Blog

  • Maldives Fire Incident: মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড! ১১ জন মৃতের মধ্যে ৯ জনই ভারতীয়

    Maldives Fire Incident: মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড! ১১ জন মৃতের মধ্যে ৯ জনই ভারতীয়

    মাধ্যম নিউজ ডেস্ক: মালদ্বীপে ঘটে গেল ভয়ঙ্কর অগ্নিকাণ্ড (Maldives Fire Incident)। সূত্রের খবর অনুযায়ী, আগুনে পুড়ে মৃত্যু হল ১১ জনের, আর এর মধ্যে ৯ জনই ছিলেন ভারতের নাগরিক। অন্যজন বাংলাদেশের নাগরিক বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। এই দুর্ঘটনাটি ঘটেছে মালদ্বীপের রাজধানী মালেতে। এই ঘটনায় মালদ্বীপে অবস্থিত ভারতীয় হাইকমিশনের তরফে শোকপ্রকাশ করা হয়েছে।

    মালদ্বীপে অগ্নিকাণ্ড

    সূত্রের খবর অনুযায়ী, মালদ্বীপের মালের এম.নিরুফেহিগের একটি গ্যারেজ থেকেই এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে (Maldives Fire Incident)। এরপরেই আগুন গ্যারেজের উপরের বহুতলেও লেগে যায়। আর সেখানেই ছিলেন ভিনদেশের শ্রমিকরা। উল্লেখ্য, জানা গিয়েছে, ওই বহুতলে বিদেশ থেকে যাওয়া শ্রমিকরাই থাকতেন। তবে এই ঘটনার নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে মালদ্বীপের দমকলবাহিনী। পরে ওই বহুতলের একেবারের উপরের তলার ঘর থেকে একে একে মৃতদেহগুলি উদ্ধার করেন তাঁরা।

    আরও পড়ুন: মালদ্বীপে ‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেন আদতে মিথ্যে প্রচারের ফল, মত ভারতের বিদেশমন্ত্রকের

    সূত্রের খবর অনুযায়ী, স্থানীয় সময় অনুসারে রাত ১২টা ১৭ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর জানা যায়, এরপর ফায়ার ও রেসকিউ টিম ১২টা ৩৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে যায় ও ৪টা ৩৪ মিনিট নাগাদ আগুন সম্পূর্ণভাবে  নিয়ন্ত্রণে চলে আসে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি (Maldives Fire Incident)।

    কর্তৃপক্ষের মতে, আগুনের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে (Maldives Fire Incident)। এভিএএস জানিয়েছে, নিহতদের মধ্যে নয়জন ভারতীয় নাগরিক এবং একজন বাংলাদেশের নাগরিক। নিহত অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানা গিয়েছে। মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস কমান্ডার ইব্রাহিম রশিদ বলেছেন যে, ঘটনাটি একটি বিল্ডিংয়ে ঘটেছে যেখানে প্রচুর সংখ্যক ভারতীয়, শ্রীলঙ্কা এবং বাংলাদেশি পরিযায়ী শ্রমিকরা বাস করতেন। এমএনডিএফ নিশ্চিত করেছে যে, ১১ জনের মধ্যে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইব্রাহিম রশিদ আরও জানান, নিহতের মধ্যে কতজন পুরুষ ও মহিলা রয়েছেন তা জানা যায়নি।

    শোকপ্রকাশ ভারতীয় হাইকমিশনের

    এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় (Maldives Fire Incident) মালদ্বীপে ভারতীয় হাইকমিশনের তরফে শোকপ্রকাশ করা হয়েছে ও হাইকমিশনের তরফে ট্যুইটারে বলা হয়েছে, “মালেতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত। ভারতীয় নাগরিকদেরও মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। বিষয়টি নিয়ে আমরা মালদ্বীপের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেছি।”

  • FIFA World Cup: কাতারকে বিশ্বকাপের দায়িত্ব দেওয়া বড় ভুল! কী বললেন ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট

    FIFA World Cup: কাতারকে বিশ্বকাপের দায়িত্ব দেওয়া বড় ভুল! কী বললেন ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup) যত এগিয়ে আসছে ততই সমালোচনা তীব্র হচ্ছে কাতারের বিরুদ্ধে। পরিযায়ী শ্রমিকদের স্বল্প পারিশ্রমিকে বিশ্বকাপের পরিকাঠামো তৈরি করানোর অভিযোগ উঠেছিল আগে। চরম দুরবস্থার শিকার হয়েছেন বহু পরিযায়ী শ্রমিক এই অভিযোগ তুলে কাতারে ফুটবল বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছিল বেশ কিছু মানবাধিকার সংগঠন। যদিও সেই বাধা পেরিয়ে বিশ্বকাপ ফুটবল আয়োজনের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত কাতার। আগামী ২০ নভেম্বর শুরু হবে বিশ্বসেরা হওয়ার লড়াই। তার ঠিক আগে বিস্ফোরক মন্তব্য করলেন ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট শেপ ব্লাটার ( Former FIFA President Sepp Blatter)। তিনি বলেছেন, কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়াটাই বড় ভুল ছিল।

