Blog

  • Indian Economy: ২০২৫ সালেই জাপানকে টপকে বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় চারে আসবে ভারত!

    Indian Economy: ২০২৫ সালেই জাপানকে টপকে বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় চারে আসবে ভারত!

    মাধ্যম নিউজ ডেস্ক: জমানা মাত্র দশ বছরের। তাতেই বিশ্বের বৃহত্তম অর্থনীতির (Indian Economy) দেশের তালিকার ১০ নম্বর থেকে পাঁচে উঠে এসেছে নরেন্দ্র মোদির ভারত। দীর্ঘদিন পাঁচ নম্বরে ছিল ব্রিটেন। রাজার দেশকে টপকেই ওপরে উঠে এসেছে ভারত। অচিরেই যে দেশ ওই তালিকার তিন নম্বরে উঠে আসবে, নানা সময় তা বলতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

    জাপানকে টপকাবে ভারত (Indian Economy)

    তবে ২০২৫ সালের মধ্যে জাপানকে টপকে মোদির ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় চতুর্থ স্থানে উঠে আসবে বলে জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অমিতাভ কান্ত। অমিতাভ জি২০-র শেরপা এবং নীতি আয়োগের প্রাক্তন সিইও। তিনি জানান, বর্তমানে ভারতের (Indian Economy) স্থান রয়েছে পাঁচে। মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, জার্মানি এবং জাপানের পরেই রয়েছে ভারত। ২০২২ সালেই ব্রিটেনকে টপকে গিয়েছে ভারত। তাঁর দাবি, আগামী বছরের মধ্যেই ভারতের ঠাঁই হবে তালিকার চার নম্বরে। তিনি জানান, গত দশ বছরের তুলনায় ভারতের অর্থনৈতিক বৃদ্ধি উল্লেখযোগ্য। ভারতের জিডিপি ছিল বিশ্বের একাদশতম স্থানে।

    ভারতের জিডিপি

    বর্তমানে দেশের জিডিপি প্রায় ৩.৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কান্ত জানিয়েছেন, ২০১৩ সালে ভারত ছিল ‘ভঙ্গুর ৫’-এ, ২০২৪ সালেই সেই দেশ উঠে এসেছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকার ৫ নম্বরে। যে কারণে ভারতের এই আর্থিক উন্নতি, কান্তের মতে, তার মধ্যে রয়েছে গত তিন ত্রৈমাসিকে জিডিপি গ্রোথ ৮ শতাংশের বেশি থাকা, বিশ্বের ২৭টি দেশের সঙ্গে ইন্ডিয়ার রুপিতে বাণিজ্য এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ।

    আরও পড়ুুন: ‘‘আসুন, গণতন্ত্রকে শক্তিশালী করি’’, চতুর্থ দফায় ভোট দানের আর্জি প্রধানমন্ত্রী মোদির

    কান্তের মতে, স্টিল, সিমেন্ট এবং অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং সেক্টরের পাশাপাশি ডিজিটাল পাবলিক ইনফ্রাকস্ট্রাকচারে ভারত রয়েছে বিশ্ব নেতৃত্বের পর্যায়ে। বর্তমানে ই-ট্রানজেকশনস বেড়ে হয়েছে ১৩৪ বিলিয়ন, বৈশ্বিক ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে শতাংশের বিচারে যার পরিমাণ ৪৬। ২০১৩-১৪ এবং ২০২২-২৩ অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার কমেছে ৮.২ শতাংশ। কান্তের মতে, এসব কারণেই ভারতের অর্থনৈতিক (Indian Economy) ভিত্তি সুদৃঢ়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • IPL 2024: প্লে-অফে এখনও একমাত্র কলকাতা, আইপিএল পয়েন্ট টেবিলে কে, কোথায়?

