Blog

  • Annapurna Puja: এবছর অন্নপূর্ণা পুজো পড়েছে ২৯ মার্চ, জানেন এই পুজোর মাহাত্ম্য?

    Annapurna Puja: এবছর অন্নপূর্ণা পুজো পড়েছে ২৯ মার্চ, জানেন এই পুজোর মাহাত্ম্য?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৯ মার্চ বুধবার অন্নপূর্ণা পুজো (Annapurna Puja)। অগ্রহায়ণ মাসে এই পুজো সারা বাংলা জুড়ে নবান্ন উৎসব হিসেবেই পালিত হয়। আবার চৈত্র মাসে শুক্লাষ্টমী তিথিতেও দেবী অন্নপূর্ণা পূজিতা হন। মা অন্নপূর্ণাকে শিব জায়া পার্বতী রূপে পুজো করার বিধান রয়েছে।শাস্ত্র মতে বাড়ির রান্নাঘর পরিষ্কারের পাশাপাশি গ্যাস-চুলা ইত্যাদির পুজো করা হয় বলে বিশ্বাস করা হয়। এতে মা অন্নপূর্ণা (Annapurna Puja) প্রসন্ন হন এবং বাড়িতে কখনও অন্নের অভাব হয় না এবং সমস্ত রোগ ও শোক দূরে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, মা অন্নপূর্ণার (Annapurna Puja) রূপ ধারণ করে মা পার্বতী সমস্ত জীবকে রক্ষা করেছিলেন। 

    অন্নপূর্ণা পুজোর (Annapurna Puja) পৌরাণিক আখ্যান

    কিংবদন্তি অনুসারে, এমন একটি সময় এসেছিল যখন পৃথিবীতে খাদ্য এবং জল ফুরিয়ে যায়। চারিদিকে অভাব দেখা যায়, হইচই পড়ে যায়। সেসময় মানুষ ব্রহ্মা, বিষ্ণু ও শিবের পূজা করত। তাঁর ভক্তদের ডাক শুনে শ্রী হরি বিষ্ণু ভগবান শিবকে তাঁর যোগ নিদ্রা থেকে জাগিয়ে পুরো ঘটনা বললেন। তখন ভগবান শিব মা পার্বতীর কাছ থেকে সন্ন্যাসী রূপে এসে ভিক্ষা চেয়েছিলেন। মা পার্বতী তখন দেবী অন্নপূর্ণা (Annapurna Puja) রূপে ভগবান শিবকে ভিক্ষা দিয়ে জীবকুলকে রক্ষা করেছিলেন।

    আবার অন্য একটি পৌরাণিক গল্প অনুসারে, ভগবান শিবের সঙ্গে ঝগড়ার পরে এই দিনে দেবী পার্বতী কালশা পর্বত থেকে চলে গিয়েছিলেন। সঙ্গে ছিল নিজের প্রয়োজনের খাবারটুকু। তাঁর অনুপস্থিতিতে পৃথিবী জুড়ে দুর্ভিক্ষ শুরু হয়। এটি দেখে ভগবান শিব খাবারের গুরুত্ব টের পান এবং বারাণসীর উদ্দেশে রওনা হন। বারাণসীই তখন পৃথিবীর একমাত্র জায়গা, যেখানে খাবার পাওয়া যায়। শিব সেখানে ভিক্ষার বাটি নিয়ে দেবী পার্বতী সামনে হাজির হন। দেবী তাঁকে খাদ্য দেন। সেই থেকেই দেবী পার্বতী পরিচিত হন অন্নপূর্ণা নামে।

    বাংলায় এই পুজোর প্রচলন

    অনেক গবেষকের মতে, বাংলাতে অন্নপূর্ণা পুজো (Annapurna Puja) প্রচলন করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বসূরী ভবানন্দ মজুমদার। দেবী অন্নদার কৃপা পেয়ে সম্রাট জাহাঙ্গীরের থেকে তিনি রাজা উপাধি লাভ করেন। তবে এনিয়ে অনেক গবেষকের মধ্যে মতভেদ রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

     

     

  • DA Protest: রাষ্ট্রপতির দ্বারস্থ ডিএ আন্দোলনকারীরা! লড়াইয়ে পাশে থাকার বার্তা সুকান্ত-শুভেন্দুর

    DA Protest: রাষ্ট্রপতির দ্বারস্থ ডিএ আন্দোলনকারীরা! লড়াইয়ে পাশে থাকার বার্তা সুকান্ত-শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্দোলনকারী সরকারী কর্মচারী (DA Protest) বা শিক্ষকদের গায়ে আঁচড় লাগলে মাঠে নামার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সব শোকজ লেটার ছিড়ে ফেলার বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এই আবহেই ডিএ মামলায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ দাবি করলেন আন্দোলনকারীরা। 

