Blog

  • ISIS Suicide Bomber: রাশিয়ায় গ্রেফতার হওয়া আইএস জঙ্গিকে হেফাজতে নিতে চায় ভারত

    ISIS Suicide Bomber: রাশিয়ায় গ্রেফতার হওয়া আইএস জঙ্গিকে হেফাজতে নিতে চায় ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়ায় (Russia) গ্রেফতার হওয়া ইসলামিক স্টেট (আইসিস) জঙ্গিকে (ISIS Terrorist) নিজের হেফাজতে নিতে চায় ভারত। এর জন্যে রাশিয়ার তদন্তকারী সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (FCS) কাছে আবেদনও জানাবে ভারতীয় এজেন্সি। এর আগে ঠিক ছিল ওই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করতে রাশিয়া যাবেন জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) এবং ইন্টেলিজেন্স ব্যুরো (IB)-এর আধিকারিকরা। কিন্তু এখন তাকে দেশে এনেই জেরা করতে চাইছেন গোয়েন্দারা। 

    আরও পড়ুন: পয়গম্বরকে অপমানের বদলা নিতে ভারতে হামলার ছক, রাশিয়ায় গ্রেফতার আইএস জঙ্গি

    উজবেকিস্তানের ওই জঙ্গিকে (Suicide Bomber) দেশে এনে জেরা করার জন্যে রাশিয়া, উজবেকিস্তান দুই দেশের সঙ্গেই যোগাযোগ রাখছে ভারত। 

    রাশিয়ায় ধৃত ওই আইএস জঙ্গিকে বিজেপি নেত্রী নূপুর শর্মাকে (Nupur Sharma) হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের শীর্ষ সূত্রে এমনই খবর মিলেছে৷ আজামভ নামে ওই আইএস জঙ্গির জন্ম হয় ১৯৯২ সালে৷ তুরস্কে তাকে দলে নেয় আইএস৷ সেখানেই প্রশিক্ষণ চলে তার৷

    আরও পড়ুন: রাশিয়া থেকে আমদানি কমিয়েছে ভারত, বেড়েছে সৌদি আরব থেকে তেল কেনা

    নুপূর শর্মাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েই রাশিয়ায় পৌঁছয় সে৷ লক্ষ্য ছিল রাশিয়া থেকে ভিসা নিয়ে দিল্লি পৌঁছনো৷ সূত্রের খবর, দিল্লিতে পৌঁছলে স্থানীয় ভাবে তাকে সহযোগিতা করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ জেরায় আজামভ স্বীকার করেছে, অনলাইন প্রশিক্ষণেই তাকে চরমপন্থার প্রতি আকর্ষিত করা হয়েছিল৷ কোনও আইএস নেতার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয়নি তার৷ অপারেশনের দ্বিতীয় পর্যায়ে রাশিয়ায় পৌঁছয় বলে দাবি করেছে আজামভ৷ 

    গত ২৭ জুলাই একটি বিদেশী সন্ত্রাস দমন এজেন্সির মাধ্যমে রাশিয়ায় একজন জঙ্গির গ্রেফতার হওয়ার খবর পায় ভারত৷ ওই এজেন্সি জানিয়েছিল, কিরঘিজস্তান এবং উজবেকিস্তানের দুই আত্মঘাতী জঙ্গি ভারতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল৷ তাদের মধ্যে একজন তুরস্ক থেকে এসেছে৷

    ভারতের কাছে খবর ছিল, ওই দুই জঙ্গি রাশিয়ার মস্কো অথবা অন্য কোনও দূতাবাসের মাধ্যমে ভারতে আসার জন্য ভিসার আবেদন জানাবে৷ এই তথ্য হাতে পেয়েই রাশিয়াকে জানায় ভারত৷ সেই সূত্র ধরেই আজামভকে আটক করে সেদেশের ফেডারেল সিকিউরিটি সার্ভিস৷ 

    এর আগেই পয়গম্বর বিতর্ক নিয়ে হামলার ছক হতে পারে বলে ভারতকে সতর্ক করেছিল গোয়েন্দা সংস্থাগুলি। সেইমতো ভিসা দেওয়ার প্রক্রিয়ায় কড়াকড়ি করেছে ভারত। তুর্কি, কাতার, কুয়েত, মধ্য এশিয়ার দেশগুলিকে ভিসা দেওয়ার প্রক্রিয়া আঁটসাঁট করা হয়েছিল। আর সেই কারণেই রাশিয়া  হয়ে ভারতে ঢোকার ছক কষেছিল ওই জঙ্গি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • CBI Raids in Bihar: রেল নিয়োগে দুর্নীতি, তেজস্বীর দলের নেতাদের বাড়িতে তল্লাশি সিবিআই-এর  

    CBI Raids in Bihar: রেল নিয়োগে দুর্নীতি, তেজস্বীর দলের নেতাদের বাড়িতে তল্লাশি সিবিআই-এর  

