Tag: bangla news

bangla news

  • JEE 2024 Toppers: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সাফল্যের চাবিকাঠি কী? জানাল এছরের দুই কৃতি ছাত্র

    JEE 2024 Toppers: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সাফল্যের চাবিকাঠি কী? জানাল এছরের দুই কৃতি ছাত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘কঠোর অধ্যয়ন এবং শিক্ষকদের পরামর্শ অনুসরণ’-এই নীতি মেনে চললে সাফল্য নিশ্চিত, জানালেন এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কৃতি ছাত্র বেদ লাহোতি। গত ৯ জুন জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE) অ্যাডভান্সড ২০২৪-এর ফলাফল ঘোষণা করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) মাদ্রাজ। আর সেই পরীক্ষাতেই শীর্ষস্থান অধিকার (JEE 2024 Toppers) করেছেন আইআইটি দিল্লির বেদ লাহোতি। তাঁর প্রাপ্ত নম্বর ৩৫৫। আর তারপরেই দ্বিতীয় স্থানাধিকারী আদিত্য। তাঁর প্রাপ্ত নম্বর ৩৪৬।  
    এবছর ২৬ মে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৭,৯৬৪ জন মহিলা প্রার্থী সহ মোট ৪৮,২৪৮ জন পরীক্ষার্থী সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ ৪৮,২৪৮ জন পরীক্ষার্থীকে পেছনে ফেলে সফলতার শিখরে (JEE 2024 Toppers) পৌঁছেছেন বেদ ও আদিত্য। জানা গিয়েছে, ১৮০,২০০ জন পরীক্ষার্থীর মধ্যে যাঁরা পেপার ১ এবং পেপার ২ উভয়ের জন্য উপস্থিত হয়েছিলেন তাঁদের মধ্যে বেদ প্রথম স্থানাধিকারী।    

    সফলতা নিয়ে বেদের মন্তব্য (JEE 2024 Toppers) 

    পরীক্ষায় সফলতার পর তাঁর কৃতিত্ব নিয়ে বেদ লাহোতি জানিয়েছিলেন, প্রথম প্রচেষ্টাতেই শীর্ষস্থান অর্জন করার খবরে বিস্মিত হয়েছিলেন তিনি।  তিনি বলেন, “আমি ভাল ফলাফল, ভাল নম্বরের আশা করছিলাম, কিন্তু অল ইন্ডিয়ায় ১ নম্বর র‍্যাঙ্ক আশা করিনি।” 

    আরও পড়ুন: পুজোয় বেড়াতে যাওয়ার প্ল্যান রয়েছে? এখনও টিকিট কাটা না হলে জেনে নিন রেলের এই নতুন উদ্যোগ

    পরীক্ষা প্রস্তুতির কৌশল ভাগ করে নিল শীর্ষ স্থানাধিকারীরা 

    এ প্রসঙ্গে (JEE Preparation Strategies) বেদ বলেন, ” আমার জেইই প্রস্তুতির জন্য, আমি ২ বছর আগে কোটায় এসেছিলাম। এখানে আমি আমার শিক্ষকদের নির্দেশনায় এবং মা বাবার বিপুল সমর্থনে প্রস্তুতি শুরু করি। শিক্ষকরা আমাকে যা কিছু পরামর্শ দিয়েছিলেন আমি সেটাই করেছিলাম। তাই আজ আমি এখানে পৌঁছেছি।” অন্যদিকে, দ্বিতীয় স্থানাধিকারী আদিত্য জানিয়েছেন, ছোটবেলা থেকেই ইঞ্জিনিয়ারিং-এর প্রতি তাঁর ভালোলাগা ছিল। পদার্থবিদ্যায় তাঁর অনুরাগ, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং মডেল প্রস্তুতির প্রতি আকর্ষণ তাঁকে যথেষ্ট প্রেরণা জুগিয়েছে। আদিত্য জানান, তাঁর দিদির থেকে সে প্রভাবিত হয়েছিল। কারণ, তাঁর দিদি বর্তমানে আইআইটি দিল্লিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় বিটেক করছেন। তাই তাঁর থেকেই অনুপ্রাণিত হয়ে আদিত্যরও স্বপ্ন ছিল আইআইটি থেকে ডিগ্রি নেওয়ার।  তাই সকল পরীক্ষার্থীরা শুধু মন দিয়ে লক্ষ্য স্থির রেখে একাগ্র চিত্তে পড়াশোনা করে যাও। সফলতা ঠিকই আসবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: আইসিসি-র নতুন নিয়মে পেনাল্টি হিসেবে ৫ রান পেল ভারত, জানেন এই নয়া রুল?

