Blog

  • Kerala BJP: ‘তালিবানি’ হয়ে যাচ্ছে বাম-শাসিত কেরালা! বললেন বিজেপি নেতা

    Kerala BJP: ‘তালিবানি’ হয়ে যাচ্ছে বাম-শাসিত কেরালা! বললেন বিজেপি নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাম (Left Front) শাসিত কেরালা (Kerala) ক্রমেই “তালিবানি” (Talibanized) হয়ে যাচ্ছে। এমনই অভিযোগ করলেন কেরালা বিজেপি সভাপতি কে সুরেন্দ্রন (K Surendran)।

    সম্প্রতি, ওই রাজ্যের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক ছাত্রীকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। তাতে বাধ সাধেন এক মুসলিম ধর্মগুরু। তাঁর নিদান, প্রকাশ্যে মঞ্চে উঠে কোনও মুসলিম ছাত্রী পুরস্কার নিতে পারবে না। ওই অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি মাধ্যম।

    সূত্রের খবর, কেরালার একটি অনুষ্ঠানে মাশিদা নামের দশম শ্রেণির এক ছাত্রীকে সংবর্ধন দেওয়ার আয়োজন করা হয়েছিল। ক্লাসে প্রথম হওয়ার কারণে মাশিদাকে পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক মুসলিম ধর্মগুরু (Muslim creric)। পুরস্কার নিতে ওই ছাত্রীকে মঞ্চে আসার অনুরোধ জানান আয়োজকরা। ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে উপস্থিত ওই ধর্মগুরু আয়োজকদের তিরস্কার করছেন। তিনি বলছেন, যদি কোনও মেয়েকে সম্মান দেওয়া হয়, তবে তাকে নয়, তার বাবা-মা বা অভিভাবকদের মঞ্চে ডাকতে হবে।

    এক ধর্মগুরুর এহেন মন্তব্যে ক্ষোভ উগরে দেয় কেরালা বিজেপি। পদ্ম শিবিরের কেরালা রাজ্য সভাপতি সুরেন্দ্রন বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বলেন, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) একজন ছাত্রের ক্ষেত্রে এমন আচরণ হওয়া সত্ত্বেও কোনও মন্তব্য করেননি। একটি ধর্মীয় সংগঠন ওই ছাত্রীকে প্রকাশ্যে অপমান করেছে। তার পরেও মামলা দায়ের হয়নি। শিশু অধিকার কমিশনও নীরব। কেরালায় এসব কী হচ্ছে? তালিবানাইজড হচ্ছে।

    আরও পড়ুন : অফিসে ঢুকে গুলি করে খুন কাশ্মীরি পণ্ডিতকে, ফের অশান্ত ভূস্বর্গ

    এখানেই থেমে না থেকে সুরেন্দ্রন আরও বলেন, মুখ্যমন্ত্রীর সাহায্যে এবং তাঁর জ্ঞাতসারেই তালিবানদের অনুসরণ করা হচ্ছে। স্বয়ং মুখ্যমন্ত্রী এবং সরকার সন্ত্রাসীদের মদত দিচ্ছে। মুখ্যমন্ত্রীর বিভাগ কেরালায় সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী একটি বিশেষ মহলের সব স্বার্থ রক্ষা করছেন। অন্য শ্রেণির অপব্যবহার করা হচ্ছে বলেও মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, খ্রিষ্টানরাও এখানে সংখ্যালঘুর মতো অনুভব করছে।

    কেরালা হাইকোর্ট লাভ জেহাদ নিয়ে ২০০৯ সালের একটি পর্যবেক্ষণের রাশ টেনে মাস কয়েক আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও বলতে শোনা গিয়েছিল, কেরালাকে মুসলিম রাজ্যে পরিণত করতে চাইছে একদল ষড়যন্ত্রকারী। সরকারে থাকা বাম জোট এই বিষয়ে কিছুই করছে না। এবার সেই একই অভিযোগ শোনা গেল আরও এক বিজেপি নেতার গলায়। এবং খোদ কেরালারই!

