Blog

  • Parvez Musharraf: প্রয়াত পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফ

    Parvez Musharraf: প্রয়াত পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফ

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফ। শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে স্বদেশে নয়, একসময়ের দোর্দণ্ড প্রতাপ এই রাষ্ট্রপ্রধানের মৃত্যু হল বিদেশের মাটিতে। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে পাকিস্তানের ওয়াক্ত নিউজ। মুশারফ একময়  ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান। সেখান থেকেই দখল করেন প্রেসিডেন্টের পদ।

    আরও পড়ুন: পাকিস্তানে পাঠানো হচ্ছে ফাঁকা ড্রোন, ভারতে ফিরছে আগ্নেয়াস্ত্র, মাদক বয়ে!

    ১৯৪৩ সালের ১১ আগষ্ট জন্মগ্রহণ করেন মুশারফ। প্রথম জীবনে চাকরি করতেন সেনাবাহিনীতে। পরবর্তীকালে নিযুক্ত হন সেনাকর্তার পদে। একজন সাধারণ সেনাকর্তা থেকে রাষ্ট্রপতি পদে আসীন হওয়া সহজ ছিল না পারভেজের। ১৯৯৯ সালের ১২ অক্টোবর সামরিক অভ্যুত্থান ঘটান তিনি। তার পরেই তৎকালীন রাষ্ট্রপতি নওয়াজ শরিফকে ক্ষমতাচ্যুত করে পাকিস্তানের সর্বোচ্চ পদে বসেন মুশারফ। ২০০১ সালের ২০ জুন পাকিস্তানের প্রেসিডেন্ট পদে শপথ নেন তিনি। 

    আরও পড়ুন: ধর্মীয় সম্প্রীতি নিয়ে ভারতকে জ্ঞান! মুখ পুড়ল পাকিস্তানের, হিন্দু মন্দিরে হামলা 

    প্রেসিডেন্ট হয়েই ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন পারভেজ। তাঁর আমলেই হয় কার্গিল যুদ্ধ। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমন্ত্রণে সাড়া দিয়ে ভারত সফরে আসেন মুশারফ। তাজ দর্শন করে প্রকাশ করেন মুগ্ধতা। দু দেশের মধ্যে বিবাদ মেটাতে বৈঠকে বসেন বাজপেয়ীর সঙ্গে। কিন্তু সেই বৈঠক নিষ্ফলাই থাকে। 

    আরও পড়ুন: এবার বাংলাদেশকেও হুমকি চিঠি আল কায়দার!

    ক্ষমতাচ্যুত হওয়ার পর মুশারফকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের একটি বিশেষ আদালত। ২০০৭ সালের ৩ নভেম্বর অবৈধভাবে সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারি করায় রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী সাব্যস্ত করে তাঁকে এই সাজা দেওয়া হয়।পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার আহমেদ শেঠের নেতৃত্বাধীন তিন বিচারকের বিশেষ আদালত ওই মামলার রায় ঘোষণা করে। 

    আরও পড়ুন: হজরত মহম্মদ মন্তব্য বিতর্কে পাকিস্তানকে পাল্টা তোপ ভারতের

    সেই সাজা অবশ্য ভোগ করতে হল না পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতিকে। গত কয়েকদিন ধরে দুবাইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি। শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় দুবাইয়ের একটি হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল তাঁকে। এদিন দুপুরে ইন্তেকাল হয় তাঁর।

  • President Poll: রাষ্ট্রপতি নির্বাচন ১৮ জুলাই, প্রার্থী কারা? তুমুল জল্পনা

    President Poll: রাষ্ট্রপতি নির্বাচন ১৮ জুলাই, প্রার্থী কারা? তুমুল জল্পনা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যসভা নির্বাচনের (Rajya Sabha Polls) আবহেই ঘোষণা হয়ে গেল রাষ্ট্রপতি নির্বাচনের (Prez Poll) নির্ঘণ্ট। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India)। ভোট হবে ১৮ জুলাই। ফল ঘোষণা তার তিন দিন পরে। রাজ্যসভার ভোট ১০ জুন। আর রাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে ১৫ জুন। ১৯ জুনের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে প্রার্থীদের। নয়া রাষ্ট্রপতি শপথ নেবেন ২৫ জুলাই। প্রসঙ্গত, এর আগের বার রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল ২০ জুলাই।

    আরও পড়ুন : শিয়রে রাজ্যসভা ভোট, বিধায়কদের ‘লুকিয়ে’ রাখছে আতঙ্কিত কংগ্রেস?

    দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ram Nath Kovind) কার্যকালের মেয়াদ শেষ হবে ২৪ জুলাই। তার আগেই নির্বাচন করতে হবে নতুন রাষ্ট্রপতি। তাই এদিন ওই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন।

    ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো নয়। আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি অংশ নেন জনগণ। ভারতে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এখানে জনগণ সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন না। তাঁদের হয়ে এই নির্বাচনে অংশ নেন জনপ্রতিনিধিরা। এই নির্বাচনে সাংসদ ও বিধায়ক মিলিয়ে অংশ নেবেন ৪ হাজার ৮০৯ জন। তাঁদের ভোটেই নির্বাচিত হবেন নয়া রাষ্ট্রপতি।

    প্রত্যেক রাজ্যের ১৯৭১ সালের জনসংখ্যার ভিত্তিতে সেই রাজ্যের সাংসদ, বিধায়কদের ভোটের মূল্য নির্ধারণ করা হয়। এই সূত্র অনুযায়ী, উত্তরপ্রদেশে ভোটের মূল্য সবচেয়ে বেশি। সবচেয়ে কম সিকিমের। প্রত্যেক রাজ্যের বিধানসভা ভবন ও দিল্লিতে সংসদ ভবনে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ভোটের জন্য বুথ তৈরি করা হয়।

    আরও পড়ুন : রাজ্যসভা নির্বাচনে ২২ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, দেখুন তালিকা

    রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হলেও, শাসক কিংবা বিরোধী কোনও পক্ষই বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে শাসক শিবিরে কয়েকটি নাম ভেসে আসছে। শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi) এবার একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি প্রার্থী করার পক্ষপাতী। যদি তা হয়, তবে দুটি নাম শোনা যাচ্ছে। এঁদের একজন ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু। তিনি ওড়িশার মানুষ। দীর্ঘদিন বিজেপির নেত্রী ছিলেন। দ্বিতীয়জন তেলঙ্গনার রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন।

     

     

  • Immunity: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান? জানুন কী কী খাবেন

    Immunity: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান? জানুন কী কী খাবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: শরীর বাঁচাতে চাই নিয়মিত পুষ্টিকর খাবারের জোগান। একমাত্র স্বাস্থ্যসম্মত একটি ডায়েট চার্টই পারে শরীরে প্রয়োজনীয় পরিমাণ পুষ্টির (Nutrients) জোগান দিতে। পুষ্টিকর খাবার খেলে বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity Power)। তখন আর ঘন ঘন অসুস্থ হয়ে পড়তে হয় না নানান সংক্রমক রোগ ব্যাধিতে। পুষ্টিবিদদের মতে, এমন কিছু খাবার আছে, যা খেলে আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে নিতে পারি। প্রশ্ন হল, কী খাব? আসুন জেনে নেওয়া যাক, নিয়মিত কোন কোন খাবার পেলে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা।

    ইমিউনিটি চা: গ্রিন টি, লেবু, আদা, হলুদ ইত্যাদি দিয়ে বানিয়ে নিন ইমিউনিটি চা। ব্ল্যাক টি কিংবা কফির পরিবর্তে গ্রিন খেলে উপকার হবে।

    ওয়েলনেস মিল্ক: গরম দুধে হলুদ মিশিয়ে খেলেও বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা। গরম দুধে দারুচিনি মেশিয়ে খেলেও বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা। তবে গরম দুধে হলুদ মিশিয়ে খেলে উপকার হবে বেশি।

    ইমিউনিটি স্মুদি: শরীর ভালো রখাতে ইমিউনিটি স্মুদির জুড়ি মেলা ভার। বিভিন্ন প্রকার বেরি, স্পিনাচ, হলুদ ইত্যাদি দিয়ে বানিয়ে নেওয়া যেতে পারে ইমিউনিটি স্মুদি। এটি নিয়মিত খেলে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা।

    আরও পড়ুন : পেয়ারা পাতার চা কমাবে ওজন! এর গুণাগুণ জানলে চমকে যাবেন আপনিও

    হেলদি ডেজার্ট হেলদি ডেজার্টও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের শরীরে। ডার্ক চকোলেটে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট। এই অ্যান্টি অক্সিডেন্ট শরীরের কোষগুলির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই শরীর সুস্থ রাখতে পরিমিত ডার্ক চকোলেট খাওয়াই যেতে পারে।

    হেলদি গার্নিস: ধনেপাতা, পুদিনা পাতা, বাদাম এবং বিভিন্ন প্রকার বীজ দিয়ে বানিয়ে নিন হেলদি গার্নিস। বীজে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন ই। এই ভিটামিন ই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই নিয়মিত একটি নির্দিষ্ট পরিমাণ হেলদি গার্নিস খেলে আদতে শরীর থাকবে সুস্থ।

    সাইট্রাস ওয়েক-আপ জুস: যাঁদের একটুতে ঠান্ডা লেগে যায় তাঁরা নিয়মিত সাইট্রাস ওয়েক-আপ জুস খেতে পারেন। সাইট্রাসে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। যে কোনও লেবু জাতীয় ফলেই মেলে ভিটামিন সি। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই যে কোনও লেবুর রস নিয়মিত খেলে উপকার হবে।

    ইয়োগার্ট স্ন্যাক কাপ: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত খাওয়া যেতে পারে ইয়োগার্ট। মধু এবং ফলের টুকরো দিয়ে ইয়োগার্ট খেলে শরীর হবে চাঙা। বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতাও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Sri Lanka: এখন শ্রীলঙ্কাকে সাহায্য করতে ভারতের সঙ্গে কাজ করতে চাইছে চিন!

