Blog

  • FIFA World Cup Final: ফাইনালে নেমেই বিশ্বরেকর্ড! মেসি ম্যাজিকে গড়ল একাধিক নজির

    FIFA World Cup Final: ফাইনালে নেমেই বিশ্বরেকর্ড! মেসি ম্যাজিকে গড়ল একাধিক নজির

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে লিওনেল মেসির হাতে উঠল বিশ্বকাপ (FIFA World Cup Final)। ফুটবল জীবনের শেষ বিশ্বকাপে স্বপ্নপূরণ লিওনেল মেসির। রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ ব্যবধানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina vs France)। আর শেষ বিশ্বকাপে নেমেই মেসি গড়লেন একের পর এক নজির। ২০০৬ থেকে বারবার বিশ্বকাপ থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল তাঁকে। ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার নেতৃত্বে কাপ জয়ের পর, ফের বিশ্বজয়ী আলবিলেস্তেরা। আর এর মধ্যেই মেসির পা-এর জাদুতে ভেঙে গেল একের পর এক রেকর্ড। একঝলকে মেসির রেকর্ডনামা।

    প্রতিযোগিতার সব পর্বে গোল করার নজির

    বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে প্রতিযোগিতার (FIFA World Cup Final) সব পর্বে গোল করার নজির গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মেসিই বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার যাঁর গ্রুপ পর্বে, প্রি কোয়ার্টার ফাইনালে, কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে ও ফাইনালে গোল করার নজির রয়েছে। একটি বিশ্বকাপের সব পর্বে গোল করার নজির বিশ্বের কোনও ফুটবলারের ছিল না। কিন্তু মেসি সেই অবিশ্বাস্যই করে দেখালেন। গ্রুপ পর্বে সৌদি আরব এবং মেক্সিকোর বিরুদ্ধে গোল করেছিলেন তিনি। তারপর প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, সেমিফাইনালে ক্রোয়েশিয়া এবং ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধেও গোল করেছেন মেসি। গ্রুপে পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি নষ্ট না করলে একটি বিশ্বকাপের সব ম্যাচে গোল করার কৃতিত্ব অর্জন করতে পারতেন তিনি।

    আরও পড়ুন: নাটকীয় ফাইনাল! টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ আর্জেন্টিনার

    সর্বোচ্চ গোলদাতা

    ফাইনালে গোল করার সঙ্গে সঙ্গে মেসির গোল সংখ্যা দাঁড়াল ২৬। ১৩টি বিশ্বকাপে ও ১৩টি কোপা আমেরিকায়।  প্রথম সারির টুর্নামেন্টে আর্জেন্টিনার হয়ে ২৬ গোল হয়ে গেল মেসির। ব্রাজিলের রোনাল্ডোর দখলে ছিল এই দুই প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ ২৫টি গোল করার রেকর্ড। তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন মেসি। বিশ্বকাপে আবার ২১টি গোলে অবদান রয়েছে মেসির। ১৩টি গোল করেছেন। ৮টি গোলে সহায়তা করেছেন (FIFA World Cup Final)।

    সর্বোচ্চ ম্যাচ ও ভাঙল ম্যাথেউজের রেকর্ড

    বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ (FIFA World Cup Final) খেলার রেকর্ড করলেন মেসি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ছিল মেসির বিশ্বকাপ কেরিয়ারের ২৫তম ম্যাচ। ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপে নিজের ২৬তম ম্যাচে নেমেছেন মেসি। যে রেকর্ড ফুটবল বিশ্বে আর কারও নেই। ২৫ টি ম্যাচ খেলার আগে রেকর্ড ছিল জার্মানির কিংবদন্তি লোথার ম্যাথেউজের। কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নেমে মেসি ম্যাথেউজের সেই রেকর্ড ভেঙে দিলেন। গড়লেন নতুন কীর্তি

  • Shashi Tharoor: “প্রধানমন্ত্রীর সম্মানে দেশ এক থাকবে”, বিলাবল ভুট্টের মন্তব্যে পাকিস্তানকে হুঁশিয়ারি শশী থারুর

    Shashi Tharoor: “প্রধানমন্ত্রীর সম্মানে দেশ এক থাকবে”, বিলাবল ভুট্টের মন্তব্যে পাকিস্তানকে হুঁশিয়ারি শশী থারুর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর ব্যক্তিগত আক্রমণের জবাবে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের অবস্থানকে সমর্থন করলেন, তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)। তিনি রবিবার বলেন, “আন্তর্জাতিক ক্ষেত্রে গোটা দেশ একসঙ্গেই দাঁড়াবে।” শশী থারুর একটি ট্যুইটে লেখেন, “আমাদের শত্রু এবং অশুভানুধ্যায়ীদেরকে এটা বুঝে নেওয়ার পরামর্শ দিচ্ছি যে, দেশের সম্মানের ক্ষেত্রে ভারতে কোনও রাজনীতি হয় না। গোটা দেশ এক হয়ে যায়।”

     

    কী ঘটেছে? 

