Tag: AAP

AAP

  • BJP: আম আদমি পার্টির দুর্নীতি! প্রদেশজুড়ে প্রচার চালাবেন দিল্লির সাত বিজেপি সাংসদ

    BJP: আম আদমি পার্টির দুর্নীতি! প্রদেশজুড়ে প্রচার চালাবেন দিল্লির সাত বিজেপি সাংসদ

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির আম আদমি সরকারের বিরুদ্ধে এবার তেড়েফুঁড়ে নামছে প্রদেশ বিজেপি (BJP)। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দিল্লিতে সাতটি আসনের মধ্যে সাতটিই দখল করে গেরুয়া শিবির। সেই সাংসদরা এবার প্রচার অভিযান চালাবেন দিল্লির আপ সরকারের দুর্নীতি নিয়ে। প্রসঙ্গত, একাধিক দুর্নীতির ইস্যুতে নাম জড়িয়েছে আম আদমি পার্টির। তার মধ্যে সবচেয়ে বড় দুর্নীতি হিসেবে উঠে আসে আবগারি দুর্নীতি। গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী (Arvind Kejriwal) ও উপমুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চলের ৭০টি বিধানসভা আসন ও ২৫০টি ওয়ার্ডেই এই প্রচার অভিযান চলবে। ঘরে ঘরে গিয়ে জনগণকে বিজেপির (BJP) সংসদ সদস্যরা বোঝাবেন কেজরিওয়ালের দুর্নীতি নিয়ে। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর ব্যর্থতার কথাও তুলে ধরবেন বিজেপির সাংসদরা।

    কী বলছেন দিল্লি বিজেপির (BJP) প্রধান? 

    এ নিয়ে দিল্লি বিজেপির (BJP) সভাপতি বীরেন্দ্র সাচদেব সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘কেজরিওয়াল (Arvind Kejriwal) হোক কিংবা মনীশ সিসোদিয়া, সমগ্র আম আদমি পার্টিই হল দুর্নীতির মাস্টারমাইন্ড। দুর্নীতি লুকোতে তাঁরা এখন কেজরিওয়ালের পদত্যাগকে সামনে আনতে চাইছেন, দুর্নীতি থেকে মানুষের নজর ঘোরানোর জন্য কিন্তু মানুষ কখনও ভুলে যাবে না কেজরিওয়ালের দুর্নীতির কথা এবং বিধানসভা নির্বাচনে তাঁকে পরাস্ত করবে দিল্লির জনগণ।’’ তিনি আরও জানিয়েছেন, বিজেপি কর্মীরা প্রতিটি নাগরিকের বাড়িতে পৌঁছাবে এবং কেজরিওয়ালের ব্যর্থতা ও দুর্নীতির কথা তাঁরা তুলে ধরবেন।

    গলি থেকে রাজপথ- আন্দোলনে নামছে দিল্লি বিজেপি (BJP) 

    আম আদমি পার্টির কাউন্সিলর থেকে বিধায়কদেরও দুর্নীতির কথা বিজেপির (BJP) কর্মীরা তুলে ধরবেন বলে জানিয়েছেন বীরেন্দ্র সাচদেব। দিল্লির জনগণ কেজরিওয়াল সরকারের প্রতি তিতিবিরক্ত হয়ে উঠেছে বলেও জানান দিল্লি বিজেপির প্রধান। দিল্লি বিজেপি আরও জানিয়েছেন যে, কেজরিওয়ালের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই দিল্লির রাস্তাতেই হবে। সাতজন বিজেপি সাংসদ সর্বদাই রাস্তায় থাকবেন- সংকীর্ণ গলি থেকে রাজপথ সর্বত্র প্রচার অভিযান চালানো হবে কেজরিওয়ালের (Arvind Kejriwal) দুর্নীতি ইস্যুতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Haryana Polls: হরিয়ানায় ভোট বৈতরণী পার হতে কংগ্রেসের হাত ধরছে আপ!

    Haryana Polls: হরিয়ানায় ভোট বৈতরণী পার হতে কংগ্রেসের হাত ধরছে আপ!

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে ইন্ডি জোটে যোগ দিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আপ (AAP)। এই জোটের সব চেয়ে বড় দল কংগ্রেস। তার পরেও শেষ রক্ষা হয়নি। তৃতীয় বারের জন্য কেন্দ্রের ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদির সরকার। এবার ফের কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার স্বপ্ন দেখছে আপ, হরিয়ানা বিধানসভা নির্বাচনে (Haryana Polls)।

    হরিয়ানা বিধানসভার নির্বাচন (Haryana Polls)

    হরিয়ানা বিধানসভার নির্বাচন ৫ অক্টোবর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ সেপ্টেম্বর। প্রত্যাহারেরও শেষ দিন এটাই। তার ঠিক আগে জোটে আগ্রহী হলেন আপ নেতৃত্ব। আপ নেতা রাঘব চাড্ডা বলেন, “আমি শুধু এটুকুই বলতে পারি যে উভয় পক্ষেরই জোটের ইচ্ছা, আকাঙ্খা ও আশা রয়েছে। মনোয়নের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর। আমরা ১২ তারিখের আগে সিদ্ধান্ত নেব। যদি আমরা একমত না হই বা যদি কোনও উইন-উইন পরিস্থিতি না হয়, তবে আমরা এটা (জোটের আশা) ছেড়ে দেব।”

    কী বললেন আপ নেতা?

