Blog

  • ABVP: কালিয়াগঞ্জ কাণ্ডে এসপি অফিসের সামনে বিক্ষোভ এবিভিপির

    ABVP: কালিয়াগঞ্জ কাণ্ডে এসপি অফিসের সামনে বিক্ষোভ এবিভিপির

    মাধ্যম নিউজ ডেস্ক: কালিয়াগঞ্জ কাণ্ডে উত্তরদিনাজপুর জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখাল সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)। গত তিনদিন ধরে দফায় দফায় বিক্ষোভ অবরোধে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে কালিয়াগঞ্জের পরিস্থিতি। এই আবহে রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে সওয়াল তুলে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে গেরুয়া শিবির। প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচির পরে আজ বিজেপির তপশিলি শাখা জেলায় জেলায় বিক্ষোভ প্রদর্শন করে। এবিভিপির মিছিল শুরু হয় রায়গঞ্জের কলেজ মোড় থেকে। জেলার শতাধিক নেতা কর্মীদের ভিড়ে ঠাসা মিছিলে ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সঙ্ঘের ছাত্র শাখার (ABVP) মিছিল রুখতে এদিন প্রথম থেকেই সক্রিয় ছিল পুলিশ। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কর্মীদের একাংশ। তাদের দাবি, এবিভিপিকে (ABVP) আটকাতে পুলিশ যতটা সক্রিয়, ততটাই যদি তদন্তের ক্ষেত্রে হতো! পুলিশের তৈরি বাঁশের প্রথম ব্যারিকেড ভাঙতে সক্ষম হয় এবিভিপি। 

    কী বললেন এবিভিপি নেতৃত্ব

    এদিনে বিক্ষোভে হাজির ছিলেন এবিভিপির (ABVP) উত্তরবঙ্গ রাজ্য সম্পাদক শুভব্রত অধিকারী তিনি বলেন, পুলিশ শাসক দলের দলদাসে পরিণত হয়ে মুখে কুলুপ এঁটেছে। একটা গণধর্ষণ ও নৃশংস হত্যাকে ভোটব্যাঙ্কের রাজনীতির স্বার্থে আত্মহত্যা বলে চালানোর চক্রান্ত চলছে। পরিকল্পিতভাবে জেলার পুলিশ সুপার শাসক দলের সঙ্গে গোপনে এই সব চিত্রনাট্য সাজিয়েছেন। আন্দোলনকে লাগাতার চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে শুভব্রতের আরও সংযোজন, এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি আমরা। কারণ রাজ্য পুলিশের উপর আমাদের ভরসা নেই। শুভব্রত ছাড়াও এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন এবিভিপি (ABVP) নেত্রী সুমিতা সেন, ছাত্র নেতা অভিজিৎ রায়, কৌস্তভ আচার্য সহ অন্যান্যরা।

    জাতীয় তফশিলি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার কী বললেন

    অন্যদিকে, সোমবার দিল্লি যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে জাতীয় তফশিলি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করার পর মৃতার পরিবারের সঙ্গেই দেখা করেছি। সকলের সঙ্গে কথা বলে এবং সবকিছু দেখে মনে হয়েছে পরিকল্পিতভাবে তাঁকে খুন করা হয়েছে। এই তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কেননা নিরপেক্ষ তদন্ত হচ্ছে না। ঘটনার পর থেকে পুলিশের ভূমিকা সন্তোষজনক নয়। আমরা দিল্লি থেকে ছুটে এসেছি। লিখিতভাবে জানানোর পরও প্রোটোকল অনুযায়ী আইজি, জেলার পুলিশ সুপার ও জেলাশাসক আমাদের সঙ্গে দেখা করেননি। ঘটনাস্থল পরিদর্শনের সময় এই ঘটনার যে তদন্তকারী অফিসার তাঁকেও পাওয়া যায়নি। এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। তা আড়াল করার চেষ্টা চলছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: অভিষেকের জনসংযোগ যাত্রা না ধনীর ছেলের ‘সামার ক্যাম্প’? তীব্র কটাক্ষ বিরোধীদের

    Abhishek Banerjee: অভিষেকের জনসংযোগ যাত্রা না ধনীর ছেলের ‘সামার ক্যাম্প’? তীব্র কটাক্ষ বিরোধীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সাজো সাজো রব কোচবিহারের দিনহাটায়। ২৫ তারিখ আসছেন যুবরাজ, তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সকাল সাড়ে নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঘড়ি ধরে অনুষ্ঠানসূচি। যার মধ্যে তিন তিনটে পাবলিক মিটিং। যার অর্থ, উনি বলবেন, বাকিরা শুনবেন। অর্থাৎ একমুখী কমিউনিকেশন। দলের বার্তার বাণী বিতরণ মাত্র। নিন্দুকরা বলছেন, এ কেমন জনসংযোগ কে জানে! এরপর বিকেল পাঁচটায় কর্মী অধিবেশন। জেলার নেতাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রীর ভাইপো। মন বুঝবেন নেতাদের। তারপর নেতারা, কর্মীরা ভোট দেবেন। আর টুক করে তৈরি হয়ে যাবে আসন্ন পঞ্চায়েত ভোটের তৃণমূলের প্রার্থী তালিকা। ‘গ্রামের মতামত’ যার নাম। দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই।   

    জনসংযোগ নাকি যুবরাজের মৃগয়াযাত্রা?

    বিরোধীদের কটাক্ষ, এই গরমে তৃণমূল নেতার (Abhishek Banerjee) গ্রামদর্শন আসলে জনসংযোগ নাকি যুবরাজের মৃগয়াযাত্রা। রূপকথায় যেমন হয় আর কি! এখন তো আর রূপকথার যুগ নয়। তাই এখন রথ, ঘোড়া বা হাতিতে নয়, নেতা যাবেন সরাসরি সরকারি হেলিকপ্টারে। থাকবেন ক্যারাভ্যানে। ক্যারাভ্যানের নাম শোনেননি? গুগল সার্চ করলেই দেখতে পাবেন। শীতাতপনিয়ন্ত্রিত, আধুনিক সবরকম সুযোগ সুবিধাসহ বিলাসবহুল এক গাড়ি কাম বাড়িই ক্যারাভ্যান। সেখানেই আগামি দুই মাস। অত্যাধুনিক এই ক্যারাভ্যান কলকাতা থেকে উজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কোচবিহারে। সেখান থেকে নেতার সঙ্গে যাত্রা। থাকবে আগামি ষাট দিন!   

