Blog

  • Delhi High Court: মহিলা সঙ্গ দিলেই যে সে যৌন সঙ্গমে লিপ্ত হতে রাজি, তা নয়! মত দিল্লি হাইকোর্টের

    Delhi High Court: মহিলা সঙ্গ দিলেই যে সে যৌন সঙ্গমে লিপ্ত হতে রাজি, তা নয়! মত দিল্লি হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: কোনও মহিলা সঙ্গ দিতে রাজি হওয়া মানেই যে সে যৌন সঙ্গমে লিপ্ত হতে রাজি, তা কখনওই নয়। একটি যৌন হেনস্থা সংক্রান্ত মামলায় এমনই রায় দিল দিল্লির উচ্চ আদালত (Delhi High Court)।

    মহিলাদের উপর যৌন নির্যাতনের মামলায় বার বার নির্যাতিতার আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। অভিযুক্ত সঞ্জয় মালিক ওরফে সন্তন সেবক দাসের আইনজীবী আদালতে (Delhi High Court) এটা প্রমাণ করার চেষ্টা করেন যে, যা ঘটেছে তা দু’জনের সম্মতিতে। ওই মহিলা দীর্ঘদিন ধরে তাঁর মক্কেলের সঙ্গে সম্পর্কে ছিল। এক্ষেত্রে ধর্ষণের অভিযোগ খাটে না। কিন্তু বিচারপতি অনুপ জয়রাম ভামবানি অভিযুক্তের আইনজীবীর বক্তব্যে সন্তুষ্ট হননি। তিনি সঞ্জয় মালিকের জামিনের আবেদন খারিজ করে দিয়ে বলেন,  ‘একজন মহিলা কোনও পুরুষের সঙ্গে থাকতেই পারেন। সেই সম্পর্ক চলতে পারে বহুদিন। তার মানে এটা ভেবে নেওয়া ঠিক নয় যে, ওই মহিলা পুরুষ সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্কে সম্মত।’

    আরও পড়ুন: সমলিঙ্গে বিবাহের আইনি বৈধতা সংক্রান্ত মামলা এবার সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে

    অসহায় বিদেশিনীকে যৌন হেনস্থা

    ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। স্বামীর প্রয়াণের পর চেক প্রজাতন্ত্রের ওই মহিলা ভারতে এসেছিলেন হিন্দু রীতি মেনে তাঁর স্বামীর অস্থি গঙ্গায় বিসর্জন দিতে। তখনই তাঁর সঙ্গে পরিচয় হয় সঞ্জয় মালিকের। বন্ধুত্ব ক্রমশ গাঢ় হতে থাকে। আর সেই সুযোগেই ওই মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন অভিযুক্ত। নির্যাতিতার বয়ান অনুযায়ী, প্রথমে দিল্লির এক হোস্টেলে তাঁকে যৌন হেনস্থা করেন সঞ্জয় মালিক। তারপর আরও দু’বার তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। একবার উত্তর প্রদেশের প্রয়াগ রাজে, আর একবার বিহারের গয়ায় একটি হোটলে। শেষ পর্যন্ত ওই মহিলা সঞ্জয় মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন থানায়। সেটাও অনেক দেরিতে, ২০২২ সালে। সেই মামলারই শুনানি চলছে দিল্লির উচ্চ আদালতে। অভিযুক্তের আইনজীবী মক্কেলের জামিনের আবেদন জানাতে গিয়ে নানা যুক্তি খড়া করছিলেন বিচারপতির সামনে। তবে তা গ্রাহ্য হয়নি। অভিযুক্তের বয়ানে বেশ কিছু অসঙ্গতি থাকলেও, একজন অসহায় বিদেশি নাগরিকের সঙ্গে যৌন হেনস্থা কোনওভাবেই মেনে নেওয়া যায় না বলে মত বিচারপতির। সেই কারণে তিনি জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Anubrata Mondal:  দিল্লিতে হাজিরা এড়ালেন কেষ্ট কন্যা! চিঠি দিলেন ইডিকে, কী জানালেন সুকন্যা?

    Anubrata Mondal: দিল্লিতে হাজিরা এড়ালেন কেষ্ট কন্যা! চিঠি দিলেন ইডিকে, কী জানালেন সুকন্যা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিচ্ছেন না অনুব্রত-কন্যা (Anubrata Mondal) সুকন্যা মণ্ডল। ইডি সূত্রে খবর, সুকন্যা জানিয়েছেন, তাঁর কিছু সমস্যা ও পূর্ব নির্ধারিত কাজ থাকায় আজ যেতে পারছেন না তিনি। তাঁকে সময় দেওয়া হোক। ইডি সূত্রে খবর, অনুব্রত-কন্যাকে ফের তলব করা হবে। গতকাল অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে জেরা করার পরেই গ্রেফতার করা হয়। তাই প্রশ্ন উঠছে, তবে কি গ্রেফতার হওয়ার আশঙ্কাতেই ইডির তলব এড়িয়ে গেলেন সুকন্যা?