    হরিয়ানা বিধানসভার আসন সংখ্যা ৯০। এর মধ্যে ১০টিতে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় আপ। যদিও কংগ্রেস তাদের ৭টির বেশি আসন দিতে রাজি নয়। লোকসভা নির্বাচনে পারফরমেন্সের দিকে লক্ষ্য রেখেই কংগ্রেস আপকে ৭টি আসন ছাড়তে চায়। আপ নেতা বলেন, “আলোচনাগুলো ইতিবাচক পরিবেশে চলছে। ভালো আলোচনা হচ্ছে। আমি আত্মবিশ্বাসী। আমি আশাবাদী যে, হরিয়ানার স্বার্থে, দেশের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে আলোচনার মধ্য থেকে অবশ্যই একটি ভালো সমাধান বেরিয়ে আসবে।”

    আরও পড়ুন: লক্ষ্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ, মোদির পর শান্তির বার্তা নিয়ে মস্কো যাচ্ছেন ডোভাল

    কংগ্রেস নেতা তথা হরিয়ানা কংগ্রেসের ইনচার্জ দীপক বাবরিয়ার গলায়ও সমঝোতার সুর। তিনি বলেন, “কংগ্রেস আমায় আলোচনার দায়িত্ব দিয়েছে। গত দুদিনে রাঘব চাড্ডার সঙ্গে কয়েকটি বৈঠক হয়েছে। আমরা অবস্থান ও সংখ্যা বিনিময় করছি। আশা করি যে, দু’একদিনের মধ্যেই ফল বেরিয়ে আসবে।” তিনি বলেন, “কংগ্রেস ও আপের (AAP) পক্ষে উইন উইন পরিস্থিতি হলে আমরা জোটে যাব (Haryana Polls)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: এখনই জামিন নয় কেজরিওয়ালের! হাইকোর্টের রায় দেখে সুপ্রিম সিদ্ধান্ত

    Arvind Kejriwal: এখনই জামিন নয় কেজরিওয়ালের! হাইকোর্টের রায় দেখে সুপ্রিম সিদ্ধান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপ্রিম দুয়ারেও স্বস্তি মিলল না। আপাতত তিহাড় জেলই ঠিকানা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করে, জামিনের আর্জি জানিয়ে রবিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মামলার শুনানিতে সোমবার দেশের শীর্ষ আদালত দিল্লি হাইকোর্টের রায়ের জন্য অপেক্ষা করার কথা জানায়। এই মামলায় সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি আগামী ২৬ জুন।

    সুপ্রিম শুনানি

    অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) মামলার শুনানিতে ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি মনোজ মিশ্র এবং এসভি ভাট্টি। সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি এবং বিক্রম চৌধুরী কেজরিওয়ালের হয়ে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন। বিপরীতে ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজু। ইডির আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু জানান, বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর ৪৫ নম্বর ধারা অনুযায়ী ইডির তরফে জামিনের বিরোধিতা করে জমা দেওয়া নথিগুলির যথাযথ ভাবে বিবেচনা করার কথা ছিল রাউস অ্যাভিনিউ আদালতের। অথচ সেগুলি পর্যালোচনা না করেই একতরফা ভাবে জামিন দেওয়া হয়েছে আপ প্রধানকে। অন্য দিকে, কেজরীর আইনজীবী দাবি করেন, তদন্তকারী সংস্থা তাঁর মক্কেলের বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলায় (Delhi Liquor Policy Case) বেআইনি আর্থিক লেনদেনের কোনও প্রমাণ দিতে পারেনি।

