Blog

  • Saigal Hossain: সায়গলকে ঘিরে থাকতেন ১৪ ‘ভূত’, জানেন কি তাঁরা কারা?

    Saigal Hossain: সায়গলকে ঘিরে থাকতেন ১৪ ‘ভূত’, জানেন কি তাঁরা কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী পুলিশ কনস্টেবল সায়গল হোসেনের (Saigal Hossain) সাম্রাজ্যে হানা দিয়ে কার্যত চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। সায়গলের নামি-বেনামি সম্পত্তির হিসাব কষে কয়েকশো কোটি টাকার হদিশ মিলেছে। তার মধ্যে ৬০টি জমির ডিড মিলেছে শুধু ডোমকলেই। সিবিআই (CBI) তদন্তকারীরা জানাচ্ছেন, সায়গলকে ঘিরে অন্তত ১৪ জনের সন্ধান মিলেছে, যাঁরা তোলাবাজির সঙ্গে যুক্ত ছিলেন। এই ১৪ জনের গ্যাং ধরা পড়লেই আরও কয়েকশো কোটি টাকার হদিশ মিলবে বলে মনে করছেন তদন্তকারীরা।

    সিবিআই সূত্রের খবর, সায়গলের সাম্রাজ্য ছড়িয়ে রয়েছে বেশ কয়েকটি জেলায়। তাঁর সঙ্গতকারীদের মধ্যে ডোমকলের ব্রিজ মোড়ের বাসিন্দা এক ব্যক্তিকে নজরে রাখা হয়েছে। জমির কাগজ, সোনাদানা বা নগদের বিস্তারিত বিবরণ তাঁর কাছে আছে বলে মনে করছেন তদন্তকারীরা। ডোমকলের রসুলপুর, ডোমকল বিডিও মোড়, ডোমকলের ভাদুরিয়া পাড়ার আরও ছয় যুবকও রয়েছে তদন্তকারীদের নজরে।

    আরও পড়ুন: কেন গ্রেফতার অনুব্রতর দেহরক্ষী, এত সম্পত্তি হল কীভাবে?

    জানা যাচ্ছে, দুবরাজপুরের দুই ব্যক্তি, সিউড়ির হাটজানবাজারের এক যুব তৃণমূল নেতা, ইলামবাজারের দুই তৃণমূল নেতা, রানিনগর শেখ পাড়া এবং ইসলামপুরের নাজিরপুরের দুই যুবকও ছিলেন সায়গল সাম্রাজ্যের নিয়ন্ত্রক। তদন্তকারীদের দাবি, এই ১৪ জন তৃণমূল নেতা ও ব্যবসায়ীর মাধ্যমেই সায়গল অপারেট করত। গ্রেফতারির পর এঁদের অনেকেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন। তবে আজ না হয় কাল গরু, কয়লা, পাথর, বালির সাম্রাজ্যে হানা দেওয়া হলেই এরা ধরা পড়বেন বলে জানাচ্ছেন তদন্তকারীরা।

    এদের মধ্যে দু-এক জন ইতিমধ্যেই তদন্তে সহযোগিতাও করছেন। সেই কারণেই সায়গলের ৬০টির বেশি জমির ডিড, ছটি বাড়ি-ফ্ল্যাট, পেট্রল পাম্প, রিসর্ট, ডাম্পার, অজস্র মোটরবাইক, চারচাকা, সোনা, নগদ উদ্ধার হয়েছে। দ্রুত আরও সম্পত্তি উদ্ধার হতে চলেছে বলে তদন্তকারীরা জানাচ্ছেন।

    আরও পড়ুন: ফের সাতদিনের সিবিআই হেফাজতে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন

    তাঁদের অনেকের প্রশ্ন, যদি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী এক পুলিশ কনস্টেবলের কাছ থেকেই এত টাকা-সম্পত্তি উদ্ধার হয়, তা হলে আরও বড় চাঁইরা ধরা পড়লে কী পরিমাণ সম্পত্তি পাওয়া যাবে। গরুপাচার (Cattle smuggling) চক্রে আরও কিছু গুরুত্বপূর্ণ গ্রেফতারি সামনের দিনে হতে চলেছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে ইঙ্গিত মিলেছে।

  • Afghan Journalist: রাস্তায় খাবার বিক্রি করছেন সাংবাদিক! তালিবান শাসনের অভিশাপের ছবি আফগানিস্তানে

    Afghan Journalist: রাস্তায় খাবার বিক্রি করছেন সাংবাদিক! তালিবান শাসনের অভিশাপের ছবি আফগানিস্তানে

    মাধ্যম নিউজ ডেস্ক: গতবছর অগাস্ট মাসেই আফগানিস্তানের (Afghanistan) মাথায় নেমে এসেছে তালিবানি (Talibs) শাসনের অভিশাপ। তারপর থেকেই তালিবানদের অত্যাচারে জেরবার দেশ।দুর্বিষহ হয়ে উঠেছে আফগানদের জীবন৷ সোশ্যাল মিডিয়ায় প্রায়ই উঠে এসেছে আফগান অর্থনীতির করুণ ছবি। আফগানিস্তানে ভাইরাল হওয়া ছবিতে আরও একবার উলঙ্গ হল তালিবান প্রশাসনের অপদার্থতার ছবি। এককালের সাংবাদিক (Journalist), কাজ হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে খাবার বিক্রি করছেন। এই দৃশ্য নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। 

