Blog

  • Lok Sabha Election 2024: নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ কমিশনের, বাংলায় ভোট ৭ দফায়, কবে কোন আসনে?

    Lok Sabha Election 2024: নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ কমিশনের, বাংলায় ভোট ৭ দফায়, কবে কোন আসনে?

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব ঘোষণা মতোই শনিবার ১৮তম লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। এদিন বিকাল ৩টে থেকে দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। কমিশনের সাংবাদিক বৈঠকে জানা গিয়েছে, আগামী লোকসভা নির্বাচনে মোট ভোটার ৯৬.৮ কোটি (৪৯.৭ কোটি পুরুষ – ৪৭.১ কোটি মহিলা)। বুথের সংখ্যা ১০.৫ লাখ। দেশে মোট ৭ দফায় ভোট হবে, পশ্চিমবঙ্গেও তাই। একইসঙ্গে, রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের দিনও ঘোষণা করা হয়েছে এদিন। লোকসভা ভোটের সঙ্গেই ওই দুই কেন্দ্রে হবে উপ-নির্বাচনের ভোটগ্রহণও। 

    কোন কোন তারিখে পশ্চিমবঙ্গে ভোট?

    প্রথম দফা – ১৯ এপ্রিল – কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট
    দ্বিতীয় দফা – ২৬ এপ্রিল – রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিঙে ভোট
    তৃতীয় দফা – ৭ মে – মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুরে ভোট
    চতুর্থ দফা – ১৩ মে – বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোলে ভোট 
    পঞ্চম দফা – ২০ মে – শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগে ভোট   
    ষষ্ঠ  দফা – ২৫ মে – পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিষ্ণুপুরে ভোট
    সপ্তম  দফা – ০১ জুন – উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদমে ভোট

    দুই বিধানসভায় উপ-নির্বাচন

    লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন৷ মুর্শিদাবাদের ভগবানগোলা ও উত্তর ২৪ পরগনার বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি শুরু। ৭মে ভগবানগোলা ও ১ জুন বরানগরে উপনির্বাচন হবে। ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি কিছু দিন আগেই প্রয়াত হয়েছেন৷ অন্যদিকে বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ায় ওই আসনটিও খালি হয়েছে৷ সেই কারণেই এই দুই কেন্দ্রে উপনির্বাচন করাতে হচ্ছে৷ 

    ভোট গণনা ৪ জুন

    নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ভোট গণনা ৪ জুন। অর্থাৎ মার্চ মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হল, পুরো ভোট প্রক্রিয়া চলবে জুন মাস পর্যন্ত। বাংলায় ভোটার সংখ্যা ৭.৫৮ কোটি। তাঁদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩.৮৫ কোটি এবং মহিলা ভোটার রয়েছে ৩.৭৩ কোটি। প্রসঙ্গত, ২০১৯ সালে ১০ মার্চ ১৭তম লোকসভা নির্বাচনের ঘোষণা হয়েছিল। গতবারও সাত দফায় অনুষ্ঠিত হয়েছিল নির্বাচন। ১১ এপ্রিল শুরু হয়েছিল ভোট এবং ২৩ মে হয় ভোটগণনা। বিজেপি পেয়েছিল ৩০৩টি আসন এবং কংগ্রেস পেয়েছিল ৫২টি আসন।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
  • Lok Sabha Election 2024: দেশে ৭ দফায় ভোট, লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন

    Lok Sabha Election 2024: দেশে ৭ দফায় ভোট, লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতীক্ষার অবসান। ২০২৪ সালের লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। দেশের ১৮তম লোকসভা নির্বাচন (Lok Sabha 2024) ৭ দফায় হবে বলে জানাল নির্বাচন কমিশন। শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ। সারা দেশে ১৯ এপ্রিল ভোট শুরু হবে। ৪ জুন ভোট গণনা। কমিশন ভোট ঘোষণা করে দেওয়ার অর্থ এখন থেকেই কার্যকর হয়ে গেল নির্বাচনী আচরণবিধি। অর্থাৎ গোটা দেশের আইনশৃঙ্খলার ভার চলে গেল নির্বাচন কমিশনের হাতে। 

