Blog

  • Financial Rules Changes: সোনা বিক্রি থেকে শেয়ার লেনদেন! ১ এপ্রিল থেকে আসছে এই ১০টি বদল, জানেন কি?

    Financial Rules Changes: সোনা বিক্রি থেকে শেয়ার লেনদেন! ১ এপ্রিল থেকে আসছে এই ১০টি বদল, জানেন কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন আর্থিক বছর শুরু হচ্ছে ১ এপ্রিল থেকে। এই দিন থেকে পরিবর্তন (Financial Rules Changes) আসতে চলেছে বেশ কিছু নিয়মে।

    কী কী পরিবর্তন আসছে 

    ১. আধার ও প্যানের লিঙ্ক বাধ্যতামূলক

    আধারের সঙ্গে প্যানের লিঙ্ক করানোর সর্বশেষ তারিখ ছিল ৩১ মার্চ। তবে এই সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে। এই সময়সীমার মধ্যে দুটি কার্ডের লিঙ্ক না থাকলে, তাহলে প্যান নিষ্ক্রিয় করা হবে৷ এর পরে, এটিকে আবার সক্রিয় করতে আধারের সঙ্গে লিঙ্ক করতে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে।

    ২. দাম বাড়তে চলেছে বেশ কিছু গাড়ির

    টাটা মোটরস, মারুতি সুজুকি, মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ, টয়োটা ও অডি-র মতো বহু সংস্থার গাড়ির দাম বাড়তে চলেছে। সব কোম্পানি ১ এপ্রিল, ২০২৩ থেকে তাদের নতুন দাম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে৷ বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন কোম্পানির গাড়ির দাম ৫০,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে৷

    ৩. সোনা বিক্রির নতুন নিয়ম

    ৬ ডিজিটের হলমার্ক ছাড়া সোনা বিক্রি করা যাবে না ১ এপ্রিল, ২০২৩ থেকে। এমনটাই জানা গেছে। ভারতে সোনা বিক্রির নিয়মে বড় ধরনের পরিবর্তন হতে চলেছে৷ ১ এপ্রিল থেকে গয়না বিক্রেতারা কেবল ৬ সংখ্যার HUID নম্বর রেজিস্টার রয়েছে সেই গয়না বিক্রি করতে পারবেন।

    ৪. বেশি প্রিমিয়াম সহ বিমা পলিসিতে কর দিতে হবে

    এই নিয়ম কার্যকর হবে আপনি যদি ৫ লক্ষ টাকার বেশি বার্ষিক প্রিমিয়াম পলিসি কিনতে চান। কেন্দ্রীয় সরকার ২০২৩ সালের বাজেটে ঘোষণা করেছে, ১ এপ্রিল, ২০২৩ থেকে বছরে ৫ লক্ষ টাকার বেশি প্রিমিয়াম সহ বিমা প্রকল্প থেকে আয়ের উপর কর দিতে হবে। 

    ৫. ডিম্যাট অ্যাকাউন্টে নমিনি আবশ্যক আপনি যদি শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করে থাকেন 

    ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডারদের ১ এপ্রিল, ২০২৩-এর আগে নমিনি জমা দিতে হবে। যা করতে ব্যর্থ হলে অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে বলে জানা গেছে। SEBI-র সার্কুলার অনুসারে, নমিনিকে ডিম্যাট ও ট্রেডিং অ্যাকাউন্টে যুক্ত করা প্রয়োজন। এটি না করার ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হবে।

    ৬. মিউচুয়াল ফান্ডেও নমিনি প্রয়োজন 

    বাজার নিয়ন্ত্রক SEBI সব মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের ৩১ মার্চের আগে তাদের নমিনির কাজ শেষ করার নির্দেশ দিয়েছে৷ তা করতে ব্যর্থ হলে ১ এপ্রিল ২০২৩ থেকে বিনিয়োগকারীদের পোর্টফোলিও ফ্রিজ করা হবে৷ এর পর বিস্তারিত বিবরণ জমা দিলেই তা পুনরায় চালু করা হবে।

    ৭. দিব্যাঙ্গদের জন্য UDID বাধ্যতামূলক হবে 

    দিব্যাঙ্গ বা বিশেষভাবে সক্ষমদের জন্য সরকারি প্রকল্পের সুবিধা নিতে এখন ১ এপ্রিল থেকে ইউনিক আইডেন্টিফিকেশন কার্ড (UDID) নম্বর বাধ্যতামূলক হয়ে গেছে। সরকার সাফ জানিয়ে দিয়েছে, যাদের ইউডিআইডি নেই, তাদের ইউডিআইডি এনরোলমেন্ট নম্বর সম্পর্কে তথ্য দিতে হবে। 

