Blog

  • Ration Distribution Scam: “তৃণমূলের ঝুলি থেকে বিড়াল বেরিয়েছে, খুন হতে পারেন বালু”, আশঙ্কা দিলীপের

    Ration Distribution Scam: “তৃণমূলের ঝুলি থেকে বিড়াল বেরিয়েছে, খুন হতে পারেন বালু”, আশঙ্কা দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: “গো-খাদ্য খেল লালু, আর মানুষের খাদ্য খেল বালু।” রেশন বণ্টন কেলেঙ্কারি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে এই ভাষায়ই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর আশঙ্কা, “যেহেতু ঝুলি থেকে বিড়াল বেরিয়ে যাচ্ছে তৃণমূলের, তাই এঁদের হত্যাও করা হতে পারে।”

    দিলীপের আশঙ্কা

    রেশন বণ্টন কেলেঙ্কারি (Ration Distribution Scam) মামলায় গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয়। তাঁর আগে গ্রেফতার হয়েছিলেন ব্যবসায়ী বাকিবুর রহমান। তদন্তে নেমে ইডি জেনেছে, এই বাকিবুরের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জ্যোতিপ্রিয়র পরিবারের। জ্যোতিপ্রিয়কে বাকিবুরের মুখোমুখি বসিয়ে ইডি জেরা করতে পারে বলেও সূত্রের খবর। শুক্রবার আদালতে তোলা হলে জ্যোতিপ্রিয়কে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন ব্যাঙ্কশাল কোর্টের বিচারক। তার পরেই উত্তর ২৪ পরগনার এই তৃণমূল নেতাকে নিশানা করলেন দিলীপ। তিনি বলেন, “যেটা আশঙ্কা করা হচ্ছে, ধীরে ধীরে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে যাচ্ছে তৃণমূলের, সেই জন্য এঁদের হত্যাও করা হতে পারে।”

    ‘দিল্লিতে ভাল থাকবেন’

    মেদিনীপুরের সাংসদ বলেন, “পশ্চিমবঙ্গের জেল সুরক্ষিত নয়, হাসপাতালও সুরক্ষিত নয়। সেজন্য আমরা বারবার বলেছিলাম, আর তার জন্য আনা হয়েছে একজনকে, পার্থবাবুকেও নিয়ে আসা হোক, ওঁকেও নিয়ে (Ration Distribution Scam) আসা হোক, সকলকেই এখানে ভাল ব্যবস্থায় থাকুন, সুস্থ থাকবেন। দিল্লির আবহাওয়া ভাল।” বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, “যে ধরনের জীবনযাপন করতেন (জ্যোতিপ্রিয়), সেইভাবে তো আর হবে না। তবে যে একটা স্লোগান ছিল, এখন পাল্টে গিয়েছে। যব তক সিঙাড়া মে আলু হ্যায়, তব তক বিহার মে লালু হ্যায়। আমাদের এখানে এখন পাল্টে হয়েছে, গো-খাদ্য খেল লালু, আর মানুষের খাদ্য খেল বালু।”

    আরও পড়ুুন: কোটি কোটি টাকার মালিক! জ্যোতিপ্রিয়ের সম্পত্তির পরিমাণ কত জানেন?

    তৃণমূল নেতা জ্যোতিপ্রিয়র পিএকেও তলব করেছে ইডি। তাঁর বাড়িতে চালানো হয়েছে তল্লাশিও। এ প্রসঙ্গে দিলীপ বলেন, “এখন অনেক কিছু দেখতে হবে। কত পিএ, কত চামচা, কত টাকা, কীভাবে লুঠ (Ration Distribution Scam) হয়েছে। যে মুরগি কাটতো, সে এখন ডেলিভারি বয়, যে কয়লা বিক্রি করতো, সে এখন কয়েকশো কোটি টাকার মালিক। যে মাগুর মাছ বিক্রি করতো, সে এখন ৫৫০ কোটি টাকার মালিক। এরাই তো আজ পশ্চিমবঙ্গের নেতা। পশ্চিমবাংলাকে এই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Jyotipriya Mallick: কোটি কোটি টাকার মালিক! জ্যোতিপ্রিয়র সম্পত্তির পরিমাণ কত জানেন?

    Jyotipriya Mallick: কোটি কোটি টাকার মালিক! জ্যোতিপ্রিয়র সম্পত্তির পরিমাণ কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নোটবন্দির সময়ে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু মল্লিকের স্ত্রী মনিদীপা ও তাঁর মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাশ জমা হয়েছে প্রায় ১০ কোটি টাকা। শুক্রবার আদালতে এই দাবি করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ, ৩ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার টাকার মালিক। তার স্ত্রী মণিদীপা ২ কোটি ৩০ লাখ ৭১ হাজার ৭০৮ টাকার মালিক। মোট সম্পত্তির পরিমাণ ৬ কোটি ২৪ লাখ ৬৫ হাজার টাকা।