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলা তো ছিলই। এবার সিবিআই (CBI)- এর নজরে বিহার (Bihar)। চাকরির বদলে জমি নেওয়া দুর্নীতির অভিযোগে বুধবার সকাল থেকে তেজস্বী যাদবের (Tejashwi Yadav) দল আরজেডি নেতাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ নেতা সুনীল সিং, সুবোধ রায়, আশফাক করিম এবং ফৈয়াজ আহমেদের বাড়ি ও অফিসে তল্লাশি (Raid) চলছে। এদিকে আজই শুরু হচ্ছে বিহারের বিধানসভা অধিবেশন। আজই হতে পারে আস্থা ভোট। 

    আরও পড়ুন: জাতীয় পতাকাকে ‘ঢাল’ করেও মেলেনি রেহাই, বিহারে এডিএমের মার হবু শিক্ষককে 

     

    সুনীল সিং এই বিষয়ে বলেন, “ইচ্ছাকৃতভাবে এটা করছে। এর কোনও অর্থ নেই। ওরা ভাবছে, আমরা ভয় পেয়ে ওদের পক্ষে চলে যাব।” 

    আরজেডির রাজ্যসভা সদস্য মনোজ ঝা বলেন, “ইডি হোক কিংবা আইটি অথবা সিবিআই, এসবই আসলে বিজেপির হানাদারি। ওরা এখন বিজেপির অধীনে, ওদের নির্দেশে কাজ করে যাচ্ছে। ওদের অফিস চলে বিজেপির অঙ্গুলি হেলনে। আজ বিধানসভায় শক্তি পরীক্ষা হতে চলেছে। তার আগে এসব কী হচ্ছে, তা বোঝাই যায়।” 

    আরও পড়ুন: দলকে কলঙ্ক মুক্ত রাখতে নয়া ফরমান তেজস্বী যাদবের, জানেন কী কী?

    প্রসঙ্গত, জমির বিনিময়ে সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই মামলায় জুলাই মাসে লালুঘনিষ্ঠ ভোলা যাদবকে গ্রেফতার করেছিল সিবিআই। অভিযোগ, লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) ইউপিএ সরকারের রেলমন্ত্রী থাকাকালীন (২০০৪-০৯) বিহারের বহু যুবককে জমির বিনিময়ে রেলের ‘গ্রুপ-ডি’ (Railway Recruitment Corruption) পদে নিয়োগ করা হয়েছিল। লালুর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তাঁদের দুই কন্যা মিসা এবং হেমার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে গত ২০ মে সিবিআই পাটনা, দিল্লিসহ দেশের মোট ১৫টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     

     

  • Mosquito: বর্ষায় মশার জ্বালায় অতিষ্ঠ? উপদ্রব কমাতে জানুন কিছু ঘরোয়া উপায়

    Mosquito: বর্ষায় মশার জ্বালায় অতিষ্ঠ? উপদ্রব কমাতে জানুন কিছু ঘরোয়া উপায়

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষার মরশুম আসতে না আসতেই বেড়েছে মশার উপদ্রব। সন্ধ্যা নামতে না নমতেই ঘরে ঢুকে পড়ছে মশা। আর এই মশা থেকেই হতে পারে ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো প্রাণঘাতি রোগ। মশার জ্বালায় বিরক্ত হয়ে যাচ্ছেন তো আপনি? বর্ষায় মশার উপদ্রব কম করবেন কীভাবে?

    মশার হাত থেকে মুক্তি পেতে ব্যবহার করে থাকি, রেপেলেন্ট, কয়েল বা স্প্রে। কিন্তু মশা মারার এই সমস্ত ওষুধই নানান ভারী রাসায়নিক ব্যবহার করে তৈরি করা হয়। সে ক্ষেত্রে এই রাসায়নিকগুলি বাড়িতে বসবাসকারী সদস্যদেরও ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এর ফলে অনেকের শ্বাসকষ্ট বা মাথাব্যথার সমস্যা দেখা দেয়।

    আজ জেনে নিন এমনই প্রাকৃতিক, ঘরোয়া উপায়, যেগুলির সাহায্যে সহজেই মশার উপদ্রব থেকে মুক্তি পাওয়া সম্ভব। এগুলির থেকে ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ও তেমন নেই।

    ল্যাভেন্ডার তেল

    ল্যাভেন্ডারের একটি তীব্র গন্ধ রয়েছে যা মশা তাড়াতে সাহায্য করতে পারে। ল্যাভেন্ডার ফুল থেকে ল্যাভেন্ডার তেল বের করা হয়। ল্যাভেন্ডারে অ্যানালজেসিক, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে। ল্যাভেন্ডার তেলকে অন্য তেলে মিশিয়ে, লোশন ইত্যাদির সাথে ব্যবহার করা যেতে পারে। ল্যাভেন্ডার তেল বাড়ির ভিতরে ডিফিউজারেও ব্যবহার করা যেতে পারে।