    Sri Lanka: এখন শ্রীলঙ্কাকে সাহায্য করতে ভারতের সঙ্গে কাজ করতে চাইছে চিন!

    মাধ্যম নিউজ ডেস্ক: দেউলিয়া শ্রীলঙ্কা (Sri Lanka)। অর্থনৈতিক সংকটে জেরবার দেশ। এমতাবস্থায় দ্বীপরাষ্ট্রের অর্থনৈতিক সংকট কাটাতে ভারত (India) এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চিন (China) প্রস্তুত। অন্তত এমনই ইচ্ছে প্রকাশ করল ড্রাগনের দেশ।

    বেজিংয়ে আয়োজিত একটি মিডিয়া ব্রিফিংয়ে চিনা বিদেশ দফতরের মুখপাত্র ঝাও লিজিয়ান শ্রীলঙ্কাকে চিন সরকারের তরফে সম্প্রতি ৭ কোটি ৪০ লক্ষ মার্কিন ডলার অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছে। তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি যে ভারত সরকার শ্রীলঙ্কাকে সাহায্য করতে সচেষ্ট। আমরা ভারত ও বিশ্ব সম্প্রদায়ের অন্য সদস্যদের সঙ্গে শ্রীলঙ্কার উন্নতিতে কাজ করতে ইচ্ছুক। উন্নয়নশীল বিভিন্ন দেশের উন্নতিতেও কাজ করতে আমরা মুখিয়ে রয়েছি।

    আরও পড়ুন : আর্থিক সঙ্কটে পড়ে নিজেদের ঋণখেলাপি ঘোষণা করল শ্রীলঙ্কা

    দ্বীপরাষ্ট্রের বিপদে সবচেয়ে বেশি অর্থ সাহায্য করেছে ভারত। চিনের হিসেবে চলতি বছরেই ভারত সব মিলিয়ে অন্তত ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য করেছে। তবে তা যে দেশটির সংকটে যথেষ্ট নয়, তা বলাই বাহুল্য। এমতাবস্থায় আরও সাহায্যের প্রয়োজন। তবে আপাতত সেই সাহায্য না আসায় দেশটি নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে।

    বস্তুত চিনা ঋণের ফাঁদে পড়েছে শ্রীলঙ্কা। নানা প্রকল্পে বিনিয়োগের নামে চড়া সুদ আদায় করছে ড্রাগনের দেশ। বর্তমানে বৈদেশিক ঋণের সেই সুদ মেটাতে অপারগ দেশটি। যদিও আশা ছাড়তে রাজি নয় ড্রাগনের দেশ। এক চিনা আধিকারিক বলেন, আমরা বিশ্বাস করি শ্রীলঙ্কা বিদেশি বিনিয়োগকারী এবং অংশীদারদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য সক্রিয়ভাবে কাজ করবে। ঝাও-ও আশা করেন, শ্রীলঙ্কা চিনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করবে।

    আরও পড়ুন : অশান্তির আগুনে পুড়ল শ্রীলঙ্কা প্রেসিডেন্টের পৈতৃক বাড়ি, বিক্ষোভ হঠাতে গুলি

    এদিকে, চিরশত্রু প্রতিবেশী দেশ চিনের মুখে ভারতের প্রশংসায় বিস্মিত কূটনৈতিক মহল। কিছুদিন আগেও ভারতকে চার দিক থেকে ঘিরে ফেলতে জলসীমাকে কাজে লাগাতে চেয়েছিল চিন। তার মুখেই শোনা গেল ভারত-প্রশস্তি। অবশ্য এই প্রথম নয়, ভারত যখন বিশ্বে গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল, তখনও ভারতের প্রশংসা করেছিল ড্রাগনের দেশ।

    এদিনও ঝাও বলেন, আমরা দেখেছি, যে বিপদে শ্রীলঙ্কাকে ভারত যথেষ্ট সাহায্য করেছে। তিনি বলেন, ঐতিহ্যগত এবং প্রতিবেশী বন্ধু হিসেবে চিন সব সময় শ্রীলঙ্কার পাশে রয়েছে। শ্রীলঙ্কা বর্তমানে যে কী কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তা আমরা গভীরভাবে অনুভব করছি। আমরাও ভারত ও অন্যান্য দেশের মতো শ্রীলঙ্কাকে সাহায্য করতে চাই।

