Blog

  • Amit Shah: “হিন্দু হোক বা মুসলিম, পাক-অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা ভারতীয়”, বললেন অমিত শাহ

    Amit Shah: “হিন্দু হোক বা মুসলিম, পাক-অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা ভারতীয়”, বললেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (POK) ভারতের অংশ এবং এখানকার জনগণ হিন্দু হোক বা মুসলিম তাঁরা ভারতীয়ই। পাক-অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা তাঁদের ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতীয়ই, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সিএএ বা নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে কথা বলতে গিয়ে এক অনুষ্ঠানে শুক্রবার এই দাবি করেন শাহ। 

    প্রসঙ্গ সিএএ

    ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়নের জন্য এ দেশে আসা সংখ্যালঘু শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ওই দেশগুলি থেকে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিষয়টি সিএএ-তে উল্লেখ করা হয়েছে। যদিও এই আইনে মুসলিম সম্প্রদায়ভুক্তদের কথা বলা হয়নি, এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন, “তিনটি দেশই ইসলামিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছে এবং মুসলমানরা নিপীড়নের মুখোমুখি হতে পারে না।” 

    সকলেই ভারতীয়

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানান, দেশভাগের সময় প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সহ কংগ্রেস নেতারা বলেছিলেন যে, পাকিস্তানের সংখ্যালঘুদের ভারতে স্বাগত জানানো হবে। দেশভাগের সময় পাকিস্তানে হিন্দু জনসংখ্যা ২৩ শতাংশ ছিল। সেখান থেকে কমে এখন ৩.৭ শতাংশে দাঁড়িয়েছে। একইভাবে, ১৯৫১ সালে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ২২ শতাংশ ছিল। ২০১১ সালে তা কমে ১০ শতাংশে দাঁড়িয়েছে। ১৯৯২ সালে আফগানিস্তানে শিখ ও হিন্দুদের সংখ্যা ২ লাখ ছিল। আজ মাত্র ৫০০-তে ঠেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, কোথায় গেলেন বাকিরা? ভারতে তো তাঁরা আসেননি। অর্থাৎ, জোরপূর্বক ধর্মান্তরণ হয়েছে। কংগ্রেস নেতারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি সরকার তা পূরণ করেছে। কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের (POK) ক্ষেত্রে এই বিষয়টি খাটে না বলেও মত দেন শাহ। তিনি বলেন, “পাক অধিকৃত কাশ্মীর হামারা হ্যায়। ওটা ভারতের, তাই ওখানকার সকল বাসিন্দা, হিন্দু হোক বা মুসলিম তাঁরা সকলেই ভারতীয়।”

    আরও পড়ুন: আরএসএস-এর শিবিরগুলির প্রশিক্ষণ পদ্ধতিতে এল বেশ কিছু পরিবর্তন

    পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গ

    পাক অধিকৃত কাশ্মীর (POK) ভারতের অন্তর্ভুক্ত হওয়ার প্রসঙ্গে অতীতে একাধিকবার শোনা গিয়েছে প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীদের কথায়। পাক অধিকৃত কাশ্মীরের জন্য জম্মু ও কাশ্মীর বিধানসভায় ২৪টি আসনও সংরক্ষিত করে রাখা হয়েছে। প্রসঙ্গত, পাকিস্তানের বিভিন্ন প্রান্তে গত কয়েক বছর ধরেই আন্দোলন চলছে। এমনকি বালুচিস্তানেও এ ধরনের একাধিক প্রতিবাদ হয়েছে। পাকিস্তান নয় ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবিও উঠেছে পিওকে থেকে। ৩৭০ ধারা অবলুপ্তির পর কাশ্মীরে পরিস্থিতির যে উন্নতি হয়েছে, সে কথাও স্মরণ করিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু তার জন্য আতঙ্কবাদকে কোনও ভাবেই রেয়াত না করার কথা শোনা গিয়েছে শাহের বক্তব্যে। ভারতের ক্ষতি করার কেউ চেষ্টা করলে পাল্টা জোরাল জবাব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • RSS: আরএসএস-এর শিবিরগুলির প্রশিক্ষণ পদ্ধতিতে এল বেশ কিছু পরিবর্তন

    RSS: আরএসএস-এর শিবিরগুলির প্রশিক্ষণ পদ্ধতিতে এল বেশ কিছু পরিবর্তন

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS), তাদের প্রশিক্ষণ পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন এনেছে। চলতি বছরেই এই পরিবর্তনগুলি সঙ্ঘের প্রশিক্ষণ শিবিরে কার্যকর হবে, এমনটাই জানিয়েছেন আরএসএসের সর্বভারতীয় সহ সরকার্যবাহ মনমোহন বৈদ্য। প্রসঙ্গত, সারা বছর ধরেই দেশের বিভিন্ন প্রান্তে প্রশিক্ষণ শিবির চালায় আরএসএস। দেশগঠনে যুব সমাজকে শারীরিক এবং বৌদ্ধিক দু’ভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়। এবার সেই পদ্ধতিতেই এল বদল।

    কী বললেন মনমোহন বৈদ্য? 

