Blog

  • PM Modi: হোয়াটসঅ্যাপ চ্যানেলে এলেন প্রধানমন্ত্রী, প্রথম দিনেই ফলোয়ারের সংখ্যা ১০ লাখ পার

    PM Modi: হোয়াটসঅ্যাপ চ্যানেলে এলেন প্রধানমন্ত্রী, প্রথম দিনেই ফলোয়ারের সংখ্যা ১০ লাখ পার

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) আর এক দিনেই ফলোয়ারের সংখ্যা ছাড়াল ১০ লক্ষ। ভারত সহ দেড়শোটিরও বেশি দেশে হোয়াটসঅ্যাপ চ্যানেল পরিষেবা চালু করেছে মেটা। তাই অচিরেই যে প্রধানমন্ত্রীর ফলোয়ার সংখ্যা আরও বাড়বে,  তা সহজেই অনুমেয়।

    হোয়াটসঅ্যাপ চ্যানেল কী?

    প্রশ্ন হল, হোয়াটসঅ্যাপ চ্যানেল কী? হোয়াটসঅ্যাপ চ্যানেল হল একটি ওয়ানওয়ে ব্রডকাস্টিং চ্যানেল, যাতে অ্যাডমিন মেসেজ, ছবি ও ভিডিও পাঠাতে পারবেন। এই চ্যানেলের অপশনটি মিলবে হোয়াটসঅ্যাপের আপডেটস অপশনে। সেখানে আপনি চ্যানেল দেখে ঠিক করতে পারবেন, কাকে আপনি ফলো করতে পারবেন, আর কাকে পারবেন না। এগুলি সাধারণ চ্যাট বা গ্রুপের চেয়ে আলাদা। প্রধানমন্ত্রীর (PM Modi) হোয়াটসঅ্যাপ চ্যানেল খুঁজে পেতে হলে আপনাকে অ্যান্ড্রয়েড বা আইওএসে হোয়াটসঅ্যাপে গিয়ে আপডেট ট্যাবে যেতে হবে। তার পর সেখান থেকে নরেন্দ্র মোদি চ্যানেল খুঁজে বের করতে হবে। তার পরেই সেটিকে ফলো করা যাবে।

    ‘আমি শিহরিত’

    নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। ছবিটি নয়া সংসদ ভবনের ভিতরে তোলা। ছবির সঙ্গে প্রধানমন্ত্রী লিখেছেন, “হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আসতে পেরে আমি শিহরিত। আপনাদের সঙ্গে যোগাযোগের আরও এক ধাপ কাছাকাছি এসে গেলাম। সঙ্গে থাকুন। নতুন সংসদ ভবন থেকে একটি ছবি দিলাম…।” জানা গিয়েছে, যাঁরা প্রধানমন্ত্রীর ফলোয়ার হবেন, তাঁরা তাঁর প্রতিটি আপডেট সরাসরি ওই চ্যানেলে দেখতে পাবেন। তাঁর প্রতিটি মেসেজ, প্রতিটি আপডেটে রিঅ্যাকশনও জানাতে পারবেন তাঁরা।

    ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই জনগণের সঙ্গে যোগাযোগ রেখেই চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই জন্যই তিনি চালু করেছেন ‘মন কি বাত’। সোশ্যাল মিডিয়ায়ও তিনি বরাবর সক্রিয়। বিশ্বের সব রাষ্ট্রপ্রধানের চেয়ে তাঁর ফলোয়ারের সংখ্যা সব চেয়ে বেশি। এবার যে তাঁর ফলোয়ারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়বে, তা বলাই বাহুল্য।

    আরও পড়ুুন: মহিলা সংরক্ষণ বিল মোদির ‘মাস্টারস্ট্রোক’, এক সিদ্ধান্তেই দিশেহারা বিরোধী-জোট

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: রোহিতদের নতুন জার্সি! প্রকাশ পেল ক্রিকেট বিশ্বকাপের থিম সঙ্গীত

    ICC ODI World Cup 2023: রোহিতদের নতুন জার্সি! প্রকাশ পেল ক্রিকেট বিশ্বকাপের থিম সঙ্গীত

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র ১৫ দিন বাকি। শুরু হবে ক্রিকেটের মহাযুদ্ধ। তার আগে আত্মপ্রকাশ করল ক্রিকেট বিশ্বকাপের থিম সং। এবারের থিম সংয়ের নাম ‘দিল যশন বোলে’। প্রীতমের সুরে গানটির সঙ্গে রয়েছে সব দেশ ও ভারতের ভাষা নিয়ে তৈরি একটি ভিডিয়ো। মুখ্য চরিত্রে রণবীর সিং। একই সঙ্গে দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপের আগে ভারতীয় দলের নতুন জার্সি প্রকাশিত হল। ভারতীয় ক্রিকেট দলের জার্সি প্রস্তুতকারক সংস্থা ‘অ্যাডিডাস’ এই নতুন জার্সি তৈরি করেছে।

    বিশ্বকাপের থিম সং-এ রণবীর

    আইসিসি-র সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে বিশ্বকাপের থিম সং-এর ভিডিয়ো। এতে তুলে ধরা হয়েছে ভারতের বিভিন্ন ভাষা ও বিশ্বের বিভিন্ন দেশকে। দেখানো হয়েছে, ওয়ান ডে এক্সপ্রেসে চড়ে রণবীর সিং সহ বাকিরা ভ্রমণ করছেন। বিশ্ব জুড়ে এই এক্সপ্রেসে করে ভ্রমণকে তুলে ধরা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটা সিনে বিভিন্ন ভাষায় জোশ কথাটি লেখা। সেখানে বাংলাও ছিল। তবে ভিডিয়োতে বাংলা বানানে ছিল ভুল। জোশ লেখাটি হয়ে গিয়েছিল ‘জাশ’। যেই শব্দ আসলে নেই বাংলায়। বিশ্বকাপের মত ইভেন্টে এই ধরনে ভুল মোটেই ভালোভাবে নেননি সমর্থকরা।