    IPL 2024: প্লে-অফে এখনও একমাত্র কলকাতা, আইপিএল পয়েন্ট টেবিলে কে, কোথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: জমজমাট সপ্তদশ আইপিএল (IPL 2024)। গ্রুপস্তরের শেষ লগ্নে এখন হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিটা দলের আর একটা বা দুটো ম্যাচ খেলা বাকি। ১০ দলের মধ্যে মাত্র কলকাতা নাইট রাইডার্স প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করেছে। রাজস্থান রয়্যালস ফের হেরে যাওয়ায় তারা ১৬ পয়েন্ট নিয়ে আটকে আছে। আর চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যাল়েঞ্জার্স বেঙ্গালুরু গত ম্যাচে জেতায় তারা এখন একে অপরের সঙ্গে লড়াইয়ের দিকে তাকিয়ে। 

    প্লে-অফে কলকাতা

    বৃষ্টিস্নাত শনিবাসরীয় ইডেনে মুম্বইকে ধরাশায়ী করে ইতিমধ্যেই প্লে-অফ (IPL 2024) নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের পয়েন্ট ১৮। ১২ ম্যাচ খেলে কেকেআর নয়টাতে জিতেছে। সোমবার ফের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। শ্রেয়স আইয়ার বনাম শুভমান গিলের দলের দ্বৈরথ দেখতে মুখিয়ে ক্রিকেট প্রেমিরা। কলকাতা এই ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে চায়। তবে গুজরাটের কাছে এটা ডু অর ডাই ম্যাচ। প্লেঅফের লড়াইয়ে থাকতে হলে শেষ দুটি ম্যাচ জিততেই হবে শুভমান গিল, রাশিদ খানদের। 

    পয়েন্ট টেবিলে কে কোথায়

    চলতি আইপিএল (IPL 2024) পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান। নয় ম্যাচে তাদের পয়েন্ট ১৬। বাকি দুটোর মধ্যে একটা জিততে পারলেই তারা নিশ্চিত করবে প্লে অফ। যদি জিততে না পারে সেক্ষেত্রে ১৬ পয়েন্ট নিয়ে তারা পরের রাউন্ডে যাবে। তবে প্রথম দুই দলের মধ্যে থাকার সম্ভবনা কম। শেষ ম্যাচে জিতে সানরাইজার্সকে টপকে তৃতীয় স্থানে চলে এসেছে চেন্নাই সুপার কিংস। তাদের পয়েন্ট ১৪। সানরাইজার্সের থেকে নেট রান রেটে বেশি থাকা চেন্নাই এগিয়ে গিয়েছে। তবে তাদের শেষ ম্যাচ বেঙ্গালুরুর বিপক্ষে সেই ম্যাচ জিতলে তবেই প্লে অফে যেতে পারবে ধোনিরা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুরন্ত প্রত্যাবর্তন করেছে। এখন ১৩ ম্যাচে নিয়ে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কোহলিরা। সানরাইজার্স হায়দ্রাবাদ ও লখনউ-এর হাতে এখনও রয়েছে ২টো করে ম্যাচ। সেগুলো জিততে পারলে তারাও লড়াইয়ে থাকবে। গুরুত্বপূর্ণ হতে পারে নেট রানরেটও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • BJP: বিকেল ৫টায় খুন করা হবে বিজেপির কর্মীদের, তৃণমূল বিধায়কের হুমকির পাল্টা হুঁশিয়ারি দিলীপেরও

    BJP: বিকেল ৫টায় খুন করা হবে বিজেপির কর্মীদের, তৃণমূল বিধায়কের হুমকির পাল্টা হুঁশিয়ারি দিলীপেরও

    মাধ্যম নিউজ ডেস্ক: চতুর্থ দফায় রাজ্যে লোকসভার ভোট গ্রহণ শুরু হতে দিকে দিকে অশান্তির খবর উঠে আসছে। লাগাতার বহরমপুর এবং বীরভূমে উত্তপ্ত হওয়ার খবর আসছে। এবার বর্ধমানের কাঞ্চনপুর এলাকায় বিজেপি (BJP) কর্মীদেরকে খুনের হুমকি দিয়েছে তৃণমূল বিধায়ক। বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিকেল পাঁচটার পরে বিজেপির লোকজনকে খুন করা হবে। বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস এবং তাঁর দলবল এই হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পাল্টা তৃণমূলকে এই হুমকির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

