Blog

  • Suvendu Adhikari: মমতার সরকারকে ‘টাইট’ দেওয়ার পথ বাতলালেন ডিএ আন্দোলনকারীদের, কী বললেন শুভেন্দু?

    Suvendu Adhikari: মমতার সরকারকে ‘টাইট’ দেওয়ার পথ বাতলালেন ডিএ আন্দোলনকারীদের, কী বললেন শুভেন্দু?

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি জায়ান্ট কিলার! নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন হাজার দুয়েক ভোটে। তাই মমতার সরকারকে ‘টাইট’ দেওয়ার কৌশল তাঁর জানা আছে বলে নানা সময় দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির (BJP) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাড়ায় মিছিল করেন বকেয়া ডিএ-র (DA) দাবিতে আন্দোলনকারীরা। তার আগে তাঁরা জড়ো হয়েছিলেন হাজরা মোড়ে। সেখানেই ভাষণ দেন রাজ্যের বিরোধী দলনেতা। বাতলে দেন রাজ্য সরকারকে টাইট দেওয়ার কৌশলও।

    প্রশাসন সম্পর্কে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মূল্যায়ন…

    রাজ্যের বিরোধী দলনেতা বলেন, আপনারা মারপিট করার কোনও কর্মসূচি নেবেন না। রাজ্য প্রশাসন সম্পর্কে তাঁর মূল্যায়ন, এরা নিষ্ঠুর, এরা বর্বর, এরা যে কোনও সময় খুন করতে পারে। এরা ট্রিগার হ্যাপি। আন্দোলনকারীদের উদ্দেশে শুভেন্দু বলেন, আপনাদের নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। স্ত্রী-পুত্র, পরিবার, বাবা-মা আছেন। অনশন করে শরীর নষ্ট করা যাবে না। এর পরেই রাজ্য সরকারকে টাইট দেওয়ার উপায় বাতলে দেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, আপনাদের হাতে কলম আছে। কলমের খাপ বন্ধ করলেই টাইটটা হবে। বিষয়টি ব্যাখ্যা করে এই বিজেপি নেতা বলেন, সরকারের সঙ্গে লাগাতার অসহযোগের পথে হাঁটলে সরকার এমনিতেই সমস্ত দাবিদাওয়া মেনে নিতে বাধ্য হবে। আন্দোলনকে জোরদার করতে যোগ্য চাকরিপ্রার্থীদেরও এই আন্দোলনে শামিল হওয়ার ডাক দেন রাজ্যের বিরোধী দলনেতা।

    আরও পড়ুুন: ‘শান্তিনিকেতনে’র উঠোন দিয়ে গেল ডিএ-র দাবিতে মিছিল, উঠল ‘চোর, চোর’ স্লোগান

    শুভেন্দু বলেন, আমাকে দায়িত্ব দিয়েছিল। গণদেবতা ওঁকে হারিয়েছেন, আমাকে সামনে রেখে। উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার। আপনারা সবাই সাহায্য করুন। কে জিতবে ঠিক করবেন জনগণ। কিন্তু পশ্চিমবঙ্গের এই অত্যাচারী শাসককে প্রাক্তন আমাদের করতেই হবে। তিনি বলেন, নিজের দলের ভোট চাওয়ার আগে বলতে হবে, নো ভোট টু মমতা। শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, রাজ্যে লক্ষ লক্ষ পদে কর্মী নেই। সব চাকরি বেচে দিয়েছে। যাঁরা ধর্মঘটে গিয়েছিলেন, মমতার সরকার দমন-পীড়ন করে তাঁদের একদিনের বেতন কেটে নিয়েছে। বদলি করেছে।

    তিনি বলেন, এই আন্দোলনের প্রথম দিন থেকে ভাস্করবাবু (আহ্বায়ক) সহ পুরো নেতৃত্বকে সমর্থন দিয়েছি আমরা। শুভেন্দু বলেন, জনগণ আমাদের এ রাজ্যের বিরোধী দল করেছেন। বিরোধী দলনেতা মানে কোনও রাজনৈতিক দলের নেতা নয়। যতজন সরকারের দ্বারা, সরকারি দলের দ্বারা আক্রান্ত হবে, তার বিরোধিতায় আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়ালে তিন মাসের মধ্যে কড়া পদক্ষেপ! নির্দেশ হাইকোর্টের

    Calcutta High Court: স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়ালে তিন মাসের মধ্যে কড়া পদক্ষেপ! নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়ালে তিন মাসের মধ্যে কড়া পদক্ষেপ করা হবে, এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সরকারি, সাহায্যপ্রাপ্ত বা পোষিত স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করতে পারবেন না জানিয়ে বহু আগেই কড়া পদক্ষেপ করেছে রাজ্য। কিন্তু তারপরও দেখা যাচ্ছে নিয়মভঙ্গ করে এক শ্রেণির শিক্ষক প্রাইভেট টিউশন পড়াচ্ছেন, অথবা বিভিন্ন প্রাইভেট টিউশন ইনস্টিটিউশনে পড়াচ্ছেন। কিন্তু এবার বিষটি নিয়ে আরও কঠোর হওয়ার নির্দেশ দিল আদালত।

