Tag: bangla news

bangla news

  • Bengali Cinema: সেলুলয়েডের পর্দায় ভোটে লড়া দাপুটে ‘বিন্দু মাসি’ মমতার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন

    Bengali Cinema: সেলুলয়েডের পর্দায় ভোটে লড়া দাপুটে ‘বিন্দু মাসি’ মমতার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন

    মাধ্যম নিউজ ডেস্ক: বিন্দু মাসি! পশ্চিমবঙ্গের মানুষ এই নামের সঙ্গে খুব ভালোভাবেই পরিচিত। নব্বই দশকে টলিপাড়ার জনপ্রিয় ভিলেন অভিনেত্রী অনামিকা সাহা ওরফে বিন্দু মাসি। এক সময় পর্দায় অসাধারণ অভিনয় দক্ষতার পরিচয় বহন করতেন তিনি। পর্দাতে চোখ রাঙানো দাপুটে ভিলেন হলেও বাস্তবে তিনি ঠিক ততটাই শান্ত স্বভাবের, যিনি গুছিয়ে কথাটুকুও বলতে পারেন না বলে নিজেই দাবি করেন। সবাইকে নিয়ে গল্পের আসর বসাতে তিনি খুব পছন্দ করেন। জানা গেল, এই বিন্দু মাসি অর্থাৎ অনামিকা সাহাকে দলে যোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর উত্তরে তিনি কী বলেছিলেন, তা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সব কিছু জানিয়েছেন।

    রাজনীতির হাতছানিও টলাতে পারেনি

    তিনি জানান, অনেক বছর আগের কথা। মমতা ব্যানার্জিকে তিনি যখন প্রথম দেখেন, সেই ঘটনা এখনও তাঁর মনে আছে। তাঁর কথায়, “ঠিক বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়ি ফিরছি, তখন লক্ষ্য করি, পথে একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর তাকে ঘিরে অনেক পুলিশ। পরে বাড়ি এসে শ্বশুরমশাইয়ের কাছে জানতে পারি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি সিপিএমের বিরুদ্ধে লড়াই করছেন। ওই দিনটাই ছিল আমার প্রথম দেখা মমতাকে। এর পরে সেই মমতাকে আমি মুখ্যমন্ত্রী হতে দেখি। তখন আমি ভেবেছিলাম, আমি তো কিছু করতে পারলাম না। আবার বিয়ের পর শ্বশুরমশাইও আমার কাজ বন্ধ করে দিলেন, না হলে আজ কোন জায়গায় পৌঁছে যেতাম। এসব সত্ত্বেও তিনি কিন্তু নিজেকে রাজনীতির সঙ্গে জড়াতে চাননি, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন।

    ভোটে দাড়ানোর মমতার প্রস্তাবও ফিরিয়ে দেন

    অনামিকা আরও জানান, তিনি আগে এক যাত্রা দলে কাজ করতেন, সেখানে তাপস পাল ও শতাব্দী রায় এক দলে আর অভিষেক চট্টোপাধ্যায় ও অনামিকা অন্য দলে কাজ করতেন। কিন্তু যাত্রা শেষে প্রায় একই হোটেলে সবাই থাকতেন। সেখানে জমে উঠত আসর। আর ঠিক এই রকম এক মুহূর্তে একটা ফোন আসে। আর তাপস সেই সময় অনামিকাকে জানায়, মমতাদি চাইছে তিনি যেন ভোটে দাঁড়ান। সেই প্রসঙ্গে অনামিকা বলেন, “আমি খুব সাধারণ একজন মানুষ, আমি অভিনয় ছাড়া কিছু পারি না, আর রাজনীতি আমি কিছু বুঝি না। আর আমি অত মিথ্যা কথা বলতেও পারি না।” তাই সেই জায়গায় শতাব্দী ভোটে দাঁড়ায়।

    সরাসরি রাজনীতির মঞ্চে ‘না’

    প্রচারকার্যেও মমতা অনামিকাকে চেয়েছিলেন। সেই কথা মতো মোট ২৪টি প্রচারে তিনি অংশগ্রহণ করেন। কিন্তু এই বছর আর প্রচারকার্যে যাননি অনামিকা। সিরিয়ালের কাজ, শারীরিক অসুস্থতা এইসবের জন্য তিনি আর প্রচারে যাননি। আর তাছাড়াও অনামিকার মেয়ে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত কোনও কাজে যান, থাকলে তাঁকে আর মা বলে ডাকবেন না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Jake Sullivan: ভারত সফরে আসছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, কেন জানেন?