    আবার চতুর্থদফা নির্বাচনের দিনেই দুর্গাপুরের তুল্লাবাজার এলাকায় তৃণমূল দুষ্কৃতীদের আক্রমণে গাড়ির কাচ ভাঙল। বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। বুথে ঝামেলার কথা জানতে পেরে ছুটে যান তিনি। এরপর তাঁর গাড়িকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। আধলা ইট মেরে ভেঙে দেওয়া হয় সংবাদ মধ্যমের গাড়ি। একই ভাবে দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে দেওয়া হয় গো-ব্যাক স্লোগান।

    কী বললেন দিলীপ (BJP)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটের দিন সকালেই বেলেপুকুর প্রাইমারি স্কুলে আসেন দিলীপ ঘোষ। কর্মীদের সঙ্গে কথা বলেন আর সেখানেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তিনি বলেন, “বর্ধমান দুর্গাপুরে এই খুনোখুনি হতে দেবো না। সেই কারণেই আমি এলাকা ঘুরছি। বিজেপি (BJP) কর্মীদের পাশে আমি সবসময় রয়েছি। এই খোকন দাস একজন ছিঁছকে মস্তান। কাউন্সিলরের মতো ব্যবহার করছেন। এলাকায় কাটমানি তোলে, এলাকায় মানুষকে ভয় দেখায়। খুনের হুমকি দিয়ে বেড়ায়।” তাঁকে ঘিরে তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে তিনি বলেন,“রাজ্যের দুষ্কৃতীরা ভোট নিয়ন্ত্রণ করছে। বিজেপি কর্মীদের মেরে বার করে দেওয়া হয়েছে। এলাকার মানুষ ভোট দিতে পারছেন না। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখছে।”

    আরও পড়ুনঃ ভোটের আগের রাতেই খুন তৃণমূল কর্মী! পরিবারের দাবি দলের গোষ্ঠীকোন্দল

    ৫ টা পর্যন্ত এখানেই থাকব

    একই ভাবে তৃণমূল নেতা খোকন দাসের হুমকির উপর ক্ষোভ প্রকাশ করে জেলার বিজেপি (BJP) নেতা অভিলাস দাস বলেন, “এখানে এসে এই তৃণমূল নেতা হুমকি দিয়ে গিয়েছেন। ওঁর গুন্ডারা বলেছে বিজেপির ছেলেদের কেটে ফেলবে। সবাইকে মাটির নিচে পুঁতে দেবে। এলাকার মহিলাদের হুমকি দেওয়া হয়েছে। ওঁর ড্রাইভার বাজারে দাঁড়িয়ে মহিলাদের হুমকি দিয়েছে। ওঁদের এত বড় ক্ষমতা, কত বড় হনু হয়েছে আমরাও দেখব? একই ভাবে আমার বউকে হুমকি দিয়েছে। আমরাও ৫ টা পর্যন্ত এখানেই থাকব দেখি কী করে এই তৃণমূল নেতা।” চতুর্থ দফায় আজ এই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: বসিরহাট নিয়ে বাড়তি সতর্কতা কমিশনের! ভোটে রেকর্ড সংখ্যক বাহিনী থাকার সম্ভাবনা

    Lok Sabha Election 2024: বসিরহাট নিয়ে বাড়তি সতর্কতা কমিশনের! ভোটে রেকর্ড সংখ্যক বাহিনী থাকার সম্ভাবনা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে এখন ভোটের (Lok Sabha Election 2024) আবহ। ইতিমধ্যেই প্রথম তিন দফার ভোট শেষ হয়েছে। আজ অর্থাৎ সোমবার রয়েছে চতুর্থ দফার ভোট। প্রথম তিন দফার ভোটে সেরকম কোনো অশান্তির ছবি সামনে আসেনি। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটকে কেন্দ্র করে কোন বড় ঘটনা ঘটেনি। অর্থাৎ যথাযথভাবে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করেছে। উল্লেখ্য এবছর লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে হাইভোল্টেজ এলাকা ছিল সন্দেশখালি। বসিরহাট (Basirhat) লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই সন্দেশখালি তে ভোট রয়েছে সপ্তম দফায়। তাই এখন থেকেই আঁটো সাঁটো  নিরাপত্তার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

    রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন 

    নির্বাচন কমিশন সূত্রে খবর, সপ্তম দফায় শুধুমাত্র বসিরহাট লোকসভা কেন্দ্রেই রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবে। সঙ্গে বসিরহাট (Basirhat) লোকসভা কেন্দ্রের একাধিক যে দ্বীপ এলাকাগুলিতে ভোট (Lok Sabha Election 2024) রয়েছে, সেই এলাকাগুলিতে আগে থেকেই কিউআরটি মোতায়েন করা হবে।

    হাইভোল্টেজ সন্দেশখালি (Lok Sabha Election 2024)

     ১ জুন অর্থাৎ শেষ দফায় ভোট রয়েছে বসিরহাট কেন্দ্রে। সন্দেশখালির ঘটনার পর থেকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে এই কেন্দ্রের নিরাপত্তার বিষয়ে। অন্যদিকে ভোটের (Lok Sabha Election 2024) মরশুমে রবিবার সকালেও নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি এলাকা। এক তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনায় উদ্বিগ্ন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ইতিমধ্যেই এই ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা শাসক তথা জেলার নির্বাচনী আধিকারিক থেকে। এই রিপোর্ট আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে পাঠাতে হবে জেলাশাসককে। 

    আরও পড়ুন: ‘‘আসুন, গণতন্ত্রকে শক্তিশালী করি’’, চতুর্থ দফায় ভোট দানের আর্জি প্রধানমন্ত্রী মোদির

    অন্যদিকে আবার দ্বিতীয় দফার ভোট (Lok Sabha Election 2024) চলাকালীন সিবিআই-এর তল্লাশি অভিযান এবং এনএসজি কমান্ডোদের রোবট নামিয়ে অস্ত্র এবং বোমা উদ্ধারের ঘটনায় প্রথম থেকেই চিন্তায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। শুধুমাত্র দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীনই নয় তারপর একাধিক ঘটনা ঘটেছে সন্দেশখালিতে। একদিকে যেমন অস্ত্র উদ্ধার অন্যদিকে, একাধিক ভিডিয়ো সামনে এসেছে। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। 
    এই পরিস্থিতিতে কী ভাবে বসিরহাট (Basirhat) লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন (Lok Sabha Election 2024) হবে সেটাই পাখির চোখ নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Birbhum: বীরভূমে ভোট কিনতে শাড়ি, টাকা বিলি! এলাকার মানুষের তাড়া খেলে ছুটে পালালেন তৃণমূল নেতা

    Birbhum: বীরভূমে ভোট কিনতে শাড়ি, টাকা বিলি! এলাকার মানুষের তাড়া খেলে ছুটে পালালেন তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: কেষ্ট গড়ে তৃণমূলের শক্ত জমি আলগা হয়ে গিয়েছে। এমনই দাবি বিরোধীদের। শাসক দলের নেতাদের একাংশ সেটা জানেন। আর তাই ভোটের আগের দিন তৃণমূল কর্মীর বিরুদ্ধে গ্রামে টাকা, কাপড় বিলির অভিযোগ। আর তা ঘিরেই তুমুল হইচই বীরভূমের (Birbhum) মহম্মদবাজার এলাকায়। বিজেপি কর্মীদের তাড়া খেয়ে চটি ফেলে মোটর সাইকেল নিয়ে কোনক্রমে পালিয়ে বাঁচলেন মহম্মদবাজার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ ঘোষ। তৃণমূল নেতার ছুটে পালানো দেখে এলাকার লোকজনও নিজেদের মধ্যে হাসাহাসি করেন।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Birbhum)