    কী বললেন ব্লাটার

    আসলে ২০১০ সালে কাতার যখন বিশ্বকাপ (FIFA World Cup) আয়োজনের দায়িত্ব পেয়েছিল তখন ফিফার প্রেসিডেন্ট ছিলেন ব্লাটার। কাতারের মতো ছোট দেশে বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্ট আয়োজন করা বেশ কঠিন বলেও মনে হয়েছে তাঁর। ব্লাটার বলেছেন, “সেই সময় আমাদের হাতে দুটো অপশন ছিল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ এবং পরেরটা আমেরিকা। তাতে একটা সুবিধা ছিল যে বিশ্বের দুই শক্তিধর দেশ ফুটবলের মাধ্যমে শান্তি রক্ষায় আরও পদক্ষেপ গ্রহণ করতে পারত। কিন্তু সেটা হয়নি, এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২২ সালে কাতার বিশ্বকাপ ফুটবল আয়োজনের দায়িত্ব পায়। কিন্তু সিদ্ধান্তটা যে সঠিক ছিল না সেটা আমরা এখন বুঝতে পারছি। এটা আমাদের কাছে বড় মিসটেক।”

    আরও পড়ুন: কাতার বিশ্বকাপে নেই ফিলিপে কুটিনহো! ব্রাজিলের ২৬ জনের দল ঘোষিত

    দুর্নীতির অভিযোগে ছয় বছর ফিফা থেকে নির্বাসিত ছিলেন ব্লাটার। সেই নির্বাসন উঠেছে গত জুলাই। জুরিখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্লাটার তোপ দেগেছেন ফিফার বর্তমান প্রেসিডেন্ট ইনফান তিনের দিকে। তিনি বলেছেন, ‘ইনফান তিনে, এখন কাতারে বসে কি করছে? বিশ্বকাপ (FIFA World Cup) আয়োজনের জন্য লোকাল অর্গানাইজিং কমিটি রয়েছে। সেটা পরিচালনা করার দায়িত্ব তো ওর নয়। ফিফার অর্গানাইজিং কমিটি এবং লোকাল অর্গানাইজিং কমিটি যৌথভাবে বিশ্বকাপ ফুটবল আয়োজন করে থাকে। সেখানে ফিফা প্রেসিডেন্টের নাক গলানোর কোন প্রয়োজন পড়ে না।’

    চোট-আঘাত সমস্যা

    বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup) মূলত জুন জুলাই মাসে হয়ে থাকে। এবার সেই রীতি ভাঙতে হয়েছে কারণ ওই সময় কাতারে প্রচন্ড গরম থাকে। যার ফলে ফুটবলারদের সমস্যা হতে পারে বলে মনে হয়েছিল ফিফার। সেই কারণেই ঠিক বিশ্বকাপের সময় পিছিয়ে নভেম্বর-ডিসেম্বরে করা হচ্ছে। এই সময় কিছুটা ঠান্ডা এবং মনোরম পরিবেশ থাকতে পারে বলে মত বিশেষজ্ঞদের। এই প্রসঙ্গে ব্লাটার বলেছেন, ‘২০১০ সালে কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়াটাই যে বড় ভুল হয়েছিল সেটা এই ঘটনাতেই স্পষ্ট। সাধারণত জুন জুলাই মাসেই বিশ্বকাপ হয়ে থাকে। সেই সময় ক্লাব ফুটবলের তেমন কোনও চাপ থাকে না। নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ হচ্ছে বলে ফুটবলাররা সেভাবে বিশ্রাম পাবে না। কারণ এখনও অনেক খেলোয়াড় ক্লাবের হয়ে খেলছে। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টের আগে ফুটবলারদের ফিট থাকাটাও জরুরী। কিন্তু ক্লাব ফুটবলে নিয়মিত খেলার ফলে অনেকেই চোট পাচ্ছেন, বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে চুরমার হচ্ছে ।”

  • Arunachal Pradesh Earthquake: ফের ভূমিকম্প! কেঁপে উঠল অরুণাচল প্রদেশ, কম্পনের তীব্রতা ৫.৭

    Arunachal Pradesh Earthquake: ফের ভূমিকম্প! কেঁপে উঠল অরুণাচল প্রদেশ, কম্পনের তীব্রতা ৫.৭

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল ভূমিকম্পের পর ফের আজ কেঁপে উঠল ভারতের অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh Earthquake)। গতকাল নেপালে ভূমিকম্পের মাত্রা তীব্র ছিল, যার প্রভাব রাজধানী দিল্লি সহ আরও বেশ কয়েক জায়গায় পড়েছিল। আবার গতকাল উত্তরাখণ্ডের পিথোরাগড়েও ভূমিকম্প হয়েছিল, যদিও এর তীব্রতা কম ছিল। আর আজ কেঁপে উঠল অরুণাচল প্রদেশ। এত বার ঘন ঘন ভূমিকম্প হওয়ার ফলে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আজকের ভূমিকম্পের রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৭। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

