Blog

  • T20 World Cup: বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের, দল থেকে বাদ পড়ছেন প্রথম সারির ৬ ক্রিকেটার?

    T20 World Cup: বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের, দল থেকে বাদ পড়ছেন প্রথম সারির ৬ ক্রিকেটার?

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টি জল ঢালল পাকিস্তানের আশায়। গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচ না খেলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিল পাকিস্তান। সুপার এইটে ওঠা হল না গতবারের রানার্সদের। গ্রুপ ‘এ’র দ্বিতীয় দল হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিল আমেরিকা। ইতিহাস গড়ল এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজকেরা। একই সঙ্গে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেলার যোগ্যতা অর্জন করে ফেলল আমেরিকা। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই দলের প্রথম সারির ৬ ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে পিসিবি। 

    গ্রুপ স্তর থেকে বিদায়

    চলতি বিশ্বকাপে (T20 World Cup) প্রথম দু-ম্যাচে হারের খেসারত দিলেন বাবর আজমরা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে অন্যতম আয়োজক আমেরিকার কাছে হেরেছিল পাকিস্তান। বোর্ডে বড় স্কোর করলেও পাকিস্তানের সেরা বোলিং লাইন আপ ম্যাচ জেতাতে পারেনি।  দ্বিতীয় ম্যাচে ভারতের কাছেও হার। গত ম্যাচে কানাডার বিরুদ্ধে জিতেছিল পাকিস্তান। তবে জটিল অঙ্ক ছিল তাদের সামনে। প্রথমত ফ্লোরিডা ম্যাচে আমেরিকাকে হারতে হত আয়ারল্যান্ডের কাছে। এরপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিততেই হত পাকিস্তানকে। সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে পাকিস্তান সুপার এইটে যেত। ফ্লোরিডায় ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগ হয়েছে। আমেরিকার এখন ৫ পয়েন্ট। পাকিস্তান যদি শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারায়ও তাতে তারা সর্বাধিক ৪ পয়েন্ট অবধিই পৌঁছতে পারবে। ফলে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় হয়ে গেল পাকিস্তানের।

    পাক দলে পরিবর্তন

    পিসিবি সূত্রে খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দলের থাকা অন্তত ছ’জন ক্রিকেটারকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হবে। তাঁদের সকলের বিরুদ্ধে দলের মধ্যে রাজনীতি করার অভিযোগ রয়েছে। উল্লেখযোগ্য পারফরম্যান্সও নেই কারও। পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে অধিনায়ক বাবরের বিরুদ্ধে। অভিযোগ, শুধু তাঁর ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুবাদে পারফর্ম না করেও দু’তিন জন নিয়মিত খেলে চলেছেন জাতীয় দলের হয়ে। খতিয়ে দেখা হবে তাঁর নেতৃত্বও। পাকিস্তানের একাধিক ক্রিকেটার নাকি বাবরের নেতৃত্ব নিয়ে অসন্তুষ্ট। তাঁরা অভিযোগ জানিয়েছেন পিসিবি কর্তাদের কাছে। জাতীয় দলের কয়েক জন ক্রিকেটারের পারফরম্যান্স এবং মানসিকতায় পিসিবি কর্তারা হতাশ এবং ক্ষুব্ধ। তাঁদের আর সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে না। পরিবর্তে তরুণ ক্রিকেটারদের জাতীয় দলে সুযোগ দেওয়া হবে। আগামী বছর দেশের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে করা হবে রদবদল। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বোর্ডের একাধিক কর্তার সঙ্গে আলোচনা করেছেন। কয়েক জন প্রাক্তন ক্রিকেটারের সঙ্গেও কথা বলেছেন।

    হতাশ প্রাক্তন ক্রিকেটার

    টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) গতবারের রানার্স পাকিস্তান প্রথম রাউন্ড থেকেই ছিটকে যাওয়ায় হতাশ পাক ক্রিকেট মহল। বাবরদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার কামরান আকমল, শোয়েব আখতাররা। মহম্মদ হাফিজ শুধু ক্রিকেটারদের নয় অফিসিয়ালদেরও সমালোচনা করেছেন। 

    সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ

    বিশ্বকাপ থেকে পাকিস্তানের দ্রুত বিদায়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের বন্যা। এক ক্রিকেটপ্রেমী লিখেছেন, ‘বাবর আজ়ম ও পাকিস্তান দল সুপার এইটের যোগ্যতা অর্জন না করলেও করাচি বিমানবন্দরে যাওয়ার যোগ্যতা পেয়ে গিয়েছে। ঘরে ফেরার পালা।’বাই বাই পাকিস্তান এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Durgapur: পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বিজেপি কর্মীকে মারধর, তৃণমূলের ঝান্ডা ধরার হুমকি

