Blog

  • Amit Shah: “আমরা দেশের জন্য বাঁচি, কেউ থামাতে পারবে না”, গুজরাটের অনুষ্ঠানে বললেন শাহ

    Amit Shah: “আমরা দেশের জন্য বাঁচি, কেউ থামাতে পারবে না”, গুজরাটের অনুষ্ঠানে বললেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: “আমরা দেশের জন্য বাঁচি। কেউ আমাদের এই কাজ থেকে থামাতে পারবে না।” রবিবার কথাগুলি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন গুজরাটের আমেদাবাদে তিনি সূচনা করেন তিরঙ্গা যাত্রার। সেখানেই শাহ বলেন, “স্বাধীনতার ৭৫ বছর চলছে। আমরা দেশের জন্য প্রাণ দিতে পারিনি। কারণ তার আগেই ভারত স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু দেশের জন্য বাঁচা থেকে আমাদের কেউ থামাতে পারবে না।”

    তিরঙ্গাময় দেশ

    গত বছর স্বাধীনতা দিবসের কথাও মনে করিয়ে দেন শাহ। বলেন, “২০২২ সালে দেশে এমন কোনও বাড়ি ছিল না, যেখানে তিরঙ্গা ওড়েনি। যখন দেশের প্রতিটি বাড়িতে তিরঙ্গা ওড়ে, তখন গোটা দেশটাই তিরঙ্গাময় হয়ে ওঠে। ‘আজাদি কা অমৃত মহোৎসবের’ সময় প্রধানমন্ত্রী গোটা দেশের মধ্যে দেশপ্রেম বোধের বীজ বপন করেছেন।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন, “২০২৩ সালের ১৫ অগাস্ট আজাদি কা অমৃত মহোৎসব শেষ হচ্ছে। তবে প্রধানমন্ত্রী বলেছেন, ২০২৩ সালের ১৫ অগাস্ট থেকে ২০৪৭ সালে ১৫ অগাস্ট পর্যন্ত আমরা আজাদি কা অমৃত কাল উদযাপন করব। স্বাধীনতার ৭৫ বছর থেকে ১০০ বছর পর্যন্ত ভারতকে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বাঁচব।”

    সীমান্তে পরিকাঠামো 

    প্রসঙ্গত, শনিবার দু দিনের গুজরাট সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কচ্ছে ভারত-পাক সীমান্তে পরিকাঠামো গড়ে তোলার প্রকল্পের উদ্বোধনও করেন তিনি। দেশ রক্ষায় বিএসএফের ভূয়সী প্রশংসাও করেন শাহ। বিএসএফের তরফে জানানো হয়েছে, এদিন সীমান্তে সুরক্ষা ও পরিকাঠামোর উন্নতিকল্পে শাহ কোটেশ্বর এলাকায় বিএসএফের জন্য একটি আঘাটার শিলান্যাস করেন শাহ। চিড়িয়ামোড়-বিয়ারবেট লিঙ্ক রোডেরও উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হরমি নালা এলাকায় একটি ওপি টাওয়ারেরও উদ্বোধন করেন তিনি।

    আরও পড়ুুন: প্রত্যেক নাগরিককে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে অংশ নিতে বললেন প্রধানমন্ত্রী

    আঘাটাটি তৈরি (Amit Shah) করতে খরচ হবে ২৫৭ কোটি টাকা। প্রকল্পটি গড়ে উঠবে ৬০ একর জমিতে। ক্রিক এলাকায় ওয়াটার ভেসেল চালাতে এই জলাশয়টি ব্যবহার করা হবে। ক্রিক এলাকায় জলপথে নিরাপত্তা রক্ষার কাজেও লাগবে ওই আঘাটা। বিএসএফের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, হরমি নালা এলাকায় যে ওপি টাওয়ার হচ্ছে, সেজন্য ব্যয় হবে তিন কোটি টাকা। এই টাওয়ার থেকে ২৪ ঘণ্টা নজরদারি চালাবেন বিএসএফের জওয়ানরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Independence Day 2023: স্বাধীনতা দিবসে বিরাট অনুষ্ঠান, কী হবে লালকেল্লায় জানেন?

    Independence Day 2023: স্বাধীনতা দিবসে বিরাট অনুষ্ঠান, কী হবে লালকেল্লায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসে (Independence Day 2023) এবারও লালকেল্লায় জাতীয় পতাকা তুলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘আজাদি কা অমৃত মহোৎসবে’র বর্ষপূর্তি হচ্ছে। তাই এবার ১৫ অগাস্ট পালিত হবে ঘটা করে। এদিন পতাকা তোলার পর জাতীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। উপস্থিত থাকবেন প্রায় ১৮০০ বিশেষ অতিথি।

    ‘জন ভাগীদারি’

