Blog

  • Ramakrishna 61: “আজ ঠাকুরের হৃদয়মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হইয়াছে”

    Ramakrishna 61: “আজ ঠাকুরের হৃদয়মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হইয়াছে”

    পঞ্চম পরিচ্ছেদ

    কীর্তনানন্দ নরেন্দ্র প্রভৃতি সঙ্গে—নরেন্দ্রকে প্রেমালিঙ্গন

    আজ ঠাকুরের (Ramakrishna) হৃদয়মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হইয়াছে। রাত প্রায় আটটা। তথাপি প্রেমোন্মত্ত হইয়া একাকী বারান্দায় বিচরণ করিতেছেন। উত্তরের লম্বা বারান্দায় আসিয়াছেন ও দ্রুতপদে বারান্দায় এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত পদাচারণ করিতেছেন। মাঝে মাঝে সঙ্গে কি কথা কহিতেছেন। হঠাৎ উন্মমত্তের ন্যায় বলিয়া উঠিলেন, তুই আমার কি করবি?

    মা যার সহায় তার মায়া কি করিতে পারে। এই কথা কি বলিতেছেন?

    নরেন্দ্র, মাস্টার, প্রিয় রাত্রে থাকিবেন। নরেন্দ্র থাকিবেন; ঠাকুরের (Ramakrishna) আনন্দের সীমা নাই। রাত্রিকালীন আহার প্রস্তুত। শ্রীশ্রীমা নহবতে আছেন। রুটি ছোলার ডাল ইত্যাদি প্রস্তুত করিয়া ভক্তেরা খাইবেন বলিয়া পাঠাইয়াছেন। ভক্তের মাঝে মাঝে থাকেন; সুরেন্দ্র মাসে মাসে কিছু খরচ দেন।

    আহার প্রস্তুত। ঠাকুর ঘরের দক্ষিণ-পূর্ব বারান্দায় জায়গা হইতেছে।

    নরেন্দ্র প্রভৃতিকে স্কুল ও অন্যান্য বিষয়কথা কহিতে নিষেধ

    ঘরের পূর্বদিকের দরজায় কাছে নরেন্দ্রাদি গল্প করিতেছেন।

    নরেন্দ্র—আজকাল ছোকরারা কি রকম দেখছেন?

    মাস্টার—মন্দ নয়, তবে ধর্মোপদেশ কিছু হয় না।

    নরেন্দ্র—নিজে যা দেখছি, তাতে বোধ হয় সব অধঃপাতে যাচ্ছে। বার্ডসাই, ইয়ার্কি, বাবুয়ানা, স্কুল পালানো-এসব সর্বদা দেখা যায়। এমন কি দেখেছি যে, কুস্থানেও যায়।

    মাস্টার—যখন পড়াশুনা করতাম, আমরা তো এরূপ দেখি নাই, শুনি নাই।

    নরেন্দ্র—আপনি বোধহয় তত মিশিতেন না। এমন দেখেছি যে, খারাপ লোকে নাম ধরে ডাকে, কখন আলাপ করেছে কে জানে!

    মাস্টার—কি আশ্চর্য!

    নরেন্দ্র—আমি জানি, অনেকের চরিত্র খারাপ হয়ে গেছে। স্কুলের কর্তৃপক্ষীয়েরা ও ছেলেদের অভিভাবকেরা এ-সব বিষয়ে দেখেন তো ভাল হয়।

    আরও পড়ুনঃ”হৃদি-কমলাসনে ভাব তাঁর চরণ, দেখ শান্ত মনে, প্রেমনয়নে, অপরূপ প্রিয়দর্শন”

    আরও পড়ুনঃ “পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে”

    আরও পড়ুনঃ “সচ্চিদানন্দলাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়”

    আরও পড়ুনঃ “তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম! তুমি? এত রাত্রে?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nadia: দলীয় কর্মীদের জমি দখল করে পার্টি অফিস! নদিয়ায় তৃণমূলের জুলুমবাজি, কোন্দল প্রকাশ্যে

    Nadia: দলীয় কর্মীদের জমি দখল করে পার্টি অফিস! নদিয়ায় তৃণমূলের জুলুমবাজি, কোন্দল প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: দলীয় কর্মীদেরই জমি জোর করে দখল করে পার্টি অফিস করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বারবার নবান্ন থেকে জমি দখল নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন, ঠিক সেই সময় তৃণমূলের ঝান্ডা ব্যবহার করে দলেরই কর্মীরা জোর করে জমি দখল করে পার্টি অফিস তৈরি করেছেন বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) নবদ্বীপের ভালুকা কানাইনগর এলাকায়। এই ঘটনা জানাজানি হতেই শাসক দলের কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Nadia)

    জানা গিয়েছে, নবদ্বীপের (Nadia) ভালুকা কানাইনগর এলাকায় রোডের পাশে একটি জমি কয়েকদিন আগে কয়েকজন তৃণমূল কর্মী কেনেন। সঙ্গে তৃণমূল সমর্থনকারী ব্যবসায়ীও রয়েছেন। জমিটি কেনার পর তা ফাঁকা ফেলে রেখে দিয়েছিলেন তাঁরা। কয়েকদিন আগে এলাকার কয়েকজন তৃণমুল নেতা জমিটি জলের দরে কিনতে চান। তৃণমূল কর্মীরা তাতে আপত্তি করেন। কম দামে জমি বিক্রি করা হবে না বলে জানিয়ে দেন। এরপর শুক্রবার রাতে কয়েকজন তৃণমূল কর্মী সেখানে পার্টি অফিস তৈরি করেন। দলীয় ব্যানারসহ পতাকা লাগিয়ে জমিটি নিজেদের দখলে রাখেন। নিজেদের জমি হারিয়ে অসহায় জমি মালিকরা নবদ্বীপ থানায় অভিযোগ জানিয়েছেন।

    আরও পড়ুন: বিজেপির বুথ এজেন্টের ওপর হামলা, অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি, অভিযুক্ত তৃণমূল

    ১৫ লক্ষর টাকা জমি ৫ লক্ষ টাকায় কেনার দাবি!