    জ্যোতিপ্রিয় মল্লিকের আয়

    ইলেকশন কমিশনে দেওয়া তথ্য অনুসারে, ২০১৫-১৬ অর্থবর্ষে জ্যোতিপ্রিয় মল্লিকের আয় ছিল বার্ষিক ২ লাখ ৪০ হাজার ৯১৭ টাকা। পরবর্তী অর্থ বর্ষ অর্থাৎ ২০১৬-১৭ অর্থবর্ষে তার বার্ষিক আয় এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় ১১ লাখ ৯৮ হাজার ১৪৮ টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে সেই আয় বেড়ে দাঁড়ায় ১২ লাখ ৪০ হাজার ২৫৫ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে জ্যোতিপ্রিয় মল্লিকের বার্ষিক আয় এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়ে ছিল ৫১ লাখ ৯৩ হাজার ৫৭৬ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বার্ষিক আয় ছিল ৪০ লাখ ২১ হাজার ৯১০ টাকা।জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপার ২০১৫-১৬ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ১১ লাখ ৫২ হাজার ৭০০ টাকা। ২০১৬-১৭ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ১২ লাখ ১৫ হাজার ৪৯০ টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ২৫ লাখ ৫২ হাজার ৪৬০ টাকা। এক্ষেত্রেও তার স্ত্রীর বার্ষিক আয় এক ধাক্কায় দ্বিগুণ হয়েছিল। ২০১৯-২০ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ১৮ লাখ ১১ হাজার ৬৫৫ টাকা।

    আরও পড়ুন: হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, ছাড়া পেলেই ইডি হেফাজতের মেয়াদ শুরু

    জ্যোতিপ্রিয়ের স্ত্রী ও মেয়ের অ্যাকাউন্ট 

    জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়ের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল আদালতে পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুটি অ্যাকাউন্টই রয়েছে আইডিবিআই ব্যাঙ্কে। একটি অ্যাকাউন্ট মনিদীপা মল্লিকের নামে। অন্য অ্যাকাউন্টটি প্রিয়দর্শিনী মল্লিকের নামে। নোটবন্দি হয়েছিল ২০১৬ সালের ৮ নভেম্বর। ইডি জানিয়েছে, ২০১৬ সালের নভেম্বর মাস থেকে ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর আইডিবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাশ তথা নগদ জমা হয়েছে ৬ কোটি ৩ লক্ষ টাকা। জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক মাসেই জমা পড়েছে নগদ ৩ কোটি ৭৯ লক্ষ টাকা। নভেম্বর মাসে নোটবন্দি হয়েছিল। ওই এক মাসেই প্রিয়দর্শিনীর অ্যাকাউন্টে ক্যাশে এই টাকা জমা পড়ে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • ICC ODI World Cup 2023: শীর্ষে প্রোটিয়ারা! রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

    ICC ODI World Cup 2023: শীর্ষে প্রোটিয়ারা! রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। আর এই এই ম্যাচে ১ উইকেটে হেরে পাকিস্তানের সামনে সেমিফাইনালের (ICC ODI World Cup 2023) দরজা যে বন্ধ হয়ে গেল, তা বলা যেই পারে। পাকিস্তানের হাতে আর লিগ পর্বে তিনটে ম্য়াচ পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে যদি তাদের শেষ চারে উঠতে হয়, তাহলে বিশাল রান রেটে শুধুমাত্র এই তিনটে ম্যাচ জিতলেই হবে না, বাকী দলগুলোর জয়-পরাজয়ের দিকেও তাকিয়ে থাকতে হবে।

    কারা শেষ চারে

    আপাতত পয়েন্ট টেবিলের পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তাতে দক্ষিণ আফ্রিকা, ভারত এবং নিউ জিল্যান্ড খুব সহজেই সেমিফাইনালের জায়গা পাকা করে ফেলতে পারবে। বাকী থাকল চতুর্থ স্থান। এই জায়গাটার জন্যই প্রত্যেকটা দল লড়াই করছে। পাকিস্তানকে এখন যদি সেমিতে উঠতে হয়, তাহলে বাকী ম্যাচগুলো বড় রান রেটে জেতার পাশাপাশি শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার ফলাফলের দিকে তাদের তাকিয়ে থাকতে হবে। 

    ম্যাচের সেরা শামসি

    এ দিন টসে জিতে আগে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। এদিনও ব্যর্থ পাকিস্তানের ওপেনিং জুটি। ৩৮ রানেই দুই ওপেনার সাজঘরে। হাল ধরেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। কিন্তু দুজনেই শুরুটা ভাল করলেও বড় ইনিংস গড়তে পারেননি। অর্ধশতরান করেন বাবর। পাকিস্তানের রান আড়াইশোর গণ্ডি পেরল,সাউদ শাকিল এবং শাদাব খানের জন্য। ষষ্ঠ উইকেটে শাকিলের সঙ্গে শাদাবের ৮৪ রানের জুটি পাকিস্তানকে মোটামুটি একটা ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেয়। শাকিল অর্ধশতরান করেন। 