    আরও পড়ুন: মশার উপদ্রব থেকে বাঁচতে নয়া পদ্ধতি আবিষ্কার আইসিএমআর-এর

    সিট্রোনেলা তেল

    সাধারণত বাইরেও মশা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহৃত করা হয় সিট্রোনেলা। এটি ভেষজগুলির সংমিশ্রণ থেকে তৈরি করা হয়। আপনি এটি অন্যান্য তেলের সাথে অল্প করে আপনার সারা শরীরে ময়েশ্চারাইজারের মতো লাগিয়ে এটি ব্যবহার করতে পারেন।

    টি ট্রি তেল

    এই তেলে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলো আছে। মশা থেকে শুরু করে পোকামাকড় মারার ক্ষেত্রেও ব্যবহার করা হয়।

    নিম তেল

    স্বাস্থ্যের পক্ষে নিমের উপকারিতা সকলেরই জানা। মশা তাড়াতেও কার্যকরী ভূমিকা পালন করে নিম। নিম ও নারকেলের তেলকে সমপরিমাণে মিশিয়ে শরীরে লাগিয়ে নিন। এর ফলে মশার কামড় থেকে বাঁচতে পারবেন।

    কর্পূর

    কয়েলের পরিবর্তে বাড়িতে কর্পূর জ্বালিয়ে রাখতে পারেন। ১৫-২০ মিনিটের জন্য এটি জ্বালিয়ে রাখলেই কাজ দেবে। কর্পূর মশা দূর করতে কাজে আসে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Anubrata Mondal PA: ছ’বছর ধরে বেতন নিয়ে গিয়েছেন, সোমবার স্কুলে প্রথম পা রাখলেন অনুব্রতর পিএ

    Anubrata Mondal PA: ছ’বছর ধরে বেতন নিয়ে গিয়েছেন, সোমবার স্কুলে প্রথম পা রাখলেন অনুব্রতর পিএ

    মাধ্যম নিউজ ডেস্ক: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেফতারি নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। এই ইস্যু ঠাণ্ডা হতে না হতেই নতুন করে বিতর্ক দানা বেঁধেছে কেষ্টকন্যা সুকন্যার প্রাথমিক বিদ্যালয়ে  চাকরি নিয়ে। অভিযোগ সুকন্যা (Sukanya Mondal) টেট (TET) পাশ না করেই চাকরি পেয়েছেন। মামলাটি এই মুহূর্তে আদালতে বিচারাধীন। তার মাঝেই অভিযোগ উঠেছিল ২০১৬ সালে চাকরি পাওয়ার পর থেকে একদিনও স্কুলে যাননি সুকন্যা। ওই একই স্কুল, অর্থাৎ কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন অনুব্রত মণ্ডলের পিএ অর্ক দত্ত (Arka Dutta)। একই অভিযোগ অর্কর নামেও। তিনিও নাকি চাকরি পাওয়ার পর একদিনও স্কুলে যাননি। এমনকি সহকর্মীরা কেউ তাঁকে চেনেন না।  

    আরও পড়ুন: ‘সায়গলই হচ্ছে…’, গরুপাচার কাণ্ডে বড় রহস্যভেদ সিবিআইয়ের

    চাকরি পেয়েছেন ২০১৬ সালে, সময়মতো প্রতিমাসে বেতনও পেয়েছেন, খাতায় কলমে তিনি একজন প্রাথমিক শিক্ষক, কিন্তু চাকরি পাওয়ার পর একদিনও স্কুলমুখী হন নি তিনি। সোমবার তিনি প্রথম পা রাখলেন স্কুলে। এ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। স্কুলে যোগ দিয়ে মুখে কুলুপ এঁটেছেন অর্ক। চুপ স্কুল কর্তৃপক্ষ। 

    ২০১৬ সালে চাকরি পেয়ে একদিনও ক্লাস না করেই প্রতিমাসেই বেতন পেয়েছেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। সুকন্যার পর এবার আরও একটি ঘটনা সামনে এল কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়েই। একই কাণ্ড ঘটিয়েছেন অনুব্রত মণ্ডলের পিএ অর্ক দত্ত। সুকন্যাকে নিয়ে তোলপাড় হলেও অর্কর বিষয়টি প্রচারের আলোয় আসেনি। ইত্তিমধ্যেই বিচারাধীন সুকন্যা মণ্ডলের কেস। তাই আর অন্তরালে না থেকে সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবার পা রাখলেন অর্ক। চাকরি পাওয়ার পর থেকে একদিনও স্কুলে না গিয়ে বেতন নিয়েছেন প্রতি মাসে। অর্ক দত্ত বলে যে স্কুলে কোন শিক্ষক রয়েছেন, তা জানেনই না কালিকাপুর প্রাথমিক স্কুলের কোনও পড়ুয়া। এই প্রসঙ্গে কোন মন্তব্যই করতে চাননি অনুব্রত মণ্ডলের পিএ।  

    আরও পড়ুন: বিনা টেটে সুকন্যার মাস্টারি কাঠগড়ায় তুলল ব্রাত্যকে!