    T20 World Cup: আইসিসি-র নতুন নিয়মে পেনাল্টি হিসেবে ৫ রান পেল ভারত, জানেন এই নয়া রুল?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ব্যাটারদের ব্যর্থতা সত্ত্বেও জয়ের হ্যাটট্রিক করে সুপার এইটে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। বুধবারও আমেরিকাকে (India vs USA) তাদের ঘরের মাঠে ৭ উইকেটে হারিয়েছে ভারত। আমেরিকার বিরুদ্ধে ম্যাচে ১১১ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতকে করতে হয়েছে ১০৬ রান। ৫ রান ফ্রি-তেই পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। আমেরিকার ভুলের খেসারত হিসেবে ৫ রান পেনাল্টি পায় ভারত। আইসিসির এই নতুন নিয়মে প্রথম কোনও দল পাঁচ রান পেল। এর ফলে বুধবারের ম্যাচ বেশ কিছুটা সহজ হয়ে যায় ভারতের কাছে।

    কেন পেনাল্টি পেল ভারত

    এবার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) শুরু থেকেই স্টপ ক্লক নিয়ম চালু করা হয়েছে। যার কারণ হল দুটি ওভারের মাঝে মাত্র ১ মিনিট সময় দেওয়া হবে। তাঁর আগে নতুন ওভার শুরু করে দিতে হবে। আর এই নিয়ম কেউ যদি একই ম্যাচে তিনবার ভাঙে বা ভুল করে তাহলে প্রতিপক্ষ দলকে ৫ রান পেনাল্টি হিসেবে দেওয়া হবে। আমেরিকা ভারতের বিরুদ্ধে একটি ওভারের পর পরবর্তী ওভার শুরু করতে ৩ বার দেরি করে। তারই খেসারত দিতে হয়। এর ফলে লো স্কোরিং ম্যাচে সুবিধা হয় ভারতের।

    ভারতের সুবিধা

    জয়ের জন্য ভারতের যখন ৩০ বলে ৩৫ রান প্রয়োজন, তখন পেনাল্টিতে পাঁচ রান পায় ভারত। তার ফলে ৩০ বলে ভারতের (India vs USA) টার্গেট হয় ৩০ রান। আসলে আইসিসি-র (T20 World Cup) নিয়ম অনুযায়ী, এক ওভার শেষ হওয়ার পরে যদি কোনও দল ৬০ সেকেন্ডের মধ্যে, পরের ওভার শুরু করতে না পারে, তাহলে ‘ওয়ার্নিং’ দেওয়া হবে। কোনও দল যদি নিজেদের বোলিং ইনিংসের সময় তিন বার এরকম ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে বিপক্ষ দলকে পাঁচ রান পেনাল্টি দেওয়া হবে। আর এই পাঁচ রানই চাপের মধ্যে পেয়েছে ভারত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Apple Open AI: অ্যাপলের ডিভাইসে মিলবে চ্যাট জিপিটি

    Apple Open AI: অ্যাপলের ডিভাইসে মিলবে চ্যাট জিপিটি

    মাধ্যম নিউজ ডেস্ক: অ্যাপেলের সঙ্গে ওপেন এআই-এর (Apple Open AI) চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় অ্যাপলের আগামী মোবাইল ফোন গুলিতে ios18-এর সঙ্গে চ্যাট জিপিটির (Chat GPT) সাপোর্ট দেওয়া হবে। মোবাইলের পাশাপাশি আইপ্যাড এবং ম্যাক কম্পিউটারেও চ্যাট জিপিটর সাপোর্ট দেওয়া হবে। সাধারণত চ্যাট জিপিটির বিনামূল্যে যে পরিষেবা পাওয়া যায় তার তুলনায় অনেক বেশি আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন পরিষেবা দেওয়া হবে এই অ্যাপেলের ডিভাইসে ।

    অ্যাপলের ইকো-সিস্টেমের মধ্যে থার্ড পার্টি টুলের প্রবেশ

    জানা গিয়েছে সিরি ও চ্যাট জিপিটি (Apple Open AI) যুক্ত হলে উপভোক্তারা আরও ভালভাবে উত্তর ও তথ্য পাবেন। কয়েক মাস আগেই খবর এসেছিল অ্যাপেল নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তার উপর কাজ করা বন্ধ করে দিয়েছে। তারপর এটা পরিষ্কার হয়ে যায় অ্যাপেল কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের জন্য অন্য সংস্থার উপর নির্ভরশীল হতে চলেছে। এতদিন অ্যাপল নিজেদের অ্যাপ ও সফটওয়্যারের উপরে জোর দিত। এবার অ্যাপলের ইকো-সিস্টেমের মধ্যে থার্ড পার্টি টুলের (Chat GPT) প্রবেশ হয়ে গেল। এর ফলে আপেলের সুরক্ষা নিয়ে উপভোক্তাদের মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে।

    ইলন মাস্কের প্রতিক্রিয়া (Apple Open AI)