    আরও পড়ুন: নিট মামলায় ধৃতদের দিল্লি নিয়ে যেতে চাইছে সিবিআই, ফৌজদারি মামলা রুজু

    সুপ্রিম পর্যবেক্ষণ

    এদিন অভিষেক মনু সিংভি বলেন, ‘ট্রায়াল কোর্টের জামিন অর্ডারের অপেক্ষা করেনি দিল্লি হাইকোর্ট। তার আগেই রুখে দেওয়া হয়েছে মুক্তির রায়। অর্ডার না দেখেই যদি হাইকোর্ট জামিনের রায় আটকে দিতে পারে তাহলে কেন হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না?’ এর জবাবে বিচারপতি মনোজ মিশ্র বলেন, ‘হাইকোর্ট যদি ভুল করে তবে আমরাও কি সেটির পুনরাবৃত্তি করব? আইনজীবী অভিষেক মনু সিংভি আরও বলেন, ‘জামিন মঞ্জুর হওয়াই প্রমাণ করছে অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) কোনও ঝুঁকিপূর্ণ ব্যক্তিত্ব নন।’ সওয়ালের দরুন আইনজীবী সুপ্রিম কোর্টের তরফে বাদী-বিবাদী দুই পক্ষকেই এই ক্ষেত্রে অপেক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে সময় অতিবাহিত হচ্ছে বলেও জোরাল সওয়াল করেন কেজরিওয়ালের আইনজীবীরা। অভিষেক মনু সিংভির বক্তব্য, ‘কেন এই সময়ের মধ্যে অন্তর্বর্তী জামিন দেওয়া হবে না? আমাদের সপক্ষে তো কোর্টের রায় রয়েছে।’ জবাবে বিচারপতি মনোজ মিশ্র বলেন, ‘এখনই কোনও রায় দিলে বিষয়টিতে আগাম বিচার করা হয়ে যাবে। এটা কোনও নিম্ন আদালত নয়, দেশের সর্বোচ্চ আদালত।’ মাত্র একটা দিনের অপেক্ষা এত সমস্যাজনক কেন হচ্ছে? বলেও উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: ১০০ কোটি ঘুষ চেয়েছিলেন কেজরিওয়াল! ‘প্রমাণ রয়েছে’, আদালতে দাবি ইডির

    Arvind Kejriwal: ১০০ কোটি ঘুষ চেয়েছিলেন কেজরিওয়াল! ‘প্রমাণ রয়েছে’, আদালতে দাবি ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার আবগারি দুর্নীতি মামলার শুনানি ছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) এই মামলায় ৩ জুলাই পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়িয়েছেন বিচারপতি। এদিন ইডির তরফ থেকে দাবি করা হয়, আবগারি দুর্নীতিতে ১০০ কোটির ঘুষ চেয়েছিলেন কেজরিওয়াল এবং তার প্রমাণ রয়েছে তাদের কাছে।

    কী বললেন ইডির আইনজীবী? 

    ইডির হয়ে এদিন সওয়াল জবাবে অংশ নেন আইনজীবী এএসজি রাজু। তিনি বলেন, ‘‘তদন্তে জানা গিয়েছে কেজরিওয়াল ১০০ কোটি টাকার ঘুষ চেয়েছিলেন আবগারি দুর্নীতিতে। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির আগেই এ বিষয়ে প্রমাণ সংগ্রহ করা হয়েছে। দুর্নীতি যে হয়েছে আদালতে প্রাথমিকভাবে তা প্রমাণও করা গিয়েছে।’’

    ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে কেজরিওয়াল

    প্রসঙ্গত, এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ করানো হয়। কেজরিওয়ালের আইনজীবী হিসেবে হাজির ছিলেন বিক্রম চৌধুরী এবং তিনি জানান, এর আগে দায়ের হওয়া কোনও চার্জশিটে আপ সুপ্রিমোর নাম ছিল না। সিবিআই-এর দায়ের করা এফআইআরেও কেজরিওয়ালের নাম ছিল না বলে জানিয়েছেন তিনি। তবে আম আদমি পার্টির আইনজীবীর এই সমস্ত দাবি এদিন আদালতে টেকেনি।

    গত মার্চ মাসে গ্রেফতার করা হয় কেজরিওয়ালকে

    আবগারি দুর্নীতি মামলায় গত মার্চ মাসে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের সঙ্গেই জেলে রয়েছেন (Arvind Kejriwal) দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও। কেজরিওয়ালে গ্রেফতারির দিন কয়েক আগে গ্রেফতার করা হয় বিআরএস নেত্রী কে কবিতাকে। প্রসঙ্গত, গ্রেফতারির আগে এই মামলায় ইডি ৯ বার সমন পাঠিয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। নানা অজুহাতে প্রতিবারই হাজিরা এড়িয়ে যান তিনি। ঘুষের বিনিময়ে মদ নীতিতে সুবিধা পাওয়ানোর অভিযোগ ওঠে কেজরিওয়ালের বিরুদ্ধে।

    আরও পড়ুন: নৈসর্গিক ডাল লেকের পাড়ে যোগ দিবস পালন, যোগ দেবেন প্রধানমন্ত্রী, আঁটসাঁট নিরাপত্তা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Delhi Liquor Scam: আবগারি দুর্নীতি মামলায় ইডির চার্জশিটে বিপদ বাড়ল বিআরএস নেত্রী কে কবিতার

    Delhi Liquor Scam: আবগারি দুর্নীতি মামলায় ইডির চার্জশিটে বিপদ বাড়ল বিআরএস নেত্রী কে কবিতার