     

  • Virat Kohli: আইপিএলে অনন্য কীর্তি বিরাটের, ছুঁলেন এই মাইলস্টোন

    Virat Kohli: আইপিএলে অনন্য কীর্তি বিরাটের, ছুঁলেন এই মাইলস্টোন

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের (IPL 2022) চলতি মরশুমের শুরু থেকেই একের পর হারের মুখ দেখতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) ‘স্টার ব্যাটসম্যান’ বিরাট কোহলিকে (Virat Kohli)। শুক্রবার, পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ম্যাচেও মাত্র ২০ রানে আউট হয়ে যান ভারতীয় ক্রিকেটের ‘অ্যাংরি ইয়াং ম্যান’।  

    তবে এত পরাজয়ের পরেও বিরাটের ঝুলিতে এল এক নতুন রেকর্ড (Record)।  বিরাটই প্রথম ব্যাটসম্যান যিনি আইপিএলের (IPL) ইতিহাসে সাড়ে ছয় হাজার (৬৫০০) রান করেছেন। আরসিবি-র ইনিংসের প্রথম ওভারেই হরপ্রীত ব্রারের বলে রান নিয়ে এই রেকর্ড গড়েন তিনি।

    [tw]


    [/tw]
     
    লিগের ইতিহাসেও সবচেয়ে বেশি রানের অধিকারী বিরাট। বিরাট কোহলি ছাড়াও আইপিএলে (IPL) ৬ হাজারের বেশি রান করেছেন একমাত্র শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ডেভিড ওয়ার্নার ৫৮৭৬ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন, মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ৫৮২৯ রান নিয়ে চার নম্বরে রয়েছেন। তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন প্রাক্তন সিএসকে ক্রিকেটার সুরেশ রায়না। 

    আইপিএল ২০২২-এ বিরাট কোহলি ১৩ ম্যাচে ১৯.৬৭ গড়ে ২৩৬ রান করেছেন। স্ট্রাইক রেট ছিল ১১৩.৪৬ এবং সেরা স্কোর ছিল ৫৮ রান। আইপিএলের চলতি মরশুমে ২২টি চার ও পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন কোহলি। আইপিএল ২০২২-এ এখনও পর্যন্ত তিনবার গোল্ডেন ডাকে আউট হয়েছেন বিরাট। চলতি মরশুমে কোহলির (Kohli) ব্যাটিং গড় ১৯.৬৭। 

    শুক্রবার বিরাটকে শর্ট অফ লেংথ ডেলিভারিতে আউট করেন রাবাদা। তখন সদ্য ৩৩ রান তুলতে পেরেছে আরসিবি। লক্ষ্য ছিল ২১০ রান। প্রথমেই আউট হয়ে যান বিরাট কোহলি। 

     

  • Shivkumar Sharma: কিংবদন্তী সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মার জীবনাবসান, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

    Shivkumar Sharma: কিংবদন্তী সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মার জীবনাবসান, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত কিংবদন্তী সন্তুরবাদক শিবকুমার শর্মা (Shivkumar Sharma)। মঙ্গলবার মুম্বইয়ে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৪ বছর। উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ‘সন্তুর’(Santoor) নামে বাদ্যযন্ত্রটিকে সঙ্গীতের মূল ধারায় আনার কৃতিত্ব শিবকুমারের। হরিপ্রসাদের (Hariprasad Chaurasia) সঙ্গে জুটি বেঁধে শিবকুমার বলিউডের (Bollywood) একের পর এক কালজয়ী গান বেঁধেছেন। 

    ১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জম্মুর একটি সম্ভ্রান্ত সঙ্গীতজ্ঞ পরিবারে জন্ম শিবকুমারের। তাঁর বাবা উমা দত্তশর্মা ছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। মাত্র পাঁচ বছর বয়স থেকেই শিবকুমার তাঁর বাবার কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। উমা সন্তুর নিয়ে অনেক গবেষণা করেন এবং সিদ্ধান্ত নেন যে, পুত্রকে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সন্তুরবাদক বানাবেন। এই চিন্তা থেকে শিবকুমারকে তেরো বছর বয়স থেকে সন্তুরের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। পরবর্তী কালে শিবকুমার চলে আসেন মুম্বই। তাঁর বিচরণক্ষেত্র গোটা বিশ্ব হলেও মূলত তিনি কাজ করেছেন মুম্বই থেকেই।  

    সঙ্গীত নাটক অ্যাকাডেমি (Sangeet Natak Academy)-সহ জাতীয় এবং আন্তর্জাতিক বহু পুরস্কার পেয়েছেন শিবকুমার। ২০০১ সালে পান পদ্মবিভূষণ (Padma Vibhushan)। এ ছাড়াও আমেরিকার (USA) সম্মাননীয় নাগরিকত্ব প্রদান করা হয় তাঁকে।

    শিল্পীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)।  তিনি লিখেছেন, ‘আমাদের সাংস্কৃতিক জগৎ রিক্ত হল পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণে। সন্তুর যন্ত্রটিকে তিনি বিশ্বের দরবারে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠা করেছেন।’
      
    [tw]


    [/tw]