    অ্যাপলের সঙ্গে চ্যাট জিপিটির চুক্তির পর প্রতিক্রিয়া এসেছে ইলন মাস্কের তরফে। নিজের টুইটার একাউন্ট থেকে একটি ছবি শেয়ার করে ইলন মাস্ক অ্যাপলের সঙ্গে ওপেন এর চুক্তি উপর ক্ষোভ প্রকাশ করেছেন। ইলন মাস্কের ইঙ্গিত, এই চুক্তির ফলে অ্যাপলের ডিভাইসের নিরাপত্তা আগের মত থাকবে না। উপভোক্তাদের তথ্য চুরি হওয়া সম্ভাবনা প্রবল। অন্যদিকে তাঁদের ডেটাও বেশি নষ্ট হবে। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, যদি অপারেটিং সিস্টেম পর্যায়ে অ্যাপেল ওপেন এআইকে (Chat GPT) ইন্টিগ্রেট করে তাহলে অ্যাপেলের ফোনগুলি তাঁর সংস্থায় নিষিদ্ধ করে দেওয়া হবে। তিনি সুরক্ষা ব্যবস্থায় গাফিলতি কোনভাবেই মেনে নেবেন না বলে জানান।

    আইফোনে কীভাবে ব্যবহার করা যাবে চ্যাট জিপিটি 

    জানা গিয়েছে অ্যাপল ফোন ব্যবহারকারীরা লগইন না করেই (Apple Open AI) সরাসরি চ্যাট জিপিটির ব্যবহার করতে পারবেন। অন্যদিকে পেড ইউজাররা নিজেদের অ্যাকাউন্টকে ডিভাইসের সঙ্গে কানেক্ট করে যোগ করে ব্যবহার করতে। অ্যাপলের ভার্চুয়াল সহকারী সিরি এই ইন্টিগ্রেশন থেকে উপকৃত হবে। এটি ব্যবহারকারীর প্রশ্নের আরও কার্যকরভাবে উত্তর দিতে চ্যাট জিপিটির বুদ্ধিমত্তা ব্যবহার করতে সক্ষম হবে।

    আরও পড়ুন: ফিচার্ড ফোন থেকেও ইউপিআই পেমেন্ট! সম্ভব করল এইচএমডি

    গুরুত্বপূর্ণভাবে, ব্যবহারকারীদের এই বৈশিষ্ট্যটির উপর নিয়ন্ত্রণ থাকবে, কারণ চ্যাট জিপিটিতে কোনও প্রশ্ন, নথি বা ছবি পাঠানোর আগে ব্যবহারকারীর অনুমতি চাওয়া হবে। একবার সম্মতি দেওয়া হলে, সিরি সরাসরি ব্যবহারকারীদের কাছে উত্তরগুলি উপস্থাপন করবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Border 2: ২৭ বছর আগে দেওয়া কথা রাখলেন সানি দেওল! পর্দায় আসছে ‘বর্ডার-২’

    Border 2: ২৭ বছর আগে দেওয়া কথা রাখলেন সানি দেওল! পর্দায় আসছে ‘বর্ডার-২’

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল জেপি দত্তের ছবি ‘বর্ডার’। সেই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল সানি দেওলকে। বৃহস্পতিবারই অভিনেতা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে ঘোষণা করলেন খুব শীঘ্রই আসতে চলেছে ‘বর্ডার-২’ (Border 2)। এতেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। শোনা যাচ্ছে ছবির পরিচালনা করবেন অনুরাগ সিং। প্রসঙ্গত ২৭ বছর আগে বর্ডার ছবি বিপুল জনপ্রিয়তা পায়। একাধিক গান এই ছবির আজও সমান জনপ্রিয়। প্রসঙ্গত ২০০১ সালের পরে সম্প্রতি মুক্তি পেয়েছিল সানি দেওলের ‘গদর-২’ । এবার আসছে ‘বর্ডার-২’।

    কী বললেন সানি?

    বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে নিজের ভিডিও বার্তায় সানি দেওল বলেন,  ‘‘২৭ বছর আগে এক ফৌজি কথা দিয়েছিল যে সে ফেরত আসবে। সেই কথা রাখতেই, হিন্দুস্তানের মাটিকে সালাম বলতে, সে ফিরে আসছে।’’ জানা যাচ্ছে এই ছবিটি প্রযোজনা করবেন ভূষণ কুমার, কৃষাণ কুমার, জেপি দত্ত ও নিধি দত্ত। ছবির পরিচালক অনুরাগ সিং। অনুরাগ সিং বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক এর আগে তিনি ‘দিল বোলে হাদিপ্পা!’, ‘জাট অ্যান্ড জুলিয়েট’, ‘পাঞ্জাব ১৯৮৪’, ‘কেশরী’র মতো ছবি পরিচালনা করেছেন।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Sunny Deol (@iamsunnydeol)

    ভক্তদের মধ্যে উন্মাদনা

    সানি দেওয়ালের এমন ঘোষণায় একের পর এক মন্তব্য মন্তব্য ভেসে আসতে দেখা যাচ্ছে। তাঁর ওই পোস্টে এক ভক্ত লিখছেন, ‘‘আর অপেক্ষা করতে পারছি না!’’ আরেকজন মন্তব্য করেছেন, ‘‘আমি খুব খুশি এবং উত্তেজিত কারণ আমার শৈশব ফিরে এসেছে।’’ প্রসঙ্গত, এর আগে সানি দেওয়াল একটি শো’তে জানিয়েছিলেন, ২০১৫ সালে ‘বর্ডার-২’ (Border 2) শুরু করার কথা ছিল। তবে সে সময়ে তাঁর মুক্তিপ্রাপ্ত কোনও ছবি বক্স অফিসে হিট হয়নি। তাই সেসময় প্রযোজকরা ভয় পেয়েছিলেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির রেড অ্যালার্ট, দক্ষিণে তাপপ্রবাহের কমলা সতর্কতা

