Blog

  • Cyber Attack: দিল্লি এইমসে সাইবার অ্যাটাক! হ্যাকারদের টাকা চাওয়ার দাবি অস্বীকার করল দিল্লি পুলিশ

    Cyber Attack: দিল্লি এইমসে সাইবার অ্যাটাক! হ্যাকারদের টাকা চাওয়ার দাবি অস্বীকার করল দিল্লি পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি এইমস হাসপাতালের সাইবার অ্যাটাক (Cyber Attack) নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু এবারে সাইবার অ্যাটাক কাণ্ডে এল নয়া মোড়। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছিল যে, হ্যাকাররা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ২০০ কোটি টাকা দাবি করেছে। কিন্তু এই খবরকে অস্বীকার করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে খবর, এইমসের সার্ভার ডাউন থাকলেও হ্যাকারদের তরফে কোনও টাকা চাওয়া হয়নি।

    ঠিক কী ঘটে?

    সূত্রের খবর অনুযায়ী, কিছুদিন আগেই দিল্লির এইমস হাসপাতালের সার্ভার ডাউন হয়ে যায় সাইবার অ্যাটাকের (Cyber Attack) জন্য। হ্যাকিং-এর এই বিষয়টি প্রথম বোঝা যায় গত বুধবার। বুধবার সকালে ওই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছিল। সোমবার নিয়ে টানা ষষ্ঠ দিন এইমসের সার্ভার ডাউন ছিল। ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সাইবার অ্যাটাকের পর খবর এসেছিল যে, হ্যাকাররা ক্রিপটোকারেন্সিতে টাকা দাবি করেছে। তবে আজ দিল্লি পুলিশ এ বিষয়ে জানায় যে, কোনও টাকাই দাবি করা হয়নি।

    গত বুধবার সকালে হওয়া এই হ্যাকার-হামলার জেরে প্রায় ৩-৪ কোটি রোগীর ডেটা হ্যাকারদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইমস একটি বিবৃতি জারি করে বলেছে, “ডেটা পুনরুদ্ধার এবং সার্ভার ঠিক করার কাজ চলছে এবং ডেটার পরিমাণ এবং হাসপাতালের পরিষেবার জন্য প্রচুর সার্ভারের কারণে কিছু সময় নিচ্ছে। সাইবার নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

    আরও পড়ুন: কল্যাণী এইমস মামলায় বিপাকে সিআইডি, তদন্ত চালাতে লাগবে কেন্দ্রের অনুমতি, জানাল হাইকোর্ট

    ম্যানুয়াল মোডে পরিষেবা…

    সাইবার অ্যাটাকের (Cyber Attack) পর সার্ভার ডাউন হলে সব পরিষেবা ম্যানুয়াল মোডে করা হচ্ছে বলে জানিয়েছে এইমস। এইমস থেকে জানানো হয়েছে, “বহিরাগত রোগী, ইন-পেশেন্ট, ল্যাবরেটরি ইত্যাদি সহ হাসপাতালের সমস্ত পরিষেবা ম্যানুয়াল মোডে চলছে।” এর আগে শনিবার, এইমস কর্তৃপক্ষ বলেছিল যে, তারা জাতীয় মেডিকেল ইনস্টিটিউটে ডায়াগনস্টিকস, ল্যাব এবং ওপিডি পরিষেবাগুলি চালানোর জন্য অতিরিক্ত কর্মী মোতায়েন করেছে।

    ইনস্টিটিউটের মেডিকেল সুপারিনটেনডেন্ট, ডাঃ ডি কে শর্মা জানিয়েছে, পরিষেবায় যাতে কোনও ব্যাঘাত না ঘটে, তাই বিভিন্ন বিভাগে বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। তিনি জানিয়েছেন, সার্ভার ডাউন হওয়ার পরেও ডিজিটাল রেকর্ডের তুলনায় বেশি রোগী দেখা গেছে। গত তিন দিনে, তাঁরা প্রতিদিন প্রায় ১২ হাজার রোগীর চিকিৎসা করেছে।

    তদন্তে কেন্দ্রীয় সংস্থা…

    দিল্লির এইমস-এ সাইবার অ্যাটাকের (Cyber Attack) তদন্তে এখন বেশ কয়েকটি কেন্দ্রীয় সংস্থা জড়িত রয়েছে। গত শুক্রবার, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এই তদন্তে যোগ দিয়েছে। এর পাশাপাশি এই কাণ্ডের তদন্ত করছে ইন্ডিয়া কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম, দিল্লি পুলিশ, ইন্টেলিজেন্স ব্যুরো, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)।

  • FIFA World Cup: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    FIFA World Cup: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফ্রান্সের পর গ্রুপ স্টেজে প্রথম দু’টি ম্যাচ জিতে শেষ ১৬-য় জায়গা করে নিল ব্রাজিল। বিশ্বকাপে ব্রাজিলের কাছে কখনও হারেনি সুইৎজারল্যান্ড। এবার সেই ট্রেন্ড বদলাল। উরুগুয়েকে হারিয়ে নকআউটে চলে গেল পর্তুগালও। সোমবার কাতারে বিশ্ব ফুটবলের আসরে জমজমাট লড়াই দেখল ক্রীড়াপ্রেমীরা।। 

