Blog

  • Vladimir Putin: মোদি দেশপ্রেমিক, ওঁর নেতৃত্বে ভারতের ব্যাপক উন্নতি হয়েছে, জানালেন পুতিন

    Vladimir Putin: মোদি দেশপ্রেমিক, ওঁর নেতৃত্বে ভারতের ব্যাপক উন্নতি হয়েছে, জানালেন পুতিন

    মাধ্যম নিউজ ডেস্ক: পুতিনের (Vladimir Putin) গলায় মোদি স্তুতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) আমলে ভারতের (India) যে ব্যাপক উন্নতি হয়েছে তাও মনে করিয়ে দেন রাশিয়ার প্রেসিডেন্ট। বৃহস্পতিবার রাশিয়ার (Russia) ভালদাই ডিসকাসন ক্লাবের বার্ষিক সভায় ভাষণ দিচ্ছিলেন পুতিন। তাঁর বক্তৃতার সিংহভাগ জুড়েই ছিল মোদি-প্রশস্তি। মোদির নেতৃত্বে ভারতের উন্নতির পাশাপাশি তিনি যে একজন দেশপ্রেমিক, তারও উল্লেখ করেন ভ্লাদিমির পুতিন। মোদির স্বাধীন বিদেশ নীতিরও প্রশংসা করেন রাশিয়ার প্রেসিডেন্ট।

    মস্কোর ভালদাই ডিসকাসন ক্লাবের ওই বার্ষিক সভায় এদিন পুতিনের (Vladimir Putin) গলায় শুধুই মোদির প্রশংসা! পুতিন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অনেক কিছুই হয়েছে। তিনি একজন দেশপ্রেমিক। তাঁর মেক ইন ইন্ডিয়ার আদর্শ অর্থনীতি এবং নীতির ক্ষেত্রে ভীষণ কার্যকরী। ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে তাঁরা গর্ববোধ করতেই পারেন।

    এক সময় ব্রিটিশ শাসনে থাকা দেশটি যে বর্তমানে প্রভূত উন্নতি করেছে, তাও স্মরণ করিয়ে দেন পুতিন (Vladimir Putin)। তিনি বলেন, বিকাশের ক্ষেত্রে ভারত ব্যাপক উন্নতি করেছে। ব্রিটিশ শাসন থেকে তার উত্তরণ হয়েছে আজকের ভারতে। প্রায় ১.৫ বিলিয়ন মানুষ এবং তার উন্নয়নের কারণে ভারত বিশ্ববাসীর শ্রদ্ধা ও প্রশংসা কুড়িয়েছে।

    আরও পড়ুন:ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ায় যুক্ত করতে চলেছেন পুতিন?

    এর পরেই পুতিনের (Vladimir Putin) গলায় শোনা যায় ভারত-রাশিয়া সম্পর্কের কথা। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, বহু দশকের ঘনিষ্ঠ মিত্রতার সম্পর্ক গড়ে উঠেছে উভয়ের মধ্যে। আমাদের মধ্যে কখনওই কঠিন কোনও সমস্যা হয়নি। পরস্পরকে সমর্থন করে গিয়েছি। এখনও তাই হচ্ছে। পুতিন বলেন, আমি নিশ্চিত, ভবিষ্যতেও তাই হবে। মোদির আবেদনের প্রেক্ষিতে ভারতে সারের জোগান ৭.৬ গুণ বাড়ানো হয়েছে বলেও দাবি করেন পুতিন। কৃষিক্ষেত্রে বাণিজ্য দ্বিগুণ হয়েছেন বলেও জানান তিনি।

    মোদির নেতৃত্বে ভারতের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি এদিন পুতিন (Vladimir Putin) আমেরিকা ও তার দোসরদের একহাত নিয়েছেন। তিনি বলেন, আমেরিকা ও তার সঙ্গীরা যে কাজ করছে, তার ফল ভুগতে হবে তাদেরও। তিনি বলেন, একমাত্র বিশ্বের বিভিন্ন দেশ যদি এক লক্ষ্যে জোট বাঁধে তাহলেই উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলা করা সম্ভব। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, পশ্চিমী বিশ্ব যে খেলা খেলছে, তাকে আমি নিশ্চিতভাবে বলব বিপজ্জনক, রক্তাক্ত ও নোংরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • BCCI: ঘুচল বেতন-বৈষম্য, এখন থেকে সমান পারিশ্রমিক পাবেন রোহিত-হরমনপ্রীতরা, ঘোষণা বিসিসিআই- এর

    BCCI: ঘুচল বেতন-বৈষম্য, এখন থেকে সমান পারিশ্রমিক পাবেন রোহিত-হরমনপ্রীতরা, ঘোষণা বিসিসিআই- এর