    দেশে কবে কোথায় ভোট গ্রহণ

    মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, প্রথম দফায় ২১ রাজ্যে ভোট হবে। দ্বিতীয় দফার ভোট হবে ২৬ এপ্রিল। তৃতীয় দফার ভোট হবে ৭ মে। চতুর্থ দফার ভোট হবে ১৩ মে। পঞ্চম দফার ভোট হবে ২০ মে। ষষ্ঠ দফার ভোট হবে ২৫ মে। সপ্তম দফার ভোট হবে ১ জুন। ২২ রাজ্যে এক দফাতেই ভোট গ্রহণ করা হবে। ২ দফায় ভোট হবে ৪ রাজ্যে, কর্নাটক, ত্রিপুরা, মণিপুর ও রাজস্থানে। ৩ দফায় ভোট হবে অসম ও ছত্তীসগঢ়ে। ৪ দফায় ভোট হবে ওড়িশা, মধ্য প্রদেশ ও ঝাড়খণ্ডে। ৫ দফায় ভোট হবে মহারাষ্ট্র ও জম্মু-কাশ্মীরে। ৭ দফায় ভোট হবে পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ ও বিহারে।

    উপনির্বাচন ও বিধানসভা নির্বাচন

    ২৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন লোকসভা নির্বাচনের সঙ্গেই হবে। বিহার, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, হিমাচলপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ুতে উপনির্বাচন বাকি। যত শূন্যপদ রয়েছে, সবকটি করান হবে। সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ— চার রাজ্যে বিধানসভা নির্বাচনও হবে লোকসভার সঙ্গে।

    আরও পড়ুন: নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ কমিশনের, বাংলায় ভোট ৭ দফায়

    পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র

    মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এদিন জানিয়েছেন, পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের দিকে তাকিয়ে গোটা পৃথিবী। দেশে প্রায় ৯৭ কোটি রেজিস্ট্রার্ট ভোটার রয়েছেন। ভোটকেন্দ্রের সংখ্যা প্রায় সাড়ে ১০ লক্ষ। ৫৫ লক্ষ ইভিএম থাকছে। পুরুষ ও মহিলা ভোটারের অনুপাত হল ১০০০ : ৯৪৮। অর্থাৎ প্রত্যেক ১,০০০ জন পুরুষ ভোটারের ক্ষেত্রে মহিলা ভোটারের সংখ্যা হল ৯৪৮। যা আগেরবার ছিল ৯৪০। দেশের ১২ রাজ্যে পুরুষ ভোটারদের তুলনায় মহিলা ভোটারদের অনুপাত বেশি। দেশের ১২টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষ ভোটারদের থেকে মহিলা ভোটারের সংখ্যা। প্রথমবারের ভোটারের মধ্যে ৮৫.৩ লাখই তরুণী। তরুণ ভোটারের সংখ্যা ১৯.৭৪ কোটি। প্রথমবার ভোট দেবেন ১.৮২ কোটি ভোটার। ৮৫ বছরের ঊর্ধ্বে রয়েছেন ৮২ লক্ষ ভোটার। ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা ৪৮ হাজার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Sandeshkhali Incident: সন্দেশখালিকাণ্ডে সিবিআই-এর তলব, নিজাম প্যালেসে শাহজাহানের ভাই সহ ৬

    Sandeshkhali Incident: সন্দেশখালিকাণ্ডে সিবিআই-এর তলব, নিজাম প্যালেসে শাহজাহানের ভাই সহ ৬

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডির উপর হামলার ঘটনায় সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে শনিবার সকালে নিজাম প্যালেসে হাজিরা দিলেন শাহজাহান শেখের  (Sheikh Shajahan) ভাই আলমগির শেখ। এই ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ প্রায় ১৫ জনকে তলব করা হয়েছিল। ইতিমধ্যেই ইডি-র উপর হামলার ঘটনায় শেখ শাহজাহান সহ ৩ জনকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। একই সঙ্গে শনিবার পৃথক মামলায় সন্দেশখালির (Sandeshkhali Incident) কয়েক জনকে তলব করেছে ইডিও। তাঁদের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। শাহজাহানের দুই ভাই আলমগির এবং সিরাজ শেখকে আগামী সপ্তাহে তলব করেছে ইডি।