    শোকজ্ঞাপন করেছেন উস্তাদ আমজাদ আলি খান (Ustad Amjad Ali Khan) সহ আরও অনেকে। আমজাদ আলি লেখেন, “পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণ একটি যুগের অবসান। তিনি সন্তুরের প্রথম সারির শিল্পী। আমার কাছে অবশ্য এটা ব্যক্তিগত শোকের মুহূর্ত। ওঁর আত্মার শান্তি কামনা করছি। ওঁর সঙ্গীত বাজতে থাকুক আমাদের হৃদয়ে।”  

     

  • Horoscope Today, 11 May 2022: চাকরির সুখবর বৃষের, শান্তি বিঘ্ন মিথুনের, দেখুন আজকের রাশিফল

    Horoscope Today, 11 May 2022: চাকরির সুখবর বৃষের, শান্তি বিঘ্ন মিথুনের, দেখুন আজকের রাশিফল

    মেষ-  কাজ ঠিক সময়ে শেষ করার একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তা এড়াতে কাজের গুরুত্ব বুঝে অগ্রাধিকার ভাগ করুন। সফ্টওয়্য়ার ব্যবসার সঙ্গে জড়িতরা সতর্ক থাকুন। তথ্য় চুরির সম্ভাবনা রয়েছে। সোনা-রুপোর ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন। রক্তচাপের সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁরা বাড়তি সতর্কতা অবলম্বন করুন। 

    বৃষ- কাজ সম্পূর্ণ না করার মনকষ্ট। পরিবারে তর্ক এড়িয়ে চলুন। চাকরির ক্ষেত্রে সুখবর আসতে পারে। পার্টনারশিপ ব্যবসায় লাভের সম্ভাবনা। যুব-প্রতিভা প্রকাশ পেতে পারে। বাবা-মায়েরা সন্তানদের প্রতি সচেতন হন। কিডনি সমস্যায় ভুগছেন যাঁরা বাড়তি সতর্কতা অবলম্বন করুন। হাসি-ঠাট্টা-মস্করা দিয়ে বাড়ির পরিবেশ হাল্কা রাখুন। 

    মিথুন- মনের সমস্যার সমাধানের সম্ভাবনা। কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে। তবে প্রতিপক্ষ থেকে সাবধান, মানসিক শান্তি বিঘ্ন আসতে পারে। কর্মক্ষেত্রে কাজ ও ব্যবহার সম্পর্কে সচেতন থাকুন। কর্মক্ষেত্রে সুখবরের সম্ভাবনা। শারীরিক সমস্য়ায় ভোগার সম্ভাবনা। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। পরিবারের সদস্যের মতামতকে গুরুত্ব দিন।

    কর্কট-  আপনার ব্যবহারে তিক্ততার ফলে কাছের মানুষ দূরে সরে যেতে পারেন। গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিন। কর্মক্ষেত্রে সমালোচনার সম্মুখীন হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটা ভাল যাবে। যুবদের কেরিয়ারে নতুন দিশা আসতে পারে। পড়াশোনায় সাময়িক বাধা। ক্লান্তির ফলে শরীরে সমস্যা দেখা দিতে পারে। বন্ধুদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করুন।

    সিংহ- মনের থাকা প্রশ্নের উত্তর পেতে পারেন। যাচাই না করে কারও সম্পর্কে সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায় ঋণ নেওয়ার সঠিক সময়। কর্মক্ষেত্রের সমস্যা বাড়িতে নিয়ে আসবেন না। তাতে তাঁরা শঙ্কিত হয়ে পড়বেন। বিজ্ঞানের পড়ুয়ারা নিজেদের প্রজেক্ট নিয়ে চিন্তাভাবনা করুন। জরায়ুর সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁরা বাড়তি সতর্ক থাকুন।

    কন্যা- মস্তিষ্ক প্রখর থাকবে, সদ্ব্যবহার করুন। ব্যাঙ্কিং ক্ষেত্রে কর্মরতদের পদন্নোতির সম্ভাবনা প্রবল। পাইকারি ব্যবসায়ীরা সতর্ক থাকুন। ক্ষতির সম্ভাবনা রয়েছে। ঠান্ডা-কাশি সংক্রমণের সম্ভাবনা। কানের সমস্যায় ভুগতে পারেন। কোনও জিনিস কেনার আগে ভাল করে যাচাই করে নিন। 

    তুলা- বুদ্ধির দৌলতে কঠিন কাজ অনায়াসে হাসিল করতে পারেন। সফটওয়্য়ার সংস্থায় কর্মরতরা নতুন প্রোজেক্ট পেতে পারেন। প্লাস্টিকের ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। মুত্রাশয় সংক্রমণে যাঁরা ভুগছেন, তাঁদের সমস্যা বৃদ্ধি পেতে পারে। সঙ্গীর স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে। 