    Durgapur: পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বিজেপি কর্মীকে মারধর, তৃণমূলের ঝান্ডা ধরার হুমকি

    মাধ্যম নিউজ ডেস্ক: পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে। ভোট পরিবর্তী হিংসার ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের (Durgapur) নিউ টাউনশিপ থানায় ভ্যাম্বে কলোনি এলাকায়। আক্রান্ত বিজেপি কর্মীর নাম রঞ্জিত অধিকারী। তিনি বিজেপির পোলিং এজেন্ট ছিলেন। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    তৃণমূলের ঝান্ডা ধর, নাহলে এলাকা ছাড় (Durgapur)

    দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির ওই পোলিং এজেন্টকে তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে দলীয় দুই কর্মী অভিজিৎ ঘোষ, শতদল রায়ের বিরুদ্ধে। সেখানেই তৃণমূল করার জন্য চাপ সৃষ্টি করা হয়। পাশাপাশি বিজেপি কর্মীকে মারধর করে বলে অভিযোগ। তৃণমূলের দুই কর্মী অভিজিৎ ঘোষ, শতদল রায় সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দুর্গাপুরের (Durgapur) নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিজেপি কর্মী। আক্রান্ত বিজেপি কর্মী রঞ্জিত অধিকারী বলেন,” নির্বাচনের ফলাফলের পর থেকেই আমাদের বাড়িতে এসে হুমকি দিয়ে যেত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূলের দলীয় কার্যালয়ে আমাকে যাওয়ার জন্যও বলা হত। আমি না যাওয়াই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দলীয় কার্যালয়ে বলা হয়, তৃণমূলের ঝান্ডা ধরতে হবে, নাহলে এলাকা ছাড়তে হবে। সেখানে মারধরও করা হয়।”

    আরও পড়ুন: শনি সকালেও ঘামছে শহরবাসী, আজ বিকেল থেকে বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বর্ধমান-দুর্গাপুর (Durgapur) বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন,”দিকে দিকে আমাদের কর্মীরা ঘরছাড়া এবং আক্রান্ত। রঞ্জিতকেও পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।” এদিকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,”এইসব বিজেপির নাটক। বাংলা থেকে বিদায় হয়ে গিয়েছে ওরা। তাই, তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 47: “সচ্চিদানন্দলাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়”

    Ramakrishna 47: “সচ্চিদানন্দলাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়”

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্তসঙ্গে

    প্রথম পরিচ্ছেদ

    দক্ষিণেশ্বরে কেদারের উৎসব

    দক্ষিণেশ্বর-মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) কেদারাদি ভক্তসঙ্গে কথা কহিতেছেন। আজ রবিবার, অমাবস্যা, (২৯ শে শ্রাবণ ১২৮৯) ১৩ই অগস্ট ১৮৮২ খ্রিষ্টাব্দ। বেলা ৫টা হইবে।

    শ্রীযুক্ত কেদার, চাটুজ্য, হালিসহরে বাটী। সরকারী অ্যাকাউন্ট্যান্টের কাজ করিতেন। অনেকদিন ঢাকায় ছিলেন; সে-সময়ে শ্রীযুক্ত বিজয় গোস্বামী তাঁহার সহিত সর্বদা শ্রীরামকৃষ্ণের (Ramakrishna) বিষয় আলাপ করিতেন। ঈশ্বরের কথা শুনিলেই তাঁহার চক্ষু অশ্রুপূর্ণ হইত। তিনি পূর্বে ব্রাহ্মসমাজভুক্ত ছিলেন।

    ঠাকুর (Ramakrishna) নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্তসঙ্গে বসিয়া আছেন। রাম, মনোমহন, সুরেন্দ্র, রাখাল, ভবনাথ, মাস্টার প্রভৃতি অনেক ভক্তেরা উপস্থিত আছেন। কেদার আজ উৎসব করিয়েছেন। সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে। রাম একটি ওস্তাদ আনিয়াছিলেন, তিনি গান গাহিয়াছেন। গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট খাটটিতে বসিয়াছিলেন। মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাঁহার পাদমূলে বসিয়াছিলেন।