    তবে শ্রীলঙ্কার অভিযোগ, চিন মুখে এসব বললেও, কোনও সাহায্য করেনি। উল্টে পুরানো ঋণের সুদ বাবদ মোটা অঙ্কের টাকা নিয়ে গিয়েছে। দ্বীপরাষ্ট্রের অর্থনীতি ভেঙে পড়ার এটা একটা বড় কারণ। শ্রীলঙ্কার অভিযোগ অস্বীকার করেছে চিন।  ভারত পাশে দাঁড়ানোয় বিপাকে পড়েছে চিন। শ্রীলঙ্কাকে নানা খাতে বিপুল পরিমাণ ঋণ দিয়েছে ড্রাগনের দেশ। ইতিমধ্যেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে রাজাপক্ষের দেশ। তাই শ্রীলঙ্কা ক্রমেই ভারত-নির্ভর হয়ে পড়লে ঋণ আদায় তো হবেই না, উল্টে শক্তি বৃদ্ধি হবে ভারতের। কূটনৈতিক মহলের মতে, তাই শ্রীলঙ্কাকে আর্থিক সাহায্যের ঘোষণা চিনের।   

    চিনের ভারত-স্তুতিতে মজছে না নয়াদিল্লিও। কারণ বন্ধু বেশে চিন আবার নয়া কোনও ফাঁদ পাতছে না তো? প্রশ্ন সব মহলেই।

     

  • Criminal Justice: ফিরছেন মাধব মিশ্র, মুক্তি পেল ক্রিমিনাল জাস্টিস সিজন ৩ -র টিজার

    Criminal Justice: ফিরছেন মাধব মিশ্র, মুক্তি পেল ক্রিমিনাল জাস্টিস সিজন ৩ -র টিজার

    মাধ্যম নিউজ ডেস্ক: “অনুমতি হো তো আগে বাড়ে?” সংলাপটি মনে আছে নিশ্চই? মনে করতে পারছেন না? ‘মাধব মিশ্র’ (Madhav Mishra) এই নামটা? এই নামটা নিশ্চই ভুলে যাননি। না! এই নামটা ভুলে যেতে পারেন না ভারতীয় ওয়েব সিরিজ প্রেমীরা। ভারতীয় রহস্য রোমাঞ্চ সিরিজে যে ওয়েব সিরিজগুলির নাম এক নিঃশ্বাসে উচ্চারিত হয়, তার মধ্যে অন্যতম ‘ক্রিমিনাল জাস্টিস’ (Criminal Justice)। 

    ডিজনি+হটস্টারের (Disney+Hotstar) এই সিরিজটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে এর প্রধান চরিতে মাধব মিশ্র। খুব অল্প সময়েই জনপ্রিয়তা পেয়ে যায় পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) অভিনীত এই চরিত্র। এক সাধারণ উকিলের একের এক জটিল কেসে বাজিমাৎ। টান টান উত্তেজনা। সব মিলিয়ে হটস্টারের এই অরিজিনাল সিরিজ যেন এক কমপ্লিট প্যাকেজ। 

    আরও পড়ুন: “আমার ছবি বয়কট করবেন না”, নেটিজেনদের অনুরোধ আমির খানের

    ইতিমধ্যেই মধ্যেই মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজের দুটি সিজন। এবার ক্রিমিনাল জাস্টিজের তৃতীয় সিজন নিয়ে হাজির হটস্টার। এই সিজনটির নাম ‘ক্রিমিনাল জাস্টিস আধুরা সাচ’। মুক্তি পেয়েছে টিজার। ট্যুইটারে টিজারটি আপলোড করে হটস্টারের তরফ থেকে লেখা হয়, “ওদের সিলেবাসে পরাজয় নেই, আর আমাদের ওদের জন্যে বেশি অপেক্ষা করা। ফের আদালত কক্ষে ফিরছেন মাধব মিশ্র। খুব তাড়াতাড়ি।”

    [tw]


    [/tw]

    বিবিসি স্টুডিওজের সঙ্গে যৌথ উদ্যোগে সিরিজটি তৈরি করেছে হটস্টার। নির্দেশক রোহান সিপ্পি। ‘আন্ডার প্লে’ করা মাধব মিশ্র যখন শহরের সবচেয়ে জটিল কেসগুলি হাতে নেন এবং তার সমাধানে বুঁদ হয়ে যান, তখন তাঁর সঙ্গে বুঁদ হয়ে যান দর্শকরাও। ফের ওয়েব সিরিজ প্রেমীদের বুঁদ করতে ফিরছেন মাধব মিশ্র। অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। 

    আরও পড়ুন: জন্মদিনে শ্রদ্ধা কিশোর কুমারকে, ফিরে দেখা তাঁর চিরস্মরণীয় গানগুলো

    টিজারে দেখা যাচ্ছে মাধব মিশ্র বলছেন, “জয় আপনার বা আমার নয়, জয় হওয়া উচিৎ ন্যায়ের।” টিজার মুক্তি পেতেই উচ্ছসিত দর্শকরা।