    ইডি দফতরে যাচ্ছেন না সুকন্যা

    ইডি সূত্রে খবর, বুধবার ইডির মুখোমুখি হবেন না সুকন্যা। আইনজীবী মারফত ই-মেল করে আজ দিল্লিতে ইডি অফিসে অনুপস্থিত থাকার কথা জানিয়েছেন সুকন্যা। যদিও ঠিক কী কারণে বুধবার হাজিরা দিতে পারবেন না সুকন্যা বা ইমেল-এ ঠিক কী উল্লেখ করেছেন তিনি, সেই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

    আরও পড়ুন: জামিনের আবেদন করলেন না পার্থ-অর্পিতা, জেল হেফাজতের মেয়াদ বাড়াল আদালত

    গরু পাচার মামলায় আজ ইডির দফতরে তলব করা হয়েছিল সুকন্যাকে। ঠিক ছিল, আজ বাবা-মেয়ে অর্থাৎ কেষ্ট-সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। আবার ইডি সূত্রে জানা যাচ্ছিল, সুকন্যা মণ্ডল, মণীশ কোঠারি এবং অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), এই তিনজনকেই মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এদিকে আপাতত আদালতের নির্দেশে ইডি হেফাজতেই রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁকে নিয়মিত জেরা করছেন ইডি আধিকারিকরা।

    গ্রেফতার মণীশ কোঠারি

    গতকাল টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপনের অভিযোগে অনুব্রতর (Anubrata Mondal) হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করে ইডি। আজ তাঁকে রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করবে ইডি। মণীশ কোঠারির গ্রেফতারির পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল যে, এবারে কি তবে আজ সুকন্যাকেও জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হবে? কিন্তু আজ কেষ্ট কন্যা হাজিরা এড়িয়ে যাওয়ায় এখনও কোনও কিছুই স্পষ্ট নয়। ইডি সূত্রে খবর, ফের তলব করা হবে সুকন্যাকে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

     
  • Vande Bharat: এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট সুরেখা যাদব, চালালেন বন্দে ভারত এক্সপ্রেসও

    Vande Bharat: এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট সুরেখা যাদব, চালালেন বন্দে ভারত এক্সপ্রেসও

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাস সৃষ্টি সুরেখা যাদবের (Surekha Yadav)। এশিয়া মহাদেশের প্রথম মহিলা লোকো পাইলট বা ট্রেনচালক হিসেবে রেকর্ড তৈরি করলেন তিনি। সুরেখা যাদব ভারতের প্রথম মহিলা লোকো পাইলট, যিনি অত্যাধুনিক সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat) ট্রেন চালালেন৷ সুরেখা যাদব গত সোমবার (১৩ মার্চ) সোলাপুর থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালান। একথা ট্যুইট করে জানিয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

    এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট

    সুরেখা যাদব ছিলেন ভারতের ফার্স্ট ফিমেল ড্রাইভার। প্রসঙ্গত, ১৯৮৮ সাল থেকে ট্রেন চালানো শুরু করেন তিনি ৷ পশ্চিম মহারাষ্ট্রের সাতারা এলাকার একটি পরিবারে সুরেখার জন্ম ৷ নিজের কৃতিত্বের জন্য ইতিমধ্য়েই সুরেখা রাজ্য ও জাতীয়স্তরে বহু পুরস্কার পেয়েছেন ৷  গত ৩৫ বছর ধরে ট্রেন চালানোর অভিজ্ঞতা রয়েছে সুরেখার। ২০২১ সালের নারী দিবসে এক সাক্ষাৎকারে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। আর তাঁর সেই ইচ্ছাপূরণ করল ভারতীয় রেল। প্রথম দিনের প্রথম সফরে ৪৫০ কিলোমিটার যাত্রাপথ পাড়ি দেন সুরেখা৷ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে পৌঁছনোর পর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়৷ মধ্য রেলের তরফে থেকেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছিল৷ 

    আরও পড়ুন: গ্রেফতার কেষ্টর হিসাবরক্ষক মণীশ কোঠারি, এবার কি সুকন্যার পালা?

    নতুন দায়িত্ব পাওয়ার পর সুরেখা বলেন, “আমি ভারতীয় রেলের কাছে কৃতজ্ঞ যে আমাকে অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সুযোগ দেওয়া হয়েছে।” প্রথম দিনই সুরেখা সঠিক সময়ে সোলাপুর থেকে ছেড়েছিলেন বন্দে ভারত এক্সপ্রেস। এরপর সময়ের পাঁচ মিনিট আগেই তিনি ট্রেন নিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি স্টেশনে পৌঁছেছিলেন। বন্দে ভারত চালানোর আগে দীর্ঘ দিন প্রশিক্ষণ নিতে হয়েছে বলেও জানান সুরেখা।

