Tag: bangla news

bangla news

  • Murshidabad: বাংলা-হিন্দি-ইংরেজি ভাষায় ৮০টি কবিতা বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল কান্দির কন্যা

    Murshidabad: বাংলা-হিন্দি-ইংরেজি ভাষায় ৮০টি কবিতা বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল কান্দির কন্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র দুইবছর ১১ মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল কান্দির (Murshidabad) শ্রীকৃষ্ণপুর গ্রামের কন্যা শিশু ঋতু সরকার। ওই কন্যা শিশু অতি অল্প সময়ে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষার ৮০টি কবিতা বলতে পারে। এছাড়াও ৮০টি সাধারণ জ্ঞানের উত্তর সহ ৩০ ধরনের শাক-সবজী, ৩৫ ধরনের ফলের নাম বলতে-লিখতে পারে। এছাড়াও ৪০ ধরনেরর গাড়ির নাম, ৪৫টি ফুলের নাম, ৩৬টি পশু ও ৩০টি পাখীর নাম সহ বিভিন্ন বিষয়ে বলতে-লিখতে পারদর্শিনী এই কন্যা।

    পরিবারের বক্তব্য (Murshidabad)

    মঙ্গলবার, ডাকযোগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে তার বাড়িতে (Murshidabad) শংসাপত্র এসে পৌঁছায়। এরপর পরিবারে খুশি নেমে আসে। কন্যার বাবা রাজু সরকার কাশ্মীরে বিএসএফ জওয়ান হিসেবে কর্মরত। কন্যার মা মধুশ্রী মোদক সরকার বলেন, “মেয়ের বয়স প্রায় তিন বছর। ওর পারদর্শিতাই আমরা চরম খুশি। আগামীতে আরও বড় কিছু করে দেখানোর জন্য মেয়েকে সেভাবেই তৈরি করছি আমরা। আমার মেয়ের এই পারদর্শিতার নমুনা ভিডিও করে বেশ কিছুদিন আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠিয়ে ছিলাম। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মেয়ের নাম ওঠায় আমি অত্যন্ত আনন্দিত।” এই বিষয়টি জানাজানি হতেই ঋতুদের পরিবারসহ গোটা এলাকায় নেমেছে খুশির হাওয়া।

    আরও পড়ুনঃ মালদায় বারোমাসি কাটিমন আম চাষ করে দিশা দেখাচ্ছেন রাজীব রাজবংশী

    জিনিস ধরে রাখার ক্ষমতা বেশি কন্যার

    পরিবার সূত্রে জানা গিয়েছে, এই ছোট্ট কন্যার পিছনে সব সময় খেলার ছলে ঘুমাবার আগে নিয়মিতভাবে তাকে শিখাতে হতো। এমনিতেই বাচ্চারা পড়াশুনা করতে চায় না, তার উপরে প্রতিটি বাচ্চার মোবাইল দেখার একটা প্রবণতা আছে আর সেগুলোকে কাজে লাগিয়ে যেমন খেলার সময় নিয়ে খেলা করতে করতে, পিছন পিছন ঘুরে ঘুরে তাকে সমস্ত ফল-ফুল, পাখি-জীবজন্তুর নাম ঠিকানা সমস্ত কিছু শেখানো হয়েছে। প্রসঙ্গে মা মধুশ্রী মোদক সরকার বলেন, “একটা বিষয়ে লক্ষ্য রাখতাম মেয়ের যে কোনও জিনিস ধরে রাখার ক্ষমতা অনেক বেশি এবং সেগুলি আয়ত্তে আনতে তার বেশি সময় লাগত না।” ঋতুর বাবা বর্তমানে কাশ্মীরে কর্মরত আছেন বিএসএফ সৈনিক হিসেবে। তিনি বছরে একবার বাড়িতে (Murshidabad) আসেন কিন্তু মেয়ের ব্যাপারে সবসময় কথা বলেন এবং তিনি যেকোনও ব্যাপারে উৎসাহ দান করে থাকেন। আগামী দিনে যাতে মেয়ে পড়াশুনা-খেলায় আরও উন্নতি সাধন করতে পারে সে বিষয়ে তাকে এখন থেকেই পড়াশুনো এবং খেলা, এই দুই বিষয়ে অনুশীলনের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bomb Hoax: অভিনব কায়দায় বোমাতঙ্ক ছড়াল ইন্ডিগোর বিমানে, কীভাবে জানেন?

