Tag: AAP

AAP

  • Arvind Kejriwal: দেশে এই প্রথম! আবগারি মামলায় অভিযুক্ত কেজরিওয়াল-সহ গোটা আপ দল

    Arvind Kejriwal: দেশে এই প্রথম! আবগারি মামলায় অভিযুক্ত কেজরিওয়াল-সহ গোটা আপ দল

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে এই প্রথম! কোনও স্বীকৃত রাজনৈতিক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আদালতে জমা পড়ল চার্জশিট। শুধু অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) নন, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় (Delhi Excise Policy Case) আম আদমি পার্টিকেও অভিযুক্ত হিসেবে যুক্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)৷ শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অতিরিক্ত চার্জশিট দাখিল করে এমনটাই জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভারতীয় রাজনীতিতে এই ঘটনা সাম্প্রতিক অতীতে নজিরবিহীন।

    আদালতে ইডির দাবি

    এদিন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে ইডি একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়৷ সেই চার্জশিটেই আবগারি দুর্নীতি মামলায় (Delhi Excise Policy Case) আপ এবং তাদের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) নাম অভিযুক্ত হিসেবে যুক্ত করেছে ইডি৷  এই নিয়ে আবগারি দুর্নীতি মামলায় অষ্টম চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ তবে এই প্রথমবার কোনও চার্জশিটে কেজরিওয়ালের নাম উল্লেখ করা হল৷ এর আগে আবগারি মামলায় ইডি সাতটি চার্জশিট জমা দিয়েছিল। এদিন অতিরিক্ত চার্জশিটে দুর্নীতির ‘কিংপিন হিসেবে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করেছে ইডি। একই সঙ্গে আপের বিরুদ্ধেও দুর্নীতিতে যুক্ত থাকার দাবি কা হয়েছে। শুধু তাই নয়, আম আদমি পার্টিকে একটি কোম্পানি এবং কেজরিওয়ালকে (Arvind Kejriwal) তার ডিরেক্টর বলেও এদিন আদালতে উল্লেখ করেছেন ইডির আইনজীবী, অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু। আদালতে তিনি বলেন, “আপ একটা কোম্পানি। আর সেই কোম্পানির ডিরেক্টর কেজরিওয়াল!” তিনি আরও বলেন, ‘‘আমাদের কাছে প্রত্যক্ষ প্রমাণ রয়েছে যে গোয়ায় ভোটপ্রচারে গিয়ে কেজরিওয়াল এক বিলাসবহুল হোটেলে ছিলেন। সেই হোটেলের বিল পরিশোধ করেছিলেন এই মামলার অন্য এক অভিযুক্ত।’’ 

    আরও পড়ুন: ১২ নয়, ১৩ মাসে হয় এক বছর! জানুন সেই বিচিত্র দেশের কথা

    সমস্যায় আপ

    আপই দেশের প্রথম স্বীকৃত রাজনৈতিক দল, দুর্নীতির মামলায় যাকে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে। ২০২২ থেকে প্রকাশ্যে আসে দিল্লির আবগারি দুর্নীতির (Delhi Excise Policy Case) বিষয়টি। তার পর থেকে একের পর এক আপ নেতা-মন্ত্রী গ্রেফতার হয়েছেন। এমনকী গ্রেফতার হতে হয়েছিল খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও (Arvind Kejriwal)। কেবল আপ নয়, আবগারি দুর্নীতিতে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআরের কন্যা কে কবিতাকেও গ্রেফতার করেছে ইডি। সব মিলিয়ে এখনও পর্যন্ত আবগারি দুর্নীতিতে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এবার দুর্নীতিতে যুক্ত থাকার দায়ে আপ-এর স্বীকৃতি বাতিল করার জন্যও নির্বাচন কমিশনকে অনুরোধ করতে পারে ইডি৷ শুধু তাই নয়, দিল্লিতে আপ-এর সদর দফতর সহ দলের যাবতীয় সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারে তারা৷ এর ফলে দেশে লোকসভা নির্বাচন চলাকালীনই বড়সড় সমস্যায় পড়তে পারে আম আদমি পার্টি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Supreme Court: সুরাহা হয়নি সুপ্রিম কোর্টেও, আপাতত লকআপেই কেজরি, ইডির রিপোর্ট তলব

    Supreme Court: সুরাহা হয়নি সুপ্রিম কোর্টেও, আপাতত লকআপেই কেজরি, ইডির রিপোর্ট তলব