    সাতারার বাসিন্দা সুরেখা ট্রেনচালক হিসাবে কর্মজীবন শুরুর আগে স্থানীয় সেন্ট পল কনভেন্ট থেকে তাঁর প্রাথমিক শিক্ষা শেষ করেন। এর পর ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেন তিনি। ১৯৮৯ সালে এক জন সহকারী ট্রেনচালক হিসাবে কর্মজীবন শুরু করেন সুরেখা। ১৯৯৬ সালে এক জন মালগাড়ির চালক হিসাবে নিযুক্ত হন। ২০১০ সালে তাঁকে মুম্বই-পুণেগামী ডেকান কুইন এক্সপ্রেসের দায়িত্ব দেওয়া হয়। দেশের সবচেয়ে খাড়া এবং কঠিনতম রেলপথ বলে পরিচিত ভোর ঘাট দিয়েও ট্রেন চালিয়েছেন সুরেখা। 

    রেলমন্ত্রীর ট্যুইট

    সুরেখার কীর্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, ‘বন্দে ভারত এবার নারী শক্তির মাধ্যমে চালিত হচ্ছে। শ্রীমতী সুরেখা যাদব প্রথম লোকো পাইলট হলেন বন্দে ভারত এক্সপ্রেসের।’

  • Partha-Arpita: জামিনের আবেদন করলেন না পার্থ-অর্পিতা, জেল হেফাজতের মেয়াদ বাড়াল আদালত

    Partha-Arpita: জামিনের আবেদন করলেন না পার্থ-অর্পিতা, জেল হেফাজতের মেয়াদ বাড়াল আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায় (Partha-Arpita)। গতকাল জেল হেফাজতের মেয়াদ শেষে ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় তাঁদের। সেখানে ভার্চুয়াল শুনানিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির হন পার্থ এবং অর্পিতা। শুনানি শেষে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত দু’জনকেই জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। তবে এই শুনানির সময় পার্থ-অর্পিতাকে জামিনের আবেদন করতে দেখা যায়নি। তার বদলে পার্থ ও অর্পিতার মধ্যে ‘প্রেমালাপ’ করতে দেখা যায়। আর এই নিয়েই শুরু হয়েছে জোর চর্চা।

    ভার্চুয়াল শুনানিতে কী বললেন অর্পিতা?

    প্রায় ৮ মাস হল নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে আলিপুর মহিলা সংশোধনাগারে রয়েছেন অভিনেত্রী-মডেল অর্পিতা মুখোপাধ্যায় (Partha-Arpita)। সেখানে বিচারকের উদ্দেশে অর্পিতা জানান, তিনি নির্দোষ। বিনা অপরাধে তাঁকে ৮ মাস ধরে জেলে আটকে রাখা হয়েছে। এতে তাঁর সামাজিক মর্যাদাহানি হচ্ছে। বিচারকের উদ্দেশে অর্পিতাকে বলতে শোনা যায়, “আপনার কি মনে হয় না, একজন মহিলাকে আটকে রেখে তাঁর সামাজিক স্টেটাস (মর্যাদা) নষ্ট হচ্ছে?” অভিনেত্রী আরও বলেন, “আমি অত্যন্ত উচ্চ বংশের মেয়ে। আমার মা অসুস্থ। তাঁর পাশে থাকতে হবে।”

    আরও পড়ুন:গ্রেফতার কেষ্টর হিসাবরক্ষক মণীশ কোঠারি, এবার কি সুকন্যার পালা?

    জামিনের আবেদন করলেন না পার্থ

    নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। গতকাল তাঁকে আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পেশ করা হলে তিনি জামিনের আবেদন করেননি (Partha-Arpita)। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী জানান, পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। গ্রেফতারির পর ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে এদিন পার্থর আইনজীবী আবেদন করেন যাতে চিফ মেডিকেল অফিসার প্রেসিডেন্সি জেলে গিয়ে মেডিকেল চেক-আপ করে। ৭-৮ দিনের মধ্যে সেই মেডিক্যাল রিপোর্ট করার আবেদন জানান তিনি৷ কিন্তু ইডি’র আইনজীবী এর বিরোধিতা করে বলেন, যে এইমসের কথা বলা হচ্ছে সেখানে পার্থকে সুস্থ বলা হয়েছিল। তারপরই হেফাজতে নেওয়া হয়েছিল তাঁকে। এদিকে পার্থ-অর্পিতার তরফে জামিনের আবেদন না করায় তাদের আগামী ১৯ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়িয়েছে আদালত।

    অন্যদিকে, মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে নিয়োগ দুর্নীতি মামলার শুনানির আরও একটি ঘটনা চর্চায় উঠে এসেছে। তা হল পার্থ এবং অর্পিতার একে অন্যের উদ্দেশে করা অঙ্গভঙ্গি। এক সময় আদালতের স্ক্রিনে দেখা যায় পার্থ ও অর্পিতাকে। সেই সময় ‘চোখে চোখে কথা’ বলেন পার্থ-অর্পিতা, সূত্রের খবর (Partha-Arpita)।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • H3N2 Virus: নয়া আতঙ্ক ইনফ্লুয়েঞ্জা! ঘরে ঘরে থাবা বসাচ্ছে H3N2, H1N1 ভাইরাস, কী বলছেন বিশেষজ্ঞরা?