    বিশ্বকাপের থিম সং-এর সুরকার ও গায়ক প্রীতম বলেন, ‘ভারতের অন্যতম প্যাশন হচ্ছে ক্রিকেট। আর এই গানটা তৈরি করতে পেরে আমি গর্বিত। এটা অন্যতম বড় ক্রিকেট বিশ্বকাপ হতে চলেছে। এটা শুধুমাত্র ১৪০ কোটি ভারতীয়র গান নয়, এটা গোটা বিশ্বের গান হতে চলেছে।’ এই গানের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত অভিনেতা রণবীর সিং।

    আরও পড়ুন: এশিয়ান গেমসে ক্রিকেটে ফেভারিট টিম-ইন্ডিয়া! সোনা জয়ই লক্ষ্য নীরজ, মীরাবাঈদের

    নতুন জার্সিতে জাতীয় পতাকার ছোঁয়া

    আত্মপ্রকাশ করেছে ভারতীয় দলের নতুন জার্সিও। একটি গানের মাধ্যমে ভারতের নতুন জার্সি প্রকাশ করেছে অ্যাডিডাস। সেখানে রোহিত, বিরাট, হার্দিক-সহ ভারতীয় দলের প্রায় সব ক্রিকেটারেরা রয়েছেন। ভারতীয় দল এখন যে জার্সি পরে খেলে তাতে তিনটি তারা রয়েছে। ১৯৮৩ ও ২০১১ সালের দু’টি এক দিনের বিশ্বকাপ এবং ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় তিনটি তারা দেখা যায় রোহিত শর্মাদের জার্সিতে।

    এক দিনের বিশ্বকাপে তাঁরা যে জার্সি পরে নামবেন তাতে দু’টি তারা থাকবে। দু’বার এক দিনের বিশ্বকাপ জেতায় দু’টি তারা পরে নামবেন ভারতীয় ক্রিকেটারেরা। এখনকার জার্সিতে কাঁধের কাছে সাদা রঙের তিনটি লম্বা দাগ রয়েছে। বিশ্বকাপের জার্সিতে সাদা রঙের বদলে ভারতের জাতীয় পতাকার আদলে গেরুয়া, সাদা ও সবুজ রং করা হয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Dengue Vaccines: শীঘ্রই আসছে ডেঙ্গির টিকা! দেশজুড়ে ট্রায়াল শুরু নভেম্বরে, কারা পাবেন?

    Dengue Vaccines: শীঘ্রই আসছে ডেঙ্গির টিকা! দেশজুড়ে ট্রায়াল শুরু নভেম্বরে, কারা পাবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ ভারতে আসতে চলেছে ডেঙ্গির টিকা (Dengue Vaccines)। নভেম্বর মাসেই দেশজুড়ে শুরু হবে চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল। দেশের মোট ২০টি কেন্দ্রে ট্রায়াল হওয়ার কথা। এ রাজ্যে ক্লিনিক্যাল ট্রায়াল হবে বেলেঘাটা নাইসেডে। আইসিএমআর এবং প্যানাসিয়া বায়ো টেক লিমিটেডের যৌথ উদ্যোগে ট্রায়াল হবে। পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হবে ১০ হাজারেরও বেশি মানুষকে।

    আসছে ডেঙ্গির প্রতিষেধক

    ফি বছর এ রাজ্য তো বটেই, গোটা দেশে ডেঙ্গির শিকার হন বহু মানুষ। যত্রতত্র জমা জল, চারদিকে নোংরা-আবর্জনা, নিয়মিত নর্দমা পরিষ্কার না হওয়া সহ নানা কারণে এ রাজ্যে প্রতি বছর ডেঙ্গির বলি হন বহু মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যায় কয়েক হাজারের গন্ডি। দেশবাসীকে ডেঙ্গির হাত থেকে রক্ষা করতে দেশে শুরু হয়েছিল ডেঙ্গির প্রতিষেধক (Dengue Vaccines) তৈরির কাজ। প্রথম ও দ্বিতীয় দফার ট্রায়ালের পর চলতি বছরের মার্চ-এপ্রিলে চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল হওয়ার কথা ছিল। কিছু জটিলতার কারণে টিকায় পরিবর্তন করতে হয়। সেই কাজ শেষ হয়েছে। তাই এবার হবে চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল।

    কারা তৈরি করেছে টিকা?

    যাঁদের ডেঙ্গির টিকা দেওয়া হবে, বছরভর তাঁদের পর্যবেক্ষণে রাখা হবে। ডেঙ্গি মোকাবিলায় তাঁদের শরীরে কী পরিমাণ অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তা দেখেই ছাড়পত্র পাবে ভ্যাকসিন। তারপর আসবে বাজারে। নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত বলেন, “ডেঙ্গি ভ্যাকসিনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেখানে ডেঙ্গির প্রবণতা বেশি, সেখানে এই ভ্যাকসিন কাজ করবে। সেরো পজিটিভিটি কতটা আছে, তা দেখে দেওয়া হবে।” কেবল প্যানাসিয়া বায়ো টেক লিমিটেড নয়, পুণের সেরাম ইনস্টিটিউটও ডেঙ্গির টিকা তৈরি করেছে। আমেরিকায় ইতিমধ্যেই ডেঙ্গি মোকাবিলায় অনুমোদন পেয়েছে সানোফি ইন্ডিয়া প্রাইভেট লিমিটিডের টিকা (Dengue Vaccines)।

