Blog

  • Japan: সবই দেশের জন্য! রাজস্ব বাড়াতে যুব সমাজকে মদ্যপানে উৎসাহ জাপান সরকারের

    Japan: সবই দেশের জন্য! রাজস্ব বাড়াতে যুব সমাজকে মদ্যপানে উৎসাহ জাপান সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: তলানিতে ঠেকেছে মদ বিক্রি থেকে প্রাপ্ত রাজস্ব। দেশের তরুণদের মদ্যপানে উৎসাহ দিচ্ছে জাপান! ঠিকই শুনছেন। দেশের অর্থনীতির হাল ফেরাতে তরুণদের মদ্যপানে (Alcohol) উৎসাহ দিচ্ছে জাপান (Japan) সরকার। শুধু উৎসাহ দেওয়াই নয়, চালু করা হয়েছে নতুন একটি ক্যাম্পেনও (Campaign)। নাম দেওয়া হয়েছে ‘সেক ভিভা’। জাপানের ন্যাশনাল ট্যাক্স এজেন্সি চালু করেছে এই ক্যাম্পেন।

      আরও পড়ুন: তীব্র গরম থেকে পোষ্যকে বাঁচাতে অভিনব পোশাক নিয়ে হাজির জাপানের এক সংস্থা

    জাপানে তরুণদের যাতে মদ্যপানের অভ্যাস ফেরে তার জন্য ঠিক কোন পন্থা নেওয়া যেতে পারে, সেই নিয়ে বিভিন্ন মতামত চেয়ে পাঠানো হয়েছে সেখানে। খোলাখুলি জাপানের ট্যাক্স এজেন্সি জানিয়েছে, মদ বিক্রির পরিমাণ একেবারে তলানিতে ঠেকেছে জাপানে। যার জেরে প্রবলভাবে মার খেয়েছে দেশে মদ্যপান থেকে রাজস্ব আদায়ের পরিমাণ। আর তার জেরেই এই প্রক্রিয়া। ২০ থেকে ৩৯ বছর বয়সীরা অংশ নিতে পারবেন ক্যাম্পেনটিতে। পাশাপাশি প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করতে কোনও টাকাও দিতে হবে না বলে জানিয়েছে জাপান সরকার। 

    জাপানের এক সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, করোনা অতিমারী আসার জেরে কার্যত পাল্টে গিয়েছে দেশের মানুষের জীবনযাত্রা। দীর্ঘ লকডাউন ও শরীরের খেয়াল রাখতে খাদ্যাভাসে এসেছে বহু বদল। মদ্যপানের অভ্যেস যেতে বসেছে জাপানের তরুণ সমাজের। শরীরের জন্যে তা উপকারী হলেও, কমে গিয়েছে মদ বিক্রি। এতটাই কমে গিয়েছে, যে মার খাচ্ছে গোটা দেশের রাজস্ব আদায়!  

    আরও পড়ুন: একা শিনজো নন, আর কোন কোন জননেতা খুন হয়েছেন?

    জাপানের ট্যাক্স এজেন্সির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, জাপানে এমনিতেই কমছিল মদ্যপানের পরিমাণ। ১৯৯৫ সালে ১০০ লিটার মদ্যপানের গড় ২০২০ সালে নেমে এসেছিল ৭৫ লিটারে। আপাতত মদ্যপানে উৎসাহ দেওয়ার পাশাপাশি প্রতিযোগিতার কয়েকটি পর্ব আয়োজনের কথা জানানো হয়েছে। সেপ্টেম্বরের শেষে ঘোষণা করা হবে চূড়ান্ত পর্বের প্রতিযোগিদের নাম।    

    যেখানে অন্যান্য দেশের সরকার দেশের তরুণ সমাজকে মদের নেশা থেকে বাঁচাতে বিভিন্ন ক্যাম্পেন চালাচ্ছে, সেখানে সম্পূর্ণ উল্টোপথে হাঁটল সূর্যদয়ের দেশ। এই রকম ‘জনবিরোধী’ ক্যাম্পেন হয়তো গোটা বিশ্বের ইতিহাসেই বিরল। 

  • Cattle Smuggling Case: গরু পাচারের টাকার খোঁজ পেতে সায়গলকে হেফাজতে নিতে চায় ইডি!

    Cattle Smuggling Case: গরু পাচারের টাকার খোঁজ পেতে সায়গলকে হেফাজতে নিতে চায় ইডি!

