Blog

  • J&K Encounter: কাশ্মীরে একের পর এক এনকাউন্টারে খতম একাধিক লস্কর জঙ্গি

    J&K Encounter: কাশ্মীরে একের পর এক এনকাউন্টারে খতম একাধিক লস্কর জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার জম্মু ও কাশ্মীরের বারমুল্লায় নিরাপত্তা বাহিনীর হাতে খতম হল লস্কর  ই তৈবা জঙ্গি। বারামুল্লার (Baramulla) ওয়ানসিরান তরিপোরা এলাকায় সেনা এবং জঙ্গিদের মধ্যে বহুক্ষণ বন্দুক যুদ্ধ চলে। 

    কাশ্মীর জোন পুলিশ ট্যুইট করে জানিয়েছে, বারমুল্লার ওয়ানসিরান তারিপোরা এলাকায় এনকাউন্টার (Encounter) শুরু হয়েছে। পুলিশ এবং নিরাপত্তা বাহিনী কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।” 
     
    এর আগে পুলিশ মঙ্গলবার এবং বুধবার মাঝরাতে কাশ্মীরের কুপওয়ারার (Kupwara) তাংধর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর এক সন্ত্রাসবাদী দলের অনুপ্রবেশের চেষ্টা বানচাল করেছে। সেখানেও সেনার হাতে খতম হয় এক লস্কর জঙ্গি। 

    আরও পড়ুন: চিটফান্ড কাণ্ডে গ্রেফতার রাজু সাহানির ঘনিষ্ঠ ব্যবসায়ী, আজই তোলা হবে আদালতে 

    তাংধরে যুদ্ধ সামগ্রী এবং মাদক চোরাচালানের সম্পর্কে আগেই খবর ছিল গোয়েন্দাদের কাছে। সেই তথ্যের ভিত্তিতে একটি যৌথ অভিযান, চালায় সেনা এবং কাশ্মীর পুলিশ। একজন লস্কর জঙ্গিকে নিকেশ করা হলেও, অন্য একজন অন্ধকারের সুযোগ নিয়ে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (পিওকে) অঞ্চলে পালিয়ে যায়।

    আরও পড়ুন: সুরজকুণ্ডে অমিত শাহের ডাকে চিন্তন বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা, কেন? 

    প্রতিরক্ষা আধিকারিকরা জানিয়েছেন, “জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা  বানচাল করে নিরাপত্তা বাহিনী। এই অভিযান চলাকালীন এক লস্কর-ই-তৈবা জঙ্গিকে খতম করা হয়েছে।”

    আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত 

    বিড বানচাল হওয়ার কয়েক ঘন্টা পরে, কাশ্মীরে “ক্রমাগত সন্ত্রাসবাদ চালানোর প্রচেষ্টা” এবং “যুদ্ধবিরতি সমঝোতার বিপরীতে গিয়ে শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করার” জন্য পাকিস্তানকে পাল্টা দেয় ভারতীয় সেনা বাহিনী।” 

    শ্রীনগরের প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল এমরন মুসাভি এবিষয়ে বলেন “সুদপুরা তাংধরে একটি যৌথ অভিযান শুরু হয়েছিল। জম্মু এবং কাশ্মীর  পুলিশের অনুপ্রবেশ সংক্রান্ত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চালানো হয় এই অভিযান। অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলিও সেই তথ্য নিশ্চিত করে।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • DDLJ: কিং খানের জন্মদিনে ফের মুক্তি পাচ্ছে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে

    DDLJ: কিং খানের জন্মদিনে ফের মুক্তি পাচ্ছে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র একটা দিনের অপেক্ষা। রাত পোহালেই বলিউডের বাদসার জন্মদিন। আর তার একদিন কিং খানের ভক্তদের জন্যে বড় ঘোষণা করল যশ রাজ ফিল্মস (Yash Raj Films)। শাহরুখের (Shah Rukh Khan) জন্মদিন উপলক্ষে দেশজুড়ে একাধিক প্রেক্ষাগৃহে দেখানো হবে শাহরুখ খান অভিনীত কাল্ট ক্লাসিক ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ (Dilwale Dulhania Le Jayenge)। ডিডিএলজে ফের মুক্তি পাচ্ছে সিনেমা হলে। 

    ২ নভেম্বর ৫৭ বছর বয়সে পা দিতে চলেছেন শাহরুখ। সেই উপলক্ষ্যেই ওই দিন অভিনেতার কালজয়ী ছবি ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ফের প্রেক্ষাগৃহে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে সিনেমা প্রযোজনা সংস্থা। মঙ্গলবার, সংস্থার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে বিষয়টি জানানো হয়েছে। একটি পোস্টে জানানো হয়েছে, যে রাজ-সিমরনের প্রেম কাহিনি দেখানো হবে ‘পিভিআর’, ‘আইনক্স’ ও ‘সিনেপলিস’-এর সব সিনেমা হলে।

