Blog

  • Modi SCO Summit: “১০০-র বেশি ইউনিকর্ন এবং ৭০ হাজারের বেশি স্টার্ট-আপ রয়েছে ভারতে”, এসসিও সম্মেলনে বললেন মোদি

    Modi SCO Summit: “১০০-র বেশি ইউনিকর্ন এবং ৭০ হাজারের বেশি স্টার্ট-আপ রয়েছে ভারতে”, এসসিও সম্মেলনে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন সম্মেলনে (Shanghai Cooperation Organization) অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার সম্মেলনে অংশ নিয়ে মোদি বলেন, ভারতকে এক বিরাট উৎপাদন হাবে পরিণত করতে চান তিনি। প্রধানমন্ত্রী বলেন, “আমরা মানব-কেন্দ্রিক উন্নয়ন মডেলের উপর নজর দিচ্ছি। প্রত্যেক সেক্টরে উদ্ভাবনের উপর জোর দিচ্ছি। ১০০-র বেশি ইউনিকর্ন এবং ৭০ হাজারের বেশি স্টার্ট-আপ রয়েছে ভারতে।”  

     

    আরও পড়ুন: সন্ত্রাসবাদ থেকে জলবায়ু, আজ এসসিও বৈঠকে আলোচ্য সূচি কোন কোন বিষয়?

    রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং চিনের রাষ্ট্রপতির সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকেই ইরান ও উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও বৈঠক সারবেন। 

     

    আরও পড়ুন: আজাদকে প্রাণনাশের হুমকি জঙ্গিগোষ্ঠীর, ‘রাজনৈতিক গিরগিটি’ বলে কটাক্ষ 

    নরেন্দ্র মোদি কী বললেন সম্মেলনে? 

    • কোভিড-১৯ অতিমারির ধাক্কা কাটিয়ে উঠছে বিশ্ব। কোভিড এবং ইউক্রেন যুদ্ধের জন্য বিশ্বের সরবরাহ শৃঙ্খল ব্যহত হয়েছে। আমরা চাই ভারতকে উৎপাদন হাবে পরিণত করতে। সব সেক্টরে উদ্ভাবনীকে আমরা সাহায্য করি।  
    • আজ আমাদের দেশে ৭০ হাজারের বেশি স্টার্ট আপ এবং ১০০ ইউনিকর্ন রয়েছে। আমরা জনকেন্দ্রিক উন্নয়ন মডেলে জোর দিয়েছি।
    • এ বছর ভারতের অর্থনীতির বার্ষিক বৃদ্ধির হার হতে পারে ৭.৫ শতাংশ। পৃথিবীর বৃহৎ অর্থনীতিদের মধ্য়ে ভারতের অর্থনীতি সবথেকে দ্রুত বাড়ছে। এতে আমি গর্বিত।
    • মেডিক্যাল এবং ওয়েলনেস পর্যটনের জন্য ভারত বিশ্বের মধ্যে সবথেকে লাভজনক দেশ। ট্রাডিশনাল মেডিসিনের জন্য এসসিও দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়ানো দরকার।
    • সমরখন্দের এসসিও সম্মেলন কোভিড পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষত কোভিড পরবর্তী সময়ে অর্থনীতির পুনরুদ্ধার এবং সরবরাহ শৃঙ্খলকে জোরদার করতে সাহায্য করবে। আমরা আশা করি এসসিও দেশগুলি একে অপরের প্রতি বিশ্বস্ততা বজায় রাখবে। এবং একে অপরকে সাহায্য করবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
  • High fibre food:রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? খান এই চার ধরণের খাবার

    High fibre food:রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? খান এই চার ধরণের খাবার

    মাধ্যম নিউজ ডেস্ক: ফাইবার (Fibre) হল এমন একটি কার্বোহাইড্রেট (Carbohydrate) যা সাধারণত উদ্ভিদজাত খাবার থেকে পাওয়া যায়। কার্বোহাইড্রেট রক্তে শর্করার (Sugar) পরিমাণ নিয়ন্ত্রণ করে।ডায়াবেটিস রোগীদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকায় এই সব রোগীদের যব (Oat), আপেল ও ফুলকপির মতো ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। এক জনপ্রিয় সংবাদপত্রের খবর অনুযায়ী, ডায়াবেটিক রোগীদের শুধু কোলেস্টেরল নিয়ন্ত্রণই নয়, ওজন নিয়ন্ত্রণেও ফাইবার যুক্ত খাবারের ভূমিকা অপরিসীম।