    মাধ্যম নিউজ ডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে উঠে এলে মারাত্মক অভিযোগ। বিআরএস (BRS) নেত্রী কে কবিতা ১ হাজার ১০০ কোটি টাকার (Delhi Liquor Scam) নয়ছয়ে যুক্ত বলে চার্জশিটে তাঁর বিরুদ্ধে অভিযোগ। ইডির আইনজীবীর তরফে বিচারক কাবেরী বেওয়েজার কাছে এই চার্জশিট জমা দেওয়া হয়, যিনি সোমবার কবিতার বিচারবিভাগীয় হেফাজত ৩ জুলাই পর্যন্ত বাড়িয়েছিলেন।

    সাপ্লিমেন্টারি চার্জশিটে মারাত্মক অভিযোগ (Delhi Liquor Scam)

    তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর)-এর কন্যা কে কবিতার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার আদেশের অনুসরণে আদালতে হাজির করার পর বিচারক তাঁর জেল হেফাজতের মেয়াদ বাড়িয়েছিলেন। ২৯ মে এই মামলায় বিআরএস নেত্রীর (K Kavitha) বিরুদ্ধে চার্জশিট আসার পর আদালত এই জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করে। আদালত তিন সহ-অভিযুক্ত ব্যক্তি প্রিন্স, দামোদর এবং অরবিন্দ সিংকেও ইতিমধ্যে জামিন দিয়েছে। ইডি (Delhi Liquor Scam) তদন্তের সময় গ্রেপ্তার না করেই ওই তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল। “এখন পর্যন্ত তদন্ত অনুসারে, চিহ্নিত অপরাধের ১,১০০ কোটি টাকা নয়ছয় হয়েছে যার মধ্যে , যার মধ্যে ২৯২.৮ কোটির সরাসরি নয়ছয়ের সঙ্গে যুক্ত কবিতা। অভিযুক্ত ব্যক্তিদের কার্যকলাপের মাধ্যমে যেমন কবিতা, চমপ্রীত সিং, প্রিন্স কুমার, দামোদর শর্মা এবং অরবিন্দ সিং, অপরাধের বিপুল অর্থ উপার্জন করা হয়েছে, “চার্জশিটে অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে যে কবিতা ২৯২.৮ কোটির নয়ছয়েতে জড়িত ছিল। যার মধ্যে কতিপয় নেতাদের ১০০ কোটির কিকব্যাক দেওয়া হয়েছিল। “কবিতা সাউথ গ্রুপের সদস্যদের সঙ্গে এবং কতিপয় নেতাদের সাথে মিলে অভিযুক্ত বিজয় নায়ারের মাধ্যমে ১০০ কোটি টাকা কিকব্যাক দিতে এবং অযাচিত সুবিধা পাওয়ার ষড়যন্ত্র করেছিল,” চার্জশিটে দাবি করা হয়েছে।

    তথ্যপ্রমাণ লোপাট ও সাক্ষীদের প্রভাবিত করার অভিযোগ কবিতার বিরুদ্ধে

    কবিতা, তাদের মধ্যস্থতাকারীর মাধ্যমে সরকারী কর্মকর্তাদের কিকব্যাক প্রদান করে, ১০০ কোটি টাকার প্রুফ অফ কন্সেপ্ট তৈরিতে অংশ নিয়েছে, চার্জশিটে দাবি করা হয়েছে যে তিনি তারপরে সরকারী কর্মকর্তাদের কাছে এই পিওসি স্থানান্তরে অংশ নিয়েছিলেন। কবিতার বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি তাঁর মোবাইল ফোনের সমস্ত প্রমাণ মুছে ফেলেছেন। তিনি পরীক্ষার জন্য নয়টি ফোন উপস্থাপন করেছিলেন, যেগুলি ফরম্যাট করা হয়েছিল এবং ফোনে কিছু ছিল না। তিনি ফোন কেন ফর্ম্যাট করা হয়েছিল তাঁর কোনও ব্যাখ্যা দিতে পারেননি।

    আরও পড়ুন: বিজেপি ফের চারে-চার! হিমাচল প্রদেশে দাগ কাটতে পারল না কংগ্রেস

    ইডি আরও অভিযোগ করেছে যে, কবিতা সাক্ষীদের প্রভাবিত করার কাজেও জড়িত ছিল। কথিত (Delhi Liquor Scam) কেলেঙ্কারিতে ইডি এবং সিবিআই দায়ের করা দুটি মামলায় ৪৬ বছর বয়সি বিআরএস নেত্রী বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। “কেলেঙ্কারি” ২০২১-২২ এর জন্য দিল্লি সরকারের আবগারি নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে কথিত দুর্নীতি এবং অর্থ পাচারের সাথে সম্পর্কিত যা পরে বাতিল করা হয়েছিল। ১৫ মার্চ কবিতাকে হায়দরাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে ইডি গ্রেফতার করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Swati Maliwal: স্বাতীর পাশে নির্ভয়ার মা, আপকে নিশানা ‘নির্যাতিতা’ সাংসদের

