Blog

  • Suvendu Adhikari: ‘‘মমতাকে গণতান্ত্রিকভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব’’, চ্যালেঞ্জ শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘মমতাকে গণতান্ত্রিকভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব’’, চ্যালেঞ্জ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: নন্দীগ্রামে ওঁকে হারিয়েছি। গণতান্ত্রিক উপায়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রাক্তন মুখ্যমন্ত্রী (CM) বানাব। কথাগুলি যিনি বললেন, তিনি রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপির (BJP) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যান শুভেন্দু। সেখানেই এই চ্যালেঞ্জ নেন তিনি।

    সিএএ…

    দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনের আগে সিএএ নিয়ে সুর চড়াচ্ছে বিজেপি। এদিন বিজেপির ডাকে সিএএ (CAA) নিয়ে জনসমাবেশে যোগ দিতে ঠাকুরনগরে যান শুভেন্দু (Suvendu Adhikari)। এই ঠাকুরনগর মতুয়া সম্প্রদায়ের প্রধান তীর্থক্ষেত্র। সেই ঠাকুরনগরে গিয়ে ঠাকুরবাড়িতে পুজো দেন নন্দীগ্রামের বিধায়ক। পরে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, যেমন কথা তেমন কাজ। সিএএ আইন পাশ হয়েছে। আপনারা দেখছেন সিএএ আইনে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়নি। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, আপনারা শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুরের ওপর ভরসা রাখুন। সিএএ হবেই। রাজ্যের বিরোধী দলনেতার মুখে সিএএ-র আশ্বাস পেয়ে প্রবল হাততালি পড়ে সমাবেশে। বাংলায় ডবল ইঞ্জিন সরকার হবে বলেও এদিন জানিয়ে দেন শুভেন্দু।

    এদিনের সমাবেশে পুরানো একটি সভার প্রসঙ্গ টেনে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, উনি (মুখ্যমন্ত্রী) কিছুদিন আগে বলেছিলেন, বাংলার টাকা আটকাতে বিরোধী দলনেতা চিঠি দেন। কাল (শুক্রবার) সে কথা গিলেছেন। স্নেহের ভাই বলে উল্লেখ করেছেন। শুভেন্দু বলেন, আসলে মুখ্যমন্ত্রী বিরোধীদের কাছে আত্মসমর্পণ করেছেন। এর পরেই নন্দীগ্রামের বিধায়ক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছি। গণতান্ত্রিকভাবে হারিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে বলে গেলাম।

    আরও পড়ুন: ‘বাংলায় আল্ট্রা ইমার্জেন্সি পরিস্থিতি’, রাজ্য সরকারকে ট্যুইট-বাণ শুভেন্দুর

    শুক্রবারই সৌজন্যের রাজনীতির সাক্ষী ছিল বিধানসভা। সংবিধান দিবস উপলক্ষে এদিন ভাষণ দিচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। পরে তাঁকে চায়ের নেমতন্ন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক অগ্নিমিত্রা পল, অশোক লাহিড়ি এবং মনোজ টিগ্গাকে নিয়ে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়েছিলেন শুভেন্দু। রাজ্যের বিরোধী দলনেতার দাবি, চা খাওয়া হয়নি। তাঁর ভাষায়, এটি মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার। একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরাশায়ী করেছিলেন শুভেন্দু। তার পর থেকে দুজনের মুখ দেখাদেখি এক প্রকার বন্ধই ছিল। শুক্রবার কেটেছিল জট। তবে শনিবার ফের শুভেন্দু স্পষ্ট করে দিলেন তাঁর অবস্থান। বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছি। গণতান্ত্রিকভাবে হারিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Saptahik Rashifal: আপনার ভাগ্য কী বলছে? সাপ্তাহিক রাশিফল ২৭ নভেম্বর-০৩ ডিসেম্বর

    Saptahik Rashifal: আপনার ভাগ্য কী বলছে? সাপ্তাহিক রাশিফল ২৭ নভেম্বর-০৩ ডিসেম্বর

    সাপ্তাহিক রাশিফল মেষ রাশি (Aries Saptahik Rashifal): 

    চাকরিজীবীদের এই সময় অনেক পরিশ্রম করতে হতে পারে। ব্যবসায়ীরা খুব ব্যস্ত থাকবেন। ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। আয় ভাল হবে, কিন্তু ব্যয় বৃদ্ধির কারণে আপনি সঞ্চয় করতে পারবেন না। এই সময়ে আপনি মানসিকভাবে ভাল থাকবেন না। আপনার স্বাস্থ্যও খুব দুর্বল হবে। নিজের প্রতি আস্থাশীল থাকুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে সম্পন্ন করুন। বিনিয়োগে লাভবান হবেন। আপনার কোনও আশা-আকাঙ্ক্ষা পূরণের সম্ভাবনা আছে। তবে মানসিক অবসাদ নিরাময়ের জন্য বিনোদনমূলক কাজে সময় কাটান। প্রেমে যোগাযোগ শুভ।

    সাপ্তাহিক রাশিফল বৃষ রাশি (Taurus Saptahik Rashifal):  