    ব্রাজিলের দুরন্ত জয়

    এদিন নেইমারহীন  তিতের ব্রাজিল ছিল আত্মনির্ভর। সুইৎজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় চলে গেল সেলেকাওরা। ম্যাচের একমাত্র গোল করেন কার্লোস হেনরিক  ক্যাসেমিরো। হেক্সা অভিযানে আরও একধাপ এগোল  ব্রাজিল। গ্যালারিতে তার সাক্ষী থাকলেন রোনাল্ডো, রবার্তো কার্লোস, কাফু, কাকারা। ম্যাচের ৮৩ মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে মুহূর্তের মধ্যে গোল লক্ষ্য করে কোনাকুনি শট নেন ব্রাজিলীয় মিডিও। অনবদ্য গোল। এত দ্রুততার সঙ্গে শট নেন ক্যাসেমিরো, যে রিয়্যাকশন টাইম ছিল না সুইস কিপারের কাছে। শুধুমাত্র দর্শকের ভূমিকায় সোমার। তবে জিতলেও এদিন সেই গতিময় ফুটবল দেখা যায়নি। সার্বিয়া ম্যাচের তুলনায় অনেক বেশি মন্থর ছিল সেলেকাওরা। 

    নক আউটে পর্তুগাল

    উরুগুয়ে কাঁটা সরিয়ে কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পর্তুগাল। সোমবার লুসাইল সুয়ারেজ বনাম রোনাল্ডোর ম্য়াচে জোড়া গোল করে নায়ক পতুর্গালের ব্রুনো ফার্নান্ডেজ। ম্য়াচের ৫৪ ও ৯৩ মিনিটে গোল করেন ব্রুনো। এরমধ্য়ে তাঁর দ্বিতীয় গোল পেনাল্টি থেকে। চার বছর আগে রাশিয়ায় এই উরুগুয়ের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল পর্তুগাল। চার বছর পর কাতারে উরুগুয়েকে হারিয়ে তাদেরই বিদায়ের মুখে ঠেলে দিল পর্তুগাল। বিশ্বকাপের নক-আউটে উঠতে হলে গ্রুপের শেষ ম্য়াচে ঘানার বিরুদ্ধে জিততেই হবে উরুগুয়েকে।

    আরও পড়ুন: জার্মানিকে হারিয়ে ইতিহাস জাপানের, আজ রাতেই ব্রাজিল-সার্বিয়া

    গোলের বন্যা

    সোমবার বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে গোলের বন্যা বইল। ক্যামেরুন বনাম সার্বিয়া এবং ঘানা বনাম দক্ষিণ কোরিয়ার ম্যাচ রীতিমতো উপভোগ করলেন ফুটবলপ্রেমীরা। কাতারের আল ওয়াকরাহেতে আল জানাউব স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ জি-র ম্যাচে সার্বিয়া এক সময় ৩-১ গোলে এগিয়ে থেকেও জয় আনতে পারল না। প্রথমে গোল করে অবশ্য ক্যামেরুন এগিয়ে গিয়েছিল। তার পর সার্বিয়া পর পর ৩টি গোল করে। কিন্তু অদম্য ক্যামেরুন আরও ২টি গোল করে ম্যাচে সমতা ফেরায়। এ দিন এডুকেশন সিটি স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ এইচ-এর ম্যাচে ঘানা ২-০ গোলে এগিয়ে ছিল। দক্ষিণ কোরিয়া সমানে সমানে পাল্লা দিয়ে ম্যাচে সমতা ফেরায়। কিন্তু ভাগ্যদেবী ঘানারই সহায় হন। শেষ পর্যন্ত ঘানা জেতে ৩-২ গোলে।

    গতকালের ম্যাচের ফলাফল:

    সার্বিয়া ৩ : ক্যামেরুন ৩

    দক্ষিণ কোরিয়া ২ : ঘানা ৩

    ব্রাজিল ১ : সুইৎজারল্যান্ড ০

    পর্তুগাল২ : উরুগুয়ে ০

    আজকের ম্যাচ:

    ইকুয়েডর-সেনেগাল (রাত সাড়ে ৮টা)

    নেদারল্যান্ডস-কাতার (রাত সাড়ে ৮টা)

    ইরাম-মার্কিন যুক্তরাষ্ট্র (রাত সাড়ে ১২টা)

    ওয়েলস-ইংল্যান্ড (রাত সাড়ে ১২টা)

     
  • The Kashmir Files: ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রচারসর্বস্ব ছবি! নাদাভের বক্তব্য খারিজ ইজরায়েলি রাষ্ট্রদূতের

    The Kashmir Files: ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রচারসর্বস্ব ছবি! নাদাভের বক্তব্য খারিজ ইজরায়েলি রাষ্ট্রদূতের