    Swati Maliwal: স্বাতীর পাশে নির্ভয়ার মা, আপকে নিশানা ‘নির্যাতিতা’ সাংসদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই ঘোরালো হচ্ছে স্বাতী মালিওয়ালকাণ্ডের (Swati Maliwal) মেঘ! এবার আম আদমি পার্টির (আপ) এই সাংসদের পাশে দাঁড়ালেন দিল্লিতে গণধর্ষণের জেরে মৃত নির্ভয়ার মা আশা দেবী।

    স্বাতীর পাশে নির্ভয়ার মা (Swati Maliwal)

    আশা বলেন, “নির্ভয়ার বিরুদ্ধে আম জনতার ক্ষোভের আগুন থেকেই দিল্লিতে ক্ষমতায় এসেছিল আপ।” তিনি বলেন, “রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালই যদি নিরাপদ না হন, তাহলে এই সরকারের কাছ থেকে সাধারণ মহিলারা কী ধরনের নিরাপত্তা আশা করতে পারেন?” তিনি বলেন, “দিল্লির মুখ্যমন্ত্রীর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। তিনি নিজেকে দিল্লিবাসীর ভাই ও ছেলে হিসেবে পরিচয় দেন। সেটা মাথায় রেখেই বলছি, তাঁর এ ব্যাপারে মুখ খোলা উচিত। অভিযুক্তের বিরুদ্ধে নেওয়া উচিত উপযুক্ত ব্যবস্থা।”

    নির্ভয়ার মা পাশে দাঁড়ানোয় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বাতী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “নির্ভয়ার মা বিচারের জন্য নিরলস পরিশ্রম করেছিলেন। এমনকি আমি যখন ওই নাবালিকার ধর্ষকদের শাস্তির দাবিতে অনশন করছি, তিনি আমার পাশে ছিলেন। আজ তিনি আমার পাশে দাঁড়িয়েছেন।”

    রূপকের মৃত্যু!

    দিল্লির (Swati Maliwal) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রাক্তন সহায়ক বিভব কুমারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন স্বাতী। সে প্রসঙ্গে বুধবার কেজরিওয়াল বলেন, “আমি আশা করি নিরপেক্ষ তদন্ত হবে। উপযুক্ত বিচারই হবে।” আপ সুপ্রিমোর এহেন মন্তব্যের প্রেক্ষিতে আরও একটি ট্যুইট করেছেন স্বাতী। লিখেছেন, “আমার বিরুদ্ধে দলীয় নেতা ও স্বেচ্ছাসেবীদের ছড়িয়ে দিয়ে, আমাকে বিজেপির এজেন্ট বলা হচ্ছে, আমার চরিত্রে কালি ছেটানো হচ্ছে, এডিট করা ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। অভিযুক্ত আমার পাশে পাশেই ঘুরছে, প্রমাণ বিকৃত করছে। তাঁরা (দলীয় নেতারা) অভিযুক্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। যে মুখ্যমন্ত্রীর ড্রয়িং রুমে আমায় মারধর করা হল, তিনি কিনা বলছেন নিরপেক্ষ তদন্ত হবে। রূপকের মৃত্যু হয়েছে হাজারবার।”

    কটু কথা বলতে দলীয় নেতাদের চাপ!

    তাঁর বিরুদ্ধে কটু কথা বলতে দলের তরফে নেতাদের চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি স্বাতীর। তাঁর লড়াইয়ের জেদ ভেঙে দিতে তাঁর ব্যক্তিগত ছবিও প্রকাশ্যে আনা হচ্ছে। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “দলের এক প্রবীণ নেতা জানিয়েছেন স্বাতীর সম্পর্কে বাজে কথা বলার জন্য ভীষণ চাপ দেওয়া হচ্ছে তাঁকে। আমার ব্যক্তিগত ছবি প্রকাশ্যে আনতেও বলা হচ্ছে।… কোনও কোনও রিপোর্টারকে জাল স্টিং অপারেশনও চালাতে বলা হচ্ছে (Swati Maliwal)।”

  • ED: বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন ভেঙে অর্থ নিয়েছে আপ, দাবি ইডির

    ED: বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন ভেঙে অর্থ নিয়েছে আপ, দাবি ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে বিপুল অঙ্কের বিদেশি অর্থ সাহায্য নিয়েছে আম আদমি পার্টি (আপ)। সোমবার এমনই অভিযোগ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। সংস্থার দাবি, আপ আমেরিকা ও কানাডা থেকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য পেয়েছে। কারা এই অর্থ দান করেছেন, তাঁদের প্রত্যেকের নামও নেই নথিতে। এটি বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনের পরিপন্থী।

    আপের বিরুদ্ধে অভিযোগ (ED)