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টেও (Supreme Court) স্বস্তি পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি আবগারি নীতি মামলায় কেলেঙ্কারির অভিযোগ ওঠায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কেজরিওয়াল। ইডির এই গ্রেফতারিকে বেআইনি আখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। সোমবার সেই মামলার শুনানিতে ইডির কাছে রিপোর্ট তলব করেছে দেশের শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি ২৭ এপ্রিল। সেই দিনই রিপোর্ট জমা দিতে হবে ইডিকে।

    কী বললেন কেজরির আইনজীবী? (Supreme Court)

    এদিন কেজরির মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে। সওয়াল করতে গিয়ে কেজরিওয়ালের পক্ষে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, “আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানির আর্জি জানাচ্ছি। ইডির গ্রেফতারি ছিল নির্বাচনী প্রচার থেকে কেজরিওয়ালকে দূরে রাখার জন্য।” এত তাড়াতাড়ি শুনানির তারিখ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে শীর্ষ আদালত। প্রসঙ্গত, এবার লোকসভা নির্বাচন হবে সাত দফায়। প্রথম দফার নির্বাচন হবে ১৯ এপ্রিল। দিল্লিতে নির্বাচন হবে এক দফায়, ২৫ মে। শেষ দফার নির্বাচন হবে ১ জুন।

    আরও পড়ুুন: বিজেপির ‘সঙ্কল্পপত্রে’ করা হয়েছে কোন কোন সঙ্কল্প, জানেন?

    কেজরিওয়ালই মূল চক্রী!

    আবগারি নীতি মামলায় কেজরিওয়ালকেই মূল চক্রী হিসেবে দেখিয়েছে ইডি। তাঁর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও করেছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। সেই কারণেই ইডির গ্রেফতারিকে বেআইনি আখ্যা দিয়ে তিনি যে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন, তা ধোপে টেকেনি বলে ধারণা আইনজ্ঞ মহলের। সুপ্রিম কোর্টের আগে কেজরিওয়াল গিয়েছিলেন দিল্লি হাইকোর্টে। সেখানেও স্বস্তি না মেলায় দিল্লির মুখ্যমন্ত্রী দ্বারস্থ হন শীর্ষ আদালতে। সেখানেও হল না সুরাহা। তাই আপাতত পরবর্তী শুনানি পর্যন্ত লকআপেই থাকতে হচ্ছে আপ সুপ্রিমোকে।

    প্রসঙ্গত, হাইকোর্টে কেজরিওয়ালের আইনজীবীর দাবি ছিল, দিল্লির মুখ্যমন্ত্রীকে যখন গ্রেফতার করা হয়, তখন লাগু হয়ে গিয়েছে আদর্শ নির্বাচনী আচরণ বিধি। তাই তাঁর গ্রেফতারি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তার পরেও (Supreme Court) অবশ্য মেলেনি জামিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Atishi Marlena: নির্বাচনী বিধিভঙ্গ! আপ নেত্রী অতিশীকে শো-কজ নির্বাচন কমিশনের

    Atishi Marlena: নির্বাচনী বিধিভঙ্গ! আপ নেত্রী অতিশীকে শো-কজ নির্বাচন কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: আম আদমি পার্টির নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী মারলেনাকে (Atishi Marlena) শো-কজ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার অতিশী দাবি করেছিলেন, ঘনিষ্ঠ সহযোগী মারফত তাঁকে বিজেপিতে (BJP) যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। রাজি না হলে একমাসের মধ্যে তাঁকে ইডি (ED) গ্রেফতার করবে। শুক্রবার অতিশীকে নোটিস পাঠিয়ে তাঁর মন্তব্যের কারণ জানতে চাইল কমিশন।

    নির্বাচন কমিশনের শোকজ

    গত মঙ্গলবার নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে অতিশী (Atishi Marlena) বলেন, “প্রধানমন্ত্রী এবং বিজেপি মনোস্থির করে ফেলেছেন, তাঁরা আম আদমি পার্টি এবং তার নেতাদের চূর্ণ করে দিতে চান। বিজেপি আরও চারজন আপ নেতাকে গ্রেফতার করতে চায়, আমি, সৌরভ ভরদ্বাজ (Sourav Bharadwaj), রাঘব চাড্ডা এবং দুর্গেশ পাঠক।” তাঁর কথায়, ‘‘বিজেপিতে যোগ না দিলে আমাকেও গ্রেফতার করবে ইডি।’’ এ বার সেই মন্তব্যের জন্যই তাঁকে শো-কজ করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সোমবার দুপুর ১২টার মধ্যে সেই শো-কজের জবাব দিতে বলা হয়েছে আপ নেত্রীকে। এই নোটিস পাওয়ার পর কমিশনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন অতিশী।