    আরও পড়ুন: নারীশক্তি! তালিবানের সঙ্গে আলোচনায় ভারতের মহিলা প্রতিনিধি 

    সুদর্শন ও সুবক্তা এই সাংবাদিক আফগান খবরের চ্যানেলে এক সময় উপস্থাপক ছিলেন। নাম মোসা মহম্মদী (Mosa Mohammadi)। স্পষ্ট ভাষায় তুলে ধরতেন সমাজে বিভিন্ন স্তরের খবর। কিন্তু এখন সেসব শুধুই সুখস্মৃতি। তালিবানি শাসনে সাংবাদিকতা এখন স্বপ্নাতীত। স্পষ্ট কথা, সরকারের সমালোচনা তো দূরের কথা। তাই সাংবাদিকতার মন্দার বাজারে কাজ হারিয়েছেন তিনি। রোজগার শূন্য। অবস্থা এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে, রাস্তায় খাবার বিক্রি করে পেট চালাচ্ছেন মোসা।

    আরও পড়ুন: তালিবান শাসিত আফগানিস্তানে প্রথম সরকারি সফর ভারতের, গলছে বরফ?

    সম্প্রতি, আগের সরকারের আধিকারিক এবং প্রাক্তন সাংবাদিক কবীর হকমল একটি ছবি ট্যুইট করেন। আর তাতেই গোটা বিশ্ব জানতে পারে ওই সাংবাদিকের দুরাবস্থার কথা। ট্যুইটে ওই আধিকারিক লিখেছেন, “এই খাবার বিক্রেতা আসলে একজন প্রাক্তন সংবাদ উপস্থাপক। রিপোর্টার মুসা মোহাম্মদী নামে সুপরিচিত ছিলেন। কিন্তু তালিবানের ক্ষমতায় আসার পর তাঁর চাকরি গিয়েছে। আসলে এদেশে সাংবাদিকতা পেশাটিই এখন বিপন্ন। ফলে চরম আর্থিক অনটনের শিকার তিনি।”  

    [tw]


    [/tw]

    এছাড়াও বিষয়টি নিয়ে ট্যুইট করেছেন একাধিক বড় বড় সাংবাদিক। 

    [tw]


    [/tw]

    মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ট্যুইটটি। এক শিক্ষিতের দুরাবস্থা দেখে হতাশ হয়েছেন অনেকেই। 

    মোসাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “আমার কোনও উপায় ছিল না। সব জায়গায় চেষ্টা করেছি। কোনও সংবাদমাধ্যম কাজ দেয়নি। তাই নিজের পরিবারের সকলের পেট চালাতে আমাকে এই পেশা বেছে নিতে হয়েছে।”

    কিছুদিন আগে আফগান মহিলা সাংবাদিকদের জন্যও কড়া ফতোয়া দিয়েছে তালিবান। বলা হয়েছে, মহিলাদের মাস্ক পরে সংবাদ পাঠ করতে হবে। তালিবানের এই ফতোয়ার বিরুদ্ধে সরব হয়েছে সাংবাদিক গোষ্ঠী। ফতোয়ার পুরুষ সাংবাদিকরাও তাঁদের মুখ ঢেকে খবর পাঠ করেন। কালো মাস্ক পরে খবর পড়তে দেখা যায় তাঁদের।

    মোসার বিষয়টি গোটা বিশ্বের সামনে আসতেই নিজেদের দোষ ঢাকার চেষ্টা করেছে তালিবান সরকার। তালিবান সরকারের জাতীয় দূরদর্শন এবং রেডিও-র ডিরেক্টর জেনারেল মোসাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।   

    [tw]


    [/tw]

    আফগানিস্তানের দখল তালিবানদের হাতে যাওয়ার পর থেকেই চরম অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়েছে দেশটি। বেকারত্বের হারও বিপুল গতিতে বেড়েছে। বিশেষত গত কয়েক মাসে বহু মহিলা তাঁদের চাকরি হারিয়েছেন। অন্ধকারে ডুবে যাওয়ার পথে দেশটি। দেশের সংবাদমাধ্যম তো বটেই, বিদেশি সংবাদমাধ্যমগুলিকেও আক্রমণ করতে ছাড়েনি তালিবানরা। 

     

  • Abdul Rehman Makki: শীর্ষ লস্কর নেতা মাক্কিকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় বাধা চিনের

    Abdul Rehman Makki: শীর্ষ লস্কর নেতা মাক্কিকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় বাধা চিনের