    যব ও বার্লি: যব ও বার্লি (Barley) এক সঙ্গে মিশিয়ে খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। রেচন ক্রিয়ার মাধ্যমে শরীর থেকে ক্ষতিকর কোলেস্টেরল নির্গত হয়ে শরীরে কোলেস্টেরলের (Cholesterol) মাত্রাকে নিয়ন্ত্রণ করে। ১/৪ কাপ বার্লিতে ৭ গ্রাম ফাইবার, ৩৭ গ্রাম কার্বোহাইড্রেট এবং ১৭০ ক্যালোরি থাকে। ১/২ কাপ যবে থাকে ৪ গ্রাম ফাইবার, ১৫০ ক্যালোরি ও ২৭ গ্রাম কার্বোহাইড্রেট। 

    আরও পড়ুন: পশ্চিমী শৌচাগারের তুলনায় বেশি স্বাস্থ্যকর ভারতীয় স্টাইল! কী বলছেন বিশেষজ্ঞরা?

    মটর: মটরের (Peas) মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, খনিজ এবং ফাইবার থাকে। সাদা মটর কোলেস্টেরল হ্রাসের জন্য দুর্দান্ত কাজ করে। মটর ও পুদিনা এক সঙ্গে মিশিয়ে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। 

    বেরি: বেরি ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্টে পূর্ণ। ব্ল্যাকবেরিতে (Blackberry) প্রচুর পরিমাণে ভিটামিন সি, বি-৬ থাকে। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে এই বেরি। শরীরের দূষিত কার্বন-ডাই-অক্সাইড নির্গত করে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতেও বিশেষ সহায়তা করে এই ফল।

    আরও পড়ুন: সাবধান! সংক্রামক রোগের পাশাপাশি ভয় ধরাচ্ছে ‘নন-কমিউনিকেবল ডিজিজ’

    মসুর ডাল: যাঁদের রক্তে শর্করা রয়েছে, তাঁদের জন্য মসুর ডাল বিশেষ উপকারি। মসুর ডালে (Lentil) রয়েছে প্রায় ৫০ শতাংশ ফাইবার। শরীরে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায় এই ডাল। রক্তে শর্করার পরিমাণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। উচ্চ রক্তচাপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মসুর।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • BJP protest against PFI: পিএফআই সদস্যদের মুখে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! কড়া পদক্ষেপ সরকারের

    BJP protest against PFI: পিএফআই সদস্যদের মুখে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! কড়া পদক্ষেপ সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে উগ্র মৌলবাদী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’কে (PFI) নিষিদ্ধ ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র। এর মধ্যেই মহারাষ্ট্রের (Maharashtra)পুনেতে জমায়েত করেছিল পিএফআই সদস্যরা। সেখানেই পিএফআই সদস্যদের মুখে শোনা গেল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান। সম্প্রতি ওই জমায়েতের একটি ভিডিও সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে ইডি-এনআইএ-র (Protest against ED and NIA) বিরুদ্ধে বিক্ষোভে ওই স্লোগান দিচ্ছেন পিএফআই কর্মীরা। এর বিরুদ্ধে সরব হয়েছে মহারাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দল। বিজেপি, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীরা প্রতিবাদ জানিয়েছেন। সরব হয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। শিবাজির মাতৃভূমিতে দেশবিরোধী স্লোগান মেনে নেওয়া হবে না। কড়া ব্যবস্থা নেওয়া হবে, বলে ট্যুইট বার্তায় জানান তিনি। উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশও (Devendra Fadnavis) এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “কেউ যদি মহারাষ্ট্রে তথা ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তোলে, তবে তাকে ছেড়ে কথা বলা হবে না। তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

    আরও পড়ুন: টার্গেট আরএসএস? সংঘের ওপর গুপ্তচরবৃত্তি চালাত পিএফআই! চক্রান্ত ফাঁস

    প্রসঙ্গত, বুধবার মধ্যরাত থেকে দেশজুড়ে পিএফআইয়ের বিভিন্ন দফতরে তল্লাশি অভিযান শুরু করে এনআইএ ও ইডি। সংগঠনের চেয়ারম্যান ওমা সালেব-সহ একাধিক নেতাকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবাদে বৃহস্পতিবার থেকে কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্রে বিক্ষোভ শুরু করে কয়েকটি মুসলিম সংগঠন। কর্নাটক, বাংলাতেও বিক্ষোভ দেখিয়েছেন পিএফআই-পন্থীরা। বিভিন্ন রাজ্যের বিজেপি নেতাদের বাড়ি, গাড়ি নিশানা করা হচ্ছে। চলছে ভাঙচুর। আগুন ধরানো হচ্ছে।

    আরও পড়ুন : খুন, বিস্ফোরক রাখা, সন্ত্রাসবাদে মদত— কী কী অভিযোগ পিএফআই-এর বিরুদ্ধে?