    চাকরিজীবীদের সময়টি ভাল কাটবে না। সপ্তাহের শেষে আপনাকে একসঙ্গে অনেকগুলি কাজ সামলাতে হতে পারে। এই সময়ে পরিবারের কারোর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। ব্যবসায়ীরা সাফল্য পাবেন। ব্যবসায়ীদের এই সময় অনেক দৌড়ঝাঁপ করতে হতে পারে। কর্মস্থলের পরিবেশ সম্পর্কে সজাগ দৃষ্টি রাখুন। সবধরনের ব্যক্তিগত বিষয় অন্যের সঙ্গে শেয়ার করবেন না। রাগ, জেদ, অস্থিরতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আর্থিক যোগাযোগ শুভ। প্রেমে যোগ শুভ। যানবাহনে চলাচলে সতর্ক থাকার চেষ্টা করুন। কোথাও যাত্রা করার সময় খুব সতর্ক থাকুন। হঠাৎ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে বা আপনার জিনিসপত্র চুরি হয়ে যেতে পারে। আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজে আইনি বাধা আসার সম্ভাবনাও রয়েছে। 

    সাপ্তাহিক রাশিফল মিথুন রাশি (Gemini Saptahik Rashifal):  

    এ সপ্তাহে আপনি স্বাচ্ছন্দ্য উপভোগ করবেন। চাকরিজীবীদের অফিসে মান-সম্মান বাড়তে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের ভাল লাভ হতে পারে। সপ্তাহের শেষে হাতে বড় অর্ডার আসতে পারে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি খুব ভাল কাটবে। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। গৃহের পরিবেশ সুখী ও শান্তিময় থাকবে। সহানুভূতিশীল মানসিকতার জন্য প্রশংসিত হবেন। পেশাগত কাজে ব্যস্ততা বাড়বে। প্রেমের সম্পর্ক ভাল যাবে। আর্থিক লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন। চেনাশোনা মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বিবাহিত জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। যারা প্রেম করে বিয়ে করতে চান, এই সময়টি তাদের পরিবারের সঙ্গে কথা বলার জন্য উপযুক্ত। আপনার সম্পর্ক অনুমোদন পেতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

    সাপ্তাহিক রাশিফল কর্কট রাশি (Cancer Saptahik Rashifal): 

    অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। এই সময়ে আপনি আপনার বসের কাছ থেকে কাজ সংক্রান্ত কিছু ভাল পরামর্শও পাবেন। ব্যবসায়ীদের কোনও বড় সমস্যার সমাধান হতে পারে এবং আপনার আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ হবে। এই সময়ে আপনি নতুন কাজ শুরু করার পরিকল্পনাও করতে পারেন। অর্থের অবস্থা ভাল থাকবে। আপনার পরিচিত পরিমণ্ডলে আপনার গুরুত্ব ও জনপ্রিয়তা বাড়বে। প্রতিকূল পরিস্থিতিতে ইতিবাচক মনোভাব রাখার চেষ্টা করুন। সাংসারিক কাজে ব্যয় বৃদ্ধি পাবে। ব্যবসায়িক পরিবেশ আপনার অনুকূলে থাকবে। সামাজিক কোনও অনুষ্ঠানে যোগদান করতে পারেন। আপনার কর্মদক্ষতার যথেষ্ট মূল্যায়ন পাবেন। আর্থিক যোগাযোগ বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে। এই সময়ে ভাই বা বোনের কাছ থেকে সুখবর পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

    সাপ্তাহিক রাশিফল সিংহ রাশি (Leo Saptahik Rashifal): 

    অনিশ্চিত বিষয়ে যত্নশীল হোন। শিক্ষার্থীদের জন্য বেশ ভাল সময়। ব্যবসায়িক সফলতা পাবেন। কারও দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ ক্ষতিকর হবে। নিজের মতে অটুট থাকলে লাভবান হবেন। অতিরিক্ত ব্যয়ের ব্যাপারে সতর্ক হতে হবে। বিবাহিত জীবনে অশান্তি হতে পারে। চাকরি হোক বা ব্যবসা, আপনি প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। অফিসে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও ভাল ফলাফল পাবেন না। এই সময়ে আপনার আত্মবিশ্বাসও কমে যেতে পারে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে।

    সাপ্তাহিক রাশিফল কন্যা রাশি (Virgo Saptahik Rashifal): 

    দ্বৈত মনোভাব আপনার উন্নতির ক্ষেত্রে অন্তরায় হতে পারে। যারা চাকরির অপেক্ষায় রয়েছেন, এই সপ্তাহটি তাদের খুব ভাল কাটবে। সপ্তাহের শুরুতে আপনি একটি বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যেতে পারেন। ব্যবসায়ীরা তাদের সঠিক সিদ্ধান্তের জন্য ভাল ফল পাবেন। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। সন্তানের কোনও বিষয় আনন্দদায়ক হবে। শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে আরও মনোযোগী হওয়া প্রয়োজন। পেশাগতভাবে ব্যস্ততা বাড়বে। একটু উদ্যোগী হলে কোনও অপ্রত্যাশিত সূত্র থেকে লাভ হতে পারে। জমি সংক্রান্ত বিনিয়োগ শুভ নয়। এই সপ্তাহে আপনার কাজে বৃদ্ধি হবে। আপনি ঋণ পরিশোধে সফল হবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন। যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, তারা পিতার সহায়তায় ভাল লাভ করতে পারেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময়টি আপনার জীবনসঙ্গীর সঙ্গে খুব ভাল কাটবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। এই সময়ে বড় কোনও সমস্যা হবে না। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

    সাপ্তাহিক রাশিফল তুলা রাশি (Libra Saptahik Rashifal): 

    কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভাল কাটবে। আপনার কাজে আসা বাধা দূর হবে এবং সমস্ত কাজ সম্পন্ন হবে। চাকরি হোক বা ব্যবসা, এই সময়ে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন। বিপণন ও কর্পোরেট কাজের জন্য ভালো সময়। এই সময়ে বিনিয়োগ করার দুর্দান্ত সুযোগ পেতে পারেন। পারিবারিক সম্পর্কে সমঝোতা দরকার। বিনিয়োগ সংক্রান্ত যোগাযোগ শুভ। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন। সব বিষয়ে নিজের মেজাজ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন।  শারীরিক ও মানসিক দিক থেকে ভালো থাকবেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে ভাল লাভ হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। ঘরোয়া সমস্যার সমাধান হতে পারে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টি খুব ভাল কাটবে।