    ৮. এপ্রিলে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে

    এপ্রিল মাসে বিভিন্ন উত্সব ও বার্ষিকীর কারণে সারা দেশে ও বিভিন্ন রাজ্যে মোট ১৫ দিনের জন্য ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এর মধ্যে অম্বেদকর জয়ন্তী, মহাবীর জয়ন্তী, ঈদ-উল-ফিতরের মতো দিনের ছুটি অন্তর্ভুক্ত রয়েছে।

    ৯. NSE-তে লেনদেন ফি ৬ শতাংশ বন্ধ করা হবে

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এর আগে নগদ ইক্যুইটি ও ফিউচার ও অপশন সেগমেন্টে যেকোনও ধরনের লেনদেনের জন্য ৬ শতাংশ ফি চার্জ করত, যা এখন ১ এপ্রিল থেকে প্রত্যাহার করা হবে। ২০২১ সালের জানুয়ারিতে এই ফি শুরু হয়েছিল।

    ১০. এলপিজি ও সিএনজির দামে পরিবর্তন হতে পারে

    সাধারণত, প্রতি মাসের প্রথম তারিখে সরকারি তেল কোম্পানিগুলো গ্যাস ও সিএনজির দাম পরিবর্তন করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Weather Update: সকাল থেকে আকাশের মুখ ভার! আজ শহর থেকে জেলা বৃষ্টির পূর্বাভাস

    Weather Update: সকাল থেকে আকাশের মুখ ভার! আজ শহর থেকে জেলা বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই আকাশের মুখ ভার। কোথাও কোথাও দু-চার ফোঁটা বৃষ্টিও পড়ছে। চলছে মেঘ-রোদের লুকোচুরি। শুক্রবার থেকে ৩ দিন রাজ্যের প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূ্র্বাভাস। কলকাতা-সহ উত্তর এবং দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, এমনকী শিলাবৃষ্টিও হতে পারে। আজ রাজ্যের সব জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঝড়-বৃষ্টির জেরে গরমের অস্বস্তি অনেকটাই কমতে পারে। 

    কোথায় কোথায় বৃষ্টি

    বৃহস্পতিবার সন্ধ্যে থেকেই আকাশে ছিল বিদ্যুতের ঝলকানি। সঙ্গী ছিল হালকা বৃষ্টিও। কোনও কোনও জায়গায় অফিস ফিরতিদের ভিজতে হয়েছে অল্প বিস্তর। বৃহস্পতিবার রাতের বৃষ্টি তাপমাত্রা অনেকটাই কমিয়েছে। আজ, ভোর থেকে শিরশিরি বাতাস, মেঘলা আকাশে মনোরম পরিবেশ শহরে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, একটি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে উড়িষ্যা পর্যন্ত রয়েছে। যেটি বিহার ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। এর প্রভাবেই আজ, শুক্রবার থেকে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়ায় হালকা বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরের জেলাগুলিতে ৪ এপ্রিল আর দক্ষিণের জেলাগুলিতে ২ এপ্রিল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    আরও পড়ুন: পাঁচটি জ্যোতির্লিঙ্গসহ ৮টি তীর্থক্ষেত্র ভ্রমণের ব্যবস্থা করছে রেল মন্ত্রক! থাকছে ইএমআইয়ের সুবিধা, কবে ছাড়ছে এই ট্রেন?

    কবে থেকে আবহাওয়ার উন্নতি

    হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শুক্র ও শনিবার আবহাওয়ায় তেমন কোনও হেরফের হবে না। তাপমাত্রাও প্রায় একই থাকবে। তার পরবর্তী দুই দিন বৃষ্টির কারণে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। এরপর পার্বত্য এলাকা ছাড়া রাজ্যের বাকি অংশে ফের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Pak Cops Killed: পাকিস্তানে ফের জঙ্গি হামলার শিকার পুলিশ! নিহত ৪ , আহত ৬ পুলিশকর্মী

    Pak Cops Killed: পাকিস্তানে ফের জঙ্গি হামলার শিকার পুলিশ! নিহত ৪ , আহত ৬ পুলিশকর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানে (Pakistan) ফের জঙ্গি হামলার শিকার পুলিশ। বৃহস্পতিবার তালিবানি (Taliban terrorists) হামলার মুখে পড়ে পাকিস্তান পুলিশের একটি গাড়ি। তালিবানি হামলায় চার পাক পুলিশের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রয়েছেন এক অফিসার। হামলায় আহত হয়েছেন ৬ পুলিশ কর্মী।

    নিশানায় পুলিশ

    উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের (Khyber-Pakhtunkhwa province) লাক্কি মারওয়াত জেলায় এদিন পুলিশ কর্মীদের গাড়িতে (Police vehicle) গুলি চালায় জঙ্গিরা। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন পুলিশ ও নিরাপত্তাকর্মীদের নিয়ে একটি গাড়ি সর্দ্দার পুলিশ স্টেশনের (Saddar police station) দিকে যাচ্ছিল। সেই সময় তালিবান জঙ্গিদের একটি দল ওই গাড়িটি লক্ষ্য করে গুলি চালাতে থাকে। জঙ্গিদের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল বলে জানিয়েছে পাক পুলিশ। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলে বেশ কিছুক্ষণ। তাতেই পুলিশকর্মীদের মৃত্যু হয়েছে।