    Bomb Hoax: অভিনব কায়দায় বোমাতঙ্ক ছড়াল ইন্ডিগোর বিমানে, কীভাবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি থেকে বারাণসীগামী ইন্ডিগো বিমানের বোমাতঙ্ক (Bomb Hoax)। এই বিমানটি ভোর ৫টা ৩৫ নাগাদ ওড়ার কথা ছিল। কিন্তু বোমাতঙ্কের কারণে বিমানটিকে ‘আইসোলেশন বে’তে সরিয়ে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের সুরক্ষিত নামিয়ে আনার পর বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড, এবং এভিয়েশন সিকিউরিটি ঘটনাস্থলে পৌঁছায়। ফ্লাইটে বোমা সন্ধানে তল্লাশি চালানো হয়। কিন্তু অনেক খোঁজাখুঁজি করে যদিও ওই বিমানে কোন বোমা বা সন্দেহজনক কোন বস্তু খুঁজে পাওয়া যায়নি।  

    যাত্রীরা সুরক্ষিত রয়েছেন

    বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বোমার (Bomb Hoax) হুমকির খবর মেলার পরেই ওই বিমান সংস্থার (Indigo) কর্মীরা বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায়। তড়িঘড়ি অ্যালার্ট জারি করে যাত্রীদের এমার্জেন্সি গেট থেকে বের করে নিয়ে আসা হয়। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে ওই বিমানের নম্বর ছিল ৬ই-২২১১। এরই মাঝে একজন যাত্রী ভয়ে মেনগেট থেকে নিচে লাফিয়ে পড়েন। তিনি সামন্য আহত হয়েছেন। দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে জানা গিয়েছে, খবর পেয়ে তাঁদের কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছয়।

    বিমানের শৌচাগারে কাগজে লেখা ‘বোমা’  

    বিমানবন্দরের এক আধিকারিক জানান বিমানটি ওড়ার আগে বিমানের কর্মী শৌচাগারের টয়লেট পেপারের উপর ‘বোমা’ শব্দটি লেখা আছে দেখতে পান। ততক্ষণে যাত্রীরা বিমানে উঠতে শুরু করে দিয়েছিলেন। ওই বিমানের কর্মী ঊর্ধ্বতন আধিকারিকদের বিষয়টি জানান। এর পর বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়।এবং বিমান খালি করে গোটা প্রক্রিয়া শুরু হয়।

    আরও পড়ুন: : “যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে, ততদিন…”, সংরক্ষণ নিয়ে কী বললেন নাড্ডা?

    প্রসঙ্গত এদিন দিল্লির ইন্দিরা গান্ধি বিমানবন্দর ছাড়াও মুম্বাইয়ের তাজ হোটেল এবং ছত্রপতি শিবাজী বিমানবন্দরে বোমা (Bomb Hoax) রাখা আছে বলে এহেন উড়ো ফোন আসে মুম্বাই পুলিশের কাছে। যদিও তল্লাশি অভিযানের পর সেখানেও কিছু মেলেনি। এমনকি কিছু দিন আসে দিল্লির একাধিক স্কুলে বোমা রাখা আছে খবর আসে পুলিশের কাছেও। যদিও তদন্তে সব ক্ষেত্রেই প্রমাণিত সেগুলি ভুয়া ছিল। তবে কী কারণে পর পর বোমাতঙ্কের খবর ছড়ানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: নিউ ইয়র্কে হালকা মেজাজে রোহিতরা! গেলেন না বিরাট, কবে যাবেন কিং কোহলি?

    T20 World Cup 2024: নিউ ইয়র্কে হালকা মেজাজে রোহিতরা! গেলেন না বিরাট, কবে যাবেন কিং কোহলি?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের (IPL) পালা শেষ। এবার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। এবারের আইপিএলের ফাইনালে খেলেননি বিশ্বকাপ টিমে থাকা কোনও ক্রিকেটার। নাইটদের সংসারে রিঙ্কু থাকলেও তিনি এবার রয়েছেন রিজার্ভে। বিশ্বকাপের ভারতীয় দলে (Team India) থাকা প্রথম ব্যাচের ক্রিকেটাররা ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছে গিয়েছেন। রোহিত-দ্রাবিড়দের সঙ্গে অবশ্য বিরাট কোহলি (Virat Kohli) মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেননি। তিনি যাবেন দেরিতে। ৩০ মে আমেরিকায় যাওয়ার কথা সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, যুজবেন্দ্র চহালের ও রিজার্ভে থাকা কেকেআরের রিঙ্কু সিংয়ের। তাঁরা ইতিমধ্যেই নিউ ইয়র্কের উদ্দেশে পাড়ি দিয়েছেন।

    কেন গেলেন না কোহলি

    সূত্রের খবর অনুযায়ী, বিরাট কোহলি বিশ্বকাপের (T20 World Cup 2024) আগে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলবেন না। তাঁর ৩০ মে নিউ ইয়র্ক যাওয়ার কথা। আসলে তিনি বোর্ডের কাছে কয়েকদিনের ছুটি চেয়ে নিয়েছেন। বিরাট কোহলি পরিবারকে হয়তো কিছুটা সময় দিতে চান। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘বিরাট কোহলি আগে থেকেই আমাদের জানিয়েছিল যে ও দেরি করে দলের সঙ্গে যোগ দেবে। তাই বোর্ডের তরফে ওর ভিসার দিন দেরি করে রাখা হয়েছে। ৩০ মে সকালের দিকে ওর রওনা হওয়ার কথা। বোর্ড বিরাটের সেই অনুরোধে রাজিও হয়েছে।’