    জমির মালিকরা বলেন, আমরা সকলেই তৃণমূল করি। কিন্তু, সেই দলের কর্মী হয়েও আমাদের জমি দখল করছে ওরা। আসলে আমাদের এই জমি কেনার জন্য তৃণমূলের (Trinamool Congress) কয়েকজন এসেছিল। ১৫ লক্ষ টাকার জমি ৫ লক্ষ টাকায় কিনতে চেয়েছিল। আমরা বিক্রি করতে রাজি হইনি বলে ওরা রাতের অন্ধকারে জমি দখল করে পার্টি অফিস করে দিল। দীপেন্দ্রনারায়ণ দে নামে এক জমি মালিক বলেন, আমার বাবা তৃণমূল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ছিলেন। আমার মা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। আমরা দলের সক্রিয় কর্মী। এভাবে যদি জোর করে জমি দখল করে, তাহলে তৃণমূলের বদনাম হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ghar Wapsi in Madhya Pradesh: মধ্যপ্রদেশে ১৪ জন মহিলা সমেত ৩০ জন মুসলিম ফিরলেন হিন্দু ধর্মে

    Ghar Wapsi in Madhya Pradesh: মধ্যপ্রদেশে ১৪ জন মহিলা সমেত ৩০ জন মুসলিম ফিরলেন হিন্দু ধর্মে

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশে (Ghar Wapsi in Madhya Pradesh) ৩০ জন মুসলিম ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতনে ফিরে এলেন। ইন্দোরের সামাজিক সংগঠন ‘সাঝা সংস্কৃত মঞ্চ’- এর সভাপতি শ্যাম পাওয়ারি এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘৩০ জন মানুষ ‘ঘর ওয়াপসি’ করেছেন স্বেচ্ছায়। সনাতন ধর্মে ফিরে এসেছেন। ইসলামকে ত্যাগ করেছেন। তাঁদের সনাতন ধর্মে ফিরে আসাটা সম্পূর্ণ আইনিভাবে বৈধ এবং তা ‘মধ্যপ্রদেশ রিলিজিয়াস ফ্রিডম অ্যাক্ট-২০২১’ অনুসারে হয়েছে।’’ প্রসঙ্গত ৩০ জনের মধ্যে ১৪ জন মহিলা রয়েছেন।

    অনুষ্ঠান সম্পন্ন হয় ইন্দোরের বিখ্যাত খরজানা গণেশ মন্দিরে

    ‘সাঝা সংস্কৃত মঞ্চে’র সভাপতি পাওয়ারি আরও জানিয়েছেন, যাঁরা ‘ঘর ওয়াপসি’ করেছেন, তাঁদের পূর্বপুরুষরা ইন্দোরে থাকতেন। কিছু জনের পূর্বপুরুষ পশ্চিম মধ্যপ্রদেশে (Ghar Wapsi in Madhya Pradesh) বাস করতেন। তাঁরা সকলেই হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। প্রসঙ্গত, সনাতন ধর্মে ফিরে আসার এই অনুষ্ঠান সম্পন্ন হয় ইন্দোরের বিখ্যাত খরজানা গণেশ মন্দিরে।

    অনুষ্ঠানটিতে হাজির ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতারাও

    ইন্দোরের ওই গণেশ মন্দিরে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। যজ্ঞের ব্যবস্থা করা হয়। রীতি মেনে প্রত্যেকে সনাতন ধর্মে ফিরে আসেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য ভাবে ছিলেন ৩৪ বছর বয়সী নিলফার যিনি পরিচিত হলেন নিকিতা নামে। অন্যদিকে, ৩৪ বছর বয়সী আকসার তিনি পরিচিত হলেন আকাঙ্ক্ষা নামে। গোটা অনুষ্ঠানটিতে হাজির ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতারাও। তাঁরা বলেন, ‘‘যাঁরা ইসলামকে পরিত্যাগ করে সনাতন ধর্মকে গ্রহণ করলেন, তাঁদের মধ্যে একটি বালক ছিল যার নাম রোহিত। কয়েক বছর আগেও সে হিন্দু ছিল। কিন্তু তাকে মুসলিম ধর্মে ধর্মান্তকরণ করা হয়। পুনরায় সে সনাতন ধর্মে ফিরে এল।’’ তবে এটাই নতুন বা প্রথম নয়। চলতি বছরের ২৭ এপ্রিল ওই একই মন্দিরে ৯ জন মুসলিম ইসলামকে পরিত্যাগ করে সনাতন ধর্মে ফিরে আসেন।

    কী বলছে প্রশাসন? (Ghar Wapsi in Madhya Pradesh)

    ‘সাঝা সংস্কৃত মঞ্চে’র সদস্যরা জানিয়েছেন, প্রত্যেকেরই সনাতন ধর্মে ফিরে আসাটা আইনিভাবে বৈধ। তাঁরা কোর্টে এফিডেফিট জমা করেছেন। ৩০ জন মুসলিমের সনাতন ধর্মে ফিরে আসার কথা স্বীকার করেছে স্থানীয় প্রশাসনও। এর পাশাপাশি পুলিশ প্রশাসন (Madhya Pradesh) আরও জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি যেখানে বলা হচ্ছে, কোনও রকম চাপের কাছে নতিস্বীকার করে ওই মুসলিমরা হিন্দু হয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • FATF: মিউচুয়াল ইভলিউশনের ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং আউটকাম ভারতের, স্বীকৃতি এফএটিএফ-র