    পাকিস্তানের ২৭১ রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ১৮ বলে ৫ রানের দরকার ছিল মার্কব়্যামদের। আর শেষ উইকেটের আশায় মরিয়া হয়ে উঠেছিল পাকিস্তান। তবে শেষ হাসি হাসলেন শামসিরাই। যখন ৯ উইকেট হারিয়ে চড়চড়িয়ে বাড়ছে প্রোটিয়াদের স্নায়ুর চাপের পারদ, তখন ঠান্ডা মাথায় ম্যাচ জেতালেন ভারতীয় বংশোদ্ভূত কেশব মহারাজ ও শামসি। পাকিস্তানের বিরুদ্ধে শামসির শিকার বাবর আজম, ইফতিকার আহমেদ, শাউদ শাকিল ও শাহিন আফ্রিদি। ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন তিনি। দলকে সাফল্য় এনে দিতে পেরে স্বাভাবিকভাবেই খুশি শামসি। ম্য়াচ শেষে  তিনি বলেন, “আমাকে এটা করতেই হত। অনেকসময় আমাদের হাতে কিছু থাকে না। আজকে ভাগ্য সঙ্গ দিয়েছে আমার। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চার রান করলাম। দলকে জেতাতে পেরে সত্যিই ভালো লাগছে। ”

    আরও পড়ুন: ছুঁয়ে দেখছেন না মাছ-মাংস! বিশ্বকাপে নিজেকে ফিট রাখতে কী খাচ্ছেন বিরাট?

    পয়েন্ট টেবিলের শীর্ষে

    এই জয়ের ফলে ভারতকে টপকে এখন পয়েন্ট তালিকায় শীর্ষে দক্ষিণ আফ্রিকা। ভারতের মতোই তাদের ১০ পয়েন্ট হলেও রান রেট ২.০৩২। ভারতের থেকে অনেকটাই বেশি। এই জয়ের পিছনে কাণ্ডারি একজনই। তিনি কেশব মহারাজ। ৪১তম ওভারে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে যখন এডেন মার্করাম ৯১ রানে ফিরে গেলেন, তখন কার্যত খাদের কিনারায় দক্ষিণ আফ্রিকা। আর কোনও প্রতিষ্ঠিত ব্যাটার ক্রিজে ছিলেন না। হাতে প্রচুর বল ছিল, কিন্তু বাকি ২১টি রান তোলার মতো ব্যাটারের অভাব ছিল। সেখান থেকে বুক চিতিয়ে লড়াই করলেন মহারাজ, লুনগি এনগিডি এবং তাবরেইজ শামসি। দলকে শেষ হাসি হাসালেন তাঁরাই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Jyotipriya Mullick: হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, ছাড়া পেলেই ইডি হেফাজতের মেয়াদ শুরু

    Jyotipriya Mullick: হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, ছাড়া পেলেই ইডি হেফাজতের মেয়াদ শুরু

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন বণ্টন দুর্নীতি (Ration Distribution Scam) মামলায় শুক্রবার বিচারক ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশের পরই আদলতেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mullick) । বর্তমান বনমন্ত্রী তথা দাপুটে তৃণমূল নেতাকে ভর্তি করা হয়েছে শহরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন তিনি। তবে, আদালত জানিয়ে দিয়েছে, ইডি হেফাজতের মেয়াদ শুরু হবে হাসপাতাল থেকে মন্ত্রীমশাই ছাড়া পাওয়ার পর থেকে। যে কারণে, জ্যোতিপ্রিয়র অসুস্থতা ও চিকিৎসার ওপর কড়া নজর রেখেছে ইডি।

    নির্দেশ শুনেই অসুস্থ বালু

    রেশন বণ্টন দুর্নীতির (Ration Distribution Scam) তদন্তে বৃহস্পতিবার ভোর সাড়ে ছ’টা নাগাদ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mullick) ওরফে বালুর বাড়ির দুয়ারে হাজির হয়েছিল ইডি। প্রায় ২০ ঘণ্টা ধরে তল্লাশি-জিজ্ঞাসাবাদের পর ভোর পৌনে তিনটে নাগাদ তাঁকে গ্রেফতার করে ইডি। নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। পরে, শুক্রবার বেলায় শারীরিক পরীক্ষার পর দুপুরে মন্ত্রীমশাইকে পেশ করা হয় ব্যাঙ্কশাল আদালতে। আদালত জ্যোতিপ্রিয়কে ১০ দিনের ইডি হেফাজতে পাঠিয়ে দেয়। তবে এর মধ্যেই আচমকা অসুস্থ বোধ করায় জ্যোতিপ্রিয়কে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় কিছুক্ষণের জন্য শুনানিতে ছেদ পড়ে। এদিকে, বিচারকের কাছে ইডি আবেদন করে যাতে হাসপাতালে মন্ত্রীর থাকার সময় যাতে হেফাজতের মেয়াদ থেকে বাদ দেওয়া হয়। তা মেনে, আদালত জানিয়ে দেয় যে, হাসপাতালে যতদিন মন্ত্রী থাকবেন, সেটা হেফাজতের মধ্যে ধরা হবে না। অর্থাৎ, হেফাজতের মেয়াদ শুরু হবে মন্ত্রী হাসপাতাল থেকে ছাড়া পেলেই।