    আরও পড়ুুন: মহিলা সংরক্ষণ বিল মোদির ‘মাস্টারস্ট্রোক’, এক সিদ্ধান্তেই দিশেহারা বিরোধী-জোট

    প্রসঙ্গত, এ রাজ্যে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গি। এক সপ্তাহে মশকবাহিত এই রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৩৫৮ জন। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৬৭ জন। প্রতি বছরের মতো এবারও ডেঙ্গি সংক্রমণে শীর্ষ স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India-Canada Relations: মোদি-জয়শঙ্কর বৈঠক! ভারতীয়দের কানাডা যাত্রা নিয়ে পরামর্শ নয়াদিল্লির

    India-Canada Relations: মোদি-জয়শঙ্কর বৈঠক! ভারতীয়দের কানাডা যাত্রা নিয়ে পরামর্শ নয়াদিল্লির

    মাধ্যম নিউজ ডেস্ক: কানাডার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের (India-Canada Relations) অবনতি। উত্তপ্ত পরিস্থিতিতে এবার ভারতীয় নাগরিকদের কানাডা যাত্রার ক্ষেত্রে বিশেষ অ্যাডভাইজরি জারি করল নয়াদিল্লি। একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে পর্যটকদের জন্য। ভারতীয় ছাত্র-ছাত্রী এবং অন্যান্য নাগরিকদের জন্য কানাডা যাত্রার ক্ষেত্রে একটি অ্যাডভাইসরি জারি করেছে বিদেশ মন্ত্রক। কূটনৈতিক সংঘাতের এই আবহে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একান্তে বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। পরিস্থিতি স্বাভাবিক করা নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয় জয়শঙ্করের। 

    প্রবাসী ভারতীয়দের উদ্দেশে সতর্কবার্তা

    বুধবার দিল্লির তরফে কানাডাবাসী ভারতীয়দের উদ্দেশে সতর্কবার্তা জারি করা হয়। বিদেশমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়, ‘কানাডায় এই মুহূর্তে ভারত বিরোধী কার্যকলাপ এবং রাজনৈতিক মদতপুষ্ট হিংসা এবং অপরাধের বৃদ্ধি চোখে পড়ছে। যে সমস্ত ভারতীয় ওখানে রয়েছেন অথবা যাওয়ার পরিকল্পনা করছেন, সকলকে সতর্ক করা হচ্ছে। সম্প্রতি ভারতীয় কূটনীতিক এবং কিছু সম্প্রদায়ের মানুষকে বেছে বেছে নিশানা করা হয়েছে,যাঁরা ভারতবিরোধী কার্যকলাপের সমর্থক নন। তাই ভারতীয়দের এই মুহূর্ত কানাডা যাওয়া থেকে বিরত থাকা উচিত’। কানাডার যে অংশগুলিতে ভারতীয়দের উপর হিংসা বা হামলা হচ্ছে, সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    ছাত্রছাত্রীদের উদ্দেশে পরামর্শ

    কানাডা নিবাসী ভারতীয়দের জন্যও সাবধানবাণী দিয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের অ্যাডভাইসরিতে উল্লেখ করা হয়েছে, ‘কানাডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন এবং কনসুলেট জেনারেল সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে। তাঁদের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে ভারত তৎপর।’ কানাডায় পড়তে যাওয়া ভারতীয় ছাত্র-ছাত্রীদের সতর্ক থাকতে বলেছে কেন্দ্র। পাশাপাশি উপদ্রুত এলাকায় আশপাশের পরিস্থিতিতে নজর রাখতে বলা হচ্ছে।কানাডা নিবাসী ভারতীয় পড়ুয়াদের অবিলম্বে কানাডায় ভারতীয় হাইকমিশনে তাঁদের নাম, ফোন নম্বর রেজিস্টার করতে বলা হয়েছে। ওটাওয়ায় ভারতীয় হাইকমিশন, টরন্টো এবং ভ্যানকুভারে কনসুলেট জেনারেলের সঙ্গে যোগাযোগ করে নাম নথিভুক্ত করতে বলা হচ্ছে পড়ুয়াদের।

    আরও পড়ুুন: ‘‘প্ররোচনার উদ্দেশ্য ছিল না’’, ভারত চাপ দিতেই খালিস্তান নিয়ে সুর বদল কানাডার

    কানাডার সতর্কবার্তা

    ভারতে থাকা নিজেদের নাগরিকদের উদ্দেশেও সতর্কবার্তা জারি করেছে কানাডা সরকার। কানাডা সরকারের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয় সে দেশের নাগরিকদের জন্য। তাতে বলা হয়, ‘ভারতে থাকলে এই মুহূর্তে সতর্ক হয়ে যান, কারণ দেশজুড়ে সন্ত্রাসী হামলার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। যে কোনও মুহূর্তে পরিস্থিতি পাল্টে যেতে পারে। সর্বদা সতর্ক থাকুন। খবরে চোখ রাখুন, প্রশাসনের নির্দেশ মেনে চলুন।’

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Narendra Modi: মহিলা সংরক্ষণ বিল মোদির ‘মাস্টারস্ট্রোক’, এক সিদ্ধান্তেই দিশেহারা বিরোধী-জোট

    PM Narendra Modi: মহিলা সংরক্ষণ বিল মোদির ‘মাস্টারস্ট্রোক’, এক সিদ্ধান্তেই দিশেহারা বিরোধী-জোট