    তিন মাসের মধ্যে কড়া পদক্ষেপ

    প্রাইভেট টিউশন করানোয় অভিযুক্ত স্কুল শিক্ষক-শিক্ষিকাদের ব্যাপারে রাজ্যকে তিন মাসের মধ্যে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম ভেঙে সরকারি শিক্ষকরা টিউশন পড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ এবং পর্ষদকে এ বিষয়ে ৩ মাসের মধ্যে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে আদালত। না হলে হাইকোর্ট নিজেই পদক্ষেপ করবে বলে জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

    কঠোর আদালত

    প্রাইভেট টিউশন বন্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করেছিল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ‌্যাসোসিয়েশন। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রাইভেট টিউশনের চিত্র সকলের সামনে তুলে ধরতে এঁদের কোচিং ক্লাসের ছবি বা ভিডিও তোলেন সংগঠনের প্রতিনিধিরা। মোবাইল ক্যামেরায় তোলা ওই ছবি, ভিডিওতে দেখা যায়, কোনও শিক্ষকের বাড়ির বাইরে সকাল থেকে সাইকেলের সারি। কারও বা দরজার সামনে ৩০-৪০ জোড়া চটি। ছাত্রছাত্রীরা ভিড় জমিয়েছে দিদিমণি বা মাস্টারমশাইয়ের কাছে কোচিং নিতে। প্রায় সাড়ে তিনশো সরকারি, সাহায্যপ্রাপ্ত বা পোষিত স্কুলের শিক্ষকের পড়ানোর ছবি-সহ তথ্য গৃহশিক্ষকরা জমা দেন স্কুলশিক্ষা দফতর ও মধ্যশিক্ষা পর্ষদকে। ২০২১ সালে এ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করে ‘গৃহশিক্ষক কল্যাণ সমিতি’ নামে ওই সংগঠন। সেই মামলাতেই গৃহশিক্ষকতায় অভিযুক্ত স্কুল শিক্ষকদের ব্যাপারে কঠোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। 

    আরও পড়ুন: ‘শান্তিনিকেতনে’র উঠোন দিয়ে গেল ডিএ-র দাবিতে মিছিল, উঠল ‘চোর, চোর’ স্লোগান

    প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের বক্তব্য, মামলাকারী সংগঠনের তরফে স্কুল শিক্ষকদের নামের যে তালিকা জমা দেওয়া হয়েছিল, তিন মাসের মধ্যে সে ব্যাপারে পদক্ষেপ করতে হবে। তালিকা অনুযায়ী শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য জেনে আইনি পদক্ষেপ করতে হবে শিক্ষা দফতরকে। হাইকোর্টের নির্দেশ হাতে পেয়ে সংগঠনের দেওয়া তালিকা অনুযায়ী সরকারি শিক্ষকদের পর্ষদের জেলা দফতরে ডাকা শুরু হয়েছে বলে সূত্রের খবর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Andal: সরকারি প্রকল্পের সেড সহ দরজা-জানলা চুরি, খবর নেই পঞ্চায়েতে

    Andal: সরকারি প্রকল্পের সেড সহ দরজা-জানলা চুরি, খবর নেই পঞ্চায়েতে

    মাধ্যম নিউজ ডেস্ক: দুষ্কৃতিরা চুরি করে নিয়ে গেছে বর্জ্য নিষ্কাশন প্রকল্পের সেড সহ দরজা জানালা। শুক্রবার ঘটনাটি সামনে আসে অন্ডালের কাজোরা পঞ্চায়েত (Andal) এলাকায়। পঞ্চায়েত প্রধান বলেন খবর নিয়ে দেখব। থানায় চুরির অভিযোগ জানানো হয়েছে। এখন তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

    অভিযোগ কি ?

    ২০১৮-১৯ সালে (Andal) কাজোরা গ্রামপঞ্চায়েতের রায়দত্ত কোপাডাঙ্গা এলাকায় আনুমানিক কুড়ি লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছিল একটি কঠিন তরল বর্জ্য নিষ্কাশন প্রকল্প। দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার পর সম্প্রতি সেই প্রকল্পটিতে শুরু হয় বর্জ্য নিষ্কাশনের কাজ। কিন্তু প্রকল্পটি চালু হতেই দেখা দেয় বিশেষ বিতর্ক। খনি সংস্থা ইসিএলের একটি সার্ভে দল এলাকাটি পরিদর্শন করে জানায় প্রকল্পের এলাকাটি ইসিএলের। জায়গা ছেড়ে দেওয়ার কথা জানানো হয় পঞ্চায়েতকে। এরপরই প্রায় কিছুটা দূরে প্রকল্পটি স্থানান্তরিত করা হয়। কিন্তু প্রকল্প স্থানান্তর হলেও পুরনো প্রকল্পটির দরজা-জানলা-টিনের সেড সহ কাঠামোগুলি স্থানান্তর করা হয়নি। শুক্রবার সকালে স্থানীয়রা আচমকা দেখতে পায় পুরনো প্রকল্পের নির্মাণ সামগ্রী টিনের সেড, লোহার দরজা, জানালা কিছু নেই। সম্ভবত সেগুলি চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতিরা এমনটাই স্থানীয়দের অভিযোগ। এরপর চুরির খবর পৌঁছায় কাজোড়া পঞ্চায়েত দপ্তরে।