    শুভেন্দু যা বললেন

    রবিবার নন্দীগ্রামের একটি অনুষ্ঠান থেকেই রাজ্য সরকারি কর্মচারী, ডিএ আন্দোলনকারীদের (DA Protest) পাশে থাকার বার্তা দেন শুভেন্দু। আগামী বুধবার ডিএ আন্দোলন মঞ্চের ১০০ মিটারের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। সেই প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, “কলকাতায় সভা করার অনেক জায়গা ছিল। ব্রিগেডে সভা হতে পারত। যদি কোনও আন্দোলনকারী সরকারী কর্মচারী বা শিক্ষকদের গায়ে আঁচড় লাগে, তাহলে বিরোধী দল হিসাবে আমরা তাঁদের পাশে থাকব। আক্রমণকারীদের বিরুদ্ধে মাঠে নামব।”

    সুকান্তের বার্তা

    অন্যদিকে, কলকাতা থেকে রাজ্য সরকারি কর্মীদের লড়াই চালিয়ে (DA Protest) যাওয়ার বার্তা দেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “সব শোকজ লেটার ছিড়ে ফেলে দিন। সমস্ত আইনি সুরক্ষা আমরা দেব। বিজেপি ক্ষমতায় এলে আমরা সার্ভিস ব্রেক হতে দেবো না। আপনারা আপনাদের লড়াই চালিয়ে যান।” ধর্মতলায় শহিদ মিনারে ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল চলতি সপ্তাহে। কিন্তু তা পিছিয়ে গিয়ে নয়া তারিখ দেওয়া হয়েছে ১১ এপ্রিল। 

    আন্দোলন বাড়ছে

    একদিকে বদলির নির্দেশ, অন্যদিকে বেতনে কোপ। কিন্তু তাতেও দমে যাচ্ছেন না ডিএ আন্দোলনকারীরা (DA Protest) বরং আরও তেজ বাড়াচ্ছেন আন্দোলনের। আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটছেন তাঁরা। রাজ্য সরকারের বেতন কাটার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নিচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলনকারীদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ২৯ তারিখ গণ অনশন হবে। ৩০ তারিখ মহা মিছিল হবে। শিয়ালদা ও হাওড়া স্টেশন মহামিছিল বার করবেন আন্দোলনকারীরা। এপ্রিলের ১০ ও ১১ তারিখ দিল্লিতেও অবস্থান করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

    রাষ্ট্রপতির দ্বারস্থ

    উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন (DA Protest) চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। অরাজনৈতিক সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে আন্দোলনে বসেছেন তাঁরা। ইতিমধ্যেই ডিএ আন্দোলনকারীরা একদিনের ধর্মঘট করেছেন। যার বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ করেছে নবান্ন। শোকজ করা হয়েছে, বেতন কাটা হয়েছে। এর প্রতিবাদে আজ, সোমবার রাষ্ট্রপতির দ্বারস্থও হতে চলেছেন আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে তাঁর কাছেও বকেয়া ডিএ-র দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা নিয়েছেন আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথমঞ্চের কর্মীরা সরাসরি জানান, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে গণ-ইমেল করবেন তাঁরা। 

  • Vande Bharat Express: মেঘের ওপর দিয়ে ছুটবে বন্দে ভারত! এবার ট্রেনে চেপে কলকাতা থেকে সোজা কাশ্মীর?

    Vande Bharat Express: মেঘের ওপর দিয়ে ছুটবে বন্দে ভারত! এবার ট্রেনে চেপে কলকাতা থেকে সোজা কাশ্মীর?

    মাধ্যম নিউজ ডেস্ক: খুব শিগগিরি জম্মু এবং কাশ্মীরেও চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আবার আগামী ২০২৩-২৪ অর্থবর্ষে কলকাতা থেকে সরাসরি কাশ্মীর রেল পরিষেবায় জুড়ে যাবে। এমনই একজোড়া সুসংবাদ দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব(Ashwini Vaishnaw)।

    কী বললেন রেলমন্ত্রী

    রবিবার জম্মু কাশ্মীরে চেনাব সেতুর পুজো করেন রেলমন্ত্রী। চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জানুয়ারিতে এই ব্রিজ চালু হয়ে যাওয়ার কথা। তারপরেই বিশ্বের উচ্চতম রেলসেতু চেনাব রেলব্রিজের ওপর দিয়েই কাশ্মীর উপত্যকার বুক চিরে হাওয়ার বেগে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। কার্যত মেঘের ওপর দিয়ে ছুটবে বন্দে ভারত। রেলমন্ত্রী জানিয়েছেন, অপেক্ষা শুধুই উধমপুর-শ্রীনগর-বারমুল্লা রেল সংযোগের কাজ শেষ হওয়ার। যে গতিতে কাজ এগোচ্ছে তাতে অনুমান চলতি বছরের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে।

