Blog

  • Assembly Bypoll: নভেম্বরে রাজ্যে ৬ আসনে উপনির্বাচন, ভোটারদের তালিকা প্রকাশ কমিশনের

    Assembly Bypoll: নভেম্বরে রাজ্যে ৬ আসনে উপনির্বাচন, ভোটারদের তালিকা প্রকাশ কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভা আসনে (Assembly Bypoll) উপনির্বাচনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালড্যাংড়ায় উপনির্বাচন রয়েছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলি। এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। 

    সবচেয়ে উল্লেখযোগ্য মেদিনীপুর

    বিধাসভা উপনির্বাচনের (Assembly Bypoll) জন্য ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে বাংলার সমস্ত রাজনৈতিক দলের অন্দরে৷ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যে প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশনও৷ নির্বাচন সম্পর্কে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে একটি ভার্চুয়াল বৈঠক হয়। সূত্রের খবর, বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার স্পষ্ট জানিয়ে দেন, লোকসভা নির্বাচনের মতো গুরুত্ব সহকারে করাতে হবে উপনির্বাচনও। কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনও রকম অভিযোগ বরদাস্ত করা হবে না৷ রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আসন মেদিনীপুর। এখানে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে ২ লক্ষ ৯১ হাজার ৭১৪ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৪৩ হাজার ৫৭৩ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৪৮ হাজার ১৪০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মাত্র একজন। মোট পোলিং স্টেশনের সংখ্যা ৩০৪।

    আরও পড়ুন: সাইবার প্রতারণার নতুন ছক ‘ডিজিটাল অ্যারেস্ট’ রুখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন কেন্দ্রের

    কোথায় কত ভোটার

    কমিশনের তথ্য অনুযায়ী, সিতাইয়ে ভোটারের (Final voter List) সংখ্যা ৩ লক্ষ ৫৫ হাজার ৬৫। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫৮ হাজার ৪৭৪ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৪৭ হাজার ৯১। তৃতীয় লিঙ্গের কোনও ভোটার নেই এই কেন্দ্রে। মোট ৩০০টি পোলিং স্টেশন রয়েছে। মাদারিহাট কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ২০ হাজার ৩৪৩ জন। পুরুষের থেকে মহিলা বেশি এখানে। পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৮ হাজার ৩৬৭ জন ও মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ৯৭০ জন। তৃতীয় লিঙ্গের ৫ জন ভোটার রয়েছেন এই কেন্দ্রে। মোট ২২৬টি পোলিং স্টেশন রয়েছে। বাঁকুড়ার তালড্যাংড়া কেন্দ্রে মোট ভোটার রয়েছে ২ লক্ষ ৪১ হাজার ৪৯৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ২২ হাজার ৫০৯ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ১৮ হাজার ৯৮৮ জন। তৃতীয় লিঙ্গের কোনও ভোটার নেই এই কেন্দ্রে। মোট পোলিং স্টেশন রয়েছে ২৬৪টি। নৈহাটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৯৩ হাজার ৮৩৫ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ৭৪ জন ও মহিলা ভোটার ৯৭ হাজার ৭৫৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার এই কেন্দ্রে রয়েছে ৪ জন। মোট পোলিং স্টেশনের সংখ্যা ২১০টি। উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬৯ হাজার ১০৩ জন। পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৭০৫ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৩০ হাজার ৩৯৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৫ জন। এখানে পোলিং স্টেশন রয়েছে ২৭৯টি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: শুরু হয়ে গেল ভোটের তোড়জোড়, নয়া নির্বাচন কমিশন গড়তে সার্চ কমিটি বাংলাদেশে

    Bangladesh: শুরু হয়ে গেল ভোটের তোড়জোড়, নয়া নির্বাচন কমিশন গড়তে সার্চ কমিটি বাংলাদেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়া নির্বাচন কমিশন গড়ছে বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকার। সেজন্য মঙ্গলবার ছয় সদস্যের সার্চ কমিটি গড়ল ইউনূস সরকার। হাসিনা-উত্তর জমানায় (New Election Commission) দায়িত্ব নিয়েই ইউনূস জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবেন। সেই মতো এদিন সার্চ কমিটি গড়ল ইউনূস সরকার।

    আইনি উপদেষ্টার বক্তব্য (Bangladesh)