    FATF: মিউচুয়াল ইভলিউশনের ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং আউটকাম ভারতের, স্বীকৃতি এফএটিএফ-র

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩-’২৪ অর্থবর্ষে মিউচুয়াল ইভলিউশনের ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং আউটকাম ভারতের। মিউচুয়াল ইভলিউশনের আয়োজন করেছিল ফাইনানসিয়াল অ্যাকশান টাস্ট ফোর্স, সংক্ষেপে এফএটিএফ (FATF)। ২৬ জুন থেকে ২৮ জুন পর্যন্ত সিঙ্গাপুরে এফএটিএফ প্লেনারি হয়েছিল। সেখান থেকেই তথ্য সংগ্রহ করেছে মিউচুয়াল ইভলিউশান।

    কোন ক্যাটেগরিতে ভারত (FATF)

    এই প্লেনারিতেই ‘রেগুলার ফলোআপ’ ক্যাটেগরিতে ফেলা হয়েছে ভারতকে। জি২০-র অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে মাত্র চারটি দেশকে এই ক্যাটেগরিতে রাখা হয়েছে। অর্থমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, অর্থ তছরুপ এবং সন্ত্রাসে অর্থায়নের বিরুদ্ধে ভারত যে চেষ্টা করছে, সেই লড়াইয়ের ক্ষেত্রে এটি একটি তাৎপর্যপূর্ণ মাইল ফলক। এই বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে (FATF), অর্থ তছরুপ ও সন্ত্রাসে অর্থায়ন রুখতে ভারত যে ঝুঁকি কমানোর উদ্যোগ নিয়েছে, তাকে স্বীকৃতি দিয়েছে এফএটিএফ।

    ঝুঁকি কমেছে অর্গানাইজড ক্রাইমের ক্ষেত্রেও 

    প্রতারণা, দুর্নীতি এবং অর্গানাইজড ক্রাইমের ক্ষেত্রেও এতে কমেছে ঝুঁকি। বর্তমানে দেশ নগদ ভিত্তিক অর্থনীতি থেকে ডিজিটাল অর্থনীতির দিকে যাচ্ছে। এর ফলেও অর্থ তছরুপ এবং সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি কমছে। জনধন, আধার এবং মোবাইল এই তিন মাধ্যমেও নগদের পরিবর্তে বাড়ছে ডিজিটাল লেনদেন। এর ফলেও হ্রাস পাচ্ছে অর্থ তছরুপ এবং সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি।এফএটিএফ মিউচুয়াল ইভলিউশনে ভারতের পারফরমেন্স দেশের গ্রোয়িং অর্থনীতির ক্ষেত্রে বিরাট সুবিধা দিচ্ছে। এটা দেশের স্থায়ী এবং মজবুত অর্থনৈতিক ব্যবস্থাকেও হাইলাইট করছে। অর্থমন্ত্রকের মতে, এই উচ্চ হার বৈশ্বিক অর্থনৈতিক মার্কেট এবং প্রতিষ্ঠানের স্বরূপ চিনতে সাহায্য করে, বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভারতের দ্রুত পেমেন্ট সিস্টেমে বৈশ্বিক প্রসারকে সমর্থন করে।

    আর পড়ুন: ভারতের অর্থনীতির ভিত মজবুত, বলছে আরবিআইয়ের রিপোর্ট

    এফএটিএফের এই স্বীকৃতি আদতে অর্থ তছরুপ এবং সন্ত্রাসে অর্থায়নে এতদিন পর্যন্ত ভারতের ওপর যে হুমকি ছিল, তার বিরুদ্ধে সরকার যে কঠোর এবং উপযুক্ত পদক্ষেপ করছে, তাকে সমর্থন করে। বিশ্বের অন্যান্য দেশগুলির ক্ষেত্রেও এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। কালো টাকা উদ্ধারে, অর্থ তছরুপ রুখতে এবং সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করতে ২০১৪ সাল থেকে ভারত সরকার (মোদি জমানা) যে বিভিন্ন পদক্ষেপ করেছে, এফএটিএফ আদতে তাকেই স্বীকৃতি দিয়েছে বলেই ধারণা অর্থনীতিবিদদের (FATF)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Siliguri: অবসরপ্রাপ্ত পুলিশকর্তাকে খুনের হুমকি! পুলিশকে জানিয়েও হচ্ছেনা লাভ! চাঞ্চল্য

    Siliguri: অবসরপ্রাপ্ত পুলিশকর্তাকে খুনের হুমকি! পুলিশকে জানিয়েও হচ্ছেনা লাভ! চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রমোটারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন রাজ্যের অবসরপ্রাপ্ত এক পুলিশকর্তা। তাঁর অভিযোগ, “পুলিশকে ব্যবস্থা গ্রহণের কথা জানালে কোনও ব্যবস্থা গ্রহণ করছে না কেউ। এমনকী পুরসভার অফিসে জানিয়েও লাভ হচ্ছে না।” প্রতিনিয়ত খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এরপর নিজেকে অসহায় ভেবে কার্যত কেঁদে ফেললেন। ঘটনা ঘটেছে শিলিগুড়ি (Siliguri) পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে।

    অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের বক্তব্য (Siliguri)

