Tag: bangla news

bangla news

  • Murshidabad: ভোট পরবর্তী হিংসা জেলায় জেলায় অব্যাহত, মুর্শিদাবাদে খুন এক দুধ ব্যবসায়ী

    Murshidabad: ভোট পরবর্তী হিংসা জেলায় জেলায় অব্যাহত, মুর্শিদাবাদে খুন এক দুধ ব্যবসায়ী

    মাধ্যম নিউজ ডেস্ক: অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ হয়েছে। দেশে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এই রাজ্যের তৃণমূল বিপুল সংখ্যায় ভোট নিয়ে ২৯টি আসনে জয় লাভ করেছে। কিন্তু ফল ঘোষণার পর থেকেই জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত। কখনও বিরোধী দলের কর্মীদের টার্গেট করছে শাসক দল, আবার কখনও শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে আক্রান্ত হচ্ছেন মানুষ। রবিবার দলীয় কোন্দলে মুর্শিদাবাদে (Murshidabad) গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল একজন ব্যক্তির। পরিবারের দাবি, খুনিদের পরিচয় না জানা গেলেও তৃণমূলের দলীয় কোন্দলে খুনের ঘটনা ঘটেছে।

    কীভাবে খুনের ঘটনা ঘটল (Murshidabad)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ায় গজনীপুর এলাকায় খুন হওয়া ব্যক্তির নাম সনাতন ঘোষ। এই ব্যক্তি এলাকায় তৃণমূল করতেন। পেশায় তিনি ছিলেন একজন দুধ ব্যবসায়ী। গতকাল রবিবার রাত ১২ টায় গজনীপুর থেকে নিজের বাড়িতে বাইকে করে আরও একজনকে সঙ্গে নিয়ে ফিরছিলেন তিনি। কিন্তু গজনীপুর ও শ্রীপুরের মধ্যবর্তী মাঠ এলাকায় কয়েকজন দুষ্কৃতী তাঁদের বাইক থামিয়ে খুব কাছ থেকে গুলি করে।

    পুলিশের বক্তব্য

    মুর্শিদাবাদ (Murshidabad) পুলিশ সূত্রে খবর, সনাতনের দেহের একাধিক জায়গায় গুলি লেগেছে। গুলির শব্দ এবং চিৎকার শুনে আশেপাশের মানুষ ঘটনাস্থলে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সনাতন। তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর পুলিশ তাঁকে মুর্শিদবাদ মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।

    আরও পড়ুনঃ সুকান্ত মন্ত্রী হতেই বাজি ফাটিয়ে মিছিল করে উৎসবে মাতলেন বালুরঘাটবাসী

    পরিবারেরে বক্তব্য

    মৃত সনাতনের পরিবারের (Murshidabad) পক্ষ থেকে এক মাসি বলেছেন, “রাতের বেলায় পার্টির মিটিং করে বাইকে করে ফিরছিলেন সনাতন। কিন্তু পেছন থেকে একটি গাড়ি এসে, রাস্তায় তাঁদের বাইক দাঁড় করিয়ে দুষ্কৃতীরা ৬ রাউন্ড গুলি করে। এই গুলি সনাতনের কানে, বুকে, পেটে লাগে। যারা গুলি করেছে তাদের পরিচয় জানা না গেলেও দলীয় কোন্দলের কারণে খুনের ঘটনা ঘটেছে। এর আগেও রাজনৈতিক কারণে তাঁকে বার বার হুমকি দেওয়া হচ্ছিল।” যদিও তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।  

  • Balurghat: সুকান্ত মন্ত্রী হতেই বাজি ফাটিয়ে মিছিল করে উৎসবে মাতলেন বালুরঘাটবাসী

    Balurghat: সুকান্ত মন্ত্রী হতেই বাজি ফাটিয়ে মিছিল করে উৎসবে মাতলেন বালুরঘাটবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতার ৭৭ বছর পর প্রথম মন্ত্রী পেল বালুরঘাট (Balurghat)। সেখান থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হওয়া সুকান্তকে নিয়ে আগেই চর্চা চলছিল। অবশেষে রবিবার দুপুরে এনিয়ে বার্তা পৌঁছায় সুকান্তর পরিবার এবং দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্বদের কাছে। খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে জেলায়। এরপরেই  উচ্ছ্বাসে মেতে ওঠেন দলের নেতাদের পাশাপাশি কর্মী-সমর্থকরা।

    বাজি ফাটিয়ে মিছিল করে উৎসবে মাতলেন বালুরঘাটবাসী (Balurghat)