    সারা দেশে যখন পিএফআই নেতাদের বিরুদ্ধে স্লোগান উঠছে তখন লালু প্রসাদ যাদব ঘনিষ্ঠ আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারি উল্টো সুর গাইলেন। তাঁর কথায়, “পাকিস্তান জিন্দাবাদ স্লোগানটি হল পিএফআই কর্মীদের প্রতিবাদের অঙ্গ। তার মানে এটা নয় যে যারা এই স্লোগান তুলেছে তারা সব পাকিস্তানি। তারা সব পাকিস্তানে চলে যাবে এমনও নয়।” এই মন্তব্যের পর আরজেডি নেতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয়েছে। অনেকেই তাঁর সমালোচনা করছেন। অন্যদিকে এই ঘটনার বিরুদ্ধে সরব হয়ে পুনের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্তার কাছে অভিযোগপত্র জমা দিয়েছে বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ। এই ধরনের স্লোগানের বিরোধিতা করেছেন মহারাষ্ট্রের বিরোধী নেতা শরদ পাওয়ারও। পুনের ডেপুটি পুলিশ কমিশনার সাগর পাতিল জানিয়েছেন, ঘটনাটির তদন্ত চলছে। কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • RSS: জ্ঞানবাপী, হিজাব বিতর্কের আবহেই মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক আরএসএস প্রধানের

    RSS: জ্ঞানবাপী, হিজাব বিতর্কের আবহেই মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক আরএসএস প্রধানের

    মাধ্যম নিউজ ডেস্ক: জ্ঞানবাপী মসজিদ বিতর্কে (Gyanvapi Mosque Row) ইতি পড়েনি। থামেনি হিজাব বিতর্কও (Hijab Row)। এহেন আবহে মুসলমান বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। জানা গিয়েছে, ধর্মীয় ঐক্য বজায় রাখতেই তিনি বৈঠক করেন  মুসলমান বুদ্ধিজীবীদের সঙ্গে। কাশীর বিশ্বনাথ মন্দির চত্বরেই রয়েছে জ্ঞানবাপী মসজিদ। হিন্দুত্ববাদী একাধিক সংগঠনের দাবি, এক সময় কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ভেঙেই তৈরি করা হয়েছিল জ্ঞানবাপী মসজিদ। মসজিদের ওজুখানার জলাশয়ে শিবলিঙ্গ রয়েছে বলেও দাবি হিন্দুত্ববাদী নানা সংগঠনের। এই বিতর্কের মীমাংসা এখনও হয়নি। আদালতে চলছে মামলা।

    কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে আসা যাবে না বলেও নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। রাজ্য সরকারের সেই নির্দেশিকাকে ঘিরে শুরু হয় বিতর্ক। মামলা গড়ায় আদালতে। সুপ্রিম কোর্টে এখনও চলছে সেই মামলার শুনানি। এহেন পরিস্থিতিতে দেশের মুসলমান বুদ্ধিজীবীদের সঙ্গে আরএসএস প্রধানের বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। সূত্রের খবর, মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে সংঘ প্রধানের সাক্ষাৎকারে বিভিন্ন ধর্মের মধ্যে ঐক্যসাধন কীভাবে সম্ভব তা নিয়ে আলোচনা হয়েছে। জ্ঞানবাপী মসজিদ বিতর্ক, হিজাব বিতর্ক এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা হয়েছে দু পক্ষে।

    আরও পড়ুন : আদর্শ সমাজের লক্ষ্যে রায়পুরে বসতে চলেছে আরএসএস-এর বার্ষিক সমন্বয় বৈঠক

    মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে আরএসএস প্রধানের বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি, দিল্লির প্রাক্তন গভর্নর লেফটেন্যান্ট নাজিব জং, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য লেফটেন্যান্ট জেনারেল জামিরউদ্দিন শাহ, প্রাক্তন সাংসদ শাহিদ সিদ্দিকি এবং ব্যবসায়ী সৈয়দ শেরাভানি। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন সিদ্দিকি। তিনি জানান, দেশবাসীর মধ্যে শান্তি এবং সৌভ্রাতৃত্বের ভাব কীভাবে বজায় রাখা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, দেশে যা চলছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এতে দেশের ধর্মীয় ঐক্য দুর্বল হয়ে পড়বে। তাই আমরা কীভাবে দেশে শান্তি বজায় রাখা যায়, কীভাবেই বা বজায় রাখা যায় সৌভ্রাতৃত্ব, তা নিয়ে আলোচনা করেছি। প্রাক্তন এই সাংসদ বলেন, মোহন ভাগবত একটি প্রতিষ্ঠান থেকে এসেছিলেন। এই প্রতিষ্ঠানের সমর্থক বহু মানুষ। তাই আমাদের মধ্যে আলোচনা হয়েছে ধর্মীয় ঐক্য নিয়ে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • SSC Scam: রাজসাক্ষী হচ্ছেন অর্পিতা! চার্জশিটে কী বলল ইডি?