    সমাধিতত্ত্ব ও সর্বধর্ম-সমন্বয়—হিন্দু, মুসলমান ও খ্রিষ্টান

    ঠাকুর (Ramakrishna) কথা কহিতে কহিতে সমাধিতত্ত্ব বুঝাইতেছেন। বলিতেছেন, সচ্চিদানন্দলাভ হলে সমাধি হয়। তখন কর্মত্যাগ হয়ে যায়। আমি ওস্তাদের নাম কচ্ছি এমন সময় ওস্তাদ এসে উপস্থিত, তখন আর তার নাম করাবার কি প্রয়োজন। মৌমাছি ভনভন করে কতক্ষণ? যতক্ষণ না ফুলে বসে। কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কেবচাদি, তীর্থ—সবই করতে হয়।

    লাভের পর যদি কেউ বিচার করে, সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আধ আধ গুনগুন করে।

    আরও পড়ুনঃ “তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম! তুমি? এত রাত্রে?”

    আরও পড়ুনঃ “পাপ করলে তার ফল পেতে হবে! লঙ্কা খেলে তার ঝাল লাগবে না?”

    আরও পড়ুনঃ “ব্যাকুলতা না এলে কিছুই হয় না, সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়”

    আরও পড়ুনঃ“গীতা গীতা দশবার বলতে গেলে, ত্যাগী ত্যাগী হয়ে যায়”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Forex reserve: ফের বাড়ল বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের পরিমাণ! ঊর্ধ্বমুখী গচ্ছিত সোনার ভান্ডারও

    India Forex reserve: ফের বাড়ল বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের পরিমাণ! ঊর্ধ্বমুখী গচ্ছিত সোনার ভান্ডারও

    মাধ্যম নিউজ ডেস্ক: রেকর্ড বাড়ল দেশের বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের পরিমাণ। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) দেওয়া তথ্য অনুযায়ী গত ৭ জুন পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড সর্বোচ্চ ৬৫৫.৮১৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এরআগে ২০২১ সালে বৈদেশিক মুদ্রায় সঞ্চয়ের (India Forex reserve) পরিমাণ রেকর্ড ছুঁয়েছিল। তারপর থেকে তারা ক্রমশ নীচে নামতে থাকে। টাকার দামের অবমূল্যায়ন রুখতে গিয়ে ফেডারেল রিজার্ভ ক্রমশ তলানিতে ঠেকে যায়। এর ফলে ২০২২ সালে বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের পরিমাণ গিয়ে দাঁড়ায় ৫২৪.৫ বিলিয়ন ডলার বা ৫২৪৫০ কোটি টাকায়। তবে এবার ফের বাড়ল দেশের বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের পরিমাণ। 

    বাড়ছে দেশের সোনার সঞ্চয়ের পরিমাণও (India Forex reserve) 

    বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি দেশের সোনার সঞ্চয়ের পরিমাণও বেড়েছে লক্ষ্যনীয়ভাবে। গত এক সপ্তাহে সোনা রিজার্ভের পরিমাণ বেড়েছে ৪৮১ মিলিয়ন ডলার। আর এক সপ্তাহে দেশে সোনার রিজার্ভের পরিমাণ বেড়ে হয়েছে ৫৬.৯৮২ বিলিয়ান ডলার। 
    রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তথ্য অনুযায়ী ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ (India Forex reserve) এখন প্রায় ১১ মাসের প্রত্যাশিত আমদানি সামাল দেওয়ার জন্য যথেষ্ট। জানা গিয়েছে, ২০২৪ সালে এখনও পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার বেড়েছে। 

    আরও পড়ুন: স্কটল্যান্ডকে পাঁচ গোল! ইউরোর প্রথম ম্যাচেই জয় জার্মানির

    ফুলে ফেঁপে উঠছে দেশের কোষাগার

    বর্তমানে বিরাট গতিতে ছুটছে ভারতের অর্থনীতি। যত সময় গড়াচ্ছে ততই ফুলে ফেঁপে উঠছে দেশের কোষাগার। বাড়তে বাড়তে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে দেশের বিদেশি অর্থ ভাণ্ডার। যা নিঃসন্দেহে বিশ্ব মানচিত্রে ভারতের গুরুত্ব কয়েক গুণ বাড়িয়ে দেবে, মত আর্থিক ও আন্তর্জাতিক বিশ্লেষকদের। আসলে বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা সঞ্চিত (India Forex reserve) থাকলে আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক পরিস্থিতি ওঠানামা করলেও তার প্রভাব জাতীয় অর্থনীতিতে সরাসরি পড়ে না। যে কারণে বিশ্বের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা সঞ্চিত থাকা দেশগুলিতে যতই কঠিন পরিস্থিতি আসুক তারা সর্বদাই আর্থিক দিক থেকে স্বচ্ছল থাকে।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cooch Behar: “আমার অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারল তৃণমূলের দুষ্কৃতীরা”, বললেন আক্রান্ত বিজেপি কর্মী