    স্থিতিশীল জ্যোতিপ্রিয়

    বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয় (Jyotipriya Mullick)। সিসিইউ-তে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালের প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, রাজ্যের মন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতালে ভর্তির পরই জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য পরীক্ষা করেন ইন্টারনাল মেডিসিন, নিউরোলজি, কার্ডিওলজি এবং নেফ্রোলজির বিশেষজ্ঞ চিকিৎসকরা। সেখানে তাঁর সিটি স্ক্যান, এমআরআই এবং রক্তের বিভিন্ন রকম পরীক্ষা করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর তাঁর সিটি স্ক্যান ও এমআরআই রিপোর্ট স্বাভাবিক এসেছে। তবে, এখনও কিছুদিন সেখানে থাকতে হবে মন্ত্রীকে। 

    ইডি-র পছন্দ কমান্ড হাসপাতাল

    গতকাল আদালতে শুনানির সময় জ্যোতিপ্রিয়কে (Jyotipriya Mullick) কমান্ড হাসপাতালে ভর্তি করানোর আবেদন করেছিল ইডি। পরিবারের তরফে পছন্দের বেসরকারি হাসপাতালে ভর্তি করার আবেদন জানানো হয়। পরিবারের আবেদনই মঞ্জুর করেন বিচারক। তবে, আদালতের নির্দেশে বলা হয়েছে, বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর অভিযুক্ত সুস্থ বোধ করলে তাঁকে কমান্ড হাসপাতালে নিয়ে যাবে ইডি। সেই মুহূর্তেই কমান্ড হাসপাতালকে জ্যোতিপ্রিয়র জন্য মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে। ঠিক এই কারণে, জ্যোতিপ্রিয়র অসুস্থতা ও হাসপাতালে তাঁর চিকিৎসার ওপর কড়া নজর রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, মন্ত্রী একটু সুস্থ হলেই তাঁকে কমান্ড হাসপাতালে স্থানান্তর করতে চাইছে ইডি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Ration Distribution Scam: ‘রেশন কেলেঙ্কারিতে খতিয়ে দেখা হোক মমতার ভূমিকা’, ইডিকে আর্জি শুভেন্দুর

    Ration Distribution Scam: ‘রেশন কেলেঙ্কারিতে খতিয়ে দেখা হোক মমতার ভূমিকা’, ইডিকে আর্জি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন বণ্টন কেলেঙ্কারি (Ration Distribution Scam) মামলায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা খতিয়ে দেখতে ইডিকে আর্জি রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীর। এক্স হ্যান্ডেলে ইডির ডিরেক্টরকে ওই আর্জি জানান নন্দীগ্রামের বিধায়ক।

    শুভেন্দুর নিশানায় মমতা

    শুক্রবার শুভেন্দু লেখেন, “২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত খাদ্য ও সরবরাহ মন্ত্রী থাকাকালীন দুর্নীতির পাহাড়ের সঙ্গে যুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে কেন্দ্রীয় এজেন্সির নজর থেকে বাঁচাতে তাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে খাদ্য ও সরবরাহ মন্ত্রী করেননি।” রাজ্যের বিরোধী দলনেতা জানান, খাদ্য দফতর থেকে সরানো হলেও, দুর্নীতির টাকা সুবিধাভোগীদের হাত পর্যন্ত পৌঁছনোর জন্য জ্যোতিপ্রিয় মল্লিককে ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটিজ সাপ্লাই কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়। এই কমিশনের মাধ্যমেই জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য দফতরের সঙ্গে যোগসাজশ রেখেছিলেন। শুভেন্দুর দাবি, ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটিজ সাপ্লাই কমিশনের এমডি পদে বসানো হয় অবসরপ্রাপ্ত এক আইএএস আধিকারিককে।

    মুখ্যমন্ত্রীর ভূমিকাও খতিয়ে দেখা হোক

    এ সুব্বিয়াহ নামে ১৯৯২ সালের আইএএস ব্যাচের এক অফিসারকে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী। এই আমলার বিরুদ্ধে আগে থেকেই সিবিআই তদন্ত চলছে (Ration Distribution Scam)। নন্দীগ্রামের বিধায়কের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ দফতরের মন্ত্রী। সুতরাং তাঁর অনুমতি ছাড়া ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটিজ সাপ্লাই কমিশনের এমডি পদে ওই আমলাকে বসানো সম্ভব নয়।

    তাই রাজ্যের রেশন বণ্টন দুর্নীতি নিয়ে ইডি যে তদন্ত করছে, সেখানে মুখ্যমন্ত্রীর ভূমিকাও খতিয়ে দেখা হোক। শুভেন্দুর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক বেআইনিভাবে টাকা তুলুন এবং তার অংশ নির্দিষ্ট ব্যক্তিদের কাছে পাঠান। সেই জন্যই মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটিজ সাপ্লাই কর্পোরেশনের চেয়ারম্যান করেন জ্যোতিপ্রিয়কে।

    আরও পড়ুুন: ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ, রায় শুনেই আদালতে জ্ঞান হারালেন জ্যোতিপ্রিয়

    বৃহস্পতিবার টানা কুড়ি ঘণ্টা ধরে জেরা করা হয় তৃণমূল নেতা জ্যোতিপ্রিয়কে। তল্লাশি চালানো হয় তাঁর এবং তাঁর আপ্ত সহায়কের বাড়িতে। জ্যোতিপ্রিয়র কথায় অসঙ্গতি খুঁজে পান ইডির তদন্তকারী আধিকারিকরা। তার জেরে শুক্রবার কাকভোরে (Ration Distribution Scam) গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয়কে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Jyotipriya Mallick: ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ, রায় শুনেই আদালতে জ্ঞান হারালেন জ্যোতিপ্রিয়