    Jake Sullivan: ভারত সফরে আসছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয়বারের জন্য দিল্লির তখতে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী পদে মোদি নির্বাচিত হতেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতা। এঁদের মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও (Jake Sullivan)। মঙ্গলবার ফল ঘোষণা হয় অষ্টাদশ লোকসভা নির্বাচনের। বুধবারই প্রধানমন্ত্রীকে ফোন করেন বাইডেন। তখনই বাইডেন জানান, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান আসবেন ভারত সফরে। তাঁর সফর নিয়ে দুই রাষ্ট্রনেতার বিশদে আলোচনা হয় বলেও খবর।

    হোয়াইট হাউসের বার্তা (Jake Sullivan)

    মার্কিন প্রেসিডেন্টের সদর দফতর হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ‘প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন জুনিয়র আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন। তাঁকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের সাধারণ নির্বাচনে তাঁর এবং এনডিএর ঐতিহাসিক জয়ের কারণে অভিনন্দন জানানো হয়েছে তাঁকে।’ আরও জানানো হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের আসন্ন নয়াদিল্লি সফর নিয়েও আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতার। দুই রাষ্ট্রনায়কের বিশ্বস্ত, কৌশলগত, প্রযুক্তিগত অংশীদারিত্ব-সহ মার্কিন-ভারত অগ্রাধিকারের তালিকায় থাকা বিভিন্ন বিষয়ে ভারতের নয়া সরকারকে যুক্ত করতে নয়াদিল্লিতে আসছেন জেক।’ 

    কবে আসছেন সুলিভান

    সুলিভান (Jake Sullivan) কবে ভারত সফরে আসছেন, তা এখনও জানা যায়নি। তবে শনিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবে মোদি সরকার। তার পরের দুদিনও সম্ভবত ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবেন প্রধানমন্ত্রী। ওয়াকিবহাল মহলের ধারণা, তাই ওই সপ্তাহের শেষের দিকে নয়াদিল্লিতে আসতে পারেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

    মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বার্তালাপের পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “বন্ধু জো বাইডেনের কাছ থেকে ফোন কল পেয়ে আমি আপ্লুত। তাঁর অভিনন্দনবার্তা ও ভারতীয় গণতন্ত্রের প্রতি তাঁর উৎসাহ আমার কাছে মূল্যবান। আসন্ন বছরগুলিতে ভারত-মার্কিন বৈশ্বিক অংশীদারিত্ব আরও অনেক ল্যান্ডমার্কের সাক্ষী থাকবে। মানবতার কল্যাণ এবং বিশ্বের ভালোর জন্যই আমাদের অংশীদারিত্ব আরও জোরালো হবে।”

    আর পড়ুন: দুর্দিনের বাজারে জামানত খুইয়েছেন ২১ সিপিএম প্রার্থী, কত টাকা খোয়াল আলিমুদ্দিন?

    এদিকে, পৃথক একটি বিবৃতিতে ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন সেনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান, সেনেটর বেন কার্ডিন। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সারা দেশে এক মিলিয়নেরও বেশি মানুষ ভোট দেওয়ায় যারপরনাই খুশি তিনি। বলেন, “তীব্র তাপপ্রবাহের মধ্যেও ভোট দিয়েছেন ভারতবাসী। এভাবে তাঁরা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাঁদের দায়বদ্ধতা প্রদর্শন করেছেন (Jake Sullivan)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • WBJEE Result 2024: প্রকাশিত হল রাজ্য জয়েন্টের ফল, মেধাতালিকায় জায়গা পেলেন কারা?

    WBJEE Result 2024: প্রকাশিত হল রাজ্য জয়েন্টের ফল, মেধাতালিকায় জায়গা পেলেন কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE Result 2024) পরীক্ষার ফল। ৬ জুন, বৃহস্পতিবার দুপুর আড়াইটেয় একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল ঘোষণা করা হল। এদিন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)-এর সভাপতি মলয়েন্দু সাহা ঘোষণা করলেন প্রথম দশ জন পরীক্ষার্থীর নাম। 

    কীভাবে পাবেন রেজাল্ট

    আজ বিকেল ৪টার পর থেকেই পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল দেখতে পাবেন। এদিন বিকেল থেকেই পরীক্ষার্থীরা www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইট থেকে জয়েন্ট এন্ট্রান্সের র‍্যাঙ্ককার্ড বা স্কোরকার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এই স্কোরকার্ডে পরীক্ষার্থীদের ছবি, হল টিকিট নম্বর, অ্যাপ্লিকেশন নম্বর, প্রাপ্ত নম্বর ইত্যাদি সব তথ্য উল্লেখ থাকবে। এই নম্বরের ভিত্তিতে মেধাতালিকাও তৈরি হয়েছে। 

    প্রথম দশে কারা

    জয়েন্টের মেধাতালিকায় প্রথম দশজনের মধ্যে রয়েছে সিবিএসই বোর্ডের ৪ জন পরীক্ষার্থী। আবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনে পাশ করেছেন ৪ জন পরীক্ষার্থী এবং বাকি দুজন আইএসসি বোর্ডের ছাত্র-ছাত্রী। রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের কিংশুক পাত্র। দ্বিতীয় হয়েছেন কল্যাণীর শুভ্রদীপ পাল। তৃতীয় হয়েছেন কৃষ্ণগরের বিবস্বন বিশ্বাস। উচ্চ মাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস, জয়েন্টে সপ্তম স্থান অর্জন করেছেন।

    আরও পড়ুন: সুনীলের শেষ ম্যাচে ইতিহাসের দোড়গোড়ায় ভারত! কখন ও কোথায় দেখবেন কুয়েতের সঙ্গে লড়াই