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবি নিয়ে নতুন বিতর্ক। ছবিটি ‘অসংবেদনশীল’, ‘প্রচারসর্বস্ব’ বলে ভর্ৎসনা করেন চলচ্চিত্র উৎসবের জুরি চেয়ারম্যান তথা ইজরায়েলি চলচ্চিত্র পরিচালক নাদাভ লাপিড। গোয়ায় (Goa) হচ্ছে ৫৩তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, সংক্ষেপে ইফি (IFFI)। এই উৎসবেই বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রদর্শিত হয়। উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে ছবিটির কঠোর সমালোচনা করেন জুরি চেয়ারম্যান নাদাভ। তাঁর বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তার পরেই শুরু হয়েছে ইইচই। জুরি বোর্ড অবশ্য জানিয়ে দিয়েছে, এটি নাদাভের ব্যক্তিগত মন্তব্য।  

    কাশ্মীরি হিন্দুদের…

    বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবির (The Kashmir Files)। নয়ের দশকে কাশ্মীরি হিন্দুদের গণহত্যার কথা মনে করিয়ে দেয় এই ছবি। গত মার্চে মুক্তি পায় ছবিটি। অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার ও পল্লবী জোশীর মতো খ্যাতনামা অভিনেতারা। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই শুরু বিতর্কের।

    ছবির (The Kashmir Files) ভরকেন্দ্র কাশ্মীর। ক্রমবর্ধমান ইসলামিক জেহাদের ফলে উপত্যকা ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছিল সংখ্যাগরিষ্ঠ হিন্দু পণ্ডিতদের। ছবিটিকে ঘিরে প্রশংসার পাশাপাশি হয়েছিল ব্যাপক সমালোচনাও। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছবিটির ভূয়সী প্রশংসা করেছিলেন। সেই ছবিই এদিন তিরস্কৃত হয় ইফির মঞ্চে।

    আরও পড়ুন: ডিসেম্বরেই রাজ্য সফরে অমিত শাহ? মুুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠকের সম্ভাবনা

    এদিন মঞ্চে নাদাভ বলেন, একটা ছবি (The Kashmir Files) দেখে হতবাক হয়েছি। আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বিভাগের ১৫ নম্বর এই ছবিটি। এমন ঐতিহ্যশালী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শৈল্পিক ভাবনাই আসল, সেখানে এই ধরনের ছবির কোনও স্থান নেই। তিনি বলেন, আমি সকলের সামনেই এই কথাটা ভাগ করে নিচ্ছি। তাতেই স্বচ্ছন্দ বোধ করছি। নাদাভ বলেন, এই ছবিটি একটি অশ্লীল, প্রচারসর্বস্ব ছবি। আমার মনে হয়, শিল্পের স্বার্থে গঠনমূলক সমালোচনাকে গ্রাহ্য করাটাই আসল স্পিরিট।

    নাদাভের কড়া সমালোচনা করেছেন ভারতে ইজরায়েলি রাষ্ট্রদূত নাওর গিলন। তিনি বলেন, আমি চলচ্চিত্র সমালোচক নই। আমি জানি না কীভাবে এটি অসংবেদনশীন এবং প্রচারসর্বস্ব। গভীরভাবে অধ্যয়ন না করে এই ঐতিহাসিক ঘটনা সম্পর্কে মন্তব্য করা ঠিক নয়। তিনি বলেন, এটা ভারতের একটা ক্ষত। যাঁদের চড়া মূল্য চোকাতে হয়েছে, তাঁরা রয়েছেন আমাদের আশপাশেই।

    অনুপম খেরের প্রতিক্রিয়া

  • TMC Worker Shot: শাসকদলের গোষ্ঠীকোন্দলের জের! গোসাবায় ফের গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

    TMC Worker Shot: শাসকদলের গোষ্ঠীকোন্দলের জের! গোসাবায় ফের গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের! ফের গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী (TMC Worker Shot)। এবারের ঘটনাটি ঘটেছে গোসাবা বিধানসভার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতে। সম্প্রতি গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে নদিয়ার তৃণমূল নেতা মতিউর রহমানের। সেই ঘটনার রেশ না কাটতেই এবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় তৃণমূল কর্মী মনোরঞ্জন মণ্ডলকে লক্ষ্য করে গুলি করার খবর সামনে এসেছে। গুলিবিদ্ধ অবস্থায় মনোরঞ্জনকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ও তাঁর অবস্থাও স্থিতিশীল। গুলিবিদ্ধ মনোরঞ্জনের দাবি, পুরনো রাজনৈতিক শত্রুতার জেরেই এই হামলা।

    কী ঘটে?