    আরও পড়ুন: কংগ্রেসের ইস্তাহারে তাইল্যান্ড, নিউইয়র্কের ছবি! সমালোচনা বিজেপির

    মানহানির মামলা বিজেপির

    অতিশীর (Atishi Marlena) এই বক্তব্যের জেরে আগেই বিজেপি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছে। দলের মুখপাত্র প্রবীণ শঙ্কর কাপুর (Parveen Shankar Kapoor) আইনি নোটিস পাঠিয়ে আপ মন্ত্রীকে জনসমক্ষে ক্ষমা চাইতে বলেছেন। গত সোমবার ইডি দাবি করেছিল, আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদে অতিশী এবং ভরদ্বাজের নাম করেছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। ইডি জানায়, আপ সুপ্রিমো বলেছেন, বিজয় নায়ার তাঁর সঙ্গে যোগাযোগ করতেন না, করতেন অতিশী মারলেনা এবং সৌরভ ভরদ্বাজের সঙ্গে। এরপরই অতিশী ওই মন্তব্য করেন। বিজেপির দাবি, ইডির ভয় থেকেই এই দাবি করছেন অতিশী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Satyendar Jain: কনম্যান সুকেশের অভিযোগ! জেলবন্দি আপ নেতা সত্যেন্দ্রর বিরুদ্ধে তদন্তে সিবিআই-ও

    Satyendar Jain: কনম্যান সুকেশের অভিযোগ! জেলবন্দি আপ নেতা সত্যেন্দ্রর বিরুদ্ধে তদন্তে সিবিআই-ও

    মাধ্যম নিউজ ডেস্ক: জেলবন্দি আম আদমি পার্টির নেতা তথা দিল্লি সরকারের প্রাক্তন কারামন্ত্রী সত্যেন্দ্র জৈনের (Satyendar Jain) বিরুদ্ধে সিবিআই তদন্তের অনুমোদন দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে, ‘প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট’-এর অধীনেই এই তদন্তের অনুমতি দিয়েছে অমিত শাহের মন্ত্রক। শুক্রবারই এই খবর সামনে এসেছে। দিল্লির প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, কনম্যান সুকেশ চন্দ্রশেখরকে জেলে নিরাপত্তা দেওয়ার নাম করে জোর পূর্বক তাঁর কাছ থেকে ১০ কোটি টাকা আদায় করেছিলেন সত্যেন্দ্র জৈন। প্রসঙ্গত, সত্যেন্দ্র জৈন ছাড়াও বর্তমানে আবগারি দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একই অভিযোগে জেলে রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও।

    অভিযুক্ত তিহার জেলের প্রাক্তন ডিরেক্টর জেনারেল সন্দীপ গোয়েলও  

    প্রসঙ্গত কারামন্ত্রী ছাড়াও সত্যেন্দ্র জৈন (Satyendar Jain) দিল্লির প্রদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্বও সামলেছেন। ২০২২ সালের মে মাসে অন্য একটি আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সত্যেন্দ্র জৈনের পাশাপাশি তিহার জেলের প্রাক্তন ডিরেক্টর জেনারেল সন্দীপ গোয়েল এবং অন্যান্য বেশ কিছু আধিকারিকও একই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। জোরপূর্বক তাঁরা জেলে থাকার জন্য টাকা দাবি করেছেন কনম্যান সুকেশের কাছে। নিজের বিবৃতিতে এমনটাই জানিয়েছেন সুকেশ।

    সুকেশ চন্দ্রশেখরের দাবি 

    প্রসঙ্গত, সুকেশ চন্দ্রশেখর বর্তমানে তিহার জেলে বন্দি রয়েছেন। বেআইনি আর্থিক লেনদেনের মামলাতে। তিনিই দাবি করেছেন, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে তৎকালীন দিল্লির সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendar Jain) তাঁর কাছ থেকে ১০ কোটি টাকা জোরপূর্বক আদায় করেছেন বিনিময়ে নিরাপত্তা ও শান্তিতে জেলে থাকার প্রতিশ্রুতি দেন সত্যেন্দ্র। এছাড়া আরও অভিযোগ তোলা হয়েছে, অন্যান্য জেলা আধিকারিকরা ১২ কোটি ৫০ লাখ টাকা তাঁর কাছ থেকে নিয়েছেন। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত। এই  টাকাও নেওয়া হয়েছে জেলে সুকেশের নিরাপত্তা দেওয়ার নামে।