    সুকান্তর মন্ত্রীত্ব পাওয়াকে কেন্দ্র করে বালুরঘাট (Balurghat) শহরে থাকা বিজেপির জেলা কার্যালয় চত্বরে গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন সকলে। বাজনা, মাইক, বাতি জ্বালিয়ে সন্ধ্যায় বিজেপি কর্মীরা মিছিল বের করেন শহরে। সেই মিছিলে সামিল হন সুকান্তর স্ত্রী কোয়েল চৌধুরী এবং তাঁর পরিবার। জেলা প্রসাশনিক ভবন এবং থানা মোড়ে চলে বাজি প্রদর্শনী। সেখানেই গাড়ির মধ্যে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়। সেই অনুষ্ঠান দেখতে দলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ ভিড় করেন। জেলার প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেন সুকান্ত মজুমদার। তাঁর এই সাফল্যকে স্বাগত জানিয়েছেন জেলার সাধারণ মানুষ। রবিবার সন্ধ্যার পর কার্যত উৎসবে মেতে ওঠেন বালুরঘাটবাসী। বিজেপির এক কর্মী বলেন, দাদা আমাদের মন্ত্রী হয়েছেন। আমরা গর্বিত। তবে, দাদা রাজ্য সভাপতি থাকলে আরও ভালো লাগবে। এদিন খবরটা শোনার পর থেকেই আমরা আনন্দে মেতে উঠি। টিভির পর্দায় দাদার শপথ অনুষ্ঠানও আমরা দেখলাম। খুবই ভালো লাগল। শুধু সাংসদ থেকে তিনি প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন। এবার মন্ত্রী হয়ে তিনি আরও অনেক বেশি কাজ করবেন। দাদার হাত ধরে বালুরঘাটে প্রচুর উন্নয়ন হবে।

    আরও পড়ুন: ঘামে প্যাচপ্যাচ! জ্যৈষ্ঠের গরমে জেরবার জনজীবন, স্বস্তির বৃষ্টি কবে?

    স্ত্রীকে ফোন করে মন্ত্রী হওয়ার কথা জানান সুকান্ত

    সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদার বলেন, রবিবার বেলা সাড়ে বারোটা নাগাদ আমাকে ফোন করে সুকান্ত আনন্দের খবরটি দিয়েছেন। আমরা এতে আপ্লুত। এজন্য জেলাবাসীর (Balurghat) ভূমিকা সবচেয়ে বেশি।  সুকান্তকে বড় দায়িত্ব দেওয়ার জন্য প্রধামন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: ঘামে প্যাচপ্যাচ! জ্যৈষ্ঠের গরমে জেরবার জনজীবন, স্বস্তির বৃষ্টি কবে?

    Weather Update: ঘামে প্যাচপ্যাচ! জ্যৈষ্ঠের গরমে জেরবার জনজীবন, স্বস্তির বৃষ্টি কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: এপ্রিলের পর ফের জুনে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, তার উপর আপেক্ষিক আর্দ্রতার আধিক্য, অস্বস্তি বেড়েই চলেছে। রবিবারই কলকতার পারদ পেরিয়েছিল ৩৯ ডিগ্রি। তার উপর আর্দ্রতার বাড়াবাড়ি, ফলে সকাল থেকেই ঘামে ভিজেছে শহর। সপ্তাহের শুরুতে সেই অস্বস্তি আরও যে বাড়তে চলেছে, তেমনই আশঙ্কাবাণী শোনাল হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, বুধবার পর্যন্ত এই অস্বস্তি বজায় থাকবে। বৃহস্পতিবার রাজ্যজুড়ে নামতে পারে স্বস্তির বৃষ্টি (Rainfall)। 

    শহরের তাপমাত্রা

    সোমবার সকাল থেকেই অস্বস্তিকর আবহাওয়া (Weather Update) শহর কলকাতায়। রবিবার তাপমাত্রা ৪০ ডিগ্রির থেকে সামান্য কম ছিল। অসহ্য গরম সইতে হয়েছে সাধারণ মানুষকে। সোমবারও তার ব্যতিক্রম হবে না। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৭ ডিগ্রি বেশি এবং সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৩ শতাংশ এবং সর্বনিম্ন ৫৮ শতাংশ। আগামী দুই দিন শহরের কোথাও বৃষ্টিপাতের (Rainfall) কোনও সম্ভাবনা নেই। 

    তাপপ্রবাহের সতর্কতা

    দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চরম অস্বস্তিকর আবহাওয়া চলছে গত কয়েক দিন ধরেই। দু’দিনে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, বলে জানিয়ে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। দক্ষিণবঙ্গের পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এছাড়াও এদিন গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়।

    আরও পড়ুন: স্নায়ু-যুদ্ধে জয়ী ভারত, বুমরার বিষাক্ত বোলিংয়ে ৬ রানে হার পাকিস্তানের