    মাধ্যম নিউজ ডেস্ক: মহিলা সংরক্ষণ বিল (Womens Reservation Bill) পেশ করে কি এক ঢিলে দুই পাখি মারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)? দুই পাখির একটি হল ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির মহিলা ভোটব্যাঙ্ক নিশ্চিত করা। দ্বিতীয় পাখি হল— বিরোধী-ঐক্যকে বা বলা ভাল, অধুনা ‘ইন্ডি’ জোটের ঐক্যকে খান-খান করা। নরেন্দ্র মোদির এই এক সিদ্ধান্তেই বিরোধীদের ‘রাতের ঘুম’ যে উড়ে গিয়েছে, সে বিষয়ে সন্দেহ নেই। অন্তত এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

    মঙ্গলবার, গণেশ চতুর্থীর পুণ্য-লগ্নে নতুন সংসদ ভবনের প্রথম অধিবেশনেই ‘মাস্টারস্ট্রোক’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। প্রথমেই মহিলা সংরক্ষণ বিল (নারী শক্তি বন্দন অধিনিয়ম বিল, ২০২৩) লোকসভায় পেশ করে মোদি সরকার। দেশের সংসদ ও রাজ্যগুলির বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের সংস্থান রয়েছে এই বিলে। মহিলা সংরক্ষণ ইস্যুকে হাতিয়ার করে মোদি সরকারকে চাপে ফেলার কৌশল অবলম্বন করার কথা ভেবে আসছিল সাম্প্রতিককালে-গঠিত বিরোধীদের ‘ইন্ডি’ জোট। 

    ইস্যু হারিয়ে দিশাহীন ইন্ডি-জোট!

    কিন্তু, গত সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভা মহিলা সংরক্ষণ বিলে অনুমোদন দেওয়ায় বিরোধীদের মুখের গ্রাস সেখানেই কেড়ে নেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এদিকে, ইস্যু হাত ফস্কে বেরিয়ে যাওয়ায় সেই থেকেই বিরোধীরা কার্যত দিশেহারা হয়ে পড়ে। ইন্ডি-জোট যেখানে ভেবেছিল, মোদিকে কোণঠাসা করবে, সেখানে দেখা যায়, উল্টে তারাই চাপে পড়ে গিয়েছে। কারণ, এখন মহিলা সংরক্ষণ বিলের স্বপক্ষেই যাওয়া ছাড়া তাদের কাছে অন্য কোনও পথ নেই। বিরোধীরা ভালমতোই বুঝতে পারছে, তারা যদি এখন সরকারের বিরুদ্ধাচরণ করার স্বার্থে মহিলা বিলকে (Womens Reservation Bill) সমর্থন না করে, তাহলে, দেশবাসীর সামনে তাদের আসল চেহারা বেরিয়ে পড়বে। অন্যদিকে, সমর্থন করলেও আখেরে লাভ হবে বিজেপি তথা এনডিএ-র। আগামী লোকসভা নির্বাচনে এর পুরো ফায়দা যে বিজেপির ঘরেই উঠবে, তাতে কোনও সন্দেহ নেই। এই নিয়ে ইন্ডি-জোট উভয় সঙ্কটে। যে কারণে, তারা এখন কৃতিত্বের দাবি করে বেড়াচ্ছে সব জায়গায়।

    অতীতে বিরোধিতা, এখন সমর্থন বিরোধীদের!

    নরেন্দ্র মোদি সরকারের আনা এই বিলকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিরোধী-জোটের ‘হেড অফ দ্য ফ্যামিলি’ কংগ্রেস। সমর্থনের কথা জানানো হয়েছে বিরোধী জোট-শরিক সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল ও বহুজন সমাজ পার্টির তরফে। এমনকি, সমর্থন জানাতে সম্মত হয়েছে বিজেপির একসময়ের শরিক তথা বর্তমানে বিরোধী ধরের সদস্য নীতীশ কুমারের জেডিইউ। এখানে বিশেষ করে উল্লেখ করতে হবে প্রথম তিন শরিক দলের। কারণ, এই দলগুলিই এক সময় সংসদে পেশ হওয়া মহিলা সংরক্ষণ বিল (Womens Reservation Bill) নাকচ করেছিল। সেই ইতিহাসের সাক্ষী রয়েছে সদ্য-প্রাক্তন হওয়া সংসদ ভবন। এখন এই দলগুলির সামনের সারিতে একাধিক মহিলা মুখ আসায়, মনোভাবও পাল্টাতে বাধ্য হচ্ছে তারা।

    মহিলা ভোটাররাই বিজেপির শক্তি

    পাশাপাশি, আরেকটা চিন্তা যা বিরোধীদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে তা হল ভোট ব্যাঙ্ক হাতছাড়া হওয়ার ভয়। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিল সংসদে পাশ হয়ে গেলে ভোটে সবচেয়ে লাভবান হবে বিজেপি। তাঁদের মতে, বিজেপির মহিলা ভোট ব্যাঙ্ক বিপুলভাবে ফুলে উঠবে। পরিসংখ্যান বলছে, ২০১৯ লোকসভা নির্বাচনে পুরুষদের তুলনায় এক শতাংশ ভোট বেশি ছিল মহিলাদের। আবার মহিলা ভোটারদের বেশিরভাগ পছন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi)। লোকসভা নির্বাচনে মহিলাদের ভোটদানের হার ছিল ৬৭ শতাংশ। এর মধ্যে বিজেপি পেয়েছিল ৩৬ শতাংশ আর কংগ্রেস পেয়েছিল ২০ শতাংশ মহিলা ভোট। পাঁচ বছর আগে, ২০১৪ সালে বিজেপিকে ভোট দিয়েছিলেন ২৯ শতাংশ মহিলা। অর্থাৎ, পাঁচ বছরে বিজেপির মহিলা ভোটব্যাঙ্ক অনেকটাই বেড়েছে। 

    নরেন্দ্র মোদির ‘গেম-চেঞ্জার’ সিদ্ধান্ত!