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানি (Pakistan) জঙ্গিকে আন্তর্জাতিক জঙ্গি (Terrorist) ঘোষণায় বাধা হয়ে দাঁড়াল চিন (China)। প্রত্যাশিতভাবেই প্রতিবেশী এই দুই দেশের দূরত্ব এক লপ্তে বেড়ে গেল বেশ খানিকটা। এর আগেও একাধিকবার ভারতের (India) প্রস্তাবে বাধা দিয়েছে ড্রাগনের দেশ। তবে এবার প্রস্তাব দেওয়া হয়েছিল ভারত ও আমেরিকার (US) তরফে। তাতেও বাধার প্রাচীর তুলে দিল চিন।

    লস্কর-ই-তৈবার প্রধান, ২৬/১১ মুম্বই হামলার চাঁই হাফিজ সইদের আত্মীয় আবদুল রহমান মাক্কি (Abdul Rehman Makki)।  এই মাক্কিকে আগেই জঙ্গি ঘোষণা করেছে আমেরিকা। সম্প্রতি ভারতের সঙ্গে যৌথভাবে রাষ্ট্রসংঘে মাক্কিকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার প্রস্তাব জমা দেয় জো বাইডেনের দেশ। প্রস্তাব দেওয়া হয় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের আইসিস ও আলকায়দা নিষেধাজ্ঞা কমিটিকে। একেবারে শেষ মুহূর্তে গিয়ে ভেটো প্রয়োগ করে শি জিন পিংয়ের দেশ।  

    আরও পড়ুন : বুমেরাং হচ্ছে চিনা ঋণের ফাঁদ?

    এর আগেও একাধিকবার পাকিস্তানি জঙ্গিদের আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় ভারতের প্রস্তাবে বাধা দিয়েছে চিন। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘে কূটনৈতিকভাবে জয়ী হয় ভারত। দিল্লির আবেদন মেনে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের মাসুদ আজাহারকে জঙ্গি ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। প্রযুক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রসংঘে পনেরটি দেশের মধ্যে স্থায়ী সদস্য হিসেবে একমাত্র চিনই তাতে ভেটো দেয়। ২০০৯ সালে ভারত প্রথম ওই প্রস্তাব জমা দেয়। ২০১৬ সালে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের সঙ্গে মিলে ফের প্রস্তাব দেয় ভারত। মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করে তাকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। ২০১৭ সালে ফের প্রস্তাব জমা দেওয়া হয়। এই দফায়ও ভেটো প্রয়োগ করে চিন। এরপর আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স একটি খসড়া জমা দিয়ে গ্রেফতারের দাবি জানায় মাসুদকে। এই সময় কেবল আমেরিকাই মাক্কিকে বিশেষ জঙ্গি বলে উল্লেখ করে।

    আরও পড়ুন : জঙ্গি দমনে কঠোর এনআইএ, উপত্যকার বিভিন্ন জায়গায় তল্লাশি

    ২০২০ সালে পাকিস্তানের সন্ত্রাস দমন আদালত মাক্কিকে দোষী সাব্যস্ত করে। সন্ত্রাসবাদমূলক কাজকর্ম, সন্ত্রাসে আর্থিক মদত জোগানোর দায়ে দোষী সাব্যস্ত করা হয় তাকে। সম্প্রতি গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে গোটা বিশ্বে যখন সমালোচিত হচ্ছিল ভারত, তখন নয়াদিল্লির সিদ্ধান্ত সমর্থন করেছিল চিন। মাক্কিকে জঙ্গি ঘোষণার প্রশ্নে ফের যোজন দূরত্ব তৈরি হল প্রতিবেশী এই দুই দেশের মধ্যে।  

     

  • Digital India: লাদাখ, আন্দামান নিকোবরেও হাইস্পিড ইন্টারনেট পরিষেবা

    Digital India: লাদাখ, আন্দামান নিকোবরেও হাইস্পিড ইন্টারনেট পরিষেবা

    মাধ্যম নিউজ ডেস্ক:  এবার দেশের প্রত্যন্ত অঞ্চলেও চালু হয়ে গেল হাইস্পিড ফাইবার ইন্টারনেট পরিষেবা। লাদাখ (Ladakh) এবং আন্দামান (Andaman) ও নিকোবরে (Nicobar) মিলছে ওই পরিষেবা। ইন্টারনেট (Internet) পরিষেবা প্রদানকারী সংস্থা এয়ারটেলের (Airtel) দাবি, তারাই প্রথম প্রাইভেট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা প্রথম প্রত্যন্ত অঞ্চলে চালু করল ফাইবার টু দ্য হোম ব্রডব্যান্ড পরিষেবা।

    জানা গিয়েছে, এয়ারটেল এক্সট্রিম ফাইবারের সুবিধা ভোগ করতে পারবেন লাদাখের লেহ, আন্দামানের পোর্টব্লেয়ার ও নিকোবরের বাসিন্দারা। এই তিন কেন্দ্র শাসিত অঞ্চলের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতেও আগামী মাসেই পৌঁছে দেওয়া হবে এই পরিষেবা।

    আরও পড়ুন : এই ভুলটা করলেই হ্যাক হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ! জেনে নিন এর থেকে বাঁচার উপায়…