    মাধ্যম নিউজ ডেস্ক: গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) হাত বদল হয়েছে কোটি কোটি টাকা। এতদিন এই মামলায় তদন্ত করছিল সিবিআই (CBI)। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতারও হয়েছে তৃণমূলের (TMC) বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) এবং তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন (Saigal Hossain)। সিবিআইয়ের পাশাপাশি এবার গরু পাচার মামলায় অনুব্রত ও সায়গলের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল ইডি (ED)। সূত্রের খবর, ইতিমধ্যেই সায়গলকে হেফাজতে নিতে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন করেছে ইডি। আসানসোল জেল থেকে তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চান ইডির আধিকারিকরা। গরু পাচারের টাকা কোথায় গেল, তারই খোঁজ পেতে চাইছেন তাঁরা।

    তৃণমূল জমানায় রাজ্যে নানা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। এসএসসি নিয়োগ কেলেঙ্কারি, গরু এবং কয়লা পাচারকাণ্ডের মতো ঘটনা ঘটেছে জোড়াফুল জমানায়। ইতিমধ্যেই তদন্তে নেমে ইডি গ্রেফতার করেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তাঁর ঘনিষ্ঠ সহ বেশ কয়েকজনকে। বাজেয়াপ্ত করা হয়েছে ৫০ কোটির কাছাকাছি টাকা। নামে বেনামে প্রচুর সম্পত্তির হদিশও মিলেছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনাও। রাজ্যে আগাছার মতো বেড়ে ওঠা এই সব কেলেঙ্কারির শেকড়ে পৌঁছতে তদন্ত গতি আনছে ইডি। সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন ইডির ২০ জন আধিকারিক। চলতি সপ্তাহেই আরও কয়েকজন আধিকারিক এসে পৌঁছবেন বলে ইডি সূত্রে খবর। নানা ক্ষেত্রে আর্থিক লেনদেন ও আর্থিক তছরুপের যে অভিযোগ উঠেছে, সেই সব তদন্ত প্রক্রিয়ায় গতি আনতে বড় টিম তৈরি করতে চাইছে ইডি। তাই দিল্লি থেকে আসছেন আধিকারিকরা।

    আরও পড়ুন : দুধের গাড়ি উল্টে যেতেই বেরলো পাল-পাল গরু! ‘পাচারের নয়া পন্থা’, আক্রমণ শুভেন্দুর

    জানা গিয়েছে, ইডির আধিকারিকদের এই টিম একসঙ্গে একাধিক জায়গায় হানা দেবে। পার্থ–অর্পিতা মামলার তদন্তের পাশাপাশি কয়লা পাচার ও গরুপাচারে আর্থিক বিষয়ে কেলেঙ্কারির দিকটি খতিয়ে দেখবে ১০টি টিম। ইডি সূত্রে খবর, অনেক প্রভাবশালী ব্যক্তি এখনও রয়েছেন যাঁদের এখনও ছোঁয়া হয়নি। তাঁদের ধরতে গেলে এক জায়গায় হানা দিলে হবে না। একসঙ্গে বেশ কয়েকটি জায়গায় হানা দিতে হবে। সেই কারণেই কলেবর বাড়ছে ইডির। 

    প্রসঙ্গত, কোনও মামলার দুর্নীতির দিকটি খতিয়ে দেখে সিবিআই। আর আর্থিক তছরুপের দিকটি নিয়ে তদন্ত করে ইডি। রাজ্যে একাধিক দুর্নীতির ক্ষেত্রে সত্য উদ্ঘাটন করতে আসরে নেমেছে এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামূল হককে আগেই গ্রেফতার করেছিল ইডি। একটি সূত্রের খবর, এবার ওই মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকেও হেফাজতে নিতে চাইতে পারে ইডি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
  • Kathua: জম্মু-কাশ্মীরে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার! খুন নাকি আত্মহত্যা, বাড়ছে রহস্য

    Kathua: জম্মু-কাশ্মীরে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার! খুন নাকি আত্মহত্যা, বাড়ছে রহস্য

    মাধ্যম নিউজ ডেস্ক: গাছ থেকে ঝুলছে বিজেপি (BJP) নেতার দেহ। চাঞ্চল্য ছড়াল জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) কাঠুয়া জেলার হীরানগর এলাকায়। গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন কাঠুয়ার বিজেপি নেতা সোম রাজ। মঙ্গলবার সোম রাজের ঝুলন্ত দেহ মেলে। তাঁর পরিবার ও বিজেপির দাবি, খুন করা হয়েছে সোম রাজকে।

    এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, হীরানগর শহরের এক গ্রামবাসী ওইদিন সকালে বিজেপি নেতার দেহ গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দেখেন। এরপর তিনি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। তাঁর দেহে দাগ ছিল পাওয়া গিয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে পুলিশ একটি মামলা দায়ের করেছে। পুলিশের তরফে তদন্তও শুরু হয়েছে, বলে জানানো হয়।  

    আরও পড়ুন: ভুল করেই পাক ভূখণ্ডে ব্রহ্মোস! বরখাস্ত বায়ুসেনার তিন অফিসার

    মৃত বিজেপি নেতার পরিবারের অভিযোগ, এটা আত্মহত্যা নয়। খুন করে তারপর ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁর দেহটি। খবর পেয়ে সোম রাজের বাড়ি পৌঁছন বহু বিজেপি নেতা। তাঁদের দাবি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ট্যুইট করেছেন, “কাঠুয়া জেলার হীরানগরে আমাদের পুরানো সহকর্মী এবং প্রবীণ বিজেপি নেতা শ্রী সোম রাজ (সোমা) এর মৃত্যুর কথা শুনে গভীরভাবে দুঃখিত। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন।” এরপরই এই ঘটনার তদন্তের দাবি জানায় বিজেপি।

    প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে কাশ্মীরে শুরু হয়েছে ‘টার্গেট কিলিং’। জঙ্গিদের নিশানায় রয়েছে কাশ্মীরি পণ্ডিতরা। গত কয়েক মাসে বেশ কয়েকজন কাশ্মীরি পণ্ডিতকে প্রাণ দিতে হয়েছে। নিরাপত্তার খাতিরে উপত্যকা ছাড়তে চেয়েছে তাঁরা। প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন কাশ্মীরি পণ্ডিতরা। জঙ্গিদের গুলির শিকার হয়েছে পরিযায়ী শ্রমিকরাও। এরই মধ্যে বিজেপি নেতা সোম রাজের রহস্য মৃত্যুতে  উপত্যকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sonali Phogat: প্রয়াত প্রাক্তন বিগবস প্রতিযোগী বিজেপি নেত্রী সোনালি ফোগাট

    Sonali Phogat: প্রয়াত প্রাক্তন বিগবস প্রতিযোগী বিজেপি নেত্রী সোনালি ফোগাট

    মাধ্যম নিউজ ডেস্ক:  প্রয়াত প্রাক্তন বিগবস প্রতিযোগী এবং বিজেপি নেত্রী সোনালি ফোগাট (Sonali Phogat Death)। টিকটক স্টার হিসেবেও জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৪২ বছর। ২০১৯ সালে  হরিয়ানায় বিধানসভা নির্বাচনে বিজেপির (BJP) টিকিটে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন সোনালি। সেই সময় তাঁর টিকটিক ভিডিও আলোচনায় এসেছিল। 

    আরও পড়ুন: হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য, গ্রেফতার তেলঙ্গানার বিধায়ক       
     
    সোমবার রাতে গোয়ায় হৃদরোগে আক্রান্ত হন সোনালি। সেখানেই মারা যান। বিজেপি নেতাদের সঙ্গে গোয়ায় গিয়েছিলেন তিনি। মৃত্যুর কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় একটি  ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেদিনই বদলেছিলেন প্রোফাইল পিকচার। প্রাথমিকভাবে সোনালির মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক (Heart Attack) বলে মনে করা হলেও পুলিশ এর তদন্ত শুরু শুরু করেছে। 

    বিগ বস ১৪ তে অংশ নিয়েছিলেন সোনালি। সেই  শো চলাকালীন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক তথ্য সামনে এসেছিল। বেশ বিতর্কও হয়েছিল। স্বামীর মৃত্যুর পর জড়িয়েছেন একাধিক সম্পর্কে। বিগবসেও এক সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তা নিয়ে জোর চর্চাও হয়। 

    আরও পড়ুন: দুই রাজ্যে পরিকাঠামোয় জোর, হরিয়ানা এবং পাঞ্জাবে হাসপাতাল উদ্বোধন করবেন মোদি