    কত জন পরীক্ষার্থী

    এ বারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১,১২,৯৬৩ জন, ২০২৩-এ পাশ করেছিলেন ৯৬,৯১৩ জন। চলতি বছরের পরীক্ষায় পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৯.৫৩ শতাংশ, ২০২৩-এর পরীক্ষায় পাশের হার ছিল ৯৯.৩৭ শতাংশ। ২০২৪ সালে পরীক্ষা দিয়েছেন ১,১৩,৪৯২ জন (৮০ শতাংশ)। পুরুষ ৭৯,০২৫ জন। মহিলা ৩৪,৪৬৭ জন। এবার পশ্চিমবঙ্গ ছাড়াও আন্দামান, দমন ও দিউ এবং জম্মু ও কাশ্মীরের পড়ুয়ারাও পরীক্ষা দিয়েছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Ramakrishna 38: “গীতা গীতা দশবার বলতে গেলে, ত্যাগী ত্যাগী হয়ে যায়”

    Ramakrishna 38: “গীতা গীতা দশবার বলতে গেলে, ত্যাগী ত্যাগী হয়ে যায়”

    চতুর্থ অধ্যায়

    শুধু পাণ্ডিত্য, পুঁথিগত বিদ্যা অসার—ভক্তিই সার

    শ্রীরামকৃষ্ণ—শুধু পাণ্ডিত্যে কিছু নাই। তাঁকে পাবার উপায়, তাঁকে জানবার জন্যই বইপড়া। একটি সাধুর পুঁথিতে কি আছে, একজন জিজ্ঞাসা করলে, সাধু খুলে দেখালে। পাতায় পাতায় ওঁ রামঃ লেখা রয়েছে, আর কিছুই লেখা নাই!

    গীতার অর্থ কি? দশবার বললে যা হয়। গীতা গীতা, দশবার বলতে গেলে, ত্যাগী ত্যাগী হয়ে যায়। গীতায় এই শিক্ষা—হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা কর। সাধুই হোক, সংসারীই হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়।

    চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থভ্রমণ করছিলেন—দেখলেন, একজন গীতা পড়ছে। আর-একজন একটু দূরে বসে শুনছে, আর কাঁদছে—কেঁদে চোখ ভেসে যাচ্ছে। চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তুমি এ-সব বুঝতে পারছ? সে বললে, ঠাকুর! আমি শ্লোক এ-সব কিছু বুঝতে পারছিনা। তিনি জিজ্ঞাসা করলেন, তবে কেন কাঁদছো? ভক্তটি বললে, আমি দেখছি অর্জুনের রথ, আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা কচ্চেন। তাই দেখে আমি কাঁদছি।

    পঞ্চম পরিচ্ছেদ

    ভক্তিযোগের রহস্য—The Secret of Dualism

    শ্রীরামকৃষ্ণ-বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে? এর উত্তর এই যে, আমি যায় না। সমাধি অবস্থায় যায় বটে, কিন্তু আবার এসে পড়ে। আর সাধারণ জীবের ‘অহং’ যায় না। অশ্বত্থগাছ কেটে দাও, আবার তার পরদিন ফেঁক্‌ড়ি বেরিয়েছে। (সকলের হাস্য)

    জ্ঞানলাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে! স্বপনে বাঘ দেখেছিলে, তারপর জাগলে, তবুও তোমার বুক দুড়দুড় করছে। জীবের আমি লইয়েই তো যত যন্ত্রণা। গরু হাম্বা (আমি) হাম্বা করে, তাই তো অত যন্ত্রণা। লাঙলে জোড়ে, রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায়, আবার কসাইয়ে কাটে, চামড়ায় জুতো হয়, ঢোল হয়—তখন খুব পেটে। (হাস্য)

    আরও পড়ুনঃ বর্ধমান জেলা বিজেপির অফিসে হামলা তৃণমূল দুষ্কৃতীদের, একাধিক গাড়ি ভাঙচুর!

    আরও পড়ুনঃ “দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন, এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই”

    আরও পড়ুনঃ “দু-চারটা মাছ এমন সেয়ানা যে, কখনও জালে পড়ে না”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Heart Attack: হার্ট অ্যাটাকে মৃত্যুভয় রুখে দেবে তিন পদক্ষেপ! কী করলে কমবে প্রাণ-সংশয়? 

    Heart Attack: হার্ট অ্যাটাকে মৃত্যুভয় রুখে দেবে তিন পদক্ষেপ! কী করলে কমবে প্রাণ-সংশয়? 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    দেশ জুড়ে বাড়ছে হৃদরোগের সমস্যা। তরুণ প্রজন্মের একাংশ ভুগছে নানান‌ হৃদ সমস্যায়। খুব কম বয়স থেকেই কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিসের কবলে পড়ছেন অনেকেই। আর এর জেরেই বাড়ছে হৃদরোগের (Heart Attack) ঝুঁকি। তবে চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, হৃদরোগ মানেই মৃত্যুভয় নয়! বরং সচেতনতা থাকলেই কমবে প্রাণ-সংশয়। তাই বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, পরিবারের কেউ হৃদরোগে আক্রান্ত হলে অযথা উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। বরং চটজলদি সচেতন ভাবে কিছু পদক্ষেপ নিলেই বড় বিপদ এড়ানো যাবে। তাহলে জেনে নিন, কোন তিন পদক্ষেপ কমাবে মৃত্যুর আশঙ্কা?