    প্রসঙ্গত, বিলাবল শুক্রবার রাষ্ট্রপুঞ্জের (Shashi Tharoor) নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে বলেন, ‘‘ওসামা বিন লাদেন নিহত হয়েছেন। কিন্তু গুজরাতের কসাই এখনও জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’’ বাংলাদেশ যুদ্ধে ভারতীয় সেনার নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিজয় দিবসের আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পাক বিদেশমন্ত্রীর ওই মন্তব্যের পরেই চড়েছে রাজনৈতিক উত্তেজনার পারদও।

    এহেন কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দা জানান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল (Shashi Tharoor)। বাঘেল এর প্রেক্ষিতে বলেন, ‘আমি বিলাওয়াল ভুট্টোর মন্তব্যের তীব্র বিরোধিতা করছি। এর যোগ্য জবাব দেওয়া উচিত ভারতের।’ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করার অধিকার কারও নেই। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার নীতিগত বিরোধ থাকতে পারে। তবে তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী।”

    আরও পড়ুন: দিল্লিতে ফুটপাতে থাকা তিন শিশুকে ধাক্কা বেসামাল গাড়ির, সিসিটিভি ফুটেজে ভয়ঙ্কর দৃশ্য

    বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের (Shashi Tharoor) নিরাপত্তা পরিষদের সভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ২০০১ সালের সংসদ হামলার ঘটনা এবং আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে অ্যাবোটাবাদে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ তুলে বিঁধেছিলেন ইসালামাবাদকে। তারই প্রতিক্রিয়ায় শুক্রবার ওই মন্তব্য করেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাবল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Air India: পোষ্য নিয়ে বিমানে উঠতে বাধা, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে বিস্ফোরক বেঙ্গালুরুর পরিবার

    Air India: পোষ্য নিয়ে বিমানে উঠতে বাধা, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে বিস্ফোরক বেঙ্গালুরুর পরিবার

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বিতর্কে এয়ার ইন্ডিয়া (Air India)। পোষ্য নিয়ে বিমানে উঠতে বাধা দেওয়ার অভিযোগ উঠল উড়ান সংস্থার বিরুদ্ধে। এই অভিযোগ এনেছে বেঙ্গালুরুর এক পরিবার। পরিবারের তরফে দাবি করা হয়েছে, তাদের পোষা কুকুরকে নিয়ে বিমানে উঠতে তাদের বাধা দেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়া পোস্টে বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় ওই পরিবার। নিজের একটি ভিডিও শেয়ার করেছেন এক ব্যক্তি। শচীন শেনয় নামে ওই ব্যক্তি জানান, “বোর্ডিং পাস থাকা সত্ত্বেও এয়ারলাইন্স-এর পক্ষ থেকে তার পোষা কুকুরটিকে ফ্লাইটে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।” 

    আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি পাক মন্ত্রীর, জানুন কারণ

     


    কী বলেছে এয়ার ইন্ডিয়া? 

    এয়ার ইন্ডিয়ার (Air India) তরফে পাল্টা বিবৃতি দিয়ে এই ঘটনার প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিমান সংস্থার তরফে বলা হয়েছে, “আপনার অসুবিধার জন্য দুঃখিত। আমরা কখনই আমাদের যাত্রীদের কোনও রকম অসুবিধার কারণ হতে চাই না। অনুগ্রহ করে আপনার বুকিং এবং পোষা প্রাণীর সম্পর্কে বিশদে আমাদের জানান। আমরা বিষয়টিকে অগ্রাধিকারের ভিত্তিতে দেখব।”

     