    শুক্রবার নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) অখিল ভারতীয় প্রতিনিধি সভাকে সামনে রেখে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই এমন মন্তব্য করেন মনমোহন বৈদ্য। মনমোহন বৈদ্য জানিয়েছেন, বেশ কিছু পরিবর্তন দেখা যাবে প্রশিক্ষণ পদ্ধতিতে। বদল আনা হয়েছে ৭ দিনের প্রাথমিক শিক্ষা বর্গে, ২০ দিনের সঙ্ঘ শিক্ষা বর্গ-প্রথম বর্ষে, ২০ দিনের সঙ্ঘ শিক্ষা বর্গ-দ্বিতীয় বর্ষে এবং ২৫ দিনের সঙ্ঘ শিক্ষা বর্গ-তৃতীয় বর্ষের প্রশিক্ষণ শিবিরে।

    কী কী বদল এল প্রশিক্ষণ পদ্ধতিতে? 

    মনমোহন বৈদ্য আরও জানিয়েছেন, নতুন কর্মীদের জন্য তিনদিনের প্রাথমিক বর্গের একটি অনুষ্ঠান রাখা হচ্ছে। এরপরের প্রশিক্ষণ শিবির হবে ১৫ দিনের, যেটার আগে নাম ছিল ২০ দিনের সঙ্ঘ শিক্ষা বর্গ-প্রথম বর্ষ। পাশাপাশি সঙ্ঘের দ্বিতীয় শিক্ষাবর্ষ এবং তৃতীয় শিক্ষাবর্ষে (RSS) নামেরও পরিবর্তন হতে চলেছে। দ্বিতীয় শিক্ষা বর্ষকে এবার থেকে বলা হবে ‘কার্যকর্তা বিকাশ বর্গ-১’ এবং তৃতীয় বর্ষকে বলা হবে ‘কার্যকর্তা বিকাশ বর্গ-২’। তৃতীয় বর্ষে প্রশিক্ষণ দেওয়া হবে বিভিন্ন ব্যবহারিক বিষয়গুলির উপরে এবং পাঁচ দিন কর্মীদের মাঠে নেমে কাজ করারও প্রশিক্ষণ দেওয়া হবে। সঙ্ঘের বিষয়বস্তুগুলিতেও পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন মনমোহন বৈদ্য।

    আরএসএস-এ যোগদানে আগ্রহী যুবসমাজ

    মনমোহন বৈদ্য আরও জানিয়েছেন, ভারতের বিপুল যুবসমাজ বর্তমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যোগদানে আগ্রহী হয়েছে এবং তার প্রশিক্ষণ শিবির গুলিতেও আসার জন্য আবেদন জানাচ্ছে। প্রতিবছরই ১৫ থেকে ১৭ হাজার নতুন যুবক সঙ্ঘের প্রথম শিক্ষা বর্গে যোগদান করে। এবং ১ লাখেরও বেশি সংখ্যক যুবক প্রাথমিক শিক্ষা বর্গে (RSS) অংশগ্রহণ করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indian Navy: জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ, উদ্ধার করল ভারতের নৌবাহিনী

    Indian Navy: জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ, উদ্ধার করল ভারতের নৌবাহিনী

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমালিয়া উপকূলে বাংলাদেশি জাহাজের উপরে জলদস্যুদের হামলা রুখল ভারত। এর পাশাপাশি জাহাজে থাকা সমস্ত নাবিকদেরও উদ্ধার করতে সমর্থ হয়েছে ভারতের নৌবাহিনী (Indian Navy)। বাংলাদেশের পতাকা লাগানো জাহাজ ‘এমভি আবদুল্লা’ কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু মাঝ পথেই হঠাৎ জলদস্যুদের আক্রমণের শিকার হয়ে ওই জাহাজ। আটক করা হয় জাহাজে থাকা সকল নাবিকদেরও। খবর পেয়েই অপারশেনে নামে ভারতের নৌবাহিনী। উদ্ধার করা হয় জাহাজকে।