    আরেকটি পরিসংখ্যান বলছে, ২০১৯ লোকসভা নির্বাচনে ১২টি এমন রাজ্য ছিল যেখানে পুরুষদের থেকে বেশি সংখ্যক মহিলা ভোট দিয়েছিলেন। ২টো রাজ্য বাদ দিয়ে বাকি ১০টিতে বিপুল সাফল্য পেয়েছিল বিজেপি। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে গেরুয়া শিবির মহিলাদের জন্য একাধিক পদক্ষেপ করেছে। সেই তালিকার অন্যতম ছিল তিল তালাক নিষিদ্ধ করা। এর পাশাপাশি, উজ্জ্বলা যোজনা, মহিলাদের মুদ্রা ঋণ, পোষণ প্রকল্প, বেটি বাঁচাও বেটি পড়াও-এর মতো কর্মসূচি বিপুল জনপ্রিয় হয়েছে। এবার, মহিলা সংরক্ষণ বিল (Womens Reservation Bill) পাশ হলে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে এই শতাংশের হার আরও বৃদ্ধি পাবে। আর ঠিক এই জন্যই, রাজনৈতিক বিশ্লেষকরা নরেন্দ্র মোদির (PM Narendra Modi) এই সিদ্ধান্তকে ‘গেম-চেঞ্জার’ হিসেবে উল্লেখ করেছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Women’s Reservation Bill: ‘‘মহিলাদের হয়ে কি পুরুষরা এগিয়ে আসতে পারেন না?’’ অধীরকে ‘শাহী’-পাঠ

    Women’s Reservation Bill: ‘‘মহিলাদের হয়ে কি পুরুষরা এগিয়ে আসতে পারেন না?’’ অধীরকে ‘শাহী’-পাঠ

    মাধ্যম নিউজ ডেস্ক: “মহিলাদের হয়ে কি পুরুষরা এগিয়ে আসতে পারেন না?” বুধবার কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে এমনই প্রশ্ন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “আমি অধীর রঞ্জন চৌধুরীকে জিজ্ঞাসা করি, এই ইস্যুতে (মহিলা সংরক্ষণ বিল) (Women’s Reservation Bill) কেবল মহিলারাই বলবেন। মহিলাদের ইস্যুতে পুরুষরা বলতে পারবেন না?”  

    অধীরকে জবাব শাহের

    সোমবার শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশনের দ্বিতীয় দিনে পেশ হয় মহিলা সংরক্ষণ বিল। বিলটি নিয়ে বিজেপির তরফে প্রথমে বলতে ওঠেন সাংসদ নিশিকান্ত দুবে। তখনই কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, “মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপির হয়ে ব্যাটিং করছেন একজন পুরুষ সাংসদ।” এর পরেই অধীরকে শাহি-পাঠ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “প্রথম বক্তা হতে না পারায় অধীর চৌধুরী নিশিকান্তের ওপর ঈর্ষাকাতর হচ্ছেন।”

    ভারতের ঐতিহ্য মনে করালেন শাহ 

    অধীরের বক্তব্যের প্রেক্ষিতে শাহ মনে করিয়ে দেন, “ভারতের ঐতিহ্যই হল পরিবারের মহিলাদের কল্যাণ কামনা করবেন ওই পরিবারের পুরুষ সদস্যরা।” প্রসঙ্গত, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill) পেশ করে বিজেপি। বিলটি আইনে পরিণত হলে, লোকসভা ও রাজ্য বিধানসভার ৩৩ শতাংশ সংরক্ষিত হবে মহিলাদের জন্য। এদিকে, এদিন মহিলা সংরক্ষণ বিলের স্বপক্ষে সওয়াল করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। লোকসভায় বিলটি পেশ করেছিলেন তিনিই।

    আরও পড়ুুন: ‘‘রাজনীতি করা বন্ধ করুন…’’! মহিলা বিলের কৃতিত্ব দাবি করায় সোনিয়াকে তোপ বিজেপির

    কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, “মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করতে ভারতীয় জনতা পার্টি চেষ্টার কসুর করছে না।” তিনি বলেন, “বিজেপিই দেশের প্রথম রাজনৈতিক দল যারা লোকসভা ও রাজ্য বিধানসভায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করতে চাইছে। বিজেপি যখন বিরোধী পক্ষ ছিল, আমরা সরকারের কাছে এই বিলের দাবি জানিয়েছিলাম। কিন্তু কংগ্রেস, যারা তখন ক্ষমতায় ছিল, বিলটি আনেনি। ২০১৪ সালে তাদের মেয়াদ শেষ হয়ে যায়। বিলটিও (Women’s Reservation Bill) ল্যাপস হয়ে যায়।” কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, “১৯৪৯ সালের ২৫ নভেম্বর বিআর আম্বেদকর বলেছিলেন, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি আমরা রাজনৈতিক সাম্য পাব। কিন্তু সামাজিক যেসব বিষয় বাদ থেকে গেল, সেগুলি অবশ্যই সংশোধন করবে পরবর্তী সরকারগুলি।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Nusrat Jahan: ‘‘সব নথি জমা দেননি’’! বলছে ইডি, ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে কি ফের বিপাকে নুসরত?