    সোনালি ফোগাট ১৯৭৯ সালের ২১ সেপ্টেম্বর হরিয়ানার ফতেহাবাদে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে দূরদর্শনে অ্যাঙ্করিংয়ের মাধ্যমে সোনালি তাঁর কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে তিনি যোগ দেন বিজেপিতে। তিনি লাইমলাইটে আসেন যখন তাঁর স্বামী সঞ্জয় মারা যান।  

    ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে আদমপুর থেকে সোনালিকে টিকিট দেয় বিজেপি। নির্বাচনে পরাজিত হন তিনি। তবে ২০২০ সালে সোনালী ফোগাটের একটি ভিডিও খুব ভাইরাল হয়। সেই ভিডিওতে সোনালীকে এক অফিসারকে চপ্পল দিয়ে মারধর করতে দেখা যায়। সেই বছরই বিগ বস-১৪-এ সুযোগ পান তিনি। 

    সোনালি শুধুমাত্র টিকটিক স্টারই ছিলেন না। একাধিক মিউজিক অ্যালবামে কাজ করেছেন তিনি।     

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Cow Smuggling Case:  অনুব্রত-কন্যার নামে জমির হদিশ!  বোলপুরের বিএলআরও অফিসে কী পেল সিবিআই?

    Cow Smuggling Case: অনুব্রত-কন্যার নামে জমির হদিশ! বোলপুরের বিএলআরও অফিসে কী পেল সিবিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসে তল্লাশি চালিয়ে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার নামে জমির হদিশ পেল সিবিআই। মঙ্গলবার সকালে সিবিআইয়ের (CBI)দুই সদস্যের এক প্রতিনিধি দল বোলপুরে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার অফিস হানা দেয়। একেবারে অফিস খোলার সঙ্গে সঙ্গেই আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা। 

    আরও পড়ুন: পার্থ-কাণ্ডে এবার উঠে এল এক ব্যাঙ্ক দম্পতির নাম! কালো টাকা সাদা করতে এরাই কি সাহায্য করত ?

    গোয়েন্দা সূত্রে খবর, অফিসের যেখানে দলিল সহ বাড়ি-জমির কাগজপত্র সার্চিং করা হয়, সেখানেই যান কেন্দ্রীয় গোয়েন্দারা। অনুব্রত মণ্ডল সহ তাঁর কয়েকজন আত্মীয়ের যে সমস্ত বাড়ি-জমির নথি গোয়েন্দাদের কাছে এসেছে, সেগুলি কবে কেনা হয়েছে বা মালিকানা হস্তান্তর হয়েছে, সেটাই গোয়েন্দারা সার্চিং করে দেখেন। একেবার সার্চিং দফতরে কর্মীকে কম্পিউটারের সামনে বসিয়ে কোন সম্পত্তি কবে, কার থেকে, কত দামে কেনা হয়েছিল এবং বর্তমান মালিক কে তার খোঁজ নেন গোয়েন্দারা।

    আরও পড়ুন: বাম-বিজেপি নেতাদের সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে নয়া মোড়! কী হল আদালতে?

    সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যে একাধিক নথি আধিকারিকরা পেয়েছেন। এদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত ছ’ঘণ্টা ধরে তাঁরা বিভিন্ন নথিপত্র খুঁটিয়ে পরীক্ষা করেন। এর পর তাঁরা ওই দফতর থেকে বেরিয়ে যান। বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসে নথিপত্র ঘেঁটে দেখার সময় সুকন্যার জমি ও সম্পত্তির হদিশ মেলে। অনুব্রতের মেয়ে সুকন্যা ছাড়াও তাঁদের ঘনিষ্ঠদের স্থাবর সম্পত্তি ঠিক কত, সে সম্পর্কে তথ্য  খতিয়ে দেখেন তদন্তকারীরা।

    সিবিআই সূত্রে জানা গিয়েছে, বোলপুরের বল্লভপুর এলাকায় ০.৬২ একর জমির সন্ধান মিলেছে সুকন্যার নামে। সিবিআই আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন। অনুব্রতের দেহরক্ষী সহগল হোসেনের নামেও কোনও জমি আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সহগল এখন সিবিআই হেফাজতে রয়েছেন। পাশাপাশি বীরভূমের একাধিক চালকলের লিজের কাগজপত্রও খতিয়ে দেখা হচ্ছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Anna Mani: ‘ওয়েদার উম্যান অফ ইন্ডিয়া’- কে ১০৪তম জন্মদিনে শ্রদ্ধা জানাল গুগল ডুডল 