    মাধ্যম নিউজ ডেস্ক: যুগান্তকারী সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর থাকবে না মহিলা ও পরুষদের বেতনের ক্ষেত্রে কোনও বৈষম্য। দুই দলের ক্রিকেটাররাই প্রতি ম্যাচে সমান টাকা পাবেন। এমনই ঘোষণা করলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)।  

    সোশ্যাল মিডিয়ায় এই ঐতিহাসিক ঘোষণাটি করেছেন জয় শাহ। তিনি জানিয়েছেন, “এখন থেকে মহিলারাও পুরুষদের সমান ম্যাচ ফি পাবেন।” উল্লেখ্য, এখন টেস্ট ক্রিকেটে একটি ম্যাচের জন্য ১৫ লক্ষ টাকা পান রোহিত শর্মারা (Rohit Sharma)। যেখানে একদিনের আন্তর্জাতিকে একটি ম্যাচের জন্য তাঁরা পান ৬ লক্ষ টাকা। 

    আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকটে শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে সাহায্য চেয়ে পোস্ট ৯২ বছর বয়সী প্রাক্তনীর

    জয় শাহ লিখেছেন, “এখন লিঙ্গ সমতার যুগ। তাই এখন থেকে পুরুষ ও মহিলা উভয় ক্রিকেটারের জন্য সমান ম্যাচ ফি থাকবে। বিসিসিআই এই বৈষম্য দূর করতে প্রথম পদক্ষেপ নিয়েছে বলে আনন্দিত। আমরা আমাদের চুক্তিবদ্ধ মহিলা ক্রিকেটারদের জন্য সমতা নীতি বাস্তবায়ন করছি।” এই মুহূর্তে পুরুষ ক্রিকেটাররা একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য ৩ লক্ষ টাকা পান। এখন মহিলা ক্রিকেটারদেরও সেই পারিশ্রমিক দেওয়া হবে। তিনি আরও লেখেন, “বেতনসাম্যের ব্যাপারে আমরা মহিলা ক্রিকেটারদের কাছে দায়বদ্ধ ছিলাম। সমর্থনের জন্য অ্যাপেক্স কাউন্সিলের সব সদস্যকে ধন্যবাদ।”

     কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর বিসিসিআইকে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে এরকম যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার জন্যে অভিনন্দন জানিয়েছেন।
     


    এই সিদ্ধান্তের জন্যে জয় শাহ এবং বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কর। 

     

    উল্লেখ্য, গত জুলাই মাসে নিউজ়িল্যান্ড জানিয়ে দেয়, মহিলা এবং পুরুষ ক্রিকেটারদের সমান বেতন দিতে চলেছে তারা। অস্ট্রেলিয়াও একই ঘোষণা করে। কিন্তু এখনও পর্যন্ত সমান বেতন কার্যকর করতে পারেনি তারা। ভারতই সে ক্ষেত্রে প্রথম। এছাড়া আগামী বছর থেকে মহিলা ক্রিকেটেও আইপিএলের আয়োজন করা হবে। বোর্ডের বার্ষিক সাধারণ সভাতেই সে বিষয়ে সবুজ সঙ্কেত দেওয়া হয়।  সৌরভ গঙ্গোপাধ্যায়ই বোর্ড সভাপতি থাকাকালীন এই ঘোষণা করে গিয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • UN terror meet: সন্ত্রাসবাদীদের কোনও ভালো-খারাপ হয় না, মুম্বাইয়ে রাষ্টসংঘের বৈঠকের আগে বলল ভারত

    UN terror meet: সন্ত্রাসবাদীদের কোনও ভালো-খারাপ হয় না, মুম্বাইয়ে রাষ্টসংঘের বৈঠকের আগে বলল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি সপ্তাহেই ভারতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবিরোধী কমিটির বৈঠক (UN Terror Meet) অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সন্ত্রাসে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি, ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং ড্রোন নিয়ে মূলত  আলোচনা হবে। বৈঠকটির আনুষ্ঠানিক সূচনা হবে ২৮ অক্টোবর মুম্বাইয়ের তাজ হোটেলে। ২০০৮ সালে, মুম্বাইয়ের তাজ হোটেলে পাকিস্তানের লস্কর ই তৈবা জঙ্গিদের হামলায় বহু মানুষ প্রাণ হারান।   

    সন্ত্রাসবাদবিরোধী এই বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, ব্রিটেনের বিদেশমন্ত্রী জেমস ক্লিভারলি, ঘানার বিদেশমন্ত্রী, সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য দেশের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। ইউএনএসসির বর্তমান ১৫ জন সদস্য ছাড়াও তাজ হোটেলের অনুষ্ঠানে পাঁচ দেশের প্রতিনিধিরাও অংশ নেবেন। এই বৈঠকে ২৬/১১ হামলায় নিহতদের শ্রদ্ধা জানানো হবে। মুম্বাইয়ের সেই হামলায় মোট ১৬৬ জনের প্রাণ যায়। 