    ইউনূস সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল। দিন কয়েক আগে তিনি জানিয়েছিলেন, আগামী বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব হতে পারে। তাঁর ওই মন্তব্যের পর সরকারের সদিচ্ছা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছিলেন, সংস্কার নিয়ে তাঁদের মাথাব্যথা কম। বিএনপি চায় যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা হোক। এই আবহে মঙ্গলবার সার্চ কমিটি গড়ল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

    সার্চ কমিটি

    ইউনূস সরকারের (Bangladesh) তরফে জানানো হয়েছে, ছয় সদস্যের সার্চ কমিটি নয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রতিটি পদে দুজন করে ব্যক্তির নাম সুপারিশ করবে। তাঁদের মধ্যে থেকেই প্রতিটি পদের জন্য বেছে নেওয়া হবে একজন করে। সার্চ কমিটিতে সদস্য হিসেবে থাকছেন প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং রাষ্ট্রপতি মনোনীত দুই বিশিষ্ট নাগরিক।

    আরও পড়ুন: ‘‘শেষের শুরু’’! হিজবুল্লার নতুন প্রধান কাশেমকে হুঁশিয়ারি ইজরায়েলের, বার্তা ইরানকেও

    এঁদের মধ্যে একজন পিএসসির প্রাক্তন চেয়ারপার্সন জিন্নাতুননেসা তাহমিদা বেগম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সিআর আরবার। পদাধিকারবলে সার্চ কমিটিতে থাকছেন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মহম্মদ নূরুল ইসলাম ও পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। এদিন সাংবাদিক বৈঠকে আসিফ বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাত্রা শুরু হল। নির্বাচন কমিশন গড়ার উদ্দেশ্যে সার্চ কমিটি গঠন করা হচ্ছে। দ্রুত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”

    এদিকে, শেখ হাসিনার দল আওয়ামি লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে উঠেপড়ে লেগেছিল ইউনূস সরকার। মঙ্গলবার সেই মামলা থেকে সরে আসেন (New Election Commission) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা (Bangladesh)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 180: “বিষয়ী লোকদের রোখ নাই, হল হল না হল না হল, জলের দরকার হয়েছে কূপ খুঁড়ছে”

    Ramakrishna 180: “বিষয়ী লোকদের রোখ নাই, হল হল না হল না হল, জলের দরকার হয়েছে কূপ খুঁড়ছে”

    শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর-মন্দিরে ও বলরাম-মন্দিরে

    অষ্টাদশ পরিচ্ছেদ

    ১৮৮৩, ৮ই এপ্রিল

    শ্রীযুক্ত অধর সেনের দ্বিতীয় দর্শন—গৃহস্থের প্রতি উপদেশ

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) সমাধিস্থ। ছোট খাটটিতে বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। শ্রীযুক্ত অধর সেন কয়টি বন্ধুসঙ্গে আসিয়াছেন। অধর ডেপুটি ম্যাজিস্ট্র্রেট। ঠাকুরকে এই দ্বিতীয় দর্শন করিতেছেন। অধরের বয়স ২৯/৩০। অধরের বন্ধু সারদাচরণ পুত্রশোকে সন্তপ্ত। তিনি স্কুলের ডেপুটি ইন্‌স্পেক্টর ছিলেন; পেনশন লইয়া, এবং আগেও তিনি সাধন-ভজন করিতেন। বড় ছেলেটি মারা যাওয়াতে কোনরূপে সান্ত্বনালাভ করিতে পারিতেছেন না। তাই অধর ঠাকুরের নাম শুনাইয়া তাঁহার কাছে লইয়া আসিয়াছেন। অধরের নিজেরও ঠাকুরকে দেখিবার অনেকদিন হইতে ইচ্ছা ছিল।

    সমাধি ভঙ্গ হইল। ঠাকুর দৃষ্টিপাত করিয়া দেখিলেন, একঘর লোক তাঁহার দিকে চাহিয়া রহিয়াছেন। তখন তিনি আপনা-আপনি কি বলিতেছেন।

    ঈশ্বর কি তাঁর মুখ দিয়া কথা কহিতেছেন ও উপদেশ দিতেছেন?

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—বিষয়ী লোকের জ্ঞান কখনও দেখা দেয়। এক-একবার দীপ শিখার ন্যায়। না, না, সূর্যের একটি কিরণের ন্যায়। ফুটো দিয়ে যেন কিরণটি আসছে। বিষয়ী লোকের ঈশ্বরের নাম করা—অনুরাগ নাই। বালক যেমন বলে, তোর পরমেশ্বরের দিব্যি। খুড়ী-জেঠীর কোঁদল শুনে “পরমেশ্বরের দিব্যি” শিখেছে (Kathamrita)!