    অরুণাচল প্রদেশে ভূমিকম্প

    আজ, বৃহস্পতিবার সকালে ভূমিকম্প অনুভূত হল উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের উত্তর-পশ্চিমের সিয়াং এলাকায় (Arunachal Pradesh Earthquake)। সকাল সাড়ে ১০টা নাগাদ কম্পন অনুভূত হয় এই রাজ্যে। শুধুমাত্র সিয়াং নয়, গোটা উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে জোরালো কম্পন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology) -এর থেকে জানা গিয়েছে, আজ ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.৭। এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। জানা গিয়েছে, অরুণাচল প্রদেশের বাসা এলাকা থেকে প্রায় ৫২ কিলোমিটার উত্তর ও উত্তর পশ্চিমের সিয়াং এলাকা এর উৎপত্তিস্থল। অরুণাচলের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে আশেপাশের এলাকা এবং পড়শি রাজ্য অসমেও। অসমের তিনসুকিয়া এবং ডিব্রুগড়েও অনুভূত হয়েছে কম্পন।

    আরও পড়ুন: একদিনে চারবার ভূমিকম্প নেপালে! কম্পন অনুভূত দিল্লিতে, সকালে ফের কাঁপল উত্তরাখণ্ডও

    [tw]


    [/tw]

    নেপালেও আজ ফের ভূমিকম্প

    একদিন পর আবারও ভূমিকম্প হল নেপালে। আজ, পশ্চিম নেপালে ভোর ৫.১৩ মিনিটে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৪.১। এর উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে ৭৫০ কিলোমিটার দূরে বাজুরা জেলার কাদা অঞ্চলে। এখন পর্যন্ত কোনও ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে গতকালের মাত্রা ছিল ৬.৬। তাতে ছ’জনের মৃত্যুর খবর পাওয়া যায়। কম্পনের জেরে বেশ কিছু বাড়িঘরও ভেঙে পড়েছে সেখানে।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • IB: সন্ত্রাসে সহায়ক সব পথ বন্ধ করতে হবে! গোয়েন্দা আধিকারিকদের কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী?

    IB: সন্ত্রাসে সহায়ক সব পথ বন্ধ করতে হবে! গোয়েন্দা আধিকারিকদের কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: হিমাচল প্রদেশে ভোট শুরু হতে যাচ্ছে, বেশিদিন বাকি নেই গুজরাট বিধানসভা নির্বাচনরেও। এই দুই রাজ্যে নির্বাচন বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভোটের সময় নিরাপত্তায় একবিন্দু ফাঁক রাখতে  চাইছে না সরকার। ভোটের কয়েক দিন আগে, বুধবার দিল্লিতে ইন্টেলিজেন্স ব্যুরোর (IB) সদর দফতরে গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে প্রায় ৬ ঘণ্টা বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে শুধু ভোটের নয় কাশ্মীর সহ সীমান্তের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলোচনা চলে দেশের আভ্যন্তরীন নিরাপত্তা নিয়েও। বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই মিটিং চলে। 

    আরও পড়ুন: কাশ্মীরে গুলিবিদ্ধ বাংলার পরিযায়ী শ্রমিক, এনকাউন্টারে খতম ২ জইশ জঙ্গি

    কী আলোচনা হল বৈঠকে

    ইন্টালিজেন্স ব্যুরোর (IB) একজন সিনিয়র অফিসার  জানিয়েছেন, “ক্রমবর্ধমান মৌলবাদ, বিশেষ করে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) এর সঙ্গে ১২৫ জনের বেশি  ব্যক্তি গ্রেফতার হওয়ার  বিষয় বৈঠকে  আলোচনা করা হয়েছে।” আন্তঃসীমান্ত জঙ্গিবাদ, মাদক পাচার, সন্ত্রাবাদীদের আর্থিক মদত, সাইবার ক্রাইম, সীমান্ত এলাকায় ড্রোনের ব্যবহারের প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। ওই গোয়েন্দা আধিকারিক জানান,স্বরাষ্ট্রমন্ত্রী নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য তহবিল প্রতিরোধে মনোনিবেশ করতে বলেছেন। এই বৈঠকে শুধু ভোটমুখী দুই রাজ্য নিয়ে আলোচনা হয়েছে তাই নয় কথা হয়েছে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়েও। সীমান্ত নিরাপত্তা নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে। সীমান্তের ওপার থেকে ড্রোনে করে অস্ত্র ও মাদকদ্রব্য ফেলার পরিমাণ গত কয়েক মাসে বেড়েছে। এর দ্রুত প্রতিরোধ চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশকে সুরক্ষিত রাখার জন্য আইবি-এর প্রচেষ্টার প্রশংসাও করেছেন তিনি। 