    Cooch Behar: “আমার অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারল তৃণমূলের দুষ্কৃতীরা”, বললেন আক্রান্ত বিজেপি কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: কোচবিহারে (Cooch Behar) বিপুল ভোটে জয়লাভ করার পর বিজেপি কর্মীদের ওপর বারবার হামলা চালানোর অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবার ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছে দিনহাটা। বিজেপি করার অপরাধে অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মারার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

     বিজেপি কর্মীর বাড়িঘর ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল (Cooch Behar)

    স্থানীয় ও দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি করার অপরাধে দিনহাটা (Cooch Behar) -২ নম্বর ব্লকের নিগমনগর এলাকায় বাপ্পা বিশ্বাস নামে এক বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাড়িতে ঢুকে হামলা চালানোর সময়েই বিজেপি কর্মীর অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারার অভিযোগ উঠেছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই মহিলা বিজেপি কর্মীকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপি কর্মীর স্ত্রী বীনা হেমব্রমের বলেন, গভীর রাতে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন দুষ্কৃতী আমাদের বাড়িতে ঢুকে অবাধে ভাঙচুর চালায়। আমার স্বামী বিজেপির কর্মী বলে তাঁর ওপর চড়াও হয়। আমি তাঁকে বাঁচাতে গেলে আমার ওপর হামলা চালায়। আমি মেঝেতে পড়ে যায়।

    আরও পড়ুন: শনি সকালেও ঘামছে শহরবাসী, আজ বিকেল থেকে বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিজেপি  (BJP) কর্মী বাপ্পা বিশ্বাস বলেন, আমার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা, এটা জানার পরেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর পেটে লাথি মারল। ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছি। তবে, সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের দিনহাটা ২ নম্বর ব্লকের সভাপতি দীপক ভট্টাচার্য বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনওভাবেই জড়িত নয়। বিজেপি কর্মীরা নিজেদের বাড়িঘর ভেঙে এইসব নাটক এবং আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sealdah Division Train: শনি-রবি শিয়ালদা উত্তর-দক্ষিণ শাখায় চলবে মেরামতির কাজ, বাতিল একাধিক লোকাল ট্রেন

    Sealdah Division Train: শনি-রবি শিয়ালদা উত্তর-দক্ষিণ শাখায় চলবে মেরামতির কাজ, বাতিল একাধিক লোকাল ট্রেন

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের শিয়ালদা ডিভিশনে রেল (Sealdah Division Train) বিভ্রাটের আশঙ্কা! শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত পাওয়ার ব্লক ডানকুনি এবং ডায়মন্ড হারবার শাখায়। ফলে পূর্ব রেল বেশকিছু লোকাল ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে। একই ভাবে বেশকিছু এক্সপ্রেস ট্রেনের পথও সংক্ষিপ্ত করা হয়েছে। রেলের তরফ থেকে এই সংবাদে আরও একবার দুর্ভোগের মধ্যে পড়তে হবে যাত্রীদের।

    উল্লেখ্য কিছু দিন আগে শিয়ালদায় ১ থেকে ৫ নম্বর স্টেশন মেরামতি করার কাজ চলার জন্য নিত্যযাত্রীদের ব্যাপক অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। সাধারণ যাত্রীরা বিক্ষোভ প্রকাশ করে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছিল বলে জানা গিয়েছে। একবার ফের দুর্ভোগের মধ্যে পড়তে হবে বলে নিত্যযাত্রীরা জানিয়েছেন।

    কী জানিয়েছে পূর্ব রেল (Sealdah Division Train)?

    পূর্ব রেল (Sealdah Division Train) সূত্রে জানা গিয়েছে, দমদম এবং বরানগর স্টেশনের মধ্যে একটি সেতু মেরামতির কাজ করা হবে। এই কাজের জন্য দমদম-বরানগর আপ লাইনে শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত, ওই অংশে ট্রাফিক ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই ভাবে দমদম-বেলঘরিয়া শাখায় আপ-ডাউন লাইনে শনিবার রাত ১১টা ৪০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ৪০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করা হবে।

    আরও পড়ুনঃ মালদায় বার্ড ফ্লুতে আক্রান্ত শিশুর বাড়িতে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল

    কোন কোন ট্রেন বাতিল?

    পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে শেষ শিয়ালদা-ডানকুনি লোকাল এবং ডানকুনি-শিয়ালদা লোকাল (Sealdah Division Train) বাতিল করা হয়েছে। আবার রবিবার সকালে এই চার জোড়া লোকাল বাতিল করা হয়েছে। একই ভাবে কলকাতা সীতামাঢ়ি, শিয়ালদা-আজমের, পদাতিক এক্সপ্রেস, শিয়ালদা-জয়নগর স্পেশাল ডানকুনির বদলে নৈহাটি-ব্যান্ডেল দিয়ে ঘুরে যাবে। আবার শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার শাখায় ওভারহেড মেরামতির কাজের জন্য শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত তিন ঘণ্টা ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। দেউলা এবং ডায়মন্ড হারবারের মধ্যে কাজ হবে বলে জানিয়েছে রেল। তবে মেরামতির জন্য লোকাল ট্রেন বাতিল হয়নি। তবে শনিবারের শেষ ডায়মন্ড হারবার লোকালটি মগরাহাট স্টেশন পর্যন্ত যাবে। পরের দিন রবিবার ভোরে মগরা থেকে শিয়ালদার উদ্দেশে ট্রেন ছাড়া হবে। তবে এই মেরামতির কাজ এখানেই শেষ হচ্ছে না, আরও কাজ জুলাই মাসের ২১ তারিখ সময় পর্যন্ত ধাপে ধাপে করা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • North 24 Parganas: বসিরহাটে দোকানে ঢুকে তৃণমূল কর্মীকে গুলি, হামলাকারীর বাড়ি ভাঙচুর করে আগুন

    North 24 Parganas: বসিরহাটে দোকানে ঢুকে তৃণমূল কর্মীকে গুলি, হামলাকারীর বাড়ি ভাঙচুর করে আগুন

    মাধ্যম নিউজ ডেস্ক: বিপুল ভোটে জয়ের পরও অশান্ত উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বসিরহাট। জানা গিয়েছে, শুক্রবার রাতে বসিরহাটের বাঁশতলা এলাকায় আলতাফ মালি নামে এক তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এছাড়া একজন তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার পর রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকায়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (North 24 Parganas)  

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,  বাঁশতলা (North 24 Parganas) এলাকায় শুক্রবার সন্ধ্যায় আলতাফসাহেব একটি দোকানে বসেছিলেন। সেই সময় এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে দোকানে ঢুকে তৃণমূল কর্মীকে গুলি করে। এরপরই জনবহুল রাস্তায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ছুটে পালায়। তার সঙ্গে আরও কয়েকজন দুষ্কৃতী আশপাশের এলাকায় দাঁড়িয়ে ছিল। একজন তৃণমূল কর্মীকেও মারধর করা হয়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে, অবস্থার অবনতি হলে তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে পিফা এলাকায় রাস্তার ওপরে টায়ার জ্বালিয়ে অবরোধ-বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী -সমর্থকরা। ঘটনার পর পুলিশ সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখছে। আয়ুব গাজি নামে এক যুবক এই হামলার সঙ্গে জড়িত। তার বাড়ি শঙ্করপুর এলাকায়। উত্তেজিত জনতা আয়ুব গাজির বাড়িতে চড়াও হয়। তার দোকানপাট ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    তৃণমূলের (Trinamool Congress) অঞ্চল সভাপতি অহিদুল শাহজি বলেন, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে বিরোধীরা। কোনও কারণ ছাড়াই দলীয় কর্মীকে গুলি করে খুন করার চেষ্টা করে। এরপরই স্থানীয় মানুষ একটু উত্তেজিত হয়ে পড়েছিল। পুলিশে অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে, বসিরহাটের বিজেপি সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন, বিরোধীরা এই হামলার সঙ্গে জড়িত নই। আসলে তৃণমূলের ক্ষমতা দখলের লড়াই। নিজেদের কোন্দলে এই ঘটনা ঘটেছে। এখন বিরোধীদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update:  শনি সকালেও ঘামছে শহরবাসী, আজ বিকেল থেকে বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: শনি সকালেও ঘামছে শহরবাসী, আজ বিকেল থেকে বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: আষাঢ়ের দোরগোড়ায় দাঁড়িয়ে এখনও দক্ষিণবঙ্গে (Weather Update) বর্ষার দেখা মেলেনি। গত কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। শনিবারও সকাল থেকেই ঘাম ঝড়ছে শহরবাসীর। একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ। তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে ৪০ ডিগ্রির গণ্ডি। তবে এবার স্বস্তির খবর দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, শনিবার থেকেই ঝড়বৃষ্টির (Monsoon) সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। 