    আক্রান্ত মনোরঞ্জন জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। আর তখনই তাঁকে উদ্দেশ্য করে গুলি করা হয় (TMC Worker Shot)। তিনি অভিযোগ করেছেন শম্ভুনগরের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বরুণ ওরফে চিত্ত প্রামাণিকের অনুগামীদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে যাঁর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে, তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

    এরপরে এই ঘটনার বিষয়ে তৃণমূলের বিধায়ককে প্রশ্ন করা হলে, তিনি জানান, বরুণ ওরফে চিত্ত প্রামাণিক তৃণমূলেরই নেতা। তবে তাঁর দাবি, তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য একদল লোক এই অভিযোগ আনছে। তিনি অভিযোগের আঙুল তুলছেন বিজেপির দিকে। যদিও, গেরুয়া শিবিরের দাবি, পুরোটাই শাসকদলের গোষ্ঠীকোন্দলের ফলে ঘটেছে।

    আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে ফের বোমাবাজি, গড়িয়া স্টেশন এলাকায় আতঙ্ক

    এর আগেও একাধিক তৃণমূলের গোষ্ঠীকোন্দলের খবর সামনে এসেছে। চলেছে বোমাবাজি, ঝরেছে রক্ত, গিয়েছে প্রাণ। বছর ঘুরতেই পঞ্চায়েত ভোট। আর তার আগেই ফের উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের বিভিন্ন জায়গা । আর এর জেরে রাজ্য জুড়ে শুরু হয়েছে বোমাবাজি, অস্ত্র উদ্ধার, কর্মী খুন (TMC Worker Shot)।

    গোষ্ঠীকোন্দলের জেরে আগের কিছু ঘটনা

    পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই প্রকট হচ্ছে শাসকদলের গোষ্ঠীকোন্দল। এর জেরে সম্প্রতি সবচেয়ে বড় ঘটনা ঘটে মুর্শিদাবাদের নওদায়। বোমা-গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান নদিয়ার তৃণমূল নেতা মতিউর রহমান। পরিবারের অভিযোগ উঠেছিল শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে। এছাড়াও, মালদায় প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধরের অভিযোগ উঠেছিল প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের দলবলের বিরুদ্ধে। আবার, মুর্শিদাবাদের ডোমকলে পিস্তল, লোহার রড নিয়ে তৃণমূল নেতা তথা ডোমকল পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকীর ওপর হামলা চলেছে। অভিযোগের আঙুল উঠেছে ডোমকলের তৃণমূল বিধায়কের অনুগামীদের বিরুদ্ধেই। বসিরহাটেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে গিয়ে পুলিশ কনস্টেবলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সামনে এসেছে। ফলে পঞ্চায়েত ভোটের আগে গোসাবার ঘটনায় তৃণমূলের অস্বস্তি আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল (TMC Worker Shot)।

  • Suvendu Adhikari: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ শুভেন্দু

    Suvendu Adhikari: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য সরকারের বিরুদ্ধে ১০০ দিনের কাজে দুর্নীতি করার অভিযোগে বার বার সরব হয়েছেন বিরোধীরা। এবার আরও এক ধাপ এগিয়ে ১০০ দিনের প্রকল্পের টাকা নয়ছয় করার অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কেন্দ্র এবং রাজ্যের কাছ থেকে এই সংক্রান্ত হলফনামা তলব করেছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২০ ডিসেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।   

    কী বলেছেন শুভেন্দু? 

    রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিযোগ করে বলেন, “কেন্দ্রের দেওয়া ১০০ দিনের কাজের টাকা দলের লোকদের পাইয়ে দিতে ভুয়ো জব কার্ড তৈরি করেছে তৃণমূল। ভুয়ো নথি বানিয়ে টাকা আত্মসাত্‍ করা হয়েছে।” গত ২১ নভেম্বর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রিপোর্ট তুলে ধরে শুভেন্দু দাবি করেন, ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতির হদিশ মিলেছে। কয়েকটি ক্ষেত্রে জেলাশাসক ও বিডিওর এফআইআরের সুপারিশ কার্যকর করা হয়নি। বহু ব্লকে জনসংখ্যার তুলনায় বেশি জবকার্ড রয়েছে। এমনকি বেসরকারি সংস্থায় কর্মরত ব্যক্তিরও জবকার্ড রয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু।   

    প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়ে বলে, “একশো দিনের কাজের টাকা নিয়ে এর আগেও অভিযোগ উঠেছে। তার প্রেক্ষিতে ২০ ডিসেম্বরের মধ্যে কেন্দ্র ও রাজ্যের হলফনামা পেশ করতে হবে।” কেন্দ্রের আইনজীবী সওয়াল করে বলেন, “অভিযোগ গুরুতর, কেন্দ্রের টাকা তছরুপ করা সংবিধান বিরোধী।” রাজ্য সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলে, এই ধরনের মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

    অতিরিক্ত সলিসিটার জেনারেল অশোক চক্রবর্তী এ বিষয়ে বলেন, “অভিযোগ গুরুতর। কেন্দ্রের টাকা যেভাবে ইচ্ছেমতো তছরুপ করা হয়েছে তা আইন বিরুদ্ধ। সংবিধানকে লঙ্ঘন করা হয়েছে।” অ্যাডভোকেট জেনারেলের পাল্টা দাবি, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। মামলাকারী ভারতীয় জনতা পার্টির সদস্য। বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। এ ব্যাপারে আমরা হলফনামা দিয়ে সমস্ত বক্তব্য জানাতে চাই।” হলফনামা দেওয়ার জন্যে রাজ্যের আইনজীবী দুসপ্তাহের সময় চেয়েছেন। 

    আরও পড়ুন: ফের জামিনের আবেদন খারিজ, কমপক্ষে আরও ১৪ দিন জেলেই থাকতে হবে পার্থ- সুবীরেশদের

    কী জানিয়েছে আদালত? 

    হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়ে রাজ্যের পাশাপাশি কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেলকেও নিজের বক্তব্য জানাতে বলে। ২০ ডিসেম্বর ফের শুনানি হবে এই মামলার।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।                  

     

  • China Protest: “জিনপিং পদত্যাগ করুন”, বিক্ষোভের আগুনে জ্বলছে চিন

    China Protest: “জিনপিং পদত্যাগ করুন”, বিক্ষোভের আগুনে জ্বলছে চিন

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের করোনার গ্রাসে প্রতিবেশী দেশ চিন (China Protest)। দৈনিক  সংক্রমণ ছাড়িয়েছে ৪০ হাজার। সংক্রমণে লাগাম দিতে ফের কোভিড নীতি আটোসাটো শি জিনপিং- এর সরকার। আর এতেই ক্ষেপে উঠেছে চিনা জনতা। বছরের পর বছর ঘরবন্দি হয়ে থাকতে রাজী নয় তারা। সরকারের কোভিড নীতির বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছেন সে দেশের নাগরিকরা। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে সাধারণ মানুষ, বন্দিদশা থেকে মুক্তি চান সকলে। দেশজুড়ে রবিবার বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচী চলল। উঠল জিনপিং বিরোধী শ্লোগান। ‘‘লকডাউন চাই না, মুক্তি চাই।’’ জনরোষে কেঁপে উঠল, রাজধানী শহর বেজিং এবং শাংহাইয়ের রাজপথ। 

    সাধারণ মানুষের (China Protest) অভিযোগ, প্রতিশ্রুতি সত্ত্বেও সরকার এখনও করোনা-শূন্য নীতি থেকে সরে আসেনি। অর্থাৎ, দেশে করোনা সংক্রমণ শূন্য না হওয়ার পর্যন্ত কড়াকড়ি বন্ধ থাকবে। যার প্রভাব পড়বে সাধারণ মানুষের রোজগারে, ব্যবসা-বাণিজ্যে।
     
     
    সম্প্রতি জিনঝিয়াং প্রদেশে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষের ক্ষোভ আরও বেড়ে যায়। ওই প্রদেশের রাজধানী উরুমকিউই-এর একটি বহুতলে গত বৃহস্পতিবার আগুন লাগে। তাতে প্রাণ হারান দশ জন চিনা নাগরিক (China Protest)। ওই আবাসনের বাসিন্দাদের অভিযোগ, তালাবন্দি থাকার জন্যই অনেকে আবাসন ছেড়ে বেরোতে পারেননি। আগুন লেগে যাওয়ার পরেও অনেকে ঘরের মধ্যেই আটকে পড়েন বলে দাবি বাসিন্দাদের একাংশের। চিনা প্রশাসন যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। খবরটি ছড়িয়ে পড়তেই শি জিনপিং- এর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন শয়ে শয়ে মানুষ।
     

    বেজিং- শাংহাইতে বিক্ষোভ 

     
    রবিবার বেজিং শহরের একটি নদীর ধারে প্রতিবাদ জানাতে অন্তত ৪০০ জন মানুষ জড়ো হয়েছিলেন বলে খবর (China Protest)। দীর্ঘ ক্ষণ তাঁরা বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে বিশাল পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। পরে বিক্ষোভকারীরা এলাকা ছেড়ে চলে যান।
     
    শাংহাইতেও বিক্ষোভ দেখিয়েছেন মানুষ (China Protest)। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। ‘শি জিনপিং, ইস্তফা দাও’ বলে স্লোগান তুলতে শোনা গিয়েছে শাংহাইয়ের রাস্তায়। শনিবার গভীর রাত থেকে শাংহাইয়ের রাস্তায় জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। রবিবার সকালে তাঁদের সরিয়ে দেওয়া হয়। পরে বেলার দিকে ফের পথে নামেন শ’য়ে শ’য়ে মানুষ।
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Brussels Riot: মরক্কোর কাছে হার বেলজিয়ামের, হিংসা ছড়াল ব্রাসেলসে, আটক বহু

    Brussels Riot: মরক্কোর কাছে হার বেলজিয়ামের, হিংসা ছড়াল ব্রাসেলসে, আটক বহু

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিফা বিশ্বকাপে মজে রয়েছে পুরো বিশ্ববাসী। গতকাল ছিল বেলজিয়াম ও মরক্কোর ম্যাচ। খেলাতে হার জিত রয়েছেই, কিন্তু গতকাল এক অন্য দৃশ্যই দেখা গেল। এই হারই পরিণত হল দাঙ্গাতে (Brussels Riot)।