    Jyotipriya Mallick: ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ, রায় শুনেই আদালতে জ্ঞান হারালেন জ্যোতিপ্রিয়

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন বণ্টন কেলেঙ্কারি মামলায় ধৃত তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের। শুক্রবার কাকভোরে গ্রেফতার করা হয় রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়কে। এদিনই তোলা হয় আদালতে। ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ শুনেই আদালতে জ্ঞান হারান মন্ত্রীমশাই। সঙ্গে সঙ্গে তাঁকে তুলে বসানো হয় একটি চেয়ারে। সেখানে সামান্য বমিও করে ফেলেন তৃণমূলের উত্তর ২৪ পরগনার এই নেতা।

    হাসপাতালে জ্যোতিপ্রিয় 

    এর পর তাঁকে নিয়ে যাওয়া হয় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে। এমতাবস্থায় ইডি হেফাজতের মেয়াদ পুনর্বিবেচনা ও মন্ত্রীকে হাসপাতালে ভর্তির দাবি তুলে ফের আদালতের দ্বারস্থ হন জ্যোতিপ্রিয়র আইনজীবীরা। এর মধ্যে মেয়ে প্রিয়দর্শিনীকে কাছে ডেকে নেন জ্যোতিপ্রিয়। বাবার মাথায় জল দেন তিনি। পরে (Jyotipriya Mallick) কিছুটা সুস্থ বোধ করেন। এর পরেই আদালতের নির্দেশে পুলিশ অ্যাম্বুলেন্সে করে জ্যোতিপ্রিয়কে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। ২৪ ঘণ্টার মধ্যে মেডিক্যাল বোর্ড গঠন করে মন্ত্রীর চিকিৎসা শুরু করার নির্দেশ কমান্ড হাসপাতাল কর্তৃপক্ষকে দেন ব্যাঙ্কশাল কোর্টের বিচারক। মন্ত্রীকে বাড়ির খাবার দেওয়া যাবে বলেও জানিয়েছে আদালত। বিচারকের নির্দেশ, প্রত্যেক দিন এক ঘণ্টা করে আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পাবেন জ্যোতিপ্রিয়।

    নিজেকে নির্দোষ দাবি মন্ত্রীর 

    এদিন আদালতে নিজেই সওয়াল করেন জ্যোতিপ্রিয়। তিনি বলেন, “আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে।” রায়দানের সময় বিচারক তাঁর পর্যবেক্ষণে বলেন, “২০১৫ সালে জ্যোতিপ্রিয়র স্ত্রী মণিদীপার সম্পত্তির পরিমাণ ছিল ৪৫ হাজার টাকা। ২০১৬ সালে তা ৬ কোটি হল কী করে?”

    আরও পড়ুুন: বড় পদক্ষেপ এথিক্স কমিটির, কেন্দ্রের থেকে চাওয়া হল মহুয়ার বিদেশযাত্রার তথ্য

    আদালতে ইডির দাবি, রেশন বণ্টন কেলেঙ্কারিতে সরাসরি যোগ রয়েছে মন্ত্রীর। অভিজিৎ দাসের বাড়ি থেকে উদ্ধার হওয়া মেরুন ডায়েরিতে ‘বালুদা’ (জ্যোতিপ্রিয়র ডাক নাম বালু) নামের উল্লেখ রয়েছে। ইডির দাবি, তিনটি ভুয়ো সংস্থা খুলে ১২ কোটি কালো টাকা সাদা করা হয়েছে। বাড়ির রাঁধুনির নামেও ভুয়ো কোম্পানি খুলেছিলেন তিনি। ইডির কটাক্ষ, “মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) অনেকটা নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া বিধায়ক মানিক ভট্টাচার্যের মতো আচরণ করছেন। স্ত্রীকে প্রশ্ন করলে তিনি স্বামীকে দেখাচ্ছেন। আর স্বামীকে প্রশ্ন করলে স্ত্রীকে দেখাচ্ছেন। এ তো পুরো মানিক ভট্টাচার্যের মতো ব্যাপার। সবাই এক।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

      

  • Biden on Hamas Attack: হামাস হামলার সম্ভাব্য কারণ জানালেন বাইডেন, নিলেন ভারতের নামও

    Biden on Hamas Attack: হামাস হামলার সম্ভাব্য কারণ জানালেন বাইডেন, নিলেন ভারতের নামও

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েল-হামাস যুদ্ধ অব্যাহত। ইজরায়েলের হামলায় হামাস অধ্যুষিত গাজা স্ট্রিপে ব্যাপক প্রাণহানি হচ্ছে প্রতিনিয়ত। তা সত্ত্বেও ইহুদিদের দেশ ইজরায়েলকে উচিত শিক্ষা দিতে মরিয়া মুসলমানদের দেশ প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস। এই হামাসই দখল করে রেখেছে গাজা স্ট্রিপ। কেন হামাসরা ইজরায়েলের ওপর হামলা চালাল, এবার সে ব্যাখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Biden on Hamas Attack)। সে প্রসঙ্গে উঠে এল ভারতের কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা।

    কী বললেন বাইডেন?