    অভিযোগকারী অবসরপ্রাপ্ত পুলিশকর্তার নাম অভিজিৎ সাহা। তিনি রাজ্যের ডিসিপি পদ মর্যাদার অফিসার ছিলেন, গত ডিসেম্বরে অবসর গ্রহণ করেছেন। তাঁর অভিযোগ, “শিলিগুড়িতে (Siliguri) বাড়ির পাশেই এক বহুতলের প্রোমোটার গণেশ দাস নামে এক ব্যক্তি, ঠিক তাঁর বাড়ির গা ঘেষে নির্মাণ কাজ চালাচ্ছে। প্রতিবাদ করায় বাড়িতে ঢিল পড়ছে। ফোন করে খুনের হুমকি দেওয়া হচ্ছে। এই প্রমোটার অত্যন্ত প্রভাবশালী। পুলিশ, স্থানীয় পুরসভার কাছে অভিযোগ জানিয়েছি কিন্তু কোনও লাভ হয়নি। জীবনের এতটা সময় পুলিশের হয়ে কাজ করলাম, আজ পুলিশই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি হাইকোর্টে মামলা করেছি এই বেআইনি নির্মাণ নিয়ে। এই নিয়ে মেয়র গৌতম দেব, পুলিশ কমিশনার এবং রাজ্যের মুখ্যসচিবের কাছে আমার অভিযোগ জানিয়েছি। অবসরের পর এই ভাবে হেনস্থার শিকার হতে হবে ভাবতে পারিনি।” একই সঙ্গে তাঁর স্ত্রী পলি সাহা বলেছেন, “অত্যাচারে আমরা একেবারে অতিষ্ঠ। রাস্তায় বের হতে আমাদের ভয় হচ্ছে। পাড়ার সকলে জানেন বিষয়টা, আর তাই প্রভাবশালী প্রমোটার ভেবে সকলে চুপ করে আছেন। সন্ধ্যে বেলায় মাস্ক পড়ে তিনজন এসে শাসিয়ে গেছে। খুন করবে বলে হুমকি দিয়ে গিয়েছে। বলেছে গুলি করে হত্যা করবে। ভয়ে আমাদের ঘুম হচ্ছে না। অত্যন্ত অসহায় বোধ করছি।”

    আরও পড়ুনঃ শনি-রবি ৪৪টি লোকাল ট্রেন বাতিল শিয়ালদা শাখায়, জানালো পূর্ব রেল

    প্রমোটারের বক্তব্য

    এদিকে শিলিগুড়ির (Siliguri) প্রমোটার গণেশ দাস বলেছেন, “আমি জায়গা না ছেড়েই কাজ করেছি। চাইলে পুরসভা ভেঙে দিক না। আপত্তি নেই। আইনি পথেই এগোচ্ছি।” স্থানীয় তৃণমূলের কাউন্সিলর সিক্তা বসু রায় বলেছেন, “দুজনেই ওয়ার্ডের বাসিন্দা। সহ নাগরিক। আইন আইনের পথেই চলবে। আদালতের নির্দেশ দেখিছি। অভিজিৎ সাহার অভিযোগের ভিত্তিতে প্রোমোটারকে নোটিশ দিয়েছি। সব খতিয়ে দেখছি। বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sunita Williams: এখনও আটকে, কমছে জ্বালানি! মহাকাশে কী অপেক্ষা করছে সুনীতাদের জন্য?

    Sunita Williams: এখনও আটকে, কমছে জ্বালানি! মহাকাশে কী অপেক্ষা করছে সুনীতাদের জন্য?

    মাধ্যম নিউজ ডেস্ক: আট দিনের কর্মসূচি ছিল। কথা ছিল, ১৩ জুন ফিরে আসবেন। কিন্তু এখনও ফেরা সম্ভব হয়নি। মহাকাশে আটকে পড়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও তাঁর সঙ্গী ব্যারি উইলমোর। কবে আবার পৃথিবীর মাটিতে পা রাখবেন সুনীতারা, তা অনিশ্চিত। নাসার (NASA) তরফে জানানো হয়েছে নিরাপদেই আছেন সুনীতারা। ৬ জুলাই তাঁরা ফিরবেন। আটদিনের অভিযান হয়তো শেষ হবে এক মাসে।  

    কেন আটকে সুনীতারা (Sunita Williams) 

    স্টারলাইন স্পেসক্র্যাফ্ট, যাতে করে সুনীতা-ব্যারি মহাকাশে গিয়েছিলেন, তাতে হিলিয়াম লিক করেছে। এজন্যই তাঁদের ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। এই যান্ত্রিক গোলযোগ মেরামতির চেষ্টা করছেন তাঁরা। জানা গিয়েছে, রওনা দেওয়ার পর থেকে বোয়িং ক্যাপসুলে পাঁচটি হিলিয়াম লিক হয়েছে, পাঁচটি ম্যানুভারিং থ্রাস্টার খারাপ হয়ে গিয়েছে এবং একটি ধীর গতির প্রপেলান্ট ভালভেও সমস্যা দেখা গিয়েছে।  

    ৫৪ বছর আগের স্মৃতি

    বোয়িং স্টারলাইনারের বর্তমান পরিস্থিতি নাসার ৫৪ বছর আগেকার ‘সফল ব্যর্থ’ মিশনের স্মৃতি ফিরিয়ে আনছে। ১৯৭০ সালে মহাকাশযানের একটি বিস্ফোরণের ফলে তিনজন মহাকাশচারী পৃথিবী থেকে দুই লাখ পাঁচ হাজার মাইল দূরে চাঁদের চারপাশে থেকে গিয়েছিলেন। এই মিশনটি ছিল অ্যাপোলো ১৩ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাঁদে অবতরণ করার তৃতীয় প্রচেষ্টা। সেই সময় ক্রুদের কাছে বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জে পরিণত হয়েছিল। সুনীতাদের কাছেও বিষয়টা হয়তো তাই। আপাতত সুনীতাদের (Sunita Williams) পৃথিবীতে সুরক্ষিত ল্যান্ডিংয়ের অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব।