    শুক্রবার ইডির তরফে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে যে চার্জশিট পেশ করা হয়েছে, তাতে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আপের (ED)। দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় নাম রয়েছে এই রাজনৈতিক দলটির। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে ইডির তরফে জানানো হয়েছে, ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন ভেঙে আপ অন্তত সাত কোটি আট লক্ষ টাকা বিদেশি অর্থ সাহায্য নিয়েছে।

    ইডির দাবি

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই ঘটনায় ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন ও ভারতীয় দণ্ডবিধি লঙ্ঘিত হয়েছে। কেবল আমেরিকা ও কানাডা নয়, আপ অর্থ সাহায্য নিয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত এবং ওমানের দাতাদের কাছ থেকেও। অভিযোগ অস্বীকার করে ইডির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ তোলা হয়েছে আপের তরফে।

    আর পড়ুন: “এটা ভারতের সময়, এ সুযোগ হাতছাড়া করা উচিত নয়”, বললেন প্রধানমন্ত্রী

    আপের বিরুদ্ধে আরও অভিযোগ, রাজনৈতিক এই দলটি খালিস্তানপন্থী নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিসে’র কাছ থেকেও অর্থ সাহায্য নিয়েছে। নিষিদ্ধ এই সংগঠনের প্রধান গুরপন্তবন্ত সিং পান্নুন সম্প্রতি দাবি করেছিলেন, ‘নয়ের দশকে ধৃত এক খালিস্তানপন্থী জঙ্গি নেতাকে দিল্লির জেল থেকে ছাড়ার শর্তে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত আপকে প্রায় ১৩৩ কোটি টাকা দেওয়া হয়েছে’। এক ভিডিও বার্তায়ও খালিস্তানপন্থী এই নেতার দাবি, গত আট বছরে কেজরিওয়ালকে তারা একশো কোটিরও বেশি টাকা সাহায্য করেছে। ২০২২ সালে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগেও ‘শিখস ফর জাস্টিসে’র তরফে (ED) আপকে বিপুল অর্থ সাহায্য করা হয়েছিল বলেও দাবি পান্নুনের সংগঠনের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi: “ভোটব্যাঙ্কের রাজনীতির স্বার্থে সব করতে পারে ইন্ডিয়া ব্লক”, তোপ মোদির

    PM Modi: “ভোটব্যাঙ্কের রাজনীতির স্বার্থে সব করতে পারে ইন্ডিয়া ব্লক”, তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভোটব্যাঙ্কের রাজনীতি করতে গিয়ে যা খুশি তা-ই করতে পারে ইন্ডিয়া ব্লক।” শনিবার এই ভাষায়ই বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডি’কে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর দাবি, ২০১৪ সালের আগে কংগ্রেস সরকার দিল্লির গুরুত্বপূর্ণ অঞ্চলে ১২৩টিরও বেশি জায়গা তুলে দিয়েছে ওয়াকফ বোর্ডের হাতে। ভোটের জন্যই তারা এটা করেছে বলেও অভিযোগ প্রধানমন্ত্রীর।

    প্রধানমন্ত্রীর তোপ (PM Modi)

    এদিন নর্থ-ইস্ট দিল্লির এক জনসভায় প্রধানমন্ত্রী নিশানা করেন কংগ্রেস-আপের জোটকে। বলেন, “এই জোট দু’টি সুযোগসন্ধানী দলের জোট। গোটা বিশ্ব দেখছে কীভাবে একটি দুর্নীতিগ্রস্ত দল অন্য একটি দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গে হাত মেলাচ্ছে।” প্রধানমন্ত্রী বলেন, “আমার যদি কোনও উত্তরাধিকার থাকে, তবে সেটা এই ১৪০ কোটি ভারতীয়। যাঁদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি নিজেকে উৎসর্গ করেছি। আমার জীবনের প্রতিটি মুহূর্ত দেশের জন্য উৎসর্গীকৃত। দেশবাসীর স্বপ্ন পূরণই আমার জীবনের ব্রত।”

    উত্তরসূরী শাহ!

    সম্প্রতি জেল থেকে বেরিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো কেজরিওয়াল বলেছিলেন, পঁচাত্তর বছর বয়সে প্রধানমন্ত্রী (PM Modi) অবসর নেবেন কি না (আগামী সেপ্টেম্বরে ৭৫ বছর বয়সে পা দেবেন মোদি)। এর উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, বিজেপির সংবিধানে অবসরের কোনও বয়ঃসীমা নেই। তিনি এও জানিয়েছিলেন, পঁচাত্তরের পরেও দেশের প্রধানমন্ত্রী থাকবেন মোদিই। এদিন কেজরিওয়ালের নাম না করে তাঁর তোলা প্রশ্নেরও জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, “আমার উত্তরসূরী হিসেবে আমি অমিত শাহকেই বেছে নিয়েছি।”

