Blog

  • Maharashtra political crisis: গুজরাট ছেড়ে একনাথ শিন্ডেরা রয়েছেন আসামে, কেন জানেন?

    Maharashtra political crisis: গুজরাট ছেড়ে একনাথ শিন্ডেরা রয়েছেন আসামে, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আরব সাগরের তীর ছেড়ে তাপী নদীর ধার। সেখান থেকে সটান ব্রহ্মপুত্রের পাড়ে আশ্রয় নিয়েছেন মহারাষ্ট্রের শিবসেনার (Shiv Sena) বিদ্রোহী বিধায়করা! পশ্চিমের বিজেপি (BJP) শাসিত গুজরাট (Gujrat) ছেড়ে কেনই বা তাঁরা উড়ে গেলেন উত্তর-পূর্বের আসামে (Assam)?  বিশেষত রাজ্যটি যখন বন্যা কবলিত। আসুন, জেনে নেওয়া যাক, মহারাষ্ট্রের বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে কেন দলবল নিয়ে হাজির হলেন হিমন্ত বিশ্বশর্মার রাজ্যে।

    আরও পড়ুন : দল বিরোধী আইন এড়াতে প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করে ফেলেছেন শিন্ডে?

    ‘নরম হিন্দুত্ব’ নিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছিল তাঁরই মন্ত্রিসভার সদস্য একনাথ শিন্ডের (Eknath Shinde)। তাঁর দাবি, কংগ্রেস ও এনসিপি নয়, বিজেপির সঙ্গে জোট বেঁধে গড়া হোক সরকার। মুখ্যমন্ত্রী তাতে রাজি না হওয়ায় অনুগামী ৩৬ জন বিধায়ককে নিয়ে বিজেপি শাসিত গুজরাটের সুরাটে চলে যান একনাথ। সেখান থেকে চলে যান আসামের গুয়াহাটিতে। সেখানকার এক রাজকীয় হোটেলে রয়েছেন শিন্ডে সহ শিবসেনার অন্য বিধায়করা।

    মঙ্গলবার সন্ধ্যায়ও বন্যা কবলিত এলাকায় ত্রাণ শিবির পরিদর্শন করতে দেখা গিয়েছিল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে। বুধবার সকালে শিবসেনার বিদ্রোহী বিধায়করা পৌঁছানোর আগেই তাঁর গাড়ি পৌঁছে যায় পূর্ব নির্ধারিত হোটেলে। প্রশ্ন হল, কেন গুজরাট ছেড়ে আসামে আশ্রয় নিলেন শিন্ডে ও তাঁর অনুগামী বিধায়করা? বিশেষ করে, দুটি রাজ্য যখন দেশের দুপ্রান্তে অবস্থিত?

    আরও পড়ুন : সরকারি বাসভবন ছেড়ে ফিরলেন ‘মাতোশ্রী’তে, মুখ্যমন্ত্রিত্ব কি ছাড়বেন উদ্ধব?

    রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এর অনেকগুলি কারণ রয়েছে। প্রথমত, মহারাষ্ট্রের সঙ্গে গুজরাটের দূরত্ব আসামের চেয়ে ঢের কম। তাই বিদ্রোহী বিধায়করা যখন গুজরাটে ছিলেন, তখন শিবসেনার তরফে একাধিকবার যোগাযোগ করা হয়েছিল তাঁদের সঙ্গে। এই বিদ্রোহীদের টোপ দিয়ে দলের মূল স্রোতে ফেরাতে পারলেই শিন্ডের বিদ্রোহে জল ঢালা হয়ে যেত। তা এড়াতেই মধ্যরাতের বিমানে গুজরাট ছাড়েন শিন্ডে ও তাঁর অনুগামীরা। 

    দ্বিতীয়ত, হিমন্ত বিশ্বশর্মা দক্ষ রাজনীতিবিদ। কংগ্রেস থেকে বিজেপিতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। উত্তর-পূর্বে কংগ্রেসের কোমর ভেঙে দিয়েছেন এই রাজনীতিবিদ। তাই তাঁর ওপরই ভরসা করছেন বিজেপি নেতৃত্ব। হিমন্তের চালে শিবসেনা-বিরোধীদের মাত দেওয়া সহজ হবে বলেই মনে করছেন পদ্ম নেতারা। সেই কারণেই হিমন্তের রাজ্যের হোটেলে ‘বন্দি’ করে রাখা হয়েছে বিদ্রোহী বিধায়কদের। কড়া নিরাপত্তার বলয় ভেঙে যে হোটেলে ঢুকতে পারবে না কাকপক্ষীও। 

    সর্বোপরি, রয়েছে হিমন্তের ওপর বিজেপির অশেষ আস্থা। কংগ্রেস ভেঙে আসা হিমন্ত আসামের একের পর এক নির্বাচনে বিপুল জয় এনে দিয়েছেন গেরুয়া শিবিরকে। সম্প্রতি অনুষ্ঠিত কার্বি আংলং নির্বাচনেও বিরোধীদের দুরমুশ করে দিয়েছেন তিনি। যার জেরে বিজেপি নেতৃত্বের বিশেষ ভরসাস্থল হয়ে উঠছেন উত্তর-পূর্বের এই নেতা। তাই মধ্যরাতের বিমানে হিমন্তের ডেরায় পাঠানো হয়েছে শিবসেনার বিদ্রোহী বিধায়কদের।