    আরও পড়ুন: নেট পরীক্ষার নতুন দিন ঘোষণা! ওএমআর-এ নয়, পরীক্ষা হবে কম্পিউটারে

    কী বলছে নাসা

    জানা গিয়েছে, স্টারলাইনার মহাকাশযানটি খুব বেশিদিন মহাকাশে থাকতে পারবে না। মহাকশযানটির জ্বালানি ক্ষমতা সীমিত। নিরাপদে ফিরে আসা নিশ্চিত করতে স্টারলাইনার মাত্র ৪৫ দিন অপেক্ষায় থাকতে পারবে। এর চেয়ে বেশি সময় লাগলেই সংকট তৈরি হতে পারে। তবে জানা গিয়েছে, এখনও পর্যন্ত সুনীতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিরাপদেই আছেন। তাঁদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য রয়েছে। ত্রুটিমুক্ত রয়েছে যোগাযোগের সরঞ্জামও। নাসা (NASA) জানিয়েছে, জরুরি পরিস্থিতিতে মহাকাশযানটি যে কোনও সময়ে উড়তে পারে। সব সংকট কাটিয়ে ফিরে আসতে পারে পৃথিবী পৃষ্ঠে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • SCO: কাজাখস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) বৈঠকে ভারতের নেতৃত্ব দেবেন জয়শঙ্কর   

    SCO: কাজাখস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) বৈঠকে ভারতের নেতৃত্ব দেবেন জয়শঙ্কর   

    মাধ্যম নিউজ ডেস্ক: বিদেশ মন্ত্রক শুক্রবার ঘোষণা করেছে জুলাই মাসের প্রথম সপ্তাহে সাংহাই কো-অপারেশন (SCO) অর্গানাইজেশনের বৈঠকে যোগ দেবে ভারত। এই বৈঠকে ভারতীয় মিশনের নেতৃত্ব দেবেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ৩ ও ৪ জুলাই কাজাখস্তানের রাজধানী আস্তানায় এসসিওর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে।

    এসসিও-র বৈঠকে যাচ্ছেন জয়শঙ্কর (SCO)

    বিদেশ মন্ত্রকের মুখপাত্র রন্ধির জয়সওয়াল শনিবার সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় বলেন, “বিদেশ মন্ত্রী এসসিওর বৈঠকে আমাদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। গত বছর ভারত এসসিওর সভাপতিত্ব করেছিল। এবার (SCO) সভাপতিত্ব করবে কাজাখস্তান (Kazakhstan)। সে দেশের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট টোকায়েভ প্রস্তাব দিয়েছেন একটি সমবায় বিনিয়োগ তহবিল গঠন করা হবে। এছাড়াও এবারের এসসিও সামিটে বাণিজ্য, জলবায়ু, শান্তি-শৃঙ্খলা সহ আরও বেশ কয়েকটি বিষয় আলোচনা হবে।”

    কাজাখস্তানকে সহযগিতার আশ্বাস ভারতের (Kazakhstan)

    জানা গিয়েছে ২৫ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাজাখস্তানের রাষ্ট্রপতির সঙ্গে ফোনে কথা বলেন। আস্তানায় পরবর্তী শীর্ষ সম্মেলনের জন্য তিনি তাঁর সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা চলাকালীন দ্বিপাক্ষিক কৌশলগত ভিত্তি গড়ে তুলতে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তাঁদের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করেছেন কাজাখস্তানের নেতৃত্বে এই অঞ্চলের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা উল্লেখযোগ্য ভাবে অগ্রসর হবে। দ্বিপাক্ষিক কথোপকথনের পর প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “কাজাখস্তানের (Kazakhstan) রাষ্ট্রপতি মহামান্য কাসিম জোমার্ট টোকায়েভের সঙ্গে ভালো কথোপকথন হয়েছে। নির্বাচনে সাফল্যের জন্য উষ্ণ শুভেচ্ছার জন্য তাঁকে ধন্যবাদ। কাজাখস্তানের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আসন্ন এসসিও (SCO) শীর্ষ সম্মেলনের সাফল্যের জন্য ভারতের তরফের পূর্ণ সমর্থন থাকবে।

    এসসিওর গুরুত্ব

    প্রসঙ্গত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংস্থার মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তার বিষয়ে আলোচনার জন্য চিন, রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান সদস্য দেশ হিসেবে অংশীদারিত্ব নিয়ে থাকে। ২০২৩ সালে ভারতের সভাপতিত্বকালীন সময়ে ইরানকে একটি পূর্ণ সদস্য হিসেবে মর্যাদা দেওয়া হয়। এছাড়াও বেলারুশ একটি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এই সংস্থার অন্তর্ভুক্ত হয়েছে।

    আরও পড়ুন: অপহৃত নাবালিকার জন্য জাতিসংঘের কাছে আবেদন সিন্ধি ফাউন্ডেশনের! দাবি স্বাধীন তদন্তের

    এসসিইওর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা ও সন্ত্রাস দমন বিষয়ে নানা সময় আলোচনা হয়েছে। এই সংস্থার সদস্য দেশগুলি বিশ্বের ৪০% মানুষ ও ৬০ শতাংশ ভূখণ্ড ও জিডিপির ৩০% কভার করে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Siliguri: তৃণমূলের মদতেই সরকারি জমি বিক্রি! শিলিগুড়িতে মিলল বড় চক্রের হদিশ

    Siliguri: তৃণমূলের মদতেই সরকারি জমি বিক্রি! শিলিগুড়িতে মিলল বড় চক্রের হদিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি জমি লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছে জমি হাঙররা। তৃণমূলের মদতেই সরকারি জমি বেহাত হয়েছে। এখন  জমি-মাফিয়াদের গ্রাসে চলে যাওয়া সেই সরকারি জমি উদ্ধারে মুখ্যমন্ত্রীর ঘোষণায় ক্ষোভে ফুঁসছেন শিলিগুড়ির (Siliguri) ফুলবাড়ির পূর্ব ধনতলা। বছরের পর বছর ধরে তৃণমূল নেতাদের মদতে জমি-মাফিয়ারা এখানে জমি লুট করে বিক্রি করেছে। কোটি কোটি টাকা কামিয়েছেন। চোখের সামনে এসব ঘটনা দেখার পরও এতদিন নীরব থেকে এখন কেন হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নেই ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকার পূর্ব ধনতলার স্যাটেলাইট টাউনশিপে ৪৮৬ টি পরিবার উচ্ছেদের আশঙ্কায় ক্ষোভে ফুঁসছেন।