    আরও পড়ুন: উত্তাল ভূস্বর্গ নিকেশ ৪ আতঙ্কবাদী জঙ্গি

    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

    এদিন ইন্টালিজেন্স ব্যুরোর (IB) প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, স্বাধীনতার পর থেকেই দেশের শান্তি বজায় রাখতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে ভারতের গোয়েন্দা বিভাগ। সন্ত্রাস নির্মূলের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  ‘‘সন্ত্রাসকে খতম করতে সন্ত্রাসবাদীদের সঙ্গেই তাঁদের যে ‘সার্পোট সিস্টেম’ বা সহায়ক ব্যবস্থা রয়েছে, তাকেও নির্মূল করতে হবে। তবেই সামগ্রিক ভাবে সাফল্য পাওয়া সম্ভব।’’ তাঁর মতে, যারা নাশকতার কাজে সরাসরি যুক্ত, তাদের চিহ্নিত করে খতম করা সহজ। কিন্তু বহু বুদ্বিজীবী, শিক্ষিত মানুষ রয়েছেন, যাঁরা গোপনে দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত। যাঁদের কাজই হল, মৌলবাদকে উস্কে সন্ত্রাসমূলক কার্যকলাপকে পরোক্ষ গতি দেওয়ার। মূলত সন্ত্রাসের সমর্থনকারী সেই ‘সাপোর্ট সিস্টেম’-কে চিহ্নিত করার উপরে জোর দিয়েছেন শাহ। এই বৈঠকে বিভিন্ন রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর মধ্যে পারস্পরিক সম্বন্বয় ও ‘রিয়েল টাইম’-তথ্য আদানপ্রদানের উপরেও গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে, মুম্বই হামলার মতো জলপথের জঙ্গি হামলা এবং মাদকের প্রবেশ রুখতে সমুদ্র পথ ও বন্দরগুলিতে কড়া নজরদারির কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

     

  • Joka Management College: ক্যান্টিন বন্ধ, বিপাকে রাজ্যের নামী ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়ারা

    Joka Management College: ক্যান্টিন বন্ধ, বিপাকে রাজ্যের নামী ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়ারা

    মাধ্যম নিউজ ডেস্ক: পড়ুয়া রয়েছেন। হচ্ছে কলেজও। অথচ বন্ধ হয়ে গিয়েছে কলেজ ক্যান্টিন। আচমকা ক্যান্টিন বন্ধ হয়ে যাওয়ার বিপাকে পড়ুয়ারা। কলেজের গেটে বিক্ষোভ দেখাচ্ছেন ক্যান্টিন কর্মীরা। এ ঘটনা রাজ্যের কোনও প্রান্তিক এলাকার নয়। খোদ কলকাতার (Calcutta)। জোকা ম্যানেজমেন্ট কলেজের (Joka Management College) ঘটনা।

    রাজ্যের অন্যতম সেরা প্রতিষ্ঠান এই কলেজ

    সম্প্রতি দেশের সেরা ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট জোকা। ওই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কলকাতার এই শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি সারা দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যে ক্রমতালিকা প্রকাশ করেছে এনআইআরএফ, তার একটি তৈরি করা হয়েছে ম্যানেজমেন্ট স্কুলগুলিকে নিয়েও। সেই তালিকায় দেখা যাচ্ছে, আইআইএম জোকার (IIM Joka) স্থান হয়েছে তৃতীয়।

    রাজ্যের এহেন গুরুত্বপূর্ণ এক শিক্ষা প্রতিষ্ঠানের ক্যান্টিন বন্ধ হওযায় বিপাকে পড়েছেন ওই প্রতিষ্ঠানের হাজার খানেক পড়ুয়া। ওই প্রতিষ্ঠানে চারটি ক্যান্টিন রয়েছে। ফি দিন খাবার খান হাজারখানেক পড়ুয়া। পড়ুয়ারা সংবাদমাধ্যমের সামনে কিছু না বললেও, জানা গিয়েছে, খাবারের মান ছিল অত্যন্ত নিম্নমানের। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার দেওয়া হত না বলেও অভিযোগ। মর্যাদাপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানের ক্যান্টিনের ভিতরেই মদ্যপান করা হত বলে অভিযোগ। পড়ুয়ারা নন, মদ্যপান করতেন ক্যান্টিনের কর্মীরাই।

    আরও পড়ুন: কয়লাপাচার কান্ডে ইডি তলব করল কলকাতা পুলিশের এসিপিকে

    জোকা ম্যানেজমেন্ট কলেজের (Joka Management College) ক্যান্টিনের ভিতর মদ্যপান করায় ক্যান্টিনের ১৪ জন কর্মীকে বরখাস্ত করা হয়। এর পরেই কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে ক্যান্টিন বন্ধ করে দেন প্রায় ১২৫ জন কর্মী। মঙ্গলবার থেকে কাজ করছেন না তাঁরা। জোকা ম্যানেজমেন্ট কলেজের গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন ওই কর্মীরা। স্বাভাবিকভাবেই খাবার না পেয়ে বিপাকে ওই প্রতিষ্ঠানের হাজারখানেক পড়ুয়া।