    অগ্নিগর্ভ ব্রাসেলস

    বিশ্বকাপের গ্রুপ লিগের ম্যাচে মরক্কোর বিরুদ্ধে বেলজিয়াম ২-০ গোলে পরাজিত হওয়ার পর অগ্নিগর্ভ হয়ে ওঠে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। জ্বালিয়ে দেওয়া হয় একাধিক গাড়ি। ইলেকট্রিক স্কুটারে আগুন লাগানো হয়। ভাঙচুর চালানো হয় দোকানে। ছোঁড়া হয় পাথর। সংঘর্ষের খবর আসতেই পুলিশ ব্রাসেলসের কিছু অংশ বন্ধ করে দেয়। সূত্রের খবর অনুযায়ী, বিক্ষোভকারীদের মধ্যে প্রায় বারো জনকে আটক করা হয়েছে ও একজনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবহার করা হয় জলকামান, কাঁদানে গ্যাস (Brussels Riot)।

    আরও পড়ুন: শেষ ম্যাচে জয় চাই! স্পেনের সঙ্গে ড্র করে নকআউটের আশা জিইয়ে রাখল জার্মানি

    কী ঘটে?

    সূত্রের খবর অনুযায়ী, বিশ্বকাপে রবিবার বেলজিয়াম বনাম মরক্কোর ম্যাচে হেরে যায় বেলজিয়াম। মরক্কোর কাছে এই হার মেনে নিতে না পারায় শুরু হয় দাঙ্গা (Brussels Riot)। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে হিংসা ছড়িয়ে পড়ে।  ফুটবলপ্রেমীরা নিজেদের মধ্যেই বচসা, সংঘর্ষে জড়িয়ে পড়ে। জানা গিয়েছে, মরক্কোর বেশ কিছু সমর্থক জয়ের পরই দেশের পতাকা গায়ে পরে, উদযাপনের জন্য রাস্তায় নামেন। এদিকে, বেলজিয়ামের সমর্থকরাও বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের থামাতে পুলিশ সেই মুহূর্তে উপস্থিত হয় এবং জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। বেলজিয়াম পুলিশের মুখপাত্র ভ্যান দে কেরে জানিয়েছেন, “সংঘর্ষের সময় পাইরোটেকনিক সামগ্রী, প্রজেক্টাইল, লাঠি ব্যবহার করা হয়েছে। দু’পক্ষের মধ্যে ইটবৃষ্টিও হয়। এছাড়াও এই দাঙ্গাতে এক সাংবাদিক আহত হয়েছেন। শেষপর্যন্ত স্থানীয় সময় অনুযায়ী, সন্ধ্যা সাতটা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”  

  • Kim Jong Un Daughter: সুইমিং পুল, স্পোটর্স স্টেডিয়াম, জানুন উত্তর কোরিয়ার শাসক কিমের মেয়ের রাজকীয় জীবন

    Kim Jong Un Daughter: সুইমিং পুল, স্পোটর্স স্টেডিয়াম, জানুন উত্তর কোরিয়ার শাসক কিমের মেয়ের রাজকীয় জীবন

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছু দিন আগেই প্রকাশ্যে দেখা গিয়েছিল উত্তর কোরিয়ার (North Korea) একনায়ক শাসক কিম জং উনের মেয়েকে (Kim Jong Un Daughter)। এবার প্রকাশ্যে এল তার ব্যক্তিগত জীবনও। নিউইয়র্ক পোস্টের (New York Post) প্রতিবেদন অনুযায়ী, কিমের মেয়ে উপভোগ করে বিশেষ সুবিধাপ্রাপ্ত জীবন। জানা গিয়েছে, কিমের মেয়ের বয়স ন বছর। কাংওয়ান প্রদেশের ওয়াংসাংয়ে একটি সমুদ্র তীরবর্তী বিরাট ভিলায় বাস করে সে। পোস্টের রিপোর্ট বলছে, তার নাম জুই এই। একটি ছবিতে তাকে দেখা যাচ্ছে বাবার হাত ধরে রয়েছে সে। নভেম্বরের ১৯ তারিখে ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সেই মিসাইল পরীক্ষার সময় কিমের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর মেয়েও। পিয়ংইয়ং ইন্টারন্যাশনাল এয়ারফিল্ড থেকে ওই আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। মিসাইলটির পাল্লা হাজার কিলোমিটারের কাছাকাছি।