    তালিবানি হামলা

    মৃত পুলিশ কর্মীদের মধ্যে রয়েছেন ডেপুটি পুলিশ সুপার পদ মর্যাদার এক অফিসার। ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ প্রধান আখতার হায়াত খান। পাক পুলিশ সূত্রে খবর, ভোরের দিকে ঘটনা ঘটায় আক্রমণের পর অন্ধকারের সুযোগে সহজেই জঙ্গিরা পালিয়ে যায়। পরে বিবৃতি দিয়ে এই হামলার দায় স্বীকার করেছে তেহেরিক-ই-তালিবান পাকিস্তান (Tehreek-i-Taliban Pakistan)। প্রসঙ্গত, গত কয়েক মাসে তালিবানি জঙ্গি ও বালুচিস্তানের লিবারেশনের আর্মির হামলায় অনেক পাক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। কয়েক দিন আগেই পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। দক্ষিণ পশ্চিম পাকিস্তানে একটি পুলিশ ট্রাকে গিয়ে ধাক্কা দেয় একটি বাইক। আসলে সে সুইসাইড বোম্বার। এরপর সে নিজেকে উড়িয়ে দেয়। তার জেরে মৃ্ত্যু হয়েছিল ৯জন পুলিশকর্মীর। 

    আরও পড়ুুন: স্ল্যাব ভেঙে ৫০ ফুট গভীর কুয়োয় পড়লেন পুণ্যার্থীরা, মধ্যপ্রদেশে মৃত ১৩

    এদিনের হামলার তীব্র নিন্দা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Prime Minister Shehbaz Sharif) বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আত্মবলিদান দেওয়া পুলিশ আধিকারিকদের কথা কখনও ভোলা যাবে না। যাঁরা জখম হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Navami: রামনবমীর শোভাযাত্রায় বোমা, ধুন্ধুমার হাওড়ায়

    Ram Navami: রামনবমীর শোভাযাত্রায় বোমা, ধুন্ধুমার হাওড়ায়

    মাধ্যম নিউজ ডেস্ক: রামনবমীর (Ram Navami) শোভাযাত্রাকে ঘিরে ধুন্ধুমার হাওড়ার (Howrah) কাজিপাড়ায়। শোভাযাত্রায় ছোড়া হল বোমা, পেট্রল বোমা। রাস্তার ধারের দোকান ভাঙচুর। আগুন লাগিয়ে দেওয়া হল ফুটপাতের কয়েকটি দোকানেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে পুলিশ। বৃহস্পতিবার ছিল রামনবমী। এদিন সন্ধ্যায় হাওড়ার সন্ধ্যাবাজারের কাছে শোভাযাত্রায় আয়োজন করেছিল অঞ্জনীপুত্র সেনা। শোভাযাত্রা যখন কাজিপাড়া এলাকায় আসে তখন আচমকাই হামলা চালানো হয়। শোভাযাত্রা লক্ষ্য করে ছোড়া হয় বোমা, পেট্রল বোমা। বিয়ারের বোতল, কাচের বোতলও ছোড়া হয়। জখম হন প্রায় ১৫ জন।

    রামনবমীর (Ram Navami) শোভাযাত্রাকে ঘিরে অশান্তি…

    ঘটনার জেরে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা তল্লাট। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অঞ্জনীপুত্র সেনারা। অভিযোগ, তাঁদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাসের সেল। আয়োজকদের অভিযোগ, শান্তিপূর্ণ শোভাযাত্রায় যারা হামলা চালাল, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।

    অঞ্জনীপুত্র সেনার প্রতিষ্ঠাতা সম্পাদক সুরেন্দ্র বাবা বলেন, প্রশাসনের সুবিধার্থে এদিন অঞ্জনীপুত্র সেনা, বিশ্বহিন্দু পরিষদ সহ ৪২টি সংগঠন এক সঙ্গে এই শোভাযাত্রা (Ram Navami) বের করে। পুলিশ প্রশাসনকে এই শান্তিপূর্ণ মিছিলের সুরক্ষার জন্য আগাম জানানো হয়েছিল। যদিও গত বছরের মতো এবারও সন্ধ্যা বাজার এলাকায় মিছিল প্রবেশের পরেই হামলা হয়। তাঁর প্রশ্ন, হিন্দুরা শান্তিপূর্ণ মিছিল করলে কীসের সমস্যা আক্রমণকারীদের?