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Yash Raj Films (@yrf)

    ২৭ বছর পেরিয়ে গেলেও একটুও ভাটা পরেনি রাজ-সিমরনের জনপ্রিয়তায়। আজও অমর এই সিনেমার প্রতিটি গান। আজও প্রেমের গান মানেই সেই ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’। শাহরুখ-কাজলের ম্যাজিক, সংগীত পরিচালক জুটি যতীন-ললিতের প্রেমের সুর। সব মিলিয়ে ‘ডিডিএলজে’ মাইলস্টোন। এই প্রজন্মের কাছে সেই ম্যাজিককেই ফিরিয়ে আনতে যশরাজ ব্যানার পর্দায় ফের নিয়ে আসছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে এই বলিউড ব্লক বাস্টার।

    আরও পড়ুন: প্রয়াত ভারতের ‘স্টিল ম্যান’ জে জে ইরানি  

    দিল্লি, মুম্বই, কলকাতা, কানপুর, আহমেদাবাদ, লখনউ, পুনে এবং সুরাটে ২ নভেম্বর দেখানো হবে ডিডিএলজে, শুরু হয়ে গিয়েছে অগ্রিম বুকিম। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ছবিটি হিন্দি ছবির সব রেকর্ড ভেঙে দিয়েছিল সেই সময়ে। সেই নস্ট্যালজিয়াই বাদশাহের জন্মদিনে শাহরুখভক্তদের উপহার দিচ্ছে পিভিআর।
     
    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 
     

     

     

  • Digital Rupee: দেশে শুরু হয়ে গেল ডিজিটাল রুপির ট্রায়াল, ক্রিপ্টোকারেন্সির সঙ্গে পার্থক্য কি জানেন?

    Digital Rupee: দেশে শুরু হয়ে গেল ডিজিটাল রুপির ট্রায়াল, ক্রিপ্টোকারেন্সির সঙ্গে পার্থক্য কি জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, মঙ্গলবার থেকেই শুরু হয়ে গেল ডিজিটাল রুপির (Digital Rupee) ট্রায়াল। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ডিজিটাল রুপিতে প্রথম পাইলট, ২০২২ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হবে। জানা গিয়েছে, পাইলট প্রজেক্টে (Pilot Project) অংশ নেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে নটি ব্যাঙ্ককে (Bank)। এই ব্যাঙ্কগুলি হল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং এইচএসবিসি। আরবিআইয়ের মতে, ডিজিটাল রুপি হোলসেল আন্তঃব্যাঙ্ক বাজারের দক্ষতা আরও বাড়িয়ে তুলবে। এটি খরচও কমিয়ে আনবে।

    প্রশ্ন হল, ডিজিটাল রুপি কী (Digital Rupee)? আরবিআইয়ের ওয়েবসাইটে এ প্রসঙ্গে লেখা হয়েছে, সেন্ট্রাল বোর্ড ডিজিটাল কারেন্সি হল ফিয়াট কারেন্সির সমতুল এবং ফিয়াট কারেন্সির মতো একজনের সঙ্গে অন্যজনের বিনিময়ও করা যাবে। ফিয়াট কারেন্সি হল যে মুদ্রা সবাই ব্যবহার করে, তাই। দেশের শীর্ষ ব্যাঙ্কের ব্যাখ্যা, সিবিডিসি হল লিগ্যাল টেন্ডার, সেন্ট্রাল ব্যাঙ্ক যা ইস্যু করে ডিজিটাল ফর্মে। রিজার্ভ ব্যাঙ্কের মতে, ডিজিটাল মুদ্রার ব্যবহারে লেনদেন আরও সহজ হয়ে যাবে। বিষেষজ্ঞদের মতে, সময়ের সঙ্গে সঙ্গে ডিজিটাল রুপিই কাগুজে নোটের সব চেয়ে শক্তিশালী ও সুবিধাজনক বিকল্প হয়ে উঠবে। মনে রাখতে হবে, দেশের শীর্ষ ব্যাঙ্কের কাছে ডিজিটাল মুদ্রার (Digital Rupee) সংবিধিবদ্ধ স্বীকৃতি থাকবে। একে ই-রুপি বলা যায়। তবে কখনওই ক্রিপ্টোকারেন্সি  নয়।

    আরও পড়ুন: ফের রেপো রেট বাড়াতে চলেছে রিজার্ভ ব্যাংক?