    মনোজ ত্রিপাঠী বলেন, ” অভিনেতা হিসেবে আমি বিভিন রকম গল্পে কাজ করতে চাই। আমি ভাগ্যবান যে, ক্রিমিনাল জাস্টিসে আমি মাধব মিশ্রের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। নতুন সিজনে আইনের সীমাবদ্ধতার বিরুদ্ধে প্রশ্ন তুলবে মাধব মিশ্র। অনেক রোমাঞ্চ অপেক্ষা করছে এই নতুন সিজনে।” 

    রোহন সিপ্পি বলেন, “এই নতুন সিজনে আইন ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলবে মাধব মিশ্র। এই সিজনে তার লড়াই আরও বেশি আক্রমণাত্মক।” 

     

     

     

  • Arpita Mukherjee: পণ্ডিতিয়া রোডে ফোর্ট ওয়েসিস-এর বন্ধ ফ্ল্যাটে ফের হানা ইডি-র, তালা ভেঙে চলছে তল্লাশি

    Arpita Mukherjee: পণ্ডিতিয়া রোডে ফোর্ট ওয়েসিস-এর বন্ধ ফ্ল্যাটে ফের হানা ইডি-র, তালা ভেঙে চলছে তল্লাশি

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার চেষ্টা করেও হয়নি। বৃহস্পতিবার তালা ভেঙে পণ্ডিতিয়া রোডে (Panditia Road) অভিজাত ফোর্ট ওয়েসিস (Fort Oasis)-এর বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকল ইডি (ED)। চলছে তল্লাশি।

    মঙ্গলবারও আবাসনের ৬ নম্বর টাওয়ারের ৫০৩ নম্বরের ওই ফ্ল্যাটে এসেছিলেন তদন্তাকারীরা। কিন্তু দরজা খুলতে পারা যায়নি। শেষে একটি নকল চাবি তৈরি করে, এমন একজনকে নিয়ে আসা হয়েছিল। অনেক চেষ্টাতেও শেষে তিনি দরজা খুলতে পারেননি। ওই দিন বিষয়টি রবীন্দ্র সরোবর থানার পুলিশকে জানিয়ে ফ্ল্যাটের দরজা খুলতে না পেরে তা ‘সিল’ করে এসেছিলেন ইডি আধিকারিকেরা। 

    বৃহস্পতিবার সকালে ফের স্থানীয় থানায় গিয়ে কথা বলে ইডি। তারপর পণ্ডিতিয়ার ওই ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। সঙ্গে ছিল স্থানীয় থানার পুলিশ। জানা গিয়েছে, ফ্ল্যাটে রয়েছে দুটি দরজা, একটি স্টিল ও একটি কাঠের। স্টিলের দরজাটি ‘মেড-ইন-চায়না’। শেষে দরজা ভেঙেই এই ফ্ল্যাটে প্রবেশ করেছে ইডি। এখনও পর্যন্ত ওই ফ্ল্যাটেই রয়েছেন তাঁরা।

    আরও পড়ুন: ১৮ জোড়া সোনার দুল, ১১টি সোনার বালা…! অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার হওয়া সোনার পুরো তালিকা

    সূত্রের খবর, প্রথমে ওই ফ্ল্যাটে সরাসরি প্রবেশ করতে পাচ্ছিলেন না ইডির আধিকারিকরা। কারণ ওই ফ্ল্যাটটি সরাসরি অর্পিতা মুখোপাধ্যায়ের নামে নেই। আগের যেকটি ফ্ল্যাটে ইডি হানা দিয়ে ছিল সেগুলি অর্পিতার নামে ছিল। এই ফ্ল্যাটটি অন্য এক মহিলার নামে রয়েছে। এই ফ্ল্যাটের মালিকের নাম স্মিতা ঝুনঝুনওয়ালা। তাঁর সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করে ইডি। কিন্তু যোগাযোগ করা যায়নি। 

    যদিও, এই ফ্ল্যাটের সঙ্গে অর্পিতার ভালো যোগসূত্র রয়েছে বলে তদন্তে জানতে পেরেছেন আধিকারিকরা। জানা যাচ্ছে, ২০১৫ সালে ওই আবাসনের ডেভলপারের সঙ্গে কথা হয় পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। এই আবাসনের একটি ফ্ল্যাট পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ের নামে বরাদ্দ করার কথা হয়। ৫০৩ নম্বর ওই ফ্ল্যাটটি অন্য একজনের নামে হলেও তার দেখাশুনো করতেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)।

    আরও পড়ুন: ফের ইডি হেফাজত! ৫ অগাস্ট পর্যন্ত CGO কমপ্লেক্সের জেলেই থাকতে হবে পার্থ-অর্পিতাকে

    ইডি ফ্ল্যাটে ঢোকার পর থেকেই জল্পনা শুরু হয়েছে, টালিগঞ্জ, বেলঘরিয়ার মতো অর্পিতার ‘যোগ’ থাকা এই ফ্ল্যাটেও কি মিলবে নগদ টাকা! উত্তরের জন্য অপেক্ষা করতে হবে।

  • Social Media Rules: শীঘ্রই সোশ্যাল মিডিয়া-কেন্দ্রিক নিয়ম জারি করতে চলেছে কেন্দ্র?

