Blog

  • Poush Mela Santiniketan: শান্তিনিকেতনে পৌষমেলার জন্য চলবে ‘স্পেশাল ট্রেন’, ঘোষণা পূর্ব রেলের

    Poush Mela Santiniketan: শান্তিনিকেতনে পৌষমেলার জন্য চলবে ‘স্পেশাল ট্রেন’, ঘোষণা পূর্ব রেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: শান্তিনিকেতনের পৌষমেলায় ‘পৌষমেলা স্পেশাল ট্রেন’ (Poush Mela Santiniketan) চালানোর কথা ঘোষণা করেছে পূর্ব রেল। সূত্রে জানা গিয়েছে, পর্যটকদের যাতায়েত সুবিধার জন্য এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। যদিও সাময়িক ভাবে বিগত কয়েক বছর এই মেলা বন্ধ থাকলেও এবছর ফের মেলা অনুষ্ঠিত হতে চলেছে। প্রচুর পর্যটকদের ভিড় হবার আশঙ্কায় এই স্পেশাল ট্রেন চলবে।

    রেলের সূত্রে কী জানা গিয়েছে (Poush Mela Santiniketan)?

    গত কয়েক বছর ধরে বোলপুরের শান্তিনিকেতনে মেলা বন্ধ ছিল। এই বছর ফের মেলা হওয়ার কথা জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। ফলে এই বছর বেশ মেলার কারণে ব্যাপক ভিড়ের সম্ভাবনা রয়েছে। পূর্ব রেলের তরফ থেকে জানা গিয়েছে মেলার (Poush Mela Santiniketan) আগত পর্যটকরা জেনারেল সেকেন্ড ক্লাসে ভ্রমণের সুযোগ পাবেন। আগামী ২৫, ২৬, ২৭ ডিসেম্বর হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত এই স্পেশাল ট্রেন চলবে বলে জানা গিয়েছে। এই সকল ট্রেনগুলি ব্যান্ডেল, বর্ধমান হয়ে রামপুরহাট পর্যন্ত চলবে। মেলার জন্য এই প্রত্যেকদিন সকাল ৭ টা ১৫ মিনিট পর্যন্ত হাওড়া থেকে চলবে এই পৌষমেলা স্পেশাল ট্রেন। এই ট্রেন সকাল ১১ টার মধ্যে পৌঁছে যাবে রামপুরহাটে। আবার বিকাল ৩ টার সময় রামপুরহাট থেকে চলবে এবং হাওড়ায় পৌঁছাবে সন্ধ্যে ৭ টায়। সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনের যাত্রাপথে যে যে স্টেশনে দাঁড়াবে তা হল ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর, শান্তিনিকেতন, প্রান্তিক, আহমেদপুর, সাঁইথিয়া।

    মুখ্য জনসংযোগ আধিকারিকের বক্তব্য

    পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, “এই স্পেশাল ট্রেন মেলার (Poush Mela Santiniketan) দর্শনার্থীদের কাছে বাজেট ফ্রেন্ডলি হবে। ট্রেনের মধ্যে জেনারেল সেকেন্ড ক্লাসে ভ্রমণ করা যাবে।”

    উল্লেখ্য, এই মেলা খুবই ঐতিহ্যবাহী মেলা। কিন্তু বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময়ে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। অবশ্য বন্ধের পিছনে স্থানীয় তৃণমূল নেতাদের বিশ্বভারতীর মেলারমাঠ দখল এবং ক্যাম্পাসের শিক্ষার পরিবেশকে ধ্বংস করার বিষয়ে শাসক দলের রাজনীতি উঠেছিল। পাশাপাশি ক্যাম্পাসের ছাত্র, গবেষক, আশ্রমিক এবং স্থানীয় মানুষ পৌষমেলার দাবিতে বারবার আন্দোলন করতে দেখা যায়। যদিও নতুন অস্থায়ী উপাচার্য নিযুক্ত হওয়ার বিশেষ বৈঠকে ‘মেলার প্রস্তুতিতে সময়ের অভাবে’র কথা না বললেও আবার স্থানীয় মানুষের দাবিতে মেলা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India Foreign Exchange: বড়দিনের আগে বড় খবর! ফের বাড়ল ভারতে বৈদেশিক মুদ্রার ভান্ডার

    India Foreign Exchange: বড়দিনের আগে বড় খবর! ফের বাড়ল ভারতে বৈদেশিক মুদ্রার ভান্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: বড়দিনের আগে বড় খবর! ফের বাড়ল ভারতে বৈদেশিক মুদ্রার ভান্ডার (India Foreign Exchange)। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ১৫ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারতে বৈদেশিক মুদ্রার ভান্ডার ৯.১১ বিলিয়ন ডলার বেড়ে হয়েছে ৬১৫.৯৭ বিলিয়ন ডলার।