    গোল্ডেন আওয়ারে হাসপাতালে নিয়ে যেতেই হবে (Heart Attack)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুর কারণ সঠিক সময়ে চিকিৎসা শুরু হয় না। হার্ট অ্যাটাকের পরের ৪৫ মিনিট সব চেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ে চিকিৎসা শুরু করতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। এই সময়কেই বলা হয় গোল্ডেন আওয়ার। কিন্তু অধিকাংশ সময়েই রোগী এই গোল্ডেন আওয়ারের পরে হাসপাতালে পৌঁছন। চিকিৎসা শুরু হয় অনেকটাই দেরিতে। এর জেরে সমস্যা আরও জটিল হয়। প্রাণ-সংশয়ের আশঙ্কা বাড়ে। হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, সচেতনতা না বাড়লে এই সমস্যা কমবে না। হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনাও বাড়বে। পরিবারের কেউ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা কোলেস্টেরলের সমস্যায় ভুগলে তার নির্দিষ্ট সময় অন্তর চিকিৎসকের পরামর্শ মতো স্বাস্থ্য পরীক্ষা করানো দরকার। এর পরেও হৃদরোগের সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে রোগীর খুব ঘাম হওয়া, জ্ঞান হারানো কিংবা বুকে যন্ত্রণার মতো উপসর্গ দেখা দিলে একেবারেই দেরি করা চলবে না। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে সময় মতো নিয়ে যেতে পারলে, মৃত্যু ঝুঁকি কমবে।

    আক্রান্তকে জাগিয়ে রাখার চেষ্টা করতে হবে (Heart Attack) 

    বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, হার্ট অ্যাটাক হলে অনেকেই জ্ঞান হারান। আর এই উপসর্গ যথেষ্ট উদ্বেগজনক। পরিবারের সদস্যদের বিশেষজ্ঞদের পরামর্শ, আক্রান্তকে সজাগ রাখার চেষ্টা করতে হবে। হাসপাতালে নিয়ে আসার পথে, যেন রোগী জ্ঞান না হারান, সে দিকে নজর দিতে হবে (Heart Attack)। এতে মস্তিষ্কে প্রভাব পড়ার ঝুঁকি কমে। মস্তিষ্ক ও স্নায়ু সক্রিয় থাকে। ফলে, শারীরিক পরিস্থিতি সহজে অবনতি হয় না। পাশপাশি তার শ্বাস নেওয়ায় যাতে কোনও সমস্যা না হয়, সেটা নিশ্চিত করতে হবে। কেউ বুকের যন্ত্রণা অনুভব করলে কিংবা শারীরিক অস্বস্তি হলে, ভিড় এলাকা থেকে সরিয়ে আনতে হবে। আশপাশের পরিবেশ যাতে শান্ত থাকে, সেটা সুনিশ্চিত করতে হবে। অকারণ উত্তেজনা তৈরি হলে শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে।

    চেস্ট কম্প্রেসন সম্পর্কে সচেতন হলেই ঝুঁকি কমবে (Heart Attack)

    হৃদরোগে আক্রান্ত রোগীর চেস্ট কম্প্রেসন দিতে পারলে তা খুবই উপকারী। এমনটাই জানাচ্ছেন হৃদরোগ বিশেষজ্ঞ মহল। তাঁরা জানাচ্ছেন, এই নিয়ে একাধিক কর্মশালা হয়। তাই পরিবারের কেউ হৃদ সমস্যায় আক্রান্ত থাকলে, সদস্যদের এই বিষয়ে সচেতন থাকা দরকার। মিনিটে ১০০ বার হালকা চেস্ট কম্প্রেসন করলে হৃদ রোগে আক্রান্তের প্রাণের ঝুঁকি অনেক কমে। রক্ত সঞ্চালন কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। হৃদপিণ্ডের কার্যকারিতাও ফিরিয়ে আনার প্রাথমিক চেষ্টা হয়। তাই হাসপাতালে আনার পথে এই চেস্ট কম্প্রেসন দিতে পারলে রোগীর ঝুঁকি অনেকটাই কমবে বলে জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। 

    তবে, হার্ট অ্যাটাক রুখতে সচেতনতা ও সতর্কতা আরও বাড়ানো দরকার বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, জীবন যাপন স্বাস্থ্যকর করলে, চিকিৎসকের পরামর্শ মতো চললে বড় বিপদ এড়নো সম্ভব (Heart Attack)।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Sunil Chhetri: সুনীলের শেষ ম্যাচে ইতিহাসের দোড়গোড়ায় ভারত! কখন ও কোথায় দেখবেন কুয়েতের সঙ্গে লড়াই