    হামাসের হামলা প্রসঙ্গে বাইডেন বলেন, “আমরা ইজরায়েলের সঙ্গে মিলে আঞ্চলিক এককীকরণ এবং সামগ্রিকভাবে উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছিলাম। আমি নিশ্চিত যে হামাস এই কারণেই ইজরায়েলে হামলা চালায়। আমার কাছে এর পক্ষে কোনও প্রমাণ নেই। তবে আমার অভিজ্ঞতা থেকে এটাই মনে হচ্ছে।” সেপ্টেম্বর মাসে জি-২০ শীর্ষ সম্মেলন হয় নয়াদিল্লিতে। এই সম্মেলনে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ আর্থিক করিডর প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তি যাতে রূপায়িত না হয়, তাই ইজরায়েলে হামাস হামলা চালিয়েছে বলে দাবি করেন বাইডেন।

    ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ আর্থিক করিডর প্রকল্প

    তিনি (Biden on Hamas Attack) বলেন, “তবে আমার কাছে এ সংক্রান্ত কোনও প্রমাণ নেই। কিন্তু অভিজ্ঞতার দিক থেকে আমার এমনটাই মনে হচ্ছে।” মার্কিন প্রেসিডেন্ট এও জানান, এই প্রকল্পকে কোনওভাবেই পিছনে ফেলে দেওয়া যাবে না। প্রসঙ্গত, এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বাইডেন হামাসের আক্রমণের সম্ভাব্য কারণ হিসেবে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ আর্থিক করিডর প্রকল্পের কথা উল্লেখ করলেন। এই প্রকল্পের সাহায্যে এক সুতোয় বাঁধা পড়বে ভারত, আমেরিকা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ইউরোপীয় দেশগুলি। নয়াদিল্লিতে আয়োজিত জি২০ শীর্ষ সম্মেলনে এই প্রকল্পের কথা ঘোষণা করে ভারতই। করিডরটি হবে দু’ ভাগে। একটি অংশ হবে ইস্টার্ন করিডর। এই করিডর ভারতকে উপসাগরীয় অঞ্চলের সঙ্গে যুক্ত করবে।

    আরও পড়ুুন: রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বাকিবুর-জ্যোতিপ্রিয়কে মুখোমুখি বসিয়ে জেরা করবে ইডি!

    অন্য অংশটি হবে নর্দান করিডর। এই করিডর উপসাগরীয় অঞ্চলকে ইউরোপের সঙ্গে যুক্ত করবে। গত ২৩ দিন ধরে চলছে ইজরায়েল-হামাস যুদ্ধ। ইজরায়েলের (Biden on Hamas Attack) ওপর প্রথম হামলা চালায় হামাস। নৃশংসভাবে খুন করে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে। গর্ভবতী মায়ের পেট চিরে খুন করে ভ্রুণকেও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Mahua Moitra: বড় পদক্ষেপ এথিক্স কমিটির, কেন্দ্রের থেকে চাওয়া হল মহুয়ার বিদেশযাত্রার তথ্য

    Mahua Moitra: বড় পদক্ষেপ এথিক্স কমিটির, কেন্দ্রের থেকে চাওয়া হল মহুয়ার বিদেশযাত্রার তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার লোকসভার সাংসদ তৃণমূলের মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিদেশযাত্রা সংক্রান্ত যাবতীয় তথ্য চাইল লোকসভার এথিক্স কমিটি। অভিযুক্ত সাংসদের বিদেশযাত্রা সংক্রান্ত যাবতীয় তথ্য কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছে চাওয়া হয়েছে কমিটির তরফে। একইসঙ্গে মহুয়াকে ঘুষ দেওয়ায় অভিযুক্ত দুবাইবাসী ভারতীয় শিল্পপতি দর্শন হীরানন্দানির বিভিন্ন দেশে যাওয়ার তথ্যও চেয়েছে ওই কমিটি। প্রসঙ্গত, এই শিল্পপতির কাছ থেকেই অর্থ ও উপহার নিয়ে লোকসভায় প্রশ্ন তোলার অভিযোগে কাঠগড়ায় মহুয়া।

    এথিক্স কমিটির তৎপরতা

    তৃণমূল সাংসদের বিরুদ্ধে প্রধান অভিযোগকারী দু’জন। একজন সাংসদ বিজেপির নিশিকান্ত দুবে এবং অন্যজন আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই। এই দু’জনকেই তলব করে তাঁদের বয়ান নথিভুক্ত করেছে এথিক্স কমিটি। ৩১ অক্টোবর, মঙ্গলবার বেলা ১১টায় মহুয়াকে এথিক্স কমিটির সামনে হাজিরাও দিতে বলা হয়েছে। মহুয়া এথিক্স কমিটির সামনে আসার আগেই তাঁর বিদেশযাত্রা সংক্রান্ত তথ্য হাতে পেতে মরিয়া কমিটি। শুধু তাই নয়, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের কাছে জানতে চাওয়া হয়েছে কোন কোন তারিখে কোথা থেকে মহুয়ার সংসদের অ্যাকাউন্টে লগ-ইন করা হয়েছিল।