    বৈদেশিক মুদ্রার ভান্ডার

    এর আগের সপ্তাহেই (যেটি শেষ হয়েছে ৮ ডিসেম্বর) বৈদেশিক মুদ্রার ভান্ডার ৬০৬.৮৬ বিলিয়ন ডলার বেড়ে হয়েছিল ৬১৫.৯৭ বিলিয়ন ডলার। জানা গিয়েছে, গত বছর থেকে বিশ্বব্যাপী নানা ঘটনার প্রভাবের আবহেও অটুট ছিল ভারতে বৈদেশিক মুদ্রার ভান্ডার। প্রসঙ্গত, ভারতে বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের মধ্যে রয়েছে কারেন্সি অ্যাসেটস, সোনার মজুত, স্পেশাল ড্রয়িং রাইটস এবং আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার দেশের জমা রাশির পরিমাণ।

    ফরেন কারেন্সি অ্যাসেটস

    দেশে বৈদেশিক মুদ্রা ভান্ডারের (India Foreign Exchange) একটি গুরুত্বপূর্ণ অংশ হল ফরেন কারেন্সি অ্যাসেটস। রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে এই অ্যাসেট ৮.৩৪ বিলিয়ন ডলার বেড়ে হয়েছে ৫৪৫.০৪ বিলিয়ন ডলার। জানা গিয়েছে, ডলারের নিরিখে ফরেন কারেন্সি অ্যাসেটের মধ্যে ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো অ-মার্কিন বৈদেশিক মুদ্রার মূল্যমাণও হিসেবে ধরা হয়েছে। শুক্রবার প্রকাশিত হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তথ্য। সেই তথ্য থেকেই জানা গিয়েছে, মজুত সোনার মূল্য ৪৪৬ মিলিয়ন ডলার বেড়ে হয়েছে ৪৭.৫৭৭ বিলিয়ন ডলার। বেড়েছে স্পেশাল ড্রয়িং রাইটসও। ১৩৫ মিলিয়ন ডলার বেড়ে স্পেশাল ড্রয়িং রাইটসের পরিমাণ হয়েছে ১৮.৩২৩ বিলিয়ন ডলার। সঞ্চয়ের পরিমাণ বেড়েছে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারেও। এখানে মজুতের পরিমাণ ১৮১ মিলিয়ন ডলার বেড়ে হয়েছে ৫.০২ বিলিয়ন ডলার।

    আরও পড়ুুন: শিশির অধিকারীকে ‘গুরুদেব’ সম্বোধন, শো-কজ খেলেন তৃণমূল চেয়ারম্যান

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে যে দেশের অর্থনৈতিক স্বাস্থ্য ক্রমেই স্ফীত হচ্ছে, তা প্রমাণ হয়েছে বারংবার। ২০১৪ সালে তিনি যখন প্রধানমন্ত্রী হন, তখন বৃহত্তর অর্থনৈতিক শক্তির দেশের তালিকায় ভারতের স্থান ছিল ১০ নম্বরে। বর্তমানে ওই তালিকায় ভারতের স্থান পাঁচ নম্বরে। দীর্ঘদিন এই জায়গাটা ব্রিটেনের দখলে ছিল। সম্প্রতি ব্রিটেনকে সরিয়ে জায়গাটি দখল করে মোদির ভারত। দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে অচিরেই, দিন কয়েক আগে সেই ইঙ্গিত মিলেছে প্রধানমন্ত্রীর কথায়ও। তিনি বলেছিলেন, অচিরেই ভারত পরিণত হবে বৃহৎ অর্থনৈতিক শক্তির দেশে (Indias Foreign Exchange)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Khalistan: এবার আমেরিকার মন্দিরের গায়েও খালিস্তানপন্থী স্লোগান, নেপথ্যে পান্নুনের সংগঠন!

    Khalistan: এবার আমেরিকার মন্দিরের গায়েও খালিস্তানপন্থী স্লোগান, নেপথ্যে পান্নুনের সংগঠন!

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার আমেরিকার হিন্দু মন্দিরেও তাণ্ডব খালিস্তানপন্থীদের (Khalistan)। অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার অটোয়ার পরে এবার তারা হানা দিল আমেরিকার ক্যালিফোর্নিয়ার নিউইয়র্ক শহরের একটি মন্দিরে। এখানকার এক মন্দিরের দেওয়ালে কালো রং দিয়ে লিখে দেওয়া হয় খালিস্তানপন্থী স্লোগান। ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কেও বিরূপ মন্তব্য লেখা হয়েছে। ঘটনার নেপথ্যে খালিস্তানপন্থী জঙ্গি গুরুপতবন্ত সিং পান্নুনের সংগঠন ‘শিখস ফর জাস্টিসে’র হাত রয়েছে বলে অনুমান স্থানীয়দের।

    বার্তা বাইডেনকেও

    নিউইয়র্ক শহরে রয়েছে স্বামীনারায়ণের মন্দির। মন্দিরটির পরিচালনার দায়িত্বে রয়েছে স্বামীনারায়ণ মন্দির বাসনা সংস্থা। ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে। অভিযোগ জানানো হয়েছে নাগরিক অধিকার আদালতেও। সান ফ্রান্সিসকোর ভারতীয় কনস্যুলেটের তরফে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারের কাছেও পাঠানো হয়েছে বার্তা। ঘটনার (Khalistan) নিন্দা করে জারি করা হয়েছে বিবৃতিও।

    হিংসার বীজ বপন!

    হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের তরফে মন্দিরের গায়ে লেখা ভারত বিরোধী স্লোগান ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লেখা স্লোগানের ছবি পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে। ফাউন্ডেশনের দাবি, মন্দিরের দেওয়ালে খালিস্তানপন্থী জঙ্গি প্রয়াত জার্নেল সিং ভিন্দ্রাওয়ালের নাম লেখা হয়েছে স্রেফ ভক্তদের মধ্যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে। এভাবে তারা হিংসার বীজ বপন করতে চাইছে।

    ভারত থেকে পালিয়ে গিয়ে আমেরিকায় আশ্রয় নিয়েছে খালিস্তানপন্থী জঙ্গি পান্নুন। বর্তমানে গা-ঢাকা দিয়ে রয়েছে কানাডায়। এই পান্নুনকেই খুনের চেষ্টা করা হয় আমেরিকায়। ওই ঘটনায় ভারতের গুপ্তচরদের হাত রয়েছে বলে অভিযোগ ওঠে। আন্তর্জাতিক মহলের একাংশের মতে, এই কারণেই আমেরিকার মাটিতে বাড়বাড়ন্ত পান্নুনের সংগঠনের। যদিও সম্প্রতি ব্রিটিশ এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “ভারত সর্বদা আইনের শাসনের প্রতি দায়বদ্ধ। দেশের কোনও নাগরিক যদি কিছু করে থাকেন, তাহলে সরকার তা খতিয়ে দেখবে।”

    আরও পড়ুুন: “মুসলিম তোষণের জন্যই প্রত্যাহার হিজাব নিষেধাজ্ঞা”, সিদ্দারামাইয়াকে তোপ বিজেপির

    প্রসঙ্গত, চলতি বছর সিডনি ও অটোয়ায় মন্দিরের গায়ে লেখা হয়েছিল ভারত বিরোধী স্লোগান। খালিস্তানের পক্ষেও আওয়াজ তোলা হয়েছিল। কানাডা, ব্রিটেন এবং আমেরিকায় ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভও দেখিয়েছে খালিস্তানপন্থীরা (Khalistan)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Covid 19: প্রতিদিন বাড়ছে করোনা! গত ২৪-ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্তর সংখ্যা সাতশো পার

    Covid 19: প্রতিদিন বাড়ছে করোনা! গত ২৪-ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্তর সংখ্যা সাতশো পার

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছর এগিয়ে আসছে যত, ততই যেন চোখ রাঙানি বাড়ছে করোনাও (Covid 19)। বিগত কয়েক দিনে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা যেন বেড়েই চলেছে। গত ২৪-ঘণ্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে সাতশো ছাড়িয়ে গিয়েছে। যা আগের ২ দিনের তুলনায় অনেকটাই বেশি। এর মধ্যেই, নতুন করে কোভিড আক্রান্তদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠাতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। 

    গত ২ দিনের তুলনায় বৃদ্ধি শনিতে

    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শনিবার সকালের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। মারা গিয়েছেন ৪ জন। এর আগে শুক্রবারের তথ্য অনুসারে, দেশে ৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল। একই সময়ে করোনা আক্রান্ত হয়েছিলেন ৫৯৪ জন। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৩২৮। শনিবারের পরিসংখ্যান আরও জানাচ্ছে, দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ৩,৪২০-তে। 

    কেরল, কর্নাটকের পরিস্থিতি উদ্বেগজনক

    কেন্দ্রের পরিসংখ্যান বলছে, দেশে সব থেকে বেশি অবস্থা খারাপ কেরলের। গত ২৪ ঘণ্টায় কেরলে দুজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। রাজস্থানের এক করোনা আক্রান্তেরও মৃত্যু হয়েছে। অন্যদিকে কর্নাটকের ক্ষেত্রে এই সংখ্যা ১। বিগত বেশ কয়েকদিন ধরেই এদেশে কেরল, কর্নাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু গুজরাট এ সমস্ত রাজ্যগুলিতে ব্যাপকভাবে ছড়িয়েছে করোনা সংক্রমণ (Covid 19)। গত ২৪-ঘণ্টায় কেরল থেকে ২৬৬ জন এবং কর্নাটক থেকে ৭৭ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

    কেন্দ্রের সতর্কবার্তা প্রতিটি রাজ্যকে

    ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে প্রতিটি রাজ্যে সতর্কবার্তা পাঠানো হয়েছে। ভার্চুয়ালি ভাবে প্রতিটি রাজ্যের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। জানা গিয়েছে, প্রতিটি রাজ্যকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালগুলিতে খুব শীঘ্রই মক ড্রিলিংও করা হবে। দেশের বেশ কিছু রাজ্যতে শুরু হয়েছে করোনা বিধিও (Covid 19)। 