  • Presidential Election: রাষ্ট্রপতি পদে এগিয়ে দ্রৌপদী মুর্মু! ‘ঘরের মেয়ে’ কে সমর্থন নবীনের

    Presidential Election: রাষ্ট্রপতি পদে এগিয়ে দ্রৌপদী মুর্মু! ‘ঘরের মেয়ে’ কে সমর্থন নবীনের

    মাধ্যম নিউজ ডেস্ক:  আগামী ১৮ জুলাই দেশের ১৬ তম রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election)। রাষ্ট্রপতি পদে বিজেপি (BJP) প্রার্থী ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল তথা আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। অন্যদিকে বিরোধীদের পছন্দ অটলবিহারী বাজপেয়ী জমানার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে (Yashwant Sinha)। ২১ জুলাই ভোটগণনা। শেষ পর্যন্ত কে হবেন ভারতের রাষ্ট্রপতি, তার জন্য অপেক্ষা করত হবে গণনা শেষ হওয়া পর্যন্ত।  তবে, সংখ্যাতত্বের হিসেবে বা রাজনৈতিক মহলের মতে, রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের পথে অনেকটাই এগিয়ে দ্রৌপদী মুর্মু। 

    [tw]


    [/tw]

    রাষ্ট্রপতি ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে বিজেপির প্রয়োজন ছিল ১২ হাজারের কাছাকাছি ভোট। রাষ্ট্রপতি পদে ওড়িশার ভূমিকন্যা তথা জনজাতি সমাজের প্রতিনিধি দ্রৌপদী মুর্মুকে দাঁড় করিয়ে সে রাজ্যের শাসক দল বিজেডির (BJD) ৩২ হাজার ভোট নিশ্চিত করে ফেলে বিজেপি। বুধবার দুপুরে ওড়িশার (Odisha) মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Naveen Patnaik) ট্যুইট করে দলীয় সাংসদ, বিধায়কদের নির্দেশ দেন, পার্টি লাইনের উর্ধ্বে উঠে ওড়িশার কন্যা দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদে সমর্থন করতে। নবীন পট্টনায়েকের মন্ত্রিসভায় একটা সময় সদস্য ছিলেন তৎকালীন বিজেপি নেত্রী দ্রৌপদী। নবীন বলেন, ওড়িশা থেকে এই প্রথম কেউ রাষ্ট্রপতি হতে চলেছেন। তাই রাজ্যে বিজেপি প্রধান বিরোধী দল হলেও, রাষ্ট্রপতি নির্বাচনে ঘরের মেয়ের দিকেই সমর্থনের হাত বাড়িয়ে দেবে বিজু জনতা দল।

    অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিও জানিয়েছেন তাঁর দল ওয়াইএসআর কংগ্রেস দ্রৌপদীকেই সমর্থন করবে। এরপর এবার বিজু জনতা দল। এনডিএ-র বাইরে থাকা দুই রাজ্যের দুই শাসক দলের সমর্থন পেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে নিশ্চিত জয়ের পথে এগিয়ে গেলেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি নির্বাচনে ৪৯ শতাংশ ভোট আছে এনডিএ-র কাছে।  ফলে দ্রৌপদীর জয় নিশ্চিত করতে আরও অন্তত দু  শতাংস এনডিএ-র বাইরের দলের সমর্থন প্রয়োজন ছিল দ্রৌপদী-র। এবার এনডিএ-র বাইরের দুই দলের সমর্থন পেয়ে আরও ৫ শতাংশ ভোট নিশ্চিত করলেন দ্রৌপদী মুর্মু।  

    আরও পড়ুন: স্বাধীনতার ৭৫ বর্ষে দেশের প্রথম নাগরিক সাঁওতালি কন্যা?

    কংগ্রেসের শরিক ঝাড়খণ্ডের শাসক দল জেএমএম-ও রাজ্যের জনজাতি সমাজের কথা মাথায় রেখে দ্রৌপদীকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। দ্রৌপদীর সমর্থনে সরব হয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী পিএস তামাং-ও।  বাজপেয়ী মন্ত্রিসভায় নীতীশ কুমারের প্রাক্তন সতীর্থ ছিলেন বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা। কিন্তু তাঁর দল জেডিইউ এনডিএ পদপ্রার্থীকেই সমর্থন করবে বলে জানিয়েছেন নীতীশ।  টিআরএস, আম আদমি পার্টি, অকালি দল, বিএসপি এখনও জানায়নি তারা আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে কাকে সমর্থন করছে। তবে এই দলগুলির অবস্থান যা-ই হোক সংখ্যাতত্বের হিসেবে এখনই রাইসিনা হিলসের দৌড়ে অ্যাডভান্টেজ দ্রৌপদী মুর্মু।

  • Rambai Dadi: ১০৫ বছর বয়সে ১০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড ভাঙলেন হরিয়ানার ‘রামবাই দাদি’

    Rambai Dadi: ১০৫ বছর বয়সে ১০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড ভাঙলেন হরিয়ানার ‘রামবাই দাদি’