    কবে থেকে বৃষ্টি

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই শনিবার বিকেল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার বেগ কোথাও কোথাও হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বৃষ্টিপাত চলতে পারে বুধবার পর্যন্ত। যদিও বর্ষা আসতে এখনও একটু দেরি। 

    দক্ষিণে বর্ষার প্রবেশ

    মৌসম ভবনের পূর্বাভাস (Weather Update), আগামী চার-পাঁচ দিনের মধ্যে বর্ষা (Monsoon) আসতে পারে দক্ষিণবঙ্গে। আবহবিদেরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী চার-পাঁচ দিনের মধ্যে ওড়িশা, অন্ধ্র উপকূল, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং বিহারের কিছু অংশে অগ্রসর হতে পারে। আগামীকাল অর্থাৎ ১৬ জুন থেকেই এটির অবস্থানে বদল হতে শুরু করবে। ১৭ তারিখ বিকেলের মধ্যে উত্তরের মালদা এবং দুই দিনাজপুর সহ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আনুষ্ঠানিক প্রবেশ ঘটবে বর্ষার। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা অর্থাৎ ১৮ থেকে ১৯ জুনের মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। প্রথম দিকে অর্থাৎ ২০ বা ২১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বর্ষা কিছুটা দুর্বল থাকবে। প্রত্যাশার চেয়ে কম বৃষ্টি হবে। কিছুটা বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। তবে সেই আক্ষেপ পূরণ হবে ২২ থেকে ২৭ জুনের মধ্যে। বর্ষার বৃষ্টি শুরু হবে দক্ষিণের সব জেলায়। কমবে তাপমাত্রা।

    শহরের তাপমাত্রা

    শুক্রবার শহর কলকাতায় রাতের তাপমাত্রা সামান্য বেড়ে ৩০.২ ডিগ্রি হয়েছিল। যা এই সময়ের স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি বেশি। শনিবার দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি থেকে কিছুটা বেড়ে ৩৭.৪ ডিগ্রি। যা এই সময়ের স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ভোরে ৫৪ শতাংশ। সকালে ৮৫ শতাংশ। দুপুরের পর প্রায় ১০০ শতাংশের কাছাকাছি পৌঁছবে।

    আরও পড়ুন: উষ্ণ আলিঙ্গন বাইডেনকে, খালিস্তানি সমস্যার মধ্যেও ট্রুডোর হাতে হাত রেখে সৌজন্য মোদির

    উত্তরে কতদিন ভারী বৃষ্টির শঙ্কা

    দক্ষিণ যখন গরমে কাহিল, তখন অন্য পরিস্থিতি উত্তরবঙ্গে। সেখানে বর্ষা (Monsoon) ঢুকে গিয়েছে জুনের প্রথম সপ্তাহেই। গত কয়েক দিন প্রবল বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলিতে। সেখানে বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনাও রয়েছে। টানা বৃষ্টিতে ধস নেমেছে পাহাড়ে। সিকিমে আটকে পড়েছেন পর্যটকেরা। তিস্তার জল ক্রমশ বাড়ছে। এর মাঝে শনিবারও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং— তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই তিন জেলায় ঝড়বৃষ্টির লাল সতর্কতাও জারি করা হয়েছে। পূর্ব থেকে পশ্চিম একটি অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে মেঘালয় পর্যন্ত সেটি আসাম ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বিহার ও উত্তরবঙ্গের উপরে। মূলত এর টানেই উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় অতি ভারী এবং নীচের দিকের জেলায় ভারী বৃষ্টি চলবে আগামী অন্তত আরও ৫ দিন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UEFA Euro 2024: স্কটল্যান্ডকে পাঁচ গোল! ইউরোর প্রথম ম্যাচেই জয় জার্মানির