    Anna Mani: ‘ওয়েদার উম্যান অফ ইন্ডিয়া’- কে ১০৪তম জন্মদিনে শ্রদ্ধা জানাল গুগল ডুডল 

    মাধ্যম নিউজ ডেস্ক: ১০৪তম জন্মবার্ষিকীতে আন্না মনিকে শ্রদ্ধা জানাল গুগল ডুডল (Google Doodle)। কে এই আন্না মনি (Anna Mani)? তিনিই ভারতের প্রথম মহিলা যিনি আবহাওয়াবিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর সময়ে সেই কাজ ছিল অভাবনীয়। সেই কারণেই তাঁকে ‘ওয়েদার উম্যান অফ ইন্ডিয়া’ (Weather Woman of India) বলেও ডাকা হয়। 

    ১৯১৮ সালে কেরলে একটি সিরিয়ান খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, আন্না মনি। ১২ বছর বয়সের মধ্যে পাববিক লাইব্রেরিতে প্রায় সব বই পড়ে নিয়েছিলেন তিনি। বই পড়ায় বিশেষ আগ্রহ ছিল তাঁর।

    আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন বিগবস প্রতিযোগী বিজেপি নেত্রী সোনালি ফোগাট

    হাইস্কুলের পর তিনি উইমেনস ক্রিশ্চিয়ান কলেজে ইন্টারমিডিয়েট সায়েন্স কোর্স করেন। তাঁর পরিবারের আট ভাইবোনের মধ্যে সপ্তম ছিলেন তিনি। মাদ্রাজের প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থবিদ্যা ও রসায়নে অনার্স সহ বিজ্ঞানের স্নাতক সম্পন্ন করেন। স্নাতক হওয়ার পর তিনি এক বছর ডব্লিউসিসি-তে অধ্যাপনা করেন এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোরে স্নাতকোত্তর ডিগ্রির জন্য বৃত্তি লাভ করেন। আন্না মনি পদার্থবিদ এবং অধ্যাপক সি ভি রমনের অধীনে রুবি এবং হীরার অপটিক্যাল বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেন।  ১৯৪২ এবং ১৯৪৫ সালের মধ্যে তিনি প্রায় পাঁচটি গবেষণা পত্র তৈরি করেন ও পিএইচডি সম্পন্ন করেন। ১৯৪৮ সালে আবহাওয়া দফতরের জন্য কাজ শুরু করেন। সেখানে তিনি আবহাওয়ার যন্ত্রপাতি ডিজাইন ও তৈরি করতে সহায়তা করেছিলেন। তিনি ১৯৫৩ সালে বিভাগীয় প্রধান হিসেবে নিযুক্ত হন।

    আরও পড়ুন: ‘অনুব্রতকে জামিন দিন, না হলে…’ হুমকি-চিঠি সিবিআইয়ের বিচারককে!

    ১৯৫০ এর দশকে সৌর বিকিরণ পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে কালে তিনি ভারতের আবহাওয়া অধিদফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল হন এবং জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন। অবসর গ্রহণের পর বেঙ্গালুরুতে রামন গবেষণা ইনস্টিটিউটের ট্রাস্টি হিসেবে নিযুক্ত হন। তিনি নিজেও একটি সৌর ও বায়ু শক্তি ডিভাইস তৈরির কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। আজ সেই মহান ব্যক্তিকে সম্মান জানাল গুগল।     

    এমন ভাবেই ডুডলের মাধ্যমে বিশেষ দিনে বিশেষ ব্যক্তিত্বদের সম্মান জানায় গুগল। আজও তার অন্যথা হল না। 

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Rajnath Singh at Tashkent: এসসিও-র বৈঠকে যোগ দিতে তাসখন্দে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

    Rajnath Singh at Tashkent: এসসিও-র বৈঠকে যোগ দিতে তাসখন্দে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

    মাধ্যম নিউজ ডেস্ক: এসসিও-র (SCO) প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister) পর্যায়ের বৈঠকে যোগ দেবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। উজবেকিস্তানের তাসখন্দে ওই বৈঠক হবে ২৪ অগাস্ট। সরকারের তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনাথ সিং উজবেকিস্তানের তাসখন্দে (Tashkent) যাচ্ছেন এসসিওর বিদেশমন্ত্রী পর্যায়ের বার্ষিক সম্মেলনে যোগ দিতে।