    হীরানন্দানির হলফনামা

    মহুয়াকে (Mahua Moitra) ব্যবহার করে লোকসভায় আদানি গোষ্ঠী সম্পর্কিত প্রশ্ন যে তিনি তুলেছেন, হলফনামায় তা স্বীকার করে নিয়েছেন শিল্পপতি হীরানন্দানি। মহুয়া যে সংসদের লগ-ইন আইডি তাঁকে দিয়েছিলেন, তাও স্বীকার করে নিয়েছেন হীরানন্দানি। গত সপ্তাহেই স্বাক্ষর করা হলফনামায় হীরানন্দানি মেনে নিয়েছেন যে তিনি মোদি সরকার এবং আদানি গোষ্ঠীকে অস্বস্তিতে ফেলার মতো প্রশ্ন তোলার ক্ষেত্রে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়াকে ব্যবহার করেছেন। দর্শন হিরানন্দানি জানান, অর্থ ও দামি উপহারের বিনিময়ে তৃণমূল সাংসদ তাঁর সংসদীয় ই-মেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেন। সেখানেই যাবতীয় প্রশ্ন লিখে পাঠাতেন তিনি। আদানি গোষ্ঠী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চাপে ফেলতে চেয়েছেন বলে অভিযোগ, তা প্রায় মেনে নিয়েছেন সেই ব্যবসায়ী। 

    আরও পড়ুুন: রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বাকিবুর-জ্যোতিপ্রিয়কে মুখোমুখি বসিয়ে জেরা করবে ইডি!

    ৩১ তারিখ যাবেন না মহুয়া মৈত্র

    এদিকে, ৩১ তারিখে তাঁর পক্ষে এথিক্স কমিটির সামনে হাজিরা দেওয়া সম্ভব নয় বলেই জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ। মহুয়া জানিয়েছেন, ওই দিন তাঁর পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে। তবে ৫ নভেম্বরের পর যে কোনও দিন দিল্লিতে এথিক্স কমিটির সামনে হাজিরা দিতে পারবেন তিনি। মহুয়া লিখেছেন, “আমি পশ্চিমবঙ্গের প্রতিনিধি, যেখানে দুর্গাপুজো সব থেকে বড় উৎসব। আমার আগে থেকেই একাধিক বিজয়া দশমী সম্মেলনে (সরকারি ও রাজনৈতিক অনুষ্ঠানে) যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর অবধি আমার কেন্দ্রে একাধিক কর্মসূচি রয়েছে, সেই কারণে আমি ৩১ অক্টোবর দিল্লিতে যেতে পারব না।” মহুয়া (Mahua Moitra) বলেন, “ব্যবসায়ী দর্শন হিরানন্দানিরও কমিটির সামনে হাজিরা দেওয়া উচিত এবং আমায় যে বিভিন্ন দামি দামি উপহার দেওয়ার দাবি জানিয়েছেন, তার বিস্তারিত তালিকা পেশ করা উচিত। হিরানন্দানির মৌখিক বয়ান ছাড়া এই তদন্ত অসম্পূর্ণ ও পক্ষপাতদুষ্ট হবে। এটা ক্যাঙ্গারু কোর্ট বসানোর সমার্থক হয়ে যাবে। কমিটির চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে হিরানন্দানিকেও তলব করা উচিত।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Virat Kohli: ছুঁয়ে দেখছেন না মাছ-মাংস! বিশ্বকাপে নিজেকে ফিট রাখতে কী খাচ্ছেন বিরাট?

    Virat Kohli: ছুঁয়ে দেখছেন না মাছ-মাংস! বিশ্বকাপে নিজেকে ফিট রাখতে কী খাচ্ছেন বিরাট?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের ফিটনেস নিয়ে কোনও কিছুর সঙ্গেই আপোস করেন না বিরাট কোহলি (Virat Kohli)। বিরাটের শারীরিক কসরতের ছবি প্রায় সামনে আসে। এর পাশাপাশি বিশ্বকাপের সময় নিজের ডায়েটের প্রতি সজাগ দৃষ্টি রয়েছে বিরাটের। জানা গিয়েছে, বিগত বেশ কয়েক বছর ধরে মাংস খাওয়া ছেড়েই দিয়েছেন কোহলি। তাঁর ডায়েট নিরামিষ খাদ্য তালিকা দিয়েই সাজানো থাকে।