    “বিষয়ী লোকদের রোখ নাই। হল হল; না হল না হল। জলের দরকার হয়েছে কূপ খুঁড়ছে। খুঁড়তে, খুঁড়তে যেমন পাথর বেরুল, অমনি সেখানটা ছেড়ে দিলে। আর-এক জায়গা খুঁড়তে বালি পেয়ে গেল; কেবল বালি বেরোয়। সেখানটাও ছেড়ে দিলে। যেখানে খুঁড়তে আরম্ভ করেছে, সেইখানেই খুঁড়বে (Kathamrita) তবে তো জল পাবে।

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: থানায় ঢুকে ‘পুলিশকে মারধর’! অভিযুক্ত ক্যানিংয়ের তৃণমূল নেতা, তদন্তের দাবি শুভেন্দুর

    South 24 Parganas: থানায় ঢুকে ‘পুলিশকে মারধর’! অভিযুক্ত ক্যানিংয়ের তৃণমূল নেতা, তদন্তের দাবি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: থানায় ঢুকে পুলিশকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। লক আপ থেকে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ। ঘটনাকে ঘিরে শোরগোল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ক্যানিংয়ে। অভিযোগের তির ক্যানিং ১ নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি অরিত্র বসুর দিকে। ঘটনায় তীব্র নিন্দা করে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে সরব হয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডিজির কাছে থানার সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (South 24 Parganas)

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানিং থানা (South 24 Parganas) এলাকার রায়বাঘিনীর মোড়ে টহলরত পুলিশ মঙ্গলবার জয়ন্ত ঘড়াই নামে এক ব্যক্তিকে চাঁদা তোলার নামে জুলুমবাজির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তাঁকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগ, এরপরই অরিত্র বসু নামে এক তৃণমূল নেতা এলাকার লোকজনকে নিয়ে ক্যানিং থানায় ঢুকে পড়েন। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। আটক জয়ন্ত ঘড়াইকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। অভিযোগ, সেই সময় থানায় কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধরও করেন তিনি। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খান ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ। পরে আরও লোকজন থানায় ঢুকে ঝামেলা করতে থাকেন। থানার আইসি-র গায়ে হাত তোলা হয়। দুজন সাব ইন্সপেক্টরকে মারধর করা হয়। খবর পেয়ে থানায় যান ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মণ্ডল। যদিও থানায় ঢুকে হামলার অভিযোগে পুলিশ কাউকে গ্রেফতার করেনি। জানা যাচ্ছে, পুলিশের দুই আধিকারিক সৃজন সারথী নামের এক সাব ইন্সপেক্টর ও দেবজ্যোতি সরকার নামে এএসআই পদমর্যাদার দুই আধিকারিককে বারইপুর জেলা পুলিশ হেডকোয়ার্টারে বদলি করা হয়েছে।

    আরও পড়ুন: এআই ব্যবহার করেই কাশ্মীরে নিকেশ ৩ জঙ্গি, রহস্য ফাঁস করল সেনা

    ডিজিপি-র কাছে তদন্ত দাবি করলেন শুভেন্দু

    ঘটনা নিয়ে সরব হয়েছেন শুভেন্দু। ইতিমধ্যে সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি ( Suvendu Adhikari) বলেন, ‘‘থানাতেই (South 24 Parganas) পুলিশকে মেরে ধৃত যুব তৃণমূল নেতা জয়ন্ত ঘড়াইকে লকআপ থেকে বের করে আনেন অরিত্র বসু। অরিত্র ও জয়ন্ত দুজনই ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ দাসের ঘনিষ্ঠ। কালীপুজোর চাঁদার নামে তোলাবাজির অভিযোগ জয়ন্তর বিরুদ্ধে। ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিশ পৌঁছলে জয়ন্তর দলবলের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। পুলিশ জয়ন্তকে থানায় নিয়ে এলে দলবল নিয়ে চড়াও হন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অরিত্র বসু। এসআই-কে মারধর করে জয়ন্তকে লকআপ থেকে বের করে নিয়ে যান অরিত্র। তারপর থেকেই অরিত্র ও জয়ন্তকে বাঁচাতে চেষ্টা করে যাচ্ছেন ক্যানিং থানার আইসি এবং এসডিপিও।” থানার সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করে ডিজিপি-র কাছে তদন্ত দাবি শুভেন্দুর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Akshay Kumar: দীপাবলিতে অযোধ্যায় বানরদের ভোজনে ১ কোটি টাকার অনুদান দিলেন অক্ষয় কুমার