    শচীন অভিযোগ (Air India) করেন, তিনি তার স্ত্রী এবং মেয়ের সঙ্গে পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে ১২ দিনের ট্যুরে যাচ্ছিলেন। তাঁর বেঙ্গালুরু থেকে অমৃতসর যাওয়ার ফ্লাইট নম্বর AI503-এ চড়ার কথা ছিল। তার সঙ্গে ছিল তাঁর সাধের পোষ্য। এর জন্য তাঁকে বোর্ডিং পাসও দেওয়া হয়েছিল। এর জন্য, তিনি এয়ারলাইন্সের সঙ্গেও যোগাযোগ করেন। কিন্তু তখন পাইলট চোপড়া তাঁকে ফ্লাইটে প্রবেশ করতে দেননি।

    শচীন (Air India) আরও বলেন, তাঁর কুকুরটির ওজন ৫ কেজির কম এবং নিয়ম অনুসারে এটি কেবিনের ভিতরে প্রবেশ করতে দেওয়ার কথা। কুকুরের প্রবেশের জন্য সমস্ত চেকিং প্রসেস সম্পুর্ণ করার পরও তাঁকে আজ একটি বোর্ডিং পাসও দেওয়া হয়েছে। চার ঘণ্টারও বেশি সময় ধরে তিনি বিমানবন্দরে বসে ছিলেন তিনি। এসময় কুকুরটি কোনও যাত্রীকে বিরক্ত করেনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Nuclear Threat: ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি পাক মন্ত্রীর, জানুন কারণ

    Nuclear Threat: ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি পাক মন্ত্রীর, জানুন কারণ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি (Nuclear Threat) পাকিস্তানের মন্ত্রীর! দিন কয়েক আগে ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(PM Modi) নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন পাকিস্তান পিপলস পার্টির (PPP) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তিনি ওই মন্তব্য করেছিলেন। এবার তাঁরই দলের এক নেত্রী শাজিয়া মারি দিলেন পরমাণু যুদ্ধের (Nuclear Threat) হুমকি। বিলাওয়াল ভুট্টো জারদারির মন্তব্যের সমর্থনে আয়োজিত এক সভায় পাকিস্তানের মন্ত্রী শাজিয়া মারি বলেন, ভারতের ভুলে গেলে চলবে না যে পাকিস্তানের কাছেও পরমাণু বোমা আছে। চুপ করে বসে থাকার জন্য আমরা পরমাণু বোমা বানাইনি। প্রয়োজনে আমরা পিছপা হব না। 

    নেপথ্য কাহিনি…

    রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের আলোচনায় যোগ দেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই সময় তিনি পাকিস্তানকে সন্ত্রাসের এপিসেন্টার বলে অভিহিত করেন। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের মুখোশ খুলে দিয়ে ভারতের বিদেশমন্ত্রী বলেন, যে দেশ ওসামা বিন লাদেন ও পড়শি দেশের সংসদে হামলাকারীদের আশ্রয় দেয়, অন্যদের উপদেশ দেওয়ার বিশ্বাসযোগ্যতাই তাদের নেই। এর পরেই বক্তৃতা দিতে উঠে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি নিশানা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি বলেন, ওসামা বিন লাদেন মারা গিয়েছেন। কিন্তু গুজরাটের কসাই বেঁচে আছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন: অগ্নি-৫ এর পাল্লা বাড়িয়ে করা যেতে পারে ৭ হাজার কিমি!

    বিলাওয়ালের এহেন মন্তব্যের জেরে কড়া প্রতিক্রিয়া দেয় ভারত। পাকিস্তানের বিদেশমন্ত্রীর এই মন্তব্য পাকিস্তানের হীনমন্যতার পরিচায়ক বলে মন্তব্য করে ভারতের বিদেশমন্ত্রক। বিলাওয়ালের মন্তব্যের প্রতিবাদে শুক্রবার দিল্লিতে পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। শনিবার দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে প্রতিবাদ কর্মসূচি পালন করেন পদ্ম নেতৃত্ব। পাকিস্তান ও বিলাওয়ালের কুশপুতুলও দাহ করে বিজেপি। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিলাবল ভুট্টো জারদারির মন্তব্যের সমর্থনে বলতে গিয়েই পরমাণু যুদ্ধের প্রসঙ্গ টানেন তাঁরই দল পিপিপির নেত্রী শাজিয়া। শাজিয়া কিংবা তাঁর দলের নেতা বিলাওয়ালের ‘অভব্য’ মন্তব্য তাঁদের দেশের মানসিকতারই পরিচায়ক বলে মনে করেন সিংহভাগ ভারতবাসী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

     