    আর পড়ুন: “মমতার শেষ দেখে ছাড়ব”, জেলমুক্ত হয়েই হুঙ্কার সন্দেশখালির মাম্পির

    বিজেপির আমলে যেসব প্রজেক্ট রূপায়িত হয়েছে, এদিনের জনসভায় তারও ফিরিস্তি দেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গক্রমেই উঠে আসে দিল্লির নয়া সংসদভবনের কথা, ওয়ার মেমোরিয়ালের কথা। তিনি বলেন, “গণতন্ত্র রক্ষার জন্য আমি বাঁচি এবং কঠোর পরিশ্রম করি। আমার হৃদয়জুড়ে কেবলই রয়েছে গণতন্ত্র।” তিনি বলেন, “কংগ্রেস-আপের জোট দিল্লি ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই জোটের নেতারা রাজনৈতিক স্ট্যান্ডার্ড হারিয়েছেন, ভেঙেছেন মানুষের বিশ্বাস।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “কংগ্রেস তাদের সঙ্গে হাত মিলিয়েছে, যারা ২০১৪ সালে ভোট ব্যাঙ্কের স্বার্থে ‘ভোট জিহাদে’র কথা বলেছিল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Arvind Kejriwal: স্বাতী নিয়ে চুপ! আপ্ত সহায়ক গ্রেফতার হতেই অগ্নিশর্মা কেজরিওয়াল

    Arvind Kejriwal: স্বাতী নিয়ে চুপ! আপ্ত সহায়ক গ্রেফতার হতেই অগ্নিশর্মা কেজরিওয়াল

    মাধ্যম নিউজ ডেস্ক: আপ সাংসদ স্বাতী মালিওয়ালকে শারীরিকভাবে নিগ্রহের ঘটনায় গ্রেফতার হয়েছেন কেজরিওয়ালের (Arvind Kejriwal) আপ্ত সহায়ক বিভব কুমার। এই নিয়েই প্রথমবারের মতো মুখ খুলতে দেখা গেল দিল্লির মুখ্যমন্ত্রীকে। তবে স্বাতী মালিওয়ালকে শারীরিক নিগ্রহ কেন করা হল? এই প্রসঙ্গে তিনি চুপ থেকেছেন। নিজের আপ্তসহায়ক গ্রেফতার হতেই কার্যত রেগে অগ্নিশর্মা অরবিন্দ কেজরিওয়াল। সবকিছুর মতো এতেও কেন্দ্রের বিজেপি সরকারের ষড়যন্ত্র দেখছেন দুর্নীতিতে জেলে যাওয়া দিল্লির মুখ্যমন্ত্রী।

    আবগারি দুর্নীতিতে নাম জড়িয়েছে গোটা আম আদমি পার্টির

    অন্যদিকে আবগারি দুর্নীতিতে তাঁর সঙ্গেই নাম জড়িয়েছে গোটা আম আদমি পার্টির। এই নিয়েও অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বক্তব্য, এক এক করে সবাইকেই গ্রেফতার করার চেষ্টা করছে কেন্দ্র সরকার। অন্যদিকে, রবিবারই দিল্লিতে বিজেপি সদর দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছেন কেজরিওয়াল। আপ পার্টির প্রধান জানিয়েছেন, তাঁর দলের সব নেতারা দুপুর বারোটার সময় বিজেপির সদর দফতরের সামনে জমায়েত করবেন। এখানেই উঠছে প্রশ্ন। দুর্নীতি থেকে নজর ঘোরাতেই আম আদমি পার্টি এমন কর্মসূচি নিয়েছে। এমনটাই মত কোনও কোনও মহলের। আবগারি দফতরের দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন একাধিক নেতা। ওয়াকিবহাল মহলের বক্তব্য হল, কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যে দল ক্ষমতায় এসেছিল দিল্লিতে, তারাই বর্তমানে দুর্নীতিতে অভিযুক্ত হয়েছে এবং কংগ্রেসের সঙ্গে জোট করেছে। 

    স্বাতী নিগ্রহ

    একদিকে দুর্নীতির অভিযোগ। তার পাশাপাশি দলেরই মহিলা সাংসদকে নিগ্রহের ঘটনায় বেশ অস্বস্তিতে কেজরিওয়াল (Arvind Kejriwal) সরকার। পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী দাবি করেন, গত ১৩ মে কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে তিনি মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন। সে সময় তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করেন কেজরিওয়ালের আপ্ত সহায়ক বৈভব। তাঁর পেটে লাথি মারা হয় এবং গালে চড় মারা হয় বলে অভিযোগ। পরবর্তীকালে দিল্লি পুলিশের কাছে এ নিয়ে এফআইআর করেন স্বাতী। করানো হয় তাঁর মেডিক্যাল পরীক্ষাও। গত শুক্রবারই ম্যাজিস্ট্রেটের সামনে ভারতীয় দণ্ডবিধির ১৬৪ ধারা অনুযায়ী স্বাতী নিজের বয়ান রেকর্ড করেন। শনিবার নিগ্রহ কাণ্ডে গ্রেফতার করা হয় বিভবকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Swati Maliwal Assault Case: সিসি ফুটেজ বিকৃত! স্বাতী নিগ্রহ কাণ্ডে গ্রেফতার কেজরির সহযোগী বিভব কুমার

