Tag: bangla news

bangla news

  • Indian Railways: রেলে প্রচুর নিয়োগ, অতিরিক্ত ১৩ হাজার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বিজ্ঞপ্তি

    Indian Railways: রেলে প্রচুর নিয়োগ, অতিরিক্ত ১৩ হাজার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বিজ্ঞপ্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয়বার ক্ষমতায় ফিরেই কর্মসংস্থানে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৩ হাজার অতিরিক্ত অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ করবে ভারতীয় রেল (Indian Railways)। রেলের নিরাপত্তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। মঙ্গলবার ভারতীয় রেলের তরফে ঘোষণা করা হয়, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে সহকারি ট্রেন চালক (রেলের পরিভাষায় লোকো পাইলট) নিয়োগের সংখ্যা তিনগুণ বাড়ানো হবে। রেলওয়ে বোর্ডের একটি নির্দেশিকায় বলা হয়েছে, সব মিলিয়ে সহকারি ট্রেন চালক পদে নিয়োগ করা হবে ১৮ হাজার ৭৯৯ জনকে।

    বিপুল নিয়োগের সিদ্ধান্ত (Indian Railways)

    অবসর নেওয়ায় কমছিল ট্রেন (Indian Railways) চালক ও সহকারি ট্রেন চালকের সংখ্যা। তাই কর্মরত চালক ও সহকারি চালকদের ওপর বাড়ছিল কাজের চাপ। চালকদের ২১ শতাংশ ও সহকারি চালকদের ৮ শতাংশ পদ শূন্য রয়েছে বলে অভিযোগ রেলের বিভিন্ন সংগঠনের। তাই শূন্য পদে দ্রুত নিয়োগের দাবি জানাচ্ছিল তারা। চালক ও সহকারি চালকদের যাতে কাজের চাপ কমে, তাই প্রায় উনিশ হাজার পদে সহকারি চালক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রেল।

    বাড়ানো হল তিনগুণ

    রেল সূত্রে খবর, প্রথমে ঠিক ছিল সহকারি চালক পদে নিয়োগ করা হবে ৫ হাজার ৬৯৬ জনকে। পরে যাত্রী সুরক্ষা ও কর্মসংস্থানের বিষয়টির কথা মাথায় রেখে ঠিক হয় নিয়োগ করা হবে ১৮ হাজার ৭৯৯ জনকে। রেলের তরফে ইতিমধ্যেই বিভিন্ন জোনকে শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। রেল সূত্রে খবর, শূন্য পদ পূরণে অন্তত ছ’মাস সময় লাগবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর হবে প্রার্থীদের লিখিত পরীক্ষা, অ্যাপটিটিউড টেস্ট এবং মেডিক্যাল পরীক্ষা। তার পরে হবে প্রশিক্ষণ পর্ব। প্রশিক্ষণ পর্ব শেষে হবে লাগানো হবে কাজে।

    আর পড়ুন: হরিয়ানা কংগ্রেসে ‘রাম’ধাক্কা, বিজেপিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বংশীলালের পুত্রবধূ, নাতনি

    সহকারি চালক পদে নিয়োগের খবরে খুশির হাওয়া লোকো পাইলট মহলে। অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের সম্পাদক ভি বালাচন্দ্রন বলেন, “রেলওয়ে বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাই। এতে যাঁরা কাজ করছেন, তাঁদের কাজের চাপ কমবে (Indian Railways)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Success Story: ডাক্তারিতে সুযোগ, পরে আইএএস! চাকরি ছেড়ে ২৬ হাজার কোটির কোম্পানি রোমান সাইনির

    Success Story: ডাক্তারিতে সুযোগ, পরে আইএএস! চাকরি ছেড়ে ২৬ হাজার কোটির কোম্পানি রোমান সাইনির

    মাধ্যম নিউজ ডেস্ক: অসম্ভব প্রতিভাবান, অদম্য জেদ ও দুর্দম সাহসের নাম রোমান সাইনি। মাত্র ২২ বছর বয়সে দেশের অন্যতম কঠিন আইএএস অফিসারের চাকরি পেয়েও হেলায় সেই চাকরি ছেড়ে যিনি গড়ে তুলতে শুরু করেন নিজের কোম্পানি। তার আগে অবশ্য ১৬ বছর বয়সেই ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় (Medical Entrance Exam) পাশ করেছিলেন। কিন্তু মন বসেনি ছুড়ি-কাঁচিতে। হয়েছিলেন আইএএস (IAS)। মধ্যপ্রদেশের এক জেলায় জেলাশাসক হিসাবে কাজেও যোগ দিয়েছিলেন। কিন্তু, সেই কাজও ছেড়ে দিয়ে এখন তিনি ২৬ হাজার কোটির কোম্পানির মালিক।