    ডিজিটাল রুপির (Digital Rupee) সঙ্গে মোবাইল ওয়ালেট ব্যবহারের যে পার্থক্য রয়েছে, তা জানিয়ে দিয়েছে সরকারি একটি সূত্র। ওই সূত্রের মতে, ডিজিটাল রুপির ক্ষেত্রে কাগুজে মুদ্রা হাতে নয়, আপনার ফোনে থাকবে। মুদ্রা ব্যবহার করলে সেখান থেকে চলে যাবে সেন্ট্রাল ব্যাঙ্কে। সেখান থেকে চলে যাবে কোনও ব্যবসায়ীর কাছে। সেন্ট্রাল ব্যাঙ্কের ব্যালেন্স শিটে একে লায়াবিলিটিজ হিসেবে দেখানো হবে। প্রসঙ্গত, বিটকয়েন থেকে প্রাণিত হয়েই সিবিডিসির ধারণা এসেছে। তবে বিটকয়েনের সঙ্গে এর বিরাট পার্থক্য রয়েছে। সেটি হল, বিটকয়েনের লিগ্যাল টেন্ডার নেই। যা রয়েছে ডিজিটাল রুপির।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Jamaat-e-Islami: অ-মুসলিম মহিলাদের নিয়ে গেট টুগেদারের আয়োজন জামাতের, জল ঢালল ভিএইচপি

    Jamaat-e-Islami: অ-মুসলিম মহিলাদের নিয়ে গেট টুগেদারের আয়োজন জামাতের, জল ঢালল ভিএইচপি

    মাধ্যম নিউজ ডেস্ক: অনুষ্ঠানের পোশাকি নাম গেট টুগেদার। উদ্যোক্তা জামাত-ই-ইসলামি (Jamaat-e-Islami) হিন্দ। ওই অনুষ্ঠানে কোনও মুসলিম (Muslims) নয়, ডাকা হয়েছিল অ-মুসলিম সম্প্রদায়ের মহিলাদের। এঁদের মধ্যে যেমন কমবয়সীরা ছিলেন, তেমনি ছিলেন মধ্য বয়সীরাও। তেলঙ্গানার করিমনগর এলাকায় এই অনু্ষ্ঠানের আয়োজন করা হয়েছে শুনে ততক্ষণাৎ পুলিশকে বিষয়টি দেখতে বলেন বিশ্ব হিন্দু পরিষদের (VHP) কর্মকর্তারা। এরপর পুলিশ ওই অনুষ্ঠানের অনুমতি দিতে অস্বীকার করে। প্রত্যাশিতভাবেই বন্ধ হয়ে যায় অনুষ্ঠান।

    খবরে প্রকাশ, করিমনগরের ওই গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজক ছিল ইসলামিক সংগঠন, জামাত-ই-ইসলামি (Jamaat-e-Islami) হিন্দ। সংগঠনের সদস্যরা চেয়েছিলেন গেট টুগেদারে অংশ নিন অ-মুসলিম মহিলারা। এজন্য তাঁরা ছাপিয়েছিলেন আমন্ত্রণপত্রও (Invitation Letter)। পরে সেটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় ছড়ায় উত্তেজনা।

    জামাত-ই-ইসলামি (Jamaat-e-Islami) হিন্দের এই অনুষ্ঠানের বিষয়টি নজরে আসে বিশ্ব হিন্দু পরিষদের। ইসলামিক ওই সংগঠনের অনুষ্ঠান বন্ধে উদ্যোগী হয় তারা। করিমনগরের পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয় সংঘের তরফে। পুলিশকে অনুষ্ঠানের অনুমতি না দিতেও অনুরোধ করা হয়। এও বলা হয়, এই গেট টুগেদারের ফল হতে পারে মারাত্মক। অশান্তির আশঙ্কায় তড়িঘড়ি অনুষ্ঠানস্থলে মোতায়েন করা হয় পুলিশ। যদিও তার আগেই এলাকায় ছড়ায় উত্তেজনা।

    আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে জামাত অনুমোদিত স্কুল বন্ধ করল সরকার, কেন জানেন?