    Weather Update: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির রেড অ্যালার্ট, দক্ষিণে তাপপ্রবাহের কমলা সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের দুই প্রান্তে ভিন্ন ছবি! ফুলে-ফেঁপে উঠেছে তিস্তা-জলঢাকা। ভারী বৃষ্টিতে কানায় কানায় পূর্ণ উত্তরবঙ্গের পাহাড়ি নদীগুলি। আর গঙ্গাপাড়ে চাতকের হাল। স্বস্তির বর্ষার জন্য প্রতিদিন প্রহর গুনছে মানুষ। একদিকে যখন প্রবল বৃষ্টি চলছে উত্তরবঙ্গে, তখন দক্ষিণের মানুষের হাল চাতক পাখির মতোই। উত্তরবঙ্গে টানা চলছে বর্ষার বৃষ্টি (Rain in North Bengal)। আলিপুরদুয়ার ও কোচবিহারে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস (Weather Update)। অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে।

    উত্তরে চলছে বৃষ্টি

    বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিপ্রবল বৃষ্টির (Rain in North Bengal) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। এই দুই জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট দারি করা হয়েছে। ইতিমধ্যেই এই পাঁচ জেলায় বৃষ্টির কারণে নদীগুলির কানায় কানায় পূর্ণ। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।  টানা বৃষ্টির ফলে তিস্তার জল আরও বেশি ফুলেফেঁপে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টির জেরে তিস্তা, জলঢাকা, সঙ্কোশ ও তোর্সা নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে।

    দক্ষিণে তাপপ্রবাহের সতর্কতা

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা।আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শুক্রবার হুগলি, পূর্ব মেদিনীপুর এবং বীরভূমে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। এই সময়ের মধ্যে তাপপ্রবাহ চলতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গের কোথাও তীব্র তাপপ্রবাহ, কোথাও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের কমলা সতর্কতা এবং বাঁকুড়া ও ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Baranagar: বিজেপিতে যোগ দেওয়া এক ক্রিকেটারের ওপর হামলা, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর

    Baranagar: বিজেপিতে যোগ দেওয়া এক ক্রিকেটারের ওপর হামলা, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর

    মাধ্যম নিউজ ডেস্ক: শুভেন্দুর হাত ধরে ভোটের আগে বিজেপিতে যোগ দেন বিশেষভাবে সক্ষম এক ক্রিকেটার। নাম কমল সরকার। এবার বিজেপিতে যোগ দেওয়ার মাশুল গুনতে হল তাঁকে। রাস্তার মধ্যে প্রকাশ্যে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসার এই ঘটনাটি ঘটেছে বরানগর (Baranagar) পুরসভার ১ নম্বর ওয়ার্ডের নর্দান পার্ক এলাকায়। এই ঘটনার পর আক্রান্ত বিজেপি কর্মী বরানগর থানায় অভিযোগ দায়ের করেছেন। বারাকপুর পুলিশ কমিশনারেটের এক কর্তা বলেন, অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীর ওপর হামলা! (Baranagar)  

    কমলবাবু জাতীয় স্তরের ক্রিকেট খেলেন। ভোটের কিছুদিন আগেই বরানগরে বিজেপির একটি জনসভায় তিনি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। তারপর থেকে তৃণমূলের ছেলেরা তাঁকে হেনস্থা করার চেষ্টা করত বলে অভিযোগ। তবে, বিষয়টিকে তিনি গুরুত্ব দেননি। বুধবার রাতে তিনি বাড়ি ফেরার সময় ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের নেতৃত্বে তাঁর ওপর হামলা হয়। কমলবাবু বলেন, তৃণমূল কাউন্সিলরের সঙ্গে আরও একজন ছিল। রাতে বাড়ি ফেরার সময় ওরা আমার রাস্তা আটকায়। মদ্যপ অবস্থায় ছিল বলে আমি চলে যেতে চাইছিলাম। এরপরই তাঁরা গালিগালাজ করতে থাকে। আমি প্রতিবাদ করলে কাউন্সিলরই আমার ওপর হামলা চালায়। আমার গালে জোরে থাপ্পড় মেরেছে। আমার কানেও লেগেছে। প্রসঙ্গত, লোকসভা ভোটের দিন বরানগর (Baranagar) বিধানসভা উপ নির্বাচনের বামফ্রন্ট প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সঙ্গে ঝামেলা জড়িয়ে পড়েছিলেন এই কাউন্সিলর। তন্ময়বাবুর গায়ে হাত তোলার অভিযোগ ছিল তৃণমূলের ওই কাউন্সিলারের বিরুদ্ধে। সেই ঘটনার জের মিটতে না মিটতেই এবার বিজেপির ওই কর্মীর গায়ে হাত তোলার অভিযোগ উঠল।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিজেপি নেতা কিশোর কর বলেন, ভোট পরবর্তী হিংসার ঘটনায় এই এলাকায় বহু বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন। এবার একজন বিশেষভাবে সক্ষম ক্রিকেট খেলোয়াড়ের গায়ে হাত তুলতে পিছপা হলেন না তৃণমূলের লোকজন। আমরা হামলাকারীদের শাস্তির দাবি জানাচ্ছি। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বরানগর (Baranagar)  পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল অঞ্জন পাল বলেন, ” বিষয়টি আমার জানা নেই। এই ধরনের ঘটনা ঘটে থাকলে তা সমর্থনযোগ্য নয়। এটুক বলতে পারি, যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে অন্যায় হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Railway: পুজোয় ঘুরতে যাওয়ার প্ল্যান? বিরাট উদ্যোগ রেলের, টিকিট কাটার আগে অবশ্যই জানুন