     

    আরও পড়ুন: দক্ষিণ কলকাতায় নামী ছাতু ব্যবসায়ীর অফিসে আয়কর হানা, উদ্ধার বিপুল টাকা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: লোকসভা ভোটের আগে পাঞ্জাবে ‘রামধাক্কা’, আপ ছেড়ে বিজেপিতে সাংসদ, বিধায়ক

    Lok Sabha Elections 2024: লোকসভা ভোটের আগে পাঞ্জাবে ‘রামধাক্কা’, আপ ছেড়ে বিজেপিতে সাংসদ, বিধায়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বরাজ্যে ‘রামধাক্কা’ খেল আম আদমি পার্টি। তাও আবার লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) মুখে। পাঞ্জাবের সবেধন নীলমণি সাংসদ আপের সুশীল কুমার রিঙ্কু (জলন্ধরের সাংসদ) হাতে তুলে নিলেন গেরুয়া ঝান্ডা। তিনি একা নন, জলন্ধর পশ্চিমের বিধায়ক আপের শীতল অঙ্গুরালও যোগ দিয়েছেন পদ্ম শিবিরে। আপ ছেড়ে সাংসদ ও বিধায়কের পদ্ম শিবিরে যোগদানের অনুষ্ঠান হয় দিল্লিতে, বুধবার।

    আপ সরকারের প্রতি মোহভঙ্গ! (Lok Sabha Elections 2024)

    গত বিধানসভা নির্বাচনে পাঞ্জাবের কংগ্রেস সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসে আপ। সেই প্রথম দিল্লির বাইরে রাজত্ব পায় আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের দল। লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) মুখে এক সাংসদ ও এক বিধায়কের বিজেপি শিবিরে যোগ দেওয়ার ঘটনাটিকে পাঞ্চাবের আপ সরকারের প্রতি মোহভঙ্গ হিসেবেই দেখছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওদে সুশীল ও শীতলকে স্বাগত জানান গেরুয়া শিবিরে। বিজেপিতে যোগদানের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির পাঞ্জাব রাজ্য সভাপতি সুনীল কুমার জাখর ও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।

    বিজেপিতে আপ সাংসদও

    পাঞ্জাব থেকে আপের একমাত্র সাংসদ ছিলেন সুশীল। অংসদীয় আচরণের জন্য সংসদের বাদল অধিবেশনে সাসপেন্ড করা হয় তাঁকে। আপের আগে কংগ্রেসেই ছিলেন সুশীল। তিনি কংগ্রেসের তিনবারের কাউন্সিলরও ছিলেন। জলন্ধর পশ্চিমের বিধায়কও হয়েছিলেন ‘হাত’ প্রতীকে লড়ে। ২০২৩ সালে যোগ দেন আম আদমি পার্টিতে। জলন্ধর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হয়ে সংসদে পা রাখেন আপের প্রতিনিধি হয়ে।

    আরও পড়ুুন: কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে, অতঃ কিম?

    পাঞ্জাবের আপ সরকারের প্রতি মোহভঙ্গ হওয়ায়ই যে তিনি বিজেপি শিবিরে যোগ দিয়েছেন, দ্ব্যর্থহীনভাবে তা জানিয়ে দিয়েছেন সুশীল। তিনি বলেন, “উপনির্বাচনে যেসব প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, তা পূরণ করতে পারিনি। কারণ আমার সরকার আমায় সাহায্য করেনি। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাজের ধরন আমায় মুগ্ধ করেছে। জলন্ধরের উন্নয়ন সংক্রান্ত যে কোনও কাজ নিয়ে আমি কেন্দ্রের দ্বারস্থ হয়েছি। কেন্দ্র তা অনুমোদন করেছে। আমি কোন পার্টির তা বিচার করেনি। আদমপুর বিমানবন্দরেও বিমান ওঠানামা শুরু হয়েছে।”