    আর কী কী যাচ্ছে সঙ্গে?

    কলকাতা থেকে নিয়ে যাওয়া হচ্ছে ব্যক্তিগত বিশেষ বাবুর্চি! এছাড়াও রান্না করার লোকজন, সেক্রেটারি টিম, আইটি সেল, সরকারি আধিকারিক ও বিশাল সুরক্ষা বাহিনী। যেখানে প্রথম দিনের রাত্রিবাস, সেই স্টেডিয়ামে ফেলা হয়েছে এয়ারকন্ডিশন বিলাসবহুল ক্যাম্প। যেখানে আছে সব কিছুর ব্যবস্থা। ক্যাম্পে থাকবেন জেলার নেতা, আধিকারিক, সুরক্ষা বাহিনী। এখানেই রাতের খাওয়া দাওয়া বৈঠক ও রাত্রিবাস। প্রথমদিন মাথাভাঙ্গায় রাত্রিবাস, সেখানে ১৮১টা এইরকম ক্যাম্প। এক জায়গাতেই। এখন চলছে সাজানো গোছানোর কাজ। কাজের বরাত পেয়েছে দিল্লির সংস্থা এনকে কাপুর প্রাইভেট লিমিটেড। এই রকম সব জায়গাতেই হবে। ফলে, শুধু গ্রামের লোকজন কেন, কোচবিহার শহর থেকেও এই রাজকীয় আয়োজন (Abhishek Banerjee) দেখতে লোকজন আসছেন। ভিড় বাড়ছে।

    খরচ দেখলে চোখ কপালে উঠবে

    এই রকম আদ্যন্ত স্টিলের স্ট্রাকচারের একটি ক্যাম্পের দৈনিক ভাড়া মাত্র ২৫০০০ টাকা। ভিতরে আসবাবপত্রের জন্য আলাদা খরচ। তাহলে ১৮১টা ক্যাম্পের একদিনের ভাড়া ৪৫ লক্ষ ২৫ হাজার টাকা। তিনদিন এই ক্যাম্প থাকার কথা। মোট খরচ ১ কোটি ৩৫ লক্ষ ৭৫ হাজার টাকা! অভিষেকের ঘোষণা, কোচবিহার থেকে কাকদ্বীপ ৬০ দিনে কভার করবেন তিনি (Abhishek Banerjee)। খাওয়াদাওয়া ইত্যাদি বাদে শুধু ওই ষাটদিনের রাত্রিবাসের আয়োজনেই খরচ হতে চলেছে ৮১ কোটি ৪৫ লক্ষ টাকা। তবে রাত্রিবাসের জন্যই সাড়ে একাশি কোটি খরচ হলে, খাওয়াতে কত খরচ? তা সহজেই অনুমান করতে পারছেন রাজ্যের মানুষ। 
    কিন্তু অবশ্যই অনুমান করতে পারছেন না, একটি অত্যাধুনিক ক্যারাভ্যানের দৈনিক ভাড়া আর তেলের খরচ কত হতে পারে? বেশি না, বিলাসবহুল অত্যাধুনিক ক্যারাভ্যানের দৈনিক ভাড়া এই রাজ্যে ২৫ থেকে ৩০ হাজার টাকা। প্রতিদিনের তেল, নাইট স্টে, হল্টিং এবং জিএসটি সহ অন্যান্য খরচ বাদে। অর্থাৎ…? এবার নিজেরাই খাতা-পেন্সিল নিয়ে বসে পড়ুন। হল্টিং প্রতি ঘণ্টায় ৭০০ থেকে ৯০০টাকা। নাইট-স্টে প্রতি ঘন্টা ১৫০০-২০০০ টাকা। পেট্রোলের খরচ জিএসটি ড্রাইভার খালাসির বেতন ইত্যাদি ধরলে ক্যারাভ্যানের দৈনিক খরচ দাঁড়াবে ১ লক্ষ থেকে দেড়লক্ষ টাকা প্রতিদিন। তাহলে ষাটদিনের খরচ? কোটির অঙ্ক ছাড়িয়ে যাচ্ছে তো! সেই কারণেই হয়তো অভিষেকের জনসংযোগ যাত্রাকে বিরোধীরা বলছেন, “বড়লোকের ছেলের দু-মাসের সামার ক্যাম্প”!

    অ্যাসিড টেস্টে পাঠিয়েছেন মমতা?

    তবে মুখ্যমন্ত্রীর ভাইপো বলে কথা! দলের দুই, তিন, চার, পাঁচ নম্বরে থাকা নেতাদের সরিয়ে তিনিই (Abhishek Banerjee) এখন শেষ কথা। তাঁর অভিষেক হল বলে। তার আগে নাকি অ্যাসিড টেস্টে পাঠিয়েছেন মমতা। তৃণমূলের অভ্যন্তরে জোর জল্পনা। জনপ্রিয়তার মাপকাঠি বুঝে নেওয়ার বা দলের কর্মী নেতাদের মধ্যে, যুবরাজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে নেওয়ার রাজনৈতিক কৌশল হিসেবে ‘পিসি’ আর ‘পিকে’-র এমন পরিকল্পনা। এক ঢিলে দুই পাখি। নিন্দুকরা অবশ্য বলছেন, দলীয় কর্মসূচির নাম করে যেমন দু’মাসের জন্য এড়ানো যাবে ইডি সিবিআই-এর জেরা তেমনই ভোটের আগে বার্তা দেওয়া কর্মীদেরম ইনিই ভবিষ্যতের কাণ্ডারী! সঙ্গে পঞ্চায়েতের প্রার্থী তালিকার নামে তৃণমূল কর্মীদের মন বুঝে নেওয়া। যার জন্য পিকের টিম থাকছেই সঙ্গে। যারা তৈরি করে দেবে ভাষণ আর বক্তব্য বিষয়।
    আর বাকি যা থাকে তা হল, লুঠের টাকায়, দু’মাসের পিকনিক যুবরাজের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Adi Shankaracharya: ২৫ এপ্রিল আদি শঙ্করাচার্যের আবির্ভাব তিথি! জানুন তাঁর জীবন কথা