    সাপ্তাহিক রাশিফল বৃশ্চিক রাশি (Scorpio Saptahik Rashifal): 

    এই সপ্তাহটি শিক্ষার্থীদের খুব ভাল কাটতে চলেছে। পড়াশোনায় মনোযোগ থাকবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা আজ ভাল অফার পেতে পারেন। চাকরিজীবীরা বসের দেওয়া কাজ সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন। কর্মস্থলে আপনার গুরুত্ব ও মর্যাদা বাড়বে। ব্যবসায়ীরা এই সপ্তাহে খুব ব্যস্ত থাকবেন। আর্থিক পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে ভাল হবে। এই সময়ে পারিবারিক খরচ কিছুটা বাড়তে পারে। সামাজিক পরিমণ্ডলে আপনার গুরুত্ব ও মর্যাদা বাড়বে। প্রতিটি কাজ সময়মত সম্পন্ন করার চেষ্টা করুন। সাংসারিক শান্তি বজায় রাখার জন্য পজিটিভ থাকার চেষ্টা করুন। বৈদেশিক যোগাযোগ শুভ। আর্থিক ও বিনিয়োগে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করুন। ভালোবাসায় শুভযোগ। ছোটোখাটো বিষয় নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া করবেন না, এতে আপনাদের সম্পর্ক দুর্বল হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

    সাপ্তাহিক রাশিফল ধনু রাশি (Sagittarius Saptahik Rashifal): 

    চাকরিজীবীদের সপ্তাহের শুরুটা খুব ভাল হবে। আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। এছাড়াও, এই সময়ের মধ্যে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তারা আজ ভাল সুযোগ পাবেন। কাছের কারুর সাহায্যে সাফল্য পেতে পারেন। এই সপ্তাহটি ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। সহকর্মীর সঙ্গে আন্তরিক সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। স্বাধীন পেশায় যুক্তদের জন্য বেশ সম্ভবনাময় সপ্তাহ। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। সাংগঠনিক কাজে সফলতা আসার সম্ভবনা আছে। পারিবারিক জীবনে সুখ ও শান্তি উপভোগ করবেন। বাড়ির পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কিছু বিষয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। আর্থিক যোগাযোগ শুভ। খরচ বাড়তে পারে। এই সময় আপনাকে ঋণ পরিশোধও করতে হবে। যাদের কিডনি বা গলব্লাডারে পাথরের সমস্যা আছে, এই সময়ের মধ্যে তাদের সমস্যা আরও বাড়তে পারে।

    সাপ্তাহিক রাশিফল মকর রাশি (Capricorn Saptahik Rashifal): 

    চাকরিজীবীরা এই সময়ে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। সপ্তাহটি আপনার জন্য সম্ভাবনাময়। কোনও সুখবর আপনাকে আশাবাদী করবে। তবে নেতিবাচক চিন্তাভাবনা যেন আপনাকে প্রভাবিত না করে সেদিকে খেয়াল রাখুন। কর্মস্থলে নিজের সম্মান বাড়বে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সফলতা আসার সম্ভাবনা আছে। পারিবারিক কাজে ভ্রমণের সম্ভাবনা আছে। রোমান্টিক সম্পর্কে সমঝোতা দরকার। বিবাহিতদের এই সপ্তাহ খুব ভাল কাটবে। দীর্ঘ সময় পরে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। অর্থ সংক্রান্ত উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক লাভ হবে। সপ্তাহের শেষে বাড়ির মেরামতের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। সুস্থ থাকতে হলে প্রতিদিন পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।

    সাপ্তাহিক রাশিফল কুম্ভ রাশি (Aquarius Saptahik Rashifal): 

    এই সপ্তাহটি খুচরা ব্যবসায়ীদের জন্য খুব লাভজনক হতে পারে। এই সময়ে ভাল আর্থিক লাভ হতে পারে। চাকরিজীবীদের সমস্যা বাড়তে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। সপ্তাহের শেষে আপনি পারিবারিক ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময়ে আপনি আপনার পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাবেন। স্বাস্থ্য ভাল থাকবে। যেকোনও পরিবর্তনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করুন। মানসিক অস্থিরতা বাড়তে পারে। ভূমি সংক্রান্ত ক্রয়-বিক্রয়ে লাভবান হওয়ার সম্ভবনা আছে। সাংসারিক ও পারিবারিক বিষয় নিয়ে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করুন। আপনার কোনো প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভবনা আছে।

    সাপ্তাহিক রাশিফল মীন রাশি (Pisces Saptahik Rashifal): 

    চাকরিজীবীরা অফিসে তাদের প্রতিভা দেখানোর ভাল সুযোগ পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। অর্থ নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে। আপনার চিন্তাভাবনাকে সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করুন, সফলতা পাবেন। অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায়ীদের এই সময়টি বেশ ভাল কাটবে। আপনি আপনার ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তন করতে পারেন। পরিবারে সবার মতামতকে গুরুত্ব দিন। স্পষ্ট কথা বলা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। আর্থিক যোগাযোগ শুভ। বৈদেশিক সংক্রান্ত বিষয়ে সফলতা আসার সম্ভাবনা আছে। ভাইদের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হতে পারে। এই সময়ে আপনার মানসিক চাপ বাড়তে পারে, যা আপনার শারীরিক স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব ফেলবে।