    সেপ্টেম্বর মাসে উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত হবে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন, সংক্ষেপে এসসিও-র (SCO) বার্ষিক সম্মেলন। এই সম্মেলনে মুখোমুখি হবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও চিনের (China) প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। চিন, পাকিস্তান, রাশিয়া, ভারত, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং কাজাখস্তান এই আটটি দেশ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের পূর্ণ সদস্য। চলতি বছরের প্রথম দিনে তিন বছরের মেয়াদে এই আন্তর্জাতিক গোষ্ঠীর নয়া সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ঝাং মিং। তিনি জানান, সংগঠনের সম্ভাবনা ও কর্তৃত্ব বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা সুনিশ্চিত করা, দারিদ্র হ্রাস এবং খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করাও তাঁর উদ্দেশ্য।

    আরও পড়ুন : এসসিও-র সম্মেলনে মুখোমুখি হবেন মোদি-শি জিনপিং, আলোচনা হবে সীমান্ত নিয়ে?

    জানা গিয়েছে, সমরখন্দে এসসিও-র বার্ষিক সম্মেলনে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে এবার আমন্ত্রণ জানানো হবে। চলতি বছরের ১৫ ও ১৬ সেপ্টেম্বর বার্ষিক এই সম্মেলন হওয়ার কথা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই সম্মেলনে যোগ দেবেন। সেখানেই মুখোমুখি হবেন মোদি এবং জিনপিং। প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের এই বার্ষিক সম্মেলনে প্রতিরক্ষা সহযোগিতা ইস্যু নিয়ে আলোচনা হবে সদস্য দেশগুলির মধ্যে। সম্মলেন রাজনাথের ভাষণ দেওয়ার কথা ২৪ তারিখে। তাসখন্দ সফরে রাজনাথ আয়োজক দেশ উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল বাখোদির কুরবানভের (Bakhodir Kurbanov) সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে রাজনাথ সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। সাক্ষাৎ করবেন প্রবাসী ভারতীয়দের সঙ্গেও। এসসিও-র স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়ে গিয়েছে আগেই। ওই বৈঠকে যোগ দিয়েছিলেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। সন্ত্রাসবাদ ও মাদক পাচারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন তিনি।

    আরও পড়ুন : বিশ্বের সঙ্গে সাযুজ্য রেখে ভারতকে আরও শক্তিশালী হতেই হবে, বললেন রাজনাথ

     

  • Supertech Twin Tower: চোখের পলকে ধূলিসাৎ! ১০০ মিটার উচ্চতার ‘সুপারটেক টুইন টাওয়ার’ ভেঙে ফেলার প্রস্তুতি তুঙ্গে

    Supertech Twin Tower: চোখের পলকে ধূলিসাৎ! ১০০ মিটার উচ্চতার ‘সুপারটেক টুইন টাওয়ার’ ভেঙে ফেলার প্রস্তুতি তুঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়ডা সেক্টর ৯৩এ-তে (Noida Sector 93-A) অবস্থিত ‘সুপারটেক টুইন টাওয়ার’ (Supertech twin Tower) ভেঙে ফেলার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ঠিক করা হয়েছে, ২৮ অগাস্ট দুপুর ২টা ৩০ মিনিটে ও়ড়ানো হবে ‘সুপারটেক টুইন টাওয়ার’। এটি একটি গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ের ধারে ৪০ তলা উঁচু জোড়া বহুতল। ইতিমধ্যই টুইন টাওয়ার ভেঙে ফেলার প্রাথমিক কাজগুলো সেরে ফেলা হয়েছে। সুপ্রিম কোর্টের তরফে ২৮ অগাস্ট এই টাওয়ার ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

    কীভাবে টাওয়ার ধ্বংস করা হবে

    জানা গিয়েছে, ১০০ মিটার লম্বা টুইন টাওয়ার ভাঙার জন্য ব্যবহার করা হবে ৩৫০০ কেজি বিস্ফোরক। এই বিল্ডিংয়ে প্রায় ৯৪০০ টি জায়গায় গর্ত করে সেখানে ওই বিস্ফোরক ভরে দেওয়া হবে। তারপর এক ঝটকায় এটিকে ভেঙে গুঁড়িয়ে ফেলা হবে। ইতিমধ্যেই সেই বিস্ফোরক পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে।

    আরও পড়ুন: হাইড্রোজেনে চলবে বাস! লঞ্চ করা হল ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল বাস