    Adi Shankaracharya: ২৫ এপ্রিল আদি শঙ্করাচার্যের আবির্ভাব তিথি! জানুন তাঁর জীবন কথা

    মাধ্যম নিউজ ডেস্ক: আধ্যাত্মিক ভূমি ভারতবর্ষে যুগে যুগে আবির্ভাব ঘটেছে মহান সন্ন্যাসীদের। যাঁদের উপদেশ, শিক্ষাদান এবং কর্মে প্রভাবিত হয়েছে এদেশের বৃহত্তর সমাজ। ভক্তদের কাছে আজও সমান ভাবে তাঁরা শ্রদ্ধেয়, সমাদৃত এবং পূজনীয়। আদিগুরু শঙ্করাচার্য, মাত্র ৩২ বছরের জীবন কালে সারাদেশে হিন্দুধর্মের নবজাগরণ এনেছিলেন। ভক্তরা তাঁকে ভগবান শিবের অবতার মানেন। চলতি বছরে আদিগুরু শঙ্করাচার্যের আর্বিভাব তিথি ২৫ এপ্রিল।

    জন্ম বৃত্তান্ত

    অষ্টম শতাব্দীর সেই সময়টায়, দেশের ধর্মীয় জীবনে বিপর্যয় নেমে এসেছে। বৌদ্ধ ধর্মের মধ্যে নানা কুসংস্কার প্রবেশ করেছে। বৌদ্ধ ধর্মের তন্ত্রবিদ্যা, কালাজাদুতে তখন দেশে অন্ধকারময় যুগ নেমে এসেছে। হিন্দু ধর্ম তখন সংকটে। এই যুগসন্ধিক্ষণে ৭৮৮ খ্রিস্টাব্দের বৈশাখী শুক্লা পঞ্চমী তিথিতে দক্ষিণ ভারতের কেরল রাজ্যের কালাডি গ্রামে শঙ্করাচার্য জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শিবগুরু ও মাতা আর্যাম্বা। কথিত আছে, শিবগুরু শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ এবং শিবভক্ত ছিলেন। শোনা যায়, গ্রামে দানধ্যান করার জন্য ব্রাহ্মণ দম্পতির যথেষ্ট খ্যাতি ছিল। জানা যায়, গ্রামে ছিল চন্দ্রমৌলীশ্বর শিবের মন্দির। সেই মন্দিরে স্বামী স্ত্রী প্রতি দিনই পুত্র সন্তানের জন্য প্রার্থনা করতেন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে কালাডি গ্রামের ওই নাম্বুদ্রি দম্পতি এক পুত্র লাভ করেন। শিবের এক নাম শঙ্কর। আবার অন্য একটি মত হল, শঙ্কর (Adi Shankaracharya) শব্দের অর্থ হল সমৃদ্ধিদাতা। তাই পুত্রের নাম রাখা হল শঙ্কর। শৈশবেই পিতৃহীন হন শঙ্কর। মেধাবী, স্মৃতিধর শঙ্কর অল্পদিনের মধ্যেই আয়ত্ত করে ফেলেন হিন্দুধর্মের জটিল তত্ত্বগুলি। জীবনের উদ্দেশ্য তখনই তিনি ঠিক করে ফেলেছেন, সন্ন্যাস জীবন। কিন্তু মা আর্যাম্বার তাতে সায় নেই।

    নদীতে কুমিরের আক্রমণ ও সন্ন্যাস গ্রহণ

    কিংবদন্তি অনুসারে, পিতার মৃত্যুর পর তাঁর মায়ের সঙ্গে প্রতিদিনই নদীতে স্নান করতে যেতেন বালক শঙ্কর (Adi Shankaracharya)। এদিকে সন্ন্যাস নেওয়ার প্রবল ইচ্ছা, কিন্তু মায়ের অনুমতি ছাড়া তিনি সন্ন্যাসও নিতে পারছেন না। স্নান করার মুহূর্তে একদিন ঘটল বিপত্তি, যাকে অলৌকিক কান্ডও বলা যেতে পারে। হঠাৎই বালক শঙ্করের পা’ টেনে নিয়ে যেতে থাকল একটি কুমির।

    মাতা আর্যাম্বার পক্ষে সম্ভব ছিলনা, কুমিরের মুখ থেকে নিজের সন্তানকে উদ্ধার করার। হঠাৎই বালক শঙ্কর (Adi Shankaracharya) শেষবারের মতো মা’কে জিজ্ঞেস করলেন, সন্ন্যাসী হওয়ার অনুমতি দেবে? তাহলে কুমির আমায় ছেড়ে দেবে! নিরুপায় আর্যাম্বা দেবী অনুমতি দিলেন, কিন্তু বললেন, তুমি আমার সন্তান। সন্ন্যাসীদের পরিবার থাকেনা, আমার শেষকৃত্যে তুমি অবশ্যই উপস্থিত থেকো। পরক্ষণেই শঙ্কর জপ শুরু করেন এবং কুমির তাঁর পা ছেড়ে দেয়। এভাবেই তিনি সন্ন্যাস গ্রহণ করলেন।