    বৃশ্চিক- আপনার বক্তব্য অন্যকে প্রভাবিত করবে। ফলে, ভাল ব্যবহারের ফলে মন জিততে পারেন। লেখার সঙ্গে জড়িতরা সুনাম অর্জন করতে পারেন। স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে। হাসপাতালে ভর্তিও হতে পারে। পড়ুয়াদের উচিত পড়াশোনায় আরও মনোনিবেশ করা। 

    ধনু- মনকে নিয়ন্ত্রণ করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে নিজের অভিজ্ঞতা বৃদ্ধি করুন। যাঁরা ওজন বৃদ্ধির সমস্যায় ভুগছেন, তাঁরা সতর্ক থাকুন। পরিবারে আজ কোনও সুখবর আসতে পারে।

    মকর- আত্মবিশ্বাস বজায় রাখুন। অলসতার কারণে গুরুত্বপূর্ণ কাজ হাতছাড়া হতে পারে। কর্মদক্ষতা বৃদ্ধি করুন। সহকর্মীদের সঙ্গে অযথা ঝগড়া করবেন না। যা দায়িত্ব পাচ্ছেন, তা সানন্দে গ্রহণ করুন। ব্যবসায়ীদের জন্য দিনটা ভাল। বাইরের খাবার খাবেন না। গুরুত্বপূর্ণ বিষয়ে বাবা  অথবা পরিবারের বয়স্কদের পরামর্শ নিন। 

    কুম্ভ- অতীতের ভুলের মাশুল গুণতে হতে পারে। আপনার একগুঁয়েমির জন্য সম্পর্কে চিড় ধরতে পারে। সরকারি কাজে যুক্তদের দিনটা কঠিন। কর্মক্ষেত্রে মিশ্র দিন। ঊর্ধ্বতন আপনার পরিকল্পনায় সায় দিলেও, তা কার্যকরে বাধা আসতে পারে। ব্যবসায় লাভ কমতে পারে। 

    মীন- আজকের দিনটা খুশি ও ইতিবাচক যেতে পারে। কর্মদক্ষতা বৃদ্ধি করে আয় বাড়ান। যুবাদের ক্ষেত্রে কেরিয়ারে নতুন দিশা খুলতে পারে। বাড়ির অন্দরসজ্জা পরিবর্তন করবেন বলে যাঁরা ভাবছেন, এখনই সঠিক সময়। 

  • Madhya Pradesh: বিবাহ বিভ্রাট! এক মণ্ডপে বিয়ে হচ্ছিল দুই বোনের, হঠাৎ লোডশেডিং, তারপর যা ঘটল…

    Madhya Pradesh: বিবাহ বিভ্রাট! এক মণ্ডপে বিয়ে হচ্ছিল দুই বোনের, হঠাৎ লোডশেডিং, তারপর যা ঘটল…

    মাধ্যম নিউজ ডেস্ক: একই ছাদনাতলায় একসঙ্গে বিয়ে দুই বোনের। বিয়ে চলাকালীন হঠাৎ লোডশেডিং। পুরোহিত অবশ্য মন্ত্র থামাননি। চলতে থাকে বিয়েও। আর তাতেই বিপত্তি। বিদ্যুৎ বিভ্রাটে চারদিক অন্ধকার। ভুল করে একে অপরের বরকে বিয়ে করলেন দুই বোন। ভিন্ন পরিবারের দুই পাত্র বিষয়টি বুঝতেও পারেননি। ঘোমটায় মুখ ঢাকা থাকায় দীর্ঘ ক্ষণ বিষয়টি বুঝতে পারেনি দুই পরিবারের সদস্যরাই। পরে জানাজানি হতেই গোল বাধে। রবিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়নীতে।

    উজ্জয়নীর রমেশলালের দুই মেয়ে নিকিতা ও করিশ্মার বিয়ে হচ্ছিল। ভোপালের ডাংওয়ারা এলাকার ভোলা ও গণেশ নামে দুই যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল দুই বোনের। বিয়ে চলাকালীন হঠাৎই বিয়ে বাড়ির বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়। একই পোষাক থাকায় অন্ধকারে গুলিয়ে ফেলেন দুই পাত্র। মাল্যদান থেকে সাত পাকে ঘোরা… সব শেষ হওয়ার পর টনক নড়ে দু’পক্ষের। কনেরা ঘোমটা তোলার পর বিষয়টি পরিষ্কার হয়। কিছু ক্ষণ বাক্‌বিতণ্ডা চলার পর অবশেষে বিষয়টির মীমাংসা হয়। পর দিন সকালে আবার নিজের নিজের ঠিক করা পাত্রীর সঙ্গেই বিয়ে করেন ভোলা ও গণেশ। অতএব একই মণ্ডপে দু-দু বার বিয়ে করলেন দুই বোন।