    রিপোর্ট পজিটিভ হলেই বাধ্যতামূলক জিনোম সিকোয়েন্সিং

    এরই মধ্যে, রাজ্যগুলিকে নতুন নির্দেশ দিয়েছে কেন্দ্র। সেখানে বলা হয়েছে, আরটি-পিসিআর পরীক্ষায় কারও করোনার রিপোর্ট পজিটিভ এলে বাধ্যতামূলকভাবে তা দ্রুত জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হবে। এই জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমেই ভাইরাসের মিউটেশন বা অভিযোজন সম্পর্কে জানা যাবে। প্রসঙ্গত দ্রুত সংক্রমণ বাড়ছে জেএন১ সাবভ্যারিয়েন্টের (Covid 19)। করোনা আক্রান্তরা সেই উপ প্রজাতিতে আক্রান্ত নাকি সেটারই পরীক্ষা হবে।

    আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, দলের বিধায়ককেই গ্রেফতারের দাবি অর্জুন অনুগামীদের!

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • LPG Re-KYC: দিতে হবে না লাইন! ঘরে বসেই হবে গ্যাসের আধার-বায়োমেট্রিক যাচাই! কীভাবে?

    LPG Re-KYC: দিতে হবে না লাইন! ঘরে বসেই হবে গ্যাসের আধার-বায়োমেট্রিক যাচাই! কীভাবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশজুড়ে এলপিজির রি-কেওয়াইসি (LPG Re-KYC) করা নিয়ে সাড়া পড়ে গিয়েছে। অনেকেই এই কাজের জন্য গ্যাসের ডিলারদের কাছে লম্বা লাইন দিচ্ছেন। আবার অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেয়ে গ্রাহকদের মনে বিভ্রান্তি তৈরি করে টাকা উপার্জনের চেষ্টাও করছেন। তবে, হাতে স্মার্টফোন থাকলে, লাইন না দিয়ে, বাড়িতে আরামে বসেই করে ফেলতে পারেন এই প্রক্রিয়াটি। কীভাবে তা করবেন, জেনে নিন—

    কীভবে করবেন রি-কেওয়াইসি (LPG Re-KYC)?

    বাড়িতে বসেই আপানি মোবাইলে রি-কেওয়াইসি (LPG Re-KYC) করতে পারবেন। ইন্ডিয়ান অয়েলর অ্যাপটি সম্প্রতি আপডেট করা হয়েছে। প্রথমে গ্রাহকেরা বাড়িতে বসেই ‘ইন্ডিয়ানঅয়েল ওয়ান’ (IndianOil One) অফিসিয়াল অ্যাপ এবং আধারের ফেস স্ক্যানার অ্যাপ মোবাইলে ডাউনলোড করবেন। এর সঙ্গে  থাকতে হবে এম আধার। ইন্ডিয়ানঅয়েল ওয়ান অ্যাপটি ওপেন করে প্রোফাইল তৈরি করুন, যদি তা না করা থাকে। এরপর মেনু থেকে এলপিজি সেকশন বেছে নিন। এরপর ডোমেস্টিক এলপিজি কানেকশন বেছে নিন। এরপর এলপিজি ড্যাশবোর্ড স্ক্রিনে প্রোফাইলে গিয়ে রি-কেওয়াইসি অপশনে ক্লিক করতে হবে। কেওয়াইসি-তে আপত্তি নেই জানিয়ে চেকবক্সে একটি টিক করুন এবং নিচের ‘ফেস স্ক্যান’ অপশনে ক্লিক করুন। 

    এর সঙ্গে মোবাইলে থাকতে হবে ফেসআরডি সার্ভিসের ব্যবস্থা। মোবাইল প্লে-স্টোর থেকে ‘আধার ফেসআরডি’ (AadhaarFaceRd) ডাউনলোড করতে হবে। অ্যাপটি ইউআইডিএআই-এর মাধ্যমে আধার ফেস ভেরিফিকেশন করতে সক্ষম। এরপর এই স্ক্যানারে মুখ স্ক্যান করলেই গ্যাসের রি-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ হবে। একই ভাবে ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্থান পেট্রোলিয়ামের গ্রাহকেরা বাড়িতে বসেই অনলাইনে আধার তথ্য যাচাই করতে পারবেন। সে ক্ষেত্রে ভারত পেট্রোলিয়ামের গ্রাহকদের হ্যালো বিপিসিএল অ্যাপটি (HelloBPCL) ইনস্টল করতে হবে মোবাইলে। হিন্দুস্থান পেট্রোলিয়ামের গ্রাহকদের জন্য এইচপিপে অ্যাপ (HPPay) ব্যবহার করতে হবে।

    এবার জেনে নিন কীভাবে করবেন এলপিজি-আধার লিঙ্ক—

    রান্নার গ্যাসের যদি কেউ এখনও আধার লিঙ্কই না করে থাকেন তাহলে করতে পারেন এই পদ্ধতি মেনে। যথা-

    ১> আপানার নিজের স্মার্ট মোবাইল ঠেকে প্রথমে আধারের অফিসিয়াল ওয়েবসাইটে uidai.gov.in –এ খুলুন।