    রেলমন্ত্রী আরও জানিয়েছেন, ২০২৩-২৪ বছরেই কলকাতা থেকে কাশ্মীর সরাসরি রেল মানচিত্রে যুক্ত হবে। অন্যদিকে জানা গেছে, বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনটির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকবে বডগামে। উধমপুর-শ্রীনগর-বারমুল্লা রেল প্রকল্পের মাধ্যমে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত হবে কাশ্মীর উপত্যকা। এই প্রকল্পের অধীনেই ১ হাজার ৪০০ কোটি টাকার বিনিময়ে তৈরি হয়েছে চেনাব রেলব্রিজ, তা ভারত তো বটেই, সারা পৃথিবীর মধ্যে উচ্চতম রেল সেতু। পাহাড়ের খাঁজে ধনুকাকৃতি এই ব্রিজটি তৈরি করা সিভিল ইঞ্জিনিয়ারদের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল। এই প্রকল্পের কাজ ২০০৪ সালেই অনুমোদন পেলেও চূড়ান্ত খারাপ আবহাওয়ার কারণে কাজ শেষ হতে দীর্ঘ সময় লেগে গেছে। অবশেষে গত বছরের ১৩ অগাস্ট সেটির উদ্বোধন করা হয়।

    শনিবার চেনাব সেতু পরিদর্শন করে দেখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এর আগে তীব্র গতির বাতাস, চূড়ান্ত কম-বেশি তাপমাত্রা, ভূমিকম্পের ক্ষেত্রে সহনশীলতা এবং নদীর জলস্তর বৃদ্ধির ক্ষেত্রে সেতুটির সহ্যক্ষমতা পরীক্ষা করে দেখা হয়েছে। তবে এখনও মোটর ট্রলি এবং বোলেরো কাস্টমাইজড রেল অপারেশন পরীক্ষা বাকি রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। প্রসঙ্গত, বিশ্বের এই ব্রিজ তৈরি করতে খরচ হয়েছে ২৮ হাজার কোটি টাকা। এই রেল ব্রিজে মোট ১৭ টি পিলার রয়েছে। এই সেতু তৈরি করতে মোট ১৪৮৪ কোটি টাকার ইস্পাত ব্যবহার হয়েছে। এখন শুধু এই রেললাইন উদ্বোধনের অপেক্ষা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

     

  • Drinking Water: পানীয় জল নিয়ে সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি! পাম্প হাউসে তালা দিলেন বাসিন্দারা, কোথায় জানেন?

    Drinking Water: পানীয় জল নিয়ে সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি! পাম্প হাউসে তালা দিলেন বাসিন্দারা, কোথায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্কঃ জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের পানীয় জল (Drinking Water) সরবরাহ করার জন্য পাম্প বসানো হয়। সেই পাম্প চালানোর জন্য একজন অপারেটর নিয়োগ করা হয়। কিন্তু, পানীয় জল (Drinking Water) গ্রামবাসীদের সরবরাহ করার পরিবর্তে পাম্প অপারেটর নিজের জমিতে সেই জল ব্যবহার করছে বলে অভিযোগ। এমনই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের নকসা গ্রামে। পাম্প অপারেটর শ্যামল মণ্ডলের ছেলে সঞ্জয় মণ্ডল বালুরঘাট থানার সিভিক ভলান্টিয়ার। থানার সিভিক হওয়ায় প্রভাব খাটিয়ে এলাকায় দাদাগিরি করে পানীয় জল (Drinking Water) নিজের জমির জন্য ব্যবহার করছেন। যা নিয়ে এলাকাবাসী ক্ষোভ ফুঁসছেন। রবিবারই গ্রামবাসীরা জোটবদ্ধ হয়ে পাম্প অফিসে গিয়ে তালা ঝুলিয়ে দেন।

    গ্রামবাসীদের কী বক্তব্য? Drinking Water

    ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের নকসা, মাঝিগ্রাম, সাঁতরাই গ্রামের পানীয় জলের পাইপলাইন রয়েছে। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মাধ্যমে গ্রামগুলিতে পানীয় জল (Drinking Water) সরবরাহ করার কথা। গ্রামবাসীদের বক্তব্য, গ্রামে জল দেওয়ার পরিবর্তে চাষের জমিতে জল ব্যবহার করা হয়। জমিতে জল দেওয়ার জন্য এলাকায় সেচ দপ্তরের একাধিক শ্যালো মেশিন রয়েছে। অভিযোগ, সেই জলের টাকা বাঁচাতে নিজের জমিতে পানীয় জল (Drinking Water) ব্যবহার করছেন পাম্প অপারেটর শ্যামল মণ্ডল। গ্রামবাসীদের আরও অভিযোগ, বেশিরভাগ সময় অপারেটর থাকে না। তাঁর ছেলে সিভিক ভলান্টিয়ার জলের মেশিন চালান। নিজের প্রভাব খাটিয়ে নিজেদের জমিতে জল নেন। পাম্পিং স্টেশন চত্বরেই গোয়াল ঘর পর্যন্ত তৈরি করেছেন। যদিও পাম্প অপারেটর শ্যামল মণ্ডল বলেন, গ্রামবাসীদের আনা সব অভিযোগ ভিত্তিহীন। আমি নিয়মিত পাম্প চালাই। জমিতে পানীয় জল ব্যবহার করা হয় না। কখনও পাম্প পরিষ্কার করার জন্য জমিতে জল দেওয়া হয়। অন্য কোনও কারণ নেই। আর ছেলে সিভিক বলে কোনও দাদাগিরি দেখাই না। সিভিক ভলান্টিয়ার সঞ্জয় মণ্ডল বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। আমি পাম্প কখনও চালাইনি।