    H3N2 Virus: নয়া আতঙ্ক ইনফ্লুয়েঞ্জা! ঘরে ঘরে থাবা বসাচ্ছে H3N2, H1N1 ভাইরাস, কী বলছেন বিশেষজ্ঞরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশ জুড়ে এখন নয়া আতঙ্ক ইনফ্লুয়েঞ্জা। H1N1 ভাইরাস, সোয়াইন ফ্লু এবং H3N2 ক্রমশ বাড়তে শুরু করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) তরফে সম্প্রতি  এই তথ্য প্রকাশ করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত গোটা দেশ জুড়ে ৯৫৫ জন H1N1 ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

     H3N2 ভাইরাসের দাপট

    থাবা চওড়া হচ্ছে  H3N2 ভাইরাসেরও। ক্রমেই দাপট বাড়ছে এই ভাইরাসের। এই পরিস্থিতিতে কী উপায়ে নিজেকে রক্ষা করবেন, তার পরামর্শও দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনার প্রকোপ কমেছে বলে যাঁরা মাস্ক ত্যাগ করেছেন, তাঁদের ফের মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তাঁরা। ইন্টিগ্রেটেড হেলথ ইনফরমেশন প্ল্যাটফর্ম- এর তথ্য অনুসারে, সব রাজ্যে ৯ মার্চ পর্যন্ত H3N2 ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজারেরও বেশি। H3N2 এবং H3N1 উভয় ধরনের ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস, যা সাধারণত ফ্লু নামে পরিচিত। এই সমস্যা আটকাতে ফ্লু ভ্যাকসিন নেওয়া জরুরি। চিকিৎসকরা মনে করছেন, অ্যান্টিবায়োটিকগুলি ইনফ্লুয়েঞ্জা বা কোভিড-১৯ এর মতো ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে কার্যকর নয়৷ অ্যান্টিবায়োটিকগুলি ব্যাকটেরিয়াকে আটকাতে পারে, ভাইরাস বা ফাঙ্গাসকে নয়।  এই জ্বরের লক্ষণগুলি হল-দীর্ঘস্থায়ী জ্বর, কাশি, নাক দিয়ে জল পড়া, শরীরে ব্যথা,গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট।

    বাতাসে সক্রিয় পাঁচ রকম ভাইরাস

    বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে পাঁচ রকম ভাইরাস (Virus) ছড়িয়েছে পরিবেশে যারা জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার মতো অসুখের জন্য দায়ী। করোনার কিছু নতুন প্রজাতি ছড়িয়ে পড়েছে এবং সেই সঙ্গেই আরও কয়েকরকম রেসপিরেটারি ভাইরাস ছড়িয়েছে। করোনার প্রথম দিকের কিছু প্রজাতি, সোয়াইন ফ্লু (H1N1), ইনফ্লুয়েঞ্জা সাবটাইপ এ বা হংকং ফ্লু  (H3N2), সিজনাল ভিক্টোরিয়া, ইনফ্লুয়েঞ্জা বি প্রজাতির ভাইরাস ছড়িয়েছে। রেসপিরেটারি সিনসিটিয়াল ভাইরাসও (RSV) সংক্রমণ ছড়াচ্ছে। এইসব ভাইরাস থেকে সতর্ক থাকতে হবে। কারণ এই ধরনের রেসপিরেটারি ভাইরাস ও ইনফ্লুয়েঞ্জার কোনও প্রজাতির সংক্রমণ হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। ফলে পরিবারে একজনের হল তা থেকে বাকিদেরও রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে। বিশেষ করে বাচ্চা ও বয়স্কদের। 

    আরও পড়ুন: ফের শিশু-মৃত্যু! অ্যাডিনো নিয়ে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে কথা স্বাস্থ্যভবনের

    কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, গোটা দেশ জুড়ে যেভাবে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বাড়ছে, তাতে বেশিরভাগ আক্রান্তের মধ্যে রয়েছে শ্বাসের কষ্ট। বাচ্চা থেকে বড়, সবার মধ্যে ছড়াচ্ছে ইনফ্লুয়েঞ্জা। গোটা দেশ জুড়ে ৩,৯৭,৮১৪ জনের শরীরে ইনফ্লুয়েঞ্জ ধরা পড়েছে বলে খবর। তবে আশা করা হচ্ছে, মার্চের শেষ থেকে গোটা দেশ জুড়ে ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমতে পারে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Adenovirus: ফের শিশু-মৃত্যু! অ্যাডিনো নিয়ে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে কথা স্বাস্থ্যভবনের