    টেলকম দফতরের সচিব কে রাজারামণ বলেন, এয়ারটেল লাদাখ এবং আন্দামান নিকোবরে ফাইবার টু দ্য হোম ব্রডব্যান্ড পরিষেবা চালু করেছে দেখে আমরা খুব খুশি। চেন্নাই এবং পোর্ট ব্লেয়ারের মধ্যে সমুদ্রের তলদেশে কেবল সংযোগ চালু করার ফলে এই অঞ্চলে উচ্চগতির ডেটা সংযোগ এনেছে টেলিকম মন্ত্রক। সরকারের ডিজিটাল ইন্ডিয়া ভিশন প্রকল্পে এটা হয়েছে।

    ভারতী এয়ারটেলের সিইও বীর ইন্দার নাথ বলেন, এই অঞ্চলগুলিতে এয়ারটেল এক্সট্রিম ফাইবারের উচ্চমানের ব্রডব্যান্ড পরিষেবা দিতে পেরে আমরা খুশি। উপভোক্তাদের চাহিদা পূরণ করতে এয়ারটেল বিনিয়োগ করছে। আগামী তিন বছরের মধ্যে দেশের দু হাজার শহরে আমরা ফাইবার টু দ্য হোম ব্রডব্যান্ড পরিষেবা চালু করার পরিকল্পনা করেছি।

    আরও পড়ুন : কী করে বুঝবেন কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছে কি না?

    সংস্থা সূত্রে খবর, এই অঞ্চলের গ্রাহকরা ওয়াইফাই রাউটার সহ এয়ারটেল এক্সট্রিম ফাইবার পাবেন। যার ফলে ডাউনলোড কিংবা আপলোডের স্পিড একলপ্তে বেড়ে যাবে অনেকখানি। এক সঙ্গে ৬০টি ডিভাইসে স্থাপন করা যাবে সংযোগও।

    এও জানা গিয়েছে, চলতি বছরের ৩১ মার্চের মধ্যে এয়ারটেল এক্সট্রিম ফাইবারের গ্রাহক সংখ্যা ছিল ৪৮ লক্ষ। ছোট বড় মিলিয়ে দেশের ৮৪৭টি শহরে মিলত পরিষেবা। এয়ারটেলের লক্ষ্য, আগামী পঁচিশ সালের মধ্যে এই পরিষেবা দেশের দু হাজার শহরের মধ্যে ছড়িয়ে দেওয়া।ওই বছরের মধ্যে বাড়ি বাড়ি ব্রডব্যান্ড পরিষেবা ১৫০ শতাংশ বাড়িয়ে ৪ কোটিতে নিয়ে যাওয়ার পরিকল্পনাও করেছে কোম্পানি।

     

  • Viral News: অদ্ভুত কাণ্ড! ৫ লাখ টাকার গয়না চুরি করল ইঁদুর!

    Viral News: অদ্ভুত কাণ্ড! ৫ লাখ টাকার গয়না চুরি করল ইঁদুর!

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫ লাখ টাকার সোনা ‘চুরি’ করল ইঁদুরের দল! এমনটাও সম্ভব! হ্যাঁ এমনটাই ঘটেছে গোরেগাঁওয়ের (Goregaon) গোকুলধাম কলোনির (Gokuldham Colony) কাছে।

    পুলিশ সূত্রে খবর, ব্যাগে করে গয়না নিয়ে ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন ৪৫ বছর বয়সি সুন্দরী প্লানিবেল (Sundari Planibel)। তিনি একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। তাঁর হাতে ছিল গয়নার ব্যাগ এবং সেই ব্যাগেই তিনি বড়া পাও (Vada Pav)-এর প্যাকেটটি রেখে দেন। ব্যাংকে যাওয়ার পথে দু’‌জন শিশুকে দেখে বড়া পাও সমেত গয়নার ব্যাগটি দিয়ে দেন তিনি। তারপর তিনি ব্যাংকে পৌঁছনোর পর বুঝতে পারেন যে গয়না সমেত ব্যাগটি তিনি তাদের দিয়ে দিয়েছেন। এরপর তিনি দিশেহারা হয়ে সেই শিশুদের খুঁজতে শুরু করেন ও পরে তাদের খুঁজতে ব্যর্থ হলে দিনদোশী থানায় গিয়ে পুলিশের (Dindoshi police) দ্বারস্থ হন।

    আরও পড়ুন: খরার ফলে জেগে উঠল ৩৪০০ বছরের পুরনো শহর

    দিনদোশী থানার সাব ইন্সপেক্টর চন্দ্রকান্ত ঘর্জ (Chandrakant Gharge) জানান, তারা ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শিশুদের চিহ্নিত করার চেষ্টা করেন। এরপরেই পুরো ঘটনাটি স্পষ্ট হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই শিশুদের মা ব্যাগটি জঞ্জালের বাক্সে ফেলে দেন। তারা বড়া পাও না খেয়েই সেটি ফেলে দিয়ে সেখান থেকে চলে যান। এরপরেই পুলিশ সিসিটিভি ফুটেজের দৃশ্য দেখে হতবাক। তাঁরা দেখেন যে, সেই ব্যাগটি এক দল ইঁদুর মুখে করে নিয়ে যাচ্ছে এক নর্দমায়। তারপর পুলিশ সেই নর্দমা থেকেই উদ্ধার করল সেই সোনার গয়না।

    আরও পড়ুন: জানেন কি ইউটিউবের প্রথম ভিডিও কোনটি? কী বা আছে তাতে?

    পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৪ ঘণ্টা ধরে তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছিলেন এবং পরে গয়না উদ্ধার করতে পারেন। এগুলো খুঁজতে গিয়ে তাঁরা নর্দমা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। তারপর সেই নর্দমা থেকেই গয়না উদ্ধার করে সুন্দরী প্লানিবেলকে ফিরিয়ে দেয় পুলিশ। এই উপকারের জন্য প্লানিবেল  পুলিশদের ধন্যবাদও জানিয়েছেন। 

     

  • Wheat Re-Export Ban: এদেশ থেকে কেনা গম বেচতে পারবে না আমদানিকারী দেশ, শর্ত ভারতের

    Wheat Re-Export Ban: এদেশ থেকে কেনা গম বেচতে পারবে না আমদানিকারী দেশ, শর্ত ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত (India) থেকে কেনা গম (Wheat) নিয়ে ব্যবসা করা চলবে না। এই মর্মে লিখিত অঙ্গীকার দিতে হবে। তবেই গম রফতানি করবে নয়াদিল্লি (New Delhi)। ভারতের এই সিদ্ধান্তের কথা জানতে পেরে ইতিমধ্যেই চার মাসের জন্য ভারত থেকে কেনা গমের ওপর রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরশাহী (UAE)। 

    বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদক দেশ ভারত। তবে তাপপ্রবাহের কারণে আগের বছরের তুলনায় এবার গমের উৎপাদন কমেছে প্রায় সাড়ে চার শতাংশ। তাই গম রফতানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল নয়াদিল্লি। যদিও পরে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয়, কোনও দেশ অনুরোধ করলে সে দেশে গম রফতানির অনুমতি দেওয়া হবে। 

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে গম রফতানি। যুদ্ধরত দুই দেশ বিশ্বের মোট রফতানির ৩০ শতাংশ গম সরবরাহ করে। যুদ্ধে জড়িয়ে যাওয়ায় তারা আর ওই পরিমাণ গম সরবরাহ করতে পারছে না। গম রফতানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল ভারতও। এই সব কারণেই বিশ্ববাজারে গমের দাম বাড়তে থাকে হু হু করে।

    এরই সুযোগ নিতে থাকে বিভিন্ন দেশের এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। মোটা মুনাফার লোভে তারা ভারত থেকে আমদানিকৃত গম ভিন দেশে রফতানি করতে শুরু করে। এর পরেই ভারত “নো-রিএক্সপোর্ট” মুচলেকা চায়। নয়াদিল্লির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, যে দেশ ভারত থেকে গম আমদানি করবে, তারা সেটা কেবলমাত্র নিজেদের দেশে বসবাসকারী মানুষের জন্যই ব্যবহার করতে পারবে। এর পরই সংযুক্ত আরব আমিরশাহি আগামী চার মাসের জন্য গম রফতানিতে জারি করেছে নিষেধাজ্ঞা। সংযুক্ত আরব আমিরশাহির তরফে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতেই এই ব্যবস্থা।

    কিছুদিন আগেই জারি করা এক নির্দেশিকায় ভারত জানিয়েছিল, যে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে গম রফতানি করা প্রয়োজন, সেই দেশে সরকারের অনুমতিক্রমে গম রফতানি চলতে পারে। আরও বলা হয়েছিল, আন্তর্জাতিক বাজারে হঠাৎ করে গমের মূল্য বৃদ্ধি পাওয়ায় ভারত ও তার আশপাশের দেশগুলিতে খাদ্যের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন হয়ে পড়েছে। সেই সূত্রেই বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং সিঙ্গাপুরে নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে গম রফতানিতে রাজি হয়েছে ভারত। 

     

  • Rahul Gandhi: শুক্রে ফের জেরা ‘ক্লান্ত’ রাহুলকে, উঠল মতিলাল ভোরার নামও

    Rahul Gandhi: শুক্রে ফের জেরা ‘ক্লান্ত’ রাহুলকে, উঠল মতিলাল ভোরার নামও

    মাধ্যম নিউজ ডেস্ক: পর পর তিন দিন জেরা। প্রতিদিন প্রায় ১০ ঘণ্টা করে। স্বাভাবিকভাবেই ক্লান্ত কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাই চেয়েছিলেন বিরতি। ইডির (ED) তরফে মিলেছেও ছুটি। সেই কারণে বৃহস্পতিবার রাহুলকে জেরা করা হবে না বলে ইডি সূত্রে খবর। শুক্রবার তিনি ফের মুখোমুখি হবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