    নিজাম প্যালেসে আলমগির

    গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে (Sandeshkhali Incident) ইডির উপর হামলার ঘটনায় সিবিআই শাহজাহানের ভাই আসমগির-সহ আরও কয়েকজনকে ডেকে পাঠায়। তদন্তভার হাতে নিয়েই, দফায় দফায় সন্দেশখালিতে যান সিবিআই আধিকারিকরা। সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায়,একের পর এক অভিযুক্তের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নিজাম প্যালেসে তলব করা হয় শেখ শাহজাহানের একাধিক ঘনিষ্ঠকে। বৃহস্পতিবার তলব করা হয়েছিল শেখ শাহজাহানের ভাই আলমগীর শেখকে। কিন্তু সিবিআই তলবে গরহাজির ছিলেন আলমগির শেখ। তবে এদিন নিজাম প্যালেসে হাজিরা দিলেন তিনি। নিজাম প্যালেসে আসেন বনগাঁ থানার তদন্তকারী আধিকারিক। তাঁর বয়ান রেকর্ড করে সিবিআই (CBI)। বেলা ১২ টা থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। 

    আরও পড়ুন: “হিন্দু বা মুসলিম পাক-অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা ভারতীয়” বললেন অমিত শাহ

    তদন্তে ইডি

    শাহজাহানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলার তদন্ত করছে আর এক কেন্দ্রীয় সংস্থা ইডি। তারাও কিছু দিন আগে সন্দেশখালিতে (Sandeshkhali Incident) গিয়েছিল এবং কয়েক জনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল। তার ভিত্তিতে শনিবার সিজিওতে ডাকা হয়েছে শাহজাহান-ঘনিষ্ঠ দু’জনকে। শুক্রবারও তারা সংশ্লিষ্ট দফতরে হাজিরা দিয়েছিলেন। সম্প্রতি শেখ শাহজাহান বাহিনীর মোট তিনটি গাড়ি বাজেয়াপ্ত করে ইডি। প্রাক্তন পঞ্চায়েত প্রধান মোসলেম শেখের সরবেড়িয়া নতুন বাজারের গোডাউন থেকে গাড়িগুলি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনটি গাড়ির মধ্য়ে একটি গাড়ির রেজিস্ট্রেশন শেখ শাহজাহানের নামে। আরেকটি গাড়ির রেজিস্ট্রেশন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগিরের নামে। তৃতীয় গাড়ির মালিকানা পাঞ্জাবের একটি সংস্থার নামে। শেখ শাহাজাহানের মালিকানাধীন গাড়িটি ২০২২ সালের ৬ জানুয়ারি কেনা হয়। দাম ১৩ থেকে ১৫ লক্ষ টাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bankura: লোকসভার আগে তৃণমূলে বিরাট ভাঙন, বিষ্ণুপুরে ৩০০ তৃণমূল কর্মীর যোগদান বিজেপিতে

    Bankura: লোকসভার আগে তৃণমূলে বিরাট ভাঙন, বিষ্ণুপুরে ৩০০ তৃণমূল কর্মীর যোগদান বিজেপিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভার আগে তৃণমূলে ব্যাপক ভাঙন! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বেশকিছু বড় নেতা সহ ৩০০ জন কর্মী। ঘটনায় বাঁকুড়া (Bankura) জেলায় রাজনৈতিক উত্তাপ এখন ব্যাপক। বিজেপির দাবি, সংগঠন আরও শক্তিশালী হল। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে ব্যাপক সমালোচনা করা হয়। 

    লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠকে যোগদান (Bankura)

    লোকসভার নির্বাচনের ঢাক বেজে উঠেছে। ইতি ইতিমধ্যে ত্রিন্মুল-বিজেপির পক্ষ থেকে বাঁকুড়া (Bankura) জেলার দুটি লোকসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়ে গিয়েছে। প্রচারের আবহেই তৃণমূল দলে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। তৃণমূলের পরিচালিত পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ এবং সংখ্যা লঘু সেলের নেতা সহ মোট ৩০০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করলেন আজ। বিষ্ণুপুরের যদুভট্ট মঞ্চে বিজেপির লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠকের আয়োজন করেছিল বিজেপি। এখানেই যোগদান অনুষ্ঠান হয়। সেখানে বিজেপি সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইনজীবী প্রিয়াঙ্কা ট্রিব্রেওয়াল। বিজেপিতে যোগদান করে তাঁর হাত থেকেই পতাকা নিয়েছেন তৃণমূলের নেতারা।