    বিরাটের সুপার ফুড

    বিশ্বকাপেও বজায় রয়েছে বিরাটের (Virat Kohli) পছন্দের ডায়েট। যেহেতু মাছ বা মাংস তিনি খাচ্ছেন না, তাই শরীরে প্রোটিনের চাহিদা মেটাতে খাদ্য তালিকায় থাকছে তোফু এবং সয়াবিন জাতীয় খাবার। যে হোটেলে ভারতীয় দল থাকছে সেখানকারই শেফ বলছেন, ‘‘ভারতীয় দলের খাবার টেবিলে মাছ এবং মাংসের নানারকম পদ আমরা সাজিয়ে রেখেছিলাম। তবে কোহলি সেসব কিছু ছুঁয়েও দেখেননি। তবে টিম ইন্ডিয়ার বাকি সদস্যরা সেগুলি খেয়েছেন। তাই কোহলির জন্য আমরা বিশেষ কিছু নিরামিষ পদ তৈরি করেছিলাম। এই পদগুলি বেশিরভাগটাই সবজি দিয়ে বানানো হয়েছিল এবং তাতে অল্প মশলা এবং তেল ব্যবহার করা হয়েছিল।’’ ওই শেফ আরও বলেন, ‘‘সেদ্ধ সবজি, সয়াবিন, মোমো তোফুর মতো নানা পদই ছিল কোহলির (Virat Kohli) জন্য এবং কোনও কোনও পদে অল্প দুধ জাতীয় জিনিসও ব্যবহার করা হয়েছিল।’’ এতো গেল ডিনার বা লাঞ্চের কথা। সকালে ব্রেকফাস্টে বিরাটের (Virat Kohli) পছন্দ হল মিলেট ধোসা এবং মিলেট ইডলি।

    ক্রিকেটাররা মদ্যপান করেন না বলেই জানা গিয়েছে

    হোটেলের ওই রাঁধুনী আরও বলেন, ‘‘আইপিএলের সময় আমাদের হোটেলে নিউজিল্যান্ডের কয়েকজন ক্রিকেটার ছিলেন। তাঁরা ভারতীয় মশলাদার খাবার এড়িয়ে চলেন। তবে কিছু ক্রিকেটার ভারতীয় খাবার হিসেবে ইডলি, ধোসা, পরোটার মত পদ চেয়ে থাকেন।’’ ভারতীয় দলের প্রাতঃরাশের রাগির তৈরি ধোসা থাকত বলেও জানিয়েছেন ওই শেফ। তবে কোনও দেশের খেলোয়াড়ই মদ খান না বলেই জানা গিয়েছে। একমাত্র নিউজিল্যান্ড কোনও ম্যাচ জিতলে বিয়ার অর্ডার করা হয়। কেউ কেউ অল্প মদ্যপান করে থাকেন। তা ছাড়া বাকিরা অ্যালকোহল ছুঁয়েও দেখেন না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Dengue Death: এবার ডেঙ্গিতে মৃত এসএসকেএম-এর ডাক্তারি পড়ুয়া

    Dengue Death: এবার ডেঙ্গিতে মৃত এসএসকেএম-এর ডাক্তারি পড়ুয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার ডেঙ্গিতে মৃত্যু (Dengue Death) হল এক ডাক্তারি পড়ুয়ার। রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু যেন প্রতিনিয়ত বেড়েই চলেছে। উৎসবের মরসুমেও এমন মর্মান্তিক মৃত্যু অনেক প্রশ্নই তুলছে। আদৌ কি ডেঙ্গি প্রতিরোধে যথেষ্ঠ উদ্যোগী রাজ্য প্রশাসন? জানা গিয়েছে, মৃত অনিমেষ মাজি এসএসকেএম-এর অর্থোপেডিক্স-এর স্নাতকোত্তর স্তরের পড়ুয়া ছিলেন। অনিমেষ বিগত তিনদিন ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন (Dengue Death)। মাল্টি অর্গান ফেলিওরের কারণে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। 

    শরীরের ভিতরে অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু ডাক্তারি পড়ুয়ার

    ২৭ বছর বয়সের ওই ডাক্তারি পড়ুয়ার বাড়ি বাঁকুড়ায়। বেশ কয়েকদিন ধরেই তীব্র জ্বরে আক্রান্ত হন অনিমেষ। এর পরেই শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে পাঠানো হয়। শুক্রবার সকাল সাড়ে ছটা নাগাদ তাঁর মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। শরীরের ভিতরে অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ হতে থাকে অনিমেষের। এতেই ব্যর্থ হয় চিকিৎসকদের সমস্ত রকমের প্রয়াস। এরই মধ্যে আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্টও হয় অনিমেষের। রাজ্যের ডেঙ্গি (Dengue Death) পরিস্থিতি যে ভয়ঙ্কর আকার ধারন করেছে তা এই তরুণ চিকিৎসকের মৃত্যুতেই বোঝা যায়। 

    করোনার মতো ডেঙ্গিও কি এ রাজ্যে অতিমারির আকার ধারন করছে? 

    এছাড়াও অপর একটি ঘটনায় বৃহস্পতিবারই ডেঙ্গিতে মৃত্যু হয়েছে হাওড়ার গৃহবধূর। জানা গিয়েছে হাওড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গোরাবাজার এলাকার বাসিন্দা নিতু সিং চলতি মাসের ১৪ তারিখের জ্বরে আক্রান্ত হন। তখনই তাঁকে হাওড়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হতে থাকে নিতুর। এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকালই তাঁর মৃত্যু হয়। আবার কলকাতারই ১০৪ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর এলাকার বাসিন্দা মামনি নস্কর ডেঙ্গিতে (Dengue Death) আক্রান্ত হয়ে মারা যান পঞ্চমীর দিন। ডেঙ্গির এই চিত্র দেখে ওয়াকিবহল মহলের প্রশ্ন, তবে কি করোনার মতো ডেঙ্গিও এ রাজ্যে অতিমারির আকার ধারন করতে চলেছে? 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

LinkedIn
Share