    Akshay Kumar: দীপাবলিতে অযোধ্যায় বানরদের ভোজনে ১ কোটি টাকার অনুদান দিলেন অক্ষয় কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশিষ্ট বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) অযোধ্যায় বানরদের ভোজনের জন্য কোটি টাকার অনুদান দিয়েছেন। তাঁর এই অর্থদানের উদ্যোগটি জগৎগুরু স্বামী রাঘবাচার্যজি মহারাজের নির্দেশনায় অঞ্জনেয়া সেবা ট্রাস্ট দ্বারা পরিচালিত হবে। উল্লেখ্য প্রভু শ্রী রামের জন্ম স্থলে প্রচুর বানর রয়েছে। আবার রামায়ণে শ্রীরামচন্দ্রের পরম ভক্ত ছিলেন হনুমান। এই হনুমান ছিলেন বানর সমাজের প্রতিনিধি। ফলে রামায়ণের রামের সঙ্গে বানরদের একটা আত্মিক যোগ রয়েছে। বলিউড অভিনেতার এই ভোজন দানে দেশ ব্যাপি রামভক্তদের মনে প্রবল উচ্ছ্বাসের সঞ্চার হয়েছে।

    বানরদের পূর্ণ ভোজন (Akshay Kumar)

    অযোধ্যায় বলিউড তারকা অক্ষয় কুমার (Akshay Kumar) ভগবান রাম ভক্ত বানর জনগোষ্ঠীকে খাওয়ানোর বিশেষ উদ্যোগ নিয়েছেন। অক্ষয়ের পক্ষ থেকে একটি সূত্রে বলা হয়েছে, “দীপাবলির আগে শুধুমাত্র রাম নগরীতে ভগবান রামের ভক্ত বানরদের পূর্ণ ভোজনের জন্য ১ কোটি টাকা দান করেছেন। একই ভাবে তারকা অক্ষয় নিজের পিতামাতা, প্রয়াত শ্বশুর তারকাকেও শ্রদ্ধা জানিয়েছেন। ফিডিং ভ্যানে নাম লেখা আছে রাজেশ খান্নার।”

    রাস্তায় আবর্জনা যাতে পড়ে না থাকে

    অঞ্জনেয়া সেবা ট্রাস্টের প্রতিষ্ঠাতা-ট্রাস্টি প্রিয়া গুপ্তা বলেন, “আমরা সুনিশ্চিত করব যাতে একই কাজে যেন লোকেদের কোনও অসুবিধা না হয়। আমি সর্বদা অক্ষয় কুমারকে (Akshay Kumar) একজন অত্যন্ত দয়ালু এবং উদার মানুষ হিসাবে জানি। তিনি নিজের কর্মী, সহ-অভিনেতা এবং পরিবারের সদস্যদের সঙ্গে অত্যন্ত সখ্যতা বজায় রেখে কাজ করেন। তিনি কেবল তাৎক্ষণিক এবং উদারভাবে দান করেননি, সেই সঙ্গে এই মহান সেবাকাজে পিতামাতা হরি ওম, অরুণা ভাটিয়া এবং তাঁর শ্বশুর রাজেশ খান্না উভয়ের নামে উৎসর্গ করেছেন। অক্ষয় কেবলমাত্র একজন উদার মানুষই নন, ভারতের একজন সামাজিকভাবে সচেতন নাগরিকও। তিনি অযোধ্যার নাগরিক এবং শহর সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন। তবে এই কাজে আমরা নিশ্চিত করব যাতে বানরদের খাওয়ানোর সময় কোনও রকম নাগরিক সমাজকে অসুবিধার মধ্যে পড়তে না হয়। রাস্তায় কোনও আবর্জনা যাতে না পড়ে থাকে সেই দিকেও আমাদের সর্বদা নজর থাকবে।”

    আরও পড়ুনঃ যৌন হেনস্থা মন্তব্য! স্বরূপের বিরুদ্ধে ২৩ কোটির মানহানির মামলা ২৩৩ জন পরিচালকের

    নতুন সিনেমা আসছে ‘সিংহম এগেইন’

    এদিকে অভিনয়ের ক্ষেত্রে অক্ষয়কে (Akshay Kumar) অজয় ​​দেবগন, রণবীর সিং, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন এবং কারিনা কাপুর খানের সঙ্গে ‘সিংহম এগেইন’-এ অভিনয় করতে দেখা যাবে। এই দীপাবলিতেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। পরিচালক রোহিত শেঠি পরিচালিত এই সিনেমা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Digital Arrest: সাইবার প্রতারণার নতুন ছক ‘ডিজিটাল অ্যারেস্ট’ রুখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন কেন্দ্রের