  • Navneet Rana: নবনীত রাণার গ্রেফতারি ইস্যুতে মহারাষ্ট্রের চার শীর্ষ আধিকারিককে তলব সংসদীয় কমিটির

    Navneet Rana: নবনীত রাণার গ্রেফতারি ইস্যুতে মহারাষ্ট্রের চার শীর্ষ আধিকারিককে তলব সংসদীয় কমিটির

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা সাংসদ নবনীত রাণার (Navneet Rana) গ্রেফতারির ইস্যুতে মহারাষ্ট্রের চার শীর্ষ আধিকারিককে তলব করল সংসদীয় কমিটি। এই চারজন হলেন – মহারাষ্ট্রের মুখ্যসচিব, মহারাষ্ট্রের ডিজিপি, মুম্বাই পুলিশ কমিশনার এবং বাইকুল্লা জেলা মহিলা জেলের সুপারইন্টেনডেন্ট আগামী ১৫ জুন তলব করল সংসদের প্রিভিলেজ এবং এথিকস্ কমিটি (Parliament Privileges and Ethics Committee)। এছাড়াও সাংসদ সঞ্জয় কুমার বন্দিকে গ্রেফতারের ইস্যুতে তেলাঙ্গনার এক আধিকারিককেও তলব করা হয়েছে। 

    ২৩ এপ্রিল ‘হনুমান চালিশা’ বিতর্কে সাংসদ নবনীত রাণা এবং তাঁর বিধায়ক স্বামী রবি রাণাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। জেলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে একথা জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লেখেন নির্দল সাংসদ নবনীত রাণা। চিঠিতে নবনীত লেখেন, “২৩ তারিখ আমাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। ২৩ এপ্রিলের রাত আমাকে পুরোপুরি থানার ভিতরেই কাটাতে হয়। রাতে আমি বহুবার খাওয়ার জন্য জল চেয়েছিলাম। কিন্তু, আমাকে একবারও জল দেওয়া হয়নি। এমনকী, আমাকে বলা হয়, আমি নিচু জাতের মেয়ে। তাই তাঁরা যে গ্লাসে জল খান, সেই একই গ্লাসে আমাকে জল দিতে পারবেন না। আমার সঙ্গে যা করা হয়েছে, তা আদতে মানবাধিকারবিরোধী।”  

    আরও পড়ুন: মোদির বাসভবনের সামনে নমাজ, হনুমান চালিশা পাঠ করতে চেয়ে অমিত শাহকে চিঠি এনসিপি নেত্রীর
     
    প্রসঙ্গত, কিছুদিন আগেই লাউডস্পিকার বিতর্কে উত্তাল হয় গোটা দেশ, বিশেষ করে মহারাষ্ট্র। মুসলিমদের লাউডস্পিকারে আজান পড়ার বিরোধিতা করে হিন্দু সংগঠন থেকে সাধারণ মানুষ। সেই প্রসঙ্গেই এই রাণা দম্পতি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়ির সামনে লাউডস্পিকারে হনুমান চালিশা পড়ার হুঁশিয়ারি দেন। সেই অভিযোগেই গ্রেফতার করা হয় তাঁদের। পরে জামিনও পান তাঁরা।    

    সংসদীয় কমিটি তলব করা সব সরকারি আধিকারিককেই ১৫ জুন সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাংসদ সঞ্জয় কুমার বন্দি অভিযোগ করেন একটি মিথ্যে মামলায় তাঁকে বলপূর্বক গ্রেফতার করেন তেলাঙ্গনার পুলিশ আধিকারিক সত্যনারায়ণ। সেই অভিযোগের ভিত্ততেই সত্যনারায়ণকেও তলব করেছে কমিটি। 

    আরও পড়ুন: “ক্ষমতা আসে-যায়…” উদ্ধবকে কী হুঁশিয়ারি দিলেন রাজ ঠাকরে?