    ‘জন ভাগীদারি’র অংশ হিসেবেই উপস্থিত থাকবেন এঁরা। এঁদের মধ্যে রয়েছেন ভাইব্র্যান্ট গ্রামগুলির সরপঞ্চ, ফারমার প্রডিউসার অর্গানাইজেশনস স্কিমের প্রতিনিধিরা এবং প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের শ্রম যোগীরা, খাদি কর্মীরা, সীমান্তে যাঁরা রাস্তা তৈরিতে যুক্ত ছিলেন তাঁরা, যাঁরা অমৃত সরোবর তৈরি করছেন তাঁরা, হর ঘর জল যোজনার কর্মীরা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, নার্স এবং মৎস্যজীবীরাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। গোটা রাজধানীর ১২টি জায়গায় তৈরি করা হচ্ছে সেলফি পয়েন্ট।

    সেলফি প্রতিযোগিতা

    সরকারের (Independence Day 2023) তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, অনুষ্ঠানের অংশ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সেলফি প্রতিযোগিতার আয়োজন করা হবে। ১৫ থেকে ২০ অগাস্ট পর্যন্ত ওই সেলফি পাঠাতে হবে মাইগভ পোর্টালে। অংশগ্রহণকারীরা ১২টি সেলফি জোন থেকেই ছবি পাঠাতে পারবেন। সেই তুলেই তাঁরা আপলোড করবেন মাইগভ পোর্টালে। প্রতিটি সেলফি পয়েন্ট থেকে একজনকে নির্বাচন করা হবে। অর্থাৎ জয়ী হবেন ১২ জন। যাঁরা জয়ী হবেন, তাঁরা প্রত্যেকে ১০ হাজার করে টাকা পাবেন। বিবৃতিতে জানানো হয়েছে, মেজর নিকিতা নায়ার এবং মেজর জাসমিন কাউর জাতীয় পতাকা তুলতে সাহায্য করবেন প্রধানমন্ত্রীকে। যেই না জাতীয় পাতাকা তোলা হয়ে যাবে, তখনই অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে।

    আরও পড়ুুন: প্রত্যেক নাগরিককে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে অংশ নিতে বললেন প্রধানমন্ত্রী

    এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Independence Day 2023) রবিবার তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গিয়ে বদলে দিয়েছেন প্রোফাইল পিকচার। সেই ছবিতে দেখা যাচ্ছে ভারতের জাতীয় পতাকা। দেশবাসীকে ডিপির ছবি বদলে দেওয়ার আবেদনও করেছেন প্রধানমন্ত্রী। এই প্রচেষ্টায় সাহায্য করতেও নাগরিকদের কাছে আবেদন করেছেন তিনি। ট্যুইট-বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘হর ঘর তিরঙ্গা আন্দোলনের স্পিরিট হিসেবে আসুন, আমরা বদলে ফেলি আমাদের ডিপির ছবিগুলি। এবং এই মৌলিক প্রচেষ্টায় সবাই শামিল হই। এভাবে নিজের দেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করি।’ অগাস্টের ১৩-১৫ পর্যন্ত হর ঘর তিরঙ্গা প্রচারে অংশ নিতেও দেশবাসীকে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asian Champions Trophy: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত, হকি দলকে শুভেচ্ছা জয় শাহের

    Asian Champions Trophy: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত, হকি দলকে শুভেচ্ছা জয় শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে চেন্নাইয়ে। সেখানে মালয়েশিয়াকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছে ভারতের হকি দল। এনিয়ে চারবার এই ট্রফি জিতল ভারত। প্রথম ১-৩ গোলে পিছিয়ে ছিলেন হরমনপ্রীতরা। পরে ৪-৩ ব্যবধানে ট্রফি ঝুলিতে ভরে ভারত। ভারতের এই জয়ে উচ্ছ্বসিত ক্রিকেট দুনিয়াও। বর্তমানে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলছে ভারত। শনিবার হয়েছে চতুর্থ টি-২০। ভারতের জয়ে বড় অবদান রেখেছেন শুভমন গিল ও অর্শদীপ সিং। ফ্লোরিডা থেকে হকি টিমকে শুভেচ্ছা জানালেন শুভমন ও অর্শদীপ। বিসিসিআই এবং বোর্ড সচিব জয় শাহ-ও শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় হকি দলকে।

    এভাবেও ফিরে আসা যায়!

    ১-৩ গোলে প্রথমে পিছিয়ে থাকলেও, পরে ৩-৩ সমতায় আনে ভারতীয় দল। সেলভান কার্তির অনবদ্য গোলে এগিয়ে যায় ভারত। ৪-৩ গোলে জয় পায় ভারতীয় হকি দল। ভারতীয় ক্রিকেট দলের তরফে শুভেচ্ছা জানানোর পাশাপাশি হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন জয়।