    এক্স হ্যান্ডেলে পোস্ট নৌবাহিনীর

    এই উদ্ধারকাজের বর্ণনা নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে ভারতীয় নৌবাহিনী (Indian Navy)। সেখানে লেখা হয়েছে ভারতীয় নৌবাহিনী বাংলাদেশের জাহাজকে জলদস্যুদের কবল থেকে উদ্ধার করতে সমর্থ হয়েছে। খবর মেলে, জলদস্যুদের হামলার মুখে পড়েছে বাংলাদেশি জাহাজ। দ্রুততার সঙ্গে ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে একটি যুদ্ধজাহাজকে সেখানে পাঠানো হয়। তারপরেই চলে উদ্ধার কাজ।

    মার্চের প্রথমেই আরও ১ বাণিজ্যিক জাহাজ উদ্ধার

    তবে এটাই নতুন কিছু নয়, মার্চ মাসের প্রথমেই ভারতীয় নৌবাহিনী (Indian Navy) এডেন উপসাগরের একটি পণ্যবাহী জাহাজের উপর আগুন লেগে গেলে সেখান থেকেও ২১ জন নাবিককে উদ্ধার করে। জানা যায়, জলদস্যুদের মিসাইল হামলার জেরে ওই জাহাজে আগুন লেগে গিয়েছিল। ওই উদ্ধারকৃত নাবিকদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয়ও ছিলেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই এমভি আবদুল্লা নামের ওই বাংলাদেশি জাহাজকে সোমালিয়ার জলদস্যুরা আটক করে।

     

  • CAA: সিএএ ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’, মার্কিন উদ্বেগ ‘অযৌক্তিক’, জানাল নয়াদিল্লি

    CAA: সিএএ ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’, মার্কিন উদ্বেগ ‘অযৌক্তিক’, জানাল নয়াদিল্লি

    মাধ্যম নিউজ ডেস্ক: গত সোমবারই সিএএ (CAA) চালু করেছে মোদি সরকার। এনিয়েই উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে আমেরিকাকে। সিএএ ভারতে কীভাবে প্রয়োগ করা হবে, সেদিকে ওয়াশিংটন নজর রাখবে বলে জানিয়েছিল তারা। আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্রের এই বিবৃতির পরে জবাব দিল নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে ওয়াশিংটনের এই বিবৃতিকে ‘অযৌক্তিক’ বলা হয়েছে। সিএএ ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলেও উল্লেখ করেছে নয়াদিল্লি।

    কী বললেন বিদেশমন্ত্রকের মুখপাত্র?

    ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র শুক্রবার এবিষয়ে জানিয়েছেন, সিএএ (CAA) প্রসঙ্গে আমেরিকার বিবৃতি ‘অযৌক্তিক, ভুল তথ্য দ্বারা পরিচালিত এবং ভুল জায়গায় প্রযুক্ত’। নিজের বিবৃতির পক্ষে ব্যাখ্যা দিতে গিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ‘‘সিএএ মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন। তা কেড়ে নেওয়ার আইন নয়। এই আইনে মানুষের রাষ্ট্রহীনতা, অধিকার এবং মর্যাদা রক্ষার কথা বলে। এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। দেশের অভ্যন্তরীণ সংস্কৃতি এবং মানবাধিকারের প্রতি দীর্ঘস্থায়ী দায়বদ্ধতার ভিত্তিতে তৈরি। আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন এবং পারসিক সম্প্রদায়ের যে সমস্ত মানুষ ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছেন, তাঁদের নিরাপদ আশ্রয় দেয় সিএএ।’’ বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেছেন, ‘‘আমরা মনে করছি, আমেরিকার বিদেশ মন্ত্রক সিএএ নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা ভুল তথ্য দ্বারা পরিচালিত, ভুল জায়গায় প্রযুক্ত এবং অযৌক্তিক।’’

    কী বলেছিল আমেরিকা?