    মাধ্যম নিউজ ডেস্ক: ৪৫.৪০ সেকেন্ডেই বাজিমাত। হয়ে গেলেন দেশের ‘সুপার গ্র্যান্ডমা’। বয়স যে শুধুই সংখ্যা বই আর কিছুই না, তা আরও একবার প্রমাণিত। এক মিনিটের কম সময়ে ১০০ মিটার দৌড়ে রেকর্ড গড়লেন হরিয়ানার ১০৫ বছরের রামবাই। সবার কাছে তিনি পরিচিত ‘রামবাই দাদি’ (Rambai Dadi) নামে।   

    যারা মনে করেন ৩০-৩৫ বছর বয়সেই শরীর দুর্বল হয়ে পড়েছে, কর্মক্ষমতা হারাচ্ছেন তাঁদের জন্যে রামবাইয়ের দৌড়ের ভিডিওটি অনুপ্রেরণা হতে পারে। মনের জোর যে প্রকৃতিকেও হার মানায়, তার প্রমাণ রামবাই। মনের  জোরে বয়সকে হার  মানিয়েছেন এই ‘সুপার গ্র্যান্ডমা’। ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন (Athletics Federation of India) আয়োজিত ন্যাশনাল ওপেন মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (National Open Masters Athletics Championships) এক অনন্য রেকর্ড গড়লেন তিনি। ৪৫.৪০ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙলেন জাতীয় রেকর্ড।

    আরও পড়ুন: “যোগ জীবনে শান্তি আনে” আন্তর্জাতিক যোগ দিবসে অভিমত মোদির

    ১৫ জুন ভদোদরায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ১০০ মিটার দৌড়ের প্রতিযোগিতায় রামাবাই একাই দৌড়েছিলেন। প্রকৃতপক্ষে ৮৫ বছরের বেশি বয়সী মাত্র একজন প্রতিযোগীই এখানে অংশ নিতে পারেন। সেই কারণে রামাবাই কোনও প্রতিযোগীকে পাশে পাননি। তিনি একা ৪৫.৪০ সেকেন্ডে দৌড় সম্পূর্ণ করেন এবং জাতীয় রেকর্ড ভেঙে দেন। প্রতিযোগিতায় ১০০ এবং ২০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছেন রামবাই দাদি।

    আরও পড়ুন: করোনা আক্রান্ত অশ্বিন! সংশয়ে ইংল্যান্ড সফর

    এর আগে এই রেকর্ড ছিল মন কৌরের নামে, যিনি ৭৪ সেকেন্ডে দৌড় সম্পূর্ণ করেছিলেন। রামবাই- এর লক্ষ্য এখন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর এদিন রামবাই বলেন, “খুব ভালো একটা অনুভূতি। আমি আবার দৌড়তে চাই।” রামাবাইয়ের নাতিকে তাঁর খাবার ও জীবনযাপন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, রামবাই একেবারে খাঁটি নিরামিষাশী। প্রতিদিন প্রায় ২৫০ গ্রাম ঘি এবং ৫০০ গ্রাম দই খান। সেই সঙ্গে দিনে দুবার ৫০০ মিলিলিটার করে বিশুদ্ধ দুধ খান।        

     

  • Terrorist Killed: কাশ্মীরে গুলির লড়াইয়ে খতম ৭ জঙ্গি

    Terrorist Killed: কাশ্মীরে গুলির লড়াইয়ে খতম ৭ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীরে (Kashmir) জঙ্গি (Terrorist) দমনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। গতকাল থেকে আজ সকাল পর্যন্ত জম্মু-কাশ্মীরের (Kashmir) তিন জায়গায় নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নিহত হয় সাত জঙ্গি। সোমবার কাশ্মীরের জেনারেল পুলিশ ইন্সপেক্টর (IGP) বিজয় কুমার (ViJay Kumar) জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় তারা। নিহতদের তিনজন পাকিস্তানের (Pakistan) নাগরিক বলে জানা যায়।

    আরও পড়ুন:শীর্ষ লস্কর নেতা মাক্কিকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় বাধা চিনের

    তিনি আরও জানান, রবিবারেই কুপওয়ারায়(Kupwara) এনকাউন্টারে (Encounter) মারা যায় পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba ) দুই জঙ্গি। সোমবার সকালে আরও একজন পাকিস্তানি জঙ্গি ও সোপিয়ান (Shopian) থেকে আরেক স্থানীয় জঙ্গি, সওকাত(Showkat) সংঘর্ষে নিহত হয়। অন্যদিকে পুলওয়ামা(Pulwama) থেকে লস্কর-ই-তৈবার এক জঙ্গি ও কুলঘাম (Kulgham) থেকে জইশ-ই-মোহাম্মদের (Jaish-e-Mohammed) এক জঙ্গি ও লস্কর-ই-তৈবার এক জঙ্গিকে গুলি করে নিকেশ করা হয়। সাত জঙ্গিকে খতম করা হলেও এখনও আরো তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যেই কুপওয়ারার পুলিশ সেনাদের সঙ্গে যৌথভাবে একটি অ্যান্টি-টেরোরিস্ট অপারেশন (Anti-Terrorist Operation) শুরু করেছে।

    কাশ্মীর পুলিশ সূত্রে জানা যায়, পুলওয়ামার ছাটপোরা (Chatpora) এলাকা ও কুলঘামের ডিএইচ পোরা(DH Pora) এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে এই সংঘর্ষ হয়। গত কয়েকদিনে বেশ অনেকজন স্থানীয় বাসিন্দাকে জঙ্গিরা খুন করে। ফলে এই পরিস্থিতিতে তৎপরতা বাড়িয়েছে নিরাপত্তা বাহিনীও।