    গরুপাচার মামলায় আপাতত সিবিআই হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। ওই মামলায় নাম জড়িয়েছে তাঁর মেয়ে সুকন্যারও। এরই মধ্যে প্রকাশ্যে আসে চাকরিতে না গিয়ে টানা ৬ বছর ধরে প্রতিমাসে বেতন নেওয়ার বিষয়টি। এবার একই স্কুলে আরও একটি ঘটনা সামনে আসতেই ফের অস্বস্থিতে পরেছে স্থানীয় তৃণমূল। উল্লেখ্য, বেআইনিভাবে প্রাথমিক শিক্ষকের চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে অনুব্রত-কন্যার বিরুদ্ধে। হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের আদালতে সেই অভিযোগ ওঠে। তার জেরে সুকন্যাকে আদালতে হাজির হওয়ারও নির্দেশ দিলেও পরবর্তীতে সেই নির্দেশ প্রত্যাহার করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

  • Narendra Modi: দুই রাজ্যে পরিকাঠামোয় জোর, হরিয়ানা এবং পাঞ্জাবে হাসপাতাল উদ্বোধন করবেন মোদি

    Narendra Modi: দুই রাজ্যে পরিকাঠামোয় জোর, হরিয়ানা এবং পাঞ্জাবে হাসপাতাল উদ্বোধন করবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার ২৪ অগাস্ট পাঞ্জাব (Punjab), হরিয়ানা (Haryana) সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। এদিন দুই রাজ্যেই একটি করে হাসপাতাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সোমবার প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে জানানো হয়েছে, প্রথমে হরিয়ানার ফরিদাবাদে ‘অমৃতা হাসপাতাল’ (Amrita Hospital) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারপর মোহালির ‘হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টার’ (Homi Bhabha Cancer Hospital and Research Centre) নামে বিশ্বমানের একটি ক্যান্সার হাসপাতাল উদ্বোধন করবেন তিনি।   

    আরও পড়ুন: কংগ্রেস সভাপতি নির্বাচন পর্যন্ত ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি নিচ্ছে জি-২৩!

    পিএমও সূত্রে জানা গিয়েছে, নবনির্মিত এই হাসপাতালে ২ হাজার ৬০০টি বেডের পাশাপাশি অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে এবং এই গোটা হাসপাতালটি দেখভালের দায়িত্ব থাকবে মাতা আনন্দময়ী মঠ। হাসপাতালটিতে থাকবে ৫৩৪টি ক্রিটিক্যাল কেয়ার বেড, ২৫০০ জন প্যারা মেডিক্যাল কর্মী, ৮০০ জন চিকিৎসক। ১ কোটি বর্গফুট জায়গাজুড়ে গড়ে উঠেছে এই হাসপাতাল। হাসপাতাল তৈরিতে মোট ৬ হাজার কোটি টাকা খরচ হয়েছে। হাসপাতাল চালু হওয়ার ফলে ফরিদাবাদ ও জাতীয় এনএসআরের মানুষদের চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই সুযোগ সুবিধা হবে।        

    অন্যদিকে প্রতিবেশী রাজ্য পাঞ্জাবের মোহালিতে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল উদ্বোধনের ফলে এই অঞ্চলের মানুষ ক্যান্সারের চিকিৎসা করাতে পারবেন। পারমাণবিক শক্তি বিভাগের আওতায় থাকা টাটা মেমোরিয়াল সেন্টার ৬৬০ কোটি টাকা ব্যায়ে এই হাসপাতালটি তৈরি করেছে। এই ক্যান্সার হাসপাতালে ৩০০টি বেডের পাশাপাশি উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ বসানো হয়েছে। এই হাসপাতালে অপারেশন, রেডিও থেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি এবং বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের মতো সব ধরনের ক্যান্সারের চিকিৎসা হবে বলেই জানা গিয়েছে। এই হাসপাতাল ক্যান্সার চিকিৎসার হাব হিসেবেই ব্যবহার করা হবে। 

    আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ‘আত্মনির্ভরতা’! দেশীয় সারমেয় মুধল হাউন্ডে ভরসা, জানেন এর বৈশিষ্ট্য

    হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছেন, প্রত্যেক জেলায় জেলায় মেডিক্যাল কলেজ তৈরির কাজ চলছে। এই মুহূর্তে রাজ্যে ১৩টি মেডিক্যাল কলেজ রয়েছে। ৮টি মেডিক্যাল কলেজ নির্মাণের কাজ চলছে। ১৩,০০০ চিকিৎসক রয়েছে। সরকার সেই সংখ্যা বাড়িয়ে ২৮,০০০ করতে চায়। অর্থাৎ প্রতি বছর ২,৬৫০ জন চিকিৎসক তৈরি হবেন। 

     

     

  • Tomato Flu: কোভিড এবং টোম্যাটো জ্বরের উপসর্গে অনেকটাই মিল, পার্থক্য বুঝবেন কীভাবে?