    Sunil Chhetri: সুনীলের শেষ ম্যাচে ইতিহাসের দোড়গোড়ায় ভারত! কখন ও কোথায় দেখবেন কুয়েতের সঙ্গে লড়াই

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা গায়ে লেগে যাবে প্রাক্তন তকমা। ব্লু-জার্সি গায়ে দেশের হয়ে আজই তাঁর শেষ ম্যাচ। তবু দেশের হয়ে শেষ অনুশীলনেও অবিচল সুনীল ছেত্রী (Sunil Chhetri)। বাকিরা যখন বিশ্রাম নিচ্ছেন, মাঠের একপ্রান্তে তখন পেনাল্টি অনুশীলন করছেন সুনীল। এ তাঁর নিত্য অভ্যাস। শেষ দিন বলেও বাদ নেই। চরম পেশাদারিত্ব মনোভাব। আবেগ থাকলেও তা যেন কখনওই তাঁকে চেপে না ধরে সতর্ক সুনীল।

    সতীর্থদের উপহার

    এখন বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে শীর্ষ ৩৬-এ রয়েছে ভারত। এখান থেকে তারা পরের রাউন্ডে গেলে ফাইনাল ১৮ রাউন্ডে প্রবেশ করবে এবং সেটা হবে সুনীল ছেত্রীকে (Sunil Chhetri) টিম ইন্ডিয়ার উপহার। কারণ ইতিহাসে এই প্রথমবার ভারত তৃতীয় রাউন্ড বা ফাইনাল ১৮-তে প্রবেশ করতে পারবে। তাই সুনীলের জন্য কুয়েত (India vs Kuwait) ম্যাচ জিততে বদ্ধপরিকর তাঁর সতীর্থরা।

    ম্যাচের গুরুত্ব

    সুনীলের (Sunil Chhetri) শূন্যতা ভরাট করা যে সহজ নয় সেটা মানছেন কোচ ইগর স্টিমাচ। তাঁর কথায়, “অধিনায়কের শেষ ম্যাচ, এটা জানার পরেই ম্যাচটার গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। তবু ম্যাচটা ভারত বনাম কুয়েতের। ওটাতেই নজর দিতে হবে এবং যেটা দরকার করতে হবে। আমরা তৈরি।” গত ১২ মাসে ভারত-কুয়েত একে অপরের বিরুদ্ধে তিন বার খেলেছে। দু’বার সাফে (এক বার ১-১ ড্র এবং ফাইনালে ভারত টাইব্রেকারে জেতে)। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অ্যাওয়ে ম্যাচে জিতে এসেছে তারা।স্তিমাচ বলেছেন, “তিনটি কঠিন ম্যাচ খেলেছি। যে কোনও দল জিততে পারত। কুয়েতের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জেতা আমার সবচেয়ে ভাল লেগেছে। রক্ষণ দারুণ খেলেছে। বক্সের কাছাকাছি ওদের আসতে দেয়নি। পরিষ্কার সুযোগ তৈরি করেছি। বৃহস্পতিবারও সেটাই করে দেখাতে চাই।”

    আরও পড়ুন: টিকিটের দাম আকাশ ছোঁয়া, ফাঁকা গ্যালারিতেই খেললেন কোহলি-রোহিত

    কখন, কোথায় ম্যাচ

    ভারতীয় সময় সন্ধ্যে সাতটা থেকে শুরু হবে ভারত-কুয়েত ম্যাচ (India vs Kuwait)। টিভিতে ম্যাচটি দেখানো হবে স্পোর্টস ১৮ ১ ও স্পোর্টস ১৮ ৩ চ্যানেলে।বিশ্বকাপে যোগ্যতাঅর্জনকারী ম্যাচে ভারত বনাম কুয়েতের লড়াই অনলাইনে দেখা যাবে জিও সিনেমা অ্যাপ ও মোবাইলে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CPM: দুর্দিনের বাজারে জামানত খুইয়েছেন ২১ সিপিএম প্রার্থী, কত টাকা খোয়াল আলিমুদ্দিন?

    CPM: দুর্দিনের বাজারে জামানত খুইয়েছেন ২১ সিপিএম প্রার্থী, কত টাকা খোয়াল আলিমুদ্দিন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এক সময় যে বামেদের দাপটে ট্যাঁ-ফোঁ করার জো ছিল বাংলায়, এখন সেখানেই কিনা খাবি খাচ্ছে বামফ্রন্ট! রাজ্যে লোকসভার আসন সংখ্যা ৪২ (CPM)। তার মধ্যে ২৩টিতে প্রার্থী দিয়েছিল সিপিএম। বামফ্রন্টের শরিকদলগুলি প্রার্থী দিয়েছিল সাতটি আসনে। সিপিএম যে ২৩টি আসনে প্রার্থী দিয়েছিল, তার মধ্যে ২১ জন প্রার্থীই জামানত খুইয়েছেন। দলের এই দুর্দিনে জলে গিয়েছে ৫ লাখ ২৫ হাজার টাকা। এ রাজ্যে সিপিএমের একজন প্রার্থীও জিততে পারেননি। তবে জামানত বাঁচিয়ে মুখরক্ষা করেছেন দুই বাম প্রার্থী।