    বীরভূমের (Birbhum) মহম্মদবাজার বসন্তপুর এলাকায় তৃণমূলের বিরুদ্ধে রয়েছে অধিকাংশ মানুষ। দলের পক্ষে ভোট করাতে উদ্যোগী হন তৃণমূল নেতা তথা পুরাতন গ্রামপঞ্চায়েতের তেঁতুলবাড়িয়া গ্রামের বাসিন্দা সোমনাথ ঘোষ। অভিযোগ, রবিবার বসন্তপুর গ্রামে ভোটারদের প্রলোভন দেখিয়ে ভোটব্যাঙ্ক নিশ্চিত করার কাজ করছিলেন তিনি। টাকা ও শাড়ি বিলি করছিলেন বলেও দাবি করে বিজেপি। এরপরই এলাকার লোকজন তাঁকে ঘিরে ধরেন। তিনি সেখান থেকে ছুটে পালান তৃণমূল নেতা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সোমনাথ। তিনি বলেন, জমিতে ধান কাটার লোকজনের জন্য আমি গিয়েছিলাম। সেই সময় বিজেপির কিছু ছেলে দল বেঁধে এসে আমার ওপর আক্রমণ করে। অভিযোগ করে আমি টাকা বিলি আর কাপড় বিলি করছে। যদি কাপড় বা টাকা বিলি করার একটা প্রমাণও দেখাতে পারে যা অভিযোগ করবে মেনে নেব। কিন্তু এর কোনও প্রমাণ নেই। বিজেপির ছেলেরা আগে থেকেই টার্গেট করে রেখেছিল আমাকে হেনস্থা করার। তাই হেনস্থা করেছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

    বিজেপি নেতৃত্বের কী বক্তব্য?

    মহম্মদবাজারের (Birbhum) মণ্ডল-৩-এর বিজেপি নেতা নেতা উত্তম দাস বলেন,  “তৃণমূলের সোমনাথ ঘোষ তেঁতুলবেড়িয়া থেকে এসে কাপড়, টাকা বিলি করছিলেন। গ্রামবাসী আমাকে খবর দেয়। গ্রামের লোকেরা একেবারে ঘিরে নেন ওনাকে। এরপরই তিনি ছুটে একজনের  বাড়িতে ঢুকে পড়েন। পরে পুলিশ এসে বের করে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ketugram Murder: ভোটের আগের রাতেই খুন তৃণমূল কর্মী! পরিবারের দাবি দলের গোষ্ঠীকোন্দল

    Ketugram Murder: ভোটের আগের রাতেই খুন তৃণমূল কর্মী! পরিবারের দাবি দলের গোষ্ঠীকোন্দল

    মাধ্যম নিউজ ডেস্ক: চতুর্থদফা ভোটের আগের রাতেই খুন এক ব্যক্তি। ঘটনা ঘটেছে বর্ধমানের কেতুগ্রামে। যদিও এই এলাকা বোলপুর লোকসভার অধীনে। মৃত ব্যক্তি তৃণমূল কর্মী ছিলেন বলে পরিচিত। অবশ্য মৃতের পরিবারের দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দলে খুন করা হয়েছে। অপর দিকে পাল্টা তৃণমূলের দাবি, খুনের পিছনে সিপিএম-এর হাত রয়েছে। উল্লেখ্য গত পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচনে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছিল এই কেতুগ্রাম (Ketugram Murder), মঙ্গলকোট এলাকা। এই রাজ্য ভোটকে ঘিরে রাজনৈতিক হিংসা থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না।

    মৃত ব্যক্তির পরিচয় কী (Ketugram Murder)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটের আগের দিন রাতে এই তৃণমূল কর্মীকে প্রথমে বোমা মেরে আহত করা হয়। এরপর মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে খুন করা হয়। তবে অভিযোগের তির তৃণমূলের অপর আরেক গোষ্ঠীর দিকে। ঘটনা ঘটেছে কেতুপুরগ্রামের (Ketugram Murder) আনখোনা গ্রাম পঞ্চায়েতের চেঁচুরি গ্রামে। নিহত ব্যক্তির নাম মিন্টু শেখ (৪৫)। এলাকায় ব্যাপক উত্তেজনা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী এসে উপস্থিত হয়।

    তৃণমূলের বক্তব্য

    স্থানীয় (Ketugram Murder) তৃণমূল নেতৃত্বের দাবি, সন্ধ্যার সময় পাশের সুদিপুর গ্রামে তৃণমূলের নির্বাচনী কাজে গিয়েছিলেন মিন্টু। একজন সঙ্গীকে নিয়ে বাইকে করে ফিরছিলেন। এরপর বেশ কিছু জন বাইক নিয়ে তাঁর উপর চড়াও হয়। এরপর বোমা মেরে আহত করা হয় মিন্টুকে এবং তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। যেহেতু তিনি ভোটের কাজে অত্যন্ত সক্রিয় ছিলেন তাই তাঁকে টার্গেট করে খুন করা হয়েছে। খুনের পিছনে রয়েছে সিপিএম।