    Nusrat Jahan: ‘‘সব নথি জমা দেননি’’! বলছে ইডি, ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে কি ফের বিপাকে নুসরত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফ্ল্যাট প্রতারণকাণ্ডে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) কাছে আরও তথ্য চাইল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নুসরতের কাছ থেকে যে যে নথি চাওয়া হয়েছিল, তা সবটা এখনও জমা দেননি তিনি। তাই তাঁর কাছ থেকে সব নথি চেয়েছে ইডি। অন্যদিকে ইডির তরফে নুসরতের প্রাক্তন সংস্থার সিইও রাকেশ সিংকে ফের  আগামী সপ্তাহে হাজির হতে বলা হয়েছে ।

    নুসরতের বিরুদ্ধে অভিযোগ

    ইডি সূত্রে খবর, ফ্ল্যাট প্রতারণকাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) কাছ থেকেও আরও কিছু নথি চেয়ে পাঠানো হয়েছে। তবে তাঁকে সশরীরে হাজিরা দিতে বলেনি কেন্দ্রীয় সংস্থা। ২৪ কোটির ফ্ল্যাট প্রতারণা মামলায় ইতিমধ্যেই ১২ সেপ্টেম্বর নুসরতকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। প্রায় সাড়ে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। ২০১৪-১৫ সালে নুসরত যে সংস্থার ডিরেক্টর ছিলেন, সেই ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণা করেছে বলে অভিযোগ ওঠে। অভিযোগ, প্রথমে নুসরত তাঁদের আশ্বস্ত করেছিলেন ২ কামরার ফ্ল্যাট দেবেন। প্রতিশ্রুতি পূরণ করেননি। পরে বলেন, হিডকোর কাছে তিন কামরার ফ্ল্যাট দেবেন। বছর পেরিয়ে সেই প্রতিশ্রুতিও পূরণ হয়নি। এরই মধ্যে নুসরত নিজে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট কেনেন। নুসরতের বিরুদ্ধে ব্যাঙ্কের কর্মীরা প্রথমে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু সে সময়ে পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। এরপর  আলিপুর আদালতে গিয়ে মামলা ফাইল করেন প্রতারিতরা। সম্প্রতি বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এই অভিযোগ সামনে আনেন।

    আরও পড়ুুন: ‘‘প্ররোচনার উদ্দেশ্য ছিল না’’, ভারত চাপ দিতেই খালিস্তান নিয়ে সুর বদল কানাডার

    নুসরতের কাছে কী চায় ইডি

    নুসরতের (Nusrat Jahan) আয় ব্যয়ের হিসাব, ও নুসরতের সঙ্গে তাঁর কোম্পানির যোগসূত্র খুঁজে পেতে আরও তথ্য়ের প্রয়োজন ইডির। আর সেই কারণেই বাকি নথি জোগাড় করে দ্রুত ইডি দফতরে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের সময়ই বাকি নথি নুসরতকে দ্রুত জমা দিতে বলেন তদন্তকারীরা। সূত্রের খবর, সপ্তাহ ঘুরলেও সেই নথি আজও জমা পড়েনি। ইডি সূত্রে খবর, নুসরতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের তথ্য ও সেভেন্থ সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর নিযুক্ত হওয়ার নথি ও সেখানে তাঁর ভূমিকা জানতে চান তদন্তকারীরা। তার অনেকটাই এখনো জমা দেননি নুসরত। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: ‘‘রাজনীতি করা বন্ধ করুন…’’! মহিলা বিলের কৃতিত্ব দাবি করায় সোনিয়াকে তোপ বিজেপির

    BJP: ‘‘রাজনীতি করা বন্ধ করুন…’’! মহিলা বিলের কৃতিত্ব দাবি করায় সোনিয়াকে তোপ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদের বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে পেশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। তার পরেই ক্রেডিট নিতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এই তালিকায় রয়েছে কংগ্রেসও। তাই বুধবার কংগ্রেসকে নিশানা করল বিজেপি (BJP)।

    প্রসঙ্গ গীতা মুখার্জি ও সুষমা স্বরাজ

    গেরুয়া শিবিরের সাংসদ নিশিকান্ত দুবে বলেন, “যখন সোনিয়া গান্ধী ভাষণ দিচ্ছিলেন, আমি ভেবেছিলাম রাজনীতির উর্ধ্বে উঠে তিনি বলবেন। কারণ তিনিই বিরোধীদের কণ্ঠস্বর। মহিলারা যাঁরা এই বিলের স্বপক্ষে গলা ফাটিয়েছিলেন তাঁরা হলেন বাংলার গীতা মুখোপাধ্যায় এবং বিজেপির সুষমা স্বরাজ। তাঁরা না থাকলে আমরা এই বিলটি দেখতে পেতাম না। কিন্তু সোনিয়া গান্ধী এঁদের কারও নামই উচ্চারণ করলেন না। এটা কী ধরনের রাজনীতি? তিনি (সোনিয়া) এই বিলের ক্রেডিট নিতে চাইলেন। কিন্তু এটা আপনাদের বিল নয়।”

    ‘বিল এনেছেন আমাদের প্রধানমন্ত্রী’