  • Rajasthan Crime: রাজস্থানে শ্রদ্ধা কাণ্ডের ছায়া! কাকিমাকে খুন করে ১০ টুকরো করলেন যুবক

    Rajasthan Crime: রাজস্থানে শ্রদ্ধা কাণ্ডের ছায়া! কাকিমাকে খুন করে ১০ টুকরো করলেন যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের শ্রদ্ধা ওয়াকারকাণ্ডের ছায়া! ঘটনাস্থল এবার দিল্লি (Delhi) নয়, রাজস্থান (Rajasthan Crime)। অভিযোগ, কাকিমাকে কেটে ১০ টুকরো করলেন এক যুবক। পরে দেহাংশগুলিকে ছুড়ে দেন হাইওয়ের (Highway) পাশে। তদন্তে নেমে বছর বত্রিশের অভিযুক্ত যুবক অনুজ শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ।

    ঘটনার নেপথ্যে…

    পুলিশ সূত্রে খবর, বাবা ও বোনের সঙ্গে জয়পুরের বিদ্যাধর নগরে থাকতেন অনুজ। করোনার সময় স্বামী মারা যাওয়ায় তাঁর কাকিমাও অনুজদের সঙ্গে  থাকতে শুরু করেন। ১১ ডিসেম্বর বাড়িতে ছিলেন অনুজ এবং তাঁর কাকিমা। সেই সময় দিল্লিতে এক বন্ধুর বাড়িতে যাবেন বলে কাকিমাকে বলেন অনুজ। কাকিমা তাঁকে যেতে নিষেধ করেন। এনিয়ে কাকিমার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অনুজ। এর পর রান্নাঘরে চা করতে চলে যান বছর চৌষট্টির ওই প্রৌঢ়া। অভিযোগ, সেই সময় আচমকাই রান্না ঘরে গিয়ে হাতুড়ি দিয়ে অনুজ সজোরে তাঁর মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এর পর দেহ লোপাট করতে মার্বেল পাথর কাটার মেশিন দিয়ে দেহটিকে ১০ টুকরো করেন অনুজ। পরে দেহাংশগুলি সুটকেসে ভরে জয়পুর-শিখর হাইওয়ের পাশে ফাঁকা জায়গায় ফেলে আসেন।

    আরও পড়ুন: “অনার কিলিং- এর নামে প্রতিবছর এ দেশে শয়ে শয়ে মানুষ খুন হয়”, উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির

    জানা গিয়েছে, বাড়ি ফিরে অনুজ জানান কাকিমা কোথায় তা তিনি জানেন না। বাবা ও বোনের সঙ্গে গিয়ে থানায় নিখোঁজ ডায়েরিও করেন তিনি। তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। দেখা যায়, ১১ ডিসেম্বর একটি বড় সুটকেস ও কম্বল নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন অনুজ। শুরু হয় পুলিশি জেরা। টানা জেরায় ভেঙে পড়েন অনুজ। কবুল করেন খুনের কথা। অনুজ অত্যন্ত শিক্ষিত ও বুদ্ধিমান বলেই দাবি পুলিশের। তবে তাঁর মানসিক সমস্যা রয়েছে বলেও মনে করা হচ্ছে। কাকিমাকে খুনের কথা স্বীকার করলেও, তাঁকে অনুশোচনা করতে দেখা যায়নি। অনুজের বিরুদ্ধে দায়ের হয়েছে খুন ও প্রমাণ লোপাটের অভিযোগ। প্রসঙ্গত, দিল্লিতে প্রেমিকা তথা লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়ালকারকে খুন করে দেহ ৩৫ টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল তাঁর প্রেমিক আফতাব পুনাওয়ালা। ওই ঘটনার বেশ কয়েক মাস পরে গ্রেফতার করা হয় আফতাবকে। পুলিশি জেরায় খুনের কথা কবুল করে সে-ও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Amit Shah Mamata Banerjee: নবান্নের চোদ্দতলায় মমতা-শাহ একান্তে বৈঠক, কী আলোচনা হল?