    আরও পড়ুন: ৪ ঘণ্টায় উপত্যকায় নিহত পাঁচ জঙ্গি

    দেশের প্রতিরক্ষা মন্ত্রী (Defence Minister) রাজনাথ সিং (Rajnath Singh) জম্মুতে দু-দিনের সফরে গিয়ে ঘোষণা করেছেন যে জম্মু-কাশ্মীরে (Kashmir) পরের মাস থেকেই বিধানসভার ভোটের প্রক্রিয়া শুরু করা হবে। তিনি এদিন আরও জানান যে, কাশ্মীরে ঘৃণা ছড়ানোর কাজে পাকিস্তানের হাত রয়েছে এবং সম্প্রতি ঘটে যাওয়া খুনের জন্যও অন্য দেশের ষড়যন্ত্র রয়েছে। কিন্তু এই ষড়যন্ত্রের ছককে বানচাল করবে কেন্দ্র সরকার।

    সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তদের গ্রেফতারে উপত্যকা জুড়ে অভিযান শুরু করেছে পুলিশ-সেনার যৌথ বাহিনী। পুলিশ জানিয়েছে,  এর ফলেই গতকাল রাত থেকে কুপওয়ারা, কুলগাম এবং পুলওয়ামায় মোট সাত জঙ্গি সংঘর্ষে নিহত হয় এবং অভিযান এখনও চলছে।

    আরও পড়ুন: অমরনাথ যাত্রায় হামলার ছক বানচাল, কাশ্মীরে খতম তিন জঙ্গি

  • mRNA Covid-19 vaccine: ভারতে তৈরি প্রথম এমআরএনএ ভ্যাকসিনকে ছাড়পত্র ডিসিজিআইয়ের

    mRNA Covid-19 vaccine: ভারতে তৈরি প্রথম এমআরএনএ ভ্যাকসিনকে ছাড়পত্র ডিসিজিআইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক:  আঠারো-ঊর্ধ্বদের ক্ষেত্রে ভারতে তৈরি প্রথম এমআরএনএ প্রতিষেধকের (mRNA vaccine) আপৎকালীন ব্যবহারে  ছাড়পত্র দিয়েছে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (DCGI)। পুনের (Pune) ওষুধ প্রস্তুতকারক কোম্পানি জেনোভা বায়োফার্মা করোনার এই ভ্যাকসিন তৈরি করেছে। এই ভ্যাকসিনটি ১৮ বছর বা তার বেশি বয়সিদের দেওয়া যাবে। 

    এই এমআরএনএ টিকা ২-৮ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করা যেতে পারে। বিভিন্ন mRNA ভ্যাকসিন শূন্যের নিচে তাপমাত্রায় রাখতে হয়, কিন্তু জেনোভার  প্রস্তুতকারক সংস্থার দাবি এই ভ্যাকসিনটি ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে রাখলেও নষ্ট হবে না। ফলে এই ভ্যাকসিন  সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। জেনোভার তরফে দাবি করা হয়েছে, যে এই ভ্যাকসিনের ২টি ডোজ প্রয়োগের অনুমোদন দিয়েছে ডিসিজিআই। এই ডোজগুলি ২৮ দিনের ব্যবধানে প্রয়োগ করা  হবে। গত শুক্রবার, করোনা মোকাবিলায় এই এমআরএনএ ভ্যাকসিনের জরুরি ব্যবহারের জন্য সুপারিশ করা হয়েছিল, যা  মঙ্গলবার গভীর রাতে ড্রাগ কন্ট্রোলার জেনারেল দ্বারা অনুমোদিত হয়। 

    আরও পড়ুন: পেছাচ্ছে না নীট পরীক্ষা, জানিয়ে দিল এনটিএ, অ্যাডমিট ডাউনলোড কীভাবে?

    ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার তরফে জানানো হয়, ফেজ-২ ও ফেজ-৩ ট্রায়ালে ৪ হাজার মানুষের ওপর এই ভ্যাকসিন পরীক্ষা করা হয়েছে। মেসেঞ্জার আরএনএ হল এক ধরনের আরএনএ যা শরীরে প্রোটিন তৈরির জন্য প্রয়োজনীয়।  mRNA ভ্যাকসিন অন্যান্য কোভিড ১৯ ভ্যাকসিনের মতো হাতের ওপরের দিকের পেশিতে দেওয়া হয়। এটি শরীরের ভিতরে পৌঁছে কোষে স্পাইক প্রোটিন তৈরি করে। করোনা ভাইরাসের ওপরেও স্পাইক প্রোটিন পাওয়া যায়। যখন শরীরে প্রোটিন তৈরি হয়, তখন আমাদের কোষগুলি এমআরএনএ ভেঙে তা সরিয়ে দেয়। এরপর আমাদের কোষের স্পাইক প্রোটিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে লড়াই করতে থাকে এবং স্পাইক প্রোটিন ক্রমে নষ্ট হয়ে যায়। এর সঙ্গে করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনও ধ্বংস হয়ে যায়। 