    পঞ্চায়েত প্রধানের ভূমিকা

    পঞ্চায়েত প্রশাসনের (Andal) পক্ষ থেকে এই দিন দুপুরে অন্ডাল থানায় চুরির ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করা হয়। স্থানীয় পঞ্চায়েতের প্রধান প্রাণকৃষ্ট নুনিয়া জানান, রায়দত্ত কোপাডাঙ্গায় কঠিন তরল বর্জ্য নিষ্কাশন প্রকল্পটি তৈরি করা হয়েছিল কিন্তু ইসিএলের সাথে জায়গাটির মালিকানা নিয়ে ঝামেলা হওয়ার পরে পঞ্চায়েত তার প্রকল্পটি দূরে নিয়ে চলে যায়। সেড সহ কাঠামোগুলি পরে নতুন জায়গায় আনার পরিকল্পনা ছিল। আরও বলেন শুনলাম সেগুলি নাকি চুরি হয়েছে। আমি জানি না কি হয়েছে, গিয়ে খবর নিয়ে দেখতে হবে। তবে এদিন পঞ্চায়েত প্রধান বলেন স্থানীয়দের কাছ থেকে খবর পাই সেগুলি নাকি চুরি হয়ে গেছে। এলাকার মানুষ পঞ্চায়েত প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন। প্রশাসন সরকারি সম্পত্তির প্রতি কতটা দায়িত্বশীল সেই বিষয় নিয়েও প্রশ্ন উঠছে নানা মহলে। পরে অন্ডাল থানায় অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু হয়েছে বলে জানান এক আধিকারিক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • TMC: দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে আন্দোলনে তৃণমূল কর্মীরা! কেন জানেন?

    TMC: দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে আন্দোলনে তৃণমূল কর্মীরা! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যে কোথাও জলাশয় ভরাট করে কোনও কাজ করা যাবে না। আর সেই মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে এবার অবাধে পুকুর ভরাট হচ্ছে খড়দহ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে। আর এই পুকুর ভরাটকে কেন্দ্র করে প্রকাশ্যে শুরু হয়েছে তৃণমূলের (TMC) প্রাক্তন ও বর্তমান কাউন্সিলরের গোষ্ঠীকোন্দল। যা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    জলাশয় ভরাট নিয়ে বর্তমান কাউন্সিলর ও প্রাক্তন কাউন্সিলরের মধ্যে তরজা

    প্রাক্তন কাউন্সিলার সঞ্জীব পাল চৌধুরীর অভিযোগ, ১৯ নম্বর ওয়ার্ডে সরকারি জলাশয় রাতের অন্ধকারে পুরসভার ট্রাক্টর করে খাল সংস্কারের মাটি নিয়ে এসে ভরাট করা হচ্ছে। ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের (TMC) বর্তমান কাউন্সিলর মৌসুমী পালের নেতৃত্বে এই জলাশয় ভরাট করা হচ্ছে। রাতের অন্ধকারে এলাকায় ট্রাক্টর ঢোকার শব্দে অতিষ্ঠ এলাকাবাসী। তাই এই ঘটনায় সরব হয়েছে এলাকার স্থানীয় বাসিন্দারাও। যেখানে পুকুর ভরাটের ঘটনা ঘটছে, সেখানে এদিন বিক্ষোভ দেখান প্রাক্তন কাউন্সিলর ও তাঁর অনুগামীরা। প্রাক্তন কাউন্সিলরের আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বর্তমান কাউন্সিলর মৌসুমী পাল। তিনি বলেন, কোনও জলাশয় ভরাট করা হচ্ছে না। আসলে এলাকায় একটি রাস্তা তৈরি হবে। প্রাক্তন কাউন্সিলর ৫ বছর ঘুমিয়ে কাটিয়েছেন। এলাকায় কোন উন্নয়ন করেননি। আমি উন্নয়নের কাজ করছি বলে আমাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছেন তিনি।

    কী বললেন পুরসভার উপ পুরপ্রধান?