  • FIFA World Cup: ফুটবল মাঠে রাজনীতি! সরকার বিরোধী ইরানি সমর্থকদের থেকে পতাকা কাড়ল সরকারের সমর্থকরা

    FIFA World Cup: ফুটবল মাঠে রাজনীতি! সরকার বিরোধী ইরানি সমর্থকদের থেকে পতাকা কাড়ল সরকারের সমর্থকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: খবরে শিরোনামে ইরান। ফুটবল মাঠের লড়াইয়ে ওয়েলসকে টেক্কা দিয়েছে তারা। তবে সেই সাফল্য ঢাকা পড়েছে বিদ্রোহের আগুনে। ম্যাচ চলাকালীন একদল ইরানি সমর্থক সরকার বিরোধী স্লোগান দিতে দিতে দেশের পতাকা ওড়াতে থাকেন। এই ঘটনা ইরানের প্রথম ম্যাচেও দেখা গিয়েছিল। দেশে স্বাধীনচেতা নাগরিকরা সরকারের তালিবানি শাসনের বিরুদ্ধে এভাবেই সোচ্চার হচ্ছেন বিশ্বকাপ ফুটবলের আসরে। তবে প্রথম ম্যাচে বিক্ষোভকারীদের সেভাবে বাধার মুখে পড়তে হয়নি। কিন্তু শুক্রবার ইরান ওয়েলস ম্যাচের সময় গ্যালারিতে বিক্ষোভ দেখাতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় বেশ কিছু ইরানি সমর্থককে। বিভিন্ন সংবাদ মাধ্যমের পাওয়া খবরে জানা গিয়েছে, সরকার বিরোধী ইরানি সমর্থকদের থেকে সরকার পক্ষের সমর্থকরা পতাকা কেড়ে নেয়। তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এই ঘটনার পর বিক্ষোভকারীরা তুমুল চিৎকার চেঁচামেচি করে।

    আরও পড়ুন: যুবরাজের উপহার! মেসিদের হারিয়ে মূল্যবান গাড়ি পেলেন সৌদি ফুটবলাররা

    ইরানে সরকার বিরোধী বিক্ষোভ

    ইরানের সমর্থকদের এই বিক্ষোভের পিছনে রয়েছে অন্য একটি কারণ। সেপ্টেম্বরে ২২ বছরের তরুণী মাশা আমিনির মৃত্যুর পর থেকে হিজাব বিদ্রোহে অগ্নিগর্ভ ইরান। ‘নীতি পুলিশে’র বিরুদ্ধে গর্জে উঠেছেন মুক্তকেশী তরুণীরা। হিজাব পুড়িয়ে, চুল কেটে ইসলামের নামে মহিলাদের শিকলবন্দি করার প্রতিবাদ করছেন তাঁরা। কিন্তু থেমে নেই শাসকও। বিক্ষোভ দমনে কড়া পদক্ষেপ করছে প্রশাসন। বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, মহিলাদের জন্য কঠোর পোশাকবিধি রয়েছে ইরানে। ওই আইনে বয়স সাত বছরের বেশি হলে হিজাব পরা বাধ্যতামূলক। নির্দিষ্ট নিয়মে পরতে হয় হিজাব। ‘নীতি পুলিশের’ দল হিজাব বিধি সঠিকভাবে কার্যকর হচ্ছে কি না, তা তদারকি করে থাকে। সেই বিধি লঙ্ঘন করার অভিযোগে ১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশির মারে মৃত্যু হয় তরুণী মাশা আমিনির। তারপর থেকেই দেশজুড়ে চলছে প্রতিবাদী মিছিল।

    আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা

    ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন ফুটবলাররাও। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলা শুরুর আগে জাতীয় সংগীত (Iran National Anthem) গাইতেও  অস্বীকার করেছিল ইরানের ফুটবলাররা। যদিও শুক্রবার ওয়েলসের বিরুদ্ধে খেলতে নামার আগে জাতীয় সংগীত গান তাঁরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • FIFA World Cup: যুবরাজের উপহার! মেসিদের হারিয়ে মূল্যবান গাড়ি পেলেন সৌদি ফুটবলাররা

    FIFA World Cup: যুবরাজের উপহার! মেসিদের হারিয়ে মূল্যবান গাড়ি পেলেন সৌদি ফুটবলাররা

    মাধ্যম নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপে বড় অঘটন ঘটিয়েছে সৌদি আরব। গ্রুপের ম্যাচে প্রবল শক্তিশালী আর্জেন্টিনাকে ১-২ ব্যবধানে হারিয়েছে তারা। এই সাফল্য আরবে ফুটবল বসন্ত বয়ে এনেছে। গোটা দেশ ভাসছে আবেগে। সৌদি সরকারের পক্ষ থেকে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছিল।

    উপহার গাড়ি

    মেসিদের হারানোর জন্য এবার বড় পুরস্কার পাচ্ছেন সৌদি আরবের ফুটবলাররা। আর্জেন্টিনার বিরুদ্ধে যাঁরা খেলেছেন তাঁদের প্রত্যেককে মহামূল্যবান রোল রোজ গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমান। বিশ্বকাপ ফুটবলের আসরে অতীতে বেশ কয়েকবার খেলেছে সৌদি আরব। তবে এত বড় সাফল্য কখনও পায়নি তারা। বিশেষ করে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়াটা অনেকেই এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না। সৌদি আরবের ফুটবলারদের হয়তো ঘোর কাটতে সময় লাগবে। এরমধ্যেই আজ অর্থাৎ শনিবার পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে তারা। এই ম্যাচ জিততে পারলে গ্রুপের প্রথম দল হিসেবে পরের রাউন্ডে অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে সৌদি আরব। 

    আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা

    সৌদি ফুটবলে নীল বসন্ত

    আর সেটা হলে সৌদির সমর্থকদের উৎসব আরও রঙিন হয়ে উঠবে। তবে আর্জেন্টিনাকে হারানোর পর থেকেই সৌদি ফুটবলাররাও দারুন চনমনে। তারা আর পিছন ফিরে তাকাতে চান না। বরং তাঁদের চোখ ইতিহাসে।আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথমে পিছিয়ে পড়েছিল সৌদি আরব। অনেকেই হয়তো ভেবেছিলেন এশিয়ার দেশটি বড় ব্যবধানে হারবে। কারণ স্কালোনির প্রশিক্ষণাধীন এই আর্জেন্টিনা দলটি ৩৬ টি ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপ অভিযানে নেমেছিল। অনেকেই বলছিলেন মেসির এটাই শেষ বিশ্বকাপ তাই তিনি মরিয়া চেষ্টা করবেন কাপ জেতার। পেনাল্টি থেকে গোল করলেও মেসির পারফরম্যান্স কিন্তু মন কাড়তে পারেনি সমর্থকদের। বরং ফুটবল মহলে প্রশংসিত হয়েছে সৌদি কোচের স্ট্র্যাটেজি এবং ফুটবলারদের লড়াকু মানসিকতা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Nirmal Majhi: নার্সিং এবং ফার্মেসি কাউন্সিলে থাকছেন না নির্মল! কারণ কী?

    Nirmal Majhi: নার্সিং এবং ফার্মেসি কাউন্সিলে থাকছেন না নির্মল! কারণ কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: নার্সিং ও ফার্মাসি কাউন্সিল থেকে নাম বাদ পড়েছে নির্মল মাজির। সাধারণত নার্সিং, ডেন্টাল এবং ফার্মাসি কাউন্সিলে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে একজন করে মনোনীত প্রতিনিধিকে পাঠানো হয়। তাঁরা ৫ বছরের জন্য সেখানে থাকেন। এর আগে নার্সিং এবং ফার্মেসি কাউন্সিলের প্রতিনিধি হিসেবে ছিলেন নির্মল মাজি। তবে এবার এই দুটি কাউন্সিলে নতুন মুখ আনা হয়েছে। 

    আরও পড়ুন: ১.৩ লক্ষে স্থান, পড়ছে আরজিকরে! ‘মেধাবী’ মেয়ের হয়ে সওয়াল শান্তনু সেনের

    নতুন মুখ

    দীর্ঘ দিন পরে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত হয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের কমিটি। সেখানে বিধায়ক-চিকিৎসক নির্মল মাজি ও সাংসদ-চিকিৎসক শান্তনু সেনকে মনোনীত সদস্য করেছে রাজ্য সরকার। কিন্তু মেডিক্যাল কাউন্সিলের মনোনীত প্রতিনিধি হিসাবে আরও যে সমস্ত কাউন্সিলে নির্মল ছিলেন, সেখান থেকে তাঁকে সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় এসেছে নতুন মুখ। নার্সিং কাউন্সিলে চিকিৎসক অভীক দে এবং ফার্মাসি কাউন্সিলে সৌরভ পালকে মনোনীত করে পাঠানো হবে, বলে সূত্রের খবর। জানা গিয়েছে, মেডিক্যাল কাউন্সিলের তরফে ডেন্টাল কাউন্সিলে প্রতিনিধি হিসাবে ছিলেন রাজীব গণচৌধুরী। তাঁর মৃত্যুর পরে নির্মলের নাম মনোনীত করে পাঠানো হলেও শেষ পর্যন্ত ডেন্টাল কাউন্সিলে তা কার্যকর হয়নি। এ বার সেখানে মনোনীত হয়েছেন বিধায়ক-চিকিৎসক খগেন মাহাতো। 

    আরও পড়ুন: গরু পাচার মামলায় এবার ইডির নজরে রাজ্যের পাঁচ আইপিএস অফিসার! কারা তাঁরা?

    নয়া কাউন্সিল

    কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্প্রতি নির্বাচন সম্পন্ন হয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে। সেখানে সরকার পন্থীর ১৪ জন চিকিৎসক জয়লাভ করেছেন। এরপরে তাঁদের মধ্যে থেকে সভাপতি করা হয়েছে বিধায়ক ও চিকিৎসক সুদীপ্ত রায়কে। সুশান্ত রায়কে সহ সভাপতি করা হয়েছে। সহকারী সম্পাদক করা হয়েছে রবি হেমব্রম এবং দীপাঞ্জন হালদারকে। সুদীপ্ত বলেন, “উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রীও নতুন প্রজন্মকে সামনে এগিয়ে দিচ্ছেন। সেই মতো কাউন্সিলও কাজের অগ্রগতির জন্য নতুনদের প্রাধান্য দিচ্ছে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Ruturaj: ঋতুরাজের দুরন্ত পারফরম্যান্স! এক ওভারে সাতটি ছয়ের অনন্য নজির

    Ruturaj: ঋতুরাজের দুরন্ত পারফরম্যান্স! এক ওভারে সাতটি ছয়ের অনন্য নজির

    মাধ্যম নিউজ ডেস্ক: এক ওভারে সাতটি ছক্কা হাঁকিয়ে বিশ্ব রেকর্ড। সেটা হলো ভারতের মাটিতে। বিজয় হাজারে ট্রফির ম্যাচে আমেদাবাদে উত্তরপ্রদেশের বিরুদ্ধে মহারাষ্ট্রের ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড় ৪৯ তম ওভারে সাতটি ছক্কা হাঁকান। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে এই নজির গরলেন ঋতুরাজ। 