    তিনি বলেন, “জলন্ধরে বন্দে ভারত ট্রেন থামছে। আদমপুর ও জলন্ধরে রেলওয়ে ওভারব্রিজ চাই। কেন্দ্রের সাহায্যে এটাও করব। আমার নিজের কোনও লোভ নেই। কিন্তু জলন্ধরবাসীর জন্য আমার অনেক কিছু চাওয়ার আছে (Lok Sabha Elections 2024)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: পাঞ্জাবে ‘একলা চলো নীতি’ বিজেপির, চতুর্মুখী লড়াই ১৩ কেন্দ্রেই

    Lok Sabha Elections 2024: পাঞ্জাবে ‘একলা চলো নীতি’ বিজেপির, চতুর্মুখী লড়াই ১৩ কেন্দ্রেই

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) পাঞ্জাবে ‘একলা চলো নীতি’ নিল বিজেপি। পঞ্চ নদের তীরের এই রাজ্যের ১৩টি আসনেই একা লড়বে পদ্ম শিবির। মঙ্গলবার বিজেপির তরফেই জানিয়ে দেওয়া হয়েছে একথা। শিরোমনি অকালি দল এনডিএতে ফিরবে বলে যে জল্পনা দিন কয়েক ধরে চলছিল, তাতেও জল ঢেলে দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে। তাই পাঞ্জাবের ১৩টি আসনেই লড়াই হবে চতুর্মুখী।

    কী বলছে বিজেপি? (Lok Sabha Elections 2024)

    বিজেপির পাঞ্জাব ইউনিটের প্রধান সুনীল জাখর বলেন, “পাঞ্জাবের ভবিষ্যতের কথা মাথায় রেখে বিশেষত তরুণ ও কৃষকদের কথা মাথায় রেখে একা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি যে কাজ করছে, তা কারও কাছেই গোপন নয়। বিজেপি পাঞ্জাবের জন্য যে উন্নয়নই করুক না কেন, কর্তারপুর করিডর খুলে দেওয়া হোক বা রাজ্যের কৃষকদের কাছ থেকে শস্য সংগ্রহ করা…সবটাই সাধারণ মানুষ জানেন।”

    ‘সবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত’ 

    সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও-বার্তায় তিনি বলেন, “জনকল্যাণের জন্য দলটি তার এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাবে।” পাঞ্জাবের মানুষ, রাজ্য বিজেপির নেতা ও তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত (Lok Sabha Elections 2024) নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাঞ্জাবে লোকসভার আসন রয়েছে ১৩টি। উনিশের নির্বাচনে এর মধ্যে ৮টিতে জিতেছিল কংগ্রেস। ২টি করে আসন গিয়েছিল বিজেপি ও শিরোমণি অকালি দলের ঝুলিতে। একটি আসনে জয়ী হয়েছিলেন আপ প্রার্থী। বিজেপি একলা লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়ায় আসন্ন লোকসভা নির্বাচনে চতুর্মুখী লড়াই হবে পাঞ্জাবের সব আসনে। ‘ইন্ডি’ জোটের দুই শরিক কংগ্রেস এবং আপ আলাদা আলাদা করে প্রার্থী দেবে বলে আগেই জানিয়ে দিয়েছিল। এনডিএ শিবিরে যোগ না দেওয়ায় প্রার্থী দেবে শিরোমণি অকালি দলও। ময়দানে বিজেপির প্রার্থী তো রয়েইছেন।

    বিজেপির প্রার্থী ডিসকোয়ালিফায়েড এমএলএ

    এদিকে, হিমাচল প্রদেশে বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন কংগ্রেসের ডিসকোয়ালিফায়েড এমএলএ। শনিবারই এঁরা দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এঁরা হলেন, সুধীর শর্মা, রবি ঠাকুর, ইঁদের দত্ত লখনপাল, চেতন্যা শর্মা, দেবিন্দার কুমার ভুট্টো এবং রাজিন্দর রানা (Lok Sabha Elections 2024)।

    আরও পড়ুুন: দিল্লি আবগারি নীতি মামলায় এবার জেলে পাঠানো হল কবিতাকে

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mohalla Clinic: রক্ত পরীক্ষা হয়েছে ৬৫ হাজার রোগীর, যাদের কোনও অস্তিত্বই নেই, নয়া দুর্নীতি আপ সরকারের