    তৃণমূল (TMC) পরিচালিত খড়দহ পুরসভার উপ পুরপ্রধান সায়ন মজুমদার বলেন, দুপক্ষের অভিযোগ পুরসভায় জমা পড়েছে। জলাশয় ভরাট করে কোনও উন্নয়নের কাজ পুরসভা বরদাস্ত করবে না। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

    সরব বিজেপি নেতৃত্ব

    পুকুর ভরাট নিয়ে শাসকদলেরই প্রাক্তন ও বর্তমান কাউন্সিলরদের গোষ্ঠীকোন্দলের ঘটনায় শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা কিশোর কর বলেন, গোটা রাজ্য জুড়েই বেআইনি কাজের সঙ্গে তৃণমূলের (TMC) লোকজন জড়িত। এসবের বিরুদ্ধে সাধারণ মানুষকে গর্জে উঠতে হবে। যতদিন যাবে তৃণমূলের এই ধরনের গোষ্ঠীকোন্দল আরও প্রকট হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • DA: ফের একবার ডিএ বাড়াতে চলেছে কেন্দ্র, কত হবে বেতন?

    DA: ফের একবার ডিএ বাড়াতে চলেছে কেন্দ্র, কত হবে বেতন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বকেয়া ডিএ-র (DA) দাবিতে এ রাজ্যে সরকারি কর্মীদের আন্দোলনের আজ, শনিবার শততম দিন। অনেক কাঠখড় পুড়িয়ে এদিনই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) পাড়ায় মিছিল করেছেন আন্দোলনকারীরা। এহেন আবহে ফের একবার ডিএ বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ১ জুলাই থেকেই ৩ থেকে ৪ শতাংশ হারে বর্ধিত ডিএ দিতে পারে কেন্দ্র। চলতি বছরই মার্চ মাসে একবার ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল নরেন্দ্র মোদির সরকার। সপ্তম পে কমিশনের সুপারিশ মতো বর্ধিত বেতনও পেতে শুরু করেছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তার পর দু মাস পেরতে না পেরতেই ফের একপ্রস্ত বাড়তে চলেছে ডিএ। প্রসঙ্গত, বর্তমানে ৪২ শতাংশ হারে ডিএ পান সরকারি কর্মীরা।

    ফের বাড়ছে ডিএ (DA)…

    মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ হিসেবে সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ (DA) দেয় সরকার। নিয়ম অনুযায়ী, প্রতি বছর জানুয়ারি ও জুলাই এই দুই মাসে সংশোধিত হয় ডিএ। সরকারি কর্মীদের মূল বেতনের ওপর ভিত্তি করে দেওয়া হয় ডিএ। যাঁরা পেনশনভোগী তাঁদের ডিএ দেওয়া হয় মূল পেনশনের ওপর ভিত্তি করে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের ওপর নির্ভর করে এই ডিএ বৃদ্ধির পরিমাণ। শ্রমমন্ত্রক কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স কমেছিল ০.১ পয়েন্ট।

    আরও পড়ুুন: ‘শান্তিনিকেতনে’র উঠোন দিয়ে গেল ডিএ-র দাবিতে মিছিল, উঠল ‘চোর, চোর’ স্লোগান

    এপ্রিলে প্রকাশিত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের রিপোর্টে দেখা গিয়েছে, মার্চ মাসে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স বেড়েছে ০.৬ পয়েন্ট। প্রত্যাশিতভাবেই ফের বাড়তে চলেছে ডিএ। সপ্তম পে কমিশনের সুপারিশে ডিএ আরও ৩ থেকে ৪ শতাংশ বাড়বে বলে সূত্র মারফত খবর। বর্তমানে দেশে কেন্দ্রীয় সরকারি কর্মী রয়েছেন ৪৭.৫৮ লক্ষ। আর পেনশনভোগীর সংখ্যা ৬৯.৭৬ লক্ষ।

    বর্তমানে ৪২ শতাংশ হারে ডিএ (DA) দেয় কেন্দ্র। অসমের হিমন্ত বিশ্ব শর্মার সরকারও কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে। কিছু দিন আগেই ঝাড়খণ্ড সরকারও সে রাজ্যের সরকারি কর্মীদের ৪২ শতাংশ হারে ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছে। হিমাচল প্রদেশের সরকারও সে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাড়িয়েছে ৩ শতাংশ। যার জেরে ওই রাজ্যের কর্মীরা বর্তমানে ৩৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • The Kerala Story: বক্স অফিসে বাজিমাত ‘দ্য কেরালা স্টোরি’-র! প্রথম দিনে আয় কত?

    The Kerala Story: বক্স অফিসে বাজিমাত ‘দ্য কেরালা স্টোরি’-র! প্রথম দিনে আয় কত?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম দিনেই বক্স অফিসে ছক্কা হাঁকাল ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। সুদীপ্ত সেন পরিচালিত এই ছবিকে বিদ্বেষমূলক বলে তোপ দেগেছিল কংগ্রেস সহ বামপন্থীরা। একধাপ এগিয়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, এই ছবি সঙ্ঘ পরিবারের তৈরি। কিন্তু যাবতীয় অপপ্রচারকে পিছনে ফেলে প্রথম দিনেই বাজিমাত করল ‘দ্য কেরালা স্টোরি’। কর্নাটকে নির্বাচনী প্রচারে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)-এর প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণেও। ছবি নিয়ে কংগ্রেসের অপপ্রচারকে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী। দরাজ সার্টিফিকেট দিয়েছেন ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) ছবিকে। এদিন তরণ আদর্শ ট্যুইট করে লেখেন, প্রথম দিনেই বাউন্ডারির বাইরে বল পাঠাল ‘দ্য কেরালা স্টোরি’।

    ২০২৩ সালে সর্বাধিক আয় করা প্রথম পাঁচটি ছবির তালিকায় নথিভুক্ত হল ‘দ্য কেরালা স্টোরি’

    পরিসংখ্যান বলছে, প্রথম দিনের আয়ের নিরিখে কাশ্মীর ফাইলস-কেও পিছনে ফেলে দিয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। কাশ্মীর ফাইলসের প্রথম দিনের আয় ছিল ৩.৫ কোটি টাকা, অন্যদিকে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) আয় ৭.৫ কোটি টাকা। চলতি বছরে প্রথমদিনে সর্বাধিক আয় করা প্রথম ৫টি ছবির তালিকায় নথিভুক্ত হল ‘দ্য কেরালা স্টোরি’-এর নাম। প্রথম দিনের আয়ের নিরিখে ‘পাঠান’ সবার আগে। এই ছবির আয় ছিল ৫৫ কোটি। তার পর ‘কিসি কা ভাই কিসি কা জান’। তার আয় ১৫.৮১ কোটি, তৃতীয় ‘তু ঝুটি ম্যায় মক্কার’ প্রায় ১৫.৭ কোটি আয় করে। চতুর্থ অজয় দেবগনের ‘ভোলা’, যার প্রথম দিনের আয় ছিল প্রায় ১১ কোটির উপরে। জানা গেছে, হিন্দি সহ মোট ৪টি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • DA: ‘শান্তিনিকেতনে’র উঠোন দিয়ে গেল ডিএ-র দাবিতে মিছিল, উঠল ‘চোর, চোর’ স্লোগান

    DA: ‘শান্তিনিকেতনে’র উঠোন দিয়ে গেল ডিএ-র দাবিতে মিছিল, উঠল ‘চোর, চোর’ স্লোগান

    মাধ্যম নিউজ ডেস্ক: বকেয়া ডিএ-র দাবিতে বিগত কয়েক মাস ধরেই আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা। ডিএ সংক্রান্ত মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। অতীতে, ডিএ-র দাবিতে কর্মবিরতি পালন করেছেন তাঁরা। এবার আন্দোলনের শততম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাড়া তথা তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে করলেন এক কিলোমিটারেরও বেশি দীর্ঘ মিছিল। আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনেই হয়েছে মিছিল। কেবল অভিষেকের প্রাসাদোপম বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় উঠেছে ‘চোর’, ‘চোর’ স্লোগান।

    মুখ্যমন্ত্রীর বাড়ির রাস্তা— হরিশ চ্যাটার্জি স্ট্রিটের দু’ধারে ঠায় দাঁড়িয়ে সাদা পোশাকের কলকাতা পুলিশ। এঁদের মধ্যে যেমন রয়েছেন পুলিশের পদস্থ কর্তারা, তেমনি রয়েছেন ছোট কর্তারাও। ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়েছে ওই রাস্তায় আসা-যাওয়ার যাবতীয় বাই-লেন, বিশেষ করে হরিশ চ্যাটার্জি স্ট্রিট ও হরিশ মুখার্জি রোড সংযোগকারী গলি। এহেন নিরাপত্তা বলয়ের পাশ দিয়ে শনিবার দুপুরে হরিশ মুখার্জি রোড ধরে গেল বকেয়া ডিএ-র (DA) দাবিতে আন্দোলনকারীদের মিছিল। 

    ডিএ-র (DA) দাবিতে আন্দোলন…

    এদিন দুপুর ১টা নাগাদ হাজরা মোড় থেকে শুরু হয় মিছিল। হরিশ মুখার্জি রোড ধরে এগোতে শুরু করে মিছিল। শঙ্খধ্বনি, স্লোগানে গমগম করতে থাকে গোটা এলাকা। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও সরকারি কর্মীরা যোগ দিয়েছিলেন এদিনের মিছিলে। মিছিলের মধ্যে একটি শববাহী-খাটিয়াও বয়ে নিয়ে যেতে দেখা যায় আন্দোলনকারীদের। সেই খাটিয়ার গায়ে লেখা, ‘পশ্চিমবঙ্গ সরকারের বিবেক’। খাটিয়ায় শোয়ানো হয়েছিল একটি পুতুল। তার গলায় দেওয়া মালা। জ্বালানো হয় ধূপও। মিছিল এগিয়ে চলে ঢিমেতালে। মিছিলের (DA) পথে পড়েছে তৃণমূলের পার্টি অফিস। মিছিল সেখানে পৌঁছতেই ঝড় ওঠে করতালির। আচমকাই বেড়ে যায় স্লোগানের মাত্রাও।

    আরও পড়ুুন: গরুপাচার করে কেষ্টর আয় ৭৭ কোটি ৫৬ লক্ষ টাকা! চার্জশিটে উল্লেখ ইডির

    কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে গত ১০০ দিন ধরে চলছে আন্দোলন। আন্দোলন হচ্ছে যৌথ সংগ্রামী মঞ্চের ব্যানারে। দাবি আদায়ে বন্‌ধ পালন করেছেন আন্দোলনকারীরা। করেছেন কর্মবিরতিও। মহামিছিলও হয়েছে বার কয়েক। গোটা দেশের দৃষ্টি আকর্ষণ করতে দিল্লির যন্তরমন্তরেও ধর্নায় বসেছিলেন তাঁরা (DA)। বেশ কিছুদিন ধর্মতলায় অনশনও করেছিলেন আন্দোলনকারীরা। আদালতের নির্দেশে সরকারের সঙ্গে আলোচনায়ও বসেছিলেন তাঁরা। তার পরেও সুরাহা হয়নি। শেষমেশ হরিশ মুখার্জি রোডে মিছিল করার পরিকল্পনা করেন আন্দোলনকারীরা (DA)। ঠিক ছিল, ৬ মে ডিএর দাবিতে মিছিল হবে মুখ্যমন্ত্রীর পাড়ায়। যদিও প্রথমে পুলিশ এই মিছিলের অনুমতি দেয়নি। তার পরেই আন্দোলনকারীরা দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের। মামলার শুনানি হয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। তৃণমূলের ‘আঁতুড়ঘরে’ মেলে মিছিলের অনুমতি। তবে আদালত এই অনুমতি দিয়েছে শর্ত সাপেক্ষে। হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, মিছিল করতে হবে সুশৃঙ্খলভাবে। এমন কোনও স্লোগান সেখানে দেওয়া যাবে না, যাতে উত্তেজনা ছড়ায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dengue-Malaria: ডেঙ্গি-ম্যালেরিয়ায় শীর্ষে বাংলা! উদ্বেগজনক রিপোর্ট স্বাস্থ্যমন্ত্রকের

    Dengue-Malaria: ডেঙ্গি-ম্যালেরিয়ায় শীর্ষে বাংলা! উদ্বেগজনক রিপোর্ট স্বাস্থ্যমন্ত্রকের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় ২০২২ সালে ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্তের পরিসংখ্যান প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আক্রান্তের নিরিখে ২০২২ সালে, দেশের মধ্যে প্রথম স্থান পশ্চিমবঙ্গের (West Bengal)। রিপোর্টে প্রকাশ, ২০২২ এ পশ্চিমবঙ্গে ডেঙ্গি (Dengue) ও ম্যালেরিয়া (Malaria) মিলিয়ে ১ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন।

    উদ্বেগজনক রিপোর্ট

    গত বছর রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ২৭১ জন। যা আগের বছরের তুলনায় আক্রান্তর সংখ্যা ৮ গুণেরও বেশি। পাশাপাশি সরকারি মতে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ৩০ জনের। মোট ম্যালেরিয়া আক্রান্তের নিরিখেও দেশের মধ্যে পয়লা নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। সরকারি রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে গত বছর মোট ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৫৬৩ জন। ডেঙ্গিতে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। তবে বাংলার থেকে সংখ্যার নিরিখে অনেকটা পিছিয়ে ইউপি। সেখানে ২০২২ সালে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১৯ হাজারের কিছু বেশি মানুষ। ম্যালেরিয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে বিহার। পড়শি রাজ্যে গত বছর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজারের বেশি মানুষ। পশ্চিমবঙ্গের ডেঙ্গি-ম্যালেরিয়া রিপোর্টে উদ্বিগ্ন বাঙালি। 

    আরও পড়ুন: চার্জশিট পেশের পরেও দলীয় পদে কেন অনুব্রত? প্রশ্ন সুকান্তর

    তথ্য গোপনের অভিযোগ

    এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অভিযোগ করেছিল, বাংলার স্বাস্থ্য দফতর ডেঙ্গি, ম্যালেরিয়ার তথ্য কেন্দ্রকে দিচ্ছে না। ফলে বার্ষিক রিপোর্ট তৈরি করা যাচ্ছে না। ফেব্রুয়ারি মাসে এই অভিযোগ তুলেছিল কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক। রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগও উঠেছিল গত বছর। বিতর্কের পর বাংলার স্বাস্থ্য ভবন সেই রিপোর্ট পাঠায় দিল্লিকে। তারপরই দেখা যায় বাংলা এই দুই মশাবাহিত রোগে সবার উপরে রয়েছে। গত বছর ডেঙ্গি আক্রান্ত হওয়ার ঘটনা বাংলায় উদ্বেগ তৈরি করেছিল। তরুণ-তরুণীদের মৃত্যু পরিস্থিতিকে বিপর্যয়ের জায়গায় নিয়ে গিয়েছিল রাজ্যে। সেই আঁচ গিয়ে পড়েছিল বিধানসভাতেও। বিধানসভার অধিবেশনের মাঝেই একদিন প্রথমার্ধ্বে ডেঙ্গি নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা। মুলতুবি প্রস্তাব পাঠের অনুমতি দিলেও, এনিয়ে আলোচনার অনুমতি দেননি অধ্যক্ষ । 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • MGNREGA: গ্রামীণ রাস্তায় বোর্ড লাগানো হলেও হয়নি রাস্তা, ক্ষুব্ধ এলাকাবাসী

    MGNREGA: গ্রামীণ রাস্তায় বোর্ড লাগানো হলেও হয়নি রাস্তা, ক্ষুব্ধ এলাকাবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: মনরেগা প্রকল্পে গ্রামীণ রাস্তা (MGNREGA) ঢালাইয়ের জন্য একবছর আগে টেন্ডার ডেকে কাজের খতিয়ান সম্পর্কিত বোর্ড লাগানো হলেও শুরু হয়নি রাস্তার কাজ। প্রধানের অভিযোগ কনট্রাক্টর কাজ করছেন না। রাস্তা না হওয়ায় ভীষণ ক্ষুব্ধ এলাকাবাসী।

    অভিযোগ ঠিক কি!

    ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-১ ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের খাটবাড়ুই এলাকার। জানা যায়, খাটবাড়ুই থেকে হরেকৃষ্ণপুর পর্যন্ত একটি মোরাম রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। এই রাস্তার (MGNREGA) উপর দিয়ে যাতায়াত একাধিক গ্রামের মানুষের। অভিযোগ, একবছর আগে এই রাস্তার ঢালাইয়ের জন্য উদ্যোগ নেয় দাসপুর-১ পঞ্চায়েত সমিতি। কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়। এমনকী কাজের খতিয়ান উল্লেখ করে রাস্তার ধারে প্রকল্পের বোর্ডও বসানো হয়, কিছু মালপত্রও ফেলা হয়। কিন্তু এরপরে একবছর কেটে গেলেও ঢালাই রাস্তার কাজ শুরু হয়নি। রাস্তা না করে কেন সাইনবোর্ড এটাই এলাকাবাসীর প্রশ্ন!

    স্থানীয় প্রশাসনের বক্তব্য

    স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থ বর্ষে খাটবাড়ুই গ্রামে আব্দুল হালিমের বাড়ি থেকে হরেকৃষ্ণপুর গণেশ খানের বাড়ি পর্যন্ত কয়েক কিলোমিটার বেহাল মোরাম রাস্তার জন্য ৪৩,০২,৫১৪ টাকা মোট ব্যয় ধার্য ধরা হয়। ২০২১-২২ অর্থ বর্ষের রাস্তার কাজের নির্ধারিত সময় অতিক্রম করলেও এখনও শুরুই হয়নি প্রকল্পের কাজ (MGNREGA)। গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা ইয়াসমিন বলেন, কন্টাক্টর চাইলে কাজ শুরু করতে পারতো, চাইলে কাজটা ঠিক সময়ে শেষও করে দিতে পারত। অনেকবার বলা হয়েছে তাকে কিন্তু সে ইচ্ছে কাজ শুরু করেনি। পঞ্চায়েত প্রধান আরও বলেন প্রথমে কন্টাক্টর বলেছে জব কার্ডের টাকা মিলছে না তাই কাজ করা সম্ভবপর হচ্ছে না। কিন্তু যখন জব কার্ড রানিং ছিল তখন ইচ্ছে করেই কাজটি করেননি কন্ট্রাক্টর এমনটাই বক্তব্য প্রধানের। এনিয়ে আমরা ব্লকের বিডিওকে জানিয়ে ছিলাম। কিন্তু বর্তমানের কন্টাক্টরের মোবাইল বন্ধ। আবার তৃণমূল পরিচালিত দাসপুর-১ পঞ্চায়েত সমিতি সভাপতি তৃণমূল নেতা সুনীল ভৌমিক বলেন কেন্দ্রীয় সরকার মনরেগা প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছে তাই কাজ বন্ধ।

    স্থানীয়দের বক্তব্য

    স্থানীয় দীপঙ্কর স্যানাল বলেন এই রাস্তা (MGNREGA) হল রাজ্য সড়কের সঙ্গে যুক্ত হওয়ার গ্রামের রাস্তা। রাস্তায় প্রচণ্ড খানা খন্দে ভরা। অসুস্থ রোগীদের নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছে। প্রশাসন কেন বন্ধ করল কাজ বুঝতে পারছি না। আরেক বাসিন্দা স্বপন সাহা বলেন, প্রায় রোজ দুই থেকে আড়াই হাজার মানুষ যাতায়াত করেন এই রাস্তায়, কিন্তু প্রশাসন রাস্তার বিষয়ে কিছু সদর্থক ভূমিকা পালন করছেন না।  শাসকদল ও তার সরকারকে কটাক্ষ করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে দাসপুরের সিপিএম নেতা গুণধর বোস। সমষ্টি উন্নয়ন আধিকারির কাছে বিষয়টি নিয়ে আলোচনায় বসার প্রয়োজন বলে মন্তব্য করেন। এই রাস্তা এখন কবে সম্পন্ন হয় তাই এখন দেখার।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Anubrata Mondal: গরুপাচার করে কেষ্টর আয় ৭৭ কোটি ৫৬ লক্ষ টাকা! চার্জশিটে উল্লেখ ইডির

    Anubrata Mondal: গরুপাচার করে কেষ্টর আয় ৭৭ কোটি ৫৬ লক্ষ টাকা! চার্জশিটে উল্লেখ ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু গরুপাচার করেই অনুব্রত (Anubrata Mondal) করেছেন ৭৭ কোটি ৫৬ লক্ষ টাকার সম্পত্তি যা চার্জশিটে উল্লেখ করেছে ইডি। যা শুনে কপালে চোখ উঠেছে অনেকেরই। চার্জশিটে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অনুব্রতর (Anubrata Mondal) বাড়ির পরিচারকের বেতন ১৫ হাজার টাকা। মাসিক এই বেতন নিয়ে বিদ্যুৎবরণ গায়েনের সম্পত্তির পরিমাণ ছাড়িয়েছে ৭ কোটিরও বেশি। তাঁর নমিনির নাম আবার সুকন্যা মণ্ডল। বাড়ির ধোপা বিজয় রজকের নামেও অনুব্রত অ্যাকাউন্ট খুলেছিলেন। সেখানেও চলত বিপুল আর্থিক লেনদেন। অনুব্রতর জামাকাপড় কাচা ছাড়াও ধোপার কাজ ছিল বীরভূম জেলা সভাপতির গা’ হাত মালিশ করে দেওয়া। এমনটাও উল্লেখ রয়েছে চার্জশিটে। বছরখানেক আগে কোটি টাকার লটারি জেতার খবর চাউর হয় কেষ্ট মণ্ডলের নামে। তদন্তকারীরা জানতে পারেন, আসল বিজেতাকে ভয় দেখিয়ে নিজের নামে তা করেছিলেন অনুব্রত। উদ্দেশ্য কালো টাকা সাদা করা। ইডির চার্জশিটে আরও দাবি, বোলপুরের বিভিন্ন তৃণমূল নেতা-কর্মীদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলেন অনুব্রত। সেখানে জমা পড়ত গরুপাচারের টাকা। বীরভূম জেলা সভাপতি নিজের নামে, কন্যার নামে, পরিচারকের নামে একাধিক জমি কিনেছিলেন। এছাড়াও ভোলে বোম চালকল, শিব শম্ভু চালকল, কালীমাতা ট্রেডার্স, মা দুর্গা ট্রেডার্সের মতো সংস্থাও কিনেছিলেন কেষ্ট। ইডির দাবি, রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে গরুপাচারে অনুব্রত মণ্ডল সাহায্য করতেন এনামূল হককে। যার বিনিময়ে মোটা টাকা জমা পড়ত কেষ্টর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সবটাই অনুব্রত (Anubrata Mondal) করতেন তাঁর দেহরক্ষী সায়গলের ফোন ব্যবহার করে। 

    কালো টাকা সাদা করার দায়িত্ব কেষ্ট দিয়েছিলেন মণীশ কোঠারিকে

    জানা গেছে, কালো টাকা সাদা করার দায়িত্বভার ছিল মণীশ কোঠারির উপর। তিনি কেষ্ট মণ্ডলের কাছ থেকে নগদে ২৮ লক্ষ টাকা নিয়েছেন। প্রতিমাসে মণীশ কোঠারিকে বেতন বাবদ ৫০ হাজার টাকা করে দিতেন অনুব্রত। অন্যদিকে আজ শনিবারই দেখা হওয়ার কথা কেষ্ট ও সুকন্যার। জানা গিয়েছে, তিহাড় জেলের পাশাপাশি সেলে রয়েছেন তাঁরা। ইডি সূত্রে খবর, অনুব্রত-মণীশ-সুকন্যার বিবৃতি একেবারেই পরস্পর বিরোধী। অনুব্রত (Anubrata Mondal) বলছেন, মণীশের পরিকল্পনা মাফিক ব্যবসা সাজিয়েছেন তিনি, মণীশ বলছেন সুকন্যার নির্দেশে কাজ করতেন তিনি, সুকন্যা বলছেন, সবটাই বাবা জানে। তাঁর কাজ ছিল শুধু বাবার নির্দেশ মতো সই করা। প্রসঙ্গত, ইতিমধ্যে অনুব্রতর আসানসোল জেলে ফেরার আর্জি খারিজ করে দিয়েছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। আপাতত বীরভূম তৃণমূলের জেলা সভাপতিকে থাকতে হবে তিহাড়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share