    বৃহস্পতিবার আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট-এর মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছিলেন, ‘‘গত ১১ মার্চ ভারত সরকার সিএএ (CAA) নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করেছে, আমরা তা নিয়ে উদ্বিগ্ন। এই আইন কী ভাবে প্রণয়ন করা হচ্ছে, আমরা তার দিকে নজর রেখেছি। ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধা এবং আইনে সব সম্প্রদায়ের সমান অধিকার মৌলিক গণতান্ত্রিক নীতি।’’ শুক্রবার দুপুরে তারই জবাব দিল নয়াদিল্লি।

    সিএএ নিয়ে উদ্বেগের কিছু নেই, আগেই জানিয়েছে সরকার

    ভারত সরকার ইতিমধ্যেই জানিয়েছে সিএএ নিয়ে মুসলিম নাগরিকদের ভীতির কারণ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ জানিয়ে দিয়েছেন, কোনও মুসলিমকেই তাড়ানো হবে না। বিরোধীদের নিশানা করে শাহ জানিয়েছেন, বিরোধী রাজনৈতিক দলগুলি অহেতুক ভীতির পরিবেশ তৈরি করছে। মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করছে। এছাড়াও ভারত সরকার একটি প্রেস বিবৃতিতে ভারতীয় মুসলিম সমাজকে আশ্বস্ত করে জানিয়ে দিয়েছে, সিএএ-র (CAA) ফলে তাঁদের নাগরিকত্বে কোনও প্রভাব পড়বে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: ‘আদালতের নির্দেশ কি খেলনা?’ কলকাতা পুলিশ কমিশনারকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

    Calcutta High Court: ‘আদালতের নির্দেশ কি খেলনা?’ কলকাতা পুলিশ কমিশনারকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ না মানায় কলকাতা পুলিশ কমিশনারকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি রাজশেখর মান্থা।  একটি মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশকে কিছু সিসিটিভি ফুটেজ দেওয়ার নির্দেশ দেয় আাদালত। নির্দেশে মান্যতা না দেওয়ার জন্যেই ভর্ৎসনা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার।

    বিচারপতির পর্যবেক্ষণ

    এদিন সংশ্লিষ্ট মামলার শুনানিতে বিচারপতি বলেন, হাইকোর্টের অর্ডার কি খেলার জিনিস? পুলিশ কি মনে করছে? হাইকোর্টের (Calcutta High Court) অর্ডার না মানলেও চলবে? কিন্তু পুলিশ যদি ভাবে কোর্ট অর্ডার না মানলেও চলবে, তাহলে ভুল করছে। কেন আদালত অবমাননার জন্য তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দেব না? পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি এও বলেন, “ভুলে যাবেন না, হাইকোর্টের ক্ষমতা।” এরপরই মামলার পরবর্তী শুনানিতে এজলাসে হাজির হয়ে পুলিশ কমিশনারকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত। 

    আরও পড়ুন: ফের বিজেপিতে অর্জুন, ভোটের আগে গেরুয়া শিবিরে যোগ দিলেন দিব্যেন্দু

    আদালতের নির্দেশ

    মোবাইল টাওয়ার লোকেশন সংক্রান্ত একটি মামলায় হাইকোর্টের (Calcutta High Court)  দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী পঙ্কজ কুমার দুগার। ওই মামলায় আলিপুর পুলিশ কোর্ট থেকে হাজারা ক্রসিং  এবং কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত সিসিটিভি ফুটেজ পুলিশ কমিশনারকে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। আদালত সূত্রে জানা গেছে, এই নির্দেশের পরেও কাজ হয়নি। উল্টে  পুলিশ কমিশনারের হয়ে কালীঘাট থানার ওসি রিপোর্ট দেয় আদালতকে। ২২ মার্চ মামলার পরবর্তী শুনানি। ওইদিন সিপিকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, এর আগেও একাধিক মামলায় কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশকে আদালতের রোষের মুখে পড়তে দেখা গিয়েছে। রাজনৈতিক মামলা থেকে শুরু করে অন্য কোনও অপরাধ সংক্রান্ত মামলায় হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয় পুলিশকে। 

    আরও পড়ুন: দাড়িভিটকাণ্ডে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের বিরুদ্ধে রুল ইস্যু হাইকোর্টের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ফের বিজেপিতে অর্জুন, ভোটের আগে গেরুয়া শিবিরে যোগ দিলেন দিব্যেন্দু