    কেন ভেঙে ফেলা হচ্ছে

    সুপারটেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। গ্রেটার নয়ডায় নির্মাণ সংক্রান্ত আইন লঙ্ঘন করে ওই বিশালাকৃতির জোড়া টাওয়ার তৈরি করা হয়েছে। ফলে গত বছরেই টাওয়ার দুটি গুঁড়িয়ে ফেলতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

    এছাড়াও জানা গিয়েছে, সেক্টর ৯৩এ-তে অবস্থিত টাওয়ারটির কাছাকাছি বসবাসকারী প্রায় ৫ হাজার বাসিন্দাদের সকাল ৭টার দিকেই তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হবে। এরপর তারা বিকেল ৪ টের পরেই সেই জায়গায় যেতে পারবেন। ২ হাজার ৫০০ টি যানবাহন সেই জায়গা থেকে সরানো হবে। নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে দুপুর ২টা ১৫ থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে। সেখানে নিরাপত্তা কর্মীও ওই দিন প্রচুর পরিমাণে এলাকায় মোতায়েন করা থাকবে। জরুরি পরিষেবার মধ্যে ফায়ার টেন্ডার এবং অ্যাম্বুলেন্স সেখানে রাখা হবে। এর পাশাপাশি, কাছাকাছি এলাকায় মানুষ, যানবাহন এবং এমনকি পশুদের প্রবেশও নিষিদ্ধ করা হবে। 

  • India At UNSC: চিনের দ্বিচারিতা নিয়ে রাষ্ট্রসংঘে সরব ভারত! জানেন কী বললেন রুচিরা কম্বোজ?

    India At UNSC: চিনের দ্বিচারিতা নিয়ে রাষ্ট্রসংঘে সরব ভারত! জানেন কী বললেন রুচিরা কম্বোজ?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে চিনকে একহাত নিল ভারত। সোমবার নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দেয় যে, একতরফা ভাবে সীমান্তে স্থিতাবস্থা বদলের চেষ্টা আঞ্চলিক নিরাপত্তায় বড়সড় ধাক্কা দেবে। এদিন ‘যৌথ নিরাপত্তা’ ও ‘বিশ্ব শান্তি’ নিয়ে  বৈঠকে বসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC)। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে চিনের নীতি তুলে ধরে ভারতের তরফে আক্রমণ শানানো হয়। পাশাপাশি বলপূর্বক অন্য দেশের সার্বভৌমত্ব খণ্ডন করার প্রসঙ্গ তুলেও চিনকে তোপ দাগে ভারত। অবশ্য কোনও ক্ষেত্রেই রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতীয় দূত রুচিরা কম্বোজ চিনের নাম উল্লেখ করেননি। 

    প্রসঙ্গত, চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির পদে রয়েছে চিন। এদিনের বৈঠকও তাদেরই উদ্যোগ। কিন্তু আলোচনায় বেজিংকে কোণঠাসা করে দেন রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি রুচিরা। তিনি বলেন, ’যেকোনও দেশ যদি জবরদস্তিমূলক বা একতরফা পদক্ষেপের মাধ্যমে বল প্রয়োগ করে স্থিতাবস্থা পরিবর্তন করতে চায়, তাহলে তা সাধারণ নিরাপত্তার অবমাননা। সাধারণ নিরাপত্তা তখনই সম্ভব যখন দেশগুলি একে অপরের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করবে।  যেমন তারা আশা করে যে তাদের নিজস্ব সার্বভৌমত্বকে সম্মান করা হবে, তেমনই তাদেরকেও অন্য দেশের সার্বভৌমত্ব মানতে হবে।”

    আরও পড়ুন: ভারতের হাতে আসছে আমেরিকার হানাদার ড্রোন ‘এমকিউ-৯ রিপার’! জানেন এর ক্ষমতা?