    SSC Scam: রাজসাক্ষী হচ্ছেন অর্পিতা! চার্জশিটে কী বলল ইডি?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) রাজসাক্ষী হতে চাইলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। সোমবার সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা চার্জশিটে এই দাবি করেছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) সূত্রে খবর,তদন্তকারী আধিকারিকরা আলিপুর মহিলা সংশোধনাগারে অর্পিতাকে জেরা করতে যান। সেখানেই এই তথ্য পেয়েছেন তাঁরা। অর্পিতার এই আর্জি যদি ইডি মেনে নেয় তাহলে তদন্তে নয়া মোড় আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। জানা যেতে পারে কোটি কোটি টাকার উৎসও। প্রাক্তন শিক্ষামন্ত্রী তাই যতই বলুন, যে তিনি শুধু স্বাক্ষর করেছেন, তাঁর দফতরের কর্মীরা বিষয়টি জানেন, তা আদপে ভুল প্রমাণিত হচ্ছে। অর্পিতার বয়ান যদি সত্যি হয় তাহলে কোটি টাকার উৎস সম্পর্কে বিশদে বলতে পারবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীই। এমনই অভিমত বিশেষজ্ঞদের।

    আরও পড়ুন: অর্পিতার ৩১টি পলিসির জন্য দেড় কোটি টাকা প্রিমিয়াম দিতেন পার্থ! চার্জশিটে দাবি ইডির

    ইডি চার্জশিটে জানিয়েছে, পার্থের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পরে বিভিন্ন কোম্পানিতে বাবলির শেয়ার অর্পিতার নামে হস্তান্তর করা হয়েছিল। পার্থ-ঘনিষ্ঠ এক হিসাবরক্ষক অর্পিতাকে চাপ দিয়ে ওই শেয়ার হস্তান্তর করার বিষয়ে সম্মতি আদায় করেছিলেন, বলে লিখিত বয়ানে জানিয়েছেন অর্পিতা। ওই হিসাবরক্ষক তাঁকে বলেছিলেন, ‘পার্থের মেয়ে বিদেশে আছেন। কলকাতায় ফিরলে ওই শেয়ার তাঁর নামে ফেরত দেওয়া হবে। আপাতত অর্পিতার নামে হস্তান্তর করা হচ্ছে।’

    আরও পড়ুন: একে অপরকে দিচ্ছেন দোষ, নিজামে পার্থ-সুবীরেশদের একসঙ্গে বসিয়ে জেরা করতে পারে সিবিআই

    অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৪৯.৮০ কোটি টাকা এবং পাঁচ কোটি টাকার গয়না মিলেছিল। এই বিষয়ে অর্পিতা জানিয়েছেন, এগুলি সবই পার্থের। নেপাল, তাইল্যান্ড, বাংলাদেশ, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া এবং আমেরিকার প্রচুর মুদ্রাও মিলেছিল অর্পিতার ফ্ল্যাট থেকে। যা নানা সময়ে নানা ব্যক্তি এসে রেখে গিয়েছিলেন বলে দাবি করেছেন অর্পিতা। তিনি এই টাকা-পয়সার উৎস সম্পর্কে কিছুই জানেন না যা জানেন প্রাক্তন মন্ত্রীই জানেন, বলে দাবি অর্পিতার। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Healthy Food: শিক্ষার্থীদের খাদ্য তালিকায় অবশ্যই থাকা উচিত এই ৫টি খাবার  

    Healthy Food: শিক্ষার্থীদের খাদ্য তালিকায় অবশ্যই থাকা উচিত এই ৫টি খাবার  

    মাধ্যম নিউজ ডেস্ক: মস্তিষ্কে বুদ্ধির বিকাশের জন্য সুষম খাবার খাওয়া জরুরি। মূলত পড়ুয়াদের জন্যই হেলদি ডায়েট ভীষণ প্রয়োজন। ছাত্র জীবনে জ্ঞান অর্জনের জন্য মানসিকভাবে সুস্থ থাকা দরকার। সুস্থ থাকতে এবং পড়াশোনার দিক ঠিক রাখতে বাজার চলতি ফাস্ট ফুড (Fast Food) এড়িয়ে চলাই ভাল। বিজ্ঞানীরা জানিয়েছেন, এমন কিছু পুষ্টিকর খাবার রয়েছে, যা নিয়মিত খেলে মস্তিষ্কে বুদ্ধির বিকাশ হয়। বজায় থাকে মানসিক স্থিতিও। আসুন, জেনে নেওয়া যাক কোন কোন খাবার বুদ্ধির বিকাশের জন্য প্রয়োজন—