    Indian Railway: পুজোয় ঘুরতে যাওয়ার প্ল্যান? বিরাট উদ্যোগ রেলের, টিকিট কাটার আগে অবশ্যই জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: ভ্রমণপ্রিয় বাঙালিদের কথা মাথায় রেখে এবার নয়া উদ্যোগ নিল ভারতীয় রেল (Indian Railway)। আর মাত্র কয়েকটা দিন। তারপরেই দুর্গা পুজোর লম্বা ছুটি। আর এই লম্বা ছুটিতে বেড়াতে বেড়োয় না এমন বাঙালি খুব কমই আছে। তাই পুজোর মাসে ঘুরতে যাওয়ার জন্য আগাম ট্রেনের টিকিট কাটতে লাইন পরে যায় জুন জুলাই থেকেই। তাই পুজোর মাসের টিকিট বুকিং (Ticket Booking For Puja) শুরু হতে না হতেই হট কেকের মতো বিকিয়ে যায় টিকিট। প্রায় হুড়োহুড়ি পড়ে যায় কাউন্টারে। অনলাইন বুকিংয়েও থাকে প্রচণ্ড চাপ। তাই যাত্রী সুবিধার্থে এবার বিশেষ ব্যবস্থা করছে রেল কর্তৃপক্ষ।  

    ঠিক কী জানিয়েছে রেল কর্তৃপক্ষ? (Indian Railway)

    এ প্রসঙ্গে পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পুজোর জন্য এবার থেকে রবিবারেও খোলা থাকবে সংরক্ষিত টিকিটের কাউন্টার। শিয়ালদা ও হাওড়া ডিভিশনে রবিবার সকালের শিফটে খোলা থাকবে রিজার্ভেশন অফিস। ফলে যাঁরা সপ্তাহে কাজের দিনগুলিতে টিকিট বুক (Ticket Booking For Puja) করতে যেতে পারেন না, তাঁরা ছুটির দিনে নিজেদের সময় সুযোগ মত ভিড় এড়িয়ে কাটতে পারবেন অগ্রিম টিকিট। 
    ইতিমধ্যেই শিয়ালদা ডিভিশনের কোন কোন স্টেশনে রিজার্ভেশন অফিস খোলা থাকবে সেই তালিকাও দেওয়া হয়েছে রেলের (Indian Railway) তরফে। সেই তালিকায় আছে, শিয়ালদহ, কলকাতা, বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট। এছাড়াও রয়েছে দক্ষিনেশ্বর, বেলঘড়িয়া, সোদপুর, টিটাগড়, ব্যারাকপুর, শ্যামনগর, কাঁকিনাড়া , নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, রানাঘাট, মাজদিয়া, বগুলা, শান্তিপুর, কৃষ্ণনগর সিটি, বেথুয়াডহরি, দেবগ্রাম, পলাশি, বেলডাঙা, বহরমপুর কোর্ট, মুর্শিদাবাদ। অন্যদিকে  লালগোলা, লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, বিরাটি, মধ্যমগ্রাম, বারাসাত, হাবরা, ঠাকুরনগর, বনগাঁ, বসিরহাট, হাসনাবাদ, যাদবপুর, বালিগঞ্জ, টালিগঞ্জ , সোনারপুর, বজবজ , মাঝেরহাট এবং ক্যানিং ও রয়েছে সেই তালিকায়।

    আরও পড়ুন: টানা তিনবার অরুণাচলের মুখ্যমন্ত্রী পদে শপথ বিজেপির পেমা খান্ডুর, উপমুখ্যমন্ত্রী কে?

    কেন এই সিদ্ধান্ত?