    গুরুর সন্ধানে গৃহত্যাগ

    মায়ের অনুমতি নিয়ে শঙ্কর তাঁর জন্মস্থান ছাড়লেন। গুরুর সন্ধানে একপ্রান্ত থেকে অপরপ্রান্ত হাঁটতে থাকলেন। অবশেষে পেলেন সন্ধান। গুরু গোবিন্দপাদ। শিষ্যদের বিশ্বাসে তিনি ছিলেন পূর্বজন্মে মহর্ষি পতঞ্জলি। গোবিন্দপাদ শিষ্যরূপে গ্রহণ করলেন শঙ্করকে। শঙ্করাচার্য (Adi Shankaracharya) হয়ে ওঠার যাত্রা শুরু হল কালাডির শঙ্করের। অসামান্য পাণ্ডিত্যের অধিকারী হয়ে তিনি বের হলেন ভারত পরিভ্রমণে।

    চারমঠ স্থাপন 

    আদিগুরু শঙ্করাচার্য (Adi Shankaracharya) হিন্দু ধর্মকে একসূত্রে গাঁথার জন্য দেশের চারকোণায় চারটি মঠ স্থাপন করেন। দক্ষিণে কর্ণাটকের শৃঙ্গেরীতে, পশ্চিমে গুজরাটের দ্বারকায়, পূর্বে ওড়িশার পুরীতে গোবর্ধন মঠ এবং উত্তরে উত্তরাখন্ডের জ্যোতির্মঠে (জোশীমঠ)। তাঁর চারজন শিষ্যকে তিনি এই চারটি মঠের দায়িত্ব দেন। তাঁরা হলেন, সুরেশ্বরাচার্য, হস্তামলকাচার্য, পদ্মপাদাচার্য এবং তোটকাচার্য। আজও চারটি মঠের প্রত্যেক প্রধান আদিগুরু শঙ্করাচার্যের নামানুসারে শঙ্করাচার্য (Adi Shankaracharya) উপাধি গ্রহণ করেন।

    বাণী ও রচনা

    অদ্বৈত বেদান্তের কথাই প্রচার করে গেছেন শঙ্করাচার্য (Adi Shankaracharya)। তাঁর মতে, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তিনি মনে করতেন ‘সঠিক বিদ‍্যা না থাকার ফলে মানুষ ব্রহ্মকে বুঝতে পারে না’। আত্মাই হল ব্রহ্ম । এই ব্রহ্ম নির্গুণ এবং আনন্দময় । কিন্তু ব্রহ্ম আবার পারমার্থিক দৃষ্টিতে ব্রহ্ম হলেও ব‍্যবহারিক দৃষ্টিতে ঈশ্বর বলে প্রতিভাত হয় । অবিদ‍্যা ব্রহ্মের শক্তিবিশেষ যার ফলে জীব নিজেকে ব্রহ্মের থেকে ভিন্ন মনে করে । প্রকৃতপক্ষে , জীবাত্মা ও পরমাত্মা অভিন্ন। অসংখ্য ভাষ্য রচনা করে গেছেন তিনি। মহাভারত থেকে গীতাকে আলাদা তিনিই করেন। হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর উপর স্তোত্র রচনাও করে গেছেন তিনি। হিন্দুদের তিনখানি অন্যতম প্রধান ধর্মগ্রন্থ হল উপনিষদ, ব্রহ্মসূত্র ও ভাগবত গীতা। এই তিনটি বইয়ের উপর শঙ্করাচার্য (Adi Shankaracharya) যে ভাষ্য বা টীকা লিখেছিলেন, তা খুবই বিখ্যাত এবং হিন্দু ধর্মে আজও সমান জনপ্রিয়। এছাড়া কয়েকটি দর্শন গ্রন্থও রচনা করেছিলেন তিনি। গবেষকদের মতে, সেসময় হিন্দুধর্ম নানাভাবে পিছিয়ে পড়েছিল। শঙ্করাচার্য (Adi Shankaracharya) সেই পিছিয়ে পড়া হিন্দুধর্মের নবজাগরণ ঘটাতে সক্ষম হন।

    কীভাবে পালন করা হয় শঙ্করাচার্য (Adi Shankaracharya) জয়ন্তী

    ভক্তরা এদিন সকালে উঠে স্নান করে, নতুন পোশাক গায়ে চড়িয়ে ভগবান শিবের পুজো করেন। উপোস করার রীতিও দেখা যায় শঙ্কর জয়ন্তীতে। এদিন শিব ছাড়াও লক্ষীদেবী, গণেশ, ভগবান বিষ্ণুরও পুজো হয়। দেশের অসংখ্য মঠ এবং মন্দির যেগুলি শঙ্করাচার্যের (Adi Shankaracharya) নামে নামাঙ্কিত সেগুলিতে ভক্তরা সকাল থেকেই ভিড় করেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Rail: গাইসালে ক্যাপিটাল এক্সপ্রেসের বগির ব্রেকে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি

    Indian Rail: গাইসালে ক্যাপিটাল এক্সপ্রেসের বগির ব্রেকে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার দুপুরে আপ ক্যাপিটাল এক্সপ্রেসের (Indian Rail) একটি বগির ব্রেকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ট্রেন যাত্রীরা ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেন। প্রাণ বাঁচাতে যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন। রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি গন্তব্যস্থলের উদ্দেশে রওনা হয়। এর পরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

    রেলকর্মী জ্যোতিষ পাসমান জানিয়েছেন, পাটনা-দানাপুর থেকে শিলিগুড়িগামী আপ ক্যাপিটাল এক্সপ্রেস (Indian Rail) গাইসালের কাছে পৌঁছলে আগুন দেখতে পাওয়া যায়। জানা গেছে, ব্রেক সু থেকেই আগুন লাগে। রেলকর্মীরা দ্রুতই আগুন নিভিয়ে ফেলেন। ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানিয়েছেন তিনি। এই ধরনের ঘটনার পিছনে গাফিলতি আছে বলে তিনি মনে করেন না। তাঁর মতে, ব্রেক গরম হয়ে এরকম হতেই পারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ঘটনার পর যাত্রীরা স্বাভাবিক কারণেই ভয় পেয়ে গিয়েছিলেন। তবে আগুনের ব্যাপকতা তেমন ছিল না। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PARK: ‘আরণ্যক’ যুবক-যুবতীদের লীলাক্ষেত্র! অশ্লীল ভিডিও ভাইরাল হতেই তালা ঝোলানো হল পার্কে