    এই বৈঠকে বক্তৃতা রাখবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং আদামো। মুম্বাই হামলায় নিহতদের পরিবারের লোকজনও এই অনুষ্ঠানে যোগ দেবেন। তারা সংক্ষেপে এ সম্পর্কে বলবে। এর বাইরে সন্ত্রাস দমনে স্থানীয় পর্যায়ে কী করা যেতে পারে। এ বিষয়ে আলোচনা চলবে। দ্বিতীয় দিনের বৈঠকটি দিল্লিতে অনুষ্ঠিত হবে। যেখানে সন্ত্রাসবাদ মোকাবেলা নিয়ে আলোচনা করা হবে।   

    এতে যেসব গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হবে তার মধ্যে থাকবে আধুনিক যুগে সন্ত্রাসের জন্য ব্যবহৃত যোগাযোগের মাধ্যম, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া এবং অনলাইনে সন্ত্রাসের জন্য অর্থায়ন। এফএটিএফও এই আলোচনায় যুক্ত হবে। ৯/১১ হামলার পর CTC (কাউন্টার টেররিজম কমিটি) গঠিত হয়। এ পর্যন্ত আটবার দেখা হয়েছে নিউইয়র্কে। ২০১৫ সালে এই বৈঠকটি স্পেনে অনুষ্ঠিত হয়েছিল। এরপর এই প্রথম নিউইয়র্কের বাইরে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। 

    রাষ্ট্রসঙ্ঘে ভারতের রাষ্ট্রদূত রুচিরা কাম্বোজ বলেছেন, “সন্ত্রাসবাদের ব্যাপারে কোনো দ্বৈত ভূমিকা গ্রহণ করা উচিত নয়। সন্ত্রাসে ভালো বা খারাপ কোনও জঙ্গি নেই। কেউ কেউ ভালো-মন্দ করে সন্ত্রাসীদের বাঁচাতে নিয়োজিত। কাম্বোজ নাম না করে চিন ও পাকিস্তানের দিকে আঙুল তোলেন। সন্ত্রাসীদেরকে বৈশ্বিক সন্ত্রাসী ঘোষণা করতে ভারতের প্রস্তাবে চারবার বাধা দিয়েছে চিন।

    আরও পড়ুন: সুরজকুণ্ডে অমিত শাহের ডাকে চিন্তন বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা, কেন?

    উল্লেখ্য, রাষ্ট্রসঙ্ঘে আমেরিকা ও ভারত পাকিস্তানী জঙ্গি সাহিদ মেহমুদের নাম বিশ্ব জঙ্গি বা গ্লোবাল টেররিস্টের তালিকায় রাখার আবেদন করেছিল, যা চিনের তরফে খারিজ করা হয়েছে। এই নিয়ে চতুর্থবারের মতো বিশ্ব মঞ্চে পাকিস্তানি জঙ্গিদের আড়াল করার কাজ করল চিন। 

    গত মাসে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর UNGA এর ৭৭তম অধিবেশনে ভাষণ দেন। সেখানেও তিনি রাষ্ট্রসংঘে জঙ্গিদের কালো তালিকাভুক্ত করার বিষয়ে চিন ও পাকিস্তান উভয়কেই নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন গোটা বিশ্ব যেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এককাট্টা, সেখানে ভারতের প্রতিবেশী দেশগুলিরও উচিত এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া। নয়াদিল্লি আশা করে পাকিস্তান ও চিন জঙ্গিদের কালো তালিকাভুক্ত করতে একমত হবে। তবে জয়শঙ্করের বক্তব্য যে বেজিং ও ইসলামাবাদের কানে যায়নি, তা তাদের এই আচরণেই স্পষ্ট। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • TET Scam: বয়স পেরিয়ে গেলেও চাকরি দিতে হবে! টেট নিয়োগ নিয়ে পর্ষদকে ভর্ৎসনা হাইকোর্টের

    TET Scam: বয়স পেরিয়ে গেলেও চাকরি দিতে হবে! টেট নিয়োগ নিয়ে পর্ষদকে ভর্ৎসনা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: টেট (Primary TET) নিয়োগ দুর্নীতির শিকার চাকরি প্রার্থীদের বয়স পেরিয়ে গেলেও ইন্টারভিউ নিতে হবে। পর্ষদের ভুলের খেসারত পর্ষদকেই দিতে হবে। এর দায় চাকরিপ্রার্থীদের নয়। সোমবার একথা স্পষ্ট জানিয়ে দিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। এই নির্দেশ দিতে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ভর্ৎসনাও করেছেন তিনি। বিচারপতি বলেন, ‘‘প্রাথমিক শিক্ষা পর্ষদ দুর্নীতি ও অসদাচরণের জন্য বিখ্যাত। কয়েক জনের অপদার্থতায় যোগ্যরা সুযোগ পায় না।’’

    আরও পড়ুন : পার্থ-অর্পিতার ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত! এসএসসি মামলায় চার্জশিট পেশ ইডি-র

    এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় টেটের ছয় নম্বর প্রশ্ন ভুল মামলায় বয়স পেরিয়ে যাওয়া এক ব্যক্তির নতুন করে ইন্টারভিউ নিতে নির্দেশ দিয়েছেন। মামলাকারী নেফাউর শেখ ২০১৪ সালে পরীক্ষা দেন। ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যায়। কিন্তু তিনি উত্তীর্ণ হতে পারেননি। পরে তিনি ছয় নম্বর প্রশ্ন ভুল ছিল বলে মামলা করেন। এরপর বোর্ড ২০২১ সালের ডিসেম্বর মাসে জানায় তিনি ছয় নম্বর পেয়েছেন। কিন্তু ততদিনে নেফাউরের বয়স পেরিয়ে গিয়েছে। এরপর বোর্ডের ভুলে তাঁর নিয়োগ থমকে যাওয়ার অভিযোগ তুলে ফের মামলা করেন নেফাউর। সোমবার সেই মামলারই রায় দিলেন বিচারপতি।

    আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’ শিবিরেও চলতে পারে তৃণমূলের কাটমানি, সিন্ডিকেট-রাজ! আশঙ্কা খোদ রাজ্য প্রশাসনের

    এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘ভুল প্রশ্ন থেকে পাওয়া নম্বরে উত্তীর্ণ হওয়ার পরেও যাঁরা বয়স পেরিয়ে যাওয়ায় ইন্টারভিউয়ে বসতে পারেননি, তাঁদের অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করতে হবে।’’ দরকারে উত্তীর্ণ অথচ বয়স পেরিয়ে যাওয়া এই প্রার্থীদের জন্য পর্ষদকে ইন্টারভিউ বোর্ড গঠন করতে হবে বলেও জানান তিনি। তাঁর নির্দেশ, ২০১৬’র গাইডলাইন অনুযায়ী চার সপ্তাহের মধ্যে ইন্টারভিউ নিতে হবে। তাতে উত্তীর্ণ হলে চাকরি দিতে হবে নেফাউরকে। বিচারপতি আরও জানিয়েছেন, তাঁকে প্রশিক্ষিত চাকরিপ্রার্থী হিসেবে ধরা হবে। বোর্ডকে রিপোর্ট জমা করার জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বিচারপতির কথায় নিয়োগ সমস্যা যখন হয়েছে পর্ষদের ভুলে তখন তা শুধরে নেওয়ার দায়িত্বও পর্ষদেরই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Rashtra Sevika Samiti: ‘রাজনীতির ঊর্ধ্বে সমাজসেবা, সবার ওপরে মাতৃত্ব…’, জানুন আরএসএসের মহিলা সংগঠনের আদর্শ

    Rashtra Sevika Samiti: ‘রাজনীতির ঊর্ধ্বে সমাজসেবা, সবার ওপরে মাতৃত্ব…’, জানুন আরএসএসের মহিলা সংগঠনের আদর্শ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজনীতির ঊর্ধ্বে সমাজসেবা। তবে সবার ওপরে মাতৃত্ব। এই নীতিতেই বিশ্বাসী আরএসএসের (RSS) মহিলা সংগঠন রাষ্ট্র সেবিকা সমিতি (Rashtra Sevika Samiti)। ১৯৩৬ সালে গড়ে ওঠে আরএসএসের এই মহিলা সংগঠন। আরএসএসের তুলনায় মহিলাদের (Women) এই সংগঠন খুবই ছোট। সংগঠনের প্রধান ভি শান্তা কুমারী, সংগঠনে যিনি শান্তাক্কা নামেই পরিচিত। তিনি জানান, বিভিন্ন রাজ্যে সংঘের যেখানে ৩০০০ প্রচারক রয়েছে, সেখানে সমিতির প্রচারিকা মাত্র ৫২। বিস্তারক রয়েছেন দেড়শো জন। সংগঠনের শাখা রয়েছে ২ হাজার ৭০০টি। সেবিকা রয়েছেন ৫৫ হাজার।

    তিনি জানান, সমিতিতে (Rashtra Sevika Samiti) স্বেচ্ছাসেবিকার কাজ করেন সেবিকারা। বিস্তারিকারা শর্ট টার্ম সদস্য। প্রচারিকারা হলেন সেই সব সদস্য যাঁরা সমিতির জন্য জীবন উৎসর্গ করার শপথ নিয়েছেন। প্রচারিকা হতে গেলে বয়স হতে হবে ২৫ থেকে ৭০ এর মধ্যে।