    Tomato Flu: কোভিড এবং টোম্যাটো জ্বরের উপসর্গে অনেকটাই মিল, পার্থক্য বুঝবেন কীভাবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা (Corona), মাঙ্কি পক্সের (Monkey Pox) আতঙ্ক তো ছিলই এখন আবার নতুন করে আতঙ্কের সৃষ্টি করছে টোম্যাটো জ্বর (Tomato Fever)। আগের ভাইরাসগুলোর সঙ্গে সামলে ওঠার আগেই এবার ভারতে হানা দিয়েছে টোম্যাটো ফ্লু। কেরালা, ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে এই রোগে আক্রান্ত হয়েছে বহু শিশু। সাধারণত ৫ বছরের কম বয়সী শিশুদেরকেই এই জ্বরে বেশি আক্রান্ত হতে দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত ৮২ জন শিশু এই জ্বরে আক্রান্ত বলে জানা গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে সূত্রে খবর, অধিকাংশ আক্রান্ত কেরালার কোল্লাম (Kollam) জেলায় দেখা গিয়েছে। এই ভাইরাসের ক্ষেত্রে শিশুদেহে লাল ফোসকা দেখা যায় ও এর সঙ্গে ত্বকে জ্বালাও অনুভূত হয়।

    আরও পড়ুন: মাঙ্কি পক্সের পর এবারে চোখ রাঙাচ্ছে টোম্যাটো ফ্লু! কী এর উপসর্গ, জানুন…

    তবে অনেকেই টোম্যাটো ফ্লু বা টোম্যাটো জ্বরের মধ্যে পার্থক্য বুঝতে পারেন না। তাই এই দুই ভাইরাসের কী কী উপসর্গ আছে তা ভালো করে জেনে রাখা দরকার। যদিও করোনা ও টোম্যাটো ফ্লু-এর কিছু উপসর্গ এক হতে পারে। যেমন- জ্বর, গা ব্যথা, ক্লান্তি। আবার কোভিডে আক্রান্ত রোগীদেরও গায়ে ফোসকা মত দেখা গিয়েছিল। কিন্তু টোম্যাটো ফ্লু-এর সঙ্গে সারস-কোভিড-২ এর কোনও সম্পর্ক নেই। টোম্যাটো ফ্লু একটি বিরল প্রকৃতির ভাইরাল ইনফেকশন এবং এটি আবার হাত-পা-মুখের রোগের (hand-foot-and-mouth disease) (HFMD) নতুন ভ্যারিয়েন্ট হতে পারে। হাত-পা-মুখের রোগে সাধারণত শিশুদের মুখে ঘা, হাতে পায়ে ফোসকা হয়। তবে, এই ভাইরাসের প্রধান লক্ষণগুলো হল গায়ে টোম্যাটোর মতো লাল রঙের ফোসকা (Blister)। এছাড়াও জ্বর, ত্বকে জ্বালা, সর্দি, কাশি, ডায়রিয়া, বমি, পেট ব্যথা ও শরীরে ব্যথা হয়। তবে কোভিডের ক্ষেত্রে আক্রান্তের গায়ে টোম্যাটোর মতো লাল রঙের বড় বড় ফোসকা দেখা যায়না।

    আরও পড়ুন: “করোনা ভাইরাস ক্লান্ত নয়, আগামী মাসে ফের বাড়বে আক্রান্তের সংখ্যা”, সতর্কবার্তা ‘হু’ প্রধানের

    আবার টোম্যাটো জ্বরের সঙ্গে অন্যান্য রোগের উপসর্গও এক হতে পারে। যেমন- তীব্র জ্বর, ফোসকা, জয়েন্টে ব্যথা ইত্যাদি চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর ক্ষেত্রেও দেখা যায়। অন্যদিকে জ্বর, ডায়রিয়া, বমি, পেট ব্যথা, ক্লান্তি ও শরীরে ব্যথা ইত্যাদি টোম্যাটো জ্বরের লক্ষণ ডেঙ্গুর ক্ষেত্রেও দেখা যায়।

     

  • Indian in Artemis Mission: আর্টেমিস-১ মুন মিশনে ভারতীয় যোগ, প্রকল্পে যুক্ত হলেন বিজ্ঞানী অমিত পাণ্ডে

    Indian in Artemis Mission: আর্টেমিস-১ মুন মিশনে ভারতীয় যোগ, প্রকল্পে যুক্ত হলেন বিজ্ঞানী অমিত পাণ্ডে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের জন্য আজ গর্বের দিন। নাসার আসন্ন গুরুত্বপূর্ণ আর্টেমিস-১ মুন মিশনে সিনিয়র গবেষক পদে যুক্ত হচ্ছেন ভারতীয় বিজ্ঞানী অমিত পাণ্ডে। এই মিশনটির নাম ‘নিউ মুন প্রোগাম আর্টেমিস ১’ (New Moon Program Artemis I)। এই মিশনে চাঁদে রকেট পাঠানো হবে। মিশনটি নাসার আর্টেমিস প্রোগামের (Artemis Programme) বহু-প্রতীক্ষিত একটি মিশন।