    আসলে পুজো যত এগিয়ে আসে ততই ভিড় বাড়তে থাকে টিকিটের লাইনে। তাই সেই চাপ সামাল দিতে এখন থেকেই মাঠে নেমে পড়েছেন রেল কর্তারা। তাই পুজোর অতিরিক্ত ভিড় সামাল দিতে রবিবারও বিশ্রাম নেবেন না রেলওয়ের (Indian Railway) কাউন্টারে বসা কর্মীরা। জানা গিয়েছে, পুজোর অতিরিক্ত ভিড় সামাল দিতে ১৬ জুন, ২৩ জুন, ৩০ জুন, ৭ জুলাই ও ১৪ জুলাই  শিয়ালদহ ও হাওড়া বিভাগের রিজার্ভেশন অফিসগুলি (পিআরএস এবং এসআরও উভয়ই) খোলা থাকছে রবিবারও। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mumbai Terror Attack: পলাতক জঙ্গিদের হদিশ পেতে ২৬/১১ ষড়যন্ত্রী আবু জুন্দালকে জেরা করবে পুলিশ

    Mumbai Terror Attack: পলাতক জঙ্গিদের হদিশ পেতে ২৬/১১ ষড়যন্ত্রী আবু জুন্দালকে জেরা করবে পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৬-১১ মুম্বই হামলার মামলায় (Mumbai Terror Attack) বিশেষ আদালত পুলিশকে অনুমতি দিল অন্যতম যড়যন্ত্রী আবু জুন্দালকে জিজ্ঞাসাবাদ করার। মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ এই অনুমতি পেয়েছে। মনে করা হচ্ছে যে মুম্বই হামলার পলাতক জঙ্গিদের বিষয়ে বিশদে তথ্য পাওয়া যাবে জুন্দালকে জিজ্ঞাসাবাদ করলেই। কারা মুম্বই হামলার মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছিল সে তথ্যও উঠে আসবে এতে। এদিন আবু জুন্দালকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন বিশেষ আদালতের বিচারপতি আরএন রোকড়ে। প্রসঙ্গত, বর্তমানে আবু জুন্দাল জেলবন্দি রয়েছে।

    মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত জেরা

    আদালতের নির্দেশ মতো ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা জেলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং তার বয়ান রেকর্ড করতে পারবে। এ প্রসঙ্গে আদালত জানিয়েছে, জেল কর্তৃপক্ষ সেখানে উপস্থিত থাকবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে মঙ্গলবার থেকে শনিবারের মধ্যে। সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তালোজা সেন্ট্রাল জেলে এই জিজ্ঞাসাবাদ করতে পারবেন ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা (Mumbai Terror Attack)। এর পাশাপাশি এদিন বিশেষ আদালত আরও নির্দেশ দিয়েছে, জিজ্ঞাসাবাদ করার সময় ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা ল্যাপটপ সমেত বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি আরও যে সমস্ত স্টেশনারি তাঁদের প্রয়োজন হবে তা সমস্ত কিছুই তাঁরা জেলে নিয়ে যেতে পারবেন। জিজ্ঞাসাবাদের স্বার্থে আরও অন্য কোনও সামগ্রীর প্রয়োজন হলে তা জেল কর্তৃপক্ষকে ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে আদালত।

    ২০১২ সালে গ্রেফতার

    প্রসঙ্গত, আবু জুন্দাল হল লস্কর-ই-তৈবার জঙ্গি। প্রধান ৬ মূল ষড়যন্ত্রীর মধ্যে সে ছিল অন্যতম। পূর্বপরিকল্পনা মাফিক সংগঠিতভাবে মুম্বই হামলা ঘটানো হয়েছিল। পরবর্তীকালে জুন্দালকে (Mumbai Terror Attack) গ্রেফতার করা সম্ভব হয়েছিল সৌদি আরব থেকে। তারপরেই তাকে ভারতে নিয়ে আসা হয়। পুলিশ আধিকারিকরা মনে করছেন জুন্দালকে জিজ্ঞাসাবাদ করলে আরও অনেক গুরুত্বপূর্ণ দিক উঠে আসবে এই মামলাতে। যে সমস্ত পলাতক অভিযুক্তরা রয়েছে মুম্বই হামলার তাদেরকে গ্রেফতার করা সহজ হবে। এর পাশাপাশি মুম্বই হামলাকে কেন্দ্র করে যে জঙ্গি নেটওয়ার্ক সে সময় গড়ে তোলা হয়েছিল, সে সম্পর্কেও বিশদে জানা যাবে। প্রসঙ্গত, জুন্দালকে গ্রেফতার করা হয়েছিল ২০১২ সালে এবং বর্তমানে তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dharmendra Pradhan: “নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ নেই”, সাফ জানালেন ধর্মেন্দ্র প্রধান

    Dharmendra Pradhan: “নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ নেই”, সাফ জানালেন ধর্মেন্দ্র প্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: “নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনও প্রমাণ নেই।” বৃহস্পতিবার সাফ জানিয়ে দিলেন কেন্দ্রের নয়া সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তিনি বলেন, “এনটিএতে দুর্নীতির অভিযোগ প্রমাণিত নয়। এটি দেশের অত্যন্ত দায়িত্বশীল একটি সংস্থা।”

    কী বললেন নয়া শিক্ষামন্ত্রী? (Dharmendra Pradhan)

    নিট-ইউজি ২০২৪ পরীক্ষার ফল নিয়ে দেশজুড়ে তুঙ্গে বিতর্ক। স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দেড় হাজারেরও বেশি পরীক্ষার্থীকে ফের পরীক্ষায় বসার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার পরীক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ উড়িয়ে দিলেন কেন্দ্রের নয়া শিক্ষামন্ত্রী। তিনি (Dharmendra Pradhan) বলেন, “সুপ্রিম কোর্টে এনিয়ে শুনানি চলছে। আমরা আদালতের নির্দেশ মানতে বাধ্য। কোনও পড়ুয়ার প্রতি অবিচার হবে না।”

    কী বলছে কেন্দ্র?