    কে এই রোমান সাইনি

    রোমান সাইনির বাবা ছিলেন রাজস্থানের একজন ইঞ্জিনিয়ার আর মা ছিলেন গৃহকর্ত্রী। তাঁর দিদি আয়ুষি সাইনি মেডিকেলের ছাত্রী। দাদা আবেশ সাইনি একজন প্রতিষ্ঠিত শিশুরোগ বিশেষজ্ঞ। রোমানও (Roman Saini) মাত্র ১৬ বছর বয়সে এআইআইএমএস পরীক্ষায় উত্তীর্ণ হন। শুরু হয় এমবিবিএস পড়া। ডাক্তারি পাশ করে মাত্র ছয় মাসের জন্য ন্যাশনাল ড্রাগ ডিপেন্ডেন্স ট্রিটমেন্ট সেন্টারে চিকিৎসা করেছিলেন রোমান সাইনি। কিন্তু তার ডাক্তারি জীবন সেখানেই শেষ। ডাক্তারি নয়, মন আটকায় সিভিল সার্ভিসে (Civil Service)। মাত্র ২২ বছর বয়সেই দেশের অন্যতম কঠিন পরীক্ষা ইউপিএসসি উত্তীর্ণ হয়ে সফল আইএএস হন রোমান (Roman Saini)। মধ্যপ্রদেশের একজন ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবে বেশ কিছুদিন চাকরি করেন তিনি। কিন্তু সেই চাকরিও বেশিদিন করেননি রোমান। 

    চাকরি নয়, নিজের কোম্পানি

    নিজের উদ্যোগে কিছু করব। এই ভাবনাই তাঁর মধ্যে ছোট থেকে কাজ করত। সেই ভাবনা থেকেই বড় সরকারি চাকরি ছেড়ে বন্ধু গৌরব মুঞ্জল ও হেমেশ সিংকে নিয়ে তৈরি করে ফেলেছিলেন এক এডু-টেক সংস্থা। বর্তমানে সেই সংস্থার নাম গোটা দেশজুড়ে। শিক্ষার দুনিয়ায় খুলে গিয়েছে এক নবদিগন্ত। কালেক্টরের চাকরি ছেড়ে বন্ধু গৌরব মুঞ্জলের সঙ্গে একত্রে একটি ওয়েবসাইট চালানোর কাজ শুরু করেন যার নাম দেন ‘আন অ্যাকাডেমি’ (Unacademy)। এখানে দেশের সমস্ত ইউপিএসসি উৎসাহী পরীক্ষার্থীদের পড়ানো হত। বেঙ্গালুরুতে শুরু হয় এই ব্যবসায়িক এড-টেক কোম্পানি। লক্ষ লক্ষ টাকা দিয়ে কোচিং নেওয়ার বদলে সামান্য কিছু টাকার বিনিময়ে উৎসাহীদের পড়িয়ে তাদের ইউপিএসসির পথে এগিয়ে দেওয়াই উদ্দেশ্য ছিল গৌরব এবং রোমানের।

    আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা কে না চায়! বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে পড়ার সুযোগ

    এখন কোথায় রোমানের কোম্পানি

    এখন রোমানের সংস্থা কত পড়ুয়ার সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করার স্বপ্নপূরণ করছে। অনলাইন পড়াশোনার দুনিয়াতেও খুলে গিয়েছে নতুন পথ। মেধাকে সঙ্গী করে অল্প খরচে অনেকেই হচ্ছেন আইএএস, আইপিএস। সংস্থার ইউটিউব চ্যানেলেও হু হু করে বেড়েছে সাবস্ক্রাইবার। অনলাইনে চলছে ইউপিএসসি-র কোচিং।  বর্তমানে প্রায় ১৮০০০ এর বেশি শিক্ষক এই সংস্থার হাত ধরে কোচিং দিয়ে যাচ্ছেন। বিগত ৫ বছরে সংস্থার খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র। বর্তমানে এই সংস্থার মোট বাজার মূল্য প্রায় ২৬০০০ কোটির বেশি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Calcutta High Court: স্ত্রীর উপস্থিতিতে ডেবরার মৃত বিজেপি কর্মীর ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

    Calcutta High Court: স্ত্রীর উপস্থিতিতে ডেবরার মৃত বিজেপি কর্মীর ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্ত্রীর উপস্থিতিতে ডেবরার মৃত বিজেপি কর্মীর দেহের ময়নাতদন্ত করতে হবে। ঠিক এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা। ইতিমধ্যেই থানা ও জেলের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে বলা হয়েছে। একই সঙ্গে পুলিশের কাছে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্টও চেয়েছেন বিচারপতি। বিজেপি জানিয়েছে, রাজ্য পুলিশের ওপর তাদের ভরসা নেই। সিবিআই তদন্তে করলে ন্যায় বিচার পাবে পরিবার।

    কী বললেন বিচারপতি? (Calcutta High Court)

    কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বিজেপি কর্মীর মৃত্যু মামলায় নির্দেশে বলেছেন, “মৃতের স্ত্রী এবং তাঁর কোনও প্রতিনিধির উপস্থিতিতে এসএসকেএমে দেহের ময়নাতদন্ত করতে হবে। হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ময়নাতদন্তের প্রক্রিয়া হবে। গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফিও করতে হবে। ময়নাতদন্তের পর দেহ তুলে দিতে হবে পরিবারের হাতে।”

    ঘটনা কী ঘটেছিল? (Calcutta High Court)