    আরও পড়ুনঃআজ চতুর্থ দফায় রাজ্যে কোন কোন কেন্দ্রে ভোট, প্রার্থী কারা? জেনে নিন

    পরিবারের বক্তব্য

    মৃত মিন্টু শেখের স্ত্রী তুহিনা বলেন, “তৃণমূলের গোষ্ঠীকোন্দলে খুন (Ketugram Murder) করা হয়েছে আমার স্বামীকে। খুনের সঙ্গে যুক্ত রয়েছেন এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি। লোক লাগিয়ে তাঁকে খুন করানো হয়েছে।” আবার মিন্টুর ভাগ্নে বলেন, “পাঁচটা বোমা মারা হয়েছে। আমি যখন খবর পেয়েছি তখনও শরীরে প্রাণ ছিল। রক্তাক্ত অবস্থায় পড়েছিল। মুখে জল দিতেই সব শেষ হইয়ে গেল। অপর আরেক জন যে সঙ্গে ছিলেন তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।”   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ‘‘আসুন, গণতন্ত্রকে শক্তিশালী করি’’, চতুর্থ দফায় ভোট দানের আর্জি প্রধানমন্ত্রী মোদির

    Lok Sabha Election 2024: ‘‘আসুন, গণতন্ত্রকে শক্তিশালী করি’’, চতুর্থ দফায় ভোট দানের আর্জি প্রধানমন্ত্রী মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের বৃহত্তম গণতন্ত্র উৎসবের আজ, সোমবার চতুর্থ (Lok Sabha Election 2024) পর্ব। দেশ জুড়ে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৯৬টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম, বোলপুর, রানাঘাট, কৃষ্ণনগর ও বহরমপুর বাংলার আট কেন্দ্রে চলছে ভোট৷ সসকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হতেই দেশবাসীকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ৷

    মোদির বার্তা

    নানা ভাষার দেশে চলছে ভোট (Lok Sabha Election 2024)। তাই প্রধানমন্ত্রীও ইংরেজি, হিন্দি-সহ বাংলা, তেলুগু, ওড়িয়া ও মারাঠি ভাষায় এদিন ভোট দানের আর্জি রাখেন। তরুণ প্রজন্ম, মহিলা-সহ দেশের সমস্ত নাগরিককে এদিন ভোট দানে আহ্বান জানান মোদি৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন,”আজ লোকসভার চতুর্থ পর্বের নির্বাচনে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি আসনে ভোটগ্রহণ। আমি নিশ্চিত যে এই সব আসনে মানুষজন বিপুল সংখ্যায় ভোট দেবেন এবং তরুণ ও মহিলা ভোটদাতারাই ভোটের এই স্ফীতি ঘটাবেন। আসুন, আমরা সবাই আমাদের কর্তব্য পালন করি ৷ আর আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করি !”

    অন্ধ্রে বিধানসভা নির্বাচন

    এদিন দেশজুড়ে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) পাশাপাশি অন্ধ্রপ্রদেশের ১৭৫টি এবং ওড়িশার ২৮টি বিধানসভা আসনে ভোট হচ্ছে ৷ সে নিয়েও মোদিজি (PM Modi) এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, “অন্ধ্রপ্রদেশের জনগণকে, বিশেষ করে প্রথম বারের ভোটারদের, বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। এই নির্বাচন আমাদের গণতান্ত্রিক চেতনাকে আরও উন্নত করুক।” 

    ওড়িশায় নির্বাচন

    এর পাশাপাশি তিনি লেখেন, “আজ থেকে ওড়িশায় বিধানসভা নির্বাচন শুরু। আমি এই রাজ্যের জনগণকে বেশি সংখ্যায় তাঁদের ভোটাধিকারের আহ্বান জানাই। আপনার ভোট আপনার কণ্ঠস্বর তা উচ্চস্বরে এবং স্পষ্টভাবে শোনা যাক।” উল্লেখ্য, দুই রাজ্যেই এবার বিজেপি ক্ষমতায় ফিরবে বলে প্রাক নির্বাচনী সমীক্ষার পূর্বাভাস। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: আজও বৃষ্টি কলকাতায়, বুধবার থেকে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