    ইডির একটি সূত্রে দাবি, রাহুলকে বৃহস্পতিবারই তলব করতে চেয়েছিলেন। কিন্তু তিনি বিরতি চাওয়ায় তা মঞ্জুর করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইডির এক কর্তা বলেন, গত তিনদিন ধরে রাহুলকে জেরার অডিও এবং ভিডিও রেকর্ডিং করা হচ্ছে। লেখা হচ্ছে বয়ানও। সেই বয়ানে স্বাক্ষর করানোর পরেই মিলছে ছুটি। তাই দীর্ঘায়িত হচ্ছে জেরা প্রক্রিয়া। ওই বয়ান রাহুলের মা সোনিয়া গান্ধীর বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে। ৮ জুন তলব করা হয়েছিল সোনিয়াকে। করোনা সংক্রিমিত হওয়ায় আপাতত তিনি ভর্তি হাসপাতালে। তাই ২৩ জুন তলব করা হয়েছে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীকে।

    আরও পড়ুন : ইডি-র ম্যারাথন জেরার মুখে ফের রাহুল, হাজিরা বুধেও

    ইডি সূত্রে খবর, জেরায় রাহুল জানিয়েছেন, ইয়ং ইন্ডিয়া থেকে একটি টাকাও নেননি তিনি। ইয়ং ইন্ডিয়া একটি স্বেচ্ছাসেবী সংস্থা। যদিও ইডির পাল্টা দাবি, ২০১০ সালে সংস্থাটি গঠিত হওয়ার পর থেকে কোনও সেবামূলক কাজ করেনি।যদি করে থাকে তার প্রমাণস্বরূপ ইডির কাছে নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাহুলকে। কংগ্রেস সাংসদের দাবি, ইয়ং ইন্ডিয়া এবং কংগ্রেসের মধ্যে কী লেনদেন হয়েছে, সেসব কিছুই তিনি জানেন না। রাহুলের দাবি, সবটাই দেখতেন প্রয়াত কংগ্রেস নেতা মতিলাল ভোরা। ইয়ং ইন্ডিয়ার ব্যালেন্স শিটও দেখতেন তিনিই।

    আরও পড়ুন : রাজনৈতিক ছাড়পত্র ছাড়াই লন্ডন গিয়েছিলেন রাহুল গান্ধী?

    এদিকে, শুক্রবার রাহুলকে চতুর্থ দফার জেরার দিনও ফের একবার উত্তাল হতে পারে রাজধানী দিল্লি। গত তিন দিনের মতো সেদিনও দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করতে পারেন কংগ্রেস নেতারা। আজ, বৃহস্পতিবার দেশজুড়ে রাজভবন ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে সোনিয়া গান্ধীর দল।

     

  • Ambubachi: অম্বুবাচীর দিনগুলিতে মেনে চলুন এই নিয়মগুলি, অন্যথায় অমঙ্গল

    Ambubachi: অম্বুবাচীর দিনগুলিতে মেনে চলুন এই নিয়মগুলি, অন্যথায় অমঙ্গল

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় একটি কথা প্রচলিত রয়েছে– কিসের বার, কিসের তিথি, আষাঢ়ের সাত অম্বুবাচী। আষাঢ়ের সাত তারিখ থেকে শুরু হয় অম্বুবাচী। জ্যোতিষশাস্ত্র মতে, সূর্য যে বারে যে সময়ে মিথুন রাশিতে গমন করেন, ঠিক তাঁর পরবর্তী বারের সেই কালে পালিত হয় অম্বুবাচী। এই সময়ে কিছু নিয়ম রয়েছে, যা পালন করলে খুব ভাল ফল মেলে এবং কিছু নিয়ম রয়েছে যা এই সময়ে একেবারেই করতে নেই। কিছু কাজ রয়েছে যা এই সময়ে করতে শাস্ত্রে নিষেধ রয়েছে।

    অম্বুবাচীতে কোন কাজে করলে শুভ ফল মেলে—

    ১) যত বেশি সম্ভব এই সময়ে ইষ্ট মন্ত্র জপ করুন।

    ২) এই সময়ে গুরুদেবের পুজো করা যাবে। যাঁদের গুরু মহিলা অর্থাৎ গুরুমা তাহলেও পূজা চলতে পারে, তাতে কোনও দোষ নেই বলে মনে করা হয়।

    ৩) এই সময় দেবীর মুর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন।

    ৪) অম্বুবাচী চলাকালীন আম, দুধ সেবন করুন, এতে সাপের ভয় দূর হয়।

    আরও পড়ুন: এবছর অম্বুবাচী শুরু কবে? জেনে নিন এই বিশেষ উৎসবের মাহাত্ম্য

    অম্বুবাচী হিন্দুধর্মের বাৎসরিক উৎসব। অম্বুবাচীকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতীও বলে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত এই রীতি পালন করা হয়। এই সময় থেকেই বর্ষার সূচনা। আসলে নতুন বর্ষার শুরুতে পৃথিবী জলসিক্ত হয়ে ওঠে, তখন তাকে ঋতুমতী নারীরূপে গণ্য করা হয়। অম্বুবাচী একটি ধর্মীয় আচার হলেও এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের আমাদের প্রাচীন কৃষি পদ্ধতিও। 