    আরও পড়ুুন: স্ল্যাব ভেঙে ৫০ ফুট গভীর কুয়োয় পড়লেন পুণ্যার্থীরা, মধ্যপ্রদেশে মৃত ১৩

    প্রসঙ্গত, গত বছরও এই সন্ধ্যাবাজার এলাকায় রামনবমীর শোভাযাত্রায় ইট ও কাচের বোতল ছোড়া হয়েছিল। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, তৃণমূলের উসকানি আর পুলিশের অতিসক্রিতায় এই ঘটনা ঘটেছে। এদিন হাওড়া ময়দান ও শিবপুর সংলগ্ন এলাকায়ও বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। বিরাট পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    ঘটনার জেরে নাম না করে মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুলেছেন উদ্যোক্তাদের একাংশ। রেড রোডের ধর্নামঞ্চ থেকে তিনি বলেছিলেন, রামনবমীর (Ram Navami) শোভাযাত্রা নিয়ে কোনও আপত্তি নেই। সবার নিজের নিজের ধর্মাচরণের অধিকার রয়েছে। কিন্তু মিছিলের নামে একটাও মুসলিম এলাকায় হামলা হলে ছেড়ে কথা বলব না। এদিকে, এদিন হাওড়ার রামরাজাতলা এলাকায় রামনবমীর শোভাযাত্রায় যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, উনিই (মুখ্যমন্ত্রী) অশান্তির কারণ। এদিন গুজরাটের ভাদোদরার ফতেপুরার একটি শোভাযাত্রায়ও পাথর ছোড়া হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hospital: সদ্যোজাতের মুখ দেখতে লাগে ৫০০ টাকা! হাসপাতাল পরিদর্শনে এসে শুনলেন মহকুমা শাসক, কোথায় জানেন ?

    Hospital: সদ্যোজাতের মুখ দেখতে লাগে ৫০০ টাকা! হাসপাতাল পরিদর্শনে এসে শুনলেন মহকুমা শাসক, কোথায় জানেন ?

    মাধ্যম নিউজ ডেস্কঃ সদ্যোজাত শিশুর মুখ দেখতে পরিবারের লোকজনকে ৩০০ থেকে ৫০০ টাকা করে দিতে হয়। মহকুমা শাসকের কাছে এমনই অভিযোগ জানিয়েছেন প্রসূতিদের পরিবারের লোকজন। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে (Hospital) এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রসূতিদের পরিবারের লোকজনের অভিযোগ,  এমনিতেই আয়াদের প্রতিদিন ৩০০ টাকা করে দিতে হয়। তারপরও সদ্যোজাতের মুখ দেখার জন্য অতিরিক্ত টাকা কেনো দিতে হবে? এই হাসপাতালের (Hospital)  চতুর্থ শ্রেণী কর্মী, সাফাই কর্মীকেও দিতে হয় টাকা। আবার চিকিৎসার সরঞ্জাম পরিষ্কার করার জন্যও আলাদা করে টাকা দিতে হয়। সমস্ত বিষয়টি তাঁরা মহকুমা শাসককে জানান।

    অভিযোগ পেয়ে কী করলেন মহকুমা শাসক? Hospital

    বুধবার আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার আচমকাই হাসপাতালে পরিদর্শনে আসেন। হাসপাতালের (Hospital) বিভিন্ন ওয়ার্ড তিনি ঘুরে দেখেন। ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত শূন্য দেখে নিজে রক্ত দিয়ে বাকীদের রক্ত দেওয়ার জন্য উত্সাহ দেন। এতক্ষণ সব কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু, তাল কাটল প্রসূতিদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতে গিয়ে। এমনিতে সদ্যোজাতদের মুখ দেখার জন্য অতিরিক্ত পরিমাণে টাকা নেওয়ার জুলুমবাজির জন্য প্রসূতির পরিবারের লোকজন ক্ষোভে ফুঁসছিলেন। মহকুমা শাসককে সামনে তাঁরা ক্ষোভ উগরে দেন। মহকুমা শাসক অভিযোগ শুনে ওই হাসপাতালের (Hospital) সকল আয়াকে ডেকে পাঠান। জানা গিয়েছে, হাসপাতালে (Hospital) ১৪ জন আয়া কাজ করেন। সকলেই সেখানে হাজির হন। পাশাপাশি হাসপাতালের (Hospital) অন্যান্য কর্মীদের ডেকে পাঠানো হয়। মহকুমা শাসক আয়াদের ধমক দিয়ে প্রসূতির পরিবারের কাছে থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। মহকুমা শাসক হাসপাতাল (Hospital) পরিদর্শনের সময় একজন আয়া এক প্রসূতির পরিবারের লোকজনের কাছে থেকে ৫০০ টাকা নিয়েছিলেন। সেই টাকা ওই আয়া সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দেন। বাকীরাও মহকুমা শাসকের সামনে টাকা ফেরত দিয়ে দেন বলে জানা গিয়েছে। মহকুমা শাসকের নির্দেশে হাসপাতালে (Hospital)  প্রসূতিদের পরিবারের লোকজনের কাছে টাকা নেওয়ার অভিযোগ যে সব আয়াদের বিরুদ্ধে উঠেছিল, তাদের বের করে দেওয়া হয়। পরে, মহকুমা শাসক বলেন, হাসপাতালের (Hospital) মধ্যে এসব কারবার চলতে দেওয়া হবে না। কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indore Madhya Pradesh: স্ল্যাব ভেঙে ৫০ ফুট গভীর কুয়োয় পড়লেন পুণ্যার্থীরা, মধ্যপ্রদেশে মৃত ১৩