    সব রকমের বাদাম: সুস্থ থাকতে খাদ্যতালিকায় বাদাম রাখার কথা প্রায় প্রত্যেক চিকিৎসক এবং ডায়েটিশিয়ানরা বলে থাকেন। কাঁচা বাদাম মাংসপেশি মজবুত রাখে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, ক্যান্সার প্রতিরোধ গড়ে তোলে ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কাঁচা বাদামে প্রোটিন, ফ্যাটের পাশাপাশি ভিটামিন-ই সহ আরও অনেক উপকারি উপাদান রয়েছে। আখরোটেও (Walnut) রয়েছে প্রচুর পুষ্টি। আখরোটে থাকা ওমেগা-থ্রি ফ্যাট মানসিক অবসাদ থেকে মুক্তি পেতে সাহায্য করে। মস্তিষ্কের কোষের সজীবতা বজায় রাখতেও সাহায্য করে।

    ডিম: সিদ্ধ ডিম (Boil Egg) সবচেয়ে উপকারি। সিদ্ধ ডিম খাবার হজমে, হাড় সুদৃঢ় করতে এবং ওজন কমাতে সাহায্য করে। ডিমে প্রচুর পরিমাণে সালফার থাকায় চোখে ছানি পড়ার ঝুঁকি কমায়। ডিমের সাদা অংশে থাকে প্রোটিন ও কুসুমে থাকে ফ্যাট। সিদ্ধ ডিম শিশুর দৈহিক বৃদ্ধি ও মেধার বিকাশে বিশেষ কার্যকরী।

    তৈলাক্ত  মাছ:  চর্বি যুক্ত মাছে (Fatty Fish) প্রচুর পরিমাণে রয়েছে ওমেগা-থ্রি পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যা আর্থারাইটিস, হৃদরোগ এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। প্রতিদিন মাছ খেলে মানসিক স্থিতিশীলতা বজায় থাকে।

    আরও পড়ুন:ত্বকে ট্যান পড়েছে? রইল কিছু ঘরোয়া উপায়

    বিট ও বেরি: বিটে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, পটাশিয়াম ও আয়রন। বিট ও বেরিতে জলের পরিমাণ বেশি থাকায় এগুলি ওজন নিয়ন্ত্রণ ও হজমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিট ও বেরিতে (Berry) রয়েছে নাইট্রেট নামে গুরুত্বপূর্ণ একটি উপাদান। যা শরীরে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। নাইট্রিক আসিড মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে।

    শাকসবজি: দৈনন্দিন খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে শাকসবজি যুক্ত করা উচিত। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চোখের সমস্যা কমাতে প্রতিদিন খাবারের পাতে শাকসবজি অবশ্যই রাখতে হবে। পালং শাক রক্তে আয়রনের মাত্রা ঠিক রাখে। লাল শাক খেলে বজায় থাকে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা। ডাটা শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি (Vitamin C) ও ফলিক অ্যাসিড। এগুলি ত্বক ও চুলের (Skin & Hair) ক্ষয় রোধ করে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     
     
  • Sooji: নিয়মিত খেলে ভাল থাকবে হৃদযন্ত্র, সুজির আর কী কী গুণ জানেন?

    Sooji: নিয়মিত খেলে ভাল থাকবে হৃদযন্ত্র, সুজির আর কী কী গুণ জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু সুজি (Sooji)। ভারতের প্রায় প্রতিটি রান্নাঘরেই দেখা মেলে এই খাবারের। সুজি ওজন এবং ডায়াবেটিস (Diabates) নিয়ন্ত্রণে রাখে।  পাচনতন্ত্র ও হার্টের জন্যও সুজি উপকারী। তাই খাদ্যতালিকায় অবশ্যই রাখা উচিত সুজি। ন্যাশানাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত তথ্য অনুযায়ী, সুজিতে ক্যলোরি, ফাইবার, কার্বোহাইড্রেট সহ নানা গুরুত্বপূর্ণ উপাদান থাকে। ৬০ গ্রাম সুজিতে ১৯৮ ক্যালোরি থাকে। থাকে ৪০ গ্রাম কার্বোহাইড্রেট, ৭ গ্রাম প্রোটিন সহ আয়রন, ম্যাঙ্গানিজের মতো প্রয়োজনীয় উপাদানও। 

    আরও পড়ুন: জানুন ডেঙ্গির লক্ষণ, প্রতিকারের উপায়ই বা কী?