    সেবিকা (Rashtra Sevika Samiti) সমিতির প্রধান জানান, সমিতি তিনটি মূল নীতির ওপর ভর করে কাজ করে। এগুলি হল, মাতৃত্ব, কর্তব্য এবং নেতৃত্ব। তিনি বলেন, সেবিকা সমিতি জিজা মাতা (জিজাবাঈ ভোঁসলে)-র আদর্শ অনুসরণ করে। যিনি শিবাজিকে শিক্ষা দিয়েছিলেন, গড়ে তুলেছিলেন। শান্তা কুমারী বলেন, আমাদের সংগঠনে হাজার হাজার গৃহিণী রয়েছেন, যাঁরা সন্তান-সংসার সামলেও, সোশ্যাল ওয়ার্ক করেন। আমরা তাঁদের কখনও বলিনা শাখায় এস, অথবা পরিবারের অমতে সমতিতে যোগ দাও। তিনি বলেন, মাতৃত্ব এবং কর্তব্য আমাদের কাছে সব চেয়ে আগে। এবং এগুলিই মহিলাদের নেতৃত্বদানের ক্ষমতাকে বিকশিত করে।

    আরও পড়ুন: সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজনে বিশ্বাস করে না আরএসএস, সাফ জানালেন প্রচার প্রমুখ

    সেবিকা সমিতির (Rashtra Sevika Samiti) প্রধান বলেন, আমরা মহিলাদের বলিনা যে পরিবার ছেড়ে আমাদের সংগঠনে যোগ দিন। আমরাও সংগঠন বিস্তারের কর্মসূচি নিয়েছি। ২০২৫ সালের মধ্যে অন্তত ১ হাজার বিস্তারিকার একটি শক্তপোক্ত গোষ্ঠী তৈরি করব। তিনি বলেন, মহিলাদের পক্ষে সংসার ছেড়ে সংগঠনের জন্য জীবন উৎসর্গ করা সহজ নয়। কিন্তু আমরা তরুণীদের বলি, বাবা-মাকে বোঝাতে। জাতি গঠনের প্রয়োজনে যে এই সংগঠনে যোগ দেওয়া প্রয়োজন, সেকথাই বোঝাতে বলি। আরএসএসের (RSS) অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর বলেন, মহিলারা সংসার করেন। তাই পাবলিক লাইফে তাঁদের অংশগ্রহণ সাধারণত কম। তিনি বলেন, তবে সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেবিকা সমিতি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অবদানও বিরাট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Gujarat Bridge Collapse: জখম মায়ের কোলে ধরা শিশু সন্তানের শব…, মরবির হৃদয়বিদারক ছবি

    Gujarat Bridge Collapse: জখম মায়ের কোলে ধরা শিশু সন্তানের শব…, মরবির হৃদয়বিদারক ছবি

    মাধ্যম নিউজ ডেস্ক: জখম মায়ের কোলে শিশু সন্তানের শব! কিংবা হতে পারে মৃত বাবার হাত ধরে ভয়ে কাঁদছে আহত কোনও শিশু! হৃদয় বিদারক এ ছবি গুজরাটের (Gujrat) মরবির। রবিবার  সন্ধ্যায় মরবিতে একটি সেতু ভেঙে (Gujarat Bridge Collapse) মৃত্যু হয়েছে ১৩২ জনের। জখম হয়েছেন বহু। তাঁদের উদ্ধার করতে গিয়েই টুকরো টুকরো ওই সব দৃশ্যের সাক্ষী হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার কথা বলতে গিয়ে চব্বিশ ঘণ্টা পরেও শিউরে উঠছেন যাঁরা।

    স্থানীয় সূত্রে খবর, মাস সাতেক ধরে সংস্কার কাজ চলার পর দিন পাঁচেক আগে খুলে দেওয়া হয় মরবির ওই ব্রিজ। রবিবারের সন্ধেয় ব্রিজে উঠে নদীর বাতাস খাচ্ছিলেন শ’ পাঁচেক মানুষ। আচমকাই হুড়মুড়িয়ে মাঝ নদীতে (River) ভেঙে পড়ে ব্রিজের (Gujarat Bridge Collapse) একাংশ। সলিল সমাধি ঘটে শতাধিক মানুষের। জখম হন বহু। তাঁদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। তখনই হৃদয়বিদারক কিছু ঘটনার সাক্ষী হন তাঁরা।

    স্থানীয় এক চা বিক্রেতা বলেন, পুরো ঘটনাটি ঘটে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। কিছু লোককে দেখলাম ব্রিজ ধরে ঝুলতে। পরে হাত আলগা হয়ে যাওয়ায় টুপ টুপ করে খসে পড়ল নদীতে। তিনি বলেন, মাস সাতেকের এক অন্তঃসত্ত্বাকেও নদীতে পড়ে যেতে দেখেছি। ঘটনার কথা বলতে গিয়ে গলা ধরে আসে চা বিক্রেতার। তিনি বলেন, কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করেছি। ওই চা বিক্রেতা আরও বলেন, একটি বাচ্চা মেয়ে। জল বমি করছি। ভাবলাম বেঁচে যাবে। তার পর হঠাৎই একটা হেঁচকি তুলে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এ ভয়ঙ্কর দৃশ্য বাবু চোখে দেখা যায় না!

    আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে কমিটি, সিদ্ধান্ত নিল গুজরাট সরকার

    ঘটনাস্থলে ছিলেন জনৈক হাসিনা বেহেনও। তাঁর দুটি গাড়ি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, কয়েকটি শিশুকে মৃত না জেনেই হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। যখন শুনলাম তারা মৃত, ভেঙে পড়েছিলাম। এরকম আরও টুকরো টুকরো মর্মস্পর্শী দৃশ্যের কথা শোনা গিয়েছে স্থানীয়দের কাছেই। তখনই জানা গিয়েছে মায়ের কোলে শিশু সন্তানের শবের কথা কিংবা দুর্ঘটনায় বেঁচে যাওয়া কোনও শিশু ধরে রয়েছে মৃত বাবার হাত। হয়তো জেনে, হয়তোবা না জেনেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Winter Health Tips: শীতের বাতাস শুরু! হাওয়া-বদলে কাবু না হতে কী কী সতর্কতা নেবেন?

    Winter Health Tips: শীতের বাতাস শুরু! হাওয়া-বদলে কাবু না হতে কী কী সতর্কতা নেবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: উৎসবের মরশুম প্রায় শেষ। শরতের আমেজ শেষে ঠাণ্ডা হাওয়া বইতে শুরু করেছে। ভোরের দিকে তাপমাত্রার পারদ বেশ কমছে। আবহাওয়া ইঙ্গিত দিচ্ছে হাওয়া-বদল হচ্ছে। শীতের শুরুতে আবহাওয়ার অনেকটাই বদল হয়। তাই এই সময়ে অনেকেই জ্বর, সর্দি-কাশিতে (Winter Health Tips) কাবু হয়। বিশেষত বয়স্ক ও শিশুদের মধ্যে ভাইরাস ঘটিত জ্বরে কাবু হওয়ার ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই চিকিৎসকেরা এই সময়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

    বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, যাদের সিওপিডি অর্থাৎ ক্রনিক পালমোনারি অবস্ট্রাক্টিভ ডিজিজ আছে, তারা বাড়তি সতর্ক হন। বয়স্কদের এক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন জরুরি বলেই মত চিকিৎসকদের। আবহাওয়ার বদলে সহজেই ঠাণ্ডা লেগে যায়। ফলে, সিওপিডি রোগীদের শ্বাসকষ্টের সমস্যা আরও বাড়তে পারে। তাছাড়া দীপাবলিতে যে হারে লাগামহীন বাজির জন্য পরিবেশ দূষণ হয়েছিল, তাতে এমনিতেই সিওপিডি রোগীদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। তাই এর মধ্যে সর্দি-কাশিতে আক্রান্ত হলে সেই সমস্যা আরও জটিল হবে বলেই আশঙ্কা করছেন চিকিৎসকেরা।

    বয়স্কদের পাশপাশি শিশুরা অনেক সময়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়। তাই শিশুদের জন্য এসময়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। চিকিৎসকদের পরামর্শ, বয়স্ক ও শিশুরা অবশ্যই নিউমোকক্কাল ভ্যাকসিন নেবে। কারণ, এই ভ্যাকসিন নেওয়া থাকলে যে কোনও বড় বিপদ এড়ানো যাবে। সিওপিডি ছাড়াও হাপানি রোগীদের ক্ষেত্রেও এই সময় বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তবে, সিওপিডি, হাঁপানির মতো সমস্যা না থাকলেও ভাইরাস ঘটিত জ্বর রুখতে কয়েকটা বিষয়ে বাড়তি নজর দিতে বলছেন চিকিৎসকেরা। এই সময়ে তাপমাত্রা কম-বেশি হয়। দিনের মধ্যে একাধিক বার হঠাৎ গরম লাগে আবার রাতের দিকে বা ভোরবেলায় তাপমাত্রা অনেকটাই কমে যায়। তাপমাত্রার এই তারতম্যের জন্য সর্দি-কাশিতে ভোগার আশঙ্কা বেড়ে যায়। তাই এই সময়ে একেবারেই এসি চালিয়ে ঘুমোনো উচিত নয় বলে পরামর্শ চিকিৎসকদের।

    আরও পড়ুন: ব্রেস্ট ক্যান্সার! ভয় পাবেন না, জানুন কীভাবে দ্রুত সেরে উঠবেন

    উৎসবের মরশুম। তাই আইসক্রিম, ঠাণ্ডা পানীয় দেদার খাওয়ার হিড়িক। কিন্তু এই সময়ে এগুলো মারাত্মক ক্ষতি করতে পারে বলেই আশঙ্কা চিকিৎসকদের। আইসক্রিম বা ঠাণ্ডা পানীয় খেলে চট করে সর্দি-কাশিতে আক্রান্ত হতে পারে। ভাইরাস ঘটিত জ্বরও হতে পারে। তাই আপাতত কিছুদিন এগুলো এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়া, শীতে অতিরিক্ত চাইনিজ খাবার এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। কারণ, চাইনিজ খাবারের কিছু উপকরণ শীতে শিশুদের ত্বকের সমস্যা ডেকে আনে। তাই বিশেষত শিশুদের চাইনিজ খাবার দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক হওয়া জরুরি।