    কী বললেন প়ঞ্চায়েত প্রধান ? Drinking Water

    তৃণমূল পরিচালিত ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মুকুল মুর্মু বলেন, ক্ষোভে গ্রামবাসীরা পাম্প হাউসে তালা দিয়ে দেয়। আমি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছি। এই ধরনের ঘটনা যাতে না হয় তারজন্য অভিযুক্ত পাম্প অপারেটরকে বলা হয়েছে। দপ্তরে বিষয়টি জানানো হবে। এভাবে চলতে থাকলে ওই পাম্প অপারেটরকে সরিয়ে দেওয়া হবে।

    কী বললেন বিজেপি নেতৃত্ব? Drinking Water

    বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, পানীয় জল (Drinking Water) চাষের জমিতে ব্যবহারের অভিযোগ শুনেছি। জানলাম এলাকার এক সিভিক ভলান্টিয়ার তার প্রভাব খাটিয়ে এসব করছেন। গ্রামীণ অঞ্চলে সিভিক ভলান্টিয়ারেরা এই ভাবেই প্রভাব বিস্তার করে অনৈতিক কাজ করে চলেছে। এই ঘটনার তীব্র বিরোধিতার পাশাপাশি তদন্তেরও দাবি জানাচ্ছি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Draupadi Murmu: রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার! আজ দুদিনের জন্য রাজ্য সফরে আসছেন দ্রৌপদী মুর্মু

    Draupadi Murmu: রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার! আজ দুদিনের জন্য রাজ্য সফরে আসছেন দ্রৌপদী মুর্মু

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, সোমবার রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথমবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন তিনি।  সোমবার-মঙ্গলবার দু’দিনের সফরে আসছেন রাষ্ট্রপতি। দমদম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রেসকোর্স পৌঁছবেন তিনি।

    রাষ্ট্রপতির সারাদিন

    নবান্ন সূত্রে খবর, সোমবার বিকেলেই রাজ্য সরকারের তরফে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

    আজ প্রথমে রাজভবনে পৌঁছবেন দ্রৌপদী মুর্মু। সেখানে কিছু সময় বিশ্রাম নেওয়ার পরে তাঁর এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে যাওয়ার কথা। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সেখান থেকে  জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাবেন রাষ্ট্রপতি। ঘুরে দেখতে পারেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। এর পর কলকাতায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাজভবনেই রাত্রিবাস করবেন রাষ্ট্রপতি। পর দিন ২৮ মার্চ সকালে তাঁর বেলুড়মঠে যাওয়ার কথা। সেখান থেকে দ্রৌপদীর সম্ভাব্য গন্তব্য বীরভূমের শান্তিনিকেতন।

    আরও পড়ুন: নবরাত্রিতে উপবাস রাখছেন? সুস্থ, সতেজ থাকতে কী করবেন আর কী করবেন না

    কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতির সফরের জন্য ইতিমধ্যেই শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, শনিবার থেকেই মহানগরের বিভিন্ন জায়গায় জোরদার পুলিশি টলহদারি চলছে। রাষ্ট্রপতির দুই দিনের রাজ্য সফরের জন্য যান চলাচলে নিয়ন্ত্রণ আনা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার দুই দিনই দমদম বিমানবন্দর,কলকাতা, বেলুড় মঠ এবং বীরভূমের বোলপুর শান্তিনিকেতনে যান চলাচল ব্যবস্থা প্রভূত পরিমাণে নিয়ন্ত্রণ করা হবে।

    বোলপুরে রাষ্ট্রপতি

    কলকাতা সফর সেরে রাষ্ট্রপতির যাওয়ার কথা শান্তিনিকেতনে। জেলা প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার শান্তিনিকেতনের বিনয় ভবন সংলগ্ন কুমিরডাঙা মাঠে রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণ করার কথা। সেখান থেকে বিশ্বভারতীর রবীন্দ্র ভবন, কলা ভবন, আশ্রম প্রাঙ্গণ ঘুরে দুপুরে আম্রকুঞ্জের জহরবেদিতে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা দ্রৌপদীর। সেই অনুষ্ঠানে থাকার কথা রাজ্যপাল সিভি আনন্দ বোসেরও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mamata Banerjee: আমি চোর হতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় চোর নন! কেন বললেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়?

    Mamata Banerjee: আমি চোর হতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় চোর নন! কেন বললেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়?