    Social Media Rules: শীঘ্রই সোশ্যাল মিডিয়া-কেন্দ্রিক নিয়ম জারি করতে চলেছে কেন্দ্র?

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি জানানো হয়েছিল যে, কেন্দ্রীয় সরকার (Modi Government) সোশ্যাল মিডিয়া (social media) ভিত্তিক নিয়মগুলিকে আরও কঠোর করার জন্য নতুন পদক্ষেপ নিতে চলেছে। তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর (Rajeev Chandrasekhar) জানিয়েছেন, কেন্দ্র সরকার জুলাই মাসের মধ্যেই “গ্রিভান্স অ্যাপিলেট কমিটি” (grievance appellate committee) নিয়ে নতুন নির্দেশিকা জারি করতে চলেছে।

    আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া-কেন্দ্রিক নিয়ম আরও কঠোর করার পথে কেন্দ্র?

    সরকার থেকে একটি খসড়া জারি করে বলা হয়েছে যে, সোশ্যাল মিডিয়া ভিত্তিক অভিযোগ ও সোশ্যাল মিডিয়ার গ্রিভান্স অফিসার কোনও অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেরি করলে বা পদক্ষেপ না নিলে, সেই বিষয়েও বিশেষ নজর নেওয়া হবে সরকার গঠিত প্যানেলে। মন্ত্রক থেকে বলা হয়েছে যে বর্তমানে, সোশ্যাল মিডিয়া নিয়ে অভিযোগ করার কোনও প্রক্রিয়া নেই বা সেখানে কোনও বিশ্বাসযোগ্য ব্যবস্থাও নেই।  

    রাজীব চন্দ্রশেখর মঙ্গলবার বলেছেন যে, সরকার একটি আপিল কাঠামোর পরামর্শের জন্য প্রস্তাব দিতে পারে। তিনি আরও বলেছিলেন যে, ব্যবহারকারীদের অভিযোগগুলির উপর কোনও পদক্ষেপ না নেওয়ার বেশ কয়েকটি উদাহরণ ছিল, সেইসঙ্গে ব্যবহারকারীরা গ্রিভান্স অফিসারদের গৃহীত সিদ্ধান্তগুলিতে অসন্তুষ্টও ছিলেন, ফলে এসবের কারণেই একটি আপিল প্যানেলের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেছে সরকার। নেটাগরিকদের স্বার্থরক্ষা করাই সরকারের প্রধান উদ্দেশ্য। তিনি আশা প্রকাশ করেন যে, বড় প্রযুক্তি সংস্থাগুলি নতুন নিয়ম-কানুনগুলিকে ভালভাবে গ্রহণ করবে।

    আরও পড়ুন: এই ভুলটা করলেই হ্যাক হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ! জেনে নিন এর থেকে বাঁচার উপায়…

    তিনি বলেছেন যে, “এটি নাগরিকদের নিরাপদ রাখার জন্যই করা হচ্ছে।” এমনকি ২০২১-এর আইটি আইনের মাধ্যমে অভিযোগগুলির সমাধান করার জন্য বিভিন্ন ব্যবস্থা দেওয়ার পরেও, সেগুলি সমাধান করা হয়নি। ফলে সরকারকে এই পদক্ষেপ নিতে এবং একটি আপিল কমিটি গঠন করতে বাধ্য হতে হয়েছে। চন্দ্রশেখর আরও বলেছেন যে, অভিযোগ আপিলের সমাধান করার জন্য যদি কোম্পানিগুলির কাছে অন্য কোনও উপায় বা সমাধান থাকে, তবে সরকার সেটি মানতেও রাজি।

     

  • Commonwealth Games 2022: কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক! ভারোত্তলনে রুপো সংকেতের, শুভেচ্ছা মোদির

    Commonwealth Games 2022: কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক! ভারোত্তলনে রুপো সংকেতের, শুভেচ্ছা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারোত্তলনে রুপো ভারতের। অল্পের জন্য সোনা হাতছাড়া হল। চোটের কারণে আটকে গেলেন সংকেত মহাদেব সরগর। তবে সংকেতের হাত ধরেই বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের প্রথম পদক ঘরে তুলল ভারত। রুপো দিয়ে পদক জয়ের যাত্রা শুরু করল টিম ইন্ডিয়া। ভারতকে প্রতিযোগিতার প্রথম পদক এনে দিলেন সংকেত। পুরুষদের ৫৫ কেজি বিভাগের স্ন্যাচে সর্বোচ্চ ১১৩ কেজি ভার তোলেন তিনি। ক্লিন অ্যান্ড জার্কে তিনি ১৩৫ কেজি ভার তোলেন। সব মিলিয়ে ২৪৮ কোজি ভার তুলে রুপো জেতেন সংকেত। রুপো পাওয়ার পর সংকেত বলেন, “আমি আমার রুপোর পদক স্বাধীনতা সংগ্রামীদের উৎসর্গ করতে চাই। যাঁরা ভারতের স্বাধনতার জন্য নিজেদের জীবন দিয়েছেন।” দেশকে প্রথম পদক এনে দেওয়ার জন্য সংকেতকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)।