    দক্ষিণবঙ্গে কবে বর্ষার প্রবেশ

    চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে মৌসুমী বায়ু (Rainfall)। বুধ বা বৃহস্পতিবারের আগে মৌসুমী বায়ুর অগ্রসর হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম বলেই জানাচ্ছেন আবহবিদরা। মৌসুমী অক্ষরেখা আহমেদ নগর নিজামাবাদ সুকমা মালকানগিরি বিজয়নগরম পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে, অক্ষরেখাটির একটি অংশ ইসলামপুরেই থমকে রয়েছে।

    উত্তরে চলছে বৃষ্টি

    দক্ষিণে বৃষ্টির (Rainfall) দেখা না মিললেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) মিলেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ঝোড়ো হাওয়ার সঙ্গে ষ্টির পূর্বাভাস রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: স্নায়ু-যুদ্ধে জয়ী ভারত, বুমরার বিষাক্ত বোলিংয়ে ৬ রানে হার পাকিস্তানের

    T20 World Cup 2024: স্নায়ু-যুদ্ধে জয়ী ভারত, বুমরার বিষাক্ত বোলিংয়ে ৬ রানে হার পাকিস্তানের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কোর বোর্ডে কম রানের পুঁজি নিয়েও স্নায়ুচাপ ধরে রেখে পাকিস্তানকে ৬ রানে হারাল ভারত। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনও পর্যন্ত (T20 World Cup 2024) সেরা ম্যাচ। টানটান উত্তেজনা। ভারতের ১১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভারে পাকিস্তানের রান ছিল ৮৩-৪। অর্থাৎ পাঁচ ওভারে দরকার ৩৭ রান। আর সম্ভব না, ম্যাচটা পাকিস্তানের পকেটে! ভারতীয় সময় অনুযায়ী ঘড়িতে রাত সাড়ে ১২টা। সপ্তাহের প্রথম দিন স্কুল-অফিসের চিন্তা করে অনেকেই তখন শুয়ে পড়েছিলেন। কিন্তু সেটাও পারল না পাকিস্তান। সৌজন্যে ডেথ ওভারে ভারতের বোলিং। ১৬ থেকে ২০ ওভারে ভারত (India vs Pakistan) দেয় যথাক্রমে ২, ৫, ৯, ৩ এবং ১১ রান। অর্থাৎ শেষ ওভার বাদে পাকিস্তান কোনও ওভারে ১০ রানও তুলতে পারেনি। ক্রিকেট যে টিম-গেম বড় ম্যাচে চাপ সামলে তা ফের একবার প্রমাণ করে দিল রোহিত এন্ড কোং।

    ব্যাটিংয়ে ভরাডুবি

    রবিবার খেলা শুরু হয় দেরিতে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। টসে জিতে ভারতকে (India vs Pakistan) ব্যাট করতে পাঠান পাক অধিনায়ক বাবর আজম। তাঁর সিদ্ধান্তে কোনও ভুল ছিল না। প্রথম ওভার হওয়ার পরেই আবার বৃষ্টি নামে। কিছু ক্ষণ বন্ধ ছিল খেলা। কিন্তু ম্যাচ শুরু হতেই আউট হয়ে যান বিরাট কোহলি (৩ বলে ৪ রান)। বল পিচে পড়ার পর একটু থমকে আসছিল। বিরাট বুঝতে পারেননি। আগে ব্যাট চালিয়ে দেন। তাতেই নাসিম শাহের বলে আউট হয়ে যান বিরাট। পরের ওভারেই আউট হয়ে যান রোহিত (১২ বলে ১৩ রান)। তাঁর উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। রোহিতের ক্ষেত্রেও বল থমকে এসেছিল। আগে ব্যাট চালিয়ে ফেলেছিলেন ভারত অধিনায়ক। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। অক্ষর ১৮ বলে ২০ রান, ঋষভ পন্থ ৩১ বলে ৪২ রান করেন। এছাড়া বাকিদের শুধু যাওয়া-আসার পালা। পুরো ২০ ওভার ব্যাটও করতে পারেনি ভারত। এই প্রথম টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতকে অল-আউট করল পাকিস্তান। ১১৯ রানেই থেমে যায় রোহিতদের ইনিংস। 