    আরও পড়ুন: মহাকাশচারী ছাড়াই চাঁদে পাড়ি দেবে নাসার তৈরি স্পেস লঞ্চ সিস্টেম রকেট

    এই মিশনের জন্য চাঁদে পাড়ি দেবে নাসা-র (NASA) স্পেস লঞ্চ সিস্টেম (Space Launch System) বা সংক্ষেপে এসএলএস (SLS) রকেট। চলতি বছরের ২৯ অগাস্ট মহাকাশে পাড়ি দেবে এই রকেটটি। অমিত পাণ্ডে সংবাদমাধ্যমে জানিয়েছেন, ১৯৬০ সালে আমেরিকা যেমন অ্যাপোলো প্রোগাম শুরু করেছিল এবং নীল আর্মস্ট্রং চাঁদে পাড়ি দিয়েছিলেন, তেমনি নাসার এই আর্টেমিস মিশনটি শুরু করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে মহাকাশচারীরা চাঁদ সম্পর্কে বিভিন্ন তথ্য গবেষণা করতে পারবেন ও এর পাশাপাশি চাঁদে বসবাসও করতে পারবেন।

    অমিত উত্তরাখণ্ডের হলদওয়ানিতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি উত্তরাখণ্ডে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষ করে আইআইটি বিএইচইউ (IIT BHU) থেকে বিটেক (Btech) করেছিলেন। এরপরেই তিনি আমেরিকায় যান ও অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় (Arizona University) থেকে মাস্টার্স ও মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় (Maryland University) থেকে পিএইচডি করেন।

    বর্তমানে তিনি বিশ্বখ্যাত মার্কিন যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থা তথা নাসার বিভিন্ন মহাকাশাভিযানের অন্যতম অংশীদার লকহিড মার্টিনে (Lockheed Martin) রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন। অমিত শুধুমাত্র একজন বিজ্ঞানীই নন, তিনি কেরিয়ারপিডিয়া (Carrerpedia) নামক একটি ইউটিউব চ্যানেলে পড়ুয়াদের বিনা পয়সায় কেরিয়ার নিয়ে পরামর্শ দেন। সেখানে তিনি বলেন কোনও কোর্স বা প্রফেশনে যাওয়ার আগে কী কী করা উচিত, কী করা উচিত নয় ইত্যাদি।

    আরও পড়ুন: পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিমানের চেয়ে তিনগুণ বড় গ্রহাণু! আছড়ে পড়বে কি? কী বলছেন নাসা-র বিজ্ঞানীরা 

    প্রসঙ্গত, সমগ্র চাঁদকে ঘুরে দেখার জন্য এবং কয়েক বছরের মধ্যে চাঁদে মানুষের অবতরণ করার পথকে আরও সহজতর করার জন্যই নাসার এই মিশন। আর এই মিশন সফল হলেই আর কয়েক বছরের মধ্যেই আবারও চাঁদে পাড়ি দিতে পারবে মহাকাশচারী। অ্যাপোলো মিশন বন্ধ হওয়ার পর প্রায় পাঁচ দশকের দীর্ঘ অপেক্ষা শেষে আর্টেমিস মিশনটি নতুন করে ফের চাঁদের মাটিতে মহাকাশচারীর পা রাখার আশা দেখাচ্ছে। ৩২২ ফুট লম্বা রকেটটি কোনও মানুষ ছাড়াই মহাকাশে তার প্রথম মিশনে যাত্রা করবে। নাসার আর্টেমিস প্রোগ্রামের জন্য একে চাঁদে পাঠানো খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন বিজ্ঞানীরা। তবে বলাই বাহুল্য এটি নাসা পরিচালিত আর্টেমিস মিশনের প্রথম ধাপ। 

  • Hydrogen Fuel Cell Bus: হাইড্রোজেনে চলবে বাস! লঞ্চ করা হল ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল বাস

    Hydrogen Fuel Cell Bus: হাইড্রোজেনে চলবে বাস! লঞ্চ করা হল ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল বাস

    মাধ্যম নিউজ ডেস্ক: আত্মনির্ভর ভারত গড়ে তোলার ক্ষেত্রে ভারত আরও এক ধাপ এগিয়ে গেল। উদ্বোধন করা হল ভারতে তৈরি (Make in India) প্রথম হাইড্রোজেন শক্তিচালিত ফুয়েল সেল (Hydrogen Fuel Cell) বাস। ভারতের বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ বা সিএসআইআর (Council of Scientific Industrial Research ) এবং বেসরকারী সংস্থা কেপিআইটি লিমিটেডের (KPIT Limited) যৌথ উদ্যোগে এই বাসটি তৈরি করা হয়েছে। রবিবার পুনেতে এই বাসটি উদ্বোধন করলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh)। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi) আত্মনির্ভর ভারত মিশনেরই (Atmanirbhar Bharat) একটি অংশ এটি।

    জানা গিয়েছে, এই হাইড্রোজেন ফুয়েল সেল বাসটি, হাইড্রোজেন গ্যাস এবং বাতাসকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করে এবং সেই বিদ্যুতেই বাস বা অন্য যানবাহন চলে। এমনকি বর্জ্য পদার্থ হিসেবে এই বাস থেকে শুধুমাত্র জল বের হবে। অর্থাৎ এই বাসটি সবচেয়ে পরিবেশবান্ধব পরিবহণ মাধ্যমগুলির মধ্যে একটি। সুতরাং এই বাসটি আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যের পাশাপাশি আবহাওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই বাস থেকে কার্বন বেরোনোর সম্ভাবনাও খুব কম।