    Digital Arrest: সাইবার প্রতারণার নতুন ছক ‘ডিজিটাল অ্যারেস্ট’ রুখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: সাইবার প্রতারণার নতুন ছক ‘ডিজিটাল অ্যারেস্ট’ (Digital Arrest) নিয়ে পদক্ষেপ করল কেন্দ্র। এই সংক্রান্ত যাবতীয় ঘটনা খতিয়ে দেখার জন্য এবার উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অভিযোগ খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করা হবে বলেও খবর। অমিত শাহের মন্ত্রকের তত্ত্বাবধানেই নতুন কমিটি পরিচালিত হবে। ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ধরনের প্রতারণা নিয়ে মুখ খুলেছিলেন। ডিজিটাল প্রতারণা (Cyber Crime) ঠেকাতে কী ভাবে সচেতন হওয়া উচিত সেটাও জানান তিনি। তারপরেই পদক্ষেপ করল স্বরাষ্ট্র মন্ত্রক।

    কমিটির প্রধান কে

    ডিজিটাল অ্যারেস্ট (Digital Arrest)  সংক্রান্ত প্রতারণার (Cyber Crime) অভিযোগ খতিয়ে দেখতে যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে তার মাথায় থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (আই৪সি) দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলে মন্ত্রক সূত্রে খবর। সাইবার অপরাধ চক্র প্রায়ই কোনও না কোনও নতুন পন্থা অবলম্বন করে। সেই ফাঁদে পা দিয়ে বিপদে পড়েন সাধারণ মানুষ। টাকা খোয়ানো থেকে শুরু করে ব্যক্তিগত নথি হাতানোর মতো অপরাধ ঘটে। বর্তমানে সাইবার প্রতারকদের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে ‘ডিজিটাল গ্রেফতার’। 

    স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, চলতি বছরে এখনও পর্যন্ত ৬ হাজার ডিজিটাল অ্যারেস্টের (Digital Arrest) অভিযোগ সামনে এসেছে। এই ধরনের প্রতারণা (Cyber Crime) রুখতে বিশেষ সচেতনতা কর্মসূচি তৈরির কথা ভাবা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের সংশ্লিষ্ট বিভাগ ডিজিটাল অ্যারেস্ট প্রতারণার অভিযোগ খতিয়ে দেখছে। স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার উইং ৬ লক্ষেরও বেশি মোবাইল ফোন ব্লক করেছে। ওই সব ফোন ডিজিটাল অ্যারেস্ট এবং সাইবার অপরাধের সঙ্গে যুক্ত ছিল। এখনও পর্যন্ত সাতশোর বেশি মোবাইল অ্যাপ ব্লক করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। কড়া পদক্ষেপ করা হয়েছে কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রেও। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel: ‘‘শেষের শুরু’’! হিজবুল্লার নতুন প্রধান কাশেমকে হুঁশিয়ারি ইজরায়েলের, বার্তা ইরানকেও

    Israel: ‘‘শেষের শুরু’’! হিজবুল্লার নতুন প্রধান কাশেমকে হুঁশিয়ারি ইজরায়েলের, বার্তা ইরানকেও

    মাধ্যম নিউজ ডেস্ক: হিজবুল্লার নতুন প্রধান নঈম কাশেমকে হুমকি দিল ইজরায়েল (Israel)। পরোক্ষ ভাবে তাঁকেও খতম করার হুমকি দিয়ে রাখল তারা। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট কাশেমের উদ্দেশে বলেন, ‘‘আপনার শেষের শুরু। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, খুব বেশিদিন আর নয়।’’ শুধু কাশেমকে শেষ করা নয়, ভবিষ্যতে প্রয়োজনে  ইরানেও (Iran) হামলা চালানো হতে পারে, এমন ইঙ্গিতও দিয়ে রেখেছে ইজরায়েল।