    এই ব্রতটি বিভিন্ন প্রদেশের মানুষ পালন করে থাকলেও অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচীকে কেন্দ্র করে বিশাল উৎসব অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে। অম্বুবাচীর সময়ে তিন দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। অম্বুবাচীর পর কামাখ্যা মন্দিরের দুয়ার খুললে পবিত্র লাল শালুর অংশ সংগ্রহ করতে হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে।  তবে অম্বুবাচী তিথি যতই পবিত্র হোক, হিন্দু শাস্ত্র বলছে, এই সময়ে পবিত্র কাজ করা যায় না।

    হিন্দুশাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে, যা অম্বুবাচীর সময়ে করা যায় না—

    ১) এই সময়ে জমিতে চাষ আবাদ করতে নেই।

    ২) এই তিন দিনে গৃহ প্রবেশ, বিবাহ উপনয়ন, অন্নপ্রাশন ও অন্যান্য শুভ কাজ করা উচিত নয়।

    ৩) এই সময়ে অন্য কোনও বিশেষ পুজোর আয়োজন না করাই ভাল। তবে কোনও কোনও বছর এই সময়ে রথযাত্রার উৎসব পড়লে, তা নির্দিষ্ট নিয়ম মেনেই করা যেতে পারে। কারণ রথযাত্রাকে নিত্যকর্ম হিসাবেই ধরা হয়।

    ৪) যেহেতু এই সময় শুভ কাজ করতে নেই। তাই জমি বাড়ি ক্রয় বা বিক্রয় করাও নিষেধ রয়েছে ।

    ৫) বিশেষ ক্ষেত্র ছাড়া যাত্রাও নিষেধ।

    ৬) পুজোর সময়ে কোনও মন্ত্র পাঠ করবেন না, কেবল ধূপ ও দ্বীপ সহযোগে ঠাকুর প্রণাম করবেন।

    ৭) অম্বুবাচীতে দেবীর মূর্তি বা পট কখনওই স্পর্শ করা উচিত নয় বলে মনে করে। গৃহপুজোও বন্ধ থাকে। 

    আরও পড়ুন: ঘরের সামনে ঝুলছে লেবু লঙ্কা! আছে আশ্চর্য এক বৈজ্ঞানিক ব্যাখ্যা

  • Naveen Jindal: এবার প্রাণনাশের হুমকি বহিষ্কৃত বিজেপি নেতা নবীন জিন্দলকে

    Naveen Jindal: এবার প্রাণনাশের হুমকি বহিষ্কৃত বিজেপি নেতা নবীন জিন্দলকে

    মাধ্যম নিউজ ডেস্ক: সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বক্তব্য সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় রাজস্থানের উদয়পুরে (Udaipur) এক যুবকের মুণ্ডচ্ছেদ করেছে দুই যুবক। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এর মধ্যেই বুধবার ভোরে খুনের হুমকি দেওয়া ই-মেল পেলেন বহিষ্কৃত বিজেপি নেতা নবীন জিন্দাল। ওই খুনের ভিডিও শেয়ার করে নবীনকে (Naveen Jindal) হুমকি দিয়ে ওই মেলে বলা হয়েছে ‘এবার তোমার পালা’। সকাল ৬টা ৪৩ মিনিটে ওই মেল পান নবীন। ট্যুইট বার্তায় একথা জানান নবীন।

    আরও পড়ুন: “নৃশংস, ভীষণই নিন্দনীয় ঘটনা”, উদয়পুরের হত্যাকাণ্ডে সরব রাজনৈতিক মহল

    ট্যুইটারে পোস্ট করে নবীন জিন্দাল জানিয়েছেন, তাঁকে তিনটি মেল করা হয়েছে বুধবার সকালে। সেই মেলে পাঠানো হয়েছে নৃশংস হত্যাকাণ্ডের ভিডিওটিও। বলা হয়েছে, একই অবস্থা হতে চলেছে নবীন ও তাঁর পরিবারেরও। প্রসঙ্গত, পয়গম্বর বিতর্কে এর আগেও খুনের হুমকি পেয়েছেন নবীন। দিল্লি পুলিশকে এই মেলের কথা জানিয়েছেন তিনি। সরকার ও প্রশাসনের কাছে পরিবার ও তাঁর নিরাপত্তার দাবি জানিয়েছেন নবীন।

    [tw]


    [/tw]

    উল্লেখ্য, মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ ধানমণ্ডি এলাকার ওই দরজির দোকানে ঢোকে অভিযুক্ত দুই যুবক মহম্মদ রিয়াজ আখতার ও মহম্মদ গোশ। তারা শুরুতে নিহত দরজির কাছে জামার মাপ দেয়। এরপরই ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তির মাথায় ও গলায় আঘাত করে। গোটা ঘটনার ভিডিও রেকর্ডও করে হত্যাকারীরা। এরপর তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। ভিডিওতে একাধিক বিষয়ে আপত্তিকর মন্তব্য করে অভিযুক্তরা। এমনকী প্রধামন্ত্রীকে খুনের হুমকি দেওয়া হয়। 

     

  • Udaipur Tailor Murder: “নৃশংস, ভীষণই নিন্দনীয় ঘটনা”, উদয়পুরের হত্যাকাণ্ডে সরব রাজনৈতিক মহল