    ট্যুইট-বার্তায় তিনি লিখেছেন, “এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় হকি দলের অসাধারণ প্রত্যাবর্তনের সাক্ষী রইলাম। অত্যন্ত অনুপ্রেরণাদায়ক এই জয়। শক্তিশালী মালয়েশিয়ার বিরুদ্ধে ৪-৩ গোলে এই জয় চ্যাম্পিয়নদের সত্যিকারের চেতনাকে তুলে ধরে। অসাধারণ টিম ওয়ার্ক ও প্রতিজ্ঞাবদ্ধ ভারতীয় দল সারা দেশকে গর্বিত করেছে। এই অনবদ্য জয়ের জন্য শুভেচ্ছা।”

    ‘ম্যাক্সিমাম টিম গোল অ্যাওয়ার্ড’

    গোটা টুর্নামেন্টে সব চেয়ে বেশি গোল করেছে ভারতই। সব মিলিয়ে ভারতের গোলের সংখ্যা ২৯। বিশেষজ্ঞদের মতে, গেমপ্ল্যান এবং খেলোয়াড়দের দক্ষতায় টুর্নামেন্ট জয় হয়েছে অনায়াস। টুর্নামেন্টে সব চেয়ে বেশি গোল করায় ভারত পাচ্ছে ‘ম্যাক্সিমাম টিম গোল অ্যাওয়ার্ড’। ভারত ‘ম্যাক্সিমাম টিম গোল অ্যাওয়ার্ড’ ঝুলিতে ভরলেও, ‘এমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড’ গিয়েছে পাকিস্তানে। সে দেশের তরুণ প্রতিভা আবদুল শাহিদ পেয়েছেন ‘এমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড’। ব্যতিক্রমী পারফর্মেন্সের জন্যই তিনি পাচ্ছেন এই পুরস্কার। মোট ছ’টি খেলায় তিনি গোল করেছেন দুটি। হকি ইন্ডিয়া প্রেসিডেন্ট দিলীপ তিরকে জানান, ভারতীয় পুরুষ হকি দলের প্রত্যেক খেলোয়াড়কে তিন লাখ করে টাকা দেওয়া হবে। সাপোর্ট স্টাফদের দেওয়া হবে দেড় লাখ করে টাকা।

    আরও পড়ুুন: প্রত্যেক নাগরিককে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে অংশ নিতে বললেন প্রধানমন্ত্রী

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India China Talks: ভারত-চিন মিলিটারি পর্যায়ের বৈঠক, কী নিয়ে আলোচনা জানেন?

    India China Talks: ভারত-চিন মিলিটারি পর্যায়ের বৈঠক, কী নিয়ে আলোচনা জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে মুখোমুখি হতে চলেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সপ্তাহখানেক পরে দক্ষিণ আফ্রিকায় হবে ব্রিকস নেতাদের সম্মেলন। এই সম্মেলনেই সামনাসামনি দেখা হবে দুই রাষ্ট্রনেতার (India China Talks)। ঠিক তার আগেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা কমাতে উদ্যোগী হল দুই দেশ।

    বৈঠকে দুই দেশ

    সোমবার হতে চলেছে ভারত এবং চিন দুই দেশের মিলিটারি পর্যায়ের ১৯তম বৈঠক। সরকারি সূত্রেই এ খবর জানা গিয়েছে। ভারতের তরফে যে প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবে, তাতে থাকবেন ১৪ জন। এর মধ্যে রয়েছেন কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রাশিম বালি। এর আগে দুই দেশের মিলিটারি পর্যায়ের বৈঠকটি হয়েছিল চলতি বছরের এপ্রিল মাসের ২৩ তারিখে, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে। দুই দেশের মিলিটারি পর্যায়ে যে অবিশ্বাসের (India China Talks) বাতাবরণ তৈরি হয়েছে, তা দূর করতেই হয়েছিল ওই বৈঠক।

    বৈঠকের আলোচ্য সূচি

    সরকারি সূত্রে খবর, সোমবারের বৈঠকে দুই দেশের সেনাদের মধ্যে কীভাবে আস্থা ফেরানো যায়, কীভাবে সীমান্ত প্রোটোকল মেনে চলা যায়, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং বাফার জোনে সংঘর্ষ এড়াতে দুই দেশের কী করণীয়, এসব নিয়েই আলোচনা হবে এদিনের বৈঠকে। মাস চারেক আগেই বৈঠক হয়েছিল ভারত ও চিনের বিদেশমন্ত্রীদের মধ্যে। তারও আগে বৈঠক হয়েছে জাতীয় নিরাপত্তা পরামর্শদাতাদের মধ্যে। তার পর হতে চলেছে সোমবারের বৈঠক।