    বিশ্ব হিন্দু পরিষদের (VHP) শাখা গৌ রক্ষার সভাপতি ভুতুকুরু রাধাকৃষ্ণাণ রেড্ডির অভিযোগ, লাভ জিহাদের ফাঁদে ফেলার চেষ্টার অঙ্গ হিসেবেই আয়োজন করা হয়েছিল এমন একটি গেট টুগেদার অনুষ্ঠানের। তিনি বলেন, প্রস্তাবিত এই অনুষ্ঠান হিন্দুদের আত্ম-শ্রদ্ধায় আঘাত হেনেছে। পুলিশ গেট টুগেদারের উদ্যোক্তা জামাত-ই-ইসলামি (Jamaat-e-Islami) হিন্দের সদস্যদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক, চাইছেন রাধাকৃষ্ণাণ রেড্ডি। পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলার পাশাপাশি হিন্দু মহিলাদেরও কোনও মূল্যেই এমন অনুষ্ঠানে যোগ না দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Jagadhatri Puja: দেবী জগদ্ধাত্রীর পৌরাণিক আখ্যান জানুন

    Jagadhatri Puja: দেবী জগদ্ধাত্রীর পৌরাণিক আখ্যান জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: উৎসবের মরসুমে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজোর পরেই আসে জগদ্ধাত্রী পুজো। মা জগদ্ধাত্রী (Jagadhatri Puja) ত্রিনয়না, চতুর্ভূজা ও সিংহের উপর আসীন। তাঁর হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ; গলায় নাগযজ্ঞোপবীত। দেবীর গাত্রবর্ণ উদীয়মান সূর্যের মতো। রাজসিক দেবী দুর্গা, তামসিক কালীর পরে সত্ত্ব গুণের দেবী জগদ্ধাত্রীর পুজো হয়। দেবী জগদ্ধাত্রীর পুজো অনুষ্ঠিত হয় দুর্গা পুজোর ঠিক একমাস পর কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে। কাত্যায়নীতন্ত্র অনুসারে কার্তিকী শুক্লা নবমীতে দেবী জগদ্ধাত্রীর আবির্ভূত হওয়ার কথা উল্লেখ রয়েছে। দুর্গাকল্প অনুযায়ী,

    কার্তিকে শুক্লপক্ষেঽহনি ভৌমবারে জগৎপ্রসূঃ। 
    সর্বদেবহিতার্থায় দুর্বৃত্তশমনায় চ।।
    আবিরাসীৎ জগচ্ছান্ত্যৈ যুগাদৌ পরমেশ্বরী।।

    যার বাংলা অনুবাদ হলো, দেবতাদের হিত, দুর্বত্তের দমন এবং জগতের কল্যাণের  জন্য যুগের প্রারম্ভে কার্তিক মাসের শুক্লপক্ষের মঙ্গলবারে পরমেশ্বরী  অর্থাৎ মাতা জগদ্ধাত্রী আবির্ভূতা হলেন।

    আবার শূলপাণি লিখছেন:
    কার্তিকোঽমলপক্ষস্য ত্রেতাদৌ নবমেঽহনি।
    পূজয়েত্তাং জগদ্ধাত্রীং সিংহপৃষ্ঠে নিষেদূষীম্।।

    অর্থাৎ ত্রেতাযুগের প্রারম্ভে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে সিংহপৃষ্ঠে আসীন দেবী জগদ্ধাত্রীর পুজো করিবে। 

    সপ্তমী, অষ্টমী ও নবমী – এই তিন দিন মাতা জগদ্ধাত্রীর আরাধনা করে থাকেন ভক্তরা। তবে অনেকে নবমীর দিন তিন বার পুজা করে সপ্তমী, অষ্টমী ও নবমী পুজো সম্পন্ন করেন। কোথাও কোথাও প্রথম বা দ্বিতীয় পুজোর পর কুমারী পুজোরও আয়োজন করা হয়। দুর্গা পুজোর মতোই জগদ্ধাত্রী পুজোতেও বিসর্জনকৃত্য বিজয়াকৃত্য নামে পরিচিত। এমনকি পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্রসহ পুজোর অনেক মন্ত্রও দুর্গা পুজোর অনুরূপ। 