    গত ৪ জুন মেদিনীপুরের ডেবরার ভরতপুর অঞ্চলে পুরুষোত্তম নগরে তৃণমূল-বিজেপির সংঘর্ষে দুই পক্ষের বেশ কিছু লোকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের মধ্যে ছিলেন ৪২ বছরের বিজেপি কর্মী সঞ্জয়। কিন্তু জেলে মাথা ফেটে যায় তাঁর। এরপর মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কলকাতার প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে বিজেপি কর্মীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু জেলে কীভাবে মাথা ফাটল এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের তরফে মৃত্যুর তদন্ত নিয়ে হাইকোর্টে মামলা (Calcutta High Court) করলে বিচারপতি এই নির্দেশ দেন।

    আরও পড়ুনঃ বিজেপির দলবিরোধী কাজের জন্য সাময়িক বরখাস্ত করা হল অভিজিৎ দাস ববিকে

    শুভেন্দুর বক্তব্য

    মৃত বিজেপি কর্মী সঞ্জয়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর খুব কাছের মানুষ ছিলেন। তৃণমূলের নানা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি। সঞ্জয়ের মৃত্যুর ন্যায় বিচার চেয়ে সামজিক মাধ্যমে শুভেন্দু লিখেছেন, “মমতার পুলিশের বর্বরতায় হেফাজতে থাকাকালীন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। সিবিআই তদন্ত বা বিচার বিভাগীয় (Calcutta High Court) তদন্তের দাবি জানাই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Steel: উদ্যোগ কেন্দ্রের, দেশে উৎপাদিত ইস্পাতে সাঁটানো হচ্ছে ‘মেড ইন ইন্ডিয়া’ লেবেল

    Indian Steel: উদ্যোগ কেন্দ্রের, দেশে উৎপাদিত ইস্পাতে সাঁটানো হচ্ছে ‘মেড ইন ইন্ডিয়া’ লেবেল

    মাধ্যম নিউজ ডেস্ক: উদ্যোগী হয়েছিল স্টিল মন্ত্রক (Indian Steel)। ফলতে শুরু করেছে তার সুফল। ভারতে তৈরি স্টিলের প্রোডাক্টের ৮০ শতাংশেরই ওপর সাঁটানো হচ্ছে ‘মেড ইন ইন্ডিয়া’ লেবেল। গত বছরের নভেম্বরে এই উদ্যোগ শুরু হয়েছিল। তার জেরেই তামাম বিশ্বে বিকোচ্ছে মেড ইন ইন্ডিয়ার স্টিল প্রোডাক্ট।

    শুরু হয়েছে ব্র্যান্ডিং(Indian Steel)

    সরকারি এক আধিকারিকের দাবি, ‘স্টিল মন্ত্রক প্রথম এ বিষয়ে উদ্যোগী হয়। তার পরেই শুরু হয় ব্র্যান্ডিং। সেই প্রচেষ্টার জেরেই প্রথম দফায় দেশে উৎপাদিত ১২৫ মিলিয়ন টন স্টিলের মধ্যে ৮০ মিলিয়ন স্টিলে ব্র্যান্ডিং হয়েছে।’ জানা গিয়েছে, ভারতীয় স্টিল (Indian Steel) উৎপাদনকারীরা প্রোডাক্টের ক্যাটেগরির ওপর কমন লেবেল চূড়ান্ত করে ফেলেছেন। প্রতিটিতে মেড ইন ইন্ডিয়া লোগো লাগাতে যে সাইজ এবং জায়গা প্রয়োজন, তাও ঠিক করে ফেলেছেন।

    মেড ইন ইন্ডিয়া লেবেল

    সূত্রের খবর, দেশের সব আইএসপি নির্বাচিত কিছু স্টিল প্রোডাক্টের ওপর ব্র্যান্ডিং করতে শুরু করে দিয়েছে। তারা তাদের নয়া প্রোডাক্টে মেড ইন ইন্ডিয়া লেবেল সেঁটে দিচ্ছে। ২০২৩ সালের ৪ নভেম্বর থেকে এটা শুরু করেছে তারা। জানা গিয়েছে, আরআইএনএল, জেএসপিএল এবং টাটা স্টিল লিমিটেড তাদের একশো শতাংশ প্রোডাক্টেই মেড ইন ইন্ডিয়া লেবেলিং করছে। বাকিরা জুনের মধ্যেই এই কাজ শেষ করে ফেলবে।কী কারণে ব্র্যান্ডিংয়ের প্রয়োজন? সরকারি সূত্রের দাবি, সমস্ত স্টিল প্রোডাক্টের ওপর মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড লেবেল সাঁটানো থাকলে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ভারতীয় প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু বাড়বে।

    আর পড়ুন: হরিয়ানা কংগ্রেসে ‘রাম’ধাক্কা, বিজেপিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বংশীলালের পুত্রবধূ, নাতনি