    PARK: ‘আরণ্যক’ যুবক-যুবতীদের লীলাক্ষেত্র! অশ্লীল ভিডিও ভাইরাল হতেই তালা ঝোলানো হল পার্কে

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল পরিচালিত বালুরঘাট পঞ্চায়েত সমিতির “আরণ্যক” পার্ক (PARK) অসামাজিক ও অশ্লীল কাজকর্মের লীলাক্ষেত্র হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দল, পার্কে ঘটে চলা নানা ঘটনার অশ্লীল ভিডিও নিয়ে সরব হয়েছেন সবাই। এমনকী, পার্কে ঘুরতে আসা প্রেমিক যুগলদের কাছ থেকে টাকা তোলার মাধ্যমে এইসব ঘটনায় মদত দেওয়া হচ্ছে বলেও অভিযোগ‌ উঠেছে। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট শহরের উপকণ্ঠে মঙ্গলপুর এলাকায় ‘আরণ্যক’ পার্কটি বালুরঘাট পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে রয়েছে। জয় রাইড হিসেবে পার্কের মধ্যবর্তী পুকুরে বোটের ব্যবস্থা এবং শিশুদের জন্য টয় ট্রেন চালু করা হয়। বর্তমানে অবশ্য দুটিই অচল অবস্থায় রয়েছে। রয়েছে টিকিটের ব্যবস্থা। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পার্ক খোলা থাকে। দেখভালের জন্য পঞ্চায়েত সমিতির তিনজন কর্মী রয়েছেন। কিন্তু শহরের বাইরে হওয়ায় ধীরে ধীরে কমেছে শিশুদের যাওয়া-আসা, পাশাপাশি বেড়েছে যুবক-যুবতীদের ভিড়। দুপুরের দিকে ফাঁকা থাকায় চলছে অসামাজিক ও অশ্লীল কাজকর্ম। ইতিমধ্যেই বেশ কিছু অশ্লীল ভিডিও প্রকাশ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বালুরঘাট পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে পার্কে নজরদারির অভিযোগ উঠেছে। বিরোধীদল বিজেপি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে টাকা নিয়ে অসামাজিক কাজকর্মে মদত দেওয়ার অভিযোগ তুলেছে।

    বন্ধ করে দেওয়া হল পার্ক, কিন্তু কেন?

    এদিকে খোলামেলা অশ্লীল ও অসামাজিক কার্যকলাপের ভিডিও ভাইরাল হতেই তালা ঝোলানো হয়েছে আরণ্যক উদ্যানে (PARK)। অনির্দিষ্টকালের জন্য উদ্যান বন্ধ করে দিয়েছে বালুরঘাট ব্লক প্রশাসন। জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ে পঞ্চায়েত সমিতি ও প্রশাসনের একটি বৈঠক হবে। এরপরেই তা ফের খোলা হবে। তবে ব্লকের তরফে আরণ্যকে পুলিসি নিরাপত্তা দেওয়ার জন্য কিছুদিন আগেই চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এরপরেও নিরাপত্তা মেলেনি। তাই পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করেই ফের আরণ্যক খোলা হবে বলে জানা গিয়েছে। 

    কী বলছেন পুলিশ-প্রশাসনের কর্তারা?

    এবিষয়ে বালুরঘাট ব্লকের বিডিও অনুজ সিকদার সংবাদমাধ্যমকে জানান, অনির্দিষ্টকালের জন্য আরণ্যক (PARK) বন্ধ থাকবে। এনিয়ে বালুরঘাট পঞ্চায়েত সমিতি জরুরি ভিত্তিতে একটি সভা করবে। সেই সভার মাধ্যমে পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে৷ তা নির্বাহী আধিকারিক কার্যকর করবে। বালুরঘাট পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মলয় মন্ডল বলেন, আরণ্যক কোনওভাবেই বন্ধ হবে না। আমরা নিরাপত্তা বাড়ানোর জন্য পুলিশকে জানিয়েছি। নিরাপত্তা বাড়ানো হলেই তা খোলা হবে। এবিষয়ে জেলা পুলিস সুপার রাহুল দে বলেন, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

    যুবক-যুবতীদের লীলাক্ষেত্র হয়ে উঠল কীভাবে?

    বালুরঘাট শহর ঘেঁষে অবস্থিত আরণ্যক উদ্যান। দীর্ঘদিন ধরেই ওই উদ্যান বেহাল হয়ে পড়েছে৷ উদ্যানের (PARK) ভিতরে বোর্টিং, টয় ট্রেন থাকলেও তা অকেজো হয়ে পড়ে রয়েছে। গাছগাছালির তেমন পরিচর্যা হয় না। কিন্তু ওই উদ্যানে টিকিট কেটে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা অবধি মানুষজন ঘোরাফেরা করে। তবে সম্প্রতি ওই উদ্যানে তিনজন সিকিউরিটি থাকলেও তারা কোনও নজর দেয় না। বর্তমানে ওই উদ্যানে বড়রা যাওয়া-আসা খুবই কম করে। যার ফলে দিনের বেলা উদ্যানের নানা ফাঁকা ও আনাচ-কানাচকে কার্যত কিছু যুবক-যুবতী নিজেদের লীলাক্ষেত্র বানিয়েছে। প্রকাশ্যেই চলছে অসামাজিক কাজ। যার ভিডিও কে বা কারা তুলে ভাইরাল করে দিয়েছে। ওই ভিডিওতে বহু যুবক-যুবতী অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছে। যার ফলে সংস্কৃতির শহরের গরিমা নষ্ট হচ্ছে বলে সরব হয়েছে বিভিন্ন মহল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Agitation: তীব্র দাবদাহে নেই পানীয় জলের পরিষেবা, প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে মহিলারা

    Agitation: তীব্র দাবদাহে নেই পানীয় জলের পরিষেবা, প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে মহিলারা

    মাধ্যম নিউজ ডেস্ক: তীব্র দাবদাহে পানীয় জল পাচ্ছেন না পানিহাটি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে পানিহাটি পুরসভা ও স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না। পানীয় জল না পাওয়ায় এলাকার বাসিন্দাদের যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে। রবিবার এই ওয়ার্ডের বাসিন্দারা জলের দাবিতে বিক্ষোভ (Agitation) ও রাস্তা অবরোধ করেন। অবরোধ কর্মসূচিতে বাড়ির মহিলারা সামিল হয়েছিলেন। যদিও ঘোলা থানার পুলিশ গিয়ে লাঠি উঁচিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয় বলে অভিযোগ।

    অবরোধ নিয়ে কী বললেন স্থানীয় বাসিন্দারা?