    UEFA Euro 2024: স্কটল্যান্ডকে পাঁচ গোল! ইউরোর প্রথম ম্যাচেই জয় জার্মানির

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল ইউরো কাপ ২০২৪ (UEFA Euro 2024)। খুব একটা জমকালো না হলেও ছিমছাম উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই টুর্নামেন্টের সূচনা হল। তারপরই মাঠে নেমে পড়ল জার্মানি ও স্কটল্যান্ড। আর টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জার্মানরা নিজেদের জাত চেনালো। উদ্বোধনী ম্যাচের শুরুতেই দেশের মাটিতে স্কটল্যান্ডকে অনায়াসে হারিয়ে (Germany Beat Scotland) ইউরো কাপ অভিযান শুরু করল জার্মানি। শুক্রবার মিউনিখে জার্মানরা ৫-১ গোলে হারিয়ে দিল স্কটল্যান্ডকে। এর মধ্যে তিনটি গোল হয়েছে প্রথমার্ধে। তিন তরুণ ফুটবলার গোল করেন জার্মানির হয়ে।  

    ম্যাচের ১০ মিনিটেই প্রথম গোল জার্মানির (UEFA Euro 2024)

    প্রতিপক্ষ হিসাবে স্কটল্যান্ড খুব খারাপ না হলেও জার্মানির সামনে দাঁড়াতে পারল না তারা। জার্মানির হয়ে গোল দিয়েছেন ফ্লোরিয়ান উইর্ৎজ, জামাল মুসিয়ালা, কাই হাভার্ৎজ, নিকলাস ফুলক্রুগ এবং এমরে চ্যানের। আর ম্যাচের শেষের দিকে আত্মঘাতী গোল আন্তোনিয়ো রুডিগারের। ম্যাচ শুরুর ১০ মিনিটেই প্রথম গোল করে জার্মানি। তবে খেলায় কিছুতেই ফিরতে পারছিল না স্কটল্যান্ড (Germany Beat Scotland)। উল্টে যত সময় এগচ্ছিল ততই জার্মানির দাপট বাড়ছিল। তাই বিরতির আগেই তৃতীয় গোল করে ফেলে তারা। দ্বিতীয়ার্ধেও ছবিটা পাল্টায়নি। জার্মানির দাপট যত বাড়ছিল, তত কোণঠাসা হয়ে পড়ছিল স্কটল্যান্ড। এরপর খেলার ৬৩ মিনিটে হ্যাভার্ৎজকে তুলে ফুলক্রুগকে নামান জার্মান কোচ ৷ ৬৮ মিনিটে গোল লক্ষ্য করে প্রথম শটেই ব্যবধান ৪-০ করেন ডর্টমুন্ড স্ট্রাইকার৷ ৮৭ মিনিটে আন্তোনিও রুডিগারের আত্মঘাতী গোলে স্কটল্যান্ড ব্যবধান কমালেও খেলার শেষ মুহূর্তে জার্মানির পাঁচ গোলের (Germany Beat Scotland) বৃত্ত সম্পূর্ণ করেন ক্যান৷  

    আরও পড়ুন: অভিষেকের মতো একই জায়গায় ধর্নায় বসতে চান শুভেন্দু! কী নির্দেশ বিচারপতি সিনহার?

    নতুন কোচের কোচিংয়েই ইউরো কাপে দুর্দান্ত জয় জার্মানির 

    আসলে জার্মান ফুটবলের অবনমনটা শুরু হয়েছিল কাতার বিশ্বকাপ থেকেই। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা শক্তি জার্মানি প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল। এখানেই শেষ নয়। বিশ্বকাপের বেশ কয়েক মাস পর এশিয়ার অন্যতম সেরা শক্তি জাপানের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছিল জার্মানি। সেই ম্যাচেও হার হয়েছিল। একের পর এক খারাপ পারফরম্যান্সের জেরে জার্মান ফুটবলের ইতিহাসে প্রথম বার কোচ ছাঁটাই হয়েছিল। জাপানের কাছে ওই হারের পরই হ্যান্সি ফ্লিককে ছাঁটাই করা হয়। এরপর দীর্ঘসময় হেড কোচ ছিল না জার্মান টিমে। দীর্ঘ গ্যাপের পর জুলিয়েন নাগেলসম্যানকে কোচ নিয়োগ করে জার্মানি। আর তাঁর কোচিংয়েই এবার ইউরো কাপে (UEFA Euro 2024) দুর্দান্ত জয় হয় জার্মানির। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: উষ্ণ আলিঙ্গন বাইডেনকে, খালিস্তানি সমস্যার মধ্যেও ট্রুডোর হাতে হাত রেখে সৌজন্য মোদির