    মার-আ-লাগোর মতো…

    প্রতিবেদন থেকে জানা গিয়েছে, যে এস্টেটে বাস করে কিমের মেয়ে (Kim Jong Un Daughter), সেটা মার-আ-লাগোর মতো। ভিলার ওই চৌহদ্দির মধ্যেই রয়েছে সুইমিং পুল, টেনিস কোর্ট, ফুটবল মাঠ, ওয়াটার স্লাইড এবং স্পোর্টস স্টেডিয়াম। সমুদ্র তীরবর্তী এই ভিলাটি ছাড়াও দেশে আরও ১৫টি প্রাসাদ রয়েছে কিমের পরিবারের। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলি। সুড়ঙ্গের ভিতর দিয়ে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যান কিমের পরিবারের সদস্যরা। এই সুড়ঙ্গের মধ্যে দিয়েই চলে গিয়েছে রেলপথ। সেই পথেই যাতায়াত করেন তাঁরা। বিশেষজ্ঞদের মতে, কিমের মেয়ে সুন্দর জীবন যাপন করে। সে এবং তাই ভাইবোনেদের সাহায্য করতে অনেক ন্যানি এবং হাউসকিপার রয়েছে। তবে তারা বেশিরভাগ সময় কাটায় বাবা-মায়ের সঙ্গেই। কিমের বাবাও ছিলেন ঠিক কিমের মতোই। কিমের বাবাও সন্তানদের প্রতি ভীষণ মনযোগী ছিলেন।

    আরও পড়ুন: ভারতীয় ‘তেজস’-এর ভক্ত, আগামী প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি মিশরের প্রেসিডেন্ট

    শুক্রবার কিমের মেয়ের (Kim Jong Un Daughter) সঙ্গে উৎক্ষেপণ পর্ব দেখতে হাজির ছিলেন তাঁর স্ত্রী রি সোল জু-ও। উত্তর কোরিয়া বিশেষজ্ঞ মাইকেল ম্যাডেন বলেন, এই প্রথম আমরা কিম জং উনের মেয়েকে কোনও অনুষ্ঠানে দেখলাম। তিনি এও জানান, কিমের মেয়ের সম্পর্কে তথ্য প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, তিন সন্তানের জনক কিম। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

  • Good Health Tips: হাজার চেষ্টা করেও ওজন কমছে না? সকালে এই তিনটি ভুল করছেন না তো!

    Good Health Tips: হাজার চেষ্টা করেও ওজন কমছে না? সকালে এই তিনটি ভুল করছেন না তো!

    মাধ্যম নিউজ ডেস্ক: আপনি কীভাবে আপনার সকাল শুরু করবেন তা আপনার স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি সকালে ঘুম থেকে উঠে কী করছেন, তা আপনার ওজনের উপরে বড় প্রভাব ফেলে। যদি আপনি স্ফীতভাব, ওজনবৃদ্ধি, বদহজম, প্রদাহ, অন্ত্রের স্বাস্থ্যের জন্য চিন্তিত থেকে থাকেন, তবে তার জন্য আপনাকে আপনার কিছু বাজে অভ্যাস বন্ধ করতে হবে।

    অনেকের মনেই এমন প্রশ্ন আসতে পারে যে, ওজন কমানোর জন্য সব কিছুই তো করছেন আপনি, তবে কেন কমছে না ওজন? ওজন না কমার প্রধান কারণই হল আপনার কিছু বাজে অভ্যাস। আপনার পেটের মেদ কমানোর জন্য সকালের খাবার খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ওজন কমানোর জন্য সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং ঘুম খুব দরকারি। কিন্তু আপনার সকাল সকাল কিছু ভুলের কারণেই ওজন কমানোর লক্ষ্য থেকে আপনি পিছিয়ে যেতে পারেন। বিশেষজ্ঞদের মতে যেসব ভুলের জন্য আপনি নানা সমস্যায় ভুগছেন, সেগুলো হল-

    ১) ব্রেকফাস্ট না করা

    সকালের খাবার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। সকালের খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে মেটাবলিজম দ্রুত হয় এবং সারাদিন গ্লুকোজের মাত্রা স্থিতিশীল থাকে। আপনি যদি সকালের খাবার এড়িয়ে যান, তাহলে দিনের বেলা আপনার বেশি খিদে পাবে এবং এটা সেটা খেতে বেশি ইচ্ছা করবে। ফলে ওজন কমার বদলে বেড়ে যাবে। তাই ব্রেকফাস্ট পেট ভরে খাওয়া উচিত। আর সকালের খাবারে শর্করা কম যুক্ত ফল, প্রোটিন ও ফাইবার যুক্ত খাবারগুলো বেছে নিন।

    ২) চিনিযুক্ত খাবার খাওয়া

    ব্রেকফাস্টে চিনিযুক্ত পেস্ট্রি, সেরিয়াল বা অন্যান্য খাবার খেলে আপনার শরীরে এনার্জি পাবেন না। ডায়েটিসিয়ানদের মতে, উচ্চ চিনি এবং কম ফাইবারযুক্ত ব্রেকফাস্ট আপনার খিদে বাড়িয়ে দিতে পারে। ফলে বেশি করে খিদে পায় ও পরে এটা ওটা খাওয়ার ইচ্ছে বেশি বেড়ে যায়। যার ফলে পরে ওজন বৃদ্ধির পাশাপাশি বদহজম ও স্ফীতভাবের মত সমস্যাও দেখা যায়। সাধারণত প্যাকেজযুক্ত জুসে চিনির  পরিমাণ খুব বেশি থাকে, তাই জুসের পরিবর্তে ফল খাওয়া বেশি উপকারি।