    এক বছর আগেও এই এলাকার মানুষ পথ অবরোধ করে বিক্ষোভ (Agitation) দেখিয়েছিলেন। সেই সময় পুরসভার পক্ষ থেকে পানীয় জলের সমস্যা মেটানোর আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু, এক বছর পার হয়ে যাওয়ার পরও পানীয় জলের সমস্যার কোনও সুরাহা হয়নি। এরপরই এলাকাবাসী জোটবদ্ধ হয়ে রাস্তা অবরোধে সামিল হন। স্থানীয় বাসিন্দারা বলেন, এই গরমে এলাকায় তীব্র জলকষ্ট। পুরসভার ট্যাপ দিয়ে জল পড়ছে না। বাধ্য হয়ে প্রতিদিন জল কিনে খেতে হচ্ছে। পুরসভার কাছে অভিযোগ জানিয়েও কোনও কাজ হচ্ছে না। বছরের পর বছর ধরেই আমাদের এইভাবে চলতে হচ্ছে। ভোটের সময় নেতারা এসে শুধু প্রতিশ্রুতি দিয়ে যান। পানীয় জলের সমস্যা আমাদের কোনদিনও মেটে না। আন্দোলন করলে নেতারা এসে শুধু আশ্বাস দিয়ে চলে যায়। কাজের কাজ কিছুই হয় না। আমাদের দাবি, অবিলম্বে পানীয় জলের সমস্যা সমাধান করতে হবে। দাবি আদায়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ (Agitation) দেখানো হয়েছিল। দাবিপূরণ না হলে আগামীদিনে ভোট বয়কট করার হুমকি দেন তাঁরা। পাশাপাশি রাস্তা অবরোধ তুলতে পুলিশি অভিযানের কড়া সমালোচনা করেন আন্দোলনকারীরা।

    কী বললেন পুরসভার চেয়ারম্যান?

    পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায় বলেন, শুধু ২৭ নম্বর ওয়ার্ডে নয়, এই পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে। আসলে গঙ্গার জলস্তর কমে যাওয়ায় পানীয় জলের পরিষেবা দিতে একটু সমস্যা হচ্ছে। তবে, আমাদের পুরসভার যে সব এলাকায় সমস্যা রয়েছে, সেখানে জলের গাড়ি পাঠানো হয়। ওই এলাকার মানুষের দাবি শুনেছি। দ্রুত সমস্যা সমাধানে আমরা উদ্যোগ গ্রহণ করব।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Covid 19: করোনার ফের বাড়বাড়ন্তে নজরে থাকুক বাচ্চাদের টিফিনের মেনু, পরামর্শ বিশেষজ্ঞদের

    Covid 19: করোনার ফের বাড়বাড়ন্তে নজরে থাকুক বাচ্চাদের টিফিনের মেনু, পরামর্শ বিশেষজ্ঞদের

     

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    তীব্র তাপপ্রবাহের জন্য বন্ধ হয়ে গিয়েছিল রাজ্যের অধিকাংশ সরকারি ও বেসরকারি স্কুল। সাতদিন বন্ধ থাকার পরে ফের সোমবার থেকে রাজ্যের অধিকাংশ স্কুল খুলছে। তাপমাত্রার পারদ কিছুটা কমলেও চিন্তা বাড়াচ্ছে করোনা। চিকিৎসকরা জানাচ্ছেন, তাপমাত্রার পারদ কয়েকদিন কম। তাই আপাতত তাপপ্রবাহের জেরে অসুস্থ হওয়ার ঝুঁকিও কিছুটা কমেছে। হয়তো চলতি সপ্তাহে সাময়িক স্বস্তি পাওয়া যাবে। তবে, চিকিৎসক মহলের চিন্তা করোনার (Covid 19) নতুন প্রজাতি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওমিক্রমের থেকেও দেড়গুণ বেশি সংক্রমণ ছড়ানোর শক্তি আছে এর। তাই সচেতনতা আরও বেশি জরুরি। 

    কতখানি নিরাপদ পড়ুয়ারা?

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গত সপ্তাহে যেমন তীব্র দাবদাহ ছিল, তাতে অনেকেই অসুস্থ। তারপরে তাপমাত্রার পারদ ওঠানামার জেরে সর্দি-কাশি-জ্বর লেগেই আছে। ফলে অনেকের শরীর দুর্বল। এই পরিস্থিতিতে যে কোনও সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই করোনার (Covid 19) এই নতুন প্রজাতিতে সংক্রমণের ঝুঁকি থাকছে। তাছাড়া স্কুল পড়ুয়াদের বড় অংশের টিকাকরণ হয়নি। তাই তাদের জন্য দুশ্চিন্তা আরও বেশি। 

    কীভাবে করবেন মোকাবিলা? 