    আরও পড়ুুন: যাদবপুরকাণ্ডে গ্রেফতার আরও ২, ধৃতদের মধ্যে স্বপ্নদীপের রুমমেটও

    চলতি বছরের সেপ্টেম্বরের ৯ ও ১০ তারিখে ভারতে আসার কথা চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। জি-২০ বৈঠকে যোগ দিতেই তিনি আসবেন ভারতে। তার আগে সীমান্তের অচলাবস্থা কাটাতে চাইছে নয়াদিল্লি ও বেজিং (India China Talks)। জুলাই মাসে দিল্লিতে মুখোমুখি হয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা অজিত ডোভাল এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। সেই বৈঠকে ডোভাল বলেছিলেন, নষ্ট হয়েছে দুই দেশের কৌশলগত বিশ্বাস, রাজনৈতিক সম্পর্ক। গত বছর ইন্দোনেশিয়ার বালিতে হয়েছিল জি-২০-র বৈঠক। সেই বৈঠকে মুখোমুখি হয়েছিলেন মোদি এবং জিনপিং। সীমান্তে অচলাবস্থা কাটাতে সেখানেও আলাদা করে বৈঠক করেছিলেন মোদি ও জিনপিং।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ

  • ISRO Gaganyaan Mission: গগনযান মিশন সফলে সিরিজ পরীক্ষা ইসরোর, জানুন বিশদে

    ISRO Gaganyaan Mission: গগনযান মিশন সফলে সিরিজ পরীক্ষা ইসরোর, জানুন বিশদে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের সাফল্যের পালক ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, সংক্ষেপে ইসরোর (ISRO Gaganyaan Mission) মুকুটে! সফলভাবে শেষ করল ড্রোগ প্যারাশুটের পরীক্ষা। গগনযান মিশনের লক্ষ্যেই চালানো হল এই পরীক্ষা। ইসরো জানিয়েছে, সফল হয়েছে এই পরীক্ষা। ইসরোর আশা, গগনযান মিশন সফল হলে নভঃশ্চরদের নিরাপদে মহাকাশে নিয়ে যাওয়া ও ফিরে আসা যাবে। কোনও গতিশীল বস্তুর গতি এবং ভারসাম্য কমাতেও ড্রোগ প্যারাশুট মোতায়েন করা হয়। 

    বিক্রম সারাভাই স্পেস সেন্টারে পরীক্ষা

    ইসরোর তরফে জানানো হয়েছে, মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত চণ্ডীগড়ের টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরির রেল ট্র্যাক রকেট স্লেড ড্রোগ প্যারাশুট ডিপ্লয়মেন্ট পরীক্ষা চালানো হয়েছে ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টারে। স্পেস সেন্টারটি রয়েছে তিরুবনন্তপুরমে। এডিআরডিই এবং ডিআরডিওর সহযোগিতায় এই সিরিজ পরীক্ষা করেছে ইসরো। ইসরো (ISRO Gaganyaan Mission) জানিয়েছে, শঙ্কু আকারের এই প্যারাশুটের ব্যাস ৫.৮ মিটার। জানা গিয়েছে, ড্রোগ প্যারাশুটের কার্যক্ষমতা নির্ধারণের ক্ষেত্রে তিনটি আরটিআরএস টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন টেস্ট ভেহিক্যাল-ডিওয়ান মিশনে যুক্ত করার ক্ষেত্রে সেটি যে প্রস্তুত, তা বোঝা গিয়েছে।

    ১০টি প্যারাশুটের সাহায্য

    ইসরোর তরফে জানানো হয়েছে, গগনযান মিশন শেষ করে মহাকাশযানটি যখন পৃথিবীতে ফিরে আসবে, তখন ১০টি প্যারাশুটের সাহায্য নেওয়া হবে। প্রথমে খোলা হবে দুটি প্যারাশুট। পরে খোলা হবে আরও দুটি। মহাকাশযানের ভারসাম্য বজায় রাখতেই খোলা হবে দ্বিতীয় ধাপের দুই প্যারাশুট। তিন মহাকাশচারীর ব্যবহারের জন্য রয়েছে তিনটি প্যারাশুট। এই প্যারাশুটগুলিই গুরুত্বপূর্ণ ভূমিকা (ISRO Gaganyaan Mission) পালন করবে গগনযান অবতরণের ক্ষেত্রে।

    আরও পড়ুুন: প্রত্যেক নাগরিককে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে অংশ নিতে বললেন প্রধানমন্ত্রী

    গগনযান মিশন হবে ইসরোর প্রথম মানববাহী মহাকাশ অভিযান। এই মিশন সফল হলে ভারত হবে চতুর্থ। ভারতের আগে থাকবে কেবল আমেরিকা, রাশিয়া ও চিন। কিছুদিন আগেই চন্দ্রযান ৩ পাঠিয়েছে ইসরো। ইতিমধ্যেই সেই যান প্রবেশ করেছে চাঁদের কক্ষপথে। যানটি ল্যান্ড করার কথা চাঁদের দক্ষিণ মেরুতে। এই মেরুতে ল্যান্ড করতে হলে যানটিকে পেরতে হবে সব মিলিয়ে পাঁচটি ধাপ। ইতিমধ্যেই এর দুটি ধাপ পেরিয়ে গিয়েছে ইসরো প্রেরিত চন্দ্রযান ৩। বাকি তিন ধাপ পেরিয়ে গেলেই সফল হবে ইসরোর (ISRO Gaganyaan Mission) মিশন চন্দ্রযান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Durand Derby: সাড়ে চার বছর পরে ডার্বি জয়! মোহনবাগানকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল

    Durand Derby: সাড়ে চার বছর পরে ডার্বি জয়! মোহনবাগানকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল

    মাধ্যম নিউজ ডেস্ক: চার বছর পর ডার্বি জিতল ইস্ট বেঙ্গল। ডুরান্ড কাপে মোহনবাগানকে ১-০ গোলে হারাল লাল হলুদ ব্রিগেড। ম্যাচের নায়ক নন্দকুমার শেখর। সাড়ে চার বছর পর নন্দকুমারের গোলে ডার্বি জয় লাল হলুদ শিবিরের। এর আগে টানা আটটি ডার্বি জিতেছিল মোহনবাগান। ম্যাচের শুরু থেকেই তাগিদ স্পষ্ট ছিল ইস্টবেঙ্গলের। মোহনবাগান অনেকবার পেনাল্টি বক্সের কাছে পৌঁছলেও বক্সের ভিতরে ঢুকতে পারছিল না প্রতিবার। উগো বুমো কয়েকটা শট নেন বক্সের বাইরে থেকেই। ইস্টবেঙ্গল ডিফেন্স বেশ জমাট দেখায় প্রথম থেকেই। উল্টো দিকে, ইস্টবেঙ্গল প্রথমার্ধেই কয়েকবার পৌঁছে গিয়েছিল গোলের কাছে। কখনও ডিফেন্ডাররা বের করে দেন। কখনও কিপার বাঁচান। তবে সাকুল্যে গোলের লক্ষ্যে শট ছিল মাত্র দুটি। মোহনবাগান ১১টা শট নিলেও তার বেশিরভাগই ছিল গোলের বাইরে। 

    ইস্টবেঙ্গলের অনবদ্য জয়

    আবেগের বড় ম্যাচে সাম্প্রতিক পারফরম্যান্সে অনেকটাই এগিয়ে ছিল সবুজ মেরুন। অন্য দিকে, আন্ডারডগ তকমাই যেন অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের। বড় ম্যাচে কাউকেই এগিয়ে পিছিয়ে রাখা যায় না। এ বারও পরিস্থিতি অন্যথা হল না। সিলেবাসের বাইরে থেকে ইস্টবেঙ্গলের অনবদ্য জয়। শনিবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করেছে ইস্টবেঙ্গল ক্লাব। ২৭ বছর বয়সি চেন্নাইয়ের ফুটবলার নন্দকুমার শনিবারই প্রথম ডার্বি ম্যাচ খেলতে নেমেছিল। ম্যাচের ৬০ মিনিটে তিনি ইস্টবেঙ্গল দলকে ১-০ গোলে এগিয়ে দিলেন। জয়সূচক গোলও সেটাই। ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের ডার্বি জয়ের নায়ক বললেন, “বলে বোঝাতে পারব না। এখানে আসার পর থেকেই সমর্থকদের উৎসাহ চোখে পড়ছে। আর আজকের মত পরিবেশে খেলা তো যে কোনো ফুটবলারের স্বপ্ন।”

    কোচ কুয়াদ্রাত অবশ্য টুর্নামেন্টের পরের ম্যাচের দিকে নজর দিচ্ছেন বেশি করে। জানালেন, সমর্থকদের জন্য খুব খুশি। গত দু বছর খুব একটা সাফল্য পায়নি ক্লাব তা সত্ত্বেও এই সমর্থন উৎসাহ দিয়েছে খেলোয়াড়দের। কুয়াদ্রাত আরও বলেন, মোহনবাগানের সামনে বড় টুর্নামেন্ট রয়েছে, সে কারণে হয়তো অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করতে চেয়েছিল ওরা। আমি শুধু ফুটবলারদের বলেছিলাম কাউন্টার অ্যাটাক আর সেটপিস গুলো কাজে লাগাতে।

    আরও পড়ুন: গোল খেয়ে ধরাশায়ী জাপান! এশীয় হকির ফাইনালে ভারত

    অন্যদিকে , ডার্বিতে হার মেনে নিতে পারছেন না মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি বলেন, ‘ইস্টবেঙ্গলকে অভিনন্দন। আটটা ম্যাচ পর তারা জয় পেল। এটা অত্যন্ত ভালো ওদের জন্য। ম্যাচের পর ম্যাচ একটা দল হারতে পারে না। একদিন না একদিন তো জিততেই হত। ওরা ভালো খেলেছে। আজ অনেক ভালো খেলেছে। আমরা যে খেলা খেলেছি তাতে জেতার যোগ্যতা ছিল না। ওরা অনেক ভালো ফুটবল খেলেছে।’

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • JP Nadda: হাওড়ায় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে জেপি নাড্ডা, কী করলেন?