    Mohalla Clinic: রক্ত পরীক্ষা হয়েছে ৬৫ হাজার রোগীর, যাদের কোনও অস্তিত্বই নেই, নয়া দুর্নীতি আপ সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: আবগারি দফতরের দুর্নীতি নিয়ে এমনিতেই বেসামাল দিল্লির আপ সরকার (Mohalla Clinic)! নিত্যদিন খোঁজ মিলছে নতুন নতুন দুর্নীতির। এবার চিকিৎসা ক্ষেত্রেও মিলল দুর্নীতির খোঁজ। দিল্লি সরকার পরিচালিত মহল্লা ক্লিনিকের আর্থিক হিসাবেই ব্যাপক গরমিল। হিসাব অনুযায়ী, ২০২৩ সালে ১১ মাসে মহল্লা ক্লিনিকের অধীনে বিভিন্ন প্রাইভেট ল্যাবরেটরি থেকে রক্ত পরীক্ষা করিয়েছেন ৬৫ হাজার রোগী, যাদের বাস্তবে কোনও অস্তিত্বই নেই (Mohalla Clinic)। এই ভূত রোগীদের মাধ্যমেই বিপুল আর্থিক তছরুপ হয়েছে। শনিবারই অ্যান্টি-কোরাপশন ব্রাঞ্চের প্রাথমিক তদন্তেই উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য, যা নিয়ে সরগরম দিল্লির রাজনীতি।

    আগেই সরব হয়েছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর

    এমন দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। তিনি মহাল্লা ক্লিনিকে রক্ত পরীক্ষায় বেনিয়মের তদন্ত করার জন্য সিবিআই তদন্তের সুপারিশও করেছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এরপরই অ্যান্টি-কোরাপশন ব্রাঞ্চকে তদন্তভার দেওয়া হয়। শনিবার এসিবির তরফে প্রাথমিক তদন্তের রিপোর্টে বলা হয়েছে, একাধিক বেসরকারি ল্যাবরেটরিতে (Mohalla Clinic) ‘ভূত’দের রক্ত পরীক্ষা করা হয়েছে, যারা আদতে কোনওদিন মহল্লা ক্লিনিকে যান-ই নি। ল্যাব ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যেখানে রোগীদের নাম ও মোবাইল নম্বর থাকত, তাতেও তথ্য বিকৃত করা হয়েছে। মনগড়া নাম ও ফোন নম্বর বসিয়ে নানা পরীক্ষার নামে সরকারের কাছ থেকে টাকা আদায় করেছে প্রাইভেট ল্যাবগুলি।

    দুর্নীতির খুঁটিনাটি

    প্রসঙ্গত, দিল্লির আপ সরকারের তরফে কম খরচে চিকিৎসার জন্য মহল্লা ক্লিনিক তৈরি করা হয়েছিল। চিকিৎসার পাশাপাশি নানা শারীরিক পরীক্ষাও হয় সেখানে। মাত্র ১০০ থেকে ৩০০ টাকার মধ্যেই সমস্ত পরীক্ষার খরচ, যা বাইরের ল্যাব থেকে করাতে ১-২ হাজার টাকা খরচ হয়। এসিবির রিপোর্টে দেখা গিয়েছে, ১২,৪৫৭টি রক্ত পরীক্ষার ক্ষেত্রে রোগীদের ফোন নম্বর নেই। ২৫,৭৩২টি পরীক্ষায় মোবাইল নম্বর শূন্য বসানো রয়েছে। ৯১৩টি পরীক্ষার ক্ষেত্রে ভুয়ো ফোন নম্বর ব্যবহার করা হয়েছে। যদিও ল্যাবগুলির দাবি, তারা কেবল রক্তের নমুনা সংগ্রহ করত এবং পরীক্ষা করে রিপোর্ট জমা দিত। মহল্লা ক্লিনিকের টেকনিশিয়ানদের দায়িত্ব ছিল রোগীর নাম ও অন্যান্য় তথ্য নথিভুক্ত করা। গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Chandigarh Mayor Election: ধরাশায়ী ইন্ডি জোট, চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জিতল বিজেপি

    Chandigarh Mayor Election: ধরাশায়ী ইন্ডি জোট, চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জিতল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে (Chandigarh Mayor Election) জয় পেল বিজেপি। আম আদমি পার্টির কুলদীপ কুমারকে পরাস্ত করলেন বিজেপি প্রার্থী মনোজ সোনকর। প্রসঙ্গত, আম আদমি পার্টির মেয়র নির্বাচনে জোট হয় কংগ্রেসেরও। প্রসঙ্গত, গতবছর থেকেই শুরু হয় ইন্ডি জোটের ভাবনা। তাতে আকারও দেন দেশের আঞ্চলিক দলগুলির নেতা নেত্রীরাও। সম্পন্ন হয় একাধিক বৈঠক। কিন্তু ইন্ডি জোট বিজেপি বিরোধী লড়াইয়ে প্রথমবার অবতীর্ণ হয় চণ্ডীগড়ের পুরনিগমের নির্বাচনে। এখানেও তারা মুখ থুবড়ে পড়ল।