    নিউ ইয়র্কের পথে

    রোহিত শর্মা-সহ দলের বেশির ভাগ সদস্য নিউ ইয়র্কে পৌঁছেছেন। দলের সঙ্গে গিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়-সহ বাকি সাপোর্ট স্টাফেরাও। দলের সঙ্গে গিয়েছেন যশপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মহম্মদ সিরাজ, অক্ষর পটেল, আরশদীপ সিং, রিজার্ভে থাকা শুভমন গিল ও খলিল আহমেদ। তবে বিরাটের যেতে দেরি হচ্ছে। ৩০ মে আমেরিকার বিমানে ওঠার কথা তাঁর। হার্দিক রয়েছেন লন্ডনে। সেখান থেকে সরাসরি আমেরিকায় যাবেন ভারতের সহ-অধিনায়ক। আমেরিকার উদ্দেশে রওনা দিয়েছেন রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার যশস্বী জয়সওয়াল, যুজবন্দ্র চাহাল ও আবেশ খান। তাঁদের বিমানবন্দরে হালকা মেজাজে দেখা যায়।

    ট্রফিই একমাত্র লক্ষ্য

    ২০১৩ সালের পর ভারতীয় শিবিরে আর কোনও আইসিসি ট্রফি আসেনি। এবার ট্রফির খরা কাটাতে মরিয়া রোহিত-কোহলিরা। এটাই সম্ভবত দুজনের শেষ বিশ্বকাপ। রোহিত ৩৭ ও কোহলি ৩৫ বেশিদিন বাইশগজে বিচরণ করতে পারবেন না। তাই এবার যে কোনও মূল্যে কাপ আর ঠোঁটের দূরত্ব ঘোচাতে চান তাঁরা। গত একদিনের বিশ্বকাপে ঘরের মাঠে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু শেষ ধাপ পেরনো যায়নি। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় রোহিত-ব্রিগেড। ২ জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup 2024)। এবার বিশ্বকাপের (T20 World Cup 2024) আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে আমেরিকার মাটিতে প্রথম ম্যাচ খেলবে ভারত। ৯ জুন মুখোমুখি ভারত-পাকিস্তান। তার আগে ১ জুন ভারত তাদের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Nirmala Sitharaman: “ভারতকে উন্নত দেশে পরিণত করতে বাজেট সংস্কার করা হয়েছে”, বললেন নির্মলা

    Nirmala Sitharaman: “ভারতকে উন্নত দেশে পরিণত করতে বাজেট সংস্কার করা হয়েছে”, বললেন নির্মলা

    মাধ্যম নিউজ ডেস্ক: “গত দশ বছরে মোদি সরকার কেন্দ্রীয় বাজেটের পুনঃসংস্কার করেছে। এতদিন বাজেট বলতে ছিল কেবল খরচের খতিয়ান। মোদি সরকার তাকে পরিণত করেছে সমবণ্টনের ব্লপ্রিন্টে। ভারতকে একটি উন্নত দেশে পরিণত করতে করা হয়েছে এই সংস্কারের পদক্ষেপ।” সোমবার কথাগুলি বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Nirmala Sitharaman)। তিনি জানান, মোদি সরকার করদাতাদের কষ্টার্জিত প্রতিটি পাই পয়সার মূল্য যাতে ঠিকঠাকভাবে কাজে লাগানো যায়, নিরন্তর সেই চেষ্টাই করে চলেছে। সরকারের সেই কাজের সুফলও যাতে সকলের কাছে পৌঁছায়, সেই ব্যবস্থাও করছে। বাজেটে স্বচ্ছতাই যে মোদি সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে, তা-ও মনে করিয়ে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman)।

    কী বললেন সীতারামণ? (Nirmala Sitharaman)

    তিনি বলেন, “দেশে যে স্বচ্ছ বাজেট পেশ করা হচ্ছে গত দশ বছর ধরে, তার প্রশংসা শোনা গিয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্তাদের কণ্ঠে। এর ফলে দেশ তামাম বিশ্বের বিশ্বাস অর্জন করতে পারছে।” এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী লিখেছেন, “ইন্ডিয়ান জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার বারংবার বাজেট পরবর্তীকালে ধার করে বাজেটের ঘাটতি লুকিয়ে রাখত। তারা ওয়েল বন্ড ইস্যু করত। এতে ভবিষ্যৎ প্রজন্মের ঘাড়ে চাপত ঋণের বোঝা। আমাদের আমলে এসব হয় না। বাজেট কীভাবে ফেভারেবল হয় ইউপিএ সরকার সর্বদাই তার চেষ্টা করত’।