    Indore Madhya Pradesh: স্ল্যাব ভেঙে ৫০ ফুট গভীর কুয়োয় পড়লেন পুণ্যার্থীরা, মধ্যপ্রদেশে মৃত ১৩

    মাধ্যম নিউজ ডেস্ক: রামনবমী উপলক্ষে গিয়েছিলেন পুজো দিতে। ফিরলেন লাশ হয়ে। নিমেষেই ম্লান হয়ে গেল উৎসবের আমেজ। শোকস্তব্ধ মধ্যপ্রদেশের ইন্দোরের (Indore Madhya Pradesh) শ্রী বালেশ্বর মন্দির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ছিল রামনবমী। এদিন সকাল থেকেই শ্রী বালেশ্বর মন্দিরে ভিড় করেন কয়েকশো পুণ্যার্থী (Pilgrims)। ভিড়ের কারণে ভাল করে পুজো দেখতে পাচ্ছিলেন না অনেকে। এঁদের মধ্যে বেশ কয়েকজন উঠে পড়েছিলেন মন্দির চত্বরে থাকা একটি কুয়োর কংক্রিটের স্ল্যাবের ওপর।

    মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore Madhya Pradesh) দুর্ঘটনা…

    কুয়োটি বেশ পুরনো। দুর্ঘটনা রুখতে কুয়োর মুখ ঢেকে দেওয়া হয়েছিল স্ল্যাব দিয়ে। আচমকাই ভেঙে পড়ে স্ল্যাব। ৫০ ফুট নীচে পড়ে যান বেশ কয়েকজন পুণ্যার্থী। তাঁদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বহু। কুয়োর নীচে কতজন চাপা পড়ে রয়েছেন, এদিন সন্ধে পর্যন্ত অবশ্য তা জানা যায়নি। মধ্যপ্রদেশের (Indore Madhya Pradesh) স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, এই ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। দেহ উদ্ধার হয়েছে ১১ জনের। তাঁদের মধ্যে ১০ জন মহিলা, একজন পুরুষ। ১৯ জনকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। তিনি জানান, কুয়োয় এখনও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যাঁরা কুয়োয় পড়ে গিয়েছেন, তাঁদের উদ্ধার করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    আরও পড়ুুন: ২২ লাখি গাড়ি কিনে দলেই সমালোচনার মুখে সর্বহারার নেতা শতরূপ

    তিনি জানিয়েছেন, ঘটনাটি বেদনাদায়ক। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। শোক প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী কথা বলেছেন শিবরাজের সঙ্গে। পরে রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়। যাঁরা জখম হয়েছেন, তাঁদের দেওয়া হবে ৫০ হাজার করে টাকা। দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ সরকার।

    দুর্ঘটনার জন্য স্থানীয় প্রশাসনের (Indore Madhya Pradesh) পাশাপাশি মন্দির কমিটিকেও কাঠগড়ায় তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের বক্তব্য, রামনবমী উপলক্ষে ফি বার ভিড় হয় এই মন্দিরে। তার পরেও দুর্ঘটনা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি কেন? কেনই বা পরীক্ষা করা হয়নি কুয়োর উপরের কংক্রিটের স্ল্যাব?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Attack: পঞ্চায়েতে প্রার্থী বাছাইয়ের বৈঠকের পরই হামলা! গুলিবিদ্ধ হয়ে মৃত্যু দুজনের, জখম একাধিক কর্মী, তৃণমূলের কোন্দল প্রকাশ্যে, কোথায় জানেন?