    JP Nadda: হাওড়ায় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে জেপি নাড্ডা, কী করলেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দু’দিনের পঞ্চায়েত রাজ সম্মেলনে বঙ্গে এসে বিজেপির ‘আমার মাটি আমার দেশ’ কর্মসুচীর অঙ্গ হিসাবে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের বাড়ি দেউলটি থেকে মাটি সংগ্রহ করলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। শুক্রবার রাতেই কলকাতায় এসে পৌঁছান বিজেপির সর্বভারতীয় সভাপতি। বাংলা, বিহার, ঝাড়খণ্ড-সহ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের জেলা পরিষদ সভাধিপতিদের নিয়ে হাওড়ার দেউলটির একটি হোটেলে এদিন সকালে একটি  কর্মশালার উদ্বোধন করেন নাড্ডা। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে দুপুরে দেউলটিতে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে পরিদর্শনে আসেন জে পি নাড্ডা।

    ভিজিটার্স বুকে কী লিখলেন জে পি নাড্ডা (JP Nadda)?

    দেউলটিতে শরৎচন্দ্রের বাড়ি থেকে মাটি সংগ্রহ করেন জে পি নাড্ডা (JP Nadda)। “আমার মাটি আমার দেশ” কর্মসূচির সূচনা করেন তিনি। সেই মাটি নিয়ে যাওয়া হবে দিল্লির কর্তব্যপথ বাগানে। এদিন দেউলটিতে এসে শরৎচন্দ্রের বাসভবনে, সেখানকার লাইব্রেরি রুমে ঘুরে দেখেন তিনি। সেখানকার ভিজিটার্স বুকে নিজের অভিজ্ঞতার কথা লিখে রাখেন তিনি। তিনি লেখেন ‘আজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মহান মানুষের নিবাস স্থানে আসতে পেরে নিজেকে খুবই সৌভাগ্য প্রাপ্ত মনে করছি। এই জায়গা থেকে অনেক প্রেরণা পেলাম।’ তিনি প্রথমে ওই বসতবাড়িতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। এরপর তিনি ওই বাসভবন চত্বরে একটি আম গাছ রোপণ করেন। পরে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রূপনারায়ণ নদীতীরে এই বাড়িতে যে কক্ষতে বসে তাঁর সাহিত্যকর্ম সৃষ্টি করেছিলেন সেই ঘর পরিদর্শন করেন। এরপর জেপি নাড্ডা আরেকটি কক্ষে গিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যবহৃত জিনিসগুলো পরিদর্শন করেন। পরে, ওই বাড়ির দোতলার ঘরগুলিও তিনি ঘুরে দেখেন। দোতলা বাড়ির বারান্দাতে উঠে উপস্থিত সমর্থক মানুষদের উদ্দেশ্যে হাত নাড়েন। বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার, অনুপম হাজরা, রাঁচির মেয়র আশা লাকড়া, অমিত মালব্য, বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সভাপতি অরুণ উদয় পাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন সেখানে এক জাতীয় পতাকা বিতরণ অনুষ্ঠানে অংশ নেন নাড্ডা। জে পি নাড্ডার সফর উপলক্ষে দেউলটির সামতাবেড়ে শরৎচন্দ্রের বসতবাড়ি এলাকাকে সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। দুপুরে জে পি নাড্ডা সেখানে আসেন। ১.৪০ নাগাদ তিনি দেউলটি আসেন। প্রায় আধ ঘন্টা ছিলেন তিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Criminal Laws: চাকরি, বিয়ের ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে সেক্স ‘অপরাধ’! নয়া বিলে প্রস্তাব কেন্দ্রের

    Criminal Laws: চাকরি, বিয়ের ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে সেক্স ‘অপরাধ’! নয়া বিলে প্রস্তাব কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: পরিচয় লুকিয়ে কোনও মহিলাকে বিয়ে করলে বা চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলে তাকে ‘অপরাধ’ বলে গণ্য করা হবে। প্রস্তাবিত ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita Bill) আইনে সেই সুপারিশই করা হয়েছে। যে প্রস্তাবিত আইন ঔপনিবেশিক আমলের ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে কার্যকর করা হবে বলে শুক্রবার সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    কী বলা হয়েছে নয়া বিলে

     ১৮৬০-এর আইপিসি-র পরিবর্তে জায়গা করে নিতে পারে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (BNS) বিল। শাহ বলেন, ‘মহিলাদের উপর অপরাধ সংক্রান্ত আইনে বিশেষ নজর দেওয়া হয়েছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ এবং তাঁরা যেসব সামাজিক সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা এই বিলে তুলে ধরা হয়েছে। এই প্রথম বিয়ে-চাকরি-প্রোমোশনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং মিথ্যা পরিচয় দিয়ে বিয়ে করলে তাকে অপরাধ বলে গণ্য করা হবে। ‘  ওই প্রস্তাবিত আইন অনুযায়ী, পরিচয় লুকিয়ে কোনও মহিলাকে বিয়ে করলে সেটাও অপরাধের আওতায় নিয়ে আসা হতে চলেছে। 