    বিশেষজ্ঞ মহলের পরামর্শ, সর্দি-কাশি থাকলে স্কুলে পাঠানো উচিত নয়। কারণ, যে কোনও ধরনের ভাইরাস সংক্রমণ ছড়াতে পারে। এক্ষেত্রে রোগীর যেমন পরিস্থিতি জটিল হতে পারে, তেমনি অন্যদের রোগ ছড়ানোর আশঙ্কাও বেড়ে যায়। তাই পড়ুয়া অসুস্থ বোধ করলে বা সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দিলে, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের বিশেষ নজর দেওয়া জরুরি। পড়ুয়াদের স্কুল চলাকালীন মাস্ক (Covid 19) পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। শুধু স্কুল চত্বরে নয়, যাতায়াতের পথেও মাস্ক জরুরি। স্কুলে যতটা সম্ভব শারীরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তাঁদের পরামর্শ, পড়ুয়াদের বারবার হাত ধোয়ার অভ্যাস যেন থাকে, সে দিকে অভিভাবকদের নজর দিতে হবে।

    টিফিন নিয়ে কী পরামর্শ?

    সবচেয়ে জরুরি স্কুলের টিফিন পর্ব! কারণ ওই বিরতিতে যেমন চলে খাওয়া, আবার শিশুরা খেলাধূলার সুযোগ পায়। তখন শারীরিক দূরত্ব ও মাস্ক বিধি কতখানি বজায় থাকবে, সে নিয়ে সংশয় থাকে। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই আবহাওয়ায় সুস্থ রাখতে, শিশুদের টিফিনে অতিরিক্ত তেলমশলা যুক্ত খাবার কিংবা পিৎজা, বার্গার, হটডগের মতো প্রিজারভেটিভ খাবার একেবারেই দেওয়া উচিত নয়। বিশেষজ্ঞদের পরামর্শ, ঘরের তৈরি হাল্কা, সহজপাচ্য খাবার থাকুক টিফিনের মেনুতে। তার উপরে করোনা (Covid 19 সংক্রমণ রুখতে, স্কুলে খাওয়ার আগে পড়ুয়ারা যাতে ভালোভাবে হাত পরিষ্কার করে, সেদিকেও যেন নজর দেওয়া হয়। খাবার ভাগ করে এই সময়ে না খাওয়ার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞ মহল। 
    তবে, চিকিৎসকরা জানাচ্ছেন, সবচেয়ে জরুরি টিকাকরণ। যে সব স্কুলপড়ুয়া টিকা নেওয়ার উপযুক্ত, তাদের টিকাকরণ হওয়া জরুরি। টিকা না নিলে এই রোগ প্রতিরোধ কঠিন হয়ে উঠবে। তাই পড়ুয়াদের টিকাকরণ নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Education: অকাল গরমের ছুটি শেষ, সোমবার থেকেই খুলে যাচ্ছে রাজ্যের স্কুল-কলেজ?

    Education: অকাল গরমের ছুটি শেষ, সোমবার থেকেই খুলে যাচ্ছে রাজ্যের স্কুল-কলেজ?

    মাধ্যম নিউজ ডেস্ক: গরমের সেই তীব্রতা আর নেই। ফলে ছুটি বাড়ানোরও তেমন সুযোগ নেই। অন্যদিকে রাজ্য সরকার এক সপ্তাহের যে ছুটি ঘোষণা করেছিল, তা শেষ হচ্ছে রবিবার। সেই হিসেবে ২৪ শে এপ্রিল সোমবার থেকেই খুলে যাওয়ার কথা রাজ্যের শিক্ষা (Education) প্রতিষ্ঠানগুলির। যদিও বিষয়টি নিয়ে রবিবার দিনভর ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে কিছুটা বিভ্রান্তি ছিল। কারণ সোমবার থেকে যে স্কুল খুলছে, তার কোনও নির্দেশিকা প্রকাশ করা হয়নি। তবে পর্ষদের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, কতদিন ছুটি থাকবে, তা আগের নির্দেশিকাতেই পরিষ্কার করা ছিল। নতুন করে কোনও নির্দেশিকা জারি করার দরকার পড়ে না। ছুটি শেষ মানেই স্কুল খুলবে, এটাই স্বাভাবিক।

    গরমের ছুটি পড়ার কথা ছিল ২ মে থেকে

    উল্লেখ্য এবার গরমের ছুটি পড়ার কথা ছিল ২ মে থেকে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের কথা ভেবে স্কুল শিক্ষা দফতর ১৭ই এপ্রিল থেকেই স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করে। যদিও এই নির্দেশিকা জারি করা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাকে মর্যাদা দিতে। মুখ্যমন্ত্রী সেই সময় জানিয়েছিলেন, বাচ্চাদের সঙ্গে মেশার কারণেই তিনি জানতে পেরেছেন, প্রচণ্ড গরমে তাদের মাথার যন্ত্রণা হচ্ছে। তাঁর মতে, এ থেকেই হতে পারে হিট স্ট্রোক। সেই কারণেই তিনি সোম থেকে শনি পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে (Education) এক সপ্তাহের ছুটি ঘোষণা করার নির্দেশ দেন।

    কী অভিযোগ করেছিল বিজেপি?

    অন্যদিকে তড়িঘড়ি এই ধরনের ছুটি ঘোষণার পিছনে অন্য চক্রান্ত আছে বলে অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর মতে, মিড ডে মিলের চাল চুরি করার পথ প্রশস্ত করতেই এই ধরনের পদক্ষেপ করা হয়েছে। তিনি বলেছিলেন, এদের টাকা কামানোর কোনও সীমা-পরিসীমা নেই। তাই ১০০ কোটি টাকার দুর্নীতি ধরা পড়ার পরও এরা থামতে চায় না। তাঁর মতে, এইভাবে পড়াশোনা (Education) বন্ধ করে দেওয়ার কোনও অর্থই হয় না। বিকল্প ব্যবস্থার কথা ভাবা যেতেই পারত। সকালে স্কুলে পঠন-পাঠন চালু রাখা যেতেই পারত। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, ছুটি কোনও সমাধান নয়, ক্ষতিকারক সংস্কৃতি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suri: সিউড়িতে সাধুর ঝুলন্ত দেহ উদ্ধার! খুন না আত্মহত্যা, ধন্দে পুলিশ