    ভোটের ফলাফল

    প্রথমবার ইন্ডি জোটের (Chandigarh Mayor Election) সঙ্গে সরাসরি মোকাবিলা হয় বিজেপির। এবং তাতেই জয় পেলেন বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী মনোজ সোনকর ১৬ ভোট পান এবং আপ প্রার্থী কুলদীপ কুমারের ঝুলিতে যায় ১২ ভোট। প্রসঙ্গত, চণ্ডীগড়ে বিজেপির রয়েছে ১৪ জন কাউন্সিলর। আম আদমি পার্টির রয়েছে ১৩ জন কাউন্সিলর। কংগ্রেসের রয়েছে ৭ জন কাউন্সিলর। এদিন নির্বাচনে ৮টি ভোটকে বাতিল ঘোষণা করা হয়। বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট দেন চণ্ডীগড়ের বিজেপি সাংসদ তথা প্রাক্তন পুর প্রতিনিধি কিরণ খেরও।

    মুখ থুবড়ে পড়ল ইন্ডি জোট

    ইন্ডি জোটের ভরাডুবির সংকেত (Chandigarh Mayor Election) যেন রবিবার থেকেই মিলছে। জোটের প্রধান কারিগর ছিলেন নীতীশ কুমার। রবিবার তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে জোট ছাড়েন। যোগ দেন গেরুয়া শিবিরে। অন্যদিকে রাহুল গান্ধীর কর্মসূচি ঘিরেও অনৈক্য-এর ছবিটা স্পষ্ট হয়েছে। বর্তমানে কংগ্রেস নেতা পশ্চিমবঙ্গে থাকলেও, তাঁর পাশে দেখা যায়নি জোট শরিক কোনও তৃণমূল নেতাকে। এছাড়াও রাজ্যের কংগ্রেস ও তৃণমূল নেতারা একে অপরের বিরুদ্ধে বিবৃতি দিয়েই চলেছেন। রাজ্যে যে জোট হবে না তা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাঝেই বিজেপিকে রুখতে চণ্ডীগড়ে হাত মিলিয়ে লড়ার সিদ্ধান্ত নেয় ইন্ডি জোট। পাটিগণিতের বিচারে তারা আশাবাদী ছিল। ইন্ডি জোট এও দাবি করতে থাকে আট বছর পরে চণ্ডীগড়ের পৌর নিগম (Chandigarh Mayor Election) বিজেপির হাতছাড়া হতে চলেছে। তবে সব হিসেব নিকেশ উল্টে জিতল বিজেপি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sisodia: জামিন খারিজ সিসোদিয়ার, সিবিআই-এর অভিযোগকে কার্যত মান্যতা দিল শীর্ষ আদালত

    Sisodia: জামিন খারিজ সিসোদিয়ার, সিবিআই-এর অভিযোগকে কার্যত মান্যতা দিল শীর্ষ আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার (Sisodia) জামিন ফের খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। সোমবার শীর্ষ আদালত জানিয়েছে, আবগারি দফতরের মামলায় ৩৩৮ কোটি টাকার আর্থিক লেনদেনের বিষয়টি প্রায় প্রতিষ্ঠিত। এতেই কার্যত সিবিআই-এর অভিযোগকে মান্যতা দিল শীর্ষ আদালত, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ সিবিআই-এর দাবি ছিল, ২০২১ সালে দিল্লির সরকার কয়েকজন মদ ব্যবসায়ীকে অগ্রাধিকারের ভিত্তিতে অনেক সুবিধা পাইয়ে দিয়েছিল। 

     ৭ মাস ধরে জেলে রয়েছেন আম আদমি পার্টির এই শীর্ষ নেতা

    প্রসঙ্গত, আবগারি দফতরের দুর্নীতি মামলায় বিগত ৭ মাস ধরে জেলে রয়েছেন আম আদমি পার্টির এই শীর্ষ নেতা। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি দুর্নীতির অভিযোগে সিসোদিয়াকে (Sisodia) গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। এরপর থেকে একাধিক বার কোর্টের সামনে জামিনের আর্জি জানিয়েছেন দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী কিন্তু প্রতিবারই তাঁর জামিন খারিজ হয়ে যায়। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শ্রী সিসোদিয়া। সোমবারই এই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না এবং এসভিএন ভাট্টির বেঞ্চ।