    আরও জানা গিয়েছে, হাইড্রোজেন চালিত যানবাহনগুলির খরচ ডিজেল চালিত যানবাহনের থেকে অনেক কম। তাই যেমন ডিজেল চালিত যানবাহনগুলির খরচ বেশি, তেমনি এটি পরিবেশকেও অনেক বেশি পরিমাণে দূষিত করে তোলে। জিতেন্দ্র সিং জানিয়েছেন, ভারতের মোট কার্বন ডাই অক্সাইড নির্গমনের প্রায় ১২-১৪ শতাংশই তৈরি হয় ডিজেল-চালিত ভারি যানবাহন থেকে। অন্যদিকে ফুয়েল সেল ইলেক্ট্রিক্যাল ভেইকল থেকে গ্রিন হাউস গ্যাস (Greenhouse gas) তৈরির পরিমাণও শূন্য।

    জিতেন্দ্র সিং আরও জানিয়েছেন, পরিশোধন শিল্প, সার শিল্প, ইস্পাত শিল্প, সিমেন্ট শিল্প এবং ভারী বাণিজ্যিক পরিবহন ক্ষেত্রে কার্বন নির্গমনের পরিমাণ কম করা খুবই কঠিন। কিন্তু, সবুজ হাইড্রোজেন এমন এক শক্তি, যা এই শিল্পগুলি থেকে কার্বন নির্গমনকে ডিকার্বোনাইজেশন করতে সক্ষম। হাইড্রোজেন ফুয়েল সেল চালিত যানবাহনগুলো এই ক্ষেত্রে কার্বন নির্গমন দূর করার জন্য চমৎকার বিকল্প হতে পারে। এর পাশাপাশি এটি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও অনেক বড় ভূমিকা পালন করতে পারে। কারণ যানবাহন চালানোর জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহার করা হলে পরিবেশের দূষণ অনেক কমে যাবে।

  • Weight Loss Tips: পুজোর আগে ওজন কমাতে চান? খাবারের সঙ্গে রাখুন এই ড্রিঙ্কসগুলো

    Weight Loss Tips: পুজোর আগে ওজন কমাতে চান? খাবারের সঙ্গে রাখুন এই ড্রিঙ্কসগুলো

    মাধ্য়ম নিউজ ডেস্ক: ওজন কমানোর জন্য বর্তমানে সবাই ব্যস্ত। আর সামনেই পুজো আসছে যার জন্য ছোট থেকে বড় সবাই ওজন কমাতে মরিয়া। ফলে ওজন কমানোর জন্য অনেকেই না খেয়ে থাকেন, বা দিনের একবেলার খাবার স্কিপ করে দেন। আর সবথেকে বড় ভুল করে বসে সবাই। পুষ্টিবিদরা জানিয়েছেন, দিনের তিন বেলার খাবারের সঙ্গে কিছু ড্রিঙ্কস খাওয়া উচিত যেগুলো পুষ্টিকর তো বটেই, তবে খাবার হজমে এমনকি ওজন কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা করে থাকে।

    সকালের খাবার (ডিম ও ব্ল্যাক কফি)- ওজন কমাতে ব্ল্যাক কফির জুড়ি মেলা ভার। ডিম প্রোটিন যুক্ত খাবার ও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, অন্যদিকে ব্ল্যাক কফি মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে। ওজন কমাতেও কফি বেশ সাহায্য করে। তবে দুধ, চিনি দেওয়া কফি নয় ওজন কমে ব্ল্যাক কফিতে। এছাড়াও আমাদের শরীরের শক্তির জোগান দেয় কফি।

    আরও পড়ুন: বর্ষায় বদহজম! জানেন এই মরসুমে সুস্থ থাকতে কী খাবেন

    দুপুরের খাবার (মাছ ও গ্রিন টি)- ওজন কমানোর ক্ষেত্রে মাছ ও গ্রিন টি-এর এই জুটি বিশেষ উপকারী। ডিমের মত মাছও প্রোটিন সমৃদ্ধ খাবার ও মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে। এর সঙ্গে ড্রিঙ্কস হিসেবে খান গ্রিন টি। গ্রিন টি র মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। তাই নিয়মিত গ্রিন টি খেলে হজম ভালো হয় সেই সঙ্গে ওজনও কমে।

    রাতের খাবার (বাদাম, বীজ, কালো মটরশুটি, এবং ছোলা দিয়ে স্যালাড ও আদা দিয়ে চা)- প্রোটিনে ভরপুর এই স্যালাডের সঙ্গে আদা চা, ওজন কমানোর ক্ষেত্রে খুবই উপকারী। এই স্যালাড খুব দ্রুত বিপাকের ক্রিয়াকলাপ বাড়ায় এবং আমাদের শরীরে শক্তির জোগান দেয়। ফলে খিদেও কমায়। পুষ্টিবিদদের মতে, এই স্যালাডের সঙ্গে আদা চা জুটি হিসেবে উপযুক্ত। আদাও মেটাবলিজম বাড়ায় ও খিদে কমায়।