    জোকা ম্যানেজমেন্ট কলেজের (Joka Management College) মতো গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যান্টিন বন্ধ রইলেও, পড়ুয়ার খাবার না পাওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছেন না বলে পড়ুয়াদের অভিযোগ। বিক্ষোভের জেরে খানিকটা হলেও, ব্যাহত হচ্ছে পঠনপাঠন। বিক্ষোভকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই পুলিশ মোতায়েন করা হয়েছে ম্যানেজমেন্ট কলেজের গেটে। এদিকে, বিক্ষোভকারীদের সাফ দাবি, যে ১৪ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে, অবিলম্বে কাজে ফেরাতে হবে তাঁদের। কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেন, এখন সেটাই দেখার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Jammu & Kashmir: কাশ্মীরে জঙ্গি মডিউলের পর্দাফাঁস, বিপুল অস্ত্র সহ ধৃত ৩ জইশ জঙ্গি

    Jammu & Kashmir: কাশ্মীরে জঙ্গি মডিউলের পর্দাফাঁস, বিপুল অস্ত্র সহ ধৃত ৩ জইশ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের কাশ্মীরে (Jammu & Kashmir) জঙ্গি মডিউলের পর্দা ফাঁস করা হল। গতকাল গভীর রাতে ৩ জনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, তাদের সঙ্গে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে। এদের জইশ-ই মহম্মদ সংগঠনের জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্তদের থেকে অস্ত্রশস্ত্রের পাশাপাশি গোলাবারুদও উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir) পুলিশের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তান থেকে ওই জঙ্গি সংগঠনের কোনও হ্যান্ডলার অস্ত্রশস্ত্রগুলি পাঠিয়েছিল। সেগুলি তার নির্দেশেই পৌঁছে দেওয়া হচ্ছিল কাশ্মীরে। ফলে কাশ্মীর সীমান্ত পেরিয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল ধৃত তিন জনের। ধৃতদের এক জন তেলের ট্যাঙ্কারের চালক। নাম মহম্মদ ইয়াসিন। বাকি দুজনের নাম ফারহান ফারুখ এবং ফারুখ আহমেদ।

    আরও পড়ুন: উত্তাল ভূস্বর্গ নিকেশ ৪ আতঙ্কবাদী জঙ্গি

    কী ঘটেছিল?

    সূত্রের খবর অনুযায়ী, বুধবার গভীর রাতে জম্মুতে (Jammu & Kashmir) জাতীয় সড়কের কাছাকাছি নরওয়াল এলাকায় ত্রিকুটা নগর থানার পুলিশ একটি রুটিন তল্লাশি চালাচ্ছিল। তখনই একটি তেলের ট্যাঙ্কারে থাকা ৩ জনকে দেখে সন্দেহ হয় পুলিশের। তারা প্রথমত ট্রাফিক আইন লঙ্ঘন করে। ফলে প্রথমে তাদের হুঁশিয়ারি দিয়ে ছেড়ে দেওয়া হয়, কিন্তু কিছু দূরে গিয়ে ফের ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে তারা। এবার পুলিশ তাদের আটকায় ও জিজ্ঞাসাবাদ করে। এরপর তাদের উত্তর সন্তোষজনক না হওয়ায় তল্লাশির কথা বললে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। এরপর তাদের জইশ জঙ্গি সন্দেহে গ্রেফতার করে পুলিশ। আর গাড়িতে তল্লাশির পরেই একাধিক অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। ধৃতদের মধ্যে দু’জন জঙ্গিদের সহযোগী হিসেবে কাজ করত বলে জানিয়েছে পুলিশ। জইশের সঙ্গে জড়িত বলেও দাবি করে পুলিশ।

    কী বলল ধৃত?

    পরে দীর্ঘক্ষণ জেরা করার পর ধৃত মহম্মদ ইয়াসিন পুলিশের কাছে স্বীকার করে যে, শাহবাজ নামে পাকিস্তানের এক হ্যান্ডলারের নির্দেশেই সে অস্ত্রশস্ত্র পৌঁছে দেওয়ার কাজ করতে এসেছিল। কাশ্মীরে (Jammu & Kashmir) এক জঙ্গির হাতে ওই অস্ত্রশস্ত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। ট্যাঙ্কারে যে অস্ত্রশস্ত্র আছে সে বিষয়েও জানায় ধৃত ইয়াসিন। এরপর ট্যাঙ্কার থেকে উদ্ধার করা হয় তিনটি একে ৪৭ অ্যাসল্ট রাইফেল, একটি পিস্তল এবং ৯টি ম্যাগাজিন, ১৯১ রাউন্ড গোলাবারুদ এবং ছয়টি গ্রেনেড। এই জঙ্গি মডিউলে আর কেউ যুক্ত রয়েছে কিনা, তা নিয়ে তদন্ত চালানো হচ্ছে।

    আরও পড়ুন: কাশ্মীরে গুলিবিদ্ধ বাংলার পরিযায়ী শ্রমিক, এনকাউন্টারে খতম ২ জইশ জঙ্গি

  • Liquor Shop License: এবার মদের দোকান দেবে রাজ্য সরকারই, কোষাগারে টান?