    মাধ্যম নিউজ ডেস্কঃ নিয়োগ দুর্নীতিতে জেরবার তৃণমূল কংগ্রেস। দোসর গরু পাচারকাণ্ড। একের পর এক এই সব দুর্নীতির অভিযোগে শাসক দলের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল সহ একাধিক নেতা এখন জেলের ঘানি টানছেন। ইডি, সিবিআইয়ের নজরে রয়েছে শাসক দলের আরও একাধিক নেতা। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই দুর্নীতির অভিযোগে একের পর এক নেতা গ্রেপ্তার হওয়ার ঘটনায় বেশ কিছুটা ব্যাকফুটে রয়েছে শাসক দল। এই অবস্থায় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে।

    ঠিক কী বলেছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়? Mamata Banerjee

    খড়দহের দলীয় সভায় স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, সব দলেই খারাপ লোক আছে। তারজন্য গোটা দল তো নষ্ট হয়ে যেতে পারে না। আমি চোর হতে পারি, কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চোর নন। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)  খুব কাছ থেকে আমি দেখেছি। তিনি প্রাণ দিয়ে বাংলার জন্য লড়ে যাচ্ছেন। আর এই বাংলাকে দেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করেছেন। মমতা ঘনিষ্ঠ এই মন্ত্রীর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের বক্তব্য, তৃণমূল দলে যে চোর রয়েছে তা মন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়ে গিয়েছে। দুর্নীতিতে জেরবার এই দলে কর্মীরা এখন বিভ্রান্ত হয়ে রয়েছেন। তাই, দলনেত্রী (Mamata Banerjee)  সত্ প্রচার করে কর্মীদের মনোবল চাঙা করার চেষ্টা করছেন। আর বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, নিয়োগ দুর্নীতিতে সরকার জড়িত নয়। আর যারা জড়িত দল তাদের সমর্থন করেনি। বরং বহিষ্কার করেছে।

    দুর্নীতি নিয়ে কী বললেন মন্ত্রীর ছেলে? Mamata Banerjee

    রাস্তাঘাটে সব জায়গায় তৃণমূলের দুর্নীতি নিয়ে আলোচনা চলছে। মন্ত্রীর ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়ের কথাতেই সে কথা স্পষ্ট। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আপনারা (কর্মীদের উদ্দেশে) মনে করছেন, বাসে ট্রামে কী আলোচনা হচ্ছে। সব কিছুর ভাল, খারাপ রয়েছে। রামায়ণ, মহাভারতেও ভাল, খারাপ ছিল। যারা অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মহামান্য আদালত। আর দলের কেউ হলে হাইকমান্ড (Mamata Banerjee) ব্যবস্থা নেবে। প্রত্যেকটি মানুষকে নিয়ে এখন মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে। তাদের পরিবারে লোকজন রয়েছে, সে কথা তারা ভাবছেন না।

    বিরোধীরা জোটবদ্ধভাবে তৃণমূলের দুর্নীতি (Scam) নিয়ে সরব হয়েছে। তার পাল্টা হিসেবে তৃণমূল নেতৃত্ব সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি সহ একাধিক উদাহরণ তুলে ধরে বাম আমলেও দুর্নীতি হয়েছে বলে হালে পানি পাওয়ার চেষ্টা করছে। কিন্তু, তাতে কর্মীদের মনোবল চাঙা হচ্ছে না তা শাসক দলের নেতারা হারে হারে টের পাচ্ছেন। বিরোধীদের ক্রমাগত আক্রমণে কর্মীরা পাল্টা কীভাবে মোকাবিলা করবেন তার রূপরেখা দলের অন্দরেই নেই। এই অবস্থায় মন্ত্রী তাঁর এই বক্তব্যের মধ্যে দিয়ে কর্মীদের চাঙা করতে চেয়েছেন বলে রাজনৈতিক মহল মনে করছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Witchcraft: বীরভূমে ডাইনি অপবাদে আদিবাসী দম্পতিকে পিটিয়ে খুন, মোড়ল গ্রেফতার

    Witchcraft: বীরভূমে ডাইনি অপবাদে আদিবাসী দম্পতিকে পিটিয়ে খুন, মোড়ল গ্রেফতার

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের মধ্যযুগীয় বর্বরতার নজির বীরভূমে৷ ডাইনি (Witchcraft) অপবাদে আদিবাসী দম্পতিকে পিটিয়ে মারার অভিযোগ গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। সাঁইথিয়া থানার আহমেদপুরের ন’পাড়ার ঘটনায় চাঞ্চল্য। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন লাগোয়া গ্রামের বাসিন্দারা। জানা গিয়েছে, শনিবার ন’পাড়ার বাসিন্দা এক আদিবাসী (Adibasi) দম্পতিকে ডাইনি অপবাদে বেধড়ক মারধর করেন গ্রামবাসীদের একাংশ৷ গুরুতর জখম অবস্থায় ওই দম্পতিকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়৷ রবিবার তাঁদের মৃত্যু হয়৷ মৃতদের নাম পাণ্ডু হেমব্রম (৬২) ও পার্বতী হেমব্রম (৫২)।