    Amit Shah Mamata Banerjee: নবান্নের চোদ্দতলায় মমতা-শাহ একান্তে বৈঠক, কী আলোচনা হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: নবান্নের চোদ্দতলায় মমতা-শাহ (Amit Shah Mamata Banerjee) বৈঠক। বৈঠক হয় মিনিট পনের ধরে। সূত্রের খবর, শনিবারের বারবেলায় ওই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে একটি স্মারকলিপি তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন প্রকল্পের বাকি টাকা মেটানোর দাবিতে দেওয়া হয় স্মারকলিপিও। এদিন মমতা-শাহ বৈঠকের আগে দুজনে উপস্থিত ছিলেন নবান্ন সভাঘরে, ইস্টার্ন সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে। ওই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মমতা (Mamata Banerjee) বলেন, একশো দিনের কাজের টাকা আমরা কিছুই পাচ্ছি না। এনিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই ক্ষোভ উগরে দেন মমতা। স্বরাষ্ট্রমন্ত্রীও জানিয়ে দেন, কীজন্য টাকা আটকে ছিল। তিনি বলেন, আপনাদের নিয়মকানুনে কিছু সমস্যা ছিল। তার জন্যই আপনাদের সমস্যা হচ্ছে। তখনই রাজ্যের মুখ্যসচিব বলেন, আমরা সব পাঠিয়ে দিয়েছি। আমাদের যা ভুলত্রুটি ছিল, সেগুলো ঠিক করে আমরা পাঠিয়ে দিয়েছি। মমতা ফের বলেন, বিষয়টি আপনারা দেখুন।

    শাহি বৈঠক…

    জানা গিয়েছে, এদিন পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পরেই লাঞ্চ করতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তা শেষ করেই চলে যান নবান্নের ১৪ তলায়। তার পরেই হয় রুদ্ধদ্বার বৈঠক। তবে এই বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে, সে ব্যাপারে রা কাড়েননি মমতা কিংবা শাহ কেউই। তবে জানা যাচ্ছে, এক দেশ এক পুলিশ নীতি নিয়ে নয়া বিল আনছে কেন্দ্র। ওই বিল পাশ হলে রাজ্যের অধিকার কিঞ্চিত খর্ব হতে পারে। এই বিষয়েই শাহের কাছে নিজের বক্তব্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

    আরও পড়ুন: নবান্নে বৈঠকে মমতা-শাহ, কারণ কি জানেন?

    ইস্টার্ন সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে মমতা ছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বিহার থেকে উপস্থিত হয়েছিলেন সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। এদিনের ওই বৈঠকে বিএসএফের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে সরব হয় রাজ্যের শাসক দল। বিএসএফের অতিসক্রিয়তার জেরে নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে বলেও অভিযোগ করে রাজ্য। কোনও কোনও জায়গায় বিএসএফের নিষ্ক্রিয়তার জেরে চোরাচালান হচ্ছে বলেও অভিযোগ করে রাজ্য। মমতা-শাহ বৈঠক প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী বলেন, বিএসএফের ৭২টি আউটপোস্টের জন্য জমি দিচ্ছে না রাজ্য সরকার। শুধু তাই নয়, পুলিশের সঙ্গে বোঝাপড়াটা মজবুত করাটাও প্রয়োজন। তা বলতেই বিশেষ করে মমতার সঙ্গে আলাদা করে কথা হয়েছে, দাবি শুভেন্দুর। বিএসএফকে সবরকমভাবে রাজ্যের সাহায্যের কথাও জানিয়েছেন শাহ, দাবি রাজ্যের বিরোধী দলনেতার। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Subiresh bhattacharya: পাঁচ দিনের সিবিআই হেফাজতে সুবীরেশ ভট্টাচার্য

    Subiresh bhattacharya: পাঁচ দিনের সিবিআই হেফাজতে সুবীরেশ ভট্টাচার্য

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায়, পাঁচ দিনের সিবিআই হেফাজতে পাঠানো হল স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya)। শনিবার এই নির্দেশ দিয়েছেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। আদালতে এদিন সিবিআই জানায়,তদন্তের স্বার্থে সুবীরেশকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তার পর এই নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২২ ডিসেম্বর ফের আদালতে পেশ করা হবে তাঁকে। এর আগে নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে ছিলেন সুবীরেশ।

    আদালতে সওয়াল-জবাব

    গত ১৯ সেপ্টেম্বর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশকে (Subiresh Bhattacharya) গ্রেফতার করেছিল সিবিআই। তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তার তদন্ত করছে সিবিআই। এই নিয়ে সুবীরেশকে দ্বিতীয় দফায় নিজেদের হেফাজতে পেল সিবিআই। গত বৃহস্পতিবার এসএসসি মামলায় (SSC Scam) কলকাতা হাই কোর্টে অস্বস্তিতে পড়েন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। জামিনের আবেদন করা হলে কোনও নির্দেশ দেয়নি আদালত। নির্দেশ দেয়নি বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ। তারা জানতে চায়, তদন্ত কোন পর্যায়ে আছে? কতদিন লাগতে পারে? আর এই তদন্তের জন্য সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে রাখার প্রয়োজন আছে কি? 