    সদ্য যোগ দেওয়া তৃণমূল নেতার বক্তব্য

    এদিন বাঁকুড়ায় বিজেপির সভায় যোগদান করে তৃণমূল নেতা স্বপন কুমার ধীবর বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গোটা দেশে চলা উন্নয়নের কাজে যোগদান করতেই আজ তৃণমূলকে বিদাই জানালাম। দিকে দিকে তৃণমূল দুর্নীতির দায়ে অভিযুক্ত। বিজপির শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে। উন্নয়নের পক্ষে সকলে আমরা।”

    জেলা বিজেপির বক্তব্য

    বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অমরনাথবাবু বলেন, “আগামী লোকসভার নির্বাচনে বিষ্ণুপুরে বিজেপির জয়ী হবে দ্বিগুণ মার্জিনে। মোদির কাজে খুশি হয়ে তাঁরা বিজেপিতে যোগদান করেছেন। সংখ্যালঘু নেতা ৩০ জন এবং বাকি তৃণমূল কর্মী ৩০০ জন।”

    তৃণমূলের বক্তব্য

    তৃণমূলের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বিষ্ণুপুর ব্লক তৃণমূলের সভাপতি মহাদেব মাল বলেছেন, “বিষ্ণুপুরে বিজেপির ২০০ জন লোক নেই। আর যারা যোগদান করেছে তাদের দল থেকে আগেই বহিষ্কার করা হয়েছে।” কিন্তু লোকসভার আগে এই যোগদান জেলায় বিজেপির সংগঠনকে যে আরও শক্ত করবে সেই কথা অনেক রাজনৈতিক বিশ্লেষকেরাই মনে করছেন।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Canada News: বাড়িতে ‘সন্দেহজনক’ আগুন, কানাডায় মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত দম্পতি, কিশোরী কন্যার

    Canada News: বাড়িতে ‘সন্দেহজনক’ আগুন, কানাডায় মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত দম্পতি, কিশোরী কন্যার

    মাধ্যম নিউজ ডেস্ক: কানাডায় (Canada News) আগুনে পুড়ে মারা গেলেন এক ভারতীয় বংশোদ্ভূত দম্পতি। জানা গিয়েছে, নিহত দম্পতির নাম রাজীব ওয়ারিকু (৫১) এবং শিল্পা ওয়ারিকু (৫১)। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে ওই দম্পতির কিশোরী কন্যা মেহেকেরও (১৬)। জানা গিয়েছে, গত ৭ মার্চ কানাডার অন্টারিওতে ঘটনাটি ঘটে। তখনই স্থানীয় পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহগুলি উদ্ধার করে। কানাডার পুলিশ অনুমান করছে, কোনওভাবে বাড়িতে আগুন লাগার কারণেই মৃত্যু হয়েছে ওই পরিবারের সদস্যদের।

    আগুন লাগার কারণ জানা যায়নি 

    যদিও আগুন লাগার কারণ কী, তা এখনও পর্যন্ত কোনওভাবে জানা যায়নি। ঘটনার তদন্ত করছে কানাডার হোমিসাইড শাখা। এ নিয়ে ধন্দে পড়েছেন খোদ তদন্তকারীরাও। রাজীব ওয়ারিকু পেশায় পুলিশ কর্মী ছিলেন বলে জানা যায়। ২০১৬ সালে তিনি অবসর নেন। কানাডার স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, ওই পরিবারের আবাসস্থলে আগুন লাগার ঘটনা যথেষ্ঠ ‘সন্দেহজনক’। আগুন লাগার সময় তাঁদের বাড়িতে আর অন্য কেউ ছিলেন কি না, তা পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।