    উৎসাহিত হবেন উৎপাদকরা। তাঁরাও তাঁদের প্রোডাক্ট ব্র্যান্ডিং করতে শুরু করবেন। যার সুফল কুড়োবে ভারতীয় অর্থনীতি। লম্বা দৌড়ে আদতে লাভবান হবে ইন্ডিয়ান স্টিল সেক্টর। তামাম বিশ্বে তার একটা নিজস্ব বাজার তৈরি হবে। জানিয়ে দেবে বিশ্ব বাজারে ভারতের অবস্থানটা ঠিক কোথায়।

    ‘আত্মনির্ভর ভারতে’র স্লোগান দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে আসীন হয়েই এই স্লোগান দিয়েছিলেন তিনি। বিশেষজ্ঞদের মতে, প্রোডাক্টের গায়ে ‘মেড ইন ইন্ডিয়া’ লেবেল সাঁটানো থাকলে ভারত এবং বিশ্বে ব্র্যান্ড ইন্ডিয়া মিশন আত্মনির্ভর ভারতের পরিপূরক হয়ে উঠবে। সূত্রের দাবি, এই কনসেপ্টটি প্রথম দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেটাকেই কার্যকর করছে স্টিল মন্ত্রক (Indian Steel)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Jammu Kashmir Encounter: বারামুলায় হত দুই জঙ্গি, বৈষ্ণোদেবীগামী বাসে জঙ্গি হামলায় গ্রেফতার ১

    Jammu Kashmir Encounter: বারামুলায় হত দুই জঙ্গি, বৈষ্ণোদেবীগামী বাসে জঙ্গি হামলায় গ্রেফতার ১

    মাধ্যম নিউজ ডেস্ক: উপত্যকায় বাড়ছে জঙ্গি হামলা। বুধবার, জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে (Jammu Kashmir Encounter) দুই জঙ্গির মৃত্যু হয়েছে। জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের এক অফিসার। পুলিশ জানিয়েছে, এদিন সেপোরের অদূরে হান্দিপোরা এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। অন্যদিকে এদিনই রিয়াসি জঙ্গি হামলায় প্রথম কাউকে গ্রেফতার করল পুলিশ। গত ৯ জুন বৈষ্ণোদেবী যাওয়ার পথে জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে (Reasi Terror Attack) পুণ্যার্থীদের বাসে হামলা চালানো হয়েছিল। সেই ঘটনার ১০ দিন পরে অবশেষে কাউকে গ্রেফতার করা হল। তার বিষয়ে এখনও বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। তবে ধৃত যে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড নয়, তা জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। 

    বারামুলায় গুলির লড়াই

    বারামুলায় জঙ্গিরা (Jammu Kashmir Encounter) হামলা চালাতে পারে বলে সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছিল পুলিশ। সম্ভাব্য জঙ্গিহানা ঠেকাতে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। এদিন তেমনই এক অভিযানের সময় সেপোরে জঙ্গিদের সঙ্গে পুলিশের গুলির লড়াই শুরু হয়। এর আগে সোমবার বান্দিপোরা জেলায় পুলিশ ও আধাসেনার যৌথবাহিনীর তল্লাশি অভিযানে এক জঙ্গির মৃত্যু হয়েছিল। পুলিশ সূত্রের খবর, নিহত জঙ্গি লস্কর-ই-তইবার সদস্য ছিলেন। 

    রিয়াসি হামলায় গ্রেফতার

    রিয়াসির সিনিয়র সুপারিটেন্ডেট অফ পুলিশ মোহিত শর্মা বলেছেন, ‘রিয়াসি জঙ্গি হামলার ঘটনায় একজনকে সরকারিভাবে গ্রেফতার করা হয়েছে। ও মাস্টারমাইন্ড নয়। তবে ওই জঙ্গি হামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।’ ৯ জুন বাসে চেপে শিবখোরি (Reasi Terror Attack) মন্দির থেকে কাটরায় মাতা বৈষ্ণোদেবী মন্দিরে যাচ্ছিল পুণ্যার্থীদের একটি দল। কেউ উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। কারও বাড়ি আবার রাজস্থান, দিল্লিতে ছিল। রিয়াসি জেলায় ৫৩ আসনের বাসকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তার জেরে গভীর খাদে পড়ে যায় বাসটি। তিনজন মহিলা-সহ মোট নয় যাত্রীর মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ৪১ জন।

    আরও পড়ুন: খোলা হল অস্থায়ী চিকিৎসা কেন্দ্র, টেলি-বুথ! সিকিমে পর্যটকদের উদ্ধারে সক্রিয় ভারতীয় সেনা

    সামনে অমরনাথ যাত্রা

    আগামী ২৯ জুন থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। চলবে ১৯ অগস্ট পর্যন্ত। তার আগে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্ছিদ্র করতে চাইছে কেন্দ্র। গত রবিবার (১৬ জুন) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ভারতীয় সেনার প্রধান জেনারেল মনোজ পাণ্ডে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, সিআরপিএফের অধিকর্তা জেনারেল অনীশ দয়াল সিংয়ের মতো শীর্ষকর্তাদের উপস্থিতিতে জম্মু ও কাশ্মীরের সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমরনাথ যাত্রার জন্য নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে, তা খতিয়ে দেখা হয়। জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদকে কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics: এই প্রথম, প্যারিস অলিম্পিকে নীরজদের সঙ্গে থাকবেন ঘুম বিশারদ! কেন জানেন?