    বৃদ্ধতন্ত্রের তকমা ঝেড়ে ফেলতে নয়া মুখ! (CPM)

    দলের গা থেকে বৃদ্ধতন্ত্রের তকমা ঝেড়ে ফেলতে এবার একঝাঁক তরুণ মুখকে প্রার্থী করেছিল বিমান বসুদের দল (CPM)। এঁদের সকলেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। তমলুকে বিজেপি প্রার্থী করেছিল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে সিপিএম লড়িয়ে দিয়েছিল পেশায় আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে। বামেরা বোধহয় ভেবেছিলেন, সমানে সমানে টক্কর হবে। ওমা! কোথায় কী! এই কেন্দ্রে মাত্র ৫.৪১ শতাংশ ভোট পেয়ে জামানত খুইয়েছেন সিপিএমের আইনজীবী প্রার্থী।

    বাজেয়াপ্ত জামানত

    ৫.৬৮ শতাংশ ভোট পাওয়ায় জামানত রক্ষা করতে পারেননি ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতীক-উর রহমানও। এই কেন্দ্রে হইহই করে জিতে গিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জামানত খুইয়েছেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এবং শ্রীরামপুরের দীপ্সিতা ধরও। তবে হেরে গেলেও, জামানত বাঁচিয়েছেন মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম এবং দমদমের সুজন চক্রবর্তী। রাজনীতি তো বটেই, বয়সেও যাঁরা প্রবীণ। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মাত্র ৫ শতাংশ ভোট পেয়েছে সিপিএম। উনিশের লোকসভা নির্বাচনে এই হার ছিল ৬.৩৩ শতাংশ। সব শরিক মিলিয়ে বামেরা এবার সাকুল্যে ৬.১৪ শতাংশ ভোট পেয়েছে। উনিশে এই হার ছিল ৭.৫ শতাংশ। ২০১৪ সালে ছিল ১৬.৭২ শতাংশ।

    আর পড়ুন: এনডিএ শিবিরে তৎপরতা, সরকার গড়ার প্রস্তুতি সারা, শুক্রবারই রাষ্ট্রপতির কাছে দাবি পেশ?

    জামানত রক্ষা হয়নি বামফ্রন্টের বাকি শরিকদের প্রার্থীদেরও। আরএসপি তিনটি আসনে প্রার্থী দিয়েছিল। সিপিআই এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছিল দুটি করে আসনে। এই সাত কেন্দ্রেই জামানত খুইয়েছেন বাম প্রার্থীরা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও কেন্দ্রে প্রার্থী হতে গেলে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা রাখতে হয়। একে জামানত বলে। লোকসভা নির্বাচনে জামানতের পরিমাণ ২৫ হাজার টাকা। কোনও একটি কেন্দ্রে যত ভোট পড়ে, তার এক ষষ্ঠাংশ ভোট পেলে কোনও প্রার্থীর জামানত রক্ষা হয়। না হলে টাকা জমা থাকে নির্বাচন কমিশনে। ফেরত পাওয়া যায় না (CPM)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Partha Chatterjee: নিয়োগ-দুর্নীতি তদন্তে নয়া মোড়! জেলবন্দি পার্থর আরও সম্পত্তির হদিশ পেল ইডি

    Partha Chatterjee: নিয়োগ-দুর্নীতি তদন্তে নয়া মোড়! জেলবন্দি পার্থর আরও সম্পত্তির হদিশ পেল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়। এবার জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আরও সম্পত্তির হদিশ পেল ইডি। ইডি সূত্রে খবর, এই সম্পত্তি মূলত রয়েছে বীরভূমে (Birbhum)। এর আগে পার্থ-ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের নামে বীরভূমেরই বোলপুরে একটি বাড়ির হদিশ পেয়েছিল ইডি। আর এবার ইডির সাম্প্রতিক তদন্তে জানা গিয়েছে, পার্থের আরও অন্তত ৫টি সম্পত্তি রয়েছে সেই বোলপুরেই। 

    ঠিক কী জানা গিয়েছে তদন্তে?

    সূত্রে খবর, বোলপুরের (Bolpur) বুকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর যে সম্পত্তি রয়েছে তা মূলত জমি। বর্তমানে যার বাজারদর কয়েক কোটি টাকা। যদিও এই সম্পত্তি কিন্তু পার্থর নামে নেই। বরং সূত্র মারফৎ জানা যাচ্ছে, ওই সম্পত্তিগুলির নথিতে এক পার্থ ঘনিষ্ঠের নাম রয়েছে। ঠিক যেমন এর আগে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার নামে সম্পত্তির হদিশ পেয়েছিল ইডি। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ওই ঘনিষ্টের নামে জমিগুলি কেনা হলেও সংশ্লিষ্ট জমিগুলির মালিক আদতে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) নিজেই। এমনকী তদন্তকারীরা এও জানতে পেরেছেন, সংশ্লিষ্ট জায়গাগুলিতে মাঝেমধ্যেই আসতেন পার্থ চট্টোপাধ্যায়। ইডি সূত্রে খবর, গত কয়েক দিনে পার্থ-ঘনিষ্ঠ এক প্রোমোটার-সহ বেশ কয়েক জনকে জেরা করে এই তথ্য পেয়েছে তারা।

    কোন দিকে মোড় নেবে নিয়োগ দুর্নীতি মামলার জল? 

    উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেই থেকে জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। প্রায় দুবছর ধরে ওটাই তাঁর ঠিকানা। আর এরই মধ্যে আবারও জেলবন্দি পার্থর আরও সম্পত্তির খোঁজ পেল ইডি। বলাই বাহুল্য যে দীর্ঘদিন ধরে এই নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। আর এরই মধ্যে ফের পার্থর সম্পত্তির খোঁজ মেলায় নিয়োগ দুর্নীতি মামলার মোড় অন্যদিকে বাঁক নেয় কিনা এখন সেটাই দেখার। 

    আরও পড়ুন: ৩৫০ বছর আগে এই দিনেই ছত্রপতি হন শিবাজি! ফিরে দেখা সেই ইতিহাস

    পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠকে তলব ইডির (Partha Chatterjee)

    তবে এই পার্থ চট্টোপাধ্যায়ের নামে বীরভূমে এই কোটি কোটি সম্পত্তির হদিশ এই প্রথম নয়। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর পার্থ-অর্পিতার নামে যৌথ একাধিক সম্পত্তির হদিশ পেয়েছিল তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। ইডি সূত্রের খবর, তদন্তকারীদের মধ্যে একটি বিশেষ প্রতিনিধি দল ইতিমধ্যেই বীরভূমের (Birbhum) জায়গায় জায়গায় অনুসন্ধানে নেমেছে। সূত্রের খবর, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার পার্থ চট্টোপাধ্যায়ের ওই ঘনিষ্ঠকে খুব শীঘ্রই তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Raju Bista: “লক্ষ্মীর ভান্ডার নয়, অনুপ্রবেশকারীদের ভোটেই জিতেছে তৃণমূল”, বিস্ফোরক রাজু বিস্তা

    Raju Bista: “লক্ষ্মীর ভান্ডার নয়, অনুপ্রবেশকারীদের ভোটেই জিতেছে তৃণমূল”, বিস্ফোরক রাজু বিস্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরবঙ্গে খুব বেশি দাঁত ফোটাতে পারেনি তৃণমূল। তবে, দক্ষিণবঙ্গে সবুজ ঝড় বয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক কেন্দ্রে বিজেপি হেরেছে। বিশেষ করে হিরণ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষের মতো প্রার্থীও পরাজিত হয়েছেন। আর তৃণমূলের এই বিপুল জয় নিয়ে এবার মুখ খুললেন দার্জিলিংয়ের জয়ী বিজেপি প্রার্থী রাজু বিস্তা (Raju Bista)। সেই সঙ্গে উত্তরবঙ্গ জুড়ে বিজেপি ফের কেন দাপট দেখাতে পেরেছে তা তিনি ব্যাখ্যা করেন। একইসঙ্গে দক্ষিণবঙ্গে শাসক দলের জয় নিয়ে একেবারে বিস্ফোরক তথ্য দিলেন বিজেপির জয়ী প্রার্থী।

    লক্ষ্মীর ভান্ডার নয়, অনুপ্রবেশকারীদের ভোটেই জিতেছে তৃণমূল (Raju Bista)

    রাজু বিস্তা (Raju Bista) বলেন, ” লক্ষ্মীর ভান্ডার নয়, অনুপ্রবেশকারীদের ভোটেই জিতেছে তৃণমূল। সীমান্ত পেরিয়ে এদেশে এসে যারা ভোটার কার্ড তৈরি করালেন, তাদের আটকাতে পারেনি নির্বাচন কমিশন। আমরা চাইছি এই সমস্যা নিয়ে দ্রুত তদন্ত করে দেখা হোক। ভোটারেরা বৈধ নাগরিক কিনা তা খতিয়ে দেখা দরকার। উত্তরবঙ্গে অনুপ্রবেশ সমস্যা কম, তাই এখানে বিজেপি জিতেছে। দক্ষিণবঙ্গে অনুপ্রবেশ বেশি। আর অনুপ্রবেশকারীদের পাশে থাকে তৃণমূল। তাই, এই দুইয়ের মেলবন্ধনেই তৃণমূলের এই ফল।”

    আরও পড়ুন: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে তৃণমূল কর্মীকে খুন, নদিয়ায় কোন্দল প্রকাশ্যে