    বাজেটের বিশ্বাসযোগ্যতা

    তিনি বলেন, “গত দশক দেখেছে কেন্দ্রীয় বাজেটের পবিত্রতা এবং বিশ্বাসযোগ্যতা। অতীতের ধারা বদলে এই নয়া ট্রেন্ড শুরু করেছে মোদি সরকার।” এর পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “আমাদের সরকার বাজেটের পুনঃসংস্কার করেছে। বাজেটে বজায় রাখা হচ্ছে স্বচ্ছতা। বাজেটে স্বচ্ছতা বজায় রাখতে স্বচ্ছতা আনা হয়েছে বাজেটারি প্রসেসেও।” তিনি জানান, ২০১৭-’১৮ অর্থবর্ষ থেকে বাজেট পেশ হয়ে আসছে পয়লা ফেব্রুয়ারি। তার আগে বাজেট পেশ হত ফেব্রুয়ারির শেষ দিনে। এতে ব্যয়-চক্র (এক্সপেন্ডিচার সাইকেল) দু’মাস এগিয়ে এসেছে। ট্রেজারি সিঙ্গল অ্যাকাউন্ট (টিএসএ) নিয়ে এসে সরকার ব্যয়ে সংস্কার সাধন করেছে বলেও জানান সীতারামণ। তিনি (Nirmala Sitharaman) জানান, টিএসএ চালু হওয়ায় আজ পর্যন্ত বেঁচেছে ১৫ হাজার কোটিরও বেশি টাকা।

    আর পড়ুন: ১১৩ পাতার চার্জশিট! জমি দখল করে কত কোটি টাকার সম্পত্তি করেছেন শাহজাহান?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Malda: মালদায় বারোমাসি কাটিমন আম চাষ করে দিশা দেখাচ্ছেন রাজীব রাজবংশী

    Malda: মালদায় বারোমাসি কাটিমন আম চাষ করে দিশা দেখাচ্ছেন রাজীব রাজবংশী

    মাধ্যম নিউজ ডেস্ক: বারোমাসি নতুন প্রজাতির কাটিমন আম চাষ করে মালদায় দিশা দেখাচ্ছেন মালদার (Malda) রাজীব রাজবংশী। বারোমাসি আম বলতে যা বোঝায়, কাটিমন তার থেকে আলাদা। বারোমাসি আমে দেখা গেছে বছরে দু’‌বার আম পাওয়া যায়। কিন্তু কাটিমনের ক্ষেত্রে বছরের প্রায় সবদিনই গাছে আম পাওয়া যায়। একদিনও গাছ ফাঁকা থাকার ব্যাপার নেই। অর্থাৎ আম বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছের বাকি জায়গায় মুকুল আসতে শুরু করে। এই মকুল থেকে দানা হয়ে আম বড় হতে শুরু করলে আবার বের হয় মুকুল। বছরের সবসময় এভাবেই চলতে থাকে। আবার স্বাদে যেমন মিষ্টি তেমনই সুগন্ধিযুক্ত।

    এক বিঘা জমিতে ১০০ টির বেশি গাছ (Malda)

    অসময়ের এমন প্রজাতির আম চাষ করে নজির তৈরি করেছেন রাজীব রাজবংশী। নিজের ১ বিঘা জমিতে ১০০টির ওপর গাছ রোপন করেছেন। এখন ফল পেতে শুরু করেছেন তিনি। রাজীবের বাড়ি মালদার (Malda) গাজোল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামে। ২০২০ সাল নাগাদ সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের এক চ্যানেলে তিনি কাটিমন আমের চাষ দেখে অনুপ্রাণিত হন। তখন মালদায় সেই অর্থে চাষাবাদ শুরুই হয়নি। অবশেষে তিনি নদিয়ার ট্র‌্যাডিশনাল নার্সারি থেকে ১০৫টি চারা কিনে নিয়ে আসেন। দু’‌বছরের মাথায় মুকুল আসতে শুরু করে। মুকুল ধরার পর প্রায় সাড়ে ৩ মাস সময় লাগে আম পরিণত হতে। আমের আকারও বেশ। খানিকটা বড় আকৃতির ৩টি আমেই ১ কেজির মতো হয়। আবার ছোট আকার হলে ৪-‌৫ টিতে প্রায় ১ কেজি। গাছের পরিচর্যা বলতে বছরে দু’‌বার গোবর সার ও পান্না পরিমাণ মতো দিতে হয়। বৃষ্টির সময় ছত্রাকনাশক এবং রোগ অনুযায়ী কীটনাশক স্প্রে করলেই চলে। তবে নতুন পাতা আসার সময় কীটনাশক বেশি দরকার হয়।

    আরও পড়ুনঃরেমাল বিপর্যয়ে মর্মান্তিক মৃত্যু! কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত বাবা-ছেলে!