    শীতে অনেক রকমের উৎসব হয়। কমবেশি সকলেই নানান পদের খাবার খেতে ভালোবাসেন। কিন্তু নিয়মিত ফল যাতে মেনুতে থাকে সেটা নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। বিশেষত ভিটামিন সি সমৃদ্ধ খাবার নিয়মিত খেলে সর্দি-কাশি বা ভাইরাস ঘটিত রোগ আটকানো যাবে বলেও মনে করছেন বিশেষজ্ঞেরা। তাছাড়া, জল পর্যাপ্ত পরিমাণ খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। কারণ, যে কোনও ভাইরাস ঘটিত জ্বরে শরীরকে সুস্থ থাকতে দেহে জলের পর্যাপ্ত পরিমাণ থাকা জরুরি। তাই কোনও ভাবেই যাতে দেহে জলের ঘাটতি না হয়, সেটা খেয়াল রাখতে হবে। ঠাণ্ডা জলে স্নান না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

  • Breast Cancer: ব্রেস্ট ক্যান্সার! ভয় পাবেন না, জানুন কীভাবে  দ্রুত সেরে উঠবেন

    Breast Cancer: ব্রেস্ট ক্যান্সার! ভয় পাবেন না, জানুন কীভাবে দ্রুত সেরে উঠবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস। ভারতে প্রতি বছর প্রায় ১৫ শতাংশ মহিলা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। প্রতি চার মিনিটে একজন ভারতীয় মহিলার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। ভারতে ১ লাখ ব্রেস্ট ক্যান্সার আক্রান্তের ১২ শতাংশ রোগী মারা যান। কিন্তু ক্যান্সার চিকিৎসকেরা জানাচ্ছেন, এই রোগের সময় মতো চিকিৎসা করালে মৃত্যু হার শূন্য শতাংশে নামানো যায়। ব্রেস্ট ক্যান্সার রোগী সম্পূর্ণ সুস্থ জীবন কাটাতে পারেন। কিন্তু  এর জন্য প্রয়োজন সময় মতো রোগ নির্ণয় ও সম্পূর্ণ চিকিৎসা।

    কীভাবে বুঝবেন 

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তিরিশ বছরের উপরে মহিলারা সজাগ থাকুন। বুকে কোনও রকম মাংসপিণ্ড দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিন। নিপল দিয়ে রক্তপাত হলে একেবারেই দেরি করা উচিত নয়। এটা স্তন ক্যান্সারের উপসর্গ। বুকে কোনও রকম লাল দাগ কিংবা চুলকানি হলে, দীর্ঘদিন সেগুলো থেকে অস্বস্তি হলেও চিকিৎসককে দিয়ে পরীক্ষা করানো জরুরি। অনেক সময়েই বুকে lump বা মাংসপিণ্ড দেখা যায়, যাতে কোনও ব্যথা হয় না। অথচ তা ক্রমশ বড় হচ্ছে। এমন উপসর্গ দেখা দিলে একেবারেই সময় নষ্ট করা উচিত নয়। দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন ক্যান্সার বিশেষজ্ঞেরা। 

    আরও পড়ুন: বিশ্ব স্ট্রোক দিবসে জেনে নিন এই মারণ রোগের সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য

    নিরাময়ের উপায়

    সময় মতো চিকিৎসা করালে ব্রেস্ট ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যায়। সম্পূর্ণ সুস্থ জীবন কাটানো সম্ভব, মত চিকিৎসকদের। প্রয়োজন মতো, অস্ত্রোপচার ও রেডিওথেরাপি করালে এই রোগ থেকে মুক্তি মেলে। তবে, অনেক সময়েই এই রোগ নির্ণয় অনেক দেরিতে হয়। তাই সম্পূর্ণ চিকিৎসার সুযোগ পাওয়া যায় না।  তবে, এই রোগ রুখতে নিজের জীবন যাপনে কিছু পরিবর্তন আনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