    দুরন্ত কাম ব্যাক ভারতের

    টি টোয়েন্টি ক্রিকেটে (T20 World Cup 2024) না হলেও নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট গ্রাউন্ডের পিচে এই রান যে লড়াই করার মতো তা জানতেন বুমরা-সিরাজরা। সেই মতো শুরুও করলেন। কিন্তু যশপ্রীত বুমরার প্রথম ওভারে ক্যাচ ফেললেন দুবে। এবার ভাবনা শুরু। তাহলে কি সত্যিই পরাজয়! কিন্তু অন্য কৌশল তৈরি করছিলেন বুমরা। তাঁকে যোগ্য সহায়তা করে গেলেন হার্দিক, সিরাজ। ব্যাটারদের বধ্যভূমি নিউ ইয়র্কের পিচে আগুনে বোলিং করলেন বুমরা। পরিকল্পনার অভাবেই ডুবতে হল পাকিস্তানকে।  কম রানের লক্ষ্য হওয়ার পরেও কেউ ইনিংস ধরার চেষ্টা করলেন না। বুমরা নিলেন তিন উইকেট। হার্দিক নিলেন ২ উইকেট। একটি করে উইকেট নিলেন অর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেল। উইকেট নেওয়ার সঙ্গে রানও আটকে রাখলেন ভারতীয় বোলারেরা।

    কম রানের পুঁজি নিয়ে পাকিস্তানের (India vs Pakistan) মতো দলের বিপক্ষে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গেলেন রোহিত। সুন্দরভাবে বোলারদের ব্যবহার করলেন। দলের সেরা বোলারকে রেখে দিলেন ১৯ তম ওভারের জন্য। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওভার এটি। ১৯ তম ওভারে মাত্র ৩ রান দিয়ে ১ উইকেট নিলেন বুমরা। তখনই ভারতের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi Cabinet: জমকালো অনুষ্ঠানে ফের প্রধানমন্ত্রী পদে শপথ মোদির, মন্ত্রিসভায় কারা?

    PM Modi Cabinet: জমকালো অনুষ্ঠানে ফের প্রধানমন্ত্রী পদে শপথ মোদির, মন্ত্রিসভায় কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: রবি-সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে জমকালো অনুষ্ঠানে তৃতীয়বারের জন্য শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Cabinet)। প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নেন আরও ৭২জন পূর্ণমন্ত্রী। বাংলা থেকে মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুরের।

    মোদির মন্ত্রিসভা (PM Modi Cabinet)

    এবার দেখে নেওয়া যাক মোদির মন্ত্রিসভায় কাদের জায়গা হল। এদিন যাঁরা শপথ নিয়েছেন, তাঁরা হলেন রাজনাথ সিংহ, অমিত শাহ, নীতীন গডকরি, জেপি নাড্ডা, শিবরাজ সিংহ চৌহান, নির্মলা সীতারামণ, এস জয়শঙ্কর, মনোহরলাল খট্টর, এইচডি কুমারস্বামী, পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, জিতন রাম মাঝি, লালন সিংহ, সর্বানন্দ সোনোয়াল, বীরেন্দ্র কুমার, কিঞ্জারাপু রামমোহন নায়ডু, প্রহ্লাদ জোশী, জুয়েল ওঁরাও, গিরিরাজ সিংহ, অশ্বিনী বৈষ্ণব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিংহ শেখাওয়াত, অন্নপূর্ণা দেবী, কিরণ রিজিজু, হরদীপ সিংহ পুরী, মনসুখ মাণ্ডব্য, গঙ্গাপূরম কিষান রেড্ডি, চিরাগ পাশোয়ান, সিআর পাতিল, ইন্দ্রিজিৎ সিংহ, জিতেন্দ্র সিংহ, অর্জুনরাম মেঘওয়াল, প্রতাপরাও গণপতরাও জাধব, জয়ন্ত চৌধুরী, জিতিন প্রসাদ, শ্রীপদ ইয়েসোনায়েক, পঙ্কজ চৌধুরী, কৃষ্ণপাল গুর্জর, রামদাস আঠাওয়ালে, রামনাথ ঠাকুর, নিত্যানন্দ রাই।

    জায়গা পেলেন আর কারা 

    শপথ নিলেন অনুপ্রিয়া প্যাটেল, ভি সোমান্না, চন্দ্রশেখর পেম্মাসানি, এসপি সিংহ বাঘেল, শোভা করন্দ লাজে, কীর্তি বর্ধন সিংহ, বিএল বর্মা, শান্তনু ঠাকুর, সুরেশ গোপী, এল মুরুগান, অজয় টামটা, সঞ্জয় কুমার, কমলেশ পাশোয়ান, ভগীরথ চৌধুরী, সতীশচন্দ্র দুবে, সঞ্জয় শেঠ, রবনীত সিংহ বিটু, দুর্গাদাস উইকে, রক্ষা নিখিল খাড়সে, সুকান্ত মজুমদার, সাবিত্রী ঠাকুর, তোখন সাহু, রাজভূষণ চৌধুরী, ভূপতি রাজু শ্রীনিবাসন বর্মা, হর্ষ মালহোত্র, মুরলীধর মোহল এবং জর্জ কুরিয়েন। এদিন শপথ নিয়েছেন ৩৬ জন প্রতিমন্ত্রী এবং পাঁচজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও। তবে এবার বাদ পড়লেন পুরানো মন্ত্রিসভার কয়েকজন সদস্য। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর, রাজীব চন্দ্রশেখর এবং নারায়ণ রানে। 