    পৌরাণিক কাহিনী অনুযায়ী,  একবার দেবতা ও অসুরদের সংগ্রামে দেবগণ অসুরদের পরাস্ত করলেন। কিন্তু তাঁরা বিস্মৃত হলেন যে নিজ শক্তিতে নয়, বরং ব্রহ্মার বলে বলীয়ান হয়েই তাদের এই বিজয়। ফলত তাঁরা হয়ে উঠলেন অহংকার-প্রমত্ত। তখন দেবী লক্ষ্মী এক কুমারী বালিকার রূপ ধারণ করে তাদের সম্মুখে আবির্ভূত হলেন। তিনি একটি তৃণখণ্ড দেবতাদের সামনে রাখলেন। অগ্নি ও বায়ু তাদের সমস্ত শক্তি প্রয়োগ করেও সেই তৃণখণ্ডটিকে দগ্ধ করতে বা উড়িয়ে দিতে পারলেন না। তখন দেবতারা ইন্দ্রকে বালিকার পরিচয় জানবার জন্য পাঠালেন। ইন্দ্র আত্ম অহংকার নিয়ে দেবীর সামনে আসেননি এসেছিলেন জিজ্ঞাসু মন নিয়ে, তাই ব্রহ্মরূপী দেবী মহালক্ষী তার সম্মুখ হতে তিরোহিত হলেন এবং নিমেষ তার সম্মুখের আকাশে দিব্য স্ত্রীমূর্তিতে আবির্ভূত হলেন হৈমবতী রমা। রমা, ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করে ইন্দ্রের জ্ঞানপিপাসা নিবৃত্ত করলেন। এই দেবী পুরাণে মাতা জগদ্ধাত্রী নামে প্রসিদ্ধ। জগদ্ধাত্রী অর্থাৎ জগৎ কে ধারণ যিনি করেন। ভক্তদের বিশ্বাস রয়েছে, মাতা জগদ্ধাত্রী সমগ্র জগতে কল্যাণকারী। তাঁর আরাধনায় ভক্তের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T20 world cup: ছাত্র রাহুলের উপর ভরসা  রাহুল স্যারের! বৃষ্টির আশঙ্কা ভারত-বাংলাদেশ ম্যাচে

    T20 world cup: ছাত্র রাহুলের উপর ভরসা রাহুল স্যারের! বৃষ্টির আশঙ্কা ভারত-বাংলাদেশ ম্যাচে

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার বাংলাদেশের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচ খেলতে নামছে ভারত। এখনও পর্যন্ত ভারত এই টুর্নামেন্টে তিনটে ম্যাচ খেলেছে। যার মধ্যে দুটো জিতেছে,আর একটা হেরেছে। বর্তমানে পয়েন্ট টেবিলে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। আর বাংলাদেশ রয়েছে ভারতের নীচে। এই ম্যাচে যে জিতবে সে সেমিফাইনালের খুব কাছে পৌঁছে যাবে। কিন্তু  ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) ম্যাচে দুশ্চিন্তার সবথেকে বড় কারণ হল অ্যাডিলেডের (Adelaide Oval) আকাশ। কয়েকদিন ধরেই আকাশের মুখ ভার অ্যাডিলেডে। মাঝেমাঝেই বৃষ্টি পড়ছে। সঙ্গে ঠান্ডা হাওয়া।  Accuweather-এর রিপোর্ট অনুসারে, ভারতের ম্যাচের দিন অ্যাডিলেডে বৃষ্টির সম্ভাবনা ৬০%। গোটা দিনই আকাশ কালো মেঘে ঢাকা থাকবে। সন্ধ্যায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, রাতে বৃষ্টি বাড়তে পারে। স্থানীয় সময় অনুযায়ী ভারতের এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। তখন বৃষ্টি হওয়ার কথা রয়েছে।

    আরও পড়ুন: গোপনীয়তা কোথায়? হোটেলের ঘরের ভিডিও ভাইরাল, ক্ষুব্ধ বিরাট! ক্ষমা চাইল হোটেল কর্তৃপক্ষ

    অ্যাডিলেডের পিচও ভারতকে চিন্তায় রাখছে। তবে, অ্যাডিলেড ওভালে নামার আগে সাংবাদিক বৈঠকে নিজের ছেলেদের নিয়ে আশাবাদী টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে হারের পর লোকেশ রাহুলকে (KL Rahul) প্রথম একাদশের বাইরে রাখার দাবি উঠেছিল। যদিও  মেন ইন ব্লু কোচ জানিয়েছেন, ফর্ম নিয়ে রাহুলের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। দ্রাবিড় মনে করেন, এই স্বল্প সময়ের মধ্যে কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। লোকেশ রাহুলের মতো ক্রিকেটারকে আরও কিছুটা সময় দেওয়া উচিত। দ্রাবিড় বলেন, “রাহুলের কোয়ালিটি ও এবিলিটি সম্পর্কে আমরা অবগত। এই কন্ডিশনে ভালোভাবে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা রয়েছে। ওর সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। কী কথা বলেছি তা বলা সম্ভব নয়। ও খুব ভালোমতো জানে আমরা ওর পাশে রয়েছি। দ্রুত ও রানে ফিরবে।” দীনেশ কার্তিকের পিঠে ব্যাথা মারাত্মক নয় তবে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হয়ত বা কার্তিকের জায়গায় ঋষভ পন্থকে দলে নেওয়া হতে পারে।