    Lok Sabha Election 2024: ফের বিজেপিতে অর্জুন, ভোটের আগে গেরুয়া শিবিরে যোগ দিলেন দিব্যেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: নানা জল্পনায় সিলমোহর পড়ল শুক্রবার। লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে আবার বিজেপিতে ফিরলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। একইসঙ্গে বিজেপিতে যোগ দিলেন  শুভেন্দু অধিকারীর ভাই এবং পূর্ব মেদিনীপুরের তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। দিল্লিতে বিজেপির সদর দফতরে এক অনুষ্ঠানে বিজেপিতে যোগ দিলেন তাঁরা। শুক্রবার দিল্লিতে এই যোগদান পর্ব হয় দুষ্মন্ত  গৌতম, অমিত মালব্যের উপস্থিতিতে। 

    কেন বিজেপিতে দিব্যেন্দু

    শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari Joined BJP) তমলুকের তৃণমূল সাংসদ। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরেই অধিকারী পরিবার তৃণমূলের থেকে দূরত্ব বাড়িয়েছে। বিজেপিতে যোগ না দিলেও তৃণমূলেও যে তিনি নেই, সেরকমটাই ভাবা হচ্ছিল। অবশেষে লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিলেন দিব্যেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, ‘দিব্যেন্দু অধিকারী কোনও টিকিটের জন্য নয়, বিজেপিতে কাজ করবেন বলেই, কর্মী হিসেবে যোগ দিলেন।’ বিজেপিতে যোগ দিয়ে দিব্যেন্দু অধিকারী বলেন, “আজ আমার জন্য খুব শুভ দিন। আমি আজ বিজেপির সঙ্গে যুক্ত হলাম।”শুভেন্দু অধিকারীর নামও এদিন শোনা গেল দিব্যেন্দুর মুখে। বলেন, “উনি বিধানসভার ভিতরে এবং বাইরে লড়ে যাচ্ছেন। আমাদের লক্ষ্য নিয়ে অমিত মালব্য বলেছেন। আমরা বাংলা বাঙালি মা দুর্গা, মা কালীর পুজো করি। সন্দেশখালিতে যা হয়েছে মহিলাদের প্রতি এর নিন্দার কোনও ভাষা নেই। সারা দেশের ইস্যু এখন সন্দেশখালি। বিজেপির কর্মী হিসাবে মাঠে নেমে বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য।”

    কেন ফিরলেন অর্জুন

    অর্জুন সিং প্রসঙ্গে অমিত মালব্য বলেন, মাঝে কিছু কারণে পার্টির সঙ্গে তিনি  যোগাযোগ রাখতে পারেননি। এখন আবার পার্টির মুখ্য ধারায় যুক্ত হতে চান। অর্জুন সিং এদিন বলেন, “২০২১ সালে যেভাবে ভোট পরবর্তী অশান্তি বাংলায় হয়েছে, যেভাবে খুন রাহাজানি হয়েছে সেখানে সবথেকে বেশি আমার এলাকায় লোকজন অত্যাচারিত হন।  ৫০এর বেশি মানুষ মারা গিয়েছেন। দলের কর্মীদের বাঁচানোর জন্য আমাকে সাময়িক সময়ের জন্য দলবদল করতে হয়েছিল।’’ অর্জুন (Arjun Singh) আরও বলেন, ‘‘সন্দেশখালির ঘটনার পর আমি দলের সঙ্গে যোগাযোগ করেছিলাম। যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছি। কারণ মহিলাদের উপর ওই অত্য়াচার আমি সহ্য করতে পারিনি। প্রশাসন এবং গুণ্ডা একসঙ্গে অপরাধ করেন বাংলায়।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Petrol Diesel Prices: রান্নার গ্যাসের পর এবার সস্তা পেট্রল-ডিজেলও, কী বলছে জনতা?

    Petrol Diesel Prices: রান্নার গ্যাসের পর এবার সস্তা পেট্রল-ডিজেলও, কী বলছে জনতা?

    মাধ্যম নিউজ ডেস্ক: রান্নার গ্যাসের দাম কমানো হয়েছিল আগেই। এবার এক ধাক্কায় দাম কমে গেল পেট্রল ও ডিজেলের (Petrol Diesel Prices)। এই দুই জ্বালানির দাম লিটার পিছু ২ করে কমিয়ে দিয়েছে মোদি সরকার। জানা গিয়েছে, আজ ১৫ মার্চ, শুক্রবার সকাল ছ’টা থেকেই প্রযোজ্য গিয়েছে পেট্রল ডিজেলের নয়া দাম। জ্বালানির দাম কমে যাওয়ায় খুশি আমজনতা।