    কে এই কাশেম

    গত ২৭ সেপ্টেম্বর বেইরুটে ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছিল হিজবুল্লার তৎকালীন প্রধান হাসান নাসরাল্লার। এরপর থেকেই তাঁর সম্ভাব্য উত্তরসূরি নিয়ে শুরু হয় জল্পনা। নাসরাল্লার মৃত্যুর পরে অন্তর্বর্তী প্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন কাশেমই। শেষপর্যন্ত তাঁকেই পরবর্তী প্রধান হিসেবে বেছে নেয় হিজবুল্লার সর্বোচ্চ কমিটি শুরা কাউন্সিল। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কাশেম। ১৯৫৩ সালে লেবাননের রাজধানী বেইরুটের কেফার ফিলা গ্রামে জন্ম হয় তাঁর। ১৯৯১ সাল থেকে সংগঠনের ডেপুটি সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি। মঙ্গলবার সব জল্পনার অবসান ঘটিয়ে নাসরাল্লার উত্তরসূরি হিসাবে বেছে নেওয়া হয়েছে কাশেমকে। তার কয়েক ঘণ্টা পরই ইয়োয়াভ সমাজমাধ্যমে কাশেমের ছবি পোস্ট করে লেখেন, ‘‘সাময়িক নিয়োগ। বেশি দিন নয়।’’ বিশ্লেষকদের মতে, ইয়োভ গ্যালান্টের বক্তব্য থেকেই স্পষ্ট যে, খুব তাড়াতাড়ি নাসরাল্লার মতোই পরিণতি হতে চলেছে হিজবোল্লার নতুন প্রধানের।

    ইরানে হামলার হুমকি

    শুধু কাশেমকে খতম করা নয়, ভবিষ্যতে ইরানেও (Iran) হামলা চালানো হতে পারে, এমন ইঙ্গিতও দিয়ে রাখল ইজরায়েল। ইজরায়েলি (Israel) সেনার প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি জানান, ইরান যদি পাল্টা হামলার কথা ভাবে, তবে ভুল করবে। তিনি বলেন, ‘‘আমাদের দিকে যদি ইরান যদি ক্ষেপণাস্ত্রের ব্যারেজ (ঝাঁক) ছোড়ে, তবে তার মাশুল চোকাতে হবে। আমরা জানি কী ভাবে আবার ইরানে পৌঁছনো যায়। এত দিন যে শক্তি প্রয়োগ করা হয়েছে, এ বার তার থেকেও বেশি শক্তি নিয়ে হামলা চালানো হবে। কোনও জায়গা ছাড়া হবে না।’’ তবে, এরইমধ্যে মঙ্গলবার লেবাননে অভিযান গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইজরায়েলি বাহিনী। আইডিএফ জানিয়েছে, লেবাননের অভিযানের লক্ষ্যপূরণ হয়ে গিয়েছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তর ভূখণ্ডে যুদ্ধ থামানোর বার্তা দিয়েছে নেতানিয়াহুর দেশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Uttarakhand: রেললাইনে ডিটোনেটর! উত্তরাখণ্ডে বড় নাশকতার চেষ্টা, গ্রেফতার এক যুবক

    Uttarakhand: রেললাইনে ডিটোনেটর! উত্তরাখণ্ডে বড় নাশকতার চেষ্টা, গ্রেফতার এক যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলির আগে ভারতীয় রেলে বড়সড় নাশকতার ছক। উত্তরাখণ্ডের (Uttarakhand) দেরাদুনে রেললাইনে মিলল ডিটোনেটর (Detonator)। ট্রেন লাইনচ্যুত করানোর সেই ছক বানচাল করল রেল পুলিশ। ইতিমধ্যেই ষড়যন্ত্রকারী সন্দেহে এক জনকে গ্রেফতারও করেছে পুলিশ। তবে কেন লাইনের ওপর ডিটোনেটর ফেলে রাখা হয়েছিল, সে সম্পর্কে এখনও কোনও ধারণা মেলেনি। ধৃত যুবক ছাড়াও অন্য কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এক তদন্তকারী অফিসার।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Uttarakhand)

    রেল সূত্রে জানা গিয়েছে, উত্তরাখণ্ডের (Uttarakhand) হরিদ্বারের মোতিচুর স্টেশনের কাছে রেললাইন দেখভালের সময় ওই ডিটোনেটর নজরে আসে রেলকর্মীদের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেল পুলিশকে। ঘটনাস্থলে আসেন রেলের পদস্থ কর্তারা। উদ্ধার করা হয় ওই বিস্ফোরক। প্রাথমিক তদন্তে নেমে উত্তরপ্রদেশের রামপুরের বাসিন্দা এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই যুবকই লাইনে ডিটোনেটর ফেলে রেখেছিলেন। দীপাবলির আগে বড়সড় নাশকতা ঘটাতেই পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র করা হয়েছিল। সৌভাগ্যবশত কোনও দুর্ঘটনা ঘটার আগেই বিষয়টি নজরে আসে রেলকর্মীদের। পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

    আরও পড়ুন: এআই ব্যবহার করেই কাশ্মীরে নিকেশ ৩ জঙ্গি, রহস্য ফাঁস করল সেনা

    বারবারই নাশকতার ছক!