    এদিকে, শীর্ষ আদালতের নির্দেশের পর কেন্দ্র জানিয়ে দেয়, যে ১৫৬৩ জনকে বাড়তি নম্বর দেওয়া হয়েছে, তা বাতিল করা হচ্ছে। ডাক্তারিতে ভর্তির পরীক্ষায় পরীক্ষার্থীরা ইচ্ছে করলে ফের বসতে পারবেন আগামী ২৩ জুন। ফল প্রকাশ হবে এই মাসেরই ৩০ তারিখে। কাউন্সেলিং শুরু হবে ৬ জুলাই। প্রসঙ্গত, এবার নিট পরীক্ষায় বসেছিলেন ২৪ লাখ পড়ুয়া।

    ধর্মেন্দ্র প্রধান বলেন, “নির্দিষ্ট কিছু অভিযোগ সরকার গুরুত্ব দিয়ে দেখছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।” তিনি বলেন, “বেশ কিছু প্রশ্ন তোলা হয়েছে। সরকার আদালতে তার জবাব দিতে প্রস্তুত। অভিযোগের তদন্ত করতে শিক্ষাবিদদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।” প্রসঙ্গত, এনটিএ নিট, জেইই এবং সিইউইটি এই তিনটি বড় পরীক্ষা পরিচালনা করে। এই নিট নিয়েই উঠেছে গুচ্ছ অভিযোগ।

    আর পড়ুন: রেশন বণ্টন কেলেঙ্কারি মামলায় ইডি রেডারে আরও ৫০ খ্যাতনামা! কবে তলব?

    ২০২৪ সালের সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা বাতিলের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয় একাধিক মামলা। মামলাকারীদের অভিযোগ, এবার ফাঁস হয়ে গিয়েছে নিটের প্রশ্নপত্র। অন্যান্য অনিয়মও হয়েছে। এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লার অবসরকালীন বেঞ্চে। আদালত সাফ জানিয়ে দেয়, যে ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, তাঁদের ফের পরীক্ষায় বসতে হবে। তবে কাউন্সেলিং বন্ধ করা হচ্ছে না। পরীক্ষা নিয়ামক স্থংস্থা ও কর্তৃপক্ষকে দু’সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নোটিশও দিয়েছে আদালত (Dharmendra Pradhan)।

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Tamralipti: মহাভারতেও মেলে উল্লেখ, প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ বন্দর তাম্রলিপ্ত, জানুন ইতিহাস

    Tamralipti: মহাভারতেও মেলে উল্লেখ, প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ বন্দর তাম্রলিপ্ত, জানুন ইতিহাস

    মাধ্যম নিউজ ডেস্ক: সিন্ধু সভ্যতার বন্দর হিসেবে সারা বিশ্বে পরিচিত ছিল লোথাল, সোপারা প্রভৃতি। সাড়ে ৪ হাজার বছর আগে এই বন্দরগুলির মাধ্যমে ভারতীয় উপমহাদেশের বাণিজ্য চলত পশ্চিমের বিভিন্ন দেশগুলির সঙ্গে। একইভাবে প্রাচীন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর ছিল তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত (Tamralipti) বর্তমানে পরিচিত তমলুক শহর হিসেবে যা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলাতে অবস্থিত। গবেষকদের মতে, তাম্রলিপ্ত নামটি এসেছে তামা থেকে। অনেকের ধারণা সে সময় বিহারের সিংভূম জেলার ঘাটশিলা থেকে তামা খনন করা হত এবং তাম্রলিপ্ত বন্দরের মাধ্যমেই তা রফতানি করা হত। মহাভারতেও তাম্রলিপ্তের উল্লেখ পাওয়া যায়। তাম্রলিপ্ত ছিল রাজা তাম্রধ্বজ্যের রাজধানী। অশ্বমেধযজ্ঞের সময় পাণ্ডবদের অশ্ব এই তাম্রধ্বজ ধারণ করেন এবং অর্জুনের সঙ্গে তাঁর ভয়ানক যুদ্ধ হয়। রাজার বীরত্বে মুগ্ধ হয়ে কৃষ্ণ ও অর্জুন তাঁর সঙ্গে সখ্যসূত্রে আবদ্ধ হন বলে জানা যায়। 

    কোন কোন দেশের সঙ্গে বাণিজ্য চলত?