    আম চাষির বক্তব্য

    মালদার (Malda) চাষি রাজীব রাজবংশী এই আম চাষ সম্পর্কে বলেন, “কাটিমন আম চাষ বেশ লাভজনক আম চাষ। লক্ষণভোগ আমের মতো সুগন্ধিযুক্ত এবং মিষ্টিতে আম্রপালির মতো। সারা বছর এই আম চাষ করা যায়। বারমাস হয়ে থাকে কিন্তু বারমাসি থেকে মিষ্টি বেশি হয়। আমের আকৃতি বেশ বড় হয়। আমের লাভ জনক ব্যবসায় এই আমের চাষ বেশ কার্যকরী। সকলে চাইলে চাষ করতে পারেন।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “বয়স্ক সাংসদ পোজ দিয়ে জল নিকাশির চেষ্টায়”, সৌগতকে খোঁচা শুভেন্দুর

    Suvendu Adhikari: “বয়স্ক সাংসদ পোজ দিয়ে জল নিকাশির চেষ্টায়”, সৌগতকে খোঁচা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী শনিবারই শহরে সপ্তম দফা তথা ২০২৪ এর লোকসভা ভোটের শেষ দফার ভোট রয়েছে। কিন্তু তার আগেই রবিবার মধ্যরাতে রেমাল ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়েছে শহর ও শহরতলী। একটানা বৃষ্টির প্রভাবে জলমগ্ন হয়েছে কলকাতার একাধিক এলাকা। আর সেই আবহেই এবার তৃণমূল প্রার্থী সৌগত রায়ের (Sougata Roy) জলমগ্ন এলাকা পরিদর্শন নিয়ে খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

    শুভেন্দুর বক্তব্য (Suvendu Adhikari)

    দমদম লোকসভা কেন্দ্রে সাংসদ পদে হ্যাটট্রিক করেছেন সৌগত। এবারও সেই এলাকায় তৃণমূলের প্রার্থী তিনি। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে তাঁর এলাকার জলমগ্ন পরিস্থিতির অবস্থা নিয়েই কার্যত খোঁচা দিয়েছেন শুভেন্দু। শুভেন্দুর বক্তব্য, সৌগতর (Sougata Roy) কাজ দেখে মনে হচ্ছে, তৃণমূলে তিনি নব্য। শুভেন্দু বলেন, ”১৫ বছর ধরে সাংসদ। ১৫ বছর ধরে পুরসভার ক্ষমতায়। ১৩ বছর ধরে রাজ্যে ক্ষমতায়। কিন্তু নির্বাচনের আগে, বেহাল নিকাশি ব্যবস্থার কারণে, জল জমে যাওয়ায় বাঁশ দিয়ে কি খোঁচাচ্ছেন উনিই জানেন! বাঁশটা কিন্তু ভোটারদের চিনিয়ে দিলেন, ১ জুন আপনার জন্য তোলা থাকল।” এক্স হ্যান্ডলে পোস্ট করে এদিন এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। আর পোস্টের ক্যাপশনে শুভেন্দু ‘দুর্বল চিত্রনাট্য’ ও ‘কাঁচা অভিনেতা’ বলে কটাক্ষ করেছেন। সঙ্গে আরও লিখেছেন, ‘বয়স্ক সাংসদ পোজ দিয়ে জল নিকাশির চেষ্টায়।’ 

    ভোট বলেই কি সাংসদের এমন তৎপরতা?- উঠছে প্রশ্ন 

    প্রসঙ্গত, এদিন ঘূর্ণিঝড়ের পরে এলাকা পরিদর্শনে বের হন তৃণমূল প্রার্থী (Sougata Roy)। কখনও সটান পে লোডারের চালকের সিটে বসে পড়ছেন বছর ৭৬-এর সৌগত, আবার কখনও ধুতি গুটিয়ে নর্দমায় বাঁশ নিয়ে জলে জোর খোঁচাখুচি করছেন। আর ভোটের আগে তাঁর এই চিত্রকেই ‘চিত্রনাট্য’ বলে বর্ণনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।   
    অন্যদিকে সৌগত রায়ের (Sougata Roy) এমন কর্মকাণ্ডে প্রশ্ন উঠেছে, ভোট বলেই কি সাংসদের এমন তৎপরতা? যদিও শুধু সৌগত নয়, পে লোডারে তাঁর পাশে দেখা গিয়েছে বরানগর উপ নির্বাচনে এবারের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও।  
      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: আজও ভিজতে পারে শহর! ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আবহাওয়া?