    ডাইনি (Witchcraft)কাণ্ডে মোড়লের কীর্তি… 

    তড়িঘড়ি গ্রামের মোড়ল রুবাই বেসরার নেতৃত্বে গ্রামের কয়েকজন মৃতদেহ হাসপাতালের মর্গ থেকে নিয়ে চলে যান। দেহ ট্রাক্টরে করে নিয়ে দাহ করতে চলে যান শান্তিনিকেতন থানা এলাকার বেনেডাঙা গ্রামের শ্মশানে। খবর পেয়ে ওই গ্রামের বাসিন্দারা দেহ দাহ করতে বাধা দেন। প্রতিবাদ করেন হেরুকা গ্রামের বাসিন্দারাও৷ খবর পেয়ে সাঁইথিয়া ও শান্তিনিকেতন থানার পুলিশ যায় ঘটনাস্থলে। শ্মশান এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে গ্রামের মোড়লকে গ্রেফতার করেছে সাঁইথিয়া থানার পুলিশ। পরে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়ে গ্রামবাসীদের বুঝিয়ে মৃতদেহ দুটি সৎকার করা হয়৷

    আরও পড়ুুন: ‘অঙ্গদান করুন’, ৯৯তম ‘মন কি বাতে’ দেশবাসীকে আহ্বান প্রধানমন্ত্রীর

    তবে, একবিংশ শতাব্দীতেও ডাইনি (Witchcraft) অপবাদে দম্পতিকে পিটিয়ে খুন করার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সব মহলে। প্রশাসনের ভূমিকা,  সচেতনতামূলক প্রচারের অভাব নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও পুরো ঘটনার তদন্তের উপর নজর রাখছেন বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ। ঘটনাস্থলের পাশের গ্রামের বাসিন্দারা বলেন, আমরা দোষীদের শাস্তি চাই৷ এই যুগেও ডাইনি বলে কিছু আছে নাকি৷ তাও ডাইনি অপবাদে পিটিয়ে মেরে দিল! আমরা চাই ন’পাড়ার দোষীদের শাস্তি। সবাই মিলে প্রতিবাদ করব আমরা। জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, একটি এফআইআর দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে মোড়লকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

    মৃতদের আত্মীয়রা জানান, ন’পাড়া গ্রামের মোড়ল রুবাই বেসরা ও আশপাশের আদিবাসী গ্রামের বেশ কিছু মানুষ মনে করেছিলেন পাণ্ডু ও তাঁর স্ত্রী পার্বতী ডাইনিবিদ্যা (Witchcraft) জানেন ও তা অনুশীলন করেন। ডাইনি অপবাদ দিয়ে ওই দম্পতির ওপর চড়াও হন সকলে। শনিবার সকালে তাঁদের এমন মারধর করা হয় যে দুজনেই মারা গিয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Swiss Open: চিনকে দুরমুশ করে সুইস ওপেন জয় সাত্বিক-চিরাগ জুটির

    Swiss Open: চিনকে দুরমুশ করে সুইস ওপেন জয় সাত্বিক-চিরাগ জুটির

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনকে (China) গুঁড়িয়ে সুইস ওপেন (Swiss Open) জিতে নিলেন ভারতীয় (Indian) ব্যাডমিন্টনের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। গত বছর ভারতের ঐতিহাসিক থমাস কাপ জয়ে বড় ভূমিকা নিয়েছিল এই জুটি। পরে কমনওয়েলথ গেমসে প্রথমবারের জন্য সোনা জয় করে। বিশ্ব ব্যাডমিন্টন চাম্পিয়ানশিপের সেমিফাইনালে পৌঁছে ইতিহাসও গড়েছিল এই জুটি। সেবার ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। আর রবিবার সুইস ওপেন পুরুষদের ডাবলস ফাইনালের ম্যাচে নেমেছিল এই জুটি। ফাইনাল জিতে গড়লেন ইতিহাস। ২০২৩ সালের প্রথম বিডব্লিউএফ খেতাব (Swiss Open) জিতে নিলেন সাত্বিকসাইরাজ-চিরাগ জুটি। প্রতিপক্ষ চিনের টাং কিউয়ান ও রেন ইউ জিয়াং জুটির বিরুদ্ধে ২১-১৯, ২৪-২২ স্ট্রেট গেমে জয়ী হল এই জুটি। প্রসঙ্গত, এই প্রথম সুইস ওপেন জয় করলেন চিরাগরা।

    সুইস ওপেন (Swiss Open)…

    সাত্বিকসাইরাজ-চিরাগের এটি এক সঙ্গে পঞ্চম খেতাব। ২০১৮ সালে হায়দ্রাবাদ ওপেনের পর ২০১৯ সালে এসেছিল থাইল্যান্ড ওপেন। ২০২২ সালে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদক জেতেন তাঁরা। সেই বছরই ইন্ডিয়া ওপেন ও ফরাসি ওপেনেও বাজিমাত করে এই জুটি। গত বছর কমনওয়েলথ গেমসেও সোনা জয় করেছিল এই জুটি।