    দেশীয় mRNA ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া ছাড়াও মঙ্গলবার ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল সিরাম ইনস্টিটিউটের  কোভোভ্যাক্স (Covovax) কোভিড-১৯ ভ্যাকসিনকেও অনুমোদন দিয়েছে, যা ৭ থেকে ১১ বছর বয়সি শিশুদের দেওয়া যাবে৷ গত ২৮ ডিসেম্বর প্রাপ্তবয়স্কের উপর কোভোভ্যাক্সের নিয়ন্ত্রিত ব্যবহারে ছাড়পত্র পাওয়া গিয়েছিল। তার পর, ৯ মার্চ ১২-১৭ বছরের জন্যও করোনার এই প্রতিষেধক ব্যবহারে অনুমতি দেয় ডিসিজিআই।

  • Maharashtra crisis: “আসুন, আমরা একসঙ্গে বসি…”, বিদ্রোহীদের আবেগঘন আবেদন উদ্ধবের

    Maharashtra crisis: “আসুন, আমরা একসঙ্গে বসি…”, বিদ্রোহীদের আবেগঘন আবেদন উদ্ধবের

    মাধ্যম নিউজ ডেস্ক: আগে একবার শিবসেনার (Shiv Sena) বিদ্রোহী বিধায়কদের ফিরে আসার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। শিবসেনা প্রধানের সেই আবেদনে কান দেননি একনাথ শিন্ডের (Eknath Shinde) অনুগামী বিধায়করা। উল্টে কঠোর ব্যবস্থা নিয়ে সবক শেখাতে চেয়েছেন শিন্ডে বাহিনীকে। তার পরেও বিদ্রোহীদের দমাতে না পেরে ফের আবেদনের রাস্তায় হাঁটলেন উদ্ধব। বিদ্রোহীদের উদ্দেশ্যে তাঁরা বার্তা, ফিরে আসুন, আলোচনা করে পথ খুঁজে বের করা যাবে।

    আরও পড়ুন : দু’বার মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে চেয়েছিলেন উদ্ধব! আটকান এই প্রবীণ নেতা

    নরম হিন্দুত্ব নিয়ে উদ্ধব-শিন্ডে বিবাদ শুরু। এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে নয়, বিজেপির সঙ্গে জোট গড়েই সরকার চালাতে আগ্রহী শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে। তাতে রাজি হননি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এর পরে শিবসেনারই দুই নেতার বিরোধ ওঠে চরমে। ঘটনার জেরে অনুগামী বিধায়কদের নিয়ে বিজেপি শাসিত রাজ্য গুজরাটের সুরাটে চলে যান শিন্ডে। সেখান থেকে মধ্যরাতের বিমান ধরে ওই বিধায়কদের নিয়ে তিনি উড়ে যান বিজেপি শাসিত উত্তর পূর্বের রাজ্য আসামে। সেখানকারই একটি বিলাসবহুল হোটেলে রয়েছেন তাঁরা।

    দিন দুয়েক আগে ফের বিশেষ বিমানে গুজরাতের ভদোদরায় উড়ে আসেন শিন্ডে। সাক্ষাৎ করেন মহারাষ্ট্রের বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে। সেখানেই দুই নেতার মধ্যে সরকার গঠন নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর।

    আরও পড়ুন : ‘যাঁরা যেতে চাইছেন যান, নতুন শিবসেনা গড়ব’, হুঁশিয়ারি উদ্ধবের

    শিন্ডের সঙ্গে ৩৯ জন বিধায়ক রয়েছেন বলে সূত্রের খবর। এদিন তাঁদের উদ্দেশে আবেগঘন আবেদন করেন উদ্ধব। বলেন, আপনারা দিন কয়েক ধরে গুয়াহাটিতে আটকে রয়েছেন। আপনাদের সম্পর্কে প্রতিদিনই নতুন নতুন খবর পাচ্ছি। আপানারা এখনও শিবসেনায়ই রয়েছেন। আপনাদের কয়েকজনের পরিবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা আমার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। শিবসেনা পরিবারের প্রধান হিসেবে আমি আপনাদের আবেগকে সম্মান জানাই। মন থেকে দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলুন। আসুন, আমরা একসঙ্গে বসি। আলোচনা করি। নিশ্চয়ই একটা পথের সন্ধান মিলবে।

    প্রসঙ্গত, মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনার বিধায়ক সংখ্যা ৫৫। সূত্রের খবর, তার মধ্যে ৩৯ জন রয়েছেন শিন্ডে শিবিরে। উদ্ধব গড়ে রয়েছেন বাকিরা।

    এদিকে, শীঘ্রই মুম্বইয়ের উড়ান ধরেতে চলেছেন শিন্ডে। তিনি যে মুখ্যমন্ত্রীকে নয়া চ্যালেঞ্জ জানাতে চলেছেন, এই ঘটনাই তার প্রমাণ বলে ধারণা ওয়াকিবহাল মহলের। শিন্ডে বলেন, গুয়াহাটিতে আমার সঙ্গে ৫০ জন বিধায়ক রয়েছেন। তাঁরা স্বেচ্ছায় এসেছেন। আমরা খুব শীঘ্রই মুম্বই যাব।

     