    তাম্রলিপ্ত বন্দর (Tamralipti) থেকে জাহাজগুলি পশ্চিমবঙ্গ, বর্তমান বাংলাদেশ ও মায়ানমারের উপকূল ধরে দক্ষিণ পূর্ব এশিয়াতে বাণিজ্যে যেত। পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এই বন্দরের মাধ্যমে বিদেশের ব্যবসায়ী, নাবিক এবং ধর্মপ্রচারকরাও আসতেন বলে জানা যায়। এই বন্দর থেকেই নীল, সিল্ক এবং তামা বোঝাই জাহাজগুলি শ্রীলঙ্কা, আফ্রিকার উপকূল, আরব সাগরের অন্যান্য দেশেও পৌঁছে যেত।

    খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে অষ্টম খ্রিষ্টাব্দ শতাব্দী পর্যন্ত বিকাশ লাভ করেছিল

    ঐতিহাসিকদের মতে তাম্রলিপ্ত (Tamralipti) বন্দরটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে অষ্টম খ্রিষ্টাব্দ শতাব্দী পর্যন্ত বিকাশ লাভ করেছিল। ভারতের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হল কলিঙ্গ যুদ্ধ। অনেক ঐতিহাসিক মনে করেন, তাম্রলিপ্তের মতো গুরুত্বপূর্ণ বন্দরের দখল নেওয়ার জন্যই অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন। সে সময়ে মৌর্য রাজাদের রাজধানী বিহারের পাটলিপুত্রের সঙ্গে তাম্রলিপ্ত সড়কপথে যুক্ত হয়ে উঠেছিল।

    দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মের প্রসারেও তাম্রলিপ্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল

    দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মের প্রসারেও তাম্রলিপ্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে মনে করেন ঐতিহাসিকরা। বৌদ্ধ সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ হল জাতকের কাহিনী। এখানে তাম্রলিপ্তের উল্লেখ পাওয়া যায়। এই বন্দরের মাধ্যমে তৎকালীন সুবর্ণভূমি অর্থাৎ বর্তমান দিনের মায়ানমার ও থাইল্যান্ডের সঙ্গে ঘনঘন সমুদ্রযাত্রার উল্লেখ পাওয়া যায়। বৌদ্ধ ধর্মাবলম্বী অশোক তাঁর ছেলে মহেন্দ্রকে তাম্রলিপ্ত বন্দরের (Tamralipti) মাধ্যমে শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মের প্রচার করতে পাঠিয়েছিলেন। শ্রীলঙ্কার ইতিহাস নিয়ে রচিত গ্রন্থ মহাবংশ দ্বিতীয় খ্রিস্টপূর্বাব্দে লেখা হয়েছিল, এখানে উল্লেখ মেলে তাম্রলিপ্ত বন্দরের।

    অনেক নামেই পরিচিত ছিল তাম্রলিপ্ত

    পশ্চিমী দুনিয়ার বিভিন্ন দার্শনিকের গ্রন্থেও উল্লেখ রয়েছে তাম্রলিপ্ত বন্দরের উল্লেখ মেলে। যেমন রোমান দার্শনিক ও পরিব্রাজক প্লিনি দ্বিতীয় শতাব্দীতে তাঁর লেখা বই ‘ন্যাচারাল হিস্টরি’তে তাম্রলিপ্তকে একটি সমৃদ্ধ বন্দর হিসেবে উল্লেখ করেছেন। ফা-হিয়েন, হিউয়েন সাং প্রভৃতি বিখ্যাত চীনা পরিব্রাজকরা তাম্রলিপ্ত বন্দর পরিদর্শন করেছিলেন বলে জানা যায়। পরিব্রাজকদের বিবরণ থেকে তাম্রলিপ্তের অনেক নাম মেলে। যেমন, তাম্রলিপ্ত, তাম্রলিপ্তি, তালুক্তি, তমালিকা, তমালিশি, দামলিপ্ত, তমলিটিস, তমোলিত্তি ইত্যাদি।

    পতনের কারণ

    সপ্তম শতাব্দী থেকে তাম্রলিপ্ত বন্দরের পতন শুরু হয়। তবে এর কারণ কী তা এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে জানা যায় না। বিভিন্ন বিশেষজ্ঞদের মতে, তাম্রলিপ্ত বন্দরের পতনের রাজনৈতিক ও ভৌগোলিক কারণ রয়েছে। অনেকে মনে করেন নদী বন্দরের পলি ও নদীর গতিপথের পরিবর্তনের কারণেই এই বন্দরের পতনের হয়। আধুনিক যুগে ১৮৮৯ সাল পর্যন্ত এই বন্দরের অস্তিত্বের ব্যাপারে সেভাবে কিছু জানা যায়নি। সে সময়ে বাঙালি লেখক এবং গবেষক গৌর দাস কিছু খনন কার্য চালিয়েছিলেন এবং ১৮৮৯ সালে ‘প্রসিডিংস অফ দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল’-এ তাঁর প্রতিবেদন প্রকাশ করেছিলেন। তারপর থেকেই সারা দেশে প্রাচীন ভারতের অন্যতম বন্দর হিসেবে তাম্রলিপ্তের (Tamralipti) নামও উঠে আসে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share