    রবিবার সুইস ওপেন সুপার সিরিজ ৩০০ প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে চিরাগদের প্রতিপক্ষ চিনের জুটি টাং কিউয়ান ও রেন ইউ জিয়াং। প্রত্যাশিতভাবেই ফাইনাল ম্যাচ শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে। চিরাগরা প্রথম গেম জিতে যান ২১-১৯ ব্যবধানে। দ্বিতীয় গেমে কামব্যাক করার চেষ্টা করে চিনা জুটি। যদিও শেষতক ভারতীয় ব্যাডমিন্টন তারকাদের সঙ্গে এঁটে উঠতে পারেননি তাঁরা। ২৪-২২ ব্যাবধানে দ্বিতীয় গেমেও জয় পান চিরাগরা। মাত্র ৫৪ মিনিটেই শেষ হয়ে যায় ম্যাচ। প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবরে ফ্রেঞ্চ ওপেন সুপার ৭৫০ জয়ের পর এটি বাসেলের প্রথম শিরোপা ও এই সফরে এটি (Swiss Open) চিরাগদের প্রথম শিরোপা।

    আরও পড়ুুন: ‘অঙ্গদান করুন’, ৯৯তম ‘মন কি বাতে’ দেশবাসীকে আহ্বান প্রধানমন্ত্রীর

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Tmc: বঞ্চিত তৃণমূল কংগ্রেসের ব্যানারে কর্মী সম্মেলন! কোথায় জানেন?

    Tmc: বঞ্চিত তৃণমূল কংগ্রেসের ব্যানারে কর্মী সম্মেলন! কোথায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্কঃ সামনে পঞ্চায়েত নির্বাচন। তার আগে শাসক দলের নেতা কর্মীরা সম্মেলন করবেন, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু, পশ্চিম বর্ধমানের কুলটিতে একটি অনুষ্ঠান ভবনে তৃণমূলের (Tmc) কর্মী সম্মেলন ঘিরে দলের কোন্দল একেবারেই প্রকাশ্যে চলে এসেছে। কারণ, কর্মী সম্মেলনে ব্যানারে লেখা রয়েছে, কুলটি ব্লকের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়পন্থী বঞ্চিত তৃণমূল (Tmc)  কংগ্রেস কর্মী। আসলে শাসক দলের ঝান্ডা নিয়ে বুক চিতিয়ে দল করে যারা দিনের পর দিন অসন্মানিত হয়েছেন, সেই সব বঞ্চিত নেতাদের নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়। এমনই দাবি উদ্যোক্তাদের। পঞ্চায়েত নির্বাচনের আগে বঞ্চিত এই তৃণমূল (Tmc)  কর্মীদের সম্মেলন করা নিয়ে সরগরম আসানসোলে রাজনৈতিক মহল।

    কাদের নেতৃত্বে হল বঞ্চিত তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন? Tmc

    বিক্ষুব্ধ তৃণমূল (Tmc)  কংগ্রেসের কর্মীদের আলাদা করে কর্মী সম্মেলনকে ঘিরে দলের অন্দরে চর্চা শুরু হয়েছে। মূলত, তৃণমূলেরই (Tmc) একটি অংশ কুলটিতে বঞ্চিত তৃণমূলের নাম দিয়ে একটি অনুষ্ঠান ভবনে কর্মী সম্মেলন করেন। রবিবার বঞ্চিত কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন কুলটি ব্লকের প্রাক্তন সভাপতি বিমান আচার্য্য, রাজ্যের প্রাক্তন যুব সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, প্রাক্তন কুলটি পুরসভায় প্রাক্তন চেয়ারম্যান বাচ্চু রায়, প্রাক্তন কাউন্সিলার রাজা চট্টোপাধ্যায় এবং ব্লকের প্রাক্তন নেতা সহ কয়েকশো কর্মী সমর্থকরা। এদিন কর্মী সম্মেলনে উপস্থিত নেতারা প্রকাশ্যে বলেন, এখন কুলটি ব্লকের যারা তৃণমূলের (Tmc)  দায়িত্বে আছেন তারা আমাদের মতো পুরোনো কর্মীদের কোনো পাত্তা দেন না। এই কথা জেলার নেতৃত্বদের বার বার বলেও কোনো লাভ হয়নি। এমনকী আমাদের কোনও মিটিং মিছিলে পর্যন্ত ডাকা হয়না। কুলটিতে এখন কিছু চোর ডাকাতদের নিয়ে সংগঠন চলছে। এই নীতি মেনে নেওয়া যাবে না। এই কারণে বারবার কুলটি বিধানসভায় প্রায় প্রতিটি নির্বাচনে তৃণমূল (Tmc)  কংগ্রেসকে হারতে হয়। এই সম্মেলনের মধ্য দিয়ে সেই বিষয় নিয়ে আলোচনা হয়। আর দলের স্বার্থে আগামীদিনে বঞ্চিত কর্মীদের নিয়ে তৃণমূল ভবন এবং নবান্ন অভিযান করা হবে বলে তাঁরা জানান। এমনকী কুলটিতে তৃণমূলের (Tmc)  দলের এই দুর্দশার অবস্থা দলের সুপ্রিমোকে জানানো হবে।

    এই সম্মেলন নিয়ে কী বললেন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান? Tmc