    ২> এরপর সিডিং পোর্টাল Aadhaar seeding portal প্রবেশ করতে হবে। এখান থেকে আপনাকে ফর্ম ফিলাপ করতে হবে। 

    ৩> এরপর ফর্মের মধ্যে আপনার নাম, ঠিকানা, জেলা ইত্যাদি ফিলাপ করতে হবে।

    ৪> এরপর এখান থেকে যে সার্ভিস আপনার দরকার তা বেছে নিতে হবে।

    ৫> এরপর এলপিজি গ্যাসের অপশন বেছে নিতে হবে।

    ৬> ইন্ডেন হয় তাহলে আইওসিএল এবং ভারত গ্যাসে বিপিসিএল অপশনকে ক্লিক করতে হবে।

    ৭> এরপর তালিকা থেকে এলপিজি ডিসট্রিবিউটরের নাম সিলেক্ট করতে হবে। এরপর রান্নার গ্যাসের কনজিউমার নম্বর দিতে হবে।

    ৮> এখানে এরপর ইমেল, আইডি, আধার নম্বর দিতে হবে। এরপর সব ঠিকঠাক দেখে সাবমিট করতে হবে।

    ৯> এরপর নিজের মোবাইল এবং ইমেলে একটি ওটিপি আসবে তা নিশ্চিত করে সাবমিট করতে হবে।

    ১০> সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ারপর অফিসের কর্তারা সব তথ্য যাচাই করতে হবে। প্রক্রিয়া শেষ হয়ে গেলে মোবাইলে আধার লিঙ্ক সম্পন্ন একটি নোটিশ এসে যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Karnataka Hijab Row: “মুসলিম তোষণের জন্যই প্রত্যাহার হিজাব নিষেধাজ্ঞা”, সিদ্দারামাইয়াকে তোপ বিজেপির

    Karnataka Hijab Row: “মুসলিম তোষণের জন্যই প্রত্যাহার হিজাব নিষেধাজ্ঞা”, সিদ্দারামাইয়াকে তোপ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে ফের মুসলিম তোষণের পথেই হাঁটল কংগ্রেস! কর্নাটকে তারা ফের ফিরিয়ে আনল হিজাব প্রথা (Karnataka Hijab Row)। ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ কর্নাটক বিজেপি। তাদের দাবি, নিষিদ্ধ সংগঠন ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’র গুন্ডাদের তুষ্ট করতেই এই সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস সরকার।

    কংগ্রেসের ঘোষণা

    বর্তমানে কর্নাটকে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী পদে আসীন সিদ্দারামাইয়া। তাঁর নির্দেশে হিজাবের ওপর তুলে নেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এর আগে কর্নাটকে ছিল বিজেপি সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরায় নিষেধাজ্ঞা (Karnataka Hijab Row) জারি করেছিল পদ্ম-সরকার। শুক্রবার কংগ্রেসের মুখ্যমন্ত্রী বলেন, “কে, কোথায় কী পোশাক পরবেন, সেটা তাঁর ব্যক্তিগত পছন্দ।” এদিন মাইসুরুতে এক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, “আর কোনও বাধা রইল না। এবার হিজাব পরে যে কোনও জায়গায় যাওয়া যেতে পারে।”

    হিজাব বিতর্ক

    ২০২২ সালের ১ জানুয়ারি কর্নাটকের উদুপিতে এক প্রি-ইউনিভার্সিটিতে হিজাব পরা কয়েকজনকে ক্লাসে ঢুকতে বাধা দেওয়া হয়। কলেজ উন্নয়ন সমিতির সভাপতি রঘুপতি ভট্ট সাফ জানিয়ে দেন, হিজাব পরে ক্লাসে ঢোকা যাবে না। তার জেরে ব্যাপক শোরগোল রাজ্যে। হিজাবের পাল্টা হিসেবে গেরুয়া উত্তরীয় পরে আন্দোলনে নামে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। তার জেরে ওই বছরেরই ২২ জানুয়ারি কর্নাটক সরকারের শিক্ষা দফতর একটি কমিটি গঠন করে। ঘোষণা করা হয়, কমিটি নির্দিষ্ট সুপারিশ করার আগে পর্যন্ত ছাত্রীরা কেবল ইউনিফর্ম পরেই শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারবেন। হিজাব কিংবা গেরুয়া উত্তরীয় কিছুই পরা যাবে না।

    আরও পড়ুুন: বাইক থেকে নামিয়ে তৃণমূল নেতাকে বেধড়ক মারলেন দলেরই কর্মীরা, কোন্দল প্রকাশ্যে

    সিদ্দারামাইয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে বিজেপি। দলের তরফে বলা হয়েছে, “সিদ্দারামাইয়ার গ্যারান্টি স্কিমে সর্বধর্মের একটি সুন্দর বাগানে বিষবৃক্ষের বীজ বুনে দেওয়া হল। স্কুল-কলেজের ছেলেমেয়েদের মধ্যে সমতা আনতে পোশাক বিধি চালু করা হয়েছিল।” পদ্ম শিবিরের অভিযোগ, পোশাকবিধির মাধ্যমে স্কুলের সুকুমারমতি পড়ুয়াদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে চাইছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, গত অক্টোবর মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ খণ্ডিত রায় দেওয়ায় হিজাব সংক্রান্ত (Karnataka Hijab Row) মামলাটি এখন শীর্ষ আদালতেরই উচ্চতর বেঞ্চে গিয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rashid Khan: সঙ্কটজনক শিল্পী উস্তাদ রশিদ খান, ভর্তি দক্ষিণ কলকাতার হাসপাতালে