  • Tata Steel Plant: জামশেদপুরে টাটার কারখানায় ভয়াবহ আগুন, আহত ৩ শ্রমিক

    Tata Steel Plant: জামশেদপুরে টাটার কারখানায় ভয়াবহ আগুন, আহত ৩ শ্রমিক

    মাধ্যম নিউজ ডেস্ক: জামশেদপুর টাটার ইস্পাত কারখানায় ভয়াবহ আগুন। আহত হয়েছেন অন্তত ৩ জন শ্রমিক। কর্তৃপক্ষের তরফে পরে জানানো হয়, ২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। একজন চিকিৎসাধীন। জানা গেছে, একটি বিস্ফোরণের পরই কারখানার কোক প্ল্যান্টে আগুন লাগে। বিস্ফোরণ ও আগুন ঘিরে আতঙ্ক কারখানা চত্বরে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল।

     

     

    আহত তিন জনকে নিয়ে যাওয়া হয়েছে কারখানার কাছেই টাটা মেডিক্যাল হাসপাতালে। টাটা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আরেক কর্মী বুকে ব্যথা অনুভব করায় তারও চিকিৎসা চলছে হাসপাতালে। অন্য এক সূত্র মারফৎ খবর, বিষাক্ত গ্যাসেও কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করলে, তাঁদেরও চিকিৎসা শুরু হয়।

    [tw]


    [/tw]

    শনিবার বেলা ১০টা বেজে ২০ নাগাদ একটা বিস্ফোরণের শব্দে চমকে ওঠে সকলে। মূহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, কোক প্লান্টের ব্যাটারি ৬-এর ফাইল গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। এই মুহূর্তে ব্যাটারি-৬ নিস্ক্রিয় বলে তার সরঞ্জাম খোলার কাজ চলছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে জানা যায়নি। টাটা জানিয়েছে, দায়িত্বশীল সংস্থা হিসেবে কর্মীদের নিরাপত্তাই তাদের প্রথম অগ্রাধিকার।

    দ্রুত আগুন নেভানোর কাজ চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ট্যুইট বার্তায় জানিয়েছেন, প্ল্যান্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলছে সরকার।

    [tw]


    [/tw]

     

  • Cyclone Asani: ‘অশনি সঙ্কেত’, শক্তি বাড়াল নিম্নচাপ, বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

    Cyclone Asani: ‘অশনি সঙ্কেত’, শক্তি বাড়াল নিম্নচাপ, বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asani), এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে (Bay of Bengal) একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। শনিবার আরও শক্তি বাড়িয়েছে দক্ষিণ আন্দামান এবং দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ওই নিম্নচাপ। মৌসম ভবনের পূর্বাভাস,  ৮ মে, রবিবার ওই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তৈরি হতে পারে ঘূর্ণিঝড়ও (Cyclonic storm)। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘অশনি’। হাওয়া অফিসের মতে, ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড় ধেয়ে আসবে ভারতের উত্তর-পশ্চিম অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের দিকে।

    [tw]


    [/tw]

    তবে পরিস্থিতির দিকে নজর রাখছে পশ্চিমবঙ্গও। নিম্নচাপ আবহে ১০ মে থেকে ১৩ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। ১০ মে থেকে মৎস্যজীবীদের মাঝসমুদ্রে যেতে বারণও করা হয়েছে। যে কোনও সময়ে দিক পরিবর্তন করে নিম্নচাপটি বাংলার দিকে ঘুরতে পারে ভেবে ইতিমধ্যেই বিশেষ ভাবে সতর্ক থাকছে বাংলার উপকূলবর্তী জেলাগুলি। তারই মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। জেলার প্রতিটি সাব-ডিভিশন এবং ব্লক স্তরে কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে। পাশাপাশি, প্রশাসনের তরফ থেকে পাঁচটি আপৎকালীন ‘কুইক রেসপন্স টিম’ তৈরি করা হয়েছে। এক একটি দলে ২০ জন করে কর্মী থাকবেন বলে জানানো হয়েছে। এর মধ্যে সব থেকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে সিভিল ডিফেন্স কর্মীরা মোতায়েন থাকবেন। প্রয়োজনে এনডিআরএফ, এসডিআরএফ এবং উপকূলরক্ষী বাহিনীর সাহায্য নেওয়া হবে বলেও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।

    আরও পড়ুন: আসছে সাইক্লোন? ঘূর্ণিঝড় মোকাবিলায় চরম সতর্কতা ওড়িশায়, বাংলায় ক্ষয়ক্ষতির আশঙ্কা?