    Weather Update: আজও বৃষ্টি কলকাতায়, বুধবার থেকে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: বৈশাখের শেষ থেকেই ধারাস্নানে সিক্ত হয়েছে শহর কলকাতা-সহ পুরো দক্ষিণবঙ্গ। টানা বৃষ্টিতে পারদ পতন ঘটেছে। গ্রীষ্মের দাবদাহ থেকে মিলেছে সাময়িক স্বস্তি। জৈষ্ঠ্যের শুরুতে ফের গরম পড়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। বুধবার থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা (Weather Update)। তবে তার আগে আজ, সোমবারও শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে কমবে বৃষ্টি।

    কলকাতার আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানাচ্ছে, শহর কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। সঙ্গে বিকেল বা সন্ধের দিকে হতে পারে ঝড় বৃষ্টি। তবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস (Weather Uprate) নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.১ ডিগ্রি কম। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। 

    আরও পড়ুন: আজ চতুর্থ দফায় রাজ্যে কোন কোন কেন্দ্রে ভোট, প্রার্থী কারা? জেনে নিন

    বুধবার থেকে চড়বে পারদ

    হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, আজও কিছু জেলায় রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। তবে তার তীব্রতা কমতে পারে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় একটু বেশি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে আগামী কাল মঙ্গলবার অনেকটাই কমে যাবে বৃষ্টির পরিমাণ। বুধবার থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হতে পারে বৃষ্টি। শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে জেলাগুলিতে। বুধবার হালকা বৃষ্টি হবে শুধুমাত্র পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বৃহস্পতিবার থেকে আর কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহেরও কোনও সম্ভাবনা নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার ১৩/০৫/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার ১৩/০৫/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) জীবনে আজ নতুনের আগমন হবে।

    ২) নতুন সম্পর্ক গড়ে তুলতে পারেন।

    ৩) বিয়ের আলোচনা হতে পারে।

    বৃষ

    ১) নিজের কাজে সাফল্য লাভ করবেন।

    ২) জীবনে ওঠাপড়া দেখা দেবে। তবে হতাশ হবেন না।

    ৩) পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।

    মিথুন

    ১) পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

    ২) নতুন কাজ শুরুর আগে নিজের লক্ষ্য স্পষ্ট রাখুন।

    ৩) স্বাস্থ্যের যত্ন নিতে হবে।

    কর্কট

    ১) আজকের দিনটি ঠিকঠাক থাকবে।

    ২) অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার সুযোগ পাবেন।

    ৩) উৎসাহী থাকবেন।

    সিংহ

    ১) আজকের দিনটি ঠিকঠাক।

    ২) দৈনন্দিন কাজে ব্যস্ত থাকবেন।

    ৩) স্বাস্থ্যের যত্ন নিন, তা না-হলে সমস্যায় পড়তে পারেন।

    কন্যা

    ১) আজকের দিনটি অত্যন্ত শুভ।

    ২) প্রচুর সাফল্য ও আনন্দ লাভ করবেন।

    ৩) কাজে সাফল্য লাভ করবেন।

    তুলা

    ১) আজকের দিনটি অত্যন্ত ভাগ্যশালী।

    ২) পুরনো লগ্নির দ্বারা ভালো লাভ অর্জন করতে পারবেন।

    ৩) চাকরিজীবী জাতকদের পদোন্নতি ও বেতনবৃদ্ধি হবে।

    বৃশ্চিক

    ১) আজকের দিনটি ঠিকঠাক কাটবে।

    ২) দিনের শুরুতে সতর্ক থাকতে হবে।

    ৩) শত্রুদের থেকে সতর্ক থাকুন।

    ধনু

    ১) আজকের দিনটি শুভ ও সফল থাকবে।

    ২) কাজে ভালো পরিণাম লাভ করবেন।

    ৩) দেশভক্তি ও নেতৃত্ব ক্ষমতার দ্বারা লাভান্বিত হবেন।

    মকর

    ১) আজকের দিনটি ঠিকঠাক কাটবে।

    ২) কাজে অধিক পরিশ্রম করতে হবে।

    ৩) ভেবেচিন্তে লগ্নি করুন।

    কুম্ভ

    ১) নিজের কাজে সাফল্য লাভ করবেন।

    ২) স্বপ্ন পূরণের চেষ্টা করবেন।

    ৩) কেরিয়ারে সুবর্ণ সুযোগ পেতে পারেন।

    মীন

    ১) আজকের দিনটি সাধারণ থাকবে।

    ২) লক্ষ্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে।

    ৩) অসম্পূর্ণ স্বপ্ন পূরণের সুযোগ পাবেন।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Pakistan Relation: “পাকিস্তান আগে দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করুক”, শ্লেষের সুর মোদির গলায়