    Suri: সিউড়িতে সাধুর ঝুলন্ত দেহ উদ্ধার! খুন না আত্মহত্যা, ধন্দে পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য বীরভূমের সিউড়িতে (Suri)। এদিন ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় এক সাধুর। খুন না আত্মহত্যা তা নিয়ে ধন্দে পুলিশ। রবিবার সকালে সিউড়ি ২ ব্লকের বেহাড়া কালীতলায় এক সাধুর দেহ মন্দির প্রাঙ্গণে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিউড়ি (Suri) থানার পুলিশ। জানা গিয়েছে মৃত সাধুর নাম ভুবন মন্ডল। সিউড়ি (Suri) থানার পুলিশ ইতিমধ্যে নিহত ভুবন মন্ডলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জেলা সদর হাসপাতালে। খুনের কিনারা করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    আরও পড়ুন: মিশনারিদের বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগ! পৃথিবীর মধ্যে দ্রুত খ্রিস্টান জনসংখ্যা বাড়ছে নেপালে

    গ্রামবাসীদের বক্তব্য  

    গ্রামবাসীদের একাংশ অবশ্য সরাসরি অভিযোগের আঙুল তুলছেন বেহিড়া কালী মন্দিরের কোষাধ্যক্ষ কল্যাণ মন্ডল ও এক মহিলা সন্ন্যাসিনীর বিরুদ্ধে। তাঁদের দাবি, এই দুজনে মিলে ভুবন মণ্ডল নামে ওই সাধুকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। অভিযুক্ত কল্যাণ মণ্ডলের খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ। আপাতত সে পলাতক। ভুবন মণ্ডলের এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে ক্রমশই দানা বাঁধছে রহস্য।

     

    ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

    সিউড়ির পুরন্দরপুরের এই ঘটনায় ট্যুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, পশ্চিমবঙ্গের বিভিন্নপ্রান্ত থেকে আমি অজস্র সাধুসন্তের ফোন পেয়েছি। যাঁরা আমাকে এই দুর্ভাগ্যজনক ঘটনা সম্পর্কে জানিয়েছেন। ট্যুইটে নন্দীগ্রামের বিধায়ক নিরপেক্ষ তদন্তও দাবি করেছে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও এদিন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

     

    আরও পড়ুন: দড়ির উপর খেলায় মর্মান্তিক মৃত্যু, স্বামীকে ধরতে গিয়ে হাত ফসকে পড়ে গেলেন স্ত্রী

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Tapas Saha: সিবিআই চলে যেতেই মাংস-ভাতের আয়োজন তাপস সাহার বাড়িতে!

    Tapas Saha: সিবিআই চলে যেতেই মাংস-ভাতের আয়োজন তাপস সাহার বাড়িতে!

    মাধ্যম নিউজ ডেস্ক: সিবিআই বাড়ি থেকে চলে যেতেই সন্ধেয় দলীয় কার্যালয়ের সামনে একেবারে এলাহি ভূরিভোজের আয়োজন করলেন তেহট্টের বিধায়ক তাপস সাহা। পাত পেরে মাংস-ভাত খাওয়ানোর বন্দোবস্ত করলেন তিনি। এনিয়ে অবশ্য বিরোধীরা কটাক্ষ করতেও ছাড়েনি। শুক্রবার দুপুর থেকেই সিবিআই হানা শুরু হয় তেহট্টর বিধায়ক তাপস সাহার (Tapas Saha) বাড়িতে। সিবিআই তাঁকে সঙ্গে করে নিয়ে ছুটেছে বেতাই ডক্টর বি আর আম্বেদকর কলেজেও। সেখানেও একপ্রস্থ খোঁজাখুঁজির পর গভীর রাতে আবার সিবিআই টিম তাঁকে নিয়ে ফিরেছে কড়ুইগাছির বাড়িতে। গতকাল সিবিআই হানার পর বেশ বিধ্বস্তও দেখাচ্ছিল তাঁকে। কিন্তু এদিন সিবিআই বাড়ি থেকে চলে যেতেই কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন তাপস। সন্ধেয় তাই দলীয় কার্যালয়ের সামনে একেবারে এলাহি ভূরিভোজের আয়োজন করলেন বিধায়ক তাপস সাহা। পাত পেরে মাংস-ভাত খাওয়ানোর বন্দোবস্ত করলেন তিনি। নিজে হাতে নৈশভোজের পরিবেশনও করতে দেখা যায় বিধায়ককে।

    তাপস সাহার দুটি মোবাইলই বাজেয়াপ্ত করেছে সিবিআই

    শনিবার সকালেই তাপস সাহার (Tapas Saha) ফোন দুটি বাজেয়াপ্ত করে সিবিআই। সিবিআই টিম কড়ুইগাছির বাড়ি থেকে চলে যাওয়ার কিছু সময় পর বিধায়ক মশাই বেরোন ফোন কিনতে। তেহট্টের বেতাই এলাকায় একটি ফোন কিনতে গিয়েছিলেন তিনি। সেখানে মোবাইল কেনার পর কর্মী ও সমর্থকদের সঙ্গে কথা বলেন তিনি। সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে এবং সেই লক্ষ্যে দলীয় কর্মীদের কী কী করণীয় তা নিয়েও আলোচনা করেন। ইদের শুভেচ্ছা বিনিময়ও করেন সকলের সঙ্গে। সেই সময়েই বিধায়ক তাপস সাহা (Tapas Saha) সকলকে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানান। জানা যাচ্ছে, ইদ উপলক্ষে বিধায়ক সাধারণ মানুষকে খাওয়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। দলীয় কর্মীদের উদ্যোগেই গোটা ব্যবস্থাপনা। জানা যাচ্ছে দুটি গোটা খাসির মাংসের বন্দোবস্ত করা হয়েছে এদিনের এলাহি ভূরিভোজে।

    আরও পড়ুন: মিশনারিদের বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগ! পৃথিবীর মধ্যে দ্রুত খ্রিস্টান জনসংখ্যা বাড়ছে নেপালে

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share