    Weather Update: আজও ভিজতে পারে শহর! ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আবহাওয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) প্রভাবে টানা বৃষ্টির পর মঙ্গলবার সকালে আকাশে রোদের দেখা মিলেছে। তবে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী আজ মঙ্গলবার এবং আগামী কয়েকদিনও রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে কম বেশি বৃষ্টির পূর্বাভাস। 

    কোথায় কোথায় বৃষ্টি

    আলিপুর জানিয়েছে (Weather Update), এপার বাংলা ছেড়ে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal) এখন ওপার বাংলার উপর অবস্থান করছে। গত ছয় ঘণ্টায় 20 কিলোমিটার প্রতি ঘণ্টায় পূর্ব ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। সে আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গে এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির কিছু কিছু এলাকায়। ওই সমস্ত জায়গায় জারি থাকছে কমলা সতর্কতা। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু অংশে হতে পারে ভারী বৃষ্টিপাত। সেক্ষেত্রে ওই জেলায় থাকছে হলুদ সতর্কতা। পুরো সপ্তাহ ২৯, ৩০, ৩১ মে এবং ১ জুন উত্তরবঙ্গে ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    শহরের আবহাওয়া

    হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, এদিন শহর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও। তবে লাগাতার বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ অনেকটা নেমে গিয়েছে। এদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৮.৫ ডিগ্রি কম। অন্যদিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।

    আরও পড়ুন: আজ কলকাতায় মেগা রোড-শো মোদির, রয়েছে অশোকনগর ও বারুইপুরে জোড়া সভাও

    আসছে বর্ষা

    হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) পরেই বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। ধীরে ধীরে সক্রিয় হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ইতিমধ্যেই আন্দামানে বর্ষা প্রবেশ করেছে। সব ঠিক থাকলে ৩১ মে কেরলে বর্ষা প্রবেশ করতে পারে। এর থেকে চার দিনের হেরফেরও হতে পারে। পশ্চিমবঙ্গে বর্ষা আসতে পারে ১০ জুনের পরে। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ১০৪ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা তুলনামূলকভাবে বেশি। ২০২৩ সালে সারা দেশে বৃষ্টি হয়েছিল প্রায় ৯৪ শতাংশ। এবার তার তুলনায় বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi Roadshow: আজ কলকাতায় মেগা রোড-শো মোদির, রয়েছে অশোকনগর ও বারুইপুরে জোড়া সভাও

    PM Modi Roadshow: আজ কলকাতায় মেগা রোড-শো মোদির, রয়েছে অশোকনগর ও বারুইপুরে জোড়া সভাও

    মাধ্যম নিউজ ডেস্ক: নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে শুরু, স্বামীজিকে স্মরণ করে শেষ। সপ্তম দফার ভোটের (Lok Sabha Election 2024) আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Roadshow)। আজ, মঙ্গলবার উত্তর কলকাতায় রোড-শো করবেন মোদি। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে তাঁর প্রচার কর্মসূচী রয়েছে। টানা দু’দিনের কর্মসূচি নিয়ে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। এদিন নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন করে শুরু হবে যাত্রা। বিধান সরণী হয়ে স্বামী বিবেকানন্দের বাড়িতে গিয়ে শেষ হবে। স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শেষ করবেন প্রধানমন্ত্রী।

    শহরে মোদির সারাদিন

    বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম সভা হবে দুপুর আড়াইটে নাগাদ উত্তর ২৪ পরগনার অশোকনগরে। এর পরে বিকেল ৪টে বারুইপুরের সভা শেষ করে সন্ধ্যা ৬টা নাগাদ উত্তর কলকাতায় শুরু হবে তাঁর রোড-শো (PM Modi Roadshow)। কলকাতা উত্তর আসনে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু করে রোড-শো যাওয়ার কথা ছিল শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত। কিন্তু পরে একই পথ থাকলেও শুরু ও শেষের জায়গা বদলে গিয়েছে। শ্যামবাজার থেকে হাতিবাগান হয়ে বিবেকানন্দ রোড ও বিধান সরণির সংযোগস্থলে আসবে মোদির রোড-শো। বিজেপি ঠিক করেছে, এই পথে মোট ৪০ জায়গায় মঞ্চ বেঁধে মোদিকে স্বাগত জানানো হবে। প্রতিটি মঞ্চে বাংলার বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র তুলে ধরা হবে। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি মূর্তির সামনে থেকে এই বর্ণাঢ্য রোড-শো শুরু হবে।

    সাধু-সাক্ষাত প্রধানমন্ত্রীর

    বিজেপি সূত্রে জানা গিয়েছে, রোড-শো শুরুর (PM Modi Roadshow) আগে বিকেল ৫টা নাগাদ মোদি বাগবাজারে সারদা দেবীর বাড়ি (মায়ের বাড়ি)-তে যাবেন। প্রায় ৪০ মিনিট তিনি সারদা ভবনে থাকতে পারেন। সেই নির্দিষ্ট সময়ে বাগবাজার সারদা মায়ের বাড়িতে কয়েকজন সাধু ও মহারাজদের সঙ্গে সাক্ষাৎও করবেন প্রধানমন্ত্রী (PM Modi)। দক্ষিণেশ্বর থেকে কলকাতায় এসে সারদাদেবী এই বাড়িতেই থাকতেন। শোনা যায়, এই বাড়ির ছাদ থেকে নাকি সেই সময় দক্ষিণেশ্বর মন্দির দেখা যেত। বিজেপি সূত্রে খবর, রামকৃষ্ণ মিশনের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে মোদির। প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি কখনই এই বাড়িতে আসেননি। মঙ্গলবার, তিনি প্রথমবার এই বাড়িতে আসবেন। 