    India Pakistan Relation: “পাকিস্তান আগে দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করুক”, শ্লেষের সুর মোদির গলায়

    মাধ্যম নিউজ ডেস্ক: “পাকিস্তান দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করুক। প্রতিবেশীকে নিয়ে ভেবে ভেবে সময় নষ্ট করতে চায় না ভারত।” কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (India Pakistan Relation)। নির্বাচনী প্রচারে দিনভর ব্যস্ত প্রধানমন্ত্রী। তারই ফাঁকে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভারত তার প্রতিবেশী পাকিস্তান নিয়ে কিছু ভাবছে না। ভারত আপাতত তার নিজের লক্ষ্য পূরণেই অবিচল।” দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, তাই পাকিস্তান ইস্যুতে তালা ঝুলিয়ে দিয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী।

    কী বললেন প্রধানমন্ত্রী? (India Pakistan Relation)

    প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তানকে (India Pakistan Relation) নিয়ে বেশি মাতামাতি করা আমাদের উচিত নয়। দেশটি তার দৃষ্টিভঙ্গী বদল করুক চাই না করুক। দেশকে এগিয়ে নিয়ে যেতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। তাই গত দশ বছর ধরে পাকিস্তান ইস্যুতে আমি তালা ঝুলিয়ে দিয়েছি।” প্রতিবেশী এই দেশটিকে ভারত যে বিশেষ পাত্তা দিচ্ছে না, তা স্পষ্ট প্রধানমন্ত্রীর কথায়। তিনি বলেন, “পাকিস্তান আগে দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করুক। আমাদের ওদের নিয়ে ভেবে সময় নষ্ট করার প্রয়োজন নেই। ভারত এখন অনেক এগিয়ে গিয়েছে। তাই উন্নয়নের বিষয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের কোনও তুলনাই চলে না।” অন্য কিছু নিয়ে ভাববার বদলে আগামী প্রজন্মকে নিয়ে ভারতীয়দের চিন্তাভাবনা করতে বললেন প্রধানমন্ত্রী।

    নিশানায় কংগ্রেস

    সম্প্রতি বিভিন্ন নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীর মুখে উঠে এসেছে পাকিস্তানের প্রসঙ্গ। জাতীয় সুরক্ষার স্বার্থে ভারত যে পাকিস্তানের ভিতরে ঢুকে গিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এসেছে, সে প্রসঙ্গও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। এ প্রসঙ্গে তিনি পূর্বতন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের দুর্বলতার বিষয়টিও উল্লেখ করেন। তিনি বলেন, “কংগ্রেস ওদের (পাকিস্তানকে) দলিল পাঠিয়ে জায়গা পছন্দ করে নিতে বলত। আর আমরা ওদের ঘরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে আসি।”

    আরও পড়ুুন: প্যালেস্তাইনে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের, শিশুসহ হত ২১

    প্রসঙ্গত, মনমোহন সিংহের প্রধানমন্ত্রিত্বকালে ৭৬ কিলোমিটার দীর্ঘ সিয়াচেন হিমবাহ পাকিস্তানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে দিন কয়েক আগে দাবি করেছিলেন ভূতপূর্ব এক সেনা প্রধান। সোনিয়া গান্ধীকে মহান করে দেখাতেই এটা করা হচ্ছিল বলে অভিযোগ। রাজনৈতিক মহলের মতে, দলিলের বিষয়টির উল্লেখ করে প্রধানমন্ত্রী আসলে ওই বিষয়টিকেই ইঙ্গিত করতে চেয়েছেন (India Pakistan Relation)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share