  • Viral News: ইনি ৬ লাখের গাড়ি কিনলেন ১০ টাকার কয়েনে! কারণ জানলে চমকে উঠবেন

    Viral News: ইনি ৬ লাখের গাড়ি কিনলেন ১০ টাকার কয়েনে! কারণ জানলে চমকে উঠবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: ১০ টাকার কয়েন জমা করেই কিনে ফেললেন ৬ লাখ টাকার গাড়ি। ঘটনাটি তামিলনাড়ুর (Tamilnadu)। তামিলনাড়ুর আরুর(Arur) নামক জায়গার এক ব্যক্তি ভেট্রিভেল(Vetrivel) প্রায় অনেকদিন ধরেই ১০ টাকার কয়েন জমা করে গাড়িটি কিনেছেন। তবে তাঁকে বাধ্য হয়েই ১০ টাকার কয়েন জমা করতে হয়েছে। ইতিমধ্যেই এই ব্যক্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু হয়েছে।

    সম্প্রতি ১০ টাকার খুচরো কয়েন নিয়ে অনেক দিন ধরেই সমস্যা দেখা দিয়েছে। বাজারে ১০ টাকার ছোটো-বড় কয়েন কোনোটিই কেউ নিতে চায় না। যদিও কেন্দ্রের তরফে সব ধরনের ১০ টাকার কয়েন লেনদেন, বৈধ বলেই ঘোষণা করা হয়েছে। তারপরও দেশের বেশ কিছু ক্রেতা বিক্রেতারা ১০ টাকার কয়েন নিতে অস্বীকার করে।

    আরও পড়ুন: অদ্ভুত কাণ্ড! ৫ লাখ টাকার গয়না চুরি করল ইঁদুর!

    তামিলনাড়ুর এই ব্যক্তি এক-গাড়ি খুচরো ১০ টাকার কয়েন নিয়ে পৌঁছে যায় একটি অটোমোবাইলের দোকানে। শুধু তাই নয়,  ১০ টাকার খুচরো কয়েন দিয়ে মোট ৬ লাখ টাকার বিনিময়ে নতুন গাড়িও কিনে ফেললেন। ভেট্রিভেল জানিয়েছেন, তাঁর মায়ের একটি ছোট মুদিখানার দোকান রয়েছে। ওই দোকান থেকেই তাঁদের এত বিপুল পরিমাণ ১০ টাকার কয়েন জমা হয়েছে। দোকানে আসা ক্রেতাদের ১০ টাকার কয়েন দেওয়া হলে তা তাঁরা নিতে চাইতেন না। আর এই নিয়েই সমস্যায় পড়তে হয় তাঁকে। তিনি আরও জানান যে, তাঁর আশেপাশের অনেক শিশুকেও ১০ ​​টাকার কয়েন নিয়ে খেলতে দেখেছেন কারণ এগুলো কোনো কাজে লাগে না। তারপর তিনি এই ১০ টাকার কয়েন দিয়ে গাড়ি কিনেই সবার তাক লাগিয়ে দিলেন ও এখনও যে ১০ টাকার কয়েনের মূল্য রয়েছে তা বুঝিয়ে দিলন। ভেট্রিভেল প্রায় ১ মাস ধরে এই ১০ টাকার কয়েন জমা করেন। যদিও শোরুমের মালিক প্রথমে অস্বীকার করে ১০ টাকার কয়েন নিতে কিন্তু পরে তিনি রাজি হয়ে যান।

    আরও পড়ুন:জানেন কি ইউটিউবের প্রথম ভিডিও কোনটি? কী বা আছে তাতে?

    তিনি আরও জানিয়েছেন যে, তিনি কয়েন নিয়ে ব্যাঙ্কে গেলেও ব্যাঙ্ক অস্বীকার করে এই বলে যে, তাদের কয়েন গোনার জন্য কর্মী নেই। ১০ টাকার কয়েন যে গ্রহণযোগ্য নয় এমন কথা RBI-এর তরফে কখনো ঘোষণা করা হয়নি। তবে কেন ব্যাঙ্ক কয়েনগুলো নিচ্ছে না বলে প্রশ্ন করেছেন তিনি।

    কিন্তু অবশেষে গাড়ির দোকানের মালিক ভেট্রিভেলের দৃঢ় সংকল্প দেখেই এই কয়েনগুলো এর বদলে ৬ লাখ টাকার গাড়ি দিতে রাজি হন।

  • Plastic Ban: ১ জুলাই থেকে দেশে নিষিদ্ধ ‘সিঙ্গল ইউজ’ প্লাস্টিক! নতুন নিয়ম জানেন তো?

    Plastic Ban: ১ জুলাই থেকে দেশে নিষিদ্ধ ‘সিঙ্গল ইউজ’ প্লাস্টিক! নতুন নিয়ম জানেন তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১ জুলাই থেকে দেশে নিষিদ্ধ হতে চলেছে’ ‘সিঙ্গল ইউজ’ প্লাস্টিকের (Single Use Plastic) ব্যবহার, কড়া নির্দেশ জারি করল কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (Central Pollution Control Board)। এর আগে, চলতি বছরের শুরুতেই প্লাস্টিক প্রস্তুতকারক সংস্থাগুলিকে সতর্ক করেছিল পর্ষদ। এবার জারি করা হল নিষেধাজ্ঞা।