    আরও পড়ুন: পিঠের চোটে কাবু কার্তিক! বিশ্বকাপ কি এখানেই শেষ? বাংলাদেশ ম্যাচে পরিবর্তন ভারতীয় দলে

    প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির ঘরের ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে রাহুল বলেন, “অবশ্যই গোটা ব্যাপারটা খুবই হতাশাজনক। বিরাটের সঙ্গে দলের বাকি সবাই খুব অবাক। এমন ঘটনা সামনে এলে কেউই স্বস্তিবোধ করবে না। বিরাটের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। বিষয়টা হতাশাজনক হলেও ইতিমধ্যেই হোটেল কর্তৃপক্ষ যাবতীয় পদক্ষেপ নিয়েছেন। আশাকরি এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।” বিরাটও এখন স্বাভাবিক। চলতি সিরিজে ছন্দে রয়েছেন কোহলি। বাংলাদেশ ম্যাচেও সেরাটাই দেবে বিরাট আশা দ্রাবিড়ের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Gujarat Bridge collapse: মোরবির দুর্ঘটনায় মোদির পাশে থাকার বার্তা বাইডেনের! আজ ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    Gujarat Bridge collapse: মোরবির দুর্ঘটনায় মোদির পাশে থাকার বার্তা বাইডেনের! আজ ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: বিপদের সময় ভারতের পাশে থাকার বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সমবেদনা জানালেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মোরবিতে সেতু বিপর্যয়ের (Morbi Bridge Collapse) ঘটনায়  শোক প্রকাশ করে ট্যুইট করেছেন বাইডেন। তিনি লেখেন, ‘জিল ও আমি ভারতে সেতু বিপর্যয়ে যাঁরা নিজের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এবং গুজরাটের জনগণের শোকে সমব্যথী। আমরা ভারতীয় জনগণের পাশে রয়েছি এবং তাঁদের সমর্থন করে যাব।’ তিনি বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত অপরিহার্য অংশীদার। তার সঙ্গে মার্কিন নাগরিক ও ভারতীয় নাগরিকদের মধ্যেও গভীর বন্ধন রয়েছে। এই কঠিন সময়ে আমরা তাঁদের পাশে রয়েছি।’ 

    জো বাইডেন ছাড়াও বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা গুজরাটের এই ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইজরায়েলের প্রধানমন্ত্রী ইয়ের ল্যাপিড, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা সহ একাধিক বিশ্বনেতা দুঃখ প্রকাশ করে বার্তা পাঠিয়েছেন। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ানও এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা-সহ নানা দেশের রাষ্ট্রপ্রধানরা ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন। শোকবার্তা জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রীও। 

    প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় গুজরাটের মোরবিতে ব্রিটিশ আমলে তৈরি কেবল সেতু ভেঙে এখনও পর্যন্ত কমপক্ষে ১৪১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবারই মোরবি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখন গুজরাটেই রয়েছেন মোদি। আজ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী, স্বজনহারাদের সঙ্গে কথাও বলতে পারেন তিনি। সেতু ভেঙে পড়ার বিপর্যয় নিয়ে সোমবার গান্ধীনগরে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। মোরবির দুর্ঘটনার জন্য গুজরাট সরকার বুধবার রাজ্যজুড়ে শোক পালনের ডাক দিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Indian Citizenship: তিন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘু শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব, বড় পদক্ষেপ কেন্দ্রের

    Indian Citizenship: তিন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘু শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব, বড় পদক্ষেপ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটের (Gujarat) দুই জেলায় বসবাসকারী তিন দেশের সংখ্যালঘুদের দেওয়া হচ্ছে ভারতীয় নাগরিকত্ব (Indian Citizenship)। নাগরিকত্ব দেওয়ার বিষয়টি ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক (MHA)। সোমবার এই মর্মে জারি হয়েছে নির্দেশিকাও। নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর না হওয়ায় ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের আওতায় এই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার।

    গুজরাটের মেহসানা ও আনন্দ জেলায় বসবাসকারী পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব (Indian Citizenship) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। জেলা আধিকারিকদের এই মর্মে শংসাপত্র দেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। ভারতীয় নাগরিকত্ব পেতে এ দেশে অন্তত পাঁচ বছর বসবাস করতে হয়। এ ক্ষেত্রে তাও প্রযোজ্য হবে না।