    Liquor Shop License: এবার মদের দোকান দেবে রাজ্য সরকারই, কোষাগারে টান?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের কোষাগার শূন্য। সম্প্রতি এই অভিযোগে সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। সেই কথা যে মিথ্যে নয়, তার প্রমাণ দিচ্ছে খোদ রাজ্য সরকারই। এবার আর্থিক সংকট দূর করতে সরকারি দোকান দিয়ে মদ বিক্রি করবে রাজ্য। ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন বা ‘বেভকো’ নামে এই ফ্র্যাঞ্চাইজি় (Liquor Shop License) খোলা হবে। প্রথম দফায় উত্তরবঙ্গের তিন জেলা- দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে সমীক্ষা চালিয়ে ফ্র্যাঞ্চাইজি় দেওয়ার জন্য ৯২টি জায়গা চিহ্নিত করা হয়েছে। বাংলার ডেয়ারি, হরিণঘাটা বা বেনফিশের আউটলেট আদলেই সাজানো হবে বেভকো-র ফ্র্যাঞ্চাইজি়র রিটেল আউটলেটগুলিকে। মদের ওই সব বিপণির নকশাও বেভকো তৈরি করবে। 

    আরও পড়ুন: ‘‘লেডি কিমের শাসনকাল ইতিহাসের সবচেয়ে নৃশংস’’, কামড়কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

    মদের খুচরো ব্যবসায় রাজ্য সরকার 

    ২১ সালের ভোটের আগে রাজ্যে বিজেপির প্রবেশকে আটকাতে মরিয়া হয়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিজের দিকে সমর্থন টানতে কোনও ভাবনা চিন্তা ছাড়াই ঘোষণা করে গিয়েছেন একের পর এক প্রকল্পের। এখন সেইসব সরকারি প্রকল্পের টাকা জোগাতে রীতিমতো হিমশিম খাচ্ছে রাজ্য সরকার। এমনই দাবি করছেন বিরোধী নেতারা। যদিও কেন্দ্রের পাওনা আটকানোকেই আর্থিক সংকটের জন্যে দায়ী করেছে রাজ্য। সেই আবহেই এ বার মদের খুচরো দোকান খুলতে চলেছে রাজ্য সরকার। তার জন্য ফ্র্যাঞ্চাইজি খুঁজতে রাজ্য সরকারের তরফে ডাকা হয়েছে ই-টেন্ডারও।   

    আপাতত দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, উত্তরের তিন জেলায় শুরু হচ্ছে মদের সরকারি রিটেল শপ। এই মর্মে নির্দেশিকাও জারি করেছে রাজ্য সরকার। 

    বিরোধী কটাক্ষ 

    রাজ্যের এই সিদ্ধান্তে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা। বিরোধী নেতারা কটাক্ষ করে বলেছেন, “রাজ্য ‘দুয়ারে মদ’ পরিষেবা শুরু করছে।” রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “রাজ্য সরকার মদ আর মা কালীতে টিকে আছে। তাই সরকার চাইছে মদ আরও বাড়াও আর বাড়াও। যুব সমাজকে ডুবিয়ে দাও। যাতে চাকরি না চায়।”

    আবগারি দফতরের এক কর্তা আত্মপক্ষ সমর্থনে বলেছেন, “আবগারি দফতরের এক কর্তার কথায়, “বিষ মদের বিপদ তো আছেই। কিন্তু বেআইনি ভাবে রাজ্যে ঢোকা, ব্র্যান্ডেড মদও যে নকল ও বিষাক্ত নয়, তার গ্যারান্টি নেই। ফলে, আমাদের এই পদক্ষেপে ঝুঁকি কমবে, রাজস্বও বাড়বে।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

     
  • Suvendu Adhikari: ‘‘লেডি কিমের শাসনকাল ইতিহাসের সবচেয়ে নৃশংস’’, কামড়কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘লেডি কিমের শাসনকাল ইতিহাসের সবচেয়ে নৃশংস’’, কামড়কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল এক বিরল ঘটনার সাক্ষী হল শহর কলকাতা। চাকরির ন্যায্য দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের কামড় খেলেন এক চাকরিপ্রার্থী। নিয়োগ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আর এর মাঝেই চাকরির দাবিতে বুধবার আন্দোলনে নামেন কয়েকশ চাকরিপ্রার্থী। আর সেই নিয়েই উত্তাল হয়ে ওঠে ক্যামাক স্ট্রিট। চাকরির দাবিতে কয়েক ভাগে ভাগ হয়ে যান আন্দোলনকারীরা। আন্দোলন থামাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। আর সেই আন্দোলন থামাতে গিয়েই এক আন্দোলনকারী মহিলার হাতে কামড়ে দিলেন এক মহিলা পুলিশ কর্মী। সংবাদমাধ্যমে ক্যামেরাবন্দি হল সেই ভিডিও।  