    আর পড়ুন: পদ্মের কাছে হার বিজেডির, রাজনীতি ছাড়লেন নবীন-ঘনিষ্ঠ প্রাক্তন আমলা

    নিয়ম হল, লোকসভার মোট সদস্য সংখ্যার ১৫ শতাংশের মধ্যে থাকতে হবে মন্ত্রিসভার সদস্য সংখ্যা। অষ্টাদশ লোকসভার ৫৪৩টি আসনে নির্বাচন হয়েছে। সেই হিসেবে মন্ত্রী হতে পারেন সর্বোচ্চ ৮১ জন।প্রসঙ্গত, মোদির নয়া মন্ত্রিসভায় (PM Modi Cabinet) ঠাঁই পেয়েছেন জম্মু-কাশ্মীরের একজনও। তিনি হলেন জিতেন্দ্র সিংহ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 10 June 2024: কারও উপকার করতে গিয়ে অপমানিত হতে হবে

    Daily Horoscope 10 June 2024: কারও উপকার করতে গিয়ে অপমানিত হতে হবে

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে আজকের দিন?

    মেষ

    ১) কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে। সাবধান থাকুন।

    ২) শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে।

    বৃষ

    ১) সম্পত্তির ব্যাপারে আইনি কাজে সাফল্য আসতে পারে।

    ২) বাড়িতে বৈরী মনোভাব ত্যাগ করাই ভাল হবে।

    মিথুন

    ১) কোনও বিবাদ হাতাহাতি পর্যন্ত গড়াতে পারে। খুব সতর্ক থাকুন।

    ২) সারা দিন ব্যবসা ভালো চললেও চিন্তা থাকবে।

    কর্কট

    ১) পসকালের দিকে অশান্তির জন্য মন ভাল থাকবে না।

    ২) কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন।

    সিংহ

    ১) বাড়িতে সুসংবাদ আসতে পারে।

    ২) নতুন কাজের সন্ধান করতে হতে পারে।

    কন্যা

    ১) অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি আসতে পারে।

    ২) প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন।

    তুলা

    ১) উদ্বেগের কারণে কোনও কাজ পণ্ড হতে পারে।

    ২) প্রিয়জনের চিকিৎসায় ব্যয় বৃদ্ধি।

    বৃশ্চিক

    ১) অপরকে সুখী দেখতে গেলে আত্মত্যাগ করতে হবে।

    ২) অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন।

    ধনু

    ১) সঙ্গীতচর্চায় সুনাম লাভ। সামাজিক কাজে অংশগ্রহণ

    ২) অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে।

    মকর

    ১) স্বন্ধুদের থেকে একটু সাবধান থাকুন, অশান্তি হতে পারে।

    ২) অপরের সমালোচনা করতে যাবেন না, সমস্যার সৃষ্টি হতে পারে।

    কুম্ভ

    ১) ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ।

    ২) কারও উপকার করতে গিয়ে অপমানিত হতে হবে।

    মীন

    ১) কোনও বিশেষ ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে।

    ২) সন্তানদের পরীক্ষার ফল ভাল হবে। পরিবারে খুশির মেজাজ।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • VK Pandian: পদ্মের কাছে হার বিজেডির, রাজনীতি ছাড়লেন নবীন-ঘনিষ্ঠ প্রাক্তন আমলা

    VK Pandian: পদ্মের কাছে হার বিজেডির, রাজনীতি ছাড়লেন নবীন-ঘনিষ্ঠ প্রাক্তন আমলা

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পর্যুদস্ত হয়েছেন বিজেপি সুপ্রিমো তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এই নির্বাচনে তাঁর দল জিতলে তিনি ভেঙে ফেলতেন সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের রেকর্ড। টানা আড়াই দশক ওড়িশার মুখ্যমন্ত্রী পদে থাকার পর এবার পদ্ম-পার্টির কাছে নবীন খুইয়েছেন কুর্সি। তাঁর পরাজয়ে হতাশ প্রাক্তন আমলা ভিকে পান্ডিয়ান (VK Pandian)।

    কাঠগড়ায় পান্ডিয়ান (VK Pandian)