    মৎস্যজীবীরা যাতে গভীর সমুদ্রে মাছ ধরতে না যান, তার জন্য ইতিমধ্যেই ‘মাইকিং’ শুরু হয়েছে। অর্থাৎ, উপকূলবর্তী বিভিন্ন এলাকায় মাইকে আপৎকালীন প্রচার শুরু করেছে প্রশাসন। রবিবার থেকেই আবহাওয়ার অবনতি হতে পারে বলে প্রশাসনের একাংশের অনুমান। যে কোনও রকমের বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হতে পারে ভেবে উপকূলবর্তী এলাকাগুলিতে পর্যাপ্ত পরিমাণে ত্রিপল, চাল, ওষুধ, শুকনো খাবার এবং জলের বোতল মজুত করতে শুরু করেছে প্রশাসন। জরুরি অবস্থার জন্য হাসপাতালগুলিকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রশাসনের তরফে। এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নৌকা রাখা হয়েছে, যাতে বিপদগ্রস্তদের অতি সত্ত্বর অন্যত্র নিয়ে যাওয়া যায়। দুর্গতদের থাকার জন্য একাধিক অস্থায়ী আশ্রয়স্থল তৈরির কাজও শুরু করা হয়েছে। পাশাপাশি, গাছ ভেঙে পড়লে বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেও প্রস্তুত রয়েছে প্রশাসন।

  • Rahul Gandhi: রাজনৈতিক ছাড়পত্র ছাড়াই লন্ডন গিয়েছিলেন রাহুল গান্ধী?

    Rahul Gandhi: রাজনৈতিক ছাড়পত্র ছাড়াই লন্ডন গিয়েছিলেন রাহুল গান্ধী?

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটেনে গিয়েছিলেন। অথচ সফরের আগে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক থেকে প্রয়োজনীয় রাজনৈতিক ছাড়পত্র (political clearance) নেননি কংগ্রেস (congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। বুধবার কেন্দ্রীয় সরকারের একটি সূত্রেই এই দাবি করা হয়েছে। ওই সূত্র জানাচ্ছে, লোকসভা ও রাজ্যসভার সাংসদদের বিদেশের কোনও কর্মসূচি বা অনুষ্ঠানে যোগদানের আগে বিদেশ মন্ত্রক থেকে রাজনৈতিক ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। কিন্তু রাহুল সেই নিয়ম না মেনেই চলতি সপ্তাহে লন্ডনে সফরে (London trip) গিয়েছিলেন।

    আইডিয়াস ফর ইন্ডিয়া (Ideas for India) সম্মেলনে যোগ দিতে লন্ডন গিয়েছিলেন রাহুল। সেখানে তিনি তীব্র ভাষায় বিজেপিকে (BJP) আক্রমণ শানান। পরে বিতর্কিত ব্রিটিশ লেবার পার্টির এক নেতার সঙ্গেও সাক্ষাৎ করেন। সরকারের একটি সূত্র জানাচ্ছে, রাহুল রাজনৈতিক ছাড়পত্র না নিলেও, জাতীয় জনতা দলের আর এক সাংসদ অধ্যাপক মনোজ ঝা, যিনি লন্ডনের ওই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন, তাঁর কাছে রাজনৈতিক ছাড়পত্র ছিল। রাহুলের একদিন আগেই কেমব্রিজের ওই বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছিলেন ওই অধ্যাপক।

    অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ব্রিটেনের লেবার পার্টির প্রাক্তন নেতা জেরেমি করবিনের (Jeremy Corbyn) সঙ্গেও দেখা করেন কংগ্রেস সাংসদ। এই জেরেমি করবিন তাঁর ভারত-বিরোধী (Anti-India), হিন্দুত্ব-বিরোধী (Anti-Hindu) অবস্থানের জন্য পরিচিত। ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস (আইওসি) দ্বারা শেয়ার করা একটি ছবিতে জেরেমি করবিনকে আইওসির চেয়ারম্যান স্যাম পিত্রোদা (Sam Pitroda) ও রাহুল গান্ধীর সঙ্গে পোজ দিতে দেখা যায়। প্রসঙ্গত, জেরেমি করবিনকে তাঁর ‘অর্থবিরোধী’ দৃষ্টিভঙ্গির জন্য লেবার পার্টির নেতৃত্ব দল থেকে বহিষ্কার করেছিল। জেরেমি করবিন জম্মু-কাশ্মীরে পাকিস্তানের প্রত্যক্ষ সমর্থকও।  

    আরও পড়ুন : কাঠমান্ডুর নাইটক্লাবে রাহুল গান্ধীর ভিডিও ভাইরাল, নিন্দায় সরব বিজেপি

    ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের প্রশ্ন, কংগ্রেস নেতা ব্রিটিশ রাজনীতিকের সঙ্গে কী করছেন, যে ব্রিটিশ নেতা প্রকাশ্যে ভারত থেকে কাশ্মীরকে আলাদা করার পক্ষে সওয়াল করেন? বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার প্রশ্ন, জেরেমি করবিনের মতো ভারত-বিরোধী মানুষের সঙ্গে দেখা করা হোক কিংবা ডোকলামের (Doklam) সময় চিনাদের সঙ্গে দেখা করা কেন রাহুল গান্ধীর হাত সবসময় তাঁদের সঙ্গে থাকে, যাঁদের হাত ভারতের বিরুদ্ধে? যদিও কংগ্রেসের বক্তব্য, রাহুলের বিদেশ সফরের জন্য সরকারি অনুমতির কোনও প্রয়োজনই নেই।

     

  • Jammu & Kashmir: আসন বাড়ল জম্মু-কাশ্মীরে, ডিলিমিটেশন কমিশনের রিপোর্টে বিতর্ক

    Jammu & Kashmir: আসন বাড়ল জম্মু-কাশ্মীরে, ডিলিমিটেশন কমিশনের রিপোর্টে বিতর্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ হল জম্মু-কাশ্মীরে সীমানা পুনর্বিন্যাসের কাজ। এক লপ্তে বাড়ল আসন সংখ্যাও। বৃহস্পতিবার কেন্দ্রের কাছে রিপোর্ট জমা দিয়েছে ডিলিমিটেশন কমিশন। রিপোর্ট নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছে ভূস্বর্গের রাজনৈতিক দলগুলি।

    অশান্তির জেরে প্রায় দু’দশক জম্মু-কাশ্মীরে বন্ধ ছিল সীমানা পুনর্বিন্যাসের কাজ। ক্ষমতায় এসে অশান্ত ভূস্বর্গে শান্তি ফেরাতে উদ্যোগী হয় মোদি সরকার। সংসদের উভয় কক্ষে বিল পাশ করে রদ করে দেওয়া হয় ৩৭০ ধারা। ভূস্বর্গকে পরিণত করা হয় দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে। তবে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দিতে নির্বাচন করার প্রস্তুতি নেয় কেন্দ্রের বিজেপি সরকার। যার জেরে শুরু হয় সীমানা পুনর্বিন্যাসের কাজ। কাজ শেষে এদিন কেন্দ্রকে সেই রিপোর্টই জমা দল ডিলিমিটেশন কমিশন।

    ভূস্বর্গের কাশ্মীর এলাকাটি মুসলিম অধ্যুষিত। হিন্দু পণ্ডিতদের বিতাড়নের জেরে এই এলাকার প্রায় সব ভোটারই মুসলিম সম্প্রদায়ের। এর ঠিক উল্টো চিত্র জম্মুতে। এলাকাটি হিন্দু অধ্যুষিত। সীমানা পুনর্বিন্যাসের জেরে আসন সংখ্যা বেড়েছে জম্মুতে। সেখানে বেড়েছে ৬টি আসন। আর কাশ্মীরে বেড়েছে একটি আসন। সব মিলিয়ে আসন সংখ্যা বেড়েছে ৭টি। আগে ছিল ৮৩টি। আসন সংখ্যা বৃদ্ধির জেরে ভূস্বর্গের আসন বেড়ে হল ৯০টি। জম্মুর আসন সংখ্যা বাড়ায় খেপেছে কাশ্মীরের রাজনৈতিক দলগুলি।

    যদিও ডিলিমিটেশন কমিশন জানিয়েছে, ২০১১ সালের জনসংখ্যার ভিত্তিতেই আসন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়া ব্যবস্থায় জম্মু-কাশ্মীরের যে পাঁচটি লোকসভা কেন্দ্র রয়েছে, তার প্রতিটিতে এবার ১৮টি করে বিধানসভা কেন্দ্র থাকবে। স্থানীয় রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের দাবি মেনে বেশ কয়েকটি কেন্দ্রের নাম বদল হয়েছে। যেমন, তানমার্গের নাম হয়েছে গুলমার্গ, জুনিমার হয়েছে জাদিবাল, শোনওয়ারের নাম হয়েছে লালচক, কাঠুয়া উত্তরের নাম হয়েছে জাসরোটা।

    ডিলিমিটেশন কমিশনের পেশ করা রিপোর্টে সন্তুষ্ট নয় কাশ্মীরের রাজনৈতিক দলগুলি। উপত্যকার বিভিন্ন দল নিয়ে গড়া গুপকর জোট জানিয়েছে, এর ফলে কাশ্মীরে যাঁরা সংখ্যাগুরু, তাঁরা রাজনৈতিক সংখ্যালঘুতে পরিণত হলেন। পুরোটাই করা হয়েছে বিজেপিকে সুবিধা করে দিতে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, যাবতীয় উদ্যোগ উপত্যকায় শান্তি ফেরাতেই করা হচ্ছে।   

LinkedIn
Share