    আরও পড়ুন: কেষ্টকে দিল্লিতে জেরা করতে পারবে কি ইডি? সোমবার রায়দান আদালতের

    শনিবার, সিবিআইয়ের আইনজীবী আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে জানান, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের পরবর্তী ধাপে যাওয়ার ক্ষেত্রে সুবীরেশকে (Subiresh Bhattacharya) আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। তাঁর কাছে অনেক তথ্যপ্রমাণ আছে বলেও দাবি করেন সিবিআইয়ের আইনজীবী। সুবীরেশের আইনজীবী তমাল মুখোপাধ্যায় আদালতকে জানান, তিনি জেলেই রয়েছেন। দরকার পড়লে সিবিআই তাঁকে জেলে গিয়ে জেরা করে আসতে পারে বলেও প্রস্তাব দেন তিনি। প্রসঙ্গত, প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন সুবীরেশ। কিন্তু সুবীরেশের আইনজীবীর এই আবেদন খারিজ হয়ে যায়। বিচারক তাঁকে সিবিআইয়ের হেফাজতে নেওয়ার নির্দেশ দেয়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Fake Passport: ঐশর্য রাইয়ের জাল পাসপোর্ট! উত্তরপ্রদেশের গ্রেফতার তিন

    Fake Passport: ঐশর্য রাইয়ের জাল পাসপোর্ট! উত্তরপ্রদেশের গ্রেফতার তিন

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশে পাসপোর্ট জাল (Fake Passport) করে গ্রেফতার তিন জন। তাও যে কারো পাসপোর্ট না। প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশর্য রাই- এর জাল পাসপোর্ট নিয়ে ঘুরছিলেন ওই ব্যক্তিরা। জন্মস্থান লেখা গুজরাট। প্রতারকদের কাছে মিলল এমনই জালপত্র। এ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে গ্রেটার নয়ডা এলাকায়। তল্লাশি অভিযান চালিয়ে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

    শুক্রবার সন্ধ্যায় উত্তরপ্রদেশ পুলিশ ওই তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেটার নয়ডা এলাকার থানায় নিয়ে গিয়েছে। এরপরই তাঁদের গ্রেফতার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, একটি ওষুধ কোম্পানির নামে প্রতারণার সঙ্গেও জড়িত ছিল এই চক্র।

    আরও পড়ুন: নরেন্দ্রপুরে গণধর্ষণের শিকার তরুণী, অভিযুক্ত হবু স্বামী ও দেওর

    কী জানা গেল?  

    পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ১ কোটি ৮০ লক্ষ টাকা প্রতারণা কাণ্ডে জড়িত ওই তিন ব্যক্তি একটি ওষুধের কোম্পানি চালান। ম্যাট্রিমোনিয়াল সাইট এবং ডেটিং অ্যাপের মাধ্যমে লোকজনকে খুঁজে প্রতারণা চালাত চক্রটি। এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকও এই চক্রের সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে।    

    গ্রেফতার হওয়া ওই তিন ব্যক্তির থেকে একটি জাল (Fake Passport) পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। ভুয়ো পাসপোর্টে অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চনের ছবি ছিল। জন্মস্থানের জায়গায় লেখা ছিল গুজরাট  ভাবনগর। জন্ম তারিখ দেওয়া রয়েছে ১৮ এপ্রিল, ১৯৯০। তাদের কাছ থেকে নগদ আড়াই লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে ১১ কোটি টাকার জাল নোট এবং লক্ষ লক্ষ টাকার নকল বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। ঐশ্বর্যের পাসপোর্ট কেন জাল করা হল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

    পুলিশ জানিয়েছে, অবসরপ্রাপ্ত সেনা আধিকারিককেও নিজেদের জালে (Fake Passport) ফেলেছিলেন এই তিন ব্যক্তি। অবসরপ্রাপ্ত সেনা আধিকারিককে দিয়ে স্তন ক্যানসার নিরাময়ের ওষুধ বানানোর নাম করে যৌগ কোলানাট কিনিয়েছিলেন অভিযুক্তরা। ধৃতদের কাছে কোনও বৈধ পাসপোর্ট বা ভিসা পাওয়া যায়নি।