    Adenovirus: ফের শিশু-মৃত্যু! অ্যাডিনো নিয়ে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে কথা স্বাস্থ্যভবনের

    মাধ্যম নিউজ ডেস্ক: অ্যাডিনো ভাইরাসের (Adenovirus) মোকাবিলায় চেষ্টা চললেও শিশুমৃত্যু ঠেকাতে পারছে না সরকার। কোন পথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে, তা বুঝে উঠতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিতেও শিশুদের বেড নেই। তাই এবার সঠিক পরিসংখ্যান জানতে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে অ্যাডিনো নিয়ে আলোচনায় বসল স্বাস্থ্য কমিশন। 

    বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে কথা

    মঙ্গলবার, রাজ্যে সাম্প্রতিক অ্যাডিনো (Adenovirus) পরিস্থিতি নিয়ে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে কথা বলে স্বাস্থ্যভবন। স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠক হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য ভবনের অন্যান্য কর্তারাও। ১৫ মার্চ পর্যন্ত কতজন হাসপাতালে ভর্তি হচ্ছে, মৃতের হার কত, তা রিপোর্ট দিয়ে জানাতে বলা হয়েছে বেসরকারি হাসপাতালগুলিতে। ২৫ মার্চের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আগামিদিনে অ্যাডিনো মোকাবিলায় হেল্পলাইন নম্বর চালুর পাশাপাশি একটি ওয়েব পোর্টাল চালুর ভাবনাও রয়েছে স্বাস্থ্য দফতরের। এই পোর্টালের মাধ্যমে কোন হাসপাতালে কতগুলি শয্যা খালি আছে, তা জানা যাবে।

    আরও পড়ুুন: ভারতের উত্থান অনেকের কাছে বিপদ! মোদি সরকারের দিশাকে সিলমোহর সঙ্ঘের

    আগামিদিনে এই ধরনের ভাইরাস (Adenovirus) হামলা করলে বা কোনও অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি হলে, তা মোকাবিলা করতে হাসপাতালগুলি কতটা তৈরি আছে, কী কী পরিকাঠামো আছে, কোনটার অভাব আছে, তা রিপোর্ট আকারে জমা দিতে বলা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের সচিব নারায়ন স্বরূপ নিগম, শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য প্রমুখ। দিনে দিনে ভয়ঙ্কর রূপ নিচ্ছে অ্যাডিনো ভাইরাস (Adenovirus)। বিসি রায় শিশু হাসপাতালে মৃত্যু হয়েছে আরও ২ শিশুর। এই নিয়ে ২ মাসে রাজ্যে মৃত্যু হল ১৫০ জন শিশুর। অ্যাডিনো আক্রান্ত শিশুদের মধ্যে ফের ভর্তি হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। যা উদ্বেগের বলে মনে করছেন চিকিৎসকরা। চিকিৎসকদের মতে, দ্বিতীয়বার যে শিশুরা ভর্তি হচ্ছে তাদের ক্ষেত্রে শারীরিক অবস্থা আরও বেশি সংকট জনক হচ্ছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cattle Smuggling Case: গ্রেফতার কেষ্টর হিসাবরক্ষক মণীশ কোঠারি, এবার কি সুকন্যার পালা?

    Cattle Smuggling Case: গ্রেফতার কেষ্টর হিসাবরক্ষক মণীশ কোঠারি, এবার কি সুকন্যার পালা?

    মাধ্যম নিউজ ডেস্ক: গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) এবার ইডি-র জালে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি (Manish Kothari)। জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তাঁকে তলব করা হয়েছিল দিল্লিতে ইডির সদর দফতরে। সেখানেই মঙ্গলবার সকাল থেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় মণীশকে। এরপর সন্ধ্যার দিকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। ইডি সূত্রে খবর, মণীশের বয়ানে অসঙ্গতি মিলেছে। সে কারণেই তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিতে চান গোয়েন্দা আধিকারিকরা। অভিযোগ, তথ্য লুকনোর চেষ্টা করেছিলেন তিনি। উঠেছে তদন্তে অসহযোগিতার অভিযোগ।

    মোট ১২ জনকে অনুব্রতের মুখোমুখি বসিয়ে জেরা ইডির!

    সূত্রের খবর, এর আগে অনুব্রতকে হেফাজতে চাওয়ার সময় আদালতে ইডি জানিয়েছিল, অনুব্রতের মেয়ে সুকন্যা মণ্ডল, হিসাবরক্ষক মণীশ কোঠারি-সহ ১২ জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। ইডি সূত্রে খবর, ওই তালিকায় সুকন্যার গাড়িচালক তুফান মির্ধা, অনুব্রত ঘনিষ্ঠ কৃপাময় ঘোষ, অনুব্রতর বাড়ির পরিচারক বিজয় রজক-ও রয়েছেন। এছাড়া অনুব্রতর সহায়ক অর্ক দত্ত, অনুব্রত-ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধান শুভঙ্কর সাধু, অনুব্রত-ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়, অনুব্রত-ঘনিষ্ঠ তৃণমূলকর্মী তাপস মণ্ডল-সহ আরও বেশ কয়েক জন রয়েছেন। তার মধ্যে মঙ্গলবার মণীশকে প্রথমে ডেকে পাঠানো হয়েছিল।