    ঠিক কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? (Siliguri)  

    ডাবগ্রাম-ফুলবাড়িতে  (Siliguri) জমি-মাফিয়াদের দাপট নিয়ে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে গ্রেফতার হন ফুলবাড়ির প্রভাবশালী তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক। তাঁর বিরুদ্ধে সরকারি ও বেসরকারি জমি লুট করে বিক্রি করে দেওয়া, জমি মাফিয়ারাজ চালানো, মারধর ও খুনের চেষ্টা অভিযোগ রয়েছে। তার পরপরই মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন, সরকারি জমি দখল করে যারা বসে রয়েছেন, তাঁদের জমি মিউটেশন হবে না। সরকারি জমি উদ্ধারের জন্য তিনি ভূমি ও ভূমি রাজস্ব দফতরের শীর্ষ আধিকারিকদের কড়া নির্দেশ দেন। পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলেন।

    আরও পড়ুন: বিজেপির বুথ এজেন্টের ওপর হামলা, অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি, অভিযুক্ত তৃণমূল

     কীভাবে লুট হয়েছে সরকারি জমি ?

    শিলিগড়ির (Siliguri) পূর্ব ধনতলার স্যাটেলাইট টাউনশিপের ৪৮৬ টি পরিবার যে জমিতে পাকাবাড়ি বানিয়ে বসবাস করছে, তার সামনে রাজ্য আবাসন দফতরের জমি অধিগ্রহণের সাইনবোর্ড হয়েছে। সেই সাইনবোর্ডকে কিছুটা ছেড়ে গড়ে উঠেছে বসতি। কিছু বড় ব্যবসায়ী অনেক জমি উঁচু পাঁচিল দিয়ে ঘিরে ফেলে রেখেছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, স্থানীয় পঞ্চায়েত ও তৃণমূল নেতাদের ভরসায় আমরা এক থেকে তিন লাখ টাকায় জমি কিনেছি। কিন্তু, কোনও কাগজ পাইনি, রেজিষ্ট্রিও হয়নি। মেলেনি পাট্টাও। তা সত্ত্বেও গৃহ নির্মাণ সহ সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পেয়েছি। সবই শাসক দলের মদতেই হয়েছে। এখন উচ্ছেদ করলে আমরা কোথায় যাব?

     মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ জানালেন বাসিন্দারা

    সরকারি জমিতে বসতির পাশেই রয়েছে পুলিশ আবাসন। তাহলে কীভাবে সরকারি জমি দখল পুলিশের নজর এড়াল? একই প্রশ্ন উঠেছে, আবাসন দফতরের বিরুদ্ধে। তাদের জমি ঠিক আছে কি না তা দেখার দায়িত্ব তো আবাসন দফতরের। তার থেকেও চাঞ্চল্যকর অভিযোগ করেন এলাকার বাসিন্দা গোপাল মহন্ত, মধু সেন। তাঁরা বলেন, পাশেই খোলা মাঠে রয়েছে  মুখ্যমন্ত্রীর হেলিপ্যাড। নিয়মিত তিনি এই মাঠে সভা করেন। তখন কেন তাঁর ও সরকারি আধিকারিক, পুলিশ প্রশাসনের নজরে পড়েনি সরকারি জমি দখলের ঘটনা। কয়েক বছর আগে এখানকার নতুন রাস্তা ও ড্রেনের উদ্বোধন করে আশ্বাস দিয়েছিলেন, যারা বসবাস করছে  তাদের কাউকে উচ্ছেদ করা হবে না। তাহলে তিনি সব জেনেও আজ কেন উল্টো কথা বলছেন? আমরা তো তৃণমূলকে (Trinamool Congress) ভোট দিয়ে এসেছি। কষ্টের উপার্জন দিয়ে জমি কিনেছি। আমাদের কী অপরাধ?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sealdah: শনি-রবি ৪৪টি লোকাল ট্রেন বাতিল শিয়ালদা শাখায়, জানালো পূর্ব রেল

    Sealdah: শনি-রবি ৪৪টি লোকাল ট্রেন বাতিল শিয়ালদা শাখায়, জানালো পূর্ব রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: শিয়ালদা (Sealdah) থেকে শনিবার এবং রবিবার ৪৪টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের তরফ থেকে সময় দিয়ে ট্রেনের সূচি প্রকাশ করা হয়েছে। শিয়ালদা শাখার দমদম-বারাসত শাখায় মধ্যমগ্রাম এবং বিরাটির মধ্যে ব্রিজের কাজ চলবে বলে জানানো হয়েছে। আর তাই ডাউন লাইনে শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। একই ভাবে আপ লাইনে ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ৮টা ৩০মিনিট পর্যন্ত। বাতিলের সঙ্গে একাধিক ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। কোন কোন ট্রেন বাতিল হয়েছে আসুন একবার জেনে নিই।

    শনিবার বনগাঁ-শিয়ালদা (Sealdah) শাখায় কোন কোন ট্রেন বাতিল?

    ১) ডাউন ৩৩৮৫৬: রাত ৯ টা ১৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

    ২) ডাউন ৩৩৮৬০: রাত ১০ টা ৪০ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

    ৩) আপ ৩৩৮৬১: রাত ১১ টায় শিয়ালদা থেকে ছাড়ে।

    ৪) আপ ৩৩৮৬৩: রাত ১১ টা ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    শনিবার হাসনাবাদ-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল?