    কংগ্রেস ও বামের দুই শতাংশ করে ভোট তৃণমূলে গিয়েছে

    তিনি (Raju Bista) আরও বলেন, “রাজ্যে কংগ্রেস ও বামের দুই শতাংশ করে ভোট তৃণমূলে যাওয়ায় আসন কমেছে বিজেপির। তবে, শতাংশের বিচারে বিজেপির ভোট কমেনি।” রাজু বলেন, “উত্তরপ্রদেশে আসন কমেছে এটা যেমন ঠিক, তেমনি ওড়িশায় আসন পেয়েছি। আমার মতে অনুপ্রবেশকারীদের ভোট,কংগ্রেস-সিপিএমের ভোট তৃণমূলে যাওয়ায় বাংলায় এই ফল।” এই মুহুর্তে বিজেপির আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য বলে জানান বিজেপির জয়ী প্রার্থী। তিনি বলেন, “বাংলায় নেতৃত্ব ব্যার্থ এমনটা নয়। আমরা হারিনি। তবে, তৃণমূল জিতেছে। কেউ হয়তো ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এই ফল। কিন্তু, আমার মনে হয় মোদি সরকারের কাছেও এমন অনেক ভান্ডার ছিল। ফলে, লক্ষ্মীর ভান্ডার একমাত্র কারণ এমন ভাবা ভুল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Odisha CM: মোদির মাণদণ্ড মেনেই হবে মুখ্যমন্ত্রী নির্বাচন, ঘোষণা ওড়িশা বিজেপি নেতৃত্বের

    Odisha CM: মোদির মাণদণ্ড মেনেই হবে মুখ্যমন্ত্রী নির্বাচন, ঘোষণা ওড়িশা বিজেপি নেতৃত্বের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিপুল ভোটে ওড়িশা বিজয় বিজেপির। পদ্ম ঝড়ে খড়কুটোর মতো ভেসে গিয়েছে নবীন পট্টনায়েকের দল। রেকর্ডের দোরগোড়া থেকে ফিরে গেলেন নবীন। সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিং রাজ করেছেন ২৪ বছর ১৬৫ দিন। আর নবীনের মুখ্যমন্ত্রিত্বের কাল ২৪ বছর ৮৮ দিন। ওড়িশায় (Odisha CM) নবীন ‘বধে’র পর সরকার গড়ার তোড়জোড় শুরু করে দিয়েছে বিজেপি।

    কী বলছে ওড়িশা বিজেপি (Odisha CM)

    বিজেপির ওড়িশা সভাপতি মনমোহন সামল বুধবার বলেন, “বিজেডি সরকারের প্রতি বীতশ্রদ্ধ হয়েই লোকজন এই নির্বাচনে বিজেপিকে সমর্থন করেছেন। এই নির্বাচন ছিল ওড়িয়া অশ্মিতা, সংস্কৃতি এবং ঐতিহ্য পুনরুদ্ধারের। ওড়িশাবাসী বিজেপির আশ্বাসে ভরসা রেখেছেন। নয়া সরকার দ্রুত তাঁদের জন্য কাজ শুরু করে দেবে। ওড়িয়া নন এমন মুখ্যমন্ত্রীকে জনগণ প্রত্যাখ্যান করেছেন, ভোট দিয়েছেন বিজেপির পক্ষে।” কেন্দ্রে তৃতীয় মোদি সরকার শপথ (Odisha CM) নেবেন ৮ জুন। পরের দিন শপথ নেওয়ার কথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর।

    ওড়িশায় শপথ গ্রহণ অনুষ্ঠান

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই জানিয়েছিলেন, ওড়িশায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ১০ জুন। বিজেপির ওড়িশা সভাপতি জানান, ওড়িশায় মুখ্যমন্ত্রী পদে কে বসবেন, এক-দুদিনের মধ্যেই সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে দলের সংসদীয় বোর্ড। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেঁধে দেওয়া মাণদণ্ডের ভিত্তিতেই ওড়িশায় মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে। এই পদে কোনও ওড়িয়া নারী কিংবা পুরুষকেই বসানো হবে, যিনি ওড়িয়া সংস্কৃতি এবং ঐতিহ্যকে ফিরিয়ে আনতে সক্ষম হবেন।”

    আর পড়ুন: এনডিএ শিবিরে তৎপরতা, সরকার গড়ার প্রস্তুতি সারা, শুক্রবারই রাষ্ট্রপতির কাছে দাবি পেশ?

    সামল বলেন, “রাজ্যে যে স্বাস্থ্যকার্ড চালু রয়েছে, তা দ্রুত বদল করা হবে। ওড়িশায় চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। রাজ্যের বাইরে থাকা দেড় কোটি ওড়িয়াও এই প্রকল্পের সুযোগ পাবেন। বর্তমানে রাজ্যে যে বিস্কি (BSKY) চলে, তা বন্ধ করে দেওয়া হবে।” তিনি বলেন, “সাধারণ মানুষ পাঁচ লাখ টাকার একশো শতাংশই পাবেন। চিকিৎসার ক্ষেত্রে কোনও সীমাবদ্ধতা থাকবে না। আয়ুষ্মান ভারত খুবই জনপ্রিয় একটি প্রকল্প। নয়া সরকার শপথ নেওয়ার পরেই এই প্রকল্প লাগু হবে।” সামল বলেন, “রত্ন ভাণ্ডার খোলাই হোক কিংবা শ্রীমন্দিরের গেট খোলা, প্যাডি এমএসপি কিংবা অন্য কিছু – শীঘ্রই শুরু হয়ে যাবে এসব কাজ (Odisha CM)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share