    ভারতীয় নাগরিকত্ব (Indian Citizenship) কয়েকটি বিষয়ের ওপর ভিত্তি করে অর্জন করা যায়। এগুলি হল, ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির রেজিস্ট্রেশনের ভিত্তিতে, কোনও ভারতীয়কে বিয়ে করে, নাবালক, শিশু যার বাবা মা ভারতের নাগরিক, ভারতের বিদেশি নাগরিক এবং ভারতীয় কনস্যুলেটে একটি শিশুর রেজিস্ট্রেশন। তবে গুজরাটের দুই জেলার যাঁদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে, তাঁদের ক্ষেত্রে এগুলির কোনওটিই প্রযোজ্য নয়। তা সত্ত্বেও তাঁদের নাগরিকত্ব দিয়ে মহানুভবতার পরিচয় দিল ভারত। অন্তত ওয়াকিবহাল মহলের একাংশের অভিমত এমনই।

    গত বছরই এই প্রক্রিয়া শুরু করেছে নরেন্দ্র মোদির সরকার। সেই কারণে গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাবের মোট ১৩টি জেলায় বসবাসকারী অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব পেতে আবেদন জানানোর নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন ও ২০০৯ সালের নিয়ম অনুযায়ী এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছিল। কারণ সংশোধিত নাগরিকত্ব আইন, ২০১৯ এ বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু যেহেতু এই আইনের অধীনে বিধিগুলি এখনও সরকার প্রণয়ন করেনি, তাই এখনও পর্যন্ত কাউকে এই আইনের অধীনে নাগরিকত্ব দেওয়া যায়নি। ২০১৬, ২০১৮ এবং ২০২১ সালেও স্বরাষ্ট্রমন্ত্রক গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, পাঞ্জাব এবং হরিয়ানা এই পাঁচটি রাজ্যের বেশ কয়েকটি জেলার কালেক্টরদের বৈধ নথিতে ভারতে আসা ছটি সম্প্রদায়ের অভিবাসীদের নাগরিকত্ব (Indian Citizenship) শংসাপত্র দেওয়ার ক্ষমতা দান করে।

    আরও পড়ুন: ‘রাজনীতির ঊর্ধ্বে সমাজসেবা, সবার ওপরে মাতৃত্ব…’, জানুন আরএসএসের মহিলা সংগঠনের আদর্শ

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Aadhaar PAN: প্যান আধার লিংক করাননি? কত জরিমানা দিতে হবে জানেন?

    Aadhaar PAN: প্যান আধার লিংক করাননি? কত জরিমানা দিতে হবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: অনেক আগেই প্যানের সঙ্গে আধার (Aadhaar PAN) কার্ড লিংক করানোর নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। তার পর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। এখনও অনেকেই প্যানের সঙ্গে আধার কার্ড লিংক করে উঠতে পারেননি। অথচ এটা না করালেই নয়। তাই আপনি যদি জানেন যে আপনার প্যানের সঙ্গে আধার লিংক করানো হয়নি, তাহলে সাধু সাবধান! সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের (CBDT) বক্তব্য, আপনি যদি এখনও প্যানের সঙ্গে আধার লিংক করিয়ে উঠতে না পারেন, তাহলে আপনার প্যান কার্ড অকেজো হয়ে যাবে। সেক্ষেত্রে নানা সমস্যায় পড়তে হবে আপনাকে। বন্ধ হয়ে যেতে পারে ফিনান্সিয়াল ট্রানজেকশন। বোর্ডের পরামর্শ, তাই দ্রুত লিংক করিয়ে নিন প্যানের সঙ্গে আধার কার্ড।

    এতে অবশ্য ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি প্যানের সঙ্গে আধার (Aadhaar PAN) লিংক না করিয়ে থাকেন, তাহলে তা করিয়ে ফেলুন। সিবিডিটি এই লিংক করানোর সময়সীমা চলতি বছরের ৩১ মার্চ থেকে বাড়িয়ে করেছে আগামী বছর অর্থাৎ ২০২৩ এর ৩১ মার্চ পর্যন্ত। চলতি বছরের ৩১ মার্চের মধ্যে যাঁরা প্যানের সঙ্গে আধার লিংক করেননি, তাঁদের পেনাল্টি গুণতে হবে। যাঁরা জুনের ৩০ তারিখের মধ্যে প্যান-আধার লিংক করিয়েছেন, তাঁদের জরিমানা বাবদ দিতে হবে ৫০০ টাকা। তবে যেহেতু সেই তারিখ চলে গিয়েছে, তাই এখন যাঁরা করাবেন, জরিমানা বাবদ তাঁদের দিতে হবে ১০০০ টাকা।

    আরও পড়ুন: যারা ভারতের ঐক্য ভাঙার চেষ্টা করছে, তাদের থেকে সাবধান, বললেন মোদি

    ইনকাম ট্যাক্সের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, প্রতিটি ব্যক্তি যাঁদের ২০১৭ সালের ১ জুলাই প্যান নম্বর দেওয়া হয়েছে এবং যাঁদের আধার নম্বর রয়েছে, তাঁরাই নির্দিষ্ট ফর্ম এবং পদ্ধতি মেনে প্যান আধার (Aadhaar PAN) লিংক করবেন। অন্যভাবে বলা যায়, এই সব ব্যক্তিদের আধার-প্যান লিংক করতে হবে জরিমানা ছাড়া চলতি বছরের ৩১ মার্চের মধ্যে। আর জরিমানা দিলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Intermittent Fasting: ওজন কমাতে ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন? সাবধান! ডেকে আনছেন না তো বিপদ?