    [tw]


    [/tw]

    এদিন ফাইনাল চলাকালীনই চোট পান সংকেত। সম্ভবত সেকারণেই সোনা হাতছাড়া হয়ে গেল তাঁর। সোনা পেলেন  মালয়েশিয়ার বিন কাসদান মহম্মদ আনিক। দু’বারের চেষ্টায় সব মিলিয়ে ২৪৯ কেজি ভার উত্তোলন করেছেন তিনি। মাত্র ১ কেজি কম ওজন তুলে রুপো পেয়েছেন ভারতের সংকেত। এটিই এবারের গেমসে ভারতের জেতা প্রথম পদক। চোটের জন্য সোনা জেতা হয়নি ভারতীয় ভারোত্তলকের। সেই সুযোগে ক্লিন অ্যান্ড জার্কে গেমস রেকর্ড গড়ে সঙ্কেতের কাছ থেকে গোল্ড মেডেল ছিনিয়ে নেন মালয়েশিয়ার প্রতিযোগী। 

    আরও পড়ুন: কমনওয়লথ গেমসে ভারতের হয়ে নজরকাড়া সাফল্য

    আসলে ফাইনালের দ্বিতীয় বার ভারোত্তলন করতে গিয়েই কনুইয়ে চোট পেয়ে যান সংকেত। কিন্তু সেই যন্ত্রণা নিয়েও ৫৫ কেজি ক্লিন এন্ড জার্ক বিভাগে দ্বিতীয় চেষ্টায় ১৩৮ কেজি ওজন তোলেন সংকেত। তৃতীয়বার তিনি ১৪১ কেজি ওজন তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু চোটের জন্য সেটা সম্ভব হয়নি। নাহলে সোনার পদক তার খাতাতেই আসত। তবে চোট পাওয়ার পরও জেভাতে তিনি তৃতীয়বার বেশি ওজন তোলার চেষ্টা করলেন, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। ২০২০ সালে খেলো ইন্ডিয়া যুব গেমস থেকে উত্থান সংকেতের। তার ঠিক আগেই অবশ্য সিনিয়র ওয়েটলিফ্টিং ন্যাশনালেও চ্যাম্পিয়ন হয়েছিল। কোলাপুরের শিবাজী ইউনিভার্সিটির ছাত্রের লক্ষ্য ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে নামা। আর সেই লক্ষ্যপূরণের জন্য দিনে ১২ ঘণ্টা প্র্যাক্টিস করেন। তারই সুফল পেলেন বার্মিংহ্যাম গেমসের দ্বিতীয় দিনেই।

     
  • Asad Rauf: প্রয়াত পাকিস্তানের বিতর্কিত প্রাক্তন আম্পায়ার আসাদ রউফ

    Asad Rauf: প্রয়াত পাকিস্তানের বিতর্কিত প্রাক্তন আম্পায়ার আসাদ রউফ

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন পাকিস্তানের (Pakistan) বিতর্কিত আম্পায়ার আসাদ রউফ (Asad Rauf)। ৬৬ বছর বয়সে চলে গেলেন পাকিস্তানের জনপ্রিয় আম্পায়ার। বুধবার রাতে লাহোরে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন বলে জানা যায়।

    ১৯৯৮ সালে আম্পায়ার হিসেবে যাত্রা শুরু করেছিলেন রউফ। ১৯৯৮ সালে একটি প্রথম শ্রেণির ম্যাচে প্রথমবার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর ২০০০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংয়ের যাত্রা শুরু করেছিলেন তিনি। এর আগে ২০০৬ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত আইসিসি এলিট প্যানেলের অংশ ছিলেন তিনি। তিনি তাঁর জীবনের ১৩ বছর মোট ২৩১টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছিলেন। তিনি আম্পায়ার হিসেবে ৬৪ টি টেস্ট, ১৩৯ টি ওয়ানডে, ২৮ টি টি-টোয়েন্টি এবং ১১ টি মহিলাদের টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও আইপিএল ম্যাচ সহ ৪০ টি প্রথম শ্রেণির ম্যাচ, ২৬ টি লিস্ট এ ম্যাচ এবং ৮৯ টি টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন আসাদ।  

    আরও পড়ুন: মাসুদ আজহারকে নিয়ে পাকিস্তান-আফগানিস্তান বিরোধ, কোন দেশ দিচ্ছে আশ্রয়?