    বিগত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে ট্রেন লাইনচ্যুত (Uttarakhand) হওয়ার ঘটনা ঘটছে। কখনও গুজরাট, কখনও মধ্যপ্রদেশ, আবার কখনও উত্তরপ্রদেশে ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টা করা হয়। রেললাইনের ওপর গ্যাস সিলিন্ডার রেখে, কখনও সিমেন্টের ব্লক, কখনও লোহার পাত, কখনও মাটি ফেলে ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টার ঘটনা প্রকাশ্যে এসেছে। মধ্যপ্রদেশের নেপানগর বিধানসভা এলাকার সাগফাতা স্টেশনের কাছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ডিটোনেটরের সাহায্যে ট্রেনে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে। রেললাইনে ফেলে রাখা ডিটোনেটরের ওপর থেকে ট্রেন যাওয়ার সময় জোরদার বিস্ফোরণও ঘটে। কিছু ক্ষেত্রে চালকের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে, আবার অনেক সময় রেলকর্মীরাই রুখে দিয়েছেন লাইনচ্যুত করার চেষ্টা। সাম্প্রতিক সময়ে বার বার ট্রেন লাইনচ্যুত হওয়ায় রেলের যাত্রীসুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mahakumbh Mela 2025: নতুন বছরেই মহাকুম্ভ মেলা, পুণ্যার্থীদের সুবিধার্থে টোল ফ্রি নম্বর চালু করল রেল

    Mahakumbh Mela 2025: নতুন বছরেই মহাকুম্ভ মেলা, পুণ্যার্থীদের সুবিধার্থে টোল ফ্রি নম্বর চালু করল রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৪৪ বছর পর এবার ফের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হচ্ছে মহাকুম্ভ (Mahakumbh Mela 2025)। নতুন বছরের প্রথম মাসের দ্বিতীয় সপ্তাহেই শুরু হবে (Railways) মহাকুম্ভ স্নান। চলবে এক মাসেরও বেশি সময় ধরে। যেহেতু এই যোগ ফের আসবে ১৪৪ বছর পরে, তাই এবার ব্যাপক ভিড় হবে বলেই আশা উত্তরপ্রদেশ প্রশাসনের।

    টোল ফ্রি নম্বর (Mahakumbh Mela 2025)

    মহাকুম্ভ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চেষ্টার ত্রুটি রাখছে না যোগী আদিত্যনাথের সরকার। এবার এগিয়ে এল রেলও। কোটি কোটি তীর্থযাত্রী যাতে সহজ ও সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারতীয় রেল। পুণ্যার্থীদের আরামদায়ক ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে টোল-ফ্রি হেল্পলাইন (১৮০০৪১৯৯১৩৯) নম্বর চালু করেছে তারা। এই নম্বরে ফোন করেই জানা যাবে ট্রেনের সময়সূচি, বুকিং এবং স্টেশনে মিলবে যেসব সুবিধা, সেগুলি সম্পর্কে (Mahakumbh Mela 2025)।

    কুম্ভমেলা

    প্রতি ১২ বছর অন্তর প্রয়াগরাজে গঙ্গা-যমুনা-সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে হয় কুম্ভমেলা। ১২টি কুম্ভ শেষে হয় মহাকুম্ভ। এবার হচ্ছে মহাকুম্ভ। তাই এবার ভিড়ও হবে রেকর্ড। ২০২৫ সালের এই মেলায় দেশ তো বটেই, বিদেশ থেকেও প্রচুর মানুষ যোগ দেবেন এই ত্রিবেণী সঙ্গমের মহাকুম্ভে। ভক্তদের বিশ্বাস, মহাকুম্ভ স্নানে মোচন হয় পাপ। মেলে কাঙ্খিত মুক্তি। সেই মোক্ষ লাভের আশায়ই ফি কুম্ভে ব্যাপক ভিড় হয় প্রয়াগরাজে। মেলায় আসতে গিয়ে দর্শনার্থীরা যাতে বিপাকে না পড়েন, তাই চব্বিশ ঘণ্টার জন্য হেল্পলাইন চালু করল রেল।