    Intermittent Fasting: ওজন কমাতে ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন? সাবধান! ডেকে আনছেন না তো বিপদ?

    মাধ্যম নিউজ ডেস্ক: ওজন কমাতে কত রকমেরই কৌশল-উপায় বেছে নেন সাধারণ মানুষ। তবে নানরকমের কৌশলের মধ্যে যেটি কার্যকরী সেটি হল ইন্টারমিটেন্ট ফাস্টিং (Intermittent Fasting)। গবেষণায় দেখা গিয়েছে, এই উপবাস রেখে বা এইভাবে ডায়েট করলে ওজন সত্যি কমে। ইন্টারমিটেন্ট ফাস্টিং-এ সারা দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে যাবতীয় খাবার খাওয়া শেষ করে ১২ থেকে ১৬ ঘণ্টা উপোস করে থাকতে হয়।

    কিন্তু তাই বলে আপনিও কি নিজের ওজন কমানোর জন্য এই উপায়কেই (Intermittent Fasting) বেছে নিয়েছেন। তবে তা আজই বন্ধ করুন। কারণ নতুন এক গবেষণায় এক অন্য তথ্যই উঠে এসেছে। জাানা গিয়েছে, এই ইন্টারমিটেন্ট ফাস্টিং সরাসরি মহিলাদের প্রজনন হরমোনের ওপর ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব ফেলে।

    আরও পড়ুন: শীতের বাতাস শুরু! হাওয়া-বদলে কাবু না হতে কী কী সতর্কতা নেবেন?

    সম্প্রতি শিকাগোর ‘ইউনিভার্সিটি অফ ইলিনয়েস’-এর একদল গবেষক কিছু মেনোপজ-পরবর্তী স্থূলকায় মহিলাদের দুটি গ্রুপে ভাগ করে তাদের উপর ৮সপ্তাহ ধরে এই ‘ওয়ারিয়র ডায়েট’ পদ্ধতি প্রয়োগ করে দেখেছেন। এই দলের নেতৃত্বে ছিলেন ক্রিস্টা ভারাডি। এই ডায়েট পদ্ধতিতে (Intermittent Fasting) ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৪ ঘণ্টা খাবার খাওয়ার অনুমতি মেলে। এই সময়ের মধ্যে সমস্ত কিছু খাওয়ার অনুমতি দেওয়া হয়। পরিমাণের ক্ষেত্রেও কোনও বিধি নিষেধ থাকে না। কিন্তু চার ঘণ্টার পরে আর কিছু খাওয়ার অনুমতি দেওয়া হয়না।

    এরপরে ওই সমস্ত মহিলাদের রক্তের নমুনা সংগ্রহ করে দেখা গিয়েছে, যারা এই উপোস করেছেন তাদের হরমোনের মাত্রায় পার্থক্য রয়েছে। আর যারা এই ফাস্টিং করেনি তাদের হরমোনে কোনও প্রভাবই পড়েনি। ক্রিস্টা ভারাডি এবং তাঁর দল দেখেছে যে উপোস করা লোকজনের মধ্যে গ্লোবুলিন হরমোনের মাত্রা আট সপ্তাহ পরে অপরিবর্তিত ছিল। এছাড়াও অপরিবর্তিত ছিল টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনের মতো অন্যান্য হরমোনও। কিন্তু ডিহাইড্রোপিয়ান্ড্রোস্টেরন বা ডিএইচইএ হরমোন মেনোপজ-পূর্ব এবং পরবর্তী উভয় মহিলাদের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে কম ছিল। এটি ১৪ শতাংশ কমে গিয়েছিল। ডিম্বাণুর গুণমানেও পরিবর্তন ঘটেছে। ফলে এই গবেষণা থেকেই বোঝা গিয়েছে যে, কীভাবে মহিলাদের দেহে ইন্টারমিটেন্ট ফাস্টিং (Intermittent Fasting) প্রভাব ফেলতে পারে।

LinkedIn
Share