    Rashid Khan: সঙ্কটজনক শিল্পী উস্তাদ রশিদ খান, ভর্তি দক্ষিণ কলকাতার হাসপাতালে

    মাধ্যম নিউজ ডেস্ক: শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খান (Rashid Khan) অসুস্থ হয়ে বেশ কিছু দিন ধরে হাসপাতালে ভর্তি। সূত্র মারফত খবর মিলেছে, তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক। তাঁর ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে শিল্পী প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন। তবে খুব জটিল হয়নি, চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। এমন অবস্থায় সম্প্রতি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেন স্ট্রোক) হয়। তখন থেকেই জনপ্রিয় এই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর অবস্থার অবনতি শুরু। ৫৫ বছর বয়সি শিল্পী রশিদ খান (Rashid Khan) বর্তমানে ভর্তি রয়েছেন দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে।

    আরও পড়ুন: উৎসবের মরশুমে রাজ্যগুলিকে অতিরিক্ত অর্থ কেন্দ্রের, কত পেল বাংলা?

    অবস্থা সঙ্কটজনক

    হাসপাতালের একটি সূত্র মারফত উস্তাদ রশিদ খানের (Rashid Khan) শারীরিক অবস্থার সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, শিল্পীর অবস্থা খুবই আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, ক্যান্সার এবং ব্রেন স্ট্রোক জনিত সমস্যা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। শিল্পী বর্তমানে আইটিইউতে ভর্তি রয়েছেন। স্নায়ু চিকিৎসকদের একটি টিম তাঁকে পর্যবেক্ষণ করছেন। অন্যদিকে, মেডিসিন এবং ক্যান্সারের চিকিৎসকদের একটি দলও তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। নতুন করে অবস্থার অবনতি হয়নি। তবে বর্তমান অবস্থা খুবই জটিল।

    সংক্ষিপ্ত জীবন

    উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম শিল্পী উস্তাদ রশিদ খানের (Rashid Khan)। শাস্ত্রীয় সঙ্গীতের রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী তিনি। রশিদ খানের গুরু ছিলেন উস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিব। তিনি সম্পর্কে শিল্পীর দাদু। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। ‘যব উই মেট’, ‘কিসনা’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘মাই নেম ইজ খান’, ‘রাজ ৩’-র মতো বলিউড ছবির পাশাপাশি ‘মিতিন মাসি’, ‘বাপি বাড়ি যা’, ‘কাদম্বরী’-র মতো বাংলা ছবিতেও রয়েছে তাঁর গান।

    আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, দলের বিধায়ককেই গ্রেফতারের দাবি অর্জুন অনুগামীদের!

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: হাইকোর্টের কড়া অবস্থানের পরেই সিবিআইকে বাড়ি-গাড়ির সুবিধা রাজ্যের

    Calcutta High Court: হাইকোর্টের কড়া অবস্থানের পরেই সিবিআইকে বাড়ি-গাড়ির সুবিধা রাজ্যের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য সরকারের একাধিক নিয়োগ দুর্নীতি এবং সমবায়ের বিরুদ্ধে সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিভিন্ন ইস্যুতে দুর্নীতির তদন্তে নেমে মামলার চাপ সামলাতে কার্যত হিমসিম খাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিন দুয়েক আগে আলিপুরদুয়ারের সমবায়ে আর্থিক দুর্নীতির বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা থেকে উত্তরবঙ্গে রোজ গিয়ে তদন্ত করা অফিসারদের পক্ষে সম্ভব নয়। আর তাই তদন্তের জন্য একটি অফিস দরকার। শুক্রবার, রাজ্য সরকার বিচারপতিকে জানিয়েছে, সিবিআইকে সবরকম সুবিধার ব্যবস্থা করবে। বিচারপতির নির্দেশ অনুসারেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী  স্থানীয় প্রশাসনকে কাজ করার কথা বলবেন বলে জানা গিয়েছে।

    বিচারপতি কী বলেছিলেন (Calcutta High Court)?

    হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলার শুনানিতে বলেছিলেন, “সিবিআইকে সাহায্য করতে ১০ জন পুলিশকর্মী সহযোগিতা করবে। প্রয়োজনে উত্তরবঙ্গে যাতায়াত করার জন্য গাড়ি এবং অফিসারদের থাকা ও একটি স্থায়ী অফিসের জন্য বাড়ি দিয়ে সহযোগিতা করতে হবে। এই কাজ করবে রাজ্য।” গত ৩ এবং ৭ নভেম্বর রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিলেও তার বাস্তবায়িত হয়নি। তার পর গত সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায় কড়া অবস্থান নিয়ে মুখ্যসচিবের কাছে জানাতে চান, আদালতের নির্দেশ নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে কোনও পদক্ষেপ তিনি গ্রহণ করবেন কি না? মাঝে দু’দিন বিচারপতি অনুপস্থিত ছিলেন। এরপরে আবার গতকাল মামলা কোর্টে উঠলে বিচারপতিকে মুখ্যসচিব জানান আদলাতের নির্দেশ পালন করবে রাজ্য সরকার। মুখ্যসচিব এদিন আদালতে (Calcutta High Court) জানিয়েছেন যে, সিবিআই মোট ১০ জন পুলিশ কর্মী চেয়েছিল। ইতিমধ্যে রাজ্য থেকে ৮ জন পুলিশকর্মীকে ডেপুটেশনে দেওয়া হবে। সেই সঙ্গে একটি গাড়ি এবং ২ মাসের জন্য একটি অস্থায়ী অফিসের ব্যবস্থা করে দেওয়া হবে। সবটাই দ্রুত দিয়ে দেওয়া হবে বলে জানান মুখ্যসচিব।

    শহরে সিবিআই অতিরিক্ত নির্দেশক

    এদিকে, রাজ্যে কয়লা থেকে শুরু করে গরু, শিক্ষক নিয়োগ, সমবায়, পুরসভা, রেশন দুর্নীতি সহ আরও একাধিক বিষয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই। তদন্তের গতিপ্রকৃতি জানতে বৃহস্পতিবার কলকাতায় আসেন সিবিআইয়ের অতিরিক্ত নির্দেশক মনোজ শশিধর। শুক্রবার উচ্চপদস্থ অফিসারদের নিয়ে দফায় দফায় নিজাম প্যালেসে বৈঠক করেন তদন্তের গতি-প্রকৃতি নিয়ে। এরপর সল্টলেকের সিজিও কমপ্লেক্সেও বৈঠক করেন। সেই সঙ্গে তদন্তের জন্য কী কী সুযোগ-সুবিধা লাগবে তা নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা হয় এইদিন। রাজ্যে তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলে তদন্তের বিষয়ে একটা খসড়া রিপোর্ট তিনি দিল্লির অফিসে দেবেন বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: উধাও ঠান্ডা, চড়ছে পারা, শীতের পথে কাঁটা কে জানেন?

    Weather Update: উধাও ঠান্ডা, চড়ছে পারা, শীতের পথে কাঁটা কে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্বাভাস ছিলই। সেই পূর্বাভাসই মিলে যাচ্ছে। কলকাতা থেকে উধাও হয়ে গেল কনকন ঠান্ডা (Weather Update)। ক্রমেই বাড়ছে সিটি অফ জয়ের তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারের তুলনায় শনিবার তাপমাত্রা বেড়েছে এক ডিগ্রি। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা বেড়ে হয়েছে ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়বে।

    দক্ষিণবঙ্গে হা-শীত দশা

    আবহবিদরা জানান, দক্ষিণবঙ্গে হা-শীত দশা চললেও, উত্তরবঙ্গ কাঁপবে ঠান্ডায়। ২৫ ডিসেম্বর বৃষ্টি ও তুষারপাত হতে পারে দার্জিলিংয়ে। হাওয়া অফিস জানিয়েছে, ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং ও আশপাশের পাহাড়ি এলাকা। হতে পারে তুষারপাতও। তবে দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই হাওয়া অফিস সূত্রে খবর।

    উধাও ঠান্ডা

    ঠিক কী কারণে পৌষেও হাড় কাঁপানো ঠান্ডা থেকে বঞ্চিত বাংলা (Weather Update)? হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উধাও ঠান্ডা। রাজ্যে বাড়ছে তাপমাত্রা। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই আগামী তিন দিন তিলোত্তমার তাপমাত্রা আরও তিন ডিগ্রি বাড়তে পারে। তাই বড়দিন ও নতুন বছরের শুরুতে কনকনে ঠান্ডা থেকে বঞ্চিতই থাকবেন আম-বাঙালি। যেহেতু চড়বে তাপমাত্রার পারা, সেহেতু মাঠে মারা যেতে পারে পিকনিকের মজাও।

    আরও পড়ুুন: শিক্ষকদের স্কুলে ঢুকতে হবে আরও আগে, নয়া নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের

    চলতি বছর প্রায় ডিসেম্বরজুড়েই হা-শীত, হা-শীত করেছেন ঠান্ডাপ্রেমীরা। মাসের মাঝখানে কয়েকটা দিন ভালো ঠান্ডা পড়লেও, ফের উধাও হয়েছে ঠান্ডা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রচণ্ড ঝড়বৃষ্টি হয়েছিল। ওই ঘূর্ণিঝড়ের প্রভাবও পড়েছিল এ রাজ্যে। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে দিন তিনেক ধরে। ঘূর্ণঝড়ের তাণ্ডব শেষে মেঘ কেটে ওঠে রোদ। তার জেরেই নামতে শুরু করেছিল পারদ। সেই ঠান্ডাই এবার উধাও হয়ে গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। তাই সান্তাক্লজ যখন এ বঙ্গে পা রাখবেন, তখন হি হি করা ঠান্ডা নয়, থাকবে শীতের আমেজ। ফের কবে ঠান্ডা পড়বে, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি আবহাওয়া দফতর। তবে হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় থাকবে কুয়াশার দাপট (Weather Update)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • China Nuclear Test: পরমাণু অস্ত্র পরীক্ষা করতে চলেছে চিন? উপগ্রহ চিত্র ঘিরে উদ্বেগ