    Paris Olympics: এই প্রথম, প্যারিস অলিম্পিকে নীরজদের সঙ্গে থাকবেন ঘুম বিশারদ! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘুমে ব্যাঘাত ঘটলে সব প্রচেষ্টাই বৃথা যেতে পারে। অলিম্পিকে যাতে ভারতীয় অ্যাথলিটদের ক্ষেত্রে এমন কিছু না হয় সে বিষয়ে কড়া নজর ভারতীয় অলিম্পিক সংস্থার (IOA)। প্যারিসে (Paris Olympics) অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের জন্য তাই থাকছে বিশেষ ব্যবস্থা। ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে প্যারিস যাচ্ছেন ঘুম বিশারদ ডাঃ মনিকা শর্মা।

    সাফল্যের জন্য চাই পর্যাপ্ত ঘুমও 

    প্রত্যেক অ্যাথলিটের অপেক্ষা থাকে অলিম্পিকের (Paris Olympics)। চার বছরে একবার সুযোগ আসে। স্বাভাবিক ভাবেই প্রত্যাশার বিরাট চাপ থাকে। সঙ্গে থাকে পারফরম্যান্সের চাপও। এর জন্যই প্রয়োজন নিশ্চিন্তে ঘুম। এতকিছুর মধ্যে সেটা সম্ভব হয়ে ওঠে না। অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটরা যাতে সেটুকু পেতে পারেন, তার জন্য অভিনব উদ্যোগ নিচ্ছে অলিম্পিক সংস্থা। ডাঃ মনিকা শর্মা প্যারিস যাচ্ছেন ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে। তিনিই নিশ্চিত করবেন, যাতে ঘুম ঠিকঠাক হয় নীরজ চোপড়াদের। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে এই প্রথম এমন ভাবনা। 

    প্রথম এমন ভাবনা

    প্রথমবারের মতো, অলিম্পিক্সে (Paris Olympics) ক্রীড়া বিজ্ঞান দলের অংশ হিসাবে ভারতীয় দলে একজন ‘ঘুম উপদেষ্টা’ থাকবেন। এছাড়াও, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা নিযুক্ত মেডিকেল টিম সম্ভবত গেমস ভিলেজের ভিতরে স্লিপিং পড স্থাপন করবে, যা ক্রীড়াবিদরা একচেটিয়াভাবে ব্যবহার করতে পারবেন। পুরো দলকে একটি ‘ট্রাভেল স্লিপিং কিট’ও দেওয়া হবে যাতে তারা ঘুমিয়ে পড়তে পারে। ডাঃ মনিকা শর্মা বলেন,  ‘লক্ষ্য থাকবে এমন পরিবেশ তৈরি করা যাতে ঘুমে কোনও ব্যাঘাত না ঘটে। অলিম্পিক ভিলেজে পরিবেশ উদ্বেগের জায়গাও বলা যায়। ঘুমের জন্য যা আদর্শ নয়। সেই কঠিন পরিস্থিতির সঙ্গে অ্যাথলিটরা যাতে মানিয়ে নিতে পারে, সেই বিষয়টাই দেখব আমরা।’

    আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে স্পিন ভরসা ভারতের, দলে কুলদীপকে রাখার পরামর্শ

    নতুন যাঁরা অলিম্পিকের ছাড়পত্র পেলেন

    প্যারিস অলিম্পিক (Paris Olympics) গেমস শুরু হতে আর বেশি সময় বাকি নেই। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ক্রীড়াবিদরা। ২৬ জুলাই থেকে ১১ আগস্ট প্যারিস অলিম্পিক্সের আসর বসবে। এবার রেকর্ড সংখ্যক মেডেলের লক্ষ্য নিয়েই অলিম্পিক্সে অংশগ্রহণ করবে ভারত। সাফল্য পেতে অ্যাথলিটদের জন্য একাধিক সুযোগ-সুবিধা ও ব্যবস্থা করেছে আইওএ। রিকার্ভ তীরন্দাজিতে ভজন কৌর অলিম্পিকের যোগ্যতা নির্ধারণী পর্বে সোনা জিতেছন। তিনি একমাত্র ভারতীয় মহিলা হিসেবে রিকার্ভ তীরন্দাজিতে প্যারিস অলিম্পিকের টিকিট পেলেন।  কৌর ফাইনালে ইরানের শীর্ষ বাছাই মোবিনা ফাল্লাকে ৬-২ ব্যবধানে পরাজিত করেন। গল্ফে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন শুভঙ্কর শর্মা ও গগনজিত ভুলার। দুজনেরই এটা প্রথম অলিম্পিক গেমস। মেয়েদের মধ্যে দীক্ষা দাগর ও অদিতি অশোক অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। শটগানে ভারতের পাঁচটি কোটায় জায়গা পেয়েছেন পৃথ্বীরাজ তোন্ডাইমান, অনন্তজিত সিং, রাজেশ্বরী কুমারী,  রাইজা ধিলন, মাহেশ্বরী চৌহান। পৃথ্বীরাজ ও রাজেশ্বরী ট্র্যাপ ইভেন্টে এবং মাহেশ্বরী, রাইজা ও অনন্তজিত স্কিট ইভেন্টের জন্য ছাড়পত্র পেয়েছেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Haryana Congress: হরিয়ানা কংগ্রেসে ‘রাম’ধাক্কা, বিজেপিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বংশীলালের পুত্রবধূ, নাতনি