    আরও পড়ুন: বিশ্বজুড়ে সামরিক ড্রোনের চাহিদা তুঙ্গে, ২০৩০ সালের মধ্যে বিপুল উৎপাদন ভারতেই

    প্রস্তুতি তুঙ্গে

    ইতিমধ্যে রাজ্য স্তরের প্রধান সারির নেতারা এই নিয়ে বৈঠকে বসেছেন। প্রধানমন্ত্রীর রোড-শোয়ের (PM Modi Roadshow) যাবতীয় বিষয়ে আলোচনা সেরেছেন বিজেপি নেতৃত্ব। নির্বাচনকে (Lok Sabha Election 2024) সামনে রেখে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড-শো এই প্রথম। সেক্ষেত্রে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হবে নির্ধারিত রুট ও সংলগ্ন এলাকা। কর্মসূচি শুরুর অনেক আগে থেকেই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।  সূত্র মারফত জানা গিয়েছে, আগামিকালের রোড-শোর জন্য দিল্লি থেকে এসেছে বিশেষ বুলেটপ্রুফ গাড়ি। গাড়িটি সল্টলেকের বিজেপির কার্যালয়ে রাখা হয়েছে। এছাড়াও রাজ্যে প্রধানমন্ত্রীর কর্মসূচির জন্য দিল্লি থেকে মোট পাঁচটি বিশেষ টিম এসেছে কলকাতায়। এদিনের কর্মসূচি শেষে রাজভবনে রাত কাটাবেন প্রধানমন্ত্রী। এরপর বুধবার মথুরাপুরে আর একটি সভা করতে পারেন তিনি। সুকান্ত এই প্রসঙ্গে বলেন, ‘এই রোড-শো ঐতিহাসিক চেহারা নেবে। রোড-শোয়ে ২ লক্ষের বেশি মানুষের জমায়েত হবে।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ২৮/০৫/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ২৮/০৫/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) প্রিয়জনের সঙ্গে বিবাদ বাধতে পারে। নিজের বাণীকে সংযত রাখুন।

    ২) পেটের ব্যাপারে একটু সাবধান থাকুন।

    বৃষ

    ১) প্রবাসীদের জন্য ভাল সময়।

    ২) কারও সঙ্গে তর্ক না করাই ভাল হবে। কথাবার্তা সতর্ক ভাবে বলুন।

    মিথুন

    ১) অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।

    ২) ব্যবসার জন্য বাড়তি অর্থ দরকার হতে পারে।

    কর্কট

    ১) বন্ধুদের ব্যাপারে একটু সাবধান থাকা দরকার।

    ২) প্রতিবেশীর সঙ্গে বিবাদের যোগ। সাবধানে থাকুন।

    সিংহ

    ১) আয় ভাল থাকলেও দারিদ্র সহজে দূর হবে না।

    ২) কর্মক্ষেত্রে সুবিবেচক ব্যক্তি হিসাবে উন্নতির যোগ।

    কন্যা

    ১) মিথ্যা বদনাম রটতে পারে। এতে হতাশ হবেন না।

    ২) ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পেলেও লাভ ভাল হবে।

    তুলা

    ১) পিতামাতার সঙ্গে মতের অমিল হতে পারে।

    ২) চোখের ব্যাপারে একটু সাবধান থাকুন।

    বৃশ্চিক

    ১) নিজের বাকপটুতায় সকলের মন জয় করতে সক্ষম হবেন।

    ২) জনহিতকর কাজে সুনাম পাবেন। সবাই আপনার প্রশংসা করবেন।

    ধনু

    ১) সন্তানের জন্য দাম্পত্য কলহ বাধতে পারে।

    ২) কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন।

    মকর

    ১) শত্রুদের থেকে সাবধান থাকা দরকার।

    ২) বাড়তি খরচ হতে পারে। ব্যয় নিয়ন্ত্রণ করুন।

    কুম্ভ

    ১) বিপদের সম্ভাবনা রয়েছে। সাবধানে থাকুন।

    ২) মানসিক অস্থিরতার জন্য কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে।

    মীন

    ১) ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে।

    ২) ভাই-বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Loksabha Election 2024: বুথে ২২ জন এজেন্ট বসবে কোথায়? ভেবেই কুল পাচ্ছে না নির্বাচন কমিশন