    বিজেডির পরাজয়ের জন্য পান্ডিয়ানই দায়ী বলে অভিযোগ বিরোধীদের। তার জেরেই শেষমেশ সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন নবীনের ব্যক্তিগত সচিব থেকে ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠা পান্ডিয়ান। রবিবার এক ভিডিওবার্তায় পান্ডিয়ান (VK Pandian) বলেন, “নবীনবাবুকে সাহায্য করতে আমি সক্রিয় রাজনীতিতে যোগ দিতে চেয়েছিলাম। কিন্তু এখন সচেতনভাবেই নিজেকে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে নিচ্ছি।” বিজেডির পরাজয়ের জন্য দলীয় কর্মী-সমর্থকদের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছেন পান্ডিয়ান। বলেন, “আমার এই যাত্রায় যদি আমি কাউকে আঘাত দিয়ে থাকি, তবে দুঃখিত। আমার বিরুদ্ধে যে প্রচার চালানো হয়েছিল, তা যদি বিজেডির পরাজয়ের কারণ হয়, সেজন্যও আমি দুঃখিত।”

    পর্যুদস্ত নবীনের দল

    পান্ডিয়ান দক্ষ আইএএস। গত নভেম্বরে চাকরি ছেড়ে যোগ দেন সক্রিয় রাজনীতিতে। বিধানসভা নির্বাচনের ফল বের হলে দেখা যায় পদ্ম-পার্টির কাছে পর্যুদস্ত হয়েছে নবীনের দল বিজেডি। রাজ্যের ১৪৭টি বিধানসভা আসনের মধ্যে মাত্র ৫১টিতে জিতেছে বিজেডি। বিজেপি জয়ী হয়েছে ৭৮টি আসনে। লোকসভা নির্বাচনের ফল আরও করুণ। রাজ্যের ২১টি আসনের মধ্যে একটিতেও জয়ী হয়নি নবীনের দল। বিজেপি সরকার গড়ার দাবিদার হওয়ায় পদত্যাগ করেন নবীন। বিজেডির অভিযোগ, পান্ডিয়ান দলের প্রবীণ নেতাদের কোণঠাসা করে দিয়েছিলেন। তার জেরে তাঁদের অনেকেই দলত্যাগ করেন। বিজেডির হারের পরেই সমালোচনার তিরে বিদ্ধ হন পান্ডিয়ান। এহেন পরিস্থিতিতে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন এই প্রাক্তন আমলা।

    আর পড়ুন: “২ কোটি ৩৫ লাখ লোক বিজেপিকে সমর্থন করেছেন, আমাদের বিরাট দায়িত্ব”, মন্তব্য শুভেন্দুর

    পান্ডিয়ান বলেন, “যে অভিজ্ঞতা এবং শিক্ষা আমি অর্জন করেছি, তা আমার সারা জীবনের পাথেয় হয়ে থাকবে। তাঁর আশীর্বাদ, নেতৃত্ব, নীতিবোধ এবং সর্বোপরি, ওড়িশাবাসীর প্রতি তাঁর ভালোবাসা আমায় সব সময় প্রেরণা জুগিয়েছে। ওড়িশাবাসীর কল্যাণ কামনাই তাঁর ধ্যান-জ্ঞান ছিল। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র দূরীকরণ, নারীর ক্ষমতায়ন-সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা মাইলস্টোন ছুঁয়েছি (VK Pandian)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rekha Patra: “গণনাকেন্দ্র হয়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস”, হারের পর তোপ রেখা পাত্রের

    Rekha Patra: “গণনাকেন্দ্র হয়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস”, হারের পর তোপ রেখা পাত্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে (Rekha Patra) লোকসভার ভোটে প্রার্থী করে বিরাট চমক দিয়েছিল বিজেপি। কিন্তু তৃণমূলের প্রার্থী হাজি নুরুলের কাছে ৩ লক্ষের বেশি ভোটে হারতে হয়েছে। রেখার নির্বাচনী প্রচার ছিল বিরাট জমজমাট। দেশের প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর সমর্থনে একাধিক সভায় সন্দেশখালিতে অত্যাচারের কথা তুলে ধরেছিলেন। একই সঙ্গে তৃণমূল নেতা শেখ শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে বিজেপি তীব্র আক্রমণ করেছিল। কিন্তু তবুও বিজেপি জয়ী হতে পারেনি বসিরহাট লোকসভা কেন্দ্রে। তাহলে পরাজয়ের কারণ কী ছিল? বিজেপি নেত্রী রেখা পাত্র বলেছেন, “এই ফলাফলে বিরাট চক্রান্ত করা হয়েছে। আমাদের কাউন্টিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল। গণনাকেন্দ্র হয়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস। আমরা এই নিয়ে আদালতের দ্বারস্থ হব।”

    কী বললেন রেখা পাত্র (Rekha Patra)?

    সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্র (Rekha Patra) বলেছেন, “আমি পালিয়ে যাইনি। একটা সমস্যা হয়েছিল সেই জন্য ১০ মিনিটের জন্য বাইরে বেরিয়েছিলাম। সেটাকে তৃণমূল, রেখা পাত্র পালিয়েছে বলে মিথ্যা প্রচার করেছে। তৃণমূল কারচুপি করেছে। মিথ্যা খেলায় বুক বেঁধেছে ওরা। ২০২১ সাল থেকে রাজ্যে বিজেপিকে হারাতে এই অপচেষ্টা করছে তৃণমূল। প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতাকে ছোট করার জন্য প্ল্যানিং করে হারানো হয়েছে। এই হার, পরাজয় হিসাবে মানছি না। যত‌ই মিথ্যা আশায় বুক বাঁধুন। বেশিদিন বুক বেঁধে থাকতে পারবেন না।”

    আরও পড়ুনঃ লোকসভার নিরিখে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা কত দাঁড়াল জানেন?

    আর কী বললেন রেখা?

    এলাকায় রেখা নেই বলে তৃণমূল অপপ্রচার করলে, মুখের উপর জবাব দিয়ে রেখা (Rekha Patra) বলেন, “আমি চোর নই যে লুকিয়ে থাকব। সময় হলেই আমি যাবো সন্দেশখালি। এই লড়াইকে শক্তিশালী করতে আমি মানুষের পাশে দাঁড়াব। তৃণমূল আমার যে কর্মীদের উপর ভোট পরবর্তী সন্ত্রাস চালাচ্ছে, তাঁদের পাশে আমি দাঁড়িয়েছি। অনেক কর্মী ঘর ছাড়া হয়েও বিজেপি করছেন, তাঁদের আমি কৃতজ্ঞতা জানাই। যেখানে যেখানে অত্যাচার হবে আমি সেখানে সেখানে যাব। একটা বড় প্ল্যানিং করে আমাকে হারানো হয়েছে। রাজনীতিতে যখন এসেছি, আমি রাজনীতিতে থাকব।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh MP Murder Case: বাগজোলা খাল থেকে উদ্ধার হাড়গোড়! বাংলাদেশের সাংসদ খুনে নয়া মোড়?

    Bangladesh MP Murder Case: বাগজোলা খাল থেকে উদ্ধার হাড়গোড়! বাংলাদেশের সাংসদ খুনে নয়া মোড়?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম খুনের (Bangladesh MP Murder Case) তদন্তে এবার চাঞ্চল্যকর মোড়। এই খুনের ঘটনায় ধৃত মহম্মদ সিয়াম হোসেনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এবার বাগজোলা খাল (Bagjola Canal) থেকে হাড়গোড় উদ্ধার করল সিআইডি। নিউটাউনে বাংলাদেশের সাংসদ খুনে ধৃত সিয়ামকে নিয়ে সিআইডি ভাঙড়ের সাতুলিয়া এলাকায় বাগজোলা খালে তল্লাশি শুরু করে সিআইডি। সঙ্গে ছিল নৌসেনা এবং কলকাতা পুলিশের ডিএমজি টিম। ডুবুরি নামিয়ে চলছিল তল্লাশি। সেখানেই উদ্ধার হয় বেশ কিছু হাড়। 

    ঠিক কী ঘটেছিল? (Bangladesh MP Murder Case) 

    রবিবার সকালে সিয়ামকে নিয়ে ভাঙড় এলাকায় পৌঁছে বাগজোলা খালের (Bagjola Canal) কাছে আসেন সিআইডি আধিকারিকেরা। এলাকা শনাক্তকরণের পরেই ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। সূত্রের খবর, তল্লাশির পর একটি ঝোপের পাশ থেকে হাড়গোড়গুলি উদ্ধার করা হয়। হাড়গুলি প্রাথমিক ভাবে দেখে অনুমান, সেগুলি মানুষেরই। তবে, সেই হাড় বাংলাদেশের সাংসদেরই কি না তা এখনও স্পষ্ট নয়। ফরেন্সিক পরীক্ষার পরেই  তা জানা যাবে। অর্থাৎ বাংলাদেশের সাংসদ খুনে এবার আরও এক বড় সূত্র পেতে চলেছে সিআইডি।
    এর আগে এই ঘটনার (Bangladesh MP Murder Case) তদন্তে নেমে কিছু মাংসের টুকরো উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। এবার উদ্ধার হল কিছু হাড়। এই হাড় এবং মাংসপিণ্ড বাংলাদেশের সাংসদের কিনা তা জানার জন্য তলব করা হয়েছে তাঁর মেয়েকে। তিনি এসে ডিএনএ স্যাম্পেল দিলে তা পরীক্ষা করে দেখা হবে।