    সুজির পুষ্টিগুণ

    রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে: ডায়াবেটিস রোগীদের জন্য সুজি হল আদর্শ খাদ্য। সুজিতে রয়েছে ম্যাগনেসিয়াম (Magnesium) এবং ফাইবার যা শরীরে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। সহজে হজম হয়ে যাওয়ায় শরীরে কোনও ক্ষতি করে না।

    হার্টের স্বাস্থ্য ভাল রাখে: সুজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা হৃদরোগের আশঙ্কা কমায়। কোলেস্টেরল (Cholesterol) ও রক্তচাপ কমিয়ে হার্টের সুস্থতা বজায় রাখে সুজি। পাব মেড সেন্ট্রাল প্রকাশিত তথ্য অনুযায়ী, নিয়মিত সুজি খেলে হৃদরোগের সমস্যা কমে যায়।

    হজমে সাহায্য করে: ফাইবার (Fibre) সমৃদ্ধ সুজি হজম প্রক্রিয়ার ভারসাম্য বজায় রাখে। ন্যশানাল লাইব্রেরি অব মেডিসিনের মতে, পাচনতন্ত্রে স্বাস্থ্যকর ব্যাকটিরিয়া বৃদ্ধির কাজে সাহায্য করে।কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের পাশাপাশি রক্তে পুষ্টির শোষক হিসেবেও ভাল কাজ করে। সমীক্ষায় জানা গিয়েছে, দু সপ্তাহ ধরে প্রতিদিন সুজি খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাগুলি কমে। 

    ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে: ওজন নিয়ন্ত্রণের জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় সুজি অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত। পুষ্টিগুণ সমৃদ্ধ সুজি থালামিন, ফোলেট এবং ভিটামিন বি-র ভালো উৎস। সুজিতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকে। ওজন কমানোর ডায়েটে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিন শরীরের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে।

    কিডনির স্বাস্থ্য ভালো রাখে: সুজিতে থাকা পটাসিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। শরীরের অতিরিক্ত ক্ষারকে শরীর থেকে নির্গত করে কিডনিকে সুস্থ রাখে। পটাসিয়াম যুক্ত খাবার কিডনিকে সুস্থ রাখে।

    হাড় মজবুত করে: সুজিতে থাকা পটাসিয়াম হাড়কে মজবুত করে। এছাড়াও ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ফসফরাসের (Phosphorus) মতো উপাদানগুলি পেশীকে শক্তিশালী করতে সহায়তা করে।

    রক্তাল্পতা কমায়: সুজিতে থাকা আয়রন শরীরে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। এর ফলে রক্তশূন্যতা, ক্লান্তি, ডিহাইড্রেশনের মতো সমস্যাগুলির সমাধান হয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Team India: বুধবার থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ, দলে বাংলার শাহবাজ

    Team India: বুধবার থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ, দলে বাংলার শাহবাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে (INDvsSA) বিশ্রাম দেওয়া হল হার্দিক পান্ডিয়াকে। তাঁর জায়গায় টিমে এলেন বাংলার বাঁ হাতি অলরাউন্ডার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। কোভিড (Covid-19) থেকে এখনও সেরে উঠতে পারেননি। ফলে অস্ট্রেলিয়ার (Austrelia) মতো দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি (South Africa) সিরিজ থেকেও ছিটকে গেলেন মহম্মদ শামি। তাঁর জায়গায় দলে আনা হল উমেশ যাদবকে। পিঠে চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি দীপক হুডা। তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় দলে ঢুকেছেন শ্রেয়স আয়ার।

    ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর পর ভারতের সামনে এখন দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ। কেরলের মনোরম পরিবেশে হবে প্রথম খেলা। ভারতীয় দল হায়দরাবাদ থেকে ত্রিবান্দ্রমে পৌঁছেছে সোমবার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে  তিরুবনন্তপুরমে প্রথম টি ২০ আন্তর্জাতিক ম্যাচটি হবে বুধবার। বিসিসিআই সূত্র মারফত জানানো হয়েছে, ব্যাক আপ হিসাবেই শাহবাজকে দলে নেওয়া হয়েছে। যদি কোনও কারণে অক্ষর প্যাটেলকে বিশ্রাম দিতে হয় সেক্ষেত্রেই মাঠে নামানো হবে শাহবাজকে।

    আরও পড়ুন: সামনে এবার শুধুই ক্রিকেটের ঈশ্বর! সচিনকে টপকে শীর্ষস্থান দখল করতে পারবেন বিরাট?