    আরও পড়ুন: আরও ৫ বছর নিষিদ্ধ ইয়াসিন মালিকের জেকেএলএফ, ঘোষণা কেন্দ্রের

    কী জানাল কানাডার পুলিশ

    কানাডার পুলিশ নিজেদের বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত (Canada News) ওই পরিবার অন্টারিওর ব্রাম্পটনের ভ্যান কার্ক ড্রাইভ এলাকায় বসবাস করতেন। গত ৭ মার্চ তাঁদের বাড়িতে আগুন জ্বলতে দেখেন এক প্রতিবেশী। ওই প্রতিবেশীর নাম কেনেথ ইউসুফ তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এক বিকট আওয়াজ তিনি শুনতে পেয়েছিলেন আগুন লাগার আগে। সঙ্গে সঙ্গে ওই প্রতিবেশী পুলিশে খবর দেন। প্রশাসনের সঙ্গে সেখানে পৌঁছয় দমকলও। এর পরেই আগুন নেভানোর কাজ শুরু হয়। শেষে দেহাবশেষ উদ্ধারের কাজে লাগেন দমকলকর্মীরা। পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। আগুন লাগার কারণও খুঁজে বার করতেও তৎপর হয়েছেন তদন্তকারীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Shantanu Thakur: লাগু হয়েছে সিএএ, নাগরিকত্বের জন্য আবেদন করবেন কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর

    Shantanu Thakur: লাগু হয়েছে সিএএ, নাগরিকত্বের জন্য আবেদন করবেন কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর

    মাধ্যম নিউজ ডেস্ক: লাগু হয়ে গিয়েছে সিএএ, এবার নাগরিকত্বের জন্য আবেদন করবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। উল্লেখ্য সারা দেশে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোয়াপধ্যায় আইনের ব্যাখ্যা নিয়ে অপপ্রচার করছেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই অভিযোগ করেছেন। এবার তৃণমূলের অপপ্রচারের বিরুদ্ধে একাধাপ গিয়ে নিজেই সিএএ আইনে নাগরিকত্বের জন্য আবেদন করবেন বলে জানান মতুয়া সংঘের নেতা শান্তনু ঠাকুর।

    কী বললেন শান্তনু (Shantanu Thakur)

    লোকসভার ভোটে এই রাজ্যে বিজেপি ২২ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। ইতিমধ্যে ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইনের সুফল পেতে ঠাকুর নগরের ঠাকুর বাড়িতে মতুয়া সমাজের উচ্ছ্বাস ছিল চোখে পরবার মতো। বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর (Shantanu Thakur) গতকাল বাগদার হেলেঞ্চা এলাকায় বিজেপি কর্মীদের একটি সমাবেশ করেন। সেখানে সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের নথি বাধ্যতামূলক নয়, যদি কারও কাছে নথি নাও থাকে তাহলে যে কোনও রেজিস্টার্ড সংস্থা থেকে লিখিত কপি জমা দিতে পারেন। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই গেজেট তৈরি হয়েছে। আগামী প্রজন্মের মানুষকে ভারতে সুরক্ষিত করতেই এই আইন ব্যাপক কার্যকরী হবে। ভারতের মানুষের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং দেশের প্রগতির জন্য আইন ভীষণ গুরুত্বপূর্ণ।”

    নাগরিকত্ব আবেদন করবেন

    নাগরিকত্ব সংশোধনী আইনের কার্যকর প্রসঙ্গে তৃণমূলের অপপ্রচারকে সমালোচনা করে শান্তনু (Shantanu Thakur) বলেন, “আমি আবশ্যই নাগরিকত্বের জন্য আবেদন করব। আমার না করলেও কিছু হবে না। কারণ আমার ঠাকুর দাদার নিজস্ব সিটিজেনশিপ কার্ড রয়েছে এদেশের। কিন্তু আমি তবুও আবেদন করব। কারণ তৃণমূল বিভ্রান্তি তৈরি করছে। আমি নাগরিকত্বে আবেদন করে দেখেব আমার কিছু বাদ হয় কি না।”

    সিএএ কি বলা হয়েছে?