    সন্ত্রাসবাদ থেকে সীমান্ত বিবাদ ইস্যুতে এদিন বেজিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে ভারত। রুচিরা কম্বোজের কথায়, “সাধারণ নিরাপত্তা তখনই সম্ভব যখন দেশগুলো অন্যদের সাথে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তিগুলোকে সম্মান করবে। উভয়পক্ষ দ্বারা গৃহীত সেইসব ব্যবস্থাকে বাতিল করার জন্য একতরফা পদক্ষেপ করবে না। সাধারণ নিরাপত্তা তখনই সম্ভব যখন সন্ত্রাসবাদের মতো হুমকির বিরুদ্ধে সব দেশ একসঙ্গে রুখে দাঁড়াবে এবং এই ইস্যুতে দ্বিচারিতা করবে না।” উল্লেখ্য, গালওয়ান সংঘর্ষের (Galwan clash) সময় থেকেই লাদাখে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। দুই দেশের বাহিনীর মধ্যে ১৬ দফা আলোচনা হলেও জোট খোলেনি। সীমান্ত বিবাদ মেটাতে সেই অর্থে বড় কোনও সাফল্যও মেলেনি। সম্প্রতি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মঞ্চে ভারত আবদুল রউফ আজহারকে বিশ্বসন্ত্রাসবাদী তকমা দেওয়ার আর্জি জানায়। তার বিরোধিতা করে চিন। 

  • Viral Video: জাগুয়ার ও কুমিরের ভয়ঙ্কর লড়াই! জিতল কে?

    Viral Video: জাগুয়ার ও কুমিরের ভয়ঙ্কর লড়াই! জিতল কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: কথায় বলে জলে কুমির, ডাঙায় বাঘ! ডাঙায় হিংস্র প্রাণীদের মধ্যে, সিংহ, বাঘ, চিতাকে ভয়ঙ্কর শিকারী হিসাবে বিবেচনা করা হয়, যারা মুহূর্তের মধ্যে অন্যান্য প্রাণীকে তাদের শিকারে পরিণত করে। আবার, জলে বসবাসকারী প্রাণীদের মধ্যে কুমিরকে হিংস্র শিকারী হিসাবে ধরা হয়। কুমির, জল এবং তার বাইরে উভয় জায়গাতেই শিকার করতে পারে। কিন্তু, বাঘ আর কুমিরের মধ্যে লড়াই হলে? সম্প্রতি একটি জাগুয়ার ও কুমিরের ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে, জঙ্গলের দুই হিংস্র শিকারী কীভাবে সংঘর্ষ করে চলেছে। তবে জিতল কে ? 

    ভিডিও-তে দেখা গিয়েছে, গভীর অরণ্যের মাঝে শান্ত এক নদী, রৌদ্রজ্জ্বল আবহাওয়া। আর নদীতেই রয়েছে একটি কুমির। অন্যদিকে এক জাগুয়ার তার শিকার করার জন্য সময়ের অপেক্ষা করছিল এবং সময় বুঝেই হঠাৎ নদীর ভিতরে কুমিরটিকে আক্রমণ করে ফেলে। তারপরই দেখা গেল মরা-বাঁচার লড়াই। 

    কথায় আছে না, ‘জোড় যার, মুলুক তার’। একথারই বাস্তব উদাহরণ হল এই ঘটনাটি। আসলে গায়ে জোড় থাকলে যে খাদকও শিকার হয়ে যেতে পারে, সেই ঘটনারই সাক্ষী হল গোটা বিশ্ব। ঝোপঝােড়ে লুকিয়ে থাকা জাগুয়ারটি ধীরে ধীরে কুমিরটিকে লক্ষ করে এগিয়ে যাচ্ছে। এরপর হঠাৎ একটা বিশাল লাফ দিয়ে কুমিরের ঘাড়ে দিল এক কামড়। নিজেকে বাঁচানোর খুব একটা সুযোগই পেল না কুমিরটি। এই ভিডিওর শেষে আপনি দেখতে পাবেন এই রোমাঞ্চকর লড়াইয়ে কে জিতেছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক তৈরি করছে এবং এই ভিডিওটি দেখে মানুষ বেশ অবাক হয়েছে। এর পাশাপাশি মানুষ নানা ধরনের প্রতিক্রিয়াও দিয়েছেন।

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ৪২ সেকেন্ডের ভিডিওটিতে দুটি হিংস্র বন্য প্রাণীকে বেঁচে থাকার জন্য ভয়ানক যুদ্ধ করতে দেখা যায়। সোমবার ফিগেন নামে একজন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করেছেন। তবে ভিডিওটি মূলত দুই বছর আগে ভাসি হায়াতলার নামে অন্য একজন ইউজার টুইটারে পোস্ট করেছিলেন, তবে এখন এটি ভাইরাল হচ্ছে। ভিডিওটি শেয়ার করার পর থেকে ২.৬ মিলিয়ন ভিউ এবং ২৭০০০- এর বেশি লাইক পেয়েছে। প্রায় ৪৮০০ ব্যবহারকারী টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share