    স্ন্যাকস (প্লেইন গ্রীক দইয়ের সঙ্গে বেরি ও জল)- গ্রীক দই প্রোটিনে ভরপুর ও অন্ত্রের স্বাস্থ্যের জন্যও ভালো, আর ওজন কমাতেও সাহায্য করে।। অন্যদিকে বেরিও স্বাস্থ্যের পক্ষে ভালো। ফলে এই খাবারের সঙ্গে জল খেলে ওজন কমার ক্ষেত্রে অনেক সাহায্য হয়। জলে কিছু ফ্লেভার অ্যাড করতে শশা বা পুদিনা পাতা দিতে পারেন।

     

  • G 23: কংগ্রেস সভাপতি নির্বাচন পর্যন্ত ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি নিচ্ছে জি-২৩!

    G 23: কংগ্রেস সভাপতি নির্বাচন পর্যন্ত ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি নিচ্ছে জি-২৩!

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেস সভাপতি নির্বাচন (Congress President Polls) পর্যন্ত অপেক্ষা করতে চায় দলের বিক্ষুব্ধ অংশ। পুরো পরিস্থিতির ওপর নজরও রাখছেন ওই গোষ্ঠীর নেতারা। সভাপতি নির্বাচন শেষ হলেই পরবর্তী পদক্ষেপ করবেন কংগ্রেসের (Congress) এই বিক্ষুব্ধ অংশ। দলে যাঁরা জি-২৩ (G 23) নামেই পরিচিত।

    উনিশের লোকসভা নির্বাচনে পদ্ম শিবিরের কাছে গোহারা হারে কংগ্রেস। বিপুল শক্তি নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফেরে বিজেপি (BJP)। ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির দায় ঘাড়ে নিয়ে জাতীয় সভাপতির পদে ইস্তফা দেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তার পর থেকে পদটি ফাঁকাই পড়ে রয়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। বয়সজনিত কারণে তিনি আর সভাপতির পদে বসতে চান না। এর পরে দলের একটা অংশ রাহুলকেই ওই পদে বসাতে উদ্যোগী হয়। তবে তিনি যে ওই পদে বসতে চান না তাও সাফ জানিয়ে দিয়েছেন। সেই কারণেই শুরু হয়েছে নির্বাচন। পুরো প্রক্রিয়াটি শেষ হবে ২০ সেপ্টম্বরের মধ্যে। শেষমেশ কে ওই পদে বসেন, তা দেখেই পরবর্তী পদক্ষেপ স্থির করবে জি-২৩ গোষ্ঠী।

    আরও পড়ুন : দুটো নামে সীমাবদ্ধ নয় কংগ্রেস! জানেন গান্ধী পরিবারকে নিশানা করে কি বললেন আনন্দ শর্মা

    গত বছরই প্রেসিডেন্ট পদে নির্বাচন শুরু হয়েছিল। তবে করোনা পরিস্থিতি এবং তার পর কয়েকটি রাজ্যে ভোটের কারণে তা স্থগিত হয়ে যায়। চলতি বছর ফের ভোট প্রক্রিয়া শুরু হয়েছে নতুন করে। কংগ্রেসের বিক্ষুব্ধ অংশের এক প্রবীণ নেতা বলেন, সভাপতি নির্বাচনের চেয়েও আশু প্রয়োজন কংগ্রেস ওয়ার্কি কমিটি এবং পার্লামেন্টারি বোর্ডের নির্বাচন। কারণ কংগ্রেসে এই দুটিই হল ক্ষমতার ভরকেন্দ্র। কংগ্রেসে এই মুহূর্তে প্রয়োজন তৃণমূল স্তরের নেতার। তিনি বলেন, কংগ্রেসের সিংহভাগ পদ দখল করে বসে রয়েছেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠরা। দলের কাজকর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করলেই এই নেতারা চুপ করিয়ে দেন। অথচ এঁদের সঙ্গে দলের তৃণমূল স্তরের কোনও সম্পর্কই নেই।

    আরও পড়ুন : সভাপতি পদে রাহুলের ‘না’, গান্ধী পরিবারের বাইরের নেতা পাচ্ছে কংগ্রেস?

    সম্প্রতি দল রাজ্য ইউনিটের দায়িত্ব দিয়েছিল বিক্ষুব্ধ গোষ্ঠীর গুলাম নবি আজাদ এবং আনন্দ শর্মাকে। দুজনেই তা প্রত্যাখ্যান করেছেন। জি-২৩-র ওই প্রবীণ নেতা বলেন, তাঁরা ওই পদ গ্রহণ করেননি, কারণ দল হারলেই বলির পাঁঠা করা হত তাঁদের। বিক্ষুব্ধ শিবির সূত্রে খবর, সেই কারণেই ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ পলিসি নিয়েছে জি-২৩।

     

LinkedIn
Share