    নাগরিকত্ব সংশোধনী আইনে বলা হয়েছে ভারতের প্রতিবেশী মুসলমান রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে হিন্দু, শিখ, জৈন, পার্সি, খ্রিষ্টান, বৌদ্ধ ধর্মের মানুষদের মধ্যে যাঁরা ধর্মীয় অত্যাচারের শিকার হয়েছেন তাঁদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু এই রাজ্যে হিন্দু উদ্বাস্তু শরণার্থীদের জন্য এই আইন সম্মানের সঙ্গে বাঁচার অধিকারকে সুরক্ষিত করবে। অপর দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের জনসভায় প্রচার করছেন সিএএ-তে আবেদন করলে নাগরিকত্ব চলে যাবে। পাল্টা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, ‘নাগরিকত্ব গেলে বিধায়কপদ থেকে ইস্তফা দেবো’। এর মধ্যে সিএএ-তে শান্তনুর (Shantanu Thakur) নাগরিকত্বের আবেদনের কথায় শোরগোল পড়েছে।     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jammu And Kashmir: আরও ৫ বছর নিষিদ্ধ ইয়াসিন মালিকের জেকেএলএফ, ঘোষণা কেন্দ্রের

    Jammu And Kashmir: আরও ৫ বছর নিষিদ্ধ ইয়াসিন মালিকের জেকেএলএফ, ঘোষণা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট’-কে আরও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল নরেন্দ্র মোদি সরকার। প্রসঙ্গত, এই সংগঠনের নেতৃত্বে ছিলেন ইয়াসিন মালিক। যিনি বর্তমানে জেলবন্দি রয়েছেন। সংগঠনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদী (Jammu And Kashmir) নানা ধরনের কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণ মিলেছে। জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টকে নিষিদ্ধ ঘোষণা করার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, যদি কোনও ব্যক্তি বা কোনও সংগঠন দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে চ্যালেঞ্জ করে তবে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।

    ‘জম্মু-কাশ্মীর পিপলস লিগে’র চারটি শাখাই নিষিদ্ধ

    একটি আলাদা বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, জেকেএলএফ-এর অধীনে থাকা ‘জম্মু-কাশ্মীর পিপলস লিগে’র চারটি শাখাকেই (Jammu And Kashmir) তারা নিষিদ্ধ ঘোষণা করছে। এগুলি হল— জেকেপিএল (মুখতার আহমেদ ওয়াজা), জেকেপিএল (বশির আহমেদ তোতা), জেকেপিএল (গুলাম মোহাম্মদ খান) এবং ইয়াকুব শেখের নেতৃত্বাধীন জেকেপিএল (আজিজ)।

    মোদি জমানায় বদলেছে জম্মু-কাশ্মীর

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ‘জম্মু-কাশ্মীর পিপলস ফ্রিডম লিগ’- এই সংগঠনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা (Jammu And Kashmir) হয়েছিল আগেই। কারণ এই সংগঠন হয়ে উঠেছিল ভারতবর্ষের অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ। প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের খোলনলচে যেন বদলে গিয়েছে মোদি জমানায়। একদিকে উন্নয়ন অন্যদিকে সন্ত্রাসীদের প্রতি কড়া পদক্ষেপ- দুটোই নিতে দেখা গিয়েছে মোদি সরকারকে। ৩৭০ ধারা উঠে যাওয়ার পর থেকেই হলিউড-বলিউডের শ্যুটিং সমেত পর্যটকদের নজরকাড়া ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে সেখানে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • KKR: আসন্ন আইপিএল-এ ট্রফিই লক্ষ্য, ইডেনে উইকেট পুজো করে অনুশীলন শুরু কেকেআর-এর 

    KKR: আসন্ন আইপিএল-এ ট্রফিই লক্ষ্য, ইডেনে উইকেট পুজো করে অনুশীলন শুরু কেকেআর-এর 

    মাধ্যম নিউজ ডেস্ক: ময়দানের রীতি মেনে ইডেনের উইকেটে এবার পুজো করলেন নাইটরা। দশ বছর ধরে আইপিএল ট্রফি জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স, এবার সেই ট্রফির খরা কাটাতে বদ্ধ পরিকর কেকেআর। মেন্টর হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন নাইটদের দুবারের চ্যাম্পিয়ন অধিনায়ক গৌতম গম্ভীর। তাঁর কৌশলেই এবার বাজিমাত করার কথা ভাবছেন রিঙ্কুরা।