    টি-২০ বিশ্বকাপের আগে হার্দিক পান্ডিয়াকে তরতাজা রাখতে তাঁকে বিশ্রাম দেওয়ায় শাহবাজ-কে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। এর আগে জিম্বাবোয়ে সফরে ওয়াশিংটন সুন্দরের জায়গায় জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন বাংলার বাঁ হাতি অলরাউন্ডার। তবে সিকান্দার রাজাদের বিরুদ্ধে লোকেশ রাহুলের দলে প্রথম একাদশে জায়গা হয়নি ২৭ বছরের শাহবাজের। চলতি বছর আইপিএলে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কিছু অবিশ্বাস্য ইনিংস, ও বেশ কিছু ভাল স্পেল করে নির্বাচকদের নজরে এসেছিলেন শাহবাজ।

    ভারত বনাম দক্ষিণ আফ্রিকা কবে কোন ম্যাচ: 

    প্রথম টি-২০- ২৮ সেপ্টেম্বর ( তিরুবনন্তপুরম)
    দ্বিতীয় টি২০ – ২ অক্টোবর (গুয়াহাটি)
    তৃতীয় টি২০ – ৪ অক্টোবর (ইন্দোর) 

    প্রথম ওয়ান ডে – ৬ অক্টোবর (লখনউ)
    দ্বিতীয় ওয়ান ডে – ৯ অক্টোবর (রাঁচি)
    তৃতীয় ওয়ান ডে- ১১ অক্টোবর (দিল্লি) 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Shantiprasad Sinha: শান্তিপ্রসাদ সিনহার জামিনের আর্জি খারিজ! ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই

    Shantiprasad Sinha: শান্তিপ্রসাদ সিনহার জামিনের আর্জি খারিজ! ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোয় আর বাড়ি ফেরা হচ্ছে না শান্তিপ্রসাদ সিনহার (Shantiprasad Sinha)। এসএসসি দুর্নীতি মামলায় (SSC Case) তাঁর জামিনের আর্জি খারিজ করল বিশেষ সিবিআই আদালত।  ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকবেন তিনি।  শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যানকে গত ১০ অগাস্ট গ্রেফতার করেছিল সিবিআই। বৃহস্পতিবার তাঁর হেফাজতের মেয়াদ শেষ হওয়ায়  তাঁকে আদালতে তোলা হয়।

    আরও পড়ুন: প্রাইমারিতে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে! চার্জশিটে দাবি ইডির

    পুজোর আগে জামিন পাননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও (Partha Chatterjee) ৷ নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ৫ অক্টোবর পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। পার্থ ছাড়াও কল্যাণময় গঙ্গোপাধ্যায়,অশোক সাহারও জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতিতে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ রয়েছে শান্তিপ্রসাদের বিরুদ্ধে। গ্রুপ সি মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। নিয়োগ সংক্রান্ত যে উপদেষ্টা কমিটি তৈরি করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার চেয়ারম্যান পদে বসানো হয়েছিল শান্তিপ্রসাদকে। অভিযোগ, তাঁর আমলেই মূলত নিয়োগ দুর্নীতি হয়।

    আরও পড়ুন: অর্পিতার ৩১টি পলিসির জন্য দেড় কোটি টাকা প্রিমিয়াম দিতেন পার্থ! চার্জশিটে দাবি ইডির

    শান্তিপ্রসাদের বিরুদ্ধে টাকা নিয়ে অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার অভিযোগ করেছে সিবিআই। বৃহস্পতিবার আদালতকে সিবিআই জানিয়েছে, গ্রেফতার হওয়া দুই মিডলম্যান প্রসন্ন রায় এবং প্রদীপের কম্পিউটারে অযোগ্য প্রার্থীদের তালিকা খুঁজে পেয়েছে তারা। এই দু’জনের সঙ্গে শান্তিপ্রসাদের যোগাযোগের কথা আগেই জানতে পেরেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তাঁদের ধারণা, এই তালিকা থেকেই নাম যেত এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদের কাছে। নগদের বিনিময়ে পাওয়া যেত চাকরিও। তবে লেনদেনের দায়িত্বে থাকতেন দুই মিডলম্যানই। সিবিআইয়ের এই যুক্তি শোনার পর এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্যের জামিনের আবেদন খারিজ করে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Rajasthan Congress: রাজস্থান বিদ্রোহকাণ্ডে ছাড় গেহলটকে!

