র এখানেই রোমাঞ্চের জন্য মারা হচ্ছে মানুষকে। এটা চলতে পারে না। সরকারকে এর জবাবদিহি করতে হবে।” 

    আরও পড়ুন: পিছিয়ে পড়ছে চিন-ভিয়েতনাম! মোবাইল রফতানির ক্ষেত্রে এগোচ্ছে ভারত

    দিনভর কোথায় কোথায় রাজ্যপাল (CV Ananda Bose)

    রাজভবন সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৭টা ২৫ মিনিটে দিল্লি থেকে বাগডোগরার উদ্দেশে রওনা হবেন রাজ্যপাল (CV Ananda Bose)। বাগডোগরা থেকে সড়ক পথে চোপড়া (Chopra) পৌঁছবেন তিনি। এখান থেকে কোচবিহারের দিনহাটাতেও যেতে পারেন রাজ্যপাল। দিনভর এই কর্মসূচি সেরে দিল্লিতে ফিরে রাজ্যপাল রিপোর্ট জমা দিতে পারেন বলে অনুমান। শুধু এই ঘটনা নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে বেড়ে ওঠা হিংসা নিয়েও কথা বলবেন রাজ্যপাল। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে শিশু চোর কিংবা মোবাইল ফোন চোর সন্দেহে যে গণপিটুনির ঘটনা ঘটছে সে সমস্ত বিষয়েও ‘অ্যাকশন’ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। তিনি জানান, সব বিষয় খতিয়ে দেখে তারপর দিল্লিতে কথা বলবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share