    Haryana Congress: হরিয়ানা কংগ্রেসে ‘রাম’ধাক্কা, বিজেপিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বংশীলালের পুত্রবধূ, নাতনি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জোর ধাক্কা হরিয়ানা কংগ্রেসে (Haryana Congress)। মঙ্গলবার দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বিধায়ক কিরণ চৌধুরী। জানিয়েছিলেন বুধবার মেয়ে শ্রুতিকে নিয়ে তিনি যোগ দেবেন বিজেপিতে। সেই মতো এদিন শিবির বদলালেন কিরণ ও শ্রুতি। দিল্লিতে বিজেপির সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে দল বদলান কিরণ-শ্রুতি। উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিংহ সাইনি, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুং।

    কী বললেন কিরণ? (Haryana Congress)

    হাতে গেরুয়া পতাকা তুলে (Haryana Congress) নিয়ে কিরণ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যই আজ আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এই প্রধানমন্ত্রী ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়বেন। আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে ভারত বিশ্বে উজ্জ্বলভাবে কিরণ দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেসব জনকল্যাণমূলক কাজ করছেন, তার জেরেই কেন্দ্রে তৃতীয়বার ক্ষমতায় এসেছে বিজেপি।” তিনি বলেন, “আমি খট্টরজির সঙ্গে অনেক কাজ করেছি। আমাদের মধ্যে অনেকবার তিক্ততার সৃষ্টি হয়েছে। কিন্তু তিনি যেভাবে কাজ করেছেন, তা আমার কাছে প্রেরণার উৎস।”

    কিরণের হাতে গেরুয়া ঝান্ডা

    তোশাম কেন্দ্রের বিধায়ক ছিলেন কিরণের শ্বশুর প্রয়াত বংশীলাল। কংগ্রেসের টিকিটে জেতা বংশীলাল একাধিকবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন হরিয়ানার। তাঁর স্বামী প্রয়াত সুরেন্দ্র সিংহও হরিয়ানা সরকারের মন্ত্রী ছিলেন। ২০০৫ সালে সুরেন্দ্রর অকাল প্রয়াণের পরে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দিয়েছিলেন কিরণ। কিরণের মেয়ে শ্রুতি ভিওয়ানি মহেন্দ্রগড় লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন ২০০৯ সালে, কংগ্রেসের টিকিটে। এহেন ‘কংগ্রেসি’ কিরণ এবং শ্রুতি হাতে তুলে নিলেন গৈরিক ঝান্ডা।

    মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে চিঠি লিখে দল ছাড়ার কথা জানিয়ে কিরণ লিখেছিলেন, “সব চেয়ে দুর্ভাগ্যের বিষয় হল যে হরিয়ানায় কংগ্রেস পার্টি আমার মতো আন্তরিক কণ্ঠস্বরগুলির জন্য কোনও পরিসর না রেখে কয়েকজনের ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে।”

    আর পড়ুন: “ভারতের নয়া সরকারের সঙ্গে সাক্ষাৎ করে আশ্বাবাদী”, বলছেন ট্রুডো

    বুধবার কিরণ বলেন, “তিনি (খট্টর) যে সততার সঙ্গে মানুষের জন্য কাজ করেছেন, তা অতুলনীয়। আজ আমরা বিজেপির ঝান্ডা হাতে তুলে নেব। হরিয়ানায় বিজেপি সরকার গড়বে তৃতীয়বারের জন্য।” শ্রুতি বলেন, “দেশের জন্য প্রধানমন্ত্রী ঐতিহাসিক নানা সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর জন্যই বিশ্বের দরবারে ভারতের গুরুত্ব বেড়েছে। খট্টরজিকে দেখে প্রেরণা পেয়েই আমি এখানে এসেছি। দেশ এবং রাজ্যে বিজেপিকে শক্তিশালী করতেই আমরা পদ্ম শিবিরে (Haryana Congress) যোগ দিয়েছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Assam ends VIP culture: মন্ত্রী-আমলাদেরই চোকাতে হবে নিজ বিদ্যুৎ বিল! অসমে ভাঙল ভিআইপি-সংস্কৃতি

    Assam ends VIP culture: মন্ত্রী-আমলাদেরই চোকাতে হবে নিজ বিদ্যুৎ বিল! অসমে ভাঙল ভিআইপি-সংস্কৃতি