    সস্তা হল জ্বালানি

    বৃহস্পতিবার কলকাতায় পেট্রলের দাম ছিল লিটার প্রতি ১০৬.৩ পয়সা। ডিজেলের দাম ছিল ৯২.৭৬ টাকা। কেন্দ্র দুই জ্বালানিরই দাম কমিয়ে দেওয়ায় শুক্রবার থেকে পেট্রল বিক্রি হচ্ছে লিটার পিছু ১০৪.০৩ টাকায়। ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ৯০.৭৬ টাকায়। পেট্রল-ডিজেলের দাম কমানো (Petrol Diesel Prices) নিয়ে এদিন ট্যুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “পেট্রল ও ডিজেলের দাম ২ টাকা কমিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও একবার প্রমাণ করেছেন যে, কোটি কোটি ভারতীয় পরিবারের কল্যাণ ও তাঁদের সর্বোত্তম সুবিধা দেওয়াই তাঁর লক্ষ্য।”

    কী বলছে সরকার?

    ট্যুইট করা হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফেও। লেখা হয়েছে, “কেন্দ্রের এই সিদ্ধান্তে ডিজেল চালিত ৫৮ লাখের বেশি ভারী গাড়ি, ৬ কোটি চার চাকা গাড়ি ও ২৭ কোটি দু চাকার মালিকদের খরচ অনেকটা কমিয়ে দেবে। এর ফলে লাভবান হবে একাধিক সেক্টর।” প্রসঙ্গত, শেষবার পেট্রল ডিজেলের দাম কমেছিল ২০২২ সালের ২২ মে। এর ঠিক ৬২২ দিন পরে ফের কমল এই দুই জ্বালানির দাম। জ্বালানির দরের ওপর থেকে কেন্দ্র শুল্ক কমিয়ে নেওয়ায় সস্তা হল পেট্রল-ডিজেল।

    আরও পড়ুুন: রাষ্ট্রপতির দুয়ারে সন্দেশখালি! নির্যাতনের করুণ কাহিনি শোনালেন ১১ জন

    নিত্য প্রয়োজনীয় এই দুই জ্বালানির দাম কমে যাওয়ায় খুশি আমজনতা। ছাত্তারপুরের পেট্রল পাম্পের এক কর্মী বলেন, “জ্বালানির দাম কমানোয় মোদি সরকারকে ধন্যবাদ। জ্বালানির দাম কমে যাওয়ায় মানুষের মধ্যে একটা উত্তেজনা দেখা গিয়েছে। মানুষ ভিড় করছেন পেট্রল পাম্পগুলিতে।” দিল্লির এক বাইক চালক বলেন, “সরকার জ্বালানির দাম (Petrol Diesel Prices) কমানোয় খুব খুশি হয়েছি। মানুষ এতে উপকৃত হবেন।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Dakshin Dinajpur: বাণগড়কে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের বিরাট অনুদানের ঘোষণা

    Dakshin Dinajpur: বাণগড়কে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের বিরাট অনুদানের ঘোষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগে দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার গঙ্গারামপুরে অবস্থিত ঐতিহাসিক স্থান বাণগড়কে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে অনুমোদন কেন্দ্র সরকারের। শুক্রবার বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান, “বাণগড়কে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ (আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া) ২ কোটি ৮৮ লক্ষ টাকা বরাদ্দ করেছে।” এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলার বাণগড় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠলে জেলায় পর্যটকদের ভিড় বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে। জেলায় আর্থসামাজিক উন্নয়ন হবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

    ইতিহাস গবেষকদের মতামত (Dakshin Dinajpur)

    অপরদিকে জেলার (Dakshin Dinajpur) ইতিহাস গবেষক সমিত ঘোষ ও ইতিহাসবিদ সুকুমার সরকার বলেন, “বাণগড়ের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এখানে কুশান, শুঙ্গ, মৌর্য, গুপ্ত, পাল এবং মুসলিম আমল সহ সাতটি স্তর খুঁজে পাওয়া গিয়েছে। এর রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। পাশাপাশি এখানে আরও গবেষণার ফলে ইতিহাসের অনেক অজানা তথ্য উঠে আসবে। এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠলে রাজ্য এবং দেশের মানুষ, এক‌ই স্থানে বিভিন্ন যুগের ইতিহাস সম্পর্কে জানতে ছুটে আসবেন। ছাত্রছাত্রী, গবেষক এবং অধ্যাপকেরা ভীষণভাবে উপকৃত হবেন। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের প্রচেষ্টায় বাণগড়ে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার আর্থিক অনুমোদন দিয়েছে বলে একই মন্তব্য করেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। ভোটের চমক হোক, আর যাই হোক, বাণগড়ে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে ভারতীয় প্রত্নতত্ব বিভাগের প্রায় তিন কোটি টাকা অনুমোদনে আশার আলো দেখছেন জেলার ইতিহাসবিদ, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।