    আরও পড়ুন: “সারা দেশ দেখেছে রক্তের খেলা”! বাংলায় পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে তৃণমূলকে আক্রমণ মোদির

    এমনিতে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ নতুন নয়। পুলিশে একাধিক অভিযোগ দায়ের করা হয়। আদালতেও গড়ায় একাধিক মামলা। কিন্তু ভারতীয় দণ্ডবিধিতে সেই বিষয়টি নিয়ে নির্দিষ্ট কোনও ধারা নেই। প্রস্তাবিত আইনে সেই বিষয়টি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ওই বিলে বলা হয়েছে, ‘প্রতারণামূলক উপায় বা প্রতিশ্রুতি পূরণের কোনওরকম উদ্দেশ্য ছাড়াই কোনও মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া, তাঁর সঙ্গে সহবাস করা এবং যেরকম যৌনসম্পর্ক স্থাপনের বিষয়টি ধর্ষণের আওতায় আসে না, সেরকম ক্ষেত্রে (অপরাধীর) ১০ বছর পর্যন্ত জেল হতে পারে এবং জরিমানাও দিতে হবে।’প্রতারণামূলক উপায়’ বলতে কী বোঝানো হয়েছে, সেটাও ওই প্রস্তাবিত আইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ওই প্রস্তাবিত আইন অনুযায়ী, ‘প্রতারণামূলক উপায়’-র আওতায় পদোন্নতি বা চাকরির ভুয়ো প্রতিশ্রুতি, প্ররোচনা বা ‘পরিচয় গোপন করে বিয়ের’ বিষয়গুলি রাখা হয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • JU Student Death: যাদবপুরকাণ্ডে ধৃত সৌরভের পুলিশ হেফাজত, কী বলছেন স্বপ্নদীপের বাবা-মা?

    JU Student Death: যাদবপুরকাণ্ডে ধৃত সৌরভের পুলিশ হেফাজত, কী বলছেন স্বপ্নদীপের বাবা-মা?

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুরের বাংলা অনার্সের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুতে (JU Student Death) তোলপাড় সারা রাজ্য। স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডুর অভিযোগ যে তাঁর ছেলেকে হস্টেলে খুন করা হয়েছে। তদন্তে নেমে স্বপ্নদীপের বাবার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই জিজ্ঞাসাবাদের পর যাদবপুর থানার পুলিশ গ্রেফতার করে সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তনীকে। ধৃত সৌরভকে শনিবার আলিপুর আদালতে তোলা হয়। এদিন বিচারক তাকে ২২ অগাস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, ২৫ অগাস্ট পর্যন্ত হেফাজতে চেয়েছিল পুলিশ। বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের নিচে সম্পূর্ণ রক্তাক্ত অবস্থায় উলঙ্গ স্বপ্নদীপকে পড়ে থাকতে দেখা যায়। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার ভোরে মৃত্যু (JU Student Death) হয় বলে জানা যায়।

    কী বলছেন স্বপ্নদ্বীপের বাবা?

    অন্যদিকে সৌরভ চৌধুরীর গ্রেফতারির পর স্বপ্নদীপের বাবা সংবাদ মাধ্যমে বলেন, ‘‘সৌরভকে ধরা হয়েছে শুনে আমি খুব খুশি। আমি বিভিন্ন সোর্স থেকে খবর পাচ্ছি যে ওরা বাইরের লোককে ডেকে এনে হস্টেলে নতুন ছাত্রদের উপর শারীরিকভাবে নির্যাতন এবং অত্যাচার করতো। সৌরভের মতো কয়েকজনকে ধরা হলে আমার কষ্ট কিছুটা লাঘব হবে। আমি চাই খুনিরা (JU Student Death) উপযুক্ত শাস্তি পাক। এদের ফাঁসি হোক। যাতে দ্বিতীয় কোন স্বপ্নদীপের স্বপ্ন না ভেঙে যায়। আর কোনও বাবা যেন এত আর্তনাদ না করে। ছেলে হারানোর আর্তনাদ কী, আমি জানি। আমাদের হীরের টুকরো হারিয়ে গিয়েছে।’’ 

    স্বপ্নদীপের মায়ের বিবৃতি

    শোকে আচ্ছন্ন রয়েছেন স্বপ্নদীপের মা স্বপ্না কুণ্ডু। তিনি এদিন সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমার ছেলে কারও কষ্ট দেখতে পারতো না। আর ওকে ওরা খুন (JU Student Death) করলো।’’ স্বপ্নদীপের মা এদিন আরও বলেন, ‘‘আমি সেদিন রাতে যেতে চেয়েছিলাম। সৌরভ আমাকে ফোন করে বললো, না সকালে আসুন। কিন্তু আমার ছেলে বারবার বলছিলো মা খুব ভয় করছে। আমাকে নিয়ে যাও। সৌরভ ফোনে এও বলে, স্বপ্নদীপ ওপরে বন্ধুদের সঙ্গে গল্প করছে, কোনও চিন্তা করবেন না।’’