    মাধ্যম নিউজ ডেস্ক: এতদনি ধরে রাজ্যের বহু সরকারি কর্মীর আবাসনের বিদ্যুতের বিল মেটাত সরকার। তবে এবার থেকে সেই সুবিধা বন্ধ করা হচ্ছে বলে সম্প্রতি ঘোষণা করলেন অসমের (Assam Government) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রবিবার তিনি ঘোষণা করেছেন যে তিনি এবং মুখ্যসচিব আগামী ১ জুলাই থেকে তাদের বিদ্যুতের বিল দেওয়া শুরু করবেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এতদিন ওই রাজ্যের যে সকল মন্ত্রী-আমলা এই সুবিধা পেতেন, আগামী মাস থেকে তাঁরাও আর এই সুবিধা পাবেন না।  

    মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মন্তব্য (Assam Government) 

    রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এ প্রসঙ্গে জানিয়েছেন, এখন সরকার কোনও সরকারি কর্মচারী বা রাজনীতিবিদের বিদ্যুৎ বিল পরিশোধ করবে না। এবার থেকে তাঁকে নিজেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তা পোস্ট করে তিনি বলেছেন, “আমাদের মন্ত্রী ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের বাসভবন বা সচিবালয়ের বিদ্যুৎ বিল এতদিন ধরে সরকার পরিশোধ করে আসছিল। এটি ৭৫ বছর ধরে চলে আসছে, কোনও নতুন ব্যবস্থা নয়। কিন্তু এবার আমরা ভিআইপি সংস্কৃতি (Assam ends VIP culture) ভাঙছি। করদাতাদের টাকা দিয়ে আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারি না। এমন পরিস্থিতিতে ২০২৪ সালের জুলাই থেকে এখন থেকে গোটা রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী ও রাজনীতিবিদদের নিজেদেরই বিদ্যুতের বিল পরিশোধ করতে হবে।”
    অর্থাৎ করদাতাদের টাকা দিয়ে সরকারি কর্মকর্তাদের বিদ্যুৎ বিল পরিশোধের ‘ভিআইপি কালচার’ খতমের কথা ঘোষণা করলেন হিমন্ত বিশ্ব শর্মা। আগামী মাস থেকেই এই জরুরি পরিষেবা পাওয়ার জন্য অসমের সরকারি কর্মীদের খসাতে হবে নিজের পকেটের টাকা। 

    আরও পড়ুন: ইডির ডাকে সিজিও কমপ্লেক্সে হাজির ঋতুপর্ণা! সঙ্গে অভিনেত্রীর হিসাবরক্ষক

    ৩০ লক্ষ টাকা মাসিক সাশ্রয়

    উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রী  আসাম (Assam Government) সচিবালয় কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে জনতা ভবন সৌর প্রকল্প, ২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, গ্রিড-সংযুক্ত ছাদ এবং গ্রাউন্ড-মাউন্টেড সোলার পিভি সিস্টেমের উদ্বোধন করেন। প্রকল্পটি মাসে গড়ে ৩ লক্ষ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবে এবং বিনিয়োগের পরিমাণ ১২.৫৬ কোটি টাকা ৪ বছরের মধ্যে পুনরুদ্ধার করা হবে বলে অনুমান করা হচ্ছে। এর ফলে প্রায় ৩০ লক্ষ টাকা মাসিক সাশ্রয় হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP Suspends Abhijit Das: দলবিরোধী কাজের জন্য অভিজিৎ দাস ববিকে সাময়িক বরখাস্ত করল বিজেপি

    BJP Suspends Abhijit Das: দলবিরোধী কাজের জন্য অভিজিৎ দাস ববিকে সাময়িক বরখাস্ত করল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: দলবিরোধী কাজের জন্য সাময়িক বরখাস্ত করা হল অভিজিৎ দাস ববিকে (Abhijit Das Suspend)। এই বারের লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছিল তাঁকে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার এই ভূমিপুত্রকে দাঁড় করিয়ে চমক দিয়েছিল বিজেপি। কিন্তু দলের শৃঙ্খলাভঙ্গের কারণে তাঁকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে। যদিও ববির বক্তব্য, তিনি কোনও চিঠি পাননি।

    কেন বরখাস্ত (Abhijit Das Suspend)?

    মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল পরিদর্শন করতে গিয়েছিল ডায়মন্ড হারবার কেন্দ্রে। ভোটের ফল প্রকাশের পর থেকেই এই কেন্দ্রের একাধিক এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা সন্ত্রাস চালিয়েছে। বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, লুটপাট, মারধরের একাধিক অভিযোগের ঘটনা সমানে উঠে এসেছে। এমনকী, বেশ কিছু গ্রামের মানুষ বিজেপি করায় আক্রমণ করে বহু পরিবারের মানুষকে ঘরছাড়া করা হয়েছে। তৃণমূলের অত্যাচারে গ্রামগুলি জনশূন্য হয়ে গিয়েছে। কিন্তু এই এলাকা পরিদর্শন করতে আসা কেন্দ্রীয় টিমের সদস্যদের গাড়ি আটকে রাস্তায় বিক্ষোভ দেখায় বিজেপিরই একাংশ। এই বিশৃঙ্খলার সময় ববি (Abhijit Das Suspend) উপস্থিত থাকলেও কার্যত নিস্ক্রিয় ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি দলের শৃঙ্খলাভঙ্গ করেছেন। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা যেখানে ভোট-পরবর্তী হিংসার তথ্য সংগ্রহ করতে এসেছেন, তাঁদের সমানে এমন ঘটনা কীভাবে ঘটল? এটাই দলের রাজ্য নেতৃত্বের কাছে প্রশ্ন। তাই আগামী সাত দিনের জন্য তাঁকে দলের তরফ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    আক্রান্ত কর্মীদের নিয়ে বৈঠক ছিল