    Swati Maliwal Assault Case: সিসি ফুটেজ বিকৃত! স্বাতী নিগ্রহ কাণ্ডে গ্রেফতার কেজরির সহযোগী বিভব কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: আবগারি দুর্নীতি মামলা, ইডির অভিযোগ এবার গোদের উপর বিষফোঁড়া স্বাতী মালিওয়াল নিগ্রহ-কাণ্ড (Swati Maliwal Assault Case)। ভোটপর্বের মধ্যেই আপের (AAP) অস্বস্তি কার্যত বাড়িয়ে দিয়েছেন স্বাতী। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখানেই তিনি আক্রান্ত হয়েছেন বলে দাবি আপ সাংসদ স্বাতীর। অভিযোগের তীর অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমারের দিকে। এই ঘটনায় শনিবার বিভবকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।

    গ্রেফতার বিভব

    স্বাতী মালিওয়াল নিগ্রহের ঘটনায় (Swati Maliwal Assault Case) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবন থেকে শনিবার গ্রেফতার করা হল তাঁর সহযোগী বিভব কুমারকে। সেই সময় ওই বাড়িতে সদ্য দেশে ফেরা আম আদমি পার্টির রাজ্যসভা সদস্য রাঘব চাড্ডাও ছিলেন। মুখ্যমন্ত্রীর আবাস থেকে তাঁকে সিবিল লাইন থানায় নিয়ে যাওয়া হয়। দিল্লি পুলিশ সূত্রের খবর, স্বাতী মালিওয়ালের অভিযোগের ভিত্তিতেই বিভবকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের অতিরিক্ত ডিসিপি এবং এসিপির নেতৃত্বে একটি দল মুখ্যমন্ত্রীর বাসভবনে যান। সেখানে বিভবকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। বিভব কুমার জানান, তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন। 

    স্বাতী মালিওয়ালের মেডিক্যাল রিপোর্ট

    এদিনই স্বাতীর মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করে এইমস। সূত্রের খবর, স্বাতী মালিওয়ালের (Swati Maliwal Assault Case) মেডিক্যাল রিপোর্টে উল্লেখ করা আছে যে  স্বাতীর বাঁ পায়ে ছড়ে যাওয়ার দাগ রয়েছে। ডান দিকের গালে ডান চোখের নীচেও ছড়ে যাওয়ার দাগ রয়েছে। শুক্রবার মালিওয়ালের ডাক্তারি পরীক্ষা করানো হয়। নিউ দিল্লির অল ইন্ডিয়া  ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স তাঁর মেডিকো লিগাল সার্টিফিকেট দিয়েছেন। সেখানে তাঁর একাধিক জায়গায় ছড়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। 

    আরও পড়ুন: ১২ নয়, ১৩ মাসে হয় এক বছর! জানুন সেই বিচিত্র দেশের কথা

    সিসি-ফুটেজ বিকৃত করার অভিযোগ

    মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে স্বাতী মালিওয়ালের উপর হামলা চালিয়েছিলেন বিভব কুমার। তাঁকে একাধিকবার চড় মারা হয়েছিল। এমনকী একটা ধারালো জায়গার উপর তাঁর মাথা ঠেসে ধরা হয়েছিল। তাঁকে ধাক্কা দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কেজরিওয়ালের বাসভবনের বাইরের একটি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও-য় মুখ্যমন্ত্রীর বাসভবনের কর্মীদের সঙ্গে স্বাতীর বচসার দৃশ্যও ধরা পড়েছে। পুলিসকে স্বাতী জানিয়েছেন, গত ১৩ মে কেজরিওয়ালের বাসভবনে গেলে তাঁর উপর চড়াও হন বিভব। তাঁর বুকে, পেটে এবং তলপেটে লাথি মারেন।

    অন্যদিকে, বিভব কুমারও পাল্টা স্বাতী মালিওয়ালের (Swati Maliwal Assault Case) বিরুদ্ধে অভিযোগ করেন জোর করে বিনা অনুমতিতে কেজরিওয়ালের বাড়িতে ঢুকেছিলেন তিনি। আম আদমি পার্টি (আপ) প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ তোলেন তাঁর দলেরই (AAP) সাংসদ স্বাতী মালিওয়াল। দিল্লি পুলিশকে ‘ট্যাগ’ করে এক্স হ্যান্ডল পোস্টে তিনি লিখেছেন, ‘‘আমার কাছে তথ্য আছে যে, ওই লোকেরা এখন বাড়ির সিসিটিভিতে কারসাজি করছে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share