    পুজো দিয়ে অনুশীলন শুরু

    শুক্রবার অনুশীলন শুরু করার আগে উইকেটে মালা পরিয়ে, নারকেল ভাঙলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। এই সময়ে ইডেন গার্ডেন্সে মাঠে উপস্থিত ছিলেন রিঙ্কু সিং, বেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, এবং কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সহ একাধিক খেলোয়াড়। এদিন বৃষ্টির বাধা সত্ত্বেও অনুশীলন করেন রিঙ্কু সিং, বেঙ্কটেশ আইয়াররা। শুক্রবার অনুশীলনে দলের সব ক্রিকেটার ছিলেন না। বিদেশিরা এখনও যোগ দেননি। দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর গৌতম গম্ভীর ছিলেন অনুশীলনে। বিকাল পৌনে ৫টায় ক্রিকেটারেরা ইডেনে পৌঁছন। কিছু ক্ষণ ওয়ার্ম আপ করার পরে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুশীলন চলে কেকেআরের। অনুশীলনের মাঝে ক্রিকেটারদের সঙ্গে কথা বলছিলেন পণ্ডিত ও গম্ভীর। প্রথমে ফিল্ডিংয়ের অনুশীলন হয়। তার পরে ব্যাটিং ও বোলিং অনুশীলন চলে।

    নাইটদের কৌশল

    অনুশীলনে ফর্মে দেখা যায় রিঙ্কুকে। গত আইপিএল থেকেই ক্রিকেট জীবনে রিঙ্কুর সোনালি অধ্যায়ের সূচনা হয়েছে। জাতীয় দলেও এখন নিয়মিত সদস্য তিনি। এদিন পেসার ও স্পিনারদের বিরুদ্ধে বড় শট মারেন রিঙ্কু। ভাল ব্যাটিং করেন বেঙ্কটেশ, নীতীশরাও। প্রথম দিনের অনুশীলনে বেশ খোশমেজাজে দেখা যায় কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর গৌতম গম্ভীরকে। ২৩ মার্চ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে কেকেআর। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে তারা। জয় দিয়েই যাত্রা শুরু করতে চায় নাইট শিবির।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Local Train: দমদমে টানা ৫২ ঘণ্টা কাজ চলার জন্য শিয়ালদা উত্তর শাখায় ১৪৩টি ট্রেন বাতিল

    Local Train: দমদমে টানা ৫২ ঘণ্টা কাজ চলার জন্য শিয়ালদা উত্তর শাখায় ১৪৩টি ট্রেন বাতিল

    মাধ্যম নিউজ ডেস্ক: দমদমে টানা ৫২ ঘণ্টা কাজ চলার জন্য বাতিল করা হয়েছে ১৪৩টি ট্রেন (Local Train)। প্রতিদিনের ব্যস্ততম জীবনে যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার দমদম স্টেশনে ইন্টারলকিংয়ের কাজ চলছে। আর তাই বেশ কিছু রেলের যাত্রা পথও সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে সময় মতো ট্রেন না পাওয়ার জন্য নিত্য যাত্রীদের যাতায়তে একটা বিরাট প্রভাব পড়ছে। তবে শনি-রবি ট্রেন বাতিল থাকলেও সোমাবার থেকে আবার সব স্বাভাবিক হয়ে যাবে।  

    রেল সূত্রে খবর (Local Train)

    রেলের শিয়ালদা ডিভিশনের সূত্রে জানা গিয়েছে, দমদম রেল স্টেশনে ইন্টারলকিং সিস্টেমটি ১৯৯৬ সাল থেকে কাজ করে আসছে। অনেক পুরাতন হওয়ায় কাজ করা একান্ত প্রয়োজন। এখানে অধুনিকীকরণের প্রয়োজনীয়তা একান্ত অপরিহার্য। আর এই কাজ করার জন্য স্টেশনের বিশেষ কাজ শুরু হয়েছে। এর ফলে টানা ৫২ ঘণ্টা শিয়ালদা স্টেশন শাখায় মোট ১৪৩টি ট্রেন (Local Train) বাতিল ঘোষণা করা হয়েছে।