    আরও পড়ুন: তিন বছর আগে এদিনই রাম মন্দির নির্মাণের রায় দেয় শীর্ষ আদালত! জেনে নিন দ্বন্দ্বের শুরু থেকে শেষ

    শুভেন্দুর কটাক্ষ 

    এই কামড়কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী দলনেতা ট্যুইটারে (Twitter) লিখেছেন, “এই হল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পুলিশ। এক্সাইড মোড়ে একজন শিক্ষিত, বেকার, যোগ্য, ইচ্ছাকৃত এবং বেআইনিভাবে বঞ্চিত শিক্ষকতার চাকরিপ্রার্থীকে কামড়াচ্ছে। লেডি কিমের শাসনকাল ইতিহাসে নৃশংস ঘটনা।”

     



    ঠিক কী হয়েছিল?

    ক্যামেরায় ধরা পড়ে এই নৃশংস ঘটনা। দেখা যায়, ক্যামাক স্ট্রিটের সামনে বিক্ষোভে অভিযুক্ত মহিলা কনস্টেবল ছুটে যাচ্ছে। সোজা গিয়েই এক মহিলার হাতে বসালেন কামড়। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান সকলেই। ওই মহিলা পুলিশ সরে যেতেই ক্যামেরায় ধরা পড়ে চাকরিপ্রার্থী ওই মহিলার হাতে কামড়ের দাগ।

    পরবর্তীতে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পুলিশকর্মী দাবি করেন, তিনি কামড়াননি, আন্দোলনকারীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। যদিও ক্যামেরার ছবি বলছে অন্য কথা। প্রসঙ্গত, পরবর্তীতে আক্রান্ত মহিলার বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। পুলিশকর্মীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

     
     
  • TET Agitation: ‘হয় নিয়োগ দিন, নয়…’, টেট প্রার্থীদের বিক্ষোভে এক্সাইড মোড়ে ধুন্ধুমার, ঝরল রক্ত

    TET Agitation: ‘হয় নিয়োগ দিন, নয়…’, টেট প্রার্থীদের বিক্ষোভে এক্সাইড মোড়ে ধুন্ধুমার, ঝরল রক্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ফের উত্তাল হয়ে উঠেছে কলকাতা (TET Agitation)। নিয়োগের দাবিতে আন্দোলন ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছে এক্সাইড মোড় এবং রবীন্দ্রসদন চত্বর। এক্সাইড মোড়ে (Exide Crossing) ২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জমায়েত ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এমনকি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রক্তও ঝরল চাকরিপ্রার্থীদের। তাঁদের এখন একটাই দাবি, ‘আমাদের হয় নিয়োগ দিন, নয় মৃত্যু দিন।’

    এদিন হঠাৎ দুপুর থেকেই রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়ে জড়ো হতে থাকেন ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা (TET Agitation)৷ আগে থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়নি৷ আচমকাই সেই জায়গায় জমা হতে থাকে চাকরিপ্রার্থীরা। অনেকে আবার মেট্রো করে এসে রবীন্দ্রসদন স্টেশনে নেমে জমায়েতে অংশ নেন। পরে ধীরে ধীরে সেখানে ভিড় বাড়তে থাকলে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।

    আরও পড়ুন: বরখাস্ত শিক্ষকেরা চাইলে চাকরিতে যোগ দিতে পারেন, জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ

    রক্তারক্তি কাণ্ড

    এই গোলমালের মধ্যে মাথা ফাটল এক চাকরিপ্রার্থীর। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে কয়েকজন চাকরিপ্রার্থীর মাথা ফেটে যায় বলে অভিযোগ করেছেন চাকরিপ্রার্থীরা৷ ফলে আজ বিক্ষোভে রক্তাক্ত হওয়ার ছবিও সামনে এসেছে। আবার কয়েকজন চাকরিপ্রার্থী অসুস্থও হয়ে পড়েন। কিছু চাকরিপ্রার্থীদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এক মহিলা আন্দোলনকারীকে (TET Agitation) অসুস্থ হয়ে পড়তে দেখা যায়।