    তিনি পাকিস্তানের সবচেয়ে বিশিষ্ট আম্পায়ারদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন। এছাড়াও তিনি মিডল অর্ডার ব্যাটার হিসেবেও সফল ছিলেন। রউফ ৭১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৪২৩ রান করেছেন। তিনি ৪০টি লিস্ট এ ম্যাচ খেলে ৬১১ রান করেন।

    পাকিস্তানের এই জনপ্রিয় আম্পায়ার নানা বিতর্ক থেকে দূরে ছিলেন না। কারণ ২০১৩ সালে আইপিএল-এ ‘স্পট ফিক্সিং’ (IPL Spot Fixing) কাণ্ডে জড়িয়ে পড়েছিলেন তিনি। এরপরেই ২০১৬ সালে তাঁকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে বিসিসিআই। ফলে এরপর তাঁর আম্পায়ারিং কেরিয়ার অকালে শেষ হয়ে যায়। এছাড়াও এক মডেলর সঙ্গে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। ফলে তখনও তাঁর বিরুদ্ধে নানারকমের অভিযোগ ওঠে। এরপর কিছু মাস আগেই তিনি আবার খবরের শিরোনামে এসেছিলেন। একটি ভাইরাল ভিডিও-তে লাহোরের লান্ডা বাজারে একটি জুতোর দোকানে তাঁকে জুতো বিক্রি করতে দেখা যায়। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার কয়েক মাসের মধ্যেই তাঁর মৃত্যুর খবর এল। তাঁর মৃত্যুতে অনেকেই ট্যুইটে শোক জ্ঞাপন করেছেন।

  • Mask Mandatory in Flight: দেশজুড়ে করোনার বাড়বাড়ন্ত, বিমানে ফের বাধ্যতামূলক মাস্ক  

    Mask Mandatory in Flight: দেশজুড়ে করোনার বাড়বাড়ন্ত, বিমানে ফের বাধ্যতামূলক মাস্ক  

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের দেশজুড়ে মাথা চাড়া দিচ্ছে করোনা (Corona) সংক্রমণ। ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। এর জেরে ফের করোনা বিধিতে কড়াকড়ি করল ডিজিসিএ (DGCA)। মাস্ক (Mask) বাধ্যতামূলক করা হল ফ্লাইটে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৫,২৩৩ জন। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন ২৮,৮৫৭। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩,৩৪৫ জন। একদিনে একলাফে দেশের দৈনিক করোনা সংক্রমণ বেড়েছে প্রায় ৪১ শতাংশ। একদিনে মৃত্যু হয়েছে ৭ জনের। ৯৩ দিন পরে করোনায় একদিনে আক্রান্তের সংখ্যা ৫০০০- এর গণ্ডি পেরলো।   

    আরও পড়ুন: মাথা চাড়া দিচ্ছে করোনা, মহারাষ্ট্রে ফের বাধ্যতামূলক মাস্ক!

    মঙ্গলবারই মুম্বাইয়ে একদিনে ১,২৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে একলাফে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। যদিও এদিন করোনায় মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)। 

    স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দিন কয়েক আগেও দৈনিক করোনা সংক্রমণের হার ছিল ০.৯১ শতাংশ। বর্তমানে তা পৌঁছেছে ১.৬২ শতাংশে। যে রাজ্যগুলিতে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত, তাদের মধ্যে প্রথমেই রয়েছে মহারাষ্ট্র। গত ১৮ ফেব্রুয়ারির পর দৈনিক আক্রান্ত বেড়েছে প্রায় ৮১ শতাংশ। 

    করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন তীব্র সংক্রামক। এর ফলেই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে ওমিক্রনের বি.এ.৫- এ আক্রান্ত এক রোগীও পাওয়া গিয়েছে মহারাষ্ট্রে। করোনা সংক্রমণের এই আকস্মিক বৃদ্ধিতে জনসাধারণের ওপর নতুন নিষেধাজ্ঞা চাপাতে পারে উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) সরকার বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন: জরুরী বৈঠকের ডাক উদ্ধব ঠাকরের, ফের লকডাউনের পথে মুম্বাই?

    পালঘর, থানে ও মুম্বাইয়ে বিপুল পরিমাণে করোনা সংক্রমণ বৃদ্ধিতে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বুধবারে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার করোনা সংক্রমণ বৃদ্ধির হার ছিল ৮৩ শতাংশ। সোমবারে আক্রান্তের সংখ্যা কিছু কম ছিল। রবিবার অপেক্ষাকৃত কম করোনা পরীক্ষা হয়েছে, এটি তার বড় কারণ হতে পারে। 

    দিল্লিতেও একদিন নতুন করে আক্রান্ত ৪৯০ জন এবং এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া ওড়িশা, মিজোরাম, গুজরাটের মতো রাজ্যগুলিতেও আক্রান্তের সংখ্যা সামান্য বেড়েছে।

     

     

     

LinkedIn
Share