    এর আগেও ঐশর্যর পাসপোর্ট নকল করার ঘটনা সামনে এসেছে। ২০১২ সালে অভিনেত্রীর জাল পাসপোর্ট (Fake Passport) উদ্ধার হয় গুজরাট থেকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

     

  • Anubrata Mondal: কেষ্টকে দিল্লিতে জেরা করতে পারবে কি ইডি? সোমবার রায়দান আদালতের

    Anubrata Mondal: কেষ্টকে দিল্লিতে জেরা করতে পারবে কি ইডি? সোমবার রায়দান আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রতকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে যেতে তৎপর ইডি। তা নিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারকের এজলাসে প্রায় ২ ঘণ্টা ধরে মামলার শুনানি হল শনিবার। তবে শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে আদালত। আগামী সোমবার এই মামলার রায় দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিনই জানা যাবে, ইডি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারবে কিনা।

    কেষ্টকে দিল্লি নিয়ে যেতে পারবে কি ইডি?

    অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে যেতে চেয়ে ইডির আবেদনকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু সেই আবেদন খারিজ করে মামলাটি রাউস অ্যাভিনিউ আদালতে ফেরত পাঠায় দিল্লি হাইকোর্ট। এদিনের শুনানিতে ইডির তরফে আবেদন জানানো হয়, অনুব্রত মণ্ডল গরুপাচারের প্রধান অভিযুক্ত। তার নেতৃত্বেই যাবতীয় দুর্নীতি হয়েছে। ফলে তাকে দিল্লিতে সংস্থার সদর দফতরে এনে জেরা করা দরকার। তবে এই মামলার আজ রায় দেননি বিচারক। 

    কেষ্টর আইনজীবীর তরফে কী বলা হল?

    পালটা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আইনজীবী কপিল সিব্বল বলেন,  “এই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। এফআইআরও হয়েছিল সেখানেই। অনুব্রতর দিল্লিতে কোনও সম্পত্তি পাওয়া যায়নি। তাহলে ইডি কেন তাঁকে দিল্লি নিয়ে আসতে চাইছে।” 

    আরও পড়ুন: সুপ্রিম কোর্টে খারিজ বিলকিস বানোর আর্জি

    ফের হাইকোর্টে ধাক্কা কেষ্টর…

    অন্যদিকে অনুব্রত মণ্ডলের আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টও। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)-এর করা এফআইআর খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া কেষ্ট। শুক্রবার বিচারপতি বিবেক চৌধুরী অনুব্রতর করা আবেদন খারিজ করে দেন। তদন্তের স্বার্থে এই আবেদন আপাতত খারিজ করেছে আদালত। অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। ফলে দিল্লির বিশেষ আদালতে আর্জিও জানিয়েছিল তারা। তবে ইডির এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন অনুব্রত। সেটিই গতকাল খারিজ করা হল। 

    শুনানিপর্বে কেষ্টর আইনজীবী কী বললেন?

    শুক্রবার কেষ্টর (Anubrata Mondal) করা মামলার শুনানিতে আইনজীবী কপিল সিব্বল বলেন, নিম্ন আদালত ইতিমধ্যেই অনুমতি দিয়েছে, তদন্তের প্রয়োজনে ইডি জেলে গিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে পারে। সেখানে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তিনি দাবি করেন, অনুব্রতের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ ‘বেআইনি’, ‘ভিত্তিহীন’। আইনজীবীর দাবি, প্রথমে অনুব্রতকে গরুপাচার মামলার সাক্ষী দেখানো হলেও পরে তাঁকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। এখন তাঁকে দিল্লিতে নিয়ে যেতে চাইছে ইডি। তাই ইডির এফআইআর খারিজ করার আবেদন জানান তিনি।

    সিবিআইয়ের তরফে কী বলা হল?

    এর উত্তরে পাল্টা সিবিআইয়ের আইনজীবী এসভি রাজু জানান, জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয়েছে অনুব্রতকে (Anubrata Mondal)। তাঁকে রিমান্ড দিয়েছে নিম্ন আদালত। যদি বেআইনিভাবে গ্রেফতার করা হয়, তাহলে নিম্ন আদালত কেন জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেবে?