    নতুন নির্দেশিকার পর এবার প্লাস্টিকের তৈরি ব্যাগের পাশাপাশি, প্লাস্টিকের তৈরি ব্যানার, লজেন্স এবং আইসক্রিমে ব্যবহৃত হওয়া প্লাস্টিকের কাঠি, প্লাস্টিকের কাপ, গ্লাস এবং অন্যান্য বাসন, পাতলা প্লাস্টিকের বোতল, এমনই বিভিন্ন নিত্যদিনের ব্যবহৃত জিনিস নিষিদ্ধ তালিকাভুক্ত হতে চলেছে। যেহেতু এইসব জিনিস তৈরি করতে ব্যবহৃত হয় অত্যন্ত পাতলা প্লাস্টিক, যার ঘনত্ব ১০০ মাইক্রনের চেয়ে কম ও তা ফের ব্যবহার করা যায় না। প্লাস্টিকগুলি পুনর্ব্যবহার করা যায় না বলেই এই ধরনের প্লাস্টিক দেশে নিষিদ্ধ হতে চলেছে।

    আরও পড়ুন: বায়ুদূষণের ফলে ভারতীয়দের আয়ু কমবে ৫ বছর! দাবি গবেষণায়

    কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে জানানো হয়েছে যে, প্লাস্টিক ব্যাগের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে বিভিন্ন কাপড়ের ব্যাগ। কারণ এটি অনেকবার ব্যবহার করা যায় ও কাপড়ের ব্যাগ ইকো-ফ্রেন্ডলি। এছাড়াও প্লাস্টিকের তৈরি জিনিসের জায়গায় বাঁশের তৈরি জিনিসপত্র ব্যবহার করা যেতে পারে।

    এবারে প্লাস্টিক ব্যাগ ব্যবহার নিয়ে কড়া নির্দেশ জারি তো করেছেই, এর সঙ্গে প্লাস্টিক ব্যাগ ব্যবহারকারীদের জন্য ফাইন হতে পারে ৫০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত। ব্যক্তির জন্য ৫০০ টাকা এবং যে সংস্থা প্লাস্টিক ব্যাগ বানাবে বা সরবরাহ করবে তার জন্য ৫০০০ টাকা ফাইন দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও দূষণ নিয়ন্ত্রণ কমিটি।

    আরও পড়ুন: ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস, জেনে নিন এই দিনের তাৎপর্য

    প্লাস্টিক বর্জ্যের (Plastic wastes) পরিমাণ ক্রমশ বাড়তে থাকলেও প্লাস্টিক ব্যাগের ব্যবহার না কমিয়ে, অনেক সংস্থা এই নির্দেশে অসম্মতি জানিয়েছে ও কেন্দ্রের কাছে আবেদন করেছে যাতে বিভিন্ন ড্রিঙ্কস, জুস ইত্যাদির জন্য ব্যবহৃত হওয়া প্লাস্টিকের স্ট্র ব্যবহার করতে দেয় সরকার।

    প্লাস্টিকের ব্যবহারের (Plastic Use) ফলে দূষণ বেড়েই চলেছে। কারণ প্লাস্টিক প্রাকৃতিক উপায়ে মাটিতে মেশে না (Bio-nondegradable)। ফলে বাড়তে থাকে পরিবেশ দূষণের (Environmental Pollution) হার। ক্রমবর্ধমান দূষণের কারণে বিশ্ব উষ্ণায়ন (Global Warming) ভয়াবহ মাত্রায় পৌঁছেছে, তাই এই পরিস্থিতিতে দূষণ রোধে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার।

  • Meghalaya Rainfall: রেকর্ড বৃষ্টিপাত মেঘালয়ে, কারন জানেন?

    Meghalaya Rainfall: রেকর্ড বৃষ্টিপাত মেঘালয়ে, কারন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবল বৃষ্টিতে জলের নিচে আসামসহ উত্তর-পূর্ব (North-East) ভারতের একাধিক রাজ্য। বৃষ্টিপাত (Rainfall) থামার নামই নেই সেখানে। লাল সতর্কতা জারি করা হয়েছে আসাম (Assam) ও মেঘালয়ে (Meghalaya)। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে মেঘালয়ের দুই জায়গাতেই। এমনিতেই চেরাপুঞ্জি (Cherrapunji) এবং মৌসিনরামে (Mawsynram) দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। কিন্তু এই বছর সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া দফতর এবং মেঘালয় প্রশাসন জানিয়েছে, বুধবারে ১৯৯৫ সালের পরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চেরাপুঞ্জির সহরা এলাকায়। আর ১৯৬৬ সালের পরে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে মৌসিনরামে। আধিকারিকরা জানান, সহরায় একদিনে ৯১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বুধবার, চেরাপুঞ্জিতে সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৮১১.৬ মিলিমিটার।    

    গত এক সপ্তাহে চেরাপুঞ্জিতে ৩৫৩৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগে ১৯৯৫ সালের ১৬ জুন এই এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছিল। পরিমাণ ছিল ১৫৬৩ মিলিমিটার। বিগত ১২২ বছরের বৃষ্টিপাতের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে চলতি বর্ষা।

    আরও পড়ুন: উত্তর-পুর্ব ভারতে বন্যায় মৃত ৭১, শুধু আসামেই ক্ষতিগ্রস্ত ৪২ লক্ষ মানুষ 