    Rajasthan Congress: রাজস্থান বিদ্রোহকাণ্ডে ছাড় গেহলটকে!

    রাজস্থান কংগ্রেস বিদ্রোহ (Rajasthan Congress)

    Rajasthan Congress: রাজস্থান বিদ্রোহকাণ্ডে ছাড় দেওয়া হল রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে। যদিও তাঁর তিন অনুগামীকে নোটিস ধরানো হয়েছে। ঘটনার জেরে কংগ্রেস (Congress) প্রেসিডেন্ট পদের নির্বাচন থেকে ছিটকে যেতে পারেন অশোক গেহলট (Ashok Gehlot)! রাজনৈতিক মহলের ধারণা, সেক্ষেত্রে লড়াইয়ের মাঠে দেখা যেতে পারে গান্ধী (Gandhi) পরিবারের আস্থাভাজন মল্লিকার্জুন খাড়গে ও দিগ্বিজয় সিংকে।

    প্রসঙ্গত, কংগ্রেস হাইকমান্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে পদত্যাগ করেন রাজস্থান কংগ্রেস (Rajasthan Congress) – এর ৮২ জন বিধায়ক। স্পিকারের কাছে পদত্যাগপত্র জমাও দেন তাঁরা। বিষয়টিকে ভালভাবে নেননি দলের শীর্ষ নেতৃত্ব।

    তিন রাজস্থান কংগ্রেস বিধায়ককে শোকজ নোটিস (Show Cause Notice to 3 Rajasthan Congress MLA)

    ঘটনার জেরে মঙ্গলবার মুখ্যমন্ত্রী অশোক গেহলটের তিন অনুগামীকে বিশৃঙ্খল আচরণের জন্য শোকজ নোটিস ধরায় গ্র্যান্ড ওল্ড পার্টি নেতৃত্ব। ১০ দিনের মধ্যে নোটিসের উত্তর দিতে বলা হয়েছে তাঁদের। তবে অশোকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা এখনও অবধি নেননি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। রাজস্থান কংগ্রেস (Rajasthan Congress) – এর যে তিন নেতাকে শোকজ নোটিস ধরানো হয়েছে, তাঁরা হলেন, ক্যাবিনেট মন্ত্রী শান্তি ধারিয়াল, মন্ত্রী তথা বিধানসভায় কংগ্রেসের চিফ হুইপ মহেশ জোশি এবং বিধায়ক ধর্মেন্দ্র রাঠোর।

    কংগ্রেস সভাপতি নির্বাচন (Congress Presidential Election)

    কংগ্রেস সভাপতি পদে লড়তে গেলে মনোনয়নপত্র দাখিল করতে হবে ৩০ সেপ্টম্বরের মধ্যে। বুধবার দুপুর পর্যন্তও মনোনয়নপত্র তোলেননি অশোক। এ ব্যাপারে রাজস্থানের মুখ্যমন্ত্রী কিংবা কংগ্রেস কোনও তরফেই কিছু জানানো হয়নি। অশোক গেহলট মনোনয়নপত্র না তুললে ওই পদে গান্ধী পরিবারের পছন্দের মাত্র দুজন লড়তে পারেন বলে শোনা যাচ্ছে। এঁরা হলেন, দিগ্বিজয় সিং ও রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জন খাড়গে।

    আরও পড়ুন : মনোনয়ন তুললেন থারুর-বনসল! কংগ্রেস সভাপতির দৌড়ে কারা?

    অন্যদিকে, রাজস্থানের ঘটনায় যারপরনাই বিব্রত কংগ্রেস নেতৃত্ব। হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে এদিন বৈঠক চলছিল ১০ নম্বর জনপথে, সোনিয়া গান্ধীর বাসভবনে। সেখানেই সোনিয়া গান্ধী স্বয়ং রাজস্থানের পরিস্থিতি নিয়ে প্রবীণ কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনা করেন। সূত্রের খবর, ওই বৈঠকে অশোক গেহলট কংগ্রেস প্রেসিডেন্টের সঙ্গে রাজস্থানের ব্যাপারে আলোচনা করতে চেয়েছিলেন। তবে দুজনের মধ্যে কথপোকথন হয়েছে কিনা, তা জানা যায়নি। এদিকে, রাজস্থানের এই ডামাডোল পরিস্থিতিতে রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচিন পাইলট দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে দিল্লি পৌঁছেছেন। এখন দেখার, কোথাকার জল কতদূর গড়ায়!

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share