    ১) ডাউন ৩৩৫৩৮: রাত ৯ টা ২৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।

    ২) আপ ৩৩৫৩৩: রাত ১০ টা ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    রবিবার হাসনাবাদ-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল

    ১) ডাউন ৩৩৫১২: রাত ৩ টে ৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।

    ২) আপ ৩৩৫১৩: সকাল ৬ টা ১২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    রবিবার বনগাঁ-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল

    ১) ডাউন ৩৩৮১২: রাত ২ টো ৫৮ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

    ২) ডাউন ৩৩৮১৪: ভোর ৪ টে ২৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

    ৩) ডাউন ৩৩৮১৮: ভোর ৫ টা ৪০ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

    ৪) ডাউন ৩৩৮২০: সকাল ৬ টা ১৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

    ৫) আপ ৩৩৮১১: রাত ৩ টে ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    ৬) আপ ৩৩৮১৩: ভোর ৪ টে ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    ৭) আপ ৩৩৮১৫: ভোর ৪ টে ৫৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    ৮) আপ ৩৩৮১৭: ভোর ৫ টা ৫৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    রবিবার দত্তপুকুর-শিয়ালদা (Sealdah) শাখায় কোন কোন ট্রেন বাতিল

    ১) ডাউন ৩৩৬১২: ভোর ৫ টা ৪২ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।

    ২) ডাউন ৩৩৬১৬: সকাল ৭ টা ৩২ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।

    ৩) ডাউন ৩৩৬১৮: সকাল ৮ টা ৪৫ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।

    ৪) ডাউন ৩৩৬২০: সকাল ৯ টা ৪৩ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।

    ৫) আপ ৩৩৬১৩: সকাল ৭ টা ২৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    ৬) আপ ৩৩৬১৫: সকাল ৮ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    রবিবার লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল

    ১) ডাউন ৩৪৯২৪: বেলা ১২ টা ৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।

    ২) আপ ৩৪৯২৩: দুপুর ১ টা ৩৫ মিনিটে নামখানা থেকে ছাড়ে।

    রবিবার মাঝেরহাট-লক্ষ্মীকান্তপূর শাখায় কোন কোন ট্রেন বাতিল

    ১) ডাউন ৩০৭১২: সকাল ৯ টা ৪০ মিনিটে মাঝেরহাট থেকে ছাড়ে।

    ২) আপ ৩০৭১১: দুপুর ২ টো ৩৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।

    রবিবার বনগাঁ-মাঝেরহাট শাখায় কোন কোন ট্রেন বাতিল

    ১) ডাউন ৩০৩৪২: সকাল ৬ টা ৩৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

    রবিবার হাবড়া-শিয়ালদা (Sealdah) শাখায় কোন কোন ট্রেন বাতিল

    ১) ডাউন ৩৩৬৫২: সকাল ৬ টা ৩৭ মিনিটে হাবরা থেকে ছাড়ে।

    ২) আপ ৩৩৬৫১: ভোর ৪ টে ৪৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    রবিবার বিবাদী বাগ-কৃষ্ণনগর শাখায় কোন কোন ট্রেন বাতিল

    ১) আপ ৩০১৪৫: সকাল ৮ টা ১০ মিনিটে বিবাদী বাগ থেকে ছাড়ে।

    রবিবার মাঝেরহাট-বারাসত শাখায় কোন কোন ট্রেন বাতিল

    ১) আপ ৩০৩৫১: সকাল ১০ টা ২০ মিনিটে মাঝেরহাট থেকে ছাড়ে।

    রবিবার মাঝেরহাট-মধ্যমগ্রাম শাখায় কোন কোন ট্রেন বাতিল

    ১) আপ ৩০৩৫৭: সকাল ৯ টায় মাঝেরহাট থেকে ছাড়ে।

    ২) ডাউন ৩০৩৫৮: সকাল ১০ টা ৩৫ মিনিটে মধ্যমগ্রাম থেকে ছাড়ে।

    রবিবার বারাসত-বনগাঁ শাখায় কোন কোন ট্রেন বাতিল

    ১) আপ ৩৩৩৬১: সকাল ৭ টা ৫৪ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

    হাবিবুল্লা, হেরাজের পর আনোয়ার, চেন্নাই থেকে আরও এক জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ

    রবিবার বারাসত-শিয়ালদা (Sealdah) শাখায় কোন কোন ট্রেন বাতিল

     ১) ডাউন ৩৩৪৩২: ভোর ৫ টা ১৬ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

    ২) ডাউন ৩৩৪৩৪: সকাল ৮ টা ১৫ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

    ৩) আপ ৩৩৪৩১: সকাল ৮ টা ৫৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    ৪) আপ ৩৩৪৩৫: সকাল ১০ টা ২২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    ৫) আপ ৩৩৪৩৯: সকাল ১০ টা ৫৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    রবিবার বারসাত-দত্তপুকুর শাখায় কোন কোন ট্রেন বাতিল

    ১) আপ ৩৩৩৫৭: সকাল ৭ টা ২ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Yogi Adityanath: পরীক্ষায় গণ-টোকাটুকিকে প্রাতিষ্ঠানিক রূপ দেন অখিলেশ, স্বচ্ছতা এনেছে যোগী সরকার

    Yogi Adityanath: পরীক্ষায় গণ-টোকাটুকিকে প্রাতিষ্ঠানিক রূপ দেন অখিলেশ, স্বচ্ছতা এনেছে যোগী সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘পরীক্ষায় পাস করতে কে না টুকলি করে!’’ পাঠক বিশ্বাস করুন কি না করুন! ঠিক এটাই ছিল উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বিবৃতি। তাঁর এই মন্তব্যেই প্রতিফলিত হয়, সমাজবাদী পার্টির আমলে রাজ্যের সংস্কৃতি ঠিক কেমন ছিল। উত্তরপ্রদেশে ঠিক এমন অপসংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন একদা মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav) ও তাঁর পরিবার।