    Attack: পঞ্চায়েতে প্রার্থী বাছাইয়ের বৈঠকের পরই হামলা! গুলিবিদ্ধ হয়ে মৃত্যু দুজনের, জখম একাধিক কর্মী, তৃণমূলের কোন্দল প্রকাশ্যে, কোথায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তাল হয়ে উঠল চোপড়া। প্রার্থী বাছাইয়ের বৈঠকের পর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটে। আর এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল একেবারে প্রকাশ্যে চলে আসে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের দিঘাবানা এলাকায়। দলীয় কর্মীদের হামলায় (Attack) গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল দুজন তৃণমূল কর্মীর। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম ফয়জুল রহমান (৫৪) এবং হাসু মহম্মদ (৪৫)। ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফয়জুলের মৃত্যু হয়। হাসু মহম্মদকে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন জখম হন। তাঁদের দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চোপড়া থানার বিশাল পুলিশবাহিনী।

    প্রার্থী বাছাইয়ের বৈঠকের পর কেন গুলি চলল? Attack

    পঞ্চায়েত নির্বাচনে কে প্রার্থী হবে তা নিয়ে এদিন দিঘাবানা এলাকায় বৈঠক ছিল। সেই বৈঠকে কে এবার প্রার্থী হবে তা নিয়ে চর্চা শুরু হয়। প্রার্থী ঠিক করার জন্য কোর কমিটির সদস্যরা আসেন। বহু আলোচনার পর দুজনের নাম ঠিক হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য নাসিরের এক অনুগামীকে প্রার্থী হিসেবে ঠিক করা হয়। আর শামসুল রহমান নামে অন্য এক তৃণমূল কর্মীর নাম ঠিক হয়। মৃত তৃণমূল কর্মী ফয়জুলের ভাই শামসুল। কিন্তু, বৈঠকের এই সিদ্ধান্ত নাসির ও তাঁর অনুগামীদের পছন্দ হয়নি। বৈঠক শেষ হওয়ার পর সকলেই বেরিয়ে আসেন। শামসুলের অনুগামীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। যেটা নাসির ও তাঁর অনুগামীরা সহ্য করতে পারেনি। মৃত তৃণমূল কর্মীর ভাই মহম্মদ আব্বাস বলেন, নাসিররা একজনের নাম পাঠাতে চেয়েছিল। কিন্তু, বৈঠকে কোর কমিটির নেতারা দুটি নাম নিয়ে যান। সেটা নাসির ও তার দলবলের পছন্দ হয়নি। বৈঠক শেষে সকলেই বাড়ি ফিরছিলাম। সবাই আনন্দে ছিলাম। আচমকা রাস্তায় উঠতেই নাসির ও তার লোকজন হামলা (Attack)  চালায়। আমাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো শুরু করে। সূত্রের খবর, বুথ কমিটির বৈঠকে পঞ্চায়েতের প্রার্থী নিয়ে দুই শিবিরের বচসা হয়। তখনকার মতো মিটেও যায়। কিন্তু, বাড়ি ফেরার সময় বাইরের কিছু দুষ্কৃতী এসে ফয়জুল ও হাসু মহম্মদকে লক্ষ্য করে গুলি চালায়। সেখানেই দুজনেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। গুলি লাগে আরও কয়েকজনের। প্রত্যক্ষদর্শীদের দাবি, এগুলি সবই ছড়রা গুলি।

    কী বললেন মৃত তৃণমূল কর্মীর ছেলে? Attack

    মৃত তৃণমূল কর্মীর ছেলে কাদের রহমান বলেন, বুথের মিটিং দেখতে এসেছিল বাবা। এবার পঞ্চায়েতে যে প্রার্থী হবে তার দিকে বাবার সমর্থন রয়েছে। এটাই অপরাধ। এরজন্যই বাবাকে ওরা প্রকাশ্যে গুলি চালিয়ে দিল। আরও অনেকের গুলি লেগেছে। বাবা মাটিতে পড়ে যেতেই আমরা ছুটে যাই। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করি। সেখানেই বাবার মৃত্যু হয়। যাদের গুলিতে আমার বাবার প্রাণ গেল, তারা সবাই তৃণমূলের অন্য গোষ্ঠীর মদতপুষ্ট। এলাকায় তৃণমূল এখন দুটি শিবিরে ভাগ হয়ে গিয়েছে।

    কী বললেন তৃণমূলের জেলা সভাপতি? Attack

    গোষ্ঠীকোন্দলকে কেন্দ্র করে শাসক দলের মুখ পুড়েছে। দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মৃত পরিবারের লোকজন। এই ঘটনা নিয়ে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, ঘটনার খবর পেয়েছি। কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

    বিজেপির সহ সভাপতির কী বক্তব্য? Attack

    বিজেপির সহ সভাপতি সুরজিত্ সেন বলেন, প্রার্থী নিয়ে নিজেদের মধ্যে মারামারি করছে। দলীয় কর্মী খুন হয়ে যাচ্ছে। পঞ্চায়েত ভোট আসার আগে এই ধরনের ঘটনা আরও ঘটবে। আর পঞ্চায়েত ভোট কতটা শান্তিপূর্ণ হবে তা বোঝাই যাচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shatarup Ghosh: ২২ লাখি গাড়ি কিনে দলেই সমালোচনার মুখে সর্বহারার নেতা শতরূপ