    আরও পড়ুন: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    ঋতুরাজের ইনিংস

    ৪৯ তম ওভারে উত্তরপ্রদেশের স্পিনারের বিরুদ্ধে মারমুখী মেজাজে ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। পরপর তিনি ছক্কা হাঁকান। তারমধ্যে বোলার সিবা সিং একটি নো বল করেন। যার সুবাদে ফ্রি হিট পান ঋতুরাজ। সেই সুযোগও তিনি হাতছাড়া করেননি। ফ্রি হিটেও ছক্কা হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। তাঁর ইনিংসে রয়েছে মোট ১৬ টি ওভার বাউন্ডারি। পাশাপাশি দশটি বাউন্ডারিও হাঁকিয়েছেন মহারাষ্ট্রের অধিনায়ক। ১৫১ বলে ২২০ রান করে অপরাজিত থাকেন তিনি। লিস্ট এ ক্রিকেটে ভারতের মাটিতে যা আরও একটি রেকর্ড। একবার দেখে নেওয়া যাক কীভাবে সিবা সিংয়েরর ওভারে সাতটি ছক্কা মারলেন ঋতুরাজ। প্রথম বলে লং অন দিয়ে বিশাল ছক্কা হাঁকান ঋতুরাজ।  তাঁর দ্বিতীয় ছক্কাটি এসেছে বোলারের মাথার উপর দিয়ে। সিবার তৃতীয় ডেলিভারি ছিল শর্ট পিচ। কিন্তু অনায়াসেই তা মিড উইকেট দিয়ে বাউন্ডারির ওপারে পাঠান চেন্নাই সুপার কিংস এর ব্যাটসম্যানটি। চতুর্থ ছক্কাটি লংঅফের উপর দিয়ে। সিবার পঞ্চম ডেলিভারি লো বল হলেও, ছক্কা হাঁকাতে ভোলেননি মহারাষ্ট্রের অধিনায়ক। ফ্রি হিটে মিড উইকেটের ওপর দিয়ে ওভার বাউন্ডারি মারেন ঋতুরাজ। সপ্তম ছক্কাও মিড উইকেটের ওপর দিয়ে। 

    ছয় বলে ছয়টি ছয়

    ছয় বলে ছয়টি ছক্কা মারার নজির রয়েছে বহু। ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হারসল গিবস, গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী এক ওভারে ছটি ছক্কা মেরেছিলেন। তবে ওভারে সাতটি ছক্কা মারার নজির এই প্রথম। অনেকে এখন ঋতুরাজকে সিক্স-আর-কিং বলে ডাকছেন। ধতুরাজের দুরন্ত পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট মহলে।

  • Sundarban: নতুন জেলা সুন্দরবন, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

    Sundarban: নতুন জেলা সুন্দরবন, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে নতুন জেলা হচ্ছে সুন্দরবন (Sundarban)। হিঙ্গলগঞ্জের সভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল, আজ আনুষ্ঠানিক ঘোষণা হল।

    নতুন জেলা ঘোষণা মুখ্যমন্ত্রীর

    সুন্দরবনে (Sundarban) দুদিনের সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালেই ডুমুরজোলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে বসিরহাট পুলিশ জেলার শামসেরনগর হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছন মমতা। শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান ছিল হিঙ্গলগঞ্জে। এরপর তিনি হিঙ্গলগঞ্জের সভা থেকেই নতুন জেলা সুন্দরবনের (Sundarban) ঘোষণা করেন। তিনি জানান, সুন্দরবনের জন্য মাস্টারপ্ল্যান করেছে। সেটি কেন্দ্রীয় সরকারকে পাঠানো হবে। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আধার কার্ড বাধ্যতামূলক নয়। আমি সুন্দরবন জেলা করছি। এই জন্য করছি, যে আপনাদের অনেক দূরে যেতে হয়। আমি অনেক স্বাস্থ্যকেন্দ্র করছি, যাতে মানুষ চিকিৎসার ব্যবস্থা পায়।”

    এরপর তিনি শাড়ি, ধুতি, মালা, মিষ্টি ফল দিয়ে পুজো দেন বনবিবি মন্দিরে। করেন বৃক্ষপুজো। এদিন বনবিবি মন্দির পাকা করারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এলাকাবাসীর উদ্দেশে বলেন, মন্দির তৈরি হয়ে গেলে তিনি আবার আসবেন।

    আরও পড়ুন: রাবণের সঙ্গে তুলনা মোদিকে! বিতর্কিত মন্তব্য মল্লিকার্জুন খাড়গের, প্রতিবাদ বিজেপির

    মুখ্যমন্ত্রী আজ সুন্দরবনকে (Sundarban) জেলা বলে ঘোষণা করার পর জানিয়েছেন যে, সুন্দরবনের মানুষদের স্বার্থে কী কী ব্যবস্থা নিতে চলেছেন তিনি। তিনি জানিয়েছেন, সুন্দরবনকে বারবার নদী ভাঙ্গনের ফলে বিপর্যস্ত হতে  হয়। ফলে কীভাবে নদী ভাঙ্গন থেকে রোধ করা যায় সুন্দরবনকে, সেই বিষয়ে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে মাস্টার প্ল্যান জমা দেওয়া হবে। আবার এই বিষয়ে সুন্দরবনের সামগ্রিক উন্নয়নের জন্য কেন্দ্র সরকারকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে বলে জানান মমতা ব্যানার্জি।