    এই বক্তব্যের ফের বিরোধিতা করেন কপিল সিব্বল। তিনি বলেন, এই তথ্য ঠিক নয়। আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, টাকা তছরূপের অভিযোগ থাকলে আয়কর দফতরে যাওয়া দরকার। এরপর দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর অনুব্রতের (Anubrata Mondal) আবেদন খারিজ করে দিয়েছে আদালত। 

  • N 24 Parganas Rape: নরেন্দ্রপুরে গণধর্ষণের শিকার তরুণী, অভিযুক্ত হবু স্বামী ও দেওর

    N 24 Parganas Rape: নরেন্দ্রপুরে গণধর্ষণের শিকার তরুণী, অভিযুক্ত হবু স্বামী ও দেওর

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের তরুণীকে নরেন্দ্রপুরে (N 24 Parganas Rape) এনে ধর্ষণ। অভিযুক্ত হবু স্বামী ও দেওর। নরেন্দ্রপুরের নতুনহাট এলাকায় ওই তরুণীকে গতকাল বিবস্ত্র ও সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। নরেন্দ্রপুর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পলাতক দুই অভিযুক্ত। জানা গিয়েছে মুর্শিদাবাদ থেকে এনে তাঁকে মাদক খাইয়ে বেহুঁশ করে দুষ্কৃতিরা। মৃত্যু নিশ্চিত করতে সিগারেটের ছেঁকাও দেয় তারা।

    কী ঘটেছিল? 

    তরুণীর অভিযোগ, বিয়ের আগেই তাঁর নামে বিভিন্ন জায়গা থেকে লক্ষাধিক টাকার ঋণ নেয় হবু স্বামী। সেই কারণেই খুনের চেষ্টা করে ওই দুই যুবক। মোট চার জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তরুণী। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তরুণীর নামে বিয়ের আগেই যে ঋণ নেওয়া হয়েছিল। তার প্রতিবাদ করে ওই তরুণী (N 24 Parganas Rape)। সেই টাকা শোধ দিতে না পারাতেই এই হামলা। ইতিমধ্যে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

    আরও পড়ুন: ধর্ষণ ও খুনের মতো গুরুতর অপরাধে সাজাপ্রাপ্তদের মেয়াদ শেষের আগেই মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনা…

    জানা গিয়েছে, বিয়ের আগে হবু স্ত্রীর সঙ্গে আলাপ করানোর নাম করে বাড়িতে ডেকে ধর্ষণ করা হয় ওই তরুণীকে। ধর্ষণ করে হবু স্বামী ও তার ভাই। সারা শরীরে সিগারেটের ছ্যাঁকা দিয়ে চলে অকথ্য অত্যাচার। তারপরে খুনের (N 24 Parganas Rape) চেষ্টাও করা হয়। পুলিশ সূত্রে খবর, আর্থিক প্রতারণার পরিকল্পনাতেই এমন কাজ। বিয়ের আগেই হবু স্ত্রীয়ের নামে বিভিন্ন জায়গা থেকে লক্ষাধিক টাকার লোন নিয়েছিলেন ওই অভিযুক্ত। সেই লক্ষাধিক টাকা গায়েব করার পরিকল্পনাতেই হবু স্ত্রীকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ফাঁদ পাতে সে। হবু স্ত্রীকে মেরে ফেললে সেই ঋণ আর শোধ করতে হবে না এই ভেবে খুনের ছক কষে।

    পুলিশের দাবি, নির্যাতিতার বাড়ি মুর্শিদাবাদ (N 24 Parganas Rape) জেলায়। তার সঙ্গে বিয়ে ঠিক হয় সাবীর শেখ নামে এক যুবকের। ওই তরুণী পুলিশকে জানান, তাঁকে প্রথমে বাড়ি থেকে ডাকা হয় তারপর ঘুরতে যাওয়ার নাম করে ট্রেনে তুলে খাবারের মধ্যে কিছু মিশিয়ে বেহুঁশ করা হয়। শিয়ালদহতে ট্রেন ঢোকার পর তার জ্ঞান ফিরলে আবার তাকে বেঁহুশ করা হয়। অচেতন অবস্থাতেই তাঁকে বার বার ধর্ষণ করেছেন হবু স্বামী সাবীর ও তাঁর ভাই। সে মারা গিয়েছে ভেবে বেঁহুশ ও নগ্ন অবস্থায় নরেন্দ্রপুর থানা এলাকার নতুনহাটে রাস্তার পাশে তাঁকে ফেলে পালায় অভিযুক্তরা। স্থানীয় বাসিন্দারা তরুনীকে উদ্ধার করে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share