    আমতলার পার্টি অফিসে গতকাল মঙ্গলবার বিজেপির বৈঠক ছিল। তবে এই বৈঠকে ববি (Abhijit Das Suspend) এবং তাঁর অনুগামীরা অনুপস্থিত ছিলেন। এখানে ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের সঙ্গে কথা বলবার কথা ছিল বিজেপির তথ্যানুসন্ধানকারী দলের। তবে এই বৈঠকে হিংসায় আক্রান্ত কর্মীদের ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু সবটাই ববি পরিকল্পনা করে করেছেন বলে অভিযোগ উঠেছে। দলের শৃঙ্খলা কমিটি থেকে বলা হয়, আগামী সাত দিনের মধ্যে নিজের বক্তব্য লিখিত আকারে জানাতে হবে ববিকে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

    আরও পড়ুনঃ জমি দখল করে তৈরি হয়েছিল তৃণমূলের পার্টি অফিস, ২০ দিনে ভাঙার নির্দেশ হাইকোর্টের

    কী বললেন ববি?

    তবে ববির (Abhijit Das Suspend) সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, “আমি এখনও কোনও এমন নির্দেশ পাইনি। ইমেইল বা ফোনে কোনও বার্তা পাইনি। পার্টির গোপনীয় চিঠি সংবাদ মাধ্যমের হাতে দিয়ে দলকে বদনাম করছে কিছু মানুষ। দলে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যের হাত শক্ত করছেন অনেকে। আমি এই তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা করব।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: ১০০ কোটি ঘুষ চেয়েছিলেন কেজরিওয়াল! ‘প্রমাণ রয়েছে’, আদালতে দাবি ইডির

    Arvind Kejriwal: ১০০ কোটি ঘুষ চেয়েছিলেন কেজরিওয়াল! ‘প্রমাণ রয়েছে’, আদালতে দাবি ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার আবগারি দুর্নীতি মামলার শুনানি ছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) এই মামলায় ৩ জুলাই পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়িয়েছেন বিচারপতি। এদিন ইডির তরফ থেকে দাবি করা হয়, আবগারি দুর্নীতিতে ১০০ কোটির ঘুষ চেয়েছিলেন কেজরিওয়াল এবং তার প্রমাণ রয়েছে তাদের কাছে।

    কী বললেন ইডির আইনজীবী? 

    ইডির হয়ে এদিন সওয়াল জবাবে অংশ নেন আইনজীবী এএসজি রাজু। তিনি বলেন, ‘‘তদন্তে জানা গিয়েছে কেজরিওয়াল ১০০ কোটি টাকার ঘুষ চেয়েছিলেন আবগারি দুর্নীতিতে। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির আগেই এ বিষয়ে প্রমাণ সংগ্রহ করা হয়েছে। দুর্নীতি যে হয়েছে আদালতে প্রাথমিকভাবে তা প্রমাণও করা গিয়েছে।’’

    ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে কেজরিওয়াল

    প্রসঙ্গত, এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ করানো হয়। কেজরিওয়ালের আইনজীবী হিসেবে হাজির ছিলেন বিক্রম চৌধুরী এবং তিনি জানান, এর আগে দায়ের হওয়া কোনও চার্জশিটে আপ সুপ্রিমোর নাম ছিল না। সিবিআই-এর দায়ের করা এফআইআরেও কেজরিওয়ালের নাম ছিল না বলে জানিয়েছেন তিনি। তবে আম আদমি পার্টির আইনজীবীর এই সমস্ত দাবি এদিন আদালতে টেকেনি।

    গত মার্চ মাসে গ্রেফতার করা হয় কেজরিওয়ালকে

    আবগারি দুর্নীতি মামলায় গত মার্চ মাসে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের সঙ্গেই জেলে রয়েছেন (Arvind Kejriwal) দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও। কেজরিওয়ালে গ্রেফতারির দিন কয়েক আগে গ্রেফতার করা হয় বিআরএস নেত্রী কে কবিতাকে। প্রসঙ্গত, গ্রেফতারির আগে এই মামলায় ইডি ৯ বার সমন পাঠিয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। নানা অজুহাতে প্রতিবারই হাজিরা এড়িয়ে যান তিনি। ঘুষের বিনিময়ে মদ নীতিতে সুবিধা পাওয়ানোর অভিযোগ ওঠে কেজরিওয়ালের বিরুদ্ধে।

    আরও পড়ুন: নৈসর্গিক ডাল লেকের পাড়ে যোগ দিবস পালন, যোগ দেবেন প্রধানমন্ত্রী, আঁটসাঁট নিরাপত্তা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share