    তিনি আজ সুন্দরবনবাসীর (Sundarban) উদ্দেশে বলেন, “আলাদা জেলা হলে সুন্দরবনবাসীকে আর সরকারি পরিষেবা পেতে দূরে যেতে হবে না। হাতের কাছেই তাঁরা সরকারি বিভিন্ন সুবিধা পেয়ে যাবেন। সরকার নতুন জেলা করার তোড়জোড় শুরু করেছে।” সুন্দরবনে স্বাস্থ্য উন্নয়নেরও কথা বলা হয়েছে আজ। সেখানকার মানুষদের যাতে চিকিৎসার ক্ষেত্রে কোনও অসুবিধা না হয়, তার জন্য এই বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

    আরও পড়ুন: মিনাখাঁ, কেশপুর বিস্ফোরণে এনআইএ? সিদ্ধান্ত নেবে কেন্দ্র, জানাল হাইকোর্ট

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • Manab Mukherjee: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়

    Manab Mukherjee: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: অসুস্থ ছিলেন দীর্ঘ দিন ধরেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি ছিলেন। অবশেষে হল না শেষ রক্ষা। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায় (Manab Mukherjee)। বয়স হয়েছিল ৬৪ বছর। বহুদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। দু’‌বার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। প্রথমবার হওয়ার পর সুস্থ হয়েছিলেন। তবে রাজনৈতিক জীবন থেকে অব্যহতি নিতে হয়েছিল চিকিৎসকের পরামর্শেই। তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদার–সহ অন্যান্যরা।

    আরও পড়ুন: আগেই ছিল হাইকোর্টের নির্দেশ, এবার ২০১৪ টেট উত্তীর্ণদের নম্বরের তালিকা প্রকাশ করল পর্ষদ

    কী জানিয়েছে হাসপাতাল?

    হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা আক্রান্ত হওয়ার পর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি (Manab Mukherjee)৷ আজ সকালে বাড়িতে ফের অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে মল্লিকবাজারের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জরুরি বিভাগে তাঁর চিকিৎসাও শুরু হয়৷ কিন্তু কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায় সমস্ত লড়াই। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে মানব মুখোপাধ্যায়ের৷

    জানা গিয়েছে, সকাল ১১.১০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়েছেন (Manab Mukherjee)। ১১.৪৫ নাগাদ হাসপাতালে আনার পথেই প্রয়াত হয়েছেন।  চক্ষুদানের পর পিস ওয়ার্ল্ডে মরদেহ রাখা হবে। আগামীকাল ৩০ নভেম্বর সকাল ১০ টায় বেরিয়ে বেলেঘাটা পূর্বতন জোন অফিস, ১১টায় পার্টি রাজ্য দফতর , ১১.৩০ টায় জেলা দফতর হয়ে বেলা ১২.৩০ টায় মিছিল করে কলকাতা মেডিক্যাল কলেজে দেহদান করা হবে। 

    সিপিআইএমের নেতা হিসেবে বরাবরই ছিলেন প্রথম সারিতে। মানব মুখোপাধ্যায় (Manab Mukherjee) সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক ছিলেন। পরবর্তীতে বেলেঘাটা থেকে জিতে রাজ্যের মন্ত্রী হন। বাম আমলে রাজ্যের তথ্যপ্রযুক্তি এবং পর্যটন মন্ত্রী ছিলেন তিনি। যুব সম্প্রদায়ের মধ্যে তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। সাংবাদিকদের সঙ্গেও সখ্যতা বজায় রেখেছিলেন বরাবর। ২০১৭ সালে কলকাতা জেলা সিপিআইএমের সম্মেলনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে কল্লোল মজুমদারের কাছে হেরে গিয়েছিলেন মানব মুখোপাধ্যায়। 

    বিতর্ক পিছু ছাড়েনি

    তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্নেহের পাত্র ছিলেন বলে, সমসাময়িকদের তির্যক মন্তব্যেও বিদ্ধ হতে হয়েছে বার বার। রাজ্যের পর্যটন মন্ত্রী (Manab Mukherjee) থাকার সময়ই তাঁর চশমার দাম খবরের শিরোনাম হয়ে ওঠে। সমালোচিত হন দলের অন্দরেও। মার্ক্সবাদী তত্ত্বে বিশ্বাসী সিপিআইএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর এই প্রাক্তন সদস্যের বিরুদ্ধে দামী চশমা পরার অভিযোগ ছিল।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Delhi Murder: আফতাবের উপর হামলা! ধৃত ২ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

    Delhi Murder: আফতাবের উপর হামলা! ধৃত ২ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রদ্ধা-খুনে (Delhi Murder) অভিযুক্ত আফতাব পুনাওয়ালার (Aftab Poonawala) উপর তলোয়ার নিয়ে আচমকা হামলা চালাল দুই ব্যক্তি। সোমবার সন্ধ্যায় পলিগ্রাফ টেস্ট করে ফেরার পথে তরোয়াল নিয়ে তার উপর চড়াও হয় হিন্দু সেনার দুই সদস্য। এই ঘটনাকে কেন্দ্রে করে তুমুল উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্য গুলি ছোঁড়া হয় বলে দিল্লি পুলিশ সূত্রে খবর। এই হামলায় আফতাবের কোনও ক্ষতি হয়নি।

    আফতাবের উপর হামলা

    সোমবার আফতাবকে (Delhi Murder) রোহিনীর ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়েছিল পলিগ্রাফ টেস্টের (Polygraph Test) জন্য।  সেখান থেকে বেরনোর সময় তরোয়াল হাতে দুই ব্যক্তি তার উপর হামলার চেষ্টা চালায়। হামলাকারীরা নিজেদের হিন্দু সেনার সদস্য হিসেবে পরিচয় দিয়েছে। যদিও আফতাবের কোনও চোট লাগেনি। তড়িঘড়ি তাকে প্রিজন ভ্যানে ঢুকিয়ে দেওয়া হয়। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। প্রিজন ভ্যানের দরজা খুলে হামলার চেষ্টা চালায় তরোয়ালধারীরা।  গাড়িতে থাকা পুলিশকর্মীরাও তাদের প্রতিহত করতে বন্দুক উঁচিয়ে ধরেন। আত্মরক্ষার জন্য শূন্যে গুলিও চালিয়েছে পুলিশ। শেষ পর্যন্ত ওই অভিযুক্তদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় দিল্লিতে। 