    আরও পড়ুন: রামনবমীতে ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখরিত হবে বাংলা, জানালেন শুভেন্দু

    গ্রেফতার মণীশ কোঠারি

    গতকাল সকাল ১১ টায় শুরু হয় জেরা। চলে একটানা রাত ৮ টা পর্যন্ত।  প্রায় ৯ ঘন্টা ‘ম্যারাথন’ জেরার পরই নয়াদিল্লিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডলের বিশ্বস্ত হিসাবরক্ষক মনীশ কোঠারি। বুধবার কোর্টে পেশ করা হবে মণীশ কোঠারিকে। এর আগেও ২০২২ সালের নভেম্বর মাসে মণীশকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সূত্রের খবর, অনুব্রত, তাঁর স্ত্রী, কন্যা, আত্মীয়, ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পত্তি, একাধিক রাইস মিল, কোটি কোটি টাকার লেনদেন— এই সব নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আর এবারে তাঁর তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয় মণীশকে।

    সুকন্যাকেও গ্রেফতারির পথে ইডি!

    আজ, বুধবার আবার তলব করা হয়েছে অনুব্রত কন্যা সুকন্যাকে। অনুব্রতর মুখোমুখি বসিয়ে সুকন্যাকে জেরা করতে চায় ইডি। আবার প্রয়োজন পড়লে, অনুব্রত, তাঁর কন্য়া সুকন্য়া ও হিসাবরক্ষক মণীশ কোঠারি তিন জনকে একসঙ্গে বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সুকন্যা মণ্ডল এবং তাঁর প্রয়াত মা ছবিরানী মণ্ডলের নামে ৩৪ কোটি টাকার বিপুল সম্পত্তির যে হিসেব রয়েছে ইডির কাছে সেই বিষয়টি নিয়েই সুকন্যা এবং অনুব্রতকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করতে চলেছেন ইডির শীর্ষ আধিকারিকরা, এমনটাই দাবি সূত্রের। ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, মঙ্গলে গ্রেফতার হলেন মণীশ, বুধে কী অপেক্ষা করছে সুকন্যার জন্য? বাবা ও বাবার হিসাবরক্ষক এবং দেহরক্ষীর পরে কী তবে এবার তাঁকেও গ্রেফতার করতে পারে ইডি?

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: লাহোরে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, রাতেই গ্রেফতার হতে পারেন ইমরান?

    Imran Khan: লাহোরে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, রাতেই গ্রেফতার হতে পারেন ইমরান?

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) গ্রেফতারির চেষ্টা পুলিশের। তার জেরে রণক্ষেত্র লাহোর। মঙ্গলবার দুপুরে লাহোরের জামান পার্কে ইমরানের বাড়ি ঘিরে ফেলে পুলিশ। সে খবর ছড়িয়ে পড়তেই দলে দলে তাঁর বাড়ির সামনে ভিড় করেন ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা-কর্মীরা (PTI)। এর পরেই পুলিশ জনতা খণ্ডযুদ্ধ বাঁধে। মুখে কালো কাপড় বেঁধে পুলিশকে লক্ষ্য করে ইট, বোমা ছুঁড়ছেন ইমরানের সমর্থকরা। পরিস্থিতির মোকাবিলায় টিয়ার গ্যাসের সেল ফাটিয়েছে পুলিশ। ব্যবহার করা হয়েছে জলকামানও। তার পরেও সমর্থকদের বাধায় গ্রেফতার করা যায়নি ইমরানকে। পুলিশ জনতা খণ্ডযুদ্ধের জেরে অল্পবিস্তর জখম হয়েছেন বেশ কয়েকজন।

    ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে অভিযোগ…

    পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর (Imran Khan) বিরুদ্ধে সোমবার ইসলামাবাদের দুটি আদালত জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর একটি হল তোষাখানা মামলা। প্রধানমন্ত্রী হিসেবে ইমরান যেসব বহুমূল্য উপহার পেয়েছিলেন বিদেশি রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে, সেগুলি তিনি তোষাখানায় জমা দেননি বলে অভিযোগ। ইমরানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় পাক সংসদ তাঁর সদস্যপদ খারিজ করে দিয়েছে। আগামী ছ বছর নির্বাচনে তিনি প্রার্থী হতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন। গত রবিবার বিকেলে ইমরানের এই বাড়ি ঘিরে ফেলেছিল পুলিশ। সেদিনও সমর্থকদের বাধায় ইমরানকে গ্রেফতার করা যায়নি।