    সুকান্তের বক্তব্য

    এই বিষয়ে বালুরঘাটের (Dakshin Dinajpur) সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “আমাদের জেলার ঐতিহাসিক পর্যটন কেন্দ্র বাণগড়। আজকে আনন্দের সাথে জানাচ্ছি স্বাধীনতার পর বাণগড়ে অনেক খননকার্য হয়েছিল আগে, এখন তা বন্ধ হয়ে গিয়েছে। বহুবার জেলা থেকে চেষ্টা করার পর কিছু করা যায়নি। আজকে জেলাবাসীর জন্য সুখবর কেন্দ্রের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে ২ কোটি ৮৮ লক্ষ টাকা বাণগড়ের জন্য বরাদ্দ করা হয়েছে। এর মধ্যেই কাজ শুরু হয়ে যাবে।”

    তৃণমূলের বক্তব্য

    যদিও জেলা (Dakshin Dinajpur) তৃণমূলের পক্ষ থেকে এটিকে রাজনৈতিক চমক বলেই উল্লেখ করা হয়েছে। তৃণমূল জেলা সহ সভাপতি সুভাষ চাকী বলেন, “পর্যটনকেন্দ্র গড়ে উঠলে জেলার ভালো খবর। তবে প্রশাসনিকভাবে আমরা জানতে না পেরে সুকান্তবাবুর মুখ থেকে জানতে পারছি। আমরা মনে করি লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক চমক দিতেই তা করা হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amitabh Bachchan: হঠাৎ অসুস্থ! দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হল অমিতাভ বচ্চনের

    Amitabh Bachchan: হঠাৎ অসুস্থ! দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হল অমিতাভ বচ্চনের

    মাধ্যম নিউজ ডেস্ক: অ্যাঞ্জিয়োপ্লাস্টি করানো হল অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। গুরুতর অসুস্থ হয়ে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি বলিউডের ‘শাহেনশা’। শুক্রবার সকাল ৬টায় ৮১ বছর বয়সি বিগ বি-কে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। সকালেই অমিতাভের অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়েছে বলে খবর। হাসপাতাল সূত্রের খবর, পায়ে অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছে অমিতাভের। 

    পায়ে অ্যাঞ্জিয়োপ্লাস্টি অমিতাভের

    অ্যাঞ্জিয়োপ্লাস্টি হল করোনারি হার্ট ডিজিজের একটি বহুল প্রচলিত চিকিৎসা পদ্ধতি। ধমনীর ভিতরের দিকে ‘প্লাক’ জমলে অ্যাঞ্জিয়োপ্লাস্টি পদ্ধতিতে বন্ধ হয়ে যাওয়া ধমনী খুলে দেওয়া হয়। ‘প্লাক’ রক্তে অতিরিক্ত কোলেস্টেরলের ফলে তৈরি হয়। সাধারণত হৃদ্‌যন্ত্রজনিত সমস্যায় অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়। তবে পায়ের রক্তবাহগুলিতে কোনও কারণে রক্ত জমাট বাঁধলেও অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হতে পারে। অমিতাভের (Amitabh Bachchan) পায়ে রক্ত জমাট বেঁধেছিল। তা পুনরায় সচল করতেই নাকি অ্যাঞ্জিয়োপ্লাস্টি করতে হয়েছে। যদিও বচ্চন পরিবারের তরফে এ বিষয়ে কোনও কিছু নিশ্চিত করে বলা হয়নি। এই  অস্ত্রোপচারের পর সাধারণত রোগীকে ৩ মাস বিশ্রাম নিতে বলা হয়, কঠোর পরিশ্রম করতে বারণ করা হয়।

    গত বছর মার্চ মাসে হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ ছবির শ্যুটিং চলাকালীন গুরুতর আহত হন অমিতাভ (Amitabh Bachchan)। অভিনেতার বুকের পাঁজরের তরুণাস্থি ও ডান পাঁজরের পেশি ছিঁড়ে যায়। তার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েক মাস বিশ্রামে ছিলেন অভিনেতা। চলতি বছরের শুরুতেই অমিতাভের কব্জিতেও অস্ত্রোপচার হয়েছিল। এদিন অস্ত্রোপচারের পর বিগ বি শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘আপনাদের কাছে সব সময় কৃতজ্ঞ’। অমিতাভ বচ্চনকে এরপর দেখা যাবে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। এছাড়াও দীপিকা পাড়ুকোনের ‘ইন্টার্ন’-এ রয়েছেন তিনি। আপাতত বর্ষীয়ান অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে। 