    China Nuclear Test: পরমাণু অস্ত্র পরীক্ষা করতে চলেছে চিন? উপগ্রহ চিত্র ঘিরে উদ্বেগ

    মাধ্যম নিউজ ডেস্ক: পরমাণু অস্ত্র পরীক্ষা করতে চলেছে চিন? প্রশ্নটা ফের মাথাচাড়া দিচ্ছে, কারণ সাম্প্রতিক কয়েকটি উপগ্রহ চিত্রে  তেমন উদ্বেগের ছবি ধরা পড়েছে।

    লপ নুর পরমাণু অস্ত্র পরীক্ষাকেন্দ্রে অতিসক্রিয়তা

    সম্প্রতি, বহুল প্রচলিত মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে বেশ কিছু উপগ্রহ চিত্র ছাপা হয়েছে। ওই ছবিগুলিতে দেখা যাচ্ছে, চিনের উত্তর-পশ্চিমে স্বায়ত্তশাসিত জিনজিয়াং প্রদেশে লপ নুর পরমাণু অস্ত্র পরীক্ষাগার সক্রিয় হয়ে উঠেছে। এখানে বলে রাখা ভালো, চিনা পরমাণু অস্ত্রের ইতিহাসে লপ নুর পরমাণু অস্ত্র পরীক্ষাগারের একটা বড় ভূমিকা রয়েছে। প্রায় ৬ দশক আগে, ১৯৬৪ সালের ১৬ অক্টোবর প্রথম পরমাণু অস্ত্রটি পরীক্ষা করে চিন। সেবারও শিনজিয়াং প্রদেশের লপ নুর এলাকায় পরমাণু বিস্ফোরণ ঘটানো হয়েছিল, নজরদারি এড়াতে ওই প্রকল্পের নাম রাখা হয়েছিল ‘প্রজেক্ট ৫৯৬’। 

    ৯০ ফুট গভীর কূপ খনন! কেন?

    এবার ফের একবার নতুন করে ওই কেন্দ্রটিকে সক্রিয় করতে অতিসক্রিয়তা লক্ষ্য করা গিয়েছে জিনপিং সরকারের। বিশেষজ্ঞদের মতে, যে গতিতে কাজ চলছে, তাতে শীঘ্রই সেখানে চিন পরমাণু অস্ত্র পরীক্ষা করতে পারে। অথবা, রাসায়নিক বিস্ফোরকের মাধ্যমে সাব-ক্রিটিকাল পরমাণু বিস্ফোরণের চেষ্টা করছে। মার্কিন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লপ নুর এলাকায় নতুন করে খোঁড়াখুঁড়ি শুরু করেছে চিন। পার্বত্য এলাকায়, পাশাপাশি একাধিক উল্লম্ব সুড়ঙ্গ গড়ে তোলা হচ্ছে। আগেও ওই সুড়ঙ্গগুলি পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য ব্যবহৃত হয়েছিল। এবার প্রায় ৯০ ফুট গভীর কূপ খনন করার চেষ্টা চলছে। তেমনই উপগ্রহ চিত্রে ধরা পড়েছে। এর থেকেই বিশেষজ্ঞদের অনুমান, চিন কিছু আধুনিক মানের ব্যালিস্টিক এবং জাহাজ থেকে ছোড়ার পরমাণু অস্ত্র তৈরি করছে। 

    অস্বীকার চিনের, নজর রাখছে ভারত

    মার্কিন রিপোর্ট অনুযায়ী, প্রায় এক দশক আগে চিনের কাছে ছিল ৫০টি পরমাণু ক্ষেপণাস্ত্র। পেন্টাগনের অনুমান, যে হারে সামরিক শক্তি বাড়িয়ে চলেছে চিন, ২০৩৫ সাল নাগাদ চিনের হাতে প্রায় ১৫০০ পরমাণু শক্তিসম্পন্ন ওয়ারহেড থাকবে, যা তুলনায় তিরিশ গুণ বেশি। চিনের এই কর্মকাণ্ড ভারতের কাছে যথেষ্ট উদ্বেগের। লপ নুরে চিনের এই সক্রিয়তায় দিল্লিও নড়েচড়ে বসেছে, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে খবর। একাধিক ইস্যুতে দু’দেশের সম্পর্ক একেবারে স্পর্শকাতর জায়গায় আছে। এই অবস্থায় এই উপগ্রহ ছবি খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও, পরমাণু অস্ত্র পরীক্ষার বিষয়টি স্বভাবতই অস্বীকার করেছে চিন। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share