    এদিন পুলিশ বাড়ি ঘিরে ফেলার পর দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে একটি ভিডিও-বার্তা পাঠান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যদি আমাকে জেলে পোরা হয়, তবে শাহবাজ শরিফের সরকারের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যাবেন। তিনি জানান, আমাকে গ্রেফতার করতে পুলিশ এসেছিল। তারা ভেবেছে, ইমরান খানকে (Imran Khan) যদি গ্রেফতার করা হয় তবে লোকজন সব ঘুমিয়ে পড়বে। আপনারা এই বিষয়টাকে ভুল প্রমাণ করুন। আপনাদের প্রমাণ করতে হবে যে জনতা জেগে রয়েছে। তিনি জানান, অধিকারের জন্য আপনাদের লড়াই করতে হবে। আপনাদের রাস্তায় নেমে আসতে হবে। আল্লাহ ইমরানকে সব কিছু দিয়েছেন। আমি গোটা জীবন লড়াই করে এসেছি। এখনও সেটা করে যাব। কিন্তু আমার যদি কিছু হয়ে যায় তারা যদি আমায় জেলে ঢুকিয়ে দেয় বা মেরে ফেলে তবে আপনাদের ইমরান খানকে ছাড়াই লড়ে যেতে হবে। আপনাদের প্রমাণ করতে হবে যে আপনারা দাসত্বকে মেনে নেননি। এই একনায়কতন্ত্রকে মেনে নেননি। পাকিস্তান জিন্দাবাদ।

    আরও পড়ুুন: নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত শান্তনু-কুন্তলকে ছেঁটে ফেলল তৃণমূল, বহাল তবিয়তে মানিক, পার্থ

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Kaustav Bagchi: পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে আদালতে কংগ্রেস নেতা কৌস্তুভ

    Kaustav Bagchi: পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে আদালতে কংগ্রেস নেতা কৌস্তুভ

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন কংগ্রেস (Congress) নেতা তথা আইনজীবী কৌস্তুভ বাগচি (Kaustav Bagchi)। ৩ মার্চ মধ্য রাতে তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন তিনি। মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছে আদালত। বুধবার শুনানি হতে পারে এই মামলার।

    কৌস্তুভ বাগচির (Kaustav Bagchi) বিরুদ্ধে অভিযোগ…

    সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়ী হন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। তার পরেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে কিছু মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, অধীরের কন্যার আত্মহত্যা ও তাঁর গাড়িচালকের মৃত্যু নিয়ে অনেক কথা তিনি জানেন। তিনি মুখ খুললে বিপদ হবে। এর পরেই পাল্টা সাংবাদিক বৈঠক করেন কৌস্তুভ (Kaustav Bagchi)। সেই সময় তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন আমলা দীপক ঘোষের একটি বইয়ের প্রসঙ্গ তুলে কৌস্তুভ মুখ্যমন্ত্রীকে ব্যক্তি আক্রমণ করেন বলে অভিযোগ। কৌস্তুভের মন্তব্য প্ররোচনামূলক বলে উল্লেখ করে বড়তলা থানায় অভিযোগ দায়ের করেন এক তৃণমূল কর্মী। অভিযোগ দায়ের হয় ৩ মার্চ রাত সাড়ে ১০টা নাগাদ।  

    আরও পড়ুুন: নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত শান্তনু-কুন্তলকে ছেঁটে ফেলল তৃণমূল, বহাল তবিয়তে মানিক, পার্থ

    ওই দিন মধ্য রাতে কৌস্তুভের ব্যারাকপুরের বাড়িতে হানা দেয় কলকাতার বড়তলা থানার পুলিশ। অশান্তি ছড়ানোর অভিযোগে পরের দিন সকালে গ্রেফতার করা হয় কংগ্রেসের এই আইনজীবী নেতাকে। গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে পুলিশ। বিনা কারণে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে দাবি করেন কৌস্তুভ। ওই দিন বিকেলেই অবশ্য জামিন পান তিনি। ১০০০ টাকার বন্ডে কৌস্তুভকে জামিন দেন বিচারক। জামিন পাওয়ার পর মস্তক মুণ্ডন করেন এই কংগ্রেস নেতা। বলেন, যত দিন না মমতার সরকারকে উৎখাত করছি, ততদিন মাথায় চুল রাখব না।

    প্রসঙ্গত, ওই দিন কৌস্তুভের (Kaustav Bagchi) হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। কংগ্রেসের আইনজীবী নেতার জামিনের পক্ষে সওয়াল করে তিনি বলেন, পুলিশ মাঝরাতে বাড়ি চলে যাচ্ছে। এ বার তো বিচারকদের বাড়িও চলে যাবে। আগাম কোনও নোটিশ ছাড়াই পুলিশ কীভাবে কৌস্তুভকে গ্রেফতার করল, তা নিয়েও প্রশ্ন তোলেন বিকাশ। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পুলিশ মধ্যরাতে অভিযুক্তের বাড়ি গেল কীভাবে, তা নিয়েও প্রশ্ন তোলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • CBI: সিউড়ি থানার আইসিকে নিজাম প্যালেসে ডেকে জেরা সিবিআইয়ের, কেন জানেন?