    Udaipur Tailor Murder: “নৃশংস, ভীষণই নিন্দনীয় ঘটনা”, উদয়পুরের হত্যাকাণ্ডে সরব রাজনৈতিক মহল

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) পয়গম্বর মন্তব্যকে  সমর্থন করায় উদয়পুরের কানহাইয়া লাল (Kanhaiya Lal) নামে দর্জিকে নৃশংসভাবে খুনের ঘটনায় গোটা দেশ স্তম্ভিত। ফের নতুন করে  নূপুর শর্মার মন্তব্যকে ঘিরে হিংসার আগুন জ্বলছে রাজস্থানের (Rajasthan) উদয়পুরে (Udaipur)। সেখানে ওই ব্যক্তি নূপুর শর্মাকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। তারপরই তাঁর মুণ্ড বিচ্ছিন্ন দেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে হিংসার আগুনে জ্বলছে উদয়পুর। যারা হামলা চালিয়েছে তারা শুধুমাত্র তাকে নির্মমভাবে হত্যা করেনি, সেই ঘটনা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)- কেও হত্যা করার হুমকি দিয়েছে তারা। এই ঘটনাকে অনেকেই নিন্দা করেছেন ও  অপরাধীদের শাস্তি দেওয়ার আবেদন জানিয়েছেন দেশের বিভিন্ন দলের নেতারা। 

    ইতিমধ্যেই মঙ্গলবার জমিয়ত উলামা-ই-হিন্দ (Jamiat Ulama-i-Hind )-এর তরফে  উদয়পুর হত্যাকাণ্ডকে নিন্দা করা হয়েছে এবং এটিকে ইসলাম (Islam) ও দেশের আইনের বিরুদ্ধে বলা হয়েছে। জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হালসিমুদ্দিন কাসমি (Maulana Halceemuddin Qasmi) উদয়পুরের নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা করেছেন ও এটিকে ধর্মবিরোধী বলে অভিহিত করেছেন।

    আরও পড়ুন: প্রকাশ্যে শিরোশ্ছেদ হিন্দু দর্জির, উত্তাল রাজস্থান, বন্ধ ইন্টারনেট

    এদিন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) এই ঘটনার নিন্দা করে ট্যুইটারে লেখেন, “আমি উদয়পুরে যুবকের হত্যার নিন্দা করছি। এ ঘটনায় জড়িত সকল অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পুলিশ এই অপরাধের একেবারে মূলে যাবে। আমি সব পক্ষকে শান্তি বজায় রাখার জন্য আবেদন করছি। এই ধরনের জঘন্য অপরাধে জড়িত প্রত্যেক ব্যক্তিকে কঠোরতম শাস্তি দেওয়া হবে।” তিনি আরও বলেন, “ আমি এই ঘটনার ভিডিও শেয়ার করে পরিবেশকে অশান্ত করার চেষ্টা না করার জন্য সবার কাছে আবেদন করছি। অপরাধীদের গ্রেফতার করা হয়েছে।”

    [tw]


    [/tw]

    এই ঘটনায় রাহুল গান্ধী ট্যুইটারে লিখেছেন,  উদয়পুরের এই জঘন্য হত্যাকান্ডে তিনি স্তম্ভিত। ধর্মের নামে কোনো হিংসা সহ্য করা হবে না।

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: “রাজস্থান সরকারের তোষণের রাজনীতিই সাম্প্রদায়িক উসকানির মূলে”, শিরোশ্ছেদ প্রসঙ্গে বসুন্দরা রাজে

    অরবিন্দ কেজরীওয়াল লেখেন, উদয়পুরের ঘটনা খুবই ভয়াবহ। এই ঘটনাকে তীব্রভাবে নিন্দা করে অপরাধীদের কঠোর শাস্তি চেয়েছেন।

    [tw]


    [/tw]

    আইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) ট্যুইট করেন, ‘উদয়পুরে (Udaipur Murder) নৃশংস হত্যাকাণ্ড ভীষণই নিন্দনীয় ঘটনা। এমন হত্যাকাণ্ডকে কেউই সমর্থন করবে না। কারোর আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারোর নেই। আমরা সবসময় হিংসার বিরোধিতা করেছি। আমরা রাজ্য সরকারের কাছে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি।”

    [tw]


    [/tw]

    প্রিয়াঙ্কা গান্ধী এই ঘটনায় সরব হয়ে ট্যুইট করেন ও অপরাধীদের কঠোরতম শাস্তি দেওয়ার দাবি জানান।

    [tw]


    [/tw]

    খবরসূত্রে জানা যায়, এই ঘটনার পরেই গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে। ঘটনাকে কেন্দ্র করে যাতে উত্তেজনা না ছড়াতে না পারে তার জন্য এলাকার ইন্টারনেট সংযোগও বন্ধ করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত  বাহিনী মোতায়েন করেছে পুলিশ। এর পাশাপাশি মৃতের পরিবারকে ৫০ লক্ষ টাকা ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করা করেছে রাজ্য সরকার।

     

LinkedIn
Share