    পরীক্ষায় নকল, এমন সংস্কৃতি পিতার কাছেই শিখেছিলেন অখিলেশ

    যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার আগে সমগ্র রাজ্যে পরীক্ষায় টুকলি করা এক প্রকার রীতি হয়ে দাঁড়িয়েছিল। যে কোনও বোর্ডের পরীক্ষায় গণ-টোকাটুকির ছবিই ধরা পড়ত। তা ছিল সম্পূর্ণ বৈধ। অখিলেশ যাদব এবং তাঁর পিতা মুলায়ম সিং যাদব প্রকাশ্যেই মন্তব্য করতেন যে পরীক্ষা ব্যবস্থায় টুকলি করা কোনও অপরাধ নয়। বিভিন্ন অনুষ্ঠানেও নিজেদের বক্তব্য রাখার সময় প্রকাশ্যেই গণ-টোকাটুকিকে সমর্থন করতেন অখিলেশ। উত্তরপ্রদেশের একদা প্রাক্তন মুখ্যমন্ত্রী এমন সংস্কৃতি তাঁর পিতার কাছ থেকেই শিখেছিলেন। ১৯৯৩ সালে মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলে তিনি পূর্ববর্তী বিজেপি সরকারের আনা পরীক্ষায় ‘নকল বিরোধী আইন’কে সরিয়ে দেন।

    যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ক্ষমতায় আসার পরেই এমন চিত্র বদলে যেতে শুরু করে

    ১৯৯৩ সালে উত্তরপ্রদেশে নির্বাচনে মুলায়ম সিং যাদব প্রকাশ্যেই ঘোষণা করেছিলেন যে তিনি জিতলে, প্রথম যেটা করবেন সেটা হচ্ছে ‘অ্যান্টি কপি ল’কে সম্পূর্ণভাবে সরিয়ে দেবেন। তিনি এই কাজটাই করেছিলেন। শপথ নেওয়ার ৩০ মিনিটের মধ্যে তিনি তাঁর সিদ্ধান্ত কার্যকরও করেন। পরীক্ষা ব্যবস্থায় নকলের কথা বলতে তাঁর এতটুকু লজ্জাবোধও হত না। উত্তরপ্রদেশে তথাকথিত বুদ্ধিজীবীদের কেউ এর প্রতিবাদও জানাননি। উত্তরপ্রদেশের নাম সারা ভারতেই খারাপ হয়ে গিয়েছিল সমাজবাদী পার্টির শাসনে। ছাত্রদেরও সারাদেশে নীচু চোখে দেখা হত। কারণ উত্তরপ্রদেশের টুকলি করা ছিল একেবারে বৈধ। এরপরে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পরে উত্তরপ্রদেশের টুকলি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম হন। শুধু তাই নয়, উত্তরপ্রদেশে পরীক্ষায় চিটিং-এর ওপর সিন্ডিকেট তৈরি হয়ে গিয়েছিল। পরীক্ষার্থীদের পাশ করানো হত মোটা টাকার বিনিময়ে। সরবরাহ করা হত টুকলি। কিন্তু যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পরেই এমন চিত্র বদলে যেতে শুরু করে।

    যোগী (Yogi Adityanath) রাজ্যে সব পরীক্ষা কেন্দ্রে বসেছে সিসিটিভি 

    এমন কিছু জায়গাকে পরীক্ষা কেন্দ্র হিসেবে বাছা হত সমাজবাদী পার্টির আমলে, যেখানে গণ টোকাটুকি চলত। যোগী আদিত্যনাথ ক্ষমতা আসার পরেই কেন্দ্রগুলিকে চিহ্নিত করেন। সেগুলিকে পরীক্ষা কেন্দ্র হিসেবে বাতিল বলে ঘোষণা করেন। এর পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি লাগানোর কাজ শুরু হয়। যে সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে কোনও সীমানা ছিল না, সেখানে দেওয়াল দেওয়ার কাজও শুরু হয়। এর পাশাপাশি উত্তরপ্রদেশে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও ঘটত, সমাজবাদী পার্টির আমলে। যোগী আদিত্যনাথ সরকার ক্ষমতায় আসার পরে তা রোধ করা গিয়েছে।

    অখিলেশের ডিগ্রি কেলেঙ্কারী

    এর পাশাপাশি যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার উত্তরপ্রদেশে অভ্যুদয় প্রকল্প এনেছে। যেখানে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের সহজেই আইএএস, আইপিএস, বিসিএস, এনডিএস, নিট এবং জয়েন্ট এন্টাসের মতো পরীক্ষার কোচিং বিনামূল্যে দেওয়া হয়। নিজের ডিগ্রি হিসেবে অখিলেশ বারবার দাবি করতেন যে তিনি নাকি অস্ট্রেলিয়ার সিডনি থেকে মাস্টার ডিগ্রি করেছেন। কিন্তু নির্বাচনে মনোনয়নের সময় এগুলোকে তিনি এড়িয়ে গিয়েছেন। জানা যায়, অস্ট্রেলিয়া থেকে কোর্স সম্পূর্ণ না করেই তিনি ফিরে এসেছিলেন। অন্যদিকে এমনটাই দেখা যায় লালু প্রসাদ যাদবের ক্ষেত্রেও। তাঁর কন্যা মিশা ভারতী টাটা মেডিক্যাল কলেজের মতো একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পান শুধুমাত্র মুখ্যমন্ত্রীর কন্যা হওয়ার সুবাদে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share