    প্রথমেই ক্যান্সার বিশেষজ্ঞদের পরামর্শ অতিরিক্ত তেল মশলা যুক্ত ফাস্ট ফুড বা প্রসেসড ফুড এড়িয়ে চলতে হবে। বার্গার, হটডগ, পিৎজার মতো খাবারে যেসব রাসায়নিক থাকে, তা একেবারেই অস্বাস্থ্যকর। এতে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তবে, নিয়মিত, শাক-সবজি ও মাছ ক্যান্সারের ঝুঁকি কমায়। পালং শাক খান। পালং শাক অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে। তাছাড়া পালং শাকের লিউটিন জেক্সানথিন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এছাড়া খাবারে হলুদের ব্যবহার করুন। হলুদ অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। খাবারে রসুনের ব্যবহার কমাতে পারে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি। কারণ, রসুনে রয়েছে সালফার যৌগ। যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। টম্যাটো নিয়মিত খেলে কমতে পারে ক্যান্সারের ঝুঁকি। এটি লিকোফিন নামের লাল ফাইটোকেমিট্যাল সমৃদ্ধ সবজি। গাজরও ব্রেস্ট ক্যান্সার রুখতে সাহায্য করে। কারণ, গাজরে রয়েছে বিটা ক্যারোটিন। এটা এক ধরণের অ্যান্টি অক্সিডেন্ট। ব্রকোলি, ফুলকপি, বাঁধাকপির মতো সব্জিগুলো ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। কারণ, এই সব সব্জিতে থাকে গ্লুকোসিনোলোটস। এগুলোতে ফাইটোকেমিট্যাল থাকে, যা স্তন ক্যান্সার প্রতিরোধ করে। স্ট্রবেরি, কমলালেবু, ব্লু বেরির মতো ফল ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যে কোনও সামুদ্রিক মাছে ক্যান্সার প্রতিরোধের উপাদান থাকে। স্যালমন, টুনার মতো মাছ ক্যান্সার রুখতে সাহায্য করে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Gujarat bridge collapse: গুজরাটে সেতু ভেঙে মৃত অন্তত ১৩২, ঘটনাস্থলে তদন্তকারী দল

    Gujarat bridge collapse: গুজরাটে সেতু ভেঙে মৃত অন্তত ১৩২, ঘটনাস্থলে তদন্তকারী দল

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটে নদীর উপর সেতু ভেঙে মৃত্যু হল অন্তত ১৩২ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। রবিবার,সন্ধ্যায় গুজরাটের মোরবি জেলায় মাচ্ছু নদীতে ভেঙে পড়ে একটি আস্ত কেবল ব্রিজ। অন্তত ৫০০ লোক নিয়ে ওই সেতু ছিঁড়ে জলে পড়ে যায়। স্থানীয় সূত্রে খবর, সেতুটি সারানোর কাজ চলছিল। দিন পাঁচেক আগে নতুন করে খুলে দেওয়া হয় ওই সেতু।  এদিন ছট পুজো উপলক্ষে সেতুর উপর বহু মানুষের সমাগম হয়। এখনও পর্যন্ত ১৮০ জনকে উদ্ধার করা গিয়েছে। বহু মানুষ নিখোঁজ। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে বেশিরভাগই, শিশু, মহিলা ও বয়স্ক ব্যক্তি।

    মোরবির এই ঝুলন্ত সেতুটি ১৪০ বছরেরও বেশি পুরনো। এর দৈর্ঘ্য প্রায় ৭৬৫ ফুট। ১৮৭৯ সালের ২০ ফেব্রুয়ারি মুম্বইয়ের গভর্নর রিচার্ড টেম্পল ব্রিজটি উদ্বোধন করেন। ১৮৮০ সালে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে এটি তৈরি করা হয়েছিল। সেই সময় এই সেতু তৈরির যাবতীয় উপকরণ ইংল্যান্ড থেকেই আমদানি করা হয়েছিল। দুর্ঘটনার সময়কার ভিডিও ফুটেজে দেখা যায়,কেউ সাঁতার কেটে প্রাণরক্ষা করার চেষ্টা করছেন, কেই ঝুলন্ত ব্রিজের দড়ি ধরে ঝুলে রয়েছেন।  যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে রয়েছে অ্যাম্বুল্যান্স, উদ্ধারকার্যের জন্য বাহিনী,পুলিশ প্রশাসন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

    প্রশাসনের পাশাপাশি উদ্ধার কাজে হাত লাগিয়েছেন এলাকাবাসীও। সংস্কারের পাঁচ দিনের মধ্যে কী ভাবে ঝুলন্ত সেতু ছিঁড়ে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু করেছে গুজরাট প্রশাসন। উল্লেখ্য, এই ঘটনায় সেতুর সংস্কারের বরাত প্রাপ্ত সংস্থাকে তলব করা হতে পারে। গুজরাট প্রশাসন সূত্রে খবর, কী কারণে আচমকা ওই সেতু ভেঙে পড়ল তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে পাঠানো হয়েছে পাঁচ সদস্যের তদন্তকারী দল। ইঞ্জিনিয়ারদের টিমও পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। রাজ্য সরকারের তরফে নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা ঘোষণা করা হয়। আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে ট্যুইট করেন গুজরাটের মুখ্যমন্ত্রী। ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

LinkedIn
Share