    আরও পড়ুন: কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন কার্তিক মহারাজ! ভারত সেবাশ্রমের সন্ন্যাসীর নিরাপত্তায় ৪ জওয়ান

    কলকাতায় চিকিৎসা করাতে এসে গত ১৩ মে বাংলাদেশের সাংসদ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। এরপর তদন্তে নেমে একের পর এক তথ্য সামনে উঠে আসে। এখনও পর্যন্ত সিআইডি সূত্রে যা জানা গিয়েছে, তাতে ঝিনাইদহের সাংসদকে নিউটাউনের ফ্ল্যাটে খুনের (Bangladesh MP Murder Case) পর হাড়-মাংস আলাদা করা হয়। তারপর প্যাকেটবন্দি করে সেগুলি নিয়ে যাওয়া হয়েছিল ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকায়। পরে, প্যাকেট থেকে বের করে হাড়-মাংস ছড়িয়ে দেওয়া হয়েছিল বাগজোলা খালে (Bagjola Canal)। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kartik Maharaj: কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন কার্তিক মহারাজ! ভারত সেবাশ্রমের সন্ন্যাসীর নিরাপত্তায় ৪ জওয়ান

    Kartik Maharaj: কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন কার্তিক মহারাজ! ভারত সেবাশ্রমের সন্ন্যাসীর নিরাপত্তায় ৪ জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের মাঝেই আচমকা চর্চায় উঠে এসেছিল মুর্শিদাবাদের (Murshidabad) কার্তিক মহারাজ (Kartik Maharaj) ওরফে স্বামী প্রদীপ্তানন্দের নাম। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আবহ মিটতেই এবার সেই কার্তিক মহারাজ কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন। সূত্রের খবর, এ বার থেকে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর চার জওয়ান।  

    মুখ্যমন্ত্রীর অভিযোগ

    লোকসভা ভোটের মধ্যে গত ১৮ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের সভা থেকে সরাসরি কার্তিক মহারাজের (Kartik Maharaj) নাম উল্লেখ করে বলেছিলেন, “আমি ভারত সেবাশ্রম সংঘকে অনেক সম্মান করতাম, কিন্তু যে লোকটা তৃণমূলের এজেন্টকে বসতে দেন না তাঁকে আমি সাধু বলে মনে করি না।  তার কারণ, সে ‘ডাইরেক্ট পলিটিক্স’ করে দেশটার সর্বনাশ করছে।” মমতা এও বলেন, “সব সজ্জন সমান হয় না। সব সাধুও সমান নয়। আমাদের মধ্যেই কি সবাই সমান আছেন? আমি আইডেনটিফাই করেছি বলেই বলছি।”

    ঠিক কী ঘটেছিল? (Kartik Maharaj) 

    এর পরেই বিষয়টি নিয়ে সরব হন মহারাজ। বিতর্কিত মন্তব্যের অভিযোগে মুখ্যমন্ত্রীকে আইনি চিঠিও পাঠিয়েছিলেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনও সারবত্তা নেই। ওই বক্তব্যে তাঁর ‘মানহানি’ হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছিলেন কার্তিক মহারাজ। সম্মানহানির চেষ্টায় মুখ্যমন্ত্রী ‘অসত্য’ এবং ‘বিভ্রান্তিকর’ মন্তব্য করেছেন বলেও অভিযোগ করেছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের ওই সন্ন্যাসী।
    এরপর মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিতর্কের আবহে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়ে নিরাপত্তা চেয়েছিলেন কার্তিক মহারাজ (Kartik Maharaj)। তিনি দাবি করেছিলেন, ভারত সেবাশ্রম সঙ্ঘের আশ্রমে হামলা হতে পারে। আশ্রম ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বলে একটি হুমকি-চিঠিও তিনি পেয়েছেন বলে আদালতে জানিয়েছিলেন কার্তিক মহারাজ। তাই ভোট মিটতেই তাঁর নিরাপত্তার ব্যবস্থা করা হল। 

    কার্তিক মহারাজের মন্তব্য (Kartik Maharaj) 

    এ প্রসঙ্গে, কার্তিক মহারাজ বলেন, ‘‘আমার আশ্রমে দুহাজারেরও বেশি ছাত্রছাত্রী রয়েছে। অভিভাবকেরা এই পরিবেশে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। আমি তাঁদের কথা ভেবে নিরাপত্তার আবেদন করেছিলাম। আবেদন মঞ্জুর হওয়ায় অভিভাবকেরা খুব খুশি। আমিও খানিকটা আশ্বস্ত। তবে সন্ন্যাসী মানুষ হিসাবে আমার নিরাপত্তাহীনতা কিংবা বাড়তি নিরাপত্তার কোন লালসা নেই।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share