    PM Modi: উষ্ণ আলিঙ্গন বাইডেনকে, খালিস্তানি সমস্যার মধ্যেও ট্রুডোর হাতে হাত রেখে সৌজন্য মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছর সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের পর ফের মুখোমুখি মোদি-ট্রুডো। খলিস্তানি ইস্যুতে সংঘাতের মধ্যেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দেখা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)। তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা নিয়ে আপাতত বিদেশ মন্ত্রকের তরফে কোনও মন্তব্য করা হয়নি। ইটালিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে (G7 Summit) যোগ দিয়েছেন মোদি। এখানেই সকলের সঙ্গে খোশ মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী মোদি। পোপ ফ্রান্সিস থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতো অনেক রাষ্ট্রনেতার সঙ্গে কথা বলেন তিনি। 

    ট্রুডো -মোদি সাক্ষাত

    তৃতীয়বার প্রধানমন্ত্রীর (PM Modi) আসনে বসার পর এটাই মোদির প্রথম বিদেশ সফর। ইটালির প্রধানমন্ত্রীর জর্জিয়া মেলোনির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসাবে ৫০তম জি-৭ সামিটে যোগ দিয়েছেন তিনি। এই সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হাতে হাত রেখে কথা বলতে দেখা গেল মোদিকে। তবে তার মধ্যে ছিল শীতলতার ছোঁয়া। অন্য রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাতের পরে সংশ্লিষ্ট দেশের সঙ্গে ভারতের সম্পর্ক এবং ব্যক্তিগত রসায়ন নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন মোদি। কিন্তু ট্রুডোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী শুধু লেখেন, ‘জি৭ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দেখা হল।’  

    খালিস্তানি ইস্যু নিয়ে বিরোধ

    কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক বিরোধ গত বছরের মাঝামাঝি সময় তীব্র হয়েছে। কানাডার বাসিন্দা খালিস্তানপন্থী হরদীপ সিং গুজ্জরের হত্যাকাণ্ড নিয়ে ভারতের দিকে আঙুল তোলেন সে দেশের প্রধানমন্ত্রী। দেশের সংসদে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, নিজ্জর হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টরা যুক্ত। ট্রুডোর এই মন্তব্যের পর দুই দেশই কূটনৈতিক সম্পর্কে রাশ টানে। কানাডা কয়েকজন শীর্ষ স্থানীয় ভারতীয় কূটনীতিককে দেশ থেকে বের করে দেয়। ভারতও নয়াদিল্লিতে অবস্থিত কানাডার দূতাবাসের ৪০ জন অফিসারকে দেশ ছাড়তে বাধ্য করে। দুই দেশই ভিসা প্রদান বন্ধ করে দিলেও পরে তা চালু হয়। নয়াদিল্লির অভিযোগ, কানাডার মাটি ভারত বিরোধী শক্তি ব্যবহার করছে। বিশেষ করে পাঞ্জাবের খলিস্থানপন্থীরা ওই দেশকে আশ্রয় করে গোটা বিশ্বে ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তথ্যপ্রমাণ-সহ বলা সত্ত্বেও ট্রুডো সরকার কোনও ব্যবস্থা নেয়নি। 

    মোদি-বাইডেন সাক্ষাৎ

    জি-৭ সম্মেলনের (G7 Summit) মাঝেই শুক্রবার বাইডেনের সঙ্গে দেখা করেন মোদি (PM Modi)। দীর্ঘদিন পর বন্ধুকে দেখে জড়িয়ে ধরেন তিনি। এর পর বৈঠকে বসেন দুজনে। যা নিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ সবসময়ই খুব আনন্দের। আগামী দিনে দুদেশের সম্পর্ক আরও মজবুত করতে ও বিশ্বের উন্নতি সাধনে আমরা একযোগে কাজ করব।’ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে হাসিমুখে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকেও।

    প্রযুক্তিকে সৃজনশীল করার আহ্বান

    এদিন  জি-৭ শীর্ষ সম্মেলনের একটি অধিবেশনে সারা বিশ্বের  প্রযুক্তি ক্ষেত্রে একচেটিয়া আধিপত্যের অবসানের কথা বলেন মোদি। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজের ভিত্তি স্থাপনের জন্য প্রযুক্তিকে সৃজনশীল করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার ওপরও বিশেষ জোর দেন। মোদি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতীয় কৌশল তৈরি করা প্রথম কয়েকটি দেশের মধ্যে ভারত রয়েছে। শনিবারই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share