    আরও পড়ুুন: ‘সরকারি চাকরির মূল্য শুনলে চমকে যাবেন’, নিয়োগ দুর্নীতি মামলায় কী বললেন বিচারপতি সিনহা?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: বঙ্গে কত দফায় ভোট? লোকসভা নির্বাচনের দিন ঘোষণা শনিবার, জানাল কমিশন

    Lok Sabha Election 2024: বঙ্গে কত দফায় ভোট? লোকসভা নির্বাচনের দিন ঘোষণা শনিবার, জানাল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। শুধু দিন ঘোষণার অপেক্ষা। তা-ও জানা যাবে আগামিকালই। কমিশনের তরফে ট্যুইট করে জানিয়ে দেওয়া হল, ভোটের সময়সূচী ঘোষণা করতে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক শনিবার। ১৬ মার্চ বিকেল তিনটেয় অনুষ্ঠিত হবে এই সাংবাদিক বৈঠক। কমিশন সূত্রে জানানো হয়েছে, বৈঠকটি ইসিআই-এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করা হবে।

    লোকসভার পাশাপাশি একই সঙ্গে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনও ঘোষণা করতে পারে কমিশন। প্রসঙ্গত, লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) সঙ্গেই অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং ওড়িশায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। পাশাপাশি, কয়েকটি বিধানসভার উপ-নির্বাচনে দিনক্ষণও ঘোষণা হতে পারে শনিবার।এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা আসন— মুর্শিদাবাদের ভগবানগোলা ও উত্তর ২৪ পরগনার বরানগর কেন্দ্রের উপনির্বাচনও। 

    কত ধাপে নির্বাচন

    রাজ্যে রাজ্যে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) কখন হবে, কত ধাপে এবং তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হবে তাও জানিয়ে দেওয়া হবে দ্রুত। কমিশন সূত্রে খবর, নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই নির্বাচনী আচরণবিধি কার্যকর হবে এবং সে কারণে এই সময়ের পরে সরকার নতুন কোনও নীতি বা সিদ্ধান্ত ঘোষণা করতে পারবে না। বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের জোড়া শূন্যপদে দুই অবসরপ্রাপ্ত আমলাকে নিয়োগ করা হয়। দেশের দুই নির্বাচন কমিশনারের পদে আসেন সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমার। এই দুই শূন্যপদে নিয়োগের জন্য বৃহস্পতিবার বৈঠকে বসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি। শূন্যপদ পূরণের পরই ভোটের দিন ঘোষণার কথা জানিয়ে দিল কমিশন।

    কবে থেকে লাগু নির্বাচনী আচরণবিধি

    সূত্রের খবর, বর্তমান লোকসভার (Lok Sabha Election 2024) মেয়াদ ১৬ জুন, ২০২৪ এ শেষ হবে। তাই নিয়ম অনুসারে  তার আগে নতুন লোকসভা গঠন করতে হবে। পশ্চিমবঙ্গে ভোট হতে পারে সাতেরও বেশি দফায় ভোটগ্রহণ হতে পারে। নির্বাচনের জন্য রাজ্যে থাকবে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে লাগু হয়ে যাবে নির্বাচনী আদর্শ আচরণবিধি। 

    আরও পড়ুন: নিউজ সার্ভিস চালু প্রসার ভারতীর, বিনামূল্যে মিলবে কপিরাইট-ফ্রি খবরাখবর

    ২০১৯ সালে সাত দফায় লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) অনুষ্ঠিত হয়েছিল রাজ্যে। ২০১৯ সালে, ১০ মার্চ সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল এবং তারপরে লোকসভা নির্বাচন সাত ধাপে অনুষ্ঠিত হয়েছিল। সেবার ১১ এপ্রিল শুরু হয়েছিল ভোটগ্রহণ। ২০১৯ সালে  ভোটের ফল ঘোষণা হয় ২৩ মে। এবার ভোটগ্রহণের প্রথম দফাটি হতে পারে ১৬ এপ্রিলের আশেপাশে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share