    কোন কোন ট্রেন বাতিল

    সূত্রে জানা গিয়েছে, শিয়ালদা উত্তর এবং মেইন শাখায় শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-হাবড়া, শিয়ালদা-হাসনাবাদ, শিয়ালদা-মধ্যমগ্রাম, শিয়ালদা-দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদা-বারাসত, শিয়ালদা-গোবরডাঙা, শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-বর্ধমান, শিয়ালদা-কাটোয়া, শিয়ালদা-দত্তপুকুর শাখার একাধিক ট্রেন বাতিল থাকবে। সেই সঙ্গে ব্যারাকপুর-দমদম, বিবাদীবাগ-কৃষ্ণনগর সিটি জংশন, মাঝেরহাট-মধ্যমগ্রাম, মাঝেরহাট-বারাসত, হাসনাবাদ-মাঝেরহাট, ক্যানিং-বারাসত, বারাসত-হাসনাবাদ, হাসনাবাদ-দমদম জংশন, বালিগঞ্জ-ব্যারাকপুর এবং মাঝেরহাট-নৈহাটি শাখার কিছু ট্রেন (Local Train) বাতিল করা হয়েছে। একই ভাবে বাতিল করা হয়েছে শিয়ালদা-জঙ্গিপুর এক্সপ্রেস, আসানসোল ইন্টারসিটি এবং শিয়ালদা-সিউড়ি এক্সপ্রেস। যাত্রীদের সাময়িক সমস্যা হেলেও রেলের যোগাযোগকে আরও মসৃণ করতেই এই কাজ বলে জানা গিয়েছে। 

    রবিবারও থাকবে ট্রেন বাতিল

    একই ভাবে কাজের জন্য রবিবারও কিছু ট্রেন (Local Train) বাতিল থাকবে বলে জানা গিয়েছে। শিয়ালদা-হাবড়া, শিয়ালদা-হাসনাবাদ, শিয়ালদা-ডানকুনি, শিয়ালদা-বারাসত, শিয়ালদা-গোবরডাঙা, শিয়ালদা-দত্তপুকুর, শিয়ালদা-নৈহাটি, ব্যারাকপুর-দমদম জংশন, বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি জংশন, মাঝের হাট-মধ্যমগ্রাম, মাঝেরহাট-বারাসত, হাসনাবাদ-মাঝেরহাট, দত্তপুকুর-মাঝেরহাট সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। একই ভাবে শিয়ালদা-সিউড়ি এক্সপ্রেস ট্রেনও আগামীকাল চলবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: শনি-সন্ধ্যায় ভিজবে কলকাতা, দক্ষিণবঙ্গ জুড়ে টানা পাঁচ দিন বর্ষণের পূর্বাভাস

    Weather Update: শনি-সন্ধ্যায় ভিজবে কলকাতা, দক্ষিণবঙ্গ জুড়ে টানা পাঁচ দিন বর্ষণের পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: চৈত্র পবণে উষ্ণতার ছোঁয়া। ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। গরমে নাজেহাল ছোট থেকে বড়রা। এই সময় খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। তার ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। শনিবার বিকেল থেকে বৃষ্টি শুরু হতে পারে কলকাতায়। বিকেলে কলকাতার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দেওয়া হয়েছে। রবিবার বৃষ্টি আরও বাড়বে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার পারদ চড়বে শহর থেকে জেলায়।

    জেলায় জেলায় কেন বৃষ্টি

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, ঝাড়খণ্ড থেকে দক্ষিণ ছত্তীসগঢ় পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। সেই অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। তার প্রভাবেই সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে গাঙ্গেয় বঙ্গে। কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম-সহ  দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। শনিবার এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার সর্বত্রই বৃষ্টি বাড়তে পারে। সোম থেকে বুধবার পর্যন্ত সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।

    আরও পড়ুন: “হিন্দু বা মুসলিম পাক-অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা ভারতীয়” বললেন অমিত শাহ

    কলকাতার আবহাওয়া

    শনিবার সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। সঙ্গে রয়েছে ভ্যাপসা গরম। শুক্রবার বিকেলে শহরে সামান্য বৃষ্টি (Weather Update) হওয়ায় ফের গরম বাড়ে। শনিবার বিকেল থেকে ঝেঁপে বৃষ্টি নামতে পারে। গত কাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature Of The Day In Kolkata) ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গ আপাতত শুকনো থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং এবং কালিম্পঙে শনিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সপ্তাহের বাকি দিনগুলি শুকনোই থাকবে। উত্তরের অন্যান্য জেলাতেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share