    ৩) কফিতে ক্রিম ও চিনি যোগ করা

    বিশেষজ্ঞদের মতে, কফি বিপাক এবং হজমের জন্য দুর্দান্ত।  এক কাপ ব্ল্যাক কফি স্বাস্থ্যকর অ্যান্টিঅক্সিডেন্টস দিয়ে পূর্ণ এবং এর ক্যাফিন আপনার দিন শুরু করার জন্য অনেক প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে পারে। কিন্তু সমস্যাটি হয় তখনই যখন আপনি কফির মধ্যে চিনি বা ক্রিম অ্যাড করছেন। কারণ এতে ক্যালোরি বেড়ে যাচ্ছে, যার ফলে আপনার ওজন বৃদ্ধি, বদহজমের মত সমস্যা দেখা দেয়।

  • Sukanta Majumdar: ‘‘এত দামী উকিল রাখা কেন?’’, মমতার ‘‘মামলায় টাকা শেষ’’ মন্তব্যের জবাবে সুকান্ত

    Sukanta Majumdar: ‘‘এত দামী উকিল রাখা কেন?’’, মমতার ‘‘মামলায় টাকা শেষ’’ মন্তব্যের জবাবে সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় এমন এক মন্তব্য করে বসলেন যে, যা নিয়ে আবার জল্পনা শুরু হয়েছে। আর এই মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। মুখ্যমন্ত্রী বিবৃতি দিতে গিয়ে বললেন, “মামলা লড়তে গিয়ে শূন্য হয়ে যাচ্ছে রাজ্যের ভাঁড়ার।” আর এই মন্তব্যের পরেই সুকান্ত মজুমদার কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রীকে তাঁর সমস্যার সমাধান দিলেন।

    মুখ্যমন্ত্রী কী বললেন?

    এর আগেই শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় তদন্তের মধ্যেই নতুন করে নিয়োগের ক্ষেত্রে আইনি বাধা নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক শিবির। তাঁর কথায়, সরকারের বিভিন্ন কাজে আদালত থেকে স্থগিতাদেশ এনে বাধা তৈরি করা হচ্ছে। ফলে নিয়োগ বা অন্যান্য কাজে সেই আইনি লড়াই চালাতেই সরকারের সব অর্থ শেষ হয়ে যাচ্ছে বলে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। তাই তিনি বিধানসভায় এই প্রসঙ্গে বলেন, ‘‘আদালতের কাছেও আবেদন জানাব, বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে।’’

    তিনি আরও বলেন, ‘‘যখনই আমরা লোক নিতে চাই বা রেশনের (দুয়ারে রেশন) মত প্রকল্প নিই, তখনই আদালতে যায়। আর স্থগিতাদেশ নিয়ে চলে আসছে। আদালতে লড়তে লড়তেই সব টাকা শেষ হয়ে যাচ্ছে।’’ কিন্তু এসব বলেও কটাক্ষের হাত থেকে রেহাই পেলেন না মমতা ব্যানার্জি। বরং সমালোচনা আরও বেড়ে গেল।

    আরও পড়ুন: ‘ডিসেম্বর সিনড্রোম’! ভয় পেয়েই কি বিরোধী দলনেতাকে নিজের ঘরে ডাকলেন মুখ্যমন্ত্রী?

    মন্তব্যে প্রশ্ন করেছেন সুকান্ত মজুমদার

    মামলা লড়তে লড়তে সরকারের ভাঁড়ার শূন্য হয়ে যাচ্ছে, এই মন্তব্যে পরেই সুকান্তর (Sukanta Majumdar) প্রশ্ন, “রাজ্য সরকার কেন এত দামী উকিল নিচ্ছে? যখন মামলা দুর্বল হয়, তখনই তো দামী উকিল নিতে হয়।” শুক্রবার মিঠুন চক্রবর্তীর সঙ্গী হয়ে বাঁকুড়ার সোনামুখীতে দলীয় কর্মসূচি সারেন সুকান্ত। সেখানেই রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তিনি। সুকান্তর দাবি, দুর্বল মামলায় লড়তে দামী দামী আইনজীবী নিয়োগ করছে রাজ্য। আর তাতেই বাড়ছে খরচ।

    সুকান্ত (Sukanta Majumdar) আরও বলেন, ‘‘খুঁত রেখেই বিজ্ঞপ্তি প্রকাশ করছেন। যাতে কেউ না কেউ আদালতে যান আর নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ হয়ে যায়। তা হলে রাজ্য সরকারকে আর মাইনে দিতে হবে না! মাইনে দেওয়ার টাকা কোথায়?’’

    তিনি কটাক্ষের সুরে আরও বলেন, ডিএ-র মত বিষয় সরকারি কর্মীদের ন্যায্য অধিকার। কেনই বা তা নিয়ে উচ্চ আদালতে যেতে হচ্ছে রাজ্য সরকারকে? তা নিয়েও প্রশ্ন তোলেন সুকান্ত। রাজ্য সরকারকে তাই তিনি পরামর্শ দেন, কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে হবে, নয় সরকারী কর্মচারী সংগঠনের সঙ্গে বসে কথা বলতে হবে।

LinkedIn
Share