    প্রিজন ভ্যানের তলায় শুয়ে বিক্ষোভ

    এরপর পরিস্থিতি সামাল দিতে চাকরিপ্রার্থীদের আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ৷ অনেককে চ্যাংদোলা করে, টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়৷ আবার বেশ কয়েকজন চাকরিপ্রার্থী প্রিজন ভ্যানের চাকার সামনে শুয়ে পড়ে বিক্ষোভ (TET Agitation) দেখাতে শুরু করেন। তাঁরা দাবি তোলেন, ‘হয় নিয়োগ দিন, নয় মৃত্যু৷’ কয়েকশো চাকরিপ্রার্থীদের চ্যাংদোলা করে সেই জায়গা থেকে সরানোর চেষ্টা করেছে পুলিশ। এরপর প্রিজন ভ্যান ছাড়া, বাস থামিয়ে আন্দোলনকারীদের তুলে দিতে দেখা যায় পুলিশকে।

    যান চালাচল অবরুদ্ধ

    আর এই ধুন্ধুমার (TET Agitation), রক্তারক্তি কাণ্ডের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে আশুতোষ মুখার্জি রোড, এজেসি বোস রোড, জওহরলাল নেহেরু রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তা৷ ফলে যান চলাচলও বন্ধ হয়ে রয়েছে। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় তাঁরা। এদিন দ্রুত নিয়োগের দাবিতে শিয়ালদা থেকে বিক্ষোভ মিছিল করার কথা ছিল তাঁদের, কিন্তু পুলিশ তা বানচাল করতে পরিকল্পনায় বদল আনেন চাকরি প্রার্থীরা।

    আরও পড়ুন: সকালে গরম, বিকেলে নরম…! নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের উপরেই আস্থা বিচারপতির

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • T20 World Cup: ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ব্রিটিশ-রাজে নৈশভোজ টিম ইন্ডিয়ার! কেন জানেন?

    T20 World Cup: ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ব্রিটিশ-রাজে নৈশভোজ টিম ইন্ডিয়ার! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) সেমিফাইনালে আগে চাপ কমাতে নতুন নতুন পন্থা অবলম্বন করছেন টিম ইন্ডিয়ার (Team India) কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। অ্যাডিলেডে আসার পথে বিরাট কোহলি রোহিত শর্মারা বিজনেস ক্লাসের টিকিট ছেড়ে দিয়েছিলেন সতীর্থদের জন্য। আসলে তাঁরা বোঝাতে চেয়েছিলেন দলে আমরা সবাই সমান। মঙ্গলবার প্র্যাকটিস শেষে কোহলিরা বেরিয়ে পড়েছিলেন নৈশ ভোজে।

    চাপ কমাতে রাজকীয় আহার:

    বিশ্বকাপ চলাকালীন প্র্যাকটিসের সময় আইসিসির দেওয়া খাবার নিয়ে ভারতীয় ক্রিকেটারদের অসন্তোষের খবর সামনে এসেছিল আগে। যদিও শুধু স্বাদ বদলের জন্যই নয় একটি বাসে চেপে ব্রিটিশ রাজ নামে এক রেস্তোরাঁয় ভারতীয় ক্রিকেটারদের দল বেধে নৈশ ভোজে যাওয়ার পিছনে অন্য কারণ দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আসলে ২০০৭ সালে প্রথম ও শেষ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপর প্রাপ্তি শুধুই হতাশা। এবার রোহিত শর্মাদের সামনে খেতাব জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে। সেমিফাইনালে ইংল্যান্ডের বাধা টপকাতে পারলেই ফাইনালে টিকিট নিশ্চিত করে ফেলবেন কোহলিরা। তবে এই পর্যায়ে লড়াই যে কখনোই সহজ হবে না সেটা বলার প্রয়োজন নেই। ইংল্যান্ড যথেষ্ট শক্তিশালী দল, তার ওপর খেলা অ্যাডিলেডে। তাই ক্রিকেটারদের চাপমুক্ত রাখাটাও জরুরী। সেই কারণেই বিসিসিআই- এর পক্ষ থেকে সেমিফাইনালের আগে কোহলিদের জন্য ব্রিটিশ রাজ রেস্তোরাঁয় নৈশ ভোজের ব্যবস্থা করা হয়েছিল। শুধু ক্রিকেটার কিংবা সাপোর্ট স্টাফ নয়, ছিলেন পরিবারের সদস্যরাও। স্বাদ বদলের জন্য রোহিতরা চেখে দেখলেন চিকেন টিক্কা, কাশ্মীরি পোলাও, মটন রোগান জুস সহ আরও নানা পদ।

    আরও পড়ুন: আসছে লগান ২! ইন্ডিয়া-ইংল্যান্ড সেমিফাইনালকে ঘিরে মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়

    একঘেয়েমি কাটানোও লক্ষ্য:

    ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর অনেক আগেই রোহিতরা অস্ট্রেলিয়ায় চলে এসেছিল। পরপর ম্যাচ খেলতে হয়েছে তাঁদের। ছুটতে হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায়। ক্রিকেটের বাইরের জীবন উপভোগ করার সুযোগ হয়নি তাঁদের। প্রচন্ড ধকল নিতে হয়েছে প্রত্যেক ক্রিকেটারকে। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচ-এর আগে এই নৈশ ভোজ কিছুটা হলেও ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share