    Loksabha Election 2024: বুথে ২২ জন এজেন্ট বসবে কোথায়? ভেবেই কুল পাচ্ছে না নির্বাচন কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: যদি হও সুজন, তেঁতুল পাতায় ৯ জন। কিন্তু বাংলার প্রবাদ একটু বদলে গেছে বরাহনগরে। এখানে যেন তেঁতুল পাতায় ২২ জন। কথা হচ্ছে একেবারে শেষ দফার ভোটের। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরাহনগর বিধানসভায় লোকসভা (Loksabha Election 2024) ও উপনির্বাচন মিলিয়ে প্রার্থীর সংখ্যা ২২। স্বাভাবিকভাবেই সকলে এজেন্ট দিলে কমপক্ষে ২২ জন কে স্থান দিতে হবে প্রতিটি বুথে। আর এ নিয়েই চিন্তার ভাঁজ কমিশনের কপালে।

    ২ ইভিএম বনাম ২২ এজেন্ট

    একদম শেষ দফায় ১ জুন দমদম লোকসভার সঙ্গেই হবে বরাহনগর বিধানসভার। উপনির্বাচনের এই কেন্দ্রে পাশাপাশি দুটি ইভিএমে ভোট দেবেন বরাহনগরের বাসিন্দারা। একদিকে দমদম লোকসভায় প্রার্থীর সংখ্যা ১৪। অন্যদিকে বরাহনগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী হয়েছেন ৮ জন। সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়ায় ২২, তৃণমূল, সিপিএম, বিজেপির মত রাজনৈতিক দলের পাশাপাশি কিছু নির্দল প্রার্থীও রয়েছেন। তাঁরা সকলে একজন করে যদি এজেন্ট দেন সে ক্ষেত্রেও ২২ জনকে কোথায় বসানো হবে, একরতি বুথের ভিতর, সেটাই এখন চিন্তার বিষয়। তারপর নিয়মমাফিক একজন প্রিসাইডিং অফিসার ও দুজন পোলিং অফিসার এবং ব্যালট ইউনিটের জন্য আলাদা জায়গা।

    কমিশনের রফাসূত্র

    ভোটারদেরও এই কেন্দ্রে ঢুকলে অন্য কেন্দ্রের থেকে আলাদা চিত্র দেখতে হবে। এতগুলি এজেন্টের দিকে ভোটারদের না তাকালেও চলবে। কিন্তু দুটি ইভিএম দেখতে পাবেন নির্বাচকরা। একটি দমদম লোকসভার জন্য অন্যটি বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য। স্বাভাবিকভাবেই দুটি ইভিএমের বোতামে টিপতে হবে ভোটারদের। তবে ভোটারদের থেকে বেশি এখন চিন্তা নির্বাচন কমিশনের কারণ দমদম লোকসভায় প্রধান তিন দলের প্রার্থী ছাড়াও ১১ জন নির্দল প্রার্থী রয়েছেন। অন্যদিকে বিধানসভার উপনির্বাচনে পাঁচ জন নির্দল প্রার্থী রয়েছেন। ফলে ২২ জন প্রার্থীর জন্য সব জায়গায় না হলেও কিছু জায়গায় ২২ জন এজেন্ট হওয়ার কথা। কিন্তু তাঁদের কোথায় বসাবে কমিশন, সেটাই এখন চিন্তার বিষয়। এবার বরাহনগরে অনেক ক্লাবেও ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছে। ক্লাবের ছোট্ট পরিসরে বহু জায়গায় ২২ জনের বসার জায়গা হবে না।

    আরও পড়ুন: পঞ্চায়েতের পাঠানো ট্যাঙ্কের জল খেয়ে ২০ জন অসুস্থ, সরব বিজেপি

    বরাহনগরে ২৫২ টি বুথের মধ্যে ৩২ টি বুথ ছোট বলে নির্বাচন কমিশন চিহ্নিত করেছে। সেখানে মেরে কেটে ৪-৫ জন বসতে পারবে সুস্থভাবে। এর মধ্যে আবার নির্বাচনের কাজ পরিচালনার জন্য আধিকারিক কর্মী মিলিয়ে অন্তত চারজন থাকেন। বাকিরা কোথায় বসবেন তা নিয়েই রফা সূত্র বের করার চেষ্টা করছে কমিশন। কমিশনের রফাসূত্র হল ছোট্ট বুথ গুলিতে অস্থায়ী কাঠামো করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজেন্টের চাপ কমাতে সর্বদলীয় বৈঠক করে কমিশনের তরফে রাজনৈতিক দলগুলির কাছে লোকসভা (Loksabha Election 2024) এবং বিধানসভা নির্বাচনের জন্য বুথে একজন করে প্রতিনিধি বসানোর অনুরোধ করা হচ্ছে। তবে শাসক দল কমিশনের অনুরোধ না মানলে বিরোধীরা ও বেঁকে বসবে বলেই মনে করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share