    Shatarup Ghosh: ২২ লাখি গাড়ি কিনে দলেই সমালোচনার মুখে সর্বহারার নেতা শতরূপ

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি সর্বহারার নেতা। তিনি কিনেছেন ২২ লাখি বিলাসবহুল গাড়ি (Luxury Car)। তিনি শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। যাঁর গাড়ি নিয়ে আপাতত সরগরম রাজ্যরাজনীতি। বাম কর্মী ও তাঁদের পরিবারের দ্বারা সোশ্যাল মিডিয়ায় (Social Media) ট্রোলড হচ্ছেন শতরূপ। কেবল তাই নয়, তৃণমূলের তরফেও নিশানা করা হয়েছে বামপন্থী নেতা শতরূপকে। বৃহস্পতিবার তারই জবার দিলেন শতরূপ। আলিমুদ্দিন স্ট্রিট থেকে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের প্রশ্নের জবাব দিলেন তিনি। জানিয়ে দিলেন গাড়ি কেনার টাকার উৎসও।

    শতরূপ ঘোষ (Shatarup Ghosh)…

    মঙ্গলবার সকালে তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ ট্যুইট-বাণে বিদ্ধ করেন শতরূপকে। ট্যুইট-বার্তায় তিনি লেখেন, শতরূপ সম্প্রতি ২২ লাখ টাকা দামের একটি গাড়ি কিনেছেন। সিপিএমের সর্বক্ষণের কর্মী হয়েও কীভাবে এত দামি গাড়ি তিনি কিনলেন, প্রশ্ন কুণালের। নির্বাচন কমিশনে দেওয়া শতরূপের সম্পত্তির হিসাবও প্রকাশ্যে এনে দেখিয়েছেন কুণাল।

    তৃণমূল মুখপাত্রের জবাব দিতে আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসকেই বেছে নেন শতরূপ (Shatarup Ghosh)। তিনি জানান, গাড়ি কেনা হয়েছে তাঁর নামে। তবে গাড়ির টাকা দিয়েছেন তাঁর বাবা শিবনাথ ঘোষ। সিংহভাগ খরচই করা হয়েছে চেকের মাধ্যমে। কিছু টাকা নগদেও দেওয়া হয়েছে। খরচের রশিদ দেখিয়ে হিসেব প্রকাশ্যে এনেছেন শতরূপ। কবে, কোন ব্যাঙ্ক থেকে কত টাকা খরচ করা হয়েছে, তাও জানিয়েছেন তিনি। তাঁর বাবার ফিক্সড ডিপোজিটে কত টাকা রয়েছে, তাও জানান এই সিপিএম নেতা। শতরূপ বলেন, এর পরেও গাড়ির খরচের বিষয়ে কোনও অনিয়ম চোখে পড়লে শাসকদল আইনি পদক্ষেপ করতেই পারে। তিনি বলেন, আমি কার টাকায় গাড়ি কিনব, তা তৃণমূল ঠিক করে দিতে পারে না।

    আরও পড়ুুন: অয়নকে টাকা না দেওয়ায় চাকরি গিয়েছে বৈধ চাকরিপ্রার্থীদের?

    তৃণমূল মুখপাত্র তাঁর ট্যুইটে একুশের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে শতরূপকে (Shatarup Ghosh) কটাক্ষ করেছিলেন। নথি প্রকাশ করে তিনি দেখিয়েছিলেন, হলফনামা অনুযায়ী ওই নির্বাচনে কসবার সিপিএম প্রার্থী শতরূপের সম্পত্তির পরিমাণ ছিল ২ লক্ষ টাকার কিছু বেশি। সেই সম্পত্তি নিয়ে কীভাবে সিপিএমের একজন হোলটাইমার গাড়ি কিনতে এত টাকা খরচ করলেন, সেই প্রশ্ন তোলেন কুণাল। এদিন তারই জবাব দেন এই সিপিএম নেতা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     
     
  • NCLAT: গুগলের বিরুদ্ধে জরিমানায় শিলমোহর ন্যাশনাল কোম্পানি ল’ অ্যাপিলেট ট্রাইবুনালের

    NCLAT: গুগলের বিরুদ্ধে জরিমানায় শিলমোহর ন্যাশনাল কোম্পানি ল’ অ্যাপিলেট ট্রাইবুনালের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল (Google) অ্যানড্রয়েড মার্কেটে তার ডমিনেন্ট পজিশনের অপব্যবহার করেছে। বুধবার কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার (CCI) সঙ্গে এ ব্যাপারে সহমত পোষণ করল ন্যাশনাল কোম্পানি ল’ অ্যাপিলেট ট্রাইবুনাল (NCLAT)। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া গুগলের যে ১ হাজার ৩৩৭.৭৬ কোটি টাকা জরিমানা করেছিল, তাতেও শিলমোহর দিয়েছে ন্যাশনাল কোম্পানি ল’ অ্যাপিলেট ট্রাইবুনালের চেয়ারপার্সন বিচারপতি অশোক ভূষণ ও টেকনিক্যাল মেম্বার ডঃ অলোক শ্রীবাস্তবের বেঞ্চ। গত বছর অক্টোবরে পাশ হয়েছিল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার অর্ডার। সে ব্যাপারে বেঞ্চের পর্যবেক্ষণ, কমিশন অনুসন্ধান করে যা পেয়েছে, তা রেকর্ড করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তেও পৌঁছেছে।