    আরও পড়ুন: ইউপিআইয়ের মাধ্যমে গণেশ মূর্তি কিনলেন স্পেনের প্রেসিডেন্ট, সস্ত্রীক পালন করলেন দীপাবলিও

    প্রত্যাশিত ভিড় সামলানোর জন্য, রেল বিশেষ ট্রেন, অতিরিক্ত পরিষেবা এবং প্রয়াগরাজ ও আশপাশের স্টেশনগুলিতে উন্নতমানের পরিষেবা দেওয়ার পরিকল্পনাও করছে (Railways)। বাড়তি পরিষেবার পাশাপাশি টোল-ফ্রি হেল্পলাইনটি একটি মূল বৈশিষ্ট্য যা যাত্রীদের প্রয়োজন মেটাতে ভারতীয় রেলওয়ের প্রস্তুতির প্রতিফলন (Mahakumbh Mela 2025)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

      

  • Ramakrishna 179: “ঠাকুর সমাধিস্থ! কেবল চক্ষের বাহিরের কোণ দিয়া আনন্দধারা পড়িতেছে”

    Ramakrishna 179: “ঠাকুর সমাধিস্থ! কেবল চক্ষের বাহিরের কোণ দিয়া আনন্দধারা পড়িতেছে”

    শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর-মন্দিরে ও বলরাম-মন্দিরে

    সপ্তদশ পরিচ্ছেদ

    ১৮৮৩, ৮ই এপ্রিল

    শ্রীরামলাল প্রভৃতির গান ও শ্রীরামকৃষ্ণের সমাধি

    তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা তুমি হে উপাস্য,
    দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা, ভবার্ণবে কর্ণধার (তুমি) ॥

    শ্রীরামকৃষ্ণ (ভক্তদের প্রতি Ramakrishna)—আহা কি গান! “তুমি সর্বস্ব আমার!” গোপীরা অক্রুর আসবার পর শ্রীমতীকে বললে (Kathamrita), রাধে! তোর সর্বস্ব ধন হরে নিতে এসেছে! এই ভালবাসা। ভগবানের জন্য এই ব্যাকুলতা।

    আবার গান চলিতে লাগিল:

    (১)— ধোরো না ধোরো না রথচক্র রথ কি চক্রে চলে,
    যে চক্রের চক্রের চক্রী হরি যার চক্রে জগৎ চলে।

    (২)—প্যারী! কার তরে আর, গাঁথ হার যতনে।

    গান শুনিতে (Kathamrita) শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিসিন্ধুমধ্যে মগ্ন হইলেন! ভক্তেরা একদৃষ্টে ঠাকুরের দিকে অবাক্‌ হইয়া দেখিতেছেন। আর সাড়াশব্দ নাই। ঠাকুর সমাধিস্থ! হাতজোড় করিয়া বসিয়া আছেন, যেমন ফটোগ্রাফে দেখা যায়। কেবল চক্ষের বাহিরের কোণ দিয়া আনন্দধারা পড়িতেছে।

    ঈশ্বরের সহিত কথা—শ্রীরামকৃষ্ণের (Ramakrishna) দর্শন—কৃষ্ণ সর্বময় 

    অনেকক্ষণ পরে ঠাকুর (Ramakrishna) একটু প্রকৃতস্থ হইলেন। কিন্তু সমাধির মধ্যে যাঁকে দর্শন করিতেছিলেন, তাঁর সঙ্গে কি কথা কহিতেছেন। একটি-আধটি কেবল ভক্তদের কানে পৌঁছিতেছে। ঠাকুর আপনা-আপনি বলিতেছেন, “তুমিই আমি আমিই তুমি। তুমি খাও, তুমি আমি খাও!… বেশ কিন্তু কচ্ছ।

    “এ কি ন্যাবা লেগেছে। চারিদিকেই তোমাকে দেখছি!

    “কৃষ্ণ হে দীনবন্ধু প্রাণবল্লভ! গোবিন্দ!”

    প্রাণবল্লভ! গোবিন্দ! বলিতে (Kathamrita) বলিতে আবার সমাধিস্থ হইলেন। ঘর নিস্তব্ধ। ভক্তগণ মহাভাবময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে (Ramakrishna)—অতৃপ্ত-নয়নে বারবার দেখিতেছেন।

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “সচ্চিদানন্দলাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়”

    আরও পড়ুনঃ “তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম! তুমি? এত রাত্রে?”

    আরও পড়ুনঃ “তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম! তুমি? এত রাত্রে?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share