    বঞ্চিত তৃণমূল (Tmc) কর্মীদের এই সম্মেলনের বিষয়টি দলীয় নেতৃত্ব ভালোভাবে নেননি। কুলটির প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের (Tmc) পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, যারা এসব করছে, তারা সামনে দল করার কথা বললেও পিছনে সব বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রয়েছে। পুরানো কর্মীদের কাউকে বঞ্চনা করা হয় না। আমরা সব সময় বলছি, সকলে একসঙ্গে মিলে দল করতে চাই। কিন্তু, এভাবে কর্মী সম্মেলন করে দলকে বদনাম করার চেষ্টা হচ্ছে। পরোক্ষে বিরোধীদের হাতকে ওরা শক্ত করছে। এসব না করে ওরা মন দিয়ে তৃণমূল দলটা করুক, আমরা এটা চাই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: ‘মুসলিমদের জন্য সংরক্ষণ সংবিধান মেনে হয়নি’, কর্নাটকে দাবি অমিত শাহের  

    Amit Shah: ‘মুসলিমদের জন্য সংরক্ষণ সংবিধান মেনে হয়নি’, কর্নাটকে দাবি অমিত শাহের  

    মাধ্যম নিউজ ডেস্ক: মুসলিমদের জন্য যে ৪ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা ছিল কর্নাটকে (Karnataka), দিন দুই আগে তা তুলে দেয় সে রাজ্যের বিজেপি (BJP) সরকার। এদিন সে প্রসঙ্গ তুলে অমিত শাহ (Amit Shah) বলেন, সংখ্যালঘুদের যে রিজার্ভেশন দেওয়া হয়েছে, তা সংবিধান অনুযায়ী হয়নি। সংবিধানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনও বিধান নেই। কংগ্রেসের তুষ্টির রাজনীতির কারণে সংখ্যালঘুদের সংরক্ষণের সুবিধা দেওয়া হয়েছিল। তিনি বলেন, বিজেপি ভোক্কালিগা ও লিঙ্গায়েত সম্প্রদায়কে সংরক্ষণ দিয়েছে।  

    অমিত শাহ (Amit Shah) বলেন…

    মাসখানেক পরেই বিধানসভা নির্বাচন কর্নাটকে। সেই কারণেই কর্নাটক যেতে শুরু করেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। শনিবার কর্নাটকে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করেছিলেন রোড শো-ও। এদিন যান অমিত। রায়চুরে বিজেপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। তার আগে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন। এদিন কর্নাটকের ওই জনসভায় কংগ্রেসকেই নিশানা করেন শাহ। বলেন, কংগ্রেস যে সংখ্যালঘুদের সংরক্ষণ দিয়েছে, তা সংবিধান অনুসারে নয়। সংবিধানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনও বিধান নেই। কর্নাটক সরকার মুসলমানদের জন্য চার শতাংশ ওবিসি সংরক্ষণের অবসান ঘটিয়েছে এবং এটি দুটি প্রধান সম্প্রদায়, বীরশৈব-লিঙ্গায়ত ও ভোক্কালিগাদের মধ্যে বিলি করেছে।

    আরও পড়ুুন: ‘অঙ্গদান করুন’, ৯৯তম ‘মন কি বাতে’ দেশবাসীকে আহ্বান প্রধানমন্ত্রীর

    শাহ বলেন, কর্নাটকের আগের কংগ্রেস সরকার রাজ্যে মুসলমানদের সংরক্ষণ দিয়েছিল। কিন্তু বিজেপি মুসলমানদের জন্য চার শতাংশ সংরক্ষণ অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণিতে স্থানান্তরিত করেছে। বিজেপি সরকার সেই সংরক্ষণ বাতিল করেছে। ভোক্কালিগা ও লিঙ্গায়ত সম্প্রদায়কে রিজার্ভেশন দিয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। তিনি বলেন, ভোটব্যাঙ্কের লোভে কংগ্রেস কখনওই যাঁরা স্বাধীনতার জন্য যুদ্ধ করতে গিয়ে প্রাণ দিয়েছেন, তাঁদের কথা বলেনি। বলেনি হায়দ্রাবাদের মুক্তির কথাও।

    প্রসঙ্গত, কর্নাটক বিধানসভার নির্বাচনের আগেই রাজ্যে আসন সংরক্ষণ ৫০ থেকে বাড়িয়ে করা হল ৫৭ শতাংশ। তুলে নেওয়া হল মুসলমানদের জন্য বরাদ্দ ৪ শতাংশ কোটাও। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের জেরে এবার থেকে আর অনগ্রসর শ্রেণি হিসেবে সংরক্ষণের সুবিধা নিতে পারবেন না মুসলিমরা। কর্নাটকে অনগ্রসর শ্রেণির জন্য বরাদ্দ সংরক্ষণে এতদিন অন্তর্ভুক্ত ছিলেন রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষও। কিন্তু শুক্রবার মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই মুসলিমদের জন্য বরাদ্দ সংরক্ষণ প্রত্যাহারের কথা ঘোষণা করেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share