    এই ঘটনায় একাধিক প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয় থেকে পাস হওয়ার পরেও সৌরভ চৌধুরী কিভাবে হস্টেলে থাকতে পারলো? কেন ঘটনার দিন, রাতে পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়া হল? তবে কি সত্যিই এমন কিছু ঘটেছিল, যা চাপা দেওয়ার জন্যই এই কাণ্ড করল হস্টেলের প্রাক্তনীরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Medinipur: ঘুরতে গিয়ে আক্রান্ত চিকিৎসক, অপহৃত বান্ধবী! শুনুন হাড়হিম করা ঘটনা

    Medinipur: ঘুরতে গিয়ে আক্রান্ত চিকিৎসক, অপহৃত বান্ধবী! শুনুন হাড়হিম করা ঘটনা

    মাধ্যম নিউজ ডেস্ক: চিকিৎসক বন্ধুর সঙ্গে ঘুরতে এসে অপহৃত তরুণী। চিকিৎসককে বেধড়ক মারধর করে, নার্সিং পড়ুয়া ওই চিকিৎসকের বান্ধবীকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক ভর্তি মেদিনীপুর (Medinipur) মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রায় ছয় ঘণ্টার চিরুনি তল্লাশির পর গ্রামবাসীদের তৎপরতায় উদ্ধার হয় তরুণী। হাড়হিম করা ঘটনায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা।

    কোথায় ঘটনা ঘটল (Medinipur)?

    শুক্রবার বিকেলে মেদিনীপুর (Medinipur) হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের এক হাউস স্টাফ চিকিৎসক তাঁর বান্ধবী নার্সিং পড়ুয়াকে নিয়ে ঘুরতে গিয়েছিল মেদিনীপুর শহর সংলগ্ন ফুলপাহাড়ী ড্যামে। সন্ধ্যার মুখে হঠাৎই মোটরবাইকে করে মুখে গামছা বেঁধে দুই ব্যক্তি হাজির হয় সামনে। প্রথমে চিকিৎসকের কাছ থেকে কেড়ে নেওয়া হয় মোবাইল এবং পকেটে থাকা টাকা। এরপর বেধড়ক প্রহার করা হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় সাহায্যের জন্য যখন চিকিৎসক চিৎকার শুরু করে, আর ঠিক তখনই তরুণীকে নিয়ে চম্পট দেয় ওই দুই দুষ্কৃতীরা। এরপর গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে খবর দেয় গুড়গুড়িপাল থানায়। রক্তাক্ত অবস্থায় চিকিৎসককে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন ওঁই চিকিৎসক।

    পুলিশের ভূমিকা

    ঘটনার কথা জানিয়ে পুলিশকে খবর দিলে, ঘটনাস্থলের চারপাশে কার্যত চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। ঘটনাস্থলে (Medinipur) পৌঁছায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ একাধিক ডিএসপি পদমর্যাদার আধিকারিক। মেদিনীপুর পুলিশ লাইন থেকে নিয়ে আসা হয় বিশাল বাহিনী। আশেপাশের প্রতিটা গ্রামে তন্নতন্ন করে খোঁজা হয় তরুণীকে। প্রায় ছয় ঘণ্টা তল্লাশির পর রাত সাড়ে বারোটা নাগাদ স্থানীয়দের তৎপরতায় জঙ্গল লাগোয়া একটি মাঠ থেকে উদ্ধার করা হয় তরুণীকে। মানসিকভাবে ভেঙে পড়লেও শারীরিকভাবে সুস্থ অবস্থাতেই উদ্ধার করা হয় তরুণীকে। প্রাথমিক অনুমান, ধর্ষণ করে তরুণীকে ফেলে পালিয়েছে দুষ্কৃতীরা। জেলা পুলিশের ডিএসপি ওয়াই কাদেরির দাবি, কিভাবে ঘটলো এমন ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নেমে সমস্ত দিক খতিয়ে দেখা হবে।

    এলাকাবাসীর বক্তব্য

    ঘটনার পর এলাকাবাসীদের দাবি, রাত বাড়লেই ফুলপাহাড়ী (Medinipur) ড্যামে বাড়ছে দুষ্কৃতীদের আনাগোনা। বাড়ছে অসামাজিক কাজ। অবিলম্বে ওই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানোর দাবি তোলা হয়েছে এলাকাবাসীর তরফে। যদিও ঘটনার সঙ্গে জড়িত কোনও ব্যক্তিকে এখনও পর্যন্ত আটক কিংবা গ্রেফতার করা সম্ভব হয়নি। মেদিনীপুর শহর থেকে মাত্র তিন কিলোমিটারের দূরত্বে এমন ঘটনা কিভাবে ঘটলো? তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। হাড়হিম করা এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে মেদিনীপুর শহরজুড়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share