    CBI: সিউড়ি থানার আইসিকে নিজাম প্যালেসে ডেকে জেরা সিবিআইয়ের, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্কঃ মঙ্গলবার বীরভূমের সিউড়ি থানার আইসি শেখ মহম্মদ আলিকে নিজাম প্যালেসে ডেকে সিবিআই (Cbi) ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন। মূলত কয়লা পাচার করার জন্য তাঁকে নিয়মিত প্রোটেকশন মানি দেওয়া হত বলে তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন। কয়লা পাচারের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার মুখেও এই পুলিশ অফিসারের নাম সিবিআই (Cbi) আধিকারিকরা জানতে পেরেছেন। মহম্মদবাজারের অফিসার ইন চার্জ হিসেবে থাকার সময় এই পুলিশ আধিকারিক নিয়মিত প্রোটেকশন মানি নেওয়ার পাশাপাশি  বিভিন্ন জায়গায় পৌঁছে যেত। বিনিময়ে পাচারকারীদের   কয়লা পাচার করতে  কোনও সমস্যা হত না। কোনও সমস্যা হলেই মহম্মহ আলি মুশকিল আসান ছিলেন। মহম্মদ আলি থাকলে পাচারকারীদের কাজ করতে কোনও সমস্যা হত না বলে তদন্তকারী অফিসার জানতে পেরেছেন। কারণ, অনেকেই সে কথা তদন্তকারী অফিসারদের কাছে স্বীকার করেছে। এর আগে কয়লা পাচারে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এবং গরু পাচারে অভিযুক্ত এনামূল হকের আস্তানায় তল্লাশি চালিয়ে যে সব নথি পাওয়া গিয়েছে, তাতে রাজ্যে ১০০টি থানার অফিসার ইন চার্জের নাম পাওয়া গিয়েছে। লালার নিতুড়িয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৫ হাজার পাতার খাতা পাওয়া গিয়েছে, তাতে সব পুলিশ অফিসারের খুঁটিনাটি রয়েছে। প্রোটেকশন মানি হিসেবে কাকে কত টাকা দেওয়া হত তার বিস্তারিত রয়েছে। সিউড়ি থানার আইসির কাছে নিয়মিত টাকার খাম পৌঁচ্ছে যেত। লালার কাছে থেকেই সেই তথ্য তদন্তকারী অফিসাররা জানতে পেরেছে।

    মহম্মদ আলি বীরভূম জেলায় কত বছর আছে জানেন? Cbi

    ২০০৫ সালে বীরভূম জেলায় মহম্মদ আলির পোস্টিং হয়। এরপর নলহাটি, কাঁকড়তলা, খয়ড়াশোল, ইলামবাজার মহম্মদবাজার থানায় তিনি ঘোরাফেরা করেছেন। মূলত যে সব রুট দিয়ে কয়লা পাচার হত, সেই সব থানায় তিনি দায়িত্বে থাকতেন। এক সময় তিনি বাম নেতাদের কাছাকাছি থাকলেও রাজ্যে পালা বদলের পর তিনি শাসকদলের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। মহম্মদবাজার থানায় থাকার সময় তিনি কয়লা পাচারকারীদের ঘনিষ্ঠ হয়ে উঠেন। কয়লা পাচারকারীরা তাঁর মাধ্যমেই পুলিশের বিভিন্ন আধিকারিকদের কাছে টাকা পৌঁচ্ছে দিত। শুধু তাই নয়, যে সব থানা দিয়ে কয়লার গাড়ি যেত সেখানকার প্রোটেকশন মানিও তাঁর হাত দিয়ে যেত বলে (Cbi) সিবিআই তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন। কারণ, যারা নিয়মিত এই টাকা মহম্মদ আলিকে দিত তারা তদন্তকারী অফিসারের কাছে সে কথা স্বীকার করেছেন। কয়লা পাচারকারীদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার পাশাপাশি শাসক দলের দাপুটে নেতাদের সঙ্গে তাঁর নিয়মিত ওঠাবসা ছিল। বীরভূমের এক প্রভাবশালী নেতার কাছে তিনি নিয়মিত যেতেন বলে তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন। এক সময় প্রায় নিয়মিত সেই নেতার বাড়ি গিয়ে কী করতেন তা তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন। সিউড়ি থানার আইসি হিসেবে থাকলেও নলহাটি, মহম্মদবাজারসহ একাধিক থানা তিনি নিয়ন্ত্রণ করতেন। জেলার এক উচ্চ পদস্থ কর্তার সঙ্গে তাঁর এতটাই সখ্যতা ছিল যে জেলার বিভিন্ন থানায় কে কোথায় অফিসার হবেন তা তিনি ঠিক করতেন। তদন্তকারীরা আধিকারিকরা এই সব তথ্য কতটা সত্যি তা যাচাই করে দেখছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share