    হামলাকারীদের দাবি

    হামলাকারীদের মধ্যে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার দু’জনকে আদালতে হাজির করা হয়। আদালত ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি তলোয়ার উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃত দুই হামলাকারীর নাম কুলদীপ ঠাকুর এবং নিগম গুজ্জর। কুলদীপ (৩৪) গাড়ি কেনা বেচার সঙ্গে যুক্ত। ৩২ বছর বয়সি নিগম পেশায় ট্রাক চালক। হামলাকারীরা যে গাড়িতে করে ঘটনাস্থলে এসেছিলেন, সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। হামলাকারীদের দাবি, “আফতাব যেভাবে শ্রদ্ধাকে খুন করেছে তাতে ওর বেঁচে থাকার অধিকার নেই। শ্রদ্ধা আমাদের বোন। ওর দেহ ৩৫ টুকরো করেছে। আমরা আফতাবের দেহ ৭০ টুকরো করব।”

    আরও পড়ুন: কল্যাণী এইমস মামলায় বিপাকে সিআইডি, তদন্ত চালাতে লাগবে কেন্দ্রের অনুমতি, জানাল হাইকোর্ট

    তদন্তের গতি

    শ্রদ্ধা (Shraddha Walker) খুনের (Delhi Murder) তদন্ত ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গিয়েছে। উদ্ধার হয়েছে ‘মার্ডার ওয়েপন’। শ্রদ্ধাকে যে অস্ত্র দিয়ে খুন করা হয়, সোমবার তা খুঁজে বের করেছে দিল্লি পুলিশ। এদিকে আফতাব পুনাওয়ালার পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রয়োজনে আবার আফতাবের বাড়ির লোককে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানানো হয়েছে। মেয়ের খুনির মৃত্যুদণ্ড দাবি করেছেন শ্রদ্ধার বাবা।

     

  • Anubrata Mondal: জামিনের পর এবার মামলা খারিজের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ কেষ্ট

    Anubrata Mondal: জামিনের পর এবার মামলা খারিজের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ কেষ্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: জামিনের আবেদনের পর এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দায়ের করা মামলা খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।

    কোন মামলায় আবেদন?

    গত ১৭ নভেম্বর আসানসোল সংশোধনাগারে কেষ্টকে জেরা করতে যান ইডি গোয়েন্দারা। সেই সময় সিবিআই হেফাজতে ছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর আসানসোল জেলেই অনুব্রতকে গ্রেফতার করে ইডি। যদিও অ্যারেস্ট মেমোতে সই করেননি অনুব্রত। দিল্লি নিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সেই মর্মে দিল্লি হাইকোর্টে আবেদনও করেছে এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই মামলার শুনানি হবে ১ ডিসেম্বর। কিন্তু এবার এই মামলা খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন করলেন অনুব্রত। বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে আজ দ্রুত শুনানির আবেদন করেন তাঁর আইনজীবী। আদালত ২ ডিসেম্বর এই মামলা শুনবে। 

    এদিকে, সিবিআই মামলায় আসানসোল আদালতে বারবার জামিন চেয়েও না মেলায় গতকাল হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে বুধবার শুনানি হবে অনুব্রতর জামিন মামলার। গরুপাচার কাণ্ডে সিবিআই গ্রেফতার করে অনুব্রত মণ্ডলকে। ২৫ নভেম্বর গরুপাচার মামলায় অনুব্রতকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোল আদালত।

    কী অভিযোগ? 

    গরুপাচার মামলায় জড়িত থাকার অভিযোগে বীরভূম তৃণমূলের জেলা সভাপতিকে (Anubrata Mondal) গ্রেফতার করে সিবিআই। কিন্তু অনুব্রতর আইনজীবীদের দাবি, টাকা নেওয়ার প্রমাণ এখনও পেশ করতে পারেনি সিবিআই। তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফোন থেকে এই সম্পর্কিত তথ্য পাওয়া গিয়েছিল বলে দাবি করেছিল তদন্তকারী সংস্থা। সিবিআই বারবার পাল্টা দাবি করে এসেছে, অনুব্রতর মতো একজন প্রভাবশালীকে জেল থেকে ছাড়া হলে তদন্তে প্রভাব পড়তে পারে। দেশজুড়ে চলছে গরু পাচার মামলার তদন্ত। এই মামলায় অনুব্রতর ভূমিকা নিয়ে নিশ্চিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

    আরও পড়ুন: ফের বেঁফাস অখিল গিরি, অশীতিপর শিশিরকে কী ভাষায় আক্রমণ করলেন জানেন?

    ১১ অগাস্ট তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রতকে (Anubrata Mondal) গ্রেফতার করেছিল সিবিআই। তার পর ৫ দিন সিবিআইয়ের হেফাজতে ছিলেন তিনি। এর পর থেকে প্রায় ১০০ দিন পেরিয়ে গেলেও মেলেনি জামিন। এর মাঝে আসানসোন জেলে থাকাকালীনই তৃণমূল নেতাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই অবস্থায় সোমবার কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছেন অনুব্রত। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

         

LinkedIn
Share