    অভিযোগ আপ সরকারের আবগারি নীতি নিয়েই 

    সোমবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে সিবিআইকে আবগারি দফতরের তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আদালতের আরও পর্যবেক্ষণ রয়েছে, তদন্তের গতি যদি মন্থর হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীকালে জামিনের আবেদন করতে পারবেন সিসোদিয়া।
     প্রসঙ্গত, এই মামলাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও জেরা করেছে কেন্দ্রীয় সংস্থা। আবার আপ পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহও গ্রেফতার হয়েছেন। প্রসঙ্গত, দিল্লি সরকারের আবগারি নীতি নিয়েই দুর্নীতির অভিযোগ উঠেছিল। অভিযোগ, যে আবগারি নীতি তৈরি করেছিল অরবিন্দ কেজরিওয়ালের সরকার তাতেই বড়সড় বেনিয়াম হয়েছিল। সেই নীতির কারণে আর্থিক সুবিধা পাচ্ছিলেন সিসোদিয়া (Sisodia)। এরপরেই গ্রেফতার করা হয় তাঁকে। এদিনের শীর্ষ আদালতে পর্যবেক্ষণে ফের চাপে পড়ল আপ সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • AAP: টাকার কোড ‘ঘি’ ব্যবহার করতেন কেজরি! দুর্নীতির বিস্ফোরক অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

    AAP: টাকার কোড ‘ঘি’ ব্যবহার করতেন কেজরি! দুর্নীতির বিস্ফোরক অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক:  আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত তিহাড় জেল বন্দি সুকেশ চন্দ্রশেখর ফের একবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে।  ১৫ কোটি টাকা টিআরএস অফিসে পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন কেজরিওয়াল, এই দাবি সুকেশ চন্দ্রশেখরের। শুধু তাই নয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তার এই প্রসঙ্গে  কথোপকথনের সম্পূর্ণ চ্যাট এখনও তাঁর কাছে রয়েছে বলে জানিয়েছেন সুরেশ চন্দ্রশেখর। তাঁর আরও সংযোজন ১৫ কোটি টাকা টিআরএস অফিসে পৌঁছে দেওয়ার পরে সেটার প্রাপ্তি চিঠি অবশ্যই সঙ্গে রাখতে বলেছিলেন কেজরিওয়াল । দিল্লির আম আদমি পার্টি (AAP) নেতা সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধেও এই অভিযোগ তুলেছেন সুকেশ চন্দ্রশেখর। সুকেশ চন্দ্রশেখরের দাবি যে এই চ্যাট পরিষ্কারভাবে জানান দিচ্ছে যে কিভাবে অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতিতে অভিযুক্ত। ১৫ কোটি টাকার অঙ্কের ক্ষেত্রে কোড ব্যবহার করতেন কেজরিওয়াল, এমনটাই দাবি সুকেশের। এই কোড ছিল ১৫ কেজি ঘি।

    আরও পড়ুন: আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলিকে রাজ্যপালের অনুমোদন নিতে হবে! নয়া নির্দেশিকা রাজভবনের

    নার্কো টেস্ট করতেও প্রস্তুত কনম্যান সুকেশ

    সুকেশ চন্দ্রশেখরের আরও দাবি যে তিনি যে কোন রকমের নার্কোটেস্ট পলিগ্রাফ টেস্টের জন্য রাজি আছেন।  কিন্তু আসল সত্যটা বেরিয়ে আসুক সবার সামনে। তিনি বলেন যে আমি প্রমাণ দেব ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত কী কী ভাবে দুর্নীতি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। সুকেশ চন্দ্রশেখরের দাবি যে তার কাছে মোট ৭০০ পাতার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের চ্যাট আছে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে এবং ২০২০ সালেই তিনি টিআরএস অফিসে ৭৫ কোটি টাকা পৌঁছে দিয়েছেন। প্রসঙ্গত এর আগেও কেজরিওয়ালের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন সুকেশ। জেলে তাঁর প্রাণ সংশয়ও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন সুকেশ।

     

    আরও পড়ুন: রাজু ঝা–কে খুনের পিছনে রয়েছে বড় মাথা, প্রাণহানির শঙ্কা লতিফেরও! চাঞ্চল্যকর দাবি অর্জুন সিং-এর

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share