    আবহাওয়া দফতরের মতে, আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উত্তর-পূর্ব ভারতে প্রবেশ করেছে। তার জেরেই এই বৃষ্টিপাত। বায়ুর গতিপথের দিকে চেরাপুঞ্জির অবস্থান হওয়ায় এই এলাকায় আদ্রতার পরিমাণ ভীষণ বেড়ে যায়। যদিও আবহাওয়া দফতরের মতে, প্রবল বর্ষার সময় যেতে শুরু করেছে। আশা করা হচ্ছে এবার বৃষ্টির পরিমাণও কমবে।

    আরও পড়ুন: বন্যা ভয়াবহ রূপ নিয়েছে আসামসহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে, মৃত্যু বেড়ে ৫৪   

    এছাড়াও এই প্রবল বৃষ্টিপাতের আরও বেশ কিছু কারণ রয়েছে। উত্তরের সমভূমি থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত একটি খাদ রয়েছে। সেখান থেকেও প্রচুর জলীয় বাষ্প উত্তর-পূর্বে ঢুকেছে। ভৌগলিক কারণেই জলীয় বাষ্পকে ধরে রাখতে পারার মতো ক্ষমতা নেই উত্তর-পূর্বের এই রাজ্যগুলির। তাই অন্যান্য জায়গার থেকে এমনিতেই এখানে বেশি বৃষ্টিপাত হয়। আবহাওয়া দফতরের মতে, ধীরে এই মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গ এবং বিহারের দিকে অগ্রসর হবে।   

     

  • Agnipath Scheme: পরিস্থিতি এমন হবে বুঝিনি! একথা কেন বললেন নৌসেনা প্রধান?

    Agnipath Scheme: পরিস্থিতি এমন হবে বুঝিনি! একথা কেন বললেন নৌসেনা প্রধান?

    মাধ্যম নিউজ ডেস্ক: অগ্নিপথ (Agnipath scheme) প্রকল্পের বিরোধিতায় দেশ জুড়ে এই রকম পরিস্থিতি তৈরি হবে বলে ভাবতেই পারেননি, ভারতীয় নৌ সেনাবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার (Navy Chief R Hari Kumar)। হরি কুমার বলেন, ‘‘প্রকল্প নিয়ে এরকম প্রতিবাদ যে হতে পারে, তা আমি ভাবতে পারিনি ৷ আমরা প্রায় দেড় বছর ধরে এই প্রকল্পের উপর কাজ করেছি ৷ আমি অগ্নিপথ প্রকল্পের পরিকল্পনা দলের অংশ ছিলাম। এটি একটি পরিবর্তনশীল প্রকল্প। এর ফলে ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) বিভিন্ন উপায়ে পরিবর্তন আসবে।’’ কিন্তু এই প্রকল্পের গুরুত্ব না বুঝে এর ভুল ব্যাখ্যা হচ্ছে বলে জানান নৌসেনা প্রধান।

    হরি কুমারের দাবি, এই প্রকল্প দেশের যুবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। অগ্নিপথকে কেন্দ্র করে ভুল তথ্য এবং ভুল ধারণার কারণেই দেশ জুড়ে এত প্রতিবাদ হচ্ছে বলেও তিনি মনে করছেন। তাঁর মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে আগে যেখানে এক জন সেনাবাহিনীতে চাকরির সুযোগ পেতেন, এখন সেখানে চার জন সেই চাকরি করার সুযোগ পাবেন। 

    আরও পড়ুন: তারুণ্যে ভরপুর সেনা! অগ্নিপথ সঠিক দাবি কংগ্রেস নেতার

    অগ্নিপথ প্রকল্প নিয়ে যথেষ্ট আশাবাদী হরি কুমার। তিনি এই প্রকল্পকে, ‘ভারতীয় সেনাবাহিনীর একক বৃহত্তম মানব সম্পদ ব্যবস্থাপনার রূপান্তর’ বলেও ব্যাখ্যা করেছেন। তিনি এই প্রকল্পকে ‘পরিবর্তন’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘‘এটা মেড-ইন-ইন্ডিয়া এবং মেড-ফর ইন্ডিয়া৷’’ তাঁর মতে এটি ভারতের নিজস্ব এবং ভারতের জন্য ৷ শান্তি ফেরানোর আর্জি জানিয়ে নৌপ্রধান বলেন, ‘‘আমি সবাইকে বলব, এভাবে বিক্ষোভ প্রদর্শন না করতে ৷ হিংসা বন্ধ করুন ৷ আগে এই প্রকল্পটা সবাইকে বুঝতে হবে ৷ শান্তি বজায় রাখুন ৷ দেশের সেবায় তরুণদের জন্য এটা একটা বড় সুযোগ৷’’

    প্রসঙ্গত, প্রতিরক্ষা মন্ত্রকের তরফে অগ্নিপথ প্রকল্পের ঘোষণার পর থেকেই দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়েছে। বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলঙ্গানা, পশ্চিমবঙ্গ-সহ দেশের বহু রাজ্যে বিক্ষোভ দেখাচ্ছেন বহু যুবক। বিপর্যস্ত জনজীবন। এই প্রকল্প অনুযায়ী, সাড়ে ১৭-২১ বছরের তরুণ-তরুণীরা চার বছরের জন্য মাসিক ৩০-৪৫ হাজার টাকার চুক্তির ভিত্তিতে সশস্ত্র বাহিনীর তিন শাখায় (স্থল, নৌ এবং বায়ুসেনা) যোগ দিতে পারবেন। 

LinkedIn
Share