    ন্যাশনাল কোম্পানি ল’ অ্যাপিলেট ট্রাইবুনাল (NCLAT)…

    প্রসঙ্গত, বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে প্রতিযোগী সার্চ ইঞ্জিনগুলির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক আচরণের অভিযোগ ছিল। প্রতিযোগীদের রাস্তা থেকে সরাতে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করছে বলেও অভিযোগ জমা পড়েছিল ভারতে এই বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে। তার ভিত্তিতে তদন্ত করে পৃথিবীর বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগলকে ১ হাজার ৩৩৭.৭৬ কোটি টাকা জরিমানা করেছিল কমিশন। তার বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনালে (NCLAT) আবেদন জানায় গুগল। ট্রাইবুনাল তা শুনতে অস্বীকার করে।

    আরও পড়ুুন: সাংসদ পদ ফিরে পেলেন এনসিপি সাংসদ, আশার আলো দেখছে কংগ্রেস

    তার পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় গুগল। ভারতের শীর্ষ আদালতে আবেদন জানানো হয় সংস্থার তরফে। আগামী ১৬ জানুয়ারি সেই আবেদনের ভিত্তিতে শুনানি করতে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে বেঞ্চ গুগলকে কিছুটা স্বস্তিও দিয়েছে। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া গুগলের ওপর যেসব নিষেধাজ্ঞা জারি করেছিল, সেগুলি আপাতত সরিয়ে রাখা হয়েছে। এই নিষেধাজ্ঞাগুলি (NCLAT) হল, গুগল প্লে সার্ভিসেস অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের অ্যাক্সেস ডিনাই করতে পারবে না। ইউজাররা আগে যেসব অ্যাপ ইনস্টল করেছিলেন, সেগুলিকে আনইনস্টল করতে পারবে না। এছাড়াও আরও কয়েকটি রেস্ট্রিকশানও রয়েছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
     
  • CBI: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের মামলা নিয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে কী বলল সিবিআই?

    CBI: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের মামলা নিয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে কী বলল সিবিআই?

    মাধ্যম নিউজ ডেস্কঃ রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হল সিবিআই (CBI)। মূলত, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার তদন্তে সহযোগিতা করছে না রাজ্য সরকারের পুলিশ প্রশাসন। এই অভিযোগে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সিবিআই (CBI) । যদিও এর আগেই কনভয়ে হামলার ঘটনা নিয়ে সিবিআই (CBI) তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের তৃণমূল সরকার। গত ২৬ ফেব্রুয়ারি নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার পর পরই পুলিশ মামলা রুজু করে। জানা গিয়েছে, পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলায় নাম রয়েছে কোচবিহারের জেলা বিজেপির সাধারণ সম্পাদক, জেলা বিজেপি সহ সভাপতি, দিনহাটা ব্লকের বিজেপি সভাপতি-সহ মোট ২৮ জনের। প্রত্যেকের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। বেছে বেছে ইচ্ছাকৃতভাবে বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলেই দাবি গেরুয়া শিবিরের। এফআইআরে নাম থাকা বিজেপি কর্মীদের ইতিমধ্যেই রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার সিবিআইকে (CBI)  নথি হস্তান্তর নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।

    আদালতে কী জানাল সিবিআই? CBI

    ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনা ঘটে। কিছুদিন আগেই এই হামলার ঘটনার তদন্তভার সিবিআইয়ের ওপর দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যদিও এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। তবে, সুপ্রিম কোর্ট এখনও এই মামলায় স্থগিতাদেশ দেয়নি। পাশাপাশি কনভয় হামলার ঘটনা নিয়ে সিবিআইয়ের (CBI) অভিযোগ, এই ঘটনায় তদন্তে কোনও সহযোগিতা করছে না সরকারের পুলিশ। এমনকী মামলার নথিও হস্তান্তর করছে না বলেও অভিযোগ। সিবিআই (CBI) বৃহস্পতিবার আদালতে জানায়, সব ক্ষেত্রে অসহযোগিতা কাম্য নয়। এই মামলায় প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, “যেহেতু এখনও সিবিআই (CBI) তদন্তে সুপ্রিম কোর্টের কোনও স্থগিতাদেশ নেই, তাই এই আদালত চায় যে তার নির্দেশকে মান্যতা দেওয়া হোক।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share