    তিনি (BJP) বলেন, “আমাদের প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) এবং আমাদের দল এই বিলটি এনেছিল। এটাই সহ্য হচ্ছে না বিরোধীদের।” বিজেপি সাংসদ বলেন, “প্রধানমন্ত্রী বারংবার বলেছেন এই হল সময়, এটাই উপযুক্ত সময়। এবং এটি (মহিলা সংরক্ষণ বিল) উপযুক্ত সময়েই নিয়ে আসা হয়েছে।” তিনি বলেন, “এই হাউসেই ২০১২ সালে যখন ভি নারায়ণস্বামী এসসি/এসটিদের জন্য কোটা বাড়ানোর বিল পেশ করছিলেন, তখন সমাজবাদী পার্টির যশবীর সিংহ তাঁর হাত থেকে বিলটি ছিনিয়ে নিয়েছিলেন। এবং সেটিকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছিলেন। এই সংসদে তখন সোনিয়া গান্ধীজি ম্যাডাম এগিয়ে এসে তাঁর জামার কলার ধরেছিলেন। সেই সময় আমি তাঁকে বলেছিলাম, আপনি আমাদের ডিক্টেটর নন, রানিও নন। আপনি হিংসায় ইন্ধন জোগাতে পারেন না। মুলায়ম সিংহ নিজেই বলেছিলেন, বিজেপি সাংসদরা না থাকলে সমাজবাদী পার্টির সাংসদরা বেঁচে ফিরতেন না। আপনি ওই সাংসদদের হত্যা করতে চেয়েছিলেন।”

    আরও পড়ুুন: “গার্হস্থ্য হিংসায় বাংলা এক নম্বরে”, তৃণমূল সরকারকে নিশানা অগ্নিমিত্রার

    ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে তৃণমূলও। মহিলা সংরক্ষণ বিল তাঁদের ভাবনা বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব। তা নিয়ে তৃণমূলকে আক্রমণ শানান বিজেপির (BJP) পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তিনি বলেন, “যমালয়ে জীবন্ত মানুষে এক বিধবা ভেবেছিলেন একাদশীর দিন খাবার খাবেন। তাই পাপ হয়েছিল। সেরকম তৃণমূল অনেক কিছুই ভাবে, করে না কিছুই।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: এশিয়ান গেমসে ক্রিকেটে ফেভারিট টিম-ইন্ডিয়া! সোনা জয়ই লক্ষ্য নীরজ, মীরাবাঈদের

    Asian Games 2023: এশিয়ান গেমসে ক্রিকেটে ফেভারিট টিম-ইন্ডিয়া! সোনা জয়ই লক্ষ্য নীরজ, মীরাবাঈদের

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গিয়েছে ২০২৩ এশিয়ান গেমস (Asian Games 2023)। চিনের ঝাংঝাউয়ে ১৯ সেপ্টেম্বর থেকে ১৯তম এশিয়ান গেমসের আসর বসেছে।  এই টুর্নামেন্টে মোট ৪০টি ভিন্ন খেলাধুলোর আয়োজন করা হচ্ছে। আগামী ৮ অক্টোবর এশিয়ান গেমস শেষ হবে। ১০০ পদকের লক্ষ্য চিন পাড়ি দিয়েছে ভারতের বিভিন্ন অ্যাথলিট। গত বার এসেছিল ৭০টা পদক। তারপর বদলে গিয়েছে অনেক কিছু। টোকিও গেমসে ভারত দারুণ পারফর্ম করেছিল। এশিয়াডে তাই স্বপ্ন উজ্জ্বল হচ্ছে। 

    ক্রিকেটে কাপ জয়ের দাবিদার ভারত

    এশিয়ান ক্রিকেটে (Asian Games 2023) অন্যতম শক্তিশালী দেশ ভারত। মেয়েদের ক্রিকেটে সবচেয়ে সফল। এশিয়ার একমাত্র দল হিসেবে গত তিনটি আইসিসি টুর্নামেন্টেই সেমিফাইনাল, ফাইনাল অবধি পৌঁছেছে ভারত। এখনও অবধি মেয়েদের এশিয়া কাপে এক বার ছাড়া বাকি সব সংস্করণেই চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। এশিয়া কাপে সাতবারের চ্যাম্পিয়নদের সামনে এশিয়ান গেমস। সোনার পদকের দৌড়ে সকলের থেকে এগিয়ে ভারত। এশিয়ান গেমসে ভারত সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। বৃহস্পতিবার প্রথম ম্যাচ। আসল লড়াই সেমিফাইনাল থেকেই। 

    ছেলেদের ক্রিকেটেও ফেভারিট ভারত। সদ্য এশিয়া কাপ জিতেছে রোহিত শর্মার নেতৃত্বে। এই টুর্নামেন্টে ভারতীয় পুরুষ ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে যাঁরা ভালো পারফরম্যান্স করেছেন, তাঁদেরই এই দলে সুযোগ দেওয়া হয়েছে। এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই নামবে ভারত।

    সোনার লক্ষ্যের সোনার ছেলে নীরজ

    আরও একটা সোনা নিয়ে ২০২৩ সালটা শেষ করতে চান ভারতের জ্যাভলিন সুপারস্টার নীরজ চোপড়া (Neeraj Chopra)। বছর পাঁচেক আগে জাকার্তায় হওয়া এশিয়ান গেমসে (Asian Games 2023) সোনা জিতেছিলেন নীরজ। জাকার্তা এশিয়ান গেমসে ৮৮.০৬ মিটার থ্রো করে জাতীয় রেকর্ড গড়েছিলেন। ঠিক জাকার্তার মতোই এ বারও নীরজ চান তাঁর বর্শায় আটকে যাক সোনা। ভারত থেকে ৬৮ জনের অ্যাথলেটিক্স স্কোয়াড পাঠানো হয়েছে চিনে। তার মধ্যে রয়েছেন ৩৫ জন পুরুষ ও ৩৩ জন মহিলা। এশিয়ান গেমসে নীরজের ফের মোকাবিলা হবে পাকিস্তানের আর্শাদ নাদিমের সঙ্গে। 

    আরও পড়ুন: এএফসি কাপে দুরন্ত শুরু মোহনবাগানের! ওড়িশাকে ৪-০ গোলে হারাল সবুজ-মেরুন

    পদক চাই-ই মীরাবাঈ-এর

    অলিম্পিকে রুপো জিতেছিলেন, কমনওয়েলথ গেমসেও জিতেছেন সোনা। কিন্তু এশিয়ান গেমসে (Asian Games 2023) পদক নেই মীরাবাঈ চানুর (Mirabai Chanu)। এবার ট্রফি ক্যাবিনেটে এশিয়ান গেমসের পদক রাখতে চান মণিপুরের অ্যাথলিট। ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর ইভেন্ট। সেখানেই পোডিয়ামে উঠে সোনার পদক গলায় ঝোলাতে চান মীরা। ১৯৫১ সালে প্রথম শুরু হয়েছিল এশিয়ান গেমস। সে বার দিল্লিতে বসেছিল গেমসের আসর। সেই সময় থেকে ধরলে ৭২ বছরের ইতিহাসে কোনও ভারতীয় কখনও সোনা জেতেননি। সে দিক থেকে ধরলে ওয়েটলিফ্টিংয়ে আজও রয়ে গিয়েছে ব্যাপক শূন্যতা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

     

  • Woman Reservation Bill: “গার্হস্থ্য হিংসায় বাংলা এক নম্বরে”, তৃণমূল সরকারকে নিশানা অগ্নিমিত্রার

    Woman Reservation Bill: “গার্হস্থ্য হিংসায় বাংলা এক নম্বরে”, তৃণমূল সরকারকে নিশানা অগ্নিমিত্রার

    মাধ্যম নিউজ ডেস্ক: নারীর ক্ষমতায়নের উদ্দেশ্যে সংসদে পেশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল (Woman Reservation Bill)। এমতাবস্থায় পশ্চিমবঙ্গে এখনও গার্হস্থ্য হিংসার শিকার হচ্ছেন মহিলারা। এনিয়ে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে নিশানা করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী কিংবা তাঁর দল মহিলাদের সামনের সারিতে নিয়ে এলেও, বাংলার মহিলারা আজ সুরক্ষিত নন। গার্হস্থ্য হিংসায় আমাদের বাংলা আজ এক নম্বরে। এগিয়ে মহিলা পাচারের পরিসংখ্যানেও।”

    ‘তৃণমূলের মহিলা সমাজ চোখ বুজে রয়েছে…’

    অগ্নিমিত্রা বলেন, “যারা কন্যাশ্রী প্রকল্প পাচ্ছে, তারা ধর্ষণের শিকার হচ্ছে। কোনও বিচার হচ্ছে না। তৃণমূলের মহিলা সমাজ সব দেখে শুনেও চোখ বুজে রয়েছে।” বিজেপি বিধায়ক বলেন, “ভারতীয় জনতা পার্টির একজন মহিলা বিধায়ক হিসেবে আমি আজ গর্বিত। শুধু আমি নই, ভারতের সব মহিলা যাঁরা নিজেদের কথা বলতে চান। যাঁরা নিজেদের সমাজের কথা বলতে চান, তাঁরা প্রত্যেকেই খুশি। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে। বিরোধীরা অনেক কথাই বলছে। কিন্তু বিজেপি কিংবা প্রধানমন্ত্রী যেটা বলেন, সেটা করে দেখান। ধর্ষণ হলে মৃত্যুদণ্ড হবে।”

    তৃণমূলকে নিশানা সুকান্তের 

    তিনি বলেন, “বাংলা তথা গোটা দেশের মহিলারা দেখছেন প্রধানমন্ত্রী মহিলাদের সুরক্ষার বিষয়ে কী কী পদক্ষেপ নিচ্ছেন। আগামিদিনে আরও মহিলা নেত্রী রাজনীতিতে উঠে আসবেন। একজন মহিলার দুঃখ-কষ্ট-বঞ্চনা সহ বিভিন্ন বিষয় যেগুলো মহিলারা বুঝবেন, একজন পুরুষের পক্ষে তা বোঝা সম্ভব নয়।” মহিলা সংরক্ষণ বিল আগের বলে দাবি করেছে তৃণমূল। এদিন তা নিয়ে তৃণমূলকে আক্রমণ শানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।

    আরও পড়ুুন: ‘‘প্ররোচনার উদ্দেশ্য ছিল না’’, ভারত চাপ দিতেই খালিস্তান নিয়ে সুর বদল কানাডার

    তিনি বলেন, “যমালয়ে জীবন্ত মানুষে এক বিধবা ভেবেছিলেন একাদশীর দিন খাবার খাবেন। তাই পাপ হয়েছিল। সেরকম তৃণমূল অনেক কিছুই ভাবে, করে না কিছুই।” ঘাসফুল শিবিরের দাবি, ২০১৪ সালে ৩৩ শতাংশ মহিলা সাংসদ ছিল। তৃণমূলের এহেন দাবি প্রসঙ্গে সুকান্ত বলেন, “২০১৪ সালে ছিল, এখন নেই কেন? একটা দলের ভিতরের নিয়ম। আর একটা আইন। দু’টো আলাদা। যেমন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনে গিয়ে পিয়ানো বাজাচ্ছেন, এরপর জার্মানিতে গিয়ে বাজাবেন। আর